1
00:00:38,742 --> 00:01:41,669
:.:.: The Haunting of Hill House :.:.:
Season 01 Episode 02
অনুবাদে: নূরুল্লাহ মাশহুর
2
00:00:10,802 --> 00:00:12,222
নেলি রেড রুমে।
3
00:00:13,842 --> 00:00:14,842
শার্ল।
4
00:00:19,182 --> 00:00:20,272
কী বললে?
5
00:01:44,182 --> 00:01:45,482
দাদু মারা গিয়েছে।
6
00:01:45,892 --> 00:01:47,272
আমি জানি দাদু মারা গিয়েছে।
7
00:01:48,102 --> 00:01:51,822
কিন্তু উনি এখনও রাতের বেলা আমার রুমে আসেন
আর আমার বিছানার ওপর বসেন,
8
00:01:51,902 --> 00:01:54,192
যদিও আব্বু আম্মু বলেছিল
উনি তা করবেন না।
9
00:01:55,402 --> 00:01:58,362
আর আমিও তাকে মানা করেছিলাম,
কিন্তু তবুও গতরাতে উনি সেখানে ছিলেন।
10
00:01:58,742 --> 00:02:00,122
আর গতরাত খুব খারাপ ছিল।
11
00:02:00,412 --> 00:02:01,622
তাকে অন্যরকম লাগছিল।
12
00:02:01,952 --> 00:02:03,242
উনার আঙুলগুলো ছিল রক্তবর্ণ,
13
00:02:03,542 --> 00:02:06,462
দাঁত ছিল না,
চুলও ছিল না।
14
00:02:07,122 --> 00:02:10,132
আমি তাকে আর দেখতে চাই না,
বিশেষ করে ওরকম অবস্থায়।
15
00:02:11,082 --> 00:02:13,302
তাই, আমি আগামীকাল তাকে দেখতে যাবো না,
16
00:02:13,382 --> 00:02:16,052
আর আমি তাকে 'ওপেন ক্যাসেল" এ দেখতে চাই না।
17
00:02:17,132 --> 00:02:18,472
ওপেন ক্যাস্কেট।
(খোলা কফিন)
18
00:02:19,722 --> 00:02:20,972
আমি বুঝতে পারছি, ম্যাক্স।
19
00:02:23,892 --> 00:02:26,272
ধারণা করছি তোমার বাবা-মা তোমাকে বলেছেন
20
00:02:26,352 --> 00:02:28,142
কেন তুমি এসব স্বপ্ন দেখছ।
21
00:02:28,232 --> 00:02:31,022
- এগুলো স্বপ্ন না।
- আর ধরে নিচ্ছি তুমি একটা বুদ্ধিমান ছেলে।
22
00:02:31,312 --> 00:02:33,152
তুমি খুব বুদ্ধিমান,
তুমি সম্ভবত জানো
23
00:02:33,232 --> 00:02:35,612
যে তোমার দাদু একটা পরচুলা পরতেন, তাই না?
24
00:02:36,192 --> 00:02:38,702
তুমি হয়তো তাকে কয়েকবার হাসপাতালে দেখেছ
25
00:02:38,822 --> 00:02:40,742
যখন উনি এটা পরে ছিলেন না।
26
00:02:40,822 --> 00:02:41,822
হুম।
27
00:02:41,912 --> 00:02:43,872
আর তুমি হয়তো এটাও জানতে
উনি আলগা দাঁত ব্যবহার করতেন।
28
00:02:43,952 --> 00:02:47,292
হয়তো একবার দুইবার তোমাকে হাসানোর জন্য
উনি সেগুলো খুলে দেখিয়েছিলেন।
29
00:02:48,332 --> 00:02:50,292
শুনতে অদ্ভুত মনে হলেও,
30
00:02:50,372 --> 00:02:52,332
এই খোলা কফিনের ব্যাপারটা হচ্ছে,
31
00:02:52,422 --> 00:02:58,092
এটা একটা বিশাল সুযোগ তোমার
মাথা থেকে তোমার দাদুর
32
00:02:58,172 --> 00:03:01,932
হাসপাতালে থাকাকালীন ছবি,
বা দাঁত, চুল ছাড়া দাদুর ছবি,
33
00:03:02,012 --> 00:03:04,602
বা তোমার কল্পনার
অন্য কোনো ছবিকে মুছে ফেলার...
34
00:03:05,012 --> 00:03:10,232
আর সেসবের বদলে
সুন্দর একটা ছবিকে স্থান দেওয়ার।
35
00:03:10,442 --> 00:03:12,192
- সুন্দর ছবি?
- ঠিক তাই।
36
00:03:12,272 --> 00:03:17,032
কফিনে রাখার আগে,
আমি ওনাকে সাজগোজ করাবো।
37
00:03:17,282 --> 00:03:18,442
এটাই আমার কাজ।
38
00:03:20,112 --> 00:03:21,112
কীভাবে?
39
00:03:23,742 --> 00:03:27,162
প্রথমে, আমরা উনাকে গোসল করাবো...
40
00:03:27,242 --> 00:03:29,372
নিশ্চিত করব উনি যাতে পরিষ্কার এবং কোমল হন।
41
00:03:31,412 --> 00:03:34,582
তারপর আমরা বিশেষ কিছু কেমিক্যালস প্রয়োগ
করব যাতে উনি আজীবন পরিপাটি থাকেন।
42
00:03:35,172 --> 00:03:38,712
তারপর... আমরা উনাকে
উনার পছন্দের কাপড় পরাবো।
43
00:03:39,512 --> 00:03:41,682
আর সবশেষে, আমি...
44
00:03:41,842 --> 00:03:43,762
বিশেষ কিছু যত্ন নিবো
45
00:03:43,842 --> 00:03:46,562
যাতে তাকে একদম সেরকম দেখায়
যেরকম দেখানোর কথা।
46
00:03:47,182 --> 00:03:51,562
তাই, আমার কাজ শেষে...
তাকে ঠিক সেরকম দেখাবে যেরকম সবসময় দেখাত,
47
00:03:51,642 --> 00:03:53,062
যেরকম তুমি তাকে মনে রেখেছ।
48
00:03:54,022 --> 00:03:55,732
ঠিক যেরকম তার থাকার কথা।
49
00:04:07,782 --> 00:04:09,622
- এটা কি হিল হাউজ?
- না।
50
00:04:10,252 --> 00:04:11,252
এসো, দেখে যাও।
51
00:04:15,042 --> 00:04:17,842
এটা... আমাদের ফরেভার হাউজ।
(আজীবনের বাড়ি)
52
00:04:18,922 --> 00:04:20,132
তুমি এটা বানিয়েছ?
53
00:04:20,462 --> 00:04:21,552
আমি এটা ডিজাইন করেছি, হ্যাঁ।
54
00:04:21,802 --> 00:04:23,882
- আমি ডিজাইন করি আর...
- বাবা সেগুলো বানায়।
55
00:04:24,262 --> 00:04:26,762
এটা দেখে স্রেফ অনেকগুলো রেখা মনে হচ্ছে।
56
00:04:27,392 --> 00:04:28,932
হুম, সত্যি।
57
00:04:29,972 --> 00:04:31,312
কিন্তু আমি যখন এটার দিকে তাকাই...
58
00:04:31,772 --> 00:04:34,772
দেখি একটা পরিবার
ডাইনিং টেবিলের দিকে দৌড়াচ্ছে...
59
00:04:35,232 --> 00:04:36,862
তিন দিক থেকেই।
60
00:04:37,902 --> 00:04:40,402
এই ডাইনিং রুমটা এই ঘরের কেন্দ্র।
61
00:04:40,982 --> 00:04:42,782
সবকিছু ভেতরে যায় আর বের হয়, দেখলে?
62
00:04:43,072 --> 00:04:45,662
প্রতিটা বাড়ির একটা কেন্দ্র দরকার হয়,
আর এটা আমাদের বাড়ির কেন্দ্র,
63
00:04:45,742 --> 00:04:48,032
কারণ এখানেই আমরা একসাথে
সবচেয়ে বেশি সময় কাটাই।
64
00:04:48,492 --> 00:04:50,792
একটা বাড়ি হচ্ছে
একটা মানুষের দেহের মতো।
65
00:04:51,162 --> 00:04:53,122
দেওয়ালগুলো হচ্ছে হাড়ের মতো...
66
00:04:53,662 --> 00:04:56,582
পাইপগুলো শিরা,
এটার শ্বাস নেওয়ার দরকার হয়,
67
00:04:56,672 --> 00:04:58,462
এটার আলো বাতাসের দরকার হয়,
68
00:04:58,842 --> 00:05:02,422
আর এসব কিছু মিলে আমাদেরকে ঘরের ভেতর
নিরাপদ এবং সুস্থ রাখতে একসাথে কাজ করে।
69
00:05:03,762 --> 00:05:05,432
আমি তো এসব কিছু দেখতে পাচ্ছি না।
70
00:05:05,632 --> 00:05:06,972
কোনো ব্যাপার না।
71
00:05:07,052 --> 00:05:10,472
ছোট বেলায়, তোমরা শিখবে
কীভাবে অদৃশ্য জিনিস দেখতে হয়।
72
00:05:10,812 --> 00:05:13,482
আর যখন বড় হবে, তখন
শিখবে কীভাবে সেগুলো বাস্তবে পরিণত করতে হয়।
73
00:05:13,682 --> 00:05:14,682
আমার রুম কোনটা?
74
00:05:15,482 --> 00:05:17,692
উম্ম। ঠিক এখানে।
75
00:05:18,522 --> 00:05:21,072
তবে দোতলায়,
এটা নিচতলা।
76
00:05:21,152 --> 00:05:23,192
যখন আমরা এই ঘরটা মেরামত করা শেষ করব আর...
77
00:05:23,282 --> 00:05:24,862
অনেক টাকায় বিক্রি করব।
78
00:05:26,032 --> 00:05:27,992
সবই তোমার মনে থাকে। হ্যাঁ।
79
00:05:28,162 --> 00:05:30,412
তারপর আমরা ফরেভার হাউজ বানানো শুরু করব,
80
00:05:30,492 --> 00:05:31,832
আর আমাদের সেই বাড়ি কখনও ছাড়তে হবে না,
81
00:05:31,912 --> 00:05:32,912
কখনও না।
82
00:05:35,212 --> 00:05:38,082
শার্লি। শার্লি।
83
00:05:39,002 --> 00:05:39,922
কোথায় গিয়েছিলে তুমি?
84
00:05:40,002 --> 00:05:42,172
নেলি, তোমাকে বলেছি,
আমার এখন চা-চক্রের বয়স নেই।
[বাচ্চাদের মিছেমিছি রান্নাবান্নার খেলা]
85
00:05:42,252 --> 00:05:44,842
মা, তুমি আমার সাথে চা-চক্র করবে প্লিজ?
86
00:05:45,422 --> 00:05:47,182
সবাই শুধু না করে।
87
00:05:47,342 --> 00:05:49,802
সোনামণি, আমি তোমার সাথে চা-চক্র করতাম,
88
00:05:49,932 --> 00:05:51,932
কিন্তু আমাকে যে কাজটা শেষ করতে হবে।
89
00:05:55,022 --> 00:05:58,142
- তার চেয়ে বরং চলো আমরা বাইরে গিয়ে খেলি?
- যাওয়া যায়।
90
00:05:58,522 --> 00:06:00,272
বাইরে গিয়ে চা-চক্র করলে কেমন হয়?
91
00:06:00,362 --> 00:06:01,722
তোমরা চাইলে ডিনারের
আগ পর্যন্ত বাইরে খেলতে পারো,
92
00:06:01,772 --> 00:06:04,782
- তবে আমি যখন বারান্দার লাইট দুইবার জ্বালাবো...
- ঘরে ফিরে আসতে হবে।
93
00:06:05,282 --> 00:06:07,822
এটাই নিয়ম।
নেলি, তোমার মুখে বলো তো শুনি।
94
00:06:08,152 --> 00:06:10,282
বারান্দার লাইট জ্বলা মানে
ঘরে ফিরতে হবে।
95
00:06:10,622 --> 00:06:11,952
ওকে। যাও মজা করো।
96
00:06:18,582 --> 00:06:22,502
তুমি কি জানো
রাজা-বাদশাহরা চা-চক্র করত?
97
00:06:23,002 --> 00:06:25,592
এটা শুনতে বাচ্চাদের ব্যাপার বলে মনে হয়,
কিন্তু আসলে তা না।
98
00:06:26,052 --> 00:06:29,342
এটা খুব পরিণত আর আ-স্তবধর্মী ব্যাপার।
99
00:06:29,432 --> 00:06:30,842
"বাস্তবধর্মী।"
100
00:06:31,222 --> 00:06:32,262
থিওকে জিজ্ঞাসা করো।
101
00:06:32,602 --> 00:06:34,222
ও হয়তো তোমার সাথে চা-চক্র করবে।
102
00:06:34,312 --> 00:06:36,272
থিও!
103
00:06:38,642 --> 00:06:40,902
আমার সাথে চা চক্র করবে?
প্লিজ?
104
00:06:40,982 --> 00:06:42,612
- না।
- কেন?
105
00:06:55,412 --> 00:06:57,332
- তুমি ঠিক আছো, লুক?
- আ-হাহ।
106
00:06:57,502 --> 00:06:59,832
নিয়ম ভুলে যেও না।
বাতি জ্বললে...
107
00:07:00,082 --> 00:07:01,332
ঘরে ফিরতে হবে।
108
00:07:15,722 --> 00:07:18,272
আপনার উপদেশের জন্য ধন্যবাদ।
মানে, আমি...
109
00:07:18,352 --> 00:07:20,732
জানি আপনি অনেক লম্বা সময়
ধরে এই বাড়িতে কাজ করছেন।
110
00:07:25,732 --> 00:07:27,732
- কাছাকাছি থেকো।
- আচ্ছা।
111
00:07:29,112 --> 00:07:31,992
ওহ। আহ, আরেকটা প্রশ্ন।
112
00:07:32,492 --> 00:07:34,572
আপনার কাছে যে মাস্টার কী ছিল
সেটা কাজ করেনি।
113
00:07:34,912 --> 00:07:38,122
ওপরতলার ওই লাল দরজাটার
ব্যাপারে আপনার কিছু জানা আছে?
114
00:07:38,542 --> 00:07:41,662
আম... না।
ওটার ব্যাপারে কিছু জানা নেই।
115
00:08:51,862 --> 00:08:53,652
ওহ।
116
00:08:54,452 --> 00:08:55,452
হাই।
117
00:08:57,032 --> 00:08:58,072
তোমাদের মা কোথায়?
118
00:08:59,582 --> 00:09:00,582
হেই।
119
00:09:01,542 --> 00:09:03,162
হেই, তোমরা এখানে আসলে কীভাবে, হাহ?
120
00:09:04,042 --> 00:09:05,212
তোমাদের মা বিড়াল কোথায়?
121
00:09:06,002 --> 00:09:08,922
বেশি দূরে হয়তো যায়নি।
ওর তো তোমাদেরকে খাওয়াতে হবে।
122
00:09:10,502 --> 00:09:13,512
এত্ত কিউট পিচ্চি তোমরা।
123
00:09:38,822 --> 00:09:40,412
বেশ, দেখুন।
124
00:09:41,622 --> 00:09:43,082
আপনার মনে হয়
এটা খালি?
125
00:09:43,162 --> 00:09:45,332
থাকলে দেখে থাকতাম।
সম্ভবত মৃত।
126
00:09:45,412 --> 00:09:47,372
এদিকে এসো, শার্লি, এটা দেখে যাও।
127
00:09:49,832 --> 00:09:51,712
কোনো সমস্যা নেই।
128
00:09:55,512 --> 00:09:56,672
এটা একটা ভীমরুলের চাক।
129
00:09:58,132 --> 00:10:00,762
- হয়তো পুরনো।
- আহ, বেশ পুরনো।
130
00:10:01,182 --> 00:10:04,142
ওরা মাঝে মাঝে জিনিসপত্রের
আশেপাশে চাক বানায়।
131
00:10:04,352 --> 00:10:06,482
একবার একটা উইন্ড চাইমের পাশেও
ওদের চাক বানাতে দেখেছি।
132
00:10:06,562 --> 00:10:07,812
দেখতে দারুণ লাগছিল।
133
00:10:09,232 --> 00:10:10,562
আহ, এইতো।
134
00:10:12,152 --> 00:10:14,112
এরকম আগে দেখিনি যদিও।
135
00:10:15,572 --> 00:10:17,282
ভয় পাওয়ার জন্য তোমাকে দোষ দিচ্ছি না।
136
00:10:17,742 --> 00:10:20,452
এই যে।
এটার চারপাশে বানিয়েছে।
137
00:10:20,822 --> 00:10:21,822
জানো এটা কী?
138
00:10:22,532 --> 00:10:24,042
- মাস্ক?
- ইয়াপ।
139
00:10:24,122 --> 00:10:25,162
হ্যালোইন মাস্ক।
140
00:10:25,622 --> 00:10:28,792
- বেশ পুরনো।
- দেখলে? ভয়ের কিছু নেই।
141
00:10:29,922 --> 00:10:31,582
তোমার কপাল ভালো ভীমরুলগুলো
অনেক আগেই চলে গেছে।
142
00:10:31,672 --> 00:10:33,842
নাহয় সত্যিই ভয় পাওয়ার কারণ হতো।
143
00:10:36,592 --> 00:10:38,472
এই পিচ্চি বিড়ালছানাদের মা নেই।
144
00:10:39,302 --> 00:10:42,012
তুমি সেটা জানো না।
সে হয়তো বাইরে কোথাও গেছে।
145
00:10:42,432 --> 00:10:43,762
ওদেরকে এভাবে
ছেড়ে যাওয়াটা বেমানান।
146
00:10:44,562 --> 00:10:48,102
- বিশেষত এই সন্ধ্যার কাছাকাছি সময়ে।
- আমরা ওদের এভাবে ফেলে রেখে যেতে পারি না।
147
00:10:48,852 --> 00:10:49,852
কুকুর আছে।
148
00:10:50,692 --> 00:10:52,522
- কুকুর?
- জানি না, শার্ল।
149
00:10:52,612 --> 00:10:53,612
প্লিজ।
150
00:10:53,942 --> 00:10:57,942
মি. ডাডলি, আপনি কখনও কুকুরগুলোকে দেখেছেন?
আপনার কি মনে হয় ওরা বিড়ালের বাচ্চার ক্ষতি করতে পারে?
151
00:10:58,442 --> 00:11:00,822
- বাড়ির আশেপাশে কোনো কুকুর নেই।
- অবশ্যই আছে।
152
00:11:00,912 --> 00:11:02,508
বাচ্চারা রাতে ওদের ডাক শুনতে পায়।
153
00:11:02,532 --> 00:11:04,532
এখানে আসার পর প্রতিরাতেই শুনতে পায়।
154
00:11:04,622 --> 00:11:05,622
বলতে পারি না।
155
00:11:05,832 --> 00:11:08,622
আমি আর আমার মিসেস,
অন্ধকার নামার পর এই বাড়িতে থাকি না।
156
00:11:09,252 --> 00:11:10,252
কিন্তু...
157
00:11:10,922 --> 00:11:11,922
না।
158
00:11:12,382 --> 00:11:13,842
আমি কখনও কুকুর দেখিনি।
159
00:11:14,132 --> 00:11:15,302
প্লিজ, বাবা?
160
00:11:15,752 --> 00:11:16,752
প্লিজ?
161
00:11:19,472 --> 00:11:22,342
কাম অন, মা।
বলেছিলাম আমি ডেয়ারডেভিল সাজতে চাই।
162
00:11:22,432 --> 00:11:25,222
এ কারণেই তোমার জন্য এটা এনেছি, যাতে
তুমি নিজের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারো।
163
00:11:25,312 --> 00:11:28,272
আমি সাজিয়ে নিতে চাই না।
আমি স্রেফ ডেয়ারডেভিল হতে চাই।
164
00:11:28,352 --> 00:11:29,992
অন্য বাচ্চাদের মতো শুধু দোকান থেকে না কিনে
165
00:11:30,022 --> 00:11:31,892
নিজে কিছু বানালে বেশি আনন্দ পাবে।
166
00:11:31,982 --> 00:11:34,312
মা, তুমি আমাকে পাগল করে দিচ্ছ।
167
00:11:34,812 --> 00:11:35,812
পাগল করে দিচ্ছ, মা।
168
00:11:35,862 --> 00:11:39,072
তুমি এটাকে তোমার
ডেভিল ম্যানের মতো সাজিয়ে নিতে পারো না?
169
00:11:39,152 --> 00:11:41,362
- ডেভিল ম্যান।
- না... কী যেন?
170
00:11:41,452 --> 00:11:43,452
নিজে বানালে সেটার মজা অনেক বেশি।
171
00:11:43,532 --> 00:11:44,452
হেই, গাইজ।
172
00:11:44,532 --> 00:11:46,122
হ্যালোইন প্রায় এসে গেছে।
173
00:11:46,202 --> 00:11:48,162
আমরা শুধু অস্টিনের পার্টিতে পরার
মতো একটা কস্টিউম চাই,
174
00:11:48,242 --> 00:11:49,872
কোনো ক্র্যাফট প্রজেক্ট না।
175
00:11:49,952 --> 00:11:50,792
চেষ্টা করে দেখো।
176
00:11:50,872 --> 00:11:53,252
অস্টিন বলেছে
আমাদের মাস্ক যদি দেখতে সুন্দর না হয়
177
00:11:53,332 --> 00:11:54,542
ভূতেরা আমাদের চিনে ফেলবে
178
00:11:54,632 --> 00:11:56,382
- আর আমাদের পিছু নেবে।
- জেয়ডেন।
179
00:11:56,462 --> 00:11:58,462
ভূত বলতে কিছু নেই
আর তুমি জানো সেটা।
180
00:11:58,552 --> 00:12:00,342
ওপরতলায় যাও।
আমরা এখানে কাজ করছি।
181
00:12:00,972 --> 00:12:03,012
সাবধানে...
182
00:12:04,182 --> 00:12:05,892
ফরেভার হাউজ।
183
00:12:05,972 --> 00:12:06,972
তো সব ভালোভাবেই হলো।
184
00:12:07,602 --> 00:12:08,642
জাদুর মতো।
185
00:12:10,222 --> 00:12:12,602
- টাইসন কেমন আছে?
- ও চিন্তিত।
186
00:12:12,812 --> 00:12:14,852
আমরা সব হিসাব কয়েকবার মিলিয়ে দেখলাম...
187
00:12:14,942 --> 00:12:17,482
- আমরা লাভ করছি তো?
- হ্যাঁ, কিন্তু যৎসামান্য।
188
00:12:17,572 --> 00:12:20,112
আর টাইসন গত কোয়ার্টারের
মতো কথাই বলছে আবারও।
189
00:12:20,612 --> 00:12:23,612
- আমরা লাভ করছি।
- আমাদের আরও ভালো করতে হবে।
190
00:12:24,362 --> 00:12:27,282
যার অর্থ তুমি চাইলেই এভাবে
যখন মন চাইবে ডিসকাউন্ট দিতে পারবে না।
191
00:12:27,372 --> 00:12:29,542
- কেভিন।
- আমি দুঃখিত, তুমি শেষকৃত্য সামলাবে,
192
00:12:29,622 --> 00:12:32,622
- আমি হিসাবপত্র সামলাব। এটাই কথা ছিল।
- আমরা বেশ ভালো ব্যবসা করছি
193
00:12:32,712 --> 00:12:35,082
তাই আমরা অভাবগ্রস্ত পরিবারগুলোকে
কিছুটা ছাড় দিতেই পারি।
194
00:12:35,172 --> 00:12:37,092
এটা ছাড় না, শার্ল, এটা চ্যারিটি।
195
00:12:37,632 --> 00:12:41,462
তুমি কেনা দামে জিনিস দিয়ে দিচ্ছ,
তারও কম দামে।
196
00:12:41,552 --> 00:12:43,552
- শুধু স্পেশাল কেসে।
- অর্ধেকের বেশি।
197
00:12:43,632 --> 00:12:44,632
অসম্ভব।
198
00:12:44,682 --> 00:12:47,972
গত কোয়ার্টারে আমাদের অর্ধেকের বেশি
কাজ ছিল স্পেশাল কেস।
199
00:12:48,052 --> 00:12:50,852
অর্ধেকের বেশি কাজ যদি এরকম হয়,
সেটা আর স্পেশাল না, এটাই নরমাল।
200
00:12:51,602 --> 00:12:53,432
আমার কাছে এখানে পুরো হিসাব আছে।
দেখাচ্ছি তোমাকে।
201
00:12:53,522 --> 00:12:56,522
- কী যা তা বলছ, "অর্ধেকের বেশি।"
- এই যে, দেখাচ্ছি তোমাকে।
202
00:12:57,482 --> 00:12:58,482
হ্যালো।
203
00:12:59,072 --> 00:13:00,482
আহ, এই তো এখানে।
204
00:13:00,572 --> 00:13:02,492
- দুঃখিত, কড়া নাড়ার শব্দ শুনতে পাইনি।
- সমস্যা নেই।
205
00:13:03,652 --> 00:13:06,202
শুধু এগুলো রেখে যেতে চেয়েছিলাম,
যেমনটা আমাদের আলোচনা হয়েছিল।
206
00:13:06,282 --> 00:13:09,452
এখানে কিছু জুয়েলারি আছে,
মায়ের কিছু ছবি আছে, যেমনটা চেয়েছিলেন।
207
00:13:09,912 --> 00:13:13,042
বেছে নিতে পারিনি
তাই কয়েকটা দিয়ে দিয়েছি।
208
00:13:19,132 --> 00:13:20,752
কষ্ট করে দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।
209
00:13:20,842 --> 00:13:22,712
বেশ উপকার হলো।
210
00:13:25,092 --> 00:13:26,882
ম্যাক্স কালকের ব্যাপারে
আগের চেয়ে ভালো অনুভব করছে?
211
00:13:27,342 --> 00:13:28,342
কিছুটা।
212
00:13:28,392 --> 00:13:29,852
আপনার স্ত্রী অবশ্যই সাহায্য করেছে,
213
00:13:29,932 --> 00:13:31,472
কিন্তু সে এখনও নার্ভাস।
214
00:13:31,562 --> 00:13:32,602
বুঝতেই পারছি।
215
00:13:55,582 --> 00:13:57,172
নেল এর সাথে কথা হয়েছে?
216
00:13:58,502 --> 00:14:02,752
না, তবে স্টিভ লুকের ব্যাপারে খোঁজ নিয়েছে।
সে রিহ্যাবে ভালো আছে।
217
00:14:02,842 --> 00:14:03,842
আহ।
218
00:14:03,922 --> 00:14:06,672
- এই নিয়ে কতবার?
- জানি না। হিসাব হারিয়ে ফেলেছি।
219
00:14:07,682 --> 00:14:09,552
এগুলো নিচতলায় রেখে আসব?
220
00:14:10,142 --> 00:14:11,352
হ্যাঁ, প্লিজ।
221
00:14:11,602 --> 00:14:14,062
নিচতলায় যেতে আমার একদম ভালো লাগে না।
222
00:14:20,402 --> 00:14:23,022
- ফোনে আপনি বলেছিলেন তার বীমা আছে।
- ঠিক।
223
00:14:23,572 --> 00:14:25,692
আমরা এরকমই ভেবেছিলাম।
সে আমাদের তাই বলেছিল।
224
00:14:26,442 --> 00:14:29,992
- আজ সকালে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম...
- এটা কয়েক মাস আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
225
00:14:30,072 --> 00:14:31,548
- সে আর...
- সে আমাদের জানায়নি।
226
00:14:31,572 --> 00:14:34,202
সবসময়ই হয়, বিশেষ করে প্রথমবার যারা করছে।
227
00:14:34,492 --> 00:14:37,372
আমরা তবুও এটা করতে পারব।
আমরা খরচ ভাগ করে নেবো।
228
00:14:37,462 --> 00:14:38,662
তার এখানে থাকতে হবে।
229
00:14:39,212 --> 00:14:40,212
কোনো সমস্যা নেই।
230
00:14:40,292 --> 00:14:43,042
বীমা ছাড়া,
মাসে খরচ পড়বে ৬,০০০$,
231
00:14:43,132 --> 00:14:45,762
আর আমরা চার থেকে ছয় মাসের
কমিটমেন্ট এর পরামর্শ দেই।
232
00:14:47,012 --> 00:14:50,302
- দুঃখিত, আপনি কি বললেন ৬,০০০$?
- প্রতি মাসে।
233
00:14:50,892 --> 00:14:51,892
ঠিক তাই।
234
00:14:55,602 --> 00:14:58,982
আর অবশ্যই যদি তার বীমা করা থাকত...
235
00:15:00,022 --> 00:15:02,062
তাহলে ফোনে যে পরিমাণ বলেছিলাম
তার আশেপাশেই খরচ পড়ত।
236
00:15:02,152 --> 00:15:05,902
হ্যাঁ... কিন্তু তার বীমার
যেহেতু মেয়াদ শেষ...
237
00:15:08,572 --> 00:15:09,572
জানি।
238
00:15:11,452 --> 00:15:13,452
প্রথম মাস নিশ্চিত,
239
00:15:13,532 --> 00:15:16,162
আর দুই সপ্তাহের মধ্যে আমি ফিরে আসব...
240
00:15:16,542 --> 00:15:19,212
আরও কিছু টাকা নিয়ে, যদি যোগাড় করতে পারি।
241
00:15:19,502 --> 00:15:21,962
বেশ তো।
আমরা দেখতে পারি প্রথম মাস কেমন যায়।
242
00:15:26,422 --> 00:15:27,802
আমি দুঃখিত, শার্ল। আমি...
243
00:15:27,882 --> 00:15:29,302
- সমস্যা নেই।
- আমি এখনও...
244
00:15:29,382 --> 00:15:31,632
যখন বিখ্যাত লেখক হয়ে যাবে
তখন ফেরত দিয়ে দিতে পারবে।
245
00:15:31,762 --> 00:15:34,052
ততদিন হয়তো অপেক্ষা করতে চাইবে না।
246
00:15:34,682 --> 00:15:36,932
ঐতিহাসিক কল্পকাহিনী এখন চলে না।
247
00:15:40,942 --> 00:15:43,652
- তুমি প্রস্তুত।
- হুম।
248
00:15:44,902 --> 00:15:46,612
- আমাকে কী, আহ...
- আমরা প্রস্তুত।
249
00:15:47,022 --> 00:15:48,442
আমাকে একটা UA করতে হবে।
250
00:15:49,612 --> 00:15:50,612
কী?
251
00:15:50,952 --> 00:15:52,072
ইউরিন অ্যানালাইসিস।
252
00:15:52,412 --> 00:15:53,572
প্রথমবার, হাহ?
253
00:15:53,662 --> 00:15:56,452
জানো ওদের ঘোড়ার পিঠে চড়ার ব্যবস্থা আছে?
ওদের ঘোড়ার পিঠে চড়ার ব্যবস্থা আছে।
254
00:15:57,412 --> 00:15:58,582
UA, আচ্ছা।
255
00:15:59,122 --> 00:16:00,452
এখনও যদি...
256
00:16:00,662 --> 00:16:02,162
তুমি নেশামুক্ত না
হয়ে থাকলেও সমস্যা নেই।
257
00:16:02,502 --> 00:16:04,212
আমাদের শুধু জানতে হবে কতটা নেশাগ্রস্ত।
258
00:16:05,842 --> 00:16:06,842
আচ্ছা।
259
00:16:10,382 --> 00:16:12,172
আহ, ধ্যাত। আমাকে শুভকামনা জানাও।
260
00:16:21,142 --> 00:16:23,232
আমরা তোমাকে খুব ভালোবাসি।
261
00:16:27,732 --> 00:16:28,862
তুমি পারবে এটা।
262
00:16:29,982 --> 00:16:30,982
ধন্যবাদ।
263
00:16:34,912 --> 00:16:36,162
তোমার যা কিছু দরকার হবে।
264
00:16:41,622 --> 00:16:42,622
তুমি পারবে।
265
00:16:43,412 --> 00:16:44,412
হুম।
266
00:16:48,212 --> 00:16:49,212
ওদের ঘোড়া আছে।
267
00:16:56,012 --> 00:16:57,012
ও পারবে।
268
00:16:57,762 --> 00:16:59,062
ও পারবে এটা।
269
00:17:10,522 --> 00:17:12,822
কেভিন হ্যারিস
270
00:17:20,952 --> 00:17:22,832
ক্যাপ্টেন "লেম" মাস্কটা
আমার বেশ ভালোই লেগেছে।
271
00:17:23,202 --> 00:17:24,212
চাইলে পরতে পারো।
272
00:17:25,712 --> 00:17:27,962
- এগুলো কোথা থেকে কিনেছ, অ্যালি?
- মল থেকে।
273
00:17:28,582 --> 00:17:31,882
একেবারে হাতে পায়ে ধরেছে।
ও আন্ট থিওর মতো সুন্দরী হতে চায়।
274
00:17:31,962 --> 00:17:33,212
মোটেও এরকম করিনি!
275
00:17:34,092 --> 00:17:36,092
না, কপির টুকরাগুলো শেষ করে উঠবে।
276
00:17:36,182 --> 00:17:37,802
আজ তুমি একদম ক্ষেপে আছো, মা।
277
00:17:37,892 --> 00:17:39,302
সাবধান, ক্যাপ্টেন লেম।
278
00:17:39,392 --> 00:17:40,852
তোমরা দুজনই।
এগুলো সুস্বাদু।
279
00:17:40,932 --> 00:17:42,562
বিড়ালের হিশুর মতো গন্ধ এগুলোর।
280
00:17:43,062 --> 00:17:44,812
- জেয়ডেন।
- বুঝে শুনে কথা বলো।
281
00:17:45,312 --> 00:17:47,602
যদি "ক্যাপ্টেন ধরাশায়ী"
হিসেবে হ্যালোইন কাটাতে না চাও।
282
00:17:47,692 --> 00:17:48,692
বেশ।
283
00:17:51,612 --> 00:17:53,282
জানি না, ব্যাপারটা অদ্ভুত।
284
00:17:53,612 --> 00:17:56,402
একক একাউন্ট, চেকবুকে ওর নাম।
285
00:17:56,532 --> 00:17:58,282
- তো?
- তো, আমাদের শুধু যৌথ একাউন্ট আছে।
286
00:17:58,362 --> 00:17:59,702
ওই একাউন্টের ব্যাপারে আমি জানি না।
287
00:17:59,782 --> 00:18:01,282
এটা ওর ব্রিফকেসে ছিল।
288
00:18:01,412 --> 00:18:04,502
- তুমি ওর ব্রিফকেস চেক করছ?
- হিসাবপত্রের কাগজগুলো দেখছিলাম, ওরকম কিছু না...
289
00:18:04,622 --> 00:18:06,462
এটা ওখানে ছিল।
290
00:18:07,042 --> 00:18:08,042
দেখে অবাক হয়েছি।
291
00:18:08,872 --> 00:18:09,872
ওকে জিজ্ঞাসা করো।
292
00:18:10,332 --> 00:18:12,632
- আমি নিশ্চিত এটা কিছুই না।
- আমি চাই না আমাকে এমন মনে হোক...
293
00:18:12,712 --> 00:18:15,212
জানি না। হয়তো এটা কিছুই না।
স্রেফ...
294
00:18:15,302 --> 00:18:16,762
অদ্ভুত।
295
00:18:17,012 --> 00:18:20,182
বেশ, সর্বোচ্চটা কল্পনা করে নাও।
296
00:18:20,262 --> 00:18:21,392
এটা প্রথম পদক্ষেপ।
297
00:18:21,472 --> 00:18:24,392
সম্ভাব্য সবচেয়ে খারাপ ব্যাপারটা কল্পনা করে নাও,
ধরে নাও এটা সত্যি, এরপর সেখান থেকে শুরু করো।
298
00:18:24,472 --> 00:18:26,432
আমি কি ডেজার্ট এ কুকি আর দুধ পেতে পারি?
299
00:18:27,522 --> 00:18:29,062
পুরো খাবার খেয়েছ?
300
00:18:29,312 --> 00:18:30,312
হ্যাঁ।
301
00:18:44,082 --> 00:18:46,502
ওরা পাঁচজন ঠিক আমাদের পাঁচজনের মতো।
302
00:18:46,832 --> 00:18:47,832
এটা আমি।
303
00:18:49,122 --> 00:18:50,122
এভাবে।
304
00:18:50,832 --> 00:18:54,592
ভরে নিবে আর
ছোট্ট এক ফোঁটা ওদের নাকে ফেলবে,
305
00:18:54,712 --> 00:18:58,052
কারণ ওদের চোখ এখনও ফোটেনি
আর ওদের এটা বুঝতে হবে।
306
00:18:59,632 --> 00:19:00,632
দেখলে?
307
00:19:01,842 --> 00:19:03,472
আর যখন ওরা মুখ খুলবে...
308
00:19:05,012 --> 00:19:06,012
বাহ।
309
00:19:07,562 --> 00:19:08,772
তুমি চেষ্টা করে দেখবে?
310
00:19:16,362 --> 00:19:18,942
কী?
311
00:19:23,072 --> 00:19:24,832
- হাহ?
- কী চাও তুমি?
312
00:19:24,992 --> 00:19:27,872
- আমি কিছু চাই না...
- দেওয়ালে আঘাত করছ কেন?
313
00:19:28,202 --> 00:19:30,332
- আমি করছি না।
- তুমি করছ।
314
00:19:30,832 --> 00:19:31,922
আর আমার নাম ধরে ডাকছ।
315
00:19:32,632 --> 00:19:33,632
কী চাও তুমি?
316
00:19:38,922 --> 00:19:40,012
কুকুরগুলো আবার এসেছে।
317
00:19:41,012 --> 00:19:43,552
তুমি দেওয়ালে শব্দ করছ
ওই ফালতু কুকুরগুলোর ব্যাপারে বলার জন্য?
318
00:19:46,012 --> 00:19:47,772
এটা কী ছিল?
319
00:19:50,482 --> 00:19:51,482
এটা কী ছিল?
320
00:19:53,732 --> 00:19:54,732
শার্লি...
321
00:19:59,362 --> 00:20:00,492
কী এটা?
322
00:20:02,112 --> 00:20:03,282
323
00:20:29,432 --> 00:20:30,432
বাঁচাও!
324
00:20:40,612 --> 00:20:43,612
হেই।
হেই, চিৎকার করছ কেন?
325
00:20:44,072 --> 00:20:45,512
- শুনলে ওটা?
- ওটা কী ছিল?
326
00:20:45,572 --> 00:20:46,452
কোনটা কী ছিল?
327
00:20:46,532 --> 00:20:49,202
পুরো দেওয়াল জুড়ে বিকট শব্দ হচ্ছিল।
328
00:20:49,292 --> 00:20:50,832
আমি শুনতে পাইনি। আমি তো...
329
00:20:50,912 --> 00:20:53,622
এত জোরে জোরে শব্দ হচ্ছিল!
কীভাবে না শুনে থাকতে পারো?
330
00:20:54,422 --> 00:20:55,422
আমি তোমাদের কথা বিশ্বাস করি।
331
00:20:57,002 --> 00:20:58,212
আমি তোমাদেরকে বিশ্বাস করি।
332
00:20:58,792 --> 00:21:00,132
আমি জানি। জানি।
333
00:21:01,802 --> 00:21:05,052
শোনো, এখানে ভয়ের কিছু নেই...
334
00:21:06,762 --> 00:21:07,892
পাইপগুলো।
335
00:21:08,602 --> 00:21:10,642
গরম পানির পাইপগুলো, বেশ পুরনো।
336
00:21:11,312 --> 00:21:13,602
এগুলো দেওয়ালে
ধাক্কা দিতে বা শব্দ করতে পারে।
337
00:21:14,812 --> 00:21:15,812
বাজি ধরে বলতে পারি এটাই হয়েছে।
338
00:21:17,562 --> 00:21:18,562
দেখো।
339
00:21:19,652 --> 00:21:21,192
এখন চলে গেছে, তাই না?
340
00:21:23,742 --> 00:21:25,282
এটা...
341
00:21:27,702 --> 00:21:30,622
স্রেফ পাইপ।
342
00:21:34,162 --> 00:21:35,792
জিসাস।
343
00:21:38,672 --> 00:21:39,672
স্টিভ।
344
00:21:40,092 --> 00:21:41,092
এটা...
345
00:21:41,302 --> 00:21:42,302
এটা নেল।
346
00:21:43,012 --> 00:21:44,632
এখন মধ্যরাত।
347
00:21:44,722 --> 00:21:45,722
ও মারা গিয়েছে।
348
00:21:47,722 --> 00:21:48,722
কী যা তা বলছ!
349
00:21:49,142 --> 00:21:50,432
ও মারা গেছে, শার্ল।
350
00:21:52,432 --> 00:21:53,602
আমার অবস্থা তেমন...
351
00:21:54,602 --> 00:21:55,602
ভালো না।
352
00:21:59,612 --> 00:22:01,732
কী? কী বলতে চাইছ?
353
00:22:04,072 --> 00:22:05,492
ও আত্মহত্যা করেছে।
354
00:22:09,372 --> 00:22:12,332
খুব অদ্ভুত ব্যাপার।
আজ রাতে বাসায় ফিরলাম...
355
00:22:15,832 --> 00:22:17,462
আর আমি আমার লিভিং রুমে দাঁড়িয়ে ছিলাম...
356
00:22:19,122 --> 00:22:20,122
আর...
357
00:22:20,672 --> 00:22:21,712
আর ও...
358
00:22:21,842 --> 00:22:24,632
আচ্ছা, তুমি ভুল করছ।
কেউ...
359
00:22:25,302 --> 00:22:26,512
ওরা ভুল করছে।
360
00:22:27,552 --> 00:22:29,682
মানে, ও কেবলই...
361
00:22:30,762 --> 00:22:33,102
আম... তোমাকে এটা কে বলেছে?
362
00:22:34,602 --> 00:22:36,982
- বাবা কল করেছিল।
- উনি ভুল বকছেন।
363
00:22:38,062 --> 00:22:40,772
আত্মহত্যা করার আগে সর্বশেষ
ব্যক্তি হিসেবে উনার সাথেই ও কথা বলেছিল।
364
00:22:42,112 --> 00:22:43,772
শেষ ব্যক্তি হিসেবে উনাকেই কল করেছিল।
365
00:22:43,942 --> 00:22:44,942
ফালতু কথা।
366
00:22:46,492 --> 00:22:47,902
কী বলেছেন উনি?
367
00:22:47,992 --> 00:22:49,572
যে ও আত্মহত্যা করেছে।
368
00:22:51,032 --> 00:22:52,322
আর আমি...
369
00:22:53,202 --> 00:22:55,082
উনি আমাকে পুরোপুরি খুলে বলেননি, আমি...
370
00:22:57,202 --> 00:22:59,422
উনার কথা ভালোভাবে শুনতে পাইনি, কারণ আমি...
371
00:23:01,212 --> 00:23:02,212
আমি দেখেছিলাম...
372
00:23:02,462 --> 00:23:04,462
না, উনি জানতেন না।
373
00:23:04,552 --> 00:23:07,462
ও...
ও ওনাকে কল করত না।
374
00:23:10,972 --> 00:23:12,722
উনি আবার...
375
00:23:14,512 --> 00:23:15,352
এটা করতে পারেন না।
376
00:23:15,432 --> 00:23:17,892
কী হয়েছে তা আমাদের কাছ
থেকে গোপন রাখতে পারেন না।
377
00:23:19,312 --> 00:23:20,642
দুঃখিত, শার্ল।
378
00:23:22,022 --> 00:23:23,022
কিন্তু ও আর নেই।
379
00:23:26,692 --> 00:23:27,742
আমি তোমাকে বলেছিলাম।
380
00:23:29,652 --> 00:23:31,612
তোমাকে বলেছিলাম ও সমস্যায় আছে।
381
00:23:32,242 --> 00:23:34,452
বলেছিলাম ওকে খুঁজতে।
তোমাকে বলেছিলাম!
382
00:23:35,872 --> 00:23:37,122
আমার যেতে হবে।
383
00:23:43,332 --> 00:23:45,212
কী ব্যাপার? কী হয়েছে?
384
00:24:27,922 --> 00:24:29,462
শুভ সকাল।
385
00:24:50,612 --> 00:24:51,612
ওঠো।
386
00:25:00,792 --> 00:25:01,792
হেই।
387
00:25:02,792 --> 00:25:04,212
এটা ওপরতলায় পেলাম।
388
00:25:04,292 --> 00:25:06,002
ওর জন্য একটু সাজালাম।
389
00:25:06,752 --> 00:25:07,752
কেন?
390
00:25:08,172 --> 00:25:10,132
বেশ, কারণ সে খুব স্পেশাল একটা বিড়াল ছিল,
391
00:25:10,212 --> 00:25:12,972
আর তার শেষ বিশ্রামের জন্য
সে স্পেশাল একটা স্থান প্রাপ্য।
392
00:25:14,052 --> 00:25:15,262
ও কি ভেতরে?
393
00:25:15,342 --> 00:25:16,342
হুম।
394
00:25:18,142 --> 00:25:19,142
আমি ওকে দেখতে পারি?
395
00:25:27,402 --> 00:25:29,362
ওর ব্যাপারে কিছু বলতে চাও?
396
00:25:30,112 --> 00:25:31,732
- ব?
- বলতে পারো।
397
00:25:32,822 --> 00:25:33,992
লোকজন সাধারণত বলে।
398
00:25:35,032 --> 00:25:36,162
এটাকে বলে স্তুতি।
399
00:25:36,702 --> 00:25:37,822
বেশ, কী বলব আমি?
400
00:25:39,072 --> 00:25:40,072
এটা তোমার ব্যাপার।
401
00:25:40,282 --> 00:25:41,492
কিছু লোক বিদায় জানায়।
402
00:25:42,792 --> 00:25:43,792
অথবা...
403
00:25:44,462 --> 00:25:46,042
- তুমি কোনো গল্প বলতে পারো।
- উম-হুম।
404
00:25:46,122 --> 00:25:47,252
কেমন গল্প?
405
00:25:48,212 --> 00:25:49,292
যেমন তোমার পছন্দ।
406
00:25:50,212 --> 00:25:52,172
যখন তুমি ছবি তোলো,
407
00:25:52,252 --> 00:25:54,882
চিরদিনের জন্য একটা বিষয়কে যেভাবে আছে
ঠিক সেভাবে বন্দি করে ফেলো, তাই না?
408
00:25:55,592 --> 00:25:56,972
গল্পও একই কাজ করে।
409
00:25:57,842 --> 00:25:59,092
তাই যখন...
410
00:26:02,392 --> 00:26:03,472
যখন আমরা মারা যাই...
411
00:26:04,432 --> 00:26:05,812
আমরা গল্পে পরিণত হই।
412
00:26:06,192 --> 00:26:08,652
আর প্রতিবার যখন কেউ সেসব গল্প বলে,
413
00:26:08,732 --> 00:26:10,272
তাদের কাছে মনে হয়...
414
00:26:10,732 --> 00:26:11,732
আমরা এখনও আছি।
415
00:26:12,982 --> 00:26:13,982
দিনশেষে...
416
00:26:14,822 --> 00:26:16,402
আমরা সবাই গল্প।
417
00:26:17,572 --> 00:26:18,572
এবার, চেষ্টা করে দেখো।
418
00:26:26,372 --> 00:26:29,752
এই বিড়ালছানাটি বেড়ে উঠেছিল
একটা টুলশেড আর আমার রুমে।
419
00:26:31,082 --> 00:26:32,542
জানি না তার নাম কী ছিল
420
00:26:32,632 --> 00:26:34,962
কারণ ওর ভাই-বোন সবাই দেখতে একরকম,
421
00:26:35,052 --> 00:26:38,302
তবে আমার মনে হয়
ওকে আমি জ্যাস্পার বলে ডাকতাম।
422
00:26:38,432 --> 00:26:39,432
হুম।
423
00:26:39,642 --> 00:26:41,302
ও খুব ভালো একটা বিড়ালছানা ছিল আর...
424
00:26:43,472 --> 00:26:46,812
আর সে সারাজীবনে কখনও কাউকে...
425
00:26:47,312 --> 00:26:50,602
কষ্ট দেয়নি আর
এরকমটা মানুষের মধ্যেও দুষ্প্রাপ্য।
426
00:26:52,232 --> 00:26:54,022
- চমৎকার, সোনা।
- উম-হুম।
427
00:26:55,322 --> 00:26:58,702
শুভবিদায়, পিচ্চি বিল্লি।
আশা করি নিরাপদে স্বর্গে পৌঁছে যাবে,
428
00:26:58,782 --> 00:27:02,372
আর সেখানে তোমার জন্য
চমৎকার, সুস্বাদু দুধ অপেক্ষা করছে...
429
00:27:05,622 --> 00:27:06,622
ও বেঁচে আছে।
430
00:27:07,122 --> 00:27:08,042
কী?
431
00:27:08,122 --> 00:27:09,162
ও...
432
00:27:10,832 --> 00:27:12,002
ও বেঁচে আছে!
433
00:27:12,962 --> 00:27:14,802
সোনা, দেখো, জানি এটা...
434
00:27:14,882 --> 00:27:16,422
না, ও বেঁচে আছে। বেঁচে আছে...
435
00:27:17,262 --> 00:27:19,052
সত্যিই বেঁচে আছে। দেখো।
436
00:27:20,382 --> 00:27:22,342
- সোনা, জানি...
- ওর ঠোঁট নড়ছে।
437
00:27:22,432 --> 00:27:24,102
ওকে... হেই...
438
00:27:24,182 --> 00:27:26,142
- হেই, ইটস ওকে।
- এক সেকেন্ড।
439
00:27:26,222 --> 00:27:29,062
ওঠো, পিচ্চি।
কোনো ভয় নেই, এই তো আমি।
440
00:27:30,772 --> 00:27:31,852
হুম...
441
00:27:49,582 --> 00:27:52,122
তোমাকে ওখানে গিয়ে লাশটা তুলে
442
00:27:52,212 --> 00:27:53,712
এখানে নিয়ে আসতে হবে।
443
00:27:54,132 --> 00:27:56,672
আর ভালোভাবে প্যাক করতে হবে।
অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
444
00:27:57,712 --> 00:27:58,712
অবশ্যই।
445
00:28:00,922 --> 00:28:03,222
শোনো, আমি অত্যন্ত দুঃখিত।
446
00:28:03,802 --> 00:28:06,102
- জানি না এই পরিস্থিতিতে কী বলব...
- এটা...
447
00:28:07,102 --> 00:28:08,102
কোনো সমস্যা নেই, অ্যান্ডি।
448
00:28:09,142 --> 00:28:10,982
রওনা হয়ে আমাকে জানিও।
449
00:28:13,902 --> 00:28:16,772
- আমার মনে হয় না এটা ভালো কোনো আইডিয়া।
- এটাই সঠিক আইডিয়া।
450
00:28:16,862 --> 00:28:19,322
ওকে কার্লাইলের কাছে পাঠাচ্ছ না কেন?
ওরা ভালোভাবেই এটা সামলাতে পারবে।
451
00:28:19,402 --> 00:28:22,742
- আমার মনে হয় এটাও খারাপ আইডিয়া।
- জান, এটা অন্য কেউ করুক।
452
00:28:22,822 --> 00:28:25,032
- তোমার উচিত নিজের প্রতি ফোকাস করা...
- ও আমার বোন।
453
00:28:25,322 --> 00:28:27,872
আমি ওর শেষকৃত্য আয়োজন করছি।
ব্যস!
454
00:28:28,292 --> 00:28:29,832
এতে করে সবাই সময় পাবে?
455
00:28:30,412 --> 00:28:31,412
কী বলতে চাইছ?
456
00:28:31,962 --> 00:28:33,922
মানে স্টিভেন, লুক, বাবা।
457
00:28:34,002 --> 00:28:36,212
বাবার কারণেই
নেলের এই বিপর্যস্ত অবস্থা হয়েছিল
458
00:28:36,292 --> 00:28:38,342
আর লুক হয়তো নেশা করে অন্য জগতে আছে।
459
00:28:38,422 --> 00:28:41,382
- আমার ধারণা সে রিহ্যাবে ছিল।
- ছিল, আজ সকাল পর্যন্ত।
460
00:28:41,472 --> 00:28:44,052
ওরা জানালো ও সেল থেকে পালিয়েছে।
জানি না কোথায় আছে।
461
00:28:44,132 --> 00:28:46,512
- ও কি আদৌ জানে যে ওর বোন মারা গেছে?
- জানি না।
462
00:28:46,602 --> 00:28:47,892
যদি না জানে, তাহলে সে দোষ তার।
463
00:28:47,972 --> 00:28:51,312
ওর এখানে থাকা উচিত। তুমি
ওকে এখানে আসার জন্য পর্যাপ্ত সময় দিচ্ছ না।
464
00:28:51,392 --> 00:28:53,942
ও ওর বিয়ে মিস করেছে,
ওর শেষকৃত্যটাও ওকে মিস করতে দিতে পারি না।
465
00:28:54,022 --> 00:28:56,562
ওর হাতে সময় আছে,
কিন্তু লুক কতক্ষণে আসবে
466
00:28:56,652 --> 00:28:58,692
সে অপেক্ষায় আমি
ওকে ফ্রিজারে রেখে দিচ্ছি না।
467
00:28:59,322 --> 00:29:00,572
ও চিরবিদায় নিচ্ছে।
468
00:29:00,822 --> 00:29:02,942
আমাকে কাজে ফিরে যেতে হবে।
469
00:29:03,452 --> 00:29:05,702
শার্ল... শার্ল।
470
00:29:22,052 --> 00:29:24,222
লক্ষ্মীসোনা, আমরা এ ব্যাপারে কথা বলেছি।
471
00:29:24,302 --> 00:29:26,182
ম্যাক্স, তুমি এটা পারবে,
আমি জানি তুমি পারবে।
472
00:29:26,342 --> 00:29:27,342
তুমি পারবে।
473
00:29:28,102 --> 00:29:29,102
শুভ সকাল।
474
00:29:32,142 --> 00:29:33,682
এবার সত্যের মুখোমুখি হওয়ার পালা, ম্যাক্স।
475
00:29:40,022 --> 00:29:41,072
ভয়ের কিচ্ছু নেই।
476
00:29:41,652 --> 00:29:42,732
আমি চাই না।
477
00:29:44,152 --> 00:29:46,152
যদি না চাও,
পরে কিন্তু আফসোস করবে।
478
00:29:47,242 --> 00:29:48,242
আমি কথা দিচ্ছি...
479
00:29:48,912 --> 00:29:50,162
এটা একটা ভালো ব্যাপার...
480
00:29:50,492 --> 00:29:51,702
আর তুমি একটা ভালো ছেলে।
481
00:29:54,622 --> 00:29:55,792
আর তুমি এটা পারবে।
482
00:30:01,422 --> 00:30:02,462
আমি তোমার সঙ্গে যাবো।
483
00:30:09,182 --> 00:30:10,182
শার্লি...
484
00:30:13,102 --> 00:30:15,062
কিচ্ছু হবে না, শার্লি।
485
00:30:15,142 --> 00:30:17,352
আমি ওনাকে দেখতে চাই না।
486
00:30:21,362 --> 00:30:23,072
এটা জরুরি।
487
00:30:25,612 --> 00:30:27,282
দেখো, নেলিও গিয়েছে।
488
00:30:29,412 --> 00:30:31,282
- না, আমি যেতে চাই না।
- শার্লি...
489
00:30:31,372 --> 00:30:32,662
না।
490
00:30:33,832 --> 00:30:34,952
সব ঠিক আছে তো?
491
00:30:35,792 --> 00:30:37,712
ও কিছুটা ভয় পাচ্ছে মনে হয়।
492
00:30:37,792 --> 00:30:39,172
ওহ, সমস্যা নেই।
493
00:30:39,542 --> 00:30:41,212
চলো, আমার সাথে এসো।
494
00:31:00,982 --> 00:31:02,522
অবশ্যই না।
495
00:31:02,612 --> 00:31:04,152
শার্ল, ও দুর্দান্ত।
496
00:31:04,232 --> 00:31:06,902
- তোমার চিন্তার কিছু নেই।
- তুমি ওকে চেনো না।
497
00:31:06,992 --> 00:31:08,992
কাউকে চেনার প্রয়োজন নেই সাজগোজ করার জন্য।
498
00:31:09,032 --> 00:31:10,072
আর পরিপাটি করার জন্য।
499
00:31:10,362 --> 00:31:12,072
শবপরীক্ষক এটাকে
আত্মহত্যা হিসেবে রায় দিয়েছেন,
500
00:31:12,162 --> 00:31:13,952
আর আমাকে কিছু পরিপাটিমূলক কাজ করতে হবে।
501
00:31:14,032 --> 00:31:16,202
- শার্ল...
- ওই বাসায় সে কয়েক ঘণ্টা ছিল।
502
00:31:16,662 --> 00:31:19,542
ও... রক্তের আচ্ছাদন, পোকামাকড়, ওর ক্ষত...
503
00:31:20,292 --> 00:31:23,042
ওকে মাত্র কয়েক ঘণ্টা হিমাগারে রাখা হয়েছিল,
504
00:31:23,132 --> 00:31:25,172
আর তারপর পরিবহনে যে পরিমাণ...
505
00:31:25,252 --> 00:31:28,052
ওর কী কী করা লাগবে
তা বোঝাতে আমার যত সময় লাগবে,
506
00:31:28,132 --> 00:31:30,132
সে সময়ে আমি নিজেই এটা করতে পারব।
507
00:31:30,182 --> 00:31:31,762
এটা... পাগলামো।
508
00:31:32,682 --> 00:31:33,972
একটু বাইরে যাও, প্লিজ।
509
00:31:37,972 --> 00:31:39,352
আমি ওর কাছে এর জন্য ঋণী।
510
00:31:40,102 --> 00:31:41,812
এটা যে কারো জন্যই অসহনীয়।
511
00:31:41,982 --> 00:31:44,192
এত সময়, পোকামাকড়...
512
00:31:45,272 --> 00:31:46,782
আমি এটা করছি, কেভিন।
513
00:31:50,652 --> 00:31:51,822
আমি ওকে সাজাবো।
514
00:32:11,302 --> 00:32:12,342
আমার যেতে হবে।
515
00:32:12,932 --> 00:32:14,182
দুখিত, আমি...
516
00:32:14,802 --> 00:32:15,972
পারব না, শার্ল।
517
00:32:37,832 --> 00:32:38,872
চলো ওকে নামানো যাক।
518
00:33:48,442 --> 00:33:51,048
- আমি কি বাচ্চাগুলোকে খাওয়াতে পারি?
- অবশ্যই।
519
00:33:51,072 --> 00:33:52,862
শুধু যেভাবে দেখিয়েছিলাম সেটা মনে রেখো।
520
00:33:59,072 --> 00:34:00,532
ওরা এখনও ঘুমোচ্ছে?
521
00:34:16,302 --> 00:34:17,302
না...
522
00:34:17,512 --> 00:34:19,052
না, না, না, না।
523
00:34:19,142 --> 00:34:20,472
না।
524
00:34:23,392 --> 00:34:24,562
শার্লি?
525
00:34:33,482 --> 00:34:35,492
কী বলি মনোযোগ দিয়ে শোনো, স্টিভ।
526
00:34:35,942 --> 00:34:38,112
জানি না তুমি এখানে কীভাবে আসবে,
527
00:34:38,202 --> 00:34:40,072
- এখানে চলে এসো।
- তুমি বেশি চাপ নিচ্ছ।
528
00:34:40,162 --> 00:34:42,802
- তোমার অন্তত শোক প্রকাশ করা উচিত।
- আমার সাথে ওভাবে কথা বলবে না।
529
00:34:42,872 --> 00:34:45,082
আমি জানিও না লুক কোথায়।
আমরা খুঁজছি।
530
00:34:45,162 --> 00:34:46,662
- তুমি আর বাবা?
- ঠিক তাই।
531
00:34:47,002 --> 00:34:49,252
আমরা খুঁজছি, কিন্তু
ওরা জানে না ও কোথায় গিয়েছে।
532
00:34:49,332 --> 00:34:51,502
শুনতে পেলাম ও একটা জানাল দিয়ে পালিয়েছে।
533
00:34:51,712 --> 00:34:53,922
স্টিভ, জানো এই মুহূর্তে আমি কী করছি?
534
00:34:54,002 --> 00:34:56,092
আমাদের বোনের বক্ষগহ্বরে হাত ঢুকিয়ে
535
00:34:56,172 --> 00:34:58,132
ব্যাগভর্তি অভ্যন্তরীণ
অঙ্গ-প্রত্যঙ্গ বের করছি।
536
00:34:58,512 --> 00:35:00,512
লাশের ময়নাতদন্ত করলে এরকম হয়
537
00:35:00,592 --> 00:35:02,182
আর আমাকে সেটা বের করে নিতে হয়।
538
00:35:02,262 --> 00:35:05,272
তোমাকে দুইজন প্রাপ্তবয়স্ক
মানুষকে নিয়ে এয়ারপোর্টে যেতে হবে।
539
00:35:05,352 --> 00:35:06,352
তাই করো।
540
00:35:12,732 --> 00:35:13,982
ও নিজেই এটা করছে।
541
00:35:15,572 --> 00:35:17,112
হতে পারে না।
542
00:35:17,192 --> 00:35:18,652
ও নিজেই এটা করছে।
543
00:35:20,702 --> 00:35:22,282
এরকম ব্যাপার ঘটে।
544
00:35:23,492 --> 00:35:26,082
মা ছাড়া বিড়ালের বাচ্চা বাঁচে না।
545
00:35:26,702 --> 00:35:30,082
আর তুমি তাদের যতই ভালোবাসো না কেন,
তুমি ওদের মা নও।
546
00:35:31,422 --> 00:35:32,422
আর ওরা...
547
00:35:33,332 --> 00:35:34,422
ওরা এখন ভালো আছে।
548
00:35:35,342 --> 00:35:37,212
ওরা ওদের জায়গায় পৌঁছে গিয়েছে।
549
00:35:38,512 --> 00:35:39,972
আর পিচ্চি বিড়ালটা?
550
00:35:41,262 --> 00:35:42,472
ওর চোখের ব্যাপারটা?
551
00:35:45,312 --> 00:35:46,642
ওরা ওদের নতুন আবাসস্থল পেয়ে গেছে।
552
00:35:48,642 --> 00:35:51,692
কিন্তু তুমি আমাকে ওদের যত্ন নিতে দাওনি কেন?
553
00:35:51,772 --> 00:35:53,652
- অথবা অন্তত বিদায় জানাতে?
- শার্ল...
554
00:35:54,022 --> 00:35:56,272
আমরা জানি না বিড়ালছানাগুলোর কী হয়েছিল,
555
00:35:56,362 --> 00:35:57,482
ওরা খুব অসুস্থ ছিল।
556
00:35:57,982 --> 00:36:00,992
আমরা তোমাকে একটা
অসুস্থ বাচ্চার সেবা করতে দিতে পারি না।
557
00:36:01,072 --> 00:36:03,492
কিন্তু... তুমি এটা অন্য কাউকে দিয়েছিলে।
558
00:36:04,532 --> 00:36:06,792
- আমরা...
- আমি তোমাকে বিশ্বাস করি না।
559
00:36:08,412 --> 00:36:09,412
শার্ল...
560
00:36:09,912 --> 00:36:11,462
- আম...
- আমাকে বলো।
561
00:36:11,542 --> 00:36:12,832
শুধু...শুধু...
562
00:36:12,922 --> 00:36:16,502
শেষ ছানাটাকেও তুমি দিয়ে দিলে কেন?
563
00:36:16,592 --> 00:36:18,672
- চুপ করো...
- এটা ঠিক না!
564
00:36:18,842 --> 00:36:20,802
- থামো! থামো!
- এটা ঠিক না!
565
00:36:28,142 --> 00:36:29,142
উম্ম।
566
00:36:29,222 --> 00:36:32,102
কিছুক্ষণ হলো তোমার কালার স্টর্ম হলো।
[ক্লাসিক মাইগ্রেন, যেখানে চোখের সামনে বিভিন্ন রং ভাসে]
567
00:36:35,062 --> 00:36:36,062
এটাই কথা।
568
00:36:36,612 --> 00:36:38,272
কোনো রংই দেখতে পাচ্ছিলাম না।
569
00:36:38,732 --> 00:36:40,492
একদম কুচকুচে কালো।
570
00:36:42,992 --> 00:36:43,992
যেন...
571
00:36:44,572 --> 00:36:45,572
যেন...
572
00:36:46,282 --> 00:36:47,412
আতশবাজির মতো, কিন্তু...
573
00:36:48,952 --> 00:36:49,952
কালো।
574
00:36:51,412 --> 00:36:52,832
আর এমনভাবে আমাকে আঘাত করল...
575
00:36:53,792 --> 00:36:55,672
এত দ্রুত কখনও এর আগে হয়নি।
576
00:36:56,712 --> 00:36:58,712
মাইগ্রেন হানা দিল প্রায় কত, এক বছর পর?
577
00:36:59,132 --> 00:37:01,842
আর সবচেয়ে বাজে সময়েই হলো।
578
00:37:03,422 --> 00:37:05,392
- এখন ভালো আছো?
- হুম।
579
00:37:06,012 --> 00:37:08,602
কোডেইন (ঔষধ) অবশেষে কাজ করছে।
580
00:37:16,312 --> 00:37:18,692
আমি যদি ওই কথোপকথনের অংশ হতাম।
581
00:37:23,152 --> 00:37:24,652
তুমি আলাদা কিছু বলতে?
582
00:37:26,242 --> 00:37:27,242
হয়তো না।
583
00:37:36,292 --> 00:37:37,292
আমি পারব।
584
00:37:45,132 --> 00:37:47,722
তুমি কি বলতে যে
তুমি বনের ভেতর গিয়ে
585
00:37:48,092 --> 00:37:50,472
এই অসুস্থ বিড়ালছানাগুলোর
দুর্দশা লাঘব করেছিলে?
586
00:37:52,102 --> 00:37:56,392
না, অবশ্যই না, তবে একটা বাচ্চার জন্য এটা
একটা কঠিন ব্যাপার, আর আমাদের উচিত...
587
00:37:56,482 --> 00:37:58,862
দেখো,যেভাবেই ঘটে থাকুক না কেন
588
00:37:58,942 --> 00:38:00,652
সে এখন মৃত্যুর একটা ভয়ানক রূপ দেখেছে,
589
00:38:00,732 --> 00:38:02,822
যেটা হতো না যদি না তুমি...
590
00:38:04,862 --> 00:38:05,862
বলে ফেলো।
591
00:38:06,112 --> 00:38:07,702
না, এটা বলা উচিত হয়নি।
592
00:38:08,532 --> 00:38:09,532
তবু বলে ফেলো।
593
00:38:09,622 --> 00:38:11,872
ওদেরকে বিড়ালছানাগুলো রাখতে দিয়েছিলে কেন?
594
00:38:11,952 --> 00:38:14,332
বেশ, আমি তো আর জানতাম না
যে সবগুলো মারা যাবে।
595
00:38:14,412 --> 00:38:18,632
তুমি এক বাক্স
অসুস্থ বিড়ালছানা ওর শোয়ার রুমে রাখতে দিয়েছ।
596
00:38:18,832 --> 00:38:21,292
আর এখন ও ট্রমায় ভুগছে।
597
00:38:21,592 --> 00:38:25,052
ওর প্রথম মৃত্যু দেখার অভিজ্ঞতা আর এখন সে...
598
00:38:25,132 --> 00:38:27,682
আর সেটা থেকে স্বান্ত্বনা
দেওয়ার একটা সুযোগ ছিল আমার,
599
00:38:27,762 --> 00:38:31,302
আর ওর মুখের ওপর মিথ্যা বললাম আমি,
আর মাইগ্রেনের শিকার হলাম।
600
00:38:32,852 --> 00:38:36,062
এটা আমাদের সেরা সময় ছিল না নিঃসন্দেহে।
601
00:39:22,652 --> 00:39:23,652
ধ্যাত।
602
00:39:30,412 --> 00:39:31,242
দুঃখিত।
603
00:39:31,322 --> 00:39:33,492
তোমাদের এখানে আসার অনুমতি নেই।
তোমরা জানো সেটা।
604
00:39:33,572 --> 00:39:35,332
- জানি, আমরা শুধু...
- সমস্যা নেই।
605
00:39:36,162 --> 00:39:38,082
শুধু, আন্টি নেল বলে।
606
00:39:39,082 --> 00:39:40,082
জানি।
607
00:39:41,212 --> 00:39:42,422
জানি তোমরা কৌতুহলী।
608
00:39:43,332 --> 00:39:44,462
আর শোকাহত।
609
00:39:46,132 --> 00:39:47,132
আমিও শোকাহত।
610
00:39:48,212 --> 00:39:49,762
এতটা শোকাহত যে তোমাদের বলে বোঝাতে পারব না।
611
00:39:51,842 --> 00:39:53,142
তোমরা কী জানতে চাও?
612
00:39:57,182 --> 00:39:58,222
তোমাদের মিথ্যা বলব না।
613
00:39:58,602 --> 00:40:01,522
তোমাদের যেকোনো প্রশ্ন
স্বাভাবিকভাবে নিবো, ওকে?
614
00:40:02,522 --> 00:40:03,902
তুমি ওকে কী করছ?
615
00:40:05,442 --> 00:40:08,532
মাত্র ওকে সুগন্ধি দিয়ে
মোড়ানো শেষ করলাম, আর এটা তাকে...
616
00:40:08,902 --> 00:40:10,152
আমাদের স্মৃতিতে যেভাবে ছিল
সেভাবে থাকতে সাহায্য করবে।
617
00:40:10,402 --> 00:40:11,492
উনি মারা গেলেন কেন?
618
00:40:14,072 --> 00:40:15,072
জানি না।
619
00:40:16,202 --> 00:40:17,702
শুধু ওর এই কাজের জন্য আমি মর্মাহত।
620
00:40:17,912 --> 00:40:19,502
ও তোমাদের দুজনকেই অনেক ভালোবাসত।
621
00:40:20,202 --> 00:40:22,582
- উনি এখন কোথায়?
- জানি না, অ্যালি।
622
00:40:23,622 --> 00:40:24,632
কেউ জানে না।
623
00:40:25,842 --> 00:40:28,552
আমার ভাবনার কথা তোমাদের
আগামীকাল কোনো একসময় বলব।
624
00:40:30,672 --> 00:40:32,682
কিন্তু আমি এখন অত্যন্ত বিমর্ষ।
625
00:40:34,302 --> 00:40:36,302
জানি তোমরা ওর ব্যাপারে কৌতুহলী,
626
00:40:36,392 --> 00:40:38,352
কিন্তু এই অংশটা সবার দেখার জন্য না।
627
00:40:39,472 --> 00:40:41,642
আমি যা যা করছি
সব তোমাদের বলতে পারি, কিন্তু...
628
00:40:42,442 --> 00:40:43,482
অন্য কোনো সময়ে।
629
00:40:44,232 --> 00:40:45,652
এখন।
630
00:40:51,152 --> 00:40:55,452
তোমরা দুজন গিয়ে অ্যালবাম থেকে
631
00:40:55,532 --> 00:40:57,032
আন্টি নেলের সবচেয়ে
সুন্দর ছবিটা বাছাই করো...
632
00:40:57,832 --> 00:41:00,372
যাতে শেষকৃত্যানুষ্ঠানে এটা ঝুলাতে পারি?
633
00:41:02,122 --> 00:41:03,122
ওকে?
634
00:41:04,672 --> 00:41:05,672
ওকে।
635
00:42:00,222 --> 00:42:01,392
আমি অনেক এক্সাইটেড।
636
00:42:01,812 --> 00:42:03,352
তোমাকে অসাধারণ লাগবে।
637
00:42:03,432 --> 00:42:05,772
তুমি এমনিতেও অসাধারণ।
638
00:42:06,892 --> 00:42:08,442
জানো কী বলতে চাইছি।
639
00:42:09,772 --> 00:42:12,402
গর্জিয়াস। আহ!
640
00:42:12,652 --> 00:42:15,532
- চলো, আরও অনেক কাজ বাকি।
- জানি।
641
00:42:16,322 --> 00:42:18,072
আমি তোমার জন্য অনেক খুশি, নেলি।
642
00:42:19,072 --> 00:42:20,582
ভেতরে এসো।
643
00:42:22,492 --> 00:42:23,492
হেই।
644
00:42:23,832 --> 00:42:24,832
হেই।
645
00:42:26,872 --> 00:42:28,922
বাহ। তোমাকে দারুণ লাগছে।
646
00:42:29,292 --> 00:42:30,292
ধন্যবাদ।
647
00:42:30,842 --> 00:42:32,342
- আর্থার এর কী খবর?
- ওহ, ও?
648
00:42:32,422 --> 00:42:34,592
বেশ ভালো আছে। নিচতলার রেডিয়্যাটরের
সাথে ওকে বেঁধে রেখেছি।
649
00:42:34,672 --> 00:42:36,172
- কোথাও পালাতে পারবে না।
- স্টিভ।
650
00:42:36,422 --> 00:42:38,592
ও খুব আনন্দিত।
651
00:42:39,142 --> 00:42:40,552
আর তার হওয়াই উচিত।
652
00:42:45,102 --> 00:42:47,482
বেশ, আমি শুধু শুভকামনা জানাতে এসেছিলাম।
653
00:42:47,892 --> 00:42:49,878
আর যদি বিয়ে থেকে পালানোর ইচ্ছা হয়...
654
00:42:49,902 --> 00:42:51,812
- আমি গাড়ি নিয়ে প্রস্তুত আছি, ওকে?
- ওকে।
655
00:42:58,202 --> 00:43:01,492
কী সৌভাগ্য আমাদের,
একজন বিখ্যাত লেখক তোমার বিয়েতে।
656
00:43:02,122 --> 00:43:03,372
তুমি কথা দিয়েছিলে।
657
00:43:04,542 --> 00:43:07,832
জানি। আর কিচ্ছু বলব না, কথা দিচ্ছি।
658
00:43:17,882 --> 00:43:18,882
কী ব্যাপার?
659
00:43:19,802 --> 00:43:22,262
কিছু না। এক্ষুনি আসছি।
এসে শেষ করব আমরা।
660
00:43:28,682 --> 00:43:29,682
হেই।
661
00:43:29,982 --> 00:43:32,272
হেই, আমি জানতাম না এটা...
662
00:43:32,362 --> 00:43:33,272
- কী ব্যাপার, লুক?
- কী?
663
00:43:33,362 --> 00:43:36,072
- ট্যাক্সি, দাঁড়ান!
- কী? হেই, আমি ভালো আছি।
664
00:43:36,282 --> 00:43:37,362
আমি ঠিক আছি।
665
00:43:38,572 --> 00:43:39,702
আমি শুধু...
666
00:43:39,822 --> 00:43:42,532
শুধু ওকে বলতে এসেছিলাম যে আমি খুশি...
667
00:43:42,622 --> 00:43:43,622
তাকাও আমার দিকে।
668
00:43:43,822 --> 00:43:45,282
- কী?
- আমার দিকে তাকাও।
669
00:43:49,412 --> 00:43:50,412
তুমি নেশাগ্রস্ত।
670
00:43:52,002 --> 00:43:53,002
না।
671
00:43:53,132 --> 00:43:54,502
না, মোটেও না।
672
00:43:54,592 --> 00:43:56,552
- তো তুমি ডে পাস পেয়েছ?
- হুম।
673
00:43:56,632 --> 00:43:59,722
- ওরা বেশ সহযোগিতাপূর্ণ ছিল।
- লুক, আমি রিহ্যাবের টাকা দিয়েছি।
674
00:43:59,802 --> 00:44:01,842
গত সপ্তাহে যখন পালিয়ে গিয়েছিলে
বলো তো কাকে ওরা কল করেছিল?
675
00:44:03,392 --> 00:44:04,512
গত সপ্তাহে।
676
00:44:04,602 --> 00:44:06,852
শার্ল, ও আমাকে এখানে আশা করছে।
677
00:44:06,932 --> 00:44:07,932
না, আশা করছে না।
678
00:44:08,022 --> 00:44:09,022
কেউই করছে না।
679
00:44:10,312 --> 00:44:11,562
আজ নেলের দিন।
680
00:44:12,022 --> 00:44:13,522
- হুম।
- বুঝতে পেরেছ?
681
00:44:13,602 --> 00:44:14,732
আজ ওর জন্য একটা গুরুত্বপূর্ণ দিন।
682
00:44:14,812 --> 00:44:17,322
ওর এই দিনটা তুমি নষ্ট করতে পারো না, লুক।
683
00:44:17,402 --> 00:44:18,782
- শার্ল...
- পারো না।
684
00:44:18,862 --> 00:44:20,902
আমি স্বাভাবিক আছি, আমি শুধু...
685
00:44:21,112 --> 00:44:23,412
আমি সত্যিই ওর পাশে থাকতে চাই।
686
00:44:23,492 --> 00:44:26,052
হাতে সুই ঢোকানোর আগে
এটা তোমার ভাবা উচিত ছিল।
687
00:44:26,782 --> 00:44:28,832
ক্যাব ভাড়া কত? বিশ?
ত্রিশ?
688
00:44:31,042 --> 00:44:32,162
এই নাও একশো ডলার।
689
00:44:32,252 --> 00:44:33,922
বাকিটা যা মন চায় করো,
আমার কিছু আসে যায় না।
690
00:44:34,832 --> 00:44:36,922
এটাই শেষবারের মতো দিচ্ছি।
691
00:44:38,002 --> 00:44:41,472
আর কোনো লোন, আর কোনো
ট্রিটমেন্ট সেন্টারের খরচ, কিচ্ছু দিবো না।
692
00:44:42,842 --> 00:44:44,892
আজ থেকে এই দরজা বন্ধ।
আমি আর পারছি না।
693
00:44:49,312 --> 00:44:50,312
আমি...
694
00:44:52,732 --> 00:44:53,942
আম...
695
00:44:56,652 --> 00:44:58,862
দুঃখিত। কনের সহচরের ব্যাপার-স্যাপার।
696
00:44:58,942 --> 00:45:01,362
- সব ঠিক আছে?
- সব খুব সুন্দর আছে।
697
00:45:01,742 --> 00:45:03,452
নিখুঁত বিয়ে হবে তোমার।
698
00:45:04,702 --> 00:45:05,742
প্রায় নিখুঁত।
699
00:45:20,212 --> 00:45:21,212
দুঃখিত।
700
00:46:41,132 --> 00:46:42,132
তুমি...
701
00:46:43,002 --> 00:46:44,172
তুমি ওকে সাজিয়েছ।
702
00:46:47,132 --> 00:46:48,382
বেশ, এটাই আমার কাজ।
703
00:46:53,312 --> 00:46:54,352
তুমি ওকে সাজিয়েছ।
704
00:46:57,392 --> 00:46:58,892
তুমি ওকে সাজিয়েছ।