1
00:00:00,500 --> 00:00:42,500
Moshiur Shuvo Presents
2
00:00:43,750 --> 00:00:45,250
গুলি চালিও না!
3
00:00:47,958 --> 00:00:49,041
সকল ইউনিট পেছাও।
4
00:01:11,875 --> 00:01:13,875
আমি ইন্সপেক্টর ল্যাভেল!
5
00:01:13,958 --> 00:01:17,583
অস্ত্র নামাও,
এবং হাত উঁচু করে বের হও!
6
00:01:32,708 --> 00:01:34,750
অস্ত্র নামাবো না।
7
00:01:34,833 --> 00:01:37,083
মণি-রত্ন চাইলে, এসে নিয়ে যাও।
8
00:01:37,166 --> 00:01:41,333
তোমাকে একটা ভাল কারন দিচ্ছি, আমার কাছে
ওগুলো নেই, তাই আমাকে তোমার জীবিত লাগবে।
9
00:01:42,125 --> 00:01:43,541
আরেকটা ভাল কারন দিচ্ছি।
10
00:01:43,625 --> 00:01:45,166
তুমি আসলে, আমরা মারা যাব,
11
00:01:45,250 --> 00:01:47,050
তবে সাথে করে তোমাদের
৩-৪ জনকে নিয়ে মরব।
12
00:01:47,083 --> 00:01:49,541
আমার হারানোর কিছু নেই,
আর তোমার অর্জনের কিছু নেই।
13
00:01:49,625 --> 00:01:50,875
তাই চলো আপোষ করি।
14
00:01:51,708 --> 00:01:53,833
ঠিক কী নিয়ে আপোষ করতে চাও?
15
00:01:54,500 --> 00:01:57,208
৫ মিনিট চিন্তা করতে দাও।
16
00:02:00,291 --> 00:02:02,791
শুরুতে লাল ট্রাকের পিছনের ৪ জনকে?
17
00:02:02,875 --> 00:02:04,166
সরিয়ে দাও।
18
00:02:05,083 --> 00:02:07,083
টিম ৩, এখনই পেছাও।
19
00:02:23,875 --> 00:02:25,666
ইমার্জেন্সি রুম।
20
00:02:29,083 --> 00:02:30,791
সকলে শুনুন, প্রাঙ্গন খালি করুন।
21
00:02:30,875 --> 00:02:34,083
এটা অনুশীলন নয়, এটা
ইমার্জেন্সি, প্রাঙ্গন খালি করুন।
22
00:02:34,166 --> 00:02:35,250
আবারও বলছি।
23
00:02:39,791 --> 00:02:42,833
আসছি।
এটা কোন অনুশীলন নয়, এটা ইমার্জেন্সি।
24
00:02:42,916 --> 00:02:44,333
এখনি খালি করুন।
25
00:02:45,041 --> 00:02:47,291
পথ থেকে সরুন, সরুন তো!
26
00:03:01,250 --> 00:03:02,750
ব্রুস?
27
00:03:06,833 --> 00:03:11,125
হেই! যাওয়ার সময় হয়েছে।
28
00:03:27,083 --> 00:03:28,500
তাদের উপর নজর রাখো, ওকে?
29
00:03:37,875 --> 00:03:39,208
অ্যানেসথিসিয়াবিদ?
30
00:03:41,000 --> 00:03:42,666
অফিসের কাজে এসেছি।
31
00:03:45,375 --> 00:03:47,166
দাঁড়াও!
32
00:03:52,958 --> 00:03:55,166
- ব্রুস?
- আমরা যাচ্ছি।
33
00:04:35,250 --> 00:04:36,791
কত মিনিট হল?
34
00:04:36,875 --> 00:04:39,125
শিওর না, ৩ মিনিট।
35
00:04:39,208 --> 00:04:40,291
হয়তো সাড়ে ৩ মিনিট।
36
00:04:40,375 --> 00:04:43,500
হেই, গাড়ির ভেতরের লোক,
তোমার ৫ মিনিট শেষ।
37
00:04:44,750 --> 00:04:45,875
আমার প্রমাণ লাগবে যে,
38
00:04:45,958 --> 00:04:48,208
তোমরা ইচ্ছে করে আমাদের সাথে কাজ করছ।
39
00:04:49,916 --> 00:04:53,333
ওকে, ইন্সপেক্টর, বাকি অর্ধেক মণিরত্ন
কোথায় আছে সেটা তোমায় বলবো।
40
00:04:54,041 --> 00:04:57,416
প্যারিসের ৩৩ ম্যাক্সিম
গিরাল্ডের ডাকবাক্সে আছে।
41
00:04:58,291 --> 00:04:59,791
চেক করে জানাও।
42
00:05:04,875 --> 00:05:07,291
ঐ ঠিকানায় এখনই এক টিম পাঠাও।
43
00:05:07,375 --> 00:05:08,375
হ্যা, ম্যাম।
44
00:05:09,750 --> 00:05:12,000
খেয়াল করেছ, মেগাফোন ঢুকলো
এবং বের হল এখনই সময়ে,
45
00:05:12,083 --> 00:05:13,541
একই জায়গায় কীভাবে?
46
00:05:13,625 --> 00:05:15,916
আমি নিজেও সেটা ভাবছিলাম।
47
00:05:29,416 --> 00:05:32,458
- ধ্যাত, রোই। তারা ঢুকছে!
- বাদ দাও, দৌড়াও!
48
00:05:58,750 --> 00:06:01,500
অসাধারণ। তারা আমাদের
পুতুল খেলা দেখিয়েছে।
49
00:06:08,875 --> 00:06:09,875
এগুলো খালি ছিল।
50
00:06:23,750 --> 00:06:24,791
ওয়াও।
51
00:06:26,083 --> 00:07:36,958
বঙ্গানুবাদে : মশিউর শুভ
52
00:08:36,166 --> 00:08:37,333
এই দিকে!
53
00:09:13,291 --> 00:09:14,333
দোকানটা দেখেছ?
54
00:09:14,416 --> 00:09:18,083
ওটাতে গিয়ে কার্পেটে লাগানোর গ্লু গান কিনে আনো।
55
00:09:18,166 --> 00:09:19,750
কারো সাথে কথা বলবে না, ওকে?
56
00:09:20,750 --> 00:09:21,791
এখনই যাও।
57
00:09:28,583 --> 00:09:31,791
আমরা নর্দমার অর্ধেক মাইল শেষ করেছি।
আরো খুঁজতে থাকব।
58
00:09:31,875 --> 00:09:33,250
ওখানে কেবল একটা টানেলই আছে।
59
00:09:36,625 --> 00:09:39,750
- ইন্সপেক্টর ল্যাভেল।
- ইন্সপেক্টর, মনে হয় আমি কিছু একটা পেয়েছি।
60
00:09:39,833 --> 00:09:42,000
ফরেনসিক দল এই গর্তগুলি পরীক্ষা করে দেখেছে।
61
00:09:42,083 --> 00:09:44,083
তারা পোলিগনাকের ঘরে
এগুলো ছড়ানো অবস্থায় পেয়েছে।
62
00:09:44,166 --> 00:09:46,625
তার ঘরের মধ্যকার
গাছের মধ্যে একটা পেয়েছে।
63
00:09:46,708 --> 00:09:48,428
কেউ একজন লুকিয়ে
রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে।
64
00:09:48,458 --> 00:09:50,666
- সব এক, ৯ মিলিমিটার।
- দেখি?
65
00:09:50,750 --> 00:09:52,083
তোমার কী মনে হয়?
66
00:09:53,416 --> 00:09:55,601
রিপোর্টে যা পড়েছিলাম,
সেটা থেকে মনে হচ্ছে
67
00:09:55,625 --> 00:09:57,750
গোপন ক্যামেরা লুকিয়ে রাখা হয়েছে।
68
00:09:57,833 --> 00:10:00,000
রিপোর্ট যদি সঠিক হয়ে থাকে
এবং পোলিগনাকের ঘরে যদি
69
00:10:00,083 --> 00:10:01,833
লুকানো ক্যামেরা লাগানো থাকে,
70
00:10:01,916 --> 00:10:04,791
তাহলে তাকে সন্দেহভাজনের
তালিকা থেকে বাদ দেওয়া যায়।
71
00:10:05,750 --> 00:10:06,750
ধন্যবাদ।
72
00:10:07,791 --> 00:10:10,333
আমি স্পেনের কিছু
সহকর্মীদের সাথে কথা বলেছি।
73
00:10:11,083 --> 00:10:13,416
কেবল মাত্র ১ ধরনের ৯ মিলিমিটার
বেতার ক্যামেরা পাওয়া যায়,
74
00:10:13,500 --> 00:10:16,750
যেটা ছবি-শব্দ রেকর্ড করে।
75
00:10:16,833 --> 00:10:19,125
এটার সর্বোচ্চ রেঞ্জ ১০০ মিটার।
76
00:10:19,625 --> 00:10:22,726
যারা পোলিগনাককে নজরে
রাখছিল, তারা একই ভবনে থাকত।
77
00:10:22,750 --> 00:10:26,166
কিংবা...
রাস্তার ওপারে কোথাও।
78
00:10:26,250 --> 00:10:27,666
জিওকোন্ডা হোটেল।
79
00:10:27,750 --> 00:10:30,458
কারো উপর নজর রাখার চমৎকার জায়গা।
80
00:10:30,541 --> 00:10:32,125
ইচ্ছে মত যাওয়া-আসা যায়।
81
00:10:32,208 --> 00:10:34,625
তবে তাদের সব জায়গায় সিটি ক্যামেরা লাগানো।
82
00:10:34,708 --> 00:10:36,250
হোটেলে দেখা হচ্ছে।
83
00:10:42,541 --> 00:10:44,583
টিম ৩, টিম ৫, যাও!
84
00:11:21,250 --> 00:11:22,541
এই বারের নিচে পা রাখো।
85
00:11:22,625 --> 00:11:24,583
এবং যত জোরে পারো একটাকে ধরো।
86
00:11:27,625 --> 00:11:28,916
রোই, তুমি ঠিক কী করছো?
87
00:11:29,000 --> 00:11:30,458
ট্র্যাপ স্যান্ডউইচ।
88
00:11:30,541 --> 00:11:31,416
কী?
89
00:11:31,500 --> 00:11:33,916
- তো ক্যামেরন, তোমার abs 'র অবস্থা কেমন?
- বাজে।
90
00:11:49,875 --> 00:11:52,250
আস্তে শ্বাস নাও।
তোমার হার্টরেট কমাতে হবে।
91
00:11:53,458 --> 00:11:55,250
বহু দূর যেতে হবে।
92
00:12:08,083 --> 00:12:09,458
সিমন-ই চোর।
93
00:12:09,541 --> 00:12:10,708
কী পেলে?
94
00:12:10,791 --> 00:12:13,041
এই দিকে সে দুটো টেলিস্কোপ তাক করে রেখেছিল।
95
00:12:19,916 --> 00:12:22,000
তার কাছে অকশন হাউজের মডেল ছিল।
96
00:12:22,083 --> 00:12:25,708
মণিরত্নের ছবি এবং একটা পিস্তল ছিল।
97
00:12:25,791 --> 00:12:26,875
ওহ খোদা।
98
00:12:27,875 --> 00:12:28,916
তো, এখন কী?
99
00:12:29,000 --> 00:12:30,041
হ্যা, এখন কী?
100
00:12:31,625 --> 00:12:34,041
পুলিশকে জানাব।
101
00:12:40,375 --> 00:12:42,208
- প্যারিস পুলিশ বলছি।
- হ্যালো।
102
00:12:42,291 --> 00:12:44,291
আমার নাম ক্যামিল পোলিগনাক।
103
00:12:44,375 --> 00:12:46,500
আমি ইন্সপেক্টর ল্যাভেল 'র সাথে কথা বলতে চাই।
104
00:12:46,583 --> 00:12:49,541
মণিরত্ন ডাকাতি প্রসঙ্গে।
105
00:12:49,625 --> 00:12:50,625
অপেক্ষা করুন।
106
00:12:55,041 --> 00:12:58,291
বিশ্বাস করো, আমি তাকে প্রাণ
দিয়ে ভরসা করতাম, সুজি।
107
00:13:01,041 --> 00:13:04,791
তোমার স্বামীর ব্যক্তিগত জিনিসপত্র এবং
কাগজপত্র জমা দিতে এসেছিলাম আমরা।
108
00:13:08,041 --> 00:13:09,708
তোমাকে ঐ সেইফ খুলতে হবে।
109
00:13:09,791 --> 00:13:11,291
আমি পাসওয়ার্ড জানি না।
110
00:13:11,375 --> 00:13:14,625
আমি এক অচেনা ব্যক্তির সাথে বাস
করে এসেছি, পাসওয়ার্ড জানি না।
111
00:13:16,291 --> 00:13:19,291
ঐ কথাগুলো, কিছুদিন
হল আমি প্রায়ই বলে চলেছি।
112
00:13:33,041 --> 00:13:34,875
আমাকে ভুলো না।
113
00:13:34,958 --> 00:13:38,666
- এই জিনিসগুলো সে কোথায় রাখতো?
- সে এগুলো তার অফিসের সেইফে রাখতো।
114
00:13:39,416 --> 00:13:41,833
পুলিশের ভাঙ্গতে হয়েছে,
কারন আমি পাসওয়ার্ড জানতাম না।
115
00:13:45,666 --> 00:13:47,541
শেষ সন্ধ্যা যখন তোমার সাথে কাটিয়েছি,
116
00:13:47,625 --> 00:13:50,958
আমি শুধু এটাই শুনেছি,
"তুমি জানো, আমি অপদার্থ। "
117
00:13:59,833 --> 00:14:02,958
- ম্যাডাম পোলিগনাক?
- হ্যালো, হ্যা।
118
00:14:03,041 --> 00:14:05,250
- আমি আছি।
- আমি ডেপুটি ইন্সপেক্টর লরেন্ট
119
00:14:05,333 --> 00:14:08,013
ইন্সপেক্টর ল্যাভেল অফিসে নেই, আমরা
তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
120
00:14:08,041 --> 00:14:10,500
- প্লিজ লাইনে থাকুন।
- ধন্যবাদ।
121
00:14:42,958 --> 00:14:45,166
ফ্র্যানকোয়িস আরেক জনকে
বিয়ে করে সন্তান জন্ম দিয়েছিল?
122
00:14:46,083 --> 00:14:50,000
এদিকে আমি বিগত ৮ বছর
ধরে সন্তান নিতে বলে আসছি।
123
00:14:52,083 --> 00:14:53,958
তোমার এসব প্রাপ্য নয়।
124
00:14:58,708 --> 00:15:00,125
মহিলাটা কে?
125
00:15:00,208 --> 00:15:01,708
তার শাশুড়ি।
126
00:15:02,250 --> 00:15:03,625
অন্য শাশুড়ি।
127
00:15:04,541 --> 00:15:06,416
বাচ্চাটা দেখতে একদম ফ্র্যানকোয়িসের মত।
128
00:15:07,708 --> 00:15:10,458
সে বিজন্মা, তোমার ফ্র্যানকোয়িস।
129
00:15:11,416 --> 00:15:13,000
ইন্সপেক্টর ল্যাভেল বলছি।
130
00:15:20,791 --> 00:15:23,250
- লাইন কেটে গেল, আবার ফোন দাও।
- হ্যা, ম্যাম।
131
00:15:24,333 --> 00:15:25,375
ধন্যবাদ।
132
00:15:26,583 --> 00:15:28,416
ঐ মহিলা তোমার রুমের কি-কার্ড চুরি করেছিল।
133
00:15:28,500 --> 00:15:31,208
- সে এখন কী করছে মনে হয়?
- বাদ দাও, আমার কাছে কপি আছে।
134
00:15:31,291 --> 00:15:32,583
দ্রুত যেতে হবে।
135
00:15:32,666 --> 00:15:36,625
সে পুলিশকে নিশ্চয়ই ফোন করছে, তার
স্বামীকে জেল থেকে ছাড়ানোর জন্য।
136
00:15:41,125 --> 00:15:44,208
মনে হয় না সে ওটা করবে,
সে আগে ভাববে।
137
00:15:44,291 --> 00:15:46,541
সেটা হয়তো এখান থেকে বের হবার সুযোগ হবে।
138
00:15:47,208 --> 00:15:48,333
১০ মিনিট।
139
00:15:49,708 --> 00:15:51,458
বড়জোড় ১৫ মিনিট।
140
00:15:52,750 --> 00:15:54,666
আমি জানি না।
141
00:15:54,750 --> 00:15:56,625
আমরা বড় ভুল করছি।
142
00:15:56,708 --> 00:15:58,666
প্যারিস থেকে বের হতে হবে।
143
00:16:01,708 --> 00:16:04,291
প্রমাণ ফেলে গেলে,
পালিয়ে লাভ কী!
144
00:16:04,375 --> 00:16:06,958
সারা জীবন মুক্ত হয়ে বাঁচতে হলে;
145
00:16:07,041 --> 00:16:09,333
১ বিন্দুও প্রমাণ রেখে যাওয়া যাবে না।
146
00:16:38,375 --> 00:16:40,166
অ্যামোনিয়াম ক্লোরাইড
147
00:16:50,791 --> 00:16:53,500
ইন্সপেক্টর, একজন যুবক এবং যুবতী
148
00:16:53,583 --> 00:16:54,583
বর্ণনার সাথে মিলে যাচ্ছে।
149
00:16:54,625 --> 00:16:56,145
দু'জনেই স্প্যানিশ, ৩০ বছর বয়স।
150
00:16:56,208 --> 00:16:58,375
তারা স্থানীয় হাসপাতাল থেকে
পুলিশের গাড়ি চুরি করেছে।
151
00:16:58,458 --> 00:17:00,125
২ জন এজেন্টকে জিম্মি করা হয়েছে।
152
00:17:00,208 --> 00:17:01,666
- কোন ছবি আছে?
- না।
153
00:17:01,750 --> 00:17:04,916
আমি ৩০ কি:মি: চারিদিকের সকল
রাস্তায় রোড-ব্লক বসানো চাই।
154
00:17:05,000 --> 00:17:07,625
এবং আকাশ পথ থেকে নজরদারি চাই।
155
00:17:08,333 --> 00:17:09,750
সকল ইউনিট শোনো,
156
00:17:09,833 --> 00:17:13,208
আমরা 224-R নং গাড়ি খুঁজছি।
২ জন এজেন্টকে জিম্মি করা হয়েছে।
157
00:17:13,291 --> 00:17:17,083
সেইন্ট এলোই এর এ-৭৭ নং রোডে
গাড়িটাকে শেষ দেখা গিয়েছিল।
158
00:17:17,166 --> 00:17:19,458
দেশের সকল পুলিশ আমদেরকে খুঁজছে।
159
00:17:19,541 --> 00:17:20,833
গাড়ি বদলানোর সময় হয়েছে।
160
00:17:28,958 --> 00:17:30,375
নদী বন্দর।
161
00:17:30,458 --> 00:17:32,250
ঐদিকে দাও, একটা নৌকা চুরি করা যাবে।
162
00:17:32,333 --> 00:17:33,333
পিস্তল সাবধানে ধরো।
163
00:17:41,166 --> 00:17:44,500
মারিনা
বন্ধ
164
00:18:03,791 --> 00:18:04,875
চমৎকার।
165
00:18:09,125 --> 00:18:11,625
- চলো!
- দ্রুত।
166
00:18:16,041 --> 00:18:18,333
আস্তে, আমি জানি আমি কী করছি, ওকে?
167
00:18:18,416 --> 00:18:20,041
প্রতিটা লোকের জন্য ৮ মিলিগ্রাম প্রোপোফল
168
00:18:20,125 --> 00:18:22,666
এবং ৮ মিলিগ্রাম ডায়াজিপাম বরাদ্দ।
169
00:18:22,750 --> 00:18:25,500
ওপেন-হার্ট সার্জারির সময়
একজনকে এই পরিমাণ দেওয়া হয়।
170
00:18:26,791 --> 00:18:28,708
শশশ্!
171
00:18:30,333 --> 00:18:32,791
পরবর্তী ১০ ঘন্টা তোমরা শিশুর মত ঘুমাবে।
172
00:18:32,875 --> 00:18:34,583
ঘুম ভাল হোক।
173
00:18:40,291 --> 00:18:41,291
অনেক ধন্যবাদ।
174
00:18:41,375 --> 00:18:44,500
তুমি আমাকে না তুললে,
এতক্ষণে হয়তো মরে পরে থাকতাম।
175
00:18:46,041 --> 00:18:49,583
শশশ্, আশা করি তোমরা সামান্য বিশ্রাম পাবে,
176
00:18:49,666 --> 00:18:52,833
পরবর্তীতে তোমাদেরকে যেন
মানসিক আঘাতগ্রস্থ হতে না হয়।
177
00:18:52,916 --> 00:18:53,916
বিদায়।
178
00:18:54,375 --> 00:18:56,208
আমি যেকোন একটা নৌকা চুরির চেষ্টা করব।
179
00:18:56,291 --> 00:18:58,000
এগুলো না, আমি গাড়ির ব্যবস্থা করি গিয়ে।
180
00:19:44,291 --> 00:19:46,208
আশা করি এগুলোর নামে বীমা করা আছে।
181
00:19:47,958 --> 00:19:49,083
হ্যা, থাকা উচিত।
182
00:20:04,541 --> 00:20:05,791
ট্রাক যাচ্ছে।
183
00:20:19,625 --> 00:20:20,958
ইঞ্জিন বন্ধ করো।
184
00:20:21,750 --> 00:20:22,750
কী হচ্ছে?
185
00:20:24,083 --> 00:20:26,375
গাড়ি থামিয়ে পেছনের দরজা খোলো।
186
00:20:34,958 --> 00:20:37,333
এটা খালি, আমি কিচ্ছু বহন করছি না, স্যার।
187
00:20:40,625 --> 00:20:41,625
পুলিশি তল্লাশি।
188
00:20:41,666 --> 00:20:43,708
বার ধরো,
পা দিয়ে চাপ দাও।
189
00:20:46,083 --> 00:20:48,791
যখন বলব, শরীর বাঁকাবে।
190
00:20:50,791 --> 00:20:52,083
এখন।
191
00:20:57,583 --> 00:20:58,625
বলেছিলাম, এটা খালি।
192
00:21:16,708 --> 00:21:18,000
ওকে, বন্ধ করো।
193
00:21:18,083 --> 00:21:19,083
ধন্যবাদ, স্যার।
194
00:21:36,583 --> 00:21:37,791
তারা ফিরে আসছে।
195
00:21:37,875 --> 00:21:40,125
বিপরীত দিকে যাও, বারের নিচে।
196
00:21:42,416 --> 00:21:44,125
এখন!
197
00:21:53,208 --> 00:21:54,333
আমি পারব না।
198
00:21:54,416 --> 00:21:56,750
দাঁড়াও, আমি পারব , ক্যামেরন।
199
00:22:03,125 --> 00:22:04,833
ওখানে কিছু নেই, স্যার।
200
00:22:11,083 --> 00:22:12,291
ঠিক আছে, তুমি যেতে পারো।
201
00:22:19,541 --> 00:22:21,000
আমরা আবার যাচ্ছি।
202
00:22:37,291 --> 00:22:39,250
কাজ শেষ, চলো।
203
00:22:39,333 --> 00:22:41,583
দাঁড়াও, পুলিশ কেবল এলো।
204
00:22:48,666 --> 00:22:50,416
আমি কেবল এখানে এলাম।
205
00:22:51,666 --> 00:22:53,541
এখন কেন দু'টো গাড়ি।
206
00:22:53,625 --> 00:22:57,291
- মনে হচ্ছে তোমার গৃহপরিচারিকা
আমাদের ধরিয়ে দিয়েছে।
- না, না, না, ওটা ভাল সংবাদ।
207
00:22:57,375 --> 00:23:00,875
যদি ধরিয়ে দিত তাহলে দু'টো গাড়ির বেশি থাকতো।
208
00:23:00,958 --> 00:23:03,083
তবে তারা কিছু একটা অনুসরণ করে এখানে এসেছে।
209
00:23:03,166 --> 00:23:04,708
তারা সিসিটিভি চেক করবে।
210
00:23:04,791 --> 00:23:06,916
আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবো।
211
00:23:14,125 --> 00:23:15,000
- বার্লিন।
- কেইলা?
212
00:23:15,083 --> 00:23:17,125
তুমি হোটেলের সিসিটিভি হ্যাক করো।
213
00:23:17,208 --> 00:23:19,608
- করেছি, সব ডিলিট করা আছে।
- পুলিশ লবিতে।
214
00:23:19,666 --> 00:23:22,333
করিডরের ক্যামেরা বন্ধ
কর, যেন আমরা যেতে পারি।
215
00:23:22,416 --> 00:23:25,000
হার্ড ড্রাইভ মুছে ফেলো, সাথে বিয়েরটাও।
216
00:23:25,083 --> 00:23:28,166
পারব না, নদীতে নৌকা
নিয়ে পুলিশের থেকে পালাচ্ছি।
217
00:23:28,250 --> 00:23:31,000
৪ মিনিটের মধ্যে এটা না করলে
আমি আর দামিয়েন শেষ।
218
00:23:38,958 --> 00:23:39,958
কী হচ্ছে?
219
00:23:40,583 --> 00:23:42,000
আরও ভাল সিগন্যাল লাগবে!
220
00:23:42,583 --> 00:23:44,708
ইন্সপেক্টর ল্যাভেল, ক্রিমিনাল ইনভেস্টিগেশন।
221
00:23:44,791 --> 00:23:46,458
আমরা ২ জন সন্দেহভাজনকে খুঁজছি
222
00:23:46,541 --> 00:23:49,333
যারা এই হোটেলে গত সপ্তাহে
ছিল কিংবা তার বেশি ছিল।
223
00:23:49,416 --> 00:23:51,958
কতজন ছিল জানি না, তবে তারা স্প্যানিশ ছিল।
224
00:23:52,041 --> 00:23:55,625
তারা হয়তো হোটেলের
গেস্ট ছিল... ঠিক জানি না।
225
00:23:55,708 --> 00:23:57,791
- হ্যা।
- হেই, দাঁড়াও...
226
00:24:00,166 --> 00:24:02,458
সে ৩১৩ থাকা মহিলার মত দেখতে।
227
00:24:04,666 --> 00:24:05,708
দেখি।
228
00:24:11,833 --> 00:24:13,041
সিগন্যাল এখনো দূর্বল!
229
00:24:13,125 --> 00:24:16,000
আরো দ্রুত যেতে পারবে?
অন্য টাওয়ার ধরতে হবে।
230
00:24:16,083 --> 00:24:17,166
ঠিক আছে।
231
00:24:23,750 --> 00:24:25,250
এটা অস্বাভাবিক।
232
00:24:25,333 --> 00:24:27,166
কয়েকটা গেস্টের ফাইল ডিলিট করা হয়েছে।
233
00:24:27,666 --> 00:24:30,166
এখানে স্প্যানিশ গ্রুপের ফাইল ডিলিট দেখাচ্ছে।
234
00:24:30,250 --> 00:24:32,916
যদি বলার অনুমতি দেন, এখানে স্প্যানিশ গ্রুপ
235
00:24:33,000 --> 00:24:34,625
বিগত ১৭ দিন ধরে আছে।
236
00:24:34,708 --> 00:24:36,333
কয়েকদিন আগে ৫ জন চলে যায়।
237
00:24:36,916 --> 00:24:38,666
তাদের একজন আজকে ফেরত আসে।
238
00:24:38,750 --> 00:24:41,125
সে গ্রুপের সর্বশেষ লোকের সাথে আছে।
239
00:24:41,208 --> 00:24:43,166
সে আজব কিসিমের।
240
00:24:43,250 --> 00:24:45,666
তার রুম পরিস্কার করতে দিত না।
241
00:24:45,750 --> 00:24:47,125
তারা উপরের ৫০৩ নং রুমে আছে।
242
00:24:48,958 --> 00:24:50,416
ব্যাকআপ ইউনিট ডাকো।
243
00:24:50,500 --> 00:24:52,375
ফ্রেড, কেউ যেন যেতে না পারে।
244
00:24:52,458 --> 00:24:53,458
বুঝেছি।
245
00:24:53,500 --> 00:24:56,267
হেই, সিসি ক্যামেরা চেক করার
জন্য কোন মনিটর রুম আছে?
246
00:24:56,291 --> 00:24:57,458
হ্যা, আছে।
247
00:24:58,916 --> 00:25:00,166
আমি সিসিটিভি সামলাচ্ছি।
248
00:25:01,041 --> 00:25:02,291
আমাকে অনুসরণ করো।
249
00:25:03,041 --> 00:25:05,125
আপনি মাস্টার কি নিয়ে আসুন।
250
00:25:05,708 --> 00:25:07,333
কেইলা, কী হচ্ছে?
251
00:25:07,416 --> 00:25:09,083
এটা সত্যিই দূর্বল নেটওয়ার্ক।
252
00:25:09,166 --> 00:25:11,666
এই খাদ থেকে বের হতে হবে।
ব্রুস, আরো দ্রুত যেতে পারবে?
253
00:25:11,750 --> 00:25:12,958
এটার গতি এপর্যন্তই।
254
00:25:15,500 --> 00:25:18,125
তোমরা দু'জন সিঁড়ি দিয়ে যাও!
255
00:25:18,208 --> 00:25:21,541
দুঃখিত, আপনাদের বিরক্ত করার জন্য।
জরুরী কাজে বিরক্ত করলাম।
256
00:25:21,625 --> 00:25:24,375
- কী হচ্ছে?
- আমরা খাদের কিনারায় প্রায়!
257
00:25:24,875 --> 00:25:25,875
ব্রুস, আরো দ্রুত যাও!
258
00:25:33,000 --> 00:25:34,720
সবগুলো ক্যামেরাই এগুলো?
259
00:25:34,791 --> 00:25:36,166
হুম।
260
00:25:44,333 --> 00:25:46,375
প্রায় পৌঁছে গেছি।
সিগন্যাল পেয়েছ!
261
00:25:46,458 --> 00:25:48,291
নেটওয়ার্ক পেয়েছি, কাজ হচ্ছে!
262
00:25:48,375 --> 00:25:50,958
- ধ্যাত্তেরি, আন্দ্রেস।
- আমি সার্ভারে ঢুকেছি।
263
00:25:51,041 --> 00:25:53,875
তুমি কোন রেকর্ডিংয়ে আছ
সেটা খুঁজে বের করতে হবে।
264
00:25:53,958 --> 00:25:55,278
নয়তো, লোকে সন্দেহ করবে।
265
00:25:55,333 --> 00:25:58,625
সব মুছে ফেলো।
আমার তলার ক্যামেরা বন্ধ করো।
266
00:25:59,833 --> 00:26:01,583
হয়েছে। এখন ক্যামেরা ধরব।
267
00:26:04,791 --> 00:26:06,551
তোমার তলার ক্যামেরা
কোনটা, সেটা তো জানি না।
268
00:26:06,625 --> 00:26:08,875
- এখানে কেবল সংখ্যা দেওয়া!
- সবগুলো বন্ধ করো!
269
00:26:10,541 --> 00:26:11,875
পুলিশি কাজে এসেছি।
270
00:26:19,625 --> 00:26:21,875
কেউ একজন সব ক্যামেরা
কেবলই বন্ধ করে দিলো।
271
00:26:24,250 --> 00:26:25,250
মাস্টার কি লাগবে।
272
00:26:29,083 --> 00:26:30,083
দ্রুত করো!
273
00:26:31,708 --> 00:26:32,916
সব ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন!
274
00:26:33,875 --> 00:26:34,875
চলো।
275
00:26:39,291 --> 00:26:40,583
প্রায় পৌঁছে গেছি।
276
00:27:05,791 --> 00:27:06,875
পুলিশ, খোলো!
277
00:27:25,416 --> 00:27:27,083
বাদ দাও, চলে গেছে।
278
00:28:04,291 --> 00:28:06,041
তারা এখনো হোটেলের মধ্যেই আছে।
279
00:28:06,916 --> 00:28:09,458
হোটেল বন্ধ করো!
সকল ইমার্জেন্সি পথ বন্ধ করো!
280
00:28:34,416 --> 00:28:36,291
সন্দেহ ভাজন মিলে নি।
281
00:28:42,083 --> 00:28:43,083
ধ্যাত।
282
00:28:51,583 --> 00:28:54,166
সোনা, আমি কিছু বলি নি,
কারন আমি তোমার বন্ধু।
283
00:28:55,041 --> 00:28:57,166
কারন আমরা যেভাবে ইচ্ছে বাঁচতে পারি।
284
00:28:57,250 --> 00:29:00,458
তোমার স্বামী যদিও...
সিমনের মত গ্যাংস্টার নয়।
285
00:29:00,541 --> 00:29:02,125
তবে জারজটা একটা জোচ্চর।
286
00:29:02,208 --> 00:29:05,500
আমার স্বামীকে এমন একজনের সাথে তুলনা
করছো যে স্ত্রীর দিকে টেলিস্কোপ তাক করে রাখে?
287
00:29:05,583 --> 00:29:07,583
না, অবশ্যই না।
288
00:29:08,250 --> 00:29:11,291
কিন্তু তোমার স্বামী তোমাকে অনুভব করিয়েছে,
তুমি মর্ডান প্রেম কাহিনীতে আছ।
289
00:29:11,375 --> 00:29:12,500
এবং ঐ রাতে,
290
00:29:12,583 --> 00:29:14,791
তুমি দুনিয়া ছেড়ে তার কাছে
নিজেকে সঁপে দিয়েছ
291
00:29:14,875 --> 00:29:15,958
কারন তুমি মুক্ত ছিলে।
292
00:29:16,041 --> 00:29:17,500
আসলে তুমি মুক্ত ছিলে না।
293
00:29:18,958 --> 00:29:20,375
তুমি একা ছিলে।
294
00:29:20,458 --> 00:29:24,208
ঐ সময় সে পিরামিডে
গিয়ে আরেক স্ত্রী, শাশুড়ি এবং
295
00:29:24,291 --> 00:29:27,916
গোপন সম্পর্কের
ছেলের সাথে সেলফি তুলেছে।
296
00:29:28,000 --> 00:29:30,833
তোমার বুদ্ধি হচ্ছে,
এক হারামিকে জেল থেকে
297
00:29:30,916 --> 00:29:31,916
বের করে আরেকটাকে ঢোকানো?
298
00:29:32,000 --> 00:29:33,166
ওহ না!
299
00:29:37,166 --> 00:29:38,916
নিজেকে বোকা মনে হচ্ছে।
300
00:29:40,166 --> 00:29:41,250
অপরাধী মনে হচ্ছে।
301
00:29:41,958 --> 00:29:44,500
অপরাধী? না সোনা।
আমার দিকে তাকাও।
302
00:29:44,583 --> 00:29:47,375
- কিছু চুরি করেছ?
- না, অবশ্যই না।
303
00:29:47,458 --> 00:29:50,250
জানি না, অন্য কারো
সাথে সন্তান জন্ম দিয়েছ?
304
00:29:50,333 --> 00:29:52,041
সেটা তোমার স্বামীকে জানাও নি??
305
00:29:52,125 --> 00:29:53,333
না, কিন্তু আমার আগে বাজে সম্পর্ক ছিল।
306
00:29:53,416 --> 00:29:55,000
সোনা, ওটা তার তুলনায় কিছুই না।
307
00:29:55,083 --> 00:29:58,291
পরিস্কারভাবে বলে দিই,
এই গল্পে হেরেছে ২ জন।
308
00:29:58,375 --> 00:30:02,125
তুমি প্রথম জন,
যার মান সন্মান সব গেছে।
309
00:30:02,625 --> 00:30:04,125
আর দ্বিতীয় জন তোমার স্বামী।
310
00:30:04,208 --> 00:30:06,958
জিতেছে এক জন। সিমন।
311
00:30:07,041 --> 00:30:10,416
এখন বিজয়ী তোমাকে হতে হবে।
312
00:30:10,500 --> 00:30:12,000
তাদেরকে হারাতে হবে।
313
00:30:12,083 --> 00:30:13,750
আর সেটা করব কীভাবে?
314
00:30:15,125 --> 00:30:18,333
তার ভালবাসার জিনিস নিয়ে। তার টাকা।
315
00:30:18,416 --> 00:30:21,625
না, না। তুমি পাগল।
316
00:30:21,708 --> 00:30:24,166
- ক্যামিল, ভেবে দেখ।
- সুজি, তুমি পাগল।
317
00:30:24,250 --> 00:30:25,370
তুমি আমাকে এমন
লোকের পেছনে লাগতে বলছো,
318
00:30:25,416 --> 00:30:27,096
যে বহু বছর ধরে এই
ডাকাতির পরিকল্পনা করছে?
319
00:30:27,125 --> 00:30:30,250
সে কীভাবে ঢুকেছে, সেটা কেউ জানে না।
হয়তো সে মাফিয়ার অংশ।
320
00:30:30,333 --> 00:30:31,458
তাতে কী আসে-যায়?
321
00:30:31,541 --> 00:30:34,916
দুনিয়ার সকল পুলিশ যাকে খুঁজছে,
তার আসল পরিচয় তুমি জানো।
322
00:30:35,000 --> 00:30:37,791
তোমার এক ফোনে তার
২০ বছরের জেল হয়ে যাবে।
323
00:30:37,875 --> 00:30:41,000
কিন্তু তাতে আমাদের লাভ কী?
কিছু না।
324
00:30:41,583 --> 00:30:42,875
আমাকে বলো, ক্যামিল।
325
00:30:42,958 --> 00:30:45,750
তুমি সিমন হলে, জেলের হাত থেকে বাঁচতে
326
00:30:45,833 --> 00:30:46,833
কিছু টাকা বকশিস দিতে না?
327
00:30:48,875 --> 00:30:50,041
"কিছু টাকা" বলতে কী বোঝাচ্ছ?
328
00:30:50,625 --> 00:30:53,875
আমরা ২০% চাইলে, খুবই কম চাওয়া হবে।
329
00:30:53,958 --> 00:30:58,041
৬০% চাইলে, আমাদের বিপদ হবে।
৪০% ঠিক-ঠাক মনে হচ্ছে।
330
00:30:58,125 --> 00:30:59,458
মাথা ঘুরছে।
331
00:31:05,291 --> 00:31:07,750
ধরলাম তোমার কথা মানলাম।
332
00:31:07,833 --> 00:31:09,541
সিমনকে পাবো কীভাবে?
333
00:31:10,750 --> 00:31:12,416
ওটা পরিকল্পনার সবচেয়ে কঠিন অংশ।
334
00:31:34,791 --> 00:31:36,375
ঠিক আছে, আমি এসব থেকে যাচ্ছি।
335
00:31:36,458 --> 00:31:39,000
- পরে।
- ১১ টায় দেখা হবে, ওকে?
336
00:31:42,625 --> 00:31:43,625
হেই, কী অবস্থা?
337
00:31:43,708 --> 00:31:45,666
তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ এসেছে।
338
00:31:45,750 --> 00:31:48,750
সঠিক সিদ্ধান্ত নিতে ১০ সেকেন্ড সময় দিলাম।
339
00:31:48,833 --> 00:31:53,083
তোমাদের বাইকের জন্য ১৫,০০০ টাকা দেব,
নাও কিংবা যাও।
340
00:31:53,166 --> 00:31:56,208
সময় এখনই শুরু হল।
341
00:32:03,458 --> 00:32:04,958
আর ওভাবেই আমরা পালালাম।
342
00:32:05,041 --> 00:32:07,750
বেশিরভাগ লোক ভাবে দ্রুত
পালানো হচ্ছে কার্যকরী পন্থা।
343
00:32:07,833 --> 00:32:11,541
কিন্তু জেলখানা দ্রুত
গতির লোকজন দিয়ে ভরা।
344
00:32:11,625 --> 00:32:13,625
তোমাদের এই বিষয়ে
দক্ষতাকে প্রাধান্য দিতে হবে।
345
00:32:13,708 --> 00:32:15,000
হুদিনি।
346
00:32:15,083 --> 00:32:16,500
কোপারফিল্ড।
347
00:32:16,583 --> 00:32:20,833
তারা তোমার চোখের সামনে থেকে
উধাও হয়ে মনে প্রশ্ন রেখে যাবে,
348
00:32:20,916 --> 00:32:22,125
"এটা তারা করলো কীভাবে?"
349
00:32:23,458 --> 00:32:27,541
রোই এবং ক্যামেরন প্লাস্টিকের কাপড়ে
নিজেদের মুড়িয়ে ভ্রমণ করেছে।
350
00:32:27,625 --> 00:32:30,958
পুলিশ দুনিয়া তোলপাড় করে ফেললেও,
তারা পুলিশের নাকের ডগা দিয়ে পালিয়ে,
351
00:32:31,041 --> 00:32:32,583
গেছে।
352
00:32:32,666 --> 00:32:35,916
তারা ৬৪৫ কি:মি: ভ্রমণ করেছে।
353
00:32:36,000 --> 00:32:37,708
স্লিপিং কোচে ঘুমানোর মত করে।
354
00:32:41,416 --> 00:32:43,166
আকাশের তারা গুনতে গুনতে।
355
00:32:48,500 --> 00:32:52,166
স্পেনে স্বাগতম।
পাইরিনিজে আমরা।
356
00:32:52,250 --> 00:32:53,583
- কোথায়?
- ওখানে দেখো।
357
00:33:05,208 --> 00:33:06,750
সব সময় হাতে দস্তানা পড়ো কেন?
358
00:33:08,125 --> 00:33:09,583
১৩ বছর বয়স থেকে পড়ি।
359
00:33:10,875 --> 00:33:12,500
আমার জন্মের সময় মা মারা যায়।
360
00:33:13,708 --> 00:33:15,500
বাবা সহজভাবে নিতে পারে নি।
361
00:33:15,583 --> 00:33:17,875
তার আমাকে দেখা-শোনা করতে হয়েছে।
362
00:33:19,875 --> 00:33:21,750
যে বাচ্চাটা তার স্ত্রীকে মেরেছে।
363
00:33:24,208 --> 00:33:26,583
মনে হয়, জীবন তোমাদের নিয়ে খেলা করেছে।
364
00:33:28,125 --> 00:33:30,625
আমার মাকে হারিয়েছি,
বাবাকে ঘৃণা করতাম।
365
00:33:31,500 --> 00:33:33,916
সে তার স্ত্রীকে হারিয়েছে,
সে তার পুত্রকে ঘৃণা করত।
366
00:33:36,500 --> 00:33:38,500
জানো, আমার ভীষণ রাগ হত?
367
00:33:38,583 --> 00:33:41,333
সারাদিন স্কুলে বসে থাকতে কষ্ট হত।
368
00:33:42,458 --> 00:33:44,958
তাই দুপুরের ব্রেকে আমি স্কুল পালাতাম।
369
00:33:50,000 --> 00:33:51,416
পালিয়ে কোথায় যেতে?
370
00:33:52,041 --> 00:33:53,291
পরিত্যাক্ত জায়গায়।
371
00:33:54,791 --> 00:33:58,166
সব আদর্শ ছেলেদের সাথে মিশতাম।
372
00:33:59,333 --> 00:34:01,500
তখন কিছু হলেই মারপিট করতাম।
373
00:34:02,000 --> 00:34:04,958
খেলা নিয়ে, বাইক নিয়ে, মেয়ে নিয়ে।
374
00:34:08,000 --> 00:34:12,416
বাসায় ফেরার আগেই স্কুল থেকে ফোন যেত।
375
00:34:13,166 --> 00:34:15,500
বাবা, চেয়ারে বসিয়ে...
376
00:34:17,333 --> 00:34:19,041
আমাকে শাসন করত।
377
00:34:19,125 --> 00:34:21,666
তোমাকে শেখাবো, কীভাবে
চুপচাপ স্কুলে বসে থাকতে হয়।
378
00:34:22,666 --> 00:34:24,541
নিজেকে সংবরণের পদ্ধতি।
379
00:34:24,625 --> 00:34:26,416
নিজেকে সংবরণের পদ্ধতি।
380
00:34:26,500 --> 00:34:30,416
তুমি শিখবে, চোখের সামনে গ্যাঞ্জাম
হলেও কীভাবে শান্ত থাকতে হয়।
381
00:34:30,500 --> 00:34:31,541
ওখানে তোমার হাত রাখো।
382
00:34:32,791 --> 00:34:34,375
যা বলি, করো।
383
00:34:37,166 --> 00:34:39,000
তখন আঙ্গুলের গাঁট পোড়াত।
384
00:34:41,583 --> 00:34:42,708
তার সিগারেট দিয়ে।
385
00:34:48,291 --> 00:34:50,708
এবং হারামজাদা কাজটা সময় নিয়ে করত।
386
00:34:50,791 --> 00:34:52,708
দেখলে? এবার বসে থাকতে শিখেছ!
387
00:34:54,416 --> 00:34:55,958
তারপর বাড়ি থেকে পালালাম।
388
00:34:56,041 --> 00:34:58,416
চোর হিসেবে ক্যারিয়ার
১৩ বছর বয়সে শুরু করি।
389
00:34:59,833 --> 00:35:02,666
কিন্তু চুরিবিদ্যায় অভিজ্ঞতা না থাকায়,
390
00:35:03,500 --> 00:35:06,166
১৭ বছর বয়স হবার আগেই
৩ বার কোর্টের মুখোমুখি হই।
391
00:35:06,250 --> 00:35:08,416
আর স্কুলগুলোতে গেলেই বের করে দিত।
392
00:35:09,083 --> 00:35:10,458
তারপর বার্লিনের দেখা পাই।
393
00:35:11,458 --> 00:35:12,875
আমি দুঃখিত।
394
00:35:17,000 --> 00:35:18,000
কেন?
395
00:35:18,875 --> 00:35:22,208
যখন তোমার জীবন নিয়ে টানাটানি, তখন
তোমাকে আমার ছোট্ট সমস্যার কথা বলতাম।
396
00:35:30,791 --> 00:35:32,833
আর এই ছাগলের উলকি?
397
00:35:33,333 --> 00:35:34,916
এটা বার্লিনের বুদ্ধি।
398
00:35:35,416 --> 00:35:36,416
সত্যি?
399
00:35:38,083 --> 00:35:42,250
সে বলেছিল, "তোমার এবং
আমার মধ্যে শয়তানের অংশ আছে।"
400
00:35:44,416 --> 00:35:46,458
"পরেরবার যখন শয়তানের ডাক শুনবে,
401
00:35:48,958 --> 00:35:51,916
এবং দু'একজনকে মেরে যমের দুয়ারে
পাঠানোর সুযোগ যখন আসবে,
402
00:35:56,125 --> 00:35:57,583
তখন উলকির দিকে তাকাবে।"
403
00:35:58,416 --> 00:36:00,166
"তখন শয়তানের মুখ
বরাবর ঘুষি মেরে দিবে।"
404
00:36:00,250 --> 00:36:02,083
রেসের লোকটার কথা মনে আছে?
405
00:36:03,541 --> 00:36:05,875
আমি তোমার পাশে ছিলাম!
406
00:36:05,958 --> 00:36:08,333
অন্য সময় হলে, আমি
ট্রাক থেকে রেঞ্জ নিয়ে
407
00:36:08,416 --> 00:36:09,791
তার মাথা গুঁড়িয়ে দিতাম।
408
00:36:11,125 --> 00:36:14,833
বার্লিনকে ধন্যবাদ, ছাগলের
দিকে তাকিয়ে জিতে গেছি।
409
00:36:22,291 --> 00:36:23,833
গাড়ি থেমেছে, নামতে প্রস্তুত হও।
410
00:36:46,041 --> 00:36:48,625
আসো।
411
00:37:05,458 --> 00:37:08,416
ব্রুস এবং কেইলা ১৩০
নটিক্যাল মাইল পার হয়েছে
412
00:37:08,500 --> 00:37:10,458
৩০০ হর্সপাওয়ার গতিবেগে।
413
00:37:10,541 --> 00:37:13,041
অ্যাঙ্গোলুমি'র কাছে এসে
নৌকা ত্যাগ করে।
414
00:37:14,416 --> 00:37:17,791
তারপর তারা সড়ক পথে
১৯০ কি:মি: পাড়ি জমিয়ে,
415
00:37:17,875 --> 00:37:20,875
ডোরডোঙ্গ থেকে আবার নদীপথে যায়।
416
00:37:20,958 --> 00:37:23,375
প্রতিটা নতুন পথ পাড়ি দেওয়া
তাদের জন্য কঠিন ছিল।
417
00:37:23,458 --> 00:37:26,166
সঠিক পথে যাওয়া তাদের
জন্য বেশি কঠিন ছিল।
418
00:37:27,250 --> 00:37:29,708
কেইল একটা বুদ্ধি বের করল, কীভাবে নিরাপদে
419
00:37:29,791 --> 00:37:31,583
গিরন্ডি মোহনা থেকে বের হওয়া যায়!
420
00:37:34,500 --> 00:37:36,333
শুভ সন্ধ্যা।
421
00:37:36,416 --> 00:37:39,083
বিরক্ত করার জন্য দুঃখিত,
আপনারা আগামীকাল ব্যস্ত?
422
00:37:57,416 --> 00:38:00,458
সেখান থেকে স্পেনের দুরত্ব
ছিল মাত্র সামান্য কিছু কি:মি:।
423
00:38:01,416 --> 00:38:04,375
ভীতিকর পরিস্থিতিকে
কতটা আরামদায়ক নদী ভ্রমণে
424
00:38:04,458 --> 00:38:06,250
পরিণত করা যায়,
সেটা দেখবার মত ছিল।
425
00:38:06,833 --> 00:38:10,583
ফ্রান্সের নদীতে নৌকা ভ্রমণের চেয়ে
রোমান্টিক আর কিইবা হতে পারে?
426
00:38:20,791 --> 00:38:22,291
ব্রুস, কথা বলা যাবে?
427
00:38:24,416 --> 00:38:26,125
অবশ্যই, বলো কী হয়েছে?
428
00:38:33,208 --> 00:38:34,791
জানি না কীভাবে বলবো...
429
00:38:36,666 --> 00:38:37,666
আ...
430
00:38:38,541 --> 00:38:39,750
আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ।
431
00:38:40,708 --> 00:38:41,958
অতটুকুই।
432
00:38:42,041 --> 00:38:44,958
জানো তো, সাপ, হাসপাতাল, সবকিছু।
433
00:38:45,041 --> 00:38:46,041
ধন্যবাদ।
434
00:38:47,541 --> 00:38:48,750
তোমাকে স্বাগত।
435
00:38:53,666 --> 00:38:55,583
আসলে, আমারও কিছু বলার আছে।
436
00:38:58,208 --> 00:38:59,291
যখন...
437
00:39:00,375 --> 00:39:04,291
যখন তোমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলাম,
তোমার ঢলে পরা অনুভব করছিলাম।
438
00:39:06,041 --> 00:39:09,041
পরে পুলিশের গাড়িতে,
যখন আমার হাত ধরলে,
439
00:39:10,250 --> 00:39:14,083
তোমার নাড়ি স্পন্দন পাচ্ছিলাম না,
ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলব।
440
00:39:17,250 --> 00:39:20,500
তখন বুঝলাম, তোমাকে
হারালে আমি কতটা
441
00:39:20,583 --> 00:39:21,875
আঘাত পাবো।
442
00:39:21,958 --> 00:39:23,375
আর যদি তোমাকে বাঁচাতে পারি,
443
00:39:24,541 --> 00:39:27,208
তখন কেবল দু'জনে
বসে কফি খেয়ে কিংবা
444
00:39:27,708 --> 00:39:31,208
বছরে ২-১ বার হাই-হ্যালো
বলে ক্ষান্ত হবো না।
445
00:39:33,666 --> 00:39:37,250
জানি, সারাজীবন তোমার
পেছনে আমাকে পরে থাকতে হবে।
446
00:39:38,583 --> 00:39:41,250
তবুও হয়তো তোমার
নজর কাড়তে পারবো না।
447
00:39:43,833 --> 00:39:46,375
জানি না, আগামীকাল কি হবে।
448
00:39:47,541 --> 00:39:48,833
তাই আজকেই এটা বলবো।
449
00:39:51,750 --> 00:39:53,875
মনে হয়, আমি প্রেমে পড়েছি।
450
00:39:55,750 --> 00:39:56,916
তোমার প্রেমে পড়েছি।
451
00:39:59,666 --> 00:40:01,916
হেই, শশশ্।
452
00:41:28,416 --> 00:41:30,250
এখানে আমরা আলাদা হবো।
453
00:41:32,291 --> 00:41:34,416
তোমার টিন নাও, আমি আমারটা নিই।
454
00:41:34,500 --> 00:41:38,333
তুরস্কের লোকটাকে কীভাবে
খুঁজে বের করতে হবে, জানো?
455
00:41:39,791 --> 00:41:41,333
হ্যা, তার নাম বুরাক।
456
00:41:42,666 --> 00:41:46,541
আমার লোকও তুরস্কের, এরযান।
457
00:41:50,208 --> 00:41:52,541
সব ঠিকঠাক থাকলে,
৩ দিন পর আমাদের দেখা হবে।
458
00:42:00,666 --> 00:42:01,958
ভাল থেকো।
459
00:42:03,291 --> 00:42:05,541
তুমিও।
460
00:42:52,625 --> 00:42:54,500
এটা আর কখনো ঘটা উচিত হবে না।
461
00:43:00,041 --> 00:43:02,291
কথা দাও, ওকে?
কথা দাও, প্লিজ।
462
00:43:02,375 --> 00:43:05,000
পরেরবার হয়তো
নিজেকে ধরে রাখতে পারব না।
463
00:43:05,750 --> 00:43:06,916
কথা দিলাম।
464
00:43:21,250 --> 00:43:23,916
প্যারিসের সীমান্তে ৪র্থ
বারের মত রোড-ব্লক পেলাম।
465
00:43:24,000 --> 00:43:26,083
যেটা রাজধানী থেকে
৬০ কি:মি: দূরে ছিল।
466
00:43:26,166 --> 00:43:27,458
স্পেন
467
00:43:27,541 --> 00:43:30,916
সড়ক পথে পালানো হঠাৎ
করে কঠিন হয়ে গেল।
468
00:43:33,291 --> 00:43:34,541
তাই নিজেদের কাপড় বদলে
469
00:43:34,625 --> 00:43:38,000
পাহাড়ের উপরে সাইকেলিং করতে থাকা
দু'জন খেলোয়াড়ে পরিণত হলাম আমরা।
470
00:43:38,083 --> 00:43:41,750
বলতে বাধ্য হবে,
"ভদ্রলোক দু'জনকে দেখে মনে হচ্ছে সন্মান দেই।"
471
00:43:42,625 --> 00:43:46,541
এক চূড়া থেকে আরেক চূড়ায় পাড়ি
দিয়ে ফ্রান্স ক্রস করতে ৪ দিন লাগলো।
472
00:43:49,958 --> 00:43:51,875
উঁচু-নিচু উপত্যকা পাড়ি দিলাম।
473
00:43:53,458 --> 00:43:55,708
পাহাড় থেকে এক বিন্দু সমতলে না নেমেই।
474
00:44:24,625 --> 00:44:26,416
সব শেষে আমরাই পৌঁছালাম।
475
00:44:35,875 --> 00:44:39,291
এই লোকজনহীন ভবনে আমরা
চুপচাপ কিছুদিন কাটালাম,
476
00:44:39,375 --> 00:44:41,125
পরিস্থিতি শান্ত হবার অপেক্ষায়।
477
00:44:42,208 --> 00:44:43,916
যতক্ষন না আমাদের খবর
হেডলাইন থেকে সরে।
478
00:44:45,000 --> 00:44:47,250
যতক্ষন না আমাদের
মনে হল পুলিশ কোন সুত্র ধরে
479
00:44:47,333 --> 00:44:48,750
এখানে চলে আসে।
480
00:45:07,000 --> 00:45:10,500
একমাত্র সুত্রটা ছিল,
একজনের হাত না ছাড়া।
481
00:45:18,000 --> 00:45:20,625
আহ!
চলো আর্জেন্টিনাতে যাই।
482
00:45:20,708 --> 00:45:21,750
মাদ্রিদ।
৫ মাস পর।
483
00:45:21,833 --> 00:45:23,083
সত্যিই যেতে চাই।
484
00:45:23,166 --> 00:45:24,791
তোমার ওখানটা ভাল লাগবে।
485
00:45:24,875 --> 00:45:27,583
ওখানকার সৌন্দর্যে তুমি বিভোর হয়ে যাবে।
486
00:45:28,541 --> 00:45:31,541
হ্যালো? কোথায় হারালে?
গতরাতটা তোমার সাথে কাটলাম।
487
00:45:31,625 --> 00:45:34,125
কিন্তু মনে হল, তুমি আমার
সাথে ১০ মিনিটও ছিলে না।
488
00:45:36,750 --> 00:45:39,458
সত্য বলতে, আমি একটা সম্পর্ক
থেকে বের হবার চেষ্টা করছি।
489
00:45:39,541 --> 00:45:40,458
হুম।
490
00:45:40,541 --> 00:45:43,041
গতরাতে, যখন তোমাকে বারে দেখলাম,
মনে হল এটাই আমার পুরাতন জীবনের
491
00:45:43,125 --> 00:45:46,125
শেষ রাত এবং নতুন জীবনের প্রথম রাত।
492
00:45:46,208 --> 00:45:49,666
কিন্তু আজ সকালে, আবার
সেই শূণ্যতা অনুভব করলাম।
493
00:45:52,875 --> 00:45:56,666
আমার মনে হয়, আমরা দু'জন
আলাদা পথে গেলেই ভাল হবে।
494
00:45:57,166 --> 00:45:59,458
হ্যা, আমারও সেটাই মনে হয়।
495
00:46:39,625 --> 00:46:41,708
আমি ওখানে বহুদিন ধরে লুকিয়ে ছিলাম।
496
00:46:43,000 --> 00:46:44,875
যে ক্যাফের কথা তুমি বলেছিলে।
497
00:46:44,958 --> 00:46:48,666
যখন মাদ্রিদে থাকি, আমি
প্রতিবার একই স্থানে যাই।
498
00:46:48,750 --> 00:46:50,125
বুয়েন্স এরিস ক্যাফেতে।
499
00:46:50,208 --> 00:46:53,000
অবশেষে গতকাল তোমার দেখা পেলাম।
500
00:46:53,083 --> 00:46:54,958
তোমাকে পুলিশের হাতে
তুলে দিতে চেয়েছিলাম।
501
00:46:55,041 --> 00:46:57,416
অনেক রাগান্বিত ছিলাম। তোমাকে
কষ্টটা অনুভব করাতে চেয়েছিলাম।
502
00:46:58,000 --> 00:47:03,500
কিন্তু যখন তোমাকে ঐ মহিলার সাথে
দেখলাম... আমার হৃৎস্পন্দন থেমে গেল।
503
00:47:04,458 --> 00:47:07,125
তখন বুঝলাম, প্রতিশোধের কথা বলে আমি
504
00:47:07,208 --> 00:47:09,041
নিজেকে স্বান্তনা দিয়ে আসছি।
505
00:47:11,291 --> 00:47:12,750
তোমাকে দেখতে চেয়েছিলাম, সিমন।
506
00:47:14,916 --> 00:47:16,708
কেবল ওটাই চেয়েছিলাম।
507
00:47:34,250 --> 00:47:37,208
আমি নিজেও তোমার
কথা ভুলতে পারি নি।
508
00:47:38,333 --> 00:47:39,708
ঐ মহিলাটা...
509
00:47:40,458 --> 00:47:42,666
তাকে দিয়ে তোমার
কথা ভুলতে চেয়েছিলাম।
510
00:47:48,708 --> 00:47:49,750
কিন্তু পারি নি।
511
00:47:52,000 --> 00:47:55,041
কীভাবে তোমাকে বিশ্বাস করি!
তোমার রুমের সবকিছু আমি দেখেছি।
512
00:47:55,125 --> 00:47:58,500
টেলিস্কোপ, অকশন হাউজের মডেল।
513
00:47:58,583 --> 00:48:00,041
তোমার অস্ত্র।
514
00:48:01,250 --> 00:48:03,041
তবুও বোকার মত এখানে এসেছি।
515
00:48:03,541 --> 00:48:06,125
এখন যদি বলো, তুমি চোর নও...
516
00:48:07,083 --> 00:48:08,250
আমি আবারও তোমাকে বিশ্বাস করব।
517
00:48:09,541 --> 00:48:11,583
বলব না, কারন ওটা সত্য নয়।
518
00:48:13,000 --> 00:48:16,791
শুরুতে আমার নাম আন্দ্রেস।
আন্দ্রেস দ্য ফোনোলোসা।
519
00:48:17,375 --> 00:48:19,666
চমৎকার!
তোমাকে বহু মিথ্যা বলেছি।
520
00:48:19,750 --> 00:48:22,125
কিন্তু আমার অন্য উপায় ছিল না।
521
00:48:29,791 --> 00:48:31,125
আমি এটা প্লান করি নি,
522
00:48:32,458 --> 00:48:34,978
তোমার স্বামীর উপর নজর
রাখতে গিয়ে তোমার প্রেমে পড়ি।
523
00:48:36,000 --> 00:48:37,291
আশাহীন এক প্রেমে।
524
00:48:37,791 --> 00:48:39,250
পেয়েছি!
525
00:48:40,041 --> 00:48:42,708
তোমাকে পেয়েছি চান্দু,
২০ বছর জেল খাটিয়ে ছাড়ব।
526
00:48:42,791 --> 00:48:45,958
রাতে উঠে তুমি পড়তে।
527
00:48:46,791 --> 00:48:48,458
মনে কষ্ট নিয়ে।
528
00:48:48,541 --> 00:48:49,666
নাচতে;
529
00:48:50,666 --> 00:48:53,041
গাইতে, তোমার কুকুর
নিয়ে দুনিয়া ঘুরে বেড়াতে।
530
00:48:57,333 --> 00:49:01,416
তোমার ঐ কুকুর হতে চেয়েছি,
সারাজীবন তোমার সাথে থাকতে।
531
00:49:02,625 --> 00:49:05,916
কিন্তু যা করছিলাম, ওটা
তো বন্ধ করতে পারি না।
532
00:49:06,416 --> 00:49:08,916
বন্ধ করে তোমাকে সত্যটা বলতে পারি নি।
533
00:49:10,208 --> 00:49:12,500
আর ডাকাতি বন্ধের কোন উপায়ও ছিল না।
534
00:49:27,458 --> 00:49:29,333
না, আমি পারতাম না।
535
00:49:30,041 --> 00:49:31,625
ওয়াশরুমে যেতে হবে।
536
00:49:31,708 --> 00:49:33,208
ঐদিকে।
537
00:50:00,000 --> 00:50:01,333
সব চুলোয় যাক!
538
00:50:06,833 --> 00:50:08,583
অবশ্যই এটা করতে পারি!
539
00:50:35,458 --> 00:50:36,625
চলো যাই।
540
00:50:43,750 --> 00:50:46,500
হ্যালো, ইন্সপেক্টর।
541
00:50:49,791 --> 00:50:51,166
আহ।
542
00:50:51,250 --> 00:50:54,500
ডেপুটি ইন্সপেক্টর, হঠাৎ কী মনে করে?
543
00:50:54,583 --> 00:50:57,208
প্যারিসে আসতে কে না চায়?
544
00:50:57,291 --> 00:50:59,708
আপনার তদন্তের খোঁজ-খবর
নিতে আসলাম, কিছু পেলেন?
545
00:50:59,791 --> 00:51:00,791
বেশি সময় নেব না।
546
00:51:01,625 --> 00:51:04,000
ফরেনসিকরা হোটেল এবং
RV থেকে প্রাপ্ত ডিএনএ
547
00:51:04,083 --> 00:51:07,375
পরীক্ষা করে আলাদা করেছে।
548
00:51:08,041 --> 00:51:12,625
তারা ২৫৮০ টা আলাদা ডিএনএ পেয়েছে।
549
00:51:14,000 --> 00:51:16,875
পুরো ক্রাইম সিন জুড়ে প্রতিটা দেশের, প্রতিটা
550
00:51:16,958 --> 00:51:20,666
জাতির একজন করে হলেও ডিএনএ আছে।
551
00:51:20,750 --> 00:51:25,541
তবে চেনা অপরাধীদের কারো
সাথে এই ডিএনএ মিলে না।
552
00:51:26,208 --> 00:51:28,541
এই স্কেচগুলিই সম্বল।
553
00:51:30,916 --> 00:51:33,541
বিভিন্ন সাক্ষীর থেকে তথ্য নিয়ে
পুলিশ এগুলি বানিয়েছে।
554
00:51:44,333 --> 00:51:46,666
তারা হয়তো এ যাত্রায় পালিয়ে বেঁচেছে।
555
00:51:47,833 --> 00:51:49,708
কিন্তু তারা আবার কাজে নামবে।
556
00:51:49,791 --> 00:51:52,958
আর পরের বার যখন
ঘটবে, আমরা প্রস্তুত থাকব।
557
00:51:56,541 --> 00:51:58,541
গুরুত্বপূর্ণ ব্যপারে আলোচনা করতে হবে।
558
00:51:58,625 --> 00:52:00,916
তোমার দেওয়া কষ্ট এবং উপহাসের ঋণ
559
00:52:01,000 --> 00:52:02,250
কখনো টাকায় শোধ হবে না।
560
00:52:02,333 --> 00:52:06,250
আমার বিয়ে ভেঙে যে ক্ষতি করেছ,
সেটা না হয় বাদ-ই দিলাম।
561
00:52:06,333 --> 00:52:07,375
আমার অফার হচ্ছে,
562
00:52:08,291 --> 00:52:10,791
আমাদেরকে ৪০% ভাগ
দিলে, আমি চুপ থাকব।
563
00:52:10,875 --> 00:52:12,458
তোমার সম্পর্কে আমার
কাছে যে তথ্য আছে,
564
00:52:12,541 --> 00:52:15,083
দুনিয়ার সকল পুলিশ
সে তথ্যের জন্য মুখিয়ে আছে।
565
00:52:15,166 --> 00:52:17,666
তথ্য গুলো কী?
566
00:52:24,708 --> 00:52:27,125
তুমি তো পেশাদার, এগুলোর
কপি আমাদের কাছে যে থাকবে,
567
00:52:27,208 --> 00:52:28,375
সেটা তো জানোই।
568
00:52:49,125 --> 00:52:50,958
আর এই যে বাকি টেপগুলো।
569
00:52:51,041 --> 00:52:52,916
এটা তোমার অ্যাপার্টমেন্টের,
570
00:52:53,000 --> 00:52:55,120
এটা সেইফে ছিল, এটা ছিল
তোমার গাড়ির গ্লোভ বাক্সে।
571
00:52:55,666 --> 00:52:57,708
সবগুলো মুছে ফেলা হয়েছে।
572
00:52:57,791 --> 00:52:59,375
তুমি টয়লেটে যে প্রমাণ ফেলে এসেছিলে,
573
00:52:59,458 --> 00:53:02,208
আমি সেটার কথা ভুলি নি।
574
00:53:02,291 --> 00:53:05,083
মাইক্রোফোন ক্যাবলের
দাগযুক্ত ব্যান্ড-এইড।
575
00:53:06,208 --> 00:53:08,291
তোমাকে আমার কিছু বলার আছে।
576
00:53:09,125 --> 00:53:10,541
আমাকে তোমার ধন্যবাদ
দেওয়া উচিত, ক্যামিল।
577
00:53:10,625 --> 00:53:12,583
যে ক্ষতির কথা তুমি বললে।
578
00:53:12,666 --> 00:53:16,125
ফ্র্যানকোয়িসের সাথে
তোমার সম্পর্ক আমি ভাঙ্গি নি।
579
00:53:16,625 --> 00:53:18,708
আমি যখন এসেছি, ততদিনে
তোমাদের বিয়ে ভাঙ্গার পথে ছিল।
580
00:53:18,791 --> 00:53:22,708
বলা চলে, সে তোমার নাচের
সঙ্গী ছিল, জীবন সঙ্গী নয়।
581
00:53:22,791 --> 00:53:25,416
সে তোমাকে লোক-দেখানো ভালোবাসতো।
582
00:53:25,500 --> 00:53:27,458
সে কখনো তোমাকে সুখী করতে পারে নি।
583
00:53:27,541 --> 00:53:31,208
অন্যদিকে, আমি তোমাকে মনে করিয়ে
দিয়েছিলাম, কতটা সুখী তুমি হতে পার।
584
00:53:32,208 --> 00:53:33,250
সেটা তুমি এবং আমি মিলে।
585
00:53:34,958 --> 00:53:36,291
একটা কথা কী জানো?
586
00:53:36,375 --> 00:53:39,916
আমাদের সম্পর্ক ঠুনকো ছিল না।
587
00:53:40,000 --> 00:53:40,833
এটা বাস্তব ছিল।
588
00:53:40,916 --> 00:53:42,166
আসল ভালবাসা ছিল।
589
00:53:42,666 --> 00:53:44,750
এটা গত কিছু মাস ধরে অক্ষত ছিল,
590
00:53:44,833 --> 00:53:47,375
এত মনোমালিন্য, জীবনের ঝুঁকি,
591
00:53:47,875 --> 00:53:49,291
দূরত্ব এবং যন্ত্রণা
592
00:53:50,000 --> 00:53:51,333
থাকার পরও।
593
00:53:52,583 --> 00:53:55,291
গতকাল পরস্পরকে আমরা
আটকে রাখতে পারি নি কেন?
594
00:53:55,375 --> 00:53:57,750
মন থেকে জানতাম, তুমি
ব্লাক মেইল করতে আসবে,
595
00:53:57,833 --> 00:53:58,916
এটা বোঝার পরেও?
596
00:53:59,416 --> 00:54:02,791
কারন আমাদের ভালবাসা সত্যি।
এটা অপ্রতিরোধ্য।
597
00:54:02,875 --> 00:54:05,375
তুমি হাজার চেষ্টা করলেও
এটাকে উপেক্ষা করতে পারবে না।
598
00:54:05,458 --> 00:54:07,041
রুমে হাতি থাকার মত বিষয়টা।
599
00:54:07,125 --> 00:54:09,916
আসলে, হাতি বিলুপ্তপ্রায়।
600
00:54:10,000 --> 00:54:14,333
কারন বেশিরভাগ লোক এটা
বুঝতে পারার আগেই মারা যায়।
601
00:54:15,041 --> 00:54:16,541
আমাকে বোকা বানিয়েছ।
602
00:54:17,791 --> 00:54:19,750
- ব্যবহার করেছ আমায়।
- না, ক্যামিল।
603
00:54:19,833 --> 00:54:24,125
তোমার সাথে থেকে আমার কোন লাভ
হয় নি। বরং সব হারাবার ঝুঁকি ছিল।
604
00:54:25,291 --> 00:54:30,250
এখনো তোমাকে চেনার
জন্য সব হারাতে রাজি আমি।
605
00:54:32,458 --> 00:54:33,750
আরেকটা কথা।
606
00:54:34,250 --> 00:54:36,333
যদিও আমাকে ব্লাক মেইল করার
মত কিছু তোমার কাছে নেই।
607
00:54:36,416 --> 00:54:39,416
তবুও আমি তোমাকে টাকা দিতে রাজি।
608
00:54:41,375 --> 00:54:45,958
প্রথমে বলে রাখি, মনে রেখ
যে, সকল মণি-মুক্তা তুরস্কে
609
00:54:46,041 --> 00:54:50,583
নিয়ে নতুন করে সাজিয়ে তৈরি করা হচ্ছে।
610
00:54:53,125 --> 00:54:56,208
কারন এই জিনিসগুলো এরকম-ই রয়ে গেলে
611
00:54:56,291 --> 00:54:59,541
সেটা অকাট্য প্রমাণ হিসেবে থেকে যাবে।
612
00:54:59,625 --> 00:55:02,958
তাই এখানে যা দেখছ, সেটা আনকারা
থেকে পাওয়া প্রথম পারিশ্রমিক।
613
00:55:04,041 --> 00:55:06,875
৩,৮০০,০০ ইউরো।
614
00:55:07,750 --> 00:55:11,416
বাকি টাকা হাতে এলে
তোমাকে পাঠিয়ে দেব, ওকে?
615
00:55:12,208 --> 00:55:14,458
- তাতে চলবে?
- হ্যা।
616
00:55:16,625 --> 00:55:17,833
আমার চলবে।
617
00:55:20,666 --> 00:55:22,250
ফ্রান্স।
618
00:55:34,791 --> 00:55:37,000
সুবিধাজনক ভালবাসা কে না চায়?
619
00:55:38,375 --> 00:55:40,166
অনেক সময় বেছে নেবার উপায় থাকে না।
620
00:55:40,250 --> 00:55:41,750
তবে তোমাকে মানতেই হবে,
621
00:55:41,833 --> 00:55:44,458
নিষিদ্ধ ভালবাসার প্রতি
আকর্ষণ এবং পাগলামি
622
00:55:44,541 --> 00:55:46,500
অনেক উত্তেজনাপূর্ণ কাজ।
623
00:55:46,583 --> 00:55:48,041
নির্জনতা।
624
00:55:48,541 --> 00:55:50,791
জীবন বাজি রাখার সেই রোমাঞ্চ।
625
00:55:51,291 --> 00:55:53,416
হয় হার নয় জিত,
626
00:55:53,500 --> 00:55:55,416
চাহিদা এবং কষ্টের
রোলারকোস্টারে চড়া।
627
00:55:55,500 --> 00:55:57,291
জুন ২৩ , ব্লু মুন বার, সিঙ্গাপুর।
ভালবাসি তোমায়।
628
00:55:57,375 --> 00:56:00,291
একদম সামান্য সময়ের
জন্য হলেও অনুভব করতে,
629
00:56:00,375 --> 00:56:03,166
যেন পুরো দমে
অজানায় পাড়ি দেওয়া।
630
00:56:03,250 --> 00:56:07,125
প্রিয় বন্ধুরা,
জীবনে ভালবাসার চেয়ে বড় কিছু নেই।
631
00:56:07,208 --> 00:56:08,416
মনে রেখ।
632
00:56:42,958 --> 00:56:46,333
অবস্থার অবনতি হয়েছে এবং আমার
ভাগের অংশটা হারিয়ে ফেলেছি।
633
00:56:50,750 --> 00:56:52,833
আরেকটা ডাকাতি করা
লাগবে বলে মনে হচ্ছে।
634
00:56:56,791 --> 00:56:57,833
আমি রাজি।
635
00:56:59,083 --> 00:57:01,291
এমনিতেও এই দীর্ঘ ছুটির
দিনগুলি শেষ হচ্ছিল না।
636
00:57:02,500 --> 01:57:02,500
বঙ্গানুবাদে : মশিউর শুভ