1 00:00:00,000 --> 00:00:10,998 নিত্যনতুন বাংলা সাবটাইটেল এবং মুভি সিরিজ সম্পর্কিত তথ্য পেতে আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকুন। Facebook Group: Bangla Subtitle Freak 2 00:00:14,088 --> 00:00:18,927 (এই ড্রামাটি সম্পূর্ণ কাল্পনিক এবং চরিত্রদ্বয়,স্থান, সংগঠন,ঘটনা বাস্তবতার উপর ভিত্তি করে নয়) 3 00:01:49,098 --> 00:01:50,137 সুং-হুন... 4 00:01:52,807 --> 00:01:54,038 নম্বর ১১ ছিলো? 5 00:02:48,097 --> 00:02:49,756 (আমার ভাই) 6 00:02:52,368 --> 00:02:54,026 আপনি যাকে ফোন করেছেন তাকে এই মূহুর্তে ফোনে পাওয়া যাচ্ছে না। 7 00:02:54,027 --> 00:02:55,967 বীপ শোনার পর একটা ম্যাসেজ রাখুন। 8 00:03:03,638 --> 00:03:04,876 হেই, সেওক-গু 9 00:03:04,877 --> 00:03:07,977 তুই কি আমার ভাইয়ের বর্তমান অবস্থান ট্র‍্যাক করতে পারবি? 10 00:03:08,448 --> 00:03:09,477 হ্যাঁ এখনই 11 00:03:11,998 --> 00:03:29,998 অনুবাদে জেসী গোলাপিপুরুষ 12 00:03:35,437 --> 00:03:43,277 (পর্ব ১১: অন্তিম সন্দেহভাজন) 13 00:03:45,787 --> 00:03:47,517 বিতর্কিত পদনিযুক্তি... 14 00:03:47,518 --> 00:03:49,957 অবশেষে শেষ হলো স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রী পদের৷ 15 00:03:49,958 --> 00:03:53,157 প্রার্থী না-গুক-হি, যিনি তার ছেলের কারণে সমালোচিত হয়েছিলেন, 16 00:03:53,328 --> 00:03:55,827 তিনি স্বাস্থ্য ও কল্যাণ পদের নতুন মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। 17 00:03:55,828 --> 00:03:58,566 নব-নিযুক্ত মন্ত্রী না-গুক সরকারী কর্মচারী হিসাবে... 18 00:03:58,567 --> 00:04:00,667 স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয়ে... 19 00:04:00,668 --> 00:04:02,267 কল্যাণ প্রশাসনের বিশেষজ্ঞ হতে কাজ শুরু করেছেন৷ 20 00:04:02,268 --> 00:04:05,537 তিনি সামাজিকভাবে দুর্বল ব্যক্তিদের সাহায্য করার জন্য কল্যাণ প্রণালী গঠন করেছেন। 21 00:04:24,828 --> 00:04:26,987 এসব কি ধরনের বাজে কথা? 22 00:04:27,527 --> 00:04:29,898 দত্তক নেয়া বলতে তুই কি বুঝাচ্ছিস? 23 00:04:30,027 --> 00:04:33,667 তুই কোথা থেকে কি শুনেছিস সেটা আমি জানি না, কিন্তু এটা সত্যি না৷ 24 00:04:33,998 --> 00:04:35,967 তুই আর তোর ভাই... 25 00:04:36,237 --> 00:04:38,407 উভয়ই আমার জৈবিক সন্তান যাদেরকে আমি জন্ম দিয়েছি। 26 00:04:57,558 --> 00:05:00,388 এই ছবিটা সুং হুনের এতিমখানার সামনে যেখানে সে আগে থাকতো। 27 00:05:01,828 --> 00:05:03,128 তুমি কি এখনও এটা অস্বীকার করবে? 28 00:05:05,927 --> 00:05:07,097 কোথায়... 29 00:05:08,068 --> 00:05:09,297 তুই এটা কোথায় পেয়েছিস? 30 00:05:11,138 --> 00:05:12,338 তুমি আমাকে মিথ্যা বলছো কেন? 31 00:05:12,938 --> 00:05:15,438 কোনো একটা কারণ অবশ্যই ছিলো, সুং-হুনকে দত্তক নেয়া হয়েছে এটা কেন তোমাকে গোপন করতে হয়েছিলো? 32 00:05:15,977 --> 00:05:16,977 আসলে... 33 00:05:19,677 --> 00:05:21,318 এটার কারন ছিলো... 34 00:05:22,917 --> 00:05:23,977 মা! 35 00:05:24,648 --> 00:05:26,487 সবকিছুই তোর ভাইয়ের জন্য। 36 00:05:31,727 --> 00:05:34,998 এমনকি যদি পৃথিবীও বদলে যায়, 37 00:05:35,958 --> 00:05:39,128 যদি মানুষ জানতে পারতো যে তাকে দত্তক নেওয়া হয়েছিলো, তবে তারা বিদ্বেষ ছড়াতো। 38 00:05:39,398 --> 00:05:40,628 এটা এখনও তেমনই থেকে যেতো। 39 00:05:41,737 --> 00:05:45,508 তোর মা এবং আমি চাইনি যে মানুষজন সুং-হুনকে এরকম নজরে দেখুক। 40 00:05:46,107 --> 00:05:47,268 আমরা তাকে ভালোভাবে মানুষ করতে চেয়েছিলাম। 41 00:05:47,808 --> 00:05:49,878 এর চেয়ে বেশি কিছু না। 42 00:05:50,578 --> 00:05:53,208 হোপ ওয়েলফেয়ার সেন্টার সম্পর্কে তোমরা জানতে পেরেছিলে কিভাবে? 43 00:05:53,607 --> 00:05:58,147 আমি জানি না। কিভাবে আমরা এটা সম্পর্কে জানতে পেরেছিলাম? 44 00:05:58,148 --> 00:05:59,547 আসলে... 45 00:06:00,018 --> 00:06:03,188 আমরা ঘটনাক্রমে এটা সম্পর্কে জানতে পেরেছিলাম। 46 00:06:04,588 --> 00:06:06,286 এতিমখানার পরিচালক গ্রেফতার হয়েছিলো, 47 00:06:06,287 --> 00:06:09,427 তাই এটা চালানোর মতো তাদের কাছে কেউই ছিলো না। 48 00:06:09,527 --> 00:06:13,398 আমরা শুনেছিলাম সেখানে বয়স্ক বাচ্চাদের কোথাও যাওয়ার জায়গা ছিলো না। 49 00:06:13,628 --> 00:06:15,337 সত্যি কথা বলতে, 50 00:06:15,338 --> 00:06:19,207 আমি দ্বিধায় ছিলাম কারণ সুং-হুন বয়স্ক বাচ্চা ছিলো। 51 00:06:19,208 --> 00:06:20,268 কিন্তু... 52 00:06:21,708 --> 00:06:23,037 কিন্তু, সুং-জুন... 53 00:06:25,208 --> 00:06:26,547 তুই কি জানিস... 54 00:06:26,948 --> 00:06:31,088 আমি তোর ভাইকে কেন দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম? 55 00:06:33,448 --> 00:06:34,787 তোর জন্য করেছিলাম এটা। 56 00:06:35,657 --> 00:06:38,026 তোর জন্য আমার খারাপ লেগেছিলো কারণ তুই সবসময় একা ছিলি। 57 00:06:38,027 --> 00:06:39,927 তাই তোকে আর একাকী হতে হবে না। 58 00:06:46,828 --> 00:06:47,838 সুং-জুন 59 00:06:50,398 --> 00:06:52,938 এটা তোর জন্য অনেক বড় একটা ধাক্কা হিসেবে আসতে পারে। 60 00:06:53,568 --> 00:06:55,378 কিন্তু সব ভুলে যা, ঠিক আছে? 61 00:06:56,208 --> 00:06:59,477 এই মুহুর্তে, সুং-হুন দত্তক নেয়া হলেও এতে কি আসে যায়? 62 00:07:00,378 --> 00:07:03,117 ২০ বছর ধরে, আমরা একটা পরিবার হয়ে ছিলাম। 63 00:07:03,417 --> 00:07:04,917 এবং ভবিষ্যতেও আমরা একটা পরিবার হয়ে চালিয়ে যাবো। 64 00:07:06,188 --> 00:07:07,487 এটা ভুলে যাবো? 65 00:07:08,388 --> 00:07:10,758 এতে কি আসে যায়? আমরা একটা পরিবার? 66 00:07:14,027 --> 00:07:16,157 গত ২০ বছর ধরে, আমি... 67 00:07:19,367 --> 00:07:21,698 গত ২০ বছর ধরে? কি? 68 00:07:24,708 --> 00:07:25,938 আমি ভেবেছিলাম... 69 00:07:26,508 --> 00:07:28,438 তোমরা দুজন আমার জৈবিক পিতা-মাতা ছিলে না। 70 00:07:29,607 --> 00:07:32,748 আমি ভেবেছিলাম আমাকেই দত্তক নেয়া হয়েছিলো! 71 00:07:35,177 --> 00:07:37,046 তুই কি বুঝাতে চাচ্ছিস? 72 00:07:37,047 --> 00:07:38,687 তুই এরকমটা কেন ভেবেছিলি? 73 00:07:38,688 --> 00:07:41,188 কেন ভেবেছি? আমিও চিন্তা করছি... 74 00:07:41,657 --> 00:07:43,558 কেন আমি এরকমটা ভেবেছিলাম। 75 00:08:17,857 --> 00:08:19,958 আমি জানি না আমি কে 76 00:08:24,768 --> 00:08:25,827 ওহ খোদা 77 00:08:25,828 --> 00:08:28,838 দত্তক নেওয়ার বিষয়ে সুং-জুন এখনও জানে না, তাই না? 78 00:08:30,838 --> 00:08:32,667 - হায় খোদা - এটা খুব মজার ছিলো। 79 00:08:35,237 --> 00:08:36,237 সুং-জুন 80 00:08:36,438 --> 00:08:39,147 শুধু কিচ্ছু করবি না আর চুপচাপ বসে থাকবি, ঠিক আছে? 81 00:08:39,347 --> 00:08:41,217 এভাবেই শুধু তুই তোর মা'কে সাহায্য করতে পারিস। 82 00:08:41,548 --> 00:08:43,418 কারণ তুই সবসময়ই সমস্যা সৃষ্টি করিস। 83 00:08:44,178 --> 00:08:46,687 আর কতদিন আমরা তোকে নিয়ে চিন্তিত থাকবো? 84 00:08:46,688 --> 00:08:48,658 যদি সুং-হুন বলে যে তুই ভালো করেছিস, তার মানে তুই ভালো করেছিস। 85 00:08:48,958 --> 00:08:49,987 ঠিক আছে? 86 00:08:53,088 --> 00:08:55,298 মা-বাবাকে দুশ্চিন্তায় ফেলার জন্য তুই কি লজ্জিত না, 87 00:08:55,597 --> 00:08:56,928 তোর এই বয়সেও? 88 00:08:57,928 --> 00:08:59,198 নিজেকে ঠিক কর। 89 00:09:19,517 --> 00:09:20,616 হেই, সেওক-গু 90 00:09:20,617 --> 00:09:22,216 জজ রিউ এর ফোন বন্ধ রয়েছে, 91 00:09:22,217 --> 00:09:23,356 তাই আমরা এটা ট্র‍্যাক করতে পারছি না। 92 00:09:23,357 --> 00:09:25,188 কিন্তু আমরা এটার শেষ ব্যবহার করা স্থানটি খুঁজে পেয়েছি। 93 00:09:25,328 --> 00:09:26,886 শেষ স্থানটি কোথায়? 94 00:09:26,887 --> 00:09:28,357 এটা হচ্ছে চিলড্রেন সেন্টার। 95 00:09:29,928 --> 00:09:31,028 আর সুং-জুন। 96 00:09:31,568 --> 00:09:33,668 আমরা চিলড্রেন সেন্টারের মাঠে রক্তের চিহ্ন পেয়েছি। 97 00:09:34,467 --> 00:09:35,867 - রক্তের চিহ্ন? - হ্যাঁ 98 00:09:36,137 --> 00:09:37,298 ওর সাথে আমাকে কথা বলতে দে। 99 00:09:38,267 --> 00:09:40,107 অপেক্ষা করো। আমি ক্যাপ্টেনকে ফোন দিচ্ছি। 100 00:09:40,668 --> 00:09:41,737 ধন্যবাদ 101 00:09:41,977 --> 00:09:43,278 হেই, সুং-জুন। 102 00:09:43,838 --> 00:09:46,647 খুব বেশি পরিমাণ রক্ত ​​না। এটা খুব সামান্য। 103 00:09:47,778 --> 00:09:49,548 এটা সদর দরজার কাছাকাছি। 104 00:09:50,117 --> 00:09:51,486 প্রবেশদ্বারের সামনে একটা সিসি ক্যামেরা আছে, 105 00:09:51,487 --> 00:09:52,847 কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে এটাকে নষ্ট করে দিয়েছে। 106 00:09:54,788 --> 00:09:58,188 আমার মনে হয় অপরাধী প্রথম থেকেই ইউন-গি'কে টার্গেট করেছিলো আর এটা ভেঙে দিয়েছিলো। 107 00:10:04,227 --> 00:10:06,327 মূল সড়ক থেকে সেন্টারে যাওয়ার রাস্তা হচ্ছে... 108 00:10:06,328 --> 00:10:07,467 এখানে আর এখানটাতে। 109 00:10:07,597 --> 00:10:08,597 দু''টি মাত্র রাস্তা আছে। 110 00:10:09,267 --> 00:10:12,867 রাত নয়টার আশেপাশে মাত্র একটি গাড়ি এই রাস্তা দিয়ে গিয়েছিলো। 111 00:10:13,908 --> 00:10:15,908 গাড়িটা কি দেখবো আমি? 112 00:10:16,208 --> 00:10:18,477 না, আমি জানি এটা কার গাড়ি। 113 00:10:19,107 --> 00:10:21,846 দয়া করে গাড়িটা কোন দিক দিয়ে গেছে সেটা ট্র‍্যাক করো। 114 00:10:21,847 --> 00:10:22,918 ওহ, ঠিক আছে। 115 00:10:46,767 --> 00:10:49,208 আমি এটাকে আর ট্র্যাক করতে পারছি না। 116 00:10:49,578 --> 00:10:51,877 মনে হচ্ছে গাড়িটা এমন একটা এলাকায় গেছে যেখানে কোনো সিকিউরিটি ক্যামেরা নেই। 117 00:10:53,377 --> 00:10:56,217 এটাই হচ্ছে শেষ স্থান যেখানে সন্দেহভাজন গাড়িটা ক্যামেরায় ধরা পড়েছিলো। 118 00:11:59,948 --> 00:12:01,418 ইউন-গি কোথায়? 119 00:12:03,918 --> 00:12:05,448 ইউন গি কোথায়? 120 00:12:06,318 --> 00:12:07,387 কেন? 121 00:12:07,887 --> 00:12:09,458 তুই কি মনে করিস যে আমি তাকে অপহরণ করেছি... 122 00:12:10,487 --> 00:12:11,958 আর মাটিতে পুঁতে ফেলেছি? 123 00:12:33,048 --> 00:12:34,747 এটাকে আমি রাস্তায় মৃত অবস্থায় পেয়েছিলাম। 124 00:12:35,578 --> 00:12:37,448 আমি শুধু এটাকে এড়িয়ে চলে যেতে পারিনি। 125 00:12:40,788 --> 00:12:41,887 ডিটেকটিভ রিউ। 126 00:13:00,908 --> 00:13:02,078 হ্যাঁ, ক্যাপ্টেন। 127 00:13:04,438 --> 00:13:05,877 আমি জো ইউন-গি'কে খুঁজে পেয়েছি। 128 00:13:06,247 --> 00:13:08,147 হ্যাঁ, আমি আপনাকে পরে বিস্তারিত বলবো। 129 00:13:21,188 --> 00:13:23,558 - কি হয়েছিলো? - আসলে, ব্যাপারটা হলো... 130 00:14:09,737 --> 00:14:11,106 যদি এরকম কিছু হয়ে থাকে, 131 00:14:11,107 --> 00:14:13,407 তোমার উচিত ছিলো আমাকে ফোন দেয়া অথবা পুলিশের কাছে যাওয়া। 132 00:14:13,408 --> 00:14:14,948 আমি তাকে বলেছি তোকে না জানাতে৷ 133 00:14:15,747 --> 00:14:17,217 আমি পুলিশকে বিশ্বাস করতে পারছি না। 134 00:14:17,747 --> 00:14:18,818 কি? 135 00:14:22,517 --> 00:14:25,126 আর তোমার ব্যাপারটা কি? তুমি সেন্টারে গিয়েছিলে কেন? 136 00:14:25,127 --> 00:14:26,527 ইউন-গি এর সাথে আমার কিছু আলোচনা করার ছিলো। 137 00:14:26,528 --> 00:14:27,688 কি ব্যাপারে? 138 00:14:29,227 --> 00:14:30,297 কেন? 139 00:14:30,298 --> 00:14:32,068 এটা কি কোনো গোপন বিষয় যেটা আমার জানার কথা নয়? 140 00:14:34,298 --> 00:14:35,997 তুমি নিজেকে কি মনে করো? 141 00:14:36,237 --> 00:14:38,208 তোমার মধ্যে এতো গোপনীয়তা কিসের জন্য? 142 00:14:39,007 --> 00:14:40,668 তো তুই কি বলতে চাচ্ছিস? 143 00:14:41,737 --> 00:14:43,007 হোপ ওয়েলফেয়ার সেন্টার। 144 00:14:44,477 --> 00:14:45,548 নম্বর ১১ 145 00:14:48,318 --> 00:14:49,477 এটা তুমি। 146 00:15:07,068 --> 00:15:08,397 তুমি এটা গোপন করেছো কেন? 147 00:15:12,007 --> 00:15:13,668 আমি জিজ্ঞাসা করলাম কেন এটা লুকিয়েছো? 148 00:15:20,578 --> 00:15:21,918 এটা আমি কেন লুকিয়েছি? 149 00:15:22,247 --> 00:15:24,318 যদি আমি প্রকাশ করি যে আমিই নম্বর ১১ ছিলাম কি হতো তখন? 150 00:15:24,918 --> 00:15:27,117 এটা স্পষ্ট যে সবাই আমাকেই সন্দেহ করবে। 151 00:15:27,247 --> 00:15:29,887 তুই যদি আমার জায়গায় থাকতি, তুই কি এটা বলে দিতে পারতি? 152 00:15:30,857 --> 00:15:32,126 তুমি কি সত্যিই আমাকে বিশ্বাস করো না? 153 00:15:32,127 --> 00:15:34,958 এমনকি তুই নিজেও সন্দেহ করছিস যে আমিই অপরাধী হতে পারি। 154 00:15:42,397 --> 00:15:44,967 ঠিক আছে। আমি নম্বর ১১। 155 00:15:46,038 --> 00:15:48,376 যদি আমি এটা মুছে ফেলতে পারতাম, আমি এটার সবকিছুই মুছে দিতাম। 156 00:15:48,377 --> 00:15:49,838 সেসব স্মৃতিগুলো কতোটা ভয়ানক ছিলো। 157 00:15:52,147 --> 00:15:53,708 হ্যাঁ, হোপ ওয়েলফেয়ার সেন্টার। 158 00:15:54,147 --> 00:15:55,578 আমি সেখানে ছিলাম। 159 00:15:57,048 --> 00:15:58,117 কিন্তু... 160 00:15:59,617 --> 00:16:02,558 আমি অপরাধী নই। তুই বিশ্বাস করিস বা না করিস, 161 00:16:04,058 --> 00:16:05,627 এটা তোর উপরে নির্ভর করে। 162 00:16:17,938 --> 00:16:20,367 (এটা তোমার কারণে হয়েছে) 163 00:16:22,107 --> 00:16:23,607 (২২ মে, ১২:৪৪ am) 164 00:16:29,617 --> 00:16:30,617 কাউন ইউ-না। 165 00:16:31,847 --> 00:16:32,847 সে বিপদে পড়েছে। 166 00:16:33,717 --> 00:16:35,787 - ওর সম্পর্কে কি? - তুমি তাকে শেষবার কোথায় দেখেছিলে? 167 00:16:35,788 --> 00:16:37,887 সে সেন্টারে ছিলো। আমরা কথা বলেছি তারপর সে চলে গেছে... 168 00:16:46,068 --> 00:16:47,068 ধ্যাত্তেরি। 169 00:17:00,578 --> 00:17:02,317 ইউ-না'কে ফোন দিতে থাকো। 170 00:17:02,318 --> 00:17:04,117 - আমি ওদিক দিয়ে দেখবো। - ঠিক আছে 171 00:18:37,377 --> 00:18:38,407 ইউ-না! 172 00:18:39,347 --> 00:18:40,407 ইউন-গি৷ 173 00:19:12,147 --> 00:19:14,207 ইউ-না! 174 00:19:32,268 --> 00:19:33,298 না। 175 00:20:19,148 --> 00:20:21,849 (মুইয়ং পুলিশ স্টেশন) 176 00:20:29,929 --> 00:20:32,260 অপরাধী ম্যাসেজটা তোমাকে কেন পাঠালো? 177 00:20:35,969 --> 00:20:37,000 সে নিশ্চয় রেগে গেছে। 178 00:20:37,830 --> 00:20:39,770 আমি তাকে বাধা দিয়েছি। 179 00:20:39,969 --> 00:20:41,100 সেন্টারে গিয়েছিলে কেন? 180 00:20:44,540 --> 00:20:47,740 আমি কাউন-ইউ-না এর অভিভাবক হওয়ার প্রস্তাব দিতে যাচ্ছিলাম। 181 00:20:49,780 --> 00:20:54,080 ইউ-না এর কি ধরণের সাহায্য প্রয়োজন সেটা ইউন-গি সবার চেয়ে ভালো জানবে। 182 00:20:55,649 --> 00:20:57,520 তাই তুমি সেন্টারে গিয়েছিলে... 183 00:20:57,689 --> 00:21:00,219 আর অপরাধী কে সেখানে দেখতে পেয়েছিলে? 184 00:21:02,090 --> 00:21:03,290 তুমি কি তার মুখ দেখেছিলে? 185 00:21:04,260 --> 00:21:06,730 - না। - তুমি কি অনুমান করতে পারো না যে এটা কে হতে পারে? 186 00:21:07,659 --> 00:21:08,699 একদমই না। 187 00:21:25,080 --> 00:21:27,119 তুমি কখন জানতে পেরেছিলে যে ইয়ুন-জ্যে মারা গিয়েছিলো? 188 00:21:27,250 --> 00:21:28,580 আমাকে দত্তক নেওয়ার কিছুদিন পরেই। 189 00:21:31,550 --> 00:21:35,359 তুমি ইয়ুন-জ্যে এর বড় বোনের সাথে হোপ ওয়েলফেয়ার সেন্টারে গিয়েছিলে। 190 00:21:38,659 --> 00:21:40,129 সে এখন কোথায় আছে? 191 00:21:44,399 --> 00:21:45,399 আমি জানি না। 192 00:21:46,270 --> 00:21:47,840 আমরা ওয়েলফেয়ার সেন্টারে পৌঁছানোর সাথে সাথেই আলাদা হয়ে গিয়েছিলাম। 193 00:21:49,109 --> 00:21:50,909 আর এরপর থেকে আমি কখনোই তার কথা শুনতে পাইনি। 194 00:21:57,449 --> 00:21:58,510 নম্বর ১২ এর ব্যাপারে কি? 195 00:22:00,250 --> 00:22:01,780 তুমি কি তার সম্পর্কে কিছু জানো? 196 00:22:05,820 --> 00:22:06,820 না। 197 00:22:08,560 --> 00:22:09,929 সেই জায়গাটিতে, 198 00:22:10,359 --> 00:22:12,629 আমাদের নিজেদের সম্পর্কে কথা বলা নিষেধ ছিলো। 199 00:22:16,030 --> 00:22:17,399 জায়গাটা ছিলো একটা বিশাল জেলখানা। 200 00:22:18,840 --> 00:22:22,840 আমরা ছিলাম ছোট, ক্ষমতাহীন বন্দী যারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলাম। 201 00:22:24,510 --> 00:22:26,108 প্রতিটাদিন, সকাল থেকে রাত পর্যন্ত, 202 00:22:26,109 --> 00:22:28,780 আমাদেরকে একটা ইন্সিনেরেশন প্ল্যান্টে কাজ করতে হয়েছিলো। 203 00:22:29,550 --> 00:22:33,480 তুমি শিশু হও কিংবা অসুস্থ, সেখানে কোনো পার্থক্য ছিলো না। 204 00:22:35,550 --> 00:22:38,759 আমাদেরকে খেতে দেয়া হতো পচা সবজির সাথে দোয়েনজাং ঝোল... 205 00:22:38,760 --> 00:22:40,119 আর ভাতের একটা দলা। 206 00:22:41,060 --> 00:22:42,990 আমরা সবসময় ক্ষুধার্ত থাকতাম। 207 00:22:46,330 --> 00:22:48,658 অসুস্থতা বা পিটাতে গিয়ে মারা যাওয়া বাচ্চারা... 208 00:22:48,659 --> 00:22:50,070 কেউ কিছু জানার আগেই নিখোঁজ হয়ে যেতো। 209 00:22:51,530 --> 00:22:53,599 ভাগ্যবানরা পাহাড়ে সমাহিত হওয়ার সুযোগ পেতো। 210 00:22:53,600 --> 00:22:54,898 (মুইয়ং ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন) 211 00:22:54,899 --> 00:22:55,939 অভাগাদের.. 212 00:22:56,469 --> 00:22:59,039 ইউনিভার্সিটিতে ডিসেক্টেড করার কাজে দান করা হতো বলে আমাদেরকে বলা হয়েছিলো। 213 00:23:01,510 --> 00:23:02,879 আমি কি বোকা ছিলাম... 214 00:23:04,010 --> 00:23:05,350 এসবকিছু সহ্য করে নেবো? 215 00:23:07,750 --> 00:23:08,790 অবশ্যই, 216 00:23:10,649 --> 00:23:12,320 আমরা পালানোর চেষ্টা করেছিলাম। 217 00:23:13,959 --> 00:23:15,389 আমরা প্রত্যেকবারই ব্যর্থ হয়েছি। 218 00:23:16,889 --> 00:23:20,560 শেষবার যখন আমরা চেষ্টা করেছিলাম, আন ত্যে-হো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যেমনটা তুই জানিস। 219 00:23:24,199 --> 00:23:25,369 আমি বুঝতে পেরেছি সে কেন এটা করেছিলো। 220 00:23:27,369 --> 00:23:29,409 সে আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি মার খেয়েছিলো। 221 00:23:32,240 --> 00:23:35,679 তারা খুব ভালোভাবেই জানতো যে সবচেয়ে কার্যকর উপায় কি ছিলো... 222 00:23:36,949 --> 00:23:38,109 আমাদেরকে বশে আনার জন্য। 223 00:23:48,590 --> 00:23:52,300 কিন্তু আমাদের কাছে এভাবে বেঁচে থাকা ছাড়া আর কোনো উপায় না থাকার প্রকৃত কারণ... 224 00:23:54,600 --> 00:23:56,600 শারীরিক নির্যাতন ছিলো না। 225 00:23:57,270 --> 00:23:58,600 তাহলে প্রকৃত কারণ কি ছিলো? 226 00:24:01,369 --> 00:24:05,139 প্রথমে, আমি ভেবেছিলাম আমাদের সাথে এরকম আচরণ করা হচ্ছে... 227 00:24:05,639 --> 00:24:08,010 কিছু খারাপ মানুষের কারণে৷ 228 00:24:12,219 --> 00:24:13,219 আমি ভুল ছিলাম। 229 00:24:15,119 --> 00:24:17,250 বাকি মানুষগুলোও ঠিক একই রকমভাবে চিন্তা করে। 230 00:24:19,419 --> 00:24:20,560 তখনই আমি বুঝতে পারলাম... 231 00:24:22,760 --> 00:24:23,929 আমরা শুধু... 232 00:24:28,000 --> 00:24:29,199 একপাল কুকুরের দল ছিলাম... 233 00:24:31,629 --> 00:24:33,040 তারা জানতো না যে কি করা উচিত। 234 00:24:38,709 --> 00:24:41,109 সেখানকার পরিস্থিতি কতোটা খারাপ ছিলো সেটা মানুষজন পাত্তা দেয়নি। 235 00:24:42,040 --> 00:24:43,280 তারা পাত্তা দেয়নি... 236 00:24:45,520 --> 00:24:47,619 সেখানে কারা ছিলো এবং শেষে তাদেরকে কিভাবে... 237 00:24:47,820 --> 00:24:49,290 বেআইনিভাবে হত্যা করা হচ্ছিলো। 238 00:24:58,389 --> 00:25:02,629 যে হতাশায় আমি পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম... 239 00:25:04,800 --> 00:25:09,040 আমাকে সেই অমানবিক আচরণগুলো দুর্ভাগ্য হিসেবে মেনে নিতে বাধ্য করেছে। 240 00:25:12,609 --> 00:25:14,340 আমি রিউ সুং-হুন, সেই মানুষটা না। 241 00:25:19,119 --> 00:25:20,419 আমি ১১ নম্বর ছেলেটা। 242 00:25:22,889 --> 00:25:23,919 ঠিক এমনই। 243 00:25:28,719 --> 00:25:29,790 এই লোকটা কে? 244 00:25:33,429 --> 00:25:34,530 হ্যালো, স্যার। 245 00:25:35,260 --> 00:25:37,669 রিউ সুং-জুনের সামনে বসে থাকা লোকটা কে? 246 00:25:38,199 --> 00:25:39,899 উনি বিচারক রিউ সুং-হুন। 247 00:25:40,399 --> 00:25:42,609 - সুং-জুনের বড় ভাই। - রিউ সুং-জুন এর ভাই? 248 00:25:42,939 --> 00:25:43,969 জ্বি, স্যার। 249 00:25:58,520 --> 00:26:02,060 (ইন-সেওং এর জায়গা) 250 00:26:06,429 --> 00:26:08,330 (দয়া করে আমাকে ইন-সেওং'কে খুঁজে পেতে সাহায্য করুন) 251 00:26:08,429 --> 00:26:09,968 (নিখোঁজের সময় বয়স ১০ ছিলো) 252 00:26:09,969 --> 00:26:11,429 (নাম: জুং ইন-সেওং, ছেলে, বয়স ১০) 253 00:26:33,090 --> 00:26:34,859 - এটা কি সত্যি? - হ্যাঁ 254 00:26:35,629 --> 00:26:37,260 আমি এইমাত্র জানতে পারলাম। 255 00:26:37,790 --> 00:26:40,300 দম্পতি যে ছেলেটাকে দত্তক নিয়েছিলো সে রিউ সুং-জুন ছিলো না। 256 00:26:40,959 --> 00:26:42,260 এটা তার ভাই ছিলো। 257 00:26:42,469 --> 00:26:44,270 আমি নেকলেসের কারণে বোকা বনে গিয়েছিলাম। 258 00:26:44,500 --> 00:26:46,939 সে এটা নিজেই স্বীকার করেছে, 259 00:26:47,800 --> 00:26:49,010 তাই এবার আমি এটা নিশ্চিত। 260 00:26:50,669 --> 00:26:51,709 তো? 261 00:26:52,439 --> 00:26:54,409 তুমি এটা আমাকে বলছো কেন? 262 00:26:55,480 --> 00:26:56,648 আপনি জানেন না? 263 00:26:56,649 --> 00:26:59,520 সে আরও কিছু বলে দেয়ার আগে আমাদের তাকে সরিয়ে দিতে হবে। 264 00:27:02,149 --> 00:27:04,889 তুমি যদি তোমার কালো অতীত প্রকাশ পেয়ে যাওয়ার ভয় করে থাকো, 265 00:27:05,619 --> 00:27:07,060 তোমার উচিত নিজ থেকেই এটা সমাধান করা। 266 00:27:07,290 --> 00:27:09,990 তুমি যেমনটা দেখতে পাচ্ছো, আমি কারাগারের ভিতরে আছি, 267 00:27:10,389 --> 00:27:12,600 তাই আমি একটা ইঁদুরও মারতে পারবো না। 268 00:27:18,030 --> 00:27:19,100 মিস্টার বায়েক। 269 00:27:19,740 --> 00:27:22,570 আমি যদি এমন কিছু করি যেটা আপনি চান? 270 00:27:24,810 --> 00:27:26,139 আমি এটা করার পরে, 271 00:27:27,409 --> 00:27:29,878 এইবার আমাকে মারার জন্য তুমি কাকে পাবে? 272 00:27:29,879 --> 00:27:33,379 আমি জানিনা, ওই ডিটেকটিভ ক্যাং বজ্জাত সাপটা কি বলেছে, 273 00:27:33,520 --> 00:27:35,149 কিন্তু এগুলো সব ডাহা মিথ্যা কথা। 274 00:27:36,550 --> 00:27:37,590 মিস্টার বায়েক। 275 00:27:37,750 --> 00:27:40,760 আপনি কি ইতিমধ্যে ভুলে গেছেন যে আপনার মেয়ে কিভাবে মারা গেছে? 276 00:27:41,659 --> 00:27:43,060 এটার ব্যাপারে ভাবুন। 277 00:27:43,560 --> 00:27:45,629 একমাত্র ব্যক্তি যে আপনাকে এখান থেকে বের করে আনতে পারে, 278 00:27:46,500 --> 00:27:47,530 সেটা আমি। 279 00:28:28,000 --> 00:28:29,209 আমাকে কেমন দেখাচ্ছে? 280 00:28:36,550 --> 00:28:37,879 তাড়াতাড়ি আসুন। 281 00:28:42,119 --> 00:28:43,290 আমাকে কেমন দেখাচ্ছে? 282 00:28:44,850 --> 00:28:46,189 ক্যামেরার দিকে তাকান। 283 00:28:46,490 --> 00:28:48,989 এমন একটা মুখভঙ্গি করুন যেটা আপনি এর আগে কখনো করেননি। 284 00:28:48,990 --> 00:28:50,490 আপনাকে দেখতে একদম হাবাগবা লাগতে হবে। 285 00:28:51,689 --> 00:28:54,199 এক দুই তিন। 286 00:29:03,639 --> 00:29:06,639 আমি যদি একজন ভালো মানুষ হতে চাই, আমাকে কি কলেজে যেতে হবে? 287 00:29:07,639 --> 00:29:10,050 কেন? তুমি কি স্কুলে যেতে চাও না? 288 00:29:11,609 --> 00:29:13,448 আমি মনোযোগ দিতে চেয়েছিলাম আর যেতে চেয়েছিলাম। 289 00:29:13,449 --> 00:29:15,280 কিন্তু আগামীকাল আমাকে বহিষ্কার করা হতে পারে। 290 00:29:15,719 --> 00:29:17,389 আমার ক্লাসের একটা ধনী মেয়ের সাথে আমার ঝগড়া হয়েছিলো। 291 00:29:17,590 --> 00:29:18,789 ঝগড়ায় জড়াতে গেলে কেন? 292 00:29:18,790 --> 00:29:21,060 সেই অভদ্র পেত্মীটা আমার মাকে ভবঘুরে বলে গালি দিয়েছে। 293 00:29:21,889 --> 00:29:23,829 আমি সত্যিই আমার মাকে ঘৃণা করি, 294 00:29:23,830 --> 00:29:25,290 কিন্তু যখন মানুষজন তার সম্পর্কে খারাপ কথা বলে তখন আমি এটাকে আরও বেশি ঘৃণা করি। 295 00:29:25,490 --> 00:29:27,560 সে আমার মায়ের সম্পর্কে এরকম কথা বলার সাহস কিভাবে করলো? 296 00:29:27,859 --> 00:29:29,730 তোমার যদি কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয়, আমাকে জানাবে৷ 297 00:29:30,100 --> 00:29:31,169 পরামর্শ? 298 00:29:38,709 --> 00:29:40,139 হায় খোদা, তুমি খুব দারুণ। 299 00:29:40,540 --> 00:29:41,709 ধন্যবাদ। 300 00:29:42,510 --> 00:29:44,309 ঠিক আছে। আমি যাচ্ছি। 301 00:29:44,310 --> 00:29:45,750 - আবার আসবে - আসবো। 302 00:29:53,020 --> 00:29:54,060 মাফ করবেন। 303 00:29:55,090 --> 00:29:57,389 - মিসেস কোওন - আমি কাজ করছি দেখতে পাচ্ছো না? 304 00:29:57,959 --> 00:30:00,000 যা বলার সরাসরি বলে ফেলো আর চলে যাও। 305 00:30:00,800 --> 00:30:01,830 আমি... 306 00:30:04,270 --> 00:30:05,330 আসলে... 307 00:30:06,570 --> 00:30:07,669 ইউ-না... 308 00:30:13,639 --> 00:30:14,879 সে মারা গেছে? 309 00:30:21,649 --> 00:30:22,889 আপনি জানতেন? 310 00:30:24,689 --> 00:30:27,458 আজকে একটু আগে পুলিশের ফোন পেয়েছিলাম... 311 00:30:27,459 --> 00:30:28,990 এবং মর্গে গিয়েছিলাম। 312 00:30:31,629 --> 00:30:32,698 তারা বলে তুমি যদি অভাগা হয়ে জন্মগ্রহণ করো, 313 00:30:32,699 --> 00:30:34,659 তুমি পিছিয়ে পড়ে গিয়ে তোমার নাক ভেঙে ফেলতে পারো। 314 00:30:35,129 --> 00:30:36,800 সে এরকমভাবে কিভাবে মারা যেতে পারে? 315 00:30:37,369 --> 00:30:38,499 এরকম পরিস্থিতিতে, 316 00:30:38,500 --> 00:30:40,899 শোকাহতদের জন্য দেশের কি কিছু করা উচিত না? 317 00:30:41,139 --> 00:30:43,010 মানসিক ক্ষতিপূরণের জন্য। 318 00:30:43,639 --> 00:30:46,580 তারা তোমাকে সব ধরণের সহায়তা তহবিল দেয়, 319 00:30:46,740 --> 00:30:48,980 তাহলে যারা খুন হয়েছে তাদের জন্য তারা কোনো ক্ষতিপূরণ দেয় না কেন? 320 00:30:50,379 --> 00:30:51,409 না 321 00:30:52,980 --> 00:30:54,480 হয়তো দিতে পারে, কিন্তু আমি এটার ব্যাপারে জানি না। 322 00:30:55,889 --> 00:30:59,149 মিস, তুমি কি কিছু জানো? 323 00:31:03,790 --> 00:31:06,000 তুমি নিজেকে কি মনে করতে তুমি ওর অভিভাবক বা কিছু? 324 00:31:09,330 --> 00:31:10,530 তুমি কি আমাকে আঘাত করতে চাচ্ছো? 325 00:32:15,659 --> 00:32:17,629 - এটা খুলো। - ঠিক আছে 326 00:32:43,959 --> 00:32:47,600 (জো ইউন...) 327 00:33:08,179 --> 00:33:11,250 (জো ইউন...) 328 00:33:11,520 --> 00:33:12,860 এটা কি কোনো মৃত্যু বার্তা? 329 00:33:15,089 --> 00:33:19,029 (জো ইউন...) 330 00:33:51,360 --> 00:33:52,589 আমার অনেক অনুশোচনা আছে। 331 00:33:56,770 --> 00:33:59,270 আমার জীবনের সাথে তার কোনো সম্পর্ক ছিলো না, 332 00:34:01,900 --> 00:34:02,909 কিন্তু আমি... 333 00:34:05,409 --> 00:34:08,739 একজন ভালো প্রাপ্তবয়স্ক হতে চেয়ে, আমি তাকে কাছাকাছি রেখেছিলাম। 334 00:34:17,819 --> 00:34:18,850 যদি... 335 00:34:21,520 --> 00:34:23,460 যদি আমি আগের সময়টাতে ফিরে যেতে পারতাম, 336 00:34:28,560 --> 00:34:30,500 আমি তাকে ভালো জানতাম এরকম অভিনয়টা করতাম না। 337 00:34:41,440 --> 00:34:44,980 ইউ-না সত্যিই তোমাকে পছন্দ করতো। 338 00:34:46,880 --> 00:34:49,019 সে বলেছিলো তুমিই প্রথম ব্যক্তি... 339 00:34:49,020 --> 00:34:51,549 যে তাকে নিঃশর্তভাবে সাহায্য করেছে। 340 00:34:54,420 --> 00:34:55,690 সে বলেছে... 341 00:34:59,799 --> 00:35:00,929 সে চেয়েছিলো... 342 00:35:02,230 --> 00:35:03,600 তোমার মতো একজন ভালো মানুষ হতে। 343 00:35:07,239 --> 00:35:08,739 যখনি আমি ইউ-না এর সাথে থাকতাম... 344 00:35:10,969 --> 00:35:12,339 আমি একরকম স্বস্তি অনুভব করতাম। 345 00:35:19,150 --> 00:35:23,089 হয়তো, জিনিসটা এমন ছিলো, সে যেই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলো সেটা আমি জানতাম। 346 00:35:25,319 --> 00:35:26,759 আর আমারও ওর জন্য খারাপ লাগছিলো। 347 00:35:31,130 --> 00:35:32,560 আমিও তাকে সাহায্য করতে চেয়েছিলাম। 348 00:35:37,929 --> 00:35:39,569 কিন্তু শেষ পর্যন্ত ওর জন্য কিছুই করতে পারিনি। 349 00:35:50,509 --> 00:35:51,509 আমি ফিরে এসেছি। 350 00:36:01,089 --> 00:36:02,159 ইউন-গি, তুমি এখানে... 351 00:36:02,989 --> 00:36:05,360 আমি তাকে বলেছি যে, সে আপাতত এখানে থাকতে পারে। 352 00:36:06,130 --> 00:36:08,600 আমি ভেবেছিলাম তার পক্ষে এখন সেন্টারে থাকাটা কঠিন হবে। 353 00:36:10,630 --> 00:36:13,138 আমি শুধু আজ রাতের জন্যেই থাকবো। 354 00:36:13,139 --> 00:36:16,409 না, অপরাধী ধরা না পড়া পর্যন্ত এখানেই থাকো। 355 00:36:17,110 --> 00:36:19,639 তুমি আমার রুমটা ব্যবহার করতে পারো। 356 00:36:19,839 --> 00:36:22,579 না, আমি সোফায় ঘুমিয়ে যেতে পারবো। 357 00:36:22,580 --> 00:36:23,580 না। 358 00:36:24,380 --> 00:36:25,409 আমার রুমে থাকো। 359 00:36:26,219 --> 00:36:27,250 যাও। 360 00:36:35,960 --> 00:36:37,029 হায় খোদা, এগুলো... 361 00:36:38,489 --> 00:36:41,130 আমার রুম সাধারণত পরিষ্কার থাকে। 362 00:36:41,929 --> 00:36:44,330 আমি ইদানীং খুব ব্যস্ত ছিলাম। আমি সাধারণত কিন্তু খুব পরিপাটি থাকি। 363 00:36:44,630 --> 00:36:46,198 তোমাকে পরিষ্কার করতে হবে না। 364 00:36:46,199 --> 00:36:48,799 না, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। 365 00:36:51,810 --> 00:36:53,480 - কম্বলটা পরিষ্কার - ঠিক আছে 366 00:36:57,549 --> 00:36:58,580 কিছুক্ষণ বিশ্রাম নাও 367 00:37:15,029 --> 00:37:16,060 ইউন-গি... 368 00:37:16,929 --> 00:37:19,869 আমি যখন আশেপাশে থাকবো না, দরজাটা বন্ধ করে রেখো। 369 00:37:20,400 --> 00:37:21,469 আর... 370 00:37:23,540 --> 00:37:26,880 এখন থেকে, তুমি যখনি বাহিরে যাবে একজন নিরাপত্তারক্ষী তোমাকে অনুসরণ করবে। 371 00:37:27,940 --> 00:37:29,039 এটা কি প্রয়োজনীয়? 372 00:37:29,040 --> 00:37:32,049 এটা কোনো কাকতালীয় বিষয় না যে অপরাধী তোমাকে টার্গেট করেছে। 373 00:37:32,710 --> 00:37:35,480 তুমি সহ সমস্ত জুরিগণ, 374 00:37:36,389 --> 00:37:38,089 হোপ ওয়েলফেয়ার সেন্টারের সাথে সম্পর্কিত। 375 00:37:39,049 --> 00:37:43,389 অন্য কথায়, তুমিও অপরাধীর প্রতিশোধের লক্ষ্যবস্তু। 376 00:37:57,739 --> 00:37:58,940 আপনি কি করছেন? 377 00:38:00,380 --> 00:38:02,509 ধ্যাত্তেরি। অফিসার লি! 378 00:38:06,250 --> 00:38:07,420 তাড়াতাড়ি করো। 379 00:38:10,150 --> 00:38:11,189 এদিকে আসুন। 380 00:38:11,190 --> 00:38:12,549 মিস্টার ব্যেক, শান্ত হোন। এদিকে আসুন। 381 00:38:18,659 --> 00:38:20,560 স্যার, শান্ত হোন। চলুন বসে আমরা কথা বলি। 382 00:38:23,730 --> 00:38:25,100 স্পষ্টভাবে, তিনি সম্পূর্ণ পাগল হয়ে গেছেন। 383 00:38:26,639 --> 00:38:29,940 যদি এটা সত্যি হয়, তাহলে এখন ব্যেক মুন-ক্যাং এর কি হবে? 384 00:38:30,040 --> 00:38:32,040 আমার ধারণা তারা ওনাকে একটা মানসিক প্রতিষ্ঠানে পাঠাবে। 385 00:38:32,469 --> 00:38:35,940 যদি তিনি আত্মহত্যা করেন তাহলে, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। 386 00:38:36,279 --> 00:38:37,549 চ্যিফসাহেব কি সেটা হতে দেবেন? 387 00:38:38,350 --> 00:38:40,350 সমস্ত জুরিগণ কি প্রতিরক্ষামূলক নজরদারিতে রয়েছে? 388 00:38:40,580 --> 00:38:41,619 হ্যাঁ, আছে। 389 00:38:42,819 --> 00:38:44,618 আমি ইউন-গি এর জন্য একজন নিরাপত্তারক্ষী মোতায়ন করেছি। 390 00:38:44,619 --> 00:38:46,618 এবং আমি বাকি জুরিদেরকেও একটা স্মার্টওয়াচ দিয়েছি। 391 00:38:46,619 --> 00:38:49,259 - আর প্রডিউসার ব্যে? - আমরা খুঁজে দেখেছিলাম তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন কিনা। 392 00:38:49,389 --> 00:38:50,790 মনে হচ্ছে তিনি সেটা করেননি। 393 00:38:51,330 --> 00:38:52,659 এবং তার মোবাইল ফোন ব্যবহার করা হয়নি। 394 00:38:53,560 --> 00:38:55,199 কোনো ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়নি। 395 00:38:57,170 --> 00:39:00,040 তারমানে তার জীবনের কোনো চিহ্ন নেই। 396 00:39:00,670 --> 00:39:02,369 এটা শুধুই আমার নিজস্ব ধারণা, 397 00:39:02,799 --> 00:39:04,239 কিন্তু অপরাধী যদি ইতিমধ্যেই তাকে পেয়ে গিয়ে থাকে? 398 00:39:05,509 --> 00:39:06,540 সেটা হতে পারে না। 399 00:39:06,940 --> 00:39:09,210 সম্প্রতি, অপরাধী তার কোনো অপরাধ মোটেও গোপন করে রাখেনি। 400 00:39:10,210 --> 00:39:13,049 যদি প্রডিউসার ব্যে'কে হত্যা করা হতো, আমরা লাশটা ইতিমধ্যে খুঁজে পেতাম। 401 00:39:14,219 --> 00:39:17,150 সে যদি বেঁচে থাকে, তাহলে কি তাকে অপহরণ করা হয়েছে? 402 00:39:17,350 --> 00:39:19,389 প্রডিউসার ব্যে'কে নিখোঁজ ঘোষণা করা যাক। 403 00:39:37,610 --> 00:39:39,310 হায় খোদা, আমি দুঃখিত। 404 00:39:55,790 --> 00:39:58,289 (ন্যাশনাল ফরেনসিক সার্ভিস মুইয়ং ইনস্টিটিউট) 405 00:39:58,290 --> 00:40:00,100 (কোওন ইউ-না, 17, হোসু গার্লস কমার্শিয়াল হাই স্কুলের ছাত্রী) 406 00:40:01,199 --> 00:40:02,429 মৃত্যুর কারণ ছিলো অতিরিক্ত রক্তপাত। 407 00:40:03,060 --> 00:40:04,199 হত্যার অস্ত্র একইরকম... 408 00:40:04,230 --> 00:40:06,299 ব্যেক জি-ইউন, ইয়েম হ্যে-জিন, এবং কাং হা-না এর সাথে সম্পর্কিত। 409 00:40:07,000 --> 00:40:08,000 হলওয়েতে রক্তের ট্রেস সম্পর্কে কি? 410 00:40:08,001 --> 00:40:10,909 ওহ, এটা মেয়েটার সাথে মিলে গিয়েছিলো। 411 00:40:25,449 --> 00:40:26,460 তার মধ্যে প্রতিরক্ষামূলক ক্ষত রয়েছে। 412 00:40:46,440 --> 00:40:48,239 সে তার জীবন রক্ষার জন্য চেষ্টা করেছিলো। 413 00:41:06,799 --> 00:41:09,600 তুই আঘাত পাসনি তো, তাই না? 414 00:41:10,170 --> 00:41:13,100 হোপ ওয়েলফেয়ার সেন্টারে একজন নার্স ছিলেন। 415 00:41:13,639 --> 00:41:16,040 - ওই নার্সটা তোমার মা। - ভাগ্য ভালো। 416 00:41:19,540 --> 00:41:20,679 তুমি মিথ্যা বলেছো কেন... 417 00:41:21,540 --> 00:41:22,639 হোপ ওয়েলফেয়ার সেন্টার সম্পর্কে? 418 00:41:30,949 --> 00:41:32,150 আমি... 419 00:41:35,460 --> 00:41:37,330 এটাতে সাহায্য করতে পারিনি। 420 00:41:39,259 --> 00:41:42,428 আমিও সেই বাচ্চাগুলোকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু... 421 00:41:42,429 --> 00:41:43,670 তুমি সাহায্য করতে চেয়েছিলে, 422 00:41:44,600 --> 00:41:45,670 কিন্তু তুমি করোনি কেন? 423 00:41:48,900 --> 00:41:51,639 যতটুকু আমি জানি, তুমি সবচেয়ে কোমল এবং উষ্ণ হৃদয়ের ব্যক্তি। 424 00:41:52,409 --> 00:41:54,109 এটাকে তোমার উপেক্ষা করার কোনো সম্ভাবনা ছিলো না... 425 00:41:54,110 --> 00:41:55,779 যখন শিশুগুলোকে এমন একটা জায়গাতে নির্যাতিত এবং হত্যা করা হচ্ছিলো। 426 00:41:58,080 --> 00:42:01,480 আমি সর্বদা কৃতজ্ঞ এবং গর্বিত ছিলাম যে তুমি আমার মা ছিলে। 427 00:42:06,520 --> 00:42:07,719 কিন্তু আর না। 428 00:42:12,830 --> 00:42:14,130 খুব বেশি দেরি হয়ে যায়নি, মা। 429 00:42:15,299 --> 00:42:17,029 তুমি নিজ থেকেই এটা সবার কাছে প্রকাশ করো। 430 00:42:19,500 --> 00:42:21,670 তারা সেখানে সেই বাচ্চাগুলোর সাথে কি করেছিলো... 431 00:42:25,310 --> 00:42:27,110 এটা করার আগ পর্যন্ত আমি তোমাকে সহ্য করতে পারছি না। 432 00:42:29,279 --> 00:42:32,810 তুই কি মনে করিস এটা আমার জন্য সহজ ছিলো? 433 00:42:33,480 --> 00:42:36,080 এটা আমার জন্যেও বেদনাদায়ক ছিলো। 434 00:42:37,719 --> 00:42:40,460 তাই আমি টিভি স্টেশনে ফোন করেছিলাম। 435 00:42:41,259 --> 00:42:43,630 সেই প্রডিউসার ওয়েলফেয়ার সেন্টারে এসেছিলেন... 436 00:42:44,690 --> 00:42:46,060 আর গোপনে এটাকে চিত্রায়ণ করেছিলেন। 437 00:42:46,730 --> 00:42:48,830 তিনি বলেছিলেন, তিনি টিভিতে সবকিছু প্রকাশ করবেন। 438 00:42:50,029 --> 00:42:51,670 কিন্তু যতোই আমি অপেক্ষা করতাম না কেন... 439 00:42:57,440 --> 00:42:58,540 সেই প্রডিউসারটা কে ছিলেন? 440 00:43:40,049 --> 00:43:46,088 (নম্বর ১৩, জুং ইয়ুন-জ্যে) 441 00:43:46,089 --> 00:43:49,360 (মৃত) 442 00:43:53,190 --> 00:43:56,829 (নম্বর ১১, ভাই) 443 00:43:56,830 --> 00:43:59,969 (বেঁচে আছে) 444 00:44:03,069 --> 00:44:04,940 (নম্বর ১২) 445 00:44:12,509 --> 00:44:15,350 (নম্বর ১২) 446 00:44:15,619 --> 00:44:16,650 সুং-জুন। 447 00:44:17,250 --> 00:44:19,548 কোওন ইউ-না এর ফোনের ফরেনসিক রেজাল্ট বেরিয়ে এসেছে৷ 448 00:44:19,549 --> 00:44:20,560 তাই নাকি? 449 00:44:23,860 --> 00:44:26,960 কিন্তু মনে হচ্ছে ইউ-না জজ রিউ এর সাথে বেশ ঘনিষ্ঠ ছিলো। 450 00:44:46,549 --> 00:44:47,920 এটাতো মিস্টার চোই এর বাড়ি। 451 00:44:54,159 --> 00:44:55,259 সে এখানে কেন গিয়েছিলো? 452 00:44:59,589 --> 00:45:03,000 এটা যদি মে মাসের ১৫ তারিখে হয়, তাহলে এটা আন ত্যে-হো এর কেইসের দিন ছিলো। 453 00:45:03,159 --> 00:45:05,069 ম্যানেজার আন এখন মিস্টার ছোই এর ওখানে আছে। 454 00:45:05,100 --> 00:45:07,499 তুই কিভাবে এতোটা নিশ্চিত হতে পারিস যে সে মিস্টার চোই এর ওখানে আছে? 455 00:45:07,500 --> 00:45:10,040 আমি সেখানে গিয়ে খুঁজে দেখবো, আমি ঠিক হয় বা না হয়। 456 00:45:11,540 --> 00:45:12,609 এটা সময়ের অপচয়। 457 00:45:12,610 --> 00:45:14,839 তুই যদি ভুল গাছের সামনে ঘেউ ঘেউ করতে থাকিস তাহলে আন ত্যে-হো মারা যাবে। 458 00:45:15,980 --> 00:45:18,079 সুং-হুন আগে থেকেই জানতো যে আন ত্যে-হো... 459 00:45:18,080 --> 00:45:19,380 মিস্টার চোই-এর বাড়িতে ছিলো না। 460 00:45:19,650 --> 00:45:21,520 এজন্যই সে আমাকে ওখানে যেতে নিষেধ করেছিলো। 461 00:45:22,080 --> 00:45:25,319 কিন্তু তার নিজ থেকে সেখানে যাওয়ার কথাটা সে বললো না কেন? 462 00:45:29,719 --> 00:45:31,190 সুং-জুন, তুই কোথায় যাচ্ছিস? 463 00:45:31,989 --> 00:45:33,060 সুং-জুন! 464 00:45:35,600 --> 00:45:38,229 এই লোকটা কি এখানে ফুটেজ সংগ্রহ করতে এসেছিলো? 465 00:45:38,230 --> 00:45:39,400 হ্যাঁ, এই লোকটাই ছিলো। 466 00:45:39,830 --> 00:45:42,900 তিনি এসে সেদিনকার ফুটেজ নিয়ে গেছে৷ 467 00:45:44,569 --> 00:45:46,439 যে ড্রোনটা আপনি সেদিন ব্যবহার করেছিলেন সেটা কি আমি দেখতে পারি? 468 00:45:46,440 --> 00:45:47,480 ড্রোন? 469 00:45:48,179 --> 00:45:49,479 এটাতো ড্রোন ছিলো না। 470 00:45:49,480 --> 00:45:51,508 এটা একটা বিজ্ঞাপন বেলুনের ক্যামেরা থেকে ছিলো। 471 00:45:51,509 --> 00:45:53,380 - বিজ্ঞাপন বেলুন? - হ্যাঁ। 472 00:45:53,949 --> 00:45:55,020 একটু দাঁড়ান, দয়া করে। 473 00:45:56,350 --> 00:45:58,290 এখানে, আমি আপনাকে দেখাচ্ছি। 474 00:45:59,989 --> 00:46:02,488 এটাই সেই বিজ্ঞাপন বেলুন যেটা আমরা সেদিন ব্যবহার করেছিলাম। 475 00:46:07,130 --> 00:46:08,659 জুং ম্যান-ছুন পড়ে যাওয়ার ঠিক আগে, 476 00:46:08,929 --> 00:46:12,429 হাসপাতালের সামনের রাস্তায় আমি অপেক্ষা করছিলাম। 477 00:46:13,199 --> 00:46:15,769 সেই সময়ে, আকাশে একটা ড্রোন দেখা যাচ্ছিলো। 478 00:46:17,969 --> 00:46:20,709 আপনার কি মনে আছে ঠিক কখন উনি ফুটেজটা সংগ্রহ করেছিলেন? 479 00:46:20,710 --> 00:46:23,210 আমরা বিজ্ঞাপন বেলুনটা ভাসিয়ে দেয়ার প্রায় ৩ থেকে ৪ দিন পরে। 480 00:46:31,119 --> 00:46:33,388 তাহলে ঠিক তখনও, সুং-হুন জানতো সবকিছু, 481 00:46:33,389 --> 00:46:34,989 জুং মান-ছুনকে কে হত্যা করেছিলো। 482 00:46:36,460 --> 00:46:39,529 সে কেন প্রমাণ গোপন করেছিলো এবং না জানার ভান করেছিলো। 483 00:46:41,299 --> 00:46:42,360 কিসের জন্য? 484 00:47:35,420 --> 00:47:38,219 (সমাজকর্মী জো ইউন-গি) 485 00:47:49,600 --> 00:47:51,368 (প্রমাণের অভাবে প্রসিকিউটরের যুক্তিকে বাতিল করা হয়েছে) 486 00:47:51,369 --> 00:47:53,298 (দণ্ডের কারণ) 487 00:47:53,299 --> 00:47:55,239 (অভিযুক্তরা ৩০০ মিলিয়ন ওন আত্মসাৎ করেছে...) 488 00:48:05,380 --> 00:48:08,080 (বিচারক) 489 00:48:12,750 --> 00:48:15,559 এমন কি ব্যাপার যেটা তোকে আমার আদালতে নিয়ে এসেছে? 490 00:48:15,560 --> 00:48:18,729 আমি আপনার শেষ বিচারকার্যক্রম দেখতে চেয়েছিলাম। 491 00:48:18,730 --> 00:48:21,599 শেষটাও আলাদা কিছু না। 492 00:48:21,600 --> 00:48:22,929 আমি সেটাই করেছি যেটা সবসময় করে থাকি। 493 00:48:23,400 --> 00:48:26,699 কিন্তু তুই আমাকে দর্শকদের মধ্যে দেখছিস জানার পরে... 494 00:48:27,670 --> 00:48:28,839 আমার কিছুটা নার্ভাস লেগেছে৷ 495 00:48:30,869 --> 00:48:33,009 আদালত থেকে চিরতরে বিদায় নিয়ে কেমন লাগছে? 496 00:48:35,310 --> 00:48:38,150 আসলে, এটা তিক্ত এবং মিষ্টি। 497 00:48:40,449 --> 00:48:42,420 আপনার কি অনুশোচনা আছে... 498 00:48:42,619 --> 00:48:44,889 বছরের পর বছর ধরে আপনি যে রায়গুলো দিয়েছেন সেগুলোর কোনোটাতে? 499 00:48:45,850 --> 00:48:46,889 অনুশোচনা? 500 00:48:52,489 --> 00:48:54,659 হ্যাঁ, অবশ্যই। আমিও মানুষ, সর্বোপরি। 501 00:48:55,130 --> 00:48:56,159 আমি শুধু... 502 00:48:56,860 --> 00:49:00,270 একইরকম ভুলের পুনরাবৃত্তি না করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। 503 00:49:05,069 --> 00:49:06,139 কোনো সমস্যা? 504 00:49:06,810 --> 00:49:08,339 তোকে কি কোনোকিছু বিরক্ত করতেছে? 505 00:49:09,909 --> 00:49:10,949 না। 506 00:49:11,310 --> 00:49:13,210 এটা খুব বিরক্তিকর। আই, আমরা যায় কোথাও। 507 00:49:13,449 --> 00:49:15,049 তুই আজ বিকেলে ফ্রি আছিস, তাই না? 508 00:49:15,880 --> 00:49:19,290 একসাথে পানীয় পান করা যাক, অনেকদিন হলো একসাথে পান করি না 509 00:49:20,219 --> 00:49:22,889 আমি দুঃখিত, আমার অন্য একটা কাজ আছে। 510 00:49:23,659 --> 00:49:24,730 ওহ তাই? 511 00:49:25,130 --> 00:49:27,600 আচ্ছা, তাহলে কোনো ব্যাপার না। 512 00:49:33,270 --> 00:49:35,069 (আদালত) 513 00:49:45,702 --> 00:49:47,571 ইউন-গি, তুমি ব্যে ছুল-হ্যো-কে কেন খুঁজতেছো? 514 00:49:47,572 --> 00:49:49,870 উনি ওয়েলফেয়ার সেন্টারের একটি গল্পে কাজ করেছিলেন। 515 00:49:49,871 --> 00:49:51,441 উনার কাছে এখনও এটার ফুটেজ থাকতে পারে। 516 00:49:51,912 --> 00:49:53,411 সেই ফুটেজটা... 517 00:49:53,412 --> 00:49:55,881 হোপ ওয়েলফেয়ার সেন্টারের পিছনের সত্যটা প্রকাশ করতে সাহায্য করবে। 518 00:49:58,882 --> 00:49:59,952 তোমাকে সত্যি কথা বলতে, 519 00:50:00,822 --> 00:50:02,791 আমরাও তাকে খুঁজছি। 520 00:50:03,121 --> 00:50:04,162 কেন? 521 00:50:06,662 --> 00:50:07,762 সুং-জুন! 522 00:50:08,492 --> 00:50:10,091 আমরা একজন সাক্ষীর কাছ থেকে একটা তথ্য পেয়েছি। 523 00:50:10,092 --> 00:50:11,202 তাকে টার্মিনালে দেখা গিয়েছে। 524 00:50:12,202 --> 00:50:13,632 ইউন-গি, পরে কথা হবে। 525 00:50:14,331 --> 00:50:15,472 - চলো যাই - ঠিক আছে 526 00:50:24,981 --> 00:50:26,381 (নিখোঁজ ব্যক্তি, ব্যে ছুল-হ্যো) 527 00:50:26,382 --> 00:50:27,912 এটা উনিই ছিলেন। 528 00:50:28,952 --> 00:50:30,012 ওইখানটাতে। 529 00:50:30,112 --> 00:50:33,251 আমার মনে হয় সে কিছু একটা লকারে রেখে চলে গিয়েছিলেন। 530 00:50:35,092 --> 00:50:37,691 তুমি কি লকার নম্বরটা মনে করতে পারবে? 531 00:50:38,822 --> 00:50:39,892 এটা ছিলো... 532 00:50:48,202 --> 00:50:50,132 এটা ছিলো ১৭। নম্বর ১৭৷ 533 00:51:03,921 --> 00:51:05,222 ধ্যাত্তেরি। 534 00:51:18,202 --> 00:51:19,601 আমরা ঠিক ধরেছিলাম। 535 00:51:20,162 --> 00:51:23,302 প্রডিউসার ব্যে নিজেই গা ঢাকা দিয়েছিলেন। 536 00:51:23,731 --> 00:51:24,972 তিনি নিজেই অদৃশ্যমান নাটক সাজিয়েছেন। 537 00:51:25,441 --> 00:51:26,941 আমরা বিনাকারণেই চিন্তিত ছিলাম। 538 00:51:29,871 --> 00:51:32,742 লকার থেকে কখন জিনিসটা আবার তোলা হয়েছিলো সেটা কি আমরা জানতে পারি? 539 00:51:33,981 --> 00:51:35,081 একটু অপেক্ষা করুন, দয়া করে। 540 00:51:41,452 --> 00:51:42,491 এই যে। 541 00:51:42,492 --> 00:51:44,162 পরের দিনেই এটা আবার তুলে ফেলেছিলো। 542 00:51:47,532 --> 00:51:48,532 সুং-জুন। 543 00:51:48,533 --> 00:51:49,830 কালো টুপি পরা সেই লোকটা... 544 00:51:49,831 --> 00:51:51,132 সে কি কাং হা-না হত্যার সন্দেহভাজন না? 545 00:51:51,231 --> 00:51:52,802 যে ইউন-জ্যে এর ছদ্মবেশ ধারণ করেছিলো৷ 546 00:52:03,171 --> 00:52:04,242 সুং-জুন! 547 00:52:09,711 --> 00:52:11,621 এখানে আপনি প্রথমবার এসেছেন, তাই না? 548 00:52:12,251 --> 00:52:13,251 হ্যাঁ। 549 00:52:13,481 --> 00:52:14,892 এখানে কারও সাথে দেখা করবেন? 550 00:52:15,452 --> 00:52:16,452 না। 551 00:52:16,453 --> 00:52:18,392 যদি আপনি কারো সঙ্গ চান, শুধু আমাকে জানাবেন। 552 00:53:17,151 --> 00:53:19,222 - তুই এখানে কখন এসেছিস? - এক্ষুনি। 553 00:53:20,651 --> 00:53:21,992 তুমি কোথায় ছিলে? 554 00:53:22,492 --> 00:53:25,121 আদালতে। আর কোথায় থাকবো? 555 00:53:28,191 --> 00:53:29,392 তুই কি কিছু খুঁজছিস? 556 00:53:31,731 --> 00:53:32,762 না। 557 00:53:39,242 --> 00:53:40,242 সুং-হুন। 558 00:53:47,012 --> 00:53:48,012 তুমি জানো, 559 00:53:49,112 --> 00:53:51,121 মিস্টার ব্যেক এর কেস নিয়ে আমাকে একটা রিপোর্ট লিখতে হবে। 560 00:53:52,182 --> 00:53:55,052 তুমি ড্রোনটা কোনদিন খুঁজে পেয়েছিলে? 561 00:53:55,322 --> 00:53:57,492 এটা একটা বিজ্ঞাপন বেলুন ছিলো, ড্রোন না৷ 562 00:53:58,662 --> 00:53:59,722 আসলেই? 563 00:54:01,561 --> 00:54:03,492 হয়তো আমিই ভুল করেছি। 564 00:54:04,302 --> 00:54:06,961 তাহলে বিজ্ঞাপন বেলুনটা কখন খুঁজে পেয়েছিলে? 565 00:54:07,162 --> 00:54:09,001 আমি নিশ্চিত যে আমি ইতিমধ্যেই ক্যাপ্টেনকে এটা বলেছি... 566 00:54:09,572 --> 00:54:11,572 যেদিন আমি ফুটেজটা দিয়েছিলাম সেদিনি আমি এটা খুঁজে পেয়েছি। 567 00:54:14,311 --> 00:54:16,971 আপনার কি মনে আছে ঠিক কখন উনি ফুটেজটা সংগ্রহ করেছিলেন? 568 00:54:16,972 --> 00:54:19,342 আমরা বিজ্ঞাপন বেলুনটা ভাসিয়ে দেয়ার প্রায় ৩ থেকে ৪ দিন পরে। 569 00:54:20,682 --> 00:54:21,711 ওহ আচ্ছা। 570 00:54:23,651 --> 00:54:24,651 ঠিক আছে। 571 00:55:15,601 --> 00:55:16,771 ধ্যাত্তেরি। 572 00:56:30,572 --> 00:56:31,612 সুং-হুন! 573 00:56:31,711 --> 00:56:33,182 সে এইমাত্রই বেরিয়ে গেলো৷ 574 00:56:34,351 --> 00:56:36,651 প্রডিউসার ব্যে এর ব্যাপারটা কি হলো? তুমি কি উনাকে খুঁজে পেয়েছো? 575 00:56:37,282 --> 00:56:38,282 আমি তোমাকে পরে বলবো৷ 576 00:56:47,121 --> 00:56:48,132 শিট! 577 00:58:29,892 --> 00:58:30,932 সুং-হুন! 578 00:58:35,901 --> 00:58:36,901 সুং-হুন। 579 00:58:38,941 --> 00:58:39,941 সুং-হুন! 580 00:58:41,972 --> 00:58:42,972 ধ্যাত্তেরি। 581 00:58:44,912 --> 00:58:47,811 হেই, জেগে থাকো, সুং-হুন! 582 00:59:18,742 --> 00:59:22,552 (Blind) 583 00:59:22,782 --> 00:59:24,782 আমার মনে হয় খুনি কে সেটা আমি বুঝতে পেরেছি। 584 00:59:25,521 --> 00:59:26,621 এটা কে? 585 00:59:28,191 --> 00:59:29,290 এটা একটা সাশিমি ছুরি ছিলো। 586 00:59:29,291 --> 00:59:30,722 সে কিছু একটা লুকাচ্ছে। 587 00:59:33,262 --> 00:59:36,132 আপনি আমাকে ভ্যানিলা আইসক্রিম কিনে দিয়েছেন, আমার প্রিয়। 588 00:59:36,532 --> 00:59:37,762 তুমি কি করছো? 589 00:59:40,862 --> 00:59:42,702 ছদ্মবেশী জুং ইউন-জ্যে... 590 00:59:43,932 --> 00:59:45,302 তোমার ভাই কোথায়? 591 00:59:45,771 --> 00:59:47,941 যদি ইউ-না এর মৃত্যু বার্তাটা শুধুই একটা নাম না হয়? 592 00:59:48,541 --> 00:59:49,572 জুং ইউন-জ্যে৷