1
00:00:07,916 --> 00:00:09,166
আরো উপরে ঝুলাও!
2
00:00:14,208 --> 00:00:16,041
যাতে তাদের ঘাড় মটকে যায়!
3
00:00:16,125 --> 00:00:18,458
হ্যা! এবার ফেলে দাও!
4
00:00:18,541 --> 00:00:20,666
টেমেরিয়ার সাহসী সৈন্যদের উদ্দেশ্যে!
5
00:00:20,750 --> 00:00:25,083
কেডউইনিয়ান বক্সদদের
লাথি দিয়ে বের করে দাও!
6
00:00:29,041 --> 00:00:30,750
অনেকদূর থেকে এসেছ, বন্ধু?
7
00:00:30,833 --> 00:00:33,041
রাজা ডেমাভেন্ড যেখানে
যেতে বলে সেখানেই যাই।
8
00:00:33,125 --> 00:00:34,250
তুমি কি রাজকীয় দূত?
9
00:00:35,250 --> 00:00:37,416
তাহলে নিশ্চয় আমার সেরা ঘোড়াটায় নিবে?
10
00:00:38,000 --> 00:00:41,250
বেশ, আমি তাকে পরের পোস্টে রেখে যাব।
নাম লিখে রাখ, এপলেগেট।
11
00:00:41,333 --> 00:00:43,000
কিন্তু ততক্ষণে ঘোড়ার
অবস্থা খারাপ হয়ে যাবে।
12
00:00:45,166 --> 00:00:49,833
তাহলে, আপনার সবচেয়ে ভালো বিয়ার খেতে দিন...
আমি রাজার থেকে টাকা চেয়ে দিব।
13
00:00:49,916 --> 00:00:50,916
হাহ।
14
00:00:51,833 --> 00:00:53,541
মনে হচ্ছে এখানে উৎসব চলছে।
15
00:00:54,541 --> 00:00:56,141
ঝুলিয়ে মারা ব্যবসার জন্য ভালো।
16
00:00:56,750 --> 00:01:00,291
গত কয়েকদিনের মধ্যে এটা
চার নাম্বার গুপ্তচর যাকে মারলাম।
17
00:01:01,125 --> 00:01:04,208
- একজন কেডওনেনিয়ান, একজন এ্যারডারনিয়ান...
- চোখগুলো দেখ।
18
00:01:04,291 --> 00:01:05,916
তাকে দেখ!
19
00:01:06,000 --> 00:01:09,875
দেখ, এটাই তো সমস্যা।
একজন জাদুকর এতদূর এখানে কী করছে?
20
00:01:09,958 --> 00:01:12,833
গ্রামের মধ্যে না ঘুরেফিরে,
21
00:01:12,916 --> 00:01:15,500
তার কাজ রাজ্যে শান্তি কায়েম করে রাখা।
22
00:01:16,083 --> 00:01:19,791
সে যদিও অনেক সুন্দরী,
তার সাথে আমি সারারাত ঘুরতে পারব।
23
00:01:19,875 --> 00:01:24,291
সে কিন্তু সুন্দরী হবার জন্য প্রতি রাতে
মানুষের রক্ত দিয়ে গোসল করে, জানেন তো?
24
00:01:24,916 --> 00:01:26,083
বিয়ারের জন্য ধন্যবাদ।
25
00:01:27,125 --> 00:01:28,375
আপনার সাথে পরে দেখা হবে।
26
00:01:31,083 --> 00:01:33,791
সোজা টিসায়া পোঁছে দিবে।
27
00:01:34,500 --> 00:01:35,625
জি, মাই লেডি।
28
00:01:44,916 --> 00:01:46,083
অনেক ঠান্ডা পড়ছে, তাই না?
29
00:01:49,291 --> 00:01:50,625
আপনার যাত্রা শুভ হোক, মিস।
30
00:01:55,000 --> 00:01:57,208
ব্যস আপনার শুভযাত্রা কামনা করছি।
31
00:02:13,375 --> 00:02:14,958
- আমি তোমাকে দেখেছি।
- কী?
32
00:02:15,041 --> 00:02:19,708
মাফ চাচ্ছি, স্যার। তার কথায় রাগ করবেন না।
সে ঘোড়া থেকে পড়ে মাতায় আঘাত পেয়েছে।
33
00:02:20,208 --> 00:02:22,375
- তারপর থেকে আজগুবি কথা বলছে।
- না।
34
00:02:22,458 --> 00:02:24,958
ওখানে একটা টাওয়ার ছিলো।
একটা তীর তোমাকে বিদ্ধ করে।
35
00:02:25,041 --> 00:02:27,833
তোমাকে লুকিয়ে থাকতে বলিনি?
মনে নেই।
36
00:02:27,916 --> 00:02:30,625
- আমার দর্শনশক্তি নিয়ন্ত্রণ করতে পারি না।
- কিন্তু মুখে তো লাগাম দিতে পার।
37
00:02:30,708 --> 00:02:32,750
আমাকে সব কাজে বাঁধা দেওয়া বন্ধ কর।
38
00:02:33,791 --> 00:02:35,791
আমি তার মৃত্যু দেখেছি,
এবং এটা তাকে জানাতে হবে।
39
00:02:35,875 --> 00:02:38,083
যদি তার মৃত্যু বড়
কোন ক্ষতি থেকে রক্ষা করে?
40
00:02:39,125 --> 00:02:41,541
এটার পরিনতি কি হবে জানো,
কুৎসিত বাচ্চা?
41
00:02:42,333 --> 00:02:43,458
জানি না।
42
00:02:43,541 --> 00:02:44,750
আমিও জানি না।
43
00:02:45,833 --> 00:02:47,833
কিন্তু নিয়তি বদলালে বড় কোন ক্ষতি হবে।
44
00:02:49,083 --> 00:02:51,083
তুমি সবার ভবিষ্যৎ দেখতে পাচ্ছো।
45
00:02:51,625 --> 00:02:54,208
আমরা জলদি ধরা পড়ে যাব।
46
00:02:54,291 --> 00:02:56,625
আমাদের জলদি আরেটুজা যেতে হবে।
47
00:02:58,833 --> 00:03:00,083
তুমি ভয় পাচ্ছো।
48
00:03:00,666 --> 00:03:04,666
গেরাল্টের কাছে তোমাকে সুরক্ষার ওয়াদা করেছিলাম।
আমাদের গায়েব হওয়া লাগবে।
49
00:03:08,666 --> 00:03:10,125
আমদের কিছু কেনাকাটা করতে হবে।
50
00:03:13,000 --> 00:03:24,000
অনুবাদক:
আশিকুর রহমান
51
00:03:26,083 --> 00:03:29,416
ওরা অনেক কিউট
ছিলো, জানো? দানবরা আরকি।
52
00:03:29,500 --> 00:03:31,708
মানে ওরা দেখতে
টেডি বিয়ারের মতো ছিলো,
53
00:03:31,791 --> 00:03:34,166
- এবং বলছিলো...
- "না, প্লিজ, আমাকে মারবে না!"
54
00:03:34,250 --> 00:03:36,333
তারপর, ফাঁদে ফেলে, হামলা।
55
00:03:36,416 --> 00:03:39,541
মানে, সব বিষাক্ত প্রাণী,
তাকে মারার জন্য প্রস্তুত ছিল।
56
00:03:40,416 --> 00:03:42,250
কতজন মানুষকে সে খেয়েছিলে যেন?
57
00:03:42,333 --> 00:03:43,416
- সাতজন।
- ওহ খোদা।
58
00:03:43,500 --> 00:03:45,958
- এবং আমাদের সবগুলো দরকার হবে।
- আচ্ছা, আমরা... হোয়া।
59
00:03:46,041 --> 00:03:49,500
সত্যি? মানে একটা তথ্য
বের করার জন্য কত টাকা লাগবে?
60
00:03:49,583 --> 00:03:51,666
সিরির পেছনে কে লেগেছে তার জন্য? অনেক।
61
00:03:51,750 --> 00:03:53,750
আচ্ছা?
তাহলে এটা কিসের জন্য?
62
00:03:58,833 --> 00:04:00,166
হোয়া!
63
00:04:00,250 --> 00:04:03,875
আমাদের স্বাগতম জানানোর
জন্য কি দরজায় লোহার তীর রেখেছিল
64
00:04:03,958 --> 00:04:05,458
নাকি তারা এভাবে স্বাগতম জানাই....
65
00:04:06,041 --> 00:04:08,041
- কথাটা তেমন জমলো না।
- হ্যা, কখনো কখনো এমন হয়।
66
00:04:11,375 --> 00:04:12,375
আহ।
67
00:04:12,708 --> 00:04:15,166
প্রতিবার তোমার আসার
খবর কীভাবে যে জানতে পারি?
68
00:04:15,250 --> 00:04:18,000
- হ্যালো, কডরিংহার।
- হ্যালো, গেরাল্ট।
69
00:04:18,083 --> 00:04:21,500
ওহ, মোর খোদা,
লেট্টেনহোভের বিখ্যাত ব্যক্তি।
70
00:04:21,583 --> 00:04:23,166
কী সৌভাগ্য আমার।
71
00:04:23,875 --> 00:04:28,083
জানো, মাত্রই দরজার
সুরক্ষা ডিভাইস বদলেছি।
72
00:04:28,666 --> 00:04:31,708
তাই পরেরবার, জানিয়ে আসবে, হ্যা?
73
00:04:32,500 --> 00:04:33,500
ভেতরে চলো।
74
00:04:40,875 --> 00:04:44,416
ঠিক সময়ে এসেছেন, মাই লর্ড।
এটা তৈরী হয়ে গেছে।
75
00:04:49,458 --> 00:04:50,500
হুমম।
76
00:04:54,458 --> 00:04:57,166
এবার, এটার সাহায্যে
আপনার প্রাপ্য আদায় করতে পারবেন।
77
00:04:59,500 --> 00:05:02,791
- সমতা ঠিক করেছ?
- একদম। আপনি ঠিক করতে বলেছিলেন।
78
00:05:03,583 --> 00:05:04,833
আমার স্ত্রী আমাকে জীবিত দেখতে চায়।
79
00:05:04,916 --> 00:05:07,291
- তাই আপনার হুকুম পালন করা ভালো মনে করেছি।
- হহ।
80
00:05:09,625 --> 00:05:12,250
জানো, এমন একটা তরবারীর জন্যে
একটা রাজ্য দখল করেছিলাম।
81
00:05:12,875 --> 00:05:14,833
হুমম। গল্পটা আমি শুনতে চাই।
82
00:05:17,666 --> 00:05:20,041
১২৬০ এর, এক গ্রীষ্মকালে।
83
00:05:23,041 --> 00:05:25,000
ব্যাস কিছু সৈন্য বেঁচে ছিল।
84
00:05:25,750 --> 00:05:27,333
কয়েকদিন ধরে কিছু খাইনি।
85
00:05:27,833 --> 00:05:32,875
শত্রুদের ঘায়েল করতে
করতে তরবারী ভোঁতা হয়ে গেছিল।
86
00:05:36,625 --> 00:05:39,583
আমার হাতে শেষ একটা সুযোগ ছিলো।
87
00:05:43,041 --> 00:05:44,166
তখন বুঝতে পারলাম
88
00:05:44,875 --> 00:05:48,166
একটা উপায়েই সিংহাসন দখল করতে পারব
89
00:05:49,166 --> 00:05:50,708
তা হলো প্রাসাদে ঢুকে,
90
00:05:51,625 --> 00:05:56,208
আমার এবং সিংহাসন চোরের
মাঝে যে থাকবে সবাইকে মেরে ফেলা।
91
00:05:56,791 --> 00:05:57,833
সাহসী সিদ্ধান্ত ছিলো।
92
00:05:59,916 --> 00:06:01,541
মানে বলছো বোকামি ছিলো।
93
00:06:03,666 --> 00:06:04,875
সম্রাট।
94
00:06:06,375 --> 00:06:10,166
একটা বামনের থেকে আমার
জুতার বিনিময়ে তরবারি নিয়েছিলাম।
95
00:06:13,250 --> 00:06:14,291
আহ।
96
00:06:14,375 --> 00:06:16,833
সে-ই তরবারি দিয়ে হারামিটাকে মেরেছিলাম।
97
00:06:19,333 --> 00:06:20,333
একদিন,
98
00:06:21,250 --> 00:06:23,250
যুদ্ধ ইতিহাসের পাতায় থাকবে,
99
00:06:23,333 --> 00:06:24,791
স্মৃতি হয়ে থাকবে।
100
00:06:25,958 --> 00:06:28,250
আমার পাশে আমার রানি থাকবে
101
00:06:28,333 --> 00:06:30,750
এবং সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করব।
102
00:06:31,625 --> 00:06:33,875
তখন তুমি একটা নতুন তরবারি বানাবে।
103
00:06:34,666 --> 00:06:36,291
তোমার সবচেয়ে সেরা তরবারি।
104
00:06:37,958 --> 00:06:41,208
যে তরবারি মহার রাজাদের কাছে থাকে।
105
00:06:43,125 --> 00:06:44,166
সেই দিনের উদ্দেশ্যে।
106
00:06:49,916 --> 00:06:52,250
এসব কী?
107
00:06:52,750 --> 00:06:54,291
কেইর মরহানের মাইরে বাপ!
108
00:06:54,375 --> 00:06:55,375
এটাতে বিষ নেই।
109
00:07:05,250 --> 00:07:06,416
সবাই পান কর।
110
00:07:09,500 --> 00:07:10,500
পান কর।
111
00:07:12,333 --> 00:07:13,333
পারব না।
112
00:07:13,416 --> 00:07:15,625
তুই চাস হোয়াইট
ফ্লেম বিষ প্রয়োগে মারা যাক?
113
00:07:25,333 --> 00:07:26,333
পান কর।
114
00:07:32,333 --> 00:07:34,333
পান করতে বলেছি।
115
00:07:44,708 --> 00:07:46,208
এটাতেও বিষ নেই।
116
00:07:48,583 --> 00:07:50,500
ইয়েস্কিয়ার! তোমাকে দেখে ভালো লেগেছে।
117
00:07:50,583 --> 00:07:54,541
ওহ, আমারও ভালো লেগেছে, ম্যাডাম।
আমি বেশি খুশি হয়েছি।
118
00:07:54,625 --> 00:07:55,500
ওহ!
119
00:07:55,583 --> 00:07:59,333
আমি এই উপলক্ষে একটা গান লিখতাম, কিন্তু মনে হচ্ছে তোমার এখানে কাগজ শেষ হয়ে গেছে।
120
00:07:59,416 --> 00:08:02,833
একবার বলেছিলে, উইচারের মতো,
121
00:08:02,916 --> 00:08:07,291
তুমি লোকজনকে দানব এবং
এজাতীয় সমস্যা থেকে রক্ষা কর।
122
00:08:07,958 --> 00:08:10,666
যেহেতু আমার আসার খবর আগে থেকেই জানো,
123
00:08:10,750 --> 00:08:14,208
তো চলো আমার
সমস্যা সম্পর্কে কথা বলা যাক।
124
00:08:19,333 --> 00:08:25,041
ওই রিয়ান্স, যে তোমাকে পছন্দ করে,
সে কিন্তু বেশ রহস্যময় একজন ব্যক্তি।
125
00:08:25,125 --> 00:08:27,458
মমম, আমরা তার ব্যাপারে শুনেছি।
126
00:08:28,000 --> 00:08:29,125
কিন্তু প্রশ্ন হলো,
127
00:08:30,125 --> 00:08:31,250
তুমি কীভাবে চেন তাকে?
128
00:08:34,583 --> 00:08:36,208
সে আমার এক বন্ধুকে মারার হুমকি দিয়েছিল।
129
00:08:36,291 --> 00:08:38,375
আমি না। আমি ঠিক আছি।
130
00:08:38,458 --> 00:08:42,708
প্রায় সব জাদুকর দলচ্যুত হলে খুনি হয়,
131
00:08:42,791 --> 00:08:46,708
আর রিয়ান্সকে
বেন আর্ড থেকে বের করে দিয়েছিল।
132
00:08:46,791 --> 00:08:48,833
- আমাদের সন্দেহ ঠিকই ছিলো।
- কীসের সন্দেহ?
133
00:08:48,916 --> 00:08:51,291
সে তার থেকেও বড় কোন
জাদুকরের হয়ে কাজ করছে।
134
00:08:55,791 --> 00:08:56,791
হুমম।
135
00:09:04,166 --> 00:09:05,916
আমার বিড়ালকে ভয় পাইয়ে দিয়েছ।
136
00:09:06,000 --> 00:09:07,458
তার জন্য মাফ চাচ্ছি।
137
00:09:07,541 --> 00:09:10,750
মনে করছি আপনার মতো সে-ও
কয়েনের ধ্বনি শুনতে পছন্দ করে।
138
00:09:11,333 --> 00:09:15,041
কিন্তু এই তথ্যের জন্য
আরো কয়েন লাগবে, গেরাল্ট।
139
00:09:18,708 --> 00:09:20,333
চলো একটা বাজির খেলা খেলি।
140
00:09:22,375 --> 00:09:24,500
আমি ঘুরে দাঁড়াচ্ছি
141
00:09:25,791 --> 00:09:28,583
আর তুমি এটা আমার মাথায় মারবে।
142
00:09:29,125 --> 00:09:30,125
যদি লেগে যায়,
143
00:09:30,666 --> 00:09:31,541
তাহলে তুমি জিতবে।
144
00:09:31,625 --> 00:09:33,458
আর না লাগলে,
145
00:09:33,541 --> 00:09:35,791
আমার দরকারী তথ্য জানাবে,
146
00:09:37,208 --> 00:09:38,541
দেনা হিসেবে, অবশ্যই।
147
00:09:39,625 --> 00:09:43,833
ভাবছো এটা আমি মেনে নিব?
148
00:09:44,416 --> 00:09:45,666
না, আমি...
149
00:09:46,250 --> 00:09:47,333
তুমি অবশ্যই মানবে।
150
00:10:01,958 --> 00:10:03,250
তুমি একদম স্থীর ছিলে।
151
00:10:05,041 --> 00:10:06,041
কেন থাকব না?
152
00:10:06,666 --> 00:10:08,041
আমি শুনেছিলাম তুমি মিস করবে।
153
00:10:08,958 --> 00:10:10,458
বুইড়্যা খাটাস।
154
00:10:16,416 --> 00:10:20,041
কিছু উচ্চপদস্থ জাদুকর শাগরেদ রাখে
155
00:10:20,125 --> 00:10:23,416
অবৈধ এবং খারাপ কাজ করার জন্য।
156
00:10:23,500 --> 00:10:26,375
জাদুকরের ভাষায়,
কাউকে দিয়ে গোলামী করাকে বোঝায়।
157
00:10:26,458 --> 00:10:27,708
কার গোলামী?
158
00:10:27,791 --> 00:10:29,000
জানি না।
159
00:10:30,083 --> 00:10:35,041
তবে এটা জানি জাদুকরেরা
তাদের অবৈধ কাজ কোথায় করছে।
160
00:10:35,125 --> 00:10:38,416
ভুলপ্যানে নামে একটা দূর্গ আছে,
পুরনো লাল...
161
00:10:38,500 --> 00:10:40,333
- এমোনাইট খনির কাছে।
- হ্যা।
162
00:10:41,541 --> 00:10:42,833
পিয়ানার পাশে।
163
00:10:42,916 --> 00:10:45,916
এটা যদি জেনে থাকো,
তাহলে তুমি বড় বিপদে আছে।
164
00:10:46,916 --> 00:10:49,958
এই জাদুকর, যে-ই হোক না কেন,
165
00:10:50,750 --> 00:10:52,333
সে অনেক ভয়ংকর।
166
00:10:53,250 --> 00:10:56,000
এসব থেকে দূরে থাকো, গেরাল্ট।
167
00:10:56,083 --> 00:10:58,458
আমি থাকছি না।
কিন্তু তুমি এটা আগেই জানতে।
168
00:10:59,125 --> 00:11:00,333
সময় দেবার জন্য ধন্যবাদ।
169
00:11:03,291 --> 00:11:06,416
পূর্বজ রক্তধারী রাজকন্যাকে
আমাদের শুভকামনা জানিও।
170
00:11:17,000 --> 00:11:19,583
তার ব্যাপারে কেউ খোঁজ নিতে এসেছিল?
171
00:11:22,125 --> 00:11:23,125
ইস্ট্রেড।
172
00:11:25,458 --> 00:11:26,750
ওই জাদুকর?
173
00:11:26,833 --> 00:11:30,250
সেই একমাত্র না যে সাদা
চুলওয়ালা উইচারের সাথে ঘুরা মেয়েটার
174
00:11:30,333 --> 00:11:33,000
ব্যাপারে তথ্য জানার জন্য টাকা দিচ্ছে।
175
00:11:33,583 --> 00:11:37,208
তাকে বাঁচাতে চাও?
তাহলে অন্য একটা মেয়েকে খোঁজ...
176
00:11:38,000 --> 00:11:39,875
যে যুদ্ধে এতিম হয়ে গেছে।
177
00:11:39,958 --> 00:11:42,416
- ধূসর চুল, সবুজ চোখ...
- না।
178
00:11:43,000 --> 00:11:45,125
গেরাল্ট, বন্ধু আমার,
179
00:11:45,958 --> 00:11:49,250
সামনে কঠিন সময় আসতে চলেছে।
180
00:11:49,916 --> 00:11:53,333
খারাপ এবং ভয়ানক সময়।
181
00:11:54,666 --> 00:11:57,500
আমি একটা সাধারণ সমাধান দিচ্ছি।
182
00:11:58,041 --> 00:11:59,750
একজনকে তো মরতে হবে
183
00:11:59,833 --> 00:12:01,625
যাতে অন্য একজন
184
00:12:02,708 --> 00:12:03,708
জীবিত থাকতে পারে।
185
00:12:09,291 --> 00:12:12,833
আমি নিজের সুবিধার জন্য
অন্য কারো জীবন ঝুঁকিতে ফেলছি না।
186
00:12:18,083 --> 00:12:19,083
চলো।
187
00:12:19,500 --> 00:12:20,500
ধন্যবাদ।
188
00:12:24,750 --> 00:12:27,750
প্রথমে খারাপ জাদুকর,
খচ্চর রাজা, আর এখন ইস্ট্রেড।
189
00:12:28,250 --> 00:12:30,708
এত দৌড়াদৌড়ি
করতে করতে ক্লান্ত হয়ে পড় না?
190
00:12:31,375 --> 00:12:33,625
হয়তো সিরির জন্য একটা
নিরাপদ জায়গা খুঁজতে হবে?
191
00:12:34,875 --> 00:12:37,750
রিডেনিয়া যাবার পথে
এটা নিয়ে আলোচনা করলে কেমন হয়?
192
00:12:39,458 --> 00:12:40,458
হেই।
193
00:12:41,416 --> 00:12:43,375
তুমি কী ভাবছো সেটা শুনতে পাচ্ছি।
194
00:12:43,458 --> 00:12:46,208
এটা বল না যে, "আমি একা যাচ্ছি।"
195
00:12:46,291 --> 00:12:48,250
বা "ইয়েস্কিয়ার, ভ্রমনটা অনেক বিপজ্জনক হবে "।
196
00:12:48,333 --> 00:12:51,041
এর আগেও আমাকে বিপদের মুখে ফেলেছিলে
197
00:12:51,125 --> 00:12:52,833
মি. ফায়ার-ফিঙ্গারের জন্য।
198
00:12:52,916 --> 00:12:54,583
তোমার যাবার ব্যাপারটা বুঝতে পারছি, ইয়েস্ক।
199
00:12:55,416 --> 00:12:57,583
কিন্তু তোমাকে আবার বিপদে ফেলতে চাই না।
200
00:12:58,083 --> 00:13:00,250
এজন্য একাই ভুলপ্যানে যেতে চাচ্ছি।
201
00:13:01,958 --> 00:13:04,000
রিয়ান্সকে মারার পর ফিরে আসব।
202
00:13:05,916 --> 00:13:07,458
বা সে তোমাকে মেরে আসবে।
203
00:13:26,583 --> 00:13:29,750
- আমরা এখানে কী কিনতে এসেছি?
- একটা চমৎকার। আসো।
204
00:13:34,166 --> 00:13:36,125
তখন কাকে পাঠানোর জন্য চিঠি লিখেছিলে?
205
00:13:36,833 --> 00:13:39,916
টিসায়াকে।
চিঠিতে তার ওখানে যাবার কথা বলেছি।
206
00:13:40,916 --> 00:13:42,958
সে কী মানা করবে?
207
00:13:44,291 --> 00:13:46,333
ব্যাপারটা বেশ জটিল।
208
00:13:47,750 --> 00:13:49,166
আমার জন্য?
209
00:13:50,041 --> 00:13:52,083
হ্যা, তুমি সবকিছু জটিল করে তোল।
210
00:13:54,916 --> 00:13:57,333
হ্যা, আসলে, আমি একাই এমনটা না।
211
00:13:59,125 --> 00:14:00,458
তুমি আমার ওপর নজর রাখতে পার,
212
00:14:01,958 --> 00:14:03,208
কিন্তু আমারও চোখ আছে।
213
00:14:03,958 --> 00:14:06,541
আর তুমি কী দেখেছ, কুৎসিত বাচ্চা?
214
00:14:07,791 --> 00:14:09,875
সবসময়, সব কাজ
তুমি দক্ষতার সাথে কর।
215
00:14:10,791 --> 00:14:12,750
ওয়াও।
216
00:14:13,833 --> 00:14:16,083
কিন্তু তুমি চিঠিটা তিনবার লিখেছ।
217
00:14:17,125 --> 00:14:19,166
তারমানে মামলা বেশ সিরিয়াস, তাই না?
218
00:14:22,166 --> 00:14:23,791
আমাদের আগে যেতে হবে।
219
00:14:23,875 --> 00:14:26,750
এই নাও।
এটা দিয়ে তোমার চুল ঠিক করবে।
220
00:14:29,875 --> 00:14:31,958
- পাসওয়ার্ড।
- রেগামাফিন (নিন্দিত ব্যাক্তি)
221
00:14:34,291 --> 00:14:36,916
প্রশিক্ষনের মাধ্যমে
তোমার শক্তি আয়ত্তে আসেনি।
222
00:14:37,000 --> 00:14:40,458
উল্টো এটা আরো পৃষ্ঠতলে
গেছে, এবং অস্থির হয়ে গেছে।
223
00:14:41,125 --> 00:14:42,125
দারুন।
224
00:14:42,958 --> 00:14:45,250
আরেটুজাতে,
তুমি ঐ দর্শনশক্তি সম্পর্কে শিখতে পারবে
225
00:14:45,333 --> 00:14:47,333
যেটা ভবিষ্যতে তুমি দেখতে চাও।
226
00:14:47,416 --> 00:14:49,776
- এদিকে!
- যদি আমি কিছুই দেখতে না চাই?
227
00:14:50,208 --> 00:14:52,000
তারমানে, তুমি নিয়তি থেকে পালাতে চাও।
228
00:14:52,083 --> 00:14:53,291
Put it down there!
229
00:14:53,791 --> 00:14:55,583
এইতো পেয়ে গেছি। আসো!
230
00:14:59,166 --> 00:15:02,041
ইয়েন! ইশ্বরকে ধন্যবাদ,
যে তুমি বেঁচে আছ।
231
00:15:03,125 --> 00:15:06,208
- বল যে ভালো কোন গল্প বলতে এসেছ।
- সময় নেই, ক্যেইরা। তোমার সাহায্য লাগবে।
232
00:15:06,291 --> 00:15:09,375
আমাদের একটা
স্থানান্তরের প্রবেশপথ লাগবে।
233
00:15:10,333 --> 00:15:11,166
আরেটুজা যাবার জন্য।
234
00:15:11,250 --> 00:15:13,208
তুমি আরেটুজা যেতে চাও?
235
00:15:13,291 --> 00:15:16,041
তাও আবার ঐ ঐতিহাসিক
রাতের কর্মকান্ডের পর?
236
00:15:16,125 --> 00:15:19,791
আশা করছি তারা সেসব ভুলে গেছে
নইতো আমাকে মাফ করে দিয়েছে।
237
00:15:19,875 --> 00:15:22,708
শুভকামনা রইল।
টিসায়া আমাকে এখনো মাফ করেনি।
238
00:15:22,791 --> 00:15:25,625
একবার নবাবের সাথে শুয়েছি
বিধায় সবাই উঠেপড়ে লেগেছে...
239
00:15:26,208 --> 00:15:27,833
যাইহোক, তোমাকে দেখে ভালো লাগলো।
240
00:15:27,916 --> 00:15:29,958
ব্যবসা কোনমতে চলছে।
241
00:15:30,041 --> 00:15:32,458
কারন রাজ্যচ্যুত লোকদের মাথা কাটা হচ্ছে।
242
00:15:32,541 --> 00:15:33,375
কে কাটছে?
243
00:15:33,458 --> 00:15:35,125
যেকেউ।
244
00:15:35,208 --> 00:15:36,408
নিফগার্ডের ঝামেলা মাথার উপরে,
245
00:15:36,458 --> 00:15:39,041
এজন্য ভাবছো উত্তরবাসী এক হয়ে গেছে।
246
00:15:39,541 --> 00:15:42,458
- ভাবছো ভ্রাতৃত্ব কিছুই করতে পারবে?
- ওই, জলদি কর।
247
00:15:44,375 --> 00:15:45,666
জলদি।
248
00:15:50,250 --> 00:15:51,625
আমার ক্লেয়ারমন্ট
যাবার একটা প্রবেশপথ লাগবে।
249
00:15:55,250 --> 00:15:57,541
সেখানে তার জন্য
বিশেষ কিছু অপেক্ষা করছে।
250
00:15:59,291 --> 00:16:00,291
এখনই।
251
00:16:12,416 --> 00:16:13,708
একটান নিতে চাও, জানু?
252
00:16:14,791 --> 00:16:15,791
আমি এসব টানি না।
253
00:16:21,416 --> 00:16:23,458
মাগিটাকে মার!
254
00:16:26,166 --> 00:16:27,416
সিরি!
255
00:16:33,916 --> 00:16:36,000
খোলা রাখবি। আমি জলদি চলে আসব।
256
00:16:36,083 --> 00:16:37,083
ভাগো! ভাগো!
257
00:16:37,833 --> 00:16:39,708
আরে! এসব কী?
258
00:16:42,041 --> 00:16:44,375
তোমার কোন ধারনা নেই
কার সাথে ঝামেলা পাকালে....
259
00:16:57,416 --> 00:16:58,496
এ তুমি কী করলে?
260
00:16:59,333 --> 00:17:02,041
সে হুভেনাগেলের লোক ছিলো।
261
00:17:02,125 --> 00:17:04,875
নিজের মাথা আস্ত রাখতে
চাইলে , তোমরাও জলদি পালাও।
262
00:17:04,958 --> 00:17:06,750
কেইরা, দাড়াও...
263
00:17:10,083 --> 00:17:11,083
চলো।
264
00:17:13,583 --> 00:17:16,000
জাদু বিশৃঙ্খলা সৃষ্টি করে।
265
00:17:16,500 --> 00:17:18,166
এখানে দুটো জিনিস আবশ্যক।
266
00:17:18,791 --> 00:17:21,208
সমতা এবং নিয়ন্ত্রণ।
267
00:17:21,958 --> 00:17:24,500
এসব ছাড়া, জাদু তোমাকে মেরে ফেলবে।
268
00:17:25,958 --> 00:17:27,416
নিসাকে কেউ দেখেছ?
269
00:17:31,375 --> 00:17:33,083
এলিজাবেট, নিশাকে
তার রুম থেকে ডেকে আনো।
270
00:17:33,166 --> 00:17:36,791
এবং তাকে মনে করিয়ে দিবে,
অসুস্থতা, বাড়ির জন্য খারাপ লাগা,
271
00:17:36,875 --> 00:17:38,416
এসব বাহানা চলবে না।
272
00:17:39,875 --> 00:17:43,958
গিয়ে আবার চেষ্টা কর, সাবরিনা।
আমরা এটা হতে দিব না।
273
00:17:44,666 --> 00:17:47,625
তোমাকে তো বলছি, সে মানছে না।
274
00:17:47,708 --> 00:17:50,541
সে বলেছে ফল্টটেস্ট এবং
তার লোকজন না খেয়ে মরুক।
275
00:17:50,625 --> 00:17:53,500
তারপরও হ্যানসেল্ট যদি
ট্যামেররিয়া খাদ্যশস্য পাঠাতে চায়,
276
00:17:53,583 --> 00:17:56,083
স্কয়িটায়েল রাস্তাতেই সেগুলো লুটে নিবে।
277
00:17:56,166 --> 00:17:58,916
রাজারা আমাদের ওপর
এখন আর ভরসা করে না।
278
00:17:59,000 --> 00:18:02,791
কারণ এল্ফরা সমস্যা করবে
জেনেও আমরা কিছুই করিনি।
279
00:18:02,875 --> 00:18:05,708
এটা... একদম নিচু মনমানসিকতার চিন্তা ধারা।
280
00:18:06,208 --> 00:18:08,166
যদিও আপনার থেকে
এটাই আশা করেছিলাম।
281
00:18:08,250 --> 00:18:09,666
খোঁচা মারা বন্ধ কর।
282
00:18:10,416 --> 00:18:13,791
ট্রিসকে ফল্টটেস্ট দরবারে
পাঠাও এবং মামলা ডিসমিস কর।
283
00:18:13,875 --> 00:18:17,583
তাহলে এটা কাটা জায়গায়
নুনের ছিটা লাগানোর মতো হবে।
284
00:18:17,666 --> 00:18:21,166
টিসায়া ওয়াদা করেছিল
সিন্ট্রার সিরিলার কাটা মাথা এনে দিবে
285
00:18:21,250 --> 00:18:22,458
কিন্তু সে ব্যর্থ হয়েছে।
286
00:18:22,541 --> 00:18:25,666
শান্তিতে থাকতে চাইলে
মেয়েটাকে খুঁজে মেরে ফেল।
287
00:18:25,750 --> 00:18:26,666
না!
288
00:18:26,750 --> 00:18:30,041
তোমাকে মনে করিয়ে দিতে চাই,
আমরা গরম মাথায় কোন সিদ্ধান্ত নেই না।
289
00:18:30,583 --> 00:18:34,500
আমাদের সব সমস্যা কাউন্সিলের
সকলের সামনে পেশ করব, সবসময়ের মতো।
290
00:18:35,291 --> 00:18:37,625
এবার চেচামেচি বন্ধ কর,
বাচ্চাদের প্রশিক্ষন চলছে।
291
00:18:49,791 --> 00:18:50,958
তারা ভুল কিছু বলছে না।
292
00:18:52,083 --> 00:18:53,416
আমার মনও মানছে না...
293
00:18:53,500 --> 00:18:55,500
- তুমি যদি দরবারে গিয়ে...
- আপনাকে আগেই বলেছি।
294
00:18:55,583 --> 00:18:58,833
ট্যামেরিয়ার এই ভ্রাতৃত্বে আমার
জায়গা যে কাউকে দিতে পারেন।
295
00:18:58,916 --> 00:19:02,750
আমি এখানেই ঠিক আছি,
আমি তাদের প্রশিক্ষন দেওয়াতেই বেশি দক্ষ।
296
00:19:02,833 --> 00:19:04,750
এটা ভালো সিদ্ধান্ত।
297
00:19:05,500 --> 00:19:08,333
কিন্তু আমার সন্দেহ হচ্ছে
এসব তাদের জন্য করছ কি-না।
298
00:19:12,000 --> 00:19:13,920
কারণ ঐদিন তুমি
সিরিকে সাহায্য করতে পারনি....
299
00:19:15,416 --> 00:19:17,000
আমি গিয়ে নিসাকে খুঁজে আসি।
300
00:19:33,375 --> 00:19:34,375
নিসা?
301
00:20:15,583 --> 00:20:17,333
আমাকে ঐ এল্ফ সম্পর্কে বল।
302
00:20:17,416 --> 00:20:19,500
নোয়ালিসের নবাব এক এল্ফকে ধরেছিল।
303
00:20:20,083 --> 00:20:22,666
বলেছিল সে একজন গুপ্তঘাতক।
304
00:20:23,166 --> 00:20:24,791
জোরে বল!
305
00:20:28,500 --> 00:20:29,500
বল!
306
00:20:30,833 --> 00:20:34,666
সে.. আমাকে দিয়ে তার শরীর ....
307
00:20:36,166 --> 00:20:37,875
হাজারো উপায়ে কাটিয়েছিল।
308
00:20:38,500 --> 00:20:39,500
এবং....
309
00:20:42,333 --> 00:20:43,666
তুমি কী করেছিলে?
310
00:20:44,791 --> 00:20:48,000
আমি অনেক গভীরভাবে কেটেছিলাম।
311
00:20:50,458 --> 00:20:52,875
ওটাই ছিলো আমার প্রথম খুন করা।
312
00:21:02,166 --> 00:21:03,666
প্লিজ, না...
313
00:21:03,750 --> 00:21:05,666
কাজটা করে মজা পেয়েছিলে?
314
00:21:09,833 --> 00:21:10,833
না।
315
00:21:11,625 --> 00:21:13,625
অনেক রাগ হয়েছিল।
316
00:21:15,458 --> 00:21:16,708
সময় নষ্ট ছিলো।
317
00:21:17,833 --> 00:21:19,458
আমরা এল্ফটাকে গোলাম বানিয়ে,
318
00:21:20,250 --> 00:21:22,083
তাকে দিয়ে আমাদের কাজ করাতে পারতাম।
319
00:21:24,583 --> 00:21:27,166
সে আমাদের অনেক কাজে লাগতো।
320
00:21:31,291 --> 00:21:32,750
হ্যা। কাজে লাগতো।
321
00:21:34,041 --> 00:21:35,041
লক্ষী ছেলে।
322
00:21:47,166 --> 00:21:50,125
তুমি এইবার বেশি নির্দয় হয়ে গিয়েছিলে।
323
00:21:50,208 --> 00:21:51,666
এতটাও হয়েছিলাম না?
324
00:21:55,416 --> 00:21:58,333
এখন সবকিছু দেখতে পাচ্ছি। পরিষ্কারভাবে।
325
00:21:59,416 --> 00:22:01,375
ধন্যবাদ।
326
00:22:02,625 --> 00:22:04,875
এটার বদলে একটা কাজ করে দিতে হবে।
327
00:22:06,916 --> 00:22:09,833
রেডোভিট অনেক তেজ বুদ্ধিসম্পন্ন।
328
00:22:10,666 --> 00:22:12,666
সে ভিজিমিরকে লাইনে
আনতে সাহায্য করতে পারে।
329
00:22:12,750 --> 00:22:15,208
আমার সাহায্যের দরকার নেই।
বছর ধরে তাকে আমি নির্দেশনা দিচ্ছি।
330
00:22:15,291 --> 00:22:17,916
আগে কখনো এই দ্বীপকে
এতটা বিভক্ত হতে দেখিনি।
331
00:22:19,125 --> 00:22:22,875
নিফগার্ড সহ সব
রাজ্যের নজর আমাদের দিকে।
332
00:22:22,958 --> 00:22:25,208
এবং রেডোভিট আমাদের কাজে আসতে পারে...
333
00:22:25,291 --> 00:22:26,958
রিডেনিয়ার জন্য।
334
00:22:31,875 --> 00:22:33,583
তার সাথে কথা বল। হুমম?
335
00:22:37,333 --> 00:22:38,375
আমার জন্য।
336
00:22:41,750 --> 00:22:42,750
হুমম।
337
00:22:44,750 --> 00:22:45,875
আমাদের আলোচনা শেষ।
338
00:23:01,583 --> 00:23:03,500
আরে এতো ইয়েস্কিয়ার।
339
00:23:05,666 --> 00:23:08,083
- বিশ্বাসই হচ্ছে না!
- আমার সৈন্য বলল কেউ দেখা করতে এসেছে।
340
00:23:08,958 --> 00:23:11,250
কিন্তু তোমাকে দেখে, চমকপ্রদ হলাম।
341
00:23:11,333 --> 00:23:13,500
- মমম।
- তো একটা গান হয়ে যাক?
342
00:23:13,583 --> 00:23:17,166
হা, হা, আহ, না, না, গান গাচ্ছি না, আহ...
আমি আর এখন এসব করি না।
343
00:23:18,375 --> 00:23:19,375
একটা তথ্য জানাতে এসেছি।
344
00:23:21,083 --> 00:23:25,333
ঐ দু'জন ডিটেকটিভ,
কডরিংগার এবং ফ্যেন, তাদের চেন?
345
00:23:25,416 --> 00:23:26,416
না।
346
00:23:27,666 --> 00:23:28,750
Regardless,
347
00:23:29,750 --> 00:23:31,625
তারা রিয়ান্সের বসকে চিনতো।
348
00:23:32,500 --> 00:23:33,541
- ট্রিভিয়া।
- মম-হুমম।
349
00:23:33,625 --> 00:23:34,625
ওহ, আরো বল।
350
00:23:34,666 --> 00:23:38,333
গেরাল্ট নিজ উপায়ে
এটা সমাধান করতে গিয়েছে,
351
00:23:38,416 --> 00:23:42,500
কারণ তাদের মুখ খোলানোর
জন্য পর্যাপ্ত টাকা নেই, কিন্তু...
352
00:23:44,041 --> 00:23:45,875
তোমার কাছে আছে, সম্ভবত।
353
00:23:47,625 --> 00:23:49,500
তথ্যটা জানানোর জন্য ধন্যবাদ।
354
00:23:49,583 --> 00:23:52,083
এবার একটা গান গাও।
355
00:23:52,166 --> 00:23:53,000
আহ...
356
00:23:53,083 --> 00:23:56,125
না, না...
আজ গান গাওয়ার মুডে নেই।
357
00:23:56,208 --> 00:23:57,583
- আরে, গাও তো।
- না, আহ...
358
00:23:57,666 --> 00:24:00,833
তোমার বন্ধুরা গান
ছাড়াই বেশ আনন্দে আছে...
359
00:24:00,916 --> 00:24:03,083
পছন্দ মত একটা গাও। প্লিজ।
360
00:24:04,375 --> 00:24:06,916
তোমার সাদা-চুলো উইচারের
ব্যাপারে গানটা তাদের ভালো লাগবে।
361
00:24:07,833 --> 00:24:08,833
ওকে।
362
00:24:13,750 --> 00:24:15,291
আমিও শোনার জন্য মুখিয়ে আছি!
363
00:24:29,541 --> 00:24:32,041
এটা সম্ভবত একটা ফাঁদ।
364
00:24:39,291 --> 00:24:40,500
মম-হুমম।
365
00:25:57,166 --> 00:25:58,583
আসলেই একটা ফাঁদ।
366
00:26:05,583 --> 00:26:07,250
যা বলার বলতে পার।
367
00:26:09,125 --> 00:26:10,333
জানি তুমি রেগে আছো।
368
00:26:10,916 --> 00:26:13,791
রেগে নেই। আমি ব্যাস হতাশ হয়েছি।
369
00:26:17,208 --> 00:26:19,916
বলেছিলাম লোকচক্ষুর আড়ালে থাকতে।
370
00:26:20,000 --> 00:26:21,000
জানি।
371
00:26:22,125 --> 00:26:23,245
দোষটা আমারই।
372
00:26:23,833 --> 00:26:26,083
প্রশিক্ষন দেবার সময়,
এটা শেখানো উচিত ছিলো
373
00:26:26,166 --> 00:26:28,791
যে বুদ্ধিমত্তা সাহসের থেকে বেশি জরুরী।
374
00:26:30,583 --> 00:26:31,708
তুমি গেরাল্টের মতো কথা বলছো।
375
00:26:31,791 --> 00:26:33,416
আসলে, সে মাঝে মাঝে সত্যি কথাও বলে।
376
00:26:35,041 --> 00:26:38,500
একদিন, আমি রানী হবো,
এবং আমার গুণের ব্যাবহার করব।
377
00:26:38,583 --> 00:26:43,208
এবং আমার গুণ হলো ন্যায়বিচার,
চাকু চালানো এবং আত্নরক্ষা করা।
378
00:26:43,916 --> 00:26:47,458
- তুমি এবং গেরাল্ট এসবই শিখিয়েছ।
- কিন্তু পুরোপুরি শেখাতে পারিনি।
379
00:26:47,541 --> 00:26:49,583
পরিনতি সম্পর্কেও শেখানো উচিত ছিলো।
380
00:26:49,666 --> 00:26:52,208
পরিনতি জেনেও কিছু
না করা কাপুরুষের কাজ।
381
00:26:52,291 --> 00:26:54,416
বিশেষ করে যখন কারো মৃত্যু হবে।
382
00:26:54,958 --> 00:26:56,625
তুমি বাচ্চাটার চোখজোড়া দেখনি।
383
00:26:56,708 --> 00:26:59,833
- যা ভালো মনে হয়েছে তাই করেছি...
- না, তুমি হস্তক্ষেপ করা বেছে নিয়েছ।
384
00:27:02,125 --> 00:27:05,166
এল্যান্ডারের ঐ বার্তাবাহক,
সে তার নিয়তি জানে না।
385
00:27:06,166 --> 00:27:07,916
কিন্তু আমি জানি আগে কি হবে।
386
00:27:08,583 --> 00:27:11,208
ডমিনিক হোভেঙ্গাল তার চাচতো
ভাই লিও বনহার্টকে এখানে পাঠাবে
387
00:27:11,291 --> 00:27:13,958
টাকা এবং রক্তের বিনিময়ে
তার ক্ষতিপূরণ আদায় করতে।
388
00:27:15,000 --> 00:27:17,416
এখানকার লোকজনকে
জবরদস্তি তাদের সাথে যুদ্ধ করতে হবে
389
00:27:17,500 --> 00:27:19,416
যে যুদ্ধ যে-কোন সময় শুরু হবে,
390
00:27:19,500 --> 00:27:21,708
এবং সবাই যুদ্ধক্ষেত্রে মারা যাবে।
391
00:27:22,250 --> 00:27:24,708
যদি তার আগেই কোন
রোগশোক বা অনাহারে না মারা যায়।
392
00:27:25,666 --> 00:27:26,750
তুমি একজনকে বাঁচাতে গিয়ে,
393
00:27:27,375 --> 00:27:30,291
হাজারজনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ।
394
00:27:30,375 --> 00:27:33,666
আমি যদি কোন পরিবর্তন করতেই না
পারি তাহলে ভবিষ্যত দেখে কী লাভ?
395
00:27:40,416 --> 00:27:44,083
তুমি কীভাবে বুঝবে?
তুমি যা করতে চাও, তা করে ফেল।
396
00:27:44,666 --> 00:27:46,791
তুড়ি মেরে, পাহাড় নড়াতে পার।
397
00:27:47,500 --> 00:27:48,833
পুরুষদের দিয়ে যা ইচ্ছে করাতে পার।
398
00:27:50,583 --> 00:27:53,291
জীবন যুদ্ধের মানে তুমি কী বুঝবে?
399
00:28:02,875 --> 00:28:04,083
কোথায় যাচ্ছো?
400
00:28:04,750 --> 00:28:05,625
আরো কেনাকাটা করতে?
401
00:28:05,708 --> 00:28:08,125
না, কুৎসিত বাচ্চা।
402
00:28:08,208 --> 00:28:09,541
তোমাকে অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছি।
403
00:28:11,166 --> 00:28:12,166
আমাকে এটা কেন বল?
404
00:28:12,708 --> 00:28:15,958
কারন নিজের কাছে ওয়াদা করেছি
এখন থেকে তোমার সাথে ব্যাস সত্য বলব।
405
00:28:17,583 --> 00:28:18,583
চলো।
406
00:28:19,250 --> 00:28:21,208
তোমার আসল সত্তাকে দেখাচ্ছি আমি।
407
00:28:36,208 --> 00:28:38,208
আমার তরবারী কোথায়?
408
00:28:42,083 --> 00:28:43,541
তুই তো সালা এল্ফ না।
409
00:28:44,958 --> 00:28:46,583
কিন্তু মরবি তাদের মতো।
410
00:28:56,041 --> 00:28:59,125
নিফগার্ডের বক্সদ,
এটার খেসারত তোর দেওয়া লাগবে।
411
00:29:06,125 --> 00:29:07,250
ওঠো।
412
00:29:10,083 --> 00:29:11,625
ওঠো, পুরনো বন্ধু।
413
00:29:13,833 --> 00:29:15,041
বাঁচানোর জন্য ধন্যবাদ।
414
00:29:15,125 --> 00:29:17,083
তুমি আমাকে আগে অনেকবার বাঁচিয়েছ।
415
00:29:17,166 --> 00:29:18,916
তাই তোমাকে বাঁচানো ফরজ হয়ে গেছে।
416
00:29:20,333 --> 00:29:23,000
তুমি এখানে কার বাল ফালাচ্ছ?
417
00:29:27,958 --> 00:29:30,333
ফ্রন্সিসকা সবসময় ভবিষ্যতবাণী এবং
418
00:29:30,416 --> 00:29:32,916
হ্যান একিয়ারের ব্যাপারে উল্টো পাল্টা বলে,
419
00:29:33,000 --> 00:29:35,750
এবং এল্ফদের লুটে দিন পার করছে।
420
00:29:35,833 --> 00:29:39,375
যাতে আমরা অনাহার
এবং ঠান্ডাতে না মারা যায়।
421
00:29:39,458 --> 00:29:42,041
আমি ভেবেছিলাম
তোমরা কুসংস্কারে বিশ্বাস কর।
422
00:29:42,125 --> 00:29:44,333
পূর্বজ রক্তের সেই
বিখ্যাত বাণী বিশ্বাস কর না?
423
00:29:44,416 --> 00:29:45,458
একদমই না।
424
00:29:45,541 --> 00:29:47,500
আমরা যখন সভ্যতা নির্মান করছিলাম
425
00:29:47,583 --> 00:29:51,375
তখন তোমার মতো ভোঁতা কানওয়ালা
ভাবতো বজ্রপাত ইশ্বর প্রদত্ত অভিশাপ।
426
00:29:51,458 --> 00:29:53,291
আমি সত্যতাই বিশ্বাস করি।
427
00:29:54,166 --> 00:29:57,958
আর সত্য হলো, ফ্রন্সিসকার
হ্যান একিয়ার সিন্ট্রার এক মেয়ে।
428
00:29:59,958 --> 00:30:00,958
সিন্ট্রার?
429
00:30:01,416 --> 00:30:03,000
তাকে আমি নিজ চোখে দেখেছি।
430
00:30:03,083 --> 00:30:05,833
আর সত্যি বলতে,
ঐ রাজকুমারী এল্ফদের রক্ষক।
431
00:30:07,291 --> 00:30:08,958
আমি আর নিতে পারছি না, কেইর।
432
00:30:09,458 --> 00:30:13,375
বিনা কারণে আমার
লোকদের মরা সহ্য করতে পারছি না।
433
00:30:14,791 --> 00:30:17,625
আহ। এজন্য এখানে এসেছ।
434
00:30:18,458 --> 00:30:22,041
এল্ফদের নেতা হবার বিষয়ে
বলা আমার পস্তাব বিবেচনা করছ।
435
00:30:22,125 --> 00:30:24,041
হ্যা।
436
00:30:24,125 --> 00:30:28,208
কিন্তু... একটা জিনিস বুঝতে পারছি না।
437
00:30:29,416 --> 00:30:32,416
তুমি। তুমি এমহায়ারের খাস লোক ছিলে।
438
00:30:33,083 --> 00:30:36,208
তাহলে সে এখানে যুদ্ধের এত
কাছে তোমাকে এই কাজে কেন পাঠিয়েছে
439
00:30:36,291 --> 00:30:39,875
যেখানে তুমি প্রতিদিন ধুঁকে ধুঁকে মরছো।
440
00:30:39,958 --> 00:30:41,250
বুঝতে পারলাম না।
441
00:30:41,333 --> 00:30:43,333
তুমি বলেছিলে, সে একজন জ্ঞানী লোক,
442
00:30:43,833 --> 00:30:46,541
তাহলে তোমার মতো প্রতিভাবান
লোককে এখানে কেন রেখেছে?
443
00:30:50,791 --> 00:30:52,166
তাকে ধোঁকা দিয়েছিলাম।
444
00:30:53,083 --> 00:30:54,250
মিথ্যা বলেছিলাম।
445
00:30:55,458 --> 00:30:58,791
সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনে আমার
ওপর ভরসা করেছিল, কিন্তু আমি ব্যর্থ হয়েছি।
446
00:30:59,791 --> 00:31:03,833
তো এখানে প্রায়শ্চিত্ত করতে এসেছ যতক্ষণ
না উত্তরের সৈন্যরা তোমাকে মেরে না ফেলে?
447
00:31:04,375 --> 00:31:07,458
তার মধ্যে কিছু একটা ব্যাপার নিশ্চয় আছে
কারণ তুমি তার সবচেয়ে বিশ্বাসযোগ্য সৈন্য ছিলে।
448
00:31:07,541 --> 00:31:10,583
ওহ, দোস্ত,
তোমার সৈন্যরাও তোমার সাথেই থাকবে,
449
00:31:10,666 --> 00:31:13,500
তুমি যতোই খারাপ হও না কেন।
450
00:31:14,208 --> 00:31:15,208
বিশ্বাসযোগ্য।
451
00:31:16,250 --> 00:31:18,708
বেশ, তোমার প্রস্তাবে যদি রাজি হই,
452
00:31:19,625 --> 00:31:22,500
এবং ফ্রান্সিসকাকে ধোঁকা
দিলে সে কীভাবে ব্যাপারটা দেখবে?
453
00:31:22,583 --> 00:31:23,583
গ্যালাটিন,
454
00:31:25,250 --> 00:31:28,791
তুমি ওই সকল সেরা যোদ্ধাদের মতো
যাদের সাথে আমি লড়েছি।
455
00:31:28,875 --> 00:31:31,125
হোয়াইট ফ্লেম অবশ্যই এটা বুঝতে পারবে।
456
00:31:32,208 --> 00:31:34,750
উত্তর দখল করতে তুমি
সাহায্য করবে, ফ্রান্সিসকা না।
457
00:31:36,666 --> 00:31:38,125
আমি তার বিশ্বাস অর্জন করেছি।
458
00:31:40,583 --> 00:31:41,916
সে কী তোমারটা করেছে?
459
00:31:45,875 --> 00:31:47,625
একটা মজার জোকস শুনতে চাও?
460
00:31:47,708 --> 00:31:48,708
হুমম।
461
00:31:49,750 --> 00:31:50,791
আমি জন্মগতভাবে
462
00:31:51,375 --> 00:31:54,416
অনেক শক্তির অধিকারী ছিলাম।
463
00:31:55,625 --> 00:31:58,791
বিশৃঙ্খলা কাবু করা শুরু করেছিলাম।
464
00:31:59,375 --> 00:32:02,208
সারাজীবন যুবতী
465
00:32:03,416 --> 00:32:04,500
এবং সুন্দরী
466
00:32:05,333 --> 00:32:08,291
এবং দরবারে উচ্চপদে থাকতে পারতাম।
467
00:32:10,208 --> 00:32:11,750
কিন্তু তার বদলে এখানে মরব
468
00:32:13,250 --> 00:32:14,875
মদ গিলতে গিলতে
469
00:32:15,500 --> 00:32:17,083
তোমাদের সাথে।
470
00:32:18,000 --> 00:32:21,000
- জানো জাদুকরদের সমস্যা কী?
- কী?
471
00:32:21,583 --> 00:32:23,500
তোমরা অনেক গম্ভীর।
472
00:32:27,416 --> 00:32:28,875
- আচ্ছা।
- সত্যি।
473
00:32:28,958 --> 00:32:30,250
হ্যা!
474
00:32:33,708 --> 00:32:36,750
হ্যা, ভ্রাতৃত্বের শক্তি ধরে
রাখতে সাহায্য করা।
475
00:32:36,833 --> 00:32:41,041
এবং ক্ষীয়মান রাজ্যকে
ঠিক করা অনেক গম্ভীর কাজ।
476
00:32:41,125 --> 00:32:43,708
নিফগার্ডের দখলে এসব করা লাগবে না।
477
00:32:43,791 --> 00:32:47,166
- কেন?
- এমহায়ারের জাদুকরের দরকার নেই।
478
00:32:48,416 --> 00:32:49,416
তার কাছে তুমি বেকার।
479
00:32:50,833 --> 00:32:52,541
এখান থেকে বের হলে,
480
00:32:53,875 --> 00:32:55,625
খেলার মোড় পাল্টে দিব।
481
00:32:56,958 --> 00:32:58,958
একজন পালানোর চেষ্টা করেছিল।
482
00:33:00,083 --> 00:33:02,083
তার পেছনে কুত্তা ছেড়ে দিয়েছিল।
483
00:33:03,500 --> 00:33:05,833
তাকে ছিড়েখুঁড়ে খেয়েছিল।
484
00:33:07,500 --> 00:33:10,208
সম্রাট তোমাকে ক্ষমা করবে ঠিকই
485
00:33:10,708 --> 00:33:13,375
কিন্তু মরার পর, জানু।
486
00:33:21,916 --> 00:33:22,916
হেই।
487
00:33:26,291 --> 00:33:27,666
আহ।
488
00:33:27,750 --> 00:33:28,916
হেই!
489
00:33:31,750 --> 00:33:33,500
আরেকজন মরেছে।
490
00:33:33,583 --> 00:33:34,625
কী...
491
00:33:35,166 --> 00:33:36,166
সে...
492
00:33:38,291 --> 00:33:41,291
তাকে ব্যাগে ভরো।
কেউ এসে তাকে ফেলে দিয়ে আসবে।
493
00:33:50,125 --> 00:33:51,416
আরে, বন্ধু।
494
00:33:52,000 --> 00:33:53,625
আরেকটা গাও, প্লিজ।
495
00:33:58,166 --> 00:34:02,458
♪ Keep your words on ice ♪
496
00:34:02,541 --> 00:34:04,833
♪ Your gaze ♪
497
00:34:04,916 --> 00:34:07,291
♪ Lights the fire ♪
498
00:34:08,500 --> 00:34:12,916
♪ They say keep on playing nice ♪
499
00:34:13,000 --> 00:34:17,208
♪ But I have no desire ♪
500
00:34:17,708 --> 00:34:20,416
♪ Why waste our words ♪
501
00:34:20,500 --> 00:34:26,041
♪ When lips were made
For extraordinary things? ♪
502
00:34:26,791 --> 00:34:29,416
♪ It's not a want, it's a need ♪
503
00:34:29,500 --> 00:34:31,875
♪ It is paying no heed ♪
504
00:34:31,958 --> 00:34:36,166
♪ To what others say to sing ♪
505
00:34:37,833 --> 00:34:40,708
♪ The greatest songs are made up ♪
506
00:34:42,083 --> 00:34:45,750
♪ Of unspoken words of love ♪
507
00:34:48,125 --> 00:34:51,125
♪ Of them I've had enough ♪
508
00:34:53,000 --> 00:34:56,500
♪ With you, I have enough ♪
509
00:34:58,083 --> 00:35:00,250
♪ With you, I am ♪
510
00:35:01,500 --> 00:35:02,833
♪ Enough ♪
511
00:35:05,291 --> 00:35:06,625
♪ I am ♪
512
00:35:07,666 --> 00:35:12,916
♪ Enough ♪
513
00:35:16,625 --> 00:35:19,416
এবার চাইলে তালি বাজাতে পার।
514
00:35:19,500 --> 00:35:21,500
ধন্যবাদ। ধন্যবাদ।
515
00:35:22,416 --> 00:35:23,791
ধন্যবাদ।
516
00:35:24,291 --> 00:35:26,416
- আর তুমি।
- দারুণ ছিলো।
517
00:35:27,125 --> 00:35:28,333
ওহ, আমি তো....
518
00:35:36,458 --> 00:35:37,458
এটা অনেক....
519
00:35:40,333 --> 00:35:41,375
আগে কখনো....
520
00:35:45,958 --> 00:35:46,958
আহ...
521
00:35:47,041 --> 00:35:49,500
সরি, ভাষা হারিয়ে ফেলেছি।
মদ বেশি খেয়ে ফেলছি।
522
00:35:49,583 --> 00:35:51,750
মাফ করতাম,
কিন্তু তুমি মাতাল হওনি।
523
00:35:53,666 --> 00:35:54,916
চোখ দেখেই বুঝতে পারছি।
524
00:35:55,458 --> 00:35:56,833
চোখে কোন নেশার ছাপ নেই।
525
00:35:57,541 --> 00:36:01,041
মহলে গান শুনিয়ে লোকজনকে
পরখ করার কায়দা শিখে গেছি।
526
00:36:01,708 --> 00:36:03,250
এখন সকলের চেহারা পড়তে পারি
527
00:36:04,333 --> 00:36:06,250
যাতে দরকার পড়লে পালাতে পারি।
528
00:36:06,333 --> 00:36:10,041
এবং.... এমন জায়গা থেকেও, আসলে...
529
00:36:13,250 --> 00:36:15,041
রিয়ান্সের ব্যাপারটা দেখবে কি না?
530
00:36:17,583 --> 00:36:20,958
সবসময় ভাবতাম তোমার
গান প্রতিবার মন ছুয়ে যায় কিভাবে।
531
00:36:22,583 --> 00:36:23,958
এখন বুঝতে পারছি।
532
00:36:24,041 --> 00:36:25,208
ওহ, আচ্ছা?
533
00:36:25,875 --> 00:36:26,875
কীভাবে?
534
00:36:29,625 --> 00:36:31,000
তুমি লোকজনের
535
00:36:32,208 --> 00:36:34,916
আসল সত্তাকে দেখতে পাও।
536
00:36:36,916 --> 00:36:38,625
এটা কয়েকটি গুণের একটা।
537
00:36:41,333 --> 00:36:42,375
আর বাকীগুলো?
538
00:36:45,708 --> 00:36:46,791
এখনো জানতে পারিনি।
539
00:36:48,375 --> 00:36:50,250
তবে খুঁজে বের করব।
540
00:36:53,083 --> 00:36:55,041
এবং এটাও খুঁজে বের করব যে,
541
00:36:55,125 --> 00:36:57,333
রিয়ান্স এবং তার বস আসলে কী চায়।
542
00:36:59,833 --> 00:37:00,833
ধন্যবাদ।
543
00:37:09,916 --> 00:37:12,208
উইচারটা কী জানে সে
তোমাকে পেয়ে কতটা ভাগ্যবান?
544
00:37:37,416 --> 00:37:39,750
শোন।
কেউ একজন আসছে
545
00:37:39,833 --> 00:37:41,833
কেউ একজন আসছে।
....আসছে...
546
00:37:42,291 --> 00:37:43,833
কেউ একজন আসছে!
547
00:37:44,666 --> 00:37:46,583
- ...আসছে...
- কেউ একজন আসছে!
548
00:37:47,666 --> 00:37:49,250
- কেউ একজন আসছে...
- চুপ...
549
00:37:49,333 --> 00:37:51,125
- এখন কয়টা বাজে?
- চুপ...
550
00:38:04,375 --> 00:38:07,708
- প্লিজ। আমাদের সাহায্য কর।
- সে আবার আসবে। সবসময় আসে।
551
00:38:07,791 --> 00:38:09,166
- সাহায্য কর!
- প্লিজ, একবার সাহায্য কর!
552
00:38:09,250 --> 00:38:10,666
বাঁচাও!
553
00:38:12,583 --> 00:38:14,750
বাঁচাও, বাঁচাও! প্লিজ! প্লিজ!
554
00:38:14,833 --> 00:38:16,875
- আমাদের সাহায্য করতে পারবে?
- প্লিজ, সে জলদি ফিরে আসবে।
555
00:38:16,958 --> 00:38:18,500
- আমি কিছুই অনুভব করতে পারছি না।
- প্লিজ।
556
00:38:18,583 --> 00:38:20,416
- পারছি না...
- প্লিজ। ফিরে আসো।
557
00:38:20,500 --> 00:38:23,125
- সাহায্য কর। প্লিজ, প্লিজ।
- আমি এখানে মরতে চাই না....
558
00:38:24,208 --> 00:38:25,625
বাঁচাও!
559
00:38:25,708 --> 00:38:26,708
বাঁচাও!
560
00:38:27,333 --> 00:38:30,083
বাঁচাও...বাঁচাও!
561
00:38:31,083 --> 00:38:33,583
- বাঁচাও!
- আমি তোমার কোন ক্ষতি করব না।
562
00:38:34,541 --> 00:38:35,708
তুমি ঠিক আছো?
563
00:38:37,916 --> 00:38:39,583
তোমার মতো এখানে আরো আছে?
564
00:38:40,916 --> 00:38:42,541
অনেক আছে।
565
00:38:43,583 --> 00:38:44,708
অনেক বেশি আছে।
566
00:38:49,000 --> 00:38:50,291
প্লিজ....
567
00:38:51,083 --> 00:38:52,291
সে আমাদের জন্য আসে।
568
00:38:53,208 --> 00:38:54,083
প্রতি রাতে।
569
00:38:54,166 --> 00:38:56,291
- তাকে থামাও।
- তাকে থামাতেই হবে!
570
00:38:57,000 --> 00:39:00,625
- তাকে মেরে ফেল, প্লিজ।
- যার কথা বলছো....
571
00:39:00,708 --> 00:39:02,416
তাকে... এখানে ডাক....
572
00:39:02,500 --> 00:39:04,125
তার নাম কী রিয়ান্স?
573
00:39:04,625 --> 00:39:07,250
এল্ফ হারামি।
574
00:39:08,666 --> 00:39:10,833
- অনেক খারাপ।
- চুপ!
575
00:39:38,375 --> 00:39:40,875
না! না!
576
00:39:48,750 --> 00:39:50,166
আমাদের কেন কষ্ট দিচ্ছ?
577
00:40:00,875 --> 00:40:02,434
- না!
- তাকে থামাও!
578
00:40:02,458 --> 00:40:04,041
তাকে আমাদের মারতে দিও না!
579
00:40:12,375 --> 00:40:13,708
আমাদের মারবে না!
580
00:40:15,083 --> 00:40:16,916
দেরি হয়ে গেছে। পালাও!
581
00:41:27,083 --> 00:41:29,125
মদ খেয়ে খেয়ে ভারি হয়ে গেছে।
582
00:41:39,583 --> 00:41:41,708
তোর আত্মার শান্তি কামনা করছি, মাদারচোদ।
583
00:41:59,791 --> 00:42:01,041
কর!
584
00:42:29,625 --> 00:42:32,041
তারা বলতো রুটিওয়ালা একদম নির্দোষ,
585
00:42:32,125 --> 00:42:34,250
কিন্তু আমি তাদের বললাম,
সে শুরু থেকেই একজন
586
00:42:34,333 --> 00:42:35,875
মতলবি মানুষ ছিলো!
587
00:42:38,916 --> 00:42:41,916
আহ... এখানে রাতে কী হয় জানো,
588
00:42:42,000 --> 00:42:46,041
এক জোয়ান এল্ফকে ভিরফুরিলের কামরা
থেকে মধ্য রাতে বের হতে দেখার গল্পটা বলেছি?
589
00:42:46,125 --> 00:42:49,208
- সোনা, ভিরফুরিল একটা গন্ড মূর্খ।
- হুমম।
590
00:42:49,291 --> 00:42:53,166
- তোমাকে ছাড়া আমি কী করতাম, সোনা?
- আসলে, কিছুই করতে পারতে না, সোনা।
591
00:42:53,250 --> 00:42:55,208
- এভা, আরো মাংস আনো।
- জি, মাই লেডি।
592
00:42:55,791 --> 00:42:58,500
সে বলেছিল তাকে
জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিল।
593
00:42:58,583 --> 00:43:01,458
কিন্তু কামরা থেকে অন্য শব্দ বের হচ্ছিল।
594
00:43:05,708 --> 00:43:08,188
উইচারের বন্ধু আমার
সাথে দেখা করতে এসেছিল।
595
00:43:08,833 --> 00:43:11,041
সে মনে করছে কডরিংগার এবং ফ্যেন
596
00:43:11,125 --> 00:43:12,791
রিয়ান্সের ব্যাপারে জানে।
597
00:43:12,875 --> 00:43:13,875
এবং?
598
00:43:14,250 --> 00:43:17,583
আমি ভাবছি মেয়েটাকে
হাতে পেতে এতো ঝামেলা করার চেয়ে
599
00:43:17,666 --> 00:43:19,958
খরগোশকে গাজর খাওয়ালে
কাজটা সহজে হয়ে যাবে।
600
00:43:20,041 --> 00:43:21,791
দারুণ কথা বলেছ।
601
00:43:22,666 --> 00:43:25,416
মনে হচ্ছে আমাকেও ওই দুই বুড়া-বুড়ির সাথে দেখা করতে হবে, হুমম?
602
00:43:25,500 --> 00:43:27,958
ওটা আমাকেও দাও!
603
00:43:28,041 --> 00:43:30,625
এল্ফটার কথা ভাবো,
বরফের উপর দাড়িয়ে, বেল্ট খোলা অবস্থায়,
604
00:43:30,708 --> 00:43:32,916
তার চেহারা অপরাধবোধে ছেয়ে ছিল।
605
00:43:33,000 --> 00:43:36,541
কিন্তু আমি একজন দয়ালু রাজা,
তাই বললাম, "তোমাকে পালানোর সুযোগ দিচ্ছি,
606
00:43:36,625 --> 00:43:38,291
কিন্তু তোমার পেছনে
আমি তীর অবশ্যই মারবো।"
607
00:43:38,375 --> 00:43:40,041
তারপর বললাম "ভাগো,"
608
00:43:40,125 --> 00:43:42,125
সে আহত হরিণের মতো ভাগতে লাগলো,
609
00:43:42,208 --> 00:43:44,041
এবং আমি এল্ফটাকে এভাবে তীর বিদ্ধ করলাম।
610
00:43:44,125 --> 00:43:45,166
নড়াচড়া কর না।
611
00:43:45,958 --> 00:43:48,041
হ্যা!
612
00:43:48,791 --> 00:43:50,666
এপলগেট, তোমার কপাল ভালো!
613
00:43:50,750 --> 00:43:52,833
- আহ।
- কী খবর সাথে এনেছ?
614
00:43:53,375 --> 00:43:56,666
তোমাদের কখনো বলেছি যখন প্রথমবার...
615
00:43:57,416 --> 00:44:00,416
আমার ভাইয়ের বীরত্বের গল্প
আপনাকে মজা দিতে পারিনি মনে হচ্ছে।
616
00:44:00,500 --> 00:44:03,458
- এপলগেট ছিলো...
- হুমম। গল্পটা আগেও শুনেছি।
617
00:44:03,541 --> 00:44:06,351
- এখন আর গল্পটা শুনে মজা পাই না।
- কিন্তু এটা অন্য গল্প!
618
00:44:06,375 --> 00:44:08,541
আফসোস, আমার ভাই
বুদ্ধিমত্তার জন্য পরিচিত না।
619
00:44:09,583 --> 00:44:12,875
ফিলিপা মনে করে তোমাকে
যেমনটা দেখায় তার থেকে বেশি বুদ্ধিমান।
620
00:44:15,708 --> 00:44:17,958
কিন্তু আমার তা মনে হয় না।
621
00:44:18,666 --> 00:44:20,041
অবশ্যই, রিডেনিয়ার গুপ্তচরের সর্দার হিসেবে,
622
00:44:20,125 --> 00:44:23,166
এটা নিশ্চয় জানো এখানে
সবাই কিছু না কিছু লুকোচ্ছে।
623
00:44:24,125 --> 00:44:27,083
এমনকি আমার ভাইয়ের মতো
বুদ্ধিহীন মানুষও।
624
00:44:27,166 --> 00:44:29,208
ভিজিমার আমার কাছে কিছুই লুকায় না।
625
00:44:29,291 --> 00:44:31,541
তাহলে কাল রাতের
মিটিং এর কথা নিশ্চয় জানো?
626
00:44:33,416 --> 00:44:35,083
নিফগার্ডের সাথে।
627
00:44:47,125 --> 00:44:48,500
শব্দটা শুনেছ?
628
00:44:48,583 --> 00:44:49,916
- না।
- আসলেই?
629
00:44:50,791 --> 00:44:51,666
কিছুই শুনিনি।
630
00:44:51,750 --> 00:44:55,166
তোমাকে জিজ্ঞেসই করছি কেন?
তুমি তো বধির হয়ে গেছ।
631
00:44:55,250 --> 00:44:56,250
I'll have you...
632
00:44:58,250 --> 00:45:00,916
- শুনলাম একজন দেখা করতে এসেছিল।
- অনেকেই আসে....
633
00:45:01,000 --> 00:45:02,640
কার কথা বলছি সে অবশ্যই জানো।
634
00:45:02,708 --> 00:45:03,750
উইচারটা এখানে এসেছিল।
635
00:45:03,833 --> 00:45:06,125
তার গন্ধ এখনো পাচ্ছি।
তাকে কী বলেছ?
636
00:45:07,250 --> 00:45:11,000
চিন্তা কর না।
তোমার বসের ব্যাপারে কিছুই বলিনি।
637
00:45:11,083 --> 00:45:15,291
আর এটাও বলিনি সিন্ট্রার সিরিলার
ব্যাপারে তার প্ল্যান কী।
638
00:45:16,125 --> 00:45:18,166
তার প্ল্যান সম্পর্কে তুমি কী জানো?
639
00:45:24,416 --> 00:45:25,458
হাহ।
640
00:45:32,666 --> 00:45:34,041
প্লিজ। বিড়ালটাকে ছেড়ে দাও।
641
00:45:34,125 --> 00:45:35,416
সবকিছু বল।
642
00:46:01,458 --> 00:46:04,791
তো...ইয়েনেফারকে এখানে আসতে দিচ্ছ?
643
00:46:04,875 --> 00:46:07,833
আসতে দিচ্ছি? সে ইতোমধ্যে বেরিয়ে পড়েছে।
644
00:46:09,833 --> 00:46:11,208
অবশ্যই।
645
00:46:13,250 --> 00:46:15,000
কোন উদ্দেশ্য নিয়ে আসছে।
646
00:46:16,916 --> 00:46:18,208
হুমম?
647
00:46:20,166 --> 00:46:23,708
ওহ, সে এখানকার
আবহাওয়ার মতো বদলাতে থাকে।
648
00:46:26,541 --> 00:46:27,958
ট্রিস ঠিক বলছিলো।
649
00:46:29,666 --> 00:46:31,291
ওহ খোদা, স্ট্রেগবরও।
650
00:46:32,208 --> 00:46:35,000
আমাদেরকে উত্তরের রাজাদের
সাথে মিলে কাজ করা লাগবে।
651
00:46:35,083 --> 00:46:36,403
কিন্তু এমতাবস্থায়
কেউ ইয়েনেফারকে এখানে
652
00:46:36,458 --> 00:46:39,083
চাইবে না কারণ সে
অপরাধী পালাতে সাহায্য করেছিল।
653
00:46:43,458 --> 00:46:44,458
কিন্তু তুমি তাকে ভালোবাস।
654
00:46:48,708 --> 00:46:50,875
মনে হচ্ছে তোমার মন
এই সিদ্ধান্তে খুশি না
655
00:46:51,458 --> 00:46:53,666
যে সিদ্ধান্ত তোমার
হৃদয় আগেই নিয়ে ফেলেছে।
656
00:46:55,291 --> 00:46:57,000
আমার সাথে কাউন্সিলের প্রধান তুমিও।
657
00:46:57,833 --> 00:46:59,125
কেমন অনুভূতি হচ্ছে?
658
00:47:00,791 --> 00:47:03,208
তুমি তার ব্যাপারে কোনদিন ভালো বলনি।
659
00:47:04,250 --> 00:47:06,666
কারণ, আমাদের মাঝে অনেক মিল আছে।
660
00:47:08,291 --> 00:47:09,958
- রাগী।
- হুমম।
661
00:47:10,916 --> 00:47:12,208
উদ্দামতা।
662
00:47:13,291 --> 00:47:15,416
সবসময় তর্কে জিততে চাওয়া।
663
00:47:21,041 --> 00:47:22,958
এবং আরেকটা বিষয়ে মিল আছে।
664
00:47:26,166 --> 00:47:27,166
আমরা দু-জনে
665
00:47:28,875 --> 00:47:29,875
তোমাকে ভালোবাসি।
666
00:47:45,250 --> 00:47:47,125
যদি ইয়েনেফার তার অতীত ভুলতে পারে,
667
00:47:48,333 --> 00:47:49,333
তাহলে আমিও পারব।
668
00:47:56,375 --> 00:47:58,958
- এটা কী?
- একটা পুরনো কুসংস্কার।
669
00:48:00,125 --> 00:48:02,500
গুজব আছে এই পাথরে
কাউকে রক্ষা করার শক্তি আছে।
670
00:48:05,291 --> 00:48:07,375
এটা বললেও পারতে
যে আমার কথা মনে পড়ছিলো।
671
00:48:19,458 --> 00:48:21,166
আমি ইয়েনেফারের
সাথে গর্স ভেলেনে দেখা করব।
672
00:48:21,833 --> 00:48:23,708
আশাকরি সে যেন ঝামেলা ছাড়া আসে।
673
00:48:50,500 --> 00:48:52,458
তো আমাকে একটা
খালি ময়দানে নিয়ে আসলে।
674
00:48:54,375 --> 00:48:56,166
এখানে একটা ঘর ছিলো।
675
00:48:58,166 --> 00:48:59,291
আমার ঘর।
676
00:49:02,333 --> 00:49:03,833
যেখানে আমি বড় হয়েছি।
677
00:49:14,416 --> 00:49:16,096
এখান থেকে যাও, মেয়ে!
678
00:49:16,125 --> 00:49:17,708
আমি এটা করতে পারব!
679
00:49:17,791 --> 00:49:19,041
শুয়োরের জন্য কত নিবে?
680
00:49:19,125 --> 00:49:20,291
জন্তুটার জন্য কত নিতে চাও?
681
00:49:20,375 --> 00:49:21,666
সে আমাদের মেয়ে!
682
00:49:21,750 --> 00:49:23,250
সে আমার মেয়ে না!
683
00:49:23,333 --> 00:49:24,666
আমাকে নিয়ে যেতে পার না!
684
00:49:24,750 --> 00:49:26,291
আমি যাব না।
685
00:49:26,375 --> 00:49:29,416
আমার দিকে নজর তুলে তাকাবে না।
686
00:49:30,916 --> 00:49:33,875
তাছাড়া তোমার আর কোন উপায় নেই।
687
00:49:39,416 --> 00:49:43,333
আমি অনেক শক্তির অধিকারী ছিলাম।
688
00:49:45,625 --> 00:49:47,375
কিন্তু আমার জীবনটা সুন্দর ছিলো না।
689
00:49:47,875 --> 00:49:50,250
আমি টিসায়ার সাথে
প্রতিটা কদমে লড়াই করেছি।
690
00:49:51,541 --> 00:49:53,375
আমি সবকিছু নিজের মতো করতে চাইতাম।
691
00:49:54,916 --> 00:49:55,916
ঐ চিঠি?
692
00:49:57,291 --> 00:50:00,083
জানিনা আরেটুজাতে স্বাগত জানবে কি-না।
693
00:50:01,125 --> 00:50:03,083
তোমার মতো, আমিও
অরাজকতায় হস্তক্ষেপ করেছিলাম।
694
00:50:04,666 --> 00:50:06,125
একটা অপরাধীকে ছেড়ে দিয়েছিলাম।
695
00:50:07,666 --> 00:50:10,958
আর এটা করাতে,
পুরো উত্তরবাসীকে ভ্রাতৃত্বের বিপক্ষে করেছিলাম।
696
00:50:12,000 --> 00:50:13,958
এবং ভ্রাতৃত্বদ্বয় একে অপরের বিপক্ষে গিয়েছিল।
697
00:50:16,708 --> 00:50:19,083
সরাইখানাতে ঝোলানো লাশগুলো।
698
00:50:21,666 --> 00:50:23,041
এতগুলো লাশ।
699
00:50:23,125 --> 00:50:25,750
পুরো দ্বীপবাসী এটার খেসারত দিচ্ছে।
700
00:50:28,000 --> 00:50:29,000
এবং তুমিও।
701
00:50:30,166 --> 00:50:31,166
শুধুমাত্র আমার জন্য।
702
00:50:33,458 --> 00:50:35,416
অরাজকতা হাসিল করলেই হবে না,
703
00:50:35,916 --> 00:50:36,916
তোমাকে এবং আমাকে,
704
00:50:38,125 --> 00:50:39,791
এটা নিয়ন্ত্রণ করা শিখতে হবে।
705
00:50:39,875 --> 00:50:41,750
তখনই শক্তির মহত্ত্ব বুঝতে পারবে।
706
00:50:43,291 --> 00:50:45,750
এবং পাহাড় নড়াতে পারবে।
707
00:50:47,916 --> 00:50:48,916
একসাথে।
708
00:50:51,916 --> 00:50:52,916
চলো,
709
00:50:54,666 --> 00:50:55,791
সিরি।
710
00:51:32,583 --> 00:51:33,583
হুমম।
711
00:51:34,833 --> 00:51:36,208
হ্যালো?
712
00:51:37,000 --> 00:51:39,541
তুমি এখন আর সেই জায়গায় নেই।
এখন নিরাপদ আছো।
713
00:51:48,083 --> 00:51:49,166
তুমি ঠিক আছো?
714
00:51:55,000 --> 00:51:56,916
জানতাম - তুমি আসবে।
715
00:51:57,500 --> 00:51:59,125
কীভাবে জানতে?
716
00:52:00,250 --> 00:52:01,750
কারণ সবসময়ই আসো।
717
00:52:04,916 --> 00:52:06,708
আমাদের নিয়তি একই সূত্রে গাঁথা।
718
00:52:10,583 --> 00:52:11,666
কে তুমি?
719
00:52:13,083 --> 00:52:14,250
মজা কোরো না, গেরাল্ট।
720
00:52:15,166 --> 00:52:16,375
তুমি জানো আমি কে?
721
00:52:18,166 --> 00:52:27,375
আমি সিরিইইই।