1
00:00:04,120 --> 00:00:06,813
শর্টফিল্মঃ~ ড্রাগন (১৯৬১)
মিয়ানমার ও ভিয়েতনামের লোককথা অনুসারে
2
00:00:48,460 --> 00:00:51,450
সবাই ড্রাগনকে কর প্রদান করো!
3
00:00:51,540 --> 00:00:54,530
সবাই ড্রাগনকে কর প্রদান করো!
4
00:00:55,500 --> 00:00:58,540
সবাই ড্রাগনকে কর প্রদান করো!
5
00:01:30,460 --> 00:01:35,460
এই, মাউন টিং, কর সংগ্রহকারী যদি
তোর হাসির আওয়াজ শুনতে পায়...
6
00:01:35,500 --> 00:01:37,490
আমি শুনে ফেলেছি!
7
00:01:37,500 --> 00:01:42,450
মুখে যদি হাসি থাকে,
তাহলে সুখ আর সমৃদ্ধিও আছে।
8
00:01:42,580 --> 00:01:48,720
তার মানে তোমাদের উপর আরও কর চাপানো যাবে।
9
00:01:48,973 --> 00:01:52,420
ড্রাগনের নামে!
10
00:02:12,620 --> 00:02:16,800
আর এটাও ড্রাগনের উপকারে আসতে পারে।
11
00:02:25,660 --> 00:02:29,500
- ওরা আমার বল নিয়ে গেছে...
- সেই সাথে আমাদের সব চাউল।
12
00:02:29,540 --> 00:02:31,500
আমরা সারাবছর খাবো কী?
13
00:02:31,540 --> 00:02:35,500
হাজারো বছর ধরে,
ড্রাগন এই দেশ শাসন করছে।
23
00:02:35,580 --> 00:02:37,490
মানুষ জন্ম নেয় তারপর মারা যায়,
24
00:02:37,500 --> 00:02:43,500
কিন্তু ড্রাগন সবসময় সবল ও সর্বশক্তিমান থাকে।
25
00:02:43,660 --> 00:02:46,620
কেউ কখনো তাকে দেখেনি...
26
00:02:46,660 --> 00:02:51,580
কিন্তু সবাই তার ভয়ে
তার শাসনের অধীনে চলে।
27
00:02:51,620 --> 00:02:55,500
কেউ জানে না
সে কখন জন্মগ্রহণ করেছিল
28
00:02:55,540 --> 00:02:59,580
আর সে কবে মারা যাবে
সেটাও কারো জানা নেই।
29
00:02:59,580 --> 00:03:04,450
কখনো কি কেউ
ড্রাগনকে পরাজিত করার চেষ্টা করেনি?
30
00:03:04,500 --> 00:03:07,410
কিছু সাহসী লোক চেষ্টা করেছিল,
31
00:03:07,460 --> 00:03:10,500
কিন্তু তাদের কেউ আর ফিরে আসেনি।
32
00:03:32,540 --> 00:03:35,500
দামামার আওয়াজ।
33
00:03:35,500 --> 00:03:40,500
তার মানে একজন সাহসী লোক
ড্রাগনকে দ্বন্দ্বযুদ্ধে অহ্বান করছে।
34
00:04:01,620 --> 00:04:05,460
তুমি কেন এসেছ?
35
00:04:05,660 --> 00:04:08,490
ড্রাগনকে পরাজিত করতে।
36
00:04:08,580 --> 00:04:10,620
কেন পরাজিত করতে চাও?
37
00:04:10,620 --> 00:04:13,450
আমি জনগণকে মুক্ত করতে চাই।
38
00:04:13,460 --> 00:04:17,530
আর তোমার ভৃত্যরা কী বহন করছে?
39
00:04:17,620 --> 00:04:19,610
রাজার পোশাক।
40
00:04:19,660 --> 00:04:24,450
ক্ষমতা দখল করার পরে
আমি ওই পোশাক গায়ে পরব।
41
00:04:24,580 --> 00:04:32,420
আহ, বুঝলাম। তুমি ক্ষমতা চাও।
ঠিক আছে।
42
00:04:32,620 --> 00:04:35,500
ভিতরে আসো তাহলে!
43
00:05:39,540 --> 00:05:42,500
বিদ্রোহ ব্যর্থ হয়েছে।
44
00:05:42,540 --> 00:05:45,660
ড্রাগনের জয় হোক!
45
00:06:34,540 --> 00:06:37,420
এই, মাউন টিং...
46
00:06:38,460 --> 00:06:42,530
- ড্রাগন যদি তোর বাজনার আওয়াজ শুনতে পায়...
- উনি শুনে ফেলেছেন!
47
00:06:42,540 --> 00:06:45,580
গান-বাজনা আছে মানে, খুশিও আছে...
48
00:06:45,620 --> 00:06:48,580
আর খুশি আছে তো সুখ আর সমৃদ্ধিও আছে।
49
00:06:48,580 --> 00:06:54,580
তার মানে তোমাদের উপর আরও কর চাপানো যাবে।
50
00:06:54,620 --> 00:06:58,500
ড্রাগনের নামে!
51
00:07:17,500 --> 00:07:21,410
আর এটাও ড্রাগনের উপকারে আসতে পারে।
52
00:07:35,460 --> 00:07:38,580
ড্রাগনকে পরাজিত করা কি সত্যিই অসম্ভব?
53
00:07:38,620 --> 00:07:41,530
আমি ড্রাগনকে পরাজিত করব।
54
00:07:41,580 --> 00:07:44,490
ওহ, পিচ্চি ছেলে আমার...
55
00:07:44,500 --> 00:07:48,540
তুই কি দিয়ে ড্রাগনকে হারাবি,
তোর নিড়ানি দিয়ে?
56
00:07:54,540 --> 00:07:57,500
একবার আমি বয়োজ্যেষ্ঠদের মুখে শুনেছিলাম...
57
00:07:57,580 --> 00:08:04,450
আমরা যেখানে মাছ ধরি
ওই হ্রদে একটা বিজ্ঞ কচ্ছপ থাকে।
58
00:08:04,500 --> 00:08:07,620
ওই কচ্ছপ জানে
ড্রাগনকে কীভাবে হারানো যায়।
59
00:08:07,620 --> 00:08:13,410
কিন্তু সে ওই গোপন কথাটা কাউকে বলে না।
60
00:08:32,580 --> 00:08:37,500
হেই, দরজা খোল!
আমি ড্রাগনের সাথে লড়াই করতে এসেছি!
61
00:08:37,580 --> 00:08:39,490
কিসের জন্য?
62
00:08:39,539 --> 00:08:41,609
আমি জনগণকে মুক্ত করতে চাই।
63
00:08:41,659 --> 00:08:46,450
কিন্তু ওই খালি বস্তাগুলো
তুমি কী জন্য নিয়ে এসেছ?
64
00:08:48,460 --> 00:08:53,410
আমি ড্রাগনের ধন-সম্পদ দিয়ে ওগুলো ভরাট করব।
65
00:08:53,460 --> 00:08:56,580
তার মানে তুমি ধন-সম্পদ চাও।
66
00:08:57,540 --> 00:09:00,610
ঠিক আছে, ভিতরে আসো তাহলে!
67
00:09:47,540 --> 00:09:50,530
বিদ্রোহ ব্যর্থ হয়েছে।
68
00:09:50,580 --> 00:09:53,620
ড্রাগনের জয় হোক!
69
00:10:31,580 --> 00:10:34,620
আহ, তুই দেখি কান্না করছিস।
70
00:10:35,420 --> 00:10:37,490
তার মানে তোর
কান্না করার মতো ‘কিছু’ আছে।
71
00:10:37,540 --> 00:10:43,570
তার মানে কিছু না কিছু তো আছে।
আমি সেটা খুঁজে বের করব!
72
00:11:47,580 --> 00:11:50,410
আমাকে ছেড়ে দাও!
73
00:11:50,460 --> 00:11:52,580
আমি তোমাকে একটা পুরষ্কার দেবো।
74
00:11:53,660 --> 00:11:59,500
গরম-গরম কচ্ছপের সুপের চেয়ে
সেরা পুরষ্কার আর কী হতে পারে!
75
00:11:59,500 --> 00:12:04,450
তুমি যা চাইবে
আমি তোমাকে তা-ই দেবো।
76
00:12:04,620 --> 00:12:10,650
তুমি কি সেই কচ্ছপ
যে অতিগোপন কথাটা জানে?
77
00:12:10,660 --> 00:12:16,450
আমার হ্রদ অনেক গোপনীয়তা ধারণ করে আছে।
78
00:12:16,660 --> 00:12:19,570
ওই যে, তাকিয়ে দেখো।
79
00:12:22,540 --> 00:12:26,610
সোনা দিয়ে আমি কী করব?
ড্রাগন তো আমার কাছ থেকে ওটা ছিনিয়ে নেবে।
80
00:12:27,460 --> 00:12:31,610
- এটাই কি তোমার গোপনীয়তা?
- না...
81
00:12:32,500 --> 00:12:36,460
ওটা তো সামান্য সোনা মাত্র।
82
00:12:36,540 --> 00:12:39,450
ওই যে, ওটা দেখো।
83
00:12:39,540 --> 00:12:42,500
ওই রত্ন দিয়ে সাজানোর মতো কিছুই আমার নেই।
84
00:12:42,580 --> 00:12:45,490
- এটাই কি তোমার গোপনীয়তা?
- না...
85
00:12:45,540 --> 00:12:50,620
না, ওটা তো সামান্য একটা চকচকে পাথর।
86
00:12:51,420 --> 00:12:53,620
এবার এটা দেখো...
87
00:13:04,620 --> 00:13:09,490
ওয়াও... একটা জাদুর তরবারি!
88
00:13:10,460 --> 00:13:15,490
এমন তরবারি থাকলে
আমি ড্রাগনকে ভয় পাই না।
89
00:13:15,540 --> 00:13:19,530
এখন আমি বুঝেছি।
এটাই ছিল তোমার গোপনীয়তা।
90
00:13:19,540 --> 00:13:26,540
না। না-না... এটা তো
সামান্য একটা তরবারি মাত্র।
91
00:13:26,660 --> 00:13:34,580
হ্যাঁ, এটা দিয়ে তুমি ড্রাগনকে
হত্যা করতে পারবে, কিন্তু মাত্র একটাকে।
92
00:13:34,580 --> 00:13:39,660
- ড্রাগন কি একটার বেশি আছে?
- হ্যাঁ, এখন আছে।
93
00:13:39,660 --> 00:13:45,610
অন্তর দিয়ে দেখো, নিজের ভিতরে খুঁজে দেখো...
94
00:13:46,460 --> 00:13:51,490
তাহলে তুমি তাকে দেখতে পাবে।
এটাই আমার গোপন কথা। সাবধানে থেকো।
95
00:13:52,580 --> 00:13:55,410
তরবারির জন্য ধন্যবাদ।
96
00:14:01,580 --> 00:14:04,540
উপদেশের জন্যও ধন্যবাদ।
97
00:15:52,580 --> 00:15:57,420
- ড্রাগন মারা গেছে!
- খাড়াও! একটু সবুর করো!
98
00:15:57,420 --> 00:16:01,460
এখন তুমিই ড্রাগন!
99
00:16:01,500 --> 00:16:07,450
আমি ড্রাগনকে হত্যা করে
মানুষকে মুক্ত করতে চেয়েছিলাম,
100
00:16:07,500 --> 00:16:09,460
আমি তাকে পরাজিত করেছিলাম!
101
00:16:09,500 --> 00:16:14,450
মারা যাওয়ার আগে সে আমাকে
একটা কথা বলেছিলঃ
102
00:16:14,540 --> 00:16:17,450
“এখন তুমিই ড্রাগন।”
103
00:16:17,540 --> 00:16:20,580
কিন্তু কথাটা আমি
গুরুত্বের সাথে নেইনি।
104
00:16:20,660 --> 00:16:29,490
আমি ধনাগারে প্রবেশ করেছিলাম,
আর স্বর্ণের লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল।
105
00:16:29,500 --> 00:16:34,450
আমার জনগণকে মুক্ত করার যে স্বপ্ন ছিল
আমি সেটার কথা ভুলে গিয়েছিলাম।
106
00:16:34,500 --> 00:16:37,620
আমি ধন-সম্পদের রক্ষাকর্তা বনে গিয়েছিলাম।
107
00:16:38,460 --> 00:16:43,490
আমার লালসা
আগের ড্রাগনকে ছাড়িয়ে গিয়েছিল।
108
00:16:43,620 --> 00:16:50,460
আর ধীরে ধীরে
আমি নিজেই ড্রাগনে পরিণত হয়েছিলাম!
109
00:16:51,580 --> 00:16:56,660
তুমি ড্রাগন হয়েছিলে
কারণ তুমি কখনো মানুষই ছিলে না।
110
00:17:17,540 --> 00:17:24,650
দেখো, আরেকটা ড্রাগন।
এত অল্প বয়সেই ড্রাগন হয়ে গেছে।
111
00:17:50,660 --> 00:17:56,450
প্রহরীরা মারা গেছে!
জনগণ বিদ্রোহ করতে পারে!
112
00:17:56,460 --> 00:18:01,620
আরও প্রহরী ভাড়া করো!
দ্বিগুণ প্রহরী নিয়োগ করো!
113
00:18:01,660 --> 00:18:06,500
যথা আজ্ঞা, সর্বশক্তিমান ড্রাগন!
আমি এখনই যাচ্ছি।
114
00:18:06,620 --> 00:18:12,410
- ড্রাগন কি একটার বেশি আছে?
- হ্যাঁ, এখন আছে।
115
00:18:12,540 --> 00:18:17,570
অন্তর দিয়ে দেখো, নিজের ভিতরে খুঁজে দেখো।
116
00:18:17,620 --> 00:18:23,410
তাহলে তুমি তাকে দেখতে পাবে!
117
00:18:40,580 --> 00:18:43,570
বিদ্রোহ ব্যর্থ হয়েছে!
118
00:18:50,660 --> 00:18:54,570
ড্রাগনের জয় হোক।
119
00:19:38,420 --> 00:19:41,490
এই তরবারি আমাকে বিজয় এনে দিয়েছিল,
120
00:19:41,580 --> 00:19:46,580
কিন্তু সেই বিজয় একটু হলেই
আমাকে ড্রাগন বানিয়ে দিচ্ছিল।
121
00:19:48,500 --> 00:19:52,160
তরবারিটা নাও আর এটাকে লুকিয়ে রাখো!
122
00:19:55,520 --> 00:20:02,450
আর এটাকে তার হাতে তুলে দিও
যে ড্রাগনের বিপক্ষে অবস্থান নিবে।
123
00:20:02,620 --> 00:20:06,410
আবার যদি কখনো
কোনো ড্রাগনের আবির্ভাব ঘটে তখন।
124
00:00:17,956 --> 00:00:30,256
⭐⭐⭐ বাংলায় অনুবাদঃ আনিসুর রহমান ⭐⭐⭐