1 00:00:01,000 --> 00:00:10,000 The Boy, The Mole, The Fox & The Horse রুপান্তরেঃ তাহমিদ শাহরিয়ার সাদমান 2 00:02:13,842 --> 00:02:14,843 হ্যালো। 3 00:02:16,637 --> 00:02:17,638 হ্যালো। 4 00:02:18,972 --> 00:02:20,516 কী করছ তুমি? 5 00:02:21,558 --> 00:02:23,852 আমি হারিয়ে গেছি। 6 00:02:24,436 --> 00:02:29,441 ওহ, বাছা। এটা তো ভাল কথা না। 7 00:02:32,152 --> 00:02:34,321 তো, কীভাবে এলে এখানে? 8 00:02:35,197 --> 00:02:37,699 হ্যালো। 9 00:02:38,575 --> 00:02:39,660 কাকে হ্যালো বলছ? 10 00:02:39,743 --> 00:02:41,161 হ্যালো, কেক! 11 00:02:41,995 --> 00:02:43,288 কীসের কেক? 12 00:02:43,372 --> 00:02:46,625 ওই যে কেক। দেখতে দারুণ লাগছে। 13 00:02:47,125 --> 00:02:50,754 অসাধারণ। একেবারে চমকপ্রদ। 14 00:02:50,838 --> 00:02:52,381 আমি কোনো কেক দেখতে পাচ্ছি না। 15 00:02:52,464 --> 00:02:53,924 এটা… 16 00:02:58,846 --> 00:02:59,847 এটা একটা গাছ। 17 00:03:02,474 --> 00:03:07,521 সুন্দর একটা গাছ। হ্যাঁ, কিছুটা কেকের মতই ছিল দেখতে। 18 00:03:09,940 --> 00:03:15,737 তাহলে, কেক নেই কপালে। আর তুমি হারিয়ে গেছ। 19 00:03:16,905 --> 00:03:17,906 হ্যাঁ। 20 00:03:21,869 --> 00:03:23,912 এক প্রবীণ ইঁদুর আমাকে বলেছিলেন, 21 00:03:24,413 --> 00:03:30,002 "যখন পথ হারাবে, নদীর গতি খেয়াল করবে, তা নিয়ে যাবে তোমার ঠিকানায়" 22 00:03:30,085 --> 00:03:31,587 কিন্তু, কোনো নদী তো দেখতে পাচ্ছি না। 23 00:03:35,048 --> 00:03:36,884 এই ডাল থেকে উঠে চেষ্টা করো। 24 00:03:37,593 --> 00:03:40,804 আর যদি সেখানে ওঠে কোনো কেক দেখতে... 25 00:03:42,055 --> 00:03:43,599 আমি খুবই দুঃখিত। 26 00:03:44,808 --> 00:03:46,727 নাহ, আমি দুঃখিত। 27 00:03:46,810 --> 00:03:48,437 তুমি ঠিক আছ? 28 00:03:48,520 --> 00:03:49,605 পুরোটা আমার দোষ 29 00:03:49,688 --> 00:03:50,981 আমি আসলেই দুঃখিত। 30 00:03:51,064 --> 00:03:54,860 না, ধন্যবাদ। আমার একটু গরম লাগছিল। 31 00:04:12,628 --> 00:04:13,629 তুমি কী দেখতে পাও? 32 00:04:15,422 --> 00:04:16,673 কিছুই না, আসলে। 33 00:04:23,514 --> 00:04:25,474 বড় হলে কী হতে চাও তুমি? 34 00:04:30,479 --> 00:04:31,480 দয়ালু। 35 00:04:43,367 --> 00:04:45,327 দয়ার চেয়ে মহৎ কিছুই নেই। 36 00:04:46,662 --> 00:04:49,915 সব কিছুর উপরে, এটাই চিরকাল থাকে। 37 00:04:59,883 --> 00:05:02,803 কতই না সৌন্দর্য, দেখতে পারি আমরা। 38 00:05:04,012 --> 00:05:06,807 হ্যাঁ। অনেক। 39 00:05:13,564 --> 00:05:14,565 তুমি ঠিক আছ তো? 40 00:05:16,650 --> 00:05:18,235 দুঃখিত। হ্যাঁ, ভাল আছি। 41 00:05:18,318 --> 00:05:21,655 ভাবছিলাম, আমাদের হয়ত নদীটার খোঁজ করা উচিত। 42 00:05:30,372 --> 00:05:33,417 হালকা বৃষ্টি। এই পাহাড়টা একটা জায়গাও বটে। 43 00:05:36,003 --> 00:05:37,004 এটা ঠিক আছে? 44 00:05:39,256 --> 00:05:41,884 আমি বেশি ঝামেলা করতে চাই না। 45 00:05:41,967 --> 00:05:43,844 - ঠিক আছে। - আচ্ছা, ধন্যবাদ। 46 00:05:56,815 --> 00:05:58,358 ওখানে ওটা কী? 47 00:05:59,610 --> 00:06:00,694 বনের ভেতর তুমি। 48 00:06:02,946 --> 00:06:03,947 ভয় পেও না। 49 00:06:08,076 --> 00:06:10,662 দেখ, আমি একটা নদী দেখতে পাচ্ছি। 50 00:06:12,122 --> 00:06:13,332 দাঁড়াও৷ কী? 51 00:06:13,415 --> 00:06:16,251 ভয় পেতে না করেছি, দৌড়ে নদীতে নামতে বলি নি। 52 00:06:17,377 --> 00:06:20,005 সত্যিই। হায়রে খোদা। 53 00:06:25,010 --> 00:06:27,179 তোমার প্রিয় কোন কথা আছে? 54 00:06:28,680 --> 00:06:29,681 হ্যাঁ। 55 00:06:30,849 --> 00:06:31,850 সেটা কী? 56 00:06:33,060 --> 00:06:37,314 "যদি একবারে সফল না হও, কেক খাও।" 57 00:06:37,397 --> 00:06:39,858 আচ্ছা। এতে কাজ হয়? 58 00:06:41,026 --> 00:06:42,152 সব সময়। 59 00:06:45,822 --> 00:06:48,700 আমরা কোন দিক ধরে যাবো, প্রবীণ ইঁদুর বলেছিলেন? 60 00:06:51,537 --> 00:06:52,621 তা তো জিজ্ঞেস করতে পারি নি। 61 00:07:05,384 --> 00:07:10,055 ব্যাপারটা অদ্ভুত না, আমরা শুধু বাইরের রূপটাই দেখতে পাই। 62 00:07:10,931 --> 00:07:14,017 কিন্তু, প্রায় সব কিছুই ঘটে আসলে ভেতরে। 63 00:07:21,024 --> 00:07:23,360 ওখানে কিছু আছে নাকি? 64 00:07:30,325 --> 00:07:31,493 রাত হয়ে যাচ্ছে। 65 00:07:32,369 --> 00:07:33,370 আমরা কী… 66 00:07:34,955 --> 00:07:35,956 ভাল আইডিয়া। 67 00:07:37,040 --> 00:07:38,792 আমরা কাল ভালমত রওনা দেবো। 68 00:07:47,342 --> 00:07:48,510 ওটা কী ছিল? 69 00:07:50,345 --> 00:07:54,099 যদি আরও কম ভয় পেতাম, কী ভালই না হত। 70 00:07:57,561 --> 00:08:02,399 আমার যত বুড়ো ইঁদুর চেনা, তাদের উচিত ছিল ভয়কে পাত্তা দেওয়া, 71 00:08:02,482 --> 00:08:04,318 আর স্বপ্নের পথে হাঁটা। 72 00:08:07,821 --> 00:08:09,156 তুমি কী নিয়ে স্বপ্ন দেখো। 73 00:08:10,741 --> 00:08:12,117 ঘর। 74 00:08:13,785 --> 00:08:14,786 ওটা দেখতে কেমন? 75 00:08:15,787 --> 00:08:20,125 আসলে, আমি জানি না, ঠিকমত জানি না। 76 00:08:22,961 --> 00:08:25,422 কিন্তু জানি, আমার ঘর দরকার। 77 00:08:59,706 --> 00:09:02,334 ওহ, সোনা। খিদে পেয়েছে মনে হচ্ছে। 78 00:09:03,168 --> 00:09:04,002 আসলেই লেগেছে। 79 00:09:33,824 --> 00:09:37,452 ভয় পেও না। শেয়ালটা চলে গেছে। 80 00:09:40,497 --> 00:09:41,790 কিসের আওয়াজ? 81 00:09:41,874 --> 00:09:42,875 বুঝতে পারছি না। 82 00:09:44,877 --> 00:09:46,545 কেউ কি আঘাত পেয়েছে ভাবছ? 83 00:09:47,337 --> 00:09:48,338 হয়ত বা। 84 00:09:49,131 --> 00:09:50,465 আমরা গিয়ে দেখবো নাকি? 85 00:09:51,008 --> 00:09:55,637 ভাল বুদ্ধি। তোমাকে গরম রাখার জন্য আমি এখানে থাকবো। 86 00:09:56,138 --> 00:09:58,390 আচ্ছা। ধন্যবাদ। 87 00:10:09,610 --> 00:10:10,736 ওই শেয়ালটা। 88 00:10:13,697 --> 00:10:15,699 ও ফাঁদে আটকা। 89 00:10:24,124 --> 00:10:25,125 ওহ, বাছা। 90 00:10:25,626 --> 00:10:27,044 প্লিজ, সাবধানে। 91 00:10:27,711 --> 00:10:31,173 আমি ভয় পাচ্ছি না। 92 00:10:37,012 --> 00:10:40,098 যদি এই ফাঁদে আটকা না পড়তাম, 93 00:10:41,225 --> 00:10:43,227 তোমাকে মেরে ফেলতাম আমি। 94 00:10:45,229 --> 00:10:47,064 এই ফাঁদে আটকা পড়ে থাকলে, 95 00:10:48,482 --> 00:10:50,609 তুমি মরবে। 96 00:11:11,630 --> 00:11:13,465 দারুণ করেছ। 97 00:11:16,802 --> 00:11:23,725 পরিস্থিতি অনুযায়ী কাজ করতে পারাটা, আমাদের এক বিরাট স্বাধীনতা। 98 00:11:38,615 --> 00:11:40,033 দারুণ এক সকাল। 99 00:11:40,868 --> 00:11:41,869 আমরা কি রওনা হবো-- 100 00:11:42,369 --> 00:11:45,247 ওহহো, তুমি গড়াচ্ছ। 101 00:11:45,747 --> 00:11:49,293 বরফের গোল্লার মত লাগছে তোমায়। না, ইঁদুরের গোল্লায়। 102 00:11:49,877 --> 00:11:52,421 বরফের ইঁদুর। গড়ানো থামাও। 103 00:11:52,504 --> 00:11:53,839 হায় রে ঈশ্বর। 104 00:11:57,467 --> 00:12:00,929 ওহ, খোদা, না। নদী! খেয়াল করো। 105 00:12:27,623 --> 00:12:28,707 আমার হাত ধরো। 106 00:12:29,458 --> 00:12:32,002 ওহ, না। ওই শেয়ালটা। 107 00:12:43,722 --> 00:12:45,682 না! 108 00:12:50,312 --> 00:12:51,313 না। 109 00:13:14,837 --> 00:13:15,838 ধন্যবাদ। 110 00:13:25,556 --> 00:13:26,557 তোমাকে ধন্যবাদ। 111 00:13:44,950 --> 00:13:48,328 শেয়ালটা আবার এসেছে। ও কী আমাদের সঙ্গে যাবে মনে হয়? 112 00:13:49,746 --> 00:13:50,789 আমি সেটারই আশা করি। 113 00:13:51,957 --> 00:13:53,333 ও-ও বুঝি পথ হারিয়েছে। 114 00:13:54,084 --> 00:13:58,630 আমার মতে, জীবনে সবাই কখনও না কখনও পথ হারায়৷ এটাই ভাবি আমি। 115 00:14:02,926 --> 00:14:04,678 আমি মনে হয় জানি, ঘরকে কেমন দেখায়। 116 00:14:05,179 --> 00:14:06,972 - জানো তুমি? - হ্যাঁ 117 00:14:07,055 --> 00:14:12,895 ওতে দেয়াল থাকে, ছাঁদ থাকে, একটা ঘণ্টা, আর জানালা জুড়ে থাকে কেক। 118 00:14:13,604 --> 00:14:15,397 তুমি বোধহয় কেকের দোকানের কথা বলছ। 119 00:14:17,107 --> 00:14:18,483 সেটা কি একটা ঘর না? 120 00:14:19,359 --> 00:14:21,111 কেকের দোকানে তো কেউ বসবাস করে না। 121 00:14:22,112 --> 00:14:23,113 কেন নয়? 122 00:14:28,160 --> 00:14:32,372 আমার কাছে, ঘর একটা উষ্ণ জায়গা, 123 00:14:33,248 --> 00:14:36,210 আলো আর দয়ায় ভরা। 124 00:14:51,058 --> 00:14:52,059 হ্যালো। 125 00:14:56,980 --> 00:14:57,981 হ্যালো। 126 00:15:01,735 --> 00:15:02,736 হ্যালো। 127 00:15:03,862 --> 00:15:05,447 তুমি কি অনেকক্ষণ ধরে এখানে? 128 00:15:06,782 --> 00:15:07,908 তেমনটাই মনে হচ্ছে। 129 00:15:09,660 --> 00:15:10,661 তুমি কি পথ হারিয়েছ? 130 00:15:11,537 --> 00:15:12,871 না। 131 00:15:12,955 --> 00:15:16,583 আমরা হারিয়েছি, কিন্তু আমাদের একটা প্ল্যান আছে। 132 00:15:50,993 --> 00:15:54,913 গাছের উপরের তুষার, একেবারে আইসিং (কেকের উপাদান) এর মত লাগছে। 133 00:15:56,456 --> 00:15:57,749 মাথাটা গেছে তোমার। 134 00:16:35,662 --> 00:16:40,250 বন্ধুদের সাথে অলস সময় পার, একেবারে সময় অপচয় না, তাই না? 135 00:16:41,043 --> 00:16:42,211 না। 136 00:17:22,334 --> 00:17:23,836 দেখো। 137 00:17:25,878 --> 00:17:29,424 আমি কত ছোট। 138 00:17:30,634 --> 00:17:34,179 হ্যাঁ, কিন্তু তুমি অনেক বড় কাজ করেছ। 139 00:17:35,514 --> 00:17:38,392 তাহলে, কী করতে যাচ্ছি আমরা। 140 00:17:39,268 --> 00:17:41,270 আমরা কেকের অভিযাত্রায় নেমেছি। 141 00:17:42,479 --> 00:17:43,814 তাই কি? 142 00:17:43,897 --> 00:17:48,110 না, না। আমরা নদীর পথ ধরে ঘর খুঁজে পেতে চলছি। 143 00:17:48,735 --> 00:17:49,736 ওটা কত দূর? 144 00:17:50,821 --> 00:17:52,155 আমরা জানি না। 145 00:17:53,198 --> 00:17:55,784 চলো, যাই তাহলে। 146 00:18:01,790 --> 00:18:03,041 তুমি কত দ্রুত দৌড়াতে পার? 147 00:18:03,876 --> 00:18:06,670 এটা আমার জন্মগত দক্ষতা না, 148 00:18:06,753 --> 00:18:09,798 তবে একবার আমি, মাটি খোঁড়ার প্রতিযোগিতা জিতেছিলাম। 149 00:18:09,882 --> 00:18:11,758 আমি তোমার কথা বলি নি। 150 00:18:12,342 --> 00:18:14,928 আচ্ছা, ওহ, গোল্লু... 151 00:18:50,297 --> 00:18:51,298 তুমি পড়ে গিয়েছিলে। 152 00:18:53,675 --> 00:18:54,676 কিন্তু আমি আছি। 153 00:19:01,058 --> 00:19:02,059 দুঃখিত। 154 00:19:02,809 --> 00:19:04,311 এটা একটা দুর্ঘটনা ছিল। 155 00:19:05,145 --> 00:19:08,565 এটা আমার দোষ। আমি হাত ছেড়ে দিয়েছি। 156 00:19:12,361 --> 00:19:15,906 হায়, খোদা। আমি দুঃখিত 157 00:19:18,951 --> 00:19:22,955 না। মানুষ সঠিক কারণেই কাঁদে। 158 00:19:23,038 --> 00:19:26,834 এই অশ্রুজল তোমার শক্তি, দুর্বলতা নয়। 159 00:19:28,669 --> 00:19:33,298 মনে হচ্ছে তুমি আমার ওপর আমার নিজের চেয়েও বেশি ভরসা করো। 160 00:19:36,552 --> 00:19:37,553 তুমিও বুঝতে পারবে। 161 00:19:41,098 --> 00:19:42,641 জীবনটা কঠিন… 162 00:19:45,561 --> 00:19:46,812 কিন্তু তুমি ভালবাসাপ্রাপ্ত। 163 00:19:54,319 --> 00:19:56,655 দেখো। আলো। 164 00:19:58,615 --> 00:19:59,992 ওখানেই ঘর আছে মনে হচ্ছে। 165 00:20:00,492 --> 00:20:02,119 আসলেই, ঠিক না? 166 00:20:20,554 --> 00:20:22,472 শেয়ালটা তেমন কথাই বলে না। 167 00:20:23,765 --> 00:20:27,519 না, তাও সুন্দর ব্যাপারটা হচ্ছে, ও আমাদের সাথে আছে। 168 00:20:30,355 --> 00:20:31,857 সত্যি বললে… 169 00:20:34,318 --> 00:20:37,112 আমার প্রায়ই মনে হয় 170 00:20:37,196 --> 00:20:42,242 আমার বলার মত বিশেষ কিছু নেই। 171 00:20:46,330 --> 00:20:49,583 সত্যিটা বলতে পারা অবশ্যই বিশেষ কিছু। 172 00:21:05,933 --> 00:21:09,061 জীবনে সবচেয়ে সাহসের কোন শব্দটা বলেছ? 173 00:21:12,606 --> 00:21:13,607 "সাহায্য করো" 174 00:21:16,151 --> 00:21:19,530 সাহায্য খোঁজা মানে, হাল না ছাড়া। 175 00:21:20,781 --> 00:21:23,450 এর মানে প্রাণপনে টিকে থাকা। 176 00:21:34,419 --> 00:21:39,007 মাঝেমধ্যে আমি বলতে চাই, "তোমাদের সবাইকে আমি ভালবাসি।" 177 00:21:39,091 --> 00:21:41,051 কিন্তু ওটা বলতে কঠিন লাগে। 178 00:21:41,134 --> 00:21:42,135 সত্যিই? 179 00:21:42,719 --> 00:21:47,140 হ্যাঁ, তখন আমি বলি, "তোমাদের সবাইকে পেয়ে আমি খুশি।" 180 00:21:48,851 --> 00:21:49,852 আচ্ছা। 181 00:21:50,936 --> 00:21:52,271 আমি খুশি, সবাইকে এখানে পেয়ে। 182 00:21:54,523 --> 00:21:56,066 আমরাও সবাই এখানে খুব খুশি। 183 00:22:07,786 --> 00:22:11,081 আমরা কী করবো?ব্যাপারটা বেশি ভাল লাগলো না। 184 00:22:11,999 --> 00:22:13,584 ঈশ্বর, ব্যাপারটা একদমই পছন্দ হচ্ছে না। 185 00:23:28,242 --> 00:23:30,994 যখন বড় বিষয়গুলো জটিল হয়ে পড়ে, 186 00:23:31,662 --> 00:23:35,374 তখন ছোট ব্যাপারগুলোয় জোর দাও, একেবারে নাকের ডগায়, যা ভালোবাসো। 187 00:23:37,501 --> 00:23:38,502 কথাটা ভাল লাগলো। 188 00:23:43,549 --> 00:23:46,176 এই ঝড়ও শান্ত হবে। 189 00:24:17,875 --> 00:24:23,380 ওহ, না। আলো কোথায় গেল? আর তো আমি দেখতে পাচ্ছি না। 190 00:24:25,883 --> 00:24:29,970 মনে হচ্ছে আরও অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। 191 00:24:32,097 --> 00:24:36,935 জানি। কিন্তু দেখ আমরা কতদূর এসেছি। 192 00:24:38,896 --> 00:24:42,191 আমার মনে হয় না, আমি এটা করতে পারবো। 193 00:24:44,193 --> 00:24:46,820 আমি কখনই বাড়ি খুঁজে পাবো না। 194 00:24:50,282 --> 00:24:51,283 জানো, 195 00:24:52,367 --> 00:24:56,663 মাঝে মাঝে, মন আমাদের ধোঁকা দেয়। 196 00:24:59,541 --> 00:25:03,420 আমি বলতে পারি, তুমি কোনো কাজের না, এ সবই অর্থহীন। 197 00:25:04,421 --> 00:25:07,424 কিন্তু আমি জেনেছি, 198 00:25:09,384 --> 00:25:12,930 তুমি গুরুত্বপূর্ণ, ভালবাসার যোগ্য 199 00:25:13,472 --> 00:25:17,559 আর এ পৃথিবীতে তুমি যে অবদান রাখো, অন্য কেউ সেটা রাখে না। 200 00:25:19,853 --> 00:25:20,854 তাই ধৈর্য ধরো। 201 00:25:37,329 --> 00:25:38,705 তুমি ঠিক আছ তো? 202 00:25:44,336 --> 00:25:47,339 আমি একটা কথা বলি নি। 203 00:25:48,549 --> 00:25:49,550 কী? 204 00:25:52,386 --> 00:25:54,054 আমি উড়তে পারি। 205 00:25:54,930 --> 00:25:56,515 তুমি উড়তে পার? 206 00:25:57,140 --> 00:26:02,688 হ্যাঁ, কিন্তু এটা বাদ দিয়েছিলাম, কারণ অন্য ঘোড়ারা আমায় হিংসা করত। 207 00:26:05,065 --> 00:26:10,279 তুমি ওড়ো আর না-ই ওড়ো, আমরা তোমায় ভালবাসি। 208 00:26:37,848 --> 00:26:39,474 আসো, আর আমাদের সাথে চলো। 209 00:26:40,642 --> 00:26:44,396 আমার মনে হয় আমি এখানেই থাকবো। ধন্যবাদ। 210 00:26:45,063 --> 00:26:46,064 প্লিজ। 211 00:27:58,011 --> 00:28:01,473 ওই যে। ওটা ওখানে। 212 00:28:03,058 --> 00:28:04,059 তুমি ওটা খুঁজে পেয়েছ। 213 00:28:33,755 --> 00:28:37,843 দেখে ঘরের মতই লাগছে, তাই না? 214 00:28:40,345 --> 00:28:43,849 তাহলে, আমরা চলেই এলাম। 215 00:28:45,392 --> 00:28:46,393 হ্যাঁ 216 00:28:54,902 --> 00:28:55,903 ধন্যবাদ। 217 00:29:06,496 --> 00:29:07,497 বিদায়। 218 00:29:09,958 --> 00:29:11,126 মনে রাখবে... 219 00:29:13,128 --> 00:29:14,171 তুমি যেমন আছ, 220 00:29:15,255 --> 00:29:16,798 তেমনটাই যথেষ্ট। 221 00:29:25,599 --> 00:29:28,810 সবাই একসাথে এখানে পেয়ে, আমি খুব খুশি। 222 00:29:31,230 --> 00:29:33,899 আমিও খুব খুশি, তুমি এখানে আসায়। 223 00:29:47,538 --> 00:29:48,705 বিদায়। 224 00:29:51,792 --> 00:29:53,460 আমি আসলেই তোমাকে অনেক মিস করবো। 225 00:30:31,290 --> 00:30:32,499 না। 226 00:30:39,548 --> 00:30:42,968 ঘর কেবল একটা জায়গায়ই নয়, তাই না? 227 00:31:12,372 --> 00:31:15,501 এটাও উষ্ণ। 228 00:31:18,170 --> 00:31:19,755 আর দয়ায় পূর্ণ। 229 00:31:21,632 --> 00:31:23,509 দেখো আকাশের তারাগুলোকে। 230 00:31:32,476 --> 00:31:35,270 তো, আমার ব্যাপারে সব জানো? 231 00:31:36,438 --> 00:31:37,439 হ্যাঁ। 232 00:31:38,315 --> 00:31:41,109 এর পরও আমাকে ভালবাসো? 233 00:31:42,027 --> 00:31:43,695 আমরা আরও বেশি ভালবাসি। 234 00:31:46,990 --> 00:31:49,826 তাই তো এখানে এসেছি, তাই না? 235 00:31:50,869 --> 00:31:51,870 কেকের জন্যে? 236 00:31:53,872 --> 00:31:54,873 ভালবাসতে, 237 00:31:56,917 --> 00:31:58,043 আর ভালবাসা পেতে। 238 00:32:00,000 --> 00:32:10,000 সাবটাইটেলটি ভাল লাগলে গুড রেটিং দেবেন। আপনাদের উৎসাহই আমাদের অনুপ্রেরণা। 239 00:32:11,000 --> 00:32:30,000 আমাদের গ্রুপঃ সাবটাইটেল হাট-Subtitle Hut সাবসিন প্রোফাইলঃ subscene.com/u/885820