1
00:00:07,000 --> 00:00:20,000
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
2
00:00:28,570 --> 00:00:29,988
থিং তোমার নোটটা দিয়েছিল।
3
00:00:30,655 --> 00:00:32,782
আমি অবাক হয়ে গিয়েছিলাম
যে ওইদিন রাতে ওখান থেকে
4
00:00:32,866 --> 00:00:34,826
পালানোর পরেও তুমি
আবার দেখা করতে চাও।
5
00:00:35,994 --> 00:00:38,580
মানে, তাহলে, এটা কি একটা ডেট?
6
00:00:38,663 --> 00:00:39,956
এটা একটা চমক।
7
00:00:48,882 --> 00:00:52,302
যখন নেভারমোর এসেছিলাম, কারো সঙ্গে
রোমান্স করার কথা চিন্তাতেও ছিল না।
8
00:00:54,637 --> 00:00:56,097
কিন্তু যখন তুমি আমাকে চুমু খেলে,
9
00:00:57,098 --> 00:01:00,101
তখন আমার চোখ খুলল আর
হঠাৎ করেই সবকিছু বুঝতে পারলাম।
10
00:01:02,479 --> 00:01:05,106
জেভিয়ার তোমার ব্যাপারে আমাকে
সতর্ক করেছিল, কিন্তু আমি শুনিনি।
11
00:01:05,940 --> 00:01:07,108
খুব অদ্ভুত ব্যাপার, তাই না?
12
00:01:07,192 --> 00:01:09,235
অদ্ভুত তো এটা যে জেভিয়ারকে
খুনের অভিযোগে ফাঁসিয়ে
13
00:01:09,319 --> 00:01:11,154
জেলে পাঠাতে আসল হাইড
আমাকে সাহায্য করেছে।
14
00:01:14,240 --> 00:01:16,451
দাঁড়াও...তোমার মনে হয়না যে...
15
00:01:16,534 --> 00:01:18,244
মনে হয় না, আমি জানি।
16
00:01:18,328 --> 00:01:21,372
কিনবট হয়ত তোমার কোন একটা সেশনে
তোমার রহস্য বুঝতে পারে।
17
00:01:21,456 --> 00:01:22,499
তাই সে সেটা প্রকাশ করে।
18
00:01:22,582 --> 00:01:23,792
তুমি ওকে মারলে কেন?
19
00:01:24,459 --> 00:01:26,878
ধারণা ছিল হাইডরা সাধারণত
তাদের প্রভুদের প্রতি অনুগত হয়।
20
00:01:26,961 --> 00:01:28,379
ওয়েন্সডে, এটা নিছক পাগলামি।
21
00:01:28,463 --> 00:01:31,966
আউটরিচ ডে'তে, তোমাকে বলেছিলাম যে
আমি পুরানো মিটিং হাউসে যাচ্ছি।
22
00:01:33,009 --> 00:01:34,511
কিনবট কি তোমাকে আমার উপর
গোয়েন্দাগিরি করতে পাঠিয়েছিল?
23
00:01:35,678 --> 00:01:36,513
রেভে'এন-র রাতে,
24
00:01:36,596 --> 00:01:39,140
তুমি ইউজিন আর আমাকে জঙ্গলে
তোমার গুহা নিয়ে আলোচনা করতে শুনে ফেলো
25
00:01:39,224 --> 00:01:40,225
আর তুমি কিনবটকে সতর্ক করে দাও।
26
00:01:41,142 --> 00:01:42,602
ইউজিন সম্ভবত ওকে ওটা জ্বালাতে দেখে।
27
00:01:43,645 --> 00:01:46,231
তাই ও তোমাকে পাঠায়
ওকে সরিয়ে দিতে।
28
00:01:47,232 --> 00:01:49,150
একটা ব্যাপারে তোমার প্রশংসা
করতেই হবে, টায়লার।
29
00:01:49,651 --> 00:01:51,986
গেটস-এর বাংলোয় সেই রাতে
নিজেই নিজেকে আহত করা,
30
00:01:52,821 --> 00:01:54,781
এটা ছিল ভুল নির্দেশনার মাস্টারস্ট্রোক।
31
00:01:54,864 --> 00:01:57,158
এবার থামো। তুমি কি জানো
তুমি এখন কতটা উন্মাদের মত কথা বলছ?
32
00:01:57,951 --> 00:01:59,202
আমি দানব নই।
33
00:01:59,285 --> 00:02:00,995
আর...যদি সত্যি আমাকে তাই ভেবে থাকো,
34
00:02:01,079 --> 00:02:04,040
তাহলে একা মোকাবিলা করার জন্য এতদূর জঙ্গলে
আমার সঙ্গে দেখা করার ঝুঁকি কেন নিলে?
35
00:02:04,124 --> 00:02:05,667
কে বলেছে আমি একা?
36
00:02:14,050 --> 00:02:18,096
আমি জানি না কোন ধরণের জঘন্য কৌতুক
তোমরা করছ, কিন্তু আমি এখান থেকে চললাম।
37
00:02:18,179 --> 00:02:19,179
আসলে...
38
00:02:21,015 --> 00:02:22,559
তুমি আমাদের সাথে যাচ্ছ।
39
00:02:44,664 --> 00:02:45,748
ফিরে আসার জন্য স্বাগতম।
40
00:02:47,208 --> 00:02:48,376
কোথায় এনেছ আমাকে?
41
00:02:48,877 --> 00:02:50,503
যেখানে কেউ তোমার
আর্তনাদ শুনতে পাবে না।
42
00:02:50,587 --> 00:02:51,754
তাহলে এই শিকল কেন?
43
00:02:51,838 --> 00:02:53,381
বোকার মত প্রশ্ন কোরো না।
44
00:02:54,799 --> 00:02:56,926
ওয়েন্সডে, এই পাগলামো বন্ধ করো।
আমি একজন নর্মি।
45
00:02:57,010 --> 00:02:58,428
এটা মাত্র অর্ধেক সত্য।
46
00:03:01,014 --> 00:03:02,140
একে চিনতে পারো?
47
00:03:02,223 --> 00:03:05,393
হয়তো আমি যদি আমার মা'য়ের এই
ছবিটা নিয়ে কাণ্ডকারখানায় বিভ্রান্ত না হতাম,
48
00:03:05,476 --> 00:03:07,395
তাহলে অনেক আগেই
তোমার মা'কে লক্ষ্য করতাম।
49
00:03:08,688 --> 00:03:10,899
তোমার বাবা প্রেমে পড়ে
একজন আউটকাস্টকে বিয়ে করেছিলেন।
50
00:03:13,318 --> 00:03:15,820
বেশ, আমার মা একজন আউটকাস্ট ছিলেন।
তার মানে এই নয় যে আমি দানব।
51
00:03:15,904 --> 00:03:17,739
ওনার ব্যক্তিগত মেডিকেল রেকর্ড অনুযায়ী...
52
00:03:17,822 --> 00:03:20,617
- তুমি মায়ের মেডিকেল রেকর্ড চুরি করেছ?
- থিং এই কাজটা করেছে।
53
00:03:20,700 --> 00:03:23,912
তোমাদের গ্যারেজ থেকে পেয়েছে।
তোমার বাবা পুরানো জিনিস ফেলতেন না।
54
00:03:25,330 --> 00:03:27,582
প্রসবোত্তর বিষণ্নতা
তাঁর উপর গভীর রেখাপাত করে।
55
00:03:27,665 --> 00:03:29,542
মায়ের গুরুতর বাইপোলার ডিসঅর্ডার ছিল।
56
00:03:29,626 --> 00:03:31,002
আমরা দুজনেই জানি এটা মিথ্যা।
57
00:03:31,085 --> 00:03:32,085
উনি ছিলেন একজন হাইড।
58
00:03:32,837 --> 00:03:34,797
আর তোমার বাবা এই
ভয় নিয়ে জীবন কাটাচ্ছেন,
59
00:03:34,881 --> 00:03:37,675
যে তাঁর এই স্বভাবের প্রতিফলন
তোমার মধ্যে সঞ্চারিত হয়েছে কিনা।
60
00:03:39,052 --> 00:03:41,804
তোমরা সবাই কি দাঁড়িয়ে থেকে
ওকে আমার সাথে এটা করতে দেবে?
61
00:03:41,888 --> 00:03:44,140
আহ, বন্ধুরা? ইনিডের মেসেজ এসেছে।
62
00:03:44,224 --> 00:03:45,808
থর্নহিল সন্দেহ করছে।
63
00:03:45,892 --> 00:03:48,561
আর কতক্ষণ লাগবে এর
ওই... রূপান্তর হতে?
64
00:03:48,645 --> 00:03:49,812
আমি ওই দানব নই।
65
00:03:49,896 --> 00:03:52,440
তুমিই সে। আমি ওয়েদারভেনে
তার একটা ঝলক দেখেছি।
66
00:03:53,107 --> 00:03:56,819
দাঁড়াও, আমরা চুম্বন করার পর তুমি কিছু একটা
দেখেছ আর তার উপর নির্ভর করে এইসব করছ?
67
00:03:56,903 --> 00:03:58,738
মানে, ওটা কি বিশ্বাস করা যায়?
68
00:03:59,447 --> 00:04:01,007
ওয়েন্সডে, এসব কী করছ তুমি?
69
00:04:01,616 --> 00:04:04,535
শুধু অল্প একটু নির্যাতন।
চিন্তা নেই, কোন চিহ্ন রেখে যাব না।
70
00:04:04,619 --> 00:04:07,872
- ওয়েন্সডে, থামো।
- দাঁড়াও। তুমি সত্যিই করবে নাকি?
71
00:04:08,539 --> 00:04:10,625
একজন হাইড শুধু একটা জিনিসই বোঝে।
72
00:04:11,376 --> 00:04:12,252
যন্ত্রণা।
73
00:04:12,335 --> 00:04:13,878
- দাঁড়াও! না, ওয়েন্সডে!
- ওয়েন্সডে!
74
00:04:15,213 --> 00:04:16,381
যথেষ্ট হয়েছে। আমি চললাম!
75
00:04:17,340 --> 00:04:19,050
- আমরাও।
- না।
76
00:04:19,133 --> 00:04:20,134
- দাঁড়াও।
- না, অনেক হয়েছে।
77
00:04:21,261 --> 00:04:23,513
ওয়েন্সডে, আমার দ্বারা এসব হবে না।
78
00:04:23,596 --> 00:04:26,557
- চলো উইমসের কাছে যাই, সব বুঝিয়ে বলি।
- উইমস কিচ্ছু করবে না।
79
00:04:26,641 --> 00:04:29,060
আর টায়লার সবসময় ওর
বাবার থেকে এক ধাপ এগিয়ে থাকে।
80
00:04:31,020 --> 00:04:32,313
তাহলে যা করার নিজেই করো।
81
00:04:34,399 --> 00:04:37,193
না, আমাকে ওর সাথে এখানে ছেড়ে যেও না, প্লিজ!
তোমাকে অনুরোধ করছি, প্লিজ!
82
00:05:20,000 --> 00:05:35,000
ভাবানুবাদ ও সম্পাদনায়
শান্তনু মুখার্জী
83
00:05:38,000 --> 00:05:52,000
ওয়েন্সডে
সিজন - ১ এপিসোড - ৮
84
00:05:53,353 --> 00:05:57,190
আমি যখনই ওর মা বা কোনো
স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলি, ও রেগে যায়,
85
00:05:57,273 --> 00:05:59,233
একদম চুপ আর অমনোযোগী হয়ে পড়ে।
86
00:05:59,317 --> 00:06:01,486
ঠিক যেন আমি
অন্য কারো সাথে কথা বলছি।
87
00:06:02,236 --> 00:06:03,946
ওর জন্য আমি খুবই উদ্বিগ্ন।
88
00:06:04,030 --> 00:06:06,115
আমার ধারণা মাতৃবিয়োগের মানসিক আঘাত
89
00:06:06,199 --> 00:06:09,202
টায়লারের মনে যতটা ভেবেছিলাম তার থেকে
অনেক গভীর মনস্তাত্ত্বিক ছাপ ফেলেছে।
90
00:06:19,045 --> 00:06:21,130
- হ্যালো?
- শেরিফ গ্যালপিন।
91
00:06:22,131 --> 00:06:23,383
একটা সমস্যা দেখা দিয়েছে।
92
00:06:24,759 --> 00:06:27,053
আর তার নাম হচ্ছে ওয়েন্সডে এডামস।
93
00:06:27,136 --> 00:06:30,306
তোমাকে কিনবট অর্থাৎ লরেল গেটস
কীসের জন্য ব্যবহার করছে?
94
00:06:30,390 --> 00:06:31,849
ওয়েন্সডে, প্লিজ।
95
00:06:31,933 --> 00:06:34,936
টায়লার, গেটস ম্যানশনের
বেসমেন্টে যে শরীরের অংশগুলি আছে,
96
00:06:35,019 --> 00:06:36,437
ও সেগুলো সংগ্রহ করছে কেন?
97
00:06:36,521 --> 00:06:38,564
বুঝতে পারছি না।
তুমি কেন এরকম করছ?
98
00:06:45,905 --> 00:06:47,281
এসো তোমার রিফ্লেক্স পরীক্ষা করি।
99
00:06:47,365 --> 00:06:49,700
- আমি এখানে!
- আমার ছেলের থেকে দূরে যাও! ফেলো ওটা।
100
00:06:51,035 --> 00:06:52,035
ফেলে দাও ওটা।
101
00:06:58,251 --> 00:06:59,252
এখানে স্বাক্ষর করো।
102
00:07:07,510 --> 00:07:09,929
শেরিফ গ্যালপিন অপহরণের অভিযোগ
করছেন না।
103
00:07:10,012 --> 00:07:12,390
পরিস্থিতির বিবেচনায়
যেটা একটা অলৌকিক ঘটনা।
104
00:07:12,473 --> 00:07:13,473
কী করে করতেন।
105
00:07:14,350 --> 00:07:15,560
আপনি কবে থেকে জানেন?
106
00:07:16,394 --> 00:07:17,394
কী বললে?
107
00:07:17,437 --> 00:07:20,606
আমি যখন গুহা থেকে পাওয়া নখর
আপনাকে দিয়েছিলাম, তখন কি অলরেডি জানতেন?
108
00:07:20,690 --> 00:07:22,358
ওয়েন্সডে, যথেষ্ট হয়েছে।
109
00:07:22,442 --> 00:07:24,569
জেভিয়ার থর্পই হল হাইড।
110
00:07:24,652 --> 00:07:27,413
তোমার দৌলতে প্রমাণ পেয়েছি, ধন্যবাদ।
তাই এযাত্রায় তোমাকে মাফ করে দিচ্ছি।
111
00:07:27,488 --> 00:07:29,282
টায়লার আপনাকেও ছাড়বে না।
112
00:07:29,365 --> 00:07:30,450
চলো যাই।
113
00:07:38,374 --> 00:07:39,374
বের হও।
114
00:07:40,751 --> 00:07:41,919
ওয়ে... ওয়েন্সডে, দাঁড়াও।
115
00:07:43,629 --> 00:07:45,965
টায়লার! না, না, কী করছ?
116
00:07:46,549 --> 00:07:48,134
ওর সাথে কথা বলা দরকার, বাবা।
117
00:07:49,135 --> 00:07:50,470
ও আমার বন্ধু ছিল।
118
00:07:51,053 --> 00:07:53,139
আমরা থানায় রয়েছি।
কী আর হতে পারে?
119
00:07:59,979 --> 00:08:00,979
তাড়াতাড়ি সেরে ফেলো।
120
00:08:08,279 --> 00:08:09,279
কী চাও তুমি?
121
00:08:10,781 --> 00:08:12,033
একটা কথা জানতে চাই।
122
00:08:15,578 --> 00:08:16,996
এটা কেমন লাগে বলতো?
123
00:08:17,997 --> 00:08:19,582
কোনটা কেমন লাগে?
124
00:08:20,833 --> 00:08:22,251
হেরে যাওয়া।
125
00:08:26,923 --> 00:08:28,299
জানো, প্রথম দিকে,
126
00:08:28,382 --> 00:08:29,800
আমি নগ্ন হয়ে জেগে উঠতাম,
127
00:08:30,343 --> 00:08:31,636
রক্তে আবৃত,
128
00:08:32,512 --> 00:08:34,222
কী ঘটেছে তার কোন ধারণা ছাড়াই।
129
00:08:35,890 --> 00:08:37,099
কিন্তু পরবর্তী সময়ে,
130
00:08:38,267 --> 00:08:39,685
আমার সবকিছু
131
00:08:40,603 --> 00:08:41,603
মনে পড়তে লাগলো।
132
00:08:43,147 --> 00:08:45,274
তাদের আর্তনাদের শব্দ,
133
00:08:46,108 --> 00:08:48,152
তাদের চোখের আতঙ্ক,
134
00:08:49,195 --> 00:08:52,823
আর একটা ভয়, এতটাই আদিম
যে তার স্বাদ আমি নিতে পারি।
135
00:08:57,286 --> 00:08:59,288
আর সেটা ছিল বেশ সুস্বাদু।
136
00:09:03,876 --> 00:09:05,920
কী হতে চলেছে তোমার ধারণাই নেই।
137
00:09:37,952 --> 00:09:40,997
শেরিফ গ্যালপিন তোমার বিরুদ্ধে
কোন অভিযোগ না জানালেও
138
00:09:41,080 --> 00:09:43,583
তোমাকে অবিলম্বে নেভারমোর থেকে
বহিষ্কার করা হোলো।
139
00:09:44,333 --> 00:09:46,294
এর সঙ্গে অন্যদের কোনো সম্পর্ক ছিল না।
140
00:09:46,877 --> 00:09:48,087
যা করেছি একাই করেছি।
141
00:09:48,963 --> 00:09:52,466
তুমি দাবি করো যে তোমার কোন বন্ধু নেই,
কিন্তু তাদের রক্ষা করায় তুমি সদাই তৎপর।
142
00:09:52,550 --> 00:09:54,552
যা করা দরকার ছিল তা করার
সাহস ওদের ছিল না।
143
00:09:54,635 --> 00:09:57,555
মানে অপহরণ আর নির্যাতন?
আশা করি তা নয়।
144
00:09:57,638 --> 00:10:00,850
বুঝছেন যে টায়লার নির্মমভাবে
ছয় জনের পেট কেটে ফেলেছে,
145
00:10:00,933 --> 00:10:02,977
তারপর তাদের শরীরের
বিভিন্ন অংশ কেটে ছড়িয়ে দিয়েছে।
146
00:10:03,060 --> 00:10:05,187
হয়ত যদি তুমি নিজের
সন্দেহের কথা আমায় বলতে
147
00:10:05,271 --> 00:10:07,106
সবকিছু নিজের হাতে না নিয়ে, তাহলে
148
00:10:07,189 --> 00:10:08,566
আমরা একসাথে কাজ করতে পারতাম।
149
00:10:08,649 --> 00:10:12,194
কেন নয়? বিশ্বাস আর সহযোগিতা যেন
সবসময়ই আমাদের সম্পর্কের বৈশিষ্ট্য ছিল।
150
00:10:15,865 --> 00:10:18,451
তুমি নিজের প্রবৃত্তি আর
প্রেরণায় অটল থাকো,
151
00:10:18,534 --> 00:10:20,328
তার জন্য তুমি প্রশংসার যোগ্য।
152
00:10:20,411 --> 00:10:23,539
কিন্তু সেটা তোমাকে অধৈর্য আর
আবেগপ্রবণ করে তোলে।
153
00:10:23,623 --> 00:10:26,792
তোমার কর্মকাণ্ড আমাকে আর এই স্কুলকে
একটা অসম্ভব পরিস্থিতিতে ফেলেছে।
154
00:10:26,876 --> 00:10:28,294
টায়লারই হাইড।
155
00:10:29,128 --> 00:10:32,465
আর জেভিয়ারকে ও'ই ফাঁসিয়েছে।
ও আমার কাছে সব স্বীকার করেছে!
156
00:10:32,548 --> 00:10:34,800
যদি তোমাকে বিশ্বাস করতে পারতাম।
157
00:10:38,220 --> 00:10:39,805
ওর মা ছিলেন একজন আউটকাস্ট।
158
00:10:39,889 --> 00:10:42,308
তিনি এখানকার ছাত্রী ছিলেন,
আপনার নিশ্চয় মনে আছে।
159
00:10:42,391 --> 00:10:43,643
তিনি ছিলেন একজন হাইড!
160
00:10:43,726 --> 00:10:45,519
হ্যাঁ, ফ্রাঁসোয়া। একজন সুন্দর মহিলা।
161
00:10:45,603 --> 00:10:47,438
আমি ওকে ওর জাত জানতে চাইনি।
162
00:10:47,521 --> 00:10:50,441
তাহলে আমাকে আরও সময় দিন,
আমি প্রমাণ করে দেবো যে ওরা হাইডস।
163
00:10:50,524 --> 00:10:51,776
আর সময়ও নেই,
164
00:10:51,859 --> 00:10:53,986
আর কোন চুক্তিও নেই, ওয়েন্সডে।
165
00:10:55,196 --> 00:10:56,697
নিজের জিনিসপত্র প্যাক করে নাও।
166
00:10:56,781 --> 00:10:58,199
আমরা বাড়িতে পাঠিয়ে দেবো।
167
00:10:58,282 --> 00:10:59,742
সবাইকে বিদায় জানিয়ে নাও।
168
00:11:00,826 --> 00:11:03,037
আগামীকাল বিকেলের ট্রেনে তুমি যাচ্ছ।
169
00:11:04,705 --> 00:11:07,875
আমি দুঃখিত, নেভারমোর এসে
তোমার কোন লাভ হয়নি, ওয়েন্সডে।
170
00:11:09,126 --> 00:11:11,545
আমি জানি তোমার মা খুব হতাশ হবেন।
171
00:11:16,050 --> 00:11:17,176
আর আমিও তাই।
172
00:11:25,559 --> 00:11:28,479
জেভিয়ার...ঠিক জানি না
আমাদের হাতে কতটা সময় আছে।
173
00:11:28,562 --> 00:11:31,107
থিং গার্ডদের নজর এড়িয়ে
ক্যামেরাগুলোকে লুপ করছে।
174
00:11:32,358 --> 00:11:33,484
তুমি এখানে কী করছ?
175
00:11:34,485 --> 00:11:35,986
আমি জানি তুমি হাইড নও।
176
00:11:36,570 --> 00:11:39,657
টায়লার তোমাকে ফাঁসাতে আমাকে
ব্যবহার করেছে। ও'ই আসল হাইড।
177
00:11:42,410 --> 00:11:43,411
তুমি জানলে কীকরে?
178
00:11:45,121 --> 00:11:47,164
ওকে চুমু খাওয়ার সময় আমি ঝলক দেখেছিলাম।
179
00:11:49,792 --> 00:11:53,421
আমি খুশি যে আমাকে ফাঁসিয়ে
তোমরা মজা করছিলে।
180
00:11:54,088 --> 00:11:55,131
তোমাকে বিশ্বাস করা উচিৎ ছিল।
181
00:11:55,214 --> 00:11:57,883
কিন্তু যেহেতু তোমার হাইডের সাথে
কিছু মানসিক সংযোগ আছে বলে মনে হয়,
182
00:11:57,967 --> 00:11:59,844
জানতে চাই তুমি হাইডের
কোন ড্রয়িং বানিয়েছ কিনা
183
00:11:59,927 --> 00:12:02,221
- যেটা এই বিষয়ে আলোকপাত করতে পারে?
- তুমি আমার সাহায্য চাও?
184
00:12:07,476 --> 00:12:09,103
তুমি আমার জীবন ধ্বংস করেছ!
185
00:12:13,899 --> 00:12:14,899
না।
186
00:12:15,526 --> 00:12:16,902
আমি তোমার বন্ধু হওয়ার চেষ্টা করেছি।
187
00:12:18,195 --> 00:12:20,614
- দেখো তাতে আমার কী হয়েছে।
- এটা আমাদের সম্পর্কে নয়, জেভিয়ার।
188
00:12:20,698 --> 00:12:21,699
না, এটা তোমার সম্পর্কে!
189
00:12:22,283 --> 00:12:24,660
যতবার তুমি জড়িয়ে পড়ো,
কেউ না কেউ আঘাত পায়।
190
00:12:25,703 --> 00:12:26,871
তুমি বিষাক্ত।
191
00:12:28,414 --> 00:12:30,708
তুমি যা করো তা হল
পরিস্থিতি আরও বিগড়ে দেওয়া।
192
00:12:37,214 --> 00:12:39,508
টায়লার বলেছিল খারাপ কিছু ঘটবে।
মনে হয়...
193
00:12:39,592 --> 00:12:40,468
আমার বয়ে গেল!
194
00:12:40,551 --> 00:12:43,012
তুমি এটা থামাতে চাও?
তাহলে চলে যাও।
195
00:12:43,596 --> 00:12:45,431
দূরে চলে যাও আর
কখনো ফিরে এসো না।
196
00:12:47,516 --> 00:12:48,516
বুঝতে পেরেছো?
197
00:12:49,685 --> 00:12:51,687
তুমি এখানে না থাকলে
এটা ঘটবে না।
198
00:12:53,439 --> 00:12:55,524
এভাবেই তুমি সবাইকে বাঁচাতে পারো,
ঠিক আছে?
199
00:12:56,984 --> 00:12:57,984
তাই, যাও।
200
00:13:00,821 --> 00:13:01,989
চলে যাও!
201
00:13:34,647 --> 00:13:38,776
বিশ্বাস হয় না যে রোজ সকালে তোমার
ছমছমে, প্রাণহীন চোখগুলোকে মিস করব।
202
00:13:38,859 --> 00:13:40,528
কিছুই আর আগের মত থাকবে না।
203
00:13:43,239 --> 00:13:45,574
অনুমান করি এখন থেকে তুমি
ইয়োকো'র কামরায় থাকবে।
204
00:13:45,658 --> 00:13:47,243
আমাকে ভুলে গিয়ে।
205
00:13:47,326 --> 00:13:48,410
কখনো না।
206
00:13:49,370 --> 00:13:50,370
আর তুমি?
207
00:13:51,497 --> 00:13:52,665
তুমি কি আমাকে ভুলে যাবে?
208
00:13:54,500 --> 00:13:57,545
ইনিড...তুমি আমার হৃদয়ে
যে গভীর ছাপ ফেলেছো তা অমলিন।
209
00:13:58,295 --> 00:14:00,506
যখনই কোন রংধনু দেখে
আমার গা বমি করবে
210
00:14:00,589 --> 00:14:02,842
বা কোন পপ গান
আমার কানের পর্দা ফাটিয়ে দেবে,
211
00:14:03,342 --> 00:14:04,677
তোমার কথা মনে পড়বে।
212
00:14:07,221 --> 00:14:08,221
ধন্যবাদ।
213
00:14:09,098 --> 00:14:10,182
কে জানে।
214
00:14:13,060 --> 00:14:15,855
অন্যের উপর নির্ভর করা কে আমি
দুর্বলতার লক্ষণ বলে বিশ্বাস করতাম।
215
00:14:16,856 --> 00:14:20,109
ভাবতাম অনিবার্যভাবে এই নির্ভরতা
আমাকে হতাশার দিকে ঠেলে দেবে।
216
00:14:22,862 --> 00:14:24,488
দেখছি আমি নিজেই নিরাশার প্রতীক।
217
00:14:24,989 --> 00:14:26,282
তুমি ইয়ার্কি মারছো?
218
00:14:27,616 --> 00:14:29,493
তোমার কাছে আমি কত কি শিখেছি।
219
00:14:29,577 --> 00:14:31,954
এর মধ্যে একটা অবশ্যই
অপরাধমূলক আচরণ,
220
00:14:32,037 --> 00:14:35,958
কিন্তু... যেখানে অধিকাংশই
পরোয়া না করার ভান করে,
221
00:14:36,041 --> 00:14:38,419
সেখানে অন্যের বাজে কথার
কোন প্রভাব তোমার উপর পড়েই না।
222
00:14:40,504 --> 00:14:44,008
উইমসকে এড়িয়ে যাওয়ার জন্য
তোমার কাছে কোন গোপন পরিকল্পনা আছে নাকি?
223
00:14:45,175 --> 00:14:46,260
জেভিয়ার ঠিক বলেছে।
224
00:14:47,428 --> 00:14:49,889
আমি এখানে না থাকলে
এই ভবিষ্যদ্বাণী সত্য হবে না।
225
00:14:51,390 --> 00:14:54,351
তবে টায়লার যখন মুক্ত ঘুরে বেড়াচ্ছে
তখন চলে যেতে আমার খুব খারাপ লাগছে।
226
00:14:56,437 --> 00:14:57,980
যদি ও কিছু গোলমাল করে,
227
00:14:58,063 --> 00:15:01,317
আমাদের গরগন, ভ্যাম্পায়ার
আর ওয়ারউলফের একটা দল
228
00:15:01,400 --> 00:15:02,568
প্রস্তুত হয়ে অপেক্ষা করছে।
229
00:15:02,651 --> 00:15:04,820
আমরা ওকে ছাড়ব না, ওয়েন্সডে।
আমি কথা দিচ্ছি।
230
00:15:07,489 --> 00:15:08,407
একটা সুখবর,
231
00:15:08,490 --> 00:15:10,159
ইউজিনের মায়ের কাছ থেকে
একটা টেক্সট পেয়েছি।
232
00:15:10,242 --> 00:15:11,619
গত রাতে ওর জ্ঞান ফিরেছে।
233
00:15:11,702 --> 00:15:13,983
হয়তো স্টেশন যাওয়ার পথে
উইমস তোমায় দেখা করতে যেতে দেবে।
234
00:15:20,544 --> 00:15:21,879
আমি এবার চলি।
235
00:15:23,172 --> 00:15:24,172
থিং,
236
00:15:24,590 --> 00:15:26,550
আমি আমাদের
মেকআপ টিউটোরিয়াল মিস করব।
237
00:15:26,634 --> 00:15:28,969
আর তুমি কিন্তু আমাকে
ময়েশ্চারাইজিং টিপস পাঠাতে থেকো।
238
00:15:29,553 --> 00:15:30,888
যোগাযোগ রেখো, ঠিক আছে?
239
00:15:42,942 --> 00:15:43,943
তাহলে এবার আমরা কি...
240
00:15:47,363 --> 00:15:48,363
তুমি ঠিক বলছো।
241
00:15:48,989 --> 00:15:50,658
আমাদের আলিঙ্গন না করাই ঠিক।
242
00:16:02,419 --> 00:16:04,088
তোমাকে বহিষ্কার করানোর
পরিকল্পনা ছিল না।
243
00:16:04,797 --> 00:16:05,965
আমরা দুঃখিত।
244
00:16:06,548 --> 00:16:08,926
যা ঘটতে চলেছে তার জন্য
নাইটশেডসকে প্রস্তুত থাকতে হবে।
245
00:16:09,426 --> 00:16:10,866
নাহলে অনেক মানুষ মারা যাবে।
246
00:16:13,931 --> 00:16:15,641
ভাগ্য ভালো তোমার সঙ্গে দেখা হল।
247
00:16:16,141 --> 00:16:19,645
আমার উলফসবেন-এ আগাছা তুলছিলাম,
ঘড়ির দিকে তাকাতেই ভুলে গেছি। ট্র্যাক হারিয়েছি।
248
00:16:20,562 --> 00:16:21,730
এটা হল বিদায়কালীন উপহার।
249
00:16:23,440 --> 00:16:26,527
সাদা ওলিয়েন্ডার, প্রকৃতির সবথেকে
বিষাক্ত গাছেদের মধ্যে অন্যতম।
250
00:16:27,111 --> 00:16:29,738
এটা নিয়তি ও পুনর্নবীকরণেরও প্রতীক।
251
00:16:30,489 --> 00:16:32,408
তুমি একজন খুব
প্রতিভাবান তরুণী, ওয়েন্সডে।
252
00:16:32,992 --> 00:16:34,952
এর পর তুমি কী করো
সেটা দেখার তর সইছে না।
253
00:16:36,245 --> 00:16:37,245
ওয়েন্সডে।
254
00:16:38,414 --> 00:16:40,666
এবার আমি নিজে গিয়ে
তোমাকে ট্রেনে বসিয়ে আসব।
255
00:16:41,500 --> 00:16:43,085
একটা শেষ অনুগ্রহ দরকার।
256
00:16:58,308 --> 00:16:59,393
ওয়েন্সডে!
257
00:17:00,269 --> 00:17:01,269
ইউজিন।
258
00:17:02,229 --> 00:17:04,189
অবশেষে জ্ঞান ফিরেছে দেখে খুশি হলাম।
259
00:17:04,273 --> 00:17:06,793
- শুনলাম তুমি রোজ এখানে আসতে।
- এটা আর কখনো উল্লেখ কোরো না।
260
00:17:06,817 --> 00:17:09,403
শোন, আমি তোমাকে কিছু
বলতে চাইছিলাম...
261
00:17:11,321 --> 00:17:14,575
আমার নাচতে যাওয়া উচিত হয়নি।
তোমার সাথে থাকা উচিত ছিল।
262
00:17:14,658 --> 00:17:17,369
যখন ডান্স ফ্লোর ডাকে,
তখন যেতেই হয়।
263
00:17:19,455 --> 00:17:22,958
- দোষ তোমার নয়। দোষ দানবটার।
- এটাকে আসলে হাইড বলা হয়।
264
00:17:23,042 --> 00:17:25,753
ওটা এখনও সেখানে আছে।
তুমি নেভারমোর-এ ফিরে যেতে পারবে না।
265
00:17:25,836 --> 00:17:27,129
এমনকি নিজের মৌমাছিদের জন্যও না।
266
00:17:28,130 --> 00:17:29,923
আর এবার তোমায়
আমার কথা শুনতে হবে।
267
00:17:30,424 --> 00:17:32,468
আমি তো শুনেছি হামাররা
একসাথে থাকে।
268
00:17:35,179 --> 00:17:37,222
সেই রাতে জঙ্গলে,
269
00:17:37,973 --> 00:17:39,641
কেউ ওই গুহায় আগুন লাগিয়ে দেয়।
270
00:17:39,725 --> 00:17:41,685
হ্যাঁ, ডাঃ কিনবট।
271
00:17:41,769 --> 00:17:43,812
বিশ্বাস করা যায় না যে সে করেছে।
272
00:17:43,896 --> 00:17:46,315
আমার সত্যিই কিছু মনে নেই।
273
00:17:46,398 --> 00:17:49,693
আমি শুধু কালো কাপড় আর
ওই বুট পরা একজনকে দেখেছি।
274
00:17:49,777 --> 00:17:51,195
বুটটাতে কোন বিশেষত্ব ছিল?
275
00:17:52,071 --> 00:17:54,281
আলোর একটা বিস্ফোরণ ঘটেছিল
276
00:17:54,364 --> 00:17:56,492
আর ক্ষণিকের জন্য,
277
00:17:56,575 --> 00:17:58,160
দেখলাম ওগুলো কালো নয়।
278
00:17:59,036 --> 00:18:00,037
ওগুলো ছিল লাল।
279
00:18:20,057 --> 00:18:21,058
ওয়েন্সডে।
280
00:18:22,142 --> 00:18:24,022
ভেবেছিলাম তুমি এতক্ষণে
নিউ জার্সির পথের অর্ধেক চলে গেছ।
281
00:18:24,061 --> 00:18:25,771
নাটক করা বাদ দাও, লরেল।
282
00:18:26,355 --> 00:18:28,107
আমার জানা উচিত ছিল ওটা তুমি।
283
00:18:28,190 --> 00:18:29,316
মিথ্যে মৃত্যুর খবর রটিয়ে,
284
00:18:29,399 --> 00:18:31,276
নেভারমোরে চাকরি নিশ্চিত করে,
285
00:18:31,360 --> 00:18:32,820
ওই হাইডকে জাগ্রত করেছো।
286
00:18:32,903 --> 00:18:35,614
এমনিতে, ভালভাবে সম্পাদিত
প্রতিশোধের প্লট আমার খুব পছন্দ।
287
00:18:35,697 --> 00:18:39,118
কিন্তু আমার উচ্চ মানের পক্ষেও
তোমারটা একটু বেশি চরম ছিল।
288
00:18:39,868 --> 00:18:40,869
হে ভগবান।
289
00:18:41,870 --> 00:18:43,122
উইমস ঠিকই বলেছিল।
290
00:18:44,998 --> 00:18:47,000
তোমার মানসিক সাহায্যের প্রয়োজন।
291
00:18:47,584 --> 00:18:51,255
মনগড়া অভিযোগের ফলাফল ভালো হয় না।
292
00:18:51,755 --> 00:18:54,466
অভিযোগ ভয়ঙ্কর হতে পারে ... কিন্তু ওগুলো সত্য।
293
00:18:55,050 --> 00:18:56,593
টায়লার আমাকে সব বলেছে।
294
00:19:03,976 --> 00:19:08,021
প্রথমে আমি ভুল করে কিনবটকে অভিযুক্ত করেছি
সম্মোহন ব্যবহার করে ওকে মুক্ত করার দায়ে।
295
00:19:08,105 --> 00:19:10,607
কিন্তু তুমি এটা কোনো গাছের
কেমিক্যাল দিয়ে করেছ, তাই না?
296
00:19:12,109 --> 00:19:14,829
জানি তোমার বাবা শহরের সব
আউটকাস্টের উপর নজর রাখতেন।
297
00:19:14,862 --> 00:19:18,365
তাই ধরে নিচ্ছি যে তিনি তোমাকে গ্যালপিন পরিবারের
রহস্যের কথা বলে থাকবেন যখন তুমি ছোট ছিলে।
298
00:19:18,448 --> 00:19:20,242
তাই তুমি টায়লারকে টার্গেট করেছিলে।
299
00:19:20,826 --> 00:19:23,662
ওর মায়ের আসল রূপ দেখিয়ে
ওকে নিজের জালে ফাঁসিয়েছিলে।
300
00:19:24,371 --> 00:19:26,665
টায়লার যা বুঝতে পারেনি তা হল
এই সত্য থেকে তার মুক্তি নেই।
301
00:19:27,541 --> 00:19:28,709
আমি খুবই দুঃখিত।
302
00:19:30,502 --> 00:19:32,045
বরং ও তোমার দাস হয়ে পড়বে।
303
00:19:32,629 --> 00:19:35,424
এটা প্রথমে ভীতিজনক ছিল, তাই
তুমি গুহা আর শিকল ব্যবহার করেছিলে।
304
00:19:37,634 --> 00:19:40,304
কিন্তু শেষ পর্যন্ত সে স্বেচ্ছায়
তোমার সেবক হয়ে গেল।
305
00:19:40,387 --> 00:19:42,681
আর যখন কিনবট সত্য আবিষ্কারের
কাছাকাছি চলে আসে,
306
00:19:42,764 --> 00:19:44,933
তুমি টায়লারকে দিয়ে ওকে হত্যা করিয়ে
জেভিয়ারকে ফাঁসিয়ে দিলে।
307
00:19:47,060 --> 00:19:48,562
আহ্, অনেক হয়েছে।
308
00:19:50,689 --> 00:19:53,317
টায়লার, আমার সোনা, মাম্মাকে
খুশি করতে একে একটু চুপ করিয়ে দাও তো।
309
00:19:54,067 --> 00:19:54,985
স্থায়িভাবে।
310
00:19:55,068 --> 00:19:56,486
ও তোমার পক্ষে নেই।
311
00:19:56,570 --> 00:19:59,239
টায়লার আমার জন্য
যা বলব তাই করবে।
312
00:20:01,575 --> 00:20:03,285
তোমাকে কি বলেছিলাম, মনে আছে?
313
00:20:04,036 --> 00:20:05,996
তুমি আসলে কে
সেটা তোমাকে দেখিয়েছি।
314
00:20:08,248 --> 00:20:10,459
তোমার মায়ের সাথে ওরা যা করেছে...
315
00:20:12,211 --> 00:20:14,755
আউটকাস্টরা তোমাকে
দানব বানিয়ে দিয়েছে।
316
00:20:16,798 --> 00:20:19,927
তুমি যদি শুধু আউটকাস্টদের ঘৃণা করো,
তাহলে ও কেন নর্মিদেরও হত্যা করছে?
317
00:20:21,511 --> 00:20:23,347
ওরা তো শুধু এই খেলার বোড়ে।
318
00:20:24,473 --> 00:20:26,016
ঠিক তোমার মত, ওয়েন্সডে।
319
00:20:26,099 --> 00:20:29,561
আবারও, তুমি পুরো পরিস্থিতিটা
বুঝতে ভুল করেছ।
320
00:20:30,062 --> 00:20:31,939
ওই ট্রেনে তোমার যাওয়ার ছিল না।
321
00:20:32,022 --> 00:20:34,024
তোমাকে বাধা দিতে
টায়লারকে আমিই পাঠিয়েছিলাম।
322
00:20:34,691 --> 00:20:36,568
আমি স্টেশনে পৌঁছাতেই পারিনি।
323
00:20:37,444 --> 00:20:38,445
যথেষ্ট শুনলেন?
324
00:20:46,078 --> 00:20:47,955
তোমার গোলাম সম্ভবত এখনও
স্টেশনেই আছে।
325
00:20:48,956 --> 00:20:51,625
জিনিসটাকে যা আছে তার থেকে
বেশি কঠিন করে তুলো না, মেরিলিন।
326
00:20:53,168 --> 00:20:54,586
আমার নাম লরেল!
327
00:21:06,223 --> 00:21:09,184
প্রিন্সিপাল উইমস!
প্রিন্সিপাল উইমস!
328
00:21:21,863 --> 00:21:23,282
নাইটশেডের বিষক্রিয়া।
329
00:21:23,365 --> 00:21:24,992
উপযুক্ত পরিণতি, তাই না?
330
00:21:48,515 --> 00:21:49,516
ওয়াও।
331
00:21:50,934 --> 00:21:51,935
তুমি ঠিক আছ তো?
332
00:21:52,477 --> 00:21:55,188
তুমি ওয়ারউলফ হতে যাচ্ছ না তো,
যাচ্ছ নাকি?
333
00:21:55,272 --> 00:21:57,107
আজ ব্লাড মুনের রাত।
334
00:21:57,607 --> 00:21:59,401
আমি ঠিকই আছি, মনে হয়।
335
00:22:01,570 --> 00:22:02,904
কিন্তু এতে লাভ হচ্ছে।
336
00:22:15,667 --> 00:22:18,170
আরে! ইউজিন, কেমন আছো?
337
00:22:18,253 --> 00:22:19,421
ওয়েন্সডে'র সঙ্গে দেখা হয়েছে?
338
00:22:20,005 --> 00:22:22,632
না, ও আজ বিকেলে চলে গেছে।
ও কি তোমার সঙ্গে দেখা করে যায়নি?
339
00:22:22,716 --> 00:22:25,761
ও প্রিন্সিপ্যাল উইমসকে নিয়ে
মিসেস থর্নহিলের মুখোমুখি হতে গিয়েছিল।
340
00:22:25,844 --> 00:22:27,804
কিন্তু দুজনের কাছ থেকেই
আমি কোন সাড়াশব্দ পাইনি।
341
00:22:27,888 --> 00:22:29,598
ওরা মিসেস থর্নহিলের মুখোমুখি হতে যাবে কেন?
342
00:22:29,681 --> 00:22:31,850
কারণ যা কিছু ঘটেছে
তার পেছনে রয়েছে সে।
343
00:22:31,933 --> 00:22:33,894
ও খারাপ লোক... খারাপ মহিলা।
344
00:22:33,977 --> 00:22:35,395
ও শুধু একজন সত্যিকারের খারাপ মানুষ।
345
00:22:35,479 --> 00:22:38,190
ঠিক আছে। অ্যাজাক্স আর আমি
গিয়ে কনজারভেটরিটা চেক করি।
346
00:22:38,774 --> 00:22:42,694
- আরে মৌমাছি পালক, আবার স্বাগতম।
- ও তোমার রুমে কী করছে?
347
00:22:42,778 --> 00:22:44,237
উম...
348
00:22:45,864 --> 00:22:46,865
কি...?
349
00:22:50,827 --> 00:22:52,579
আস্তে আস্তে! কি হলো?
350
00:22:56,750 --> 00:22:57,834
প্রিন্সিপাল উইমস?
351
00:22:57,918 --> 00:23:00,212
- কী হচ্ছে এসব?
- ওয়েন্সডে'র কী হয়েছে?
352
00:23:00,921 --> 00:23:02,297
টায়লার আর থর্নহিল ওকে নিয়ে গেছে?
353
00:23:03,090 --> 00:23:04,257
কোথায়?
354
00:23:05,008 --> 00:23:06,426
ক্র্যাকস্টোনের সমাধিকক্ষে, বলছ টা কী?
355
00:23:08,845 --> 00:23:10,222
এই নাইটশেডসরা কে?
356
00:23:13,308 --> 00:23:14,935
আমি...যাওয়ার পথে বলছি।
357
00:23:16,061 --> 00:23:17,062
এসো।
358
00:23:17,687 --> 00:23:19,481
বন্ধুরা। তোমরা কোথায়?
359
00:23:20,565 --> 00:23:21,983
শান্ত হও, ইউজিন।
360
00:23:22,067 --> 00:23:24,111
ওই গর্গনটা একটা গাধা।
361
00:23:24,778 --> 00:23:26,655
এটা... এটা বিপজ্জনক হতে পারে।
362
00:23:26,738 --> 00:23:29,199
ইনিড যদি ঠিক হয়,
আর ওয়েন্সডেকে ওরা তুলে নিয়ে গিয়ে থাকে,
363
00:23:29,282 --> 00:23:31,701
- আমাদের শেরিফকে জানাতে হবে।
- মা, আমাকে যেতেই হবে।
364
00:23:31,785 --> 00:23:35,455
ওয়েন্সডে হল আমার একমাত্র বন্ধু, ও যদি
সমস্যায় পড়ে তবে আমাকে সাহায্য করতেই হবে।
365
00:23:35,539 --> 00:23:36,623
এটা মৌচাকের নিয়ম।
366
00:24:16,329 --> 00:24:19,207
কেন যেন মনে হচ্ছে
এটা আগেও হয়েছে, হাহ?
367
00:24:20,083 --> 00:24:22,627
পার্থক্য হচ্ছে আমি শিশুর মতো
কান্নাকাটি করব না।
368
00:24:22,711 --> 00:24:25,297
টায়লার, নৌকার কাছে অপেক্ষা করো।
369
00:24:26,047 --> 00:24:27,047
হ্যাঁ।
370
00:24:27,591 --> 00:24:30,010
নিজের মনিবের কথা শোনো
আর একজন ভাল হাইড হও।
371
00:24:37,434 --> 00:24:39,269
এটা মানতেই হবে...
372
00:24:39,352 --> 00:24:42,272
...উইমসের ওই বহুরূপীর চাল
অনেকটাই কাজ করেছে।
373
00:24:43,773 --> 00:24:45,192
কিন্তু আমার বাবা যেমন সবসময় বলতেন,
374
00:24:45,775 --> 00:24:48,945
"একজন আউটকাস্টকে ঘোল খাওয়াতে চাইলে
তার থেকে এক কদম আগে ভাবতে হবে।"
375
00:24:50,947 --> 00:24:54,701
জানো, আমার পরিবারের শিকড়
জোসেফ ক্র্যাকস্টোনের সঙ্গে জড়িত।
376
00:24:54,784 --> 00:24:57,037
তার মানে তুমিও
সাইকোটিক খুনি বংশের অন্তর্ভুক্ত।
377
00:24:57,120 --> 00:25:00,123
জোসেফ ক্র্যাকস্টোন ছিলেন একজন দূরদর্শী,
378
00:25:00,207 --> 00:25:02,792
আউটকাস্টের হাত থেকে
নর্মিদের রক্ষার কাজে নিবেদিত ছিলেন
379
00:25:02,876 --> 00:25:04,669
তোমার পূর্বপুরুষ, গুডি এডামসের হাতে
380
00:25:04,753 --> 00:25:07,380
মৃত্যু হওয়ার আগে পর্যন্ত।
381
00:25:07,964 --> 00:25:10,008
তারপর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে,
382
00:25:10,091 --> 00:25:13,178
ওরা তার জমি চুরি করে ওই
স্কুল নামক জঘন্য জিনিসটা তৈরি করে।
383
00:25:19,142 --> 00:25:20,142
কিন্তু,
384
00:25:21,478 --> 00:25:23,021
কয়েক শতাব্দী ধরে
385
00:25:23,104 --> 00:25:26,816
আমার পরিবার
ক্র্যাকস্টোনের মিশনে প্রতিশ্রুতিবদ্ধ।
386
00:25:27,400 --> 00:25:29,486
আমার ভাই এই কাজে শহিদ হয়েছে।
387
00:25:30,278 --> 00:25:32,364
কিন্তু আমি একটা ভিন্ন পন্থা
অবলম্বনের সিদ্ধান্ত নিই।
388
00:25:32,864 --> 00:25:33,990
অলৌকিক শক্তির।
389
00:25:34,991 --> 00:25:38,370
টায়লার ক্র্যাকস্টোনকে পুনরুত্থিত করতে
শরীরের এই অংশগুলি সংগ্রহ করছে।
390
00:25:38,453 --> 00:25:42,624
একজন ব্যক্তি যে প্রায়
আউটকাস্টদের নির্মূল করতে সফল হয়েছে।
391
00:25:43,833 --> 00:25:45,043
মৃতদের জাগাতে পারবে না।
392
00:25:45,627 --> 00:25:46,670
বিশ্বাস করো, চেষ্টা করেছিলাম।
393
00:25:47,546 --> 00:25:51,341
তোমার পূর্বপুরুষ গুডি এডামস
একমত হবে না বলে আমার বিশ্বাস।
394
00:25:51,925 --> 00:25:53,176
গুডি'র বুক অফ শ্যাডোজ।
395
00:25:53,260 --> 00:25:55,929
তুমিই তাহলে পিলগ্রিম ওয়ার্ল্ড থেকে
আসল বইটা চুরি করেছিলে।
396
00:25:56,805 --> 00:25:59,558
গুডি'র ক্র্যাকস্টোনকে হত্যা করা
যথেষ্ট ছিল না।
397
00:25:59,641 --> 00:26:01,726
তাকে ওর আত্মাকেও অভিশাপ দিতে হয়েছিল।
398
00:26:03,228 --> 00:26:04,938
আমার সাথে এসবের কী সম্পর্ক?
399
00:26:06,106 --> 00:26:07,399
আমার প্রিয় ওয়েন্সডে,
400
00:26:08,191 --> 00:26:09,776
তুমিই হচ্ছ চাবিকাঠি।
401
00:26:09,859 --> 00:26:13,488
নেভারমোরে তোমার আগমন
আমার পরিকল্পনায় নতুন গতি এনে দেয়।
402
00:26:13,989 --> 00:26:18,076
গুডি ক্র্যাকস্টোনের প্রস্তর কবরটা
রক্তের তালা দিয়ে সিল করে রেখেছে।
403
00:26:18,159 --> 00:26:21,079
শুধুমাত্র তার সরাসরি বংশধরদের
কেউ একজন ওটা খুলতে পারে।
404
00:26:21,913 --> 00:26:23,039
তুমিই হচ্ছ সেই চাবি।
405
00:26:23,123 --> 00:26:26,293
ব্লাড মুনের রাতে
একজন জীবন্ত বংশধর।
406
00:26:26,835 --> 00:26:30,130
তাই... আমি অপেক্ষা করি,
407
00:26:30,213 --> 00:26:32,215
আর তোমাকে বিশেষ প্রাধান্য দিই
408
00:26:32,716 --> 00:26:34,843
যতক্ষণে না তুমি বলিদানের জন্য প্রস্তুত হলে।
409
00:26:37,304 --> 00:26:39,514
ধুর! ছাই।
410
00:26:39,598 --> 00:26:40,598
নড়াচড়া থামাও!
411
00:26:41,725 --> 00:26:43,059
স্যান্টিয়াগো, কি খবর?
412
00:26:43,143 --> 00:26:44,728
স্যার, কিছু গোলমাল আছে।
413
00:26:44,811 --> 00:26:47,314
ইউজিন ওটিঙ্গারের মা ফোন করেছিলেন,
ভীষণ উদ্বিগ্ন।
414
00:26:47,397 --> 00:26:51,067
- নেভারমোরে কিছু তো একটা ঘটছে।
- যত তাড়াতাড়ি সম্ভব ওখানে গোটা দুই গাড়ি পাঠাও।
415
00:26:51,151 --> 00:26:52,819
সেটাই তো সমস্যা, সম্ভব নয়।
416
00:26:52,902 --> 00:26:56,031
স্কোয়াডের গাড়িগুলোর টায়ার
কেটে দেওয়া হয়েছে। প্রতিটার।
417
00:26:56,823 --> 00:26:58,116
ঠিক আছে, আসছি ওখানে।
418
00:29:02,323 --> 00:29:04,075
আপনি আর আমি একই রক্তের।
419
00:29:04,159 --> 00:29:09,247
আমি আপনাকে সদাসর্বদার জন্য পৃথিবীকে
আউটকাস্টমুক্ত করতে জাগ্রত করেছি।
420
00:29:15,378 --> 00:29:18,673
আমার প্রতিশোধ দ্রুত এবং সঠিক হবে।
421
00:29:20,675 --> 00:29:21,675
আমারও তাই।
422
00:29:23,970 --> 00:29:25,722
গুডি এডামস।
423
00:29:26,848 --> 00:29:28,600
তুমি এখনো আমার ঘাড়ে চেপে আছো।
424
00:29:28,683 --> 00:29:31,728
তুমিও সেই পরিণতি ভোগ করবে
যা তুমি আমাকে দিয়েছিলে।
425
00:29:33,897 --> 00:29:36,775
এখন নরকের অনন্ত আগুনে পোড়ো।
426
00:29:38,860 --> 00:29:40,987
যেখানে তোমার থাকার কথা।
427
00:29:53,917 --> 00:29:55,960
সুখস্বপ্নের কামনা জানাই, ওয়েন্সডে!
428
00:30:04,594 --> 00:30:07,931
বিশ্বাস হয় না তুমি একটা গোপন
সোসাইটিতে আছো আর সেটা আমাকে বলোইনি।
429
00:30:09,265 --> 00:30:11,017
কেননা, তুমি তো জানো,
430
00:30:12,310 --> 00:30:13,394
এটা গোপন ব্যাপার।
431
00:30:15,772 --> 00:30:16,856
বিয়াঙ্কা, ডেভিনা...
432
00:30:17,649 --> 00:30:18,983
আর কেন্ট?
433
00:30:19,067 --> 00:30:21,110
সত্যি বলছ? কেন্টও আছে?
434
00:30:21,194 --> 00:30:23,446
তাহলে এটা বিশিষ্টদের জন্য হল কীকরে?
435
00:30:23,530 --> 00:30:25,907
তাহলে, তোমার মতে থর্নহিলই সাইকো?
436
00:30:25,990 --> 00:30:29,035
ও উইমসকে খুন করেছে আর তারপর
ওয়েন্সডে'কে ক্র্যাকস্টোনের গুহায় নিয়ে গেছে।
437
00:30:29,702 --> 00:30:32,789
দেরী না করে আমাদের স্কুলের সবাইকে
কোন নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে।
438
00:30:32,872 --> 00:30:34,123
এই ধরণের কিছু ঘটতে চলেছে।
439
00:30:34,791 --> 00:30:36,376
ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেবো নাকি?
440
00:30:36,459 --> 00:30:39,087
আতঙ্ক সৃষ্টি করে টায়লার বা থর্নহিলকে
সতর্ক করতে চাই না।
441
00:30:39,963 --> 00:30:41,548
তাহলে সবাইকে বের করব কীভাবে?
442
00:30:42,799 --> 00:30:44,759
ওদের সাইরেন সং গেয়ে বের করব।
443
00:30:51,808 --> 00:30:53,810
থিং আর আমি গিয়ে ওয়েন্সডেকে খুঁজব।
444
00:30:54,727 --> 00:30:56,646
ঠিক আছে, চিরকালের জন্য নাইটশেডস।
445
00:30:59,190 --> 00:31:01,734
সত্যিই সিক্রেট আওয়াজও আছে নাকি?
446
00:31:10,785 --> 00:31:12,036
ওয়েন্সডে।
447
00:31:15,540 --> 00:31:17,500
আমাকে ওপারে নিয়ে যেতে এসেছ?
448
00:31:17,584 --> 00:31:21,004
শোনো, ক্র্যাকস্টোন এর হৃদয়ে
আমাদের ছুরিকাঘাত করতে হবে।
449
00:31:21,880 --> 00:31:24,632
শুধু এইভাবেই তাকে এখন
এবং চিরতরে পরাস্ত করা যাবে।
450
00:31:25,216 --> 00:31:27,510
দেখতে পাচ্ছ না আমি মারা যাচ্ছি।
451
00:31:28,094 --> 00:31:29,429
তোমার নেকলেস।
452
00:31:29,512 --> 00:31:30,847
এটা একটা শক্তিশালী কবচ।
453
00:31:32,515 --> 00:31:35,018
মা বলেছিলেন ওটা দিব্যদৃষ্টির জন্য।
454
00:31:35,101 --> 00:31:37,395
ওটা আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনের
জন্যও কাজে লাগে।
455
00:31:37,478 --> 00:31:40,690
ওটার মাধ্যমে আমি তোমার ভিতরে
প্রবেশ করে তোমাকে সুস্থ করতে পারবো।
456
00:31:40,773 --> 00:31:43,902
জেনে রাখো, আমি একবার এটা করলে,
তুমি আর আমার দেখা পাবে না।
457
00:31:44,694 --> 00:31:46,613
স্কুলের তোমাকে দরকার, ওয়েন্সডে।
458
00:32:39,791 --> 00:32:41,951
আমরা বনের মাঝখানে থামছি কেন?
459
00:32:42,001 --> 00:32:44,796
- আপনি কি দানবকে ট্র্যাক করছেন?
- তুমি চুপ করো।
460
00:32:48,967 --> 00:32:50,134
এই দাঁড়ান। দাঁড়ান!
461
00:32:50,802 --> 00:32:52,387
এই! আমার কী হবে?
462
00:32:52,470 --> 00:32:53,471
কি...
463
00:32:54,555 --> 00:32:56,099
ওহ, গাধা কোথাকার!
464
00:32:57,141 --> 00:32:59,602
চলো, তাড়াতাড়ি শান্তভাবে, ঠিক আছে?
465
00:32:59,686 --> 00:33:02,063
- দারুণ! চলতে থাকো।
- বিয়াঙ্কা!
466
00:33:04,399 --> 00:33:05,566
এসব হচ্ছেটা কী?
467
00:33:06,150 --> 00:33:08,820
বিপদ এগিয়ে আসছে।
দেরি করার সময় নেই।
468
00:33:14,283 --> 00:33:16,577
আমাকে অনুসরণ করো।
চলো, আরও তাড়াতাড়ি।
469
00:33:32,593 --> 00:33:33,636
হে ভগবান।
470
00:33:34,137 --> 00:33:35,805
হে ভগবান! হে ভগবান! হে ভগবান!
471
00:33:36,305 --> 00:33:37,765
এটা ঘটছে!
472
00:33:40,143 --> 00:33:41,519
থিং, আমি ওয়ারউলফ হয়ে যাচ্ছি!
473
00:33:55,616 --> 00:33:57,201
লরেল বলল তুমি মারা গেছ।
474
00:33:57,744 --> 00:33:59,162
আমি এখন অনেক ভালো বোধ করছি।
475
00:33:59,746 --> 00:34:01,039
তুমি একটা তেলাপোকার মত।
476
00:34:01,122 --> 00:34:03,291
প্লিজ, চাটুকারিতা করে লাভ হবে না।
477
00:34:06,627 --> 00:34:08,504
তোমার পরিণতি ভালো হবে না।
478
00:34:42,663 --> 00:34:43,539
ইনিড?
479
00:34:45,083 --> 00:34:46,083
ইনিড!
480
00:34:54,175 --> 00:34:55,927
আমাকে স্কুলে ফিরে যেতে হবে।
481
00:35:02,100 --> 00:35:04,268
বলতে পারব না কতটা
প্রতীক্ষা করেছি এই মুহূর্তটার জন্য,
482
00:35:04,352 --> 00:35:05,770
আমার পরিবারের জন্য এর মুল্য কত।
483
00:35:05,853 --> 00:35:07,271
চুপ করো!
484
00:35:08,231 --> 00:35:13,069
চলে যা, নইলে তোর জঘন্য মুখ থেকে
জিভটা ছিঁড়ে ফেলব!
485
00:35:15,071 --> 00:35:16,197
নিজের নায়কদের সাথে
কখনও দেখা করবে না।
486
00:35:27,875 --> 00:35:31,337
আমি এই পৃথিবীটা তোদের মত
জঘন্যতা থেকে মুক্ত করে দেবো!
487
00:35:51,107 --> 00:35:52,483
হ্যাঁ!
488
00:35:52,567 --> 00:35:53,651
হ্যাঁ!
489
00:35:53,734 --> 00:35:55,153
হ্যাঁ, থিং!
490
00:36:23,848 --> 00:36:24,848
টায়লার।
491
00:36:24,891 --> 00:36:26,434
সোনা, এটা কি সত্যিই তুই?
492
00:37:36,462 --> 00:37:37,838
কেমন আছো, পিলগ্রিম।
493
00:37:41,217 --> 00:37:43,427
তোমার হৃদয় এখনও
স্পন্দিত হচ্ছে কীভাবে?
494
00:37:44,011 --> 00:37:46,722
এটা কোন ধরণের মায়াবিদ্যা?
495
00:37:46,806 --> 00:37:48,057
ওর থেকে দূরে থাকো!
496
00:38:01,070 --> 00:38:02,070
না!
497
00:38:04,782 --> 00:38:07,827
- হে ভগবান!
- আমি ঠিক আছি। যাও। ওদের এখান থেকে বের করো!
498
00:38:09,161 --> 00:38:10,538
এখনই!
499
00:38:10,621 --> 00:38:11,621
ঠিক আছে!
500
00:38:15,668 --> 00:38:17,503
এসো সবাই। চলো যাই! চলো! চলো!
501
00:38:59,378 --> 00:39:01,922
তোকে আবার নরকে পাঠিয়ে দেবো।
502
00:40:13,869 --> 00:40:15,830
তলোয়ার যুদ্ধের জন্য বন্দুক এনেছো।
503
00:40:16,831 --> 00:40:19,071
সম্ভবত এটা তোমার
আজকের প্রথম স্মার্ট সিদ্ধান্ত।
504
00:40:19,667 --> 00:40:21,836
আমি হয়তো সব আউটকাস্টডের
হত্যা করতে পারব না,
505
00:40:21,919 --> 00:40:24,338
তবে অন্তত তোমাকে
মারতে পারব, ওয়েন্সডে।
506
00:40:52,450 --> 00:40:55,119
দেখলে। নেভারমোরের
পিছনে লাগার ফল।
507
00:40:55,619 --> 00:40:56,619
কুত্তী!
508
00:40:59,415 --> 00:41:01,625
হামাররা সঙ্গবদ্ধ থাকে, তাই না?
509
00:41:12,386 --> 00:41:13,888
এবার আমি সামলাবো।
510
00:41:13,971 --> 00:41:15,639
হয়ত শেরিফকে ফোন করা উচিত?
511
00:41:15,723 --> 00:41:16,724
পিছনে ফেরো, ইউজিন।
512
00:41:38,370 --> 00:41:39,413
ইনিড?
513
00:42:17,535 --> 00:42:18,535
ওয়েন্সডে কোথায়?
514
00:44:28,749 --> 00:44:29,833
স্বীকার করতে খারাপ লাগে,
515
00:44:30,334 --> 00:44:32,211
তবে আমি প্রিন্সিপাল উইমসকে মিস করব।
516
00:44:33,420 --> 00:44:34,630
ঝামেলা করতেন অনেক,
517
00:44:37,424 --> 00:44:38,550
কিন্তু বেশ অদম্য ছিলেন।
518
00:44:39,802 --> 00:44:42,971
আর মারা গেলেন একমাত্র যেটা
উনি পছন্দ করতেন তার জন্য, এই স্কুলটা।
519
00:44:45,849 --> 00:44:47,601
এর জন্য আমার অশেষ শ্রদ্ধা জানাই।
520
00:44:49,186 --> 00:44:50,646
উনি আমাদেরই একজন ছিলেন।
521
00:45:02,199 --> 00:45:04,039
এখন যখন সেমিস্টারের জন্য
ক্লাস বন্ধ রাখা হয়েছে,
522
00:45:04,118 --> 00:45:06,453
তোমাকে সান ফ্রান্সিসকোতে
আমার সাথে দেখা করতে আসতে হবে।
523
00:45:06,537 --> 00:45:09,289
আমি প্রতিদিন কুয়াশা আর
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির গ্যারান্টি দিতে পারি।
524
00:45:09,373 --> 00:45:10,541
বেশ লোভনীয় শোনাচ্ছে।
525
00:45:11,041 --> 00:45:12,041
বিয়াঙ্কা।
526
00:45:13,335 --> 00:45:14,837
একটা ধন্যবাদ তোমার প্রাপ্য।
527
00:45:15,754 --> 00:45:17,715
আগামী বছরের
ফেন্সিং টাইটেল আমরা পাচ্ছি।
528
00:45:17,798 --> 00:45:20,634
তাই একজন অতিপ্রাকৃত পিলগ্রিমকে মেরে
নিজেকে খুব একটা বড় ভেবো না।
529
00:45:58,422 --> 00:46:00,132
শুনলাম তুমি নাকি এখন মুক্ত।
530
00:46:01,383 --> 00:46:03,844
হ্যাঁ। সব অভিযোগ খারিজ।
531
00:46:05,471 --> 00:46:06,472
শোনো।
532
00:46:06,555 --> 00:46:09,308
যখন জেলে ছিলাম
তখন অনেক...কিছু বলেছিলাম।
533
00:46:11,143 --> 00:46:12,787
তোমার উপর একটা
সতর্কতার লেবেল থাকা উচিৎ।
534
00:46:12,811 --> 00:46:17,191
কিন্তু... আমার জন্য নিজের গায়ে তীরের আঘাত
হয়ত আর কেউ সইবে না। তাই...
535
00:46:18,025 --> 00:46:20,152
একবিংশ শতাব্দীতে স্বাগতম, এডামস।
536
00:46:27,242 --> 00:46:28,786
আমার নম্বর এতে শেভ করা আছে।
537
00:46:29,912 --> 00:46:31,163
এটা একটা সাহসী পদক্ষেপ।
538
00:46:32,372 --> 00:46:33,932
আশা করি ভাবছ না যে
আমি কল করবো।
539
00:46:34,750 --> 00:46:36,001
না, মোটেই নয়।
540
00:46:38,086 --> 00:46:39,286
তবে টেক্সট তো করতে পারো।
541
00:46:42,674 --> 00:46:44,510
টেক্সট কাকে বলে সেটা জানো, তাই না?
542
00:46:46,470 --> 00:46:48,055
বিদায়, জেভিয়ার।
543
00:46:51,517 --> 00:46:53,936
এই, পরের সেমিস্টারে আসছ তো?
544
00:46:56,188 --> 00:46:57,606
হ্যাঁ? না? হয়ত?
545
00:47:31,723 --> 00:47:33,308
আমার প্রথম স্টকার।
546
00:47:34,810 --> 00:47:38,355
হয়তো এই বাধ্যতামূলক ছুটি
আমার কল্পনার চেয়েও বেশি আকর্ষণীয় হবে।
547
00:47:40,190 --> 00:47:42,693
আমার উপন্যাস শেষ,
কিন্তু প্রতিটা জট এখনও খোলেনি,
548
00:47:42,776 --> 00:47:44,653
না প্রতিটা প্রশ্নের উত্তর পাওয়া গেছে।
549
00:47:44,736 --> 00:47:47,865
জেরিকোর অন্ধকার কোণে
এখনও কিছু রহস্য লুকিয়ে আছে।
550
00:47:53,412 --> 00:47:56,164
লরেল গেটস আর টায়লার কি
শুধুই বড় কোন খেলায় বোড়ে ছিল?
551
00:47:57,499 --> 00:48:00,294
আজকের স্টকার কি
আগামীকালের ন্যায়ের দণ্ড হয়ে উঠবে?
552
00:48:05,090 --> 00:48:07,092
জানি এই সাসপেন্স তোমাকে
কুড়ে কুড়ে খাচ্ছে।
553
00:48:04,092 --> 00:52:16,092
অনুবাদ ও সম্পাদনায়
শান্তনু মুখার্জী