1
00:00:05,000 --> 00:00:17,019
নিত্যনতুন বাংলা সাবটাইটেল
এবং মুভি সিরিজ সম্পর্কিত তথ্য পেতে আমাদের গ্রুপের যুক্ত থাকুন।
Facebook Group: Bangla Subtitle Freak
2
00:00:23,510 --> 00:00:26,080
(মানুষ আছে। অনুগ্রহ করে
১১, ১৩, এবং ১৪ কে রক্ষা করুন)
3
00:00:31,623 --> 00:00:32,693
বন্দুক নিচে রাখো।
4
00:00:37,763 --> 00:00:38,862
এসব কী?
5
00:00:40,703 --> 00:00:42,263
বন্দুক নিচে রাখতে বলছি, হারামজাদা!
6
00:00:47,203 --> 00:00:49,273
সুং-হুন, এসব কী হচ্ছে?
7
00:00:50,843 --> 00:00:52,543
তুমি কিছু বলো নি কেন?
8
00:00:53,343 --> 00:00:55,242
কিছু বলো!
9
00:00:56,752 --> 00:00:57,812
সুং-হুন।
10
00:00:58,913 --> 00:01:00,223
জুং ইয়ুন জ্যে।
11
00:01:00,282 --> 00:01:04,353
খুনের অপচেষ্টা এবং গন্ডগোলের
জন্য তোমাকে গ্রেফতার করা হলো।
12
00:01:04,353 --> 00:01:06,422
সুং-হুন।
13
00:01:08,192 --> 00:01:09,192
সুং-হুন।
14
00:01:09,623 --> 00:01:10,662
সুং-হুন।
15
00:01:12,133 --> 00:01:13,162
সুং-হুন!
16
00:01:18,233 --> 00:01:23,073
(পর্ব ১৪ঃ হারানো সময়ের খোঁজে)
17
00:01:25,843 --> 00:01:27,582
তারা চলে এসেছে।
18
00:01:27,582 --> 00:01:29,183
চলে এসেছে তারা।
19
00:01:31,112 --> 00:01:32,183
সবাই সরে দাঁড়ান।
20
00:01:33,153 --> 00:01:34,552
- কাজটা তুমি কেন করলে?
- সরে দাঁড়ান!
21
00:01:34,552 --> 00:01:35,782
- কেন করলে তুমি এটা?
- কিভাবে করতে পারলে?
22
00:01:35,782 --> 00:01:38,093
- কেন করেছ?
- উত্তর দাও!
23
00:01:38,093 --> 00:01:41,022
জোকার খুনের মূল সন্দেহভাজনকে
অ্যারেস্ট করা হয়েছে।
24
00:01:41,022 --> 00:01:43,463
চাঞ্চল্যকর তথ্য জানা গেছে যে,
25
00:01:43,463 --> 00:01:46,832
এই সন্দেহভাজন জুং
হলো মিসেস ব্যেক সহ,
26
00:01:47,103 --> 00:01:50,433
নয়জন খুনিদের
সন্দেহভাজনের একজন।
27
00:01:50,703 --> 00:01:52,532
তাই জুং কে বিক হত্যা ছাড়াও
28
00:01:52,532 --> 00:01:54,942
অন্যান্য হত্যা মামলার ব্যাপারে
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
29
00:01:54,942 --> 00:01:56,942
এইবার সে হোপ ওয়েলফেয়ার
সেন্টারের বেইজমেন্টে,
30
00:01:56,942 --> 00:01:58,213
৮ জনকে আটক করে রাখে এবং,
31
00:01:58,213 --> 00:02:00,883
তাদের হত্যার আগেই
তাকে গ্রেফতার করা হয়।
32
00:02:01,183 --> 00:02:03,213
আটককৃতদের মধ্যে ছিল
33
00:02:03,213 --> 00:02:06,082
একজন পুলিশ কর্মকর্তা এবং
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।
34
00:02:06,082 --> 00:02:09,853
আমরা এখনো তার অপরাধের
কারণ অনুসন্ধানের চেষ্টা করছি,
35
00:02:11,022 --> 00:02:12,793
- কোন ব্যথা পেয়েছেন?
- ঠিক আছেন তো?
36
00:02:12,793 --> 00:02:14,992
- ফিরে এসে কেমন লাগছে?
- শরীর ভাল আছে তো?
37
00:02:14,992 --> 00:02:16,992
আমরা আপনার অপহরণের
ফলাফল জানতে চাই।
38
00:02:17,063 --> 00:02:18,932
আমাকে অপহরণ করা হয় নি।
39
00:02:19,733 --> 00:02:23,003
আমি অপরাধীকে বোঝাতে গিয়েছিলাম।
40
00:02:23,233 --> 00:02:26,203
যখন আমি দেখলাম যে সে
হোপ ওয়েলফেয়ার সেন্টার থেকে এসেছে,
41
00:02:26,842 --> 00:02:29,302
আমি মা হয়ে তার কাছে গিয়েছিলাম।
42
00:02:29,573 --> 00:02:31,413
কারণ হোপ ওয়েলফেয়ার সেন্টার থেকে
43
00:02:33,172 --> 00:02:37,182
আমি আমার বড়
সন্তানকে দত্তক নিয়েছিলাম।
44
00:02:38,013 --> 00:02:39,953
- আসলেই?
- এখন কেমন বোধ করছেন?
45
00:02:39,953 --> 00:02:41,983
- বিস্তারিত বলবেন কি?
- প্লিজ বলুন।
46
00:02:48,193 --> 00:02:49,793
আমি জানতাম না
আপনি এখানে আছেন?
47
00:02:50,932 --> 00:02:52,432
প্রেস কনফারেন্স দেখেছিলেন?
48
00:02:52,432 --> 00:02:54,203
হ্যাঁ দেখেছি।
49
00:02:54,362 --> 00:02:56,533
আমি তোমাকে না বলে এটা বলে
দিয়েছি বলে রাগ করেছ?
50
00:02:56,533 --> 00:02:59,473
নাহ, এটা এমনিতেও অপ্রকাশ্য থাকত না।
51
00:03:03,172 --> 00:03:06,372
আপনি কি ইয়ুন-জ্যে কে বোঝানোর
ব্যাপারে সিরিয়াস ছিলেন?
52
00:03:06,612 --> 00:03:09,842
একমাত্র মানুষকেই বুঝিয়ে
শুনিয়ে অনুধাবন করানো যায়।
53
00:03:12,513 --> 00:03:15,983
ইয়ুন-জ্যের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে।
54
00:03:16,122 --> 00:03:19,052
২০ বছরেরও বেশি সময় আগে ঘটে
যাওয়া কোনো কিছুর প্রতি উদাসীন কাউকে..
55
00:03:19,052 --> 00:03:20,522
আপনি কীভাবে সুস্থ বলতে পারেন?
56
00:03:21,392 --> 00:03:23,392
আমরা যদি তাকে আমেরিকা পাঠিয়ে দেই,
57
00:03:23,392 --> 00:03:26,362
তাতে সে তার অতীত ভুলে
নতুন জীবন শুরু করতে পারে।
58
00:03:27,163 --> 00:03:28,163
এ কেমন বোকামি!
59
00:03:30,033 --> 00:03:31,103
বুঝলাম।
60
00:03:33,302 --> 00:03:36,772
অতীত নিয়ে চিন্তিত
হওয়া সত্যিই নিরর্থক।
61
00:03:40,043 --> 00:03:41,313
আমার এখন যেতে হবে।
62
00:03:41,313 --> 00:03:42,443
কেন?
63
00:03:43,043 --> 00:03:44,813
রাতে খেয়ে তারপর যেও।
64
00:03:44,813 --> 00:03:45,853
অন্য কোন দিন।
65
00:04:00,133 --> 00:04:03,902
প্রেস কনফারেন্স করার কি
দরকার ছিল আপনার?
66
00:04:03,902 --> 00:04:05,272
আমার আর কি করার ছিল?
67
00:04:05,872 --> 00:04:07,772
সাংবাদিকরা এক প্রকার
তেড়ে আসছিল আমার দিকে,
68
00:04:07,772 --> 00:04:09,802
তাই বাধ্য হয়ে আমাকে তাদের
দিকে মুখ ফেরাতে হয়েছে।
69
00:04:09,802 --> 00:04:11,473
অন্যান্য যারা গ্রেফতার হয়েছে
তাদের ব্যাপারে সিদ্ধান্ত কী?
70
00:04:12,543 --> 00:04:13,913
তাদের নিয়ে কি কোন মাথাব্যথা নেই?
71
00:04:15,913 --> 00:04:19,013
এখন মনে হয় সবাই
ভীত সন্ত্রস্ত হয়ে আছে।
72
00:04:20,582 --> 00:04:22,982
তারা ভয় পাচ্ছে যে তারা যা
করেছে তা বেরিয়ে আসবে।
73
00:04:26,592 --> 00:04:28,462
- হ্যাঁ?
- আমি ডিটেকটিভ কিম সেওক-গু।
74
00:04:28,823 --> 00:04:30,563
আমি কী বলছি বুঝতে পারছ?
75
00:04:30,563 --> 00:04:32,732
হ্যাঁ। আমরা অপরাধীদের উপর
তদন্ত চালিয়ে যাচ্ছি,
76
00:04:32,732 --> 00:04:34,303
মন্ত্রী না এর কখন সময় হবে?
77
00:04:35,133 --> 00:04:36,162
তার কি হাতে সময় নেই?
78
00:04:37,102 --> 00:04:39,873
আমি আমার বসকে ফোন দিয়ে
ব্যবস্থা করছি তাহলে,
79
00:04:39,873 --> 00:04:41,102
তারপর তোমাকে ফোন দিচ্ছি।
80
00:04:41,303 --> 00:04:42,943
হ্যাঁ, শীঘ্রই তোমাকে ফোন দিব আমি।
81
00:04:45,573 --> 00:04:46,982
সে কি কোন বিবৃতি দিতে সম্মত নয়?
82
00:04:46,982 --> 00:04:49,443
ব্যাপারটা তা না।
ওটা তার সহকারী।
83
00:04:49,443 --> 00:04:51,053
আপাতদৃষ্টিতে, সে এত ব্যস্ত যে,
84
00:04:51,053 --> 00:04:52,613
সে শুধু লিখিত তদন্ত করতে চায়।
85
00:04:52,982 --> 00:04:55,722
তবে মন্ত্রীকে বাদ দিয়ে অন্য
কাউকে সঙ্গে নিয়ে এগিয়ে যান।
86
00:04:55,722 --> 00:04:56,782
জি, স্যার!
87
00:04:57,123 --> 00:04:58,792
জুং ইউন-জ্যের গ্রেফতার
পরোয়ানা জারি করা হয়েছে।
88
00:04:58,792 --> 00:05:00,123
- সত্যি?
- আমরা ফিরে আসছি।
89
00:05:00,123 --> 00:05:01,123
আচ্ছা, যান।
90
00:05:05,292 --> 00:05:08,133
সে কোথায়? জুং ইয়ুন-জ্যের
স্বীকারোক্তি হাতে পেয়েছ?
91
00:05:08,402 --> 00:05:10,732
- এখনো পাইনি।
- এত দেরি হচ্ছে কেন পেতে?
92
00:05:12,203 --> 00:05:14,943
এ সপ্তাহের মধ্যেই তদন্ত শেষ করে
বিচারকার্যের জন্য পাঠিয়ে দাও।
93
00:05:15,102 --> 00:05:16,203
এ সপ্তাহের মধ্যে?
94
00:05:17,542 --> 00:05:19,243
এটা প্রায় অসম্ভব!
95
00:05:19,243 --> 00:05:22,212
এখানে সাতটা খুন হয়েছে।
সবগুলোর তদন্ত করতে..
96
00:05:22,212 --> 00:05:23,813
এই জন্যই তো তোমাকে
তাড়াতাড়ি শেষ করতে বলেছি!
97
00:05:24,712 --> 00:05:26,352
যখন তারা এ সাত খুনের ব্যাপারে..
98
00:05:26,352 --> 00:05:28,883
আমাদের জিজ্ঞেস করবে তখন
আমরা কি জবাব দিব?
99
00:05:30,423 --> 00:05:33,693
তোমার অযোগ্যতার জন্য পুরো
পুলিশ ফোর্সের বদনাম হবে!
100
00:05:37,633 --> 00:05:38,732
বলে দাও সে একজন সাইকোপ্যাথ,
101
00:05:39,792 --> 00:05:41,902
আর খুনগুলো
উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয় নি।
102
00:05:42,602 --> 00:05:44,272
তোমাদের কাছে এই সপ্তাহ
পুরোটাই আছে, মনে থাকবে?
103
00:05:45,732 --> 00:05:47,173
সে একজন সাইকোপ্যাথ।
104
00:05:49,602 --> 00:05:51,073
এবং খুনগুলো অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত।
105
00:05:53,142 --> 00:05:54,212
কি!
106
00:05:55,842 --> 00:05:57,053
তুমিও এটা জানো।
107
00:06:01,652 --> 00:06:03,053
- চলো তাইলে।
- চলো।
108
00:06:08,592 --> 00:06:11,993
নচ্ছারটা আমাকে কী বললো?
109
00:06:14,602 --> 00:06:16,532
আমি শিওর না।
110
00:06:17,203 --> 00:06:18,633
ঠিক আছে, চিফ ইওম।
111
00:06:18,873 --> 00:06:21,542
আপনার সাথে হোপ
ওয়েলফেয়ার সেন্টারের সম্পর্ক কি?
112
00:06:24,542 --> 00:06:25,542
কি!
113
00:06:27,513 --> 00:06:29,342
আসামির জবানবন্দী অনুযায়ী
এটা জিজ্ঞেস করা হয়েছে।
114
00:06:29,582 --> 00:06:30,613
কামডা হইল কি!
115
00:06:31,212 --> 00:06:33,453
সময় থাকলে আপনি কি
একটা লিখিত জবানবন্দী দিবেন?
116
00:06:42,923 --> 00:06:45,193
- চুপ কর!
- কি?
117
00:06:50,019 --> 00:07:10,019
অনুবাদ ও সম্পাদনায়
ইফতেখার হোসেন
118
00:07:15,863 --> 00:07:16,892
জুং ইয়ুন-জ্যে।
119
00:07:19,063 --> 00:07:20,832
জুং ইন সেওং নাম নিয়ে
কতদিন যাবৎ আছেন?
120
00:07:37,613 --> 00:07:38,712
জুং ইন সেওং
121
00:07:38,712 --> 00:07:41,522
জুং ইন সেওং এর দত্তকগ্রহণ
নথিতে আপনার ছবি পাওয়া গেছে।
122
00:07:41,852 --> 00:07:42,982
আপনি এটা কিভাবে পেলেন?
123
00:07:45,152 --> 00:07:46,592
এটা কি আপনি পরিবর্তন করেছিলেন?
124
00:07:48,592 --> 00:07:51,363
আমার পূর্ব পরিচয় কিভাবে জানলেন?
125
00:07:51,933 --> 00:07:54,433
আপনার মত অযোগ্য অফিসারের
তো এই কথা জানার কথা নয়।
126
00:07:55,232 --> 00:07:56,503
আমার ভাই কি আপনাকে বলেছে?
127
00:07:59,073 --> 00:08:01,472
- ভাই?
- হ্যাঁ। আমার ভাই।
128
00:08:03,642 --> 00:08:05,013
আমি যদি আমার ভাইয়ের
কাছে না আসতাম,
129
00:08:05,573 --> 00:08:07,183
আপনি কি আমাকে ধরতে পারতেন?
130
00:08:09,212 --> 00:08:10,712
আপনি কি সেই ভাইয়ের কথা বলছেন,
131
00:08:11,082 --> 00:08:12,553
যার নাম রিউ সুং-হুন,
132
00:08:13,652 --> 00:08:15,482
যাকে আপনি ছুরিকাঘাত করেছিলেন?
133
00:08:17,493 --> 00:08:18,792
কেন করেছেন এটা?
134
00:08:22,493 --> 00:08:23,863
আমি করিনি তো।
135
00:08:23,863 --> 00:08:25,363
অবশ্যই করেছেন।
136
00:08:25,962 --> 00:08:29,703
ইতোমধ্যেই সে বলেছে যে
আপনি তাকে ছুরিকাঘাত করেছিলেন।
137
00:08:35,602 --> 00:08:37,242
- আমার ভাই বলেছে?
- হ্যাঁ।
138
00:08:38,073 --> 00:08:39,143
সে-ই বলেছে।
139
00:08:40,683 --> 00:08:45,252
ঘটনা ঘটার সময় আপনার উপস্থিতির প্রমাণ,
140
00:08:46,882 --> 00:08:48,153
আমাদের কাছে রয়েছে।
141
00:08:59,362 --> 00:09:01,332
কিন্তু আমার চেহারা আপনারা
সনাক্ত করতে পারেন নি।
142
00:09:10,342 --> 00:09:12,443
ঘটনাস্থলে আপনি যে
জুতো পরে গিয়েছিলেন,
143
00:09:13,643 --> 00:09:15,643
সেগুলো আপনার অ্যাপার্টমেন্ট
থেকে পাওয়া গেছে।
144
00:09:17,482 --> 00:09:18,813
এরপরও কি আপনি
অস্বীকার করবেন?
145
00:09:19,313 --> 00:09:20,453
কী এগুলো!
146
00:09:21,683 --> 00:09:24,393
পুরো দেশে কি একমাত্র
আমিই এই জুতো পরি?
147
00:09:32,862 --> 00:09:34,933
ব্যেক জি-ইউন, ইয়েম হ্যে-জিন,
148
00:09:35,203 --> 00:09:37,232
ছোই সুন-গিল, আন ত্যে-হো,
149
00:09:37,972 --> 00:09:39,933
কাং হা না, ক্যুন ইউ না।
150
00:09:42,842 --> 00:09:44,372
আপনি এদের সবাইকে মেরেছেন, তাই না?
151
00:09:47,443 --> 00:09:49,082
আমরা প্রথমে ব্যেক জি-ইউন এর
ব্যাপারে শুরু করতে পারি।
152
00:09:52,183 --> 00:09:53,283
কিন্তু,
153
00:09:54,523 --> 00:09:55,953
এর কোন প্রমাণ আছে আপনার কাছে?
154
00:09:59,893 --> 00:10:02,163
আপনি ব্যেক জি-ইউন এর
অপহরণে ইন্ধন যুগিয়েছেন এবং
155
00:10:02,163 --> 00:10:04,262
জুং মান-ছুনের ছেলের সার্জারিতে
আপনাকে অর্থ দেয়া হয়েছে।
156
00:10:05,362 --> 00:10:07,132
সে আমাদের কাছে সব বলেছে।
157
00:10:10,033 --> 00:10:11,403
জুং মান-ছুন..
158
00:10:13,403 --> 00:10:15,102
সে মারা যায় নি?
159
00:10:15,673 --> 00:10:17,342
যদি একজন সাক্ষী মারা যায়,
160
00:10:17,573 --> 00:10:20,012
আপনার অন্তত প্রমাণস্বরূপ একটা
রেকর্ডিং রাখা দরকার ছিল।
161
00:10:21,842 --> 00:10:23,183
আপনি কী করেছেন, ডিটেকটিভ?
162
00:10:24,582 --> 00:10:26,653
একটা প্রমাণবিহীন খুনের মামলা
পরিচালনা করছেন।
163
00:10:46,632 --> 00:10:47,803
ধ্যাত্তেরি!
164
00:10:54,543 --> 00:10:57,313
আমরা কী তদন্ত করলাম যে আমাদের
কাছে কোন অকাট্য প্রমাণ নেই?
165
00:10:57,612 --> 00:10:59,082
আমরা এ ব্যাপারে আরো সতর্ক না হলে,
166
00:10:59,082 --> 00:11:00,382
একজন সিরিয়াল কিলারকে দোষী
সাব্যস্ত করতে পারব না।
167
00:11:00,953 --> 00:11:02,953
ডিটেকটিভ রিউর ভাইয়ের খুনের অপচেষ্টা,
168
00:11:03,382 --> 00:11:04,592
এবং আটজনকে অপহরণের
বিশেষ আক্রমণের জন্য
169
00:11:04,592 --> 00:11:06,653
আমরা তার বিরুদ্ধে
অভিযোগ করতে পারি।
170
00:11:10,122 --> 00:11:12,262
তার এত আত্মবিশ্বাসী হবার
পেছনে নিশ্চয়ই কোন কারণ আছে।
171
00:11:13,563 --> 00:11:15,033
আমার মনে হচ্ছে এখানে বিশেষ
কোন কিছু আছে।
172
00:11:28,012 --> 00:11:29,143
জুং ইয়ুন-জ্যে
173
00:11:30,043 --> 00:11:33,953
তার ক্যামেরায় ঘটনাস্থলের সকল
কুকর্ম রেকর্ড করা আছে।
174
00:11:34,923 --> 00:11:37,283
ইয়েম হ্যে-জিনের ভিডিও চিফ
ইয়েমের কাছে সেন্ড করেছিল সে।
175
00:11:38,352 --> 00:11:40,092
সেসব রেকর্ডিংয়ের অরিজিনাল ফাইলগুলো
কোথাও না কোথাও নিশ্চয়ই আছে।
176
00:11:42,323 --> 00:11:43,362
সেওক গু
177
00:11:43,362 --> 00:11:45,232
তার গাড়ি থেকে আমরা যে সব জিনিস
বাজেয়াপ্ত করেছি তা কোথায়?
178
00:11:50,903 --> 00:11:52,273
এইযে এখানে।
179
00:12:01,882 --> 00:12:03,212
(স্টোরেজ হিস্টোরি ম্যানেজমেন্ট)
180
00:12:12,992 --> 00:12:14,962
এখানে হার্ড ড্রাইভটা কোথায়?
181
00:12:15,092 --> 00:12:16,163
আমি জানি না।
182
00:12:16,163 --> 00:12:18,193
আমরা মালামাল যেভাবে আসে
সেভাবেই রেখে দেই।
183
00:13:08,543 --> 00:13:11,183
হোপ ওয়েলফেয়ার সেন্টারে কাজ করার,
184
00:13:11,612 --> 00:13:13,653
তিন মাস হয়ে গেছে।
185
00:13:16,023 --> 00:13:20,492
আমি ভাবতাম যেসব বাচ্চারা
চিকিৎসার জন্য আসে,
186
00:13:22,023 --> 00:13:24,293
তাদের জখমগুলো পরিকল্পিত কিছু না।
187
00:13:25,433 --> 00:13:26,663
কিন্তু আমি সেদিন নিজের চোখে..
188
00:13:27,703 --> 00:13:31,502
দেখতে পেলাম।
189
00:13:33,703 --> 00:13:34,972
সেই লোকটি
190
00:13:35,903 --> 00:13:38,673
এক বাচ্চাকে মারছিল।
191
00:13:40,673 --> 00:13:43,512
আমি এতটাই ঘাবড়ে গেলাম যে,
192
00:13:47,982 --> 00:13:49,783
আমি চিৎকার করে উঠলাম।
193
00:13:52,793 --> 00:13:54,722
সে আমাকে দেখে ফেললো।
194
00:13:56,323 --> 00:13:57,592
এবং সেই দিন থেকে...
195
00:14:14,582 --> 00:14:16,512
আমি জানতাম যে আমি গর্ভবতী ছিলাম,
196
00:14:19,212 --> 00:14:22,222
কিন্তু আমি আতঙ্কিত হয়ে সেখান
থেকে চলে এসেছিলাম।
197
00:14:27,092 --> 00:14:29,262
একটা জিনিস আমি তোমার
কাছে লুকিয়েছিলাল যে,
198
00:14:31,262 --> 00:14:34,663
সে মানুষটা তোমার বাবা ছিলেন।
199
00:14:39,203 --> 00:14:40,803
তখনকার আমি আর এখনকার আমি,
200
00:14:43,703 --> 00:14:45,472
আমি খুবই বিরক্তিকর, তাই না?
201
00:14:49,413 --> 00:14:50,482
না।
202
00:14:53,582 --> 00:14:55,953
আমি সত্যিই তাকে ঘৃনা করতাম,
203
00:14:58,722 --> 00:15:01,862
কিন্তু একবারের জন্যেও আমি তোমাকে
204
00:15:04,092 --> 00:15:05,693
ঘৃনা করি নি।
205
00:15:11,872 --> 00:15:13,073
ইয়ুন কী।
206
00:15:14,403 --> 00:15:17,842
তোমাকে পেয়ে আমি নিজেকে
সৌভাগ্যবতী মনে করি।
207
00:15:19,742 --> 00:15:21,382
তুমি আমার কাছে একটা সুন্দর উপহার।
208
00:15:46,472 --> 00:15:49,403
(স্টারলাইট পার্ক, মুইয়ং লোকাল কোর্ট)
209
00:15:49,643 --> 00:15:52,612
জুং ইয়ুন-জ্যের ল্যাপটপে ও ফোন
থাকা সকল তথ্য গায়েব হয়ে গেছে।
210
00:15:53,472 --> 00:15:56,082
তুমি মনে করছ কেউ ইচ্ছা করে
সব প্রমাণ নষ্ট করে ফেলেছে?
211
00:15:56,643 --> 00:15:59,783
জুং ইয়ুন-জ্যের সময় ছিল না এসব সরানোর।
212
00:16:02,653 --> 00:16:03,852
অন্যান্য প্রমানগুলোর কী অবস্থা?
213
00:16:04,122 --> 00:16:06,722
তুমি তো জানোই, আমাদের কাছে
তেমন শক্তিশালী প্রমাণ নেই।
214
00:16:06,923 --> 00:16:08,393
এরকম হাজারো কেইস আছে যেগুলোর
শক্তিশালী প্রমাণ না থাকার পরেও
215
00:16:08,393 --> 00:16:09,462
আমরা অপরাধীকে
শাস্তির আওতায় এনেছি।
216
00:16:10,393 --> 00:16:11,563
আমি এটা চাই না।
217
00:16:12,232 --> 00:16:15,203
ঐ হতচ্ছাড়া ভেটকি মাছের মত
পুলিশের দিকে তাকিয়ে কেলাচ্ছিল।
218
00:16:16,033 --> 00:16:17,403
এইসব আমি নিতে পারছি না।
219
00:16:19,173 --> 00:16:21,502
আমি অকাট্য প্রমাণ সংগ্রহ করব,
যাই হোক না কেন।
220
00:16:26,012 --> 00:16:28,683
প্রমাণ সংগ্রহে আমার সাহায্য লাগবে?
221
00:16:29,082 --> 00:16:30,242
কিভাবে বুঝলে?
222
00:16:30,913 --> 00:16:33,612
বলো তাহলে। কী করতে পারি আমি?
223
00:16:36,082 --> 00:16:37,423
(ভিডিও জিজ্ঞাসাবাদ কক্ষ A)
224
00:17:26,603 --> 00:17:28,242
আপনারা কী চাচ্ছেন?
225
00:17:28,242 --> 00:17:30,072
আমি তোমাকে দেখতে চাই।
226
00:17:32,343 --> 00:17:33,373
কেন?
227
00:17:33,812 --> 00:17:35,583
আমাকে এখানে আটকে রাখতে
আপনার খারাপ লাগছে?
228
00:17:37,083 --> 00:17:38,482
আমি তোমাকে সাহায্য করতে চাই।
229
00:17:47,923 --> 00:17:49,623
কিভাবে করতে পারবো?
230
00:17:50,193 --> 00:17:52,363
তোমার জন্য একজন ভাল
আইনজীবী ঠিক করে দিব?
231
00:17:55,762 --> 00:17:58,032
সে আইনজীবী কি আমাকে জেল
থেকে বের করবে?
232
00:17:58,833 --> 00:18:00,972
- এটাই আপনার পরিকল্পনা?
- না।
233
00:18:02,143 --> 00:18:06,242
একজন ভাল আইনজীবী তোমাকে চূড়ান্ত
234
00:18:07,072 --> 00:18:09,113
পরিণতির দিকে নিয়ে যেতে
সাহায্য করতে পারবেন।
235
00:18:10,383 --> 00:18:13,552
খুনের প্রমাণগুলো যখন সামনে চলে আসবে,
236
00:18:16,282 --> 00:18:17,953
তোমাকে শাস্তি ভোগ করতে হবে।
237
00:18:19,822 --> 00:18:20,822
ও আচ্ছা।
238
00:18:23,022 --> 00:18:25,492
এখন বুঝলাম আপনার মাথা ব্যাথা কোথায়।
239
00:18:38,413 --> 00:18:40,173
সে জজের উপর কিছু করতে চাচ্ছে।
240
00:18:40,943 --> 00:18:41,943
দাঁড়াও।
241
00:18:53,052 --> 00:18:55,193
তাহলে এখন আমার কিছু করার নেই।
242
00:18:57,022 --> 00:18:58,062
না।
243
00:18:58,593 --> 00:19:00,433
কিন্তু আসল কারণ কোনটা?
244
00:19:02,262 --> 00:19:05,072
সবাইকে মারতে আমাকে বাঁধা দিচ্ছেন কেন?
245
00:19:07,002 --> 00:19:08,072
সত্যি বলতে,
246
00:19:10,403 --> 00:19:12,042
আপনি নিজেও সেটা দেখতে চান।
247
00:19:16,083 --> 00:19:17,083
তাই না?
248
00:19:32,262 --> 00:19:36,502
ওই ব্যাটার কারণে এটা সম্ভব হয়ে উঠছে না।
249
00:19:50,782 --> 00:19:52,353
আমার বিশ্বাস ভাঙবেন না আশা করি।
250
00:20:01,623 --> 00:20:03,163
(ভিডিও জিজ্ঞাসাবাদ কক্ষ A)
251
00:20:14,403 --> 00:20:15,403
সুং হুন।
252
00:20:17,443 --> 00:20:18,913
সে কেন বলল তুমি তার বিশ্বাস ভেঙেছ?
253
00:20:19,373 --> 00:20:22,113
এই অর্থবের ব্যাপারে তোমার
ভাবার প্রয়োজন নেই।
254
00:20:22,613 --> 00:20:26,282
যেমন তুমি বলেছিলে, তার সাথে খুনের
ঘটনার কিছু একটা যোগসাজস রয়েছে।
255
00:20:26,752 --> 00:20:28,123
সে কি তোমাকে এটা নিয়ে কিছু বলেছে?
256
00:20:36,992 --> 00:20:41,032
আমি এটা সবচেয়ে নিরাপদ
জায়গায় লুকিয়ে রেখেছি।
257
00:20:41,903 --> 00:20:44,363
সে বলেছে সে সবচেয়ে নিরাপদ
জায়গায় সেটা লুকিয়ে রেখেছে।
258
00:20:44,673 --> 00:20:46,103
সবচেয়ে নিরাপদ জায়গা?
259
00:20:47,133 --> 00:20:48,603
(মুইয়ং লোকাল কোর্ট)
260
00:21:14,262 --> 00:21:16,002
- বসুন।
- ধন্যবাদ।
261
00:21:24,343 --> 00:21:26,413
আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে?
আপনার আরো বিশ্রাম নেয়া দরকার ছিল।
262
00:21:26,943 --> 00:21:28,742
আমাকে একটা জরুরি কাজ করতে হবে।
263
00:21:30,883 --> 00:21:32,883
আপনি চলে গেলেই আমি
আমি কাজে লেগে পড়ব।
264
00:21:34,212 --> 00:21:37,123
এই চাকরি ছাড়া আমি অন্য
কোন কাজের কথা ভাবতেই পারি না।
265
00:21:39,193 --> 00:21:40,623
আপনার জরুরি কাজ কী?
266
00:21:43,693 --> 00:21:44,693
যাক রিউ।
267
00:21:46,462 --> 00:21:48,333
হোপ ওয়েলফেয়ার
সেন্টারের ব্যাপারে সত্যটা,
268
00:21:49,103 --> 00:21:50,403
সবাইকে জানিয়ে দেওয়া উচিত।
269
00:21:54,603 --> 00:21:56,443
আমরা কি এতে জড়িয়ে গেছি?
270
00:21:57,173 --> 00:21:58,613
ঘটনার মূল হোতা আটক হয়েছে,
271
00:21:59,443 --> 00:22:00,913
আর এতগুলো অপহরণের ঘটনায়,
272
00:22:01,343 --> 00:22:03,512
মিডিয়াও এতে আগ্রহী হয়ে উঠেছে।
273
00:22:03,542 --> 00:22:05,113
অন্যদের আগ্রহ দীর্ঘস্থায়ী হবে না।
274
00:22:05,752 --> 00:22:08,822
অন্য আরেকটা ঘটনা আসলে
সবাই এটা ভুলে যাবে।
275
00:22:10,153 --> 00:22:12,153
আমরা যারা এতে জড়িত
তাদের কিছু করতে হবে।
276
00:22:12,992 --> 00:22:16,022
জনগন যেটা জানে না সেটা জানিয়ে
দেয়ার এটাই একমাত্র উপায়।
277
00:22:17,923 --> 00:22:20,032
ভুক্তভোগীরা কোথাও না
কোথাও কান্নাকাটি করছে।
278
00:22:20,762 --> 00:22:24,333
অপরাধীরা বড় আকারে আছে,
তাই আমাদের প্রথমে এটি পরিবর্তন করতে হবে।
279
00:22:27,572 --> 00:22:29,703
হোপ ওয়েলফেয়ার সেন্টার সম্পর্কে প্রকৃত সত্য।
280
00:22:30,472 --> 00:22:31,812
কিভাবে তুমি জানাবে?
281
00:22:32,542 --> 00:22:33,572
মিডিয়ার মাধ্যমে।
282
00:22:34,212 --> 00:22:37,782
যদি সবচেয়ে জনপ্রিয় কারেন্ট অ্যাফেয়ার্স
ডকুমেন্টারিটি গল্পটি কভার করে,
283
00:22:37,883 --> 00:22:39,183
এটি আলোড়ন সৃষ্টি করবে।
284
00:22:39,653 --> 00:22:41,183
আমরা যা দেখেছি এবং যা জানি,
285
00:22:41,653 --> 00:22:44,123
সেটাই শুধু আমাদের বলতে হবে।
286
00:22:49,923 --> 00:22:51,062
তুমি কি,
287
00:22:52,133 --> 00:22:53,193
আমার সাথে থাকবে?
288
00:23:02,643 --> 00:23:04,843
বলতে পারছি না।
289
00:23:10,383 --> 00:23:11,413
নাও।
290
00:23:12,012 --> 00:23:13,083
ধন্যবাদ।
291
00:23:14,413 --> 00:23:16,453
সে যদি অপরাধের দৃশ্যের ভিডিও ধারণ করত,
292
00:23:16,923 --> 00:23:19,623
সে এটি একটি ফ্ল্যাশ ড্রাইভে সরিয়ে নিত।
293
00:23:27,532 --> 00:23:31,703
কোথায় একটি ফ্ল্যাশ ড্রাইভ নিরাপদে
লুকিয়ে রাখতে পারে বলে?
294
00:23:32,433 --> 00:23:33,833
জুং ইন সেওংয়ের স্টুডিও অ্যাপার্টমেন্ট,
295
00:23:34,002 --> 00:23:37,972
ওহ সে জুং ইয়ুন-জ্যে, ঠিক না?
গুলিয়ে ফেলি একদম!
296
00:23:38,542 --> 00:23:42,683
যাহোক, জুং ইয়ুন-জ্যের বাড়িতে,
তার নকল মার টেবিলে,
297
00:23:43,113 --> 00:23:45,812
তার গাড়িতে,
হোপ ওয়েলফেয়ার সেন্টারে,
298
00:23:45,812 --> 00:23:48,012
আমরা সবজায়গায় দেখেছি
কিন্তু কিছুই পাই নি।
299
00:23:50,153 --> 00:23:51,383
আমি মনে হয় জানি।
300
00:23:54,022 --> 00:23:55,292
কোথায় আছে সেটা?
301
00:23:55,522 --> 00:23:57,022
তার শরীরের ভেতরে আছে ওটা।
302
00:24:00,633 --> 00:24:02,062
সে খেয়ে ফেলেছে।
303
00:24:03,833 --> 00:24:04,903
আমার সন্দেহ হয়।
304
00:24:05,373 --> 00:24:07,502
সে কি এমন পুরানো কৌশল ব্যবহার করবে?
305
00:24:07,502 --> 00:24:09,572
সেওক গু, পুরনো কৌশল নির্ভরযোগ্য হয়।
306
00:24:09,572 --> 00:24:10,673
ঠিক না, ডিটেকটিভ?
307
00:24:13,113 --> 00:24:15,083
সে যদি বলে এটি একটি নিরাপদ জায়গা,
308
00:24:15,742 --> 00:24:18,183
সে এ ব্যাপারে বেশ নিশ্চিত ছিল।
309
00:24:18,482 --> 00:24:22,822
যদি নিরাপত্তার কথা বলো তবে
পুলিশ স্টেশন হলো সবচেয়ে নিরাপদ।
310
00:24:26,923 --> 00:24:27,992
এখানে আছে নাকি?
311
00:24:27,992 --> 00:24:30,722
- তুমি
- ডং হুয়া। বন্ধ করো।
312
00:24:32,532 --> 00:24:34,863
তোমরা এখানে কেন?
313
00:24:37,532 --> 00:24:40,673
আমার একটা সাহায্য লাগবে।
314
00:25:12,873 --> 00:25:13,972
খাও।
315
00:25:17,103 --> 00:25:18,913
আমি বুঝতে পারছি না কেন
আপনারা এসব করছেন।
316
00:25:21,472 --> 00:25:23,843
আপনার ছেলের পরিবর্তে আমার
সাথে এত সুন্দর ব্যবহার কেন?
317
00:25:24,542 --> 00:25:26,353
বৈকল্পিক আনন্দের জন্য নাকি অন্য কিছু?
318
00:25:36,992 --> 00:25:39,032
আমার ইন সেওং।
319
00:25:46,732 --> 00:25:49,143
আমার ইন সেওং।
320
00:25:52,173 --> 00:25:53,343
কী হয়েছিল তার?
321
00:25:57,012 --> 00:25:58,913
সে কি জীবিত?
322
00:26:08,462 --> 00:26:09,522
আচ্ছা,
323
00:26:15,133 --> 00:26:16,262
বিশ বছর আগে,
324
00:26:18,532 --> 00:26:20,532
আমরা সবাই মিলে
পালানোর চেষ্টা করেছিলাম।
325
00:26:21,772 --> 00:26:23,103
সে একটা ফাঁদে পড়ে যায়।
326
00:26:34,052 --> 00:26:36,083
তার সঠিক চিকিৎসা হয়নি,
327
00:26:36,583 --> 00:26:38,252
আর তাই তাকে ভুগতে হয়েছে।
328
00:26:43,923 --> 00:26:45,863
তাই আমি তাকে
তার দুর্দশা থেকে মুক্ত করলাম।
329
00:27:00,812 --> 00:27:01,843
ও হ্যাঁ,
330
00:27:06,212 --> 00:27:09,623
মৃত্যুর আগ পর্যন্ত সে একটা
কথাই বার বার বলেছিল।
331
00:27:16,492 --> 00:27:19,962
আমি আমার মায়ের
হাতের রান্না মিস করছি।
332
00:27:26,072 --> 00:27:28,072
আমিও তাকে মিস করি।
333
00:27:29,173 --> 00:27:30,472
একজন ব্যর্থ ছিচকাঁদুনে।
334
00:29:09,373 --> 00:29:10,542
তুমি সিরিয়াস?
335
00:29:10,843 --> 00:29:14,012
হুম। এজন্যেই জুং ইয়ুন-জ্যে
আমাকে অপহরণ করেছিল।
336
00:29:16,482 --> 00:29:18,613
সে হয়তো চেয়েছিল,
337
00:29:18,883 --> 00:29:21,883
মিস্টার বিক আমাকে মারুক
অথবা আমি মিস্টার বিককে।
338
00:29:23,383 --> 00:29:24,722
তুমি নিশ্চয়ই অবাক হয়েছ।
339
00:29:25,222 --> 00:29:26,393
ঠিক আছো তুমি?
340
00:29:26,393 --> 00:29:28,222
এটা মিথ্যে হবে যদি আমি
বলি যে আমি হইনি।
341
00:29:29,322 --> 00:29:30,462
কিন্তু,
342
00:29:32,133 --> 00:29:34,633
এটা প্রকাশিত হওয়াতে আমি খুশি।
343
00:29:35,433 --> 00:29:38,572
আমি জানি আমার কী করতে হবে।
344
00:29:42,643 --> 00:29:45,002
মিনিস্টার 'না' কিছু বলেছে?
345
00:29:45,343 --> 00:29:46,742
আমাদের এখনই তার ব্যাপারে
তদন্ত করা দরকার।
346
00:29:47,673 --> 00:29:49,212
যেকোনো কিছুর জন্য
নিজেকে প্রস্তুত করে রাখো।
347
00:29:51,742 --> 00:29:54,353
নিজের পরিবারের অন্ধকার
দিকগুলোর ব্যাপারে,
348
00:29:55,683 --> 00:29:56,883
তোমার চিন্তার,
349
00:29:58,822 --> 00:30:00,052
অনেক বাইরে হতে পারে।
350
00:30:01,193 --> 00:30:02,393
আমি সবচেয়ে
খারাপের জন্য প্রস্তুতি নিচ্ছি।
351
00:30:28,413 --> 00:30:30,322
যদি নিরাপত্তার কথা বলো তবে
352
00:30:30,583 --> 00:30:32,822
পুলিশ স্টেশন হলো সবচেয়ে নিরাপদ।
353
00:30:37,992 --> 00:30:39,093
(স্টোরেজ রুম)
354
00:31:45,787 --> 00:31:46,827
উঠুন।
355
00:31:57,767 --> 00:31:59,137
আপনার ভাই আমাকে বলেছিল,
356
00:31:59,567 --> 00:32:03,077
আপনি যখন ছোট ছিলেন তখনও
আপনি সত্যিই স্মার্ট ছিলেন।
357
00:32:09,877 --> 00:32:11,176
সে এটা বলেছিল?
358
00:32:11,176 --> 00:32:13,186
হ্যাঁ। এটাই বলেছিল সে।
359
00:32:17,416 --> 00:32:18,857
আমরা যখন ছোট ছিলাম,
360
00:32:19,787 --> 00:32:21,656
সে তো আমাকে মানুষই মনে করেনি!
361
00:32:23,256 --> 00:32:24,696
আমরা সবসময় মারামারি লাগতাম।
362
00:32:30,637 --> 00:32:32,206
হয়ত আমি বোকা ছিলাম,
363
00:32:32,637 --> 00:32:34,137
কিন্তু আমি বুঝতে পারছি না,
364
00:32:36,077 --> 00:32:40,047
অপরাধী কেন জুং ম্যান ছুনকে
এর মধ্যে নিয়ে এসেছিল?
365
00:32:44,617 --> 00:32:46,646
আপনি তো স্মার্ট,
আপনি বলতে পারেন এটা কেন?
366
00:32:51,416 --> 00:32:52,486
আদালত।
367
00:32:54,287 --> 00:32:55,496
আদালত?
368
00:32:56,996 --> 00:32:58,666
আদালত কর্তৃক বিচার,
369
00:32:59,196 --> 00:33:01,067
মনোযোগ আকর্ষণ
করার জন্য নিখুঁত কেস।
370
00:33:03,597 --> 00:33:04,736
ও আচ্ছা।
371
00:33:07,137 --> 00:33:08,167
তারপর,
372
00:33:08,776 --> 00:33:10,876
যেমনটি জুং ম্যান ছুন
আদালতে বলেছিলেন,
373
00:33:11,807 --> 00:33:13,906
অপরাধী গাড়িতে ছিল।
374
00:33:15,417 --> 00:33:16,477
ঠিক।
375
00:33:37,167 --> 00:33:38,267
দয়া করে আমাকে বাঁচান।
376
00:33:41,267 --> 00:33:43,006
ঐ লোকটা আমাকে মেরে ফেলবে।
377
00:33:44,676 --> 00:33:46,376
প্লিজ দরজাটা খুলুন।
378
00:33:46,376 --> 00:33:48,147
প্লিজ আমার জন্য দরজা খুলুন।
379
00:33:51,647 --> 00:33:52,687
দয়া করেন আমার জন্য।
380
00:34:10,497 --> 00:34:11,867
ধন্যবাদ।
381
00:34:13,736 --> 00:34:15,876
অশেষ কৃতজ্ঞতা।
382
00:34:36,897 --> 00:34:39,296
তখন আমার মনে হয় বেক জি ইউন
কী ঘটছে তা না জেনেই,
383
00:34:40,667 --> 00:34:42,397
অপরাধীর কাছে কৃতজ্ঞ ছিল।
384
00:34:42,397 --> 00:34:43,897
আসলেই?
385
00:34:45,066 --> 00:34:46,767
যদি তার কাছে সময় থাকত,
386
00:34:53,876 --> 00:34:55,247
তারমানে তার সময় ছিল না?
387
00:34:55,747 --> 00:34:58,546
কারণ তার ২০তম জন্মদিন শেষ
হওয়ার আগেই তাকে হত্যা করতে হয়েছিল।
388
00:35:04,057 --> 00:35:05,117
হুম দেখুন,
389
00:35:06,057 --> 00:35:08,387
যদি সে তার জীবনের সবচেয়ে
সুখের দিনে তাকে হত্যা করে,
390
00:35:09,156 --> 00:35:12,897
তার বাবা-মা কি চিরকালের জন্য
এর বিষাদ মনে রাখবেন না?
391
00:35:13,167 --> 00:35:14,267
হুম।
392
00:35:17,196 --> 00:35:18,296
কিন্তু,
393
00:35:19,437 --> 00:35:21,207
সে তার ঠোঁট কাটল কেন?
394
00:35:25,137 --> 00:35:26,247
আমি ঠিক জানি না।
395
00:35:27,247 --> 00:35:29,977
এটা প্রতিশোধের জন্য হতে পারে।
396
00:35:32,917 --> 00:35:34,687
অথবা সে খুন করাটা
397
00:35:35,716 --> 00:35:36,957
উপভোগ করেছে।
398
00:35:40,327 --> 00:35:41,586
হুমম।
399
00:35:44,756 --> 00:35:46,367
তাহলে সে এটা কেন করল?
400
00:35:48,836 --> 00:35:52,606
ইয়োম হাই-জিনের সারা শরীরে
আঘাতের চিহ্ন ছিল।
401
00:35:54,267 --> 00:35:56,276
যেটা অন্য ভুক্তভোগীদের থেকে ভিন্ন।
402
00:35:57,006 --> 00:35:59,307
কিন্তু কী কারণে সে
আক্রমনের চিহ্ন রেখে গেল?
403
00:36:02,316 --> 00:36:06,347
অপরাধী কি এতই দুর্বল যে সে,
404
00:36:07,486 --> 00:36:08,787
একজন নারীর সাথেই পারল না?
405
00:36:13,187 --> 00:36:14,227
হেই।
406
00:36:15,597 --> 00:36:17,626
মিঃ চোই ইয়েম
হ্যে-জিনকে আঘাত করেছিল।
407
00:36:21,327 --> 00:36:23,537
কিভাবে এত শিওর হলেন?
408
00:36:29,006 --> 00:36:30,037
সেদিন,
409
00:36:30,807 --> 00:36:32,207
যেদিন আপনি ইয়োম হাই-জিনকে
হত্যা করেছিলেন,
410
00:36:33,406 --> 00:36:35,207
আপনি মিঃ চোইকে
ফলো করছিলেন।
411
00:36:47,086 --> 00:36:49,557
(ট্যাক্সি)
412
00:37:32,667 --> 00:37:34,807
আপনি এমন এক মহিলাকে
টেনে হিঁচড়ে নিয়ে আসলেন,
413
00:37:35,736 --> 00:37:37,577
যেন সে একটি বস্তু,
414
00:37:37,577 --> 00:37:39,506
এবং আপনি তাকে দম বন্ধ করে
তার মুখ কেটে ফেলেছিলেন।
415
00:37:45,887 --> 00:37:46,946
ইন্টারেস্টিং!
416
00:37:48,216 --> 00:37:49,216
চালিয়ে যান।
417
00:37:52,117 --> 00:37:56,256
খুনিদের প্রত্যেকেরই নিজস্ব
অনন্য অভ্যাস রয়েছে।
418
00:37:56,856 --> 00:37:58,397
আপনি খুন করেন,
419
00:37:59,566 --> 00:38:01,667
তাদের মুখ ছিঁড়ে ফেলেন, এবং..
420
00:38:04,696 --> 00:38:05,836
খুনের ভিডিও ধারণ করে রাখেন।
421
00:38:08,537 --> 00:38:10,376
এটা যেন একটা পুরস্কার,
422
00:38:11,376 --> 00:38:14,676
আপনি সবসময় খুনের পর
তার ভিডিও ধারণ করে রাখেন।
423
00:38:28,787 --> 00:38:30,526
পরিচালক কাং এর
মেয়ে কাং হা না এর সাথে,
424
00:38:31,196 --> 00:38:34,367
আপনার কাছে সময় না থাকায়
আপনি তার ধমনী কাটতে ভুল করেছিলেন,
425
00:38:35,126 --> 00:38:36,497
কিন্তু আপনি ঠিকই ভিডিও করেছিলেন।
426
00:38:39,037 --> 00:38:40,137
আপনি কিভাবে পেলেন এটা!
427
00:38:59,557 --> 00:39:00,986
নিরাপদ জায়গায়!
428
00:39:02,397 --> 00:39:03,526
আপনি তো খুবই স্মার্ট।
429
00:39:05,196 --> 00:39:07,696
কে জানত যে আপনি খুনের প্রমাণ
430
00:39:08,997 --> 00:39:12,707
পুলিশ স্টেশনের লকারেই রাখবেন?
431
00:39:17,676 --> 00:39:19,077
এরপরেও কি অস্বীকার করবেন?
432
00:39:25,917 --> 00:39:26,917
উপায় নেই।
433
00:39:28,216 --> 00:39:29,816
আমার ভাইকে বলার কোন উপায় নেই...
434
00:39:36,097 --> 00:39:37,897
আমার ভাইয়ের আমার সাথে
বিশ্বাসঘাতকতা করার কোন কারণ নেই।
435
00:39:44,566 --> 00:39:45,707
নিজেকে খুবই চালাক মনে করেন?
436
00:39:47,566 --> 00:39:49,236
আপনি যদি প্রতিশোধ নিতে চাইতেন,
437
00:39:49,506 --> 00:39:52,077
আপনার উচিত ছিল দোষী ব্যক্তিদের
তাদের অপরাধের জন্য মূল্য দিতে বাধ্য করা।
438
00:39:52,946 --> 00:39:55,376
আপনি কেন তাদের কন্যাদের হত্যা
করবেন, যারা কোন অন্যায় করেনি?
439
00:39:58,716 --> 00:40:00,446
ওই হারামীরা আমার
বোনকেও হত্যা করেছে।
440
00:40:01,417 --> 00:40:02,816
তাদেরও এটা অনুভব করা উচিত।
441
00:40:03,856 --> 00:40:06,287
আমাদের কাছ থেকে সবচেয়ে
মূল্যবান বস্তু তারা নিয়ে গেছে।
442
00:40:07,327 --> 00:40:08,656
তাদের জানা উচিত
আমাদের কেমন লেগেছিল।
443
00:40:10,227 --> 00:40:11,856
এটাই ন্যায়বিচার।
444
00:40:14,497 --> 00:40:15,566
ন্যায়বিচার?
445
00:40:17,696 --> 00:40:18,767
জুং ইয়ুন-জ্যে।
446
00:40:19,937 --> 00:40:21,006
আপনি একটা উন্মাদ,
447
00:40:22,066 --> 00:40:23,977
যে সর্বদা হত্যা করতে উন্মুখ হয়ে থাকেন।
448
00:40:36,387 --> 00:40:37,387
ঠিক বলেছেন।
449
00:40:39,986 --> 00:40:41,057
এমনকি আমার ভাইও
450
00:40:44,026 --> 00:40:46,727
আপনার মত আবর্জনাকে
মানুষ মনে করে না।
451
00:40:59,946 --> 00:41:01,977
আপনি আমার ভাই এবং আমার
সম্পর্কে কী জানেন?
452
00:41:05,117 --> 00:41:06,887
আমার তখনই আপনাকে মেরে
ফেলা উচিত ছিল।
453
00:41:08,546 --> 00:41:09,557
তখনই?
454
00:41:10,457 --> 00:41:12,526
হ্যাঁ, খেলার মাঠে।
455
00:41:15,756 --> 00:41:17,696
আমার উচিত ছিল আপনাকে
ওই স্লাইডে মেরে ফেলা।
456
00:41:23,066 --> 00:41:24,097
সুং হুন।
457
00:41:25,637 --> 00:41:26,707
দেখো
458
00:41:29,006 --> 00:41:30,006
ইয়ুন-জ্যে
459
00:41:32,477 --> 00:41:33,546
ইয়ুন-জ্যে, এটা করো না।
460
00:41:42,147 --> 00:41:43,216
ওইটা আপনি?
461
00:41:45,827 --> 00:41:46,887
মানে তুমি ছিলে?
462
00:41:47,187 --> 00:41:48,557
মনে পড়েছে এখন?
463
00:41:49,696 --> 00:41:53,597
স্মৃতিশক্তি হারানোর পরে
আপনাকে কাঁদতে দেখে ভাল লাগল।
464
00:41:55,897 --> 00:41:57,897
আমি জানি না আমি কে।
465
00:42:00,667 --> 00:42:03,207
আমি জানি না
আমার মা-বাবা দেখতে কেমন।
466
00:42:06,906 --> 00:42:10,216
আমি জানি না এখানে আসার
আগে আমি কোথায় থাকতাম।
467
00:42:12,847 --> 00:42:14,446
তোমার কি সত্যিই কিছু মনে নেই?
468
00:42:18,887 --> 00:42:19,887
না।
469
00:42:21,086 --> 00:42:25,696
কিন্তু আমার মনে আছে কেউ
আমাকে ইয়ুন-জ্যে বলে ডাকছিল।
470
00:42:27,196 --> 00:42:28,897
তুমি কি মনে করো এটা আমার নাম?
471
00:42:29,167 --> 00:42:30,966
এটাই হবে।
472
00:42:33,037 --> 00:42:34,106
ইয়ুন-জ্যে
473
00:42:40,747 --> 00:42:41,747
তুই..
474
00:42:42,776 --> 00:42:44,247
তুই আমার সাথে কী করেছিস!!!
475
00:42:48,017 --> 00:42:49,517
তুই আমার সাথে কী করেছিস!!!
476
00:42:54,086 --> 00:42:55,086
সুং হুন।
477
00:42:58,457 --> 00:42:59,497
আ আ!!
478
00:43:01,727 --> 00:43:04,296
চিন্তা করেন একটু।
479
00:43:05,397 --> 00:43:07,667
তোমার কাছে ঐ নেকলেস কেন আছে?
480
00:43:27,957 --> 00:43:29,397
তো, ১১ নম্বর, আমি যদি..
481
00:43:31,196 --> 00:43:32,196
না।
482
00:43:35,097 --> 00:43:37,137
জাজ রিউ,
আমি যদি আপনার প্রস্তাব গ্রহণ করি,
483
00:43:40,066 --> 00:43:41,606
আপনি আমাকে কী দিতে পারবেন?
484
00:43:41,836 --> 00:43:46,077
আমি আপনাকে যে দ্বিতীয় সুযোগ
দিচ্ছি তা বিবেচনা করুন।
485
00:43:47,106 --> 00:43:50,517
২০ বছর আগে আপনার করা
ভুল শোধরানোর দ্বিতীয় সুযোগ।
486
00:43:51,917 --> 00:43:53,387
আপনি যদি এই সুযোগ নেন,
487
00:43:54,147 --> 00:43:57,086
আমি অতীতকে সুন্দরভাবে
ধামাচাপা দেওয়ার বিষয়টি নিশ্চিত করব।
488
00:44:01,287 --> 00:44:02,926
আর যদি প্রস্তাব গ্রহণ না করি?
489
00:44:04,126 --> 00:44:06,026
প্রস্তাবটি প্রত্যাখ্যান করা অত সহজ হবে না।
490
00:44:11,637 --> 00:44:13,006
(ভাই)
491
00:44:14,106 --> 00:44:16,207
ভাবুন এবং আমাকে জানান।
492
00:44:59,946 --> 00:45:01,017
সুং হুন।
493
00:45:01,887 --> 00:45:05,457
২০ বছর আগে খেলার মাঠে তুমি
আমাকে কী বলেছিলে মনে আছে?
494
00:45:06,387 --> 00:45:07,387
কী বলেছিলাম?
495
00:45:07,787 --> 00:45:08,827
ইয়ুন-জ্যে।
496
00:45:09,756 --> 00:45:10,796
ইয়ুন-জ্যে,
497
00:45:12,327 --> 00:45:13,327
এটা করো না।
498
00:45:23,537 --> 00:45:25,477
তুমি কেন বলোনি যে আমি
আচমকা পড়ে যাইনি বরং,
499
00:45:27,406 --> 00:45:30,417
জুং ইয়ুন-জ্যে আমাকে ধাক্কা দিয়েছিল।
500
00:45:31,676 --> 00:45:32,747
তুমি সব দেখেছো।
501
00:45:38,557 --> 00:45:40,557
আমিও জানি না, আমি তখন
কেন এটা করেছিলাম।
502
00:45:42,557 --> 00:45:43,997
মনে হয় আমি ভয় পেয়েছিলাম।
503
00:45:45,656 --> 00:45:48,367
মনে হয় আমিও ইয়ুন-জ্যেকে
বাঁচাতে চেয়েছিলাম।
504
00:45:50,537 --> 00:45:52,296
তুমি তোমার স্মৃতি হারিয়েছ।
505
00:45:52,767 --> 00:45:55,966
আমি ভেবেছিলাম আমি যদি চুপ
থাকি তাহলে কিছু হবে না।
506
00:45:56,506 --> 00:45:57,906
কিছু হবে না?
507
00:46:08,787 --> 00:46:09,787
তুমি জানো না,
508
00:46:11,517 --> 00:46:14,687
আমার আর ইয়ুন-জ্যের মধ্যে
এরপরে কি হয়েছিল,
509
00:46:15,387 --> 00:46:16,397
জানো?
510
00:46:19,867 --> 00:46:21,167
হারামী জুং ইয়ুন-জ্যে,
511
00:46:22,167 --> 00:46:24,137
আমার মধ্যে নিজেকে তৈরি করেছে।
512
00:46:27,267 --> 00:46:29,106
আমার মস্তিষ্ক ছিল পুরোটাই ফাঁকা,
513
00:46:31,506 --> 00:46:33,006
সেখানে তার নিজস্ব স্মৃতিগুলো ঢুকিয়েছে।
514
00:46:36,546 --> 00:46:37,647
আমি বুঝতে পারিনি,
515
00:46:39,647 --> 00:46:41,316
বরংচ আমি জুং ইয়ুন-জ্যে হয়ে
হোপ ওয়েলফেয়ার সেন্টারে
516
00:46:42,387 --> 00:46:43,917
জীবন যাপন করতে লাগলাম।
517
00:46:52,557 --> 00:46:53,667
ভাবতে পারো?
518
00:46:55,526 --> 00:46:56,897
এমন বাচ্চা একটা ছেলে,
519
00:46:58,466 --> 00:46:59,937
এই কাজ কিভাবে করতে পারে?
520
00:47:08,876 --> 00:47:10,477
আমার মনে হয় এখানে অন্য কিছু আছে।
521
00:47:12,017 --> 00:47:13,986
আমার মনে হয় আমার কিছু মনে পড়ছে,
কিন্তু কী সেটা জানি না।
522
00:47:19,256 --> 00:47:20,727
তুমি কি আর কিছু জানো?
523
00:47:26,267 --> 00:47:27,327
কি জানি।
524
00:47:36,906 --> 00:47:38,207
নেকলেস এর ব্যাপারটা?
525
00:47:49,446 --> 00:47:50,656
নেকলেস টা,
526
00:47:51,486 --> 00:47:52,687
আমি তোমাকে দিয়েছিলাম।
527
00:47:56,426 --> 00:47:57,497
তুমি আমাকে দিয়েছিলে?
528
00:48:08,367 --> 00:48:09,606
ওখানে। লক্ষ্য ঠিক রাখো।
529
00:48:14,747 --> 00:48:15,847
আবার চেষ্টা করো।
530
00:48:29,387 --> 00:48:31,656
(সবসময় নেকলেসটা পরে থাকবে)
531
00:48:32,457 --> 00:48:35,327
ঈশ্বর, এটা খুব ঝামেলা হবে,
বিশেষত গোসলের সময়।
532
00:48:35,767 --> 00:48:37,566
আমার কি সবসময় পরে থাকতে হবে এটা?
533
00:48:38,037 --> 00:48:42,207
(এর মানে আমরা এখন পরিবার)
534
00:48:43,606 --> 00:48:46,376
(দেখো, আমার কাছেও একটা আছে)
535
00:48:49,376 --> 00:48:51,617
আচ্ছা, তুমি যেভাবে বলো।
536
00:48:59,926 --> 00:49:00,926
আমার জন্যেও আছে?
537
00:49:01,256 --> 00:49:04,356
(অবশ্যই। তুমিও পরিবারের একজন)
538
00:49:16,006 --> 00:49:19,506
(আমি বিশ্বাস করি যদি আমার কিছু হয়ে যায়)
539
00:49:19,506 --> 00:49:22,776
(তুমি ইয়ুন-জ্যেকে দেখে রাখবে)
540
00:49:24,546 --> 00:49:25,747
চিন্তা করো না।
541
00:49:26,216 --> 00:49:29,957
যত কষ্টই হোক আমি তোমাকে
আর ইয়ুন-জ্যেকে দেখে রাখব।
542
00:49:31,017 --> 00:49:33,526
আমরা একই পরিবারের।
543
00:49:34,387 --> 00:49:35,957
(ধন্যবাদ)
544
00:49:47,336 --> 00:49:48,606
এই নেকলেস পরে থাকা মানে,
545
00:49:49,236 --> 00:49:51,236
আমরা একই পরিবারের।
546
00:49:52,807 --> 00:49:54,247
তাই আমি তোমাদের নেকলেস দিয়েছি।
547
00:49:54,946 --> 00:49:57,247
আমি তোমাকে নিজের
ভাইয়ের মতোই মনে করি।
548
00:50:08,827 --> 00:50:10,897
আমি জানতাম না যে তুমি
আমাকে এভাবে ভাবো।
549
00:50:13,296 --> 00:50:15,126
যদি আমি জানতাম।
550
00:50:18,367 --> 00:50:19,906
আমি যা বলেছি সেটা এত গুরুত্ব দিও না।
551
00:50:20,506 --> 00:50:21,937
বেশিরভাগ সময়,
552
00:50:22,906 --> 00:50:24,276
তোমার প্রতি আমার করুণা হতো।
553
00:50:25,807 --> 00:50:29,176
ভালো বাবা-মা যারা ধনী।
554
00:50:29,716 --> 00:50:30,946
একটা চৌকষ মস্তিষ্ক।
555
00:50:31,517 --> 00:50:33,086
আমি অবাক হই যখন দেখি তুমি
556
00:50:33,086 --> 00:50:34,816
তোমার জন্ম থেকেই এসব পাওয়ার
পরেও এভাবে থাকছো।
557
00:50:39,617 --> 00:50:40,687
আমিও অবাক হই।
558
00:50:46,256 --> 00:50:48,926
তুমি কেন একবারও জিজ্ঞেস করো নি,
559
00:50:49,836 --> 00:50:51,236
যে তুমি আসলে কে?
560
00:50:54,367 --> 00:50:55,566
আমি নিশ্চিত নই।
561
00:50:58,676 --> 00:50:59,747
আমার মনে হয়...
562
00:51:00,707 --> 00:51:02,307
আমি হয়ত,
563
00:51:05,117 --> 00:51:06,816
আমি যে মুহুর্তে এটি নিয়ে
এসেছি তা ভুলে গেছি।
564
00:51:34,160 --> 00:51:37,160
(মুইয়ং পুলিশ স্টেশন)
565
00:51:37,359 --> 00:51:38,930
আমি এটা বিশ্বাস করি না।
566
00:51:39,090 --> 00:51:40,430
(হোপ ওয়েলফেয়ার সেন্টার ঘিরে সন্দেহ)
567
00:51:41,499 --> 00:51:44,070
(অপহৃতদের মধ্যে রয়েছেন
জনকল্যাণমন্ত্রী ও পুলিশ প্রধান)
568
00:51:45,399 --> 00:51:46,939
(জুংকে ২০ বছর আগে
হোপ ওয়েলফেয়ার সেন্টার থেকে,)
569
00:51:46,939 --> 00:51:48,470
(মার্কিন যুক্তরাষ্ট্রের একটি
পরিবার দত্তক নিয়েছিল)
570
00:51:48,470 --> 00:51:52,070
যাচাই করার জন্য আমাকে ফোন
না করেই কে এই নিবন্ধটি লিখেছে?
571
00:51:52,370 --> 00:51:53,479
ধুর!
572
00:51:57,010 --> 00:51:58,109
ওই!
573
00:51:58,109 --> 00:52:00,149
ক্যাপ্টেন ওহকে এই মুহূর্তে
আমার অফিসে আসতে বল!
574
00:52:00,579 --> 00:52:02,620
(চিফ ইয়োম কি নাম)
575
00:52:05,919 --> 00:52:08,260
(স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রী না গুক হি)
576
00:52:15,459 --> 00:52:16,729
পরিচালক ব্যে এখানে আছেন।
577
00:52:16,729 --> 00:52:20,039
উনি আমাদের সাথে কিছু বলতে চান।
578
00:52:26,709 --> 00:52:30,780
আমরা হোপ ওয়েলফেয়ার সেন্টারকে নিয়ে,
579
00:52:32,010 --> 00:52:34,120
একটি নতুন অনুসন্ধানী
ডকুমেন্টারি শুরু করছি।
580
00:52:35,320 --> 00:52:36,419
কি?
581
00:52:37,189 --> 00:52:38,689
ভারপ্রাপ্ত প্রযোজক কে এখানে?
582
00:52:40,490 --> 00:52:41,490
আমি।
583
00:52:42,359 --> 00:52:43,530
আপনার কি মাথা খারাপ হয়েছে?
584
00:52:44,559 --> 00:52:46,729
আপনি একটা ডকুমেন্টারি বানিয়েছেন
এটা নিয়ে? লজ্জা নেই আপনার?
585
00:52:47,300 --> 00:52:50,030
আমি জানি। আমি এটা বানাতাম না,
586
00:52:50,470 --> 00:52:53,769
কিন্তু এতগুলো লাশ আমাকে
এটা করতে বাধ্য করল।
587
00:52:53,970 --> 00:52:57,140
প্রযোজক হিসেবে আমি
এটা বানাতে চেয়েছিলাম।
588
00:52:58,870 --> 00:53:00,010
একটু চিন্তা করুন।
589
00:53:00,079 --> 00:53:03,450
২০ বছর আগের করা ভিডিও
ফুটেজ আছে আমার কাছে।
590
00:53:03,450 --> 00:53:05,879
বেঁচে থাকা মানুষদের সাক্ষাৎকার,
591
00:53:06,519 --> 00:53:08,350
ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড,
592
00:53:09,419 --> 00:53:11,249
সব আমার হবে।
593
00:53:13,559 --> 00:53:15,419
২০ বছর আগের ফুটেজ?
594
00:53:16,059 --> 00:53:19,160
জুং ইয়ুন-জ্যের ভিডিওটা না?
আরো একটা আছে?
595
00:53:24,129 --> 00:53:25,570
অবশ্যই আছে।
596
00:53:26,100 --> 00:53:27,499
আমি কপি করে রেখেছি।
597
00:53:31,209 --> 00:53:34,180
আমাকে সপ্তাহের শেষে চূড়ান্ত
প্রস্তাব জমা দিতে হবে।
598
00:53:43,390 --> 00:53:44,649
আমার কী করা উচিত?
599
00:53:44,649 --> 00:53:46,620
আপনাদের দুজনের এ বিষয়ে কথা
বলা উচিত এবং আমাকে জানানো উচিত।
600
00:53:49,320 --> 00:53:51,030
আমি তাহলে যাচ্ছি এখন।
601
00:54:00,039 --> 00:54:01,140
ধুর।
602
00:54:01,140 --> 00:54:03,240
- আমরা কী করব?
- তাকে ঠেকাতে হবে।
603
00:54:04,309 --> 00:54:05,910
জুং ইয়ুন-জ্যের কাছে যে প্রমাণ ছিল,
604
00:54:05,910 --> 00:54:08,010
আমি নিজ হাতে সেটা হান
নদীতে ফেলে দিয়েছি,
605
00:54:08,539 --> 00:54:10,950
সুতরাং প্রযোজক ব্যের কাছে যে
প্রমাণ রয়েছে সেটা গায়েব করতে হবে।
606
00:54:13,919 --> 00:54:15,680
আমি দেখছি ব্যাপারটা।
607
00:54:16,890 --> 00:54:19,490
শুধু কিছু টাকা রেডি রাখুন।
608
00:54:21,260 --> 00:54:22,289
টাকা?
609
00:54:22,289 --> 00:54:24,030
আমাকে তো অন্তত টাকা দিবেন।
610
00:54:24,030 --> 00:54:25,729
যত্ত নোংরা কাজ আমি করছি।
611
00:54:29,300 --> 00:54:30,329
আচ্ছা ঠিক আছে।
612
00:54:31,470 --> 00:54:33,740
কেবল নিশ্চিত করুন
যেন কোন ঝামেলা না হয়।
613
00:54:37,109 --> 00:54:38,309
একটা টিভি সাক্ষাৎকার?
614
00:54:38,669 --> 00:54:40,740
হ্যাঁ, প্রযোজক ব্যে হোপ ওয়েলফেয়ার সেন্টার নিয়ে
615
00:54:40,740 --> 00:54:42,780
বিশেষ অনুসন্ধানী ডকুমেন্টারী তৈরি করছেন।
616
00:54:43,010 --> 00:54:45,350
জাজ রিউ এবং আমি তার
সাক্ষাৎকারের অনুরোধে সম্মত হয়েছি।
617
00:54:46,149 --> 00:54:48,680
তুমি কি সেদিন যা দেখেছিলে
তা নিয়ে কথা বলতে পারো...
618
00:54:48,680 --> 00:54:50,519
আউ আউউ আউআউ!
619
00:54:50,519 --> 00:54:51,720
না, আমি এটা করব না।
620
00:54:52,450 --> 00:54:55,689
আমি হোপ ওয়েলফেয়ার সেন্টারের
ব্যাপারে কিছু করতে চাই না।
621
00:54:55,689 --> 00:54:56,890
তুমি চাইলেই এটা করতে পারো।
622
00:54:59,490 --> 00:55:01,200
এই বাচ্চাদের জন্য আপনার
কি খারাপ লাগছে না?
623
00:55:03,470 --> 00:55:06,530
সে একজন খুনি।
সে আমার করুণার যোগ্য নয়।
624
00:55:07,039 --> 00:55:10,370
তুমি তাকে বাঁচাতে পারলে
হয়তো সে এমন হতে পারত না।
625
00:55:11,840 --> 00:55:14,439
তুমি বলছিলে যে ইয়ুন-জ্যে
সেদিন অন্যান্য বাচ্চাদের সাথে ছিল।
626
00:55:14,439 --> 00:55:16,879
তাহলে অন্তত তাদের বাঁচানো উচিত ছিল।
627
00:55:17,249 --> 00:55:18,350
অন্যান্য বাচ্চা মানে?
628
00:55:19,379 --> 00:55:20,450
ও তাই তো।
629
00:55:21,249 --> 00:55:22,850
অন্যান্য বাচ্চাও ছিল ওখানে।
630
00:55:23,550 --> 00:55:25,519
- সাহায্য করুন!
- ম্যাম, দয়া করে আমাদের বাঁচান।
631
00:55:25,519 --> 00:55:26,760
- ম্যাম!
- আমাদের বাঁচান!
632
00:55:26,760 --> 00:55:28,720
তারা আমাদের মেরে ফেলবে!
633
00:55:28,859 --> 00:55:30,689
- সাহায্য করুন!
- ম্যাম!
634
00:55:31,059 --> 00:55:32,359
ম্যাম...
635
00:55:32,359 --> 00:55:34,129
আমাদের সাহায্য করুন!
636
00:55:34,129 --> 00:55:35,959
- হেল্প!
- ম্যাম!
637
00:55:36,970 --> 00:55:37,999
ওহ!
638
00:55:39,600 --> 00:55:40,999
পুরাই আজব।
639
00:55:41,300 --> 00:55:44,269
ছেলেগুলোর ভবিষ্যত আমি
কল্পনাও করতে পারছিলাম না।
640
00:55:48,209 --> 00:55:49,280
না।
641
00:55:50,550 --> 00:55:52,109
সম্ভবত আমি এটা অনুমান করতে পারি না।
642
00:55:53,680 --> 00:55:55,720
আসলে, আমি ইতিমধ্যে এটি দেখেছি।
643
00:56:01,390 --> 00:56:02,419
সে বের হচ্ছে!
644
00:56:03,090 --> 00:56:05,359
- ক্যামেরা অন করো।
- আসো!
645
00:56:05,359 --> 00:56:07,229
- তাড়াতাড়ি।
- কিছু বলুন, প্লিজ।
646
00:56:07,229 --> 00:56:08,629
আপনি কি সবাইকে মেরেছেন?
647
00:56:08,629 --> 00:56:11,229
- আপনি কি অভিযোগ স্বীকার করেন?
- ভুক্তভোগীদের কাছে কি ক্ষমা চাইবেন??
648
00:56:16,240 --> 00:56:19,840
তাদেরকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে।
649
00:56:20,609 --> 00:56:22,840
- আমাদের বলতে কি বুঝাচ্ছেন?
- আপনার কি সহযোগী ছিল?
650
00:56:23,109 --> 00:56:24,910
হোপ ওয়েলফেয়ার সেন্টারে কী ঘটেছিল?
651
00:56:25,050 --> 00:56:26,149
- প্লিজ বলুন।
- ভুক্তভোগীরা...
652
00:56:26,149 --> 00:56:28,419
- ভুক্তভোগীদের জন্য কিছু বলুন।
- আপনার কি কিছু বলার আছে?
653
00:56:28,419 --> 00:56:29,850
- কেমন বোধ করছেন?
- কিছু বলুন!
654
00:56:29,850 --> 00:56:32,019
শোকাহতদের জন্য আপনার
কি খারাপ লাগছে না?
655
00:56:32,120 --> 00:56:33,820
- এক সেকেন্ড!
- এক সেকেন্ড, প্লিজ!
656
00:56:33,820 --> 00:56:34,890
আপনি কেন খুন করলেন?
657
00:56:34,890 --> 00:56:36,930
শোকাহতদের জন্য আপনার
কি খারাপ লাগছে না?
658
00:56:36,930 --> 00:56:38,859
- কিছু বলুন!
- আসল ঘটনা কী?
659
00:56:38,859 --> 00:56:40,660
- কিছু একটা বলুন!
- কেন খুন করেছেন?
660
00:56:40,660 --> 00:56:42,930
- কেন খুন করলেন?
- কারণ বলুন।
661
00:56:42,999 --> 00:56:44,370
কিছু একটা বলুন, প্লিজ।
662
00:56:44,729 --> 00:56:45,999
সবকিছু মনে করতে পারছেন তো?
663
00:56:46,129 --> 00:56:47,640
- আমাদের বলুন।
- কিছু বলুন!
664
00:56:47,640 --> 00:56:51,039
- তাদেরকে কেন খুন করেছেন?
- শোকাহতদের উদ্দেশ্যে কিছু বলুন।
665
00:56:51,269 --> 00:56:53,510
শোকাহতদের জন্য আপনার
কি খারাপ লাগছে না?
666
00:56:54,379 --> 00:56:55,840
- কিছু বলবেন কি?
- দাঁড়ান!
667
00:56:55,840 --> 00:56:57,609
- না প্লিজ!
- এক সেকেন্ড!
668
00:56:57,609 --> 00:57:00,079
- না!
- শুনুন!
669
00:57:09,760 --> 00:57:10,789
সুং হুন।
670
00:57:19,129 --> 00:57:20,140
কী খবর?
671
00:57:21,539 --> 00:57:23,240
আমরা সবেমাত্র তার হেবিয়াস
কর্পাস কার্যক্রম শেষ করেছি।
672
00:57:23,340 --> 00:57:24,510
- সত্যি?
- হ্যাঁ।
673
00:57:25,539 --> 00:57:26,609
সত্যি?
674
00:57:29,439 --> 00:57:31,309
এটা দেখার পর তুমি শুধু এটুকুই বলবে?
675
00:57:31,680 --> 00:57:33,680
আরে, সে তো তোমাকে হাতকড়া পরায় নি।
676
00:57:34,579 --> 00:57:35,879
তার উপর রাগ দেখাচ্ছ কেন?
677
00:57:37,720 --> 00:57:39,919
তুমি কি এই গর্দভকে বলেছিলে যে
প্রমাণগুলো কোথায় পেতে পারে?
678
00:57:49,600 --> 00:57:50,629
ওহ
679
00:57:52,499 --> 00:57:53,800
তুমি তো এটা করবে না।
680
00:57:55,200 --> 00:57:57,269
চলো, সেওক গু।
পরে দেখা হবে, সুং হুন।
681
00:57:58,539 --> 00:57:59,570
সুং হুন।
682
00:58:01,410 --> 00:58:03,780
সুং হুন, তোমার নিশ্চয়ই
আরেকটা প্ল্যান আছে।
683
00:58:05,180 --> 00:58:06,180
এই!
684
00:58:07,280 --> 00:58:08,320
ওই, কথা কম!
685
00:58:46,749 --> 00:58:48,789
(প্রযোজক ব্যে ছুল হো)
686
00:58:54,760 --> 00:58:55,829
জ্বি।
687
00:58:58,829 --> 00:58:59,899
ঠিক আছে।
688
00:59:06,669 --> 00:59:07,709
কি?
689
00:59:09,439 --> 00:59:12,350
সেই নেকলেস প্রশ্নের উত্তর পেয়েছেন?
690
00:59:12,680 --> 00:59:13,720
হ্যাঁ।
691
00:59:14,519 --> 00:59:17,620
আমি নিশ্চিত।
উত্তরটা ছিল খুবই মর্মস্পর্শী।
692
00:59:19,120 --> 00:59:20,149
মর্মস্পর্শী?
693
00:59:21,859 --> 00:59:23,359
আমার ধারণা আপনারা উত্তর খুঁজে পান নি।
694
00:59:23,490 --> 00:59:24,530
কী?
695
00:59:26,530 --> 00:59:29,700
তুমি কি এখনও জানো না
কে তোমাকে এভাবে তৈরি করেছে?
696
00:59:33,100 --> 00:59:35,140
সত্যিই কি তোমার কিছু মনে নেই?
697
00:59:36,700 --> 00:59:38,209
স্মৃতিভ্রষ্ট হবার ভান করছ?
698
00:59:38,209 --> 00:59:40,479
নাকি তুমি আসল
সত্যিটা জানতে আগ্রহী না।
699
00:59:42,740 --> 00:59:43,749
শোন।
700
00:59:45,410 --> 00:59:46,709
সৎ থাকো।
701
00:59:49,479 --> 00:59:50,519
আমি নিশ্চিত সত্য উদঘাটন করতে
702
00:59:51,320 --> 00:59:52,689
তুমি ভয় পাচ্ছ।
703
01:00:03,800 --> 01:00:04,829
- সেওক গু।
- হুম।
704
01:00:11,309 --> 01:00:12,340
সুং হুন।
705
01:00:14,680 --> 01:00:16,510
সুং হুন। ঠিক আছেন?
706
01:00:23,479 --> 01:00:24,519
সুং হুন।
707
01:00:26,390 --> 01:00:27,419
সুং হুন।
708
01:00:35,899 --> 01:00:36,930
তুমি এটা নিতে পারো।
709
01:00:37,930 --> 01:00:39,499
প্রথম অবস্থানে এটা তোমার ছিল।
710
01:00:41,570 --> 01:00:43,340
যা বলি তা মন দিয়ে শোনো।
711
01:00:45,209 --> 01:00:46,840
তোমার আসল নাম জুং ইয়ুন-জ্যে।
712
01:00:48,879 --> 01:00:51,579
তুমি আমাদের বাড়িতে আসার আগে
হোপ ওয়েলফেয়ার সেন্টারে ছিলে।
713
01:00:51,780 --> 01:00:53,050
হোপ ওয়েলফেয়ার সেন্টার?
714
01:00:53,050 --> 01:00:55,120
ভয়ংকর লোকজন ওখানে থাকে।
715
01:00:56,519 --> 01:00:58,350
সেখানে, তোমাকে সবাই
১৩ নাম্বার বলে ডাকতো।
716
01:01:01,359 --> 01:01:04,430
ভয়ংকর লোকজন? কারা তারা?
717
01:01:05,329 --> 01:01:06,359
পাগলা কুত্তা!
718
01:01:08,499 --> 01:01:11,399
যদি পাগলা কুত্তা তোমাকে ধরতে পারে,
তাহলে তোমাকে মেরে ফেলবে।
719
01:01:16,370 --> 01:01:18,970
কাউকে বলো না যে তুমি এক সময়
হোপ ওয়েলফেয়ার সেন্টারে থাকতে।
720
01:01:19,140 --> 01:01:21,479
তোমার মা-বাবা যদি জানতে পারেন,
তারা তোমাকে সেখানে রেখে চলে যাবে।
721
01:01:23,309 --> 01:01:24,309
কাঁদে না!
722
01:01:25,050 --> 01:01:26,950
মন খারাপ কোরো না,
আর কাউকে বিরক্ত কোরো না।
723
01:01:29,720 --> 01:01:30,720
দেখো,
724
01:01:32,419 --> 01:01:34,660
এমন পিতামাতার কাছে জন্ম
নেয়ার জন্য দোষ তোমারই।
725
01:01:44,669 --> 01:01:45,700
নেকলেস পরা মনে,
726
01:01:46,470 --> 01:01:48,399
আমরা একই পরিবারের।
727
01:01:48,769 --> 01:01:51,070
কারণ তোমাকে আমি আপন
ভাইয়ের মতোই মনে করি।
728
01:01:53,410 --> 01:01:54,439
সুং হুন।
729
01:02:24,010 --> 01:02:25,809
তুমি বলেছিলে সুং হুন
তোমার সাথে প্রতারণা করেছে।
730
01:02:27,379 --> 01:02:28,439
এর মানে কী?
731
01:02:42,620 --> 01:02:43,620
তোমার উত্তর পেয়ে গেছ?
732
01:02:47,200 --> 01:02:48,899
আমি জিজ্ঞেস করেছি এই কথার অর্থ কী?
733
01:03:31,370 --> 01:03:35,109
"Blind"
ব্লাইন্ড