1 00:00:00,781 --> 00:00:08,000 :.:.: Negative Space :.:.: অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 1 00:00:09,000 --> 00:00:13,000 [নেগেটিভ স্পেস বলতে বোঝায় কোনো জিনিস এর চারপাশে যে জায়গাগুলো ফাঁকা পড়ে থাকে। ] 1 00:00:16,781 --> 00:00:19,750 বাবা আমাকে শিখিয়েছিলেন কীভাবে প্যাক করতে হয়: 2 00:00:20,365 --> 00:00:22,458 সবকিছু বাইরে রাখো। 3 00:00:25,003 --> 00:00:27,125 অর্ধেক জিনিস সরিয়ে নাও। 4 00:00:27,291 --> 00:00:29,333 যেসব জিনিস গুটানো যায় সেগুলো গুটিয়ে নাও। 5 00:00:31,335 --> 00:00:32,963 কুঁচকে যেতে পারে এমন কাপড় রাখবে 6 00:00:33,126 --> 00:00:34,916 সুতি কাপড়ের ওপর। 7 00:00:36,250 --> 00:00:38,833 তারপর প্যান্ট, কোমর থেকে পা। 8 00:00:39,916 --> 00:00:42,491 মোজাগুলো চলে যাবে কোণাকাণিতে। 9 00:00:46,588 --> 00:00:49,458 বেল্ট থাকবে সাপের মতো চারপাশে ঘিরে। 10 00:00:51,626 --> 00:00:53,625 তার ওপর প্লাস্টিক। 11 00:00:54,135 --> 00:00:56,583 তারপর, জুতা। 12 00:01:00,168 --> 00:01:02,541 ভারী জিনিসপত্র গায়ে জড়িয়ে নাও। 13 00:01:32,251 --> 00:01:34,250 সেই ছোটবেলা থেকে শুরু। 14 00:01:49,770 --> 00:01:51,766 আমি মোজাগুলো গুটিয়ে রাখতাম। 15 00:01:55,186 --> 00:02:00,125 আর উনি আমাকে স্যুটকেসের ভেতর রেখে দিতেন। 16 00:02:56,420 --> 00:02:58,791 ছেলে-মেয়েরা বাবার সাথে সখ্যতা গড়ে 17 00:02:58,953 --> 00:03:00,125 খেলাধুলা করে 18 00:03:00,286 --> 00:03:02,250 বা গাড়িঘোড়ার ব্যাপারে আলাপ করে। 19 00:03:03,208 --> 00:03:06,375 আমাদের মাঝে সেটা হয়েছে লাগেজের মাধ্যমে। 20 00:03:09,258 --> 00:03:11,256 আমার বয়স যখন বারো, 21 00:03:11,668 --> 00:03:14,750 বাবা ব্যস্ত থাকলে, আমি তার স্যুটকেস গুছিয়ে দিতাম। 22 00:03:18,148 --> 00:03:21,146 মা চেষ্টা করেছিল কিন্তু এত ভালো পারত না। 23 00:03:27,951 --> 00:03:30,283 উনি কোথাও কাজের জন্য যেতেন, 24 00:03:31,236 --> 00:03:33,541 স্যুটকেস খুলতেন 25 00:03:36,166 --> 00:03:38,166 আর আমাকে টেক্সট করতেন 26 00:03:43,666 --> 00:03:45,666 —”পারফেক্ট।” 27 00:03:45,830 --> 00:03:50,375 তার কাছ থেকে পাওয়া এই একটা শব্দই আমার কাছে ছিল অনেক দামী। 28 00:04:30,168 --> 00:04:32,375 শেষকৃত্যানুষ্ঠানটা ছিল বিষণ্ণ 29 00:04:34,640 --> 00:04:37,500 —আমার বাবা বিরাট একটা কার্টনে শুয়ে ছিলেন 30 00:04:39,473 --> 00:04:42,140 আর আমি ভাবছিলাম, 31 00:04:46,625 --> 00:04:48,625 "জায়গার কী নিদারুণ অপচয়!" 31 00:04:52,000 --> 00:05:00,625 আশা করছি শর্টফিল্মটি আপনাদের ভাবনায় নাড়া দিতে পেরেছে।