1
00:01:00,020 --> 00:01:07,250
টাইম টু লাভ
2
00:04:12,020 --> 00:04:32,020
অনুবাদ ও সম্পাদনা
শান্তনু মুখার্জী
3
00:08:15,925 --> 00:08:17,972
এই দ্বীপে আসার আইডিয়াটা
কিন্তু দারুণ, মেরাল।
4
00:08:17,996 --> 00:08:20,925
- উইক-এন্ডটা গ্র্যান্ড হবে।
- শরৎকালে দ্বীপে আসা খুব পছন্দ করি।
5
00:08:20,975 --> 00:08:23,294
- তোদের এখানে পাহারাদার আছে?
- না, নেই।
6
00:08:55,591 --> 00:08:57,223
মনে হয় বাড়িতে কেউ আছে।
7
00:08:58,107 --> 00:08:59,213
অদ্ভুত।
8
00:08:59,815 --> 00:09:02,872
বুঝতে পারছি না।
এটা তো অসম্ভব।
9
00:09:03,614 --> 00:09:06,936
- যেতে ভয় করছে। আমি যাব না।
- আমিও না।
10
00:09:07,824 --> 00:09:09,565
তাহলে, মনে হয়
আমাকেই যেতে হবে।
11
00:10:39,934 --> 00:10:41,130
আমি চোর নই।
12
00:10:54,183 --> 00:10:55,503
এখানে কী করছেন আপনি?
13
00:10:59,027 --> 00:11:00,496
কিছু না।
14
00:11:02,452 --> 00:11:04,292
এখানে মাঝেমাঝেই আসেন?
15
00:11:05,815 --> 00:11:07,559
গত এক বছর ধরে, প্রতিদিন।
16
00:11:11,912 --> 00:11:13,579
কেন, এখানে এসে করেনটা কী?
17
00:11:18,885 --> 00:11:21,805
- চলে যেতে চান এখন?
- হ্যাঁ।
18
00:11:23,442 --> 00:11:26,891
নিচে আমার বন্ধুরা আছে।
আশা করি চান না তারা আপনাকে দেখুক।
19
00:11:27,325 --> 00:11:28,333
হ্যাঁ।
20
00:11:30,561 --> 00:11:32,284
আপনি চাইলে চলে যেতে পারেন।
21
00:11:42,957 --> 00:11:44,523
আর একটা কথা জানতে চাই।
22
00:11:47,512 --> 00:11:49,269
আপনি কে? কী করেন?
23
00:11:50,410 --> 00:11:51,996
আমি একজন রং মিস্ত্রি।
24
00:11:52,137 --> 00:11:57,473
এই রাস্তাতেই মিঃ আহমেদের
বাড়ির ইন্টিরিয়রের কাজ করছি।
25
00:11:58,864 --> 00:12:00,817
এই বাড়িটাও গত বছর রং করেছিলাম।
26
00:12:03,093 --> 00:12:04,809
ঠিক আছে, আপনি
চাইলে যেতে পারেন।
27
00:12:45,537 --> 00:12:48,145
তাহলে, শেষ পর্যন্ত তুমি
ছবির মেয়েটাকে চোখের সামনে দেখলে।
28
00:12:48,795 --> 00:12:51,528
ও কি নিজের ছবিটার মতই সুন্দর?
29
00:12:53,540 --> 00:12:56,630
অবশ্যই সুন্দর।
ছবির থেকেও অনেক বেশি।
30
00:12:57,493 --> 00:13:01,656
তাহলে, এরপর কী হবে? ইচ্ছা মত
তো আর সেখানে যেতে পারবে না।
31
00:13:02,420 --> 00:13:04,561
পুরো শীতটা তো আর
ওরা এখানেই কাটাবে না।
32
00:13:05,365 --> 00:13:09,183
ও জানে যে তুমি ওর
ছবির প্রেমে পড়েছো, তাই না?
33
00:13:11,937 --> 00:13:14,299
হয়তো বুঝতে পেরেছে। কে জানে।
34
00:13:17,994 --> 00:13:22,866
ওভিড - প্রেমের কলাকৌশল
35
00:17:16,996 --> 00:17:18,402
এসো।
36
00:17:19,247 --> 00:17:21,625
তুমি নিশ্চয় মেরাল।
37
00:17:26,481 --> 00:17:27,896
হালিলকে খুঁজছিলাম।
38
00:17:28,754 --> 00:17:30,781
টুকটাক কাজে
একটু বাইরে গেছে।
39
00:17:32,129 --> 00:17:34,155
আমরা আজ এখানে লাঞ্চ করব।
40
00:17:34,403 --> 00:17:35,850
এখনই ফিরে আসবে।
41
00:17:49,823 --> 00:17:52,131
রংগুলো বেশ লাগছে।
42
00:17:52,690 --> 00:17:55,608
তোমাদের বাড়িও
আমরাই রং করেছি।
43
00:17:57,266 --> 00:17:59,915
সেই তখনই হালিল
তোমার ছবির প্রেমে পড়ে যায়।
44
00:18:03,975 --> 00:18:05,855
আমার ছবির প্রেমে?
45
00:18:08,354 --> 00:18:10,223
সেটা কিভাবে সম্ভব?
46
00:18:14,963 --> 00:18:17,312
কেউ কি আজকাল এমন করে?
47
00:18:18,377 --> 00:18:20,392
একদম রূপকথার গল্পের মতো।
48
00:18:22,705 --> 00:18:24,007
শোনো মেয়ে।
49
00:18:24,853 --> 00:18:27,401
আমি অল্প কথার মানুষ।
50
00:18:28,638 --> 00:18:32,130
আর যা বলি সত্যি কথাই বলি।
51
00:18:34,685 --> 00:18:37,724
হালিল তোমার প্রেমে পড়ে
এক বছর আগে।
52
00:18:40,038 --> 00:18:41,986
ও একদম মুগ্ধ হয়ে গেছে।
53
00:19:03,188 --> 00:19:05,332
নিশ্চয় কনজারভেটরিতে গেছে।
54
00:20:03,222 --> 00:20:06,113
মাসের পর মাস ধরে আমার
ছবির দিকে তাকিয়ে থাকতে কেন?
55
00:20:30,327 --> 00:20:32,060
উত্তর দেবে না?
56
00:20:32,554 --> 00:20:34,850
নাকি সত্যিটা বলতে ভয় পাচ্ছো?
57
00:20:40,419 --> 00:20:42,947
যা জানতে চাও তার উত্তর
মোস্তফা নিশ্চয় দিয়ে দিয়েছে।
58
00:20:56,068 --> 00:20:58,099
আমি তোমার মুখ থেকে শুনতে চাই।
59
00:20:59,145 --> 00:21:01,932
মনে হয় এটা আমার সম্পর্কে কিনা
সেটা জানার অধিকার আমার আছে৷
60
00:21:03,563 --> 00:21:05,985
না, এর সঙ্গে
তোমার কোন সম্পর্ক নেই।
61
00:21:06,845 --> 00:21:09,999
আমার আর ছবিটার মধ্যে কী সম্পর্ক
সেটা তোমার জানার দরকার নেই।
62
00:21:10,024 --> 00:21:11,790
আমি তোমার ছবির প্রেমে পড়েছি।
63
00:21:16,923 --> 00:21:19,212
হ্যাঁ, কিন্তু ওটা আমার ছবি
যার প্রেমে তুমি পড়েছো।
64
00:21:19,680 --> 00:21:22,329
তাই আমি এখানে এসেছি এ নিয়ে
তোমার কী বলার আছে তা শুনতে।
65
00:21:26,371 --> 00:21:27,954
তুমি তোমার ছবি নও।
66
00:21:28,387 --> 00:21:30,418
এটা একটা ব্যক্তিগত ব্যাপার।
67
00:21:33,520 --> 00:21:35,520
আমি তোমাকে চিনি না।
68
00:21:35,636 --> 00:21:38,225
হতে পারে, তুমি আমার
হৃদয়ে পরে আঘাত হানবে।
69
00:21:41,683 --> 00:21:44,123
শঙ্কিত একজন মানুষের কথা।
70
00:21:44,582 --> 00:21:46,854
সেটা সত্যি।
71
00:21:47,370 --> 00:21:51,050
যা ভালবাসি সেটা চিরকাল সামলে রাখতে
এই ভয় আমাকে টিকিয়ে রাখতে হবে।
72
00:21:52,809 --> 00:21:56,133
তোমার ছবির বদলে যদি
তোমার প্রেমে পড়তাম তাহলে কী হত?
73
00:21:56,783 --> 00:21:58,740
তুমি একবার আমার দিকে
ফিরেও তাকাতে না।
74
00:21:59,066 --> 00:22:01,291
হয়তো, তুমি আমার
এই অনুভূতি নিয়ে ঠাট্টা করতে।
75
00:22:02,058 --> 00:22:06,019
কিন্তু তোমার ছবি আমাকে
স্নেহময় চোখে, দয়াদৃষ্টিতে দেখে।
76
00:22:06,225 --> 00:22:07,892
আর চিরকাল তাই করবে।
77
00:22:10,053 --> 00:22:11,846
আমিও তোমার দিকে তাকাতে চাই।
78
00:22:15,725 --> 00:22:19,672
না, তুমি আমার আর ছবিটার মাঝে
আসতে পারো না। আমি তোমাকে চাই না।
79
00:22:20,638 --> 00:22:22,497
শুধু তোমার ছবিটাকে ভালোবাসি।
80
00:25:58,928 --> 00:26:01,271
আবার আমার আসার
শব্দ তুমি পেলে না।
81
00:26:13,440 --> 00:26:17,603
আমি তোমাকে বিরক্ত করতে চাইনি
কিন্তু না করে থাকা সম্ভব হল না।
82
00:26:27,503 --> 00:26:29,203
তোমার সাথে কথা বলতে চাই।
83
00:26:30,057 --> 00:26:32,417
কিন্তু প্লিজ এবার একটু
সহানুভূতিশীল হতে চেষ্টা কোরো।
84
00:26:32,995 --> 00:26:35,522
চলো বাইরে গিয়ে কথা বলি, প্লিজ।
85
00:27:22,947 --> 00:27:26,051
ভেবেছিলাম ছবিটা রেখে যাওয়ার পর
তুমি আর আসবে না।
86
00:27:27,799 --> 00:27:30,882
ফিরে আসার কোন ইচ্ছাও ছিল না...
কিন্তু তাও এসেছি।
87
00:27:41,689 --> 00:27:44,265
দুজন মানুষের মধ্যে
বন্ধুত্বের সম্পর্ক থাকা ভালো।
88
00:27:55,287 --> 00:27:57,853
বন্ধুত্বের থেকে বেশি
ঘনিষ্ঠতাকে ভয় পাও কেন?
89
00:28:05,835 --> 00:28:09,984
যদি প্রেমে পড়া বোঝাতে চাও,
পৃথিবীতে বন্ধুত্বের থেকে বড় কিছু নেই।
90
00:28:10,405 --> 00:28:13,292
তাহলে আমার প্রতি তোমার
অনুভূতি ভালোবাসাকেও ছাপিয়ে।
91
00:28:13,536 --> 00:28:16,559
- আমি তোমার প্রেমে পড়িনি।
- বাজে কথা।
92
00:28:16,833 --> 00:28:19,661
যদি আমার ছবির প্রেমে পড়ে থাকো,
তাহলে তুমি আমাকেও ভালোবাসো।
93
00:28:21,106 --> 00:28:23,443
গতকাল যা বলেছিলে
সেটা নিয়ে ভাবছিলাম।
94
00:28:23,544 --> 00:28:25,894
তুমি যে আমাকে ভালোবাসো
সেটা স্বীকার করতে ভয় পাচ্ছো।
95
00:28:27,362 --> 00:28:29,553
যা নেই সেটা স্বীকার করব কিকরে?
96
00:28:29,636 --> 00:28:31,445
বুঝতে পারছো না কেন?
97
00:28:31,784 --> 00:28:34,116
আমি তোমার ছবির প্রেমে পড়েছি, ব্যাস।
98
00:28:35,277 --> 00:28:38,389
তুমি আমার ছবিকে ভালবেসেছিলে যখন
আমি ছিলাম না। এখন তো আমি এখানে।
99
00:28:40,467 --> 00:28:41,858
আমি সত্যিকারের।
100
00:28:43,443 --> 00:28:45,758
এখন থেকে, আমরা
এই ভালবাসা ভাগ করে নেবো।
101
00:28:46,266 --> 00:28:47,894
এর অর্ধেক আমার।
102
00:28:48,789 --> 00:28:53,699
তোমার মনে হয় একটা সম্পর্ক
গড়া আর বজায় রাখা খুব সহজ?
103
00:29:00,869 --> 00:29:03,503
তোমার ছবির সঙ্গে আমি
অনন্ত সময় কাটিয়েছি।
104
00:29:05,189 --> 00:29:07,439
আমার মনে আছে সেই প্রথম সাক্ষাত
যেমনটা হয়েছিল গতকাল।
105
00:29:09,455 --> 00:29:13,397
হঠাৎ একটা মুখ দেখতে পেলাম যে
আমার দিকে স্নেহ আর উদারতার দৃষ্টিতে তাকিয়ে।
106
00:29:13,604 --> 00:29:17,556
আমার জামাকাপড় ছিল মলিন।
ছিলাম নোংরা আর দাড়ি না কামানো অবস্থায়।
107
00:29:18,279 --> 00:29:19,688
নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি।
108
00:29:20,295 --> 00:29:23,825
সেই চাহনিটাকে হারানোর এত ভয় ছিল,
দ্বিতীয়বার ফিরে তাকাতে পারছিলাম না।
109
00:29:24,498 --> 00:29:26,714
জোর করে আমি দ্বিতীয়বার তাকালাম।
110
00:29:27,803 --> 00:29:30,855
তার চোখে তখনও মমতা আর স্নেহ ছিল।
111
00:29:37,420 --> 00:29:39,179
অবশেষে, পেয়েছিলাম
অনন্ত ভালবাসার সন্ধান।
112
00:29:39,724 --> 00:29:42,693
তোমার ছবি দেখছিলো আমার ভিতরটা,
আমার মধ্যে থাকা অন্তরাত্মাটাকে।
113
00:29:44,091 --> 00:29:47,317
ওই জনশূন্য প্রাসাদে আমরা
একসাথে অনেক শিতের রাত কাটিয়েছি।
114
00:29:49,689 --> 00:29:53,592
ছবিটা উদারতা আর স্নেহ মিশ্রিত দৃষ্টিতে
আমার দিকে তাকিয়ে থেকেছে।
115
00:29:55,158 --> 00:29:57,582
অনেকবার তার মুখ
আমি স্পর্শ করেছি,
116
00:29:58,111 --> 00:30:01,914
চুম্বন করেছি তার চোখে
বিলি কেটেছি তার চুলে।
117
00:30:03,003 --> 00:30:04,908
আমার চোখেও ভালোবাসা আছে।
118
00:30:05,659 --> 00:30:07,384
আমিও, তোমার অন্তর দেখতে পাই।
119
00:30:08,698 --> 00:30:10,650
এখন থেকে তোমাকে আমি ভালবাসবো।
120
00:30:11,246 --> 00:30:14,052
- আমি নিজেই এখন এখানে।
- না, তোমাকে আমি চাই না।
121
00:30:14,340 --> 00:30:17,875
নিজেকে আমার জীবনে চাপিয়ে দিও না।
নির্দয়ভাবে জীবনটা আমার ধ্বংস করবে।
122
00:30:18,480 --> 00:30:21,822
তোমার ছবি আমার একটা অংশ,
আমাকে শুধু সেটাকেই ভালবাসতে দাও।
123
00:30:22,281 --> 00:30:25,178
আমাকে ভালোবেসো না।
তোমার হাত আমি ধরতে চাই না।
124
00:30:25,249 --> 00:30:27,536
তারপর একদিন, তুমি
নিজের হাত সরিয়ে নেবে।
125
00:30:28,648 --> 00:30:30,417
আমি তোমার ছবিটাকে ভালোবাসি!
126
00:30:30,610 --> 00:30:32,526
আর আমি আমৃত্যু তাই করবো।
127
00:32:12,869 --> 00:32:15,834
তুমিই আমাকে বোঝো না, ওর মতো
একজন অপরিচিত কী করে বুঝবে?
128
00:32:16,330 --> 00:32:20,435
প্রথমত, সে অপরিচিত নয়।
তুমি তার প্রেমে পড়েছো।
129
00:32:21,166 --> 00:32:22,769
আর আমার সম্পর্কে যা বলছো
130
00:32:23,127 --> 00:32:24,765
সেটা অন্যায়।
131
00:32:25,095 --> 00:32:28,441
- এটাই জানি আর এটাই আমার বলার আছে।
- আমি কি ওকে সেদিন আসতে বলেছিলাম?
132
00:32:29,166 --> 00:32:33,586
আমার কথা জানতোই না, যদি না
ও আমাকে ওর ছবির দিকে তাকিয়ে থাকতে দেখতো।
133
00:32:34,039 --> 00:32:36,066
না, আমি ওকে ভালোবাসি না।
134
00:32:36,672 --> 00:32:40,638
আমি ভালোবাসি ওর ছবি।
এটা না ও বুঝছে না তুমি।
135
00:32:41,851 --> 00:32:45,812
বেশ, তবে তোমাকে ওর ছবির দিকে
তাকিয়ে থাকতে দেখাটা কি ওর দোষ?
136
00:32:46,793 --> 00:32:49,413
তাহলে তোমার ছবিটার
প্রেমে পড়া উচিত হয়নি।
137
00:32:49,645 --> 00:32:53,056
এখন যখন ও সবকিছু জানে,
138
00:32:53,926 --> 00:32:56,511
আর তোমার প্রতি একটা
আবেগ ওর মনে জেগেছে,
139
00:32:56,961 --> 00:32:59,394
তখন ওর সঙ্গে তোমায়
ভালবাসা শেয়ার করতেই হবে।
140
00:32:59,848 --> 00:33:02,809
এমন কিছু আমি কীভাবে
শেয়ার করতে পারি যা তার প্রাপ্য নয়?
141
00:33:03,370 --> 00:33:06,415
আমার ভালবাসা আমারই, শুধু আমার।
142
00:33:07,089 --> 00:33:10,317
তুমি ভুল। ব্যাপারটা এমন নয়।
143
00:33:10,722 --> 00:33:13,114
এর বেশি কিছু হবে স্বার্থপরতা।
144
00:33:13,745 --> 00:33:16,415
তোমার গিয়ে ক্ষমা চাওয়াই ভালো।
145
00:33:16,496 --> 00:33:20,207
- আমি কারো কাছে ক্ষমা চাইবো না।
- যা ভালো বোঝো, করো।
146
00:33:20,637 --> 00:33:24,738
তবে, তার তোমার প্রতি আবেগ রয়েছে তাই বলে
তোমার এমন আচরণ করার কোন অধিকার নেই।
147
00:33:26,872 --> 00:33:31,853
আমি, মোস্তফা দরবেশ, আমার
বন্ধুর আচরণে লজ্জিত।
148
00:35:13,720 --> 00:35:16,967
আমি সবসময় ভেবেছি
সত্যিকারের ভালবাসা শুধু কাল্পনিক।
149
00:35:18,215 --> 00:35:21,359
কিন্তু আমার ছবির প্রতি তোমার আবেগ
আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।
150
00:35:22,132 --> 00:35:23,757
এখন আমি তোমার প্রেমে পড়েছি।
151
00:35:24,280 --> 00:35:27,804
তোমার ভালবাসার বিশালতায় মুগ্ধ হয়ে,
তোমাকে ভাল না বেসে পারিনি।
152
00:35:28,312 --> 00:35:30,874
হয়তো আমি সেখানে ছিলাম,
আমার ছবির পেছনে।
153
00:35:31,194 --> 00:35:33,014
কিন্তু তুমি কখনো
আমাকে দেখার চেষ্টা করনি।
154
00:35:33,351 --> 00:35:36,313
কিন্তু, পছন্দ করো বা না করো,
আমি বাস্তব, হালিল।
155
00:35:36,663 --> 00:35:39,620
ছবির মেয়েটা আমিই আর
আমি তোমাকে ভালোবাসি।
156
00:35:40,336 --> 00:35:43,072
তুমি আমাকে শিখিয়েছো কিভাবে
প্রেমে একা থাকতে আর সাহসী হতে হয়।
157
00:35:43,524 --> 00:35:46,463
এখন থেকে, আমি তোমার মতো
হওয়ার যথাসাধ্য চেষ্টা করবো।
158
00:40:52,359 --> 00:40:56,128
আর সেটাই হয়েছে, বাশের।
শেষ পর্যন্ত, আমিও প্রেমে পড়েছি।
159
00:40:56,687 --> 00:41:00,690
আমার সাথে তুমি এটা কিভাবে করতে পারো?
কিভাবে বলতে পারো যে অন্য কাউকে ভালোবাসো?
160
00:41:00,722 --> 00:41:02,517
তুমি কি আমাকে ভালোবাসো না?
161
00:41:02,715 --> 00:41:06,970
না, বাশের। আমরা ঘনিষ্ঠ ছিলাম...
162
00:41:08,109 --> 00:41:10,609
কিন্তু আমি কখনো বলিনি যে
আমি তোমাকে ভালোবাসি।
163
00:41:11,486 --> 00:41:15,172
হতে পারে, তবে আমাদের
মধ্যে একটা সম্পর্ক ছিল।
164
00:41:15,197 --> 00:41:17,298
অন্তত সেটাকে সম্মান দাও।
165
00:41:19,346 --> 00:41:21,735
বলতে চাও আমি
তোমার সাথে প্রতারণা করবো?
166
00:41:22,345 --> 00:41:23,696
কখনই না।
167
00:41:24,204 --> 00:41:26,040
আমি সত্যি কথা বলি।
168
00:41:26,806 --> 00:41:29,405
দ্বীপে যা ঘটেছিল সেটা
তুমি এখনও কাটিয়ে উঠতে পারোনি।
169
00:41:29,446 --> 00:41:31,305
একটা ছবির প্রেমে পড়া...
কৌশলটা ভালোই।
170
00:41:31,329 --> 00:41:34,064
তুমি সেই ফাঁদে পা দিয়েছ।
ছেলেমানুষি কোরো না, মেরাল।
171
00:41:34,134 --> 00:41:37,162
ওর মতো কাউকে তুমি ভালবাসতে পারো না।
তোমার জগতটাই আলাদা।
172
00:41:38,110 --> 00:41:40,110
আসলে, ওর মতো মানুষকেই
ভালবাসতে হয়।
173
00:41:41,162 --> 00:41:44,436
যদিও হালিল জানে না
যে আমি তাকে ভালোবাসি।
174
00:41:45,295 --> 00:41:47,501
আমার থাকা না থাকাও
ওর কাছে মূল্যহীন।
175
00:41:49,017 --> 00:41:50,611
তুমি সহজ করে ভাবছো না।
176
00:41:51,041 --> 00:41:54,241
শোনো, চলো একসাথে একটু সময় কাটাই...
অচিরেই তুমি ওকে ভুলে যাবে।
177
00:41:55,009 --> 00:41:56,754
আমি হালিলকে ভুলতে পারবো না, বাশার।
178
00:42:03,233 --> 00:42:05,217
সে ভুলে যাওয়ার মতো নয়।
179
00:42:05,827 --> 00:42:09,273
এত নিশ্চিত হোয়ো না।
আমাকে একটা সুযোগ দাও।
180
00:42:11,848 --> 00:42:15,760
নিজের কষ্ট কাটিয়ে ওঠার চেষ্টা করো।
তারপর এটা নিয়ে কথা বলা যাবে।
181
00:42:38,499 --> 00:42:41,167
ভাবছি নতুন কাজটা
না জানি কেমন হবে।
182
00:42:41,883 --> 00:42:43,701
দ্বীপে আমাদের ছুটি শেষ।
183
00:42:44,172 --> 00:42:46,523
হালিল, শেষ হওয়া কাজ ছেড়ে
চলে যেতে আমার খারাপ লাগে।
184
00:42:47,235 --> 00:42:51,347
ব্রেক-আপের পরের ব্যথার মত
আমার মনটাকে বিষিয়ে দেয়।
185
00:42:51,785 --> 00:42:53,785
একটা কাজ শেষ হওয়া
আমার কাছে মৃত্যুর মত।
186
00:42:54,677 --> 00:42:57,799
মেয়েটাকে খুঁজে বের করো হালিল
নাহলে আফসোস করতে হবে।
187
00:46:28,532 --> 00:46:30,581
তুমি মানুষটা খারাপ, হালিল।
188
00:46:31,536 --> 00:46:37,864
আর তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত
তুমি সেরকমই থাকবে।
189
00:47:56,837 --> 00:47:58,618
মেরালের সঙ্গে দেখা করতে চাই।
190
00:47:58,814 --> 00:48:01,700
বন্ধুদের সাথে বাইরে গেছে।
191
00:48:02,447 --> 00:48:04,605
কোথায় গেছে জানেন?
192
00:48:05,376 --> 00:48:08,886
মনে হয় ওরা মাসলাকের
শুটিং রেঞ্জে আছে।
193
00:48:09,090 --> 00:48:11,520
ওর বন্ধুরা ওকে নিয়ে গেছে।
194
00:48:11,887 --> 00:48:13,954
কেন দেখা করতে চান?
195
00:48:15,036 --> 00:48:17,141
ওর সাথে কিছু
কথা বলার দরকার ছিল।
196
00:48:49,354 --> 00:48:51,354
ভালো লাগছে, মেরাল?
197
00:48:54,223 --> 00:48:56,823
লাভ নেই। আমাকে
খুশি করার চেষ্টা কোরো না।
198
00:48:59,480 --> 00:49:01,480
আমি হালিলকে ভুলতে পারি না।
199
00:49:02,746 --> 00:49:05,367
আহা, তোমার বদলে এখন
যদি ও এখানে থাকতো।
200
00:49:06,957 --> 00:49:08,957
হালিল হল এখন আমার সবকিছু।
201
00:49:11,244 --> 00:49:12,743
আমি ওর প্রেমে পড়েছি, বাশার।
202
00:49:31,545 --> 00:49:32,553
হালিল!
203
00:49:51,963 --> 00:49:56,238
এখানে তোমার সাথে দেখা করতে এসেছিলাম,
তবে এখন আর তার ইচ্ছা নেই।
204
00:49:57,557 --> 00:49:59,048
এটাই শুধু বলতে চাই।
205
00:50:03,981 --> 00:50:06,270
প্লিজ দাঁড়াও!
আমার জীবন এমন নয়।
206
00:50:06,379 --> 00:50:08,847
ভুল বুঝো না।
আমি এখানে মজা করতে আসিনি।
207
00:50:08,965 --> 00:50:12,030
কৈফিয়ত দেওয়ার দরকার নেই।
আমাকে নিজের পথে থাকতে দাও।
208
00:50:12,074 --> 00:50:13,729
আমি মাসের পর মাস
তোমার জন্য অপেক্ষা করেছি।
209
00:50:17,137 --> 00:50:20,151
- আমি চলে যেতে চাই।
- আমাকে সঙ্গে নিয়ে চলো।
210
00:50:20,803 --> 00:50:23,971
- আমি একাই যাচ্ছি।
- এটাই কি তোমার চূড়ান্ত মত?
211
00:50:25,132 --> 00:50:26,305
হ্যাঁ।
212
00:50:28,537 --> 00:50:30,255
ঠিক আছে, তাহলে যাও।
213
00:50:30,412 --> 00:50:32,900
তবে জেনে রেখো আমি কিন্তু
আর অপেক্ষা করবো না।
214
00:50:53,218 --> 00:50:54,226
হালিল!
215
00:50:57,603 --> 00:51:00,374
ছাড়ো আমাকে। সরে যাও!
পশু কোথাকার! খুনি!
216
00:51:00,468 --> 00:51:01,990
যেতে দাও আমাকে!
217
00:51:05,572 --> 00:51:07,188
খুনি!
218
00:51:34,099 --> 00:51:35,107
ছাড়ো আমাকে!
219
00:52:15,790 --> 00:52:16,798
হালিল!
220
00:54:11,917 --> 00:54:14,719
আর কিন্তু বলবো না।
হয় গাড়ি থামাও নইলে লাফ দেবো।
221
00:54:15,002 --> 00:54:17,149
কিকরে আশা করো যে
এই ঠাণ্ডায় তোমাকে যেতে দেবো?
222
00:54:17,173 --> 00:54:19,387
তুমি কি পাগল?
এসব বলার কোন যুক্তি নেই।
223
00:54:19,799 --> 00:54:21,688
বলছি থামো নাহলে...
224
00:56:22,783 --> 00:56:26,023
ঠিক আছে, উঠতে হবে না,
তবে অন্তত জুতা তো পরে নাও।
225
00:56:26,454 --> 00:56:27,783
বলছি জুতা পরে নাও!
226
00:56:27,808 --> 00:56:30,751
যথেষ্ট হয়েছে এই বোকামি।
ঠান্ডায় মারা পড়বে কিন্তু।
227
00:56:30,900 --> 00:56:33,502
দূর হয়ে যাও,
তোমার মুখ দেখতে চাই না।
228
00:56:33,635 --> 00:56:35,931
যা ভালো বোঝো করো। দেখা হবে!
229
00:57:08,044 --> 00:57:11,471
আরে! ঐ মহিলা এখানে কী করছে?
230
00:57:12,993 --> 00:57:14,883
প্লিজ থামুন। আমি নামতে চাই।
231
01:01:24,706 --> 01:01:26,292
আর কখনো আমাকে
ছেড়ে যেও না, হালিল।
232
01:01:26,967 --> 01:01:28,978
যদি আমাকে চাও
তাহলে ছেড়ে যাবে না।
233
01:01:29,347 --> 01:01:31,047
আমি তোমার সাথে জড়িত।
234
01:01:31,402 --> 01:01:34,893
আমার বাবাকে বিয়ের কথা বলো,
যা খুশি করো, শুধু আমাকে ছেড়ে যেও না।
235
01:01:44,936 --> 01:01:47,077
তোমাকে আমার পছন্দ, ইয়াং ম্যান।
236
01:01:47,866 --> 01:01:50,484
তুমি আমার মেয়ের
স্বামী হওয়ার পক্ষে উপযুক্ত।
237
01:01:52,834 --> 01:01:55,212
তোমাদের বাচ্চারাও
সুন্দর হতে বাধ্য।
238
01:01:57,714 --> 01:02:01,108
তরুণ, সুন্দর আর স্বাস্থ্যবান।
239
01:02:04,488 --> 01:02:08,207
লোকে বলে ভালোবাসার সম্পর্কের
কারণে জন্মানো শিশুরা সুন্দর হয়।
240
01:02:10,171 --> 01:02:12,322
তুমি সুদর্শন।
241
01:02:13,429 --> 01:02:15,619
আর আমার মেয়েও যথেষ্ট সুন্দরী।
242
01:02:18,001 --> 01:02:19,903
আর কী বলার আছে?
243
01:02:22,040 --> 01:02:24,366
আমার মেয়ে একজন
ভালো স্বামী বেছে নিয়েছে।
244
01:02:26,142 --> 01:02:28,599
আমি পরিবারের স্থির করা
বিয়েতে বিশ্বাস করি না।
245
01:02:30,557 --> 01:02:33,224
আমার মেয়ে ভালোবেসে বিয়ে করবে।
246
01:02:34,077 --> 01:02:39,462
সে ধনী না গরিব, বা কী কাজ করে
তাতে আমার কিছু যায় আসে না।
247
01:02:42,620 --> 01:02:45,967
একজন বাবা হিসেবে
আমি শুধু চাই আমার মেয়ে সুখী হোক।
248
01:02:47,185 --> 01:02:49,130
বাবা হিসেবে মেয়ে জামাইকে
249
01:02:49,155 --> 01:02:52,724
আর্থিকভাবে সহায়তা করাও আমার কর্তব্য।
250
01:02:55,076 --> 01:02:57,531
এই বিষয়ে আমার এতটুকুই বলার আছে।
251
01:02:59,178 --> 01:03:01,911
আমাকে কি একজন
রক্ষণশীল বাবা মনে হয়?
252
01:03:17,195 --> 01:03:19,950
যাইহোক, কিছু অন্য
আলোচনাও করার আছে।
253
01:03:20,812 --> 01:03:23,219
শোন বাবা, মেরাল প্রাচুর্যের মধ্যে জন্মেছে।
254
01:03:23,976 --> 01:03:26,451
কষ্ট কাকে বলে সে জানে না।
255
01:03:27,233 --> 01:03:29,156
মানে, অতিরিক্ত প্রশ্রয়ে
তার স্বভাব বিগড়ে গেছে।
256
01:03:30,077 --> 01:03:33,884
দারিদ্র্য কাকে বলে
সেটা নিয়ে তার কোনো ধারণা নেই।
257
01:03:35,850 --> 01:03:39,680
দ্বীপে শরৎকালে,
258
01:03:40,234 --> 01:03:43,878
একটা সপ্তাহান্তের বিরতি...
একটা খালি বাড়ি।
259
01:03:46,390 --> 01:03:49,783
দেখলো একজন মানুষ ওর ছবির প্রেমে পড়েছে
তাই সেও প্রেমে পড়ে গেলো।
260
01:03:49,867 --> 01:03:52,790
সবকিছুই বেশ সুন্দর। একটা
রোমান্টিক আর মনোরম ব্যাপার।
261
01:03:53,054 --> 01:03:55,362
কিন্তু খুব তাড়াতাড়ি,
262
01:03:56,244 --> 01:04:03,995
মেরাল বদলে যাবে যখন তার
আগের জীবনের কথা মনে পড়বে।
263
01:04:05,943 --> 01:04:10,005
বুঝতে পারছো তুমি?
প্লিজ, তোমাকে অসম্মান করতে চাই না।
264
01:04:11,857 --> 01:04:18,833
তোমার রূপকথার প্রেমের ইতি
চোখের জলে হোক আমি তা চাই না।
265
01:06:03,087 --> 01:06:04,834
তোমার বাবাকে অনেক
পছন্দ করতাম, মেরাল।
266
01:06:07,054 --> 01:06:08,746
এতে তাঁর কোন হাত নেই।
267
01:06:11,131 --> 01:06:13,131
এটা আমার সিদ্ধান্ত।
268
01:06:14,326 --> 01:06:16,326
এই সিদ্ধান্ত আমার কাছে মৃত্যুর মতো।
269
01:06:17,727 --> 01:06:20,405
কিন্তু আমি তোমাকে তোমার
মন পরিবর্তন করতে বলবো না।
270
01:06:22,767 --> 01:06:26,609
তোমার প্রতি আমার ভালোবাসা সীমাহীন।
271
01:06:27,745 --> 01:06:29,745
আমি সেটাকে এভাবেই রাখতে চাই।
272
01:06:31,737 --> 01:06:33,737
আমি শুধু এতটুকুই বলতে পারি।
273
01:11:48,493 --> 01:11:51,434
মেরালকে বিয়ে করছো!
নিজেকে কী মনে করো, তুমি?
274
01:12:07,960 --> 01:12:11,720
উত্তর দাও!
এটা জিজ্ঞাসা করতেই আমি এসেছি।
275
01:12:17,336 --> 01:12:19,981
আরে এই উদ্ধত বাস্টার্ড!
তোর কি লজ্জা নেই?
276
01:12:20,469 --> 01:12:24,174
প্রথমে, ওই ছবির ভাঁওতা,
এবার ওকে বিয়ে করতে চাস!
277
01:12:24,617 --> 01:12:26,781
মনে হয় ওই মারধরে
তোর শিক্ষা হয়নি।
278
01:12:26,828 --> 01:12:30,423
এবার আমি নিজেই তোকে পেটাবো।
মেরালকে আমি বিয়ে করবো।
279
01:12:30,844 --> 01:12:33,385
ও কখনই তোর মতো
লোককে বিয়ে করবে না।
280
01:12:33,858 --> 01:12:36,477
ওর বাবার সাথে দেখা করার
সাহস তোর হয় কিকরে?
281
01:12:36,584 --> 01:12:39,606
সতর্ক করে দিচ্ছি, মেরালের দিকে
তাকালেও পেছনে লাথি খাবি।
282
01:12:43,503 --> 01:12:46,335
উত্তর দে, শালা বাস্টার্ড
কথা বল, জানোয়ার কোথাকার।
283
01:16:11,009 --> 01:16:13,036
"মেরাল ইল্টারের বিয়ে হচ্ছে"
284
01:16:13,384 --> 01:16:16,595
মনোমুগ্ধকর বিয়ের পোশাকটা
ডিজাইন করেছেন বার্গিন উজবার্ক।
285
01:16:22,288 --> 01:16:24,107
ওহ, এই পৃথিবীটা অতি জঘন্য!
286
01:16:24,491 --> 01:16:26,467
ওহ, এই পৃথিবীটা অতি জঘন্য!
287
01:16:27,015 --> 01:16:29,348
এর শাস্তি তোমাকে পেতে হবে!
288
01:16:30,527 --> 01:16:32,550
এর শাস্তি তোমাকে পেতে হবে!