1
00:00:00,830 --> 00:01:44,990
Bangla Subtitle Created By
:.:.: AKASH BASAK :.:.:
2
00:02:27,000 --> 00:02:31,000
ওঠ রে, শালা!
3
00:02:34,410 --> 00:02:36,630
এইনার! এইনার, থামো।
4
00:02:37,910 --> 00:02:40,380
চলো আরেকটু খোদাই করে
শিকড়গুলোকে কাটি।
5
00:02:41,000 --> 00:02:42,650
এভাবে এটা বেরিয়ে আসবে না।
6
00:02:48,210 --> 00:02:50,020
শালা!
7
00:02:50,440 --> 00:02:51,700
এখনো নড়ছে না।
8
00:03:02,020 --> 00:03:03,780
ওঠ!
9
00:03:13,750 --> 00:03:18,020
একটা ঘোড়া লাগবে। ঘোড়া
ছাড়া কাজই এগাবে না।
10
00:03:19,470 --> 00:03:25,230
ওরা গুঁড়ি নিয়ে যেতে একটা ঘোড়া ধার দিয়েছিল,
তাহলে ক্ষেত বানানোর জন্য কেন দিচ্ছে না?
11
00:03:25,230 --> 00:03:26,870
এর কোনো মানেই দাঁড়ায় না।
12
00:03:27,630 --> 00:03:29,570
ওরা আমাদের কোনো
ঘোড়া ধারই দেয়নি।
13
00:03:30,060 --> 00:03:33,520
খেতিমজুররা শুধু আমাদেরকে
দিয়ে তাদের কাজ সেরে নিয়েছে।
14
00:03:35,080 --> 00:03:36,800
তুমি কী করতে চাও, এইনার?
15
00:03:36,800 --> 00:03:40,280
কৃষিজমি তৈরির কাজ স্থগিত
রেখে আগে গাছগুলো কাটবো?
16
00:03:42,650 --> 00:03:46,260
না, তাদেরকে আবারো বুঝিয়ে দেখবো।
17
00:03:46,260 --> 00:03:48,060
যদিও, সেটা সম্ভবত
সময়েরই অপচয় হবে।
18
00:03:49,750 --> 00:03:52,040
তোমরা বড্ড জেদী।
19
00:03:52,040 --> 00:03:54,250
না মানে না'ই।
20
00:03:54,710 --> 00:03:58,550
কিন্তু আমাদের কাছে
পাতেরের অনুমতি আছে।
21
00:03:58,990 --> 00:04:00,450
পাতের?
22
00:04:01,130 --> 00:04:02,930
মানে আগের গোলামটার কথা বলছো?
23
00:04:02,930 --> 00:04:04,600
যারই অনুমতি থাকুক না কেন, পাবে না।
24
00:04:04,600 --> 00:04:07,180
ঘোড়াগুলোকে আমরা
অন্য কাজে ব্যবহার করছি।
25
00:04:07,180 --> 00:04:09,240
তোমাদেরকে দেয়ার মতো
কোনো বাড়তি ঘোড়া নেই।
26
00:04:12,180 --> 00:04:15,610
কোনো লাভ নেই, গোলাম।
তোমরা নিজেদের সময় নষ্ট করছো।
27
00:04:15,610 --> 00:04:18,250
কাজে ফাঁকি মারা বাদ
দিয়ে জঙ্গলে ফেরত যাও।
28
00:04:18,690 --> 00:04:19,380
হ্যালো।
29
00:04:20,880 --> 00:04:24,940
কী? আমি এইমাত্র
"হ্যালো" বলতে শুনলাম।
30
00:04:24,940 --> 00:04:28,430
লম্বুটা দেখছি এক্কেবারে বেয়াদব।
31
00:04:28,910 --> 00:04:31,690
ওই, আমরা একটা ঘোড়া নিচ্ছি।
32
00:04:31,690 --> 00:04:32,790
হ্যাঁ।
33
00:04:36,320 --> 00:04:41,670
ভেবে দেখলে, তোমরা গোলামেরা
গবাদি পশুদের চেয়ে আলাদা নও।
34
00:04:42,820 --> 00:04:48,050
শুধু জমির একটা প্লট ভাড়া নিয়ে
খামার চালানোই যথেষ্ট অপমানজনক।
35
00:04:50,730 --> 00:04:53,640
নিজেদের শারীরিক বলে কাজ করো।
36
00:04:57,900 --> 00:05:02,240
শয়তান। এখন একমাত্র মাস্টারের
সাথেই কথা বলে দেখতে হবে।
37
00:05:02,240 --> 00:05:04,190
আমাদের একটা ঘোড়া লাগবেই।
38
00:05:04,190 --> 00:05:07,140
শুধু গুঁড়ি উপড়ে ফেলার জন্যই নয়,
জমিতে লাঙ্গলের জন্যেও।
39
00:05:07,660 --> 00:05:10,920
ওদের ধ্যাতানোয়
আমি থেকে থাকবো না।
40
00:05:11,910 --> 00:05:16,190
কিন্তু মাস্টারের সহায়তায়
একটা ঘোড়া ভাড়া পেয়ে গেলেও,
41
00:05:16,190 --> 00:05:18,440
এতে স্রেফ খেতিমজুরেরা ক্রুদ্ধ হবে।
42
00:05:18,940 --> 00:05:21,050
আমরা ওদের আরো
অপছন্দের পাত্র হয়ে উঠবো।
43
00:05:21,530 --> 00:05:25,160
তাহলে, আমাদের করণীয় কী?
সমস্ত কাজ নিজেরাই করবো?
44
00:05:25,160 --> 00:05:29,060
কে জানে শেষমেশ চাষাবাদের কাজ
শুরু করতে আমাদের কত বছর লেগে যাবে?
45
00:05:29,760 --> 00:05:31,790
জঙ্গলটা বিশাল।
46
00:05:31,790 --> 00:05:35,450
চাষাবাদের কাজ একটু দেরিতে শুরু করে,
আগে কি আরো জমি-জমা পরিষ্কার করা যায় না?
47
00:05:35,950 --> 00:05:38,500
জমি সমতল করার পাশাপাশি
ফসল উৎপাদন শুরু করা সম্ভব নয়।
48
00:05:43,170 --> 00:05:44,040
থরফিন!
49
00:05:44,570 --> 00:05:47,980
এতটা অনুৎসাহী কেন হচ্ছো?
50
00:05:47,980 --> 00:05:49,820
তুমি কি মুক্ত হতে চাও না?
51
00:05:50,240 --> 00:05:52,990
যেভাবেই হোক, আমরা
ফসল উৎপাদন করবো।
52
00:05:52,990 --> 00:05:57,000
তারপর সেগুলো মাস্টারের কাছে বিক্রি
করে নিজেদের স্বাধীনতা অর্জন করবো।
53
00:05:57,000 --> 00:06:00,600
আর সেটা করতে,
আমাদের একটা ঘোড়া লাগবে!
54
00:06:03,130 --> 00:06:07,360
চারবেলা ঠিকমতো অন্ন জোটা না সত্ত্বেও
তোমার মধ্যে উদ্যমতার কমতি নেই।
55
00:06:07,360 --> 00:06:10,810
তুমি কেবল উদ্যমশীল নও, আহাম্মক!
56
00:06:12,050 --> 00:06:14,520
মনে হচ্ছে মূল বিষয়টা
আমি বুঝতে পারছি।
57
00:06:30,530 --> 00:06:33,530
কী করছো? এদিকে এসো। এসো।
58
00:06:33,930 --> 00:06:36,180
এত দূরে থাকলে কথা
বলতে পারবো না তো।
59
00:06:38,280 --> 00:06:39,940
ঢিবিতে পা দিও না।
60
00:06:46,550 --> 00:06:50,920
হ্যালো। আপনার
কোনো সাহায্য লাগবে?
61
00:06:50,920 --> 00:06:52,330
তোমাদের নাম কী?
62
00:06:52,330 --> 00:06:54,860
ওহ, হ্যাঁ। আমি এইনার।
63
00:06:54,860 --> 00:06:56,010
আমি থরফিন।
64
00:06:56,620 --> 00:06:57,980
ধার দেবো একটা?
65
00:06:57,980 --> 00:06:58,760
হাহ?
66
00:06:59,310 --> 00:07:02,440
ঘোড়া। তোমাদের তো
একটা ঘোড়া লাগবে, ঠিক?
67
00:07:03,480 --> 00:07:04,280
উহ?
68
00:07:07,050 --> 00:07:09,130
জ-জি, লাগবে!
69
00:07:09,130 --> 00:07:11,280
দাঁড়ান, সত্যিই দেবেন?
70
00:07:11,280 --> 00:07:15,400
এতে অনেক বড়ো উপকার হবে।
71
00:07:16,120 --> 00:07:17,830
আসলে...
72
00:07:18,170 --> 00:07:22,520
মাফ করবেন, তবে আপনি কে?
73
00:07:36,970 --> 00:07:38,850
কোমড়টা বড্ড যন্ত্রণা করছে।
74
00:07:46,730 --> 00:07:50,360
দাদু?
75
00:07:50,830 --> 00:07:52,460
সাবেরকেল।
76
00:07:52,460 --> 00:07:54,620
তোমরা মি. সাবেরকেল বলে ডাকবে।
77
00:07:55,380 --> 00:07:59,750
মি. সাবেরকেল, এই নুড়িগুলো
আর কতক্ষণ বের করতে হবে?
78
00:07:59,750 --> 00:08:02,500
যতক্ষণ না সব বের হচ্ছে।
79
00:08:02,500 --> 00:08:04,990
আরে। তুমি তো কাজ করছো না।
80
00:08:04,990 --> 00:08:06,560
ওহ, দু-দুঃখিত।
81
00:08:11,240 --> 00:08:12,890
ভালো।
82
00:08:14,160 --> 00:08:16,510
তো, মি. সাবেরকেল!
83
00:08:16,840 --> 00:08:20,080
ঘোড়া দেয়ার বিষয়টা...
84
00:08:20,080 --> 00:08:21,690
ঝুড়িটা নিয়ে এসো!
85
00:08:29,230 --> 00:08:32,200
কাঠগুলো কাটা হয়ে গেলে,
একটু জল তুলে আনবে।
86
00:08:32,200 --> 00:08:33,290
ঝটপট করো।
87
00:08:33,290 --> 00:08:34,520
জি, স্যার।
88
00:08:40,140 --> 00:08:42,680
সে আমাদের সম্পূর্ণ ফায়দা নিচ্ছে।
89
00:08:42,680 --> 00:08:44,960
আমাদের এসব করার সময় নেই।
90
00:08:45,910 --> 00:08:50,460
বুড়োটা এই বাড়িতে
একাই থাকে নাকি?
91
00:08:52,440 --> 00:08:55,840
কে জানে? আমিও
তাকে আগে কখনো দেখিনি।
92
00:08:56,770 --> 00:08:59,400
সে কি সত্যিই আমাদের
একটা ঘোড়া ধার দেবে?
93
00:08:59,400 --> 00:09:04,040
যদি আমাদেরকে দিয়ে
কামলা খাটিয়ে নেয়?
94
00:09:04,920 --> 00:09:07,850
সেটা সত্যি হলেও,
আমাদের কাছে নতুন নয়।
95
00:09:08,420 --> 00:09:10,340
যতই হোক, আমরা গোলাম।
96
00:09:10,860 --> 00:09:13,090
আমরা মাস্টারের গোলাম।
97
00:09:13,610 --> 00:09:16,740
তোমাদের অবস্থার
তোয়াক্কা আমি করি না।
98
00:09:17,070 --> 00:09:18,960
আমাদের চুক্তি এটাই।
99
00:09:18,960 --> 00:09:23,000
ঘোড়ার বদলে, তোমরা
আমার বাড়ির কাজ করে দেবে...
100
00:09:23,370 --> 00:09:26,750
নেয়া ও ফেরত দেয়ার সময়।
101
00:09:27,300 --> 00:09:28,900
বুঝেছো?
102
00:09:39,040 --> 00:09:42,140
বেশ! এবার পরেরটা।
103
00:09:42,570 --> 00:09:44,540
টান!
104
00:09:45,520 --> 00:09:47,400
ভাই রে, পুরো হাতের মোয়া।
105
00:09:47,400 --> 00:09:48,900
দারুণ মজা আসছে!
106
00:09:49,480 --> 00:09:51,950
বিশ্বাসই হচ্ছে না সে আমাদের
আসলেই একটা ঘোড়া ধার দিয়েছে।
107
00:09:51,950 --> 00:09:53,900
দাদু'টা আসলেই সদয়।
108
00:10:10,630 --> 00:10:12,300
টান, তুই পারবি।
109
00:10:12,300 --> 00:10:13,640
এইতো। এভাবেই টান।
110
00:10:13,640 --> 00:10:15,060
তুই আসলেই একটা মিষ্টি ঘোড়া।
111
00:10:17,350 --> 00:10:19,580
এই তো।
112
00:10:19,580 --> 00:10:21,830
পরেরটা।
113
00:10:58,650 --> 00:11:03,080
এই গতিতে কাজ চালিয়ে গেলে, শরতের
মৌসুমে আমরা আসলেই বপণে সক্ষম হবো।
114
00:11:06,210 --> 00:11:09,180
ভাবছি দাদু'টা আমাদের
একটা লাঙ্গল'ও ধার দেবে কিনা!
115
00:11:09,180 --> 00:11:12,170
আশা করছি ভারী চাকাওয়ালা
একটা লাঙ্গল ধার দেবেন।
116
00:11:12,970 --> 00:11:15,230
শরতে আমরা কী রোপণ করবো?
117
00:11:15,230 --> 00:11:16,230
অ্যাঁ?
118
00:11:17,770 --> 00:11:20,630
অবশ্যই, গম।
119
00:11:21,220 --> 00:11:24,740
হ্যাঁ? শরতে গমের চাষ করবে?
120
00:11:25,800 --> 00:11:27,490
কী?
121
00:11:27,790 --> 00:11:33,050
এই, এই, থামো।
কখনো ক্ষেতে কাজ করেছো?
122
00:11:33,050 --> 00:11:34,250
না।
123
00:11:35,320 --> 00:11:38,440
আমার দেশে কারো
কাছেই চাষের জমি ছিল না।
124
00:11:39,120 --> 00:11:42,100
আর ছোটবেলা থেকে যুদ্ধের
ময়দানে কাজ করে কাটিয়েছি।
125
00:11:43,170 --> 00:11:45,510
ক্ষেতবিহীন দেশ...
126
00:11:47,000 --> 00:11:48,660
অবিশ্বাস্য।
127
00:11:53,690 --> 00:11:57,000
আমার মা আর বোন
শুনলে চমকেই যেতো।
128
00:12:01,400 --> 00:12:05,200
বেশ, চিন্তা করো না। চাষাবাদের
সমস্ত কাজ আমার দায়িত্বে ছেড়ে দাও।
129
00:12:05,200 --> 00:12:07,760
যতই হোক, এসব কাজে আমি পটু।
130
00:12:07,760 --> 00:12:08,580
আচ্ছা।
131
00:12:09,330 --> 00:12:11,160
ওই, গোলামের দল।
132
00:12:11,630 --> 00:12:15,670
কার অনুমতিতে ঘোড়াটা নিয়েছো?
133
00:12:16,420 --> 00:12:18,590
শয়তানটা আসছে।
134
00:12:18,590 --> 00:12:19,670
হ্যালো।
135
00:12:20,320 --> 00:12:24,160
আমি অনুমতি নিয়েই নিয়েছি।
136
00:12:24,160 --> 00:12:26,300
মি. সাবেরকেল আমাদের ধার দিয়েছেন।
137
00:12:26,300 --> 00:12:28,620
কী? কে?
138
00:12:28,620 --> 00:12:33,190
মি. সাবেরকেল।
উনি ঐ রাস্তার ধারে থাকেন।
139
00:12:33,500 --> 00:12:37,900
মিথ্যুক! এখানে সাবেরকেল
নামের কেউ থাকে না।
140
00:12:37,900 --> 00:12:40,510
তো শেষমেশ চুরির
পন্থা অবলম্বন করলে।
141
00:12:40,510 --> 00:12:45,240
হুম? আমাদের খামারে
এমন কোনো ঘোড়া আছে?
142
00:12:45,240 --> 00:12:48,160
ওই, গোলাম। ঘোড়াটা
কার থেকে ধার নিয়েছো?
143
00:12:48,540 --> 00:12:53,480
বললামই তো, মি. সাবেরকেলের থেকে!
144
00:12:53,480 --> 00:12:55,020
তাকে চেনেন না নাকি?
145
00:12:55,020 --> 00:12:57,630
দাদু'টার মাথায় খানিকটা টাক আছে।
146
00:12:58,180 --> 00:13:02,280
খানিকটা... টাক মাথার... বৃদ্ধ...
147
00:13:02,280 --> 00:13:05,110
ওহ, বড়ো মাস্টার।
148
00:13:05,110 --> 00:13:08,760
ওহ, হ্যাঁ। ভেবে দেখলাম,
নামটা সম্ভবত তারই।
149
00:13:09,320 --> 00:13:11,640
বড়ো মাস্টার?
150
00:13:12,060 --> 00:13:14,020
মিথ্যা বলছো, তাই না?
151
00:13:14,820 --> 00:13:17,260
সে বড্ড খিটখিটে।
152
00:13:17,260 --> 00:13:19,380
সে তোমাদের কখনো
ঘোড়া ধার দেবে না।
153
00:13:21,450 --> 00:13:23,880
সে মাস্টার কেতিলের পিতা।
154
00:13:24,760 --> 00:13:28,340
সে এই খামারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।
155
00:13:40,360 --> 00:13:42,460
মনে হচ্ছে বৃষ্টি হবে।
156
00:13:43,350 --> 00:13:47,220
থরফিন, এই সারিটা হয়ে গেলে,
আজকের মতো ইতি টানা যাক।
157
00:13:47,610 --> 00:13:48,520
আচ্ছা।
158
00:13:50,120 --> 00:13:52,170
থামো, থামো।
159
00:13:54,300 --> 00:13:56,190
আরো শিকড় রয়েছে।
160
00:13:56,190 --> 00:14:00,070
গুড়িগুলো তুলে ফেললেও,
গোড়ার শিকড়গুলো এখনো রয়ে গেছে।
161
00:14:03,060 --> 00:14:04,410
কোনো উপায় নেই।
162
00:14:04,410 --> 00:14:06,620
এই বছর, এক পৃষ্ট স্তরেই লাঙ্গল চালাবো।
163
00:14:06,620 --> 00:14:09,730
অতিরিক্ত করতে গিয়ে ধার
নেয়া লাঙ্গলটা ভাঙলে চলবে না।
164
00:14:15,490 --> 00:14:16,810
দারুণ।
165
00:14:17,670 --> 00:14:19,990
একদিনেই, এই পতিতজমিকে
আমরা এমন রূপ দিয়েছি।
166
00:14:24,070 --> 00:14:26,170
দেখো। ওখানে আরো একটা আছে।
167
00:14:27,320 --> 00:14:28,340
আর ওখানটায়।
168
00:14:29,300 --> 00:14:32,050
আর ওখানে। দেখো,
ওদের কাছে দুটো আছে।
169
00:14:32,050 --> 00:14:37,350
এই বছর আরো চারটে লাঙ্গল কেনার পর,
সবমিলিয়ে ওদের কাছে মোট ১০টা বড়ো লাঙ্গল রয়েছে।
170
00:14:37,850 --> 00:14:40,420
আমাদের মাস্টার অত্যন্ত ধনী।
171
00:14:41,450 --> 00:14:43,370
ওগুলো কি দামী?
172
00:14:43,370 --> 00:14:45,180
দামীই হবে।
173
00:14:45,180 --> 00:14:48,620
আমার গ্রামে, একটা লাঙ্গল'ই
আটটা পরিবার চালাতো।
174
00:14:49,390 --> 00:14:52,800
ভাগ্য ভালো যে, বৃদ্ধ মাস্টারের
কাছে একটা আছে।
175
00:14:52,800 --> 00:14:56,750
খেতিমজুরেরা আমাদের
ধার তো দিতোই না।
176
00:14:57,320 --> 00:15:02,030
একই কাজ কোদাল দিয়ে
করতে নিশ্চিত কালঘাম ছুটে যায়।
177
00:15:02,030 --> 00:15:06,610
এটা আর একটা ঘোড়ার ব্যবস্থা
থাকলে অনেক পার্থক্য গড়ে দেয়।
178
00:15:08,710 --> 00:15:10,570
অবিশ্বাস্য এক আবিষ্কার...
179
00:15:11,000 --> 00:15:13,590
একজন কৃষকই নিশ্চয়
এর আবিষ্কার করেছে।
180
00:15:14,340 --> 00:15:18,980
চাষাবাদের পরিশ্রমের সাথে অপরিচিত
কারো পক্ষে এটা বানানো সম্ভব নয়।
181
00:15:21,080 --> 00:15:24,520
তুমি সত্যিই চাষাবাদের কিছু জানো না।
182
00:15:24,520 --> 00:15:26,480
সবকিছুই তোমার কাছে নতুন।
183
00:15:26,480 --> 00:15:29,090
তুমি হলে ধেড়ে খোকা'র মতো।
184
00:15:35,930 --> 00:15:38,030
বৃষ্টি নামছে।
185
00:15:38,030 --> 00:15:39,400
জলদি করো, থরফিন।
186
00:15:45,110 --> 00:15:48,420
বৃষ্টির প্রস্তুতি নিয়েছো?
187
00:15:48,890 --> 00:15:51,240
কথা ঘুরিয়ো না।
188
00:15:51,240 --> 00:15:54,180
আমি তোমার শারীরিক
অবস্থা নিয়ে চিন্তিত, বাবা।
189
00:15:54,730 --> 00:15:57,370
এই বয়সে এত পরিশ্রম
তোমার শরীরে কুলোবে না।
190
00:15:57,370 --> 00:15:59,630
সেদিন যখন ক্ষেতে অজ্ঞান হয়ে গিয়েছিলে,
191
00:15:59,630 --> 00:16:02,470
ভাগ্য ভালো যে,
স্নেক আশেপাশেই ছিল।
192
00:16:03,560 --> 00:16:06,820
আমি আমার ক্ষেতেই মরতে চাই।
193
00:16:07,160 --> 00:16:11,120
এই বয়সে একা থাকাই উচিত নয়।
194
00:16:11,120 --> 00:16:13,070
তুমি শারীরিক পরিশ্রম
করতে সক্ষম নও।
195
00:16:13,370 --> 00:16:16,320
নিজের চরকায় তেল দাও।
আমি ভালোমতোই সামলে নিচ্ছি।
196
00:16:16,320 --> 00:16:18,450
জেদ করো না, বাবা।
197
00:16:19,930 --> 00:16:24,460
কেতিল, আমাদের চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন।
198
00:16:24,460 --> 00:16:27,500
একসাথে থাকলে, আমাদের
মধ্যে আবারো ঝগড়া হবে।
199
00:16:27,500 --> 00:16:29,880
কারণ তুমি বড্ড জেদী, বাবা।
200
00:16:30,300 --> 00:16:33,160
এখন ভেতরে যাওয়া যাবে না।
201
00:16:36,600 --> 00:16:40,020
আমার কথাগুলো একটু ভেবে দেখো।
202
00:16:41,370 --> 00:16:43,780
তোমরা এখানে কী করছো?
203
00:16:44,450 --> 00:16:45,320
হ্যালো।
204
00:16:45,900 --> 00:16:49,320
বাবা, তুমি নিজের ইচ্ছামতো
চলতে পারো না।
205
00:16:49,320 --> 00:16:51,190
ওরা আমার গোলাম।
206
00:17:03,160 --> 00:17:07,330
তোমরা তো ভিজে গেছো। যতক্ষণ
রয়েছো, জামাকাপড়গুলো শুকিয়ে নাও।
207
00:17:09,690 --> 00:17:12,250
তাদের মধ্যে মনে হয়
খুব বেশি পটে না।
208
00:17:13,790 --> 00:17:16,280
আচ্ছা, ওয়াশটাব'টা কোথায়?
209
00:17:18,520 --> 00:17:19,680
সেটা আবার কী?
210
00:17:19,680 --> 00:17:22,140
স্নেক। এখানে স্নেক রয়েছে।
211
00:17:22,140 --> 00:17:22,930
স্নেক?
212
00:17:27,050 --> 00:17:29,080
ও এখানে কী করছে?
213
00:17:29,080 --> 00:17:33,690
ঝগড়া চলাকালীনও ও ঘুমাচ্ছিল?
214
00:17:34,050 --> 00:17:35,970
কীয়েকটা ছেলে রে বাবা!
215
00:17:36,450 --> 00:17:38,070
গা-হাত-পা ছড়িয়ে ঘুমাচ্ছে।
216
00:17:45,620 --> 00:17:48,250
দাদু, রান্না করছো, তাই না?
217
00:17:48,250 --> 00:17:51,240
তোমাকে আবারো একা-একা
খেয়ে নিতে দেবো না।
218
00:17:51,240 --> 00:17:53,170
ধ্যাত। তুমি উঠে গেছো।
219
00:17:54,810 --> 00:17:57,940
তোমরা এখানে কী করছো?
আমার বিছানায় শোয়ার চেষ্টা করছিলে নাকি?
220
00:17:59,160 --> 00:18:00,690
শুভ সকাল।
221
00:18:02,070 --> 00:18:04,430
তুমি একটা অকর্মার ঢেঁকি।
222
00:18:05,210 --> 00:18:07,810
খাওয়ার সময় হলেই
কেবল তোমার ঘুম ভাঙে।
223
00:18:08,270 --> 00:18:10,460
নিজের প্রতি লজ্জা হয় না তোমার?
224
00:18:10,460 --> 00:18:15,660
তোমার মতো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি
কাজ না করেই কীভাবে মুখে খাবার তুলতে পারে?
225
00:18:15,660 --> 00:18:17,280
চুপ করো তো, দাদু।
226
00:18:18,020 --> 00:18:20,670
চোরেরা রাতে আসে।
227
00:18:20,670 --> 00:18:25,530
আমরা টহল দিই বলেই চাষের
জমিতে কোনো গণ্ডগোল হয় না।
228
00:18:25,530 --> 00:18:27,410
সেজন্যই পেট পুরে খেতে
আমার বিবেকে বাধে না।
229
00:18:28,390 --> 00:18:32,120
কচি মেয়েদের ঘরে উঁকি মেরে
ক্ষেতের পাহাড়া কীভাবে দাও?
230
00:18:32,120 --> 00:18:36,050
ওদের পাহাড়া দিই
যাতে চোরেরা ওদের তুলে না নিয়ে যায়।
231
00:18:37,080 --> 00:18:39,050
তোমার কাছে সবসময়ই
সমস্ত প্রশ্নের উত্তর থাকে।
232
00:18:39,560 --> 00:18:41,800
তুমিও সবসময় কোনো না কোনো
জিনিস নিয়ে খোঁটা দিতে থাকো।
233
00:18:44,340 --> 00:18:46,460
তোমরা কী করছো?
234
00:18:46,460 --> 00:18:49,390
এসে খেয়ে নাও।
তোমরা তো কিছু খাওনি, তাই না?
235
00:18:52,680 --> 00:18:54,150
এটা ঠিক হবে তো?
236
00:18:54,150 --> 00:18:57,450
খাও, খাও। লজ্জা পেতে হবে না,
বিশেষ কিছু রান্না হয়নি।
237
00:18:57,450 --> 00:18:58,650
থাবড়ে গাল লাল করে দেবো।
238
00:18:59,640 --> 00:19:03,910
বসে পড়ো। যারা কাজ করে,
খাবার পাওয়া তাদের প্রাপ্য।
239
00:19:08,520 --> 00:19:11,920
এখানে কি সত্যিই চোরের উৎপাত আছে?
240
00:19:12,360 --> 00:19:14,730
হ্যাঁ। সবসময়ই।
241
00:19:14,730 --> 00:19:18,600
ওরা কাটার জন্য প্রস্তুত গম,
শূকর চুরি করতে আসে।
242
00:19:18,600 --> 00:19:20,050
হাহ।
243
00:19:20,490 --> 00:19:22,810
কয়েকজনের কাছে তো হাতিয়ারও থাকে।
244
00:19:22,810 --> 00:19:27,260
আমাদের কাজ হলো
ওদেরকে পিটিয়ে পাকড়াও করা।
245
00:19:27,260 --> 00:19:30,190
আমরা এখানে আসলেই কাজ করি।
246
00:19:31,210 --> 00:19:36,640
চোরেরা এসে যা নেবে সেই একই
পরিমাণ পারিশ্রমিক তো তোমাদেরই দিতে হয়।
247
00:19:36,640 --> 00:19:40,450
কারো মাথা গরম করাতে
তুমি আসলেই পারদর্শী, তাই না?
248
00:19:41,050 --> 00:19:44,700
চোর তাড়াতে তোমার
কোনো সাহায্য লাগবে না।
249
00:19:45,210 --> 00:19:47,450
আমাদের শরীরে নর্ডিক রক্ত বইছে।
250
00:19:47,450 --> 00:19:50,040
আমরা তরবারি আর
বর্শা ব্যবহার করতে পারি।
251
00:19:50,800 --> 00:19:54,330
ওহ? বলছো যে, এই বয়সেও
তুমি লড়াই করতে পারবে?
252
00:19:54,330 --> 00:19:56,750
দম্ভ দেখিও না, স্নেক।
253
00:19:56,750 --> 00:20:00,160
তোমার চেয়েও বহু দক্ষ যোদ্ধা রয়েছে।
254
00:20:00,160 --> 00:20:03,340
আমি শুধু তোমার শারীরিক
অবস্থা নিয়ে চিন্তিত, দাদু।
255
00:20:03,340 --> 00:20:06,890
আমি এতটাও বুড়িয়ে যাইনি যে,
আমার দেখভালের জন্য তোমাকে লাগবে।
256
00:20:06,890 --> 00:20:08,110
রাগ দেখিও না তো।
257
00:20:08,110 --> 00:20:10,600
তুমি আবারো অজ্ঞান হয়ে পড়বে, দাদু।
258
00:20:11,640 --> 00:20:18,140
যাই বলো না কেন, তবে বাস্তবে, এই খামারের
আকার অনুযায়ী রক্ষাবাহিনী তুলনামূলক কম।
259
00:20:18,140 --> 00:20:21,990
আমার সাথে যে ১৩ জন রয়েছে,
তারা চোর তাড়া করতেই ব্যস্ত থাকে।
260
00:20:22,450 --> 00:20:28,490
৫০-৬০ জন নিয়ে সহজেই
এই খামার কব্জা করা সম্ভব।
261
00:20:29,130 --> 00:20:30,630
তাই না, থরফিন?
262
00:20:30,630 --> 00:20:31,250
হাহ?
263
00:20:34,680 --> 00:20:37,750
ঠিক বলতে পারবো না।
264
00:20:41,140 --> 00:20:45,510
চোরের চেয়ে বিপজ্জনক কারো
উৎপাত এখানে কখনো হবে না।
265
00:20:45,840 --> 00:20:47,690
বলা তো যায় না!
266
00:20:47,690 --> 00:20:50,200
এমনটা ঘটতে শুরু হলে,
তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে।
267
00:20:50,200 --> 00:20:51,520
চিন্তা করো না।
268
00:20:51,520 --> 00:20:54,890
যাই ঘটুক না কেন,
আমি তোমার কাছে সাহায্যের ভীক্ষা চাইবো না।
269
00:20:55,910 --> 00:20:59,650
চোরের চেয়ে বিপজ্জনক
কেউ কেন এখানে হানা দেবে না?
270
00:21:01,820 --> 00:21:03,900
মাফ করবেন।
271
00:21:05,030 --> 00:21:07,280
কিং হ্যারাল্ডের ক্ষমতার কারণে।
272
00:21:07,940 --> 00:21:14,430
বছরে দু'বার, কেতিল গাড়ি
ভর্তি সম্মানী তার কাছে পাঠায়।
273
00:21:14,430 --> 00:21:19,690
রাজা ওর সেই সম্মানী গ্রহণ করার দরুণ,
কেতিল'কে রক্ষা করা তার কর্তব্য।
274
00:21:22,260 --> 00:21:24,300
এটা বোকামো।
275
00:21:24,300 --> 00:21:27,360
অর্থ দিয়ে শান্তি কেনা বোকামি।
276
00:21:27,360 --> 00:21:33,810
একজন কৃষকের এত-এত ক্ষেত চালিয়ে কী লাভ,
যেটা তার রক্ষারই ঊর্ধ্বে?
277
00:21:34,870 --> 00:21:38,880
বলো তো ইয়েলিং থেকে
এখানে আসতে কতদিন লাগে?
278
00:21:38,880 --> 00:21:42,440
প্রকৃতপক্ষে আমরাই ক্ষেতের রক্ষা করি।
279
00:21:42,760 --> 00:21:45,930
অতিরিক্ত ধনসম্পদ
দুর্ভাগ্য বয়ে আনে।
280
00:21:45,930 --> 00:21:47,280
আমার কথা এখন এড়িয়ে যাচ্ছো?
281
00:21:47,280 --> 00:21:50,640
ধনের পরিমাণ বাড়লে,
সেটাকে হারানোর ভয়ের সঞ্চার ঘটে।
282
00:21:50,640 --> 00:21:55,040
সেই ভয়ের মোকাবিলা করতে পয়সা খরচ
করো আর তখন আরো রোজাগার করতে হয়।
283
00:21:55,490 --> 00:21:59,790
আর আমার বোকা ছেলেটা এখনো
বোঝেইনি যে, এটা কতটা নিরর্থক।
284
00:22:03,830 --> 00:22:07,930
আর পারবো না।
দাদু লেকচার ঝাড়তে সিদ্ধহস্ত।
285
00:22:10,930 --> 00:22:13,450
ওহ, বৃষ্টি থেমে গেছে।
286
00:22:18,650 --> 00:22:21,880
বেশ, আবারো টহলে
যাওয়ার সময় হয়েছে।
287
00:22:21,880 --> 00:22:23,150
এখানে আর ফিরবে না।
288
00:22:29,610 --> 00:22:32,200
কিন্তু আমি না এলে তো
আমার কথা মনে পড়ে তোমার।
289
00:22:32,200 --> 00:22:33,770
বেরিয়ে যাও!
290
00:22:41,290 --> 00:22:43,370
তারা দু'জন ভারি অদ্ভুত।
291
00:22:43,370 --> 00:22:46,520
তাদের সম্পকটা আসল বাবা-ছেলের
রসায়নের চেয়েও বেশি দৃঢ়।
292
00:22:46,520 --> 00:22:47,240
হুম।
293
00:22:48,550 --> 00:22:53,430
মনে হচ্ছে আজ আমি
অনেক কিছু শিখলাম।
294
00:22:56,280 --> 00:22:59,310
যাক ভালো, ধেড়ে খোকা।
295
00:22:59,310 --> 00:23:00,690
আমায় ঐ নামে ডাকবে না।
296
00:23:11,450 --> 00:23:14,090
অতিরিক্ত ধনসম্পদ, হাহ?
297
00:23:31,470 --> 00:23:34,240
আরো বেশি-বেশি
করে ছড়াতে পারো।
298
00:23:34,240 --> 00:23:34,850
হ্যাঁ?
299
00:23:35,670 --> 00:23:37,600
কিন্তু আমাদের কাছে এটুকুই আছে না?
300
00:23:37,980 --> 00:23:41,350
ব্যাপার নয়। মুঠো-মুঠো তোলো।
301
00:23:41,880 --> 00:23:43,980
আমি তোমার বন্ধু। ভরসা রাখো।
302
00:23:44,470 --> 00:23:45,520
বন্ধু?
303
00:23:45,520 --> 00:23:47,490
কী? না।
304
00:23:48,110 --> 00:23:50,190
এমন প্রশ্ন কেন করলে?
305
00:23:50,190 --> 00:23:51,539
আমরা তো বন্ধুই, তাই না?
306
00:23:51,840 --> 00:23:53,800
কী? আমরা নই?
307
00:24:04,120 --> 00:24:05,010
না...
308
00:24:09,410 --> 00:24:10,650
আমরা বন্ধু।
309
00:24:15,000 --> 00:25:55,650
অনুবাদ ও সম্পাদনায়
আকাশ বসাক