1 00:00:03,500 --> 00:00:04,875 (পূর্বে যা ঘটেছে) 2 00:01:09,708 --> 00:01:11,708 আমাদের ব্লাড ট্রান্সফিউশন শুরু করতে হবে। 3 00:01:11,792 --> 00:01:12,958 অপারেশন রুমে কুলার আছে। 4 00:01:13,042 --> 00:01:14,708 প্রেসিডেন্ট সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? 5 00:01:14,792 --> 00:01:16,083 স্যার, একটু দূরে থাকুন। 6 00:01:16,167 --> 00:01:18,417 - এটা রাশিয়ানদের কাজ না। ওরা করেনি। - স্যার। 7 00:01:19,167 --> 00:01:21,125 আমি বুক ফাড়ব, আর আপনি লেপরাটমিটা করবেন। 8 00:01:21,208 --> 00:01:22,309 উনি সইতে পারবেন? 9 00:01:22,333 --> 00:01:24,875 যা-ই করেন না কেন, কর্নেল রোডসের উপর ভরসা করবেন না। 10 00:01:24,958 --> 00:01:27,167 - ওনার নাড়ি-স্পন্দন ধীর হচ্ছে। - চলো। 11 00:01:27,250 --> 00:01:28,750 স্যার, আপনার কাছে ক্লিয়ারেন্স আছে? 12 00:01:29,333 --> 00:01:30,500 তাহলে বাইরে অপেক্ষা করুন। 13 00:02:32,125 --> 00:02:33,708 অপারেটিভদের ডাকো। 14 00:02:51,125 --> 00:02:52,792 তোমার তো গর্ব হওয়া উচিত। 15 00:02:53,250 --> 00:02:55,917 - টেলোস অবশেষে... - কী? মারা গেছে? 16 00:02:56,458 --> 00:02:59,125 আমাদের টার্গেট ছিল প্রেসিডেন্ট, সে এখনো বেঁচে আছে। 17 00:02:59,625 --> 00:03:01,208 - তা তো আমরা নিশ্চিতভাবে জানি না। - না। 18 00:03:01,292 --> 00:03:04,667 কিন্তু এটা জানি আমাদের লড়াই সবে শুরু হয়েছে। 19 00:03:04,750 --> 00:03:07,625 আর যা চুরি করা দরকার ছিল তা যদি করতে, 20 00:03:07,833 --> 00:03:10,083 তাহলে আমি একাই ওদের সামলে নিতাম। 21 00:03:10,167 --> 00:03:11,167 আদৌও পারতে? 22 00:03:11,833 --> 00:03:16,292 তুমি ফিউরিকে মারার দায়িত্ব ভারাকে দিয়েছ এটা জেনেও যে ও সেটা করবে না। 23 00:03:17,083 --> 00:03:20,792 আজকে ফিউরিকে মারার আরেকটা সুযোগ পেয়েছিলে, কিন্তু কাজে লাগাতে পারোনি। 24 00:03:21,667 --> 00:03:23,292 কারণ ওর কাছে কিছু আছে যা আমাদের প্রয়োজন। 25 00:03:23,792 --> 00:03:25,417 সত্যিই কি তাই? 26 00:03:25,958 --> 00:03:28,500 বলেছিলে ফিউরি অ্যাভেঞ্জারের ডিএনএ লুকিয়েছে, 27 00:03:28,583 --> 00:03:31,417 কিন্তু তোমার দেওয়া কোনো লোকেশনে পাওয়া যায়নি। 28 00:03:33,083 --> 00:03:34,750 ফিউরি যেখানে তোমায় বিশ্বাস করেনি, 29 00:03:34,833 --> 00:03:38,875 আমরা কীভাবে তোমাকে বিশ্বাস করব... 30 00:03:47,917 --> 00:03:49,625 পেগন ভেবেছিল ও আওয়াজ তুলতে পারবে, 31 00:03:50,292 --> 00:03:51,333 কিন্তু তোমরা কেউই পারবে না। 32 00:03:51,833 --> 00:03:53,042 তোমাদের না আছে চেহারা 33 00:03:53,917 --> 00:03:55,542 না আছে নাম। 34 00:03:56,250 --> 00:03:58,708 ফিউরি আমাদের কাজে ব্যাঘাত ঘটাতে পেরেছে 35 00:03:58,792 --> 00:04:02,583 কারণ ওর ধোকাবাজ বউ আমার অর্ডার মানেনি। 36 00:04:03,792 --> 00:04:05,042 বুঝা গেছে? 37 00:04:06,125 --> 00:04:09,625 তো, আমাদের কিছু লোক ভারার বাসায় পাঠাও আর ওকে শেষ করে দাও। 38 00:04:37,167 --> 00:04:38,333 হ্যাঁ? 39 00:04:38,792 --> 00:04:39,875 কোথায় আছ? 40 00:04:40,625 --> 00:04:43,542 হাসপাতাল যাচ্ছি, কাজটা ঠিকমতো শেষ করতে। 41 00:04:44,125 --> 00:04:45,167 প্ল্যান চেঞ্জ। 42 00:04:45,750 --> 00:04:47,292 রিটসনকে মেরো না। 43 00:04:48,208 --> 00:04:50,792 আর ওকে বলো এটা শুধু রাশিয়ানদের কাজ না। 44 00:04:50,917 --> 00:04:52,875 এতে স্ক্রালদেরও হাত আছে। 45 00:04:53,000 --> 00:04:54,542 কী? 46 00:04:54,833 --> 00:04:57,333 ওকে নতুন স্ক্রালদের স্যাটেলাইট ফুটেজ দেখাও। 47 00:04:57,917 --> 00:05:00,542 ওর চোখে প্রমাণ করো যে স্ক্রালরা রাশিয়াতে থাকছে, 48 00:05:01,542 --> 00:05:03,417 আর ওদের খতম করা দরকার। 49 00:05:04,167 --> 00:05:08,333 - গ্রাভিক, তোমার মাথাটা কি গেছে? - না। এটাই সুযোগ, রাভা। 50 00:05:09,292 --> 00:05:13,167 ফিউরি না চাইবে তৃতীয় বিশ্বযুদ্ধ, না চাইবে নিরীহ স্ক্রালদের মৃত্যু। 51 00:05:13,458 --> 00:05:14,458 ওকে আমি সামলাবো। 52 00:05:15,250 --> 00:05:17,125 যদি আমাদের চিন্তা মতো সব না হয়? 53 00:05:17,500 --> 00:05:19,833 বেশ, তবে তাই করব যার প্রস্তুতি নিয়েছি। 54 00:05:20,625 --> 00:05:21,792 বলিদান। 55 00:05:27,625 --> 00:05:28,917 প্রসিডেন্ট কোথায়? 56 00:05:29,417 --> 00:05:31,875 এরা সব খবর লিক করে দিবে। 57 00:05:31,958 --> 00:05:33,583 পুরো জায়গাটা এক্ষুনি ঘিরে ফেলো। 58 00:05:34,917 --> 00:05:35,917 ভাবাই যায় না। 59 00:05:37,333 --> 00:05:41,208 আচ্ছা, আচ্ছা। শান্ত হও। শান্ত হও। 60 00:05:41,292 --> 00:05:42,708 কিছু করার চেষ্টা করলে ও শেষ। 61 00:05:42,792 --> 00:05:44,542 পিস্তল নামাও। পিস্তল নামাও। 62 00:05:45,875 --> 00:05:47,875 ফিউরি আমাকে দেখে উত্তেজিত হয়ে পড়েছে। 63 00:05:49,583 --> 00:05:51,000 শুনো... 64 00:05:51,083 --> 00:05:54,375 প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য পুরো দেশ তোমার কাছে কৃতজ্ঞ, 65 00:05:55,083 --> 00:05:56,458 কিন্তু আমি এখন এসে গেছি। তুমি যেতে পারো। 66 00:05:56,542 --> 00:05:58,375 তোমার আসল রূপ বের করব, 67 00:05:58,458 --> 00:06:01,542 আর প্রেসিডেন্টের কাছে তোমাকে যেতেও দিব। 68 00:06:02,333 --> 00:06:05,792 আমার আসল রূপ বের করতে হলে, নিক, তোমায় আমাকে মারতে হবে। 69 00:06:06,667 --> 00:06:09,625 আর তুমি এমনটা করবে না কারণ তুমি এই মূহুর্তে মরতে চাও না। 70 00:06:10,875 --> 00:06:15,292 কিন্তু আমি কোনো কাজ বাকি রাখি না, 71 00:06:16,083 --> 00:06:17,875 তো একটা তথ্য দিয়ে রাখি। 72 00:06:18,833 --> 00:06:20,417 ৬০ সেকেন্ডের মধ্যে, 73 00:06:21,083 --> 00:06:23,125 মারিয়া হিলকে মারার ফুটেজ 74 00:06:23,208 --> 00:06:27,250 পুরো মিডিয়ায় ছড়িয়ে পড়বে। 75 00:06:28,292 --> 00:06:29,458 ঠিক শুনেছ। 76 00:06:30,167 --> 00:06:35,042 আর তুমি হবে বিশ্বের সবচেয়ে ঘৃণিত মানুষ যার পিছনে সবাই লাগবে। 77 00:06:35,125 --> 00:06:38,708 - এটা করতে পারো না। - না, আমি পারি। 78 00:06:39,417 --> 00:06:40,917 সত্যিই তাই করেছি। 79 00:06:44,333 --> 00:06:45,792 সময় ফুরাচ্ছে, নিক। 80 00:06:55,417 --> 00:06:57,125 এটা শুধু ট্রেলার ছিল, নিক, 81 00:06:57,417 --> 00:07:00,750 কারণ প্রেসিডেন্টের ১০০ মিটারের মধ্যেও যদি তোমায় দেখেছি, 82 00:07:01,167 --> 00:07:03,333 তাহলে তোমার কপালে সত্যিই দুঃখ আছে। 83 00:07:04,833 --> 00:07:07,375 গ্রাভিককে বোলো ওর হায়াত কাছিয়ে এসেছে। 84 00:07:08,083 --> 00:07:09,375 নিজে গিয়েই বলো। 85 00:07:12,620 --> 00:07:21,663 • • • অনুবাদ ও সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম 86 00:07:22,440 --> 00:07:26,580 ↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓ www.facebook.com/S.fahmidul.islam.7 87 00:07:26,940 --> 00:07:31,900 ↓↓↓ সাবসিন আইডি ↓↓↓ https://subscene.com/u/1021455 88 00:09:20,417 --> 00:09:21,708 এইমাত্র পাওয়া। 89 00:09:21,792 --> 00:09:23,625 প্রাক্তন শিল্ড ডিরেক্টর নিকোলাস ফিউরির, 90 00:09:23,708 --> 00:09:27,042 প্রাক্তন শিল্ড এজেন্ট মারিয়া হিলকে মারার পিছনে 91 00:09:27,125 --> 00:09:30,208 হাত ছিল কিনা তদন্ত করা হচ্ছে, সাথে এটাও দেখা হচ্ছে 92 00:09:30,292 --> 00:09:33,042 প্রেসিডেন্ট রিটসনের উপর হামলায় ফিউরি জড়িত কিনা। 93 00:09:33,167 --> 00:09:35,333 সোনিয়া ফলসওয়ার্থ দেখা করতে এসেছেন, স্যার। 94 00:09:35,417 --> 00:09:36,792 বলো আমি ব্যস্ত। 95 00:09:37,792 --> 00:09:39,708 চিন্তা করবেন না। আমি কিছু দেখিনি। সত্যি। 96 00:09:42,125 --> 00:09:44,250 গুড আফটারনুন, সোনিয়া। খবর শুনেছ? 97 00:09:44,333 --> 00:09:46,542 রিটসনের উপর হামলা হবার? না। কী হয়েছে? 98 00:09:46,625 --> 00:09:49,458 বেশ, তোমার কি সত্যিই মনে হয় স্ক্রালরা আমাদের মাঝে আছে? 99 00:09:49,542 --> 00:09:52,708 আমাকে জিজ্ঞেস করলে বলব, স্যার, ওরা সবখানেই আছে। 100 00:09:53,583 --> 00:09:54,625 সোনিয়া... 101 00:09:56,167 --> 00:09:57,458 কী করছ তুমি? 102 00:09:57,542 --> 00:10:00,083 ভদ্রভাবে ডক্টর রোজা ডল্টনের লোকেশন চাচ্ছি। 103 00:10:00,167 --> 00:10:01,750 তোমার মাথা ঠিক আছে তো? 104 00:10:06,333 --> 00:10:07,458 মিস ফলসওয়ার্থ। 105 00:10:07,542 --> 00:10:08,542 এটা কী করলেন? 106 00:10:09,125 --> 00:10:11,292 ডিরেক্টর ওয়েদারবির আসল রঙ দেখাচ্ছি। 107 00:10:11,375 --> 00:10:12,667 এইযে, দেখো। 108 00:10:14,542 --> 00:10:18,208 বলে রাখি, এসআইএসে স্ক্রালদের মারার ব্যাপারে কোনো অফিসিয়াল নিয়ম নেই। 109 00:10:18,917 --> 00:10:21,917 তাই যদি আমার মনের ইচ্ছা মেটাতে না চাও, 110 00:10:22,125 --> 00:10:23,417 তবে সব বলা শুরু করো। 111 00:10:27,083 --> 00:10:28,833 গ্রাভিক। একটু সময় হবে? 112 00:10:29,708 --> 00:10:31,375 কী বলবে, সৈনিক? 113 00:10:33,958 --> 00:10:35,583 একটু বিভ্রান্তি কাজ করছে। 114 00:10:37,292 --> 00:10:38,917 কী নিয়ে শুনি? 115 00:10:39,958 --> 00:10:42,250 আসলে, পেগন। 116 00:10:44,167 --> 00:10:45,375 ও আমাদের নিরাশ করেছে। 117 00:10:47,667 --> 00:10:48,667 ওহ। 118 00:10:49,000 --> 00:10:50,375 ভয় করছে? 119 00:10:51,792 --> 00:10:53,208 হ্যাঁ, কিছুটা। 120 00:11:04,667 --> 00:11:05,917 বলো। 121 00:11:06,000 --> 00:11:07,333 সার্জারি সফল হয়েছে। 122 00:11:07,625 --> 00:11:10,042 চিন্তা করার দরকার নেই। আমি সামলে নিব। 123 00:11:10,875 --> 00:11:13,708 ওর জ্ঞান ফিরলে, হামলার জন্য কনফার্মেশন দিব। 124 00:11:13,792 --> 00:11:14,792 তাই যেন হয়। 125 00:11:15,667 --> 00:11:18,333 এমন নাহলে তুমি জানো কী হবে, ঠিক আছে? 126 00:12:22,500 --> 00:12:24,167 আর কে আছে? 127 00:12:25,125 --> 00:12:26,125 হাহ? 128 00:12:27,625 --> 00:12:28,750 কে আছে? 129 00:12:34,042 --> 00:12:35,958 তুমি একটা সত্যিকারের দানব। 130 00:13:35,667 --> 00:13:38,375 মনে আছে ছোটতে এখানেই খেলতাম। 131 00:13:40,000 --> 00:13:41,750 বাবা এর গুরুত্ব বুঝিয়েছিল, 132 00:13:43,000 --> 00:13:44,250 কিন্তু ভুলে গেছি। 133 00:13:47,167 --> 00:13:52,250 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, নাৎসিরা এই জায়গা একপ্রকার ধ্বংস করে দিয়েছিল। 134 00:13:53,542 --> 00:13:58,083 তারপর, ব্রিক্সটন ওয়েস্ট ইন্ডিজ থেকে আসা প্রবাসীদের জন্য স্বর্গে পরিণত হয়। 135 00:13:59,625 --> 00:14:00,875 মাথা গোজার একমাত্র জায়গা। 136 00:14:01,833 --> 00:14:03,542 এজন্যই এই জায়গা বেছে নিয়েছ? 137 00:14:04,417 --> 00:14:06,333 সংগ্রামের পথ দুরারোহ হয়। 138 00:14:09,708 --> 00:14:11,875 এখানে আসলে অনেক শক্তি পাই। 139 00:14:13,500 --> 00:14:14,917 টেলোসও পেতো। 140 00:14:19,583 --> 00:14:21,958 - টেলোসের মৃত্যু... - থেমে যাও। 141 00:14:24,792 --> 00:14:26,083 ও মারা গেছে। 142 00:14:28,083 --> 00:14:29,542 ভিন্ন এক গ্রহে। 143 00:14:31,167 --> 00:14:32,500 অন্যদের লড়াইয়ে। 144 00:14:34,750 --> 00:14:36,292 যাতে কিছুই মেলেনি। 145 00:14:37,417 --> 00:14:41,750 বাবার থেকে দূরে সরে গেছিলাম কারণ জানতাম ও হারবে। 146 00:14:41,833 --> 00:14:48,042 টেলোস সংগ্রামের পথ বেছেছিল, ও হারেনি। 147 00:14:49,417 --> 00:14:54,750 তুমি দুঃখে বশীভূত হতে পারো না, গায়া। কিছু করার এটাই সময়! 148 00:14:59,417 --> 00:15:03,000 টেলোস বলেছিল তুমি কীভাবে মৃত্যুর হাত থেকে বেঁচেছিলে। 149 00:15:05,667 --> 00:15:07,000 আর কোনো উপায় ছিল না। 150 00:15:08,792 --> 00:15:10,917 গ্রাভিক কোন ডিএনএগুলো চুরি করেছে? 151 00:15:12,917 --> 00:15:14,583 ব্যস কয়েকটা স্যাম্পল। 152 00:15:15,875 --> 00:15:17,750 কাল অবসিডিয়ান, ফ্লোরা কলোসাস। 153 00:15:18,500 --> 00:15:21,750 কিন্তু ও সেগুলো চুরি করেছে কারণ যা খুঁজছিল তা পায়নি। 154 00:15:21,958 --> 00:15:23,417 আর ও কী খুঁজছিল? 155 00:15:24,042 --> 00:15:25,583 দ্য হারভেস্টের কথা বলছিল। 156 00:15:25,917 --> 00:15:28,583 দ্য হারভেস্ট। 157 00:15:32,292 --> 00:15:34,125 বাবাকে দাফন করতে হবে। 158 00:15:45,125 --> 00:15:47,375 প্রিসিলার কাছে নিয়ে যাও। ও দেখবে ব্যাপারটা। 159 00:15:47,500 --> 00:15:49,125 ওহ, ধ্যাৎ। 160 00:15:49,208 --> 00:15:50,375 আমি যোগাযোগ রাখব। 161 00:15:51,750 --> 00:15:53,833 - কোথায় যাচ্ছ? - ফিনল্যান্ড। 162 00:15:56,000 --> 00:15:57,667 নিজের খেয়াল রেখো, সোনা। 163 00:15:57,750 --> 00:15:58,917 আমার চিন্তা কোরো না। 164 00:16:00,083 --> 00:16:01,500 আমার চেহারা সব ঢেকে নিবে। 165 00:16:21,375 --> 00:16:22,375 ওহ। 166 00:16:22,750 --> 00:16:23,917 হ্যালো, স্ক্রালস। 167 00:16:26,333 --> 00:16:27,458 কে তুমি? 168 00:16:27,542 --> 00:16:29,208 প্রশ্নটা এমন হওয়া উচিত, 169 00:16:29,292 --> 00:16:30,875 আমাকে তোমার কী বানাতে চাও? 170 00:16:30,958 --> 00:16:32,500 আমি সর্বগুনী। 171 00:16:32,583 --> 00:16:35,625 উদাহরণসরূপ, তোমার ভালো বন্ধু হতে পারি। 172 00:16:35,708 --> 00:16:38,250 আবার শত্রুও হতে পারি। 173 00:16:38,333 --> 00:16:40,833 পছন্দ তোমার হাতে। জীবন নাকি মরণ। 174 00:16:42,625 --> 00:16:45,958 - বেরিয়ে যাও। - আরে, এবার তো ভ্যাজাল লেগে গেল। 175 00:16:46,500 --> 00:16:49,833 নাইজেল, এর জন্য কিন্তু কারো অনেক বড় শাস্তি হতে পারে, 176 00:16:49,917 --> 00:16:53,333 বা গুলি খেতে পারে, কারণ বিষয়টা এখন প্রাণঘাতী হয়ে উঠেছে। 177 00:16:53,417 --> 00:16:54,958 - না, আমার নাম ভিক্টর। - তা তো অবশ্যই। 178 00:16:55,042 --> 00:16:58,958 নাইজেল হচ্ছে তোমার মাথায় পিস্তল তাক করে থাকা লোকটা। 179 00:16:59,250 --> 00:17:01,208 ওহ। এসে পড়েছে। বসে কথা বলা যাক? 180 00:17:04,208 --> 00:17:07,708 স্যাম্পলগুলো মাইক্রোস্কোপে দেখার পর বুঝলাম, 181 00:17:07,792 --> 00:17:09,875 বেশ দুর্ধর্ষ কিছু করতে যাচ্ছ। 182 00:17:10,667 --> 00:17:11,833 সেই ব্যাপারে যদি একটু বলতে? 183 00:17:11,917 --> 00:17:15,292 - না, আমাদের কাজ... - তোমার মুখ বন্ধ রাখো। ডক্টর ডল্টন, তুমি বলো। 184 00:17:17,250 --> 00:17:19,125 আমার কাজ অনেক জটিল। 185 00:17:20,083 --> 00:17:22,875 অনেক কিছুই মাথায় রাখা লাগে। 186 00:17:22,958 --> 00:17:25,667 আচ্ছা, তাহলে এটায় মনযোগ দেওয়া যাক? 187 00:17:33,750 --> 00:17:38,125 এবার, শুরু থেকে বলো, একটা জিনিসও যেন বাদ না যায়। 188 00:17:38,583 --> 00:17:40,500 বেশ রোজা, তোমার ল্যাবটা সত্যিই দারুণ। 189 00:17:40,583 --> 00:17:43,667 দুর্ভাগ্যবশত, এটা পুড়িয়ে ফেলতে হবে। জীবনে হার-জিত লেগেই থাকে। 190 00:17:52,083 --> 00:17:56,125 গ্রাভিককে কখনো ধোকা দিব না। ছেড়ে দাও নাহলে ওকে মেরে ফেলব। 191 00:17:56,833 --> 00:17:58,458 ওহ, এমনটায় আশা করেছিলাম। 192 00:17:58,792 --> 00:18:00,875 পুরুষ যে জাতেরই হোক খাসলত একই থাকে। 193 00:18:00,958 --> 00:18:04,125 আবেগ নিয়ে খেলা হয়ে গেলে মারার জন্য ভয় দেখাবে। 194 00:18:04,208 --> 00:18:06,042 পডকাস্টে এসব নিয়েই আলাপ হয়। 195 00:18:59,250 --> 00:19:00,500 প্রফেসর ডেভিস? 196 00:19:38,292 --> 00:19:40,000 আমাকে মারার জন্য তোমায় পাঠিয়েছে? 197 00:19:41,042 --> 00:19:42,125 আমি গায়া। 198 00:19:45,875 --> 00:19:48,125 ফিউরি বলেছিল, আপনি আমার বাবার লাশ দাফন করতে সাহায্য করবেন। 199 00:19:55,125 --> 00:19:56,750 এখন কেমন আছেন, প্রসিডেন্ট সাহেব? 200 00:19:58,542 --> 00:19:59,667 অসহায়। 201 00:20:00,083 --> 00:20:01,875 কিছু পরিবর্তন আনা যাক তাহলে, স্যার? 202 00:20:04,292 --> 00:20:08,833 দেখেছেন তো আমাদের উপর হওয়া হামলায় স্ক্রালদেরও হাত ছিল। 203 00:20:09,042 --> 00:20:10,208 হ্যাঁ, দেখেছি। 204 00:20:10,917 --> 00:20:14,750 স্কালরা নিশ্চিতভাবে এখানে আছে। আর রাশিয়ানদের সাথে কাজ করছে। 205 00:20:15,833 --> 00:20:17,633 রাশিয়ানরা মানতে নারাজ, 206 00:20:17,667 --> 00:20:20,917 কিন্তু এসআইএসের সোনিয়া ফলসওয়ার্থ এই বিষয়ক প্রমাণ পাঠিয়েছে। 207 00:20:22,083 --> 00:20:23,375 ওহ খোদা। 208 00:20:25,125 --> 00:20:29,583 প্রেসিডেন্ট সাহেব, স্ক্রিনে এখন স্ক্রাল কম্পাউন্ড দেখছেন। 209 00:20:30,042 --> 00:20:31,417 এটা রাশিয়ার মাটি। 210 00:20:32,625 --> 00:20:34,792 আমাদের এই এলাকা নিউট্রালাইজ করতে হবে। 211 00:20:35,083 --> 00:20:37,000 ইংল্যান্ড ১০০% আমাদের সাথ দিবে, 212 00:20:37,083 --> 00:20:38,917 আর নেটোর বাকি দেশ এটা দেখার পর, 213 00:20:39,000 --> 00:20:40,750 ওরাও সাথ দিবে। বিশ্বাস করুন। 214 00:20:41,083 --> 00:20:42,708 রাশিয়ার মাটিতে হামলা? 215 00:20:44,125 --> 00:20:45,750 এতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। 216 00:20:46,667 --> 00:20:49,625 বাঁচতে হলে লড়তে হবে। 217 00:20:49,708 --> 00:20:52,583 স্ক্রালরাও তাই করতে চেষ্টা করছে। 218 00:20:54,500 --> 00:20:56,792 ওদের শায়েস্তা করা খুব জরুরি। 219 00:20:57,583 --> 00:20:58,667 এক্ষুনি। 220 00:21:02,583 --> 00:21:04,667 ভাবছিলাম ফোন এলো না কেন। 221 00:21:05,792 --> 00:21:08,458 তুমি মনে করো তুমি আমার থেকে এক কদম এগিয়ে আছ, ফিউরি। 222 00:21:08,958 --> 00:21:13,000 কোথায় তুমি মোটরবাইক, কোথায় আমি স্কুটি। 223 00:21:14,833 --> 00:21:16,458 তোমার জন্য চুক্তি আছে। 224 00:21:17,083 --> 00:21:18,958 হারভেস্টের ব্যাপারে নাকি? 225 00:21:19,542 --> 00:21:22,250 ওটা নিজে এখানে আনো, আমি এসব বন্ধ করে দিব। 226 00:21:23,542 --> 00:21:25,208 কী বন্ধ করবে? 227 00:21:25,292 --> 00:21:27,292 ভেবেছিলাম তুমি আমার থেকে এক কদম এগিয়ে আছ। 228 00:21:27,375 --> 00:21:29,000 আমি খেলাটা বড় করছি, ফিউরি। 229 00:21:29,458 --> 00:21:33,333 যদি আমার কথা না শুনো, প্রেসিডেন্ট নতুন স্ক্রালদের উপর বোম নিক্ষেপ করবে। 230 00:21:33,417 --> 00:21:34,500 আর শুরু হবে যুদ্ধ। 231 00:21:34,917 --> 00:21:36,583 ওষুধ পানি সাথে এনো। 232 00:21:36,667 --> 00:21:39,417 রিয়্যাক্টর রুমের রেডিয়েশন সহন নাও হতে পারে। 233 00:21:59,292 --> 00:22:01,958 ইন্টারপোল রেড নোটিশ। বাহ! 234 00:22:02,042 --> 00:22:04,250 যার-তার জন্য ওরা এটা জারি করে না। সাবাস। 235 00:22:04,333 --> 00:22:07,042 বেশ, মা বলতো আমি অনেক স্পেশাল। 236 00:22:07,125 --> 00:22:08,375 হ্যাঁ, ভুল বলেনি। 237 00:22:10,083 --> 00:22:12,542 হ্যালিকেরিয়ার হলে বেশি ভালো হতো। 238 00:22:12,625 --> 00:22:14,583 হ্যাঁ, ওটার বয়স হয়ে গেছে। 239 00:22:15,250 --> 00:22:16,625 তোমার মতোই। 240 00:22:17,000 --> 00:22:18,000 ওহ! 241 00:22:18,083 --> 00:22:20,458 ভুলে যাই তার আগে এই নাও। 242 00:22:20,833 --> 00:22:22,917 এর দরকার পড়তে পারে। 243 00:22:27,083 --> 00:22:28,083 তোমাকে স্বাগত। 244 00:22:29,000 --> 00:22:32,625 একটু ঘুমিয়ে নাও। তোমার দরকার আছে। 245 00:22:43,000 --> 00:22:44,417 উনি আমাদের জেনারেল ছিলেন। 246 00:22:45,625 --> 00:22:47,583 এটুকু তো ওনার প্রাপ্য। 247 00:22:49,292 --> 00:22:51,375 টেলোস লোক দেখানো পছন্দ করতেন না। 248 00:22:55,708 --> 00:22:57,042 কিছু দিতে চাও? 249 00:23:10,083 --> 00:23:11,292 এটা আমার মায়ের। 250 00:23:18,333 --> 00:23:19,542 আমি প্রার্থনা করতে জানি না। 251 00:23:21,667 --> 00:23:23,708 ব্যাপার না। আমি জানি। 252 00:23:58,292 --> 00:24:00,250 বলেছিলাম উনি ব্যর্থ। 253 00:24:01,833 --> 00:24:04,250 কেমন মেয়ে নিজের বাবাকে এমন কথা বলতে পারে? 254 00:24:05,583 --> 00:24:09,542 যাই বলে থাকো ও তোমার মনের অবস্থা বুঝছে। 255 00:24:11,875 --> 00:24:15,042 থানসের তুড়ি বাজানোর আগে ফিউরিকে বলেছিলাম, 256 00:24:15,125 --> 00:24:18,958 "এলিয়েনদের ধরতে সব সময় শেষ করে দিলে, 257 00:24:19,042 --> 00:24:21,208 "বউ কিন্তু টিকবে না।" 258 00:24:28,667 --> 00:24:30,417 গ্রাভিক আপনাকে মারতে চায় কেন? 259 00:24:32,083 --> 00:24:33,625 অর্ডার মানিনি তাই হয়তো। 260 00:24:34,708 --> 00:24:36,417 ও কাউকে মারতে পাঠাবে জেনেও 261 00:24:36,500 --> 00:24:39,542 আপনি এখানে আছেন। 262 00:24:40,000 --> 00:24:43,083 আসলে এই বাসার প্রতি মায়া আছে। 263 00:24:44,417 --> 00:24:49,958 ১৫ বছর হয়ে গেল এই বাসায় কদম রাখা। 264 00:24:50,042 --> 00:24:51,333 ফিউরির সাথে? 265 00:24:51,417 --> 00:24:52,667 ফিউরি আসেনি। 266 00:24:53,542 --> 00:24:57,583 নিশ্চিত ছিলাম না ওর মতো মানুষ এক জায়গায় থিতু হবে কিনা, 267 00:24:57,667 --> 00:24:59,500 আমার সাথে থাকা তো অনেক দূরের কথা। 268 00:25:00,375 --> 00:25:02,917 পরে ভাবলাম আমার সুযোগ দেওয়া উচিত, 269 00:25:03,000 --> 00:25:07,375 এমন জায়গা খুঁজতে হবে যেখানে সেই তিনটা জিনিস থাকবে যা ওর দরকার। 270 00:25:08,417 --> 00:25:13,542 যথেষ্ট প্রাইভেসি, যথেষ্ট সিকিউরিটি, আর যথেষ্ট... 271 00:25:13,625 --> 00:25:14,667 লেদার। 272 00:25:15,250 --> 00:25:16,417 লাইট। 273 00:25:19,083 --> 00:25:21,708 ও জানালার পাশে বসে বই পড়তো। 274 00:25:22,667 --> 00:25:25,208 সূর্যের আলো ওর গায়ে পড়তো। 275 00:25:25,750 --> 00:25:30,292 আর ওর দিকে তাকিয়ে আমি ঘন্টার পর ঘন্টা পার করে দিতাম। 276 00:25:30,667 --> 00:25:33,458 ওর কখনো আপনার আসল রূপ দেখে এমন হয়েছে? 277 00:25:36,917 --> 00:25:38,917 - তাতে তোমার নাক গলানোর দরকার নেই। - বেশ, আমি... 278 00:25:39,750 --> 00:25:42,208 - আমি কষ্ট দিতে চাইনি। - কিন্তু দিয়েছ। 279 00:25:42,375 --> 00:25:44,833 তোমার বয়স কম, মনে করো সবকিছুই তোমার জানা। 280 00:25:45,167 --> 00:25:48,750 কিন্তু এটা জানো না কারো সাথে জীবন কাটাতে বা সম্পর্ক টিকিয়ে রাখতে... 281 00:25:48,833 --> 00:25:50,250 কী কী করা লাগে... 282 00:26:00,417 --> 00:26:04,250 যাইহোক, যখন বজ্জাতগুলো আমাকে মারতে আসবে, 283 00:26:04,833 --> 00:26:08,333 আমি ওদের সাথে এখানে আমার বাসায় সাক্ষাৎ করতে চাইব, 284 00:26:09,125 --> 00:26:11,917 নাকি কোনো অন্ধকার গলিতে... 285 00:26:22,417 --> 00:26:23,417 এই নাও। 286 00:26:36,667 --> 00:26:37,958 - ঠিক আছ? - হ্যাঁ। 287 00:28:12,083 --> 00:28:13,708 আমাকে একবার বুঝতে দাও। 288 00:28:13,792 --> 00:28:16,208 তো, কোটি টাকার রিসার্চ আর ডেভেলপমেন্টের পর, 289 00:28:16,292 --> 00:28:18,292 উইডোস ভেইল শুধু তোমার চেহারা লুকায়? 290 00:28:18,500 --> 00:28:19,625 আর শরীরের বাকি অংশ? 291 00:28:19,708 --> 00:28:21,708 ওটা নতুন ভার্সনে হয়, এটাতে না। 292 00:28:21,833 --> 00:28:23,750 হাহ। ভালো তো। 293 00:28:26,292 --> 00:28:28,792 - তো গান বাজাবে? - হ্যাঁ, গান তো বাজবে। 294 00:28:28,875 --> 00:28:30,125 সীট বেল্ট লাগাও, প্লিজ। 295 00:28:30,750 --> 00:28:32,083 তো যাওয়া যাক। 296 00:28:50,917 --> 00:28:52,292 সাবধানে থেকো, গায়া। 297 00:29:06,583 --> 00:29:08,958 তোমার কেন মনে হলো রোডি এসবের দায়িত্বে আছে? 298 00:29:09,792 --> 00:29:12,417 ও নতুন স্ক্রালদের সাইটের ব্যাপারে কনফার্মেশন চেয়েছিল। 299 00:29:13,125 --> 00:29:14,292 আর তুমি দিয়ে দিয়েছ? 300 00:29:14,375 --> 00:29:15,625 হ্যাঁ, ফিউরি। 301 00:29:16,083 --> 00:29:19,375 আমার সুপারভাইজার স্ক্রাল হওয়ায়, আমি এখন এসআইএসের হেড। 302 00:29:20,042 --> 00:29:22,375 আর যতটুকু জানি, ব্রিটেন আর ইউএস মিত্র রাষ্ট্র। 303 00:29:22,458 --> 00:29:25,250 আর আমি জানি, রোডি নিজেই একটা স্ক্রাল। 304 00:29:26,000 --> 00:29:27,000 কী? 305 00:29:27,125 --> 00:29:29,917 তুমি বলেছিলে আমি নাকি বুড়ো হয়ে গেছি। 306 00:29:31,708 --> 00:29:34,375 আজকাল যাকে দেখি সেই স্ক্রাল বের হচ্ছে! 307 00:29:35,917 --> 00:29:38,833 গ্রাভিক নিজের লোকেদেরই মারতে চাচ্ছে কেন? 308 00:29:38,917 --> 00:29:40,125 লাভের জন্য। 309 00:29:40,917 --> 00:29:43,333 যদি আমি গ্রাভিককে হারভেস্ট না দিই, 310 00:29:43,792 --> 00:29:48,333 তখন রোডি স্ক্রাল কম্পাউন্ডে হামলা করবে, 311 00:29:48,417 --> 00:29:51,583 ওখানে আটকা পড়া স্ক্রাল ও মানুষ সবাই শেষ হয়ে যাবে। 312 00:29:51,958 --> 00:29:55,917 রাশিয়া পাল্টা আক্রমণ করবে, আর বিশ্বে হুলুস্থুল শুরু হবে। 313 00:29:56,208 --> 00:29:59,625 হ্যাঁ, হ্যাঁ। যুদ্ধ লাগবে। কিন্তু হারভেস্ট কী? 314 00:30:00,500 --> 00:30:03,375 পৃথিবীকে বাঁচানোর লড়াইয়ে 315 00:30:03,458 --> 00:30:06,042 সব এভেঞ্জার নিজের রক্ত ঝড়িয়েছে। 316 00:30:07,125 --> 00:30:08,583 ক্যারোল ডেনভার্সও। 317 00:30:10,125 --> 00:30:14,500 ওসবের পর, ওনার ডিএনএ কালেক্ট করার জন্য কয়েকজনকে পাঠানো হয়। 318 00:30:16,958 --> 00:30:20,042 তাদের যারা রূপ বদলাতে পারতো। 319 00:30:22,167 --> 00:30:26,458 এই ব্যাপারে কেউ জানতো না, আমি আর কালেক্টররা বাদে, 320 00:30:26,917 --> 00:30:28,250 - যাদের নেতৃত্ব দিত... - গ্রাভিক। 321 00:30:28,333 --> 00:30:29,583 গ্রাভিক, হ্যাঁ। 322 00:30:29,667 --> 00:30:33,583 তখন ওর মাথায় সুপার স্ক্রাল মেশিনের বুদ্ধিটা আসে। 323 00:30:36,833 --> 00:30:39,583 - তো তুমি এসবের জন্য দায়ী? - হ্যাঁ। 324 00:30:43,167 --> 00:30:44,792 তা নাহলে ফিরলাম কেন? 325 00:31:06,750 --> 00:31:09,833 স্ক্যান্ডেনেভিয়ান সমাধি? আমার কাস্তেটা আনা দরকার ছিল। 326 00:31:10,417 --> 00:31:13,833 কেবল মৃতরাই সিক্রেট রাখতে পারে। তুমিই শিখিয়েছিলে, সোনিয়া। 327 00:31:20,625 --> 00:31:23,750 ফিউরি, তোমার স্পেশাল বন্ধুদের ডাকোনি কেন? 328 00:31:26,333 --> 00:31:27,833 এটা ব্যক্তিগত ব্যাপার। 329 00:31:29,375 --> 00:31:31,667 আমরা সুপারহিরোদের ভরসায় থাকতে পারি না 330 00:31:31,750 --> 00:31:34,042 ওরা কখন আসবে, কখন আমাদের বাঁচাবে। 331 00:31:35,375 --> 00:31:37,458 ওদের কেউ আমার মতো জীবন কাটায়নি। 332 00:31:38,417 --> 00:31:41,250 ওদের কেউ আমার মতো করে পৃথিবীকে বাঁচাতে পারবে না। 333 00:31:42,417 --> 00:31:45,042 আমার একমাত্র শক্তি হচ্ছে 334 00:31:45,750 --> 00:31:48,667 আমার মস্তিষ্ক যা মজবুত করেছে আমার মা, 335 00:31:50,083 --> 00:31:52,542 আমার মনকে মজবুত করেছে আমার স্ত্রী 336 00:31:53,583 --> 00:31:55,958 যার মহত্ত্ব কল্পনাতীত। 337 00:31:57,292 --> 00:32:00,750 এতটা যথেষ্ট না হলে, জানি না আমরা কোন আশায় আছি। 338 00:32:02,417 --> 00:32:06,500 এতটা যথেষ্ট না হলে, হয়তো আমি শুধুই বালিকণা। 339 00:32:09,583 --> 00:32:11,375 তোমার এমন আরেকটা সমাধি আছে না? 340 00:32:11,458 --> 00:32:15,250 অনেকগুলোই তো আছে। মৃতরাও অপশন চায়। 341 00:32:17,125 --> 00:32:18,292 ফিনল্যান্ড কেন? 342 00:32:20,583 --> 00:32:22,417 প্রিসিলা আর আমি এখানে হানিমুনে এসেছিলাম। 343 00:32:24,792 --> 00:32:26,167 স্ক্রালরা ঠান্ডা পছন্দ করে। 344 00:32:37,042 --> 00:32:38,500 এবার বুঝতে পেরেছ। 345 00:32:54,708 --> 00:32:55,833 তো, যা বুঝলাম। 346 00:32:55,917 --> 00:32:58,292 তুমি জানতে এটা কত বিপজ্জনক, 347 00:32:58,375 --> 00:33:01,083 তাই গ্রাভিকের থেকে বাঁচাতে এর লোকেশন বদলে ফেলো, 348 00:33:01,333 --> 00:33:03,083 আর এখন ওর হাতে তুলে দিতে যাচ্ছ। 349 00:33:09,667 --> 00:33:11,125 একদম। 350 00:33:11,667 --> 00:33:13,667 তো, সব শেষ হতে যাচ্ছে। 351 00:33:14,333 --> 00:33:16,583 শেষটা না হয় শান্তির হোক। 352 00:34:00,292 --> 00:34:01,333 সময় হয়েছে। 353 00:34:01,750 --> 00:34:03,042 এসব শেষ করা যাক। 354 00:34:07,620 --> 00:34:21,663 • • • অনুবাদ ও সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম