1
00:00:27,770 --> 00:00:29,860
এটা কোন জায়গা?
2
00:00:29,940 --> 00:00:30,940
আমি কোথায়?
3
00:00:32,070 --> 00:00:33,660
আমি ইংরেজি বলতে পারি না।
4
00:00:34,660 --> 00:00:36,030
বসুন, প্লিজ।
5
00:00:37,120 --> 00:00:38,120
ফোন করা যাবে?
6
00:00:38,990 --> 00:00:41,660
না, শুধু লোকাল কল।
7
00:00:42,710 --> 00:00:45,920
প্লিজ, সাবধান।
আপনার নড়াচড়া করা উচিত নয়।
8
00:00:46,000 --> 00:00:47,460
একটু পরেই ডাক্তার আসবে।
9
00:00:47,540 --> 00:00:49,670
আমাকে এখানে কে নিয়ে এসেছে?
10
00:00:49,750 --> 00:00:51,300
এটা কি ফ্রিং এর কাজ?
11
00:00:52,880 --> 00:00:55,800
গুস্তাভো ফ্রিং।
12
00:00:55,890 --> 00:00:57,970
বসুন।
13
00:00:58,890 --> 00:01:00,170
আমি আপনাকে এক গ্লাস পানি এনে দিচ্ছি।
14
00:01:37,760 --> 00:01:40,810
হাইওয়ে ২.৫ মাইল।
15
00:02:55,090 --> 00:02:57,420
দেখো আমার এত সুন্দর কাজের
কী বারোটা বাজিয়েছ তুমি।
16
00:02:59,930 --> 00:03:02,220
আমি এখানে কী করছি?
17
00:03:03,390 --> 00:03:05,430
তোমাকে এখানে রাখা হয়েছে সেরে ওঠার জন্য।
18
00:03:06,930 --> 00:03:08,430
ও আমার কাছে কী চায়?
19
00:03:09,440 --> 00:03:12,190
ও আমাকে বলেছে তোমাকে বাঁচিয়ে রাখতে।
20
00:03:13,940 --> 00:03:16,030
তুমি তার অনুমতি দিচ্ছ?
21
00:03:23,940 --> 00:03:30,030
অনুবাদে - কুদরতে জাহান
22
00:03:31,940 --> 00:03:40,030
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
23
00:03:48,350 --> 00:03:50,310
আচ্ছা, শোনো।
24
00:03:50,390 --> 00:03:54,150
অ্যাকার যদি নিজে নিজে বাড়ি না ছাড়ে,
তাহলে শেরিফ ওকে তাড়িয়ে দেবে।
25
00:03:54,230 --> 00:03:57,360
এরপরে কারেন্ট-পানির লাইন কেটে দেবে,
26
00:03:57,440 --> 00:03:59,280
আমরা উত্তরদিকের বেড়া নামিয়ে দেবো।
27
00:03:59,360 --> 00:04:02,660
এখানে যা যা আছে, সবকিছু
গুদামঘরে পাঠানো হবে।
28
00:04:03,660 --> 00:04:06,030
বাতিল জিনিস পাশের ডাস্টবিনে যাবে।
29
00:04:06,120 --> 00:04:09,200
কনক্রিট থাকবে। তার জন্য
ডিসপোজাল কোম্পানি আসছে।
30
00:04:09,290 --> 00:04:12,710
- সব কিছু বোঝা গেছে?
- আমি মনে হয় এখানে একটা গলদ দেখছি।
31
00:04:12,790 --> 00:04:14,460
দাঁড়াও, তুমি কে?
32
00:04:14,540 --> 00:04:17,800
আমি সল গুডম্যান, অ্যাটর্নি-অ্যাট-ল,
পরিচিত হয়ে ভালো লাগল।
33
00:04:17,880 --> 00:04:22,300
- এর চেয়ে ভালো প্রশ্ন হলো, আমরা কোথায়?
- এর মানে কী?
34
00:04:22,380 --> 00:04:23,470
একটা কথা জানো?
35
00:04:23,550 --> 00:04:26,220
এখন সময় নষ্ট হচ্ছে,
তাই একটা ভালো কথা বলি,
36
00:04:26,300 --> 00:04:30,480
সবাইকে এখন ছেড়ে দিলে,
আধা দিনের বেতন বাঁচাতে পারবে।
37
00:04:30,560 --> 00:04:32,640
তুমি কী বলছ এসব?
38
00:04:34,850 --> 00:04:37,860
ডেপুটিরা এসেছে, একেবারে আসল সময়ে।
39
00:04:37,940 --> 00:04:41,070
- কী হয়েছে?
- ও একজন উকিল, বলছে একটা গলদ পেয়েছে।
40
00:04:41,150 --> 00:04:44,740
আমি এভারেট অ্যাকারের অ্যাটর্নি।
আমি আসলে সব হিসেব-নিকেশ মিলিয়ে দিচ্ছি।
41
00:04:44,820 --> 00:04:47,910
আমি দুঃখিত, স্যার।
উচ্ছেদের নির্দেশ তো একজন বিচারকের সাইন করা।
42
00:04:47,990 --> 00:04:50,500
সেটা তো জানিই। একটু দেখা যাবে?
43
00:04:51,910 --> 00:04:53,410
সব ঠিক আছে, স্যার।
44
00:04:53,500 --> 00:04:54,750
আহ-হাহ।
45
00:04:54,830 --> 00:04:58,540
স্যার, আপনি তো মিস্টার অ্যাকারের প্রতিনিধি।
ওনাকে এই আদেশ মানতে বলবেন আপনি?
46
00:04:58,630 --> 00:05:01,170
ঠিকানাটা বলবেন?
47
00:05:03,010 --> 00:05:06,300
১১৩০ আরোয়ো ভিস্তা। কোনো সমস্যা?
48
00:05:06,390 --> 00:05:08,760
মানে, আমরা কি সেখানেই আছি?
49
00:05:13,060 --> 00:05:17,150
ঐ মেইলবক্সে বাড়ির নম্বর ছিল।
পরিষ্কার করে লেখা। ১১৩০।
50
00:05:17,230 --> 00:05:18,650
আমি কিছু দেখছি না।
51
00:05:18,730 --> 00:05:19,900
ডেপুটি, আপনি দেখছেন?
52
00:05:19,980 --> 00:05:21,230
না। দেখছি না।
53
00:05:21,320 --> 00:05:24,990
কেউ উল্টোপাল্টা করেছে এগুলোকে।
এটা অবশ্যই ১১৩০ আরোয়ো ভিস্তা।
54
00:05:25,070 --> 00:05:28,700
এটা হলো ১২৪০ আরোয়ো ভিস্তা।
55
00:05:28,780 --> 00:05:31,580
এটা সবসময়ে ১২৪০ আরোয়ো ভিস্তাই ছিল।
56
00:05:31,660 --> 00:05:34,290
- ১২৪০?
- ১২৪০।
57
00:05:34,370 --> 00:05:36,710
আমার মক্কেল বলছে এটা ১২৪০।
58
00:05:36,790 --> 00:05:39,040
আমার একটা প্লেট ম্যাপ আছে,
দেখি ব্যাপারটা প্রমাণ করা যায় কি না।
59
00:05:39,130 --> 00:05:41,090
যে ম্যাপ এঁকেছে, তার প্রতি
সম্মান রেখে বলছি,
60
00:05:41,170 --> 00:05:43,590
কিন্তু মিস্টার অ্যাকার তো এখানে
৩০ বছর ধরে আছেন।
61
00:05:43,670 --> 00:05:45,220
আমার ধারণা উনি ওনার
ঠিকানা জানেন।
62
00:05:46,010 --> 00:05:48,180
স্যার, আপনার কাছে কোনোকিছুতে
আপনার ঠিকানা লেখা আছে?
63
00:06:02,230 --> 00:06:03,650
ধন্যবাদ।
64
00:06:08,200 --> 00:06:10,910
১২৪০ আরোয়ো ভিস্তা।
65
00:06:10,990 --> 00:06:13,490
এটা ১১৩০। যে কেউ চাইলে এটা
প্রিন্ট করতে পারে।
66
00:06:13,580 --> 00:06:15,100
আপনার কাছে বিচারকের সাইন করা
নির্দেশনামা আছে।
67
00:06:15,160 --> 00:06:18,790
আমরা চাইলে এই বিকালে একজন
সারভেয়ার নিয়ে আসতে পারি। উনিই সবকিছু বুঝিয়ে বলবেন।
68
00:06:18,880 --> 00:06:21,380
- তাতে পুরো একটা দিন নষ্ট হবে।
- শুনুন, অফিসার।
69
00:06:21,460 --> 00:06:23,210
একজন বয়স্ক মানুষ, প্রাক্তন যোদ্ধাকে
70
00:06:23,300 --> 00:06:25,210
তার বাড়ি থেকে উচ্ছেদ করার আগে,
তার সবকিছু কেড়ে নেবার আগে,
71
00:06:25,300 --> 00:06:27,510
আধা শতাব্দী জুড়ে করার কাজগুলো নষ্ট করার আগে,
72
00:06:27,590 --> 00:06:30,050
আপনি কি এই জায়গার ঠিকানা সম্পর্কে নিশ্চিত হতে চান না?
73
00:06:33,470 --> 00:06:36,600
আমরা তো শুধু হারিয়ে যাওয়া
বাড়ির নম্বর নিয়ে কথা বলছি।
74
00:06:38,940 --> 00:06:40,610
আমার একটা ফোন করা লাগবে।
75
00:06:48,530 --> 00:06:51,030
সবাই দশ মিনিট বিরতি নেন!
76
00:06:59,170 --> 00:07:03,920
এক বছর ধরে পালিয়ে বেড়ানোর পরে
এখন এই লোক একজন উকিল ধরেছে?
77
00:07:04,000 --> 00:07:06,420
উকিলটা আসার পরেই উদ্ভট
সব তথ্য বেরিয়ে আসছে।
78
00:07:06,510 --> 00:07:08,880
আমরা কয়েক ঘন্টার মাঝে সব
মীমাংসা করে ফেলব।
79
00:07:08,970 --> 00:07:11,680
এটা আসলে ধোঁকা,
ধোঁকাটা কার্যকরীও না।
80
00:07:11,760 --> 00:07:15,680
এতে একটা দিন নষ্ট হচ্ছে।
অকার্যকরও বলা যাচ্ছে না।
81
00:07:17,310 --> 00:07:22,360
কিন্তু আমরা এসবের উর্ধ্বে এখন। কালকে ওরা
এই জায়গা ভেঙে ফেলবে, তাই না?
82
00:07:22,440 --> 00:07:24,570
সেটাই আমাদের পরিকল্পনা।
83
00:07:25,900 --> 00:07:27,610
আরো কোনো সমস্যা?
84
00:07:27,690 --> 00:07:29,990
দুর্ভাগ্যবশত আরেকটা ঝামেলা আছে।
85
00:07:30,990 --> 00:07:34,450
যে উকিলকে অ্যাকার কাজে লাগিয়েছে,
সে হলো জিমি।
86
00:07:35,450 --> 00:07:38,370
জিমি? তোমার জিমি?
87
00:07:38,450 --> 00:07:39,910
- হ্যাঁ।
- হুম।
88
00:07:41,000 --> 00:07:42,290
সেটা কীভাবে ঘটল?
89
00:07:42,380 --> 00:07:44,710
জিমি ইদানিং মরিয়া হয়ে প্রচার চালাচ্ছে।
90
00:07:44,790 --> 00:07:47,840
এভাবেই অ্যাকার ওর খোঁজ পেয়েছে।
91
00:07:49,760 --> 00:07:51,840
আচ্ছা, এখন কী করা?
92
00:07:54,390 --> 00:07:59,230
তোমার জন্য আমি টুকুমকারি প্রজেক্ট থেকে
নিজেকে সরিয়ে নেবো।
93
00:07:59,310 --> 00:08:01,940
আমার জায়গায় স্টেফ আসবে।
সে আর পেইজ এটার দেখাশোনা করবে।
94
00:08:02,020 --> 00:08:05,860
কিম আমাদের এতদূর নিয়ে এসেছে।
আমার মনে হয় স্টেফ ঠিকমতোই কাজটা করতে পারবে।
95
00:08:05,940 --> 00:08:08,190
এটা অবশ্য শুধু টুকুমকারির কথা বলছি।
96
00:08:08,280 --> 00:08:10,950
বাকি সবকিছু আগের মতোই আমি সামলাতে থাকব।
97
00:08:13,780 --> 00:08:14,820
একটা কথা জানো?
98
00:08:15,830 --> 00:08:17,700
আমি সন্দেহের গন্ধ পাচ্ছি।
99
00:08:19,000 --> 00:08:22,000
অ্যাকার কিন্তু জিমিকে
এমনি এমনি কাজে লাগায়নি।
100
00:08:22,080 --> 00:08:25,130
ঐ লোককে কী বলেছ তা শুনেছি আমি।
101
00:08:25,210 --> 00:08:27,000
শুনলাম ওর চামড়া তুলে নিয়েছ।
102
00:08:27,090 --> 00:08:29,800
- সেটা বলাটা ঠিক হচ্ছে না...
- আমার কী মনে হয় জানো।
103
00:08:29,880 --> 00:08:32,380
লোকটা তোমার আসল প্রতিভা টের পেয়েছে।
104
00:08:32,470 --> 00:08:36,800
তাই ও ইচ্ছে করে জিমিকে ভাড়া করেছে,
যাতে তোমাকে আমাদের থেকে ছিনিয়ে নেয়া যায়।
105
00:08:39,470 --> 00:08:40,470
কেভিন, আমি...
106
00:08:41,310 --> 00:08:44,020
সেটার সম্ভাবনা নেই বললেই চলে।
107
00:08:44,100 --> 00:08:46,940
দেখো কিম, এসব ভাঁওতাবাজি
আমি ভালো বুঝি।
108
00:08:47,020 --> 00:08:49,980
কাউকে খাটো করতে চাই না। আমি নিশ্চিত,
তোমার সহযোগী কাজটা ভালোই পারবে।
109
00:08:50,070 --> 00:08:55,620
কিন্তু এই লোকের কারণে আমি এত ভালো
একটা কাজ ছাড়ব না।
110
00:08:57,120 --> 00:08:59,540
আসলে কিম বলতে চাইছে যে,
111
00:08:59,620 --> 00:09:02,710
এই ব্যাপারটা নিয়ে ঐ পক্ষের অ্যাটর্নির কাছে যাওয়াটা
112
00:09:02,790 --> 00:09:05,370
উদ্ভট হবে ওর জন্য।
113
00:09:06,710 --> 00:09:10,250
তাই না, কিম?
ঘরে আগুন লাগবে না?
114
00:09:11,260 --> 00:09:14,930
ব্যক্তিগত ব্যাপার নিয়ে চিন্তিত নই আমি।
115
00:09:15,010 --> 00:09:18,470
আমি চাই না কোনো ব্যাপারে
কোনো দ্বন্দ্বের সূত্রপাত হোক।
116
00:09:18,550 --> 00:09:20,350
আমি সেসব নিয়ে চিন্তিত নই।
117
00:09:21,020 --> 00:09:24,810
আপনি এই কেসে লেগে থাকতে চাইলে,
মাঝপথে লোক বদলাবেন কেন?
118
00:09:25,810 --> 00:09:27,860
কেভিন, ওরা কি তোমার জন্য অপেক্ষা করছে?
119
00:09:29,020 --> 00:09:30,610
ওহ, হ্যাঁ।
120
00:09:30,690 --> 00:09:35,740
শোনো, ঐ কল সেন্টার চাই আমার।
আমরা এই কাজ এখনই শুরু করতে চাই।
121
00:09:35,820 --> 00:09:39,030
অনেক প্রতিযোগী এক্ষেত্রে, আর তাদের কেউই
122
00:09:39,120 --> 00:09:41,080
তাদের কল সেন্টার বানানোর পথে বাধা হিসাবে
123
00:09:41,160 --> 00:09:43,960
এই বুড়োকে মানবে না।
124
00:09:45,160 --> 00:09:48,080
- বুঝেছ?
- বুঝেছি।
125
00:09:52,380 --> 00:09:54,170
আমি জানি সেটা।
126
00:10:01,510 --> 00:10:04,390
ওটা কি একটা এমআরআই মেশিন?
127
00:10:05,640 --> 00:10:06,600
হ্যাঁ।
128
00:10:08,020 --> 00:10:10,190
আর ফ্রিং এসবের টাকা দিচ্ছে।
129
00:10:11,190 --> 00:10:12,570
হাহ।
130
00:10:12,650 --> 00:10:16,320
আর এই সুন্দর ছোট্ট বাড়িগুলোতে নিশ্চয়ই
131
00:10:16,400 --> 00:10:19,070
গাদা গাদা মেথ রাখা আছে।
132
00:10:20,410 --> 00:10:22,290
এখানে কোন ড্রাগ নেই।
133
00:10:22,370 --> 00:10:25,000
ড্রাগ বলতে আমার দেয়া ওষুধ আছে শুধু।
134
00:10:26,000 --> 00:10:29,000
অস্ত্র হাতে কোনো লোকও নেই।
135
00:10:31,540 --> 00:10:34,130
আর আমি যদি আমার জায়গামতো ফিরতে চাই?
136
00:10:35,260 --> 00:10:37,430
তুমি চাইলে চলে যেতে পারো।
137
00:10:37,510 --> 00:10:39,970
যেখানে তোমাকে পেয়েছি, সেখানেই
তোমাকে রেখে আসতে পারি।
138
00:10:40,970 --> 00:10:45,430
এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে
একটা গেট দিয়ে মেইন রোডে যাওয়া যাবে।
139
00:10:45,520 --> 00:10:47,140
ঐ গেটে লোক আছে।
140
00:10:48,140 --> 00:10:51,190
লোকগুলোর হাতে অস্ত্র আছে নিশ্চয়ই।
141
00:10:51,270 --> 00:10:52,820
হয়তো।
142
00:10:52,900 --> 00:10:54,570
আমি কোনো অস্ত্র দেখিনি।
143
00:10:55,990 --> 00:10:59,110
যাই হোক, ওরা তোমাকে থামাবে না।
144
00:11:00,160 --> 00:11:04,120
বারো কিলোমিটার দূরে একটা ছোট শহর আছে।
145
00:11:04,490 --> 00:11:06,750
এই জায়গার চেয়ে বড়, কিন্তু ছোট।
146
00:11:07,870 --> 00:11:09,670
ওখানে একটা বাস স্টপ আছে।
147
00:11:10,170 --> 00:11:11,790
একবার ঐ বাসে উঠে পড়ে...
148
00:11:13,210 --> 00:11:16,710
চব্বিশ ঘন্টা পেরোলেই এল প্যাসো।
149
00:11:19,630 --> 00:11:21,390
তবে..
150
00:11:22,470 --> 00:11:26,680
এখন আপনার যা অবস্থা,
বাসে করে যেতে পারবেন না।
151
00:11:29,230 --> 00:11:32,230
বিশ্রাম নেয়াটাই ভালো হবে।
152
00:11:33,560 --> 00:11:38,190
সেনোরা কর্তাজার রান্না করা
খাবার-দাবার খাও।
153
00:11:39,200 --> 00:11:41,410
ভালো বাতাস খাও।
154
00:11:52,540 --> 00:11:55,500
ফ্রিং আমাকে ঐ পর্যন্ত নিয়ে গেছে।
155
00:11:57,130 --> 00:11:58,550
কেন?
156
00:11:58,630 --> 00:12:00,510
সেটা জানি না।
157
00:12:00,590 --> 00:12:02,470
তোমার ওকে জিজ্ঞেস করা উচিত ছিল।
158
00:12:03,590 --> 00:12:06,430
তারমানে তুমি ওর ঘরের কবিরাজ?
159
00:12:06,510 --> 00:12:10,390
আমি সেই কবিরাজ যে তোমার জীবন বাঁচিয়েছে।
160
00:12:12,230 --> 00:12:14,980
এটা সংক্রমণের জন্য।
161
00:12:15,060 --> 00:12:19,110
প্রতি চার ঘন্টা পরপর দুইটা করে, একটা সপ্তাহ চলবে।
এটা ব্যথার জন্য।
162
00:12:19,190 --> 00:12:21,150
যা দরকার হবে খেয়ে নেবে।
163
00:12:21,240 --> 00:12:24,280
তিন দিন পরে এসে দেখে যাবো তোমাকে।
164
00:12:25,740 --> 00:12:31,620
এক সপ্তাহ পরে হয়তো গাড়ি চড়তে পারবে।
165
00:12:32,830 --> 00:12:36,420
তোমার পরিবারকে খবর জানিয়ে দেবো।
166
00:12:37,420 --> 00:12:39,380
ওরা ভালো আছে।
167
00:14:44,090 --> 00:14:47,090
ম্যাক্সের প্রতি উৎসর্গীকৃত।
168
00:15:19,580 --> 00:15:20,750
হ্যালো, হাওয়ার্ড।
169
00:15:20,830 --> 00:15:23,380
হাই জিমি। খারাপ সময়ে আসলাম নাকি?
170
00:15:23,460 --> 00:15:28,340
আমি আসলে একটু ব্যস্ত...
171
00:15:29,340 --> 00:15:30,680
কী অবস্থা?
172
00:15:30,760 --> 00:15:33,300
তোমার কথা ভাবছি।
তোমার কী অবস্থা?
173
00:15:34,430 --> 00:15:35,430
ভালো।
174
00:15:35,470 --> 00:15:37,930
হুম। জেনে ভালো লাগল।
175
00:15:39,060 --> 00:15:41,100
তো, কী অবস্থা?
176
00:15:42,100 --> 00:15:44,770
এমনি খবর নিচ্ছি, আমরা যা নিয়ে কথা বললাম,
177
00:15:44,860 --> 00:15:46,860
সে ব্যাপারে কিছু ভেবেছ?
178
00:15:46,940 --> 00:15:49,150
আমরা যা নিয়ে কথা বলছিলাম...
179
00:15:49,240 --> 00:15:51,240
ওহ, চাকরির ব্যাপারটা! ওহ।
180
00:15:51,320 --> 00:15:55,490
ওহ, হ্যাঁ, না, মানে, আমি আর কিছু ভাবিনি আসলে।
181
00:15:56,370 --> 00:15:58,040
শুনে ভালো লাগল।
182
00:15:58,120 --> 00:15:59,540
কোনো সিদ্ধান্তে আসতে পারলে?
183
00:15:59,620 --> 00:16:01,830
না। আমি আসলে ভেবে দেখছি।
184
00:16:01,920 --> 00:16:05,790
এটা তো ভেবে দেখার মতোই বিষয়।
185
00:16:05,880 --> 00:16:10,340
আচ্ছা। কোনো সিদ্ধান্ত নিতে পারলে জানিও।
186
00:16:10,420 --> 00:16:12,930
- আচ্ছা।
- আর জিমি...
187
00:16:27,610 --> 00:16:29,150
হেই।
188
00:16:30,990 --> 00:16:32,740
অন্যরকম সুবাস।
189
00:16:32,820 --> 00:16:34,950
ওহ, হ্যাঁ, ওটা হলো কারি।
190
00:16:35,030 --> 00:16:37,240
এই খাবারটা মনে হয় মজা হবে।
191
00:16:37,330 --> 00:16:42,000
এটা সারারাত ভিজিয়ে রাখতে হবে।
তারপরেই প্রস্তুত হয়ে যাবে।
192
00:16:42,080 --> 00:16:45,880
- কেভিনের সাথে কী কথা হলো?
- আমি এখনো কেস নিয়ে ভাবছি।
193
00:16:45,960 --> 00:16:48,750
তাই নাকি! কী হলো?
194
00:16:50,050 --> 00:16:53,840
জানো, আমি যতোই যেতে চাই,
ও ততোই আমাকে রাখতে চায়।
195
00:16:53,930 --> 00:16:57,300
- হ্যাঁ, কিন্তু ও রেগে গেছে, না?
- একটু।
196
00:16:57,390 --> 00:16:58,760
আচ্ছা, কোথায় গিয়েছিলে?
197
00:16:58,850 --> 00:17:01,810
ওর কান্ট্রি ক্লাবে।
198
00:17:01,890 --> 00:17:03,190
ওহ!
199
00:17:03,270 --> 00:17:06,610
গলফ খেলার সময়ে গিয়েছিলে।
200
00:17:06,690 --> 00:17:09,940
- ওকে আরো উন্নতি করতে হবে।
- হা! খুব পছন্দ হয়েছে!
201
00:17:10,030 --> 00:17:11,030
আচ্ছা। এখন কী?
202
00:17:11,110 --> 00:17:14,070
তুমি বসে ছিলে? নাকি দাঁড়িয়ে ছিলে?
203
00:17:14,150 --> 00:17:16,740
- হুম?
- দৃশ্যটার বর্ণনা দাও।
204
00:17:17,030 --> 00:17:18,830
বলোই না।
205
00:17:22,830 --> 00:17:25,000
আচ্ছা।
206
00:17:25,080 --> 00:17:27,840
ক্লাবহাউজের বাইরে ওর সাথে দেখা হলো
207
00:17:27,920 --> 00:17:29,670
- আমার আর পেইজের।
- হুম।
208
00:17:29,750 --> 00:17:36,720
আমরা তিনজন এক টেবিলে ছিলাম,
ও ওখানে দাঁড়িয়ে ছিল, আর ও বলল...
209
00:17:36,800 --> 00:17:37,800
দাঁড়াও।
210
00:17:38,850 --> 00:17:40,350
ও কি এভাবে বসে ছিল?
211
00:17:40,430 --> 00:17:43,930
- হ্যাঁ, পাশ ফিরে বসে ছিল।
- ও পাশ ফিরে বসে?
212
00:17:45,100 --> 00:17:46,020
তাই তো মনে হয়।
213
00:17:46,020 --> 00:17:49,360
তুমি তো কখনো বলোনি একথা।
214
00:17:49,440 --> 00:17:51,650
খুব মজা পেলাম।
215
00:17:51,730 --> 00:17:53,780
এখন বলতে থাকো।
216
00:17:53,860 --> 00:18:00,370
ও এভাবে বসে ছিল, তারপর বলল:
217
00:18:01,490 --> 00:18:04,080
- "আমি দেবো না ওকে..."
- ওর মতো করে বলো।
218
00:18:05,080 --> 00:18:07,750
- আমি ওকে অনুকরণ করব না।
- হ্যাঁ। একটু করে দেখাও না।
219
00:18:07,830 --> 00:18:09,330
ও তো ভালো লোক, তাই না?
220
00:18:09,420 --> 00:18:11,840
ও কি এভাবে কথা বলে?
221
00:18:11,920 --> 00:18:14,260
- আহ, না। না।
- ডিং, ড্যাং, ডু?
222
00:18:14,340 --> 00:18:16,720
এটা...
223
00:18:16,800 --> 00:18:20,220
এটা অনেকটা...
224
00:18:21,470 --> 00:18:26,100
উকিলেরা আসলেই পাগলামি শুরু হয়।
225
00:18:26,190 --> 00:18:29,150
আমার ঐ কল সেন্টার বানানোই লাগবে।
226
00:18:29,230 --> 00:18:31,020
নিশ্চয়ই, কেভিন।
227
00:18:31,110 --> 00:18:33,730
- তুমি কি আমার ভূমিকায় বলছ?
- হ্যাঁ, এটা তুমি।
228
00:18:33,820 --> 00:18:35,240
হ্যাঁ। বলো, বলো।
229
00:18:37,740 --> 00:18:42,950
আমি ওর অধিকার কেড়ে নেবো না।
230
00:18:43,040 --> 00:18:44,040
- কিম।
- হুম?
231
00:18:44,120 --> 00:18:46,750
আমার এটা কালকের আগে লাগবে, বুঝেছ?
232
00:18:46,830 --> 00:18:50,460
- কিন্তু, কেভিন...
- না, তুমি যা লাগবে করবে।
233
00:18:50,540 --> 00:18:54,800
আমি অপেক্ষা করতে চাই না। কখনোই চাইনি।
234
00:18:54,880 --> 00:18:58,840
শেষ কথা হলো,
235
00:18:58,930 --> 00:19:01,930
তুমি ওকে এক্ষুণি ধরবে।
236
00:19:10,230 --> 00:19:11,690
কী?
237
00:19:13,360 --> 00:19:14,610
কেভিন?
238
00:19:16,990 --> 00:19:18,650
হ্যাঁ, কিম?
239
00:19:20,410 --> 00:19:23,580
আমার সাথে একটু গোসল করবে?
240
00:19:25,830 --> 00:19:27,000
বেশ।
241
00:19:28,000 --> 00:19:30,210
মনে হয় করব।
242
00:19:51,690 --> 00:19:55,860
এই ইন্টারন্যাশনাল কলটি করা যাচ্ছে না।
243
00:21:01,170 --> 00:21:02,420
ধন্যবাদ।
244
00:21:37,460 --> 00:21:40,590
- হ্যালো।
- তুমি জানো এটা কে?
245
00:21:41,920 --> 00:21:44,680
কেমন লাগছে? ভালো, আশা করি?
246
00:21:44,760 --> 00:21:46,300
আহ-হাহ।
247
00:21:47,300 --> 00:21:50,060
তুমি কোনো কারণ ছাড়া কিছু করো না।
248
00:21:51,060 --> 00:21:52,310
আমি এখানে কেন?
249
00:21:53,600 --> 00:21:55,560
এখন সে সময় না।
250
00:22:12,450 --> 00:22:14,370
এখানে কী হচ্ছে?
251
00:22:16,000 --> 00:22:19,080
স্যার, স্যার, প্লিজ দেখে হাঁটুন।
থামুন!
252
00:22:19,170 --> 00:22:21,210
- এসব কী?
- প্লিজ দূরে থাকুন।
253
00:22:21,290 --> 00:22:22,340
কী?
254
00:22:22,420 --> 00:22:26,220
এই চিহ্নিত এলাকা থেকে
বেরিয়ে যান, প্লিজ।
255
00:22:26,300 --> 00:22:27,840
কী মনে হয়, ডক্টর?
256
00:22:27,930 --> 00:22:32,810
প্রথম দেখায় এই শিল্পগুলোকে বেশ
সমসাময়িক মনে হয়।
257
00:22:32,890 --> 00:22:34,810
তা তো হবেই।
258
00:22:34,890 --> 00:22:37,940
কিন্তু আরো গুছিয়ে খুঁজতে হবে।
259
00:22:38,020 --> 00:22:40,190
সেটার কি দরকার আছে?
260
00:22:40,270 --> 00:22:43,900
- হ্যাঁ, আছে।
- এসবে কতক্ষণ লাগবে?
261
00:22:43,980 --> 00:22:47,700
- এক-দুই দিন, বড়জোর এক সপ্তাহ।
- এক সপ্তাহ?
262
00:22:47,780 --> 00:22:50,780
তুমি তো জানোই এই লোক
এসব এখানে পুঁতে রেখেছে।
263
00:22:50,870 --> 00:22:51,870
আরে!
264
00:22:51,870 --> 00:22:54,330
বাড়ির নম্বর নিয়েও একই ঘটনা, সব জায়গায়!
265
00:22:54,410 --> 00:22:56,870
না, এই ভুলটা অনিচ্ছাকৃত।
এটা হলো আইন!
266
00:22:56,960 --> 00:22:57,870
কার কথায়?
267
00:22:57,870 --> 00:23:01,380
নিউ মেক্সিকো কালচারাল প্রোপার্টি অ্যাক্ট অনুযায়ী।
268
00:23:03,460 --> 00:23:04,460
না।
269
00:23:05,510 --> 00:23:08,430
তুমিও এটা মেনে নেবে?
270
00:23:11,680 --> 00:23:13,890
আমাকে একটা ফোন করা লাগবে।
271
00:23:33,330 --> 00:23:34,870
বিরক্ত করার জন্য দুঃখিত।
272
00:23:34,950 --> 00:23:37,500
সে ওয়াটার ডিস্ট্রিক্টের হয়ে মামলা করছে।
273
00:23:37,580 --> 00:23:39,580
ওয়াটার ডিস্ট্রিক্ট?
274
00:23:44,340 --> 00:23:46,590
স্টেফ, নিয়ন্ত্রক আইনের ব্যাপারগুলো
তুমি ভালো বোঝো।
275
00:23:46,670 --> 00:23:51,640
ও বলছে, ১৮৪৬ সালে প্রদান করা
জমিগুলোর মাঝে গ্যাঞ্জাম আছে।
276
00:23:51,720 --> 00:23:54,010
এ কী হাস্যকর কথা।
277
00:23:57,970 --> 00:24:00,730
প্যাট, বাকি সব কিছু বাদ দাও জলদি।
278
00:24:01,730 --> 00:24:05,440
ওর দাবি, আমাদের মূল কন্ট্রাক্টর
নাকি একজন জেলপালানো আসামী।
279
00:24:05,520 --> 00:24:07,690
কী বলো এসব।
280
00:24:08,990 --> 00:24:11,240
ইভান, আমি তোমাকে দিচ্ছি দায়িত্বটা।
281
00:24:55,490 --> 00:24:58,830
- লিটল ডিপার দেখা যাচ্ছে।
- ওটা বিগ ডিপার।
282
00:24:58,910 --> 00:25:00,580
- ওহ।
- হ্যাঁ।
283
00:25:06,000 --> 00:25:10,300
আহ, আর এখানে অরিয়ন নাকি?
284
00:25:10,380 --> 00:25:11,800
না। ওটা একটা স্যাটেলাইট।
285
00:25:22,560 --> 00:25:25,440
অফিসার, তেজস্ক্রিয়তা
সর্বোচ্চ মাত্রার কাছে।
286
00:25:25,520 --> 00:25:27,480
আমরা মাটির নমুনা নেবো।
287
00:25:31,780 --> 00:25:32,820
কেন জিজ্ঞেস করতে হবে?
288
00:25:32,900 --> 00:25:35,110
আমাকে...
289
00:25:36,110 --> 00:25:37,660
জানোই তো।
290
00:25:38,660 --> 00:25:40,160
আফসোস করার চেয়ে নিরাপদ থাকাই ভালো।
291
00:25:41,490 --> 00:25:43,710
হ্যাঁ। বুঝেছি।
292
00:25:45,040 --> 00:25:46,120
একটা সমস্যা হয়েছে।
293
00:25:51,590 --> 00:25:53,670
তোমার রেডিওর অনুষ্ঠানগুলো সবসময়েই
ভালো লাগত আমাদের।
294
00:25:53,760 --> 00:25:58,800
কখনো ভাবিনি নিজের চোখে এই দৃশ্য দেখতে পাবো।
295
00:25:58,890 --> 00:26:00,810
ঠিক। টুকুমকারি।
296
00:26:00,890 --> 00:26:02,720
৫৪ এর কাছে।
297
00:26:02,810 --> 00:26:04,390
গাড়ি রাখার অনেক জায়গা।
298
00:26:04,730 --> 00:26:07,270
বেশ, ধন্যবাদ!
299
00:26:07,350 --> 00:26:11,650
দীর্ঘদিনের শ্রোতা, এই প্রথম ফোন করলাম।
300
00:26:15,320 --> 00:26:16,990
ওহ, বুঝেছি।
301
00:26:17,070 --> 00:26:18,820
হ্যালো।
302
00:26:23,040 --> 00:26:24,040
ওহ, বাহ।
303
00:26:26,080 --> 00:26:27,290
আহ-হাহ।
304
00:26:32,130 --> 00:26:33,510
তোমার নাম কী?
305
00:26:51,150 --> 00:26:53,400
যত্তসব।
306
00:26:56,070 --> 00:26:58,110
লোকের ভিড় কমে আসছে।
307
00:26:58,200 --> 00:27:00,820
বাড়ির ধারের ছবিটা মলিন হয়ে আসছে।
308
00:27:00,910 --> 00:27:04,540
কালকে আমরা আরো লোক নিয়ে এসে
গাড়ি ঢোকার রাস্তা বন্ধ করে দেবো।
309
00:27:06,040 --> 00:27:07,620
একটা প্রশ্নের জবাব দাও।
310
00:27:07,710 --> 00:27:09,790
ঐ জায়গা তেজস্ক্রিয় হলে
311
00:27:09,870 --> 00:27:12,290
অ্যাকার এখনো ওখানে আছে কী করে?
312
00:27:12,380 --> 00:27:15,590
ওশার নিয়ম লঙ্ঘন হচ্ছে এখানে।
OSHA - The Occupational Safety and Health Administration
313
00:27:15,670 --> 00:27:17,670
চিন্তাটা আসলে রাজমিস্ত্রীদের নিয়ে।
314
00:27:17,760 --> 00:27:20,930
দেখা যাচ্ছে, তেজস্ক্রিয়তার মাত্রা খুব বেশি না।
315
00:27:21,010 --> 00:27:23,930
বৃহস্পতিবার থেকে কনস্ট্রাকশন শুরু করা যাবে।
316
00:27:24,010 --> 00:27:26,520
আশা করি আর কোনো ঝামেলা হবে না।
317
00:27:30,940 --> 00:27:34,400
কিম, আমাকে আসল কথাটা বলো।
318
00:27:35,570 --> 00:27:38,990
আমরা এখানে আসামাত্র যাতে
ঝামেলার মুখোমুখি হই,
319
00:27:39,070 --> 00:27:41,700
সেজন্যই এসব পরিকল্পনা করা হয়েছে।
320
00:27:41,780 --> 00:27:44,830
এ ব্যাপারে আরেকটু পিছিয়ে কাজ করতে হবে।
321
00:27:45,830 --> 00:27:49,210
ওদের বিরুদ্ধে পাল্টা মামলা করি চলো।
অ্যাকার আর গুডম্যানের বিরুদ্ধে।
322
00:27:49,290 --> 00:27:51,710
ওদেরকে পাল্টা আঘাত করি।
323
00:27:51,790 --> 00:27:54,630
ঐ পথে আগালে সমাধানে বহুদিন লাগবে।
324
00:27:55,550 --> 00:27:59,090
ওরা জানে এতে মেসা ভার্দের খরচ হচ্ছে।
সময় ওদের পক্ষে।
325
00:27:59,760 --> 00:28:01,680
তা ঠিক ধরেছ।
326
00:28:04,260 --> 00:28:06,260
রিচ, তুমি আর কিছু বলতে চাও?
327
00:28:07,270 --> 00:28:08,270
চাই।
328
00:28:09,230 --> 00:28:12,980
ব্যাপারটা ওদের বিরুদ্ধে উল্টিয়ে দেয়া যায় না?
329
00:28:14,270 --> 00:28:18,440
ধরো তোমরা ও জায়গায়
কল সেন্টারটা বানালে না।
330
00:28:18,530 --> 00:28:21,990
তাহলে কিন্তু তোমাদের দেরি করানোর
প্রশ্ন থাকবে না।
331
00:28:22,070 --> 00:28:25,740
তখন টাকা খরচ হবে অপরপক্ষের,
ওরা সেই টাকা উঠাতেও পারবে না।
332
00:28:27,740 --> 00:28:29,040
দাঁড়াও, তাহলে...
333
00:28:30,040 --> 00:28:31,120
কী?
334
00:28:31,210 --> 00:28:34,460
কল সেন্টার বানানোর অন্য জায়গা আছে।
335
00:28:34,540 --> 00:28:38,130
ঐ জায়গা নিয়ে পরিকল্পনা করলেই
তুমি জিতে যাবে।
336
00:28:39,340 --> 00:28:41,930
দাঁড়াও, আমরা অন্য জায়গাগুলো ছেড়ে দিয়েছি না?
337
00:28:42,010 --> 00:28:46,010
২৩৭৫ নং লট খালি আছে,
আমাদের অনুমোদনপত্রও আছে।
338
00:28:46,100 --> 00:28:49,520
ওখানে কল সেন্টার বানালে টার্গেট মেলানো যাবে।
339
00:28:50,520 --> 00:28:53,310
তুমি বলার আগেই হিসাব হয়ে গেছে।
340
00:28:54,940 --> 00:28:57,690
আর্থিক ক্ষতি হবে খুবই সামান্য।
341
00:29:12,370 --> 00:29:16,330
আমার বাবা আমাকে
লড়াই থেকে পিছু হটতে শেখায়নি।
342
00:29:16,420 --> 00:29:17,460
কেভিন, আমরা তো বলছি না...
343
00:29:17,500 --> 00:29:22,340
আমার নিজের ছবি থেকে একটা ছোটলোক
তাড়িয়ে দেবে আমাকে?
344
00:29:22,420 --> 00:29:23,930
কিছু মনে কোরো না, কিম।
345
00:29:25,010 --> 00:29:29,100
ঐ লোকের কাছে কেবল একটা উকিল।
আর আমার কাছে দেশসেরা একদল উকিল।
346
00:29:30,520 --> 00:29:32,310
তুমি কী করবে বলি।
347
00:29:32,390 --> 00:29:35,690
ওদেরকে আমার জমি থেকে
তাড়ানোর ব্যবস্থা করবে।
348
00:29:35,770 --> 00:29:39,360
কল সেন্টারটা এক ইঞ্চিও দূরে সরবে না!
349
00:29:58,630 --> 00:30:00,800
তুমি সর্বোচ্চ চেষ্টা করেছ।
350
00:30:00,880 --> 00:30:03,670
- তাই?
- হ্যাঁ।
351
00:30:03,760 --> 00:30:06,260
ঐ কুত্তার বাচ্চার জন্য অনেক কিছু করছ তুমি।
352
00:30:06,340 --> 00:30:08,090
অনেক কিছু করেছ।
353
00:30:08,180 --> 00:30:12,020
- তোমার এসব ভেবে খুশি হওয়া উচিত।
- তোমার তাই মনে হয়?
354
00:30:13,310 --> 00:30:16,940
অ্যাকারের এত কিছু প্রাপ্য নয়।
355
00:30:17,020 --> 00:30:20,770
আরেকটা সত্যি কথা বলি।
356
00:30:20,860 --> 00:30:23,740
আমাকে এই কাজে লাগানোটা ঠিক হয়নি।
357
00:30:24,440 --> 00:30:27,450
কেউ যদি জানে...
358
00:30:27,530 --> 00:30:30,240
তুমি এই লোকের জন্য অনেক ঝুঁকি নিচ্ছ।
359
00:30:33,200 --> 00:30:38,790
দেখো, পরের সপ্তাহে এই সময়ে
অ্যাকার অন্য কোথাও থাকবে।
360
00:30:38,880 --> 00:30:41,380
এটা কি আসলেই তেমন বড় কোনো ব্যাপার?
361
00:30:41,460 --> 00:30:46,170
তাছাড়া, মেসা ভার্দে তোমার আয়ের উৎস।
362
00:30:47,180 --> 00:30:50,010
ওদেরকে আর কত চাপ দেবে।
363
00:30:54,810 --> 00:30:57,730
সামনে অনেক উপায়ই আছে।
364
00:31:02,820 --> 00:31:06,360
কিন্তু ভালো যুক্তির কাজ হলো,
চুক্তিটা চুকিয়ে ফেলা।
365
00:31:06,440 --> 00:31:07,740
লোকটাকে কিছু টাকা দাও।
366
00:31:07,820 --> 00:31:12,370
অন্য বিজয়ীদের মতো শ্যাম্পেনের বোতল খোলো,
আর বিশ্বাসযোগ্য একটা হাসি দাও।
367
00:31:13,370 --> 00:31:15,750
তুমি বিয়ার নেবে? আমি একটা নিচ্ছি।
368
00:31:19,170 --> 00:31:20,170
নইলে?
369
00:31:30,720 --> 00:31:31,930
জিমি?
370
00:31:33,680 --> 00:31:37,020
এই ব্যাপারটা আর আগানোর কোনো দরকারই নেই।
371
00:31:37,100 --> 00:31:39,100
এতে কোনো লাভ নেই।
372
00:31:44,770 --> 00:31:46,230
নইলে?
373
00:31:48,860 --> 00:31:49,860
নইলে...
374
00:31:50,860 --> 00:31:52,950
আমরা কেভিন ওয়াচটেলের বিরুদ্ধে লাগব।
375
00:31:53,990 --> 00:31:56,700
ব্যাপারটা খুব নোংরা এবং ব্যক্তিগত হয়ে যাবে।
376
00:31:56,790 --> 00:31:58,910
কিছুটা বিপজ্জনকও।
377
00:32:21,690 --> 00:32:22,900
ঠিক আছে।
378
00:32:25,820 --> 00:32:27,320
ঠিক আছে।
379
00:33:06,230 --> 00:33:09,530
- হ্যাঁ?
- হেই, আমি বলছি।
380
00:33:09,610 --> 00:33:11,570
- হ্যাঁ, সেটাই।
- দারুণ।
381
00:33:11,650 --> 00:33:16,410
তোমার জন্য একটা খবর আছে, ভালো করে শোনো।
382
00:33:16,490 --> 00:33:20,790
আমি দুঃখিত, এখানে প্রতিধ্বনি হচ্ছে।
383
00:33:20,870 --> 00:33:24,080
তুমি কি কোনো সুড়ঙ্গে আছ...?
384
00:33:24,170 --> 00:33:25,170
হ্যাঁ।
385
00:33:26,130 --> 00:33:27,590
ওটা কী?
386
00:33:28,840 --> 00:33:31,010
হ্যাঁ। আমি একটা সুড়ঙ্গে আছি।
387
00:33:32,010 --> 00:33:32,920
ঠিক আছে।
388
00:33:32,930 --> 00:33:38,060
যাহোক, এটা অন্য কাজের মতো না, ঠিক আছে?
389
00:33:38,140 --> 00:33:40,930
এটা আসলে ছোট্ট একটা গবেষণার কাজ।
390
00:33:41,020 --> 00:33:44,020
আমি একজন উকিল হিসেবে তোমাকে ভাড়া করব
গোয়েন্দা হসেবে। কী বলো তুমি?
391
00:33:45,060 --> 00:33:46,940
তুমি আবার একজন উকিল হয়ে গেছ?
392
00:33:47,020 --> 00:33:49,110
হ্যাঁ। হ্যাঁ, সেটা তো হয়েছিই...
393
00:33:49,190 --> 00:33:51,900
এই কাজে টাকা পাবে সেটা বলেছি?
394
00:33:51,980 --> 00:33:55,320
- আমার সময় নেই।
- কী বললে?
395
00:33:55,410 --> 00:33:56,950
না।
396
00:34:20,810 --> 00:34:22,430
সেনোরা।
397
00:35:14,280 --> 00:35:16,740
ভালো। ভালো...
398
00:35:19,780 --> 00:35:21,370
ধন্যবাদ।
399
00:35:41,010 --> 00:35:43,390
ওরে ভাই।
400
00:35:56,730 --> 00:35:58,650
আস্তে।
401
00:35:58,740 --> 00:36:00,660
তোমার এটা করার দরকার ছিল না।
402
00:36:00,740 --> 00:36:02,570
একগুঁয়েমি কোরো না।
403
00:36:02,660 --> 00:36:07,870
সমস্যা নেই। আমি ভালো আছি। ধন্যবাদ।
404
00:36:30,850 --> 00:36:33,020
তুমি এই লোককে কোথায় পেয়েছ?
405
00:36:33,100 --> 00:36:35,270
হুয়েলকে যেখানে পেয়েছি।
406
00:36:35,360 --> 00:36:39,990
এটা কি কোনো গোপন ক্রেইগলিস্ট নাকি?
ক্রেইগলিস্ট - নির্দিষ্ট ওয়েবসাইট যেখানে
বিভিন্ন পেশার লোকজনকে ভাড়া করা যায়
407
00:36:41,320 --> 00:36:44,820
এক লোকের থেকে পেয়েছি,
যে অনেককে চেনে।
408
00:36:44,910 --> 00:36:46,740
বিশেষ ধরনের মানুষদেরকে।
409
00:36:47,740 --> 00:36:51,870
- সে সবকিছুই গোপন রাখে।
- তা তো রাখতেই হবে।
410
00:37:01,920 --> 00:37:03,430
এখন দেখো।
411
00:37:03,510 --> 00:37:06,390
সমস্যা নেই। শুধু দেখো।
412
00:37:23,320 --> 00:37:25,950
ভেবেছিলাম আমি আইন অফিসে যাচ্ছি।
413
00:37:26,030 --> 00:37:28,660
হ্যাঁ। এটাই একটা আইন অফিস।
414
00:37:31,120 --> 00:37:32,710
বুঝেছি।
415
00:37:35,880 --> 00:37:39,550
জিসেল, এ হলো মিস্টার এক্স।
416
00:37:42,470 --> 00:37:43,880
এই নামেই কাজ করি আমি।
417
00:37:47,720 --> 00:37:52,020
হুম। এই জিনিসগুলো জীবাণু নিয়ে ভর্তি।
418
00:37:52,100 --> 00:37:55,770
হ্যাঁ। মনে রাখলাম।
কনফারেন্স রুমটা পেছনে।
419
00:37:55,850 --> 00:37:57,650
- আহ।
- হ্যাঁ।
420
00:37:57,730 --> 00:37:59,110
হ্যাঁ।
421
00:38:04,530 --> 00:38:08,410
- আমি পুরো কাজটাই করেছি।
- আর?
422
00:38:08,490 --> 00:38:11,830
স্নেক আইজ। বাপকেস, কিছুই পাইনি।
লোকটা একদম নিরপরাধ।
423
00:38:11,910 --> 00:38:15,790
সেটা অসম্ভব। সবাই-ই কোনো না কোনো
অপরাধ করে থাকে।
424
00:38:15,870 --> 00:38:19,960
এ করেনি। ছয় অঙ্কের বেতন পায়,
সব আইন মেনে চলে।
425
00:38:21,090 --> 00:38:23,010
- গ্রেপ্তার হয়েছে কখনো?
- হুম।
426
00:38:24,670 --> 00:38:26,260
ড্রাগ পুলিশের কাছে।
427
00:38:27,260 --> 00:38:29,300
কলেজে থাকতে, হোমকামিং এর সময়ে।
428
00:38:29,390 --> 00:38:32,390
৩৪ বছর আগের কথা।
সেই জিনিস জানতে চাচ্ছ?
429
00:38:32,470 --> 00:38:34,980
কোনো বান্ধবী আছে?
দেশের বাইরে অ্যাকাউন্ট আছে?
430
00:38:35,060 --> 00:38:36,520
কোনো গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।
431
00:38:36,600 --> 00:38:41,270
কোনো ফোন নেই। কোনো ছেলে কিংবা
মেয়ে সঙ্গী নেই। তাড়াহুড়া করে লাঞ্চে বেরোয়নি কখনো।
432
00:38:41,360 --> 00:38:44,990
লোকটা বড়ই একঘেয়ে,
সল্টলেক সিটিতে শনিবার যেমন হয়।
433
00:38:45,070 --> 00:38:49,320
কিছু মনে কোরো না,
তোমার কাজটা কেমন যেন মেকি।
434
00:38:53,580 --> 00:38:55,040
"মেকি"?
435
00:38:56,210 --> 00:38:58,670
- হ্যাঁ।
- বাহ।
436
00:38:58,750 --> 00:39:02,380
কিন্তু আমি সব কাজই শেষ করেছি।
437
00:39:02,460 --> 00:39:07,090
আমি নিজেই ওর ঘরে ঢুকে দেখলাম।
সাতটা বেডরুম, চারটা বাথরুম।
438
00:39:07,170 --> 00:39:10,970
কী বলো, তুমি ওর বাড়িতে ঢুকেছিলে?
439
00:39:11,050 --> 00:39:14,350
জিসেল, আমাদের কাজের ধরন অন্যরকম।
440
00:39:14,430 --> 00:39:17,480
কীভাবে করেছি তা নিয়ে না ভেবে
কী করেছি তা নিয়ে ভাবো।
441
00:39:17,560 --> 00:39:19,190
আমি জানতে চাই।
442
00:39:24,230 --> 00:39:29,240
উপরের জানালায় সেন্সর লাগানো,
ভেতরে কেউ ঢুকলে ওটা চালু হয়।
443
00:39:29,320 --> 00:39:32,160
এয়ারসফট ঢুকিয়ে কয়েকবার
ওটাকে চালু করলাম...
444
00:39:33,160 --> 00:39:34,200
একটা বিবি গান।
445
00:39:36,120 --> 00:39:38,160
অ্যালার্মটা হাউজকিপারকে পাগল বানিয়ে দিলো।
446
00:39:38,250 --> 00:39:41,710
তাই আমি অ্যালার্ম কোম্পানির লোক সেজে
উপস্থিত হলাম।
447
00:39:41,790 --> 00:39:45,340
খুশিমনেই আমাকে ঘরে ঢুকতে দিলো সে।
448
00:39:45,420 --> 00:39:48,800
ব্যাপারটা মনমতো হয়েছে তোমার?
449
00:39:48,880 --> 00:39:51,260
আচ্ছা। ভেতরে ঢুকে কী পেলে?
450
00:39:51,340 --> 00:39:52,390
বললাম না, কিছুই পাইনি।
451
00:39:52,470 --> 00:39:54,850
না, "কিছু নেই" বলে কিছু হয় না।
452
00:39:54,930 --> 00:39:57,930
আমরা সব খুঁটিনাটি জিনিস জানতে চাই।
453
00:39:58,020 --> 00:40:00,350
খুঁটিনাটি? বেশ।
454
00:40:00,440 --> 00:40:02,940
খুঁটিনাটি জিনিসও বলতে পারব।
455
00:40:07,940 --> 00:40:09,200
ওটা হলো হোম অফিস।
456
00:40:09,280 --> 00:40:12,740
মেঝের সেফটা খুলতে
চার মিনিট লাগল আমার।
457
00:40:12,820 --> 00:40:14,370
ভেতরে কেবল জীবন বীমা পলিসি,
458
00:40:14,450 --> 00:40:17,290
কয়েকটা আংটি আর একটা স্মারক আধা ডলার।
459
00:40:17,370 --> 00:40:20,290
লোকটা সেকেলে, কম্পিউটার ব্যবহার করে না।
460
00:40:20,370 --> 00:40:23,420
দেয়ালে গৎবাঁধা সব ছবি,
ডেস্কে ফাইলপত্র।
461
00:40:23,500 --> 00:40:25,210
ফাইলপত্রে কী ছিল?
462
00:40:31,930 --> 00:40:34,140
নিজেই দেখো।
463
00:40:34,220 --> 00:40:39,980
আমি উকিল নই, কিন্তু বৈধ জিনিস চিনি।
464
00:40:41,190 --> 00:40:44,900
এখনো কি এসবকে মেকি বলবে?
465
00:40:47,020 --> 00:40:49,740
ওর ডাউনটাউনের অফিসে ঢুকতে পারবে?
466
00:40:50,740 --> 00:40:53,410
অবশ্যই পারব।
467
00:40:53,490 --> 00:40:55,370
কিন্তু আরো ভালো পথ আছে।
468
00:40:55,450 --> 00:40:57,120
তাই?
469
00:40:57,200 --> 00:41:01,460
হ্যাঁ। আমার আরো দুই লোক আছে।
470
00:41:01,540 --> 00:41:04,040
গায়েগতরে বিশাল, কাজে পটু।
471
00:41:04,130 --> 00:41:08,380
আমরা একটা নামবিহীন ভ্যানে করে
লোকটার কাছে যাবো।
472
00:41:08,460 --> 00:41:12,760
আমরা ওকে ধরে, ব্যাগে ভরে,
মরুভূমিতে নিয়ে যাবো।
473
00:41:12,840 --> 00:41:13,760
আমাদের কাজ শেষ।
474
00:41:13,760 --> 00:41:17,140
দিন শেষে, ব্যাংকারটা তোমাকে
তুমি যা চাও তাই দিচ্ছে, ঠিক আছে?
475
00:41:17,220 --> 00:41:18,810
- আমাদের কাজ শেষ।
- না, না, না।
476
00:41:18,890 --> 00:41:20,690
দেখো, তুমি রাজ্যের চাবি পেয়ে যাচ্ছ, নিশ্চিত।
477
00:41:20,770 --> 00:41:23,190
ঠিক আছে, সার্জেন্ট স্লটার।
পেইন্টবল ফিল্ডে চলো।
478
00:41:23,270 --> 00:41:25,230
ঠিক আছে। বড়রা কথা বলবে এখন।
479
00:41:25,310 --> 00:41:27,440
সমস্যা নেই। পরামর্শ দিচ্ছিলাম কেবল।
480
00:41:27,520 --> 00:41:30,070
ঠিক আছে। এটা বেরোনোর রাস্তা।
গিফট শপ দিয়ে বেরোও।
481
00:41:30,150 --> 00:41:31,900
- ঠিক আছে।
- কিছু ধরবে না, প্লিজ।
482
00:41:31,990 --> 00:41:35,490
- ধরব না। একটা কথা বলি...
- আমি জানি তুমি...
483
00:41:51,300 --> 00:41:55,340
কী বলব, জানি না। ম্যানেজমেন্টের কাছে
ঐ ভাঁড়টাকে নিয়ে অভিযোগ করব।
484
00:41:55,430 --> 00:41:57,720
এমনি যাকে দিয়ে কাজ করাই,
সে বেশ নির্ভরযোগ্য।
485
00:42:00,850 --> 00:42:02,980
কী? কী হয়েছে?
486
00:42:25,330 --> 00:42:26,670
তোমার হাতে সময় আছে?
487
00:42:26,750 --> 00:42:28,210
হ্যাঁ।
488
00:42:30,380 --> 00:42:31,670
সবকিছুর কী অবস্থা?
489
00:42:32,670 --> 00:42:37,510
ভালো। অনেক চাপ যাচ্ছে। টুকুমকারির ব্যাপারটা
এখনো সমাধান হয়নি।
490
00:42:37,590 --> 00:42:39,010
হুম।
491
00:42:39,090 --> 00:42:41,180
আর প্রো বোনোর ব্যাপারটা?
492
00:42:43,060 --> 00:42:44,390
ওটাও ঠিক আছে।
493
00:42:46,270 --> 00:42:47,480
কোনো সমস্যা?
494
00:42:48,480 --> 00:42:50,060
শোনো,
495
00:42:50,520 --> 00:42:53,530
তুমি মেসা ভার্দে থেকে ছুটি নিতে পারো।
496
00:42:55,280 --> 00:42:56,530
ছুটি?
497
00:42:56,610 --> 00:42:59,950
খনিজ সম্পদের মালিকানা
নিয়ে কিছু বিবাদের মামলা এসেছে।
498
00:43:00,030 --> 00:43:01,580
ওগুলো তোমার সাথে যায়।
499
00:43:01,660 --> 00:43:04,370
তুমি ওগুলো নিয়ে আর তোমার
প্রো বোনো মক্কেলদের নিয়ে সময় কাটাবে।
500
00:43:05,580 --> 00:43:08,790
- মেসা ভার্দেই তো আমার মক্কেল।
- ওরা সবসময়েই তাই থাকবে।
501
00:43:08,870 --> 00:43:11,790
আমি গিয়ে খবর নেবো মাঝে মাঝে।
502
00:43:11,880 --> 00:43:13,920
আর বলাই বাহুল্য,
503
00:43:14,000 --> 00:43:16,130
এতে তোমার বেতন কমবে না।
504
00:43:16,220 --> 00:43:17,840
বোনাসও পাবে।
505
00:43:17,930 --> 00:43:22,260
দেখো, সব সম্ভাব্য বিবাদের খবরই
মেসা ভার্দের কাছে থাকে।
506
00:43:22,350 --> 00:43:24,180
কেভিন নিজেই কাজ ছেড়ে দিয়েছে।
507
00:43:25,180 --> 00:43:28,890
তারপরেও আমার মনে হয়,
তোমার বিরতি নেয়া উচিত।
508
00:43:32,730 --> 00:43:34,690
আমি জানি না এরকমটা কেন হচ্ছে।
509
00:43:34,780 --> 00:43:36,110
জানো না?
510
00:43:40,610 --> 00:43:44,330
কিম। মাঝে মাঝে কথা কম বলাই ভালো।
511
00:43:44,410 --> 00:43:47,160
- কেন?
- বলাই লাগবে?
512
00:43:48,710 --> 00:43:50,330
হ্যাঁ, লাগবে।
513
00:43:52,840 --> 00:43:54,210
ঠিক আছে।
514
00:43:55,550 --> 00:44:00,470
প্রথমে আমি তোমার হাত মুচড়ে
টুকুমকারির উচ্ছেদের ব্যাপারটা সমাধান করব।
515
00:44:00,550 --> 00:44:03,970
তারপর সাইট বদলের জন্য কেভিনকে
ফুল প্রেস রিলিজ দেবে তুমি।
516
00:44:04,050 --> 00:44:08,230
ওতে কাজ হবে না, আর জাদুমন্ত্রের মতো
তোমার বয়ফ্রেন্ড বিপক্ষ দলে চলে এলো।
517
00:44:09,350 --> 00:44:12,690
বললাম তো, কেভিন আর পেইজকে
ব্যাপারটা বুঝিয়ে বলেছি আমি।
518
00:44:12,770 --> 00:44:14,360
হ্যাঁ। আমি জানি সেটা।
519
00:44:15,360 --> 00:44:19,070
আর দুঃখের সাথে জানাচ্ছি যে,
কথাটা আমার বিশ্বাস হয়নি।
520
00:44:33,080 --> 00:44:36,670
রিচ? রিচ, দাঁড়াও।
521
00:44:37,050 --> 00:44:39,920
তুমি কী বলছ আসলে?
522
00:44:41,090 --> 00:44:44,640
- চলো আমার অফিসে গিয়ে কথা বলি।
- তুমি আমাকে দোষ দিচ্ছ।
523
00:44:45,010 --> 00:44:46,470
সোজাসুজি বলো।
524
00:44:47,470 --> 00:44:51,060
তুমি বলতে চাচ্ছ, আমি বেআইনি কাজ করেছি?
আমি আমার মক্কেলের বিপক্ষে কাজ করছি?
525
00:44:51,140 --> 00:44:53,100
- প্লিজ।
- রিচ, বলো।
526
00:44:53,190 --> 00:44:55,940
তুমি খুব ভালোমতোই জানো যে,
আমি কত কষ্ট করে এ পর্যায়ে এসেছি।
527
00:44:56,020 --> 00:44:58,280
- হ্যাঁ, তা জানি।
- তাহলে বলো।
528
00:44:58,360 --> 00:45:02,860
প্লিজ বলো আমি কেন এসবের জন্য
এত বড় ঝুঁকি নেবো।
529
00:45:03,780 --> 00:45:07,910
কেন? আমি জানি না। তুমি কি
ফার্মটাকে বাঁচাতে চাইছ? কীসের হাত থেকে?
530
00:45:07,990 --> 00:45:11,460
কিম, আমি এই ফার্মকে বাঁচাতে চাচ্ছি না,
তোমাকে বাঁচাতে চাচ্ছি।
531
00:45:11,540 --> 00:45:14,920
তোমার কাছ থেকে নিরাপত্তা লাগবে না।
আমি আমার মক্কেলের প্রতিনিধিত্ব করতে চাই।
532
00:45:17,000 --> 00:45:18,800
তুমি যদি তা চাও তবে তাই।
533
00:46:39,210 --> 00:46:41,550
আমার কাছে কী চাও তুমি?
534
00:46:42,880 --> 00:46:47,300
আমাদের যোগসূত্রের কথা সেনোরা কর্তাজার
না জানলেই ভালো।
535
00:46:48,550 --> 00:46:52,890
আমি আমার কাজ-কারবার এখান থেকে দুরে রাখতে চাই।
536
00:46:57,390 --> 00:46:59,060
তোমাকে অনেক ভালো দেখাচ্ছে।
537
00:47:00,060 --> 00:47:01,440
খুশি হলাম।
538
00:47:03,730 --> 00:47:09,740
তোমার দানশীল হৃদয়ের উদাহরণ দেখাতে ডেকেছ বুঝি আমাকে?
539
00:47:09,820 --> 00:47:12,830
এদের দিকে টাকা ছুঁড়ে মারলেই এরা কুর্নিশ করবে।
540
00:47:13,580 --> 00:47:18,170
এখানকার লোকজন শুধু জানে যে,
আমি ডাক্তারের বন্ধু।
541
00:47:18,250 --> 00:47:21,290
এই পুরো জায়গার টাকা যে তোমার দেয়া,
সে ব্যাপারে এদের কোনো ধারণাই নেই।
542
00:47:21,380 --> 00:47:23,130
আমার এভাবেই পছন্দ।
543
00:47:23,210 --> 00:47:25,710
বেনামী দাতা।
544
00:47:27,130 --> 00:47:29,760
এভাবে তোমার খুব ভালো লাগছে মনে হয়।
545
00:47:31,470 --> 00:47:35,060
আর এটা কি ভারসাম্য নিয়ে আসবে?
546
00:47:35,140 --> 00:47:38,060
তোমার বাকি কাজের অজুহাত হিসেবে?
547
00:47:38,140 --> 00:47:40,480
এটা কোনো কিছুরই অজুহাত হবে না।
548
00:47:42,020 --> 00:47:44,650
আমি এরকমই।
549
00:47:47,820 --> 00:47:50,070
এটা কোন জায়গা?
550
00:47:50,160 --> 00:47:52,990
স্মৃতিসৌধ বলতে পারো।
551
00:47:53,080 --> 00:47:54,660
কীসের?
552
00:48:00,920 --> 00:48:03,460
তুমি তোমার টাকা নিয়ে কী করতে পারো,
তা তো তোমাকে বলেছিই।
553
00:48:03,540 --> 00:48:08,920
তুমি তো আন্দাজ করতে পারো ভালোই।
এখন আমরা কী করব?
554
00:48:09,930 --> 00:48:13,600
মনে হচ্ছে তোমার এখন একটা
সিদ্ধান্ত নেয়া দরকার।
555
00:48:13,680 --> 00:48:15,720
যেভাবে চলছে, সেভাবেই চলতে পারো।
556
00:48:17,560 --> 00:48:21,980
মাতাল হয়ে, পরিবার থেকে দূরে।
557
00:48:22,060 --> 00:48:23,860
রাস্তার গুণ্ডাদের সাথে মারামারি করে।
558
00:48:25,070 --> 00:48:27,360
আমরা দুইজনেই এর পরিণতি জানি।
559
00:48:28,900 --> 00:48:31,700
- তাই?
- তোমার সামনে আরেকটা সুযোগ আছে।
560
00:48:31,780 --> 00:48:33,120
হুম।
561
00:48:33,200 --> 00:48:35,620
তোমার ভাড়াটে খুনি হয়ে কাজ করব।
562
00:48:36,990 --> 00:48:41,620
আমি যুদ্ধে লেগেছি।
আমার সৈন্য দরকার।
563
00:48:42,000 --> 00:48:43,330
হুম।
564
00:48:43,420 --> 00:48:47,590
আমি এক ড্রাগ ডিলারের হয়ে কাজ করব,
আর অন্যদের মেরে ফেলব?
565
00:48:47,670 --> 00:48:49,460
সেটা তোমার সিদ্ধান্ত।
566
00:48:50,630 --> 00:48:53,890
তুমি ভালো জানো।
ওদের সাথে দেখা হয়েছে তোমার।
567
00:48:55,350 --> 00:48:57,220
তুমি জানো ওরা কারা।
568
00:48:57,310 --> 00:48:59,390
সালামাংকাদের কথা বলছি।
569
00:49:00,770 --> 00:49:03,440
আর ওদের সাথে তোমার বুঝি অনেক তফাৎ?
570
00:49:04,440 --> 00:49:06,230
হ্যাঁ।
571
00:49:06,320 --> 00:49:08,530
আমি অন্যরকম।
572
00:49:09,530 --> 00:49:10,740
হাহ।
573
00:49:14,820 --> 00:49:16,280
আমি কেন?
574
00:49:17,370 --> 00:49:20,540
কারণ আমি বিশ্বাস করি তুমি এটার গুরুত্ব বুঝবে।
575
00:49:20,620 --> 00:49:22,620
কীসের?
576
00:49:24,460 --> 00:49:26,170
প্রতিশোধের।
577
00:49:28,460 --> 00:49:36,170
অনুবাদে - কুদরতে জাহান
578
00:49:37,460 --> 00:49:46,170
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।