1 00:00:09,070 --> 00:00:13,490 টুইলাইট...তুমি বদলে গেছো। 2 00:00:13,490 --> 00:00:16,870 ফোর্জার পরিবারের একজন হয়ে গিয়ে, তোমার মধ্যে অপ্রয়োজনীয় আবেগের জন্ম হয়েছে, 3 00:00:16,870 --> 00:00:20,000 আর একজন এজেন্ট হিসেবে তোমার তীক্ষ্ণ বুদ্ধির লোপ পাচ্ছে। 4 00:00:20,000 --> 00:00:23,800 এখন, তুমি একটা মরিচা ধরা ছুরির মতো। 5 00:00:23,800 --> 00:00:26,260 কষ্ট হয় তোমাকে দেখে। 6 00:00:28,800 --> 00:00:31,300 কিন্তু এই নতুন, তোমার এই শান্ত ব্যক্তিত্ব ও অনেক চমৎকার। 7 00:00:31,300 --> 00:00:33,140 আমার হৃদয় এত দ্রুত চলে যে, শ্বাসই ফেলতে পারি না। 8 00:00:33,600 --> 00:00:34,560 ভালোবাসি তাকে! 9 00:00:35,010 --> 00:00:38,270 সে যদি কাটাকুটি করতে অক্ষম একটা খেলনা ছুরির মতোও হয়ে যায়, 10 00:00:38,270 --> 00:00:40,270 তার প্রতি আমার সম্মান একটুও কমবে না। 11 00:00:40,270 --> 00:00:43,820 যাই করো না কেন, আমার মনে প্রেম সঞ্চার করে! তাকে ভালোবাসি। 12 00:00:44,940 --> 00:00:47,150 কিন্তু এরকম চলতে দেয়া যায় না। 13 00:00:47,150 --> 00:00:50,910 আমিই শুধু তোমাকে এমন করে তুলবো। 14 00:00:51,740 --> 00:00:53,070 ইয়োর ফোর্জার... 15 00:00:53,990 --> 00:00:57,620 {\an8}তোমার থেকে "স্ত্রী"-র ভূমিকা আমি ছিনিয়ে নিবোই! 16 00:00:53,990 --> 00:00:58,040 মিশন ২২: আন্ডারগ্রাউন্ড টেনিস টুর্নামেন্ট 17 00:00:58,597 --> 00:01:28,597 অনুবাদ ও সম্পাদনায় ❝ শান্ত কুমার দাস ❞ 18 00:02:26,301 --> 00:02:28,022 S P Y x F A M I L Y 19 00:02:29,420 --> 00:02:32,000 ক্যাভি ক্যাম্পবেল, বয়স ৫৬। 20 00:02:32,380 --> 00:02:34,750 তিনি এনার্জি বিজনেসের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছেন, 21 00:02:34,750 --> 00:02:38,010 এবং প্রাচীন জিনিস সংগ্রাহক হিসেবেও বেশ নামডাক আছে। 22 00:02:38,590 --> 00:02:42,010 তার সংগ্রহে থাকা এক মিলিয়ন ডলার মূল্যের পেইন্টিং, 23 00:02:42,010 --> 00:02:45,850 সূর্যালোকে দাঁড়ানো নারী, আমাদের এই মিশনের টার্গেট। 24 00:02:45,850 --> 00:02:47,020 পেইন্টিং... 25 00:02:47,020 --> 00:02:51,010 এর আসল মালিক ছিলেন কর্ণেল এরিক জাকারিস। 26 00:02:51,560 --> 00:02:54,900 ইস্ট ও ওয়েস্টের যুদ্ধের সময় তিনি ইস্টের মিলিটারি গোয়েন্দা সংস্থায় ছিলেন। 27 00:02:54,900 --> 00:02:57,030 যুদ্ধের সমাপ্তি ঘটাতেও তিনি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেন। 28 00:02:57,230 --> 00:02:58,400 সঠিক। 29 00:02:58,400 --> 00:03:02,360 বলা হয় তার কাছে এমন কিছু তথ্য ছিলো যা... 30 00:03:02,360 --> 00:03:06,990 জনসমক্ষে আসলে আরেকটা যুদ্ধের সূচনা ঘটাতে পারতো। 31 00:03:07,370 --> 00:03:09,790 একে জাকারিস ডোসিয়ার নামেও ডাকা হয়। 32 00:03:09,790 --> 00:03:14,250 ডকুমেন্টগুলোতে ছিলো ইস্টের মানব পরীক্ষা সম্পর্কে তথ্য, 33 00:03:14,250 --> 00:03:17,250 এবং যুদ্ধ বন্দীদের উপর ওয়েস্টের গণহত্যার পেছনের সত্যতা , 34 00:03:17,250 --> 00:03:18,670 কিন্তু সত্যিটা এখনো ধোঁয়াশা। 35 00:03:19,080 --> 00:03:21,510 এটা "পাতলা বরফের নিচে টিকটিক করতে থাকা বোমা" নামেও পরিচিত। 36 00:03:21,510 --> 00:03:24,010 এর হদিস দীর্ঘকাল ধরে আড়ালে ছিলো, কিন্তু... 37 00:03:25,350 --> 00:03:28,270 সূত্র মোতাবেক তা ওই পেইন্টিংয়ে খুঁজে পাওয়া যেতে পারে? 38 00:03:28,270 --> 00:03:30,930 খবরটা একটা বিশ্বস্ত সোর্স থেকে পেয়েছি। 39 00:03:30,930 --> 00:03:33,770 আমাদের বিশ্বাস ওতে নিশ্চয়ই কোনো সংকেত লুকিয়ে আছে। 40 00:03:34,230 --> 00:03:36,610 পেইন্টিংয়ের মালিক ক্যাম্পবেল কিংবা ইস্টের সরকারের কাছে ... 41 00:03:36,610 --> 00:03:39,610 ওই পেইন্টিংয়ের পেছনের রহস্য দূরীভুত হওয়া সময়ের ব্যাপার মাত্র। 42 00:03:39,610 --> 00:03:43,780 আমাদের তাদের আগে জাকারিস ডোসিয়ারের সন্ধান পেতে হবে। 43 00:03:44,660 --> 00:03:47,750 ডকুমেন্টগুলো উভয় পক্ষের জন্য অসুবিধাজনক হোক বা না হোক, 44 00:03:47,750 --> 00:03:52,580 জনসমক্ষে তা আসলে, যুদ্ধ লেগে যাওয়ার কারন হবে। 45 00:03:53,120 --> 00:03:54,710 পেইন্টিংটা কোথায় রাখা আছে? 46 00:03:54,710 --> 00:03:58,380 ক্যাম্পবেল ম্যানশনের বেজমেন্টে তার অন্যান্য আর্ট কালেকশনের সাথে রাখা আছে। 47 00:03:58,380 --> 00:04:02,340 কিন্তু সেখানের শক্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও, ক্যাম্পবেলের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সাথে যোগাযোগ আছে। 48 00:04:02,340 --> 00:04:05,970 যেই ওখানে গোপনে ঢোকার স্পর্ধা করুক না কেন, জায়গাতেই শেষ হয়ে যাবে। 49 00:04:05,970 --> 00:04:08,640 আমাদের পক্ষে অনুপ্রবেশ করা ঝুঁকিপূর্ণ হবে। 50 00:04:09,720 --> 00:04:10,850 তো আমাদের একটা পরিকল্পনার দরকার? 51 00:04:10,850 --> 00:04:13,690 অবশ্যই। আমার কাছে একটা আছে। 52 00:04:31,000 --> 00:04:32,450 গেইম সেট! 53 00:04:32,750 --> 00:04:35,250 ফাজলামো হচ্ছে নাকি! আমাকে আমার টাকা ফেরত দে! 54 00:04:35,250 --> 00:04:38,500 এই ম্যাচের টাকা দিবে... 55 00:04:39,710 --> 00:04:43,220 পরের ম্যাচের ভোটিং দশ মিনিটের মধ্যে শেষ হচ্ছে। 56 00:04:43,760 --> 00:04:45,220 নাইটফল... 57 00:04:45,220 --> 00:04:46,840 হ্যাঁ, টুইলাইট? 58 00:04:46,840 --> 00:04:49,510 আর কোনো উপায় ছিলো না? 59 00:04:49,510 --> 00:04:51,720 এটাই সর্বোত্তম উপায়। 60 00:04:52,520 --> 00:04:54,560 এই আন্ডারগ্রাউন্ড টেনিস টুর্নামেন্টের চালায়... 61 00:04:54,560 --> 00:04:59,020 ক্যাম্পবেল নিজে আর তার আন্ডারগ্রাউন্ড টেনিস ক্লাবের অন্য সদস্যরা। 62 00:04:59,020 --> 00:05:00,520 এই টুর্নামেন্ট ক্যাম্পবেলডন নামে পরিচিত। 63 00:05:00,520 --> 00:05:03,400 কর্পোরেট দুনিয়ার দানবরা এবং আন্ডারওয়ার্ল্ডের সদস্যরা... 64 00:05:03,400 --> 00:05:05,740 এই ব্যয়বহুল এবং অবৈধ টুর্নামেন্টের জন্য একত্র হয়। 65 00:05:06,360 --> 00:05:10,530 সাধারণত, সেলিব্রিটিরা এই খেলায় অংশ নিতে তাদের নিজস্ব খেলোয়াড় ঢুকায়... 66 00:05:10,530 --> 00:05:14,830 তবে সাধারণ জনগণও অত্যধিক বেশি এন্ট্রি ফি দিয়ে এই খেলায় অংশ নিতে পারে। 67 00:05:14,830 --> 00:05:19,960 এবং যে জিতে....সে ক্যাম্পবেলের সংগ্রহ থেকে যেকোনো শিল্পকর্ম 68 00:05:19,960 --> 00:05:22,300 পুরষ্কার হিসেবে নিজে বাছাই করে নিতে পারে। 69 00:05:23,050 --> 00:05:27,680 হ্যাঁ...কিন্তু টেনিসই কেন? এই আন্ডারগ্রাউন্ড টেনিস ক্লাবটাই বা কী? 70 00:05:27,680 --> 00:05:29,570 সে নিশ্চয়ই টেনিসের বিশাল ভক্ত। 71 00:05:29,760 --> 00:05:33,930 আমাদের শুধু জিতে এই মিশনটা শেষ করতে হবে, আর কোনো ঝুঁকি থাকবে না। 72 00:05:33,930 --> 00:05:36,140 আশা করি বিনা ঝামেলায় সবটা শেষ হবে। 73 00:05:36,560 --> 00:05:40,480 এবার, চতুর্থ ম্যাচের ফার্স্ট রাউন্ড শুরু হতে চলেছে... 74 00:05:40,480 --> 00:05:42,270 আসছে টোয়াইন এবং নাফালিয়া ফোনি জুটি! 75 00:05:42,270 --> 00:05:43,400 আমাদের ডেকেছে। 76 00:05:43,940 --> 00:05:46,990 এই জুটি বাস্তব জীবনের স্বামী স্ত্রী। 77 00:05:50,030 --> 00:05:51,950 এটাকে কেন ছদ্মবেশ হিসেবে নিলে? 78 00:05:51,950 --> 00:05:55,450 এত্তগুলো লোক আমাদের স্বামী-স্ত্রী হিসেবে দেখছে। 79 00:05:55,450 --> 00:05:58,330 তারা খেলতে যাচ্ছে উইলসন আর বাবোল জুটির বিপক্ষে! 80 00:05:58,330 --> 00:06:02,000 এই জুটি দশ বছর আগে গ্রান্ড স্ল্যামে রাজত্ব করতো! 81 00:06:02,000 --> 00:06:05,420 হেই, তারা তো অবসরপ্রাপ্ত আসল টেনিস খেলোয়াড়। 82 00:06:05,420 --> 00:06:07,510 টেনিস খেলার কোনো অভিজ্ঞতা আছে তোমার? 83 00:06:07,510 --> 00:06:11,720 একটু আধটু আছে। বাড়িতে বসে একটু অনুশীলন করেছিলাম। 84 00:06:11,720 --> 00:06:14,970 তা হবে না! আনিয়াও টেনিস খেলতে চায়! 85 00:06:15,560 --> 00:06:17,720 তাহলে আমরা একসাথে খেলি? 86 00:06:18,600 --> 00:06:20,470 তোমার পরিবারকে কী বলেছো? 87 00:06:21,520 --> 00:06:23,770 ওদেরকে বলেছি আমাদের মেডিকেল ফিল্ডের ... 88 00:06:23,770 --> 00:06:26,570 কয়েকজন ক্লায়েন্টের সাথে টেনিস প্রতিযোগীতা আছে। 89 00:06:26,570 --> 00:06:27,780 বুঝলাম। 90 00:06:28,990 --> 00:06:32,610 আর কখনো তোমাকে এমন অজুহাত বানাতে হবে না, টুইলাইট। 91 00:06:32,980 --> 00:06:34,950 ভয় পাবে না। 92 00:06:34,950 --> 00:06:38,040 চাইলে কর্ণারে দাঁড়িয়ে থাকতে পারো। 93 00:06:39,000 --> 00:06:42,420 এই মিশন তোমাকে উপলব্ধি করাবে যে আমি অপারেশন স্ট্রিক্সে.... 94 00:06:42,420 --> 00:06:45,500 তোমার বউ হওয়ার কতটা যোগ্য। 95 00:06:45,710 --> 00:06:48,220 আমি একা এটা সামলাতে পারবো। 96 00:06:48,220 --> 00:06:50,680 আমার উপর ভরসা রাখতে পারো, টুইলাইট। 97 00:06:50,680 --> 00:06:53,890 নাইটফল ইদানীং তাড়াহুড়ো করে এগোনোর দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। 98 00:06:53,890 --> 00:06:55,510 নজর রেখো ও যেন কোনো গন্ডগোল না বাঁধিয়ে বসে। 99 00:06:55,510 --> 00:06:57,520 কী এক ঝামেলাপুর্ণ মিশন। 100 00:06:57,520 --> 00:07:00,730 জেতার সম্ভাবনা ৪০ থেকে ১.৩! 101 00:07:00,730 --> 00:07:05,150 কারা এই দম্পতির উপর বাজি রাখতে চায়? 102 00:07:03,980 --> 00:07:06,530 {\an8}তারা এদের সাথে তুলনা করে আমাদের ছোট করছে। 103 00:07:06,530 --> 00:07:09,360 তারা কি এ জায়গাটাকে ঘোরাঘুরির জায়গা ভেবে ভুল করে এসেছে? 104 00:07:09,360 --> 00:07:14,120 অবসরের পরও আমরা টেনিসের মোহ থেকে বের হতে পারিনি। 105 00:07:14,120 --> 00:07:15,950 আমরা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে চেয়েছিলাম, 106 00:07:15,950 --> 00:07:18,370 আর সেজন্যই আমরা এই আন্ডারগ্রাউন্ড টেনিস কোর্টে খেলতে এসেছি। 107 00:07:18,620 --> 00:07:23,380 আমরা পাহাড়ে আশ্রয় নিয়েছি এবং এই দিনটার জন্য প্রচুর অনুশীলন করেছি। 108 00:07:23,380 --> 00:07:27,630 বেশ, আমরা নিজেদের সেরাটা দিই এবং এটিকে একটি উপভোগ্য ম্যাচ করে তুলি। 109 00:07:27,630 --> 00:07:33,140 ম্যাচ? হাসিয়ো না। এখন যা হতে যাচ্ছে তা একদম একপাক্ষিক। 110 00:07:34,100 --> 00:07:36,850 সার্ভিস করুন। 111 00:07:48,030 --> 00:07:49,650 ১৫-০! 112 00:07:51,570 --> 00:07:54,200 একজন পেশাদার খেলোয়াড়ের বিপক্ষে একটা চমৎকার সার্ভ করেছে সে। 113 00:07:54,200 --> 00:07:58,450 দারুন, টুইলাইট। সামান্য জানা কথাটার সংজ্ঞা তুমি বদলে দিলে। ভালোবাসি তোমায়। 114 00:08:00,910 --> 00:08:02,410 ৩০-০! 115 00:08:03,450 --> 00:08:04,420 ৪০-০! 116 00:08:06,720 --> 00:08:07,920 গেম সেট! 117 00:08:08,670 --> 00:08:10,300 কী ছিলো এসব? 118 00:08:10,300 --> 00:08:13,340 আমি কোনো টপ র‌্যাঙ্কের খেলোয়াড়কে ও এমন সার্ভ করতে দেখিনি। 119 00:08:13,800 --> 00:08:17,350 ধুর...এই মেয়েটার দিকে নিশানা করো! 120 00:08:18,220 --> 00:08:19,100 নাও! 121 00:08:22,100 --> 00:08:24,270 এই নাও! 122 00:08:24,810 --> 00:08:27,110 ০-১৫। 123 00:08:27,110 --> 00:08:28,360 কী এসব?! 124 00:08:28,730 --> 00:08:31,490 দারুন, নাই—নাফালিয়া। 125 00:08:31,490 --> 00:08:32,860 ও আমার প্রশংসা করেছে! 126 00:08:32,860 --> 00:08:33,990 সবে তো শুরু। 127 00:08:34,360 --> 00:08:37,370 বেশ, ওকে দেখাতে হবে আমি কতটা অসাধারণ, 128 00:08:37,370 --> 00:08:40,480 এক্ষুণি প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে পেইন্টিংটা জলদি হাতে পেতে হবে। 129 00:08:41,660 --> 00:08:45,870 দারুণ, নাইটফল! চলো জীবনের খেলায় আমরা দ্বৈত খেলি একত্রে। 130 00:08:46,170 --> 00:08:50,250 ওহ, টুইলাইট, বাড়িয়ে বলছো তুমি! 131 00:08:59,980 --> 00:09:02,640 গেম সেট! এই ম্যাচের বিজেতা হলো ফোনি দম্পতি। 132 00:09:02,640 --> 00:09:04,850 দারুণ একটা ম্যাচ ছিলো! 133 00:09:04,850 --> 00:09:08,610 কোত্থেকে আসা এক অপেশাদার দম্পতি পেশাদার খেলোয়াড়দের একদম বধ করলো! 134 00:09:08,610 --> 00:09:11,360 চমৎকার প্রতিযোগীরা উঠে এসেছে! 135 00:09:11,360 --> 00:09:16,610 ভাগ্য কি আজ তাদের সহায় ছিলো? টুর্নামেন্টটা চমৎকার হতে যাচ্ছে। 136 00:09:18,200 --> 00:09:19,990 চমৎকার। 137 00:09:19,990 --> 00:09:22,490 ঘটনার এমন আকস্মিক মোড় আমাদের টাকার কুমির বানিয়ে দিবে। 138 00:09:23,500 --> 00:09:26,630 এখন আর কোনো ফিক্সিং হবে না, মি. ক্যাম্পবেল। 139 00:09:27,540 --> 00:09:31,340 আমরা টেনিসে বাজি ধরার সত্যিকারের শিল্পটা উপভোগ করতে চাই। 140 00:09:31,630 --> 00:09:35,010 আরে এসব ঘটে যখন সাধারণ প্রতিপক্ষের সাথে খেলা হয়। 141 00:09:35,010 --> 00:09:39,210 এরপর তাদের আমার বোরিক ব্রাদার্সের সাথে খেলতে হবে। এখানে আর ভাগ্যের জোরে জিতবে না। 142 00:09:39,210 --> 00:09:42,390 তারা নেশাখোর না? 143 00:09:43,310 --> 00:09:45,680 ওহ, এখনো কিছুই দেখেননি আপনি। 144 00:09:45,680 --> 00:09:52,020 আমরা সরকারের সাথে মিলে আসন্ন ইস্ট-ওয়েস্ট স্পোর্টস এক্সিবিশনের জন্য OSO-R নামে একটা মাদক তৈরি করছি। 145 00:09:52,020 --> 00:09:54,650 তারা সেটা ব্যবহার করবে। 146 00:09:56,990 --> 00:10:01,950 লেডিস এন্ড জেন্টলম্যান, অপেক্ষার জন্য ধন্যবাদ। আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করতে যাচ্ছি! 147 00:10:01,950 --> 00:10:06,430 প্রথম ম্যাচটি হতে যাচ্ছে চমৎকারভাবে ফার্স্ট রাউন্ড জেতা ফোনি দ্বৈত এবং... 148 00:10:06,430 --> 00:10:11,040 ড্রেসেন ম্যাড ডগ, বোরিক ব্রাদার্সের সাথে। 149 00:10:11,630 --> 00:10:15,170 নাফালিয়া, কিছু একটা বলেছিলে না ঝুঁকি না থাকা নিয়ে? 150 00:10:15,170 --> 00:10:17,680 চলো আমাদের সেরাটা দিই, সোনা। 151 00:10:22,970 --> 00:10:25,560 মা! বলটা দাও না! 152 00:10:25,980 --> 00:10:27,560 মা! 153 00:10:28,810 --> 00:10:31,560 স্যরি, আনিয়া। 154 00:10:34,440 --> 00:10:36,200 মা কি কিছু চিন্তা করছে? 155 00:10:36,690 --> 00:10:39,110 না তো। 156 00:10:42,030 --> 00:10:46,640 সহকর্মীদের সাথে টেনিস খেলছে মানে, মেয়েটাও ওখানে আছে? 157 00:10:46,860 --> 00:10:49,790 মেয়েটার সাথে লয়েডের কেমন সম্পর্ক! 158 00:10:51,210 --> 00:10:56,210 যদি আমি এমন একটা জীবনে ফিরে যাই যেখানে ইউরি আমাকে নিয়ে ক্রমাগত চিন্তা করবে? 159 00:10:56,710 --> 00:10:57,970 বলটা... 160 00:10:58,970 --> 00:11:02,300 যদি সেটা হয়, হয়তো আমার উচিত ওকে... 161 00:11:03,140 --> 00:11:05,260 না, না, না! 162 00:11:05,260 --> 00:11:09,030 এমনটা করলেও তোর শাস্তি হবে, ইয়োর! 163 00:11:11,350 --> 00:11:13,900 মা, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না। 164 00:11:13,900 --> 00:11:15,770 কী? কী চিন্তা করবো না? 165 00:11:16,190 --> 00:11:18,690 আমি কী ভাবছি ও কি জানে? 166 00:11:19,110 --> 00:11:24,530 চিন্তা করো না, বাবা জিতে দারুণ পুরস্কার নিয়ে আসবে। 167 00:11:29,750 --> 00:11:33,740 হ্যাঁ, ঠিক বলেছো। লয়েড তো সব পারে। 168 00:11:33,740 --> 00:11:36,710 ও এক তুড়িতে সব প্রতিপক্ষকে ধরাশায়ী করে ফেলবে! 169 00:11:38,260 --> 00:11:40,500 কিল... টেনিস... 170 00:11:43,090 --> 00:11:49,220 নাফালিয়া...তাদেরকে দেখে প্রথম রাউন্ডের বোরিক ব্রাদার্সের মতো লাগছে না। 171 00:11:49,220 --> 00:11:51,770 আমি বলতে ভুলে গেছি, এই টুর্নামেন্টে... 172 00:11:51,770 --> 00:11:54,770 র‌্যাকেট এবং সরঞ্জাম নিজের মতো করে বানানো যায়, ড্রাগ নেয়া যায়, 173 00:11:54,770 --> 00:11:55,980 ফাউল খেলা যায়... 174 00:11:55,980 --> 00:11:57,770 যা খুশি তা করা যায়। 175 00:11:58,070 --> 00:12:00,610 তারা নিশ্চয়ই পেশিবর্ধক মাদক নিয়েছে। 176 00:12:00,610 --> 00:12:02,780 সেজন্যই এত পেশিবহুল... 177 00:12:03,030 --> 00:12:04,530 তোমাদের উপর ভরসা রাখছি! 178 00:12:04,530 --> 00:12:07,410 - তোমাদের উপর অনেক টাকা লাগিয়েছি! - হারলে খুন করে ফেলবো। 179 00:12:07,410 --> 00:12:09,160 খুন। 180 00:12:12,920 --> 00:12:17,170 ওহ, ছোট ভাই কাতান বেড়া ছিঁড়ে ফেলেছে! 181 00:12:17,460 --> 00:12:18,500 মেরে ফেলবো! 182 00:12:18,500 --> 00:12:19,840 চুপ করে দেখ! 183 00:12:19,840 --> 00:12:22,300 - দানব! - কী দানবীয় শক্তি! 184 00:12:22,760 --> 00:12:25,430 বাজি লাগানোর সময় শেষ। 185 00:12:25,430 --> 00:12:27,300 আমাদের গত রাউন্ডে চমকে দেয়া ফোনি দ্বৈত! 186 00:12:27,300 --> 00:12:31,310 অতি শক্তিশালী বোরিক ব্রাদার্স। কারা জিতবে? 187 00:12:31,810 --> 00:12:34,600 তাদের অতিশানবীয় শক্তি একটা সমস্যা হতে চলেছে। 188 00:12:34,600 --> 00:12:37,440 আমরা দম রেখে লড়বো কীভাবে ওদের সাথে? 189 00:12:41,320 --> 00:12:46,990 এবার বড়ভাই আনান, এক চাপে বল ফাটিয়ে ফেলেছে! 190 00:12:46,990 --> 00:12:48,950 আমাদের সরঞ্জামগুলো সামলে রাখুন। 191 00:12:48,950 --> 00:12:50,080 এই যে বাবু! 192 00:12:50,370 --> 00:12:53,080 তোমার থেকে হিসুর গন্ধ আসছে। 193 00:12:53,080 --> 00:12:57,460 প্যান্টে হিসু করলে, মেয়েটা তোমার ডায়পার পাল্টে দেয় নিশ্চয়ই। 194 00:12:57,460 --> 00:12:59,840 হিসু করে! 195 00:13:00,250 --> 00:13:01,590 করতে পেরে খুশিই হবো... 196 00:13:01,590 --> 00:13:06,050 হেই, বলার কিছু নেই? 197 00:13:06,050 --> 00:13:09,930 ভাই, এ তো মদন! কথাও বলতে পারে না! 198 00:13:09,930 --> 00:13:13,770 হ্যাঁ, দেখেই মনে হচ্ছে মাথায় গোবর আছে। 199 00:13:13,770 --> 00:13:17,600 সে নিশ্চয়ই বিনা চিন্তায় শান্তিতে জীবন যাপন করেছে। 200 00:13:28,490 --> 00:13:31,910 গেম সেট! বিজেতা ফোনি দম্পতি।! 201 00:13:33,370 --> 00:13:36,960 সেরা! এই দম্পত্তি সেরা! 202 00:13:36,960 --> 00:13:40,250 বোরিক ব্রাদার্স ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি! 203 00:13:40,250 --> 00:13:43,800 মারাত্মক খেলা ছিলো ফোনি দ্বৈতের। 204 00:13:43,800 --> 00:13:46,510 এতে জোরে চাপ দিয়ে আঘাত না করলেও চলতো। 205 00:13:46,510 --> 00:13:48,590 আমার হাত পিছলে যাচ্ছিলো। 206 00:13:49,390 --> 00:13:50,760 নিশ্চিত মুত্যুর জন্য। 207 00:13:50,760 --> 00:13:53,350 আমার ত্রুপের তাস! 208 00:13:54,100 --> 00:13:57,520 মনে হয় আপনার ওষুধের আরো উন্নতি দরকার। 209 00:13:57,770 --> 00:14:00,270 বলতেই হবে, তারা দারুণ খেলে। 210 00:14:00,270 --> 00:14:03,230 আপনিও সমস্যায় পড়তে পারেন, মিস্টার ক্যাম্পবেল। 211 00:14:03,650 --> 00:14:06,950 সেটা দেখা যাবে। 212 00:14:08,450 --> 00:14:13,450 এরপর, নাইটফলের অপ্রয়োজনীয় লোক দেখানো এবং শক্তিশালী খেলার বদৌলতে 213 00:14:13,450 --> 00:14:19,670 ফোনি দ্বৈত সুরক্ষিতভাবে ফাইনালে পৌঁছে গেল। 214 00:14:21,670 --> 00:14:26,760 ফাইনাল শুরু হওয়ার আগে, এখানে ২০ মিনিট বিশ্রাম নিয়ে নিন। 215 00:14:34,180 --> 00:14:35,810 আর একটা ধাপ। 216 00:14:36,600 --> 00:14:41,810 টুইলাইট, আমার খেলা কেমন লেগেছে তোমার? 217 00:14:42,230 --> 00:14:45,730 মনে হচ্ছে ফাইনালে আমরা ক্যাম্পবেলের ছেলে-মেয়ের মুখোমুখি হবো। 218 00:14:46,490 --> 00:14:48,780 তারা এখনো হাইস্কুলে পড়ে, 219 00:14:48,780 --> 00:14:52,280 কিন্তু তারা ছোটবেলা থেকেই টেনিস খেলার দারুণ প্রশিক্ষণ নিয়েছে। 220 00:14:52,700 --> 00:14:54,350 তাদের বাবা এই টুর্নামেন্ট চালায়, 221 00:14:54,350 --> 00:14:57,750 তারা অবৈধ কিছু করতে পারে, তাই সতর্ক থাকতে হবে। 222 00:14:58,040 --> 00:15:02,000 এ পর্যন্ত তারা যতগুলো ম্যাচ খেলেছে তা দেখে, মনে হয় না তারা অতটা দক্ষ। 223 00:15:02,000 --> 00:15:03,750 আমি কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাচ শেষ করে ফেলবো। 224 00:15:04,420 --> 00:15:08,220 আর তারপর আমি তাকে তার জীবনের সাথী হিসেবে বেছে নিতে বলবো। 225 00:15:11,340 --> 00:15:12,470 নাইটফল... 226 00:15:12,470 --> 00:15:13,510 টুইলাইট? 227 00:15:13,890 --> 00:15:16,770 এক্ষুণি?! এখানে? 228 00:15:16,770 --> 00:15:21,520 টুইলাইট, আমি এখনো রেডি নই! 229 00:15:21,770 --> 00:15:24,520 নিজেকে জোর করো না। তোমার হাতের অবস্থা খারাপ। 230 00:15:26,860 --> 00:15:28,990 আমাদের প্রতিপক্ষকে এতটা সহজে হারানো যাবে না। 231 00:15:28,990 --> 00:15:31,020 আতঙ্কগ্রস্থ হওয়ার জন্য দোষ দেবো না তোমাকে, কিন্তু সহজভাবে নাও বিষয়টা। 232 00:15:31,570 --> 00:15:33,620 আমি ঠিক আছি। এ তো কিছুই না। 233 00:15:34,120 --> 00:15:36,040 জলদি করে মিশনটা শেষ করা যাক। 234 00:15:39,200 --> 00:15:42,370 এই কারণেই আমি অনেক সাথীদের মরতে দেখেছি। 235 00:15:45,880 --> 00:15:48,550 মেজাজ হারিয়ে ফেললে গোয়েন্দারা শেষ হয়ে যায়। 236 00:15:48,960 --> 00:15:51,680 তোমাকে অনেকবার বলেছি এ কথা। 237 00:15:54,510 --> 00:15:55,760 ঠিক আছে। 238 00:15:56,430 --> 00:15:57,890 টুইলাইট... 239 00:15:57,890 --> 00:15:59,100 তুমি বলতে... 240 00:15:59,100 --> 00:16:02,310 গুপ্তচররা সহজেই প্রতিস্থাপিত হতে পারি। 241 00:16:02,730 --> 00:16:05,060 আর তাও তুমি আমাকে নিয়ে এতটা চিন্তা করছো! 242 00:16:06,440 --> 00:16:09,230 বেশি করছো তুমি টুইলাইট! তোমার সাথে এমন যায় না! 243 00:16:09,230 --> 00:16:11,820 ভালোবাসি তোমাকে... 244 00:16:13,160 --> 00:16:14,740 আমার দিকে ভ্রুকুটিমিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে আছে! 245 00:16:14,740 --> 00:16:17,200 আমার পদ্ধতি নিয়ে ও কি সন্দেহ করে?! 246 00:16:18,080 --> 00:16:20,910 ওহ, আমি তো হাত সরিয়ে নিয়েছি। 247 00:16:20,910 --> 00:16:22,080 বড্ড বোকা আমি। 248 00:16:23,370 --> 00:16:26,460 টুইলাইটের হাতের উষ্ণতায় এখনো পুড়ছে... 249 00:16:26,460 --> 00:16:27,590 পুড়ছে? 250 00:16:29,510 --> 00:16:30,590 দাঁড়াও... 251 00:16:32,470 --> 00:16:33,680 টুইলাইট... 252 00:16:33,680 --> 00:16:36,220 শ্বাস ধরে রেখে চোখ বন্ধ করো, নাইটফল। 253 00:16:36,470 --> 00:16:38,010 রংহীন এবং গন্ধহীন। 254 00:16:38,010 --> 00:16:39,970 এটি সম্ভবত একটটা অ-প্রাণঘাতী রাসায়নিক। 255 00:16:40,770 --> 00:16:41,930 বুঝলাম। 256 00:16:41,930 --> 00:16:46,230 তাহলে এজন্যই ক্যাম্পবেলের ছেলে-মেয়ের প্রতিপক্ষদেরকে ঠিক লাগছিলো না। 257 00:16:47,690 --> 00:16:50,110 আমি নিশ্চিত তাদের লক্ষ্য হলো আমাদের দুর্বল করে দেয়া। 258 00:16:51,070 --> 00:16:52,700 কত খারাপ ওরা। 259 00:16:58,450 --> 00:16:59,990 ওরা আমাদের আটকে রেখেছে। 260 00:17:00,290 --> 00:17:04,120 এটা খোলা সহজ, কিন্তু নিশ্চয়ই বাইরে থেকে কেউ না কেউ নজর রাখছে। 261 00:17:04,120 --> 00:17:07,000 আমাদের সর্বান্তকরনে বোঝাতে হবে আমরা সাধারন নাগরিক। 262 00:17:07,000 --> 00:17:09,210 আমরা তাদের ফাঁদে পা দিয়েছি এমন ভান করতে পারি। 263 00:17:10,420 --> 00:17:15,150 তাই ক্ষতি কমানোর জন্য, আমাদের ত্বক ঢেকে রাখতে হবে এবং উঁচু জায়গায় চড়তে হবে। 264 00:17:15,680 --> 00:17:17,720 দরজা না খোলা পর্যন্ত শ্বাস বন্ধ করে রাখতে পারবে? 265 00:17:18,260 --> 00:17:20,260 হ্যাঁ, দশ মিনিটের মতো পারবো। 266 00:17:21,220 --> 00:17:24,810 লেডিস এন্ড জেন্টলম্যান, অপেক্ষার জন্য ধন্যবাদ! 267 00:17:24,810 --> 00:17:29,940 আমরা ১৪তম ক্যাম্পবেলডনের ফাইনাল শুরু করতে যাচ্ছি! 268 00:17:30,540 --> 00:17:34,280 ফোনি দম্পতি বনাম ক্যাম্পবেল ভাই-বোন! 269 00:17:34,280 --> 00:17:36,030 ফোনি দম্পতির জন্য সকলে আশা করে বসে আছে! 270 00:17:36,030 --> 00:17:38,280 কিন্তু তারা কি ক্যাম্পবেলদের তৃতীয় টানা জয় থামাতে পারবে? 271 00:17:38,280 --> 00:17:41,040 তাদের পক্ষে সম্ভাবনার হার বেশি! 272 00:17:41,040 --> 00:17:45,530 হ্যাঁ, যা পরিকল্পনা করেছি। সবাই ওই দম্পতির উপর বাজি লাগাচ্ছে। 273 00:17:45,530 --> 00:17:48,880 চমৎকার, আমিও ওই দম্পতির উপর বাজি লাগাবো। 274 00:17:48,880 --> 00:17:50,250 আমিও। 275 00:17:50,250 --> 00:17:53,590 আপনি নিশ্চয়ই আপনার সন্তানদের উপর বাজি রাখবেন, মিস্টার ক্যাম্পবেল? 276 00:17:53,840 --> 00:17:57,680 তা তো অবশ্যই। আমি ১০মিলিয়ন ইয়েন বাজি রাখছি আমার সন্তানদের উপর। 277 00:17:57,680 --> 00:17:59,350 আমি এটা বিশাল ব্যবধানে জিতবো। 278 00:17:59,720 --> 00:18:02,720 এই দুজন ওই গ্যাসের মধ্যে ১০ মিনিট ছিলো। 279 00:18:03,430 --> 00:18:06,100 একটু প্যাকাশে লাগছে। ঠিক আছো তোমরা? 280 00:18:06,100 --> 00:18:10,360 এখন ক্যারল আর কিম, তাদের একটুও ছাড় দেবে না! 281 00:18:11,400 --> 00:18:12,610 কেমন বোধ করছো? 282 00:18:12,610 --> 00:18:13,860 এখনও জ্বলছে একটু। 283 00:18:14,320 --> 00:18:16,860 শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং হৃদস্পন্দনও কমে যাচ্ছে। 284 00:18:16,860 --> 00:18:18,990 বাবা মেসেজ দিয়েছে। 285 00:18:18,990 --> 00:18:21,950 বলেছে আমরা স্ট্রাগল করার অভিনয় বন্ধ করতে পারি। 286 00:18:21,950 --> 00:18:25,450 অনেক বিরক্তিকর সে, আমাদেরকে নিজের মতো চালাতে চায়। 287 00:18:25,450 --> 00:18:29,330 এদের এখনই হারিয়ে দিই এবং বাবা আমাদের নতুন ইয়ট কিনে দিবে। 288 00:18:31,460 --> 00:18:34,050 ফোনি দম্পতি সার্ভিস করছে 289 00:18:45,980 --> 00:18:47,510 আরে, এটা কোনো সার্ভিস হলো। 290 00:18:58,820 --> 00:19:00,180 আউট! 291 00:19:00,180 --> 00:19:03,790 এই তো! ক্যারলের জেট-পাওয়ার র‌্যাকেট! 292 00:19:03,970 --> 00:19:06,000 এটা অবৈধ বলার ব্যাপারে ভেবোও না। 293 00:19:06,000 --> 00:19:09,050 এসব ব্যবহার করতে সঠিক প্রশিক্ষণ লাগে। 294 00:19:16,170 --> 00:19:18,380 ফোনি দ্বৈত থেকে দারুণ শট! 295 00:19:18,380 --> 00:19:20,440 কিম কি বল পর্যন্ত পৌঁছাতে পারবে? 296 00:19:30,020 --> 00:19:34,320 আর এই হলো চাবুক র‌্যাকেট। 297 00:19:37,440 --> 00:19:39,900 এদের হারানো কোনো ব্যাপারই না। 298 00:19:39,900 --> 00:19:43,820 ক্যাম্পবেলরা তাদের বিজয়ের বীরত্ব প্রকাশ করছে। 299 00:19:46,290 --> 00:19:47,700 গেম, ক্যাম্পবেলরা! 300 00:19:49,620 --> 00:19:51,170 গেম, ক্যাম্পবেলরা! 301 00:19:52,610 --> 00:19:54,250 গেম, ক্যাম্পবেলরা! 302 00:19:54,590 --> 00:19:58,260 ক্যাম্পবেলরা প্রথম ম্যাচে একদম একপাক্ষিকভাবে ডমিনেট করেছে! 303 00:19:58,260 --> 00:20:01,720 এই টুর্নামেন্টে প্রথমবারের মতো প্রথম সেট হেরে গেল ফোনি দ্বৈত! 304 00:20:01,970 --> 00:20:04,480 হেই! ভালোভাবে খেলো! 305 00:20:04,480 --> 00:20:07,560 কোণাকুনি মারলেই হতো, গাধা! 306 00:20:07,560 --> 00:20:09,230 ভালো করে খেলো, নাফালিয়া! 307 00:20:09,680 --> 00:20:13,560 টুইলাইটকে উপহাস করা প্রত্যেকের চেহারাকে চিহ্নিত করে রাখছি। 308 00:20:16,610 --> 00:20:17,860 স্যরি, বন্ধু। 309 00:20:25,990 --> 00:20:28,160 এবার সেকেন্ড সেট শুরু হবে! 310 00:20:28,160 --> 00:20:31,120 ফোনি দ্বৈতকে এটা অবশ্যই জিততে হবে। 311 00:20:31,120 --> 00:20:33,500 আমরা ক্যারলের সার্ভিস দিয়ে শুরু করছি... 312 00:20:38,590 --> 00:20:41,130 সে ফিরিয়ে দিয়েছে! 313 00:20:39,590 --> 00:20:41,770 এটা দুর্বল শট, কিন্তু... 314 00:20:42,060 --> 00:20:43,520 স্পিন অনেক... 315 00:20:50,890 --> 00:20:52,180 ভাগ্য সহায় ছিলো। 316 00:21:00,030 --> 00:21:01,270 ০-৩০! 317 00:21:05,780 --> 00:21:11,160 ফোনি দ্বৈত আবার তাদের নিজস্ব ছন্দে ফিরতে শুরু করেছে। 318 00:21:11,500 --> 00:21:13,410 কী হচ্ছে এসব? 319 00:21:13,410 --> 00:21:17,460 ক্যাম্পবেলরা তাদের থেকে ৩ গেম পিছিয়ে আছে। 320 00:21:17,790 --> 00:21:19,250 যদি এটাই হয়... 321 00:21:20,960 --> 00:21:24,720 এখন ফোনি দ্বৈত কি টানা ৪ গেম জিততে পারবে?! 322 00:21:30,720 --> 00:21:32,060 এ কি?! 323 00:21:32,680 --> 00:21:36,120 নাফালিয়ার বল অন্যদিকে চলে গেলো! 324 00:21:38,980 --> 00:21:40,340 বুঝলাম। 325 00:21:40,340 --> 00:21:43,360 এই কোর্টের সর্বাংশে ৩৬টা ঘর আছে... 326 00:21:43,360 --> 00:21:45,770 আগেই নজরে পড়েছে, তবে এবার তাদের উদ্দেশ্য বুঝতে পেরেছি। 327 00:21:45,770 --> 00:21:49,690 আমার কোন সন্দেহ নেই যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের অন্যান্য কৌশল রয়েছে। কী জ্বালা। 328 00:21:50,450 --> 00:21:51,660 ব্যাপার না। 329 00:21:52,200 --> 00:21:56,450 এসব তুচ্ছ কৌশল দিয়ে আমি তাদের ম্যাচ জিততে দিবোই না। 330 00:21:57,740 --> 00:21:59,360 ওহ, হ্যাঁ... 331 00:22:00,650 --> 00:22:04,440 নাফালিয়া তুমি চারপাশটা দেখো আর আমাকে সাপোর্ট দাও। 332 00:22:04,930 --> 00:22:07,560 এই টুইলাইটকেই আমি এতটা সম্মান করি। 333 00:22:07,560 --> 00:22:10,710 যার কাছে আমি পৌঁছাতে চেয়েছি, পাশে দাঁড়া চেয়েছি। 334 00:22:12,390 --> 00:22:17,630 আমার সম্মান পরিণত হলো ভালোবাসায় এবং তার স্বপ্ন হয়ে গেল আমার স্বপ্ন। 335 00:22:17,630 --> 00:22:18,220 যার মানে... 336 00:22:20,520 --> 00:22:22,740 গর্জে ওঠো, টুইলাইট। 337 00:22:22,740 --> 00:22:26,580 আমরা দুজনে মিলে ওদের দুমড়ে মুচড়ে দিবো। 338 00:22:27,870 --> 00:22:28,920 আমি তোমাকে ভালোবাসি! 339 00:22:30,883 --> 00:23:15,883 সাবটাইটেলটি দিয়ে এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ। অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162) ⴵ ╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/SKD215 ] ❞ ⴵ 340 00:24:06,960 --> 00:24:09,960 মিশন ২৩: অটল পন্থা