1
00:00:06,005 --> 00:00:24,000
অনুবাদ ও সম্পাদনায়
আইনুল মান্নান
2
00:00:24,265 --> 00:00:25,425
(ওক ত্যেক ইয়েন)
3
00:00:25,791 --> 00:00:27,585
(হা সেওক জিন)
4
00:00:30,422 --> 00:00:31,568
(জেওং ইউন-গি)
5
00:00:31,868 --> 00:00:37,690
ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
6
00:00:37,995 --> 00:00:41,890
::::::: BLIND :::::::
7
00:00:42,090 --> 00:00:44,477
(এটি একটি ফিকশন।
এর চরিত্র, স্থান, সংস্থাসমূহ,)
8
00:00:44,477 --> 00:00:46,929
(..ঘটনাপ্রবাহ, বাহিনী, এমনকি
বিন্যাস কোনোটিই বাস্তবভিত্তিক নয়।)
9
00:00:47,481 --> 00:00:48,990
(জুং ইন-সেওং, ডিসেম্বর ০৪, ১৯৯২,
মুইয়ং অ্যাডপশন সেন্টার।)
10
00:00:50,891 --> 00:00:53,220
(জুং ইন-সেওং,
গ্রানবার্গের দম্পতি, গ্রেগ ফিলিপ গ্রানবার্গ।)
11
00:01:27,190 --> 00:01:28,190
জুং ইয়ুন-জ্যে?
12
00:01:30,491 --> 00:01:35,330
Episode 13 । এপিসোড ১৩
The People Who Disappeared
13
00:01:42,511 --> 00:01:43,541
বেঁচে গেলি।
14
00:02:08,201 --> 00:02:09,371
একজন দেখতে এসেছেন।
15
00:02:13,300 --> 00:02:14,600
নিজের খেয়াল রাখবেন।
16
00:02:34,391 --> 00:02:35,391
(ইমার্জেন্সি বেল)
17
00:02:43,270 --> 00:02:46,171
তুই নম্বর-১১?
নম্বর-১৩ কোথায়?
18
00:02:48,340 --> 00:02:51,911
সে কোথায় বললে-ই কেবল
তুই জানে বাঁচবি।
19
00:02:57,750 --> 00:02:58,750
জানোয়ারের বাচ্চা..
20
00:02:59,550 --> 00:03:02,351
বোকার হদ্দ-ই... রয়ে গেলি।
21
00:03:04,691 --> 00:03:06,460
মরতে না চাইলে এখনি বল...
22
00:03:07,020 --> 00:03:09,391
জুং ইয়ুন-জ্যে এখন কোথায়?
23
00:03:10,861 --> 00:03:14,000
তুই কখনোই... জুং ইয়ুন-জ্যের...
24
00:03:15,430 --> 00:03:16,500
..নাগাল পাবি না।
25
00:03:18,701 --> 00:03:21,701
মরার স্বাদ জাগলে,
তবে সেটা-ই হবে।
26
00:03:44,490 --> 00:03:46,300
(নার্স স্টেশন, ৩ নং ওয়ার্ড।)
27
00:04:12,221 --> 00:04:13,261
ধুর বাল!
29
00:04:22,870 --> 00:04:24,870
(ইন-সেওংয়ের বাড়ি)
30
00:04:28,041 --> 00:04:29,041
খালা!
31
00:04:30,641 --> 00:04:31,671
ধ্যাত্তেরি।
32
00:04:32,340 --> 00:04:33,941
(২০টা বছর পর ছেলেকে পেলাম।
ওর সাথে কিছু সময় কাটাবো।)
33
00:04:33,941 --> 00:04:35,411
(শীঘ্রই ফিরবো।)
34
00:04:39,451 --> 00:04:41,250
(সুং-জুন)
37
00:04:55,771 --> 00:04:56,971
ইন-সেওং নাকি?
38
00:04:58,200 --> 00:04:59,200
কী করো?
39
00:04:59,200 --> 00:05:01,671
মাংস দিয়ে শৈবাল স্যুপ বানাচ্ছি।
40
00:05:02,010 --> 00:05:03,611
তুই খুব পছন্দ করতি।
41
00:05:04,010 --> 00:05:05,411
এখনো করিস তো?
42
00:05:07,140 --> 00:05:08,510
নাস্তা-ই তো করি না।
44
00:05:39,140 --> 00:05:40,310
কিরে, এখানে কী করিস?
45
00:05:42,611 --> 00:05:44,010
মাকে খুব মিস করছি।
46
00:05:44,680 --> 00:05:46,750
মা থাকলে এখানে আসলি কেন?
47
00:05:47,450 --> 00:05:50,291
নম্বর-৭-এর মতো তোকেও
তোর মা ছেড়ে গেছে?
48
00:05:50,320 --> 00:05:53,721
না; মা বলেছিলো,
বাথরুম সেরে আসছে।
49
00:05:55,221 --> 00:05:56,331
কিন্তু...
50
00:05:57,430 --> 00:05:59,401
কিন্তু কী?
ফিরে এসেছে?
51
00:06:00,700 --> 00:06:02,101
আসেনি, ঠিক তো?
52
00:06:02,671 --> 00:06:04,070
তুমি কীভাবে জানলে?
53
00:06:04,271 --> 00:06:05,870
এমন অনেকেই আছে।
54
00:06:06,700 --> 00:06:09,711
সবাই ভাবে,
তারা মাকে হারিয়ে ফেলেছে।
55
00:06:09,841 --> 00:06:12,711
অথচ তাদেরকে-ই যে ছেড়ে গেছে
সেটা বোকাদের মাথায় খেলে-ই না!
56
00:06:19,851 --> 00:06:20,921
মেরে ফেলবো তাকে?
57
00:06:24,190 --> 00:06:26,091
- কাকে?
- তোর মাকে।
58
00:06:29,091 --> 00:06:32,760
ওহ, হ্যাঁ..
বলছিলি মাকে মিস করছিস।
59
00:06:34,101 --> 00:06:36,171
ঠিক আছে, করতে থাক মিস।
60
00:06:42,510 --> 00:06:44,211
মত বদলালে বলিস কিন্তু।
61
00:06:45,781 --> 00:06:48,140
ওপারে পাঠিয়ে দিবো.. তোর মাকে।
62
00:06:53,050 --> 00:06:56,320
অবশ্যই খাবো,
বিশেষ দিন বলে কথা।
63
00:06:58,091 --> 00:06:59,291
আচ্ছা, আচ্ছা...
64
00:07:00,921 --> 00:07:02,661
সাতসকালে কোথায় গিয়েছিলি?
65
00:07:02,990 --> 00:07:05,260
হাঁটতে; ঘুরে আসলাম একটু।
66
00:07:05,260 --> 00:07:07,601
আচ্ছা, আমাকেও সাথে নিতি।
67
00:07:10,300 --> 00:07:12,370
এতবার কে কল করে?
68
00:07:14,771 --> 00:07:17,341
বাদ দাও তো,
শেখ হাসিনার অটো কল হয়তো।
69
00:07:17,341 --> 00:07:19,541
ওহ, আচ্ছা।
70
00:07:19,541 --> 00:07:20,541
(সুং-জুন)
71
00:07:20,781 --> 00:07:23,611
আপনার ডায়ালকৃত নম্বরটি
এই মুহূর্তে ব্যস্ত আছে, .....
72
00:07:32,990 --> 00:07:33,990
জুং ইন-সেওং..
73
00:07:33,990 --> 00:07:35,390
পুলিশ বলছি, দরজা খুলো।
74
00:07:36,760 --> 00:07:37,791
জুং ইন-সেওং...
75
00:08:06,320 --> 00:08:07,820
আচ্ছা, কেন করেছিলে ওটা?
76
00:08:08,760 --> 00:08:09,831
কোনটা?
77
00:08:14,231 --> 00:08:17,130
ধূসর রঙের কোট,
খাকি রঙের প্যান্ট,
78
00:08:17,130 --> 00:08:19,070
..আর সাদা রঙের
স্নিকার্স পরা মা-টি...
79
00:08:19,841 --> 00:08:21,971
..তার ছেলেকে পার্কে হারায়নি।
80
00:08:23,870 --> 00:08:24,971
ছেড়ে গিয়েছিলে, তাই না?
81
00:08:43,291 --> 00:08:45,190
- সুং-হুন..
- এসেছো..
82
00:08:45,861 --> 00:08:47,231
মাত্র-ই জাগলো।
83
00:09:01,581 --> 00:09:03,181
ভাবতেও পারি না।
84
00:09:03,780 --> 00:09:07,520
কোনো মা কীভাবে তার সন্তানকে
ওভাবে ফেলে যেতে পারে?
85
00:09:24,870 --> 00:09:25,870
ইন-সেওং...
86
00:09:28,370 --> 00:09:30,240
আম্মু ওয়াশরুম থেকে আসছি, কেমন?
87
00:09:42,451 --> 00:09:44,551
আম্মা.. আইসক্রিম..
88
00:09:47,020 --> 00:09:48,091
দুঃখিত।
89
00:09:48,821 --> 00:09:50,490
আম্মু যাবো আর আসবো।
90
00:10:36,571 --> 00:10:38,370
(মুইয়ং টার্মিনাল, জুংগাং পার্ক,
কোর্ট-হাউজ ইন্টারসেকশন।)
91
00:10:57,231 --> 00:10:58,691
ইন-সেওং!
92
00:10:58,990 --> 00:11:01,461
ইন-সেওং!
93
00:11:11,770 --> 00:11:13,981
ইন-সেওং...
94
00:11:19,250 --> 00:11:22,351
না, তুই পুরোটাই ভুল বুঝেছিস।
95
00:11:22,890 --> 00:11:25,290
মা ওয়াশরুমে-ই গিয়েছিলাম।
96
00:11:25,290 --> 00:11:27,490
চোখের আড়াল হতে-ই
তুই হারিয়ে গিয়েছিলি...
97
00:11:27,490 --> 00:11:29,361
নম্বর-১২ ঠিক এটাই বলেছিলো।
98
00:11:29,890 --> 00:11:30,961
কী?
99
00:11:32,030 --> 00:11:33,861
না, ওটা খাস না!
100
00:11:35,101 --> 00:11:38,801
পিচে তোর অ্যালার্জি আছে।
খেলে শ্বাসকষ্ট হবে তোর।
101
00:11:39,400 --> 00:11:41,101
শ্বাসকষ্ট হতো তোর।
102
00:11:45,341 --> 00:11:46,380
তাই নাকি?
103
00:11:47,740 --> 00:11:48,841
অদ্ভুত তো।
104
00:11:49,851 --> 00:11:52,051
পিচ তো আমার
ছোটোবেলা থেকেই প্রিয়।
105
00:12:02,861 --> 00:12:04,191
আচ্ছা, মা তাহলে...
106
00:12:05,530 --> 00:12:08,061
অন্য ফলের সাথে
গুলিয়ে ফেলেছি।
107
00:12:09,701 --> 00:12:11,701
সেটা-ই হবে হয়তো।
108
00:12:31,150 --> 00:12:32,721
আর কিছু মনে আছে?
109
00:12:33,990 --> 00:12:36,461
আর ওই নদীরতীর? সেখানে
যাওয়ার কথা কীভাবে জানলে?
110
00:12:36,461 --> 00:12:38,630
তুইও-বা কীভাবে জানলি,
আমি যে সেখানে ছিলাম?
111
00:12:43,000 --> 00:12:44,030
সত্যি বলতে,
112
00:12:45,601 --> 00:12:46,900
তোমাকে অনুসরণ করেছিলাম।
113
00:12:47,370 --> 00:12:48,370
কেন?
114
00:12:48,370 --> 00:12:50,640
ভেবেছিলাম তুমি-ই সে-ই খুনি।
115
00:12:53,510 --> 00:12:55,040
নম্বর-১১ বলে?
116
00:12:55,910 --> 00:12:57,181
না, সেজন্যে না।
117
00:12:58,481 --> 00:13:01,181
জুং মান ছুনের খুনি যে
মি. ব্যেক, তা তুমি জানতে।
118
00:13:01,520 --> 00:13:03,851
আন ত্যে-হোও যে ছোই সুন-গিলের
বাড়িতে যায়নি, তাও জানতে।
119
00:13:03,851 --> 00:13:05,290
অথচ না জানার ভান ধরলে।
120
00:13:05,691 --> 00:13:09,390
তাছাড়া, তোমার গাড়ির ডেকে
কালো কাপড় লুকানো ছিলো,
121
00:13:09,591 --> 00:13:11,530
সাথে হলুদ রং লাগা স্নিকার্সও।
122
00:13:12,231 --> 00:13:15,231
সব বাদ দিলাম,
কিন্তু এটা নিশ্চিত যে..
123
00:13:15,870 --> 00:13:17,870
তার স্নিকারে স্পষ্ট
হলুদ রং দেখেছি।
124
00:13:17,870 --> 00:13:19,341
তাই সন্দেহ না করে পারলাম না।
125
00:13:21,571 --> 00:13:22,640
তো এখন?
126
00:13:23,270 --> 00:13:24,670
এখনো সন্দেহ আছে?
127
00:13:25,040 --> 00:13:26,081
না।
128
00:13:26,380 --> 00:13:28,040
ছুরিকাঘাতটা স্বচক্ষেই দেখেছি।
129
00:13:32,380 --> 00:13:34,551
তাহলে বাপু ছুরিকাঘাতটা ভালোই ছিলো।
130
00:13:36,091 --> 00:13:37,920
নামে অন্তত কলঙ্ক লাগলো না।
131
00:13:39,091 --> 00:13:41,461
তবুও একটা ব্যাখ্যা জানা দরকার।
132
00:13:42,160 --> 00:13:43,490
মিথ্যে বলেছিলে কেন?
133
00:13:43,490 --> 00:13:45,331
যেমনটা বললি,
আগেই জানতাম যে...
134
00:13:45,331 --> 00:13:47,561
..মি. ব্যেক-ই
জুং মান ছুনের খুনি।
135
00:13:48,231 --> 00:13:51,831
তবুও কেবল একটা কারণে-ই
তাকে সতর্ক করিনি।
136
00:13:52,971 --> 00:13:54,801
আসল খুনিকে ধরতে
চেয়েছিলাম বলে।
137
00:13:56,510 --> 00:13:59,441
মি. ব্যেকও আমাদের মতো
খুনিটাকে খুঁজছিলেন।
138
00:13:59,910 --> 00:14:01,510
প্রায় মরতে বসেছিলে।
139
00:14:01,740 --> 00:14:03,280
ভাবলাম, ঝুঁকিটা না নিলে,
140
00:14:03,280 --> 00:14:05,410
তাকে আর ধরতে পারবো না।
141
00:14:09,081 --> 00:14:11,890
তাহলে ওই কালো
জামা আর স্নিকার্স?
142
00:14:11,890 --> 00:14:12,920
কী ছিলো সেগুলো?
143
00:14:12,920 --> 00:14:14,620
নিশ্চিত হওয়ার আগপর্যন্ত,
144
00:14:14,861 --> 00:14:18,091
গোপনে আমি নিজের মতো করে,
তার উপর নজরদারি করছিলাম।
145
00:14:19,701 --> 00:14:22,801
ডেকের ওই কাপড় পরেই
আমি নজরদারি করতাম।
146
00:14:24,030 --> 00:14:26,101
আর স্নিকারে ওই রংটাও লেগেছে...
147
00:14:26,400 --> 00:14:28,071
..নজরদারির সময়ে।
148
00:14:28,400 --> 00:14:31,211
পার্কে ওরা কিছু রঙের
কাজ করাচ্ছিলো তখন।
149
00:14:31,971 --> 00:14:33,441
যাকে নজরদারি করছিলে...
150
00:14:34,981 --> 00:14:36,351
..সে-ই ছুরিকাঘাতটা করেছে?
151
00:14:40,750 --> 00:14:42,150
কে ছিলো সে?
152
00:14:49,691 --> 00:14:50,790
জুং ইন-সেওং।
153
00:15:03,711 --> 00:15:06,040
ক্যাপ্টেন, ওটা জুং ইন-সেওং-ই।
154
00:15:06,380 --> 00:15:07,811
APB দিন একটা।
155
00:15:07,811 --> 00:15:09,311
জি, জি..
156
00:15:09,450 --> 00:15:13,000
APB (All Points Bulletin) হলো জরুরি
সতর্কবার্তা; যার মাধ্যমে সন্দেহভাজন, ...
157
00:15:13,050 --> 00:15:16,000
...হারানো ব্যক্তি বা গাড়ির সন্ধান
চেয়ে জনগণের সহায়তা চাওয়া হয়।
158
00:15:17,051 --> 00:15:18,120
এক্সকিউজ মি..
159
00:15:20,091 --> 00:15:21,221
পুলিশ।
160
00:15:21,461 --> 00:15:23,731
এখানে জুং ইন-সেওং
নামের কেউ আছে?
161
00:15:33,841 --> 00:15:34,900
জুং ইন-সেওং?
162
00:15:37,510 --> 00:15:38,510
জি?
163
00:15:42,380 --> 00:15:44,811
জুং ইন-সেওং আপনি-ই?
164
00:15:44,811 --> 00:15:46,721
হ্যাঁ, আমি-ই জুং ইন-সেওং।
165
00:15:47,351 --> 00:15:48,520
কেন, বলুন তো?
166
00:15:54,260 --> 00:15:55,790
নামের মিল, এই যা।
167
00:15:56,790 --> 00:15:58,691
আমাদের চেনা জুং ইন-সেওং...
168
00:15:58,961 --> 00:16:00,660
কখনোই এখানে কাজ করতো না।
169
00:16:01,561 --> 00:16:04,831
রিউ, "হেল্পলেস" মুভির
মতো কাহিনি আরকি।
170
00:16:06,971 --> 00:16:08,040
যাইহোক, সুং-জুন..
171
00:16:08,601 --> 00:16:10,111
গাংওয়া দ্বীপের
একটা গেস্ট হাউজে...
172
00:16:10,111 --> 00:16:11,441
..হোটেলের মালিকের
অবস্থান নিশ্চিত হয়েছি।
173
00:16:23,290 --> 00:16:25,051
(ইন-সেওংয়ের বাড়ি)
174
00:16:30,030 --> 00:16:31,030
খালা..
175
00:16:32,801 --> 00:16:33,961
জুং ইন-সেওং কোথায়?
176
00:16:34,160 --> 00:16:36,500
কেন?
ইন-সেওং তো বাহিরে গেছে।
177
00:16:52,051 --> 00:16:54,821
খালা, বলেছিলে ডিএনএ
টেস্ট করাবে না।
178
00:16:54,821 --> 00:16:57,490
এতদূর এসেছিস এই কথা বলতে?
179
00:16:57,490 --> 00:16:58,821
আর কোনো কাম-কাইজ নাই?
180
00:16:59,961 --> 00:17:02,321
আমার কোনো ডিএনএ
টেস্ট-ফেস্ট লাগবে না।
181
00:17:02,321 --> 00:17:04,630
মা-ছেলে একে-অপরকে
দেখলেই চিনে।
182
00:17:04,731 --> 00:17:07,030
এটাই পারিবারিক আত্মিক টান।
183
00:17:07,061 --> 00:17:08,801
খালা, অত আতঙ্কিত হইয়ো না।
184
00:17:08,801 --> 00:17:11,530
দে তো এটা।
যা তো, যা...
185
00:17:11,530 --> 00:17:12,971
খালা, বিপদে পড়বে কিন্তু!
186
00:17:15,170 --> 00:17:16,170
সুং-জুন..
187
00:17:17,670 --> 00:17:18,971
ইন-সেওং আমার-ই ছেলে।
188
00:17:20,441 --> 00:17:24,410
ইন-সেওংয়ে সাথে কাটানো প্রতিটা মুহূর্তই
আমার কাছে স্বর্গীয়; এটা ততটাই বিশেষ।
189
00:17:26,150 --> 00:17:27,821
এতগুলো বছর পর পেলাম।
190
00:17:31,451 --> 00:17:32,491
যা তো..
191
00:17:34,861 --> 00:17:35,861
যা..
192
00:17:52,271 --> 00:17:54,511
- নাও ধরো।
- কী এটা?
193
00:17:55,680 --> 00:17:58,351
ডিসচার্জ হওয়ার পর
কী কী করবে টুকে রাখো।
194
00:17:58,950 --> 00:18:01,650
কী কী খাবে,
কোথায় কোথায় যাবে,
195
00:18:02,180 --> 00:18:04,920
কী কী শখ পূরণ করবে, অথবা...
196
00:18:06,091 --> 00:18:07,561
..কার কার সাথে দেখা করতে চাও।
197
00:18:09,420 --> 00:18:11,991
যেভাবে মন চায়, লিখো।
যা মন চায়..
198
00:18:15,361 --> 00:18:16,430
কেন এসব?
199
00:18:17,271 --> 00:18:19,970
শুয়ে শুয়ে আর কী করবে!
সময় কাটানো আরকি।
200
00:18:21,301 --> 00:18:23,140
আর হ্যাঁ, কাজ-সম্পর্কিত
কিছু লিখবে না।
201
00:18:33,281 --> 00:18:35,281
(সোসু)
202
00:18:51,130 --> 00:18:53,571
জুং ইন-সেওংয়ের সাথে সত্যিই
যোগসাজশ আছে বলে মনে হয়?
203
00:18:53,601 --> 00:18:57,271
নাই-বা যদি থাকতো, তাকে
বাঁচাতে এতবড়ো ঝুঁকি নিতো?
204
00:19:06,581 --> 00:19:07,781
বলো, কী পেলে?
205
00:19:08,150 --> 00:19:10,591
জুং ইন-সেওংয়ের সাথে কিম
সুক-হির কোনো সম্পর্ক নেই।
206
00:19:11,890 --> 00:19:14,521
১৪ বছরের মেয়ে কঙ্কালটার
সাথে জুং ইন-সেওংয়ের...
207
00:19:14,521 --> 00:19:16,361
...মাইটোক্ন্দ্রিয়াল ডিএনএ ম্যাচ করে।
(Mitochondrial DNA)
208
00:19:17,230 --> 00:19:18,460
ওরা আপন ভাই-বোন।
209
00:19:32,511 --> 00:19:33,511
খালা..
210
00:19:36,511 --> 00:19:40,581
(সুং-জুন)
211
00:20:47,021 --> 00:20:48,850
এই চোখগুলো আমার ভীষণ পছন্দ।
212
00:20:49,650 --> 00:20:51,991
অকৃত্রিম ভয়ে পরিপূর্ণ।
213
00:20:53,761 --> 00:20:54,791
করুণাময়ী।
214
00:20:58,591 --> 00:20:59,960
কেন করছো এসব?
215
00:21:04,230 --> 00:21:05,831
আমার সাথে কেন করেছিলি ওটা?
216
00:21:07,001 --> 00:21:09,170
জানি না, কী ভুল করেছি,
217
00:21:10,011 --> 00:21:11,440
..তবুও ক্ষমা চাচ্ছি।
218
00:21:14,081 --> 00:21:16,241
কী ভুল করেছিস,
আসলেই জানিস না?
219
00:21:16,581 --> 00:21:19,680
টেপ সরিয়ে বাচ্চাগুলো হারিয়ে
গেছে বলে ভান ধরেছিলি না?
220
00:21:20,120 --> 00:21:23,650
ওহ,
ওটা... ওটা... ওটা...
221
00:21:24,521 --> 00:21:25,620
কেন যে করেছিলাম ওটা?
222
00:21:27,420 --> 00:21:28,521
কীভাবে মরবি বল..
223
00:21:29,591 --> 00:21:31,261
গাল কেটে ফালাফালা করবো?
224
00:21:31,261 --> 00:21:33,501
না, না...
225
00:21:33,501 --> 00:21:35,301
ইন-সেওং, না না...
226
00:21:35,430 --> 00:21:38,630
ইয়ুন-জ্যে, আমি...
আমি... দুঃখিত সবকিছুর জন্য।
227
00:21:38,630 --> 00:21:42,571
আমি... আমি... আমি দুঃখিত
সবকিছুর জন্য, ক্ষমা করে দে, বাপ।
228
00:21:43,870 --> 00:21:45,011
আমি...
229
00:21:47,410 --> 00:21:48,811
করুণ অবস্থা।
230
00:21:51,581 --> 00:21:52,811
চিন্তা নেই।
231
00:21:55,251 --> 00:21:56,281
এখনো সময় হয়নি।
232
00:22:23,880 --> 00:22:25,910
(চিফ ইয়েম কি নাম,
মুইয়ং পুলিশ স্টেশন।)
234
00:22:54,480 --> 00:22:55,511
কে তুমি?
235
00:22:55,910 --> 00:22:56,910
আমি..
236
00:22:58,480 --> 00:22:59,511
ব্যে ছুল-হো।
237
00:23:09,930 --> 00:23:13,501
১০ কোটি দিলে প্রমাণ
হস্তান্তর করবে বলেছে?
238
00:23:16,970 --> 00:23:19,230
প্রডিউসার ব্যে ছুল-হো
টাকার পাগল হলেও,
239
00:23:19,531 --> 00:23:22,771
স্বয়ং পুলিশ চিফকে-ই ব্ল্যাকমেইল
করবে, সে-ই হেডাম শালার নেই।
240
00:23:23,470 --> 00:23:25,470
ইয়ুন-জ্যে-ই তাকে দিয়ে
এসব করাচ্ছে।
241
00:23:27,311 --> 00:23:28,511
এতে অবশ্য ভালোই হলো।
242
00:23:29,180 --> 00:23:30,581
একটা সুবর্ণ সুযোগ পেলাম...
243
00:23:31,980 --> 00:23:33,220
ইয়ুন-জ্যে আর প্রমাণ...
244
00:23:33,880 --> 00:23:36,120
..দুটোই সরিয়ে ফেলার।
কী বলো?
245
00:23:40,390 --> 00:23:43,791
অবশেষে, ইয়ুন-জ্যের
সাথে মোলাকাত হচ্ছে।
247
00:24:33,541 --> 00:24:34,811
(From: জুরি জুং ইন-সেওং)
248
00:24:37,011 --> 00:24:38,011
আম্মা!
249
00:24:38,551 --> 00:24:40,081
(Calling: জুরি জুং ইন-সেওং)
250
00:24:40,751 --> 00:24:41,821
হ্যালো..
251
00:24:43,950 --> 00:24:45,051
দেখেছিস ছবিটা?
252
00:24:45,420 --> 00:24:47,991
জুং ইন-সেওং, আমার
মায়ের সাথে কী করেছিস?
253
00:24:49,620 --> 00:24:51,061
এখনো মারিনি তো।
254
00:24:51,160 --> 00:24:52,390
হেই!
255
00:24:52,660 --> 00:24:55,531
শুন, আমার মাকে যদি
একটা আঁচড়ও দিস না,
256
00:24:55,531 --> 00:24:56,970
তোকে এর মাশুল দিতে হবে।
257
00:24:57,200 --> 00:25:00,241
ইউ-নার সাথে যা করেছিস,
এমনিতেই পেলে তোকে খুন করবো।
258
00:25:01,241 --> 00:25:03,041
শান্ত হবি একটু?
259
00:25:03,541 --> 00:25:05,241
তুই তো এমন না।
260
00:25:08,440 --> 00:25:09,910
আমার মা কোথায়, এখনিই বল।
261
00:25:10,150 --> 00:25:11,480
ভালো করে শুন, ইউন-গি।
262
00:25:14,351 --> 00:25:17,751
নার্স জোয়ের জীবন
এখন তোর হাতে।
263
00:25:19,190 --> 00:25:22,561
এখনিই বের হয়ে
সোজা ট্যাক্সিস্ট্যান্ডে যা।
264
00:25:23,190 --> 00:25:26,730
আর হ্যাঁ, তোর পুলিশ
চ্যালা-পেলা নিয়ে আসবি না।
265
00:25:27,930 --> 00:25:28,960
মনে রাখিস...
266
00:25:29,801 --> 00:25:30,930
পুলিশের কানে গেলেই,
267
00:25:31,771 --> 00:25:33,001
তোর মা শেষ।
268
00:26:00,101 --> 00:26:01,960
- আম্মা?
- হ্যাঁ।
269
00:26:02,430 --> 00:26:05,831
সহকারী বললো, কার সাথে যেনো
একাই লাঞ্চের উদ্দেশ্যে বেরিয়েছে।
270
00:26:05,831 --> 00:26:06,970
ফোনও বন্ধ।
271
00:26:07,200 --> 00:26:11,511
তাছাড়া, বড়ো অঙ্কের একটা টাকাও
তুলেছে; আমাকেও কিছু জানায়নি।
272
00:26:12,071 --> 00:26:13,811
আমার কিছু ভালো ঠেকছে না।
273
00:26:14,041 --> 00:26:15,380
কীজন্য হতে পারে, জানো?
274
00:26:17,480 --> 00:26:19,150
আমি ঠিক জানি না।
275
00:26:23,591 --> 00:26:24,591
দুঃখিত।
276
00:26:24,991 --> 00:26:27,620
বাথরুমে গিয়েছিলাম একটু,
এসে দেখি লাপাত্তা।
277
00:26:29,361 --> 00:26:30,430
এমনি-ই হয়।
278
00:26:30,930 --> 00:26:34,531
ডিউটির মধ্যে যখনি-ই মুতা চাপে
তখনিই চোর-বাটপাড়ের উদয় হয়।
280
00:26:34,630 --> 00:26:36,400
এখনো কাদের লাইনে পাইনি?
281
00:26:36,501 --> 00:26:40,301
জো ইউন-গি, জো ইন-সুক,
রেস্টুরেন্টের মালিক,
282
00:26:40,501 --> 00:26:44,670
লি জুং-সু, ইউন গাম-দং কোওন
কিউং-জা, মিনিস্টার না গুক-হি,
283
00:26:45,140 --> 00:26:47,440
আর আমাদের মাথামোটা চিফ।
284
00:26:47,440 --> 00:26:48,611
মোটমাট ৭ জন।
285
00:26:49,081 --> 00:26:51,811
না, প্রডিউসার ব্যে-সহ ৮ জন।
286
00:26:52,551 --> 00:26:53,980
ওহ হ্যাঁ, প্রডিউসার ব্যে-ও।
287
00:26:54,281 --> 00:26:55,650
স্মার্ট-ওয়াচের লোকেশন বের করেছো?
288
00:26:55,650 --> 00:26:57,021
আমাকে কেন বলছেন?
289
00:26:58,091 --> 00:26:59,420
জুং ইয়ুন-জ্যে নয়তো?
290
00:27:01,791 --> 00:27:06,061
জুং ইয়ুন-জ্যে-ই সবাইকে কোথাও
জড়ো করছে বলে মনে হচ্ছে কি?
291
00:27:09,061 --> 00:27:12,001
হাতে সময় নেই; সবাইকে
একসাথে খুঁজতে যেও না।
292
00:27:12,400 --> 00:27:14,001
কেবল দু-একজনকে
খোঁজার চেষ্টা করো।
293
00:27:14,440 --> 00:27:16,200
সুং-জুন আর তুমি
জো ইউন-গিকে খুঁজো।
294
00:27:16,710 --> 00:27:18,071
না আর সেওক-গু...
295
00:27:18,071 --> 00:27:20,111
..স্মার্ট-ওয়াচটার লোকেশন
বের করো; বুঝা গেলো?
296
00:27:20,111 --> 00:27:21,180
- জি, স্যার।
- জি, স্যার।
297
00:27:21,180 --> 00:27:22,180
যাও।
298
00:27:32,890 --> 00:27:33,960
এই, সেওক-গু..
299
00:27:34,660 --> 00:27:35,821
কোওন কিউং-জার কল...
300
00:27:36,761 --> 00:27:38,630
আসলেই এখান থেকে গেছে?
301
00:27:38,861 --> 00:27:40,630
হ্যাঁ, এটাই সে-ই লোকেশন।
302
00:27:42,400 --> 00:27:43,571
কোওন কিউং-জা!
303
00:27:44,900 --> 00:27:46,001
কোওন কিউং-জা!
304
00:27:49,440 --> 00:27:50,470
স্যার..
305
00:27:52,210 --> 00:27:53,241
ওইযে..
306
00:28:19,200 --> 00:28:21,241
আম্মা!
307
00:28:33,751 --> 00:28:34,781
আম্মা!
308
00:28:37,650 --> 00:28:39,791
উনি রিউ সুং-জুনের মা,
মিনিস্টার না গুক-হি।
309
00:28:42,920 --> 00:28:45,430
ম্যাম.. ম্যাম.. চোখ খুলুন।
310
00:28:47,001 --> 00:28:48,331
এখনো ঘুমে বিভোর।
311
00:28:48,331 --> 00:28:49,831
শীঘ্রই উঠে যাবে।
312
00:28:50,870 --> 00:28:52,301
নিশ্চয়-ই খুব ক্লান্ত।
313
00:28:52,571 --> 00:28:53,640
আমার মা কোথায়?
314
00:28:53,640 --> 00:28:55,940
ধৈর্য ধরলে, শীঘ্রই দেখা হবে।
315
00:28:55,940 --> 00:28:57,311
শীঘ্রই মানে?
316
00:28:57,841 --> 00:29:00,311
কথা ছিলো, আমি একা
এলে মাকে ছেড়ে দিবে।
317
00:29:01,640 --> 00:29:05,081
তোমার মা নিশ্চিত তোমার মতো
একটা মেয়ের জন্য সত্যিই গর্বিত।
318
00:29:05,081 --> 00:29:06,281
আপনিও-বা কেন এসব করছেন?
319
00:29:06,281 --> 00:29:08,450
আপনি তো হোপ ওয়েলফেয়ার
সেন্টারেরও কেউ ছিলেন না!
320
00:29:10,190 --> 00:29:11,620
আপনার ভাইয়ের জন্য?
321
00:29:12,420 --> 00:29:14,190
না, ওর জন্য না।
322
00:29:14,960 --> 00:29:16,120
বুঝলে..
323
00:29:16,120 --> 00:29:18,991
এটা এমন না যে, প্রতিশোধ নিলে
আমার ভাই আবার ফিরে আসবে।
324
00:29:19,230 --> 00:29:22,630
অথবা, আমার বিচ্ছিন্ন হয়ে পড়া
পরিবারটা আবারও মিলিত হবে।
325
00:29:23,670 --> 00:29:24,870
তাই সে চিন্তা বাদ।
326
00:29:25,101 --> 00:29:26,841
তাহলে কেন করছেন?
327
00:29:28,101 --> 00:29:30,870
কারণ, সব দায়ভার কেন
সে একা নিবে।
328
00:29:31,970 --> 00:29:33,011
'সে' মানে?
329
00:29:36,241 --> 00:29:37,311
জুং ইয়ুন-জ্যে?
330
00:29:59,400 --> 00:30:01,101
ক্লু পাওয়ার মতো কিছুই নেই।
331
00:30:01,841 --> 00:30:03,571
না জানিয়ে তো যাবার কথা না।
332
00:30:04,440 --> 00:30:06,011
সম্ভবত ব্ল্যাকমেইল হয়েছে।
333
00:30:07,081 --> 00:30:08,380
আর এই ড্রয়িংটা?
334
00:30:08,511 --> 00:30:11,210
এটা হোপ ওয়েলফেয়ার সেন্টারে
বেড়ে ওঠা একজনের আঁকা।
335
00:30:11,210 --> 00:30:12,311
নম্বর-৪৫।
336
00:30:13,380 --> 00:30:14,450
নম্বর-৪৫?
337
00:30:14,450 --> 00:30:16,281
কেন? পরিচিত নাকি?
338
00:30:18,450 --> 00:30:19,551
না।
339
00:30:20,021 --> 00:30:21,861
মনে হচ্ছে, কোথাও দেখেছি।
340
00:30:36,400 --> 00:30:37,541
২... ৪... ০?
341
00:30:39,041 --> 00:30:40,581
এগুলো তো আগে ছিলো না।
342
00:30:42,781 --> 00:30:44,011
২, ৪, ০?
343
00:30:44,380 --> 00:30:45,551
২৪০...
344
00:30:49,251 --> 00:30:50,890
- বাগানবাড়ি!
- বাগানবাড়ি?
345
00:30:51,120 --> 00:30:52,291
ইয়ুন-জ্যেকে আটকে রাখা...
346
00:30:52,291 --> 00:30:54,361
...বাগানবাড়িটা ছিলো #২৪০।
347
00:31:45,841 --> 00:31:47,841
- জুং ইয়ুন-জ্যে।
- দ্রুতই পেয়ে গেলি।
348
00:31:49,541 --> 00:31:51,351
আমার ভাই বলে দিয়েছে?
349
00:31:53,351 --> 00:31:54,781
ওরা সবাই কোথায়?
350
00:31:54,781 --> 00:31:56,450
সবাই ওখানে জীবিত-ই আছে।
351
00:31:56,991 --> 00:31:59,091
মারার আগে তোর আসার
জন্য অপেক্ষা করছিলাম।
352
00:32:00,220 --> 00:32:01,321
শালা উন্মাদ।
353
00:32:01,660 --> 00:32:03,491
এই দরজাটা খোলা মাত্রই...
354
00:32:04,061 --> 00:32:05,561
ওই বাড়িটা হবে বুম!
355
00:32:07,700 --> 00:32:09,460
তুই-ই হবি ওদের খুনি।
356
00:32:16,801 --> 00:32:18,940
তোর জন্য একটা গিফটও আছে।
357
00:32:20,011 --> 00:32:21,311
ড্রামটা দেখতে পাচ্ছিস?
358
00:32:27,880 --> 00:32:29,021
খুলে দেখ।
359
00:33:06,450 --> 00:33:08,720
হ্যাঁ, বডি সামনের আঙ্গিনাতেই...
360
00:33:09,261 --> 00:33:11,491
ফরেনসিক আর বোম স্কোয়াড পাঠান।
361
00:33:11,761 --> 00:33:13,190
হ্যাঁ.. জলদি করুন।
362
00:33:38,791 --> 00:33:39,851
জুং ইয়ুন-জ্যে..
363
00:33:42,960 --> 00:33:43,991
ইউন-গি..
364
00:33:48,160 --> 00:33:49,230
খালা..
365
00:33:55,601 --> 00:33:56,940
অদ্ভুত লাগছে না?
366
00:33:57,670 --> 00:33:58,710
কী?
367
00:33:59,311 --> 00:34:01,140
মানুষের সংখ্যার বিবেচনায়,
368
00:34:01,640 --> 00:34:02,710
খুব শুনশান না?
369
00:34:03,180 --> 00:34:04,811
'ভেতরেই আছে' বলেছে মনে হয়।
370
00:34:05,351 --> 00:34:06,811
বলেছে 'জীবিতই আছে'।
371
00:34:07,720 --> 00:34:11,591
এই দরজাটা খোলা মাত্রই,
ওই বাড়িটা হবে বুম।
372
00:34:12,021 --> 00:34:13,091
'ওই বাড়িটা'?
373
00:34:15,660 --> 00:34:16,720
সুং-হুন..
374
00:34:18,190 --> 00:34:19,861
মনে হচ্ছে না, জুং ইয়ুন-জ্যেরা..
375
00:34:21,361 --> 00:34:22,700
..এই বাড়িতে আছে।
376
00:34:24,930 --> 00:34:27,501
এই হাতে তৈরি বোম,
সিসিটিভি,
377
00:34:28,841 --> 00:34:30,370
ড্রামে থাকা বডি,
378
00:34:30,940 --> 00:34:32,910
আর ইউন-গির এই
ঠিকানাটা দেওয়াটা...
379
00:34:33,511 --> 00:34:36,140
..সবই মনে হচ্ছে আমাদেরকে
এখানে আনার কোনো টোপ।
380
00:34:38,850 --> 00:34:40,480
উন্মাদটা ঠিক কোথায়?
381
00:34:42,121 --> 00:34:44,290
এটা ছাড়া কাছাকাছি কেবল
একটাই জায়গা আছে...
382
00:34:44,750 --> 00:34:46,290
..যেখানে সে যেতে পারে।
383
00:34:48,190 --> 00:34:49,460
হোপ ওয়েলফেয়ার সেন্টারে?
384
00:35:05,699 --> 00:35:06,859
আমার মাথা..
385
00:36:39,338 --> 00:36:42,068
অনেকদিন পর, চিফ মশায়।
386
00:36:48,209 --> 00:36:49,249
তুই-ই তাহলে!
387
00:36:51,019 --> 00:36:52,079
ইয়ুন-জ্যে।
388
00:36:54,888 --> 00:36:56,149
খুব একটা অবাক না দেখি।
389
00:36:56,649 --> 00:36:58,758
এই বান্দাকে-ই আশা
করেছিলেন নিশ্চয়ই।
390
00:36:58,758 --> 00:37:00,419
এই হলাম চিফ অব পুলিশ।
391
00:37:00,789 --> 00:37:03,789
অন্য লেভেলের খেলোয়াড়;
অন্যদের মতো না।
392
00:37:10,968 --> 00:37:12,238
অনেককে এনেছিস দেখি।
393
00:37:12,939 --> 00:37:13,968
তাই না?
394
00:37:14,908 --> 00:37:17,238
আমাদের সাথেও যা করেছিলেন..
395
00:37:18,079 --> 00:37:19,608
সেটাও ছিলো অন্য লেভেলের।
396
00:37:19,809 --> 00:37:21,379
তোমাদের সাথে যা করেছিলাম,
397
00:37:22,149 --> 00:37:24,249
সেটার জন্য আমার মেয়ে
হ্যে-জিনের জীবন গেছে।
398
00:37:25,879 --> 00:37:26,979
সমানে-সমান।
399
00:37:31,318 --> 00:37:32,318
সমানে-সমান?
400
00:37:38,528 --> 00:37:39,559
কে বলেছে?
401
00:37:47,068 --> 00:37:48,108
২০ কোটি।
402
00:37:49,169 --> 00:37:50,269
প্রমাণ হস্তান্তর করো।
403
00:37:59,948 --> 00:38:02,619
ওহ, যাইহোক...
404
00:38:05,189 --> 00:38:07,019
আমার কথা তো
বিশ্বাস-ই করেননি, তাই না?
405
00:38:08,789 --> 00:38:09,858
একদমই না।
406
00:38:12,658 --> 00:38:13,899
আজ-ই তোর খেলা শেষ।
407
00:38:21,568 --> 00:38:22,638
কেন?
408
00:38:24,338 --> 00:38:26,709
কারো আসার কথা ছিলো?
409
00:38:33,079 --> 00:38:35,588
ধুত্তেরি! বাইনচোদ ব্যেক মুন-কাং...
410
00:38:36,419 --> 00:38:37,619
আমাকেই ধোঁয়া দিলো?
411
00:38:41,488 --> 00:38:43,459
আহারে, চিফ ইয়েম।
412
00:38:45,758 --> 00:38:46,959
একা সামলাতে পারবেন তো?
413
00:39:37,079 --> 00:39:38,079
শালারপুত শালা!
414
00:39:40,119 --> 00:39:42,419
শালা, আমাকে ধোঁকা দিয়ে
কোথায় মরতে গিয়েছিলি?
415
00:39:42,619 --> 00:39:45,419
সময়মতো না এসে, তুই
সব প্ল্যান ভেস্তে দিলি!
416
00:39:45,559 --> 00:39:48,088
কী করবি এখন,
কী করবি বল?
417
00:39:48,088 --> 00:39:49,129
সরো তো, বাল!
418
00:40:13,919 --> 00:40:17,448
(হোপ ওয়েলফেয়ার সেন্টার)
419
00:41:44,579 --> 00:41:46,309
আম্মা...
420
00:41:47,238 --> 00:41:49,249
মা, ঠিক আছো?
ওঠো, মা।
421
00:41:49,608 --> 00:41:51,579
আম্মা?
422
00:41:51,778 --> 00:41:54,289
- ইউন-গি..
- মা, ঠিক আছো?
423
00:41:54,388 --> 00:41:55,619
কোথাও আঘাত পেয়েছো?
424
00:41:55,619 --> 00:41:58,488
- না, তুই?
- আমি ঠিক আছি।
425
00:41:59,019 --> 00:42:00,388
উঠো, কেমন?
426
00:42:01,229 --> 00:42:02,229
- ওহ, খোদা..
- এইতো..
427
00:42:02,789 --> 00:42:03,928
কী হচ্ছে এসব?
428
00:42:15,568 --> 00:42:16,568
বসো একটু।
429
00:42:34,559 --> 00:42:36,088
- মিস. কোওন..
- ইউন-গি..
430
00:42:38,198 --> 00:42:39,599
- তোমাকেও এনেছে?
- হ্যাঁ।
431
00:42:40,298 --> 00:42:41,629
কী হয়েছিলো?
432
00:42:41,869 --> 00:42:47,099
একজন ভূত তাড়ানোর কথা বলায়
আমি খুব কৌতূহলী হয়ে পড়ি।
434
00:42:47,338 --> 00:42:49,809
..আর ওই অফিস কর্মকর্তাও
আমার জন্য অপেক্ষা করছিলো।
435
00:42:50,908 --> 00:42:54,178
ইউন-গি, ইন-সেওং-ই
সে-ই খুনি, তাই না?
436
00:42:58,149 --> 00:42:59,218
হ্যাঁ।
437
00:42:59,349 --> 00:43:00,718
জানতাম আমি।
438
00:43:01,119 --> 00:43:04,048
ওর কাছাকাছি গিয়েই একটা অদ্ভুত
শীতলতা অনুভব করেছিলাম আমি।
439
00:43:05,718 --> 00:43:09,388
কিন্তু... আমরা এখন কোথায়?
440
00:43:10,028 --> 00:43:11,229
আমিও ঠিক জানি না।
441
00:43:17,129 --> 00:43:19,568
এটা তো অত্যাচারে মরা
আত্মার আস্তানা।
442
00:43:24,439 --> 00:43:26,408
ওহ, খোদা।
443
00:43:45,928 --> 00:43:48,629
শুনছেন কেউ!
শুনছেন কেউ!
444
00:43:51,539 --> 00:43:54,269
নিচে মানুষ আটকা পড়েছে!
445
00:43:57,669 --> 00:43:58,738
কী ওটা?
446
00:44:01,608 --> 00:44:02,649
বোম নাকি?
448
00:44:17,028 --> 00:44:18,158
উঠেছেন সবাই?
449
00:44:27,869 --> 00:44:29,838
ঠিক-ই ধরেছেন, ওটা বোম-ই।
450
00:44:32,138 --> 00:44:33,678
কী করছিস, কোনো ধারণা আছে?
451
00:44:34,309 --> 00:44:35,879
লক খুল, অসভ্য!
452
00:44:36,149 --> 00:44:39,119
এই বেসামরিক কর্মকর্তা বেটি
দেখি এখনো দেমাগ দেখায়।
453
00:44:40,448 --> 00:44:43,119
এইযে, চিফ মশায়,
বলেন কিছু, শুনি..
454
00:44:46,818 --> 00:44:48,559
তুই আসলে চাসটা কী?
455
00:44:49,588 --> 00:44:50,959
আমি চাই...
456
00:44:57,729 --> 00:44:58,838
..তোমাদের প্রাণ।
457
00:45:09,979 --> 00:45:12,979
দেখো তো চোখগুলো, কত আতঙ্ক।
458
00:45:14,448 --> 00:45:16,119
আসলেই মরতে এত ভীতি?
459
00:45:18,119 --> 00:45:20,258
বেঁচে ফেরার একটা
উপায় বাতলে দিচ্ছি।
460
00:45:26,559 --> 00:45:27,968
একজন মরলেও চলবে।
461
00:45:28,829 --> 00:45:30,468
তাহলে বাকিরা বেঁচে যাবে।
462
00:45:44,108 --> 00:45:48,388
একজন মরলে অন্যদের
যেতে দিবি, এই তো?
463
00:45:48,649 --> 00:45:50,849
মত বদলাবি না তো আবার?
464
00:45:51,119 --> 00:45:54,189
বিশ্বাস করা, বা না করা
সম্পূর্ণই তোমাদের ইচ্ছে।
465
00:45:57,858 --> 00:45:59,129
হাতে আছে ১০ মিনিট।
466
00:45:59,599 --> 00:46:02,129
সিদ্ধান্ত নাও, নাহয় সবাই মরবে।
467
00:46:02,129 --> 00:46:03,369
ও খোদা..
468
00:46:10,568 --> 00:46:11,608
ও খোদা!
469
00:46:11,939 --> 00:46:14,879
- না!
- হেই, থামাও!
470
00:46:16,979 --> 00:46:19,849
- থামাও ওটা...
- থামাও!
471
00:46:20,178 --> 00:46:21,888
শান্ত হোন সবাই!
472
00:46:21,888 --> 00:46:23,689
শান্ত হোন!
473
00:46:23,988 --> 00:46:26,459
বলবেন না যে, ওর কথা
বিশ্বাস করেছেন।
474
00:46:27,358 --> 00:46:29,158
ও একটা সিরিয়াল কিলার।
475
00:46:29,758 --> 00:46:31,959
ওর ফাঁদে পা দিবেন না।
476
00:46:31,959 --> 00:46:34,399
সবাই মিলে বেঁচে বের হওয়ার
একটা উপায় বের করা যাক?
477
00:46:34,399 --> 00:46:35,899
এই দরজা যতক্ষণ লক,
478
00:46:36,369 --> 00:46:38,399
কেউ-ই বের হতে পারবো না।
479
00:46:39,169 --> 00:46:40,439
শুনলে তো?
480
00:46:40,638 --> 00:46:42,809
আর কোনো উপায় রইলো না।
481
00:46:42,939 --> 00:46:44,709
একজনকে মরতে-ই হবে!
482
00:46:47,738 --> 00:46:51,419
ম্যাম.. ম্যাম, আপনি আমার
সাথে একমত, তাই না?
483
00:46:52,948 --> 00:46:56,718
কখনো কখনো, সংখ্যাগরিষ্ঠদের জন্য
কাউকে না কাউকে বলি দিতেই হয়।
484
00:46:58,189 --> 00:46:59,818
বেছে নেওয়া যাক একজনকে!
485
00:47:04,729 --> 00:47:05,928
সেটাই হোক।
486
00:47:12,698 --> 00:47:13,769
ঠিক আছে।
487
00:47:15,468 --> 00:47:16,568
যাইহোক,
488
00:47:17,309 --> 00:47:20,178
বাছাই কীভাবে করা হবে?
489
00:47:22,309 --> 00:47:24,079
কাগজের লটারির মাধ্যমে?
490
00:47:31,689 --> 00:47:32,758
আমি-ই..
491
00:47:34,988 --> 00:47:36,229
..মরবো।
492
00:47:39,599 --> 00:47:41,669
খালা... খালা, না।
493
00:47:41,669 --> 00:47:43,428
- ইন-সেওং..
- খালা!
494
00:47:43,428 --> 00:47:45,899
আমি মরবো, এবার ওদের যেতে দাও।
495
00:47:45,899 --> 00:47:47,769
- না, প্লিজ..
- ইন-সেওং!
496
00:47:47,769 --> 00:47:49,408
খালা! এমনটা করবেন না।
497
00:47:49,408 --> 00:47:50,669
আসলেই?
498
00:47:53,008 --> 00:47:54,209
ঠিক আছে তাহলে..
499
00:47:54,709 --> 00:47:55,979
বলেন, মারবেন কে?
500
00:48:13,258 --> 00:48:14,428
আবার জিগায়!
501
00:48:16,928 --> 00:48:17,968
একদম না।
502
00:48:30,038 --> 00:48:31,208
কী করছো?
503
00:48:31,208 --> 00:48:33,648
তিন মিনিট শেষ।
সরো তো দেখি!
504
00:48:33,648 --> 00:48:35,148
উনি কোনো ভুল করেননি।
505
00:48:35,819 --> 00:48:37,279
মরতে-ই যদি হয়,
506
00:48:37,418 --> 00:48:38,748
যে ভুল করেছে সে-ই মরবে।
507
00:48:38,748 --> 00:48:40,449
ইউন-গি ঠিকই বলেছে।
508
00:48:41,349 --> 00:48:43,089
নির্দোষকে কেন মারবে?
509
00:48:43,759 --> 00:48:46,128
২০ বছর আগে আমি,
510
00:48:47,089 --> 00:48:48,858
এই বেডারে কেবল...
511
00:48:48,858 --> 00:48:52,128
..কিছু বাচ্চাকে হিঁচড়ে
টেনে নিতে দেখেছি।
512
00:48:52,128 --> 00:48:54,029
আমি কিছু করিনি!
513
00:48:54,029 --> 00:48:55,168
আচ্ছা...
514
00:48:56,139 --> 00:48:58,239
তাহলে তুই-ই ছিলি সে ওঝা..
515
00:48:59,038 --> 00:49:00,969
..যে ইয়ুন-জ্যেকে খুন
করতে বলেছিলো।
516
00:49:05,208 --> 00:49:07,208
তুইও কোনো ধোয়া তুলসী পাতা না।
517
00:49:08,279 --> 00:49:09,349
কী?
518
00:49:10,679 --> 00:49:12,049
আর তুই?
519
00:49:12,349 --> 00:49:16,188
তুই যে বাচ্চাগুলোকে এখানে
এনেছিলি, কী করেছিলি ওদের?
520
00:49:16,188 --> 00:49:17,518
এই, বেডি!
521
00:49:18,659 --> 00:49:21,529
আমি এখানে এসেছিলাম স্রেফ...
522
00:49:21,858 --> 00:49:24,328
এই সেন্টারের আড়ালে কী
চলছিলো তা দেখার জন্য।
524
00:49:25,768 --> 00:49:27,029
মিথ্যা বলবেন না।
525
00:49:27,599 --> 00:49:30,369
আপনি সত্য গোপন করেছিলেন।
526
00:49:30,599 --> 00:49:32,069
নার্স জো!
527
00:49:34,839 --> 00:49:36,608
ওটা বলার স্পর্ধা তোর নেই।
528
00:49:37,909 --> 00:49:40,108
মৃত্যুর প্রহর গোনা বাচ্চাগুলোকে
তুই ডাক্তারের কাছে না পাঠিয়ে..
529
00:49:40,108 --> 00:49:42,949
..যোগ্যতা না থাকা সত্ত্বেও
ওদের চিকিৎসা দিয়েছিস!
530
00:49:45,148 --> 00:49:46,288
তুই...
531
00:49:47,989 --> 00:49:50,819
আর এই নরপশুগুলা
মিলে করেছিস সব!
532
00:49:54,358 --> 00:49:57,558
একজন নার্স বলে, আমার
কিছুই করার ছিলো না।
533
00:49:57,828 --> 00:50:00,029
সেজন্যেই আপনাকে
সতর্কবার্তা পাঠিয়েছিলাম।
534
00:50:00,369 --> 00:50:02,839
আপনি কেন ওয়াদা
ভঙ্গ করেছিলেন?
535
00:50:03,339 --> 00:50:05,969
ওয়াদা করেছিলেন, আপনি
শো-টা চালিয়ে যাবেন।
536
00:50:06,308 --> 00:50:07,839
মিথ্যে বলেছিলেন কেন?
537
00:50:08,409 --> 00:50:11,078
না! না! না!
538
00:50:15,619 --> 00:50:17,248
সব দোষ উনার।
539
00:50:20,889 --> 00:50:22,389
উনি-ই বলেছিলেন
সব পুড়িয়ে ফেলতে।
540
00:50:59,389 --> 00:51:00,489
আমি?
541
00:51:01,228 --> 00:51:02,529
আমি বাধ্য করেছিলাম?
542
00:51:05,429 --> 00:51:08,599
ছেলেকে বিদেশে পড়াবে বলে,
অফারটা লুফে নিয়েছিলে।
543
00:51:08,599 --> 00:51:10,199
এখন আমার দোষ?
544
00:51:12,239 --> 00:51:15,478
আপনিই ধামাচাপা দিতে
উঠে পড়ে লেগেছিলেন!
545
00:51:15,779 --> 00:51:16,878
চিফ সাহেব,
546
00:51:17,478 --> 00:51:19,608
টাকা কামাতে বাচ্চাগুলোকে
ব্যবহার করেছেন।
547
00:51:20,279 --> 00:51:22,049
আরও টাকা বাগিয়ে নিতে,
548
00:51:22,219 --> 00:51:24,889
..হারানো বাচ্চাগুলোকে ওয়েলফেয়ার
সেন্টারে বন্দি করে রেখে..
549
00:51:24,889 --> 00:51:27,349
..অভিভাবকদের বলেছিলেন,
ওদের খুঁজে পাননি।
550
00:51:28,049 --> 00:51:29,159
জানবো না নাকি?
551
00:51:33,958 --> 00:51:35,159
চিফ সাহেব..
552
00:51:36,398 --> 00:51:37,458
সত্যি নাকি?
553
00:51:38,828 --> 00:51:39,898
হ্যাঁ?
554
00:51:42,538 --> 00:51:43,639
স্যার, স্যার..
555
00:51:43,639 --> 00:51:46,108
আমার ছেলে...
আমার ছেলে হারিয়ে গেছে।
556
00:51:46,739 --> 00:51:48,938
আমাকে সাহায্য করুন, প্লিজ।
557
00:51:48,938 --> 00:51:50,909
কোথায় হারিয়েছেন আপনার ছেলেকে?
558
00:51:50,909 --> 00:51:52,049
পার্কে, স্যার।
559
00:51:52,049 --> 00:51:54,148
একটু আগেও আমরা
পার্কে একসাথে ছিলাম।
560
00:51:54,308 --> 00:51:56,478
একটু কাজ সেরে এসে দেখি..
561
00:51:56,648 --> 00:51:58,449
ও আর সেখানে নেই।
562
00:51:59,288 --> 00:52:01,018
কিছুক্ষণের জন্য গিয়েছিলাম কেবল!
563
00:52:01,018 --> 00:52:04,159
অফিসার, আমার ছেলেকে খুঁজুন।
564
00:52:04,319 --> 00:52:06,989
এখানকার পথ-ঘাট
সে কিছুই চিনে না।
565
00:52:07,259 --> 00:52:09,259
অল্পতেই ভীত হয়ে পড়ে।
566
00:52:09,259 --> 00:52:11,599
নিশ্চয়-ই এখন কোথাও কাঁদছে।
567
00:52:12,699 --> 00:52:14,969
- কোনো রিপোর্ট পেয়েছিলে?
- না তো, স্যার।
568
00:52:14,969 --> 00:52:16,938
- কোনো কল পেয়েছিলে?
- না, স্যার।
569
00:52:16,938 --> 00:52:17,998
কিছুই পাইনি।
570
00:52:18,808 --> 00:52:19,869
ম্যাম।
571
00:52:21,739 --> 00:52:23,978
খোদা, কী যে ভাবছিলাম আমি?
572
00:52:26,108 --> 00:52:28,748
মা হওয়ারও যোগ্য না আমি।
573
00:52:31,748 --> 00:52:33,589
ম্যাম, শান্ত হোন।
574
00:52:33,589 --> 00:52:37,719
নিজেকে আঘাত করলেই তো আর
ছেলেকে ফেরত পেয়ে যাবেন না।
575
00:52:37,958 --> 00:52:39,159
অফিসার..
576
00:52:40,759 --> 00:52:42,398
ওকে খুঁজে পাবো, তাই না?
577
00:52:42,398 --> 00:52:43,799
নাম কী ছেলের?
578
00:52:43,799 --> 00:52:46,799
ইন-সেওং; জুং ইন-সেওং!
579
00:52:48,168 --> 00:52:51,199
কীভাবে করতে পারলেন?
580
00:52:51,469 --> 00:52:56,139
সবাই বাদ, আপনি তো জানেন, কতটা
চেষ্টা করেছি ইন-সেওংকে খুঁজে পেতে!
581
00:52:56,139 --> 00:52:58,878
কীভাবে পারলেন?
582
00:52:58,878 --> 00:53:01,148
সরেন তো।
583
00:53:01,148 --> 00:53:02,918
নিজে কেন একা
ছেড়ে গিয়েছিলেন?
584
00:53:08,119 --> 00:53:11,159
চিফ সাহেব, জঘন্যতম
কাজটা করেছেন আপনি।
585
00:53:11,788 --> 00:53:14,858
বাগানবাড়িতে মেয়েটার
রুমে আপনি-ই ঢুকেছিলেন।
586
00:53:15,259 --> 00:53:16,699
রেকর্ড করা আছে তো।
587
00:53:17,659 --> 00:53:18,869
উনার জন্য..
588
00:53:19,268 --> 00:53:22,498
উনার জন্যেই ইয়ুন জুং মরেছে।
589
00:53:28,438 --> 00:53:30,839
আমার.. আমার জন্যে-ই মানে?
590
00:53:31,179 --> 00:53:34,648
শুধু আমিই কি ওসব
সুবিধা ভোগ করেছি?
591
00:53:35,949 --> 00:53:38,589
না গুক-হি, আপনার
স্বামী কি ফেরেশতা?
592
00:53:38,949 --> 00:53:41,119
এখন এসব কী?
593
00:53:41,489 --> 00:53:42,819
প্রমাণ আছে?
594
00:53:44,358 --> 00:53:46,188
মনে হচ্ছে, আমরা..
595
00:53:47,788 --> 00:53:49,358
..সিদ্ধান্তে পৌঁছে গেছি।
596
00:54:00,639 --> 00:54:02,108
না! ছাড়ো আমাকে!
597
00:54:03,239 --> 00:54:04,478
এই শালা..
598
00:54:04,839 --> 00:54:07,279
এই শালা-ই সবচেয়ে
বড়ো পাপী, আমি না!
599
00:54:07,608 --> 00:54:08,918
টর্চার সেলটা দেখেছো না?
600
00:54:08,918 --> 00:54:12,518
ওই সেলে-ই এই সাইকো
বাচ্চাদের উল্টো ঝুলিয়ে..
601
00:54:12,518 --> 00:54:13,748
..মেরে রক্তাক্ত করতো।
602
00:54:13,748 --> 00:54:17,188
তারপর শিকারি কুকুর লেলিয়ে
দিয়ে ওদের মেরে ফেলতো!
603
00:54:17,918 --> 00:54:21,029
কোনো ধারণা আছে
কয়টা বাচ্চাকে মেরেছে সে?
604
00:54:21,659 --> 00:54:24,858
দশেরও অধিক মৃত হিসেবে
দান করা হয়েছিলো।
605
00:54:24,858 --> 00:54:27,429
ওর-ই মরা উচিত, আমার না!
606
00:54:27,429 --> 00:54:28,498
মাত্র ১০টা?
607
00:54:31,268 --> 00:54:34,308
নারে বলদ, অন্তত ২০টা হবে।
608
00:54:35,378 --> 00:54:36,938
তারপরেও নিজেকে মানুষ বলিস?
609
00:54:36,938 --> 00:54:38,108
তুই যেহেতু মানুষ,
610
00:54:39,549 --> 00:54:41,748
..নিজের সীমা তোর জানা উচিত।
611
00:54:41,748 --> 00:54:44,819
আবারও যদি ওই সময়ে
ফিরে যেতে পারতাম,
612
00:54:45,219 --> 00:54:46,889
একই সিদ্ধান্ত-ই নিতাম।
613
00:54:47,018 --> 00:54:48,018
উচিত, না?
614
00:54:48,219 --> 00:54:50,119
ওদের কেবল কোনো
অভিভাবক ছিলো না।
615
00:54:50,518 --> 00:54:52,958
থাকুক আর নাই-বা থাকুক,
সবার জীবনেরই মূল্য আছে।
616
00:54:53,128 --> 00:54:55,799
ওর থেকে যে তুই আলাদা না,
বুঝতে পারছিস না?
617
00:54:56,828 --> 00:54:58,259
ইউন-গি!
618
00:54:59,199 --> 00:55:00,869
না!
619
00:55:01,898 --> 00:55:03,799
তুই তোর মায়ের মতোই হবি।
620
00:55:04,668 --> 00:55:06,739
নিজেদের ভালো-ই
তোদের কাছে সব।
621
00:55:10,108 --> 00:55:11,139
একটাই তো?
622
00:55:12,208 --> 00:55:13,808
একটা মারলেই আমরা মুক্ত?
623
00:55:14,608 --> 00:55:17,018
হ, সে যে-ই হোক না কেন।
624
00:55:18,018 --> 00:55:19,319
শুধু শোয়াও একটাকে।
625
00:55:25,688 --> 00:55:26,728
না!
626
00:55:32,299 --> 00:55:33,529
ছাড় আমাকে!
627
00:55:34,728 --> 00:55:37,339
না! ও তোমার মেয়ে।
628
00:55:39,438 --> 00:55:42,578
দেখো তো কাণ্ড, মেয়েকে
বাঁচাতে কেমন সস্তা চাল।
629
00:55:43,578 --> 00:55:45,208
এসব নিয়ে আমি কখনো
মিথ্যা বলতে যাবো না।
630
00:55:45,779 --> 00:55:47,978
কেন এমন মিথ্যা বলতে যাবো?
631
00:55:48,918 --> 00:55:49,949
ইউন-গি...
632
00:55:50,949 --> 00:55:52,549
..তোর নিজের মেয়ে!
633
00:56:20,378 --> 00:56:21,378
এই মেয়েটা...
634
00:56:23,549 --> 00:56:24,978
..সত্যিই আমার মেয়ে?
635
00:56:28,119 --> 00:56:29,188
আম্মা..
636
00:56:38,099 --> 00:56:40,398
দুঃখিত রে, ইউন-গি।
637
00:56:42,969 --> 00:56:44,038
আমি...
638
00:56:46,608 --> 00:56:49,139
- ...দুঃখিত।
- মা, কী বলছো এসব?
639
00:57:32,049 --> 00:57:33,148
কিরে, জো ইউন-গি...
640
00:57:34,389 --> 00:57:35,659
...মাথার উপর দিয়া গেলো?
641
00:57:37,958 --> 00:57:41,228
এই জানোয়ারটা জো ইন-সুককে
ধর্ষণ করে; আর তুই তার ফল।
642
00:58:09,788 --> 00:58:10,819
কী হলো?
643
00:58:13,929 --> 00:58:15,259
..কেউ-ই জানতেন না?
644
00:58:21,929 --> 00:58:23,639
আসলে-ই জমছে না।
645
00:58:34,108 --> 00:58:35,779
ইয়ুন-জ্যে!
আমি অনুতপ্ত, বাপ।
646
00:58:35,779 --> 00:58:39,049
আমাকে যেতে দে।
647
00:58:39,049 --> 00:58:41,288
ঠিক আছে, ইয়ুন-জ্যে?
আমি অনুতপ্ত, বাপ।
648
00:58:43,389 --> 00:58:44,788
আমি অনুতপ্ত।
649
00:58:45,858 --> 00:58:49,159
আমাকে মারিস না, প্লিজ!
650
00:58:54,168 --> 00:58:55,199
বেচারা।
651
00:59:00,339 --> 00:59:01,639
(হোপ ওয়েলফেয়ার সেন্টার)
652
00:59:23,099 --> 00:59:25,569
এইতো সে.. রিউ সুং-জুন।
653
00:59:27,599 --> 00:59:31,369
আমাদের যেতে দাও!
হ্যালো, কেউ আছেন?
654
00:59:31,668 --> 00:59:33,608
দরজাটা খুলে দিন, প্লিজ!
655
00:59:35,168 --> 00:59:36,578
আমরা... ধ্যাত্তেরি!
656
00:59:43,119 --> 00:59:44,918
- ও খোদা..
- মা..
657
00:59:45,619 --> 00:59:46,619
কী করি?
658
00:59:48,489 --> 00:59:50,319
সুং-জুন!
659
00:59:50,558 --> 00:59:51,759
ওই, খাঁড়াইয়া আছো কেন?
660
00:59:51,759 --> 00:59:54,058
ওটা ব্লাস্ট হওয়ার আগে
আমাদের বের করো!
661
00:59:54,058 --> 00:59:55,159
সুং-জুন, চলে যা!
662
00:59:55,429 --> 00:59:57,599
চলে যা এখান থেকে।
যেকোনো মুহূর্তে ওটা ফুটবে।
663
00:59:57,898 --> 00:59:59,069
এখনি চলে যা!
664
01:00:05,239 --> 01:00:07,308
কিরে, রিউ সুং-জুন, এত দেরি যে?
665
01:00:10,378 --> 01:00:12,478
আমি তো প্রায় ওদের
মারতেই বসছিলাম।
666
01:00:17,679 --> 01:00:18,719
জুং ইয়ুন-জ্যে..
667
01:00:18,889 --> 01:00:21,549
এদের মেরে তুই নিজে
বেঁচে যাবি ভেবেছিস?
668
01:00:24,319 --> 01:00:26,328
আমি তো কাউকে মারছি না।
669
01:00:27,558 --> 01:00:28,898
আমি তো শুধু রুলস্ মেনে খেলছি।
670
01:00:33,099 --> 01:00:36,498
ঠিক আছে তাহলে। উত্তপ্ত
নরক তোদের অপেক্ষায়।
671
01:00:37,938 --> 01:00:38,938
বিদায়।
672
01:00:41,308 --> 01:00:42,478
আম্মা!
673
01:00:47,909 --> 01:00:49,349
- না!
- ও খোদা!
674
01:00:59,188 --> 01:01:00,259
কী হলো?
675
01:01:04,058 --> 01:01:05,128
এটার আবার কী হলো?
676
01:01:06,199 --> 01:01:07,199
কী হলো?
677
01:02:29,578 --> 01:02:30,619
হেই..
678
01:02:44,558 --> 01:02:47,069
পেয়েছি তোকে, জুং ইয়ুন-জ্যে।
679
01:02:47,569 --> 01:02:59,009
অনুবাদ ও সম্পাদনায়
আইনুল মান্নান
680
01:02:59,509 --> 01:03:04,108
এই সিরিজে কাজ করতে গিয়ে ফ্ল্যাশব্যাকের
পর্যাপ্ত ব্যাকআপ পাইনি। তাই ক্ষেত্রবিশেষে..
681
01:03:04,108 --> 01:03:10,418
আক্ষরিক অনুবাদ অথবা অনুমান-নির্ভর অনুবাদ করতে হয়েছে।
যতটুকু সম্ভব জমির উদ্দীন ব্যাকআপ দিয়েছেন; ধন্যবাদ তাকে।
682
01:03:10,508 --> 01:03:18,418
আদতে এক এপিসোডের কাজ করতে গিয়ে পুরো সিজন দেখা সম্ভবপর হয় না।
তাই অনুবাদে আপনার ধারাবাহিকতার ব্যাঘাত ঘটিয়ে থাকলে তার জন্য দুঃখিত।
683
01:03:18,580 --> 01:03:24,000
ক্ষেত্রবিশেষে ভাবানুবাদের আশ্রয় নেওয়া হয়েছে।
প্রাঞ্জলতা বৃদ্ধিতে নতুন শব্দ সংযোজন করা হয়েছে।
684
01:03:24,080 --> 01:03:27,000
ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
685
01:03:27,080 --> 01:03:31,000
সাবটাইটেলটি ভালো লাগলে রেটিং
এবং ফিডব্যাক দিবেন, ধন্যবাদ।
686
01:03:31,080 --> 01:03:34,800
Subscene Profile
AYNUL_MANNAN
subscene.com/u/1246402
687
01:03:34,880 --> 01:03:41,000
আমার সকল কাজের সাবটাইটেল এবং ডাউনলোড লিংক
পেতে ভিজিট করুন- aynulscreations.blogspot.com
688
01:03:41,080 --> 01:03:50,000
#ধন্যবাদ
689
01:03:50,344 --> 01:04:04,075
অনুবাদ ও সম্পাদনায়
AYNUL MANNAN