1
00:00:26,580 --> 00:00:28,200
কীভাবে সাহায্য করতে পারি?
2
00:00:28,290 --> 00:00:30,160
আমরা এক মেয়ে আর এক উইচারকে খুঁজছি।
3
00:00:30,250 --> 00:00:32,790
মেয়েটার চুল ধূসর, চেহারা অভিজাত।
4
00:00:32,870 --> 00:00:34,870
লোকটা অসভ্য জাতের।
5
00:00:35,540 --> 00:00:37,500
তাদের খোঁজখবর জানাতে পারলে
6
00:00:37,580 --> 00:00:39,660
মাস্টার রিয়েন্স তোমাদের ভালো বখশিশ দেবেন।
7
00:00:43,080 --> 00:00:44,620
তাদেরকে দেখলে আমরা
তোমাদের টাকা দেবো।
8
00:01:09,830 --> 00:01:11,110
পিছিয়ে যাও, প্রফেসর।
9
00:01:44,000 --> 00:01:47,370
মাননীয় স্যার, অনুনয় করে বলছি…
10
00:01:54,000 --> 00:01:59,370
অনুবাদে - কুদরতে জাহান
11
00:02:00,370 --> 00:02:10,410
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
12
00:02:17,370 --> 00:02:21,410
প্রিয় বন্ধু, কিয়ার মোরহেনে
আমাদের কাটানো সময় থেকে প্রমাণিত হয়,
13
00:02:21,500 --> 00:02:24,120
আমাদের পায়ের নিচের দুনিয়াটা বদলে যাচ্ছে।
14
00:02:24,870 --> 00:02:29,120
দিন চলে যাচ্ছে, আর ভয়ানকভাবে
বিপদ ঘনিয়ে আসছে।
15
00:02:30,790 --> 00:02:33,700
মাঝে মাঝে মনে হয়, জীবনেও আর
আমাদের এই দৌড় বন্ধ হবে না।
16
00:02:37,410 --> 00:02:39,450
- তোমার গোপনীয়তার জন্য।
- ধন্যবাদ।
17
00:02:55,040 --> 00:02:57,450
আরেক প্রেত তাড়া করে ফিরছে আমাদের।
18
00:02:58,330 --> 00:02:59,500
আমি তোমার সাথে যা করেছি।
19
00:03:01,080 --> 00:03:03,200
জানি অতীতকে বদলে দিতে পারব না,
20
00:03:03,290 --> 00:03:07,290
কিন্তু সিরির জাদুকরী ক্ষমতা বিকাশের জন্য,
ওর নিরাপত্তার জন্য
21
00:03:07,870 --> 00:03:09,410
যা করা লাগে আমি তাই করব।
22
00:03:14,910 --> 00:03:19,250
তোমার কাছে প্রমাণ করে দেবো যে,
আমাদের মাঝে আবার বিশ্বাস জন্ম নেবে।
23
00:03:20,370 --> 00:03:22,950
এখন আপাতত সিরির জন্য শুভকামনা।
24
00:03:23,910 --> 00:03:26,330
আমাদের সবার সামনেই লম্বা এক পথ অপেক্ষা করছে।
25
00:03:27,410 --> 00:03:29,410
তোমার বন্ধু, ইয়েনেফার।
26
00:03:33,410 --> 00:03:35,570
এই ব্যাপারটা টিসাইয়া
সবার আগে শিখিয়েছিল।
27
00:03:43,660 --> 00:03:44,660
একবার চেষ্টা করে দেখো।
28
00:03:46,200 --> 00:03:49,200
প্রিয় বন্ধু,
তুমি চুপ করে থাকলেও,
29
00:03:49,290 --> 00:03:52,580
আমি জানি তুমি সিরির
প্রশিক্ষণ নিয়ে জানতে চাচ্ছ। /i>
30
00:03:53,080 --> 00:03:55,750
ওর মাঝে সম্ভাবনা আছে কিন্তু প্রতিভা নেই।
31
00:04:01,580 --> 00:04:03,620
সেটা আস্তে আস্তে বদলাবে।
32
00:04:04,370 --> 00:04:06,950
এখন ডাকলে হয়তো
একটা স্কুইড আসবে,
33
00:04:07,040 --> 00:04:09,160
কিন্তু সামনে কোনোদিন সে হয়তো
আরো দারুণ কিছুকে ডেকে আনতে পারবে।
34
00:04:09,250 --> 00:04:12,160
- হুম।
- তোমার বন্ধু, ইয়েনেফার।
35
00:04:13,160 --> 00:04:14,950
নিজের দমের ওপর মনোযোগ দাও।
36
00:04:16,620 --> 00:04:18,080
এখান থেকে। ঠিক আছে?
37
00:04:26,700 --> 00:04:27,700
আবার না।
38
00:04:32,660 --> 00:04:34,370
সিরি, ইয়েনেফার, আমরা চলে যাচ্ছি!
39
00:04:37,160 --> 00:04:38,040
জলদি!
40
00:04:38,120 --> 00:04:39,120
থামো!
41
00:04:40,250 --> 00:04:42,660
- জলদি, একাজ করো।
- ঐ পাশে!
42
00:04:45,120 --> 00:04:47,950
আবার ওদেরকে মিস করেছি!
ওরা আছেটা কই?
43
00:04:48,950 --> 00:04:50,040
সব পুড়িয়ে ছাই করো!
44
00:05:23,120 --> 00:05:24,620
তোমার বিচক্ষণতার জন্য।
45
00:05:51,370 --> 00:05:53,370
দারুণ বুদ্ধি!
46
00:05:55,250 --> 00:05:57,160
প্রিয় বন্ধু, মনে হচ্ছে যে
47
00:05:57,250 --> 00:06:00,830
আমাদের চতুর্থ বাড়িটা বেশ উপভোগ করছ
তুমি আর সিরি।
48
00:06:00,910 --> 00:06:03,200
বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ পেয়েছ।
49
00:06:05,080 --> 00:06:09,660
তবে মনে করিয়ে দেই যে তুমি আমাকে
অনুরোধ করেছিলে ওকে জাদু শেখানোর জন্য।
50
00:06:10,580 --> 00:06:13,870
প্লিজ ওর শক্তি সঞ্চয় করে রাখো,
যাতে আমি ঠিকমতো জাদু শেখাতে পারি।
51
00:06:14,500 --> 00:06:17,620
বেশি ওয়াইন খাবে, কম মাংস।
52
00:06:18,200 --> 00:06:19,290
- ইয়েনেফার.
- হুম।
53
00:06:21,040 --> 00:06:23,120
পুনরাবৃত্তির মাধ্যমেই সফলতা আসে।
54
00:06:50,250 --> 00:06:52,410
তুমি পারবে, হাল ছেড়ো না।
55
00:07:16,790 --> 00:07:18,350
একসাথে থাকো! জলদি! !
56
00:07:18,410 --> 00:07:20,120
গেরাল্ট, ওরা তো গ্রামবাসী।
57
00:07:20,200 --> 00:07:21,200
চলো।
58
00:08:08,700 --> 00:08:09,700
ইয়ারপেন!
59
00:08:09,750 --> 00:08:12,120
সত্যিই লুকাতে চাইলে
চুল রং করো।
60
00:08:12,200 --> 00:08:13,950
কালো নেকড়েকে কেউ খুঁজছে না।
61
00:08:14,040 --> 00:08:16,580
- হ্যালো, প্রিয় বন্ধু।
- আমার জিনিস ভেঙো না!
62
00:08:16,660 --> 00:08:20,160
আর কথা গোপন রাখার জন্য পয়সা দাও আমাকে!
63
00:08:44,950 --> 00:08:46,120
প্রিয় বন্ধু,
64
00:08:46,200 --> 00:08:49,160
আমরা ম্যাপ থেকে অনেক দূরে আছি,
আর কখনো যেতে পারব না মনে হয়।
65
00:08:49,250 --> 00:08:50,870
ওহ!
66
00:08:50,950 --> 00:08:52,540
ভেবে দেখে বুঝলাম,
67
00:08:53,200 --> 00:08:54,910
ব্যাপারটা মন্দ হবে না।
68
00:08:55,750 --> 00:08:58,830
বরফ গলার আগ পর্যন্ত জাদুশিক্ষা
চালিয়ে যাবো আমরা।
69
00:08:58,910 --> 00:09:01,450
কিন্তু এখন মেয়েটাকে একটু
ছুটি দেয়া দরকার।
70
00:09:01,540 --> 00:09:03,910
তোমার আর আমারও হয়তো।
71
00:09:07,620 --> 00:09:09,950
- তোমার বন্ধু, ইয়েনেফার।
- আবার শুরু করা যাক।
72
00:09:10,040 --> 00:09:11,750
- আবার। রেডি?
- ঠিক আছে।
73
00:09:11,830 --> 00:09:13,160
এক পা...
74
00:09:24,580 --> 00:09:27,330
গেরাল্ট, আমি তোমার মনের কথা পড়তে পারি।
75
00:09:27,410 --> 00:09:30,620
আসার পর থেকে তুমি আমাকে
ডিনারে দাওয়াত দিতে চাচ্ছ।
76
00:09:31,370 --> 00:09:32,200
তাই?
77
00:09:32,290 --> 00:09:36,540
না। কিন্তু তোমার জানালা দিয়ে তাকিয়ে
আরো ওয়াইন দেখলাম।
78
00:09:36,620 --> 00:09:38,500
চাইতে খুব ইচ্ছা করছে।
79
00:09:53,870 --> 00:09:54,950
হুম।
80
00:10:02,580 --> 00:10:03,580
ধন্যবাদ।
81
00:10:08,370 --> 00:10:09,790
একটু এটা।
82
00:10:10,830 --> 00:10:12,660
নিখুঁত!
83
00:10:15,540 --> 00:10:17,870
- এটা একটা মাস্টারপিস।
- ঠিক।
84
00:10:22,370 --> 00:10:24,620
- শেফ সিরি বানিয়েছে।
- মুখ খোলো!
85
00:10:29,370 --> 00:10:31,410
গেরাল্টের প্রিয় খাবার হলো মুলা।
86
00:10:34,620 --> 00:10:37,330
আমরা সবসময়েই এটা বানাতাম, অন্তত একবার...
87
00:10:39,500 --> 00:10:40,500
দাঁড়াও...
88
00:10:40,910 --> 00:10:41,910
ধন্যবাদ।
89
00:10:45,000 --> 00:10:47,200
- আমি ঘুমাতে গেলাম।
- ঠিক আছে।
90
00:10:47,750 --> 00:10:49,160
- শুভ রাত্রি।
- শুভ রাত্রি।
91
00:11:00,910 --> 00:11:02,160
আহ, বেশ...
92
00:11:09,830 --> 00:11:10,830
শুভ রাত্রি।
93
00:11:18,620 --> 00:11:19,620
শুভ রাত্রি।
94
00:11:48,080 --> 00:11:49,370
পানির জাদু একটু কঠিন।
95
00:11:49,450 --> 00:11:52,120
মাটির জাদু আর বাতাসের জাদু নিয়েও
একই কথা বলেছিলে।
96
00:11:52,200 --> 00:11:54,370
তোমার মতো ক্ষমতা আগে কখনো দেখিনি।
97
00:11:55,250 --> 00:11:56,750
ব্যাপারটা আমাদের দুইজনের জন্যই কঠিন।
98
00:11:58,450 --> 00:12:00,040
আজকের জন্য যথেষ্ট হয়েছে।
99
00:12:03,620 --> 00:12:06,540
অন্য জাদু নিয়ে যে ঝামেলা পাকিয়েছি,
100
00:12:07,040 --> 00:12:09,160
এর চেয়ে বেশি ঝামেলা নিশ্চয়ই হবে না আগুনের জাদুতে।
101
00:12:11,750 --> 00:12:13,080
রিন্সের কথা মনে রেখো।
102
00:12:14,620 --> 00:12:17,500
ওর চোখের দৃষ্টি।
জাদুতে সবসময়েই উৎস লাগে।
103
00:12:18,290 --> 00:12:20,120
আগুনের জাদুতে সেই উৎস হলে তুমি।
104
00:12:20,790 --> 00:12:22,790
এতে এমন এক জিনিস লাগে,
যা কোনোদিন ফিরে পাবে না।
105
00:12:23,790 --> 00:12:24,830
তোমার জাদু?
106
00:12:26,080 --> 00:12:27,080
হ্যাঁ।
107
00:12:28,080 --> 00:12:29,540
কিন্তু জাদুই সবকিছু নয়।
108
00:12:32,410 --> 00:12:34,040
তুমি বলছ, জাদুই সবকিছু না।
109
00:12:34,830 --> 00:12:37,040
কিন্তু তুমি এর বিনিময়ে
আমার জীবন দিতে চেয়েছিল।
110
00:12:37,700 --> 00:12:40,790
আরেকটু হলে আমাকে ভলেথ মেয়ারের কাছে হারিয়েছিলে।
আরেকটু হলে গেরাল্টকে হারিয়েছিলে।
111
00:12:40,870 --> 00:12:41,910
- সেটা...
- আমি জানি।
112
00:12:43,120 --> 00:12:45,080
জানলে একাজ করেছ কেন?
113
00:12:46,750 --> 00:12:48,160
কারণ, আমি হাল ছেড়ে দিয়েছিলাম।
114
00:12:51,750 --> 00:12:53,750
কিন্তু আমি আর কখনো
এ ভুল করব না।
115
00:13:03,000 --> 00:13:06,200
তোমার জন্য আরো থাকলে ভালো হত,
কিন্তু স্কুইরেলরা জেনসেল্টের গাড়ি ধরেছিল।
116
00:13:07,790 --> 00:13:10,500
দেখো, নোমদের বিচির সমান আলু।
117
00:13:11,080 --> 00:13:12,750
ওরাও কি তোমার গাড়ি ধরেছিল?
118
00:13:12,830 --> 00:13:15,790
চেষ্টা করে দেখুক একবার!
119
00:13:15,870 --> 00:13:18,500
এলফদের রাগ রাজার ওপর,
আমাদের ওপর না।
120
00:13:18,580 --> 00:13:21,580
ওরা নিলফগার্ডকে খুশি করার জন্য
উত্তরাঞ্চলকে নাজুক করার চেষ্টা করছে।
121
00:13:22,160 --> 00:13:25,540
এলফদের আশ্রয় দিয়েছে নিলফগার্ড,
তাই এখন তাদের হয়ে লড়ছে তারা।
122
00:13:26,620 --> 00:13:29,540
আরেকটা সুযোগ পেলে সবাই কীই না করতে পারে।
123
00:13:34,620 --> 00:13:35,620
ধরে বসো।
124
00:13:36,450 --> 00:13:37,450
ধরো!
125
00:13:37,950 --> 00:13:39,250
তোমরা দুইজন আবার লাগাচ্ছ নাকি?
126
00:13:40,160 --> 00:13:41,660
ইয়ারপেন, আরেকটু রেখেঢেকে বলো।
127
00:13:41,750 --> 00:13:44,120
তোমাদের আর দোষ কী?
128
00:13:44,200 --> 00:13:45,750
বসন্ত এসে গেছে।
129
00:13:45,830 --> 00:13:47,910
পুরো দুনিয়া জেগে উঠছে।
130
00:13:48,580 --> 00:13:51,540
উপত্যকার ওপারেই আমাদের বেলেটিন উৎসব,
বেড়াতে এসো।
131
00:13:51,620 --> 00:13:52,620
খুব ইচ্ছা করছে।
132
00:13:52,660 --> 00:13:54,120
- কিন্তু নিরাপদ না।
- খারাপ হবে সেটা।
133
00:13:54,620 --> 00:13:57,080
কয়েক মাস ধরে কেউ আমার কথা
জিজ্ঞেস করে না।
134
00:13:57,160 --> 00:13:59,080
আর সবাই কস্টিউম পরে আসবে।
135
00:14:00,500 --> 00:14:03,540
আর আমার জন্ম বেলেটিনে।
136
00:14:03,620 --> 00:14:06,410
তুমি মে কুইন হয়ে যেতে পারো।
137
00:14:06,500 --> 00:14:09,500
আমার ভাগ্নির দাড়ি এ বছর
আরো সুন্দরভাবে গজাবে।
138
00:14:12,500 --> 00:14:13,830
হ্যাঁ বলে দাও তো!
139
00:14:14,540 --> 00:14:17,160
এখানকার বরফ গলানো দরকার।
140
00:14:19,040 --> 00:14:20,540
আমি নিরাপদ থাকব, কথা দিচ্ছি।
141
00:14:54,370 --> 00:14:56,870
এখন দেখি আমার পোষ্যকে তোমার কেমন পছন্দ।
142
00:15:06,750 --> 00:15:08,750
- হুম!
- এটা কী জিনিস?
143
00:15:10,790 --> 00:15:13,700
এলভেন কুত্তা, তোমাকে আগেই সতর্ক করা উচিত ছিল।
144
00:15:14,330 --> 00:15:18,500
এই জ্যাকপেস কিন্তু ৫ কিমি দূর থেকে
তোমার গন্ধ পায়।
145
00:15:19,620 --> 00:15:21,750
তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি।
146
00:15:21,830 --> 00:15:24,040
দেখা দাও।
147
00:15:24,620 --> 00:15:28,040
নইলে ওটা খুলে দেবো আর তুমি
ওটার খাবার হয়ে যাবে।
148
00:15:31,620 --> 00:15:34,000
এলফের রক্তওয়ালা এক মেয়ে লাগবে আমার।
149
00:15:36,080 --> 00:15:38,410
আমার জ্যাকির শুধু একটা গন্ধ দরকার।
150
00:15:38,500 --> 00:15:40,620
চুলের অংশ, কাপড়ের টুকরো...
151
00:15:40,700 --> 00:15:42,160
আরেকটা ভালো প্রস্তাব দেই।
152
00:15:47,450 --> 00:15:49,410
ঐ বালের জিনিসটা সরাও।
153
00:15:56,080 --> 00:15:57,080
কত?
154
00:16:11,000 --> 00:16:14,160
গেজ, তোমার সেরা যোদ্ধাদের নিয়ে
ম্যারিবোরে চলো।
155
00:16:14,250 --> 00:16:17,080
দিলাভান্দ্রেল, তোমার যোদ্ধাদের নিয়ে দক্ষিণে যাও।
156
00:16:18,120 --> 00:16:19,120
ও ওখানে আছে।
157
00:16:19,830 --> 00:16:22,950
ওখানে কি দেখা গেছে,
নাকি আমরা গুজবের পিছে ছুটছি।
158
00:16:23,040 --> 00:16:26,950
সিরির গায়ে এল্ডার রক্ত আছে কি না জানি না।
159
00:16:27,040 --> 00:16:28,790
ফট করে এসে চলে যাওয়া
160
00:16:29,540 --> 00:16:32,950
এক জাদুকরের কথা শুনে
এসব সিদ্ধান্ত নিচ্ছি আমরা।
161
00:16:34,200 --> 00:16:35,700
তুমি তোমার আদেশমতো চলো।
162
00:16:41,410 --> 00:16:44,750
ওরা তোমার বাচ্চার সাথে যা করেছে,
তার জন্য ওদেরকে খুন করব আমি।
163
00:16:45,700 --> 00:16:46,700
আমাদের আশা।
164
00:16:47,500 --> 00:16:50,250
কিন্তু বোন, সেটা যথেষ্ট না।
165
00:16:51,500 --> 00:16:53,450
আমার লক্ষ্য নড়েনি।
166
00:16:54,080 --> 00:16:55,700
আমি ডল ব্লাথানাকে খুঁজে বের করব।
167
00:16:55,790 --> 00:16:59,910
কিন্তু কীভাবে? কোথায়? এখানে
এলফদের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই।
168
00:17:00,000 --> 00:17:03,950
সিরিকে খুঁজে পেলে সব সমাধান হবে।
ও আমাদের নতুন আশা।
169
00:17:04,870 --> 00:17:05,950
তুমি কি আমাকে সন্দেহ করো?
170
00:17:06,450 --> 00:17:09,040
- জেগে ওঠো! জলদি!
- কার্টগুলো বের করো!
171
00:17:09,120 --> 00:17:10,750
অন্যরা শুরু করে দিয়েছে।
172
00:17:10,830 --> 00:17:13,870
গ্যালাটিন আর স্কোয়াটেল ফিরে এসেছে!
173
00:17:14,540 --> 00:17:16,410
- অবস্থা ভালো না।
- আমাদের সাহায্য লাগবে!
174
00:17:17,790 --> 00:17:18,660
হিলারকে নিয়ে এসো।
175
00:17:18,750 --> 00:17:20,540
- আমার সাহায্য লাগবে!
- বাঁচাও!
176
00:17:27,370 --> 00:17:29,700
ওর নার্সগিরি করা লাগবে না তোমাকে।
177
00:17:29,790 --> 00:17:31,500
তুমি শুধু ওর সৈন্য হয়ে থাকো।
178
00:17:35,870 --> 00:17:36,750
বাল।
179
00:17:36,830 --> 00:17:38,580
বাদ দাও! এটা শেষ।
180
00:17:38,660 --> 00:17:39,660
দরকার ছিল।
181
00:17:44,450 --> 00:17:47,370
এরপর আক্রমণ থামিয়ে রাখতে চাইলে
আগে জানাবে।
182
00:17:47,450 --> 00:17:50,040
নিরস্ত্র স্কুইরেলরা লড়ছে
আমাদের জন্য।
183
00:17:50,120 --> 00:17:52,910
বললাম না, যত সৈন্য পেরেছি দিয়েছি।
184
00:17:53,000 --> 00:17:54,790
আমরা দুইজনেই জানি সেটা ভুয়া কথা।
185
00:17:54,870 --> 00:17:56,910
তোমার সেরা সৈন্যেরা কোথায়
186
00:17:57,000 --> 00:18:00,160
গোপন মিশন চালাচ্ছে, কে জানে।
আর আমরা এখানে বসে আছি।
187
00:18:00,250 --> 00:18:02,410
আদেশ মানছি, গাড়িতে আক্রমণ করছি।
188
00:18:02,500 --> 00:18:04,660
আমাদের জমি ফিরে পাবার চেষ্টা করছি।
189
00:18:04,750 --> 00:18:07,870
আরেক গুরুত্বপূর্ণ মানুষের হয়ে কাজ করছি।
190
00:18:07,950 --> 00:18:10,750
তোমার ধারণা ঐ সাদা শিখার ভুগিজুগি
আমি বিশ্বাস করি?
191
00:18:10,830 --> 00:18:15,000
পেটে খাবার পড়লে, থাকার জায়গা পেলেই
আমি খুশি।
192
00:18:15,080 --> 00:18:19,000
আমার পরিকল্পনা আছে, তোমার স্বার্থপরতার জন্য
বনে-বাদাড়ে মরতে পারব না।
193
00:18:19,080 --> 00:18:22,370
- নিলফগার্ডের সাথে পরিকল্পনা আছে?
- তুমি কী পাওনি?
194
00:18:22,450 --> 00:18:26,330
নিলফগার্ড যদি উত্তর দখল করে নেয়,
এলফেরা সবখানে মুক্ত হয়ে যাবে।
195
00:18:26,870 --> 00:18:29,080
পুরো মহাদেশই আমাদের ডল ব্লাথানা রাজ্য।
196
00:18:29,160 --> 00:18:32,000
এই মহাদেশ ভাগ করে নেবার জন্য
শত বছর ধরে চেষ্টা করেছি।
197
00:18:33,040 --> 00:18:37,120
আরেকটা গণহত্যা হলে এবার
মানুষদের মরতে হবে।
198
00:18:41,120 --> 00:18:45,120
তুমি কেবল আগের যুগ আর ভবিষ্যৎবাণী নিয়ে পড়ে আছ।
199
00:18:45,910 --> 00:18:48,500
জানি না তুমি কী খুঁজে বেড়াচ্ছ।
200
00:18:48,580 --> 00:18:50,620
কিন্তু, এলফদের বাঁচিয়ে রাখতে চাও?
201
00:18:52,000 --> 00:18:53,000
এইতো আমরা।
202
00:19:03,120 --> 00:19:06,450
তুমি একটা রাজকন্যা দেবার পণ করেছিলে।
203
00:19:06,540 --> 00:19:10,160
এখন টিয়াইয়ার কল্যাণে সব রাজা
তার ব্যাপারে জানে।
204
00:19:10,250 --> 00:19:13,620
ডিকস্ত্রা, ব্যাপারটা ভালো দেখায় না।
তুমি বলেছিলে, সিরি আমার হবে।
205
00:19:13,700 --> 00:19:16,080
মহারাজ, একটু আস্তে বললে ভালো হয়।
206
00:19:16,160 --> 00:19:18,620
আপনার প্রিয়তমা যাতে ব্যাপারটা টের না পায়।
207
00:19:24,410 --> 00:19:26,910
আগে রাজার কথার একটা দাম ছিল।
208
00:19:27,000 --> 00:19:29,500
ছয় মাস হয়ে গেছে। দেখানোর মতো
কিছু করতে পেরেছ?
209
00:19:29,580 --> 00:19:31,250
অজুহাত, খরচ,
210
00:19:31,330 --> 00:19:34,160
কিন্তু যে রাজকন্যাকে বিয়ে করাতে চাও,
তার কোনো চিহ্ন নেই।
211
00:19:34,660 --> 00:19:37,750
স্যার, স্কুইরেলদের কারণে
আমাদের মনোযোগ নড়ে গেছে।
212
00:19:37,830 --> 00:19:39,160
ওহ, আবারো অজুহাত।
213
00:19:39,250 --> 00:19:41,410
হারামিগুলোর কথা আর বলা লাগবে না।
214
00:19:41,500 --> 00:19:44,000
ঐ ফালতু এলফ বাচ্চাটাকে
মারার দোষ দেয় আমাদের।
215
00:19:46,120 --> 00:19:47,660
ওটা কি আমাদের কাজ না?
216
00:19:50,870 --> 00:19:53,870
উত্তরের সেরা আর্মি আর স্পাই নেটওয়ার্ক আছে তোমার।
217
00:19:54,450 --> 00:19:56,500
উত্তরে আমাদের রাজ্যকেই সবাই
বেশি ভয় করে।
218
00:19:56,580 --> 00:19:59,500
আমাকে তার জন্য কী দেখাতে হবে?
219
00:19:59,580 --> 00:20:01,830
একজন স্পাই মাস্টার যে
একটা মেয়েকে খুঁজে পাচ্ছে না।
220
00:20:01,910 --> 00:20:04,080
না। এখন বদলানোর সময় এসেছে।
221
00:20:04,160 --> 00:20:06,620
আমার সেরা লোককে এই কাজে লাগাবো আমি।
222
00:20:06,700 --> 00:20:08,120
যাকে আমি বিশ্বাস করতে পারি।
223
00:20:08,700 --> 00:20:09,750
র্যাডোভিড!
224
00:20:11,330 --> 00:20:12,330
কী সেটা?
225
00:20:22,290 --> 00:20:24,370
রাজার ছোট ভাই?
226
00:20:26,040 --> 00:20:29,040
এখন রাজার ছোট ভাইকে
দেখে রাখা লাগবে।
227
00:20:30,000 --> 00:20:31,750
না। শুধু দেখানোর জন্য।
228
00:20:32,250 --> 00:20:35,290
ভিজিমিরের সবাইকে মনে করিয়ে দেয়া লাগবে যে,
মুকুটটা কার মাথায়।
229
00:20:35,950 --> 00:20:38,200
আমাদের কল্যাণে এটা পরছে ও।
230
00:20:39,660 --> 00:20:42,000
ডিকস্ত্রা, বহুদিন ধরে একাজ করছি আমরা।
231
00:20:42,080 --> 00:20:44,330
এরকম কিছু তো নেই।
232
00:20:44,830 --> 00:20:46,750
আমাদের মৈত্রী অনেক দিনের।
233
00:20:47,910 --> 00:20:48,910
আমাদের তারুণ্য বজায় রেখেছে।
234
00:20:50,500 --> 00:20:53,950
প্রিন্স নামের কলঙ্কটা,
235
00:20:54,830 --> 00:20:56,250
পাথর, কাগজ, ছুরি।
236
00:20:57,330 --> 00:20:58,450
মোটেই না।
237
00:20:58,540 --> 00:21:01,870
গত মাসে আমি লিরিয়ান ব্যারনেসকে পটিয়েছি।
238
00:21:01,950 --> 00:21:04,500
সে একটা ব্যাপারই গোপন করেছিল, সিফিলিস।
239
00:21:04,580 --> 00:21:08,410
এর চেয়ে যে সপ্তাহটা নর্দমায় কাটিয়েছিলাম,
আর ওরা কাঠের দাম নিয়ে দর কষাকষি করছিল,
240
00:21:08,500 --> 00:21:10,370
সে সপ্তাহটা ভালো গিয়েছিল।
241
00:21:13,450 --> 00:21:14,450
বেশ।
242
00:21:15,910 --> 00:21:19,200
প্রিন্সের বেবিসিট করার জন্য অন্য কাউকে বলা যায়।
243
00:21:19,290 --> 00:21:21,700
কাউকে বিশ্বাস হয় না।
244
00:21:27,750 --> 00:21:28,830
হুম।
245
00:21:30,290 --> 00:21:32,290
আমি একাজ করলে...
246
00:21:34,370 --> 00:21:37,370
ফিরে আসার পর আমার কথামতো চলতে হবে।
247
00:21:52,160 --> 00:21:55,750
আমি সিন্ত্রার বাইরের বেলেটিন উৎসবে যাইনি।
248
00:21:56,540 --> 00:22:00,910
একবার স্যার লাজলো যুদ্ধের সাজ পরে
আগুনে ঝাঁপ দিতে চেয়েছিল।
249
00:22:04,450 --> 00:22:05,540
কী মনে হয়?
250
00:22:07,830 --> 00:22:11,080
তোমার চুল আর চোখ ঢেকে রাখা দরকার।
251
00:22:13,660 --> 00:22:15,910
"তোমাকে সুন্দর লাগছে" বলতে কষ্ট লাগে?
252
00:22:17,160 --> 00:22:18,200
সিরি।
253
00:22:21,290 --> 00:22:23,000
জানি বুদ্ধিটা ভালো না।
254
00:22:37,580 --> 00:22:38,700
তোমাকে সুন্দর লাগছে।
255
00:23:09,290 --> 00:23:11,830
- কাছাকাছি থেকো।
- আমাদের কি মদের তাঁবু খুঁজে বের করা উচিত।
256
00:23:14,870 --> 00:23:16,040
আমার মন পড়ো।
257
00:23:17,040 --> 00:23:18,950
কডস, এই ব্যাপারটাকে খুব মিস করছিলাম।
258
00:23:19,040 --> 00:23:21,040
- আমি নাচতে গেলাম।
- নিরাপদে থেকো।
259
00:23:26,790 --> 00:23:30,160
ওকে একটা শুভ রাত্রি দিতে গেলে
কী হয় দেখো।
260
00:23:30,750 --> 00:23:34,370
ইয়েনেফার, এমন ভাব কোরো না যে
তুমি খুব স্বার্থহীন।
261
00:23:35,700 --> 00:23:37,200
"ওল্ড টাইমস" বাজাও।
262
00:23:38,250 --> 00:23:40,160
তোমাকেও শুভ জন্মদিন।
263
00:23:43,540 --> 00:23:44,830
তোমার মনে আছে।
264
00:23:44,910 --> 00:23:46,410
আমি তেমন কিছু ভুলি না।
265
00:23:48,750 --> 00:23:50,790
আমাদের সুন্দর রাতগুলো
মনে আছে তাহলে।
266
00:23:51,910 --> 00:23:53,120
জিনের পরে।
267
00:23:56,700 --> 00:23:58,290
কভিরের লাইব্রেরিতে।
268
00:24:00,700 --> 00:24:02,330
চুপচাপ থাকবে নাকি।
269
00:24:04,870 --> 00:24:05,870
ফার্মহাউজে।
270
00:24:06,750 --> 00:24:07,750
মুরিভেলে।
271
00:24:10,500 --> 00:24:13,660
সারারাত ধরে ইল্যান্ডার থেকে মুরিনে যাওয়া।
272
00:24:14,700 --> 00:24:15,910
আর ফিরে আসা।
273
00:24:18,040 --> 00:24:19,370
ফিরে আসার কথা ভুলো না।
274
00:24:19,450 --> 00:24:23,120
কীভাবে ভুলব? ওটা তো ক্যাইনগর্নে
আমাদের রাত ভুলে যাবার সমান।
275
00:24:24,950 --> 00:24:26,250
সেই ড্রাগন শিকার।
276
00:24:28,910 --> 00:24:30,580
ঐ রাতগুলো অসাধারণ ছিল।
277
00:24:31,580 --> 00:24:33,540
- কিন্তু সকালগুলো...
- খুব একাকী ছিল।
278
00:24:35,870 --> 00:24:37,250
তুমি প্রায়ই ভোরের আগে চলে যেতে।
279
00:24:37,830 --> 00:24:39,040
কিংবা তুমি যেতে।
280
00:24:42,700 --> 00:24:44,700
আমি কেন চলে গেছি, জানি।
কিন্তু তুমি কেন গেছ?
281
00:24:47,370 --> 00:24:49,540
আমরা চেষ্টা করলে কী হবে,
তা নিয়ে ভয়ে আছ?
282
00:24:57,160 --> 00:24:59,580
আমি সেটাই চাই কি না,
তা নিয়ে অনিশ্চিত ছিলাম।
283
00:25:01,000 --> 00:25:03,700
কেবল কোনো জিনের জাদু নয়।
284
00:25:06,700 --> 00:25:07,700
আর এখন?
285
00:25:09,910 --> 00:25:11,330
চলো গোলকধাঁধায় যাই!
286
00:25:12,870 --> 00:25:13,870
চলো!
287
00:25:21,620 --> 00:25:22,620
চলো!
288
00:26:28,250 --> 00:26:29,750
- পালাও!
- পালাও!
289
00:26:29,830 --> 00:26:30,910
সিরি।
290
00:26:33,660 --> 00:26:34,660
সিরি!
291
00:26:35,830 --> 00:26:36,830
সিরি!
292
00:26:37,580 --> 00:26:38,580
সিরি!
293
00:26:41,620 --> 00:26:42,620
সিরি!
294
00:26:43,870 --> 00:26:44,910
ইয়েনেফার!
295
00:26:46,500 --> 00:26:47,500
গেরাল্ট!
296
00:26:51,910 --> 00:26:52,910
গেরাল্ট!
297
00:26:53,330 --> 00:26:54,370
ইয়েনেফার!
298
00:27:46,750 --> 00:27:48,750
গেরাল্ট!
299
00:28:14,250 --> 00:28:16,580
- আমরা আরেকটা বাড়ি খুঁজে নেবো।
- এটা পছন্দ ছিল আমার।
300
00:28:17,450 --> 00:28:18,450
আমাদের সবারই।
301
00:28:19,910 --> 00:28:23,080
- জিনিসটা আমাদের খুঁজে পেলো কীভাবে?
- জ্যাকস্পেস গন্ধ শুঁকে শিকার করে।
302
00:28:23,660 --> 00:28:26,750
- সিরিকে পেয়েছে ওকে চেনে বলে।
- ওর গন্ধ কীভাবে চেনে?
303
00:28:26,830 --> 00:28:29,830
ভেসেমির আমাকে বলেছে, রিন্স
কিয়ের মরহেনের কাছ থেকে সিরির রক্ত চুরি করেছে।
304
00:28:30,620 --> 00:28:32,830
নিশ্চয়ই ঐ রক্তের সাহায্যে একাজ করেছে।
305
00:28:32,910 --> 00:28:34,870
তারমানে আমরা যেখানেই যাবো,
ও আমাদের খুঁজে পাবে?
306
00:28:34,950 --> 00:28:37,450
হ্যাঁ। যদি না আমরাই ওকে খুঁজে পাই।
307
00:28:37,540 --> 00:28:38,580
ওকে টোপ দেখিয়ে বের করে আনব।
308
00:28:41,250 --> 00:28:43,120
ও যা চায় তা ওর হাতে দেবো।
309
00:28:44,910 --> 00:28:45,910
ও চায় আমাকে।
310
00:28:47,750 --> 00:28:52,080
আমি দুঃখিত, ব্যাপারটা নিরাপদ না হলে
তোমাদেরকে দাওয়াত দিতাম না।
311
00:28:52,160 --> 00:28:55,620
জানি, কিন্তু এখন একটা উপকার করতে পারো।
312
00:28:55,700 --> 00:28:57,790
কালকে তোমার একটা ক্যারাভান যাবে না?
313
00:28:57,870 --> 00:29:00,160
- হ্যাঁ, হাগিতে।
- আমি তোমার সাথে যেতে চাই।
314
00:29:00,250 --> 00:29:02,120
- একা?
- তা না।
315
00:29:02,200 --> 00:29:03,540
আমরাও সেখানে থাকব।
316
00:29:04,290 --> 00:29:06,450
কিন্তু কেউ যেন তা না জানে।
317
00:29:06,540 --> 00:29:09,450
নইলে এই পরিকল্পনা কাজ করবে না।
318
00:29:10,040 --> 00:29:12,750
বলো আমাকে কী করতে হবে।
319
00:29:12,830 --> 00:29:16,700
জ্যাকস্পেসকে সামলানোর মতো মনস্টার হ্যান্ডলার
একটাই আছে।
320
00:29:16,790 --> 00:29:19,120
তার নাম ভেল্ডহোয়েক।
321
00:29:19,200 --> 00:29:21,870
- ওহ...
- জঘন্য লোক, স্বভাবও জঘন্য।
322
00:29:22,580 --> 00:29:24,620
আমাকে খুঁজে বের করার জন্য
ভেল্ডহোয়েককে বলেছে রেইক।
323
00:29:24,700 --> 00:29:26,660
এখন তারা তোমাদের যাবার
কথা জেনে যাবে।
324
00:29:28,370 --> 00:29:30,830
বেলেটিনকে শেষ করা
কুলঙ্গারটার নামে
325
00:29:30,910 --> 00:29:32,450
অভিযোগ করবে তোমরা।
326
00:29:32,540 --> 00:29:36,040
আরো খারাপ হলো, এখন ঐ
সবুজচোখা হারামিটাকে
327
00:29:36,120 --> 00:29:38,160
এডার্ন পর্যন্ত নিয়ে আসা লাগবে আমার।
328
00:29:38,660 --> 00:29:42,080
ওর বকবকানি সহ্য করা লাগলে
এরপর দ্বিগুণ টাকা নেবো।
329
00:29:45,370 --> 00:29:46,870
আয়, এলভেন কুত্তা।
330
00:29:49,290 --> 00:29:51,080
ওরা জানে তুমি কার কথা বলছ।
331
00:29:53,450 --> 00:29:55,500
আর এই তথ্যের মূল্য কী।
332
00:29:55,580 --> 00:29:58,040
- এই নাও পুরস্কার।
- দাঁড়াও, চান্দু।
333
00:29:58,120 --> 00:30:01,870
তুমি সিরিকে একা পাঠিয়েছ,
এটা এই জাদুকর বিশ্বাস করবে?
334
00:30:01,950 --> 00:30:04,250
আমাদের বিশ্বাসী একজনের সাথে যাবে।
335
00:30:04,330 --> 00:30:05,450
যাকে ...
336
00:30:06,160 --> 00:30:07,540
নিরীহ মনে হয়।
337
00:30:08,370 --> 00:30:10,160
আরে না! না।..
338
00:30:10,250 --> 00:30:12,450
মাত্র একবার হয়েছিল এমন!
339
00:30:12,540 --> 00:30:15,080
অনেকগুলো ভিন্ন ভিন্ন মানুষের সাথে অবশ্য।
340
00:30:15,160 --> 00:30:16,700
আর এর কোনো মূল্য নেই!
341
00:30:16,790 --> 00:30:19,700
এগুলো তো আমারই না!
342
00:30:19,790 --> 00:30:23,200
আরে হারামজাদা, তোমার কি ধারণা
343
00:30:23,290 --> 00:30:26,000
কেবল তুমিই খানিকটা মজা নিতে পারবে?
344
00:30:26,750 --> 00:30:27,750
আসলে...
345
00:30:28,450 --> 00:30:30,370
হ্যাঁ, সেটাই আমার ধারণা!
346
00:30:31,120 --> 00:30:34,910
আমরা একাজই করব।
আমাদের অনেক বুদ্ধি।
347
00:30:35,620 --> 00:30:36,910
মুক্তচিন্তাবিদেরা।
348
00:30:37,000 --> 00:30:38,950
- সবই ন্যায্য!
- তাই?
349
00:30:40,250 --> 00:30:45,370
জাদু আর সুন্দরী নারীরা আমার দিকে
ঝাঁপিয়ে পড়া বন্ধ করবে কখন?
350
00:30:45,450 --> 00:30:47,330
তুমি ওপর থেকে পড়লে অবশ্য ভিন্ন কথা।
351
00:30:47,410 --> 00:30:49,580
- ওর কাছে ক্রসবো নেই, তাই না?
- না!
352
00:30:51,080 --> 00:30:53,200
সম্ভবত না।
থাকতেও পারে।
353
00:30:53,290 --> 00:30:54,500
ক্রসবো আনা চলবে না!
354
00:30:54,580 --> 00:30:56,500
চাইলে ওকে নিয়ে যাবো!
355
00:30:56,580 --> 00:30:58,200
ওর পক্সওয়ালা বাড়াটাকেও!
356
00:30:58,290 --> 00:31:00,250
এখন কে মিথ্যা বলছে?
357
00:31:00,330 --> 00:31:02,950
স্যান্ডপাইপার, আমরা ধৈর্য হারাচ্ছি।
358
00:31:03,830 --> 00:31:07,330
- যা পারছি তা করছি আমি। ..
- তুমি কিছুই করছ না।
359
00:31:07,410 --> 00:31:09,250
খালি লোক ঠকাচ্ছ।
360
00:31:10,870 --> 00:31:13,000
তোমার অপারেশনের পিছে অনেক টাকা ঢেলেছি আমরা।
361
00:31:13,080 --> 00:31:15,950
অথচ বিনিময়ে কিছুই পাচ্ছি না।
362
00:31:17,500 --> 00:31:20,120
ডিকস্ত্রা আর আমি তোমাকে ছেড়ে দিতে আগ্রহী।
363
00:31:21,450 --> 00:31:23,830
কিন্তু রাজা ভিজিমিরের মন নরম।
364
00:31:23,910 --> 00:31:26,790
উনি মেয়েটাকে স্বাগত জানাতে রাজি।
365
00:31:27,290 --> 00:31:29,450
আর এক জোড়া পাজামা।
366
00:31:29,540 --> 00:31:30,790
হ্যাঁ।.. আহ, না। ডার্লিং...
367
00:31:30,870 --> 00:31:32,290
না! আমার দিকে তাকাও।
368
00:31:32,370 --> 00:31:35,830
আমার চোখের দিকে তাকাও।
নির্দোষদের ক্ষতি করার দরকার নেই!
369
00:31:35,910 --> 00:31:36,950
না। না। না।
370
00:31:37,040 --> 00:31:38,040
না।..
371
00:31:40,910 --> 00:31:44,500
তোমার জন্য এক পাইন্ট মদ
রেখে এসেছিলাম মনে হয়।
372
00:31:45,120 --> 00:31:47,450
- তা এসেছিলে। একঘেয়ে লাগল।
- হুম। ওহ।
373
00:31:49,660 --> 00:31:53,620
কী সৌভাগ্য। তোমাকে সামনা-সামনি দেখার জন্য
বহুদিন অপেক্ষা করছিলাম।
374
00:31:55,040 --> 00:31:56,700
আমার পছন্দ হলো "সং অফ সেভেন"।
375
00:31:56,790 --> 00:31:59,830
হ্যাঁ। সেটা কিছুটা হাস্যকর।
কিন্তু ধন্যবাদ।
376
00:31:59,910 --> 00:32:01,660
দেখলে? আমার মতো লোক।
377
00:32:02,370 --> 00:32:04,790
আমার ভক্ত আছে।
দুঃখিত, তোমার নামটা ঠিক জানা নেই।
378
00:32:04,870 --> 00:32:06,080
- র্যাডোভিড।
- আচ্ছা।
379
00:32:06,160 --> 00:32:07,160
আমি একজন প্রিন্স।
380
00:32:07,580 --> 00:32:10,200
ওয়াও, তুমি একজন...
381
00:32:10,290 --> 00:32:13,540
রেডানিয়ার রাজপুত্র।
382
00:32:13,620 --> 00:32:16,200
আরে বাল, কী করব আমি, মাথা নোয়াবো?
383
00:32:16,290 --> 00:32:19,370
অনেকক্ষণ ধরে তোমার হাত ধরে ছিলাম,
খুবই দুঃখিত।
384
00:32:19,450 --> 00:32:23,000
তোমাকে সাহায্য করতে পারলে খুশি হতাম,
385
00:32:23,080 --> 00:32:25,910
- কিন্তু স্যান্ডপাইপার...
- একটা বুদ্ধি দেই।
386
00:32:26,410 --> 00:32:29,750
বেচারি সিরি মেয়েটার শত্রু ছড়িয়ে আছে সবখানে।
387
00:32:29,830 --> 00:32:33,080
সত্যি বলতে, রেডানিয়া জায়গাটা খারাপ না।
388
00:32:33,870 --> 00:32:36,200
শীতে ঠাণ্ডা, গরমে একটু ভ্যাপসা।
389
00:32:36,290 --> 00:32:38,500
কিন্তু খাবার অসাধারণ।
390
00:32:38,580 --> 00:32:40,700
আর আমার ভাই খারাপ না।
391
00:32:41,410 --> 00:32:42,500
শাসকেরা যেমন হয় আরকি।
392
00:32:44,910 --> 00:32:48,290
রেডানিয়া নিখুঁত না হলেও মন্দের ভালো।
393
00:32:50,250 --> 00:32:52,290
তুমি আমাদের রাজকীয় গায়েন হতে পারো।
394
00:32:53,450 --> 00:32:57,330
না। না। কোর্টের এমন নীরস জীবন
আমার জন্য না।
395
00:32:57,410 --> 00:33:00,540
নীরস জীবন কাটিয়ে আসলে
ভুল করেছ এতদিন।
396
00:33:04,000 --> 00:33:06,790
হয় মেয়েটাকে দাও,
397
00:33:06,870 --> 00:33:09,750
নয়তো, এলফদের জন্য যা করে এসেছ,
398
00:33:09,830 --> 00:33:12,580
তার সবকিছু ধুলোয় মিশিয়ে দেবো।
399
00:33:14,620 --> 00:33:15,750
ওদের সবাইকে খুন করে ফেলব।
400
00:33:15,830 --> 00:33:17,540
- হ্যাঁ, বুঝতে পেরেছি।
- হুম।
401
00:33:18,450 --> 00:33:21,500
ট্রেটোগরে ফেরার আগে শহরে কাজ আছে আমার।
402
00:33:21,580 --> 00:33:24,160
তোমার হাতে আছে পাঁচ দিন।
403
00:33:31,950 --> 00:33:34,540
অ্যাই, লুট বাজানে গর্দভ!
404
00:33:35,120 --> 00:33:38,000
আবার এই ঝামেলা...
405
00:33:38,080 --> 00:33:40,160
মিস্টার জিগরিন!
406
00:33:43,000 --> 00:33:45,370
- হুলিয়ান আলফ্রেড প্যানক্রেটজ।
- হ্যাঁ, জানি, জানি।
407
00:33:45,450 --> 00:33:47,120
জানতাম!
408
00:33:47,200 --> 00:33:49,620
আমি জানি তুমি জানো। কিন্তু এটা নিয়ম।
তা করাই লাগবে।
409
00:33:49,700 --> 00:33:51,200
ইয়ারপেন, তোমার জন্য কী করতে পারি?
410
00:33:51,290 --> 00:33:54,120
আমার কানের রুচি ভালো,
তাই কিছু করা লাগবে না।
411
00:33:55,290 --> 00:33:57,950
কিন্তু তোমার বন্ধুদের সাহায্য লাগবে।
412
00:34:02,790 --> 00:34:04,500
তা তো লাগবেই।
413
00:34:05,450 --> 00:34:07,200
টোপ!
414
00:34:07,750 --> 00:34:09,700
কয়েকদিন লাগিয়ে এসেছি এখানে।
415
00:34:09,790 --> 00:34:11,790
ক্ষুধা আর সবক্কছুর সাথে লড়ে,
416
00:34:11,870 --> 00:34:15,290
এসে দেখছি আমাকে টোপ হিসেবে...
417
00:34:15,370 --> 00:34:16,370
- জ্যাস্কিয়ার, আমি।
- ...ব্যবহার করবে।
418
00:34:16,450 --> 00:34:18,750
আমি হলাম টোপ। রিন্স আমাকে চায়।
419
00:34:18,830 --> 00:34:22,790
তারমানে সে তোমাকে বাঁচিয়ে রাখবে আর
আমাকে মেরে ফেলবে।
420
00:34:22,870 --> 00:34:24,000
আমার চিন্তার কারণটা বুঝছ?
421
00:34:24,580 --> 00:34:26,660
আমরা তোমার সাথে কিছু হতে দেবো না।
422
00:34:26,750 --> 00:34:29,410
তোমাকে একবার বাঁচিয়েছি,
আবার বাঁচাবো।
423
00:34:30,040 --> 00:34:31,660
তুমি আমাকে বাঁচাওনি...
424
00:34:31,750 --> 00:34:34,370
ও আমাকে বাঁচায়নি, ও...
425
00:34:34,450 --> 00:34:35,500
বাঁচায়নি!
426
00:34:36,580 --> 00:34:38,580
কিন্তু তুমি তো আমাকে বাঁচাবে, তাই না?
427
00:34:39,330 --> 00:34:41,250
আমরা সূর্যাস্তের আগে পৌঁছাতে পারব না।
428
00:34:43,580 --> 00:34:45,080
এখানে ক্যাম্প করা দরকার।
429
00:35:09,120 --> 00:35:10,450
এটা কোন জায়গা?
430
00:35:11,080 --> 00:35:12,410
শেরাওয়েড।
431
00:35:12,910 --> 00:35:16,000
সাবধান, এ জায়গা নিয়ে
অনেক গল্প আছে।
432
00:35:17,200 --> 00:35:20,080
আগে কখনো এক জায়গায়
এত বুনো গোলাপ দেখিনি।
433
00:35:21,200 --> 00:35:22,330
কী সুন্দর।
434
00:35:23,500 --> 00:35:25,250
ওগুলোর গল্প সুন্দর না।
435
00:35:27,660 --> 00:35:28,750
এলিরেন।
436
00:35:29,870 --> 00:35:33,620
এক সাহসী এলভেন যোদ্ধা ভেবেছিল
সে মানুষকে হারাতে পারবে।
437
00:35:35,580 --> 00:35:36,620
ভুল ভেবেছিল।
438
00:35:37,450 --> 00:35:39,950
সংক্ষেপে বলল।
439
00:35:42,040 --> 00:35:43,540
তুমি কীভাবে বলতে?
440
00:35:44,700 --> 00:35:47,450
সংযোগের পরে মানুষেরা এলো।
441
00:35:48,750 --> 00:35:52,040
এলফরা ভেবেছিল মানুষ খালি ঝামেলা করে।
442
00:35:52,700 --> 00:35:54,750
মহামারী, পঙ্গপাল কিংবা খরার মতো।
443
00:35:55,250 --> 00:35:57,870
ভেবেছিল ওরা চোখের পলকে মারা যাবে।
444
00:35:58,790 --> 00:36:00,830
কিন্তু মানুষেরা সংখ্যায় বাড়তে লাগল।
445
00:36:02,000 --> 00:36:03,040
আর ওদের মারতে লাগল।
446
00:36:05,700 --> 00:36:08,040
এলিরেন জানত এই হুমকি
কোনোদিন দূর হবে না।
447
00:36:08,910 --> 00:36:12,910
তাই সব তরুণ এলফকে
শেরাওয়েডে পাঠিয়ে দিলো।
448
00:36:16,040 --> 00:36:18,410
ব্যাপারটা মন থেকে বিশ্বাস করেছিল সে।
449
00:36:19,330 --> 00:36:20,500
নিজের মানুষকে বাঁচানোর জন্য।
450
00:36:21,250 --> 00:36:23,620
সে মন থেকে লড়েছিল।
451
00:36:24,370 --> 00:36:26,910
তরুণ আবেগী এলফদের নিয়ে গিয়েছিল যুদ্ধে।
452
00:36:29,370 --> 00:36:30,910
They revered this place.
453
00:36:32,450 --> 00:36:34,120
ওরা এখানে লড়েছিল।
454
00:36:35,080 --> 00:36:36,330
ওর জন্য লড়েছিল।
455
00:36:36,830 --> 00:36:40,790
ওর নাম বলতে বলতে মরেছিল।
ওদের মান বজায় রেখেছিল।
456
00:36:43,370 --> 00:36:46,500
এসব করতে গিয়ে ওদের জাতি ধ্বংস হয়ে গেল।
457
00:36:50,330 --> 00:36:52,370
ও ওদের সবাইকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছিল।
458
00:36:54,370 --> 00:36:55,870
ভারসাম্য।
459
00:36:55,950 --> 00:36:57,580
এটা তোমাকে কোনো মূর্তি দেবে না।
460
00:36:58,660 --> 00:37:01,120
কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবে নিশ্চিত।
461
00:37:11,040 --> 00:37:13,080
- আর লড়ো!
- দুর্বল মানুষ!
462
00:37:14,040 --> 00:37:16,500
- এতে ওদের শিক্ষা হবে!
- হ্যাঁ!
463
00:37:16,580 --> 00:37:19,700
মানুষ আরো সাবধানে চলা কবে শিখবে।
464
00:37:19,790 --> 00:37:21,830
- কয়টা লোক মেরেছ?
- খাও।
465
00:37:21,910 --> 00:37:23,700
- এইযে ওরা।
- এইযে।
466
00:37:23,790 --> 00:37:26,120
তোমাকে মোটা বানাবো।
তোমাকে এখানে দরকার।
467
00:37:26,200 --> 00:37:28,000
- দারুণ দেখিয়েছ, ভাই।
- এইযে।
468
00:37:29,580 --> 00:37:30,580
খাও।
469
00:37:33,660 --> 00:37:37,000
- যারা লড়ে তাদের কাছে খাবার যাবে।
- আমরা ঠিক তোমার মতো লড়ি।
470
00:37:37,080 --> 00:37:38,500
তাহলে যা ধরেছ তাই খাও।
471
00:37:38,580 --> 00:37:41,040
সব এলফের মধ্যে ভারসাম্য আছে।
472
00:37:41,660 --> 00:37:43,790
নইলে আমরা মানুষের চেয়ে
আগাবো কীভাবে।
473
00:37:51,950 --> 00:37:54,500
সব এলফের ঝুঁকিও সমান।
474
00:37:57,000 --> 00:37:58,040
তুমি ঠিকই বলেছিলে।
475
00:37:58,120 --> 00:38:01,080
আমাদের স্কোয়াটাল শক্তিগুলো
একত্র হওয়া দরকার।
476
00:38:01,790 --> 00:38:02,870
দরকারি বিষয়ে,
477
00:38:03,500 --> 00:38:04,500
আর কাজেকর্মেও।
478
00:38:05,290 --> 00:38:07,160
সকালে অনেককিছু ঘটেছে মনে হয়।
479
00:38:07,660 --> 00:38:09,750
ওখানে কী দেখে মন বদলালে?
480
00:38:09,830 --> 00:38:13,750
কিছু না। তোমার অবস্থা দেখে ভাবলাম।
481
00:38:15,040 --> 00:38:17,910
ডল ব্লাথানার চেহারা নিয়ে
আমাদের ধারণা ভিন্ন।
482
00:38:18,620 --> 00:38:19,910
কিন্তু আমরা দুইজনেই বাড়ি চাই।
483
00:38:20,620 --> 00:38:22,500
একসাথে কাজ করলে দ্রুত এটা পাবো।
484
00:38:31,290 --> 00:38:33,580
আমাদের ওই তাঁবু থেকে আরো বেরোনো দরকার।
485
00:38:33,660 --> 00:38:34,700
হুম।
486
00:38:36,200 --> 00:38:38,500
কালকে পরের কাজে যাবো।
487
00:38:39,910 --> 00:38:42,370
আমি তোমার পাশেই থাকব।
যতদিনই লাগুক না কেন।
488
00:39:06,250 --> 00:39:08,000
- সিরি!
- সিরি।
489
00:39:08,080 --> 00:39:10,500
তোমরা সত্যিই আমাকে এত বাজে গার্ড মনে করো?
490
00:39:15,000 --> 00:39:16,290
আমি আরেকটা স্বপ্ন দেখেছি।
491
00:39:18,410 --> 00:39:19,540
দুঃস্বপ্ন?
492
00:39:20,870 --> 00:39:22,540
না। ভয়ের কিছু দেখিনি।
493
00:39:23,040 --> 00:39:25,580
এলিরেনের কথা ভেবে ঘুম আসছিল না।
494
00:39:26,080 --> 00:39:27,200
আর আমার দাদীর কথা।
495
00:39:28,040 --> 00:39:29,580
তাদের জন্ম একশো বছর আগে-পরে।
496
00:39:29,660 --> 00:39:31,660
কিন্তু একই মিশনে গিয়ে
জীবন দিয়েছে তারা।
497
00:39:34,540 --> 00:39:36,750
মিশন ছিল অন্য জাতিকে ধ্বংস করা।
498
00:39:46,160 --> 00:39:47,790
ঘুমিয়ে যাবার পরে
499
00:39:49,000 --> 00:39:50,000
ব্যাপারটা মনে হলো।
500
00:39:53,620 --> 00:39:55,700
আমি যদি ভিন্ন কিছু করতে পারি...
501
00:39:58,200 --> 00:40:01,370
বিভেদের বদলে একত্র করতে পারি।
502
00:40:02,950 --> 00:40:04,870
আমি অর্ধেক এলফ, অর্ধেক মানুষ।
503
00:40:04,950 --> 00:40:08,750
আমি দুইদলকেই বুঝি,
এটাই আমার শক্তি।
504
00:40:09,250 --> 00:40:11,330
তুমি কী বলছ বুঝেছি।
505
00:40:13,330 --> 00:40:14,750
ইতিহাস...
506
00:40:15,910 --> 00:40:17,700
...ফিরে ফিরে আসে।
507
00:40:18,450 --> 00:40:20,120
আদর্শবাদীদের জন্যও।
508
00:40:20,200 --> 00:40:24,000
এলিরেনের আদর্শবাদের কারণেই
তরুণ এলফরা মারা গেছে।
509
00:40:24,080 --> 00:40:28,370
কিন্তু তার বড়রা তার পাশে দাঁড়ালে
510
00:40:28,450 --> 00:40:29,450
তারা জিততে পারত।
511
00:40:31,040 --> 00:40:34,250
ইয়েন, এলফরা তোমাকে ধরে নেয়ার সময়ে
তুমি কিছু শুনেছিলে।
512
00:40:34,330 --> 00:40:36,120
বলেছিলে ওদের কিছু বলার আছে।
513
00:40:42,200 --> 00:40:44,250
যা এখন দরকার, তা সবসময়ে দরকার নাও হতে পারে।
514
00:40:46,000 --> 00:40:47,620
ফ্রান্সেসকা, এলফদের রানি,
515
00:40:48,330 --> 00:40:51,000
ওর ধারণা, ও ওর মানুষদের জন্য
অনেক কিছু করতে পারবে।
516
00:40:51,580 --> 00:40:52,700
আমিও পারব।
517
00:40:54,620 --> 00:40:58,450
গেরাল্ট, তুমি আমাকে লড়তে শিখিয়েছ।
ক্যালান্থের মতো।
518
00:40:58,540 --> 00:41:02,250
আর ইয়েন, তুমি আমাকে
ক্ষমতা একত্র করতে শিখিয়েছ, মাউসস্যাকের মতো।
519
00:41:03,080 --> 00:41:06,290
হয়তো এই কারণেই ভাগ্য আমাদের একত্র করেছে।
520
00:41:08,120 --> 00:41:11,620
নেনেকে বলেছে ঘৃণার চক্র
ভাঙতে পারব আমি।
521
00:41:12,790 --> 00:41:14,000
আমি সেটা ভাঙতে চাইও।
522
00:41:15,790 --> 00:41:19,330
রাজা আর জাদুকরদের মাঝে
ভারসাম্য আনতে চাই,
523
00:41:19,410 --> 00:41:22,330
বারংবার বিবাদের বদলে
মহাদেশকে এক করতে চাই।
524
00:41:22,870 --> 00:41:27,040
ধ্বংস দেখতে দেখতে অসুস্থ, ক্লান্ত হয়ে গেছি।
525
00:41:32,120 --> 00:41:33,830
তোমাকে নিয়ে সন্দেহ নেই, সিরি।
526
00:41:36,500 --> 00:41:38,450
এই দুনিয়াকে নিয়ে সন্দেহ আছে অবশ্য।
527
00:41:39,870 --> 00:41:41,910
এটা...
528
00:41:46,290 --> 00:41:48,040
চলো, এক্ষুণি।
529
00:41:53,080 --> 00:41:54,660
আমরা এখানেই থাকব।
530
00:42:08,000 --> 00:42:09,000
তুমি কি প্রস্তুত?
531
00:42:10,620 --> 00:42:13,830
- আমরা কতক্ষণ অপেক্ষা করব?
- ও অদেরকে বের করে আনুক।
532
00:42:16,330 --> 00:42:18,330
ও এটা পারবে।
533
00:42:27,830 --> 00:42:29,410
সিরিলা অফ সিন্ট্রা।
534
00:42:31,120 --> 00:42:32,500
অবশেষে একা পেলাম।
535
00:42:33,450 --> 00:42:36,910
নাহ, এবারে আরো বন্ধু নিয়ে এসেছি।
536
00:42:52,750 --> 00:42:56,700
শেষবার তোমাকে বুদ্ধি দিয়ে হারিয়েছিলাম।
এবার জাদু দিয়ে হারাবো।
537
00:43:12,540 --> 00:43:14,390
- আমার সাথে!
- এখানে ঢুকে পড়ো!
538
00:43:14,410 --> 00:43:15,620
জেতার সুযোগ আমারই বেশি।
539
00:43:16,160 --> 00:43:17,660
আমাদের বেশি মনে হচ্ছে!
540
00:43:22,290 --> 00:43:23,620
বেশি সোজা!
541
00:43:29,580 --> 00:43:30,950
গেরাল্ট!
542
00:43:31,040 --> 00:43:32,040
বাল!
543
00:43:33,200 --> 00:43:34,450
যাও!
544
00:43:54,290 --> 00:43:55,410
এটা খুলে রাখতে পারবে?
545
00:43:55,500 --> 00:43:57,160
কোনো বিশৃঙ্খল উন্মাদনার নতুন ধারা।
546
00:43:58,290 --> 00:44:01,160
কিন্তু পারব।
গেরাল্টের জন্য অপেক্ষা করা লাগবে শুধু।
547
00:44:02,080 --> 00:44:04,290
তীরন্দাজেরা! নিচু হও!
548
00:44:14,040 --> 00:44:16,870
- ক্যারাভানেরা কোন চুলোয়?
- ওরই গুরুত্ব সবচেয়ে বেশি।
549
00:44:23,750 --> 00:44:26,700
- তোমাদেরকে আদেশ দিয়েছি। যাও।
- কী?
550
00:44:27,290 --> 00:44:28,290
সেরেছে!
551
00:44:37,700 --> 00:44:38,700
খুলে রাখো।
552
00:44:38,790 --> 00:44:40,230
- আমার সাথে এসো!
- আচ্ছা!
553
00:44:51,750 --> 00:44:53,290
তোমাকে তেমন বিশেষ কিছু মনে হচ্ছে না।
554
00:44:53,910 --> 00:44:55,250
মাদারচোদ!
555
00:44:58,120 --> 00:44:59,620
বেজন্মা!
556
00:45:02,080 --> 00:45:03,910
- যাও!
- এসো।
557
00:45:04,000 --> 00:45:05,830
এসো, আমি ধরছি তোমাকে।
558
00:45:09,660 --> 00:45:11,790
তুমি নিজেকে এলফ দাবি করো।
559
00:45:12,290 --> 00:45:14,120
ও হেন ইকায়ের।
560
00:45:14,200 --> 00:45:15,830
- আর ও থাকবে...
- আমার সাথে!
561
00:45:19,370 --> 00:45:21,500
ওকে এখান থেকে বের করিয়ে
নিয়ে যেতে হবে!
562
00:45:21,580 --> 00:45:22,790
এসো, গেরাল্ট।
563
00:45:28,700 --> 00:45:30,370
তোমার জাদু ওর আয়ত্তের বাইরে।
564
00:45:53,040 --> 00:45:55,580
এলফেরা সিরির জন্য এসেছে।
565
00:45:58,950 --> 00:46:00,000
ওদিকে!
566
00:46:01,290 --> 00:46:02,500
যাও!
567
00:46:32,790 --> 00:46:34,580
এসো, ও এখানে থাকতে পারে!
568
00:46:34,660 --> 00:46:35,750
তোমরা দুইজন আমার সাথে এসো!
569
00:46:41,370 --> 00:46:43,790
স্কুইরেল, তোমাদের মরতে হবে!
570
00:46:43,870 --> 00:46:45,660
যাও, পিছাও!
571
00:46:45,750 --> 00:46:47,580
- পিছাও!
- পিছাও!
572
00:46:47,660 --> 00:46:49,330
- পিছাও! জলদি!
- আমার সাথে এসো। !
573
00:46:49,410 --> 00:46:51,370
এসো, এসো। ওঠো।
এসো, ওঠো।
574
00:47:00,870 --> 00:47:02,500
আমি ওকে ধরেছি!
575
00:47:05,500 --> 00:47:06,580
না! না!
576
00:47:06,660 --> 00:47:07,750
না!
577
00:47:08,290 --> 00:47:09,160
আমাদেরকে যেতে হবে।
578
00:47:09,250 --> 00:47:10,790
- পিছাও!
- সাবধান।
579
00:47:12,410 --> 00:47:16,250
ওহ, আমি মরলে ভাল্ডো মার্ক্স
আমার শেষকৃত্যে বাজাবে, কথা দাও।
580
00:47:17,080 --> 00:47:18,080
তোমার কিচ্ছু হবে না।
581
00:47:19,120 --> 00:47:20,870
তোমার লুটের অবশ্য
582
00:47:21,540 --> 00:47:22,870
খারাপ অবস্থা।
583
00:47:23,870 --> 00:47:24,950
তুমি আমার লোকদের সাহায্য করেছ।
584
00:47:25,540 --> 00:47:27,580
তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।
585
00:47:28,500 --> 00:47:29,620
ইয়েস্কিয়ার।
586
00:47:30,500 --> 00:47:33,700
তোমার মতো এত সাহসী টোপ
কেউ কখনো দেখেনি।
587
00:47:34,370 --> 00:47:36,660
তুমি আমার কাছে ঋণী!
588
00:47:37,250 --> 00:47:39,500
কথা দাও যে আর কক্ষনো এসব করব না।
589
00:47:40,580 --> 00:47:43,080
ধন্যবাদ, ইয়েস্কিয়ার।
590
00:47:51,080 --> 00:47:54,410
বলেছিলে এরকম পোর্টাল আগে কখনো দেখোনি।
591
00:47:55,790 --> 00:47:58,500
- কী বলতে চাও?
- খুব অন্ধকার।
592
00:47:59,580 --> 00:48:00,660
আমাকে গ্রাস করে নিয়েছিল।
593
00:48:02,870 --> 00:48:04,700
এখনো ওটা লেগে আছে আমার গায়ে।
594
00:48:05,660 --> 00:48:08,250
রিন্স বাদে আরো খারাপ জাদুকর আছে।
595
00:48:09,250 --> 00:48:11,040
ক্ষমতাশালী কেউ ওকে
পুতুল নাচ নাচাচ্ছে।
596
00:48:11,870 --> 00:48:14,200
সিরিকে আরো প্রশিক্ষণ করানো লাগবে।
597
00:48:14,290 --> 00:48:15,910
আমি আরো চেষ্টা করব।
598
00:48:16,500 --> 00:48:18,160
তুমি কী করতে পারো সেটা ব্যাপার না।
599
00:48:18,950 --> 00:48:21,200
আমি কী করতে পারি, সেটা বড় কথা।
আমার সাহায্য লাগবে।
600
00:48:21,700 --> 00:48:23,750
- আমি যদি টিসাইয়ার সাথে কথা বলতে পারি...
- না।
601
00:48:25,700 --> 00:48:29,540
একটা ক্ষমতা ধারণ করে সেটা
ছুঁতে না পারা যে কত কঠিন, তুমি জানো না।
602
00:48:29,620 --> 00:48:31,750
আরেটুজাতে যাওয়াই একমাত্র উপায় না।
603
00:48:31,830 --> 00:48:33,620
এটাই ওর জন্য ভালো হবে।
604
00:48:33,700 --> 00:48:34,700
তাই?
605
00:48:37,040 --> 00:48:38,580
আমার সাথে এসো তাহলে।
606
00:48:38,660 --> 00:48:40,450
ওকে বোলো যে ও নিরাপদে থাকবে।
607
00:48:41,870 --> 00:48:43,290
আমি শুধু
608
00:48:44,660 --> 00:48:46,410
একসাথে থাকতে চাই।
609
00:48:50,790 --> 00:48:52,580
আমি একটা উপায় বের করতে পারব।
610
00:48:54,040 --> 00:48:55,910
তুমি শুধু আমার ওপর বিশ্বাস রাখো।
611
00:49:03,410 --> 00:49:05,790
রিন্সকে লাগবে ওকে শেষ করার জন্য।
612
00:49:08,200 --> 00:49:09,660
আমি তোমার সাথে যেতে পারব না।
613
00:49:12,500 --> 00:49:14,160
আর আমরা তোমার সাথে যেতে পারব না।
614
00:49:16,830 --> 00:49:18,580
তাহলে আমাদের আলাদা হতে হবে।
615
00:49:54,200 --> 00:49:56,910
ও ওর ছোট ভাইকে হারিয়েছি।
616
00:49:57,000 --> 00:49:59,040
আমি আরো এক ডজনকে হারিয়েছি।
617
00:49:59,700 --> 00:50:02,370
আমাদের একসাথে ক্যারাভানে আক্রমণ
করার কথা ছিল।
618
00:50:02,450 --> 00:50:04,950
ও আমাদের মিথ্যা বলেছে।
619
00:50:06,330 --> 00:50:07,620
এত ক্ষয়ক্ষতি
620
00:50:08,330 --> 00:50:09,830
একটা মেয়ের জন্য।
621
00:50:25,910 --> 00:50:27,250
তুমি ঐ মেয়েকে চেনো।
622
00:50:29,040 --> 00:50:31,660
প্রিন্সেস সিরিলা...অফ সিন্ট্রা।
623
00:50:32,950 --> 00:50:34,250
আমি ওদের সাবধান করেছিলাম।
624
00:50:34,750 --> 00:50:36,250
ও মৃত্যু বাদে কিছুই বয়ে আনে না।
625
00:50:36,330 --> 00:50:37,870
সমস্যাটা ওকে নিয়ে না।
626
00:50:39,330 --> 00:50:40,660
ওকে নিয়ে।
627
00:50:41,290 --> 00:50:43,660
যথেষ্ট হারিয়েছি আমি।
628
00:50:47,620 --> 00:50:48,870
কোথায় যাচ্ছ?
629
00:50:49,830 --> 00:50:52,040
এক পুরানো বন্ধুর সাহায্য চাইতে।
630
00:51:11,870 --> 00:51:12,870
গেরাল্ট।
631
00:51:17,330 --> 00:51:20,000
যেখানেই যাচ্ছ, প্লিজ ফিরে এসো।
632
00:51:22,330 --> 00:51:23,580
যত তাড়াতাড়ি পারো।
633
00:51:25,870 --> 00:51:27,870
ইয়েস্কিয়ার আমার জন্য
বান গ্লিনে অপেক্ষা করছে।
634
00:51:29,160 --> 00:51:30,540
কিন্তু আমাদের আবার দেখা হবে।
635
00:51:50,790 --> 00:51:51,790
আমি ওকে ধরব।
636
00:51:52,750 --> 00:51:54,250
আমাকে নিয়ে যাই ভাবো না কেন,
637
00:51:55,000 --> 00:51:56,660
কথা দিচ্ছি।
638
00:51:58,790 --> 00:52:00,000
আমি জানি।
639
00:52:04,500 --> 00:52:07,200
- ইয়েন, আমি...
- শুধু বলো যে এই বিদায় চিরদিনের জন্য না।
640
00:52:11,830 --> 00:52:13,830
বলো আরো অনেকগুলো সুন্দর রাত আসবে।
641
00:52:17,290 --> 00:52:18,450
তুমি যেই রূপেই...
642
00:52:20,540 --> 00:52:21,790
থাকো না কেন...
643
00:52:23,450 --> 00:52:24,790
আমার কথা ভাববে।
644
00:52:32,330 --> 00:52:34,120
কথা দিচ্ছি।
645
00:52:53,370 --> 00:52:57,410
এই কয়দিন অনেক কিছু হলো...
646
00:52:58,370 --> 00:53:01,500
তোমার প্রস্তাবটার কথা ভাবছিলাম।
647
00:53:01,580 --> 00:53:03,870
- এবার কী অজুহাতে এড়াবে?
- আমি একাজ করব।
648
00:53:05,080 --> 00:53:07,290
সিরি বিপদে আছে...
649
00:53:07,370 --> 00:53:09,330
ওর আশেপাশের সবাইও।
650
00:53:10,250 --> 00:53:11,330
আমার প্রিয়জনেরা।
651
00:53:12,410 --> 00:53:15,750
ও নিরাপদ কোথাও গেলে ভালো হবে,
652
00:53:15,830 --> 00:53:18,450
রেডানিয়ার অনেক প্রশংসা করেছ তুমি।
653
00:53:18,950 --> 00:53:23,000
থিতু হতে পারলে।
654
00:53:23,080 --> 00:53:24,370
দারুণ।
655
00:53:25,040 --> 00:53:27,370
- আমরা ওকে আজ ফিরিয়ে নিতে পারব।
- না।
656
00:53:30,040 --> 00:53:31,120
এখন না।
657
00:53:33,080 --> 00:53:36,790
আগুনপ্রেমী এক জাদুকর আছে।
658
00:53:38,500 --> 00:53:39,500
রিন্স।
659
00:53:40,290 --> 00:53:41,660
ওর কাজ চিনি আমি।
660
00:53:41,750 --> 00:53:42,910
ওকে বাদ দিয়ে দাও।
661
00:53:45,620 --> 00:53:47,330
ওকে বাদ দিয়ে দাও, তাহলে...
662
00:53:49,120 --> 00:53:51,450
সিরির বিশ্বাস অর্জন করতে পারবে।
663
00:53:52,250 --> 00:53:53,330
সেই সাথে গেরাল্টেরও।
664
00:53:55,790 --> 00:53:56,910
আর আমার।
665
00:54:12,290 --> 00:54:13,790
তুমি এই খেলা ভালো পারো।
666
00:54:18,500 --> 00:54:19,910
তুমি বললে তো ভালোই।
667
00:54:22,790 --> 00:54:23,790
পিপ!
668
00:54:41,370 --> 00:54:42,790
প্রিয় বন্ধু...
669
00:54:44,660 --> 00:54:46,250
তোমাকে এখনই মিস করা শুরু করেছি আমি।
670
00:54:47,250 --> 00:54:49,250
কিংবা বলা যায়, আমরা।
671
00:54:51,000 --> 00:54:53,500
তোমার বন্ধু, ইয়েনেফার।
672
00:54:56,250 --> 00:54:59,370
বিঃদ্রঃ সিরির আরেটুজাকে ঠিক পছন্দ হয়নি।
673
00:55:00,620 --> 00:55:02,870
আরেকটা বাড়ির দিকে নজর দিয়েছি আমি।
674
00:55:04,450 --> 00:55:06,370
একটা স্কুইড ফার্মের একটা ডলহাউজ।
675
00:55:17,450 --> 00:55:18,660
প্রিয় বন্ধু...
676
00:55:21,790 --> 00:55:23,370
...তুমি জিজ্ঞেস করেছিলে যে আমি ভয়ে ...
677
00:55:24,700 --> 00:55:28,450
বেলেটিন ছেড়েছিলাম কি না।
678
00:55:30,620 --> 00:55:32,040
হয়তো তাই।,
679
00:55:34,660 --> 00:55:38,120
হয়তো সেটাই আমাকে এ মুহূর্তে প্রেরণা দিচ্ছে।
680
00:55:40,580 --> 00:55:43,370
এখন প্রথমবারের মতো,
681
00:55:45,040 --> 00:55:47,500
সত্যিকারের ভয় টের পাচ্ছি আমি।
682
00:55:50,410 --> 00:55:52,450
তোমার আর সিরির সাথে
কোনোদিন দেখা হবে না।
683
00:55:55,080 --> 00:55:57,410
এই মহাদেশের বেশিরভাগই অনিশ্চিত।
684
00:56:00,660 --> 00:56:04,910
আমরা যে বিপদ দেখেছি তা আরো
ভয়ানক ভবিষ্যতের আভাস দেয়।
685
00:56:20,410 --> 00:56:22,660
কিন্তু ইয়েন, প্লিজ জেনে রেখো,
686
00:56:23,620 --> 00:56:25,620
আমি আবার তোমাকে বিশ্বাস করতে শিখব।
687
00:56:28,330 --> 00:56:32,250
তোমার, সিরির আর আমার একসাথে থাকা দরকার।
688
00:56:34,790 --> 00:56:35,910
ইতি তোমার বন্ধু,
689
00:56:37,370 --> 00:56:38,370
গেরাল্ট।
690
00:56:40,370 --> 00:56:48,370
অনুবাদে - কুদরতে জাহান
691
00:56:49,370 --> 00:56:58,370
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।