1 00:00:15,432 --> 00:00:17,308 স্যার... 2 00:00:17,392 --> 00:00:18,643 মাথা নিচু রাখো। 3 00:00:19,352 --> 00:00:21,187 সবকিছু ঠিক হয়ে যাবে। 4 00:00:25,942 --> 00:00:28,778 তুমি ঠিক আছো? উঠো! যাও! যেতে থাকো! 5 00:00:28,862 --> 00:00:30,572 যেতে থাকো! 6 00:00:31,322 --> 00:00:33,158 শরণার্থী দাঙ্গাকারী জনতা কঠোরভাবে পাল্টা লড়াই করছে! 7 00:00:33,241 --> 00:00:35,368 তাদের কিছুই লাভ করতে দেবে না। সবাইকে মেরে ফেলো! 8 00:00:49,049 --> 00:00:51,801 অন্ধকার না হওয়া পর্যন্ত বাইরে আসবে না, এমনকি গোলাগুলি বন্ধ হলেও না। 9 00:00:51,900 --> 00:02:00,000 অনুবাদ ও সম্পাদনায়ঃ তানজীদ আহমেদ 10 00:02:00,995 --> 00:02:01,996 গ্রেনেড! 11 00:02:02,000 --> 00:03:06,000 বিভিন্ন দেশের মুভির বাংলা সাবটাইটেল সম্পর্কিত সকল তথ্য জানতে যোগ দিন আমাদের গ্রুপ - সাবটাইটেল বিডি - SubtitleBD.Com -তে গ্রুপ লিংকঃ facebook.com/groups/subtitlebd 12 00:03:06,269 --> 00:03:08,021 ছেওনমেয়ং এর পতন ঘটাতে হবে। 13 00:03:25,205 --> 00:03:27,332 সবাইকে পুড়িয়ে ফেলার আদেশ পেয়েছি। 14 00:03:47,936 --> 00:03:50,855 অন্ধকার না হওয়া পর্যন্ত বাইরে আসবে না, এমনকি গোলাগুলি বন্ধ হলেও না। 15 00:04:43,408 --> 00:04:47,287 ব্ল্যাক নাইট 16 00:05:02,760 --> 00:05:04,637 ছেলেটা দারুণ একটা এন্ট্রি নিচ্ছে। 17 00:05:25,241 --> 00:05:27,869 ভেবেছিলাম আমি মারা যাবো। 18 00:05:41,924 --> 00:05:43,176 তুমি কি আজ মরতে চাও? 19 00:05:43,259 --> 00:05:44,259 হ্যাঁ। 20 00:05:45,470 --> 00:05:46,471 যদিও আর চাই না। 21 00:05:53,394 --> 00:05:54,479 এটা করবো। 22 00:05:55,521 --> 00:05:57,357 এবং করার একটা কারণ আছে। 23 00:05:57,440 --> 00:05:58,983 শুধু বলুন আমি কীভাবে জিততে পারি। 24 00:05:59,067 --> 00:06:00,860 তোমার কী কারণ আছে, তাতে আমার কিছু যায় আসে না। 25 00:06:00,943 --> 00:06:02,904 তোমাকে বললেও তেমন একটা লাভ হবে না। 26 00:06:10,078 --> 00:06:11,788 আমি অসভ্যতা ঘৃণা করি। 27 00:06:15,625 --> 00:06:17,043 আপনি আমাকে ওখান থেকে বের করেছেন। 28 00:06:17,794 --> 00:06:19,670 আমাকে বাঁচিয়েছেন! আমাকে বাঁচিয়েছেন কেন? 29 00:06:28,179 --> 00:06:30,223 মাথার কী অবস্থা? স্মৃতি ফিরে এসেছে? 30 00:06:32,350 --> 00:06:33,510 আপনি আমার জয়ের একমাত্র উপায়। 31 00:06:33,559 --> 00:06:35,853 - কেন? - কারণ আপনিই সবচেয়ে শক্তিশালী। 32 00:06:36,521 --> 00:06:37,521 প্লিজ। 33 00:06:55,665 --> 00:06:56,958 নিজেকে যোগ্য প্রমাণ করো। 34 00:07:04,507 --> 00:07:06,676 ১০:০০, নভেম্বর ২১ 35 00:07:14,016 --> 00:07:17,103 কিন্তু, উন্নি, আহ, আমার আসলে মনে হয় সে এটা করতে পারবে। 36 00:07:17,186 --> 00:07:19,230 তাকে কয়েকবার লড়াই করতে দেখেছি। 37 00:07:19,313 --> 00:07:21,441 সে অবশ্যই আগের থেকে অনেক বেশি শক্তিশালী... 38 00:07:46,716 --> 00:07:48,885 কত মানুষ মারা গেছে বলে মনে হয়? 39 00:07:48,968 --> 00:07:50,261 হাজার হাজার। 40 00:07:50,761 --> 00:07:53,347 আমরা ভেবেছিলাম আমরা প্রতিরোধ করছি, 41 00:07:54,515 --> 00:07:57,768 কিন্তু ছেওনমেয়ং, তারা এটাকে দাঙ্গা ভেবেছিল। 42 00:07:57,852 --> 00:07:59,937 আমাদের কী এভাবে বেঁচে থাকতে হবে? 43 00:08:00,521 --> 00:08:02,607 আর কি কোনো বিকল্প আছে? 44 00:08:05,109 --> 00:08:06,527 যত সময়ই লাগুক না কেন... 45 00:08:09,655 --> 00:08:11,407 আমি একটা উপায় খুঁজে বের করবো। 46 00:08:25,922 --> 00:08:27,965 ডেলিভারিম্যান হওয়ার চেষ্টা করছেন? 47 00:08:29,967 --> 00:08:32,136 আপনিও ৫-৮ এর মতো কিংবদন্তি হয়ে উঠতে পারবেন। 48 00:08:34,639 --> 00:08:39,644 আচ্ছা, তাহলে কিংবদন্তি ৫-৮ তোকে ডেলিভারিম্যান হতে সাহায্য করবে? 49 00:08:39,727 --> 00:08:43,147 না। সে বলেছে, "নিজেকে যোগ্য প্রমাণ করো"। 50 00:08:43,731 --> 00:08:45,066 হ্যাঁ, একই কথা। 51 00:08:45,149 --> 00:08:47,652 - তুই সবসময় খুব হতাশাবাদী!! - দেখে যা, ভাই। 52 00:08:49,153 --> 00:08:50,988 - তোর আত্মবিশ্বাস কেমন? - বেশ... 53 00:08:52,240 --> 00:08:53,449 যাই হোক না কেন, আমি এটা করতে পারবো। 54 00:08:54,825 --> 00:08:57,411 লোকে যে ৫-৮'কে কিংবদন্তি বলে তা দেখার জন্যও টেস্ট করবো। 55 00:08:57,495 --> 00:09:00,915 না, তোকেই টেস্ট করা হবে। তুই কি টেস্ট শব্দের মানে জানিস? 56 00:09:00,998 --> 00:09:03,334 অবশ্যই, জানি। এটা পরীক্ষার মতো। 57 00:09:05,336 --> 00:09:06,629 সাহায্য করবি, ভাই? 58 00:09:11,926 --> 00:09:14,804 শুধু তোর ভবিষ্যৎ ঝুঁকিতে নেই, তোর জীবনটাও। 59 00:09:14,887 --> 00:09:17,807 কখনো কি নরকের গেট দিয়ে যাওয়ার কথা শুনেছিস? 60 00:09:19,183 --> 00:09:20,226 নরকের গেট? 61 00:09:24,438 --> 00:09:26,399 আহ, সবসময় মধ্যরাত পর্যন্ত কাজ করে। 62 00:09:26,482 --> 00:09:28,818 আমি অক্সিজেন সংরক্ষণ করতে বলি, কিন্তু তারা কখনো কথা শোনে না। 63 00:09:37,535 --> 00:09:38,703 ম্যাম। 64 00:09:38,786 --> 00:09:40,454 হুম? তুমি যেতে পারো। 65 00:09:40,538 --> 00:09:42,498 আহ, সত্যি? কারণ সেটা দারুণ হবে। 66 00:09:45,876 --> 00:09:46,877 কিছু কি হচ্ছে? 67 00:09:46,961 --> 00:09:49,630 হ্যাঁ। টেইল টিম একটা জরুরি প্রতিবেদন প্রকাশ করেছে। 68 00:09:49,714 --> 00:09:50,714 ৫-৮? 69 00:09:51,924 --> 00:09:54,010 তাকে জেনারেল ডিস্ট্রিক্টের বাইরে দেখা গেছে। 70 00:09:56,721 --> 00:09:58,222 ওহ, আপনি সাথে আসছেন? 71 00:09:58,764 --> 00:10:01,017 কী, ভেবেছো আমি বাসায় যাচ্ছি? 72 00:10:05,354 --> 00:10:08,899 ফিজিক্যাল ট্রেনিং ফ্যাসিলিটি 73 00:10:26,667 --> 00:10:27,835 সবাই এসেছে? 74 00:10:34,550 --> 00:10:35,550 শুরু করা যাক। 75 00:10:40,097 --> 00:10:42,642 এটা ডেলিভারিম্যানদের জন্য একটা পুরানো প্রশিক্ষণ কক্ষ। 76 00:10:42,725 --> 00:10:45,936 আমি ৫-৮ জন সহ ১১ জনকে প্রবেশ করতে দেখেছি। 77 00:10:46,020 --> 00:10:48,481 তারা সবাই ডেলিভারিম্যান, যারা একসময় শরণার্থী ছিল। 78 00:10:49,315 --> 00:10:51,817 ৫-৮ এর লাইনের ডেলিভারিম্যান। 79 00:10:53,736 --> 00:10:55,321 তারা শিশুদের অপহরণ করছে। 80 00:10:56,906 --> 00:10:58,074 পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করছে। 81 00:10:58,157 --> 00:11:00,201 পরীক্ষা-নিরীক্ষা করছে? 82 00:11:00,284 --> 00:11:02,411 তাহলে তুমি মনে করো যে সবকিছুর পিছনে ছেওনমেয়ং আছে? 83 00:11:03,037 --> 00:11:05,414 - আমি জানি তারা আছে। - তাহলে খনি শ্রমিকদের বাচ্চাদের কেন? 84 00:11:05,498 --> 00:11:06,791 মিউটেশনের কারণে। 85 00:11:06,874 --> 00:11:09,210 এসবকিছু কি আসলেই বাস্তব? 86 00:11:15,633 --> 00:11:16,913 শরণার্থীর বেঁচে থাকা ব্যক্তির বিশ্লেষণ 87 00:11:24,850 --> 00:11:26,310 ওহ, এটা বাস্তব। 88 00:11:28,270 --> 00:11:31,524 ৫-৮ সহ দশজনের বেশি ডেলিভারিম্যান রয়েছে। 89 00:11:31,607 --> 00:11:33,984 যদি কোনো সমস্যা হয়? যদি তারা লড়াই করে? 90 00:11:34,068 --> 00:11:36,987 তাহলে আরো ভালো। তাদের গ্রেফতার করার একটা কারণ পেয়ে যাবো। 91 00:11:37,488 --> 00:11:40,991 হাড়গুলো ধাতব, এবং ক্ষতগুলো অত্যন্ত দ্রুত নিরাময় হয়। 92 00:11:41,075 --> 00:11:42,493 তাহলে এটা বাস্তব। 93 00:11:42,576 --> 00:11:46,789 কিন্তু তাহলে, আমার মনে হয় পৃথিবী যে নরকে গেছে, তাতে কোনোকিছুই অসম্ভব নয়। 94 00:11:46,872 --> 00:11:48,833 যদি তারা সত্যিই মিউট্যান্টদের টার্গেট করে, 95 00:11:49,875 --> 00:11:50,875 তাহলে ছেলেটা পারফেক্ট। 96 00:11:52,128 --> 00:11:54,130 তুমি কি নিখোঁজ শিশুদের খুঁজে পেতে তাকে ব্যবহার করবে? 97 00:11:54,839 --> 00:11:55,673 যদি দরকার হয়। 98 00:11:55,756 --> 00:11:58,050 সে ৫-৮'কে বলেছে যে সে একজন ডেলিভারিম্যান হতে চায়। 99 00:12:00,970 --> 00:12:02,555 ছেলেটারও আমাকে দরকার। 100 00:12:23,826 --> 00:12:25,786 এতরাতে এখানে কেন এসেছেন? 101 00:12:31,125 --> 00:12:34,587 আমার মনে হলো যে আজই আমাদের কথোপকথন চালিয়ে যাওয়ার দিন। 102 00:12:46,307 --> 00:12:48,434 যতদিন অপহরণের ঘটনা ঘটেছে, 103 00:12:48,517 --> 00:12:50,352 ততদিন ৫-৭ ছুটিতে ছিল। 104 00:12:51,437 --> 00:12:53,939 সে হয়তো প্রধান হিসেবে ছিল, ডেলিভারিম্যান হিসেবে ছিল। 105 00:12:55,065 --> 00:12:57,651 আমরা একটা ওয়ান্টেড নোটিশ দেওয়ার পরই সে মারা গেছে। জানো কেন? 106 00:12:57,735 --> 00:12:58,819 অত্যধিক কাজের কারণে। 107 00:13:07,036 --> 00:13:08,454 দাঁড়ান। 108 00:13:10,915 --> 00:13:13,334 উচ্চপদস্থ ব্যক্তিরা একটা ব্যক্তিগত তদন্তের নির্দেশ দিয়েছেন। 109 00:13:13,417 --> 00:13:14,251 তাকে কি খুন করা হয়েছিল? 110 00:13:14,335 --> 00:13:16,337 আমি দুঃখিত, তথ্য গোপনীয়। 111 00:13:26,472 --> 00:13:27,473 ছেওনমেয়ং লজিস্টিক 112 00:13:27,556 --> 00:13:31,060 পৃথিবী ধ্বংস হওয়ার পর এই প্রথম কোনো ডেলিভারিম্যান অতিরিক্ত কাজ করে মারা গেল। 113 00:13:31,143 --> 00:13:32,143 হ্যাঁ। 114 00:13:32,770 --> 00:13:33,771 আনুষ্ঠানিকভাবে। 115 00:13:34,355 --> 00:13:36,524 আপনি আনুষ্ঠানিক ঘোষণা বিশ্বাস করেন না, মেজর? 116 00:13:36,607 --> 00:13:38,025 আমি খুবই সন্দেহপ্রবণ। 117 00:13:39,109 --> 00:13:41,320 মূল সাক্ষীর সাক্ষ্য এখনো পাওয়া যায়নি। 118 00:13:49,578 --> 00:13:51,080 ৫-৭'কে খুন করা হয়েছে। 119 00:13:51,163 --> 00:13:52,163 খুন? 120 00:13:52,790 --> 00:13:53,624 কিসের উপর ভিত্তি করে বলছো? 121 00:13:53,707 --> 00:13:55,543 আমি তাকে মরতে দেখেছি। 122 00:13:56,836 --> 00:13:59,213 তার মাথার ভিতরে একটা ছোট যন্ত্র বিস্ফোরিত হয়েছিল। 123 00:14:00,297 --> 00:14:03,092 এটা ঘটার আগে ওখানে কি কোনো চিহ্ন ছিল? 124 00:14:08,097 --> 00:14:09,390 কী বললে? 125 00:14:10,015 --> 00:14:11,559 তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? 126 00:14:11,642 --> 00:14:14,687 মানুষ পরীক্ষা-নিরীক্ষা... 127 00:14:22,945 --> 00:14:24,446 অপরাধীদের ট্যাটু। 128 00:14:26,240 --> 00:14:27,700 তাদের ঘাড়ের পিছনে। 129 00:14:29,034 --> 00:14:31,954 আরও অনেক জায়গায় অপহরণের ঘটনা ঘটছে। 130 00:14:32,746 --> 00:14:34,623 শরণার্থীদেরও তুলে নেওয়া হচ্ছে। 131 00:14:34,707 --> 00:14:35,875 শরণার্থী। 132 00:14:35,958 --> 00:14:37,668 এটা হচ্ছে, মেজর। 133 00:14:38,878 --> 00:14:40,504 নিজের খেয়াল রাখবেন। 134 00:15:19,710 --> 00:15:21,962 এখানে লেখা আছে সে তোর মতো ৫-৮ এর সাথে দেখা করতে গিয়ে 135 00:15:22,546 --> 00:15:23,714 নরক দেখেছে। 136 00:15:24,882 --> 00:15:26,258 নরকের গেট। 137 00:15:26,926 --> 00:15:28,594 একবার ওই গেট পার হলে, 138 00:15:28,677 --> 00:15:30,054 তুমি আকৃতিহীন হয়ে যাবে। 139 00:15:30,846 --> 00:15:32,973 আধমরা না হওয়া পর্যন্ত তারা মারধর করবে, 140 00:15:33,057 --> 00:15:34,099 এবং শিথিল হতে দেয় না। 141 00:15:34,183 --> 00:15:36,727 মারধর করে? সত্যি? সবাইকে? 142 00:15:36,810 --> 00:15:38,395 যে লোকটা ওই বইটা লিখেছে, 143 00:15:38,979 --> 00:15:41,065 সে পুরো এক সপ্তাহ কোমায় কাটিয়েছে। 144 00:15:42,900 --> 00:15:44,818 অধ্যায় ৩ নরকের গেট 145 00:15:54,620 --> 00:15:56,205 এটাই নরকের গেট? 146 00:16:03,253 --> 00:16:04,380 চলো। 147 00:16:20,229 --> 00:16:21,229 শুধু আপনারা? 148 00:16:21,271 --> 00:16:22,856 - তোমার আর কাকে লাগবে? - মানে... 149 00:16:25,025 --> 00:16:26,193 নরকের গেট... 150 00:16:26,735 --> 00:16:27,736 মানুষের লড়াই? 151 00:16:29,613 --> 00:16:32,116 তুমি কি "আমার জীবন বাজি রেখেছি" 152 00:16:32,199 --> 00:16:34,576 বইটা বা অন্যকিছু পড়েছ? 153 00:16:36,453 --> 00:16:37,453 শুরু করা যাক। 154 00:16:38,372 --> 00:16:39,372 আমি করতে পারবো। 155 00:16:41,709 --> 00:16:43,711 তুমি করলে সে মারা যেতে পারে। 156 00:16:44,712 --> 00:16:46,380 আমি নিজেকে একটু ধরে রাখতে পারবো। 157 00:16:56,515 --> 00:16:57,515 দেখা যাক তুমি কী পারো। 158 00:16:58,559 --> 00:16:59,559 আমি তৈরি। 159 00:17:04,606 --> 00:17:06,025 তুমি ধীর। 160 00:17:11,697 --> 00:17:13,157 এক, দুই, 161 00:17:14,450 --> 00:17:15,909 তিন, চার। 162 00:17:15,993 --> 00:17:16,993 খুব ধীর। 163 00:17:24,334 --> 00:17:25,586 ইতোমধ্যে ক্লান্ত হয়ে গেছ? 164 00:17:25,669 --> 00:17:26,712 একদমই না! 165 00:17:30,507 --> 00:17:31,884 দ্রুত। 166 00:17:39,725 --> 00:17:40,725 আসো। 167 00:17:50,152 --> 00:17:51,612 এক, দুই, তিন... 168 00:17:53,697 --> 00:17:54,698 ...চার। 169 00:17:56,366 --> 00:17:57,701 যথেষ্ট হয়েছে। সিরিয়াস হোন। 170 00:17:58,577 --> 00:17:59,577 তুমি এটা চাও? 171 00:18:08,837 --> 00:18:10,130 তুমি কি আমার মুষ্টি দেখেছ? 172 00:18:11,215 --> 00:18:12,549 না। 173 00:18:12,633 --> 00:18:14,051 তাহলে, তুমি এখনো অনেক দূরে আছো। 174 00:18:20,682 --> 00:18:21,600 তোমার কী মনে হয়? 175 00:18:21,683 --> 00:18:23,602 সে শৃঙ্খলাবদ্ধ নয়, সে খুব ধীর। 176 00:18:23,685 --> 00:18:24,686 হুম। 177 00:18:32,903 --> 00:18:34,029 তুমি যাবে না? 178 00:18:34,613 --> 00:18:35,656 যাওয়া উচিত? 179 00:18:36,573 --> 00:18:38,450 তুমি ডেলিভারিম্যান হতে চাও, তাই না? 180 00:18:38,951 --> 00:18:40,744 তাহলে তোমাকে প্রথমে নিবন্ধন করতে হবে না? 181 00:18:45,916 --> 00:18:47,543 মাথা ব্যবহার করো আর ভাবো। 182 00:18:49,253 --> 00:18:50,295 ওহ। 183 00:18:57,678 --> 00:18:58,762 আপনি কী আঁকছেন? 184 00:19:04,643 --> 00:19:06,061 এটা যাতে টিমের বাইরে না যায়, ঠিক আছে? 185 00:19:12,109 --> 00:19:13,235 শোনো! 186 00:19:13,735 --> 00:19:15,154 আমরা নতুন তথ্য পেয়েছি। 187 00:19:18,323 --> 00:19:20,492 এটা ছেওনমেয়ং গ্রুপের জন্য একজন নতুন ডেলিভারিম্যান 188 00:19:20,576 --> 00:19:22,077 খুঁজে বের করার একটা প্রতিযোগিতা। 189 00:19:22,744 --> 00:19:26,540 এবং এখানে আপনাদের সকলের জয়ের জন্য একটা ন্যায্য সুযোগ আছে 190 00:19:27,166 --> 00:19:29,209 কিন্তু শেষপর্যন্ত শুধুমাত্র একজন চূড়ান্ত বিজয়ী... 191 00:19:29,793 --> 00:19:32,504 ছেওনমেয়ং-এর ডেলিভারিম্যান হবে। 192 00:19:33,505 --> 00:19:34,965 প্রতিযোগিতা শুরু। 193 00:19:35,048 --> 00:19:36,967 ডেলিভারিম্যান নির্বাচন প্রতিযোগিতার নিবন্ধন করার জন্য 194 00:19:37,050 --> 00:19:39,803 অনুগ্রহ করে উল্লিখিত পদক্ষেপগুলো নিন। 195 00:19:39,887 --> 00:19:42,556 প্রাথমিক রাউন্ড রেজিস্ট্রেশন হলের আবেদনকারীরা... 196 00:19:42,639 --> 00:19:45,767 সঠিক রিডিংয়ের জন্য প্লিজ সোজা হয়ে দাঁড়ান। 197 00:19:54,943 --> 00:19:56,069 তোমরা এটা করছো? 198 00:20:08,790 --> 00:20:12,169 অপর্যাপ্ত পেশী ভর এবং কম শারীরিক সুস্থতা। ফেইল। 199 00:20:15,005 --> 00:20:17,007 শরীর স্ক্যান করা হচ্ছে 200 00:20:17,090 --> 00:20:17,925 এলিমিনেটেড। 201 00:20:18,008 --> 00:20:21,303 অপর্যাপ্ত পেশী ভর এবং কম শারীরিক সুস্থতা। ফেইল। 202 00:20:24,181 --> 00:20:25,015 স্ক্যান রেজাল্ট, পাশ। 203 00:20:25,098 --> 00:20:26,934 উচ্চ স্তরের শারীরিক সুস্থতা। পাশ। 204 00:20:27,017 --> 00:20:28,101 - ওরে! - ইয়েস! 205 00:20:35,317 --> 00:20:36,652 ওহ, আমি দুঃখিত। 206 00:20:38,737 --> 00:20:42,074 অপর্যাপ্ত পেশী ভর এবং কম শারীরিক সুস্থতা। ফেইল। 207 00:20:45,535 --> 00:20:47,913 উচ্চ স্তরের শারীরিক সুস্থতা। পাশ। 208 00:20:53,210 --> 00:20:54,211 কী? 209 00:20:57,297 --> 00:20:58,966 রেজিস্ট্রেশন শরণার্থী ডিস্ট্রিক্ট 210 00:21:13,146 --> 00:21:14,273 জাং হো-মিন, পুরুষ 211 00:21:14,356 --> 00:21:15,983 আবেদন করুন, আবেদনপত্র প্রিন্ট করুন 212 00:21:24,283 --> 00:21:25,117 শরণার্থী, আবেদন করুন 213 00:21:25,200 --> 00:21:26,576 বয়স, পারিবারিক সম্পর্ক 214 00:21:28,578 --> 00:21:30,580 বয়স: অজানা 215 00:21:31,248 --> 00:21:33,667 পারিবারিক সম্পর্ক: নেই 216 00:21:52,936 --> 00:21:53,936 কী ব্যাপার? 217 00:21:57,899 --> 00:21:59,735 আমি জীবনে এই প্রথম ভাবছি। 218 00:21:59,818 --> 00:22:03,822 তুমি কি বিষণ্ণ যে ইয়ুন সা-ওল এখন শরণার্থী ০৩৪? 219 00:22:07,367 --> 00:22:09,494 বিষণ্ন না। আসলে... 220 00:22:09,578 --> 00:22:10,578 তুমি কি আমার নাম জানো? 221 00:22:12,789 --> 00:22:14,374 - ৫-৮ - হ্যাঁ। 222 00:22:15,000 --> 00:22:17,377 আমি ৫-৮, আর ও ৪-১ 223 00:22:17,461 --> 00:22:20,881 তুমি শরণার্থী ০৩৪ এটাই বাস্তবতা। 224 00:22:22,507 --> 00:22:23,507 ওহ। 225 00:22:25,302 --> 00:22:26,302 ঠিক আছে, তাহলে। 226 00:22:29,056 --> 00:22:30,056 এখন কী করবো? 227 00:22:47,616 --> 00:22:48,616 ওটা কী? 228 00:22:53,455 --> 00:22:54,455 হাহ? 229 00:22:55,582 --> 00:22:56,833 আমি কি ওগুলোকে এড়িয়ে যাবো? 230 00:22:57,626 --> 00:22:58,960 না, তুমি এগুলাকে মারবে! 231 00:23:02,672 --> 00:23:03,715 সিরিয়াসলি? 232 00:23:08,637 --> 00:23:09,971 এড়িয়ে যাওয়া বন্ধ করে বল মারো! 233 00:23:14,351 --> 00:23:16,353 তোমার চোখ শরীরের মতো ধীর। 234 00:23:17,104 --> 00:23:18,855 আপনি এখন কী বলছেন? 235 00:23:18,939 --> 00:23:20,190 আপনি চেষ্টা করলে কেমন হয়? 236 00:23:20,273 --> 00:23:22,526 সে আসলেই কথা শুনে না। 237 00:23:31,243 --> 00:23:33,036 সবসময় শার্ট ছাড়া। 238 00:23:38,166 --> 00:23:39,376 ছুঁড়ো। 239 00:23:43,713 --> 00:23:45,173 বাহ। 240 00:23:52,764 --> 00:23:53,764 বাহ! 241 00:23:54,808 --> 00:23:57,310 অসাধারণ! বাহ! 242 00:24:00,063 --> 00:24:01,857 অনেককিছু শেখাতে হবে। 243 00:24:09,072 --> 00:24:11,992 ছেওনমেয়ং ডেলিভারিম্যান নির্বাচন প্রতিযোগিতার 244 00:24:12,075 --> 00:24:13,075 প্রথম রাউন্ড শুরু হবে। 245 00:24:13,493 --> 00:24:16,621 শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে দ্বিতীয় রাউন্ডে যাবে। 246 00:24:18,331 --> 00:24:21,668 রাউন্ড শুরু হলে, রুমগুলোর অক্সিজেন বন্ধ হয়ে যাবে। 247 00:24:30,927 --> 00:24:33,096 আপাতত আক্রমণ করবে না, শুধু প্রতিরোধ করবে। 248 00:24:33,180 --> 00:24:34,806 তাহলে এটা গ্যাং আক্রমণ। 249 00:24:36,475 --> 00:24:39,019 অক্সিজেন লেভেল ১০০% 250 00:25:11,968 --> 00:25:14,054 আমার মনে হয় তাকে আরো জোর দিলে সে ভালো শিখবে। 251 00:25:14,137 --> 00:25:16,556 নতুন ডেলিভারিম্যান হওয়ার জন্য তার গড়পড়তা ভালো। 252 00:25:24,314 --> 00:25:25,732 গতি আরেকটু বাড়িয়ে দাও। 253 00:25:28,818 --> 00:25:30,195 এটা কী...? 254 00:25:33,448 --> 00:25:35,325 অক্সিজেন লেভেল ৫০% 255 00:25:35,408 --> 00:25:36,993 এটা পুরাই পাগলামো। 256 00:25:47,003 --> 00:25:49,464 নিজেকে সামলাও। তোমার প্রতিপক্ষের গতিবিধি দেখো। 257 00:26:19,411 --> 00:26:22,038 ধুরো, ধুরো। 258 00:26:36,970 --> 00:26:37,804 হ্যাঁ! 259 00:26:37,887 --> 00:26:39,306 হারামি একটা। 260 00:26:39,389 --> 00:26:42,350 বল জোরে মারো। ওগুলো আর জোরে যায় না? এটা অনেক সহজ! 261 00:27:18,470 --> 00:27:22,057 অক্সিজেন লেভেল ৫% 262 00:27:37,989 --> 00:27:40,784 অক্সিজেন লেভেল ১% 263 00:28:25,161 --> 00:28:27,038 অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। 264 00:28:35,422 --> 00:28:38,383 টিকে থাকা অংশগ্রহণকারীরা দ্বিতীয় রাউন্ডে যাবে। 265 00:28:40,468 --> 00:28:42,595 রুম এক, জু গেয়ং-নাম। 266 00:28:43,346 --> 00:28:45,306 রুম দুই, পার্ক সে-সিয়ুং। 267 00:28:46,099 --> 00:28:48,017 রুম তিন, হেয়ন সু। 268 00:28:48,893 --> 00:28:50,687 রুম চার, ইয়ু গেয়ং-সিক। 269 00:28:51,855 --> 00:28:53,732 রুম পাঁচ, ছই জু-হো। 270 00:28:54,649 --> 00:28:56,484 রুম ছয়, লী দং-ছেওল। 271 00:28:57,944 --> 00:29:00,029 রুম সাত, কিম সেয়ুং-হেয়ন। 272 00:29:01,072 --> 00:29:03,742 রুম আট, শরণার্থী ০৩৪ 273 00:29:07,328 --> 00:29:10,248 তেহেরান-রো, রাত ৯ টায়। 274 00:29:13,752 --> 00:29:15,211 প্রথম রাউন্ড পাশ করেছে। 275 00:29:21,760 --> 00:29:25,138 সে আমার একমাত্র ছেলে, এবং তাকে একদম আমার সামনে থেকে নিয়ে গেছে। 276 00:29:25,638 --> 00:29:27,682 আপনাকে ফেলে রেখে যাওয়ার অর্থ হলো 277 00:29:27,766 --> 00:29:29,517 আপনার ছেলেই তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। 278 00:29:30,101 --> 00:29:31,853 আচ্ছা, আমার... আমার এখন কী করা উচিত? 279 00:29:31,936 --> 00:29:34,522 এখন আপনাকে এমন একজন লোকের সন্ধান করতে হবে 280 00:29:34,606 --> 00:29:36,149 যার ঘাড়ের পিছনে এই ট্যাটু রয়েছে, ঠিক আছে? 281 00:29:38,485 --> 00:29:40,820 আমাকে শুধু এই ট্যাটু আছে এমন একজনকে খুঁজে বের করতে হবে? 282 00:29:40,904 --> 00:29:43,114 হ্যাঁ। আমরাই তাকে গ্রেফতার করবো। 283 00:29:43,198 --> 00:29:45,033 আমি কি অন্য ডিস্ট্রিক্টকে অবহিত করতে পারি? 284 00:29:45,116 --> 00:29:46,367 যতগুলাকে পারেন করেন। 285 00:29:46,451 --> 00:29:47,702 ঠিক আছে, আমি করবো। 286 00:29:52,373 --> 00:29:54,292 উনার ত্বকের অবস্থা খারাপ। 287 00:29:54,375 --> 00:29:55,460 উনি কি খনি শ্রমিক ছিল? 288 00:29:56,002 --> 00:29:59,380 হ্যাঁ। উনাকে যুবক বয়সে তুলে নিয়ে যায়। কোনোমতে পালিয়েছে। 289 00:30:03,718 --> 00:30:05,553 খনির শিশুরা। 290 00:30:34,082 --> 00:30:35,082 বের হও। 291 00:30:37,126 --> 00:30:38,419 সবাই একটা নাও। 292 00:30:47,637 --> 00:30:48,763 গন্তব্য কোথায়? 293 00:30:48,847 --> 00:30:50,431 অক্সিয়ানিয়াম খনি। 294 00:30:51,474 --> 00:30:53,810 তাদের ডিস্ট্রিক্টের কাজ শেষ, 295 00:30:53,893 --> 00:30:55,812 তাই ওখানে মরতে যাচ্ছিল। 296 00:30:56,312 --> 00:30:57,313 আপনি ঠিক আছেন? 297 00:30:57,397 --> 00:30:59,774 আমি ওখানে শরণার্থী ওয়ার্ডেন হতে স্বেচ্ছায় গিয়েছি। 298 00:31:00,483 --> 00:31:02,443 - আমি ঠিক আছি। - ডিস্ট্রিক্ট A-এর কী অবস্থা? 299 00:31:02,527 --> 00:31:04,821 মনে হচ্ছে তারা শীঘ্রই এয়ার রোড অপারেশন পরীক্ষা করবে। 300 00:31:04,904 --> 00:31:06,281 আমাদের দেরি করতে হবে। 301 00:31:06,364 --> 00:31:10,076 আমি আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য এখানে-ওখানে সবকিছু গুছিয়ে নিচ্ছি, 302 00:31:10,159 --> 00:31:12,871 কিন্তু শেষবারের পর নিরাপত্তা উচ্চ সতর্কতায় রয়েছে। 303 00:31:12,954 --> 00:31:14,581 আমরা এইবার ব্যর্থ হতে পারবো না। 304 00:31:14,664 --> 00:31:16,291 আমরাও একটা উপায় খুঁজবো। 305 00:31:17,208 --> 00:31:19,252 কোনটা, হাত না-কি পা? 306 00:31:19,335 --> 00:31:20,753 মানে কী? 307 00:31:20,837 --> 00:31:23,339 তুমি ফিরে যাচ্ছ। তোমাকে অন্তত একটা গুলি খেতে হবে। 308 00:31:23,423 --> 00:31:24,924 না, পা, পা। 309 00:31:25,008 --> 00:31:26,050 হাত। 310 00:31:27,218 --> 00:31:28,636 এটা কে করেছে? 311 00:31:28,720 --> 00:31:30,179 এখনো জানি না, স্যার। 312 00:31:30,263 --> 00:31:31,983 একজন ওয়ার্ডেন বেঁচে গেছে, তাই আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, 313 00:31:32,015 --> 00:31:33,266 কিন্তু তার মাথা খারাপ। 314 00:31:33,349 --> 00:31:36,102 ছেওনমেয়ং এর পিছনে লাগতে তাদের সাহস কীভাবে হয়? 315 00:31:37,604 --> 00:31:39,772 এই কাজে মিলিটারি এবং গার্ড টিমকে কাজে লাগাও। 316 00:31:39,856 --> 00:31:41,190 অবশ্যই হ্যাঁ... 317 00:31:46,154 --> 00:31:47,196 কী ব্যাপার? 318 00:31:47,280 --> 00:31:49,699 প্রতিরক্ষামন্ত্রীর পার্টি এসেছে। 319 00:31:57,957 --> 00:31:59,042 হ্যালো, স্যার। 320 00:32:00,585 --> 00:32:01,628 মেজর জাং সল-আহ। 321 00:32:02,754 --> 00:32:04,672 ছেওনমেয়ং গ্রুপ সিইও। দেখা হয়ে ভালো লাগলো। 322 00:32:05,506 --> 00:32:07,592 মেজর জাং সল-আহ, ইন্টেলিজেন্স কমান্ড। 323 00:32:08,801 --> 00:32:11,095 নির্মাণ ৯০% সম্পূর্ণ। 324 00:32:11,179 --> 00:32:12,779 সরকারের সাথে আমাদের একটা চুক্তি রয়েছে 325 00:32:12,805 --> 00:32:14,925 এবং সবকিছুই বায়ুরোধী নিরাপত্তার অধীনে অগ্রসর হচ্ছে। 326 00:32:15,600 --> 00:32:17,727 মনে হচ্ছে আপনার নিরাপত্তা সত্যিই কঠোর। 327 00:32:18,227 --> 00:32:20,730 অত্যধিক তথ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। 328 00:32:20,813 --> 00:32:23,232 তাহলে আপনি ডিস্ট্রিক্ট A'কে কোর-এ নিয়ে যাচ্ছেন, 329 00:32:23,316 --> 00:32:26,444 এবং স্পেশাল আর জেনেরাল ডিস্ট্রিক্ট উভয়ের একটা করে লেভেল আপগ্রেড করবেন? 330 00:32:28,237 --> 00:32:31,157 ওহ, এবার বুঝেছি মন্ত্রী তোমার ব্যাপারে এত কেন বলে। 331 00:32:32,158 --> 00:32:34,285 আরেকটা গণপ্রস্থান শুরু হবে। 332 00:32:35,578 --> 00:32:36,871 ছেওনমেয়ং গ্রুপ, 333 00:32:37,580 --> 00:32:41,501 মি. রু এর সাথে মিলে এখানে অসাধারণ কিছু করছেন। 334 00:32:42,126 --> 00:32:43,544 আমাকে ডেকেছেন কেন, স্যার? 335 00:32:46,965 --> 00:32:49,550 আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ফাইল চাই। 336 00:32:50,093 --> 00:32:53,262 বাসিন্দাদের বাসস্থান স্থানান্তর, মেজর, এবং আমি তোমার সহযোগিতা চাই। 337 00:32:58,851 --> 00:33:00,186 স্থানান্তর, হাহ? 338 00:33:00,770 --> 00:33:01,896 ঠিক ধরেছ। 339 00:33:01,980 --> 00:33:03,398 কোনো চাপ নেই। 340 00:33:04,649 --> 00:33:05,900 মি. রু এর সাথে কাজ করো। 341 00:33:06,818 --> 00:33:07,986 সহযোগিতা। 342 00:33:08,611 --> 00:33:10,029 আমি কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি, মেজর। 343 00:33:21,124 --> 00:33:22,500 তারা চায় না আপনি 344 00:33:22,583 --> 00:33:25,420 ডিস্ট্রিক্ট A এর স্থানান্তরের কাজটা পরিচালনা করেন। 345 00:33:27,880 --> 00:33:29,298 প্রেসিডেন্ট চায় না? 346 00:33:30,800 --> 00:33:33,302 সরকারি স্থানান্তর সম্পাদন পরিকল্পনা 347 00:33:33,386 --> 00:33:35,596 প্রেসিডেন্টের পেছনে চেয়ারম্যান আছে। 348 00:33:36,639 --> 00:33:38,558 আপনার পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হলে 349 00:33:40,226 --> 00:33:42,145 ছেওনমেয়ং গ্রুপকে অবশ্যই এক হয়ে কথা বলতে হবে। 350 00:33:46,691 --> 00:33:48,067 সবসময়ই কিছু একটা চলে। 351 00:34:13,342 --> 00:34:14,342 আমি পাশ করেছি? 352 00:34:19,766 --> 00:34:20,767 তুমি কি গাড়ি চালাতে পারো? 353 00:34:22,518 --> 00:34:23,518 গাড়ি চালানো? 354 00:34:40,036 --> 00:34:41,579 ইয়েস! 355 00:34:42,080 --> 00:34:43,873 আচ্ছা, তাহলে সে চালাতে পারে। 356 00:34:55,343 --> 00:34:56,594 এই রাউন্ডে, 357 00:34:56,677 --> 00:35:00,932 তোমাদেরকে অবশ্যই ফিনিশ লাইন পার করে একটা প্যাকেজ ডেলিভারি করতে হবে। 358 00:35:01,015 --> 00:35:02,391 পথের মাঝে শিকারীরা 359 00:35:03,226 --> 00:35:06,979 আক্রমণের জন্য অপেক্ষা করছে, প্রত্যেকের একটা বিশেষ অপরাধমূলক রেকর্ড রয়েছে। 360 00:35:11,109 --> 00:35:13,069 যদি কোনো শিকারী আপনার প্যাকেজ নেয় 361 00:35:14,320 --> 00:35:16,489 তাহলে তাকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। 362 00:35:19,408 --> 00:35:21,786 প্রতিটি গাড়িতে অস্ত্র সরবরাহ করা আছে। 363 00:35:21,869 --> 00:35:25,373 তোমরা শিকারীদের আক্রমণ আটকাতে এবং প্যাকেজ রক্ষা করতে সেগুলো ব্যবহার করবে। 364 00:35:25,456 --> 00:35:26,707 তাদের মেরে ফেলতে পারবো, স্যার? 365 00:35:27,792 --> 00:35:28,793 হ্যাঁ, পারবে। 366 00:35:29,877 --> 00:35:32,213 এই রাউন্ডে আমরা দুইজন প্রতিযোগীকে জয়ী করবো, 367 00:35:32,296 --> 00:35:35,675 যে মিশন কমপ্লিট করবে, যার প্যাকেজ নিরাপদে ডেলিভারি করা হয়েছে। 368 00:35:36,425 --> 00:35:37,885 তারপর ফাইনাল রাউন্ড, তাই না? 369 00:35:37,969 --> 00:35:39,804 যদি সেসময় বেঁচে থাকো। 370 00:35:47,186 --> 00:35:48,646 আমাদের এখানে এনেছেন কেন? 371 00:35:48,729 --> 00:35:51,607 প্রতিযোগিতাটি ন্যায্য কিনা তা নিশ্চিত করতে তোমরা এখানে পর্যবেক্ষক হিসাবে থাকবে। 372 00:35:55,361 --> 00:35:56,571 মি. রু এসেছেন। 373 00:35:59,448 --> 00:36:00,700 সবাই ভালো করছেন। 374 00:36:16,841 --> 00:36:19,051 ছেওনমেয়ং ডেলিভারিম্যান নির্বাচন প্রতিযোগিতার 375 00:36:19,135 --> 00:36:21,387 দ্বিতীয় রাউন্ড শুরু হবে। 376 00:36:21,470 --> 00:36:22,930 এগুলা তো ভাঙ্গাচোরা। 377 00:36:35,735 --> 00:36:36,569 কী? 378 00:36:36,652 --> 00:36:39,572 আট নাম্বার শরণার্থী ০৩৪ 379 00:36:40,156 --> 00:36:41,532 শুধু সোজা চালাতে হবে? 380 00:36:42,033 --> 00:36:44,535 যে দুই অংশগ্রহণকারী প্রথমে ফিনিশিং লাইনে পৌঁছাবে 381 00:36:44,619 --> 00:36:46,245 তারা চূড়ান্ত রাউন্ডে যাবে। 382 00:36:47,288 --> 00:36:48,164 দশ, 383 00:36:48,247 --> 00:36:49,624 নয়, 384 00:36:49,707 --> 00:36:50,707 আট, 385 00:36:51,167 --> 00:36:52,168 সাত, 386 00:36:52,668 --> 00:36:53,668 ছয়, 387 00:36:54,212 --> 00:36:55,379 পাঁচ, 388 00:36:56,088 --> 00:36:57,088 চার, 389 00:36:58,049 --> 00:36:59,050 তিন, 390 00:37:00,593 --> 00:37:01,844 দুই, 391 00:37:01,928 --> 00:37:03,304 এক। 392 00:37:03,387 --> 00:37:04,597 যাও। 393 00:37:07,767 --> 00:37:08,767 শুরু। 394 00:37:10,561 --> 00:37:13,356 আটজন অংশগ্রহণকারী শুরুর লাইন ছেড়েছে। 395 00:37:28,246 --> 00:37:30,873 এক নাম্বার অংশগ্রহণকারী, জু গেয়ং-নাম, সবার প্রথমে রয়েছেন। 396 00:37:30,957 --> 00:37:33,626 তিন নাম্বার অংশগ্রহণকারী, হ্যেয়ন সু, দ্বিতীয় স্থানে রয়েছে। 397 00:37:48,683 --> 00:37:50,893 ইমার্জেন্সি। শিকারী গাড়ি এগিয়ে আসছে। 398 00:37:53,020 --> 00:37:55,564 ইমার্জেন্সি। শিকারী গাড়ি এগিয়ে আসছে। 399 00:37:55,648 --> 00:37:58,067 শিকারীদের শেষ করতে অস্ত্র ব্যবহার করুন। 400 00:38:11,414 --> 00:38:13,124 আট নাম্বার গাড়ি। 401 00:38:29,932 --> 00:38:32,393 দুই নাম্বার অংশগ্রহণকারী, পার্ক সে-সেউং, বাদ পড়েছে। 402 00:38:33,227 --> 00:38:34,227 চার নাম্বার গাড়ি। 403 00:38:37,940 --> 00:38:40,276 চার নাম্বার অংশগ্রহণকারী, ইয়ু গেয়ং-সিক, বাদ পড়েছে। 404 00:38:43,529 --> 00:38:44,697 তিন নাম্বার গাড়ি। 405 00:38:59,378 --> 00:39:00,379 এক নাম্বার গাড়ি। 406 00:39:06,135 --> 00:39:07,470 এক নাম্বার গাড়ি। 407 00:39:13,601 --> 00:39:17,063 শিকারী গাড়ি বিস্ফোরিত হয়েছে। শিকারী গাড়ি বিস্ফোরিত হয়েছে। 408 00:39:17,146 --> 00:39:18,146 বাদ পড়েছে গাড়ি নাম্বার দুই আর চার। 409 00:39:21,692 --> 00:39:22,692 ওহ, সারছে! 410 00:39:25,112 --> 00:39:26,112 ইমার্জেন্সি। 411 00:39:34,622 --> 00:39:37,500 নাম্বার ছয় অংশগ্রহণকারী, লী দং-ছেওল, বাদ পড়েছে। 412 00:39:37,583 --> 00:39:40,628 নাম্বার ছয় অংশগ্রহণকারী, লী দং-ছেওল, বাদ পড়েছে। 413 00:39:42,671 --> 00:39:43,964 এক নাম্বার গাড়ি। 414 00:40:07,363 --> 00:40:10,699 আট নাম্বার অংশগ্রহণকারী, শরণার্থী ০৩৪, লাইনের বাইরে। 415 00:40:10,783 --> 00:40:12,076 লাইনের বাইরে। 416 00:40:12,701 --> 00:40:14,578 ওই প্রতিযোগিই কি একমাত্র শরণার্থী? 417 00:40:14,662 --> 00:40:16,038 জি। 418 00:40:16,122 --> 00:40:18,457 তৃতীয় - এক, প্রথম - তিন দ্বিতীয় - পাঁচ, চতুর্থ - আট 419 00:40:26,298 --> 00:40:27,591 পাঁচ নাম্বার গাড়ি। 420 00:40:46,527 --> 00:40:48,821 পাঁচ নাম্বার অংশগ্রহণকারী, ছই জু-হো, বাদ পড়েছে। 421 00:41:03,919 --> 00:41:06,714 আট নাম্বার অংশগ্রহণকারী, শরণার্থী ০৩৪, লাইনের বাইরে। 422 00:41:19,727 --> 00:41:22,813 আট নাম্বার অংশগ্রহণকারী, শরণার্থী ০৩৪, লাইনের বাইরে। 423 00:41:24,648 --> 00:41:26,734 শরণার্থী ০৩৪, লাইনের বাইরে। 424 00:41:26,817 --> 00:41:28,444 বাল! চুপ করো! 425 00:41:39,497 --> 00:41:42,541 আট নাম্বার অংশগ্রহণকারী, শরণার্থী ০৩৪, লাইনে ফিরে এসেছে। 426 00:41:42,625 --> 00:41:44,001 বর্তমানে দ্বিতীয় স্থানে আছে। 427 00:41:54,428 --> 00:41:56,263 আমার বড়ো আশা ছিল, কিন্তু এটা সহজ নয়। 428 00:41:56,347 --> 00:41:59,850 আট নাম্বার অংশগ্রহণকারী, শরণার্থী ০৩৪ এর গাড়িটা উল্টে গেছে। 429 00:42:13,489 --> 00:42:14,907 হাহ? তিন নাম্বার? 430 00:42:18,035 --> 00:42:19,495 দাঁড়াও! 431 00:42:19,578 --> 00:42:20,913 আমি গাড়িটা ধাক্কা দিতে পারবো। 432 00:42:20,996 --> 00:42:22,248 আমাকেও সাথে নিয়ে চলো। 433 00:42:25,000 --> 00:42:26,710 উঠে পড়ো! 434 00:42:52,361 --> 00:42:53,362 চলতে থাকো! 435 00:42:57,241 --> 00:42:59,952 তিন নাম্বার অংশগ্রহণকারী, হ্যেয়ন সু, নেতৃত্ব্যে আছে। 436 00:43:00,035 --> 00:43:01,287 আমরা ফাইনালে যাবো! 437 00:43:01,370 --> 00:43:03,581 আট নাম্বার অংশগ্রহণকারী, শরণার্থী ০৩৪, দ্বিতীয় স্থানে আছে। 438 00:43:48,959 --> 00:43:50,377 বাল! আমি কী করবো? 439 00:43:59,261 --> 00:44:02,389 এক নাম্বার অংশগ্রহণকারী, জু গেয়ং-নাম, নেতৃত্ব নিয়েছে। 440 00:44:09,063 --> 00:44:12,816 এক নাম্বার গাড়ি, জু গেয়ং-নাম, চূড়ান্ত রাউন্ডে পৌঁছে গেছে। 441 00:44:14,777 --> 00:44:18,322 আট নাম্বার অংশগ্রহণকারী, শরণার্থী ০৩৪, দ্বিতীয় স্থানে আছে। 442 00:44:18,405 --> 00:44:19,925 ভেবো না, ভেবো না, ভেবো না। 443 00:44:21,200 --> 00:44:22,701 ভাবো, ভাবো, ভাবো। 444 00:44:24,411 --> 00:44:25,704 চলো! 445 00:44:31,168 --> 00:44:32,211 গাধা। 446 00:47:11,286 --> 00:47:16,291 If you love my work, you can buy me a cup of coffee. 😉 Rocket/bKash/Nagad/Upay: 01710951014