1
00:00:34,020 --> 00:00:35,875
সত্য ঘটনার উপর আধারিত।
2
00:01:47,207 --> 00:01:52,645
জল, কেউ একটু জল আনো।
মহিলা প্রায় অজ্ঞান হতে চলেছে।
3
00:02:44,898 --> 00:02:46,766
ম্যাডাম, ট্রাকে উঠেছেন কেন?
4
00:02:46,833 --> 00:02:48,568
নেমে আসুন, প্লিজ।
5
00:05:17,020 --> 00:05:21,450
মৌচাক
6
00:05:32,031 --> 00:05:34,901
দাদু, আজ নদীতে একটা
লাল মাছ দেখলাম।
7
00:05:35,835 --> 00:05:37,236
- সত্যি?
- হ্যাঁ সত্যিই।
8
00:05:37,303 --> 00:05:39,172
ওখানে খেলছিলাম
তখন দেখতে পেলাম।
9
00:05:39,939 --> 00:05:44,010
অসম্ভব। যুদ্ধ শেষ হওয়ার পর থেকে
ওখানে মাছ দেখা যায় না।
10
00:05:44,844 --> 00:05:46,512
- মিথ্যে কথা বলছিস।
- না। মিথ্যা বলব কেন?
11
00:05:46,579 --> 00:05:47,579
সবসময় মিথ্যে কথা বলিস।
12
00:05:47,914 --> 00:05:49,215
- চুপ কর।
- তুই চুপ কর।
13
00:05:49,282 --> 00:05:51,317
এই, এভাবে কথা বোলো না।
14
00:05:57,090 --> 00:05:59,826
পরের বার যখন ওরা
লাশ আনবে তখন আমরা যাব।
15
00:06:02,128 --> 00:06:04,931
এডন, তোমার
নদীর ধারে খেলা উচিত নয়।
16
00:06:04,997 --> 00:06:06,933
দ্বিতীয়বার আর বলবো না।
17
00:07:26,078 --> 00:07:28,147
- হাই বন্ধুরা।
- হাই, হ্যাক্সি।
18
00:07:30,020 --> 00:07:45,020
অনুবাদ ও সম্পাদনা
শান্তনু মুখার্জী
19
00:07:49,202 --> 00:07:53,005
লোকে বলছে আজ
৯৮ ডিগ্রিতে পৌঁছাবে।
20
00:07:53,573 --> 00:07:55,541
কী সর্বনাশ! আমরা
সবাই তো পুড়ে যাবো।
21
00:08:10,590 --> 00:08:13,159
- বাবা, আমাকে এখন যেতে হবে।
- দিনটি শুভ হোক।
22
00:08:13,226 --> 00:08:16,128
- আপনারও।
- দারুণ দিন কাটাও।
23
00:08:18,598 --> 00:08:24,070
আমি শুধু এটাই বলতে চাই যে
এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ,
24
00:08:24,136 --> 00:08:27,073
মনে হয় এটা তোমাদের
কাজে লাগানো উচিৎ।
25
00:08:29,208 --> 00:08:33,412
তবে না চাইলে জোর করে তো
আমি কিছু করাতে পারবো না।
26
00:08:33,479 --> 00:08:36,515
জামিরে, লোকে কী বলবে
ভেবে দেখেছো?
27
00:08:36,582 --> 00:08:38,117
ভেবেছো কি?
28
00:08:40,519 --> 00:08:42,421
লোকে কী বলবে
তা কিকরে জানবো?
29
00:08:42,488 --> 00:08:45,524
লোকে কথা বলেই থাকে।
চিরকাল বলেছে আর বলবেও।
30
00:08:45,591 --> 00:08:46,592
আমি নিজের কথা বলছি।
31
00:08:46,993 --> 00:08:51,564
আমি কখনই আমাকে নিয়ে
পরচর্চার সুযোগ দিতে চাই না।
32
00:08:51,964 --> 00:08:57,236
লোকে বলবে, "নিখোঁজ ব্যক্তির স্ত্রী
আজকাল গাড়ি চালাচ্ছে।"
33
00:08:57,303 --> 00:08:59,772
লোকে আড়ালে আমাকে নিয়ে
কীসব বলবে জানো?
34
00:09:10,650 --> 00:09:13,185
আমি এটা করতে রাজি।
35
00:09:14,553 --> 00:09:16,589
একবার ট্রাক্টর চালিয়েছিলাম।
36
00:09:16,656 --> 00:09:20,259
তবে ইলির ভয় পাচ্ছিলো
আমি হয়তো ক্ষেতে ঢুকে পড়ব,
37
00:09:20,626 --> 00:09:22,261
তাই পরে আর চেষ্টা করিনি।
38
00:09:22,662 --> 00:09:24,664
আমার কী হবে? আমি কি
ড্রাইভার লাইসেন্স পাবো?
39
00:09:24,730 --> 00:09:26,198
যদি তোমার শেখার ইচ্ছা থাকে।
40
00:09:26,265 --> 00:09:28,100
প্রশিক্ষক তোমাকে শেখাবেন।
41
00:09:28,167 --> 00:09:29,068
সবকিছুই তোমার উপর নির্ভর করে।
42
00:09:29,535 --> 00:09:31,070
প্রশিক্ষক?
43
00:09:31,137 --> 00:09:33,873
তুমি বলছিলে না যে
নারী সংগঠন এসব করছে?
44
00:09:33,940 --> 00:09:37,576
এমিনে, সংস্থা তোমাকে শেখানোর জন্য
টাকা দিয়ে কাউকে রাখবে।
45
00:09:37,643 --> 00:09:39,612
সেই ব্যক্তি নারী নাকি পুরুষ?
46
00:09:41,180 --> 00:09:44,116
নারী হোক বা পুরুষ
কী যায় আসে?
47
00:09:44,183 --> 00:09:45,584
যেটা গুরুত্বপূর্ণ সেটা হল লাইসেন্স।
48
00:09:45,651 --> 00:09:49,121
কারণ, একবার সেটা পেয়ে গেলে
কাজ পাওয়া সহজ হবে।
49
00:09:50,056 --> 00:09:55,428
আর এছাড়াও, তোমাদের এই সপ্তাহেই আমাকে
জানাতে হবে, কারণ তারা বেশিদিন অপেক্ষা করবে না।
50
00:10:17,083 --> 00:10:19,051
বাবা কি মাছ ধরতে জানে?
51
00:10:33,065 --> 00:10:34,000
উঠে পড়ো। চলো।
52
00:10:39,638 --> 00:10:41,707
মা, উত্তর দাও।
53
00:10:59,792 --> 00:11:03,329
- ফেরার ট্রিপটা কেমন ছিল?
- আস্তে আস্তে ম্যানেজ করলাম।
54
00:11:07,466 --> 00:11:09,301
একটা বিক্রি করতে পেরেছি।
55
00:11:16,442 --> 00:11:18,377
সস্তায় বিক্রি করতে হয়েছে।
56
00:11:18,444 --> 00:11:19,678
ঠিক আছে।
57
00:11:29,488 --> 00:11:31,557
মধু'র দাম পাচ্ছি না।
58
00:11:48,841 --> 00:11:50,409
মাত্র ৩০ ইউরো?
59
00:11:52,445 --> 00:11:54,380
এ দিয়ে আমি কী করবো, জামিরে?
60
00:11:56,782 --> 00:12:00,319
ময়দা আর তেল ছাড়া,
এটা দিয়ে আর কিছু কেনা যাবে না।
61
00:12:00,386 --> 00:12:03,355
এডোনা, তুমি তো জানো
সম্ভব হলে বেশিই দিতাম।
62
00:12:03,422 --> 00:12:05,057
অনুদান যোগাড় করা কঠিন।
63
00:12:05,124 --> 00:12:07,460
এসো মিহরিয়ে, এবার তোমার পালা।
64
00:12:11,697 --> 00:12:13,632
ঈশ্বর আমাদের সাহায্য করুন।
65
00:12:16,836 --> 00:12:19,338
এই মাসে কি আমরা
আরো কিছু টাকা পাবো?
66
00:12:19,872 --> 00:12:22,475
না, মিহরিয়ে, এই
মাসের জন্য এতটাই।
67
00:12:22,541 --> 00:12:24,877
আমি হিরাইয়ে'র টা নিতে পারি?
68
00:12:24,944 --> 00:12:27,680
ও নিজে টাকা নিতে
আসেনি কেন?
69
00:12:28,247 --> 00:12:30,583
ওরা তার স্বামী ও
ছেলের দেহ খুঁজে পেয়েছে।
70
00:12:38,924 --> 00:12:41,861
ওর জন্যও সাইন করে দাও।
71
00:12:41,927 --> 00:12:46,699
সৌভাগ্যবতী! কেউ দরজার
কড়া নাড়লে ও আর চমকে উঠবে না।
72
00:12:56,876 --> 00:12:58,777
কেউ ড্রাইভার লাইসেন্স
সম্পর্কে জিজ্ঞাসা করেছে?
73
00:12:59,778 --> 00:13:01,714
না, কেউ করেনি।
74
00:13:03,249 --> 00:13:04,984
অবশ্যই।
75
00:13:05,551 --> 00:13:07,920
আর মাত্র দুদিন বাকি।
76
00:13:11,557 --> 00:13:12,491
তোমার কী হল?
77
00:13:18,764 --> 00:13:21,767
আমাদের একটা গাড়ি আছে,
কিন্তু চালক নেই।
78
00:13:23,802 --> 00:13:26,772
তুমি আমাদের শহরে সাহায্য করতে পারো
আর এখানে মহিলাদের শেখাতে পারো।
79
00:13:27,506 --> 00:13:29,208
তোমার এটা করা উচিৎ, ফাহরিয়ে।
80
00:13:35,581 --> 00:13:37,917
ও ঠিক বলেছে, ভেবে দেখো।
81
00:13:57,303 --> 00:13:59,572
তুমি যাই করো, সেটা
পুরো পরিবারকে প্রভাবিত করবে।
82
00:14:00,506 --> 00:14:02,841
ভাল হোক বা খারাপ।
83
00:14:05,144 --> 00:14:09,315
হয়তো তুমি বিশ্বাস করো আমার
ছেলে মারা গেছে, কিন্তু আমি বেঁচে আছি।
84
00:14:14,820 --> 00:14:17,156
আমি আপনার উপর
নির্ভর করতে পারি না, বাবা।
85
00:14:17,523 --> 00:14:19,291
আপনি সেটা জানেন।
86
00:14:20,859 --> 00:14:24,830
বাচ্চারা বড় হচ্ছে, আমাকে
ভবিষ্যতের কথা ভাবতে হবে।
87
00:14:25,664 --> 00:14:28,367
এই পরিবারে তোমাকে নিজের স্থান
অবশ্যই মেনে নিতে হবে।
88
00:14:56,895 --> 00:14:59,365
সোজা চালান।
89
00:15:03,435 --> 00:15:05,037
নিজের লেনে থাকুন।
90
00:15:07,473 --> 00:15:08,874
রিল্যাক্স, ভালো চালাচ্ছেন।
91
00:15:09,475 --> 00:15:11,777
যতটা পারেন নিজের লেনে থাকুন।
92
00:15:12,611 --> 00:15:14,780
খুব ভালো, খুব ভালো।
93
00:15:14,847 --> 00:15:16,849
দ্বিতীয় গিয়ার।
94
00:15:17,616 --> 00:15:19,018
বাহ।
95
00:15:58,123 --> 00:16:00,326
গাড়ীটা নতুন নয়, তবে চলবে।
96
00:16:01,527 --> 00:16:02,895
বেশ ভালোই।
97
00:16:14,006 --> 00:16:15,574
এটাও।
98
00:16:19,111 --> 00:16:21,080
আমাদের সাথে
সহযোগিতা করার জন্য ধন্যবাদ।
99
00:16:21,513 --> 00:16:23,048
আপনি অনেক সাহায্য করেছেন।
100
00:16:25,517 --> 00:16:28,654
আমার মনে হয় আইডিয়াটা দারুণ।
101
00:16:28,721 --> 00:16:31,256
যত তাড়াতাড়ি সম্ভব চুক্তিটা
আমাদের তৈরি করে ফেলা উচিৎ।
102
00:16:31,323 --> 00:16:34,059
আপাতত, আমাদের অপেক্ষা করতে হবে,
কেননা আমরা জানি না কী হবে।
103
00:16:35,561 --> 00:16:36,495
কেন?
104
00:16:37,963 --> 00:16:40,065
মানুষ ঘরে তৈরি খাবার পছন্দ করে।
105
00:16:40,799 --> 00:16:42,701
এর বিক্রিও বেশ ভালো।
106
00:16:45,003 --> 00:16:47,606
যদি টাকা যোগাড় হয়,
একটা চেষ্টা করবো।
107
00:16:47,673 --> 00:16:50,075
কিন্তু আপাতত আমাদের
অনেক অসুবিধা রয়েছে।
108
00:16:50,142 --> 00:16:52,111
অসুবিধা হওয়ার কথা নয়।
109
00:16:52,544 --> 00:16:55,681
আমরা আয়ভার তৈরির
কথা বলছি, ভবন নির্মাণ নয়।
আয়ভার - শুকনা মরিচ দিয়ে তৈরি
জেলি জাতীয় খাবার।
110
00:16:55,748 --> 00:16:56,682
আপনাকে অনেক ধন্যবাদ।
111
00:17:00,819 --> 00:17:02,721
শুভকামনা। শীঘ্রই আবার দেখা হবে।
112
00:17:05,591 --> 00:17:08,660
লাভ হবে কিনা না জেনে
আমি কাজ শুরু করতে পারব না।
113
00:17:10,028 --> 00:17:13,165
তোমার সুপারমার্কেটের বন্ধু তো
বলল যে এটা বিক্রি করতে পারবে।
114
00:17:13,232 --> 00:17:15,501
মহিলারা আয়ভার তৈরি করবে
আর উনি সেটা বিক্রি করবেন।
115
00:17:16,568 --> 00:17:18,637
ফাহরিয়ে, ব্যাপারটা এত সহজ নয়।
116
00:17:18,704 --> 00:17:21,540
আমাদের প্রতিষ্ঠানে
অর্থের গুরুতর সমস্যা রয়েছে।
117
00:17:22,074 --> 00:17:25,177
যদি সংগঠন বন্ধ হয়,
মহিলাদের জন্য তহবিল মিলবে না।
118
00:17:25,244 --> 00:17:27,246
সাহায্য হিসাবেও কিছু মিলছে না।
119
00:17:27,312 --> 00:17:29,948
জামিরে, আমাদের তহবিল
বা সহায়তার দরকার নেই।
120
00:17:30,015 --> 00:17:31,183
আমাদের কাজ করতে হবে।
121
00:17:31,250 --> 00:17:35,687
পরিস্থিতি খুবই খারাপ। দেখছো না
আমাদের কেউ এখন ভালো নেই?
122
00:17:36,054 --> 00:17:38,190
তোমার কি মনে হয়
আমি ভালো আছি?
123
00:17:38,257 --> 00:17:40,959
তোমার একটা কাজ আছে, ফাহরিয়ে,
সেটা ভুলে যেও না।
124
00:17:42,161 --> 00:17:43,729
অন্য মহিলাদের কী হবে?
125
00:17:44,430 --> 00:17:46,165
সেটা নিয়ে আমি
কথা বলতে চাই না।
126
00:17:46,231 --> 00:17:49,134
আমি এর সাথে জড়িত হচ্ছি না
আর তোমারও উচিত নয়।
127
00:17:56,608 --> 00:17:57,676
জানতাম না তুমি সিগারেট খাও।
128
00:18:01,079 --> 00:18:02,481
খাই না।
129
00:18:03,816 --> 00:18:05,951
মাঝে মধ্যে একটা করে ধরাই।
130
00:18:08,187 --> 00:18:09,988
দাদুকে বোলো না।
131
00:18:10,956 --> 00:18:14,159
ভেরাকে অষ্টম শ্রেণীর বইগুলো
চেয়েছিলাম, কিন্তু ও দিলো না।
132
00:18:14,226 --> 00:18:16,161
- এমিনের মেয়ে?
- হ্যাঁ, ওই কুত্তীটা।
133
00:18:16,728 --> 00:18:18,630
এসব ভাষা শিখলে কোথায়?
134
00:18:18,697 --> 00:18:21,099
ও আমাকেও একই গালি দিয়েছিল।
135
00:18:22,100 --> 00:18:23,068
আমি এমিনের সাথে কথা বলব।
136
00:18:23,135 --> 00:18:25,637
ও সবসময় আমাদের বই দিয়েছে
আর এবারও দেবে।
137
00:18:25,704 --> 00:18:27,172
- আমার চাই না।
- তাই নাকি?
138
00:18:27,606 --> 00:18:29,775
নতুন কেনার টাকা আছে?
139
00:18:37,983 --> 00:18:39,117
তুমি স্বপ্ন দেখছ।
140
00:18:42,621 --> 00:18:45,524
তা ঠিক, এমিনে।
তুমি সব কিছুতে দোষ খুঁজে পাও।
141
00:18:46,625 --> 00:18:48,527
আমার দেওর খুব রেগে যাবে।
142
00:18:48,994 --> 00:18:49,995
আগে ওকেই জিজ্ঞাসা করো।
143
00:18:50,762 --> 00:18:53,098
লাইসেন্সের কথা জিজ্ঞাসা করেছিলাম
আমার ওপর চেঁচিয়ে উঠলো।
144
00:18:53,165 --> 00:18:55,767
প্রায় মেরেই ফেলছিলো।
কাজ করার কথা বললে কী করবে?
145
00:18:57,536 --> 00:18:59,071
আমি কখনই করব না।
146
00:18:59,137 --> 00:19:02,741
ফাহরিয়ে'র জন্য এটা সহজ।
ওর শ্বশুরমশাই দেবদূতের মতো।
147
00:19:04,042 --> 00:19:05,177
আমারটা একটা পাগল।
148
00:19:06,011 --> 00:19:10,649
বলছি না এটা সহজ, লুমে।
তবে তোমার জিজ্ঞাসা করা উচিত।
149
00:19:10,716 --> 00:19:15,053
এডোনা অন্তত চেষ্টা করেছিল।
তোমরা কেউ তো সেটাও করোনি।
150
00:19:17,155 --> 00:19:19,558
আর এমনও নয় যে
কাজ করতে অন্য কোথাও যাচ্ছ।
151
00:19:19,625 --> 00:19:21,159
সবাই আমার বাড়িতে কাজ করবে।
152
00:19:21,693 --> 00:19:24,263
সবাই আমাকে চেনো আর
জানো যে আমরা একটা ভালো পরিবার।
153
00:19:25,597 --> 00:19:28,767
সেটা ঠিক, সবাই তোমাকে চেনে।
154
00:19:28,834 --> 00:19:33,005
সবাই জানে তুমি গাড়ি চালাও
আর শহরে কাজ করো।
155
00:19:33,705 --> 00:19:34,806
তাতে কী?
156
00:19:37,109 --> 00:19:38,176
বুঝলে?
157
00:19:38,744 --> 00:19:40,112
ফাহরিয়ে...
158
00:19:40,646 --> 00:19:42,714
বলতে খারাপ লাগছে,
159
00:19:43,115 --> 00:19:46,852
কিন্তু পুরো শহর
তোমাকে নিয়ে আলোচনা করছে।
160
00:19:46,919 --> 00:19:50,188
সবাই বলে তুমি একা
গাড়ি চালিয়ে প্রিষ্টিনা যাও,
161
00:19:50,255 --> 00:19:52,691
তুমি একা কাজ করো।
162
00:19:54,159 --> 00:19:55,694
আর সবথেকে খারাপ হল,
163
00:19:55,761 --> 00:20:01,266
লোকে বলে যে আগিম যদি বেঁচে থাকতো
সে তোমার জন্য লজ্জিত হতো।
164
00:22:06,491 --> 00:22:09,861
আপনার মনে হয়
এটা সম্ভব হবে?
165
00:22:13,131 --> 00:22:16,768
এমন কিছু জটিল নয়। আমরা
সারা জীবন আয়ভার তৈরি করেছি।
166
00:22:17,102 --> 00:22:19,171
ভালো কীকরে বানাতে হয়
আমরা জানি।
167
00:22:21,039 --> 00:22:23,742
আপনাদের কোন নিবন্ধিত
কোম্পানি আছে?
168
00:22:25,510 --> 00:22:28,914
হ্যাঁ, আছে।
169
00:22:28,980 --> 00:22:32,417
প্রক্রিয়া চলছে। আমি হলাম ম্যানেজার।
170
00:22:34,553 --> 00:22:35,721
টাকার কী হবে?
171
00:22:39,157 --> 00:22:40,992
শুরু করতে টাকা দরকার।
172
00:22:41,059 --> 00:22:42,060
আছে আমার কাছে।
173
00:22:42,127 --> 00:22:44,529
ম্যানেজ করে নেবো।
শুধু বলুন বিক্রি হবে কিনা।
174
00:22:44,596 --> 00:22:46,431
বাকিটা আমরা করব।
175
00:22:47,332 --> 00:22:50,202
আমরা আপনাদের সুপার
মার্কেটে একটা জায়গা দিতে পারি
176
00:22:50,535 --> 00:22:53,004
যদি বিক্রি হয়,
আপনারা নিজের অংশ পাবেন।
177
00:22:53,071 --> 00:22:56,408
যদি না হয়, আমরা পণ্য ফেরত দেবো।
178
00:22:56,975 --> 00:22:58,543
কোন সমস্যা আছে কি?
179
00:22:58,610 --> 00:23:01,513
না, কোন সমস্যা নেই।
180
00:23:01,947 --> 00:23:03,949
তাহলে কথা রইলো। অভিনন্দন।
181
00:23:04,349 --> 00:23:05,283
ধন্যবাদ।
182
00:23:08,553 --> 00:23:09,488
ম্যানেজার, হাহ?
183
00:23:09,921 --> 00:23:11,857
তোমার দেহরক্ষী হিসেবে তো যাইনি।
184
00:23:11,923 --> 00:23:13,358
কিছু একটা তো বলতে হত।
185
00:23:15,427 --> 00:23:17,362
সমস্যা কোথায়? আমাকে
দেখে কি ম্যানেজার লাগে না?
186
00:23:19,531 --> 00:23:21,700
হ্যাঁ, তা লাগে।
187
00:23:21,767 --> 00:23:25,303
কিন্তু অবাক হয়েছি দেখে যে
ওই শব্দটা তুমি জানতে।
188
00:23:25,370 --> 00:23:28,473
বুড়ো হতে পারি,
তবে আমি বোকা নই।
189
00:23:28,874 --> 00:23:30,942
বুড়ো? তুমি এখনো ইয়াং।
190
00:23:31,009 --> 00:23:34,946
হ্যাঁ ঠিক। উভয়ই, তরুণী আর বোকা।
191
00:23:36,148 --> 00:23:40,118
আমাকে বলোনি কেন
ও এত সুপুরুষ?
192
00:23:40,452 --> 00:23:42,354
জানলে অন্য পোশাক পরতাম।
193
00:23:42,988 --> 00:23:43,922
চুপ করো।
194
00:24:08,079 --> 00:24:09,014
আরে একি!
195
00:24:11,817 --> 00:24:12,951
হে ভগবান, ফাহরিয়ে।
196
00:24:13,852 --> 00:24:15,620
লেগেছে নাকি তোমার?
197
00:24:29,568 --> 00:24:31,469
খচ্চরের দল!
198
00:24:31,536 --> 00:24:32,571
বাদ দাও।
199
00:24:32,637 --> 00:24:34,172
লাগেনি তো।
200
00:24:35,607 --> 00:24:38,376
এগুলো সব কি আমরা
পরিষ্কার করব? সাবধান।
201
00:24:45,116 --> 00:24:46,051
ছেড়ে দাও।
202
00:24:50,722 --> 00:24:52,324
দুশ্চরিত্রা!
203
00:25:03,168 --> 00:25:05,537
ট্রাঙ্ক থেকে টেপটা এনে দাও।
204
00:25:10,675 --> 00:25:12,177
এইটা ধরো।
205
00:25:20,218 --> 00:25:24,623
- মা, তোমার গাড়িটা ভাঙলো কে?
- কেউ না।
206
00:25:25,590 --> 00:25:27,092
তাহলে হল কীকরে?
207
00:25:30,395 --> 00:25:32,130
ভুলবশত।
208
00:25:36,301 --> 00:25:38,503
আমি কি টেপ লাগাতে পারি?
209
00:25:39,905 --> 00:25:42,207
নিজের আঙ্গুল সামলে।
210
00:26:21,146 --> 00:26:22,647
কে করেছে এটা?
211
00:26:26,217 --> 00:26:28,520
ক্যাফে থেকে কেউ একজন।
212
00:26:30,121 --> 00:26:31,489
দেখেছো তাকে?
213
00:26:38,263 --> 00:26:42,467
তোমাকে তো বলেইছি, যা করবে
তার প্রভাব পড়বে পুরো পরিবারের উপর।
214
00:26:42,534 --> 00:26:44,035
ভালো হোক বা খারাপ।
215
00:26:53,545 --> 00:26:55,113
আর ওখান দিয়ে যেও না।
216
00:27:23,375 --> 00:27:24,743
কিছু সাহায্য করতে পারি?
217
00:27:24,809 --> 00:27:27,612
আমার কাছে একটা টেবিলে লাগানো
করাত আছে যেটা আমি বিক্রি করতে চাই।
218
00:27:27,679 --> 00:27:31,649
দুঃখিত, আমাদের দরকার নেই।
অলরেডি অনেক কটা আছে।
219
00:27:32,717 --> 00:27:34,352
বেশ সস্তায় বিক্রি করছি।
220
00:27:34,419 --> 00:27:36,087
ওটা আমার স্বামীর ছিল।
221
00:27:55,273 --> 00:27:58,309
তোমার ভালো করে ভাবা উচিৎ ছিল,
এইমাত্র তোমার রানী হারালে।
222
00:27:58,376 --> 00:28:00,045
না, না, আমি কী করলাম?
223
00:28:01,246 --> 00:28:02,714
তুমি একটা ভুল করেছো।
224
00:28:07,852 --> 00:28:09,621
দেখা যাক।
225
00:28:15,693 --> 00:28:18,596
সাত বছর আগে মানুষ নিজের
বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছিল।
226
00:28:18,663 --> 00:28:20,799
তারা হয় নিহত নয়ত জেলে।
227
00:28:20,865 --> 00:28:23,268
আর তাদের অনেকেই এখনো নিখোঁজ।
228
00:28:23,768 --> 00:28:27,972
ক্রুশা ও মাধে'র
নিখোঁজদের স্মরনসভায়
229
00:28:28,573 --> 00:28:32,143
কসোভো'র চারিদিক থেকে
অ্যাক্টিভিস্ট ও রাষ্ট্রদূত সহ,
230
00:28:32,210 --> 00:28:34,879
অনেক লোকজন উপস্থিত ছিলেন।
231
00:28:57,469 --> 00:28:59,804
- ওই যে।
- কোনটা?
232
00:28:59,871 --> 00:29:01,539
পিছনে যান একটু।
233
00:29:05,643 --> 00:29:06,744
- এই যে।
- এইটা?
234
00:29:09,147 --> 00:29:11,249
দেখা যাক যদি...
235
00:29:21,726 --> 00:29:22,861
ঘুরে দাঁড়াচ্ছেই না।
236
00:29:22,927 --> 00:29:25,163
কিন্তু এটা ওর জ্যাকেট,
আমি জানি।
237
00:29:28,500 --> 00:29:32,770
আমি রিপোর্টে সেটা রাখব
দেখি আমরা কী করতে পারি।
238
00:29:33,771 --> 00:29:35,607
বেশি কিছু করতে হবে, আর্দিয়ান।
239
00:29:35,673 --> 00:29:38,276
আপনি জানেন ওরা তাদের কোথায়
নিয়ে গেছে আর তাদের কী হয়েছে।
240
00:29:38,343 --> 00:29:41,713
আগিম ওখানে থাকতে পারে।
241
00:29:43,448 --> 00:29:45,850
ফাহরিয়ে, আমরা সত্যিই
অনেক চেষ্টা করছি।
242
00:29:45,917 --> 00:29:49,654
কিন্তু জানেন তো এটা রাজনৈতিক
আর আমাদের উপর নির্ভর করে না।
243
00:29:54,659 --> 00:29:56,694
তারা কবে আরও লাশ আনবে জানেন?
244
00:29:56,761 --> 00:29:59,531
খুব শীঘ্রই। নিজের শ্বশুরের সাথে
ডিএনএ নিয়ে কথা বলেছেন?
245
00:29:59,597 --> 00:30:01,332
রেডি হলে, আপনাকে জানাবো।
246
00:30:10,542 --> 00:30:14,412
একটু ধীরে প্লিজ।
এটা একটু ভারী।
247
00:30:22,520 --> 00:30:24,522
মা, ওরা বাবার
করাত নিচ্ছে কেন?
248
00:30:24,589 --> 00:30:26,891
- ওরা এটা কিনেছে।
- তুমি বিক্রি করে দিয়েছো?
249
00:30:26,958 --> 00:30:28,359
হ্যাঁ, কেননা আমার টাকা দরকার।
250
00:30:29,327 --> 00:30:31,896
বিশ্বাস হচ্ছে না তুমি
বাবার করাত বিক্রি করেছো।
251
00:30:31,963 --> 00:30:33,932
জানা, তুমি দুঃখ পাবে জানি...
252
00:30:33,998 --> 00:30:35,166
তুমি কিছুই জানো না।
253
00:30:35,233 --> 00:30:37,969
মনে হয় বিক্রি করে
কোন লাভ হবে?
254
00:30:38,036 --> 00:30:41,539
তাহলে সব বেচে দাও।
কিছু যায় আসে না।
255
00:30:43,408 --> 00:30:45,310
এই শোনো, করাতটা রেখে দাও।
256
00:30:46,477 --> 00:30:47,712
এক্ষুনি রেখে দাও!
257
00:30:47,779 --> 00:30:48,980
কাকু, টাকা দিয়ে নিচ্ছি।
258
00:30:49,414 --> 00:30:51,549
তাহলে টাকা নিয়ে আমার
বাড়ি থেকে বিদায় হও।
259
00:30:51,983 --> 00:30:53,251
বাবা...
260
00:30:53,651 --> 00:30:54,986
যা বলার বলেছি।
261
00:31:17,508 --> 00:31:19,477
এডন, ভিতরে যাও।
262
00:31:21,246 --> 00:31:22,380
বাবা।
263
00:31:22,447 --> 00:31:25,516
করাতটা যতটা আপনার প্রিয়
ততটা আমারও।
264
00:31:25,850 --> 00:31:27,485
কিন্তু আমার কোন উপায় নেই।
265
00:31:28,519 --> 00:31:31,422
আমি ক্রুশার অন্যান্য মহিলাদের
সাথে মিলে একটা ব্যবসা শুরু করতে চাই,
266
00:31:31,923 --> 00:31:33,124
আয়ভার বিক্রি করার।
267
00:31:35,093 --> 00:31:37,362
করাত বিক্রি করে আয়ভার বানাবে?
268
00:31:37,895 --> 00:31:39,864
কোন উপায় নেই,
আমার টাকা দরকার।
269
00:31:39,931 --> 00:31:41,666
কোথা থেকে সেটা পাবো?
270
00:31:42,200 --> 00:31:45,036
আমার ছেলে ফিরে এলে
তার চোখে চোখ রাখবে কীকরে?
271
00:31:45,103 --> 00:31:46,738
যদি সে ফিরে আসে।
272
00:31:48,339 --> 00:31:52,610
যদি ফিরে আসে,
সে ঠিক বুঝতে পারবে।
273
00:33:00,712 --> 00:33:02,680
মা!
274
00:33:05,049 --> 00:33:06,551
মা!
275
00:33:42,787 --> 00:33:46,657
- হাই, নাজা।
- এগুলোই সবথেকে বড়।
276
00:33:48,226 --> 00:33:50,061
এগুলো বেশ ভালো।
277
00:33:50,128 --> 00:33:51,462
আর কিছু বয়াম।
278
00:33:54,799 --> 00:33:56,501
- ঠিক আছো তো?
- হ্যাঁ, ভালোই আছি।
279
00:33:59,303 --> 00:34:01,672
উঠে পড়ো, আমরা
লুমের কাছে যাব।
280
00:34:02,774 --> 00:34:06,477
ওই ট্রে'টাও দাও, চামচ সহিত।
281
00:34:07,044 --> 00:34:09,747
ভেতরে এসো। দরজার কাছে
নিয়ে যাবো, বেশিক্ষণ লাগবে না।
282
00:34:09,814 --> 00:34:12,049
এই দিকটা ধরো।
283
00:34:12,784 --> 00:34:17,188
জানো নাজা, আমি
বাড়িতেও কিছুটা বানাতে পারি।
284
00:34:17,255 --> 00:34:18,990
কতগুলো করতে পারবে?
285
00:34:19,056 --> 00:34:21,626
প্রায় ৩০ বয়াম, কোন সমস্যা নেই।
286
00:34:22,059 --> 00:34:24,796
হাই, লুমে। তোমাকে
কষ্ট দেওয়ার জন্য দুঃখিত।
287
00:34:24,862 --> 00:34:28,166
বোকামি কোরো না। আমি নিজে থেকে
করছি, কেউ আমাকে জোর করেনি।
288
00:34:28,232 --> 00:34:30,201
একা তো সবকিছু
করতে পারবে না।
289
00:34:31,068 --> 00:34:32,103
নাজা, এখানে এসো।
290
00:34:32,170 --> 00:34:33,204
ধন্যবাদ, লুমে।
291
00:34:33,638 --> 00:34:36,808
স্বাগতম। দিনটা শুভ হোক।
292
00:34:39,610 --> 00:34:43,648
ওই পাগল মহিলাটাকে দেখো,
সারাটা দিন ওই বয়ামগুলো নিয়ে।
293
00:34:44,215 --> 00:34:45,983
ওদের কথা বাদ দাও।
294
00:34:48,853 --> 00:34:51,823
বাহরি, কিছুটা বিক্রি হলেই,
আপনার লঙ্কার দাম মিটিয়ে দেবো।
295
00:34:52,156 --> 00:34:54,292
খুব দেরী করবেন না।
296
00:34:55,526 --> 00:34:57,094
আরো কিনতেও তো হবে।
297
00:34:57,161 --> 00:34:59,530
চিন্তা নেই, তাড়াতাড়িই দেবো।
298
00:35:00,565 --> 00:35:01,566
আর একটা শুধু।
299
00:35:09,073 --> 00:35:11,542
- গাড়ি আপনি চালান?
- হ্যাঁ।
300
00:35:12,243 --> 00:35:15,246
- কবে থেকে?
- আমার ড্রাইভার লাইসেন্স আছে।
301
00:35:16,647 --> 00:35:18,683
- ধন্যবাদ।
- আপনাকে স্বাগতম।
302
00:35:29,794 --> 00:35:32,096
আমার সাথে কফি খাবেন?
303
00:35:32,763 --> 00:35:33,831
কী?
304
00:35:33,898 --> 00:35:37,034
- এক কাপ কফি খাওয়াতে চাই।
- আমি ক্যাফেতে যাই না, বাহরি।
305
00:35:38,836 --> 00:35:40,671
মরিচের দাম তাড়াতাড়ি দিয়ে দেবো।
306
00:35:40,738 --> 00:35:42,306
খুব তাড়াতাড়ি, চিন্তা করবেন না।
307
00:35:42,373 --> 00:35:44,308
শুধু তো মাত্র একটু কফি, ব্যাস।
308
00:35:44,709 --> 00:35:46,177
আপনার দিনটা শুভ হোক।
309
00:37:46,330 --> 00:37:49,333
ব্যাগটা উপরে নিয়ে যাও।
হাই বলো না তো আজকাল?
310
00:37:49,400 --> 00:37:50,968
পারলে তোমাকে মেরে ফেলতাম!
311
00:37:51,402 --> 00:37:52,403
তোমার সমস্যাটা কী?
312
00:37:52,470 --> 00:37:55,406
জানো না আমি তোমাকে ঘৃণা করি?
তোমাকে সমস্ত হৃদয় দিয়ে ঘৃণা করি।
313
00:37:55,473 --> 00:37:56,807
সত্যিই? কাঁদবো নাকি?
314
00:37:57,174 --> 00:37:58,809
তোমার কান্না পায় না, কখনই না।
315
00:37:58,876 --> 00:38:00,144
মুখ সামলে কথা বলো।
316
00:38:00,211 --> 00:38:03,914
বাবা ফিরে এলে তুমি কাঁদবে,
কেননা তোমার সব প্ল্যান ভেস্তে যাবে।
317
00:38:17,194 --> 00:38:19,363
এই যে, ছবিটা দশ সেন্টে
বিক্রি করে দিও।
318
00:38:19,430 --> 00:38:21,966
কেউ কিনবে আর
তোমার হাতে টাকা আসবে।
319
00:38:22,033 --> 00:38:23,134
বলছি, যথেষ্ট হয়েছে।
320
00:38:23,200 --> 00:38:25,069
ওদের বাবাকে নয় তোমাকে
নিয়ে যাওয়া উচিৎ ছিল।
321
00:38:25,870 --> 00:38:27,905
তুমি চাও না বাবা ফিরে আসুক,
322
00:38:27,972 --> 00:38:31,342
কেননা তুমি একটা বেশ্যা,
যেমন সবাই বলে।
323
00:40:16,147 --> 00:40:18,849
এটাই এগিমকে খুঁজে
বের করার সবথেকে সহজ উপায়।
324
00:40:20,184 --> 00:40:23,087
আপনাকে বা বাচ্চাদের রক্তদিতে হবে।
325
00:40:23,954 --> 00:40:26,123
শহরের সবাই এটা করেছে।
326
00:40:33,097 --> 00:40:36,367
তাকে পাওয়া গেলে ওরা
তাকে হত্যা করবে না।
327
00:40:41,605 --> 00:40:46,010
হ্যাক্সি, একটা রক্তের নমুনা
পেলে আমাদের সুবিধা হবে।
328
00:40:46,076 --> 00:40:47,812
কোন দরকার নেই।
329
00:41:00,224 --> 00:41:02,159
দিনটা শুভ হোক।
330
00:41:13,504 --> 00:41:17,608
ফাহরিয়ে, আপনার
চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
331
00:41:18,242 --> 00:41:20,578
জানি এটা সহজ নয়, যদিও...
332
00:41:20,978 --> 00:41:23,981
উনি ৭৫ বছরের, ওনাকে
জোর করতে পারি না।
333
00:41:24,048 --> 00:41:25,583
উনি চান না।
334
00:41:25,649 --> 00:41:29,186
ডিএনএ'র নমুনা দিয়ে,
সমাধান করা অনেক সহজ হবে।
335
00:41:30,154 --> 00:41:32,189
সমাধান আপনাদের জন্য হবে।
336
00:41:32,723 --> 00:41:35,059
কিন্তু আমাদের জন্য,
তা কোনদিন হবে না।
337
00:41:37,595 --> 00:41:38,596
দিনটি শুভ হোক।
338
00:41:38,662 --> 00:41:40,164
আপনারও।
339
00:41:40,564 --> 00:41:43,133
- বাই, ফাহরিয়ে।
- বাই।
340
00:42:03,153 --> 00:42:05,122
- এটা আমি নেব।
- হ্যাঁ, নাও।
341
00:42:05,189 --> 00:42:06,590
চলে এসো সবাই!
342
00:42:06,657 --> 00:42:09,093
অনেক লোক আসবে। আমাদের
আগে ওখানে পৌঁছাতে হবে।
343
00:42:09,159 --> 00:42:12,129
যা বাকি আছে শেষ করে
চলো সবাই যাই।
344
00:42:13,697 --> 00:42:16,233
কে ভাবতে পেরেছিল যে
সাত বছর পরেও,
345
00:42:16,300 --> 00:42:20,604
আমরা এখনও জানি না
আমাদের প্রিয়জনরা কোথায়।
346
00:42:20,671 --> 00:42:23,941
আমরা আজ এখানে জড়ো হয়েছি,
347
00:42:24,008 --> 00:42:25,509
প্রতিবারের মতো,
348
00:42:26,110 --> 00:42:28,512
আর হতে থাকব সবাইকে
খুঁজে না পাওয়া পর্যন্ত।
349
00:42:30,147 --> 00:42:33,584
আমরা এখানে সরকারি
সদর দফতরের সামনে, জড়ো হয়েছি
350
00:42:34,084 --> 00:42:37,655
তাদের খুঁজে বের করার
উপযুক্ত প্রয়াসের অভাবের প্রতি
351
00:42:38,022 --> 00:42:43,661
আবার, আমাদের
হতাশা প্রকাশ করতে।
352
00:42:44,595 --> 00:42:47,631
আমরা আর কী করতে পারি?
353
00:42:47,698 --> 00:42:52,636
সাহায্যের জন্য আর
কার কাছে যেতে পারি,
354
00:42:53,971 --> 00:42:57,107
যখন কেউ আমাদের কথা শুনছে না?
355
00:42:58,175 --> 00:43:01,679
রাজনীতিবিদরা আমাদের পাত্তা দেন না,
356
00:43:02,112 --> 00:43:05,683
কিন্তু আমরা তাদের কিছু বলতে চাই...
357
00:43:06,083 --> 00:43:08,519
আমাদের মুক্তি সম্ভব নয়।
358
00:43:08,585 --> 00:43:14,425
কসোভো মুক্ত হবে না
যতদিন না তারা তাদের
359
00:43:14,491 --> 00:43:19,530
নিখোঁজ পুরুষ, নারী ও শিশুদের
পরিণতির কথা জানতে পারে।
360
00:43:20,130 --> 00:43:23,634
সরকারের কেউ কিছু করে না।
361
00:43:24,134 --> 00:43:28,672
তাদের কাছে অফিসে চমত্কার
চেয়ার আর পকেটে ভাল বেতন রয়েছে।
362
00:43:28,739 --> 00:43:32,309
আমাদের প্রতীক্ষা দেখে
তারা উদ্বিগ্ন হবে কেন?
363
00:43:32,376 --> 00:43:37,214
আমাদের সরকার, আন্তর্জাতিক সংস্থাগুলি
364
00:43:37,281 --> 00:43:39,683
এবং সুশীল সমাজকে,
365
00:43:39,750 --> 00:43:42,686
সার্বিয়ার উপর চাপ সৃষ্টি করতে হবে
366
00:43:42,753 --> 00:43:47,257
যাতে তারা গণকবরের অবস্থান
সম্পর্কে আমাদের সবাইকে অবগত করে
367
00:43:47,324 --> 00:43:49,393
যেখানে আমাদের পুরুষদের,
368
00:43:49,460 --> 00:43:53,464
ছেলেমেয়েদের, আমাদের
সন্তানদের কবর দেওয়া হয়েছে।
369
00:44:14,284 --> 00:44:16,787
প্রতি বছর আমাদের
এখানে আসতে হয় কেন?
370
00:44:18,856 --> 00:44:21,658
কেননা আমাদের কোথাও যাওয়ার নেই।
371
00:44:25,229 --> 00:44:28,232
তোমার মনে হয় ওরা
বাবাকে এখানে ফেলে দিয়েছে?
372
00:44:30,601 --> 00:44:32,369
জানি না।
373
00:44:34,805 --> 00:44:37,207
মা, বাবা যদি
পালিয়ে গিয়ে থাকে তাহলে?
374
00:44:37,841 --> 00:44:42,212
লোকেরা পালায়, বিশেষ করে
যখন তারা ভয় পায়।
375
00:44:42,679 --> 00:44:45,816
কীভাবে জানব যে ওরা
বাবাকে এখানে ফেলে দেয়নি?
376
00:45:06,270 --> 00:45:07,204
বাবা।
377
00:45:08,839 --> 00:45:12,109
এগুলো ঠিক করে তারপর
নাজাকে নিয়ে সুপার মার্কেটের লোকটার
378
00:45:13,644 --> 00:45:15,779
সঙ্গেও দেখা করবো।
379
00:45:16,180 --> 00:45:17,681
আজ সে আয়ভার চেখে দেখবে।
380
00:45:22,719 --> 00:45:24,588
আশাকরি ওদের পছন্দ হবে।
381
00:45:29,193 --> 00:45:30,761
ঠিক আছে।
382
00:45:35,265 --> 00:45:36,733
আমি চললাম।
383
00:45:40,404 --> 00:45:41,705
ঠিক আছে।
384
00:46:12,603 --> 00:46:14,204
সুস্বাদু।
385
00:46:15,139 --> 00:46:16,707
ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।
386
00:46:17,908 --> 00:46:19,309
অভিনন্দন।
387
00:46:52,776 --> 00:46:55,546
- ফাহরিয়ে...
- তুমি এখানে কী করছ?
388
00:46:57,948 --> 00:46:59,816
তুমি সাহায্য চাইছিলে না?
389
00:47:00,817 --> 00:47:02,886
হ্যাঁ, তবে তোমার
হয়ত বাড়ি যাওয়া উচিৎ।
390
00:47:03,387 --> 00:47:05,389
ওর দিকে তাকিও না,
এইটা নিয়ে ভিতরে যাও।
391
00:47:26,843 --> 00:47:29,413
মরিচগুলো ভালো, তাই না?
392
00:47:29,479 --> 00:47:31,481
কয়েকটার খোসা
ছাড়াতে সমস্যা হচ্ছে।
393
00:47:32,983 --> 00:47:35,919
জানা, এসো, এসে সাহায্য করো।
394
00:47:38,622 --> 00:47:40,958
মেয়েটাকে ডেকো না,
আমরা অনেকেই আছি।
395
00:47:41,391 --> 00:47:43,360
বড় হলে ওকেও
তখন অনেক খাটতে হবে।
396
00:47:44,428 --> 00:47:49,933
ও স্কুলে যাবে। এর থেকে ভালো জীবন পাবে
তাই তাকে এই পরিস্থিতিতে পড়তে হবে না।
397
00:47:50,601 --> 00:47:54,371
সেটা হোক বা না হোক, সবার আগে
তাকে একজন নারী হতে হবে।
398
00:47:55,872 --> 00:47:58,508
আশা করি তারা অল্প বয়সে
ওর বিয়ে দিয়ে দেবে না।
399
00:47:59,509 --> 00:48:01,445
খুব অল্প বয়সেই
বিয়ে করেছি।
400
00:48:03,747 --> 00:48:08,285
এখনও তো বয়স কম,
আবার বিয়ে করতে পারো।
401
00:48:11,455 --> 00:48:13,557
তোমার মা নই যে উপদেশ দেবো।
402
00:48:14,458 --> 00:48:15,859
যা ইচ্ছে তাই করো।
403
00:48:16,627 --> 00:48:18,528
কিন্তু তোমার বাচ্চা নেই।
404
00:48:19,429 --> 00:48:22,332
আমরা জানি না আমাদের
স্বামীরা ফিরে আসবে কিনা।
405
00:48:23,500 --> 00:48:27,638
একটা বুড়ো'র সাথে বিয়ে হওয়ার থেকে
নিজের জন্য কিছু করা ভালো।
406
00:48:30,874 --> 00:48:32,809
বলো, কী করতে হবে?
407
00:48:32,876 --> 00:48:36,880
মরিচগুলোর খোসা ছাড়াও।
তোমার হাত কি পরিষ্কার?
408
00:48:47,424 --> 00:48:50,894
আমি বাড়ি যাচ্ছি, কিছু কাজ
শেষ করতে হবে।
409
00:48:50,961 --> 00:48:52,596
আগামীকাল আবার আসবো।
410
00:48:53,063 --> 00:48:54,831
ঠিক আছে।
411
00:49:03,807 --> 00:49:06,376
আমার বিয়ের কথা বলা'টা
ওর ভালো লাগেনি।
412
00:49:06,443 --> 00:49:08,845
নাজা, ওকে কিছু বোলো না।
413
00:49:08,912 --> 00:49:13,583
জানি, আমি এই নিয়ে কথা বললে
কেউ পছন্দ করে না।
414
00:49:14,017 --> 00:49:15,952
কিন্তু পরে পস্তাতে হবে।
415
00:49:16,386 --> 00:49:18,355
কথাটা মনে রেখো।
416
00:49:20,924 --> 00:49:25,529
মা, সিঙ্ক ভেঙে গেছে আর
বাথরুমটা জলে ভেসে যাচ্ছে।
417
00:49:25,595 --> 00:49:28,465
আমি পরে দেখে নেব।
418
00:49:32,569 --> 00:49:33,937
মেরামত কিভাবে করতে হয় জানো?
419
00:49:34,004 --> 00:49:35,172
হ্যাঁ।
420
00:49:35,238 --> 00:49:39,643
কেননা আমি আমার বাবাকে
বাড়ির নানা কাজ করতে দেখেছি।
421
00:49:40,110 --> 00:49:41,678
তার কাছ থেকেই শিখেছি।
422
00:49:41,745 --> 00:49:44,915
- এটা কি ধরে থাকবো?
- না, ছেড়ে দাও।
423
00:49:45,415 --> 00:49:46,350
একপাশে সরো।
424
00:49:49,953 --> 00:49:52,622
এবার হয়তো তোমারও কিছু জিনিস
শেখা শুরু করা উচিত।
425
00:50:07,738 --> 00:50:08,705
আরও খারাপ করে ফেললাম।
426
00:50:13,210 --> 00:50:14,644
ফাহরিয়ে!
427
00:50:18,115 --> 00:50:19,549
- হাই, ফাহরিয়ে।
- লুমে?
428
00:50:27,157 --> 00:50:30,627
লুমে বলল যে
গতকাল ও আয়ভার বানিয়েছে,
429
00:50:30,694 --> 00:50:32,629
তাই আমিও কিছুটা নিয়ে এসেছি।
430
00:50:32,996 --> 00:50:34,364
আশা করি ভালো হবে।
431
00:50:35,699 --> 00:50:38,235
অবশ্যই হবে। ভিতরে এসো।
432
00:50:38,301 --> 00:50:39,736
না, ভিতরে যেতে পারব না।
433
00:50:40,170 --> 00:50:42,973
তবে আশাকরি, এভাবে
আনলে কোন সমস্যা হবে না।
434
00:50:43,640 --> 00:50:45,475
যেমন তোমার ইচ্ছা, এমিনে।
চিন্তা কোরো না।
435
00:50:46,076 --> 00:50:49,112
তবে এসো, একটু কফি খাও,
এতে তো দোষের কিছু নেই।
436
00:50:49,179 --> 00:50:50,680
তা অবশ্য নয়।
437
00:50:54,851 --> 00:50:57,154
এই নাও।
438
00:50:57,687 --> 00:51:00,424
- একা পারবে?
- অবশ্যই, কোন সমস্যা নেই।
439
00:51:12,035 --> 00:51:15,138
নাজা, তোমার বিয়ের কথা বলো।
440
00:51:15,205 --> 00:51:17,140
হে ভগবান, তোমাকে তো
আগে একশ বার বলেছি।
441
00:51:17,207 --> 00:51:18,775
বলো না, আর একবার।
442
00:51:18,842 --> 00:51:22,212
কী শুনতে চাও আমার থেকে?
ভীষণ আতংকগ্রস্থ ছিলাম।
443
00:51:22,612 --> 00:51:24,014
ভয় পাওয়ার কী?
444
00:51:24,080 --> 00:51:29,152
বর ছিল স্লিম আর সুদর্শন,
আর ছিল বিশাল বড় গোঁফ।
445
00:51:29,219 --> 00:51:32,756
ভয় পাচ্ছিলাম যে যদি তাকে
ছুঁই, সে বেচারা কুঁকড়ে যাবে।
446
00:51:33,123 --> 00:51:35,091
শোনো ওর কথা!
447
00:51:35,158 --> 00:51:38,829
সেও আমাকে ভয় পাচ্ছিল,
আমি তার জন্য অনেক লম্বা ছিলাম।
448
00:51:39,629 --> 00:51:42,666
- লম্বা?
- হ্যাঁ, আমি যে হিল পরেছিলাম।
449
00:51:42,732 --> 00:51:44,100
আর আমাকে খুব মোটাও লাগছিল।
450
00:51:44,568 --> 00:51:46,770
একটা হেডড্রেস ছিল আমার মাথায়।
451
00:51:46,837 --> 00:51:49,806
ভাগ্য ভালো, জানালাগুলো বন্ধ ছিল।
452
00:51:49,873 --> 00:51:53,643
তা না হলে, সে হয়ত
লাফিয়ে পালিয়ে যেত।
453
00:51:53,710 --> 00:51:55,512
ব্যাস, আর নয়।
454
00:51:55,579 --> 00:51:57,280
তুমি কথা বলেই যাও।
455
00:51:57,347 --> 00:52:01,184
জানো তো হ্যাক্সি ভিতরে আছে আর সে
আমাদের কথা শুনলে লজ্জার ব্যাপার হবে।
456
00:52:01,251 --> 00:52:03,820
তোমার মনে হয় হ্যাক্সি
এই বিষয়গুলো জানেন না?
457
00:52:03,887 --> 00:52:06,590
চুপ করো। একদম চুপ।
458
00:52:07,190 --> 00:52:09,793
কিন্তু আমরা সত্যিই
একে অপরকে ভালবাসতাম।
459
00:52:14,164 --> 00:52:16,867
- কাজ কেমন এগোচ্ছে?
- খুব ভালো।
460
00:52:17,334 --> 00:52:19,035
টাইট করে বন্ধ কোরো।
461
00:52:21,238 --> 00:52:23,373
এমিনে, আরো অনেক আছে নাকি?
462
00:52:23,440 --> 00:52:25,442
অনেক আছে।
463
00:52:25,509 --> 00:52:27,210
চলো, নাজা।
464
00:52:28,011 --> 00:52:30,714
তোয়ালেগুলো কোথায় রেখেছ?
465
00:52:30,780 --> 00:52:32,449
খুঁজে পাচ্ছি না।
466
00:52:32,516 --> 00:52:34,284
এই তো, এখানে।
467
00:52:35,252 --> 00:52:37,787
এক সেকেন্ড। সবাই চুপ।
468
00:52:37,854 --> 00:52:39,623
হ্যালো?
469
00:52:39,689 --> 00:52:40,790
হ্যাঁ?
470
00:52:46,730 --> 00:52:49,733
মাঝে মাঝে, খুব বেশি
জানার দরকার পড়ে না।
471
00:52:49,799 --> 00:52:51,234
শুধু দরকার প্রতিভা।
472
00:52:51,701 --> 00:52:55,238
কর্মক্ষেত্রে, দৈনন্দিন জীবনে
বা যা করছেন, তাতে।
473
00:52:56,940 --> 00:53:00,143
লোকেদের আয়ভার পছন্দ হচ্ছে না?
বিক্রি হচ্ছে না নাকি?
474
00:53:16,993 --> 00:53:19,429
দেখতে ভালো লাগছে, তাই না?
475
00:53:19,496 --> 00:53:20,864
খুব ভালো।
476
00:53:25,702 --> 00:53:27,137
সন্তুষ্ট নয় মনে হচ্ছে।
477
00:53:27,203 --> 00:53:29,239
কিছু পরিবর্তন করতে চান?
478
00:53:29,306 --> 00:53:31,141
না, না, ঠিক আছে।
479
00:53:31,207 --> 00:53:33,810
অন্য কোথাও রাখবো নাকি?
এখানে তো ভালোই লাগছে।
480
00:53:35,011 --> 00:53:36,846
আপনাদের আয়ভার খুব ভালো।
481
00:53:37,314 --> 00:53:41,351
পরের বার, কোম্পানির নাম সহ
এগুলোর উপর একটা লেবেল লাগাবেন
482
00:53:41,751 --> 00:53:43,787
বা ধরুন "বাড়িতে তৈরি আয়ভার,"
483
00:53:43,853 --> 00:53:45,855
অথবা আপনারা যা চান।
484
00:54:33,870 --> 00:54:35,372
দেখো না।
485
00:54:39,342 --> 00:54:41,177
আমি দেখছি না।
486
00:54:42,112 --> 00:54:44,014
আরে আমি তো তোমার মা।
487
00:54:46,282 --> 00:54:50,020
কিন্তু তুমি একজন নারী, মা।
তোমার দেখা উচিত নয়।
488
00:54:51,287 --> 00:54:54,758
নিজের পিঠ ধোবে,
হাত নাও পৌঁছাতে পারে।
489
00:54:55,892 --> 00:54:58,428
হ্যাঁ, পৌঁছে গেছে।
আর ছোট ছেলে নই।
490
00:54:59,829 --> 00:55:01,364
তোয়ালেটা দাও।
491
00:55:02,232 --> 00:55:04,401
আগে জল বন্ধ করো।
492
00:55:08,905 --> 00:55:10,874
আমাকে দাও।
493
00:55:10,940 --> 00:55:12,709
আর তাকাবে না।
494
00:55:42,172 --> 00:55:44,708
হে ভগবান!
495
00:55:44,774 --> 00:55:46,009
দেখো কি হয়েছে।
496
00:55:46,443 --> 00:55:48,445
ওরা কী করেছে?
497
00:55:48,511 --> 00:55:50,680
লুমে, এখানে এসো।
498
00:55:50,747 --> 00:55:53,850
চলো ভাল বয়ামগুলোকে
আলাদা করা যাক।
499
00:55:57,887 --> 00:56:00,323
একটা ঝাড়ু নিয়ে আসি।
500
00:56:03,126 --> 00:56:05,495
কয়েকটা বেলচাও এনো।
501
00:57:48,198 --> 00:57:50,166
ঢিল ছুড়ছো কেন?
502
00:57:51,234 --> 00:57:52,969
দেখতে পাচ্ছো না
জানলা ভেঙ্গে ফেললে?
503
00:57:56,005 --> 00:57:59,008
ভাগ্য ভালো তুমি মহিলা,
না হলে দেখতে কী করতাম।
504
00:57:59,075 --> 00:58:00,310
তোমার লজ্জা হওয়া উচিত।
505
00:58:01,878 --> 00:58:03,012
নির্লজ্জ মহিলা।
506
00:58:08,117 --> 00:58:10,320
আমার টুলবক্সটা একটু খুলবে?
507
00:58:13,489 --> 00:58:15,024
আমাকে আঠা'র কৌটোটা দাও।
508
00:58:16,059 --> 00:58:18,228
এটা ঠিক করা যাক।
509
00:58:19,395 --> 00:58:20,697
একটা নতুন কাঁচ এনেছি।
510
00:58:25,201 --> 00:58:28,004
আমি ভেঙে ফেলায়
মা খুব রেগে গিয়েছিলো।
511
00:58:29,372 --> 00:58:33,409
মায়ের সাথে ওভাবে কথা বলা
তোমার উচিত হয়নি, এটা ঠিক নয়।
512
00:58:34,510 --> 00:58:35,545
আমি জানি, দাদু।
513
00:58:36,546 --> 00:58:40,316
কিন্তু ওরা যা বলছিল সেটা শুনে
সহ্য করতে পারিনি। খুব রাগ হয়েছিল।
514
00:58:41,751 --> 00:58:47,457
তুমি বড় হয়ে
গাড়ি চালানোর চাকরি করতে চাও?
515
00:58:48,491 --> 00:58:49,959
সেটাই আমার ইচ্ছা।
516
00:58:52,996 --> 00:58:54,097
দেখো।
517
00:58:55,031 --> 00:58:56,566
মন্দ নয়, তাই না?
518
00:58:58,501 --> 00:59:01,471
এমা'র নিজের বাবার সঙ্গে
অনেক ছবি আছে।
519
00:59:01,971 --> 00:59:04,507
তারা আমাদের বাড়ির মত
ওদের বাড়ি জ্বালিয়ে দেয়নি।
520
00:59:05,241 --> 00:59:07,477
আমাদের ভাগ্য ভালো যে
এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম।
521
00:59:09,212 --> 00:59:12,482
আরো ছবি থাকলে ভালো হত,
522
00:59:12,982 --> 00:59:15,184
যাতে ওদের কাছ থেকে
দেখতে পেতাম।
523
00:59:15,251 --> 00:59:19,589
কেউ বুঝতে পারবে না
যে এটা ভেঙে গেছিলো।
524
00:59:20,523 --> 00:59:23,393
এটা দেখলে তোমার মা'ও খুশি হবে।
525
00:59:41,177 --> 00:59:44,047
ওগুলো ওখানেই রাখুন,
আর রাখার জায়গা নেই।
526
00:59:57,660 --> 00:59:59,028
কফি?
527
00:59:59,562 --> 01:00:01,230
আগেই এ নিয়ে কথা হয়েছে, বাহরি।
528
01:00:01,297 --> 01:00:02,966
চলো না, শুধু একটু কফি। ব্যাস।
529
01:00:03,032 --> 01:00:04,367
যা বলার আগেই বলেছি, বাহরি।
530
01:00:04,667 --> 01:00:06,102
আরে চলো, একটু কফিই তো।
531
01:00:06,169 --> 01:00:07,670
- এটা কী হচ্ছে?
- কিছু না।
532
01:00:08,171 --> 01:00:09,539
তোমার কি মাথা খারাপ?
533
01:00:09,939 --> 01:00:11,674
বাহরি, তুমি পাগল।
534
01:00:11,741 --> 01:00:13,142
উন্মাদ কামুক!
535
01:00:14,010 --> 01:00:15,678
তুমি একেবারে ন্যক্কারজনক।
536
01:00:15,745 --> 01:00:17,380
অশ্লীল!
537
01:00:18,381 --> 01:00:20,183
সরে যাও...
538
01:00:21,384 --> 01:00:24,220
উন্মাদ! ছাড় আমাকে!
539
01:00:25,855 --> 01:00:28,157
শালা কুত্তা!
540
01:00:32,729 --> 01:00:34,230
ইতর কোথাকার!
541
01:02:35,751 --> 01:02:39,856
জানা, এসো, এগুলো ঢেকে দিই।
542
01:02:40,256 --> 01:02:41,824
ধরে থাকো, তোমার হাত দিয়ে।
543
01:02:41,891 --> 01:02:44,460
মনে হয় এগুলো ঢেকে দেওয়া উচিত।
544
01:02:44,527 --> 01:02:45,862
আরও অনেক প্লাস্টিক দিয়ে।
545
01:02:46,729 --> 01:02:48,498
নাইলন দিয়ে ঢাকলে
কি ভালো হয়?
546
01:02:48,564 --> 01:02:52,902
পাথর চাপা দেওয়া আছে, মা। চলো
ভিতরে যাই নাহলে তোমার ঠাণ্ডা লেগে যাবে।
547
01:03:21,864 --> 01:03:23,166
ভয় পেয়ো না।
548
01:03:23,232 --> 01:03:24,534
এটা স্বাভাবিক।
549
01:03:24,600 --> 01:03:25,935
সময় হয়ে এসেছিলো।
550
01:03:26,569 --> 01:03:29,372
তোমাকে আরো প্যাড দেব।
এখানে রাখা আছে।
551
01:03:29,438 --> 01:03:33,409
জানি তুমি কোথায় রাখো,
গতবার কয়েকটা নিয়েছিলাম।
552
01:03:36,579 --> 01:03:38,881
এটা কি দ্বিতীয়বার?
553
01:03:56,065 --> 01:03:57,867
তুমি বড় হয়ে গেছো।
554
01:03:58,568 --> 01:04:00,469
আমার সোনা।
555
01:04:11,881 --> 01:04:14,050
কেঁদো না, মা।
556
01:04:53,889 --> 01:04:54,957
শুভ অপরাহ্ন।
557
01:04:55,424 --> 01:04:56,592
শুভ অপরাহ্ন।
558
01:04:57,260 --> 01:04:59,195
আমি ওদের ডেকেছি।
559
01:05:02,531 --> 01:05:04,500
আপনি ঠিকই করেছেন, হ্যাক্সি।
560
01:05:04,567 --> 01:05:06,969
এটা সত্যিই আমাদের সাহায্য করবে।
561
01:05:07,036 --> 01:05:09,205
আমিও সেটাই আশা করি।
562
01:05:14,610 --> 01:05:15,978
ভিতরে আসুন।
563
01:05:29,091 --> 01:05:30,793
শুধু এক মিনিট লাগবে।
564
01:05:31,627 --> 01:05:32,828
সাবধানে।
565
01:05:33,863 --> 01:05:36,732
এই তো, ব্যাস। হয়ে গেছে।
566
01:05:55,151 --> 01:05:58,421
ও মৌমাছি পালন করতে জানতো।
567
01:06:01,090 --> 01:06:04,026
কখনও ওকে
মৌমাছির কামড় খেতে দেখিনি।
568
01:06:06,295 --> 01:06:08,297
ও ছিল খুব শান্ত স্বভাবের।
569
01:06:10,833 --> 01:06:12,735
এমনকি ছোটবেলাতেও।
570
01:06:12,802 --> 01:06:14,437
খুব শান্ত।
571
01:06:18,607 --> 01:06:22,044
যখন মৌচাক তৈরি করত
তখন খুব খুশি হত।
572
01:06:40,329 --> 01:06:42,798
আমি ওকে মিস করি, বাবা।
573
01:06:43,966 --> 01:06:45,835
আমিও।
574
01:07:58,874 --> 01:08:00,443
আমরা তোমার জন্য এটা করছি না।
575
01:08:01,243 --> 01:08:02,678
নিজেদের জন্য করছি।
576
01:08:03,078 --> 01:08:04,914
আমাদের সবার জন্য।
577
01:10:14,777 --> 01:10:17,680
এই নাও, আর এক
ব্যাগ এনেছি তোমাদের জন্য।
578
01:10:28,023 --> 01:10:31,327
ফাহরিয়ে, দেখো কিরকম হয়েছে।
579
01:10:32,294 --> 01:10:34,630
গন্ধটা জোশ হয়েছে।
580
01:10:37,600 --> 01:10:39,902
মনে হয় যা হয়েছে তা যথেষ্ট।
581
01:11:15,404 --> 01:11:17,339
এই যে, আরো এনেছি।
582
01:11:20,009 --> 01:11:21,777
বেশ ভালো হয়েছে।
583
01:11:22,378 --> 01:11:24,713
ধরে থাকুন, বাবা,
আমি লাগিয়ে দেবো।
584
01:11:25,948 --> 01:11:28,017
ওহ, আঠা লাগানোই আছে!
585
01:11:28,083 --> 01:11:30,886
হ্যাঁ, এটাও।
586
01:11:30,953 --> 01:11:34,423
- বেশ ভালো দেখাচ্ছে।
- লেখাটা কোন ব্যাপার না।
587
01:11:35,057 --> 01:11:37,726
বয়ামগুলো গুনেছেন নাকি?
588
01:11:37,793 --> 01:11:41,296
এগুলোর রং এমন কেন?
589
01:11:42,698 --> 01:11:44,166
খুব ভালো।
590
01:11:44,233 --> 01:11:46,335
- দেখো মা।
- দারুণ।
591
01:11:46,402 --> 01:11:48,704
আর একটু সোজা করে লাগাও।
592
01:11:51,573 --> 01:11:56,145
ভগবানের দোহাই, রেখে দাও। তুমি
বরং নাচ, খেলা, বা অন্য কিছু করোগে যাও।
593
01:11:56,211 --> 01:11:59,181
যুদ্ধের সময় যদি আমরা হারিয়ে যেতাম,
594
01:11:59,815 --> 01:12:02,851
আমাদের স্বামীরা
এক মাসের মধ্যে বিয়ে করতো,
595
01:12:03,252 --> 01:12:06,255
তাও আবার অনেক
কম বয়সী মেয়ের সাথে।
596
01:12:14,496 --> 01:12:17,032
এই গানটা লাগালাম,
তোমাদের পছন্দ তো?
597
01:12:17,099 --> 01:12:18,801
গানটা সুন্দর, ঠিক আছে।
598
01:12:21,603 --> 01:12:23,372
একটা সিগারেট দাও, নাজা।
599
01:12:34,783 --> 01:12:38,987
এসো, সবাই, চলো নাচ করি।
600
01:12:47,863 --> 01:12:50,032
জানা, তুমি আসছো না?
601
01:13:50,559 --> 01:13:52,528
ফাহরিয়ে?
602
01:14:00,469 --> 01:14:02,004
ফাহরিয়ে?
603
01:14:05,040 --> 01:14:08,744
এটা ছোঁয়া তোমার উচিৎ হয়নি।
604
01:14:08,811 --> 01:14:10,879
তোমার আমাকে ডাকা উচিত ছিল।
605
01:14:12,581 --> 01:14:16,018
মা এটা ঠিক করছিলো,
আমিই মাকে বিরক্ত করেছি।
606
01:14:30,432 --> 01:14:31,867
শুভ অপরাহ্ন।
607
01:14:32,334 --> 01:14:34,903
কেমন আছেন ফাহরিয়ে?
608
01:14:35,904 --> 01:14:41,176
তোমাকে পাইপ'টা ভালোভাবে
মুড়ে দিতে হবে। এই ভাবে।
609
01:14:48,250 --> 01:14:49,551
এডন।
610
01:14:58,627 --> 01:15:00,963
এবার, ওরা জামাকাপড় খুঁজে পেয়েছে।
611
01:15:13,976 --> 01:15:15,611
দাদু, এই নাও স্ক্রু ড্রাইভার।
612
01:15:17,679 --> 01:15:19,448
ওহ, আমার সোনা।
613
01:15:22,517 --> 01:15:24,653
আমরা দুজনে মিলে
এটা ঠিক করব।
614
01:16:31,520 --> 01:16:33,255
ফাহরিয়ে...
615
01:16:34,189 --> 01:16:35,223
হ্যাঁ?
616
01:16:35,290 --> 01:16:37,292
আপনি এখন আসতে পারেন।
617
01:16:42,731 --> 01:16:44,633
এখানে অপেক্ষা করছি।
618
01:17:09,558 --> 01:17:11,593
৮৭ নম্বর।
619
01:17:24,406 --> 01:17:26,241
ফাহরিয়ে।
620
01:17:26,808 --> 01:17:28,343
এই তিনি।
621
01:17:34,149 --> 01:17:35,684
এই হল ঘড়ি'টা।
622
01:17:36,251 --> 01:17:39,254
যে জ্যাকেটের বর্ণনা
আপনি করেছিলেন।
623
01:17:46,461 --> 01:17:48,697
একটু জল খাবেন, ফাহরিয়ে?
624
01:17:53,435 --> 01:17:56,071
ইনি আমার স্বামী নন।
625
01:17:59,441 --> 01:18:01,610
ইনি আমার স্বামী নন।
626
01:18:10,585 --> 01:18:12,654
এগুলো তার পোশাক নয়।
627
01:18:13,722 --> 01:18:15,323
ফাহরিয়ে, প্লিজ।
628
01:18:15,390 --> 01:18:18,760
ওনাকে অনেক আগে কবর
দেওয়া হয়েছে আর দেহ ক্ষয়প্রাপ্ত হয়।
629
01:18:18,827 --> 01:18:20,662
আপনারা একটা ভুল করেছেন।
630
01:19:16,020 --> 01:19:30,542
{\an5}মার্চ ১৯৯৯ সালের কসোভা যুদ্ধে ক্রুশা ও মাধা গ্রামের প্রায় ২৪০ জন হয় নিহত বা নিখোঁজ হয়।
আজ ২০ বছর বাদেও কসোভার প্রায় ২০০০ জন এখনও নিখোঁজ। কেউ বলে তাদের নদীতে ফেলে দেওয়া হয়েছে, কেউ বলে জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে আবার কেউ কেউ এখনও ভাবেন, তারা ফিরে আসবে।
631
01:19:38,020 --> 01:19:41,002
{\an6}ফাহরিয়ে হোতি নিজের ব্যাবসা
সফল ভাবে পরিচালনা করছেন।
632
01:19:43,020 --> 01:19:49,750
{\an6}তিনি ক্রুশা'র ৫০ জনের অধিক বিধবা মহিলাকে
নিয়োগ করেছেন। "KB Krusha" নামে তাঁর
কোম্পানি ইউরোপের অনেক দেশে রপ্তানি করছে।
গতবার গিয়ে শুনেছি আমেরিকাতেও
রপ্তানির কথা চলছে।
633
01:19:51,020 --> 01:19:56,854
{\an6}তাঁর মেয়ে আর ছেলে ওই কোম্পানিতেই
কাজ করে। তারা ভবিষ্যতে
কোম্পানির উত্তরাধিকারী হবে।
হ্যাক্সি আর আমাদের মধ্যে নেই।
634
01:19:59,020 --> 01:20:05,720
{\an6}সত্য ঘটনার উপর আধারিত।
মুভির কিছু দৃশ্য কল্পিত ও
সত্য ঘটনা বা চরিত্রের সঙ্গে জড়িত নয়।