1
00:00:03,041 --> 00:00:05,416
(পূর্বে যা ঘটেছে)
2
00:01:29,708 --> 00:01:32,208
অনেক বছর পর
এই নাম্বারে ফোন করলে।
3
00:01:32,208 --> 00:01:34,958
এই নাম্বার তো
হাজারোবার ডায়েল করেছি।
4
00:01:35,666 --> 00:01:38,583
কিন্তু কলের বোতামে
প্রথমবার চাপ দিয়েছি।
5
00:01:38,583 --> 00:01:41,500
ওহ। সান্ত্বনা দেওয়ার জন্য ধন্যবাদ।
6
00:01:43,500 --> 00:01:45,458
অনেক দূরে চলে গেছ মনে হচ্ছে?
7
00:01:46,333 --> 00:01:50,750
এতটা দূর যে মনে হচ্ছে
যেন ঠিক রাস্তায় হাঁটা ধরেছি।
8
00:01:52,625 --> 00:01:54,500
কখনো ফেরার ইচ্ছে আছে?
9
00:01:57,583 --> 00:02:00,500
উম, আসব... জানব তোমাকে।
10
00:02:00,500 --> 00:02:03,041
অন্যকিছু থাকলে বলতে পারো, সোনা।
11
00:02:07,666 --> 00:02:08,791
নিজের খেয়াল রেখো।
12
00:03:12,620 --> 00:03:21,663
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
13
00:03:22,440 --> 00:03:26,580
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
www.facebook.com/S.fahmidul.islam.7
14
00:03:26,940 --> 00:03:31,900
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
https://subscene.com/u/1021455
15
00:05:18,291 --> 00:05:20,208
প্রেসিডেন্ট সাহেব,
এখন আমাদের ফোকাস
16
00:05:20,208 --> 00:05:23,333
আপনার উপর হওয়া আক্রমণের
জবাব দেওয়ায় হওয়া উচিত।
17
00:05:23,333 --> 00:05:25,500
মাফ করবেন, কিন্তু এটা রাশিয়ানদের...
18
00:05:25,500 --> 00:05:28,291
কাজ ছিল কিনা নিশ্চিত হতে
সময় লাগবে।
19
00:05:28,291 --> 00:05:31,708
প্রসিডেন্ট ভ্লাদিমোভ জোর দিয়ে বলেছেন
এটা তাদের কাজ না।
20
00:05:31,708 --> 00:05:33,083
ওহ, "জোর দিয়ে বলেছেন।"
21
00:05:33,083 --> 00:05:34,958
তাহলে তো চিন্তার কোনো বিষয়ই নেই।
22
00:05:34,958 --> 00:05:37,208
প্রেসিডেন্ট ভ্লাদিমোভ একদম মিথ্যা বলছে
23
00:05:37,208 --> 00:05:39,916
যার প্রমাণ ঐ হামলায়
মারা যাওয়া ৩০ জন রাশিয়ান।
24
00:05:39,916 --> 00:05:43,041
দুই দেশের মাঝে বিবাদ লাগানোর জন্য
অন্য কারো কাজও তো হতে পারে।
25
00:05:43,041 --> 00:05:46,250
সকাল সকাল কি নাস্তায় ভাং খাওয়া
শুরু করেছ নাকি, এডমিরাল?
26
00:05:46,250 --> 00:05:49,875
প্রেসিডেন্টের উপর যে আক্রমণ হয়েছে
সেটা আমাদের দেশের উপর সরাসরি আক্রমণ,
27
00:05:49,875 --> 00:05:52,000
যা স্ক্রালরা করেছে
রাশিয়ানদের সাহায্যে
28
00:05:52,000 --> 00:05:53,833
কারণ রাশিয়ানরাই
ওদের দেখভাল করছে।
29
00:05:53,833 --> 00:05:56,875
ভুলে যেও না আমাদের
কমান্ডার ইন চিফের ক্ষত এখনও শুকায়নি
30
00:05:56,875 --> 00:05:58,458
যা ঐ আক্রমণে হয়েছে
31
00:05:58,458 --> 00:06:00,958
যেখানে উনি মরতে মরতে বেঁচেছেন।
32
00:06:00,958 --> 00:06:02,833
তো, যতক্ষণ পর্যন্ত না তোমার কাছে
33
00:06:02,833 --> 00:06:05,875
কোনো পোক্ত প্রমাণ আছে
যে কাজটা অন্য কারোর,
34
00:06:05,875 --> 00:06:09,583
তুমি সেই কাজটা করো
যার জন্য তোমাকে ডাকা হয়েছে,
35
00:06:09,583 --> 00:06:11,958
যা হচ্ছে ইউনাইটেড স্টেটের
প্রেসিডেন্টকে অপশন দেওয়া
36
00:06:11,958 --> 00:06:15,625
যাতে উনি রাশিয়াকে
জবাব দিতে পারেন।
37
00:06:23,291 --> 00:06:24,583
এটা মনিটরে দেখাও।
38
00:06:27,208 --> 00:06:29,166
এসব কী দেখাচ্ছ, কর্নেল রোডস?
39
00:06:29,166 --> 00:06:31,250
রিয়াল টাইম স্যাটেলাইট ইমেজারি, স্যার,
40
00:06:31,250 --> 00:06:36,833
এগুলো রাশিয়ান ট্যাংক
যা ফিনল্যান্ড ও ইউক্রেনের বর্ডারে মোতায়েন হচ্ছে।
41
00:06:36,833 --> 00:06:38,375
তো স্যার, এর প্রতিত্তোরে
42
00:06:38,375 --> 00:06:39,833
আমি আগে থেকেই
43
00:06:39,833 --> 00:06:42,958
দেশের তরফ থেকে একটা
বার্তা প্রস্তুত করে রেখেছি।
44
00:06:43,541 --> 00:06:45,541
আমেরিকার মানুষ আপনার থেকে
শুনতে চায়, স্যার।
45
00:06:46,458 --> 00:06:47,791
আপনার নেতৃত্ব দরকার তাদের।
46
00:06:47,791 --> 00:06:50,541
তাদের বুঝতে হবে
এর জন্য কে দায়ী।
47
00:06:50,541 --> 00:06:52,833
তা হচ্ছে রাশিয়ানরা, ১০০%।
48
00:06:54,083 --> 00:06:55,750
প্রমাণ আমাদের সামনে রয়েছে।
49
00:06:56,708 --> 00:06:58,208
আপনাকে সিদ্ধান্ত নিতে হবে,
প্রেসিডেন্ট সাহেব।
50
00:08:14,166 --> 00:08:15,166
হ্যালো?
51
00:08:15,166 --> 00:08:17,833
- ওনাকে ওখান থেকে বের করো।
- কাকে?
52
00:08:17,833 --> 00:08:19,666
প্রেসিডেন্টকে, মাথামোটা।
53
00:08:19,666 --> 00:08:21,416
ফিউরি ওখানেই আসছে।
54
00:08:23,000 --> 00:08:27,125
ফিউরি? ফিউরিকে নিয়ে এত চিন্তা কীসের?
ওকে সামলানোর মতো যথেষ্ট সিকিউরিটি আছে এখানে।
55
00:08:27,125 --> 00:08:29,708
কেমন সিকিউরিটি? টার্গেট প্র্যাকটিসের জন্য?
ফিউরির মাথা খারাপ হয়ে গেছে।
56
00:08:29,708 --> 00:08:32,041
ও রিটসনকে বোম লঞ্চ করা থেকে
আটকাতে চায়।
57
00:08:32,041 --> 00:08:33,791
প্রেসিডেন্টকে সরাও ওখান থেকে।
58
00:09:04,958 --> 00:09:06,083
কোথায় সবাই?
59
00:09:06,666 --> 00:09:07,833
বন্দি আছে।
60
00:09:08,958 --> 00:09:10,875
এখন শুধু আমরা দুজনই আছি, ফিউরি।
61
00:09:19,125 --> 00:09:21,875
ওষুধ শেষ?
দুঃখের বিষয়।
62
00:09:21,875 --> 00:09:25,208
এখন বাঁচবে কীভাবে।
একটু মদ খেলে কেমন হয়?
63
00:09:27,125 --> 00:09:28,416
হ্যাঁ, আমি না বলব না।
64
00:09:29,500 --> 00:09:30,500
এই যে।
65
00:09:33,166 --> 00:09:34,250
নাও।
66
00:09:35,750 --> 00:09:38,250
গ্রেট নিক ফিউরির শেষ চেষ্টার নামে।
67
00:09:39,500 --> 00:09:40,500
রোডি, কী করছ...
68
00:09:40,500 --> 00:09:42,541
আপনার সুরক্ষার ব্যবস্থা, প্রেসিডেন্ট সাহেব।
69
00:09:42,541 --> 00:09:44,833
এই। প্রেসিডেন্টকে
উপরের তলায় নিয়ে যাও।
70
00:09:44,833 --> 00:09:46,541
- আর বাকিরা?
- ক্লিয়ার!
71
00:09:46,541 --> 00:09:48,208
- ওদের বলো ফিউরিকে খুঁজতে।
- কপি দ্যাট।
72
00:09:49,875 --> 00:09:51,750
প্রতিটা ফ্লোর চেক করো।
লিফটেও দেখো।
73
00:09:51,750 --> 00:09:53,333
এটা ন্যাশনাল সিকিউরিটির বিষয়।
74
00:10:00,916 --> 00:10:03,583
তুমি কখনোই ভাবোনি
জীবনের শেষ ২০টা মিনিট
75
00:10:03,583 --> 00:10:06,250
আমার সাথে এভাবে
মাল খেয়ে কাটাবে।
76
00:10:06,250 --> 00:10:08,625
কাঁপুনি অনুভব হচ্ছে?
77
00:10:08,625 --> 00:10:10,833
এই লেভেলের রেডিয়েশনে এটা স্বাভাবিক।
78
00:10:11,625 --> 00:10:13,500
কিন্তু কাঁপুনি যদি বুকে গিয়ে
79
00:10:13,500 --> 00:10:16,208
অনুভব হতে শুরু করে,
তখন চিন্তার বিষয়।
80
00:10:16,208 --> 00:10:17,291
আমায় দেখে কি চিন্তিত মনে হচ্ছে?
81
00:10:17,291 --> 00:10:20,750
ওষুধ ছাড়া তো,
লক্ষণগুলো আরও দ্রুত দেখা দিবে।
82
00:10:20,750 --> 00:10:25,708
ফিউরি, তোমার ব্যাকআপ প্ল্যান কী।
তোমার অ্যাভেঞ্জার্স টিম অপেক্ষা করছে?
83
00:10:25,708 --> 00:10:28,208
এভাবে হেরে যাওয়া
তোমাকে মানায় না।
84
00:10:28,791 --> 00:10:35,708
তুমি তো অন্যের চেহারায়
মুখ লুকাতে ব্যস্ত।
85
00:10:35,708 --> 00:10:38,291
অন্যের চেহারায় মুখ লুকিয়েছি, ফিউরি?
এই চেহারাটা চিনতে পারছ?
86
00:10:39,750 --> 00:10:41,666
হাহ? এই মুখ।
87
00:10:43,291 --> 00:10:45,041
এই মানুষটাকে আমি
সর্বপ্রথম মেরেছিলাম।
88
00:10:46,333 --> 00:10:47,833
আর কেন মেরেছিলাম জানো?
89
00:10:47,833 --> 00:10:50,041
কারণ তুমি বলেছিলে।
90
00:10:51,375 --> 00:10:52,416
বাহ।
91
00:10:53,291 --> 00:10:54,541
তোমার তো মনেও নেই।
92
00:10:55,666 --> 00:10:57,541
সর্বপ্রথম এই মিশনে পাঠিয়েছিলে।
93
00:10:58,583 --> 00:11:00,416
আমার বয়স কম ছিল।
নিজের সেরাটা দিয়েছিলাম।
94
00:11:00,416 --> 00:11:03,375
নিজের হিরোকে খুশি করতে
সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।
95
00:11:04,250 --> 00:11:06,375
যে আমাদের বাড়ি দিবে বলে
কথা দিয়েছিল।
96
00:11:07,375 --> 00:11:08,708
কিন্তু এই লোক...
97
00:11:09,833 --> 00:11:15,750
এই লোকটা, ফিউরি, এর বউ ছিল।
বাচ্চা ছিল।
98
00:11:15,750 --> 00:11:18,500
হ্যাঁ, ঠিক আছে,
কিছু ভুল করেছিল।
99
00:11:18,500 --> 00:11:21,250
কিন্তু ওকে তোমার কারণে মেরেছিলাম।
100
00:11:22,583 --> 00:11:25,000
ওকে এবং আরও অনেককে মেরেছি আমি।
101
00:11:25,000 --> 00:11:28,916
আর প্রতিজনকে মারার সাথে আমার হৃদয়ের
এক একটা অংশও মেরে ফেলেছি।
102
00:11:28,916 --> 00:11:31,125
- বেশ, তুমি একা এমন ছিলে না।
- না।
103
00:11:31,125 --> 00:11:34,875
কিন্তু একমাত্র আমার এটা
স্বীকার করার সাহস আছে।
104
00:11:36,083 --> 00:11:38,000
টেলোস দুর্বল ছিল।
105
00:11:38,416 --> 00:11:43,500
আমাদের ৩০টা বছর লুকিয়ে থাকতে হয়েছে
কারণ ও দুর্বল ছিল।
106
00:11:43,500 --> 00:11:47,291
ও যুদ্ধে লড়া সৈনিকদের
ভিখারির দলে পরিণত করেছিল,
107
00:11:47,291 --> 00:11:49,416
এটা শিখতাম ওর থেকে?
108
00:11:50,041 --> 00:11:53,333
আমার কি টেলোসের মতো কাপুরুষ হয়ে
তোমাকে বিশ্বাস করতে হতো?
109
00:11:53,333 --> 00:11:54,916
তুমি আমাদের ধোকা দিয়েছ, ফিউরি।
110
00:11:54,916 --> 00:11:56,583
তুমি আমাদের ব্যবহার করেছ
111
00:11:56,583 --> 00:11:58,833
আর কাজ শেষ হতেই
ছুঁড়ে ফেলে দিয়েছ।
112
00:11:58,833 --> 00:12:02,375
তাই প্রথমে, আমি তোমাকে মারব।
113
00:12:02,375 --> 00:12:06,250
তারপর পুরো মানবজাতিকে
মৃত্যুর দারে নিয়ে যাব।
114
00:12:06,250 --> 00:12:09,583
আর এই ব্যাপারে আমার মতলব
একবার পরিষ্কার, ফিউরি...
115
00:12:09,583 --> 00:12:12,291
আমার দিকে তাকাও।
আমার দিকে তাকাও।
116
00:12:12,291 --> 00:12:13,875
এসবের জন্য তুমি দায়ী।
117
00:12:13,875 --> 00:12:16,125
যে বোমাগুলো বিস্ফোরণ হবে
118
00:12:16,125 --> 00:12:18,541
যে হত্যাযজ্ঞ চলবে
119
00:12:18,541 --> 00:12:23,583
মানুষের অস্তিত্ব বিলুপ্তের পথে থাকবে,
আর এর জন্য দায়ী হবে তুমি!
120
00:12:24,458 --> 00:12:28,583
যে মানবজাতির রক্ষা করতে
পুরো জীবন দিয়েছ,
121
00:12:28,583 --> 00:12:29,833
তাদের মৃত্যু সেদিনই লিখে ফেলেছিলাম
122
00:12:29,833 --> 00:12:32,583
যেদিন বুঝতে পারি
তুমি একটা দুমুখো সাপ।
123
00:12:33,875 --> 00:12:38,958
ফিউরি, তোমার কথা রাখা উচিত ছিল।
124
00:12:38,958 --> 00:12:40,958
তুমি... ঠিক বলেছ।
125
00:12:43,166 --> 00:12:45,291
ঠিক বলেছ, আমি ব্যর্থ হয়েছি।
126
00:12:46,125 --> 00:12:47,125
ব্যর্থ হয়েছি কথা রাখতে।
127
00:12:48,000 --> 00:12:51,208
আমার খোঁজাখুঁজির কয়েক বছরের
মধ্যেই জেনে গেছিলাম
128
00:12:51,208 --> 00:12:54,208
তোমাদের জন্য অন্য কোনো গ্রহ নেই।
129
00:12:55,833 --> 00:12:59,166
তাই আমার কথা রাখার
একটাই উপায় ছিল
130
00:12:59,166 --> 00:13:00,875
এখানে তোমাদের থাকার ব্যবস্থা করা।
131
00:13:02,333 --> 00:13:03,500
তাহলে করোনি কেন?
132
00:13:04,625 --> 00:13:10,916
কারণ ৮০০ কোটি লোকের
প্রাণ বাঁচানো বেশি সহজ ছিল
133
00:13:12,250 --> 00:13:15,541
তাদের মন ও মস্তিষ্ককে বদলানোর চেয়ে।
134
00:13:17,333 --> 00:13:19,000
নিক ফিউরির জন্যও?
135
00:13:19,000 --> 00:13:21,958
নিক ফিউরির জন্যও।
136
00:13:28,333 --> 00:13:29,750
তারপর ব্লিপ হয়।
137
00:13:32,500 --> 00:13:33,500
জানো,
138
00:13:35,041 --> 00:13:40,291
আমার শেষ অনুভূতি কী ছিল
ধুলোয় মিলিয়ে যাবার আগে?
139
00:13:41,166 --> 00:13:42,166
কী?
140
00:13:43,083 --> 00:13:44,125
মুক্তি।
141
00:13:46,583 --> 00:13:49,833
কারণ আমাকে আর লড়তে হবে না।
142
00:13:51,916 --> 00:13:53,875
বের হবার একটা সুযোগ পেয়েছি।
143
00:13:56,375 --> 00:13:58,041
- কিন্তু তুমি ঠিক...
- ফ্লোর ফাঁকা করো।
144
00:13:58,041 --> 00:13:59,625
- সরো! সরো!
- ফ্লোর ফাঁকা করো।
145
00:13:59,625 --> 00:14:00,833
এজেন্ট, তোমার পিস্তল।
146
00:14:00,833 --> 00:14:02,333
আমার সাহস ছিল না।
147
00:14:03,250 --> 00:14:05,375
এজেন্ট ক্যানন, ৩য় তলার অবস্থা কী?
148
00:14:06,125 --> 00:14:07,458
এজেন্ট ক্যানন?
149
00:14:07,458 --> 00:14:10,250
জানো আমি কেন
পৃথিবীতে ফিরে এসেছি?
150
00:14:12,375 --> 00:14:13,375
তোমার জন্য।
151
00:14:14,166 --> 00:14:16,666
তুমি আমার টিমে সর্বকনিষ্ঠ স্ক্রাল ছিলে।
152
00:14:18,375 --> 00:14:20,666
তুমি আমার দায়িত্ব ছিলে।
153
00:14:20,666 --> 00:14:23,791
এজেন্ট জন্স, ফ্লোর টু, কোড ফোর।
154
00:14:23,791 --> 00:14:27,708
তোমাকে আমার শেখানো উচিত ছিল
যে কখনো হার মানতে নেই।
155
00:14:27,708 --> 00:14:29,166
চলো।
156
00:14:29,166 --> 00:14:31,000
আমি তোমাকে নিরাশ করেছি,
157
00:14:31,000 --> 00:14:33,875
তোমার লোকেদের কথা দিয়ে
কথা রাখিনি,
158
00:14:33,875 --> 00:14:39,791
তাই সিদ্ধান্ত নিয়েছি
যা চাও তা দিয়ে দিব।
159
00:14:41,166 --> 00:14:42,625
যা ভাবছি এটা কী তাই?
160
00:14:43,416 --> 00:14:45,916
ক্যারল ড্যানভার্সের ডিএনএ।
161
00:14:47,166 --> 00:14:51,875
সাথে এভেঞ্জার্সের,
যা তুমি ও তোমার টিম সংগ্রহ করেছিল।
162
00:14:54,750 --> 00:14:56,166
দ্য হারভেস্ট।
163
00:14:57,416 --> 00:15:00,541
এর বদলে তুমি কী চাও?
164
00:15:00,541 --> 00:15:03,250
শক্তি পাবার পর,
এখান থেকে চলে যাও
165
00:15:03,250 --> 00:15:07,166
অন্য কোনো গ্রহে,
গিয়ে অন্য কোনো জীবকে শেষ করো,
166
00:15:07,166 --> 00:15:08,416
আমার কিছু যায় আসে না।
167
00:15:08,416 --> 00:15:13,625
ব্যস পৃথিবী ছেড়ে চলে যাও।
চলে যাও এক্ষুনি।
168
00:15:15,875 --> 00:15:18,666
লড়াই থামিয়ে
নিজের লোকেদের বাঁচাও।
169
00:15:19,541 --> 00:15:20,541
ওহ...
170
00:15:21,083 --> 00:15:22,500
ওহ, ফিউরি।
171
00:15:25,708 --> 00:15:28,500
রেডিয়েশনে মনে হয়
তোমার মাথাটা খেয়েছে, বন্ধু।
172
00:16:03,750 --> 00:16:05,333
- দরজায় নজর রাখো।
- জি, স্যার।
173
00:16:06,833 --> 00:16:09,250
আমাকে পিস্তল দাও।
তোমার পিস্তলটা দাও বলছি।
174
00:16:53,166 --> 00:16:54,291
একদম খাঁটি।
175
00:16:55,958 --> 00:16:58,750
তুমি সত্যিই মরতে চাও।
176
00:17:03,208 --> 00:17:04,750
ঠিক আছে, ওনাকে ভেতরে আনা যাবে।
177
00:17:07,708 --> 00:17:10,791
দরজার পিছনে চেক করোনি?
তুমি তো দেখি সত্যিই স্ক্রাল।
178
00:17:11,458 --> 00:17:13,375
তুমি বাহাদুরি দেখালে কিন্তু...
179
00:17:13,375 --> 00:17:16,125
কোনো কিন্তু না।
ব্যস তোমাকে রাস্তা দেখাচ্ছি। চলো।
180
00:17:38,833 --> 00:17:39,875
হচ্ছেটা কী?
181
00:18:29,708 --> 00:18:30,708
তুমি।
182
00:18:43,250 --> 00:18:45,458
আপনি ভুল লোকের দিকে
পিস্তল তাক করছেন, স্যার।
183
00:18:45,458 --> 00:18:47,458
ওকে এক্ষুনি গুলি করুন, প্রেসিডেন্ট সাহেব।
184
00:18:47,458 --> 00:18:51,041
আমি আপনার কোনো
ক্ষতি করতে আসিনি, স্যার। কিন্তু ও করবে।
185
00:18:51,041 --> 00:18:52,291
রোডি?
186
00:18:53,958 --> 00:18:57,625
তুই আমার মাকে মেরেছিস।
আমার বাবাকে মেরেছিস।
187
00:19:03,333 --> 00:19:06,541
তুই শেষ।
তুই এখন দুর্বল।
188
00:19:38,833 --> 00:19:40,666
ও একটা স্ক্রাল।
189
00:19:41,458 --> 00:19:43,041
আর আপনি হামলাটা না থামালে,
190
00:19:43,041 --> 00:19:45,291
সেই মানুষটাকে মেরে বসবেন
যার রূপ ও ধারণ করে আছে
191
00:19:45,291 --> 00:19:47,791
যার সাথে পৃথিবীর আরও
অনেক গণ্যমান্য ব্যক্তি আছে।
192
00:19:48,458 --> 00:19:50,666
থামো। কী?
193
00:19:50,666 --> 00:19:54,208
স্ক্রাল বিদ্রোহীরা পৃথিবীর অনেক বড় বড়
আধিকারিদের অপহরণ করেছে।
194
00:19:55,041 --> 00:19:57,166
যেখানে কর্নেল রোডসও আছে।
195
00:19:57,833 --> 00:20:00,416
ওনাকে ও বাকি আধিকারিদের
196
00:20:00,416 --> 00:20:04,000
স্ক্রাল কম্পাউন্ডের নিচে
পডে রাখা হয়েছে।
197
00:20:04,000 --> 00:20:06,833
হামলা করলে, ওদের সবাই মারা যাবে।
198
00:20:07,958 --> 00:20:09,416
এসব কি সত্যি?
199
00:20:09,416 --> 00:20:12,500
এই পাগলের কথা শুনছেন?
অবশ্যই এসব সত্যি না।
200
00:20:28,875 --> 00:20:30,291
প্রেসিডেন্ট সাহেব, শুনুন।
201
00:20:30,291 --> 00:20:34,333
যা ঠিক হয়েছিল তাই করুন।
আমাদের শত্রু সব খতম হয়ে যাবে।
202
00:20:34,333 --> 00:20:35,458
হ্যাঁ।
203
00:20:47,291 --> 00:20:48,791
প্রেসিডেন্ট সাহেব, আমার কথা শুনুন...
204
00:20:48,791 --> 00:20:51,583
স্যার, শত্রু আপনার পাশেই দাঁড়িয়ে।
205
00:20:51,583 --> 00:20:56,416
একটা মিনিট দেরি করলে,
ওর ও বিদ্রোহী স্ক্রালরা জিতে যাবে।
206
00:21:31,416 --> 00:21:32,791
ঘুমিয়ে পড়ো।
207
00:21:42,125 --> 00:21:44,625
ওহ খোদা, রিটসন,
এত সময় নিচ্ছ কেন?
208
00:21:44,625 --> 00:21:47,791
উনি ঠিক বলেছেন।
ব্যস আক্রমণটা পিছিয়ে দেন।
209
00:21:47,791 --> 00:21:52,250
আমি ভুল হলে, আমাকে জেলে পাঠিয়ে দিবেন
আর রাশিয়াকে ধ্বংস করে দিবেন।
210
00:22:21,375 --> 00:22:23,625
তুমি তোমার বাবার মতোই।
211
00:22:24,291 --> 00:22:26,333
ঠিক ওদের মতো।
212
00:22:56,208 --> 00:22:58,208
খোদা,
কেউ আমার ফোন দাও।
213
00:23:45,875 --> 00:23:47,125
কর্নেল রোডস?
214
00:23:50,166 --> 00:23:51,625
এখানে কতদিন ধরে আছেন?
215
00:23:53,208 --> 00:23:55,500
কর্নেল রোডস, আমি সাহায্য করছি।
216
00:23:58,791 --> 00:24:01,583
আপনারা এখানে বন্দি ছিলেন
অনেক দিন ধরে।
217
00:24:32,875 --> 00:24:34,708
আপনারা জানেন হয়তো এই সপ্তাহে
218
00:24:34,708 --> 00:24:38,250
ইংল্যান্ডে আমার উপর আক্রমণ হয়েছিল।
219
00:24:38,250 --> 00:24:40,125
এই সন্ত্রাসমূলক কর্মকান্ডের জন্য
দায়ী ছিল
220
00:24:40,125 --> 00:24:44,000
রূপ পরিবর্তনকারী এলিয়েনের দল
যারা স্ক্রাল নামে পরিচিত।
221
00:24:44,625 --> 00:24:46,958
যার জন্য আজ রাতে কংগ্রেসকে
222
00:24:46,958 --> 00:24:48,708
জরুরি ভিত্তিতে একটা বিল পাশের
কাজ দিচ্ছি,
223
00:24:48,708 --> 00:24:52,833
যেখানে বাইরের সব জীবদের সাথে
বোঝাপড়া করা হবে।
224
00:24:53,500 --> 00:24:57,125
আমরা জানি তোমরা কারা।
আর কীভাবে তোমাদের খুঁজে বের করা লাগবে।
225
00:24:58,250 --> 00:25:00,416
তোমাদের প্রত্যেককে
এক এক করে খতম করব।
226
00:25:14,166 --> 00:25:16,041
ভালোই গুছিয়ে রেখেছ সবকিছু।
227
00:25:20,416 --> 00:25:21,458
স্যরি।
228
00:25:22,000 --> 00:25:23,000
কেন?
229
00:25:24,250 --> 00:25:25,333
সাথে না থাকার জন্য।
230
00:25:25,916 --> 00:25:28,083
আমি নিজের খেয়াল রাখতে পারি।
231
00:25:28,083 --> 00:25:31,375
জানি। তবে রাখা তো
উচিত ছিল অন্য কারো।
232
00:25:33,416 --> 00:25:36,333
আমি জানি আমি আসলে কে।
233
00:25:37,458 --> 00:25:39,291
কিন্তু তুমি এলে
234
00:25:40,541 --> 00:25:41,833
মনে প্রশ্ন জাগা শুরু করে...
235
00:25:43,625 --> 00:25:45,416
তুমি কি আমার প্রেমে পড়েছিলে?
236
00:25:46,958 --> 00:25:48,750
নাকি আমার এই রূপের?
237
00:25:50,666 --> 00:25:54,791
আমি তোমাকে ভালোবাসি, প্রিসিলা।
238
00:25:56,041 --> 00:25:59,875
তোমার থেকে শেষ একটা
সুযোগ চাইতে এসেছি।
239
00:26:01,500 --> 00:26:02,541
আজকে রাতে চলে যাচ্ছি।
240
00:26:04,541 --> 00:26:06,208
তবে আজকেই আমাদের শেষ দেখা।
241
00:26:11,791 --> 00:26:16,708
কখনো ক্ষমা করার ইচ্ছা হলে,
জানো আমাকে কোথায় পাবে।
242
00:26:40,458 --> 00:26:41,583
অবশেষে আমাদের দেখা হলো।
243
00:26:44,625 --> 00:26:47,083
যদি গাড়ির পিছনে পুরো একটা
সেনাবাহিনী বেধে নিয়ে না এসে থাকো,
244
00:26:47,083 --> 00:26:48,708
তবে ফিরে যাবার পরামর্শ দিব।
245
00:26:48,708 --> 00:26:50,500
ওহ, আমি লড়তে আসিনি, গায়া।
246
00:26:51,458 --> 00:26:54,416
আর তোমার যে ক্ষমতা,
আমাদের পেরে উঠার সম্ভাবনা ক্ষীণই হবে।
247
00:26:55,333 --> 00:26:56,333
কে তুমি?
248
00:26:56,333 --> 00:26:59,291
তোমার বন্ধুর বন্ধু।
তোমার লোকেদের একজন লিডার দরকার।
249
00:27:00,375 --> 00:27:04,000
রিটসন তোমার লোকেদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে
তাতে তোমার সাহায্যের দরকার হবে
250
00:27:04,000 --> 00:27:05,250
যার ব্যবস্থা আমি করে দিব।
251
00:27:05,250 --> 00:27:08,125
আর তোমার মন বড় বলে কি
এসব করছ?
252
00:27:08,125 --> 00:27:09,916
ওহ না, কী যে বলো!
253
00:27:09,916 --> 00:27:13,833
আমার বাবাও এমন একটা চুক্তি করেছিল।
কিন্তু লাভের লাভ কিছু হয়নি।
254
00:27:13,833 --> 00:27:17,000
হ্যাঁ, যে ভুল টেলোস আর ফিউরি করেছে
তার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই খেয়াল রাখব
255
00:27:17,000 --> 00:27:18,916
আর প্রেম-মহব্বত
এসবের বাইরে থাকবে।
256
00:27:18,916 --> 00:27:21,916
আমি তোমাকে ব্যবহার করব
আর তুমি আমাকে
257
00:27:21,916 --> 00:27:25,250
আর দুজন দুজনের গ্রহকে সুরক্ষিত রাখব
লোকজনের ভালোর খাতিরে।
258
00:27:53,333 --> 00:27:55,541
এসব থেকে আমরা
বেঁচে বের হতে পেরেছি এই অনেক।
259
00:27:55,541 --> 00:27:56,916
তা তো অবশ্যই।
260
00:27:56,916 --> 00:27:59,833
তবে আপনার ভাষণ শুনে
এখন ভয় হচ্ছে।
261
00:28:01,458 --> 00:28:05,166
সব আবার ঠিক করা
মোটেও সহজ কাজ না।
262
00:28:05,166 --> 00:28:06,583
এসব কী?
263
00:28:07,958 --> 00:28:10,708
এভাবেই শত্রুপক্ষ
এত শক্তিশালী হয়েছে।
264
00:28:14,375 --> 00:28:18,041
আপনি পরিস্থিতি আরও
ঘোলাটে করে তুলেছেন।
265
00:28:18,041 --> 00:28:21,041
দ্বিতীয়বার জিততে পারবেন বলে
মনে হয় না।
266
00:28:22,333 --> 00:28:24,375
আমাদের জলদিই কিছু করত্র হবে।
267
00:28:25,833 --> 00:28:27,458
নাহলে আমাদের সাহায্য করতে চাওয়া
268
00:28:27,458 --> 00:28:30,583
স্ক্রালরাও মারা পরবে অচিরে।
269
00:28:34,083 --> 00:28:38,000
অনেকে হিরো সাজতে গিয়ে
নিরপরাধ মানুষকে খুন করে বসছে।
270
00:28:40,875 --> 00:28:42,916
নাহয় নিজেদের প্রাণ খোয়াচ্ছে।
271
00:28:48,166 --> 00:28:49,625
বন্ধ করুন আপনার লড়াই।
272
00:28:49,625 --> 00:28:53,000
থামো তুমি।
এসব শেষ করার একটাই উপায় আছে।
273
00:28:53,000 --> 00:28:55,000
পুরানো নিক ফিউরির
সেটা জানার কথা।
274
00:28:55,000 --> 00:28:59,750
আর স্ক্রালদের যদি এতই পরোয়া করো,
তবে ওদের বের করো আমার গ্রহ থেকে।
275
00:29:30,625 --> 00:29:32,375
এক মিনিট।
276
00:30:00,125 --> 00:30:04,541
এখানে অনেক শান্তি, তাই না?
277
00:30:04,541 --> 00:30:07,041
হ্যাঁ। এটাই তো চাচ্ছিলাম।
278
00:30:09,500 --> 00:30:11,875
- প্রিসিলা...
- ভারা।
279
00:30:12,833 --> 00:30:17,000
এখন মানুষ যেহেতু জানে আমরাও তাদের মাঝে আছি,
তাই আসল নামটাই ব্যবহার করব।
280
00:30:18,000 --> 00:30:22,208
বেশ, ভারা।
S.A.B.E.R. থেকে ভালো খবর এসেছে।
281
00:30:22,208 --> 00:30:26,416
ক্রি স্ক্রালদের সাথে
শান্তি চুক্তি করতে রাজি।
282
00:30:27,666 --> 00:30:28,875
ক্রি শান্তি চুক্তি করবে।
283
00:30:30,125 --> 00:30:32,791
পুরানো জোক মনে পড়ে গেল।
284
00:30:32,791 --> 00:30:34,833
স্ক্রালদের জন্য গুডলাক কী?
285
00:30:36,083 --> 00:30:37,083
ব্যাড লাক।
286
00:30:37,083 --> 00:30:39,500
থামো তো।
এটা ভালো খবর।
287
00:30:41,083 --> 00:30:43,083
- তোমার সাহায্য লাগবে আমার।
- আমার সাহায্য?
288
00:30:43,083 --> 00:30:45,958
হ্যাঁ, মানে শান্তি চুক্তির ব্যাপারে।
289
00:30:47,625 --> 00:30:51,291
স্ক্রালদের জন্য তোমার চেয়ে
ভালো ডিপ্লোম্যাট আর হবে না।
290
00:30:52,625 --> 00:30:54,375
আমি তেমন কথা টথা বলতে পারি না।
তুমি পারো।
291
00:30:54,375 --> 00:30:57,416
- তোমার নিজের স্টাইল আছে।
- হ্যাঁ, তবে আমি আর পারছি না।
292
00:30:58,166 --> 00:30:59,583
আমরা একসাথে দারুণ কাজ করি।
293
00:31:00,916 --> 00:31:02,291
কমসেকম, আমার মতে।
294
00:31:05,583 --> 00:31:08,208
প্লিজ, আমার সাথে চলো।
295
00:31:16,583 --> 00:31:18,083
শুরুতে তোমার সাহায্য করতে পারি।
296
00:31:19,166 --> 00:31:20,791
তবে পরে আমাকে ফিরতে হবে।
297
00:31:20,791 --> 00:31:23,500
আমার সব কাজ এখানে, সোনা।
298
00:31:23,500 --> 00:31:25,750
এখানে আমার বেশি প্রয়োজন।
299
00:31:39,500 --> 00:31:41,291
তোমাকে ব্যস বলতে চাই...
300
00:31:42,708 --> 00:31:43,833
আমি যেমনই হই
301
00:31:45,166 --> 00:31:46,958
ভালোবাসি তোমায়।
302
00:31:53,208 --> 00:31:56,041
আমিও বাসি
তাতে তুমি যেমনই হও।
303
00:33:03,620 --> 00:33:13,663
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম