1
00:01:12,599 --> 00:01:14,499
ওই ব্যাটাই ইনফর্মার।
2
00:01:15,879 --> 00:01:17,959
থেমে যা!
3
00:01:18,860 --> 00:01:20,519
থামাও ওকে!
4
00:01:20,519 --> 00:01:22,080
যাও!
5
00:01:22,080 --> 00:01:25,080
আমার পা'টা ভেঙ্গে গেছে।
6
00:01:25,080 --> 00:01:26,680
নিজেই করো।
7
00:01:28,060 --> 00:01:29,660
ওখানেই থেমে যা!
8
00:01:43,599 --> 00:01:45,980
শুনুন। পাজাড!
9
00:01:45,980 --> 00:01:48,460
তু, ব্যাপারটা কী?
10
00:01:49,959 --> 00:01:51,559
আমরা ধরা পড়ে গেছি।
11
00:01:52,779 --> 00:01:54,639
- আর ওই জিম্মি?
- আপাতত নিরাপদ।
12
00:01:54,639 --> 00:01:56,419
আমরা তোমার ওখানে যাচ্ছি।
13
00:01:56,419 --> 00:01:59,620
যে কোন মূল্যে জিম্মিকে নিরাপদ রাখো।
14
00:02:01,619 --> 00:02:03,019
বুঝেছি।
15
00:04:15,000 --> 00:04:36,000
অনুবাদ ও সম্পাদনা
শান্তনু মুখার্জী
16
00:04:42,270 --> 00:04:46,770
[ফিয়ার্স কপ]
17
00:04:47,699 --> 00:04:50,760
পুলিশ সম্প্রতি একটি
অপরাধী সংগঠন ধ্বংস করেছে
18
00:04:50,760 --> 00:04:52,910
ও সফলভাবে সকল
বন্দীকে উদ্ধার করেছে।
19
00:04:52,910 --> 00:04:55,219
অনেককে গ্রেফতার করা হয়েছে।
20
00:04:55,219 --> 00:04:57,400
অফিসার পাজাডের বিবৃতি অনুসারে,
21
00:04:57,400 --> 00:05:01,440
এই মামলাটার সমাধান সম্ভব হয়েছে শহরের
তৃতীয় প্রজন্মের অধিবাসী এক চীনা অফিসারের নেতৃত্বে।
22
00:05:01,440 --> 00:05:03,600
আট মাসের গুপ্তচরবৃত্তির
ফল মিলেছে
23
00:05:03,600 --> 00:05:07,779
আর একজন চীনা ব্যবসায়ীর
জঘন্য অপহরণ মামলার সমাপ্তি ঘটেছে।
24
00:05:07,779 --> 00:05:11,400
[বর্ডার টাউন, কান্ট্রি এম, দক্ষিণ-পূর্ব এশিয়া]
25
00:05:13,019 --> 00:05:15,459
- হাই, অফিসার ঝাং
- হাই, অফিসার ঝাং।
26
00:05:15,459 --> 00:05:16,660
হাই, অফিসার ঝাং।
27
00:05:16,660 --> 00:05:18,339
হাই।
28
00:05:18,339 --> 00:05:21,019
- হাই, অফিসার ঝাং
- হাই, অফিসার ঝাং।
29
00:05:21,019 --> 00:05:22,679
- হাই, অফিসার ঝাং।
- হ্যালো।
30
00:05:22,679 --> 00:05:24,940
- হাই, অফিসার ঝাং।
- হ্যালো বন্ধুরা।
31
00:05:27,260 --> 00:05:31,510
[তিনটি ভিন্ন সুগন্ধ]
[লাও বান ঝাং পিওরার চা]
32
00:05:37,139 --> 00:05:39,340
অফিসার ঝাং জিম্মিকে উদ্ধার করেছেন।
33
00:05:39,340 --> 00:05:41,340
তাই সবাই কিছু
উচ্চমানের চা পাতা পুরস্কার পেলে।
34
00:05:41,340 --> 00:05:43,240
হাততালি হয়ে যাক, প্লিজ।
35
00:05:43,240 --> 00:05:45,550
- শাবাশ!
- চমৎকার, অফিসার ঝাং।
36
00:05:45,550 --> 00:05:47,470
দারুণ কাজ, অফিসার ঝাং।
37
00:05:55,340 --> 00:05:56,940
চলুন কথা বলি।
38
00:05:58,859 --> 00:06:01,419
কাজে ফিরে যাও, সবাই।
39
00:06:09,540 --> 00:06:11,980
একটা বড় কেসের সমাধান করেছো,
তোমার খুশি হওয়া উচিত।
40
00:06:11,980 --> 00:06:13,730
মুখ গোমড়া করে আছো কেন?
41
00:06:13,730 --> 00:06:14,780
তাই?
42
00:06:14,780 --> 00:06:18,240
ইউনানের ওই মিঃ ঝেং তোমাকে
এখন নিজের ত্রাণকর্তা মনে করে।
43
00:06:18,240 --> 00:06:21,040
মাউন্ট স্যান্ডুও থেকে
লাও বান ঝাং পিওরার চা।
44
00:06:21,040 --> 00:06:24,579
একটা প্যাকেটের দাম
দশ হাজার ইউয়ানের বেশি। এসো।
45
00:06:24,579 --> 00:06:28,000
চেখে দেখো, অত টেনশন কোরো না।
46
00:06:28,000 --> 00:06:29,579
তাতে কী?
47
00:06:29,579 --> 00:06:32,679
তোমার কঠোর পরিশ্রমের
ফল উপভোগ করো।
48
00:06:32,679 --> 00:06:34,980
এসব আমি চাই না।
49
00:06:35,640 --> 00:06:37,859
আমার পদোন্নতির চিঠি কোথায়?
50
00:06:37,859 --> 00:06:39,000
এখনো অনুমোদিত হয়নি।
51
00:06:39,000 --> 00:06:41,380
বলেছিলেন মিশন শেষ হলে
আমি পদোন্নতি পাবো।
52
00:06:41,380 --> 00:06:43,900
তাই ওই জঘন্য জায়গায়
আট মাস সময় কাটিয়েছি!
53
00:06:43,900 --> 00:06:45,920
উপর মহলের, তোমার
কাজের পদ্ধতি পছন্দ নয়।
54
00:06:45,920 --> 00:06:47,859
অ্যাকশন নেওয়ার আগে
আমাদের জন্য অপেক্ষা করা উচিত ছিল।
55
00:06:47,859 --> 00:06:49,440
সেটা করলে ওরা
জিম্মিকে মেরে ফেলত।
56
00:06:49,440 --> 00:06:51,870
এখন মেরেছে কি? না।
57
00:06:51,870 --> 00:06:53,799
কারণ আমি সঠিক কাজটি করেছি।
58
00:06:53,799 --> 00:06:55,139
না, তোমার ভাগ্য ভালো ছিলো।
59
00:06:55,139 --> 00:06:58,650
আপনিই ভাগ্যবান, কেননা আমার জন্য
আপনি এখানে বসে দামি চায়ে চুমুক দিতে পারছেন।
60
00:06:58,650 --> 00:07:01,900
আমি জানি না, আমার
প্রমোশনের জন্য আবার আবেদন করুন।
61
00:07:01,900 --> 00:07:04,359
এই! তুমি আমাকে বলবে
যে আমাকে কী করতে হবে?
62
00:07:04,359 --> 00:07:07,300
নিজের বসকে বলছ, তাকে কী করতে হবে?
63
00:07:09,459 --> 00:07:11,719
আমাকে বলছ কী করতে হবে?
64
00:07:12,900 --> 00:07:15,200
শা'জিয়া ছিল একটা বাধ্য ছেলে।
65
00:07:15,200 --> 00:07:19,559
কিন্তু আপনি ওকে এই বোর্ডিং স্কুলে
ভর্তি করানোর পর ও চুপচাপ হয়ে যায়।
66
00:07:19,559 --> 00:07:23,620
আর ও শিক্ষকদেরও অসম্মান করে।
67
00:07:26,760 --> 00:07:30,440
এটা ওর রচনা। দেখুন একটু।
68
00:07:30,440 --> 00:07:31,940
ধন্যবাদ।
69
00:07:33,050 --> 00:07:35,960
[মিস ইবেই, বাবা তোমাকে পছন্দ করবে না!!!
আমার বাবা তোমাকে পছন্দ করবে না!!!]
70
00:07:37,559 --> 00:07:40,300
শা'জিয়া, এটা কী?
71
00:07:40,300 --> 00:07:42,400
টিচারের কাছে এখনই ক্ষমা চাও।
72
00:07:43,019 --> 00:07:44,870
ক্ষমা চাও!
73
00:07:44,870 --> 00:07:47,200
ছেড়ে দিন। ওকে জোর করবেন না।
74
00:07:47,200 --> 00:07:50,079
শা'জিয়া, যতক্ষণ তুমি নিজের
ভুলটা বুঝতে পারো...
75
00:07:50,079 --> 00:07:52,419
গালে হাত দেবে না।
তুমি আমার মা নও।
76
00:07:52,419 --> 00:07:55,800
শা'জিয়া, অসভ্যের মতো
ব্যবহার করছ কেন?
77
00:07:57,179 --> 00:07:59,320
দুঃখিত, মিস, আমারই দোষ।
78
00:07:59,320 --> 00:08:02,519
স্কুল একটা পরিবারের
ভূমিকা পালন করতে পারে না।
79
00:08:02,519 --> 00:08:05,580
বিশেষ করে যাদের বাবা মায়ের মধ্যে
শুধু একজনই আছে এমন বাচ্চাদের ক্ষেত্রে।
80
00:08:05,580 --> 00:08:07,640
জানি আপনি ব্যস্ত
81
00:08:07,640 --> 00:08:11,879
কিন্তু দয়া করে আপনার
বাচ্চার জন্যও কিছুটা সময় দিন।
82
00:08:12,540 --> 00:08:16,559
শা'জিয়া, আমি এই কয়েকদিন এখানে থাকব।
আমি তোমাকে সঙ্গ দিতে পারি।
83
00:08:16,559 --> 00:08:19,340
তুমি ব্যস্ত। তুমি সব সময়
যখন ইচ্ছা তখনই চলে যাও।
84
00:08:19,340 --> 00:08:22,219
কিন্তু তুমি তো চাও আমি
খারাপ লোকেদের ধরি, তাই না?
85
00:08:22,219 --> 00:08:24,559
এবার আমি অনেক খারাপ
লোক ধরেছি। খুব বাহাদুরির কাজ।
86
00:08:24,559 --> 00:08:26,420
কিন্তু আমি চাই না
আমাকে ছেড়ে চলে যাও।
87
00:08:26,420 --> 00:08:28,899
আমি তোমায় ছেড়ে যাচ্ছি না।
88
00:08:28,899 --> 00:08:32,280
তুমি মিথ্যে কথা বলছো।
গতবারও তুমি একই কথা বলেছিলে।
89
00:08:48,200 --> 00:08:50,679
ছাড়ো, জিয়া, রাগ কোরো না।
90
00:08:50,679 --> 00:08:53,320
জানো? মিস ইবেই
আজ আমাকে ডেকেছিলেন
91
00:08:53,320 --> 00:08:58,020
বললেন, তুমি
গণিতে খুবই ভালো।
92
00:08:58,039 --> 00:09:00,779
আমি বললাম, শা'জিয়া পরীক্ষায়
মাত্র চল্লিশের একটু বেশী পেয়েছিলো না?
93
00:09:00,779 --> 00:09:02,799
কেন বলছেন ও গণিতে মেধাবী?
94
00:09:02,799 --> 00:09:04,040
মিস ইবেই তখন বললেন,
95
00:09:04,040 --> 00:09:09,080
কারণ শা'জিয়া সবসময় মনে করে
সবথেকে বড় সংখ্যাটাই সঠিক উত্তর।
96
00:09:13,960 --> 00:09:15,139
ঠিক আছে।
97
00:09:15,139 --> 00:09:19,299
এবার যদি গণিত পরীক্ষায় খারাপ করো
আমি কিন্তু তোমাকে মারধর করব।
98
00:09:20,819 --> 00:09:23,780
কি ব্যাপার? তোমার লেগেছে?
99
00:09:25,679 --> 00:09:27,179
শা'জিয়া।
100
00:09:29,420 --> 00:09:31,120
কোথায় যাচ্ছ তুমি?
101
00:09:31,699 --> 00:09:34,980
দাঁড়াও। দেখাও আমাকে।
102
00:09:41,479 --> 00:09:43,799
এটা হল কিকরে?
103
00:09:46,060 --> 00:09:48,280
তুই পালাচ্ছিস না কেন?
104
00:09:48,280 --> 00:09:50,159
যেতে দাও আমাকে!
105
00:09:50,159 --> 00:09:52,879
আমাকে ছেড়ে দাও।
106
00:09:53,479 --> 00:09:54,990
ছাড়ো আমাকে।
107
00:09:54,990 --> 00:09:57,140
ওর প্যান্ট খুলে ফেল!
108
00:10:00,020 --> 00:10:03,630
আমাকে যেতে দাও! যেতে দাও!
109
00:10:05,440 --> 00:10:08,220
যেতে দাও আমাকে!
110
00:10:17,380 --> 00:10:18,690
বাবা,
111
00:10:19,960 --> 00:10:22,220
আমার ভয় করছে।
112
00:10:23,420 --> 00:10:27,100
ভয় পেয়ো না।
এবার থেকে আমি এখানেই থাকব।
113
00:10:27,100 --> 00:10:30,679
তুমি কি আবার
আমাকে ছেড়ে চলে যাবে?
114
00:10:31,330 --> 00:10:36,080
না যাবো না। সবসময়
তোমার পাশে থাকবো।
115
00:10:39,139 --> 00:10:44,820
তুমি কি ওই শয়তানদের
গ্রেফতার করতে পারো?
116
00:11:01,120 --> 00:11:03,080
[কেউং: একটা নতুন বার্তা]
117
00:11:06,940 --> 00:11:09,359
[মেসেজ: আমি ওই ছোঁড়াদের খুঁজে পেয়েছি
যারা তোমার ছেলেকে মারধর করেছে।]
118
00:11:35,740 --> 00:11:37,280
- তু, তুমি এসে গেছো।
- ওদের খুঁজে পেয়েছেো?
119
00:11:37,280 --> 00:11:39,059
হ্যাঁ।
120
00:11:39,059 --> 00:11:42,000
এই তিনজনই হল তারা
যারা তোমার ছেলেকে মারধর করেছে।
121
00:11:42,000 --> 00:11:44,860
ওরা সবসময় এই নাইটক্লাবে আসে।
122
00:11:44,860 --> 00:11:48,579
এই বারের মালিক ওদের বস।
তার নাম হল ডালা।
123
00:11:48,579 --> 00:11:51,920
ডালা, তোমার জন্য
একটা ড্রিঙ্ক বানিয়ে দিই।
124
00:11:51,920 --> 00:11:55,539
তুমি আমার জন্য ড্রিঙ্ক বানাবে? সত্যিই?
125
00:11:56,599 --> 00:11:58,199
ঢকঢক করে খেয়ে নাও।
126
00:12:02,819 --> 00:12:04,519
10,000 ইউয়ান।
127
00:12:06,180 --> 00:12:10,120
10,000 ইউয়ান। 10,000 ইউয়ান?
128
00:12:13,799 --> 00:12:18,080
10,000 ইউয়ান। 20,000 ইউয়ান। 30,000 ইউয়ান।
129
00:12:18,080 --> 00:12:20,820
সব তোমার, এবার খাও।
130
00:12:26,280 --> 00:12:28,819
ধন্যবাদ, ডালা।
131
00:13:03,920 --> 00:13:06,099
এখানে ঠিক জমছে না।
132
00:13:06,099 --> 00:13:09,540
চলো না আরো
আরামদায়ক কোথাও যাই।
133
00:13:09,540 --> 00:13:12,459
আমার ব্যাগটা নিয়ে আসি।
134
00:13:46,019 --> 00:13:48,320
তোমার ব্যাগ কোথায়?
135
00:13:48,320 --> 00:13:50,990
ডালা, এটা কী হচ্ছে?
136
00:13:50,990 --> 00:13:53,899
তোমার মনে হয় আমাকে
বোকা বানানো এতটাই সহজ?
137
00:13:53,899 --> 00:13:55,599
ডালা।
138
00:14:18,760 --> 00:14:20,919
দাঁড়া দেখাচ্ছি!
139
00:14:35,679 --> 00:14:39,080
মাথার উপরে হাত তুলে
নাচো সবাই!
140
00:14:39,080 --> 00:14:40,240
সরে যাও।
141
00:14:40,240 --> 00:14:44,290
এই যে, সবাই, আজ
রাতে বেশ মজা করছ তো?
142
00:14:47,990 --> 00:14:50,180
মেরে ফেলো ওকে!
143
00:15:38,320 --> 00:15:40,720
আয়, মার আমাকে।
144
00:17:08,760 --> 00:17:12,500
হ্যালো। বার স্ট্রিটে
প্রচণ্ড মারামারি হচ্ছে।
145
00:17:13,240 --> 00:17:17,260
ড্রাগের ব্যাপারও আছে।
সঙ্গে বেশ কয়েকজনকে নিয়ে আসুন।
146
00:17:17,260 --> 00:17:18,980
জায়গাটায় সন্দেহজনক কিছু আছে।
147
00:17:18,980 --> 00:17:21,660
সবাইকে থানায় ডেকে নিন।
148
00:17:24,199 --> 00:17:25,230
তাড়াতাড়ি।
149
00:17:25,230 --> 00:17:28,030
আমি কিছুই জানি না, অফিসার।
150
00:17:31,600 --> 00:17:35,479
তোমার সমস্যাটা কোথায়?
বললাম না কেসটা আমি রেজিস্টার করব।
151
00:17:35,479 --> 00:17:39,220
কী লিখবো, তুমি একটা মিশন সম্পূর্ণ করেছো
নাকি তুমি ওই মারামারিরও অংশ ছিলে?
152
00:17:39,220 --> 00:17:41,739
তোমার পদোন্নতির জন্য
আমি গাধার মতো খেটেছি
153
00:17:41,739 --> 00:17:45,520
আর তুমি আমায় এই ঝামেলায় ফেললে।
এখন আমি রিপোর্টটা কিভাবে লিখি?
154
00:17:45,520 --> 00:17:48,199
- আমার আর প্রমোশন চাই না।
- কী?
155
00:17:49,270 --> 00:17:51,360
আমি আমার পদোন্নতি চাই না।
156
00:17:51,360 --> 00:17:53,239
আমাকে আবার
পুলিশ অফিসার বানিয়ে দিন।
157
00:17:53,239 --> 00:17:55,420
এটা হয়ে গেলে, আমি আর
কোনো অভিযানে যাব না।
158
00:17:55,420 --> 00:17:57,260
বাবু।
159
00:17:58,059 --> 00:18:00,860
আগে বললে তোমার প্রমোশন চাই।
160
00:18:00,860 --> 00:18:03,160
এখন, তোমার পদোন্নতি আর চাই না।
161
00:18:03,160 --> 00:18:05,439
কী চাও তুমি?
162
00:18:05,439 --> 00:18:10,119
প্রমোশন পাওয়ার জন্য এত
পরিশ্রম করেছিলাম কেন?
163
00:18:10,119 --> 00:18:13,199
কারণ জিয়া'র মা মারা যাওয়ার পর,
164
00:18:13,199 --> 00:18:16,060
আমি জিয়া'র রোল মডেল হতে চেয়েছিলাম।
165
00:18:16,060 --> 00:18:18,500
একজন ভালো বাবা হতে চেয়েছিলাম।
166
00:18:18,500 --> 00:18:20,780
তাই নিজের জীবন বাজি রেখেছিলাম।
167
00:18:20,780 --> 00:18:25,059
পরে বুঝতে পারলাম
জিয়া'র ঠিক সেটা দরকার নয়।
168
00:18:25,640 --> 00:18:28,339
তার দরকার আমার সঙ্গ, ব্যাস।
169
00:18:30,359 --> 00:18:32,760
জিয়া'কে ছেড়ে আর যেতে পারবো না।
170
00:18:39,680 --> 00:18:41,380
বুঝেছি।
171
00:18:44,439 --> 00:18:49,520
ঠিক আছে। তোমাকে পুনর্বহাল করার
একটা উপায় খুঁজে বের করব।
172
00:18:51,959 --> 00:18:53,819
ডালা'র কেউ একটা ব্যাকিং আছে।
173
00:18:53,819 --> 00:18:55,899
ওর বাবা একজন মানব পাচারকারী।
174
00:18:55,899 --> 00:18:57,699
সে বহু বছর ধরে আমাদের
ওয়ান্টেড তালিকায় রয়েছে
175
00:18:57,699 --> 00:19:00,659
আর আমি তার গাড়িতে মাত্র
20 কেজি মাদক পেয়েছি।
176
00:19:00,659 --> 00:19:06,480
আমরা যদি অনুসন্ধান করি, ওই
মানব পাচারকারীরা আজ না হলে কাল ধরা পড়বেই।
177
00:19:10,400 --> 00:19:12,479
আমাকে ছেড়ে দিন।
178
00:19:13,680 --> 00:19:15,100
অফিসার সাহেব।
179
00:19:15,100 --> 00:19:18,360
নিজের ভুলের জন্য এখন অনুশোচনা হচ্ছে।
আমাকে আরেকটা সুযোগ দিন।
180
00:19:19,030 --> 00:19:22,959
আমার সময় নষ্ট কোরো না।
নাম কী তোমার?
181
00:19:22,959 --> 00:19:28,159
আমি ওদের চিনি না,
শুধু ড্রিঙ্ক করতে গিয়েছিলাম।
182
00:19:29,880 --> 00:19:32,380
এই! আমি একটা কল করতে চাই।
183
00:19:32,380 --> 00:19:34,859
তুমি ঠিক কোথায় থাকো?
184
00:19:35,840 --> 00:19:38,780
সহযোগিতা না করলে
তোমাকেও আটকে রাখব।
185
00:19:39,860 --> 00:19:41,260
আমাকে প্রশ্ন করতে দাও।
186
00:19:42,439 --> 00:19:44,239
একটু জল খাও।
187
00:19:48,119 --> 00:19:50,119
নাম কী তোমার?
188
00:19:53,880 --> 00:19:55,580
তোমার নাম।
189
00:20:01,059 --> 00:20:02,919
সু কিন মাও।
190
00:20:02,919 --> 00:20:04,599
তুমি চাইনিজ, তাই না?
191
00:20:05,219 --> 00:20:06,839
হ্যাঁ।
192
00:20:06,839 --> 00:20:09,359
চীনারা সাধারণত ওখানে যায় না।
193
00:20:09,359 --> 00:20:13,580
আমার পরিবার ঋণে জর্জরিত, নির্বাসিত
করা হলে আমি টাকা রোজগার করতে পারব না।
194
00:20:14,199 --> 00:20:16,699
এখানে বেআইনি ভাবে এসেছো।
অবশ্যই, তোমার নির্বাসন হবে।
195
00:20:16,699 --> 00:20:20,599
আমি সেটা হতে দিতে পারি না।
প্লিজ। শুধু এই একবার সাহায্য করুন।
196
00:20:20,599 --> 00:20:25,100
তুমি যে লাইনে কাজ করছ, তাতে
এরকম হতে পারে সেটা নিশ্চয় জানতে।
197
00:20:25,100 --> 00:20:28,500
আর তোমাকে একবার
ক্লাবে সাহায্য করেওছি।
198
00:20:31,160 --> 00:20:33,239
এই! কি হচ্ছে এটা? কী করছো?
199
00:20:33,239 --> 00:20:37,160
ওদের গ্রেফতার করাই উচিৎ।
কিন্তু আমার ভুলটা কোথায়?
200
00:20:39,719 --> 00:20:41,539
আপনি আমাকে ওখানে
সাহায্য করেছেন বলে ভাবছেন?
201
00:20:42,439 --> 00:20:44,199
আপনি আমার জীবন নষ্ট করছেন।
202
00:20:44,199 --> 00:20:45,859
তুমিও তাই করছো।
203
00:20:46,380 --> 00:20:49,790
তোমাকে সতর্ক করে দিচ্ছি।
যদি আবার এমন করো,
204
00:20:49,790 --> 00:20:52,199
আমরা বলব যে তুমিও
ডালা'র সাথে মিলে ড্রাগ বিক্রি করো।
205
00:20:52,199 --> 00:20:54,219
দশ বছরের জন্য জেলে যাবে
206
00:20:54,219 --> 00:20:56,619
আর টাকা রোজগার করা শিকেয় উঠবে।
207
00:20:57,299 --> 00:21:01,240
যদি সেটা না চাও,
আমাদের সাথে সহযোগিতা করো।
208
00:21:10,199 --> 00:21:12,099
ধন্যবাদ।
209
00:21:18,839 --> 00:21:21,339
এবার ব্যাপারটা সিরিয়াস।
210
00:21:21,339 --> 00:21:24,339
যে পুলিশটা ডালাকে গ্রেপ্তার করেছে
বহু বছর ধরে আমাদের উপর তার নজর আছে
211
00:21:24,339 --> 00:21:26,900
আর সে আমাদের মানব
পাচারের ব্যবসা ধ্বংস করতে চায়।
212
00:21:26,900 --> 00:21:29,959
এবার ডালা ধরা পড়েছে।
213
00:21:30,920 --> 00:21:33,200
সঙ্গে ড্রাগও।
214
00:21:34,040 --> 00:21:36,280
ওর কঠিন সাজা হবে।
215
00:21:37,040 --> 00:21:40,160
পুলিশ আমাদের ট্র্যাক করতে
একটা টাস্কফোর্স গঠন করেছে।
216
00:21:40,160 --> 00:21:44,959
যদি ডালা স্বীকারোক্তি দেয়, ওরা খুব
তাড়াতাড়িই আমাদের খুঁজে বের করে নেবে।
217
00:21:57,820 --> 00:22:00,860
জানি না এখন আমরা কী করবো।
218
00:22:34,259 --> 00:22:36,280
আর একটা উকিল যোগাড় করো।
219
00:22:36,280 --> 00:22:40,239
আমি চাই আমার ছেলে
কোনো অভিযোগ ছাড়াই মুক্তি পাক।
220
00:22:42,959 --> 00:22:46,780
আমরা ওই পুলিশের
ব্যাকগ্রাউন্ড চেক করেছি।
221
00:22:48,040 --> 00:22:50,660
তার সম্পর্কে সবকিছু এখানে রয়েছে।
222
00:22:56,160 --> 00:22:58,160
এবার কাজে লেগে পড়ো।
223
00:23:19,280 --> 00:23:24,620
ওই সবকটা গুণ্ডাকে
আমি গ্রেফতার করেছি।
224
00:23:24,620 --> 00:23:27,339
কেউ আর তোমাকে পীড়ন করবে না।
225
00:23:27,339 --> 00:23:29,959
আমি আর কাজ করতে দূরে কোথাও
যাবো না। প্রতিদিন তোমাকে সঙ্গ দেব।
226
00:23:29,959 --> 00:23:31,759
সত্যি বলছ?
227
00:23:32,390 --> 00:23:34,880
বাবা, তুমি অসাধারণ।
228
00:23:34,880 --> 00:23:36,919
তা' তো বটেই।
229
00:23:36,919 --> 00:23:40,420
আমি তোমাকে একা বড় করেছি।
230
00:23:41,439 --> 00:23:44,160
শুধু মা যদি এখানে থাকত।
231
00:23:47,239 --> 00:23:48,739
দেখো।
232
00:23:55,000 --> 00:23:59,100
এই মিউজিক বক্সের গানটা
বাবা আর মায়ের খুব প্রিয়৷
233
00:23:59,100 --> 00:24:03,599
যখনই আমরা এই গানটা শুনি, মনে হয়
যেন আমরা তিনজনই এখনও আছি। বুঝলে?
234
00:24:03,599 --> 00:24:05,980
বুঝেছি!
235
00:24:52,500 --> 00:24:56,419
পড়ে গেলে নাকি? শা'জিয়া?
236
00:25:11,839 --> 00:25:13,439
শা'জিয়া?
237
00:25:16,379 --> 00:25:17,879
শা'জিয়া?
238
00:25:19,439 --> 00:25:24,320
বাবা! বাবা!
239
00:25:29,760 --> 00:25:33,040
বাবা! বাবা!
240
00:25:35,520 --> 00:25:37,360
বাবা!
241
00:25:37,360 --> 00:25:40,479
বাবা! বাবা!
242
00:25:58,239 --> 00:26:01,219
- হ্যালো?
- পাজাড, শা'জিয়া'কে ওরা তুলে নিয়ে গেছে।
243
00:26:01,219 --> 00:26:03,000
তিনজন লোক।
একটা সিলভার কালারের ভ্যানে।
244
00:26:03,000 --> 00:26:04,680
গাড়ির প্লেট নম্বর HDC2596।
245
00:26:04,680 --> 00:26:06,839
সবে সেন্ট্রাল হাইওয়ে ছেড়েছে।
ওটা ট্র্যাক করতে সাহায্য করুন।
246
00:26:06,839 --> 00:26:08,639
আচ্ছা।
247
00:26:17,880 --> 00:26:20,100
আমাকে সেন্ট্রাল হাইওয়ের
সব নিরাপত্তা ফুটেজ দেখাও।
248
00:26:20,100 --> 00:26:22,259
গাড়ির প্লেট নম্বর HDC2596।
249
00:26:22,259 --> 00:26:24,770
এইমাত্র একজন একটা শিশুকে
অপহরণ করেছে, এই গাড়ীটাকে ধরো।
250
00:26:24,770 --> 00:26:26,660
ইয়েস স্যার।
251
00:26:42,100 --> 00:26:43,580
তোর বাপ কোথায়?
252
00:26:43,580 --> 00:26:46,580
দশ বছর ধরে কোথায় তিনি
লুকিয়ে আছেন ভগবানই জানেন।
253
00:26:49,539 --> 00:26:51,820
ভালো করেই জানিস, তোর বাবা তো
টাকা ঢালে তোর ক্লাবটা চালাতে।
254
00:26:51,820 --> 00:26:54,539
আমাদের মধ্যে খুব কমই কথা হয়।
255
00:26:54,539 --> 00:26:56,990
প্রতি ছয় মাসে, উনি
টাকা দিতে লোক পাঠান।
256
00:26:56,990 --> 00:26:59,839
জানি না উনি এখন কোথায়।
257
00:26:59,839 --> 00:27:01,580
উনি খুব সতর্ক মানুষ।
258
00:27:01,580 --> 00:27:05,780
উনি মাঝে মধ্যেই কাউকে না কাউকে
খুঁজে নেন, ওনার জন্য বিডিং করতে।
259
00:27:05,780 --> 00:27:07,740
তাদের সাথে আমার কখনো দেখা হয়নি।
260
00:27:07,740 --> 00:27:11,280
আমি শুধু জানি যে
তারা স্থলপথে যাতায়াত করে।
261
00:27:11,280 --> 00:27:13,859
কিন্তু জানি না তারা কোন পথে যায়।
262
00:27:13,859 --> 00:27:15,439
মিথ্যা কথা বলিস না।
263
00:27:15,439 --> 00:27:17,620
যদি ভাঁওতা দিস, আরও
একটা অপরাধ ঘাড়ে চাপবে।
264
00:27:17,620 --> 00:27:19,219
মানব পাচার।
265
00:27:19,219 --> 00:27:20,959
আমি কিছুই জানি না।
266
00:27:20,959 --> 00:27:23,040
যে ওনার বিরুদ্ধে যাবে
উনি তাকে হত্যা করবেন।
267
00:27:23,040 --> 00:27:25,159
আমিও ওনাকে ভয় পাই।
268
00:27:27,310 --> 00:27:28,680
পৌরসভার সাথে যোগাযোগ করো।
269
00:27:28,680 --> 00:27:32,720
প্রতিটা হাইওয়ের সমস্ত নিরাপত্তা
ফুটেজ পেতে ছাড়পত্রের আবেদন জানাও।
270
00:27:37,500 --> 00:27:38,959
- পেলে নাকি কিছু?
- এখনো পাইনি।
271
00:27:38,959 --> 00:27:40,570
পাওয়া গেছে।
272
00:27:41,199 --> 00:27:44,439
- কোথায়?
- এই যে, HDC2596।
273
00:27:44,439 --> 00:27:46,530
ওরা গাড়ি আর পথ
দুটোই বদলে ফেলেছে।
274
00:27:46,530 --> 00:27:48,179
তাড়াতাড়ি।
275
00:27:52,719 --> 00:27:53,959
হ্যালো? ওদের পেয়েছেন নাকি?
276
00:27:53,959 --> 00:27:57,059
ওরা গাড়ি বদলেছে।
গাড়ির প্লেট নম্বর ZKB8764।
277
00:27:57,059 --> 00:27:58,380
ওরা এখন G32 হাইওয়েতে আছে।
278
00:27:58,380 --> 00:28:00,880
ওরা শা'জিয়া'কে নিয়ে সীমান্ত পেরোতে পারে।
তোমার সাথে সীমান্তে দেখা হবে।
279
00:28:00,880 --> 00:28:02,380
ঠিক আছে।
280
00:28:18,200 --> 00:28:25,460
[জাতীয় সীমান্ত]
281
00:28:57,710 --> 00:29:00,000
[সীমান্ত কর্তৃপক্ষ]
282
00:29:23,740 --> 00:29:25,440
আমার সঙ্গে এসো।
283
00:29:32,959 --> 00:29:34,499
যথারীতি,
284
00:29:34,499 --> 00:29:38,299
আমরা এই বারগার্লদের
নির্বাসিত হওয়া থেকে আটকেছি।
285
00:29:39,280 --> 00:29:41,360
ওদের পিছনের দরজা দিয়ে নিয়ে যাও।
286
00:29:41,360 --> 00:29:44,860
তোমরা একবার সীমান্ত পার করলে,
ওদের সঙ্গে আমাদের আর কোন সম্পর্ক নেই।
287
00:29:45,940 --> 00:29:48,640
তোমাদের বিশেষ পণ্যের জন্য,
288
00:29:48,640 --> 00:29:51,680
এবার একটা ব্যতিক্রম করব।
তোমরা এটা নিয়ে সীমান্ত পার করতে পারো।
289
00:29:51,680 --> 00:29:56,240
যত টাকাই দাও না কেন
এই ঝুঁকি আর কখনও আমরা নেবো না।
290
00:30:33,880 --> 00:30:36,999
- পাজাড কোথায়?
- এখনও ওদের সাথে কথা বলছেন।
291
00:30:39,299 --> 00:30:41,860
যেদিনই আমরা আবেদন করি
সেদিনই আমরা এর অনুমোদন পাই।
292
00:30:41,860 --> 00:30:44,760
তদন্তের জন্য আমাদের এবার কেন
সীমান্ত পার হতে দেওয়া হচ্ছে না?
293
00:30:44,760 --> 00:30:49,040
নিয়ম সবে বদলেছে, ফিরে গিয়ে আমার
উর্ধ্বতনের কাছ থেকে অনুমোদন নিন।
294
00:30:51,959 --> 00:30:54,580
- কী ব্যাপার?
- হঠাৎ এবার এরা অনুমোদন দিচ্ছে না।
295
00:30:54,580 --> 00:30:56,880
পর্যটক হিসাবে সীমান্ত পেরিয়ে যাও।
296
00:30:56,880 --> 00:30:58,579
আমি ফিরে গিয়ে এদের
উর্ধ্বতনের সাথে কথা বলছি।
297
00:30:58,579 --> 00:31:00,379
ঠিক আছে।
298
00:31:34,680 --> 00:31:37,860
ফোনটা ধরতে এতক্ষণ লাগলো কেন?
299
00:31:49,050 --> 00:31:51,699
ছোট বাচ্চা। ছোট বাচ্চা।
300
00:31:55,339 --> 00:31:58,539
পালাবার চেষ্টা কোরো না। ধরতে পারলে
ওরা তোমাকে পিটিয়ে মেরে ফেলবে।
301
00:32:01,520 --> 00:32:04,280
কী করবো? আমার হাতে সময় নেই।
302
00:32:04,280 --> 00:32:06,639
ভালো মেয়ে হয়ে থাকো।
303
00:32:07,459 --> 00:32:10,680
রাতে তোমাকে সঙ্গ দেব।
ভালো হয়ে থাকো, রাখছি।
304
00:32:18,339 --> 00:32:20,559
- এই!
- দৌড়াও!
305
00:32:33,260 --> 00:32:34,760
কী হল?
306
00:33:06,880 --> 00:33:10,559
ভাই ফেং, একটা ঝামেলা হয়েছে।
একটা মাগী ওই বাচ্চাটাকে নিয়ে পালিয়েছে।
307
00:33:10,559 --> 00:33:14,030
- খোঁজো ওদের।
- ঠিক আছে।
308
00:33:14,030 --> 00:33:15,619
ফিরে চলো।
309
00:33:37,460 --> 00:33:40,360
- দৌড়াও।
- দৌড়াবে না বলছি।
310
00:33:52,839 --> 00:33:54,939
এখানে কি একটা বাচ্চা ছিল?
311
00:33:54,939 --> 00:33:59,099
সুসু একটা বাচ্চাকে নিয়ে
জঙ্গলের ভিতর দৌড়ে পালালো।
312
00:34:22,930 --> 00:34:24,940
থামো!
313
00:34:51,040 --> 00:34:52,940
- এত সাহস?
- আমাকে ছেড়ে দাও।
314
00:34:52,940 --> 00:34:54,939
ছাড়ো আমাকে।
315
00:34:56,059 --> 00:34:58,259
আমাকে যেতে দাও!
316
00:35:01,479 --> 00:35:04,260
- পালাও!
- বাবা!
317
00:35:07,700 --> 00:35:09,700
বাবা!
318
00:35:12,300 --> 00:35:14,339
- বাবা!
- শা'জিয়া।
319
00:36:08,759 --> 00:36:09,900
আমাকে ছেড়ে দাও।
320
00:36:09,900 --> 00:36:11,560
ছাড়ো ওকে।
321
00:36:11,560 --> 00:36:13,159
- আমাকে ছেড়ে দাও।
- ওকে যেতে দাও।
322
00:36:13,159 --> 00:36:15,400
ওকে যেতে দাও।
323
00:36:15,400 --> 00:36:17,339
ছাড়ো আমাকে।
324
00:36:20,080 --> 00:36:22,080
ছেড়ে দাও ওকে!
325
00:36:28,660 --> 00:36:29,779
শা'জিয়া।
326
00:36:29,779 --> 00:36:31,779
বাবা।
327
00:36:33,560 --> 00:36:36,040
বাবা!
328
00:36:36,040 --> 00:36:38,780
আমাকে ছেড়ে দাও! আমাকে ছেড়ে দাও।
329
00:36:38,780 --> 00:36:41,740
- শা'জিয়া।
- আমাকে যেতে দাও।
330
00:36:42,760 --> 00:36:45,260
বাবা!
331
00:36:46,040 --> 00:36:47,540
বাবা!
332
00:37:00,700 --> 00:37:02,820
বাবা!
333
00:37:05,260 --> 00:37:06,960
বাবা!
334
00:37:07,560 --> 00:37:09,859
আমাকে যেতে দাও!
335
00:37:10,520 --> 00:37:13,239
আমাকে যেতে দাও! আমাকে যেতে দাও!
336
00:38:24,420 --> 00:38:26,120
ব্যাথা লাগছে।
337
00:38:34,059 --> 00:38:37,860
আবার ওষুধ লাগাতে হবে।
নিজেই তাহলে লাগিয়ে নিন।
338
00:38:40,239 --> 00:38:42,380
কতক্ষণ অজ্ঞান ছিলাম?
339
00:38:44,320 --> 00:38:46,020
এক দিন।
340
00:38:54,220 --> 00:38:55,710
আ'তু, তুমি ঠিক আছো?
341
00:38:55,710 --> 00:38:57,120
শা'জিয়া'কে খুঁজে পেলেন?
342
00:38:57,120 --> 00:38:58,230
আমার কথা শোনো।
343
00:38:58,230 --> 00:39:01,139
আমরা এখন নিশ্চিত যে ডালার
বাবা'ই শা'জিয়া'কে অপহরণ করেছে।
344
00:39:01,139 --> 00:39:03,530
এই খামতাই চন্তাপ
বহু বছর ধরে লুকিয়ে আছে
345
00:39:03,530 --> 00:39:05,979
কিন্তু ওর আস্তানা আমরা
কোনদিন খুঁজে পাবো না।
346
00:39:05,979 --> 00:39:08,180
তাহলে খুঁজে বের করুন!
সে এখন কোথায়?
347
00:39:08,180 --> 00:39:11,040
তোমার মনে হয় তুমিই শুধু উদ্বিগ্ন?
সবাই শা'জিয়াকে নিয়ে চিন্তিত।
348
00:39:11,040 --> 00:39:14,460
সব বিকল্প চেষ্টা করা হয়েছে কিন্তু
আমরা শা'জিয়া'র কোন খবর পাচ্ছি না।
349
00:39:14,460 --> 00:39:17,859
দুশ্চিন্তা করে কিছু লাভ হবে না।
কাউকে বরং এখানে পাঠান।
350
00:39:17,859 --> 00:39:21,020
ওখানকার ওই সীমান্ত বাহিনীর অফিসার
উভয় দেশের শুল্ক আইন লঙ্ঘন করেছে।
351
00:39:21,020 --> 00:39:22,959
তাকে সাসপেন্ড করা হয়েছে।
352
00:39:22,959 --> 00:39:26,930
চিফ এখন একটি আন্তঃসীমান্ত যৌথ
তদন্ত দল গঠনের জন্য আবেদন করছেন৷
353
00:39:26,930 --> 00:39:30,560
তুমি ওখানে থেকে কিছু
করতে পারবে না। তাই চলে এসো...
354
00:39:45,220 --> 00:39:47,439
আমাকে বাঁচাতে গেলে কেন?
355
00:39:47,439 --> 00:39:49,859
ওদের তাড়া করলে না কেন?
356
00:39:51,640 --> 00:39:53,340
আপনি একটা পাগল।
357
00:39:54,439 --> 00:39:58,239
তুমি জানো ওরা কোথায়।
আমাকে ওদের কাছে নিয়ে চলো।
358
00:39:58,239 --> 00:40:01,619
আমাকে আমার ছেলের কাছে
নিয়ে চলো। দেখাও আমাকে।
359
00:40:02,520 --> 00:40:04,619
আমি তোমার সাথে কথা বলছি।
উত্তর দাও।
360
00:40:04,619 --> 00:40:07,500
আমি ওদের তাড়া কিকরে করতাম?
361
00:40:07,500 --> 00:40:09,859
আমি নিজেও আধমরা হয়ে ছিলাম।
362
00:40:09,859 --> 00:40:12,520
আপনাকে পিঠে নিয়ে আমি
দশ কিলোমিটারের বেশি হেঁটেছি
363
00:40:12,520 --> 00:40:14,040
আর আপনি ধন্যবাদও দিলেন না।
364
00:40:14,040 --> 00:40:18,059
বরং পাগলা কুকুরের মত ঘেউ ঘেউ
করছেন। আমি আপনার অধীনে কাজ করি না।
365
00:40:36,059 --> 00:40:39,959
এই ক্লু ছাড়া, আমি আমার
ছেলেকে কোনদিন খুঁজে পাব না।
366
00:41:14,560 --> 00:41:16,400
এইসব চিহ্নগুলির মানে কী?
367
00:41:16,400 --> 00:41:19,220
এর মানে কি আমার ছেলেকে
ওখানে রাখা হয়ে থাকতে পারে?
368
00:41:24,439 --> 00:41:25,819
টাকাগুলো রাখো।
369
00:41:25,819 --> 00:41:29,460
যদি আমার ছেলেকে খুঁজে পেতে সাহায্য করো,
তোমাকে আরও 100,000 ইউয়ান দেব।
370
00:41:30,959 --> 00:41:35,120
জানি আপনার মতো পুরুষরা
আমার মতো নারীদের নিচু চোখে দেখে।
371
00:41:36,059 --> 00:41:37,600
আমার টাকা দরকার
372
00:41:37,600 --> 00:41:40,300
কিন্তু তার মানে এই নয় যে
আমি টাকার জন্য যা কিছুও করব।
373
00:41:47,239 --> 00:41:49,139
বিল, প্লিজ, মিস্টার।
374
00:42:12,840 --> 00:42:15,280
আমি তোমাকে অপমান করতে চাইনি।
375
00:42:15,280 --> 00:42:18,919
শুধু তুমিই আমাকে এখন আমার
ছেলেকে খুঁজে পেতে সাহায্য করতে পারো।
376
00:42:18,919 --> 00:42:21,040
প্লিজ আমাকে সাহায্য করো।
377
00:42:31,600 --> 00:42:33,980
আমি বেশ কয়েক বছর হল
ওদের অনুসরণ করছি।
378
00:42:33,980 --> 00:42:36,339
ব্যবসার জন্য আমাকে
অন্য কোথাও নিয়ে যাওয়ার আগে,
379
00:42:36,339 --> 00:42:39,159
আমাকে প্রথমে একটা
স্থানান্তর কেন্দ্রে পাঠানো হয়।
380
00:42:39,840 --> 00:42:42,959
আমি একবার দেখেছি
ওরা বাচ্চাদের সেখানে রাখে।
381
00:42:42,959 --> 00:42:45,660
কিন্তু আমাকে ট্রাকে করে
সেখানে পাঠানো হয়েছিলো।
382
00:42:45,660 --> 00:42:48,539
আমি জানতাম না ওটা কোথায়।
383
00:42:48,539 --> 00:42:52,879
কিন্তু আমি জানি
ওখানে একটা মন্দির আছে।
384
00:42:55,800 --> 00:42:58,040
আপনি কি এই ছেলেটাকে দেখেছেন?
এটা আমার ছেলে।
385
00:42:58,040 --> 00:43:00,620
ও আন্দাজ এতটা লম্বা
আর একটা লাল শার্ট পরে রয়েছে।
386
00:43:00,620 --> 00:43:04,539
- এই ছেলেটাকে দেখেছেন?
- এই ছেলেটাকে দেখেছেন?
387
00:43:04,539 --> 00:43:06,959
আন্দাজ এতটা লম্বা। ছেলে।
388
00:43:06,959 --> 00:43:09,979
মাফ করবেন, এই বাচ্চাটাকে দেখেছেন?
389
00:43:13,740 --> 00:43:18,520
আ'তু, তুমি দিনে সাত থেকে
আটটার বেশী মন্দিরে যেতে পারবে না।
390
00:43:18,520 --> 00:43:21,639
ওখানে প্রায় 70,000 টিরও
বেশি মন্দির রয়েছে।
391
00:43:21,639 --> 00:43:23,540
যদি আমরা পুলিশ বাহিনীর
সব সদস্যকেও একত্রিত করি,
392
00:43:23,540 --> 00:43:27,439
সব কটা মন্দিরে যেতে
বেশ কয়েক বছর সময় লাগবে।
393
00:43:27,439 --> 00:43:30,679
তুমি খড়ের গাদায় ছুঁচ খুঁজছো।
394
00:43:30,679 --> 00:43:34,539
এটা অসম্ভব হলেও, আমি হাল ছাড়ব না।
395
00:43:44,439 --> 00:43:46,539
একদমই না।
396
00:44:36,640 --> 00:44:38,950
তুমি আমাকে সাহায্য করছ কেন?
397
00:44:40,159 --> 00:44:43,440
আমি ট্রাকে যা করেছি তা ছিল
সেই মুহূর্তে নেওয়া একটা নিষ্পত্তি।
398
00:44:44,619 --> 00:44:47,239
জানি না কেন
399
00:44:47,239 --> 00:44:50,139
হঠাৎ সাহস পেলাম।
400
00:44:50,800 --> 00:44:52,740
হয়ত যদি আর
এক মিনিটের জন্য ইতস্তত করতাম,
401
00:44:52,740 --> 00:44:54,600
কাজটা করতে খুব ভয় পেতাম।
402
00:44:57,639 --> 00:45:00,239
ওদের জন্য কতদিন কাজ করেছো?
403
00:45:01,120 --> 00:45:02,920
ছয় বছর।
404
00:45:05,040 --> 00:45:09,760
আরও দুই বছর করলে,
405
00:45:11,040 --> 00:45:14,040
আমার পরিবারের সমস্ত
দেনা মিটিয়ে ফেলতে পারতাম।
406
00:45:14,040 --> 00:45:15,980
ওদের তুমি ঘৃণা করো না?
407
00:45:17,660 --> 00:45:20,479
ওরা আমার দত্তক নেওয়া বাবা-মা।
408
00:45:20,479 --> 00:45:22,959
ওরা না থাকলে আমি মরে যেতাম।
409
00:45:25,320 --> 00:45:28,159
আমি দারিদ্রের মধ্যে বড় হয়েছি।
410
00:45:28,159 --> 00:45:32,479
সেখানে প্রতিটা পরিবারকে
বেঁচে থাকতে টাকা ধার করতে হয়।
411
00:45:32,479 --> 00:45:36,159
তাই অনেকেই জায়গাটা
ছেড়ে চলে যায়।
412
00:45:36,159 --> 00:45:39,419
সকলে ধার শোধ করতে কাজ করে।
413
00:45:44,360 --> 00:45:47,059
আমার মত অনেকজনই আছে।
414
00:45:47,059 --> 00:45:49,360
তোমার নিজের বাবা মা কোথায়?
415
00:45:50,560 --> 00:45:53,439
তারা কেমন দেখতে
তাও আমার মনে নেই
416
00:45:53,439 --> 00:45:56,360
না মনে আছে
আমি কোথায় থাকতাম।
417
00:45:56,360 --> 00:45:58,399
আমার শুধু মনে আছে...
418
00:46:00,180 --> 00:46:05,619
যখন খুব ছোট ছিলাম
আমি বাইরে খেলছিলাম।
419
00:46:13,399 --> 00:46:17,339
তারপর হঠাৎ দুটো হাত
আমার মুখটা জোরে চেপে ধরল।
420
00:46:17,339 --> 00:46:19,339
আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম।
421
00:46:20,180 --> 00:46:25,059
যখন জেগে উঠলাম, দেখলাম
একটা ফুটো দিয়ে আলো আসছে।
422
00:46:26,500 --> 00:46:29,819
আমাকে একটা স্যুটকেসে রেখে
বিক্রি করে দেওয়া হয়েছিল।
423
00:46:34,479 --> 00:46:39,539
আমার বর্তমান পালক বাবা মাকে পাওয়ার আগে,
জানি না কতবার আমাকে বিক্রি করা হয়েছে।
424
00:46:41,360 --> 00:46:46,000
যদি ভুল না হয়ে থাকে, আমার
বয়স এখন 26 বছর হওয়া উচিত।
425
00:46:54,040 --> 00:46:59,179
প্রতিটি শিশুরই সঠিক
জীবনযাপনের অধিকার রয়েছে।
426
00:47:02,220 --> 00:47:06,659
যে স্যুটকেসে আমি ছিলাম
সেটা যদি কেউ খুলতো,
427
00:47:13,700 --> 00:47:17,380
হয়তো আমার গল্পটা অন্যরকম হতো।
428
00:47:26,040 --> 00:47:28,539
আমাদের শা'জিয়া'কে
খুঁজে বের করতে হবে।
429
00:47:57,859 --> 00:47:59,140
বস,
430
00:47:59,140 --> 00:48:03,539
আমরা এখন যে উকিল নিয়োগ করেছি
সে ফোন করে বললো
431
00:48:03,539 --> 00:48:05,670
ডালা'র...
432
00:48:06,620 --> 00:48:08,859
কম সে কম...
433
00:48:09,520 --> 00:48:11,520
30 বছরের জেল হবে।
434
00:48:43,360 --> 00:48:48,760
তোমাকে উদ্ধার করার আগে
আমি প্রতিশোধ নেব।
435
00:48:48,760 --> 00:48:52,310
তুমি শুধু নিজের প্রতিশোধ নিতে চাও।
436
00:48:52,310 --> 00:48:57,239
বড় করার সময়, তুমি সবসময় আমাকে
ঠিক নিজের মতো তৈরি করতে চেয়েছো।
437
00:48:58,439 --> 00:49:00,959
তুমি আমার ছেলে।
438
00:49:02,700 --> 00:49:04,579
তোমাকে সেরা সবকিছু দিয়েছি।
439
00:49:04,579 --> 00:49:08,299
যে তোমার ক্ষতি করবে
সে মারা পড়বে।
440
00:49:08,299 --> 00:49:10,639
আমি কিছু ভুল করিনি।
441
00:49:12,390 --> 00:49:15,480
তুমি যদি কিছু ভুল না করে থাকো,
442
00:49:16,779 --> 00:49:20,820
তাহলে আমি কেন
এমন মানুষ হয়ে উঠলাম?
443
00:49:58,019 --> 00:50:01,340
ভাই ফেং, বাচ্চাটার বিষয়ে
এইসব জানা গেছে।
444
00:50:03,080 --> 00:50:04,880
ওকে বের করে আনো।
445
00:50:17,600 --> 00:50:19,539
আয়।
446
00:50:19,539 --> 00:50:21,859
চল। চল।
447
00:50:21,859 --> 00:50:24,900
ছেড়ে দাও আমাকে। নামিয়ে দাও!
448
00:50:25,560 --> 00:50:26,560
আয়।
449
00:50:26,560 --> 00:50:28,360
যেতে দাও আমাকে!
450
00:50:28,360 --> 00:50:31,519
- এবার চেষ্টা করে দেখ।
- চুপ করে দাঁড়া।
451
00:50:35,880 --> 00:50:37,980
গাড়ি থামান।
452
00:50:40,859 --> 00:50:42,180
এই মন্দিরটা?
453
00:50:42,180 --> 00:50:43,840
তাই হওয়া উচিৎ। চলুন দেখি।
454
00:50:43,840 --> 00:50:45,140
ঠিক আছে।
455
00:51:03,479 --> 00:51:05,240
এটাই সেই জায়গাটা।
456
00:51:05,890 --> 00:51:07,459
এখানে।
457
00:51:13,019 --> 00:51:16,610
এটাই সেই গুদাম
যেখানে আমি থেকেছি।
458
00:51:16,610 --> 00:51:19,159
স্থানান্তর কেন্দ্রটা
ভিতরে কোথাও আছে।
459
00:51:19,159 --> 00:51:22,440
এখনই পুলিশকে কল করো।
আমার জন্য এখানেই অপেক্ষা করো।
460
00:51:26,000 --> 00:51:28,959
হাই, আমি কিছু রিপোর্ট করতে চাই।
461
00:51:31,859 --> 00:51:34,040
[বার্তা: ক্লায়েন্ট ম্যাচিং।]
462
00:51:37,320 --> 00:51:39,020
ওকে সরিয়ে আনো।
463
00:51:47,910 --> 00:51:49,380
আমাকে ছেড়ে দাও।
464
00:51:49,380 --> 00:51:51,560
হাত পা ছুঁড়বি না। আয়।
465
00:51:55,520 --> 00:51:58,179
চুপ করে বোস। নড়াচড়া করবি না।
466
00:52:04,730 --> 00:52:06,150
আমাকে যেতে দাও!
467
00:52:06,150 --> 00:52:08,620
ছাড়ো আমাকে!
468
00:52:57,479 --> 00:52:59,719
এই ছেলেটাকে দেখেছো?
469
00:53:01,460 --> 00:53:03,639
বাবা!
470
00:53:05,300 --> 00:53:07,200
এত বিরক্তিকর!
471
00:53:14,180 --> 00:53:16,840
কান্না থামাও। যে কাঁদবে
তাকে বিক্রি করে দেব।
472
00:53:16,840 --> 00:53:18,640
কান্না থামাও!
473
00:53:33,700 --> 00:53:36,320
হেল্প!
474
00:53:36,320 --> 00:53:39,259
- নিজেদের অস্ত্র নিয়ে এসো।
- নিজেদের অস্ত্র নিয়ে এসো।
475
00:53:56,220 --> 00:53:57,820
কাবু করো ওকে।
476
00:56:03,080 --> 00:56:07,760
আমার ছেলে কোথায়?
477
00:56:12,259 --> 00:56:13,480
তাড়াতাড়ি বলে ফেল!
478
00:56:13,480 --> 00:56:15,719
চলুন যাই। পুলিশ এসে গেছে।
ওদেরই সামলাতে দিন।
479
00:56:15,719 --> 00:56:19,059
আপনি এদেশে পুলিশ অফিসার নন।
ধরা পড়লে, আপনাকেও নির্বাসিত করবে।
480
00:56:19,059 --> 00:56:22,900
তখন আপনার ছেলেকে
খুঁজতে পারবেন না। এখন যান।
481
00:56:22,900 --> 00:56:24,500
আসুন।
482
00:56:47,779 --> 00:56:49,679
থামান এসব।
483
00:56:51,539 --> 00:56:53,760
- ছেড়ে দাও আমাকে।
- আ'তু!
484
00:56:53,760 --> 00:56:56,220
আমাকে ছেড়ে দাও।
485
00:56:56,220 --> 00:56:59,420
এভাবে আপনার ছেলেকে
উদ্ধার করবেন কিভাবে?
486
00:57:40,250 --> 00:57:43,879
যখনই কোন অভিযানে যাওয়ার
আগে আমার লাগেজ গোছাতাম,
487
00:57:43,879 --> 00:57:47,220
কিছু জামাকাপড় খুঁজে পেতাম না।
488
00:57:49,000 --> 00:57:52,059
ভাবতাম ভুল করে হারিয়ে ফেলেছি...
489
00:57:52,860 --> 00:57:54,819
কিন্তু তারপর জানতে পারতাম...
490
00:57:55,639 --> 00:57:57,959
শা'জিয়া সেগুলো লুকিয়ে রেখেছে।
491
00:57:58,700 --> 00:58:01,360
জানতে চাইলে...
492
00:58:02,120 --> 00:58:03,720
ও বলত...
493
00:58:04,840 --> 00:58:07,100
যখন আমি বাড়িতে থাকতাম না,
494
00:58:07,879 --> 00:58:10,660
আমার জামাকাপড় জড়িয়ে ধরে শুলে
495
00:58:10,660 --> 00:58:13,440
ওর মনে হত আমি
ওর কাছেই আছি।
496
00:58:14,159 --> 00:58:16,170
তখন আর ওর ভয় করত না।
497
00:58:16,170 --> 00:58:18,740
সারাটা জীবন, আমি চেয়েছি...
498
00:58:19,900 --> 00:58:22,520
একজন সহানুভূতিশীল মানুষ হতে।
499
00:58:25,120 --> 00:58:27,840
কিন্তু সবসময় কেন যে...
500
00:58:28,700 --> 00:58:34,139
আমার জীবনেই একের পর এক
দুঃখজনক ঘটনা ঘটে?
501
00:58:42,740 --> 00:58:45,739
ভালো মানুষের জীবনে
একদিন ভালো জিনিস ঘটবেই।
502
00:59:06,160 --> 00:59:08,160
এখন খাও।
503
00:59:10,479 --> 00:59:14,339
তুমি শুধু তোমার
বাবাকে দোষ দিতে পারো।
504
00:59:18,339 --> 00:59:21,800
পুলিশটাকে খুব্জে বের করো।
তারপর ওকে খুন করো।
505
00:59:32,479 --> 00:59:36,039
ভাই ফেং, এটা আমার উপর ছেড়ে দাও।
506
00:59:37,180 --> 00:59:39,700
বস, দুটো ভাজা নুডুলস, প্লিজ।
507
00:59:39,700 --> 00:59:41,200
ঠিক আছে।
508
00:59:42,959 --> 00:59:45,739
এটা আর এটা।
দুজনের জন্য, প্লিজ।
509
00:59:45,739 --> 00:59:48,560
- আর দুটো ড্রিঙ্ক।
- ঠিক আছে।
510
00:59:57,520 --> 00:59:58,600
বলুন, পাজাড। নতুন কিছু?
511
00:59:58,600 --> 01:00:01,340
ওখানকার পুলিশ গ্রেপ্তার হওয়া মানব
পাচারকারীদের কাছ থেকে কিছু খবর পেয়েছে।
512
01:00:01,340 --> 01:00:03,900
তারা নিশ্চিত করেছে যে খামতাই
তুমি যে প্রদেশে আছো সেখানেই রয়েছে।
513
01:00:03,900 --> 01:00:06,220
কিন্তু তারা তার সঠিক অবস্থান জানে না।
514
01:00:06,220 --> 01:00:09,660
এছাড়া, আমি অনুমোদন পেয়েছি।
আমি যখন চাই ওখানে আসতে পারি।
515
01:00:09,660 --> 01:00:12,499
- ধন্যবাদ।
- আবার আসবেন।
516
01:00:30,140 --> 01:00:31,940
আমার মেয়ে।
517
01:00:34,280 --> 01:00:37,800
আমার বাবা-মায়ের ক্ষতি কোরো না।
বরং আমার কাছে এসো।
518
01:00:37,800 --> 01:00:39,300
ঠিক আছে।
519
01:00:48,210 --> 01:00:52,360
যদি নিজের বাবা-মা'র ভালো চাও,
520
01:00:54,120 --> 01:00:56,120
ফিরে গিয়ে,
521
01:00:58,979 --> 01:01:01,399
ওই পুলিশটাকে এটা খাইয়ে দিও।
522
01:02:03,560 --> 01:02:05,660
তোমাকে জিজ্ঞাসা করছি।
উত্তর দাও।
523
01:02:05,660 --> 01:02:08,159
আমি ওদের তাড়া কিকরে করতাম?
524
01:02:08,159 --> 01:02:10,000
থামাও এসব।
525
01:02:10,000 --> 01:02:11,539
ছেড়ে দাও আমাকে।
526
01:02:11,539 --> 01:02:14,439
এভাবে নিজের ছেলেকে
উদ্ধার করবেন কিকরে?
527
01:02:15,440 --> 01:02:20,739
সারাটা জীবন আমি চেয়েছি,
একজন সহানুভূতিশীল মানুষ হতে।
528
01:02:21,820 --> 01:02:24,290
কিন্তু সবসময় কেন...
529
01:02:24,290 --> 01:02:28,520
আমার জীবনেই একের পর এক
দুঃখজনক ঘটনা ঘটে?
530
01:02:30,859 --> 01:02:34,019
ভালো মানুষের জীবনে
একদিন ভালো জিনিস ঘটবেই।
531
01:02:49,739 --> 01:02:51,919
আজ পর্যন্ত আমার দেখা...
532
01:02:57,019 --> 01:02:58,919
সবথেকে দয়ালু আত্মা, তোমার।
533
01:04:37,610 --> 01:04:41,970
[লিভার: স্বাস্থ্যকর, প্রতিস্থাপন সম্ভব, রক্ত: '0']
[কর্ণিয়া: স্বাস্থ্যকর, প্রতিস্থাপন সম্ভব, রক্ত: AB]
534
01:04:41,970 --> 01:04:45,579
[হার্ট: সুস্থ, ট্রান্সপ্ল্যান্টের জন্য প্রস্তুত,
রক্তের গ্রুপ: এবি]
535
01:04:52,399 --> 01:04:54,560
হ্যালো?
536
01:04:54,560 --> 01:04:57,739
আমি আপনার ম্যাসেজ পড়েছি।
537
01:04:57,739 --> 01:05:00,859
এটাই সঠিক রক্তের গ্রুপ।
আমার নাতির সাথে ম্যাচ করছে।
538
01:05:00,859 --> 01:05:04,959
ওর জন্য একটা সুস্থ হার্ট পেতে,
যা চাইবে তাই দিতে আমি প্রস্তুত।
539
01:05:04,959 --> 01:05:08,839
আমি চুক্তিটা এখনই সম্পন্ন করতে চাই।
540
01:06:22,019 --> 01:06:23,800
ক্রেতা এসে গেছেন।
541
01:06:35,520 --> 01:06:39,940
এটা আপনার নাতির সাথে
সামঞ্জস্যপূর্ণ একটা সুস্থ হৃৎপিণ্ড।
542
01:06:39,940 --> 01:06:43,700
আমার নাতি নিরাপদ থাকবে।
543
01:06:43,700 --> 01:06:46,260
তিন মিলিয়ন মার্কিন ডলার।
544
01:06:49,260 --> 01:06:50,760
ঠিক আছে।
545
01:06:56,610 --> 01:06:58,170
[না লং]
546
01:07:00,740 --> 01:07:02,140
হ্যালো?
547
01:07:15,710 --> 01:07:18,580
স্যার, আপনাকে তাড়াতাড়ি করতে হবে।
548
01:07:28,280 --> 01:07:30,020
আমার বন্ধু ঢুকেছে। তাকে কি
ট্র্যাক করতে পেরেছেন?
549
01:07:30,020 --> 01:07:31,620
এইমাত্র খবর পেয়েছি।
550
01:07:34,639 --> 01:07:38,020
খামতাই এখানে আছে। আপনার বন্ধু
আমাদের চেয়ে তার বেশী কাছে রয়েছে।
551
01:07:38,020 --> 01:07:41,480
আমাদের সেখানে পৌঁছাতে
তিন ঘণ্টা সময় লাগবে।
552
01:07:41,480 --> 01:07:43,160
- হ্যালো?
- ওকে খুঁজে পেয়েছেন?
553
01:07:43,160 --> 01:07:46,720
হ্যাঁ। আমরা এখন আসছি।
আমরা না আসা পর্যন্ত অপেক্ষা করো।
554
01:07:46,720 --> 01:07:49,339
সম্ভব নয়। ওরা আমার
ছেলের অপারেশন করতে চায়।
555
01:07:49,339 --> 01:07:51,539
যায়গাটার অবস্থান পাঠান।
556
01:08:25,179 --> 01:08:28,740
ওর হৃৎপিণ্ড আপনার
নাতির সাথে সামঞ্জস্যপূর্ণ।
557
01:08:30,639 --> 01:08:32,919
- এবার শুরু করো।
- ঠিক আছে।
558
01:10:47,240 --> 01:10:49,040
শা'জিয়া।
559
01:10:52,380 --> 01:10:54,080
শা'জিয়া!
560
01:13:01,520 --> 01:13:02,920
এই!
561
01:13:04,159 --> 01:13:05,270
থাম এখুনি।
562
01:13:05,270 --> 01:13:06,779
শা'জিয়া।
563
01:13:21,520 --> 01:13:24,440
শা'জিয়া। শা'জিয়া।
564
01:13:24,440 --> 01:13:26,080
বাবা।
565
01:13:26,080 --> 01:13:29,558
বাবা হওয়া সহজ নয়।
566
01:13:32,659 --> 01:13:34,559
ওকে নিয়ে পালিয়ে যাও।
567
01:13:44,290 --> 01:13:48,920
তোমাকে প্রশংসা করি তবে
তাই বলে সহজে তোমাকে ছাড়বো না।
568
01:14:46,070 --> 01:14:47,959
ওখানেই থামো!
569
01:15:39,720 --> 01:15:41,640
- পালাও!
- সহজে পালাতে পারবে না।
570
01:17:04,030 --> 01:17:05,860
উঠে পড়!
571
01:17:33,300 --> 01:17:35,077
একে হাতকড়া পরাও।
572
01:17:35,077 --> 01:17:37,717
আয়। আয়।
573
01:17:39,930 --> 01:17:41,620
শা'জিয়া।
574
01:17:50,400 --> 01:17:51,900
সু।
575
01:17:53,400 --> 01:17:55,619
শা'জিয়া কোথায়?
576
01:18:53,325 --> 01:18:57,640
শিশু পাচার একটি গুরুতর অপরাধ যা
পুলিশ বাহিনী নির্মূল করার প্রতিশ্রুতি দেয়৷৷
577
01:18:57,640 --> 01:18:59,220
সদ্য একটি যৌথ অভিযানে, পুলিশ
578
01:18:59,220 --> 01:19:02,560
সফলভাবে একটি আন্তঃসীমান্ত
মানব পাচার নেটওয়ার্ক ভেঙে দিয়েছে৷৷
579
01:19:02,560 --> 01:19:05,240
পলাতক গ্যাং সদস্য সহ
দলের সকল সদস্যকে,
580
01:19:05,240 --> 01:19:07,479
তাদের নেতা, খামতাই চান্তাপ সহ,
581
01:19:07,479 --> 01:19:11,120
গ্রেপ্তার করা হয়েছে।
582
01:19:12,190 --> 01:19:15,080
তবে, অপহৃত শিশু, ঝাং শাওজিয়া,
583
01:19:15,080 --> 01:19:17,659
এখনও নিখোঁজ।
584
01:19:20,580 --> 01:19:23,599
স্যরি। এই বাচ্চাটাকে দেখেছেন?
585
01:19:23,599 --> 01:19:26,720
এটা আমার ছেলে। তিন
বছর আগে ও নিখোঁজ হয়।
586
01:19:26,720 --> 01:19:29,020
এতটা লম্বা তো হবেই এখন।
587
01:19:29,020 --> 01:19:31,479
এই যে ওর কয়েকটা ছবি।
588
01:19:31,479 --> 01:19:36,479
ওকে দেখতে পেলে
আমাকে একটা কল করবেন?
589
01:19:36,479 --> 01:19:38,479
ঠিক আছে।
590
01:19:39,270 --> 01:19:40,830
আ'তু,
591
01:19:40,830 --> 01:19:44,330
ওপার থেকে পুলিশ প্রধান
আগামী সপ্তাহে দেখা করতে আসছেন।
592
01:19:44,330 --> 01:19:46,639
ব্যক্তিগতভাবে তোমাকে ধন্যবাদ জানাতে।
593
01:19:47,830 --> 01:19:51,360
আমি আপনার থেকে প্রায়
4,000 কিলোমিটার দূরে আছি।
594
01:19:51,360 --> 01:19:53,240
আপনি জানেন,
595
01:19:53,240 --> 01:19:57,780
যে অপরাধী শা'জিয়াকে অপহরণ করেছিল
তাকে গ্রেফতার করা হয়েছে,
596
01:19:57,780 --> 01:20:01,560
কিন্তু গ্রেফতারের কয়েকদিন
আগেই সে শা'জিয়াকে বিক্রি করে দেয়।
597
01:20:01,560 --> 01:20:06,240
ক্রেতারা যখন জানতে পারে যে বাচ্চাটা
একজন পুলিশের, তখন তারাও তাকে দ্রুত বিক্রি করে দেয়।
598
01:20:06,240 --> 01:20:08,780
ভগবান জানে সে এখন কোথায়।
599
01:20:08,780 --> 01:20:10,700
তাকে খুঁজে পাওয়া খুবই মুস্কিল।
600
01:20:10,700 --> 01:20:12,959
জানি কথাটা হজম করা কত কঠিন।
601
01:20:12,959 --> 01:20:16,019
কিন্তু সবচেয়ে খারাপ
ফলাফলের জন্য প্রস্তুত থাকো।
602
01:20:21,140 --> 01:20:23,060
[নিখোঁজ]
603
01:20:43,830 --> 01:20:47,010
এই কয়েক বছর, শা'জিয়াকে খোঁজায় আমাকে
সাহায্য করার সাথে সাথে তুমি তোমার
604
01:20:47,010 --> 01:20:49,399
বাবা-মায়েরও দেখাশোনা করো।
605
01:20:49,399 --> 01:20:51,399
ধন্যবাদ।
606
01:20:53,030 --> 01:20:55,980
আমি আমার বর্তমান জীবনটাকে
এখন বেশ পছন্দ করি।
607
01:21:02,180 --> 01:21:04,359
তুমি কি জানো কবে...
608
01:21:05,959 --> 01:21:08,000
তুমি খোঁজা বন্ধ করবে?
609
01:21:10,210 --> 01:21:12,000
জানি না।
610
01:21:17,640 --> 01:21:20,640
আমি আমার বাবা-মাকে ঘৃণা করতাম।
611
01:21:20,640 --> 01:21:23,259
ঘৃণা করতাম আমার
খোঁজ না করার জন্য।
612
01:21:24,379 --> 01:21:28,520
কিন্তু তোমাকে দেখে বুঝেছি
613
01:21:28,520 --> 01:21:31,000
যে হয়তো তারাও
কখনও হাল ছেড়ে দেয়নি।
614
01:21:31,000 --> 01:21:34,459
না, আমি ছাড়িনি। কারণটা তুমি।
615
01:21:42,680 --> 01:21:45,460
ভালো মানুষের জীবনে
একদিন সফলতা আসবেই।