1
00:00:01,000 --> 00:00:25,000
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
2
00:00:29,000 --> 00:00:33,600
জানেন এই দেশে একজনের
জীবন নেয়ার সাজা কী?
3
00:00:38,480 --> 00:00:40,160
ঠিক কাকে গ্রেফতার
করেছেন বলবেন কি?
4
00:00:40,240 --> 00:00:43,720
মি. গোখলে, মি. মনোহর
আর মি. অ্যান্ডারসন।
5
00:00:43,800 --> 00:00:45,720
-মি. অ্যান্ডারসনকে গ্রেফতার করেছেন…
-হ্যাঁ।
6
00:00:45,800 --> 00:00:47,520
-…ওয়ার্ল্ড চেয়্যারম্যান?
-হ্যাঁ।
7
00:01:03,600 --> 00:01:05,040
গান্ধীজী বলেছিলেন,
8
00:01:05,120 --> 00:01:08,320
"প্রতিশোধ পুরো দুনিয়াকে অন্ধ করে দেয়।"
9
00:01:08,960 --> 00:01:09,840
ঠিকই বলেছিলেন।
10
00:01:10,480 --> 00:01:13,120
কিন্তু ওনার খুনীরই
তো ফাঁসি হয়েছিল।
11
00:01:15,200 --> 00:01:17,560
যাইহোক, অনেক মহান
লোকের জীবন বলে কথা।
12
00:01:17,640 --> 00:01:20,000
একটি সমস্যার সমাধান
করতেই আমরা এসেছি।
13
00:01:20,080 --> 00:01:23,000
আমেরিকান সরকারের প্রতিনিধি হিসেবে...
14
00:01:23,080 --> 00:01:24,680
সাধ্যানুযায়ী সহযোগীতার জন্য এসেছি।
15
00:01:24,760 --> 00:01:26,640
তো এখন আপনি কী করবেন?
16
00:01:26,720 --> 00:01:29,000
মি. অ্যান্ডারসনের সাথে
দেখা করার চেষ্টা করব।
17
00:01:29,600 --> 00:01:30,960
তাকে মুক্ত করবেন?
18
00:01:31,560 --> 00:01:33,240
যা করতে হয় করব।
19
00:01:42,400 --> 00:01:44,600
সত্যিটা হলো,
এই দেশে..
20
00:01:44,680 --> 00:01:48,360
অপরিশোধিত লবণ আর খাদি কাপড়ের
থেকে যদি কম দামে কিছু পাওয়া যায়....
21
00:01:49,240 --> 00:01:51,800
তবে সেটা হলো
সাধারণ মানুষের জীবন।
22
00:01:54,520 --> 00:01:56,200
"অহিংসা পরম ধর্ম।"
23
00:01:57,000 --> 00:01:58,560
গান্ধীজী এটাই বলেছিলেন না?
24
00:01:59,840 --> 00:02:04,200
কিন্তু এই দেশে সেই ধর্মকে
কেউ বিনষ্ট করলে তার কপালে কী জুটে?
25
00:02:06,400 --> 00:02:09,240
১৫ হাজার মানুষের
খুনীর ভাগ্য কী জুটে?
26
00:02:11,520 --> 00:02:14,280
সাজা হিসেবে জুটে,
একটি সরকারি বিমান...
27
00:02:15,440 --> 00:02:16,760
ভিআইপি সেবা সহ।
28
00:02:17,560 --> 00:02:19,880
শ্যাম্পেইন, ক্যাভিয়ারের সাথে...
29
00:02:19,960 --> 00:02:23,000
বাড়ি ফেরার রাজকীয় বাহন।
30
00:02:25,000 --> 00:02:40,000
অনুবাদ ও সম্পাদনা
জায়েদ খান
31
00:02:52,200 --> 00:02:53,200
আর আমরা?
32
00:02:54,040 --> 00:02:56,720
আমরা এখানেই ছিলাম,
এখানেই আছি...
33
00:02:56,800 --> 00:02:58,280
আর এখানেই থাকব।
34
00:02:59,160 --> 00:03:02,160
গান্ধীজীর আদর্শের
অর্থ খুঁজতে খুঁজতে...
35
00:03:02,920 --> 00:03:07,400
এমন এক দেশ যেখানে
খুনীও সাজা পায় না...
36
00:03:08,040 --> 00:03:10,400
আর জীবন বাঁচাতে এগিয়ে
আসা লোকদেরও বাহবা দেয় না।
37
00:04:56,200 --> 00:04:58,080
স্যার!
38
00:05:47,600 --> 00:05:48,840
গুড মর্নিং, আব্বু।
39
00:06:03,960 --> 00:06:08,840
আর সেই সাথে লক্ষ্মণ শিভারামকৃষ্ণা
ছয় উইকেট নিয়েছে।
40
00:06:08,920 --> 00:06:10,360
তার স্পিনের তোপে...
41
00:06:10,440 --> 00:06:12,720
-মুনিসা, এক কাপ চা দিবে?
-কী?
42
00:06:14,680 --> 00:06:16,480
নাস্তাও বানানো হয়নি।
43
00:06:16,560 --> 00:06:18,200
আরে না, ক্ষুধা নেই।
চা হলেই চলবে।
44
00:06:18,280 --> 00:06:20,480
কী হয়েছে?
আজ তো রাতে ডিউটি ছিল।
45
00:06:20,560 --> 00:06:24,920
হ্যাঁ, ইজতেমার জনসমাগম হবে তো
তাই স্টেশনে প্রস্তুতি নিতে হবে।
46
00:06:30,600 --> 00:06:31,560
ফালতু কথা-বার্তা।
47
00:06:33,920 --> 00:06:38,400
যখন কোনো বড় গাছের পতন হয়...
48
00:06:38,480 --> 00:06:39,960
ভূমি কিছুটা কেঁপে উঠে।
49
00:06:40,040 --> 00:06:41,680
শিখদের কী অবস্থাটাই না হয়েছে...
50
00:06:42,280 --> 00:06:43,560
আর উনাকে দেখো।
51
00:06:44,120 --> 00:06:45,760
ওনার তো মা ছিল, খোকা।
52
00:06:45,880 --> 00:06:49,000
এমন কষ্টের পরে ঠিক ভুল
কিছুই বুঝে আসে না।
53
00:06:49,080 --> 00:06:51,760
মা, তুমি দুনিয়াদারি থেকেই
দূরে আছো, বাদ দাও তো।
54
00:06:51,840 --> 00:06:54,720
চাকরির কী খবর, নওয়াজ?
ব্যুরোতে গিয়েছিলে?
55
00:06:55,880 --> 00:06:59,840
বলেছিলাম না রেলওয়েতে পদ খালি আছে।
56
00:06:59,920 --> 00:07:01,080
বেশ ভালো চাকরি।
57
00:07:03,160 --> 00:07:05,240
বেতনও বেশ ভালো।
আর কী চাও?
58
00:07:05,320 --> 00:07:07,400
আব্বু, তোমাকে হাজারবার বলেছি,
59
00:07:08,440 --> 00:07:11,680
সারাজীবন কালো পোশাক পরে
সরকারের গোলামি করতে পারব না।
60
00:07:21,400 --> 00:07:24,520
ইউনিয়ন কার্বাইডে
কাল ইন্টারভিউ আছে।
61
00:07:25,160 --> 00:07:26,160
ইউনিয়ন কার্বা...
62
00:07:27,560 --> 00:07:28,880
এমন জায়গায় চাকরি করবে?
63
00:07:30,240 --> 00:07:32,600
ওদের নেই কোনো নীতি
না আছে কোনো নৈতিকতা...
64
00:07:32,680 --> 00:07:36,280
টাকা কামানোর জন্য যেকোনো কিছু করতে পারে।
এমন জায়গায় চাকরি করবে?
65
00:07:40,560 --> 00:07:43,400
মান-সম্মান অর্জন করতে চাও
না কি শুধুই টাকা উপার্জন করতে চাও?
66
00:08:14,600 --> 00:08:17,480
MIC-র তাপমাত্রা ১০০ ডিগ্রিতে পৌঁছে গেছে।
প্রেশার চেক করো।
67
00:08:18,360 --> 00:08:20,840
প্রেশার বেড়েই চলছে!
২৫ PSI!
68
00:08:20,920 --> 00:08:22,760
MIC ট্যাংক এতো প্রেশার
সামলাতে পারবে না।
69
00:08:22,840 --> 00:08:25,120
তাপ এবং চাপ দুটোই নিয়ন্ত্রণের বাইরে!
70
00:08:25,200 --> 00:08:27,320
তাড়াতাড়ি কিছু করো!
নয়তো গ্যাস লিক করবে!
71
00:08:27,400 --> 00:08:28,840
কেউ দ্রুত কামরুদ্দিন সাহেবকে ডাকো।
72
00:08:28,920 --> 00:08:30,480
কন্ট্রোল রুমকে জানাও!
73
00:08:31,080 --> 00:08:32,960
-মেডিকেল শাখায় নিয়ে যাও!
-তাড়াতাড়ি!
74
00:08:35,320 --> 00:08:36,280
আরে শালা!
75
00:08:36,880 --> 00:08:38,080
এসব কীভাবে হলো?
76
00:08:38,159 --> 00:08:40,280
স্যার গ্যাস ছেড়ে দিয়ে
ফ্লেয়ার পাইপ দিয়ে জালিয়ে দিব?
77
00:08:40,360 --> 00:08:42,760
ফ্লেয়ার পাইপ তিনমাস যাবত
বিকল হয়ে আছে।
78
00:08:45,520 --> 00:08:48,600
-পাইপ পরিষ্কার করছিলে?
-না স্যার, সে সম্পর্কে তো কিছুই জানি না।
79
00:08:48,679 --> 00:08:51,800
-স্লিপ ব্লাইন্ডস লাগিয়েছিলে?
-স্লিপ ব্লাইন্ডস? জানি না স্যার।
80
00:08:53,040 --> 00:08:54,400
স্যার, আপনি কোথায় যাচ্ছেন?
81
00:08:56,000 --> 00:08:57,080
ট্যাংক পরীক্ষা করতে।
82
00:08:57,160 --> 00:08:59,080
MIC ট্যাংক গরম হলে
ফেটে যেতে পারে।
83
00:09:37,080 --> 00:09:39,520
ঠান্ডা হয়ে আছে। বাল!
84
00:09:39,600 --> 00:09:42,240
প্লান্টের মিটার নষ্ট ছিল।
85
00:09:42,320 --> 00:09:43,920
-সব ঠিক আছে!
-জ্বি, স্যার।
86
00:09:44,880 --> 00:09:46,560
প্রেশার ২ PSI
87
00:09:46,640 --> 00:09:48,320
তাপমাত্রা ১০ ডিগ্রি।
88
00:09:48,840 --> 00:09:50,200
সব ঠিক আছে।
89
00:09:50,280 --> 00:09:52,840
তোমার গজ নষ্ট।
বাইরে ছুঁড়ে ফেলে দাও!
90
00:10:00,600 --> 00:10:01,640
কাজে ফিরে যাও।
91
00:10:05,560 --> 00:10:08,440
-স্যার।
-আতঙ্ক না ছড়িয়েও কাজ করা যায়, বুঝলি?
92
00:10:09,040 --> 00:10:12,000
-আর কখনো চেক না করে অ্যালার্ম--
-চিন্তা করো না, কামরুদ্দিন।
93
00:10:12,960 --> 00:10:14,520
তোমার জন্যই অ্যালার্মটা আনিয়েছিলাম।
94
00:10:19,560 --> 00:10:21,200
ওই শব্দটা আর
কখনো শুনতে চাই না...
95
00:10:22,360 --> 00:10:24,160
যদি না কেউ মরে যায়...
96
00:10:24,840 --> 00:10:25,760
বা মরার মতো অবস্থায় পড়ে।
97
00:10:31,000 --> 00:10:33,600
যেই কর্মী অ্যালার্ম চেপেছিল তাকে খুঁজে
চাকরি থেকে বের করে দাও।
98
00:10:34,320 --> 00:10:35,280
জ্বি, স্যার।
99
00:10:38,880 --> 00:10:40,200
আরো ঝামেলা পাকাও!
100
00:10:44,480 --> 00:10:48,120
আপনি তো সবই জানেন কুমওয়াত ভাই।
আবার শুনতে চাচ্ছেন কেন?
101
00:10:48,840 --> 00:10:52,600
মিয়া, তোমাকে তো বলেছিলাম,
দিল্লীর উকিল সাহেব শুনতে চান।
102
00:10:52,680 --> 00:10:54,840
দেখতে চান যে মামলার
জোর আছে না কি নেই।
103
00:10:55,400 --> 00:10:56,880
আজই তোর প্রথম দিন।
104
00:10:57,440 --> 00:10:59,720
রেলওয়েতে কি এমনি এমনিই
চাকরি পাওয়া যায়?
105
00:11:00,840 --> 00:11:03,160
আরো তিনজন লোকের
দায়িত্ব তোর উপর।
106
00:11:03,240 --> 00:11:04,800
তাদের জন্যই তো করছি, মা।
107
00:11:06,280 --> 00:11:08,800
মিথ্যা বলব না।
নিজের জন্যও কিছুটা করছি।
108
00:11:08,880 --> 00:11:11,240
-রেকডিং করছি, ইমাদ।
-জ্বি।
109
00:11:12,280 --> 00:11:14,840
তো, মি. মীরচণ্ডানি,
আপনি নিজেই শুনে তারপরে সিদ্ধান্ত নিন।
110
00:11:18,280 --> 00:11:20,120
আমার নাম ইমাদ রিয়াজ।
111
00:11:20,200 --> 00:11:22,080
তহসিল বেরাশিয়া, জেলা ভোপাল।
112
00:11:24,120 --> 00:11:26,080
তুমি কি ইউনিয়ন কার্বাইডে চাকরি করো?
113
00:11:26,840 --> 00:11:28,200
না, করতাম।
114
00:11:29,120 --> 00:11:30,240
কী করতে?
115
00:11:30,840 --> 00:11:32,360
ট্রাক চালাতাম।
116
00:11:33,720 --> 00:11:36,240
কার্বাইড ফসলের জন্য
ঔষধ তৈরি করে।
117
00:11:36,320 --> 00:11:38,320
পোকা-মাকড় মারার ঔষধ।
118
00:11:41,600 --> 00:11:45,720
আর এসব বানানোর জন্য কার্বাইড
MIC নামক রাসায়নিক দ্রব্য ব্যবহার করে।
119
00:11:45,800 --> 00:11:47,480
মিথাইল আইসো সায়ানেট।
120
00:11:50,080 --> 00:11:53,800
এই MIC কোধা থেকে আসে? কারখানায় তৈরি
হয় না কি বাহির থেকে আমদানী করা হয়?
121
00:11:53,880 --> 00:11:54,920
এখন এখানেই তৈরি হয়।
122
00:11:55,520 --> 00:11:57,040
আগে তৈরি হতো না।
123
00:11:57,120 --> 00:12:00,000
বড় বড় জাহাজে করে
আমেরিকা থেকে আসতো।
124
00:12:00,080 --> 00:12:03,080
ট্রমব্যে বন্দর থেকে ভোপালে
নিয়ে আসার দায়িত্ব ছিল আমার।
125
00:12:03,680 --> 00:12:05,520
এটা কেমন ধরণের রাসায়নিক পদার্থ?
126
00:12:05,600 --> 00:12:07,240
এর সম্পর্কে কিছু বলতে পারবে?
127
00:12:08,160 --> 00:12:10,880
ইঞ্জিনিয়ার সাহেব একে
তরল ডায়নামাইট বলতেন।
128
00:12:10,960 --> 00:12:13,920
কারখানার সবথেকে বিপজ্জনক
এবং অস্থিতিশীল রাসায়নিক পদার্থ।
129
00:12:14,000 --> 00:12:15,720
সিমেন্টের নিচে চাপা দিয়ে রাখা হয়।
130
00:12:15,800 --> 00:12:19,240
ওদের কাছে চল্লিশ টনের
তিনটা ট্যাংক আছে।
131
00:12:20,080 --> 00:12:21,720
MIC-র তিন ট্যাংক।
132
00:12:23,800 --> 00:12:26,440
সবাই ভয় পায়,
আর ভয় পাবারই কথা।
133
00:12:27,560 --> 00:12:28,560
কেন?
134
00:12:29,200 --> 00:12:31,880
ট্রাকে করে ব্যারেল নিয়ে আসতাম।
135
00:12:31,960 --> 00:12:33,240
বৃষ্টি হতো।
136
00:12:33,920 --> 00:12:36,600
আর ওই ব্যারেল মাঝেমাঝে
ঠিকভাবে আটকানোও যেত না।
137
00:12:37,240 --> 00:12:39,840
MIC তে এক ফোঁটা পানি মিলে গেলেও...
138
00:12:40,640 --> 00:12:41,800
বিরাট ক্ষতি হয়ে যাবে...
139
00:12:41,880 --> 00:12:44,200
ওটা বিষাক্ত হয়ে
বাতাসে ছড়িয়ে যেতে পারে।
140
00:12:44,280 --> 00:12:46,080
শ্বাস নিলেই খেল খতম।
141
00:12:46,920 --> 00:12:49,760
মানে?
মাস্ক পরতে না?
142
00:12:49,840 --> 00:12:51,600
দেয়নি তো।
143
00:12:52,560 --> 00:12:53,760
তাদের কাছে চাওনি?
144
00:12:53,840 --> 00:12:55,560
চাইবো? আমি...
145
00:12:55,640 --> 00:12:58,240
চেয়েছি, অভিযোগ জানিয়েছি,
আন্দোলন করেছি।
146
00:12:58,840 --> 00:13:00,120
ওনারা কোনো পদক্ষেপ নেয়নি?
147
00:13:02,240 --> 00:13:05,280
নিয়েছে তো।
লাথি মেরে চাকরি থেকে বের করে দিয়েছে।
148
00:13:07,080 --> 00:13:08,160
খালা।
149
00:13:09,000 --> 00:13:10,080
হয়ে গেছে।
150
00:13:10,840 --> 00:13:11,920
ওনার কাছে দিয়ে দে।
151
00:13:13,120 --> 00:13:15,440
-কত হয়েছে?
-২০ পয়সা।
152
00:13:17,000 --> 00:13:20,560
কে চাকরি থেকে বের করেছে?
আর এখন কে কারখানা চালায়?
153
00:13:20,640 --> 00:13:24,960
মি. ম্যাডসন।
আমেরিকার শ্বেতাঙ্গ সাহেব।
154
00:13:25,560 --> 00:13:28,160
-স্যার… স্যার জি…
-এই বালের কারখানার প্রতি বিরক্তি ধরে গেছে।
155
00:13:30,640 --> 00:13:34,440
ধুলো, গরম আর খারাপ নিউজ,
এখানে শুধু এগুলোই পেয়েছি।
156
00:13:34,520 --> 00:13:36,760
কিন্তু নিরাপত্তাটাই এই সমস্যা, স্যার জি।
157
00:13:37,920 --> 00:13:40,360
ফ্লেয়ার টাওয়ার বিকল হয়ে আছে।
158
00:13:40,440 --> 00:13:43,560
MIC ট্যাংকগুলো দুইমাস যাবত
রেফ্রিজারেশন ছাড়াই চলছে।
159
00:13:44,200 --> 00:13:48,360
কর্মীরা জানে না কখন আর
কীভাবে পাইপ ধুতে হয়।
160
00:13:49,000 --> 00:13:52,200
খারাপ কিছু ঘটলে তখন কী হবে?
161
00:13:53,280 --> 00:13:55,760
ওই রাসায়নিক পদার্থে
এক ফোঁটা পানি পড়লে যেই বিক্রিয়া...
162
00:13:55,840 --> 00:13:59,000
রসায়নের জ্ঞান তোমার থেকে
নেয়ার প্রয়োজন নেই কামরুদ্দিন।
163
00:13:59,080 --> 00:14:02,080
কিন্তু আমাদের সব নিরাপত্তা ব্যবস্থাই
164
00:14:02,680 --> 00:14:04,200
ভেবেছ আমি ওদেরকে জানাইনি?
165
00:14:05,640 --> 00:14:07,360
এই টেলেক্সগুলো পড়ে দেখো।
166
00:14:07,440 --> 00:14:09,840
আমি উত্তর হিসেবে শুধু "না" পেয়েছি।
167
00:14:09,920 --> 00:14:11,240
কেন বলো তো?
168
00:14:15,080 --> 00:14:16,480
বাৎসরিক প্রতিবেদন।
169
00:14:16,560 --> 00:14:19,640
ব্যালেন্স শিট দেখো।
আমরা নিয়মিত লস করে যাচ্ছি।
170
00:14:19,720 --> 00:14:23,000
১৯৮০, ৮১, ৮২, ৮৩ সবই শুধু লস।
171
00:14:24,240 --> 00:14:27,240
ভারতীয় কৃষকরা বোধহয়
আমাদের কীটনাশক কিনতে চায় না।
172
00:14:27,320 --> 00:14:29,000
বসেরাও সেটা জানেন।
173
00:14:29,080 --> 00:14:32,440
একটা ডুবতে বসা প্রতিষ্ঠানের জন্য
অর্থ বরাদ্দ দিবেন কেন?
174
00:14:35,120 --> 00:14:37,880
আমিও তাই শুনেছি।
ফ্যাক্টরি উনারা বন্ধ করতে চলেছে, স্যার।
175
00:14:37,960 --> 00:14:39,280
সেটা কখনোই বলিনি।
176
00:14:40,800 --> 00:14:43,600
আমার চাকরি আছে
মানে তোমারটাও আছে।
177
00:14:44,240 --> 00:14:47,520
আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলছি।
তুমি শ্রমিকদের বুঝাও যে সব ঠিক আছে।
178
00:14:50,000 --> 00:14:52,520
কিন্তু, স্যার জি, আমার ভয় হচ্ছে যে--
179
00:14:52,600 --> 00:14:53,720
ভয় আমারও হচ্ছে কামরুদ্দিন।
180
00:14:54,920 --> 00:14:56,880
পত্রিকার ভয়!
181
00:14:57,960 --> 00:15:01,080
এই মাদারচোদ ১৯৮২ রিপোর্টের
সম্পর্কে বিস্তারিত লিখেছে।
182
00:15:01,680 --> 00:15:03,600
বালের সি এস টাইসন রিপোর্ট।
183
00:15:04,440 --> 00:15:05,840
কেউ একজন তথ্য ফাঁস করছে।
184
00:15:08,360 --> 00:15:09,680
এখানকার কেউ।
185
00:15:16,560 --> 00:15:19,960
এখন মি. রিয়াজকে
কিছু ছবি দেখাচ্ছি।
186
00:15:20,960 --> 00:15:22,280
ইমাদ, এদের চেনো?
187
00:15:23,560 --> 00:15:24,720
হ্যাঁ।
188
00:15:25,400 --> 00:15:26,960
এরা কারখানায় এসেছিল।
189
00:15:27,880 --> 00:15:29,000
৮২ সালে।
190
00:15:29,720 --> 00:15:32,680
মেশিন, নিরাপত্তার ব্যাপারে
অনেক পরীক্ষা করেছিল।
191
00:15:32,760 --> 00:15:34,720
ট্রাকও পরীক্ষা করে দেখেছিল।
192
00:15:34,800 --> 00:15:36,440
আমেরিকা থেকে এসেছিলেন।
193
00:15:38,320 --> 00:15:41,120
বুঝার স্বার্থে বলছি, এখন
সি এস টাইসনের সম্পর্কে কথা হচ্ছে।
194
00:15:41,640 --> 00:15:44,640
ভোপাল কারখানার নিরাপত্তা ত্রুটি নিয়ে
উনি একটা রিপোর্ট লিখেছিলেন।
195
00:15:46,080 --> 00:15:49,440
ইমাদ, উনার যাওয়ার
পর কি কিছু বদলেছে?
196
00:15:50,240 --> 00:15:51,960
নিরাপত্তার দিকে মনোনিবেশ করেছে?
197
00:15:53,280 --> 00:15:55,280
কিছুই করেনি।
198
00:15:58,720 --> 00:16:00,240
আগের মতোই চলতে থাকল।
199
00:16:05,600 --> 00:16:08,280
আর... তারপর...
200
00:16:11,000 --> 00:16:12,720
আর তারপর লিক হলো।
201
00:16:13,960 --> 00:16:16,120
আর একজন নির্দোষ
কর্মীর প্রাণ গেল।
202
00:16:18,360 --> 00:16:19,800
মুহাম্মদ আনসারি।
203
00:16:20,920 --> 00:16:21,960
হ্যাঁ।
204
00:16:25,560 --> 00:16:27,000
আমার ভাইয়ের মতো ছিল।
205
00:16:32,840 --> 00:16:34,400
গ্রাম থেকে আমিই এনেছিলাম।
206
00:16:35,320 --> 00:16:38,520
দুঃখিত ইমাদ।
জানি তোমার জন্য একটু কষ্টকর হবে।
207
00:16:38,600 --> 00:16:41,880
কিন্তু সেদিন ঠিক কী
হয়েছিল বলতে পারবে?
208
00:16:45,520 --> 00:16:48,920
MIC এর গন্ধ পুরো
কারখানায় ছড়িয়ে পড়েছিল।
209
00:16:53,280 --> 00:16:55,120
উনাকে পাঠানো হলো সেখানে।
210
00:16:55,200 --> 00:16:57,360
শালারা নিজেদের কারখানা
বাঁচানোর ধান্ধায় ছিল।
211
00:16:57,440 --> 00:16:59,520
আর পেয়ে গেল বলির পাঁঠা।
212
00:17:00,800 --> 00:17:02,720
কারখানা তো বাঁচিয়ে দিল,
213
00:17:03,920 --> 00:17:05,400
নিজেকেই বাঁচাতে পারল না।
214
00:17:06,920 --> 00:17:09,359
ওর ফুসফুসে
গ্যাস জমে গিয়েছিল।
215
00:17:10,480 --> 00:17:11,800
তারপরে পটোল তুললো।
216
00:17:22,400 --> 00:17:24,160
-যা!
-ভাগ!
217
00:17:27,359 --> 00:17:29,480
টাকা তো দিয়েছি!
আর কী চাস তোরা?
218
00:17:44,320 --> 00:17:45,320
ভাগ!
219
00:17:58,240 --> 00:18:00,080
- গুড মর্নিং।
- স্যার।
220
00:18:02,080 --> 00:18:03,120
গুড মর্নিং, স্যার।
221
00:18:09,040 --> 00:18:11,880
এসএম স্যার,
আপনার তো রাতের ডিউটি ছিল।
222
00:18:11,960 --> 00:18:14,200
-গুড মর্নিং, প্রসাদ।
-গুড মর্নিং, স্যার।
223
00:18:16,040 --> 00:18:17,960
কমিউনিকেশন ওয়্যার মেরামত হয়েছে?
224
00:18:18,040 --> 00:18:19,960
-হ্যাঁ, স্যার, চোরগুলো--
-চেক করেছো সেগুলো?
225
00:18:20,040 --> 00:18:23,960
বস্তির চোরগুলো চুরি করেছে।
কিছুদিন আর বিরক্ত করবে না।
226
00:18:24,040 --> 00:18:26,640
৭০ মিটার তামার তার
ওদের জন্য অনেক।
227
00:18:26,720 --> 00:18:28,560
তার যে তামার সেটা
আমিও জানি।
228
00:18:29,600 --> 00:18:31,440
-মেরামত হয়েছে?
-মেরামত?
229
00:18:31,520 --> 00:18:36,080
স্যার, কথা হচ্ছে,
মেরামতের লোক তো রাতেই পাঠিয়েছিলাম।
230
00:18:36,160 --> 00:18:40,680
আর সারারাতে ওরা মোটামুটি ৪০-৫০
মিটার তার মেরামত করেছে বোধহয়।
231
00:18:40,760 --> 00:18:43,120
আপনি চিন্তা করবেন না, স্যার।
কাজ হয়ে যাবে।
232
00:18:43,200 --> 00:18:45,520
-হয়ে যাবে না কি হয়ে গেছে?
-হয়ে গেছে।
233
00:18:46,080 --> 00:18:47,160
মানে…
234
00:18:49,640 --> 00:18:51,280
-স্যার, আমি…
-হয়ে গেছে না?
235
00:18:51,360 --> 00:18:54,120
একটা পুশ ট্রলির ব্যবস্থা করো।
ওখান থেকে স্টেশন পর্যন্ত কানেকশন চেক করব।
236
00:18:54,200 --> 00:18:55,200
জ্বি?
237
00:19:06,120 --> 00:19:07,920
ফাটাফাটি সব কার্ড পেয়েছি।
238
00:19:21,480 --> 00:19:22,480
মাইলেজ?
239
00:19:24,440 --> 00:19:25,440
মাইলেজ?
240
00:19:40,120 --> 00:19:42,960
-তোমাদের আর দরকার নেই। বাড়ি যাও।
-মানে?
241
00:19:43,040 --> 00:19:44,960
-আমাদের টাকা?
-আমাদের পুরো টাকা দিতে হবে।
242
00:19:45,040 --> 00:19:47,240
-বেশি সাহস দেখাস না।
-সাহস দেখিয়ে দিবো একদম…
243
00:19:47,320 --> 00:19:50,920
সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলার দায়ে
জীবনভর জেলে পচে মরবি শালা।
244
00:19:51,000 --> 00:19:53,560
পিটিয়ে সব সোজা করে দেব!
245
00:19:53,640 --> 00:19:55,080
-যা ভাগ।
-প্রসাদ।
246
00:19:55,160 --> 00:19:56,480
-ওদের টাকা পাঠিয়ে দাও।
-জ্বি, স্যার।
247
00:19:57,120 --> 00:20:00,280
নতুন টিমের ব্যবস্থা করো।
আট ঘন্টা করে তিন শিফট।
248
00:20:00,360 --> 00:20:02,800
কমিউনিকেশন পুরো ঠিক হবার
আগ পর্যন্ত ২৪ ঘন্টা কাজ চলবে।
249
00:20:03,680 --> 00:20:04,560
ঠিক আছে।
250
00:20:04,640 --> 00:20:07,120
নিরাপত্তার ব্যাপার এটা, প্রসাদ।
251
00:20:07,200 --> 00:20:08,760
অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, স্যার।
252
00:20:12,120 --> 00:20:14,880
আমার একটা কথা
ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও।
253
00:20:15,640 --> 00:20:17,960
আমাদের কাজে
অন্যমনস্ক হওয়া যাবে না।
254
00:20:18,920 --> 00:20:21,280
কারণ আমরা দ্বিতীয়বার
চেক করার সুযোগ পাবো না।
255
00:20:22,120 --> 00:20:23,120
জ্বি, স্যার।
256
00:20:32,400 --> 00:20:34,240
রিপোর্টটা আমাদের লাগবেই, ইমাদ।
257
00:20:34,320 --> 00:20:37,400
টাইসন রিপোর্ট ছাড়া আমাদের মামলায় জোর হবে না। সত্যি বলতে কেসই হবে না।
258
00:20:37,480 --> 00:20:40,560
জানি কুমওয়াত ভাই। রিপোর্ট কাউকে দিয়ে
কোনো না কোনোভাবে নিয়ে আসবো।
259
00:20:40,640 --> 00:20:42,760
ইনশাআল্লাহ আজ রাতেই
কাজ হয়ে যাবে।
260
00:20:49,720 --> 00:20:51,040
তোমার মা ঠিকই বলেছেন।
261
00:20:51,800 --> 00:20:53,920
এসব ঝামেলায় তোমার জড়ানো উচিত হবে না।
এটা আমার কাজ।
262
00:20:54,800 --> 00:20:56,440
কুমওয়াত ভাই,
ও আমার বন্ধু ছিল।
263
00:20:58,080 --> 00:21:00,080
এটা আমার বস্তি,
আমার শহর।
264
00:21:01,880 --> 00:21:04,040
কিছু হলে,
আমার লোকেরাই মারা যাবে।
265
00:21:07,680 --> 00:21:08,560
ঠিক আছে।
266
00:21:08,640 --> 00:21:10,200
তুমি কাজে যাও এখন।
267
00:21:10,280 --> 00:21:13,240
চাকরির প্রথম দিনে দেরি হয়ে গেলে
তোমার মা আমাকে শেষ করে ফেলবে।
268
00:21:13,320 --> 00:21:14,280
যাওয়া যাক?
269
00:21:19,240 --> 00:21:20,240
স্যার।
270
00:21:21,000 --> 00:21:23,440
-আসসালামু আলাইকুম, স্যার। আমার নাম--
-ইমাদ রিয়াজ!
271
00:21:24,080 --> 00:21:24,960
গুড মর্নিং।
272
00:21:27,240 --> 00:21:29,600
-স্যার, এটা আমার ফর্ম।
-আছে আমার কাছে।
273
00:21:29,680 --> 00:21:33,000
ভোপাল জংশনে একটা জিনিস
ঠিকভাবে কাজ করছে না।
274
00:21:34,040 --> 00:21:35,400
খুঁজে বের করো তো।
275
00:21:37,120 --> 00:21:38,360
দশ মিনিট সময় পাবে।
276
00:21:40,840 --> 00:21:42,160
ইমাদ রিয়াজ।
277
00:21:48,720 --> 00:21:50,040
জ্বি। জ্বি, স্যার.
278
00:22:14,360 --> 00:22:15,240
হ্যাঁ, বিজয়া।
279
00:22:16,280 --> 00:22:18,600
-ঝাড়ু দিয়েছ না?
-জ্বি, স্যার সাহেব।
280
00:22:18,680 --> 00:22:21,720
ভাবলাম আপনাকে
মনে করিয়ে দেই।
281
00:22:21,800 --> 00:22:24,200
-কী?
-আজ রাতে আমার মেয়ের বিয়ে।
282
00:22:25,000 --> 00:22:27,120
গত মাসে নিমন্ত্রণ জানিয়েছিলাম।
283
00:22:27,200 --> 00:22:28,200
ওহ, হ্যাঁ...
284
00:22:30,000 --> 00:22:32,480
দুঃখিত। ভুলে গিয়েছিলাম।
285
00:22:32,560 --> 00:22:35,840
-সোহিনী কেমন আছে? সব ঠিকঠাক?
-জ্বি।
286
00:22:36,560 --> 00:22:39,360
ওর সিভিল সার্ভিস পরীক্ষার
প্রস্তুতির কী অবস্থা?
287
00:22:39,440 --> 00:22:40,280
ভালোই নিচ্ছে।
288
00:22:40,360 --> 00:22:43,240
নিজের যোগ্যতার ওপর ওর
বিশ্বাস আছে, স্যার সাহেব।
289
00:22:43,320 --> 00:22:46,640
ওখান থেকে আইএএস পর্যন্ত যাত্রা...
290
00:22:47,720 --> 00:22:49,160
মামুলি ব্যাপার না।
291
00:22:51,400 --> 00:22:54,280
স্যার সাহেব, আমি বুঝি না,
বাবা-মায়ের মাথায় কী এমন চাপে যে,
292
00:22:54,360 --> 00:22:57,400
তারা সন্তানকে প্লাটফর্মে ছেড়ে যায়।
293
00:22:59,160 --> 00:23:00,560
আমার জন্য ভালোই হয়েছে।
294
00:23:01,200 --> 00:23:02,480
সোহিনীকে পেয়েছি।
295
00:23:03,240 --> 00:23:05,960
আমার পক্ষ থেকে
ওকে অভিনন্দন জানাবে।
296
00:23:06,040 --> 00:23:08,240
-যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
-জ্বি, স্যার সাহেব।
297
00:23:09,480 --> 00:23:11,760
- স্টেশন মাস্টারের অফিস কোথায়?
- ওদিকে।
298
00:23:13,560 --> 00:23:15,120
-সাবধানে বেটা!
-ক্ষমা করবেন।
299
00:23:17,480 --> 00:23:18,360
স্যার!
300
00:23:19,400 --> 00:23:20,520
কমিউনিকেশন, স্যার।
301
00:23:21,400 --> 00:23:22,760
কমিউনিকেশনে সমস্যা স্যার।
302
00:23:22,840 --> 00:23:24,600
আর সেটা কে বলল তোমাকে?
303
00:23:24,680 --> 00:23:26,680
না। আল্লাহর কসম, স্যার।
কেউ বলেনি।
304
00:23:26,760 --> 00:23:29,200
-ল্যান্ডলাইন আপনার টেবিলে।
-তো?
305
00:23:30,000 --> 00:23:32,480
স্টেশন মাস্টারের ম্যাগনেটো
টেলিফোনের কী দরকার..
306
00:23:33,320 --> 00:23:35,000
কমিউনিকেশন টেস্ট করা ছাড়া?
307
00:23:43,600 --> 00:23:45,920
নিশাতপুরা ইয়ার্ড,
আজ রাত সাড়ে ১০ টায়।
308
00:23:46,520 --> 00:23:49,240
-জ্বি, স্যার।
-সিনিয়র লোকো পাইলটের কাছে রিপোর্ট করবে।
309
00:23:49,920 --> 00:23:52,200
একটা মালগড়ি পরিবহনের জন্য
প্রস্তুত করতে হবে।
310
00:23:52,280 --> 00:23:53,360
জ্বি, স্যার।
311
00:23:54,520 --> 00:23:55,920
ইমাদ রিয়াজ।
312
00:24:00,400 --> 00:24:03,200
স্যার, ভোপাল জংশনে
আরেকটা জিনিস আছে...
313
00:24:03,280 --> 00:24:04,680
যেটা ঠিকভাবে চলছে না।
314
00:24:06,680 --> 00:24:07,680
কী?
315
00:24:07,760 --> 00:24:09,680
- সময়, স্যার।
- কী?
316
00:24:09,760 --> 00:24:11,640
আপনার ঘড়ি ২
মিনিট আগে চলছে।
317
00:24:27,600 --> 00:24:28,680
নমস্কার।
318
00:24:28,760 --> 00:24:31,560
দিল্লী-বোম্বের রাজধানী
এক্সপ্রেসে সফরের সময়...
319
00:24:31,640 --> 00:24:35,760
মন্ত্রী রাজেন্দ্র পাতিলের
ডাকাতির সম্মুখীন হবার ঘটনায়...
320
00:24:35,840 --> 00:24:38,240
পুলিশ এখনো দোষীদের খুঁজছে।
321
00:24:38,320 --> 00:24:40,000
প্রাপ্ত তথ্য অনুযায়ী,
322
00:24:40,080 --> 00:24:42,720
এই ডাকাতির পিছনে
সেই লোকের হাত আছে...
323
00:24:42,800 --> 00:24:45,640
যাকে ১৩ বছর যাবত খোঁজা হচ্ছে।
324
00:24:46,200 --> 00:24:48,960
২৭টি চুরি-ডাকাতির সাথে জড়িত...
325
00:24:49,040 --> 00:24:52,560
কুখ্যাত এক্সপ্রেস ব্যান্ডিট।
326
00:24:52,640 --> 00:24:56,040
বুট পলিশ!
327
00:24:58,080 --> 00:25:00,080
বুট পলিশ!
328
00:25:40,480 --> 00:25:43,760
-স্যার, কিছু খাবার কিনে দিন।
-প্লিজ।
329
00:26:24,560 --> 00:26:25,640
ওই, থাম!
330
00:26:30,480 --> 00:26:33,120
এই! ওকে থামাও! ধরো।
331
00:26:33,200 --> 00:26:35,720
-আমরা পুলিশ, সরুন।
-পুলিশ? তাহলে পোশাক কোথায়?
332
00:26:44,840 --> 00:26:45,720
অ্যাকাউন্টেন্ট সাহেব।
333
00:26:57,000 --> 00:26:59,280
তোকে উপরে পাঠাতে এসেছি, বাইনচোদ!
334
00:27:00,800 --> 00:27:03,640
শালারা সিভিল পোশাকে এসেছিল।
আমার পেছন মারার জন্য।
335
00:27:05,600 --> 00:27:07,040
বেটা, আমি যদি জেলে যাই...
336
00:27:07,840 --> 00:27:09,640
তোর ডিম দুটোও সাথে নিয়ে যাব।
337
00:27:10,760 --> 00:27:12,120
তুই কী ভেবেছিস?
338
00:27:12,200 --> 00:27:15,120
RPF তোর পিছন না মেরে
ফুলের মালা দিয়ে বরণ করবে ভেবেছিস?
339
00:27:15,200 --> 00:27:17,320
মন্ত্রীকে লুট করেছিস।
340
00:27:17,400 --> 00:27:18,880
মাদারচোদ।
341
00:27:18,960 --> 00:27:22,720
আমার মতো দুই টাকার অ্যাকাউন্টেন্টকে
জানিয়ে RPF এসব রেইড দিবে?
342
00:27:24,720 --> 00:27:27,720
RPF - রেলওয়ে নিরাপত্তা ফোর্স
343
00:27:31,560 --> 00:27:33,480
ঠিকই বলেছিস।
344
00:27:39,520 --> 00:27:40,720
ধর এটা।
345
00:27:41,600 --> 00:27:42,640
লাগিয়ে রাখ।
346
00:27:50,760 --> 00:27:52,200
আন্ডারগ্রাউন্ডে যেতে হবে।
347
00:27:55,000 --> 00:27:57,080
রেলওয়ে হেডকোয়ার্টার
লুকানোর জন্য ভালো জায়গা।
348
00:28:00,960 --> 00:28:02,320
বেশি চালাকি করবি না।
349
00:28:05,480 --> 00:28:06,680
কথা কিন্তু ঠিকই বলেছিস।
350
00:28:08,080 --> 00:28:10,480
শেষবারের মতো একটা দান মারা যাক।
বড়সর একটা দান।
351
00:28:14,400 --> 00:28:16,400
সব একাউন্টগুলো দেখা।
352
00:28:16,480 --> 00:28:19,800
দেখি কোন স্টেশনের
ভাণ্ডারে কত মাল আছে।
353
00:28:24,320 --> 00:28:26,600
আগ্রা, মথুরা, মোরনা, ডাব্রা
354
00:28:26,680 --> 00:28:28,160
সবার তো দেখি ফকিন্নি।
355
00:28:30,600 --> 00:28:32,120
ভোপাল জংশন।
356
00:28:32,800 --> 00:28:35,800
একসাথে এতোগুলো শুন্য,
357
00:28:35,880 --> 00:28:38,240
মানে ১ কোটি ১৩ লাখ ৬ শত।
358
00:28:45,320 --> 00:28:51,000
ফিরোজপুর টু বোম্বে চলাচলকারী
৩৭ আপ পাঞ্জাব...
359
00:28:51,080 --> 00:28:53,840
১ নম্বর প্লাটফর্ম হতে
৫ মিনিট পরে ছেড়ে যাবে।
360
00:28:59,320 --> 00:29:00,360
হয়ে গেছে।
361
00:29:02,840 --> 00:29:04,600
-মেহনত করবি, ইমাদ। ঠিক আছে?
-জ্বি।
362
00:29:04,680 --> 00:29:06,320
-সালমা খালা?
-হ্যাঁ?
363
00:29:07,360 --> 00:29:11,200
-ইমাদ, তোমার ফোন এসেছে।
-কামরুদ্দিন সাহেবের?
364
00:29:11,280 --> 00:29:13,720
না, উনার না। ট্রাংক কল।
365
00:29:15,360 --> 00:29:16,920
-মা, আমি আসছি।
-ঠিক আছে।
366
00:29:19,520 --> 00:29:21,320
-সাজিয়া ভাবি।
-ইমাদ?
367
00:29:21,400 --> 00:29:22,280
হ্যাঁ, ভাবি।
368
00:29:22,360 --> 00:29:24,480
-সব ঠিক আছে?
-জ্বি, জ্বি ভাবি।
369
00:29:24,560 --> 00:29:27,040
-গাড়ি কতদূর পৌঁছেছে?
-ঝাঁসিতে আছি এখন।
370
00:29:30,160 --> 00:29:33,960
ইমাদ, যেতে যেতে রাত হয়ে যাবে।
371
00:29:34,040 --> 00:29:35,640
হ্যাঁ, ওখানেই দেখা করব
আপনার সাথে।
372
00:29:35,720 --> 00:29:38,200
মা নেহারি বানাচ্ছে।
একসাথেই খাবো।
373
00:29:40,320 --> 00:29:41,920
বেশ সময় লেগে গেল ভাবি,
374
00:29:42,520 --> 00:29:44,080
কিন্তু প্রমাণ আজ রাতেই পেয়ে যাব।
375
00:29:45,080 --> 00:29:46,960
কার্বাইডের কাছ থেকে
পুরো হিসাব নিব।
376
00:29:47,800 --> 00:29:49,200
আনসারি ভাইয়ের হিসাব।
377
00:29:49,920 --> 00:29:52,880
তোমাকে ছোট ভাইয়ের থেকেও
বেশি কিছু মনে করতো।
378
00:29:54,880 --> 00:29:57,480
এখন থেকে আপনাদের
তিনজনের দায়িত্ব আমার।
379
00:29:57,560 --> 00:29:59,920
ভরসা রাখুন আমার ওপর।
এখানে শুধু আসুন।
380
00:30:00,600 --> 00:30:01,800
ধন্যবাদ, ইমাদ।
381
00:30:03,120 --> 00:30:04,320
খোদা হাফেজ।
382
00:30:04,920 --> 00:30:06,160
খোদা হাফেজ, ভাবি।
383
00:30:12,280 --> 00:30:13,400
নাফিসা আপা,
384
00:30:14,360 --> 00:30:16,600
কামরুদ্দিন সাহেব পারবে না?
385
00:30:22,600 --> 00:30:23,760
একটু ভিতরে আসো।
386
00:30:24,400 --> 00:30:25,400
আসো।
387
00:30:34,720 --> 00:30:37,080
এই গ্যাস মাস্ক
আমার জন্য রেখে গেছেন।
388
00:30:37,680 --> 00:30:39,440
আমাদের অনাগত বাচ্চার জন্য।
389
00:30:43,880 --> 00:30:46,600
বিয়ের এতো বছর পর এই
সন্তান পেয়েছি আমরা।
390
00:30:51,200 --> 00:30:54,440
মরে যাবেন,
কিন্তু কিছু হতে দিবেন না।
391
00:30:56,800 --> 00:30:59,960
কামরুদ্দিন সাহেব,
নাইট শিফটের কর্মীরা এসেছে।
392
00:31:51,800 --> 00:31:53,120
রিপোর্ট পেয়ে গেছি, কুমওয়াত।
393
00:31:54,440 --> 00:31:57,360
দুইবছর ধরে
এই হারামজাদারা সবকিছু জানতো।
394
00:31:58,040 --> 00:31:59,640
তবুও এরা কিছুই করেনি।
395
00:32:00,280 --> 00:32:02,240
-তাহলে দ্রুত দেখা করা যাক।
-হ্যাঁ, এসে পড়ো।
396
00:32:02,320 --> 00:32:04,480
-কোথায়?
-আমার বাসায় দেখা কোরো।
397
00:32:04,560 --> 00:32:05,720
দুই ঘন্টার মধ্যে।
398
00:32:20,920 --> 00:32:24,480
তোর শিফট নয়টায় শুরু হয়েছে না?
সুপারভাইজারকে বসিয়ে রাখবি?
399
00:32:25,400 --> 00:32:28,080
কিন্তু, স্যার, পরিষ্কারের কাজ
আগামী সপ্তাহে ছিল না?
400
00:32:28,160 --> 00:32:30,360
এখানে কারো কিছুই জানা নেই।
401
00:32:31,200 --> 00:32:32,480
পরিষ্কার আজই হচ্ছে মিয়া।
402
00:32:33,200 --> 00:32:34,280
জ্বি, স্যার।
403
00:32:39,840 --> 00:32:41,560
এখন ম্যানুয়াল পড়বি?
404
00:32:42,120 --> 00:32:43,520
তোকে কিছু শেখায়নি?
405
00:32:43,600 --> 00:32:46,440
স্যার, আমার ট্রেনিং তো শুধু
দুই সপ্তাহ হয়েছিল।
406
00:32:46,520 --> 00:32:48,440
তো? আমারও তো তাই হয়েছে।
407
00:32:49,000 --> 00:32:51,080
ছয় মাসের ট্রেনিংয়ের দিন চলে গেছে।
408
00:32:51,760 --> 00:32:53,720
-জলদি কর। পানি চালু দে।
-জ্বি, স্যার।
409
00:33:08,640 --> 00:33:10,160
প্রেশার ঠিক আছে।
410
00:33:11,360 --> 00:33:12,680
২ PSI
411
00:33:13,800 --> 00:33:15,880
চল, ভর্তি হোক।
412
00:33:18,720 --> 00:33:19,720
চল।
413
00:34:28,239 --> 00:34:29,080
স্যার সাহেব।
414
00:34:31,199 --> 00:34:33,400
সোহিনী, দেখ না কে এসেছে।
415
00:34:43,520 --> 00:34:44,600
কেমন আছেন?
416
00:34:45,920 --> 00:34:48,679
তোমার পড়াশোনা নিয়ে
তোমার মা বেশ চিন্তিত।
417
00:34:48,760 --> 00:34:51,639
মা-ও না!
বুঝতেই চায় না যে সময় বদলেছে।
418
00:34:51,719 --> 00:34:55,440
কতবার বলেছি, সংসারও সামলাব,
আমার পড়া-শোনাও চালিয়ে যাব...
419
00:34:55,520 --> 00:34:56,920
-স্যার সাহেব, আপনি--
-স্যার সাহেব।
420
00:34:57,520 --> 00:34:59,199
তোমার মা আমাকে স্যার সাহেব ডাকে।
421
00:34:59,760 --> 00:35:04,560
ভেবে দেখো, তুমি আইএএস অফিসার হয়ে গেছ।
আর আমি তোমাকে স্যার সাহেব বলে ডাকব।
422
00:35:05,320 --> 00:35:07,280
তখন তোমার মা কতো খুশি হবেন।
423
00:35:12,720 --> 00:35:16,000
-আর যদি শশুরবাড়ির লোকেরা যদি না মানে?
-আমার কাছে পাঠিয়ে দিও।
424
00:35:16,600 --> 00:35:17,960
আপনার সামনে তো ওরা কাঁপবে।
425
00:35:18,040 --> 00:35:19,800
সবাইকে কন্যাকুমারী পাঠিয়ে দিবেন।
426
00:35:19,880 --> 00:35:21,560
টিকেট ছাড়া পাঠিয়ে দিব।
427
00:35:21,640 --> 00:35:23,080
-স্যার সাহেব।
-না বিজয়া।
428
00:35:23,680 --> 00:35:24,840
পাঞ্জাব মেইল।
429
00:35:25,480 --> 00:35:26,760
ঠিক আছে, স্যার।
430
00:35:29,000 --> 00:35:30,040
সুখী থেকো।
431
00:35:50,440 --> 00:35:52,960
-আসসালামু আলাইকুম।
-ওয়ালাইকুমস সালাম।
432
00:36:05,880 --> 00:36:07,040
ওই পোলা!
433
00:36:07,960 --> 00:36:08,800
ওই, লম্বু!
434
00:36:10,360 --> 00:36:11,400
হ্যাঁ। হ্যাঁ, স্যার।
435
00:36:11,480 --> 00:36:13,240
নতুন পোলাটা তুই না?
436
00:36:13,320 --> 00:36:16,400
শুনলাম ট্রেনিংয়ের সময় না কি বিশাল
তিসমার খান হয়ে গিয়েছিলি?
437
00:36:18,640 --> 00:36:21,120
ওই কথাটা মাথায় রাখিস না।
438
00:36:21,720 --> 00:36:23,320
ট্রেনিং গেছে গোল্লায়।
439
00:36:23,920 --> 00:36:26,440
আসল পরীক্ষা তো এখানে হবে বাপু।
এখানে।
440
00:36:26,960 --> 00:36:29,640
বুঝা যাবে নিচে ডিম আছে কি নেই।
441
00:36:30,080 --> 00:36:33,040
চল,
লোকোমোটিভ ইঞ্জিন চালু করে দেখা।
442
00:36:33,120 --> 00:36:34,600
দেখা, ট্রেনিং দেখা।
443
00:36:34,680 --> 00:36:35,880
ইঞ্জিন?
444
00:36:36,440 --> 00:36:38,880
আরে ওদিকে কোথায় যাচ্ছে!
445
00:36:53,000 --> 00:36:56,240
একদম নতুন মালগুলো এখানে পাঠায়
আর ভুগতে হয় আমাদের।
446
00:36:56,320 --> 00:36:58,280
ওই পোলা! বের হ!
447
00:36:59,920 --> 00:37:01,000
বের হ ভাই!
448
00:37:01,880 --> 00:37:03,640
চারিদিকে ঘুরে দেখ!
449
00:37:04,400 --> 00:37:05,800
এটা মেরামতের জায়গা।
450
00:37:05,880 --> 00:37:08,600
এখানে নষ্ট বগি আর ইঞ্জিন
মেরামতের জন্য আসে।
451
00:37:08,680 --> 00:37:10,640
এটাও সেই কারণেই এসেছিল।
452
00:37:10,720 --> 00:37:13,400
ঘ্যাড়ত্যারা জিনিস,
উল্টোভাবেই চলবে।
453
00:37:13,480 --> 00:37:15,760
পিছে যা।
এখনই দেখাচ্ছি।
454
00:37:16,800 --> 00:37:18,320
চালু করা যাক।
455
00:37:24,880 --> 00:37:26,520
সিট বেল্ট লাগিয়ে নে, পোলা।
456
00:37:27,920 --> 00:37:29,800
আজ তোর প্রথম রাত।
457
00:37:30,360 --> 00:37:31,920
কখনোই ভুলবি না!
458
00:37:34,200 --> 00:37:37,320
-আব্দুল, চা নিয়ে আয়।
-জ্বি, স্যার। যাচ্ছি।
459
00:37:48,240 --> 00:37:49,760
কী অভিযোগ ছিল?
460
00:37:50,280 --> 00:37:52,960
কর্মীরা বলছে, পানি পড়ছে
আর ওদের চোখও জ্বলছে।
461
00:37:53,040 --> 00:37:54,240
উপরে গিয়ে চেক করো।
462
00:37:57,560 --> 00:37:59,520
গাড় মেরেছে, বোধহয় ডিস্ক ফেটেছে।
463
00:38:00,720 --> 00:38:02,000
ভাল্বও গেছে বোধহয়।
464
00:38:02,080 --> 00:38:04,000
স্যার, কন্ট্রোল রুমে জানাব?
465
00:38:04,080 --> 00:38:06,760
চা খেয়ে এসে দেখছি।
এসব ঘটেই থাকে।
466
00:38:09,480 --> 00:38:10,480
স্যার…
467
00:38:15,760 --> 00:38:17,760
এই বক্সটা স্টেশন মাস্টারের
অফিসে রাখবে।
468
00:38:17,840 --> 00:38:20,280
আর গিয়ে দেখ পানি
দেয়ার কাজ হচ্ছে কিনা।
469
00:38:20,360 --> 00:38:21,880
-ভালোভাবে দেখবি।
-ঠিক আছে, স্যার।
470
00:38:21,960 --> 00:38:24,880
এসএম স্যার, ট্রেন একদম সময়মতো এসেছে।
471
00:38:24,960 --> 00:38:28,600
কারো অভিযোগ নেই।
এলার্মও বাজেনি, চেইনও টানেনি...
472
00:38:28,680 --> 00:38:30,760
পানি দেয়া শুরু করিয়েছি।
473
00:38:33,120 --> 00:38:34,520
ধন্যবাদ, প্রসাদ।
474
00:38:34,600 --> 00:38:37,480
প্লাটফর্ম নম্বর ১ এর যাত্রীদের
মনোযোগ আকর্ষণ করছি।
475
00:38:37,560 --> 00:38:42,880
ফিরোজপুর থেকে বোম্বেগামী
৩৭ আপ পাঞ্জাব মেইল...
476
00:38:42,960 --> 00:38:47,800
১ নম্বর প্লাটফর্ম থেকে
৫ মিনিটের মধ্যে ছেড়ে যাবে।
477
00:38:48,640 --> 00:38:50,320
সাবধানে।
478
00:38:50,400 --> 00:38:52,040
ধন্যবাদ।
479
00:38:52,960 --> 00:38:54,520
যান, যান।
480
00:38:59,720 --> 00:39:01,800
ওই, ওটা নিচে রাখ।
481
00:39:01,880 --> 00:39:04,320
তোমাদের কাছে এটার কাগজ আছে?
482
00:39:04,400 --> 00:39:05,800
-গুড ইভিনিং, স্যার।
-হ্যাঁ, গুড ইভিনিং।
483
00:39:05,920 --> 00:39:07,720
এখানকার দায়িত্বে কে আছেন?
484
00:39:07,800 --> 00:39:11,120
ওই শ্রাবন কুমার বেশি কথা বলিস না
একদম খালাস হয়ে যাবি।
485
00:39:11,200 --> 00:39:13,400
এখানকার দায়িত্বে আছেন কে?
সুপারভাইজার কে?
486
00:39:13,480 --> 00:39:15,160
আমি স্টেশন মাস্টার। বলুন।
487
00:39:17,960 --> 00:39:20,640
-এই যে, এই ট্রাংক।
-আমার অনুমতিতে নিয়ে যাচ্ছে।
488
00:39:20,720 --> 00:39:23,680
এখন বলুন, ওদেরকে থামানোর
অধিকার আপনাকে কে দিয়েছে?
489
00:39:38,320 --> 00:39:40,800
গরম খবর আছে।
গোপন রাখবেন।
490
00:39:42,920 --> 00:39:43,920
সে আসছে।
491
00:39:45,720 --> 00:39:46,800
কে আসছে?
492
00:39:46,880 --> 00:39:49,240
-মূলহোতা।
- কোন মূলহোতা?
493
00:39:50,520 --> 00:39:53,080
যে RPF-র ঘুম হারাম করে দিয়েছে।
494
00:39:53,160 --> 00:39:55,520
জনাব, সপ্তাহখানেক ধরে
আমি বাড়ি যাইনি।
495
00:39:55,600 --> 00:39:58,000
চুল-দাড়ি কাটারও সময় পাইনি।
496
00:40:01,200 --> 00:40:03,440
ওকে এক্সপ্রেস ব্যান্ডিট বলা হয়।
497
00:40:05,720 --> 00:40:08,640
দুই দিন আগে আগ্রায় আমাদের
এক সঙ্গীর চোখ তুলে নিয়ে পালিয়েছে।
498
00:40:08,720 --> 00:40:11,160
কিন্তু ওর এক চামচাকে
আমরা সেখানেই ধরে ফেলি।
499
00:40:11,240 --> 00:40:15,120
কয়েকটা ঘুষি দিতেই গড়গড় করে সব বলে দিল।
তো জানতে পারলাম--
500
00:40:16,640 --> 00:40:20,600
জানতে পারলাম যে,
আজ রাতে গাব্বার আপনার ভোপাল আসছে।
501
00:40:21,240 --> 00:40:23,360
আপনার ভাণ্ডার সাফ করতে।
502
00:40:35,840 --> 00:40:37,080
আপনি ওকে দেখেছেন?
503
00:40:39,280 --> 00:40:40,440
চেহারা চিনেন?
504
00:40:41,680 --> 00:40:44,080
দেখুন স্যার,
চোখ তো আমার সাথীর তুলেছে...
505
00:40:44,760 --> 00:40:46,320
কিন্তু আমার দুটো তো ঠিক আছে।
506
00:40:47,440 --> 00:40:49,120
না মানে বলতে চাচ্ছি যে,
507
00:40:49,760 --> 00:40:54,200
আমার অনুরোধ আজ রাতের জন্য
আপনার সিন্দুকের দায়িত্বটা আমাকে দিন।
508
00:40:54,800 --> 00:40:56,720
ওকে ধরার অনেক বড় সুযোগ।
509
00:40:56,800 --> 00:41:00,880
এবার যদি হাত ফসকে বেরিয়ে যায়,
আমার এই পোশাকের কোনো ইজ্জত থাকবে না।
510
00:41:04,320 --> 00:41:07,640
এর পরের ট্রেন গোরখপুর এক্সপ্রেস।
হয়তো আপনার চোর ওটাতে আছে।
511
00:41:08,480 --> 00:41:10,880
চোর তো আগে এসেও
বসে থাকতে পারে।
512
00:41:15,720 --> 00:41:16,840
এটাকে ভিতরে নিয়ে যাও।
513
00:41:18,000 --> 00:41:22,120
কন্সটেবল, আমি সিন্দুকের ফর্মালিটি
শেষ করে আপনাকে ডাকছি।
514
00:41:22,760 --> 00:41:24,440
আপনি চা খেয়ে নিন।
515
00:41:24,960 --> 00:41:26,320
এখানে খুব ভালো চা পাওয়া যায়।
516
00:41:32,720 --> 00:41:34,000
কী ব্যাপার? চা খান না?
517
00:41:34,760 --> 00:41:38,200
চায়ের দোকান ওদিকে?
আমি ওদিকেই যাচ্ছি।
518
00:42:03,960 --> 00:42:05,400
ব্যাটা, যদি ভিক্ষা করিস,
519
00:42:05,920 --> 00:42:07,480
তবে ভিক্ষা করাটাই
স্বভাবে পরিণত হবে।
520
00:42:08,120 --> 00:42:11,240
-ছিনিয়ে নিতে শেখ।
-মারখন্ড, দিয়ে দে!
521
00:42:11,320 --> 00:42:13,960
-মাফ করবেন, স্যার।
-মারখন্ড।
522
00:42:14,040 --> 00:42:15,400
-আর তোর নাম?
-রাতলু।
523
00:42:15,480 --> 00:42:16,400
রাতলু।
524
00:42:16,920 --> 00:42:17,960
রেখে দে।
525
00:42:19,160 --> 00:42:20,120
গেয়ে যা।
526
00:42:55,240 --> 00:42:57,400
যাও। সিনহা সাহেবকে জানিয়ে দিবে।
527
00:42:57,480 --> 00:42:58,520
ঠিক আছে, স্যার।
528
00:42:59,960 --> 00:43:00,800
কন্সটেবল।
529
00:43:01,760 --> 00:43:02,600
জ্বি।
530
00:43:03,240 --> 00:43:05,040
সিনহা সাহেবকে ডেকেছি।
531
00:43:05,760 --> 00:43:06,880
সিনহা সাহেব?
532
00:43:06,960 --> 00:43:09,520
-ভোপালের RPF চিফ।
-আচ্ছা, হ্যাঁ।
533
00:43:09,600 --> 00:43:11,600
-আগে...
-উনার থেকে অনুমতি নিতে হবে।
534
00:43:15,200 --> 00:43:17,680
ততক্ষণ আপনি
আমার অফিসে এসে বসুন।
535
00:43:18,840 --> 00:43:21,840
এক্সপ্রেস ব্যান্ডিটের ব্যাপারে
সবকিছু উনাকে বলবেন।
536
00:43:21,920 --> 00:43:23,720
-দরজাটা বন্ধ করে দিন।
-জ্বি
537
00:43:30,640 --> 00:43:32,800
-মাইলেজ। মাইলেজ।
-হ্যালো, হ্যাঁ। মাইলেজ।
538
00:43:32,880 --> 00:43:34,360
হ্যালো, ভোপাল জংশন কন্ট্রোল?
539
00:43:34,440 --> 00:43:37,000
হ্যাঁ বলুন। সব ঠিক আছে?
মেরামত শেষ হয়েছে?
540
00:43:37,080 --> 00:43:38,560
সব লাইন লাগিয়ে দিয়েছি।
541
00:43:38,640 --> 00:43:40,680
পরীক্ষার জন্য অস্থায়ী
কানেকশন বানিয়েছি।
542
00:43:40,760 --> 00:43:42,680
ফাইনাল কানেকশন দেয়ার আগে,
543
00:43:42,760 --> 00:43:45,560
ভয়েস, কন্ট্রোল, মোর্স, ব্লক
সব বন্ধ করতে হবে।
544
00:43:45,640 --> 00:43:49,840
আচ্ছা,আশেপাশের স্টেশনে জানিয়ে দিয়েছি।
আর শুনুন, সবার আগে ব্লকটা ঠিক করবেন।
545
00:43:49,920 --> 00:43:50,800
জ্বি ভাই।
546
00:43:51,440 --> 00:43:53,960
জলদি করুন, ঠিক আছে?
547
00:43:56,520 --> 00:43:58,360
- আব্দুল!
- জি, স্যার?
548
00:43:58,440 --> 00:43:59,760
লাইনগুলো আগে কেটে দে।
549
00:44:00,560 --> 00:44:01,720
এই।
550
00:44:01,800 --> 00:44:04,840
এসএম স্যারকে জানাবে কিছুক্ষণের জন্য
সব কমিউনিকেশন বন্ধ থাকবে।
551
00:44:04,920 --> 00:44:06,600
আমি বাসায় যাচ্ছি সেটাও বলবে।
552
00:44:06,680 --> 00:44:07,720
-ঠিক আছে?
-ঠিক আছে, স্যার।
553
00:44:07,800 --> 00:44:11,080
-আর সাবধানে থাকবে, ঠিক আছে?
-ঠিক আছে।
554
00:44:11,160 --> 00:44:12,960
চল সতিন্দর।
আয়।
555
00:44:17,960 --> 00:44:20,680
-কেটে দিয়েছি, স্যার!
-হ্যাঁ, ঠিক আছে।
556
00:45:23,360 --> 00:45:26,640
-কী ব্যাপার স্যার? গন্ধ আসছিল।
-ছোট লিক হয়েছিল।
557
00:45:27,280 --> 00:45:28,800
অন্য চাকরি খুঁজে নাও মিয়া।
558
00:45:28,880 --> 00:45:30,840
কারখানা বন্ধ হতে চলছে।
ওরা চলে যাচ্ছে।
559
00:45:30,920 --> 00:45:32,680
আর যাবে কোথায়
এখান থেকে বের হয়ে?
560
00:45:33,520 --> 00:45:36,640
ব্রাজিল, চীন, যেখানে বেশি লাভ পাবে।
561
00:45:37,440 --> 00:45:40,440
কলকাতায় একটা ব্যাটারির
কারখানায় কাজ করতাম।
562
00:45:40,520 --> 00:45:42,960
-ওখানকার ব্যাপারে সবাই জানে।
-আহসান!
563
00:45:43,040 --> 00:45:45,360
-এজন্যই এরা দেখভাল করছে না।
-আহসান!
564
00:45:45,880 --> 00:45:47,200
আহসান!
565
00:45:47,280 --> 00:45:48,920
আহসান? আহসান, কাম ইন।
566
00:45:49,680 --> 00:45:51,480
MIC 610 এসব কী হচ্ছে?
567
00:45:52,200 --> 00:45:53,200
আহসান?
568
00:46:44,480 --> 00:46:46,880
কামরুদ্দিন সাহেব! দাঁড়ান!
569
00:46:46,960 --> 00:46:48,360
-কী হয়েছে?
-স্যার, আপনার জন্য।
570
00:46:49,320 --> 00:46:50,800
কাম ইন, কামরুদ্দিন সাহেব।
571
00:46:51,360 --> 00:46:52,640
হ্যাঁ, দাস বাবু, বলুন।
572
00:47:01,240 --> 00:47:03,680
ইয়া আল্লাহ! দাস বাবু। আসছি আমি।
573
00:47:10,440 --> 00:47:11,680
প্যানেল কী বলছে?
574
00:47:11,760 --> 00:47:14,280
স্যার, তাপমাত্রা ১০০ ডিগ্রি
আর প্রেশার ৫৫।
575
00:47:14,360 --> 00:47:16,680
এই...কাঁটা তো এর ওপরে যায়ই না।
576
00:47:18,280 --> 00:47:20,480
ট্যাংক 610 এ ৪০ টন MIC আছে।
577
00:47:21,200 --> 00:47:22,320
আহসান কোথায়?
578
00:47:22,400 --> 00:47:25,440
আহসান! আহসান, MIC…
তাড়াতাড়ি কন্ট্রোল রুমে আসো!
579
00:47:25,520 --> 00:47:26,400
MIC?
580
00:47:26,480 --> 00:47:28,440
-আরে চল!
-এখান থেকে বের হও!
581
00:47:28,520 --> 00:47:30,200
-জলদি!
-ও আল্লাহ!
582
00:47:33,480 --> 00:47:35,080
- চল চল!
- যাও, যাও!
583
00:47:40,240 --> 00:47:43,040
-এখনো স্ক্র্যাবার চালু করেননি কেন?
-কাজ করছে না সেটা, আহসান।
584
00:47:43,120 --> 00:47:44,920
ফ্লেয়ার টাওয়ার কাজ করছে তো।
গ্যাস পুড়িয়ে ফেলেন।
585
00:47:45,000 --> 00:47:47,080
ফ্লেয়ার টাওয়ার কয়েক
মাস ধরে বিকল হয়ে আছে।।
586
00:47:48,480 --> 00:47:51,000
পাইপে জং ধরেছে গেছে!
জানো না?
587
00:47:51,080 --> 00:47:52,440
কেউ তো কিছু বলেই না এখানে।
588
00:47:55,240 --> 00:47:56,480
এসব হলো কী করে?
589
00:47:56,560 --> 00:47:58,480
স্যার, আমি…
590
00:47:58,560 --> 00:48:00,240
আমরা পরিষ্কার করছিলাম।
591
00:48:01,840 --> 00:48:03,160
-পরিষ্কার?
-হ্যাঁ।
592
00:48:03,240 --> 00:48:04,160
কখন থেকে?
593
00:48:05,080 --> 00:48:08,120
নয়টা.... সাড়ে নয়টা থেকে, স্যার।
594
00:48:08,200 --> 00:48:10,320
তিন ঘন্টা ধরে পানি চলছে।
595
00:48:12,560 --> 00:48:15,240
পানি বন্ধ করোনি আহসান?
596
00:48:19,640 --> 00:48:21,400
স্লিপ ব্লাইন্ড তো লাগিয়েছো?
597
00:48:22,640 --> 00:48:25,240
-স্লিপ ব্লাইন্ড?
-মেটাল ডিস্ক।
598
00:48:25,320 --> 00:48:27,960
পরিষ্কারের সময় পাইপের
দুই পাশেই লাগাতে হয়।
599
00:48:28,040 --> 00:48:31,120
যাতে পানি MIC ট্যাংক পর্যন্ত না পৌঁছে।
600
00:48:33,000 --> 00:48:34,880
এসব তো আমাদের শেখায়নি, স্যার।
601
00:48:44,080 --> 00:48:45,440
পানি বন্ধ করতে হবে।
602
00:48:46,480 --> 00:48:49,960
নয়তো সব রাসায়নিক দ্রব্য
গরম হয়ে গ্যাসে পরিণত হবে।
603
00:48:55,360 --> 00:48:57,560
-দাস সাহেব?
-স্যার?
604
00:48:58,640 --> 00:49:00,880
-কারখানা খালি করুন।
-জ্বি, স্যার।
605
00:49:01,680 --> 00:49:02,760
এক্ষুনি।
606
00:49:04,160 --> 00:49:05,080
দ্রুত।
607
00:49:06,520 --> 00:49:09,400
-আপনি কিশোরকে নিয়ে অফিসে যান।
-জ্বি, স্যার।
608
00:49:10,720 --> 00:49:11,560
আহসান।
609
00:49:11,640 --> 00:49:13,080
-চল, জলদি চল।
-হ্যাঁ।
610
00:49:13,160 --> 00:49:14,240
আমার সাথে চলো।
611
00:49:15,760 --> 00:49:18,520
কারখানা খালি করতে হবে।
612
00:49:22,160 --> 00:49:23,680
পানি বন্ধ করতে হবে।
613
00:49:27,280 --> 00:49:29,520
কারখানা খালি করো।
জলদি করো!
614
00:49:33,160 --> 00:49:34,560
ওই।
615
00:49:35,240 --> 00:49:36,680
আহসান, হাত লাগাও!
616
00:49:50,640 --> 00:49:53,600
কামরুদ্দিন সাহেব,
সামনে মাস্ক রাখা আছে।
617
00:50:01,000 --> 00:50:04,120
আহসান, কোনো মাস্ক নেই।
রুমাল ভিজিয়ে পরে নাও।
618
00:50:11,880 --> 00:50:14,720
বাতাসের উল্টো দিকে দৌঁড়াও!
619
00:50:16,520 --> 00:50:19,040
ঐদিকে!
গ্যাস থেকে দূরে থাকো।
620
00:50:26,480 --> 00:50:28,400
কামরুদ্দিন, বাঁচাও!
621
00:50:28,480 --> 00:50:30,600
আহসান, জলদি চলো!
622
00:50:31,320 --> 00:50:32,720
পানি এখনো চলছে।
623
00:50:47,440 --> 00:50:49,880
এখান থেকে বের হই, স্যার।
পানি বন্ধ হয়ে গেছে।
624
00:50:49,960 --> 00:50:51,680
গ্যাস এখনো বের হচ্ছে।
625
00:50:52,320 --> 00:50:55,280
610 ট্যাংকে এখনো চাপ বেড়ে চলছে।
626
00:50:56,480 --> 00:50:59,960
গ্যাসটাকে 610 ট্যাংক থেকে
খালি ট্যাংকে পাঠাতে হবে।
627
00:51:00,040 --> 00:51:01,280
তুমি যাও!
628
00:51:02,280 --> 00:51:15,280
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
629
00:51:28,760 --> 00:51:30,080
কামরুদ্দিন সাহেব!
630
00:51:31,000 --> 00:51:33,480
আমি গেটে আছি!
আপনি চলে আসুন!
631
00:51:33,560 --> 00:51:35,280
কোন ট্যাংক খালি নেই।
632
00:51:35,960 --> 00:51:37,840
দাস সাহেব, আপনি যান।
633
00:51:38,400 --> 00:51:43,520
611 কে আলাদা করে চেইন
রিয়েকশন থামাতে পারি।
634
00:51:43,600 --> 00:51:45,760
এটাতেও ২০ টন MIC আছে।
635
00:51:46,920 --> 00:51:49,920
ওটা লিক হলে
পুরো শহর শেষ যাবে।
636
00:51:51,440 --> 00:51:52,520
কামরুদ্দিন সাহেব।
637
00:52:03,000 --> 00:52:05,600
বিয়ের এতোদিন পরে আমরা
এই সন্তান পেয়েছি।
638
00:52:07,240 --> 00:52:10,480
মরে যাবেন,
তবুও কিছু করবে না।
639
00:52:11,480 --> 00:52:26,480
অনুবাদ ও সম্পাদনা
জায়েদ খান
640
00:52:26,680 --> 00:52:35,480
You can buy me a cup of coffee if you want:-
(Bkash / Nagad: 01404938929)