1
00:00:18,440 --> 00:00:21,319
এক বছর পর
2
00:00:45,640 --> 00:00:48,799
এটার মতো অর্থনৈতিক মন্দার সময়,
ব্যাংকের সাহায্য করতেই হবে।
3
00:00:51,640 --> 00:00:53,159
কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ।
4
00:00:53,280 --> 00:00:56,599
তোমার চেকিং একাউন্ট থেকে ৮০,০০০
ইউরো তোলা হয়েছে গতমাসে।
5
00:00:56,720 --> 00:01:00,199
আরকিছু করতে পারব না, নিজের চোখে দেখা।
6
00:01:00,320 --> 00:01:03,399
আমার মনে হয় আরও সহজ
কোনো রাস্তা বেছে নিতে পারো।
7
00:01:05,160 --> 00:01:07,519
তাছাড়া, এ জায়গাটা বেশ দামী।
8
00:01:10,760 --> 00:01:13,159
একজন গ্রাহক আছে যার ইনভেস্টে আগ্রহ আছে।
9
00:01:14,320 --> 00:01:16,959
আমার মনে হয় আমরা
সমাধানে আসতে পারি।
10
00:02:12,800 --> 00:02:14,479
জেন্নারো।
11
00:02:15,440 --> 00:02:16,959
হাই, জেজে।
12
00:02:17,960 --> 00:02:19,359
তো?
13
00:02:20,280 --> 00:02:22,879
সে তখনই হাল ছেড়ে দিয়েছে,
জায়গাটা আমাদের।
14
00:02:23,360 --> 00:02:24,679
দারুণ দেখিয়েছ।
15
00:02:25,520 --> 00:02:29,279
এবার বিক্রির পরেই মালের
টাকা দিতে পারব না।
16
00:02:29,400 --> 00:02:30,639
কেন, কোনো সমস্যা?
17
00:02:31,200 --> 00:02:35,519
এক বন্ধুর বাজে সময় যাচ্ছে,
তার ক্যাশ লাগবে।
18
00:02:36,480 --> 00:02:39,519
- বাজারে আছে কত?
- প্রায় ৭০০,০০০।
19
00:02:39,640 --> 00:02:42,639
- পুরোটাই লাগবে আমার।
- ওতে সব খালি হয়ে যাবে।
20
00:02:42,760 --> 00:02:45,759
চিন্তা কোরো না,
টাকা বানাতে টাকা খাটাতে হবে।
21
00:02:45,880 --> 00:02:47,599
আমাকেই শিখিয়েছো ওটা।
22
00:02:49,760 --> 00:02:52,319
- কখন লাগবে?
- আমার বন্ধু রাতেই আসবে।
23
00:02:52,960 --> 00:02:54,479
দেখা হবে, জেজে।
24
00:02:55,040 --> 00:02:56,399
দেখা হবে, জেন্নারো।
24
00:04:19,040 --> 00:04:34,399
Translated by AL MAKSUD
25
00:05:18,160 --> 00:05:20,159
দেখে ভালো লাগছে, ভায়া।
26
00:05:23,520 --> 00:05:24,639
ভায়া'...
27
00:05:25,480 --> 00:05:27,919
মিস করেছি, ভায়া'!
28
00:05:28,040 --> 00:05:29,239
চল।
29
00:05:30,000 --> 00:05:32,759
হোয়াকিন, এর নাম জেজে।
30
00:05:32,880 --> 00:05:34,359
খুশি হলাম।
31
00:05:34,480 --> 00:05:35,959
সব ঠিকঠাক?
32
00:05:36,080 --> 00:05:39,199
সে আমার বন্ধু,
দুনিয়ার সেরা হিসাবরক্ষক।
33
00:05:39,320 --> 00:05:40,919
জেন্নি বাড়িয়ে বাড়িয়ে বলে।
34
00:05:41,040 --> 00:05:44,599
তার পরিবার না থাকলে, দক্ষিণের
একজন বেকার হয়েই থাকতাম।
35
00:05:44,720 --> 00:05:46,239
এখন, তোমার কাহিনীটা বলো।
36
00:05:47,120 --> 00:05:49,599
সব ঠিকঠাক, তাকে বিশ্বাস করা যায়।
37
00:05:49,720 --> 00:05:54,159
কুত্তার বাচ্চারা রোমে চলে এসেছে।
38
00:05:54,280 --> 00:05:55,519
কারা ওরা?
39
00:05:55,640 --> 00:05:58,479
তারা আমার বিরুদ্ধে লেগে
থাকা একটা গ্যাংয়ের।
40
00:05:59,200 --> 00:06:01,239
তারা যদি ডিল করে হন্ডুরাস ফিরে যায়,
41
00:06:01,760 --> 00:06:04,039
বিশাল গ্যাড়াকলে পরে যাব।
42
00:06:06,480 --> 00:06:09,679
যেমনটা লিখেছি,
আমার অনেক ক্যালাব্রিয়ান বন্ধু আছে।
43
00:06:09,800 --> 00:06:14,439
ঘটনা জানার জন্য কয়েকটা
কল করব আমি, ঠিক আছে?
44
00:06:14,560 --> 00:06:16,039
ঠিক আছে।
45
00:06:16,840 --> 00:06:18,319
চল, জেজে।
46
00:06:19,960 --> 00:06:21,639
তোমার বিশ্রাম নিতে হবে।
47
00:06:21,760 --> 00:06:24,399
তারা সবাইকে বের করে নিয়ে যাচ্ছে।
48
00:06:33,160 --> 00:06:35,239
আজরাতে আমার সাথে থাকছো।
49
00:06:45,680 --> 00:06:48,199
উঠে যেতে পারব না,
এখনো অপেক্ষা করছি।
50
00:06:52,120 --> 00:06:54,319
জুলিয়াকে বলো, পরে কথা বলবো।
51
00:06:56,440 --> 00:06:57,519
হ্যাঁ।
52
00:06:58,200 --> 00:06:59,359
বিদায়।
53
00:07:44,480 --> 00:07:48,279
জানি এটা তোমার কাজ না,
কিন্তু এটা ইমার্জেন্সি।
54
00:07:49,240 --> 00:07:50,759
হচ্ছেটা কী?
55
00:07:53,840 --> 00:07:56,279
বন্ধুর সাথে কথা বলেছি,
56
00:07:56,400 --> 00:07:59,559
যদি সব ঠিকঠাক করতে চাই
আজরাতেই করতে হবে।
57
00:07:59,680 --> 00:08:01,439
আর আমার সাহায্য লাগবে।
58
00:08:04,400 --> 00:08:08,479
- কোনো সমস্যা?
- না, একদমই না।
59
00:08:08,600 --> 00:08:10,959
সবসময়ই তৈরি আমি, জানিস সেটা।
60
00:08:11,080 --> 00:08:13,679
জানি, আমি ব্যস তোর
মুখে শুনতে চাচ্ছিলাম।
61
00:08:19,640 --> 00:08:21,039
আর তারা?
62
00:08:21,160 --> 00:08:22,719
তার বিনিময়ে তারা কী চায়?
63
00:08:22,840 --> 00:08:25,519
২৩ টাকায় কেজি মাল চায়।
64
00:08:25,640 --> 00:08:28,159
তোর বন্ধুরা ২৯ এ বিক্রি করছিল।
65
00:08:28,640 --> 00:08:33,239
বন্ধুরা... ওই ৬ টাকা পার্থক্যতেই
ওই হারামজাদাদের গায়ে লাগবে।
66
00:09:18,400 --> 00:09:19,639
চল।
67
00:09:46,200 --> 00:09:47,679
এখানে দাড়া।
68
00:10:49,920 --> 00:10:51,559
সোনা, কথা বলতে পারব না এখন।
69
00:11:34,240 --> 00:11:35,879
তোকে ভিতরে লাগবে।
70
00:11:51,600 --> 00:11:55,239
দ্রুত করতে হবে আমাদের।
দু'ঘন্টায় ক্লিনাররা চলে আসবে।
71
00:12:00,720 --> 00:12:02,439
- তৈরি?
- হ্যাঁ।
72
00:12:06,760 --> 00:12:08,799
বাথরুমে ন্যাকড়া আছে একটা।
73
00:12:12,240 --> 00:12:13,879
সর, জেজে!
74
00:13:37,680 --> 00:13:39,359
পরেরটায়, ভাই।
75
00:13:39,480 --> 00:13:40,879
ঠিক আছে।
76
00:14:54,640 --> 00:14:56,679
জেজে, ঠিক আছিস?
77
00:14:59,920 --> 00:15:01,399
আয়।
78
00:15:24,520 --> 00:15:26,559
হোয়াকিনের ভিডিও কর একটা।
79
00:15:31,960 --> 00:15:33,199
দ্রুত।
80
00:15:36,400 --> 00:15:38,599
গাধাচোদারা, কুত্তার বাচ্চারা!
81
00:15:38,720 --> 00:15:41,999
যেখানেই যাস, যেখানেই আছিস,
82
00:15:42,120 --> 00:15:46,039
এভাবেই মরে থাকবি, শুয়োরের বাচ্চারা!
83
00:15:46,160 --> 00:15:48,159
শয়তান হাজির, বলদাচোদারা!
84
00:15:48,280 --> 00:15:52,159
মাথাটা কেটে দুভাগ করে
ফেলব, মাদারচোদেরা!
85
00:15:54,080 --> 00:15:56,039
এখন থাম, বন্ধু।
86
00:16:42,040 --> 00:16:43,759
ব্যাগ থেকে টর্চটা দে।
87
00:16:44,680 --> 00:16:46,679
কুত্তার বাচ্চারা ভারী আছে!
88
00:17:08,200 --> 00:17:09,959
ঠিক আছে, এইত।
89
00:17:10,080 --> 00:17:11,959
- আমার কাছে দে।
- এটা?
90
00:17:12,080 --> 00:17:13,199
হ্যাঁ।
91
00:17:14,720 --> 00:17:16,239
অন্যটা, ভাই'।
92
00:17:22,760 --> 00:17:24,759
দড়িটা খোল, জেজে।
93
00:18:13,000 --> 00:18:14,799
এখানেই হবে।
94
00:18:34,840 --> 00:18:36,639
টর্চটা দে।
95
00:18:50,680 --> 00:18:52,959
চুদি তোদের, কাপুরুষের দল।
96
00:19:02,080 --> 00:19:03,559
যা, জেজে।
97
00:19:45,400 --> 00:19:47,719
জুলিয়ার জন্য সত্যিই খারাপ লাগছে।
98
00:20:01,320 --> 00:20:03,919
যা করছিস তা তোর জন্য ভালো হচ্ছে না।
99
00:20:05,760 --> 00:20:08,999
যে সুযোগ কখনোই ছিল না
তা দিচ্ছে আমাকে।
100
00:20:15,160 --> 00:20:18,399
আজরাতে কী হয়েছিল?
আমাকে বলতে পারো?
101
00:20:21,160 --> 00:20:24,919
গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সাথে
ডিনারে যেতে হয়েছিল তার সাথে।
102
00:20:27,520 --> 00:20:31,159
কখনোই প্রশ্ন জিগ্যেস করি না আমি,
যেকোনো কিছুতেই তোমার পাশে আছি।
103
00:20:32,920 --> 00:20:35,359
কিন্তু তুমি যেকোনো সময়েই
বের হয়ে আসতে পারবে,
104
00:20:36,880 --> 00:20:38,679
তোমার চাইতে হবে ব্যস তা।
105
00:20:43,040 --> 00:20:45,719
তুমি ফিরে আসলে
চমৎকার একটা ডিনার করবো একসাথে।
106
00:20:46,600 --> 00:20:47,879
দু'দিনেই ফিরে আসব।
107
00:21:03,680 --> 00:21:05,079
বিদায়।
108
00:22:04,480 --> 00:22:07,119
পাত্রিজিয়া, পিছলিয়ে যাচ্ছ যে।
109
00:22:08,480 --> 00:22:10,599
তোমার জন্য কী করতে পারি?
110
00:22:10,720 --> 00:22:13,879
লেডি শ্যানেল চায় মারিনেল্লার
কাছে একটা বার্তা নিয়ে যাও।
111
00:22:14,000 --> 00:22:15,479
কী বার্তা?
112
00:22:15,600 --> 00:22:19,119
যে লেডি শ্যানেল রেগে ছিল,
সে তার ছেলেকে কয়েদে দেখতে চায় না।
113
00:22:20,920 --> 00:22:24,039
- জানি।
- এখন বিচার হবে।
114
00:22:24,160 --> 00:22:27,239
তোমার বন্ধু একটা সুন্দর উপহার দিতে
পারে আমাদের , যদি কথা মত কাজ করে।
115
00:22:28,800 --> 00:22:30,399
জানি না কোথায় আছে ও।
116
00:22:31,440 --> 00:22:33,639
আমি নিশ্চিত বের করে ফেলতে পারবে।
117
00:22:35,080 --> 00:22:37,759
মনে হয় না মারিনেল্লা ওরকম কিছু করবে।
118
00:22:37,880 --> 00:22:39,319
কথা বলে দেখো।
119
00:22:39,960 --> 00:22:42,799
আমাদের সবারই দ্বিতীয়
সুযোগের দরকার হয়।
120
00:22:43,840 --> 00:22:45,279
কী করতে পারি দেখছি।
121
00:22:45,400 --> 00:22:49,319
যা মনে চায় করো, কিন্তু লেডি শ্যানেল
দোষী সাব্যস্ত হলে, তোমার উপরে যাবে।
122
00:22:51,720 --> 00:22:53,079
দেখে রেখো।
123
00:23:06,880 --> 00:23:08,679
ওকে প্রিন্সের মত লাগছে।
124
00:23:10,600 --> 00:23:12,399
তোর বাবা এখনো রাজা না।
125
00:23:13,640 --> 00:23:16,119
- আপসেট তুমি?
- না।
126
00:23:21,080 --> 00:23:22,479
এইত।
127
00:23:26,480 --> 00:23:28,519
আজ্জুরা, তোমার বিশ্রাম নিতে হবে।
128
00:23:30,760 --> 00:23:34,999
আমাকে দিয়ে যে টাকা তোমার বাবা
বানিয়েছে, আমার মূর্তি বানানো উচিৎ তার।
129
00:23:36,560 --> 00:23:38,559
তাকে ভালো করে চেনো না।
130
00:23:40,840 --> 00:23:42,799
আমাকে বিশ্বাস করো?
131
00:24:16,000 --> 00:24:17,039
হ্যালো?
132
00:24:17,160 --> 00:24:18,279
জেজে।
133
00:24:19,560 --> 00:24:23,039
আজকের কথা মনে আছে?
আমার শ্বশুর বাড়ি ফিরছে।
134
00:24:24,040 --> 00:24:25,039
হ্যাঁ।
135
00:24:25,160 --> 00:24:28,719
পরিবারের সাথে কয়েক ঘন্টা কাটাতে দেব,
তারপর দুটোর দিকে আসবে।
136
00:24:28,840 --> 00:24:30,559
সে পুরো জাত গোখরো।
137
00:24:30,680 --> 00:24:33,879
আমাকে এসবের বাইরে রাখবে,
তার ভাবতে হবে সব তার।
138
00:24:34,000 --> 00:24:35,359
পারফেক্ট।
139
00:24:35,920 --> 00:24:38,199
- ওসব কাগজ তৈরি করেছ?
- হ্যাঁ।
140
00:24:38,920 --> 00:24:40,479
দেখা হবে পরে।
141
00:25:31,840 --> 00:25:34,079
দাদাকে দেখতে চাও, পিয়েত্রো?
142
00:25:34,960 --> 00:25:36,279
চল।
143
00:25:44,240 --> 00:25:46,199
শাউয়োর গৃহ বন্দী হয়ে,
144
00:25:46,320 --> 00:25:49,719
একমাত্র নাতীর সাথে সময় কাটাতে পারব।
145
00:25:49,840 --> 00:25:51,119
হাই, জুসেপ্পে।
146
00:25:51,240 --> 00:25:53,399
এদিকে আসো, দাদার ছেলে !
147
00:25:53,520 --> 00:25:55,199
ও অনেক সুন্দর হয়েছে!
148
00:25:55,320 --> 00:25:57,559
অনেক কিউট তুমি, ছোট্ট হারামি!
149
00:26:31,240 --> 00:26:32,919
এসব আমার হিসাব?
150
00:26:33,040 --> 00:26:37,719
হ্যাঁ, যেসব কোম্পানি আপনার
সেগুলোর নাম আছে ওখানে, স্যার।
151
00:26:37,840 --> 00:26:40,839
আমি স্যারই হলে,
জেলে একবছর কাটাতাম না।
152
00:26:56,200 --> 00:26:57,519
এসবই আমার?
153
00:26:57,640 --> 00:27:00,919
একদম, প্রতিটায় আপনার
শেয়ারটা দেখিয়ে দিচ্ছি আমি।
154
00:27:01,040 --> 00:27:02,319
কেন, জেন্নারো?
155
00:27:05,600 --> 00:27:06,879
কিসের কেন?
156
00:27:07,000 --> 00:27:10,879
আমাদের কাজ সামলানোর জন্য
এত মানুষ থাকার পরেও,
157
00:27:11,000 --> 00:27:15,679
তোমার গিয়ে একটা
বাচ্চা ধরে আনতে হলো
158
00:27:15,800 --> 00:27:20,119
যে ভাবে ঠিকঠাক ইটালিয়ান বলতে পারলেই
দারিদ্র্যের গন্ধ দূর করতে পারবে।
159
00:27:23,160 --> 00:27:26,159
অপরিচিত ক্লিন কাউকে লাগত আমার।
160
00:27:26,840 --> 00:27:28,799
আপনার সব লোককেই
ম্যাজিস্ট্রেট চিনতো।
161
00:27:28,920 --> 00:27:30,519
জানো তারা কী বলে?
162
00:27:31,600 --> 00:27:34,719
কুকুর মাত্র একজন প্রভুরই
কথা শোনে, আর সে তোমার।
163
00:27:34,840 --> 00:27:38,599
এখানে কোনো কুকুর নেই, আর এখন
আপনার বাসায় একমাত্র প্রভু আপনিই।
164
00:27:41,200 --> 00:27:44,159
জেজে, তার কাছে পরিস্থিতি ব্যাখ্যা করো।
165
00:27:44,280 --> 00:27:48,399
জেলে যাওয়ার পর,
৬০ মিলিয়ন ইউরোর মালিক ছিলেন।
166
00:27:48,520 --> 00:27:53,119
জুডিশিয়াল বাজেয়াপ্তকরনে
তা ১.৫ মিলিয়নে কমিয়ে দিয়েছে।
167
00:27:53,240 --> 00:27:54,999
আমি ইতিমধ্যে জানি সেটা।
168
00:27:56,120 --> 00:27:58,639
একটা মাত্র লিমিটেড দায়বদ্ধ
কোম্পানিতেই তা আছে।
169
00:27:58,760 --> 00:28:03,359
এখন ১৭টা কোম্পানির মালিক আপনি ,
পূর্ণ বা পার্টনার হিসেবে।
170
00:28:03,480 --> 00:28:06,239
মোটমাট ৯৭ মিলিয়ন ইউরোর মালিকানা।
171
00:28:10,400 --> 00:28:12,879
তোমার কোনো ধারনাই নেই,
কিন্তু জেলে আটকে থাকা জাহান্নামে থাকার মত,
172
00:28:13,400 --> 00:28:17,279
তারপর যখন বাড়ি ফেরো
দেখো যে সব বদলে গেছে,
173
00:28:17,400 --> 00:28:21,039
কিন্তু তোমার জায়গা নেই, নিজের
পরিবারেও অনাহূত মনে হয়।
174
00:28:22,800 --> 00:28:27,759
আর ভালোবাসার সবাইকে
অপরিচিত দেখো।
175
00:28:31,920 --> 00:28:33,959
জেলে নেই আর আপনি।
176
00:28:34,880 --> 00:28:38,839
আপনার নিজের কন্সাল্টেন্ট লাগবে?
কালই জেজে সরে যাবে।
177
00:28:39,320 --> 00:28:41,319
নতুন কিছু হিসাব চান?
178
00:28:41,440 --> 00:28:44,159
নোটারিতে গিয়ে সব ঠিকঠাক করে ফেলব।
179
00:28:44,280 --> 00:28:46,679
যা চান তা-ই করতে পারি,
আমার জানা থাকলেই হবে।
180
00:28:56,960 --> 00:28:59,479
কিন্তু আমাকে কখনো
অপরিচিত বলবেন না।
181
00:29:00,680 --> 00:29:04,359
আমি আপনার মেয়ের স্বামী,
আর নাতির বাবা।
182
00:29:05,720 --> 00:29:07,879
সেটা ভুলবেন না।
183
00:29:09,640 --> 00:29:12,199
না ভোলার মতো কিছু থাকলে,
184
00:29:12,320 --> 00:29:14,039
একদম সেটাই এটা।
185
00:29:29,640 --> 00:29:30,639
হ্যালো?
186
00:29:31,440 --> 00:29:32,839
পাত্রিজিয়া বলছি।
187
00:29:36,160 --> 00:29:37,479
ভালো আছো শুনে খুশি হলাম।
188
00:29:37,960 --> 00:29:39,679
কুশল বিনিময়ের জন্য কল করিনি।
189
00:29:44,760 --> 00:29:47,559
এক বন্ধু ঝামেলা
করার জন্য তাকে ফুসলাচ্ছে।
190
00:29:48,960 --> 00:29:51,319
সব বলার জন্য দেখা করতে হবে শীঘ্রই।
191
00:29:53,200 --> 00:29:56,479
আজরাতে দেখা হবে। কোথায়?
192
00:29:58,240 --> 00:30:00,159
জানিয়ে দেব।
193
00:30:58,640 --> 00:31:00,039
হাই, জেন্নারো।
194
00:31:01,440 --> 00:31:02,799
আসো।
195
00:31:04,000 --> 00:31:05,719
কফি খাবে?
196
00:31:06,560 --> 00:31:07,799
ধন্যবাদ।
197
00:31:20,320 --> 00:31:21,639
কী সমস্যা?
198
00:31:22,400 --> 00:31:24,159
যেখানে আছি পছন্দ হচ্ছে না?
199
00:31:25,040 --> 00:31:26,759
তুমিই বেছে নিয়েছ।
200
00:31:41,160 --> 00:31:42,999
তারা ওখানে আছে।
201
00:31:45,320 --> 00:31:46,959
ভাই আর বোনেরা।
202
00:31:48,680 --> 00:31:51,079
আমাকে দেখলে,
অন্যদিকে হাটা ধরে।
203
00:31:51,200 --> 00:31:53,159
আমি এখান থেকেই তাদের দেখতে পারি।
204
00:31:54,320 --> 00:31:56,359
কাল হয়তো তা-ও পারব না।
205
00:32:01,160 --> 00:32:02,559
কেন?
206
00:32:02,680 --> 00:32:06,239
আমার ভাই বোনদের কাস্টোডি
পাওয়ার জন্য স্কুল ছেড়ে দিয়েছে।
207
00:32:08,160 --> 00:32:10,279
এখন শুনছি চাকরিও হারিয়েছে।
208
00:32:11,600 --> 00:32:14,199
সামাজিক কর্মীরা ইতিমধ্যে
একবার গিয়েছে ওখানে।
209
00:32:16,560 --> 00:32:19,119
পরেরবার তাদের নিয়ে চলে যাবে।
210
00:32:19,240 --> 00:32:22,559
কোনো এতিমখানায় পাঠিয়ে দেবে
আর তাদের দেখা পাব না।
211
00:32:24,720 --> 00:32:26,479
আমার কাছে কী চাও?
212
00:32:30,400 --> 00:32:32,319
আমার ভাইয়ের জন্য একটা চাকরি।
213
00:32:32,880 --> 00:32:34,079
সৎ চাকরি।
214
00:32:35,640 --> 00:32:37,599
কিন্তু নাপোলিতে না।
215
00:32:39,080 --> 00:32:41,839
এই জাহান্নাম থেকে ওদের বের হতে হবে।
216
00:32:46,360 --> 00:32:48,479
তোমার ভাই কালই চাকরি
পেয়ে যাবে একটা।
217
00:32:59,800 --> 00:33:01,919
কে চাকরি দিয়েছে তা
জানতে পারবে না।
218
00:33:03,200 --> 00:33:07,119
ঠিক আছে, তো বলো এখন
আমাদের বন্ধুরা কী চায়।
219
00:33:11,960 --> 00:33:15,879
শ্যানেল বার্তা পাঠিয়েছে,
মারিনেল্লার জন্য অফার আছে একটা।
220
00:33:17,440 --> 00:33:19,119
তাকে খুজে বের করতে বলে।
221
00:33:20,880 --> 00:33:22,239
আমি কী করব?
222
00:33:24,040 --> 00:33:25,719
যা সে করতে বলেছে।
223
00:33:26,520 --> 00:33:29,279
তার কাছাকাছি থাকলে
ভালো লাগত আমার।
224
00:35:25,920 --> 00:35:27,639
শুভ সন্ধ্যা, সাহায্য করতে পারি?
225
00:35:28,520 --> 00:35:30,199
ইরেনেকে খুজছি।
226
00:35:30,320 --> 00:35:32,119
- ইরেনে?
- আসছি!
227
00:35:44,760 --> 00:35:46,679
আমি একদমই পস্তাচ্ছি না।
228
00:35:46,800 --> 00:35:48,919
আবারও করব তা, শতবার করব।
229
00:35:49,040 --> 00:35:51,159
ওই মাগি শ্যানেলকে বলে দিস।
230
00:35:52,680 --> 00:35:54,039
আর কী সমাধান হবে তাতে, মারিনেল্লা?
231
00:35:54,160 --> 00:35:56,399
আমি বিচার পেয়েছি।
232
00:35:56,520 --> 00:35:59,639
বিচার দিয়ে মৃতরা বাল ফেলবে।
233
00:35:59,760 --> 00:36:01,399
আর তুই আমাকে এটা বলছিস?
234
00:36:02,120 --> 00:36:04,919
লেল্লুসিওর সাথে কী করিয়েছিস ভুলে গেছিস?
235
00:36:06,680 --> 00:36:08,399
তোকে বুঝতে পারি না আমি।
236
00:36:11,040 --> 00:36:12,319
মারিনেল্লা...
237
00:36:13,360 --> 00:36:16,159
সে তোকেও আমার মত
খুজে বের করতে পারবে,
238
00:36:16,280 --> 00:36:18,839
ব্যস পরেরবার অফার হবে না।
239
00:36:21,400 --> 00:36:24,279
আমার কথা বললে, নিজের জন্যই কাজ
করি, নিজের চরকায় তেল দেই।
240
00:36:27,600 --> 00:36:29,639
সাভাস্তানোর হয়ে কাজ করো?
241
00:36:30,760 --> 00:36:32,799
যা বলার জন্য এসেছি বলেছি।
242
00:36:35,760 --> 00:36:38,519
আজ বা কাল,
তাকে পেছন মারাতেই হবে তোমার।
243
00:36:39,520 --> 00:36:41,199
আমাকে কথা দিতে হবে।
244
00:36:47,960 --> 00:36:49,839
৩০ এখন আর ৩০ পরে।
245
00:37:06,320 --> 00:37:08,239
আমার কাছ থেকে উপহার নয় এটা।
246
00:37:08,360 --> 00:37:10,399
নিজ ইচ্ছায়ই দিয়েছিস,
তো তোর কাছ থেকেই পেয়েছি।
247
00:37:11,360 --> 00:37:13,079
হ্যাঁ, কিন্তু এটা আমার টাকা নয়।
248
00:37:17,800 --> 00:37:21,919
অর্ধেক জীবন শুনেছি আমার
বাবা ক্ষেপে আছে টাকার জন্য,
249
00:37:22,720 --> 00:37:25,719
বাকি অর্ধেক, চেষ্টা করেছি বের
করার শালার চলে কীভাবে এসব।
250
00:37:27,080 --> 00:37:29,239
তোমাকে বলছি, টাকার কোনো দামই নেই
251
00:37:30,880 --> 00:37:33,239
আর কোত্থেকে পাচ্ছ তার
কোনো লেনাদেনা নেই।
252
00:37:36,920 --> 00:37:38,999
ব্যাপার হচ্ছে এ দিনটা কেউই
253
00:37:39,120 --> 00:37:42,639
তোমার মেয়ের কাছ থেকে
কেড়ে নিতে পারবে না।
254
00:38:13,440 --> 00:38:15,519
- সিলভানো?
- হ্যাঁ?
255
00:38:16,360 --> 00:38:19,079
- সিলভানো রোমিনি?
- হ্যাঁ।
256
00:38:19,200 --> 00:38:22,439
- সে নিশ্চয়ই জুলিয়া?
- কে আপনি?
257
00:38:22,560 --> 00:38:24,359
নির্ঘুম রাত কাটানো একজন।
258
00:38:24,480 --> 00:38:25,679
তাকে ছাড়ুন!
259
00:38:25,800 --> 00:38:26,959
কেন?
260
00:38:27,080 --> 00:38:30,319
তারও জানতে হবে যে
আমার ঘরের সবাই,
261
00:38:30,440 --> 00:38:35,119
যারা কাছের ছিল কিন্তু এখন নেই
তা আমাকে পাগল করে দিচ্ছে!
262
00:38:35,240 --> 00:38:37,839
- সেটাও তোমার বন্ধুর দোষ।
- বাবা, এসবের মানে কী?
263
00:38:37,960 --> 00:38:41,119
নিজের মেয়েকে বুঝাও,
নিজের ভালোর জন্যই।
264
00:38:41,240 --> 00:38:42,959
আর আমাকেও বুঝাও!
265
00:38:43,880 --> 00:38:45,719
জানি না কিছু।
266
00:38:45,840 --> 00:38:49,159
আমার বিশ্বাস হয় না, সত্যটা চাই আমি।
267
00:38:49,960 --> 00:38:52,279
আর অন্য হিজড়া জেজেকেও বলে দিও।
268
00:39:09,040 --> 00:39:11,799
- লন্ডনে যাও নি?
- জুলিয়া বিপদে আছে।
269
00:39:11,920 --> 00:39:13,359
কী বলছো?
270
00:39:14,120 --> 00:39:16,439
- রাস্তায় সে আটকিয়েছিল আমাদের।
- কে?
271
00:39:16,560 --> 00:39:18,839
তোমার ক্লায়েন্টের শ্বশুর।
272
00:39:18,960 --> 00:39:21,679
- সে কী চায়?
- তার মেয়ে-জামাইয়ের মাথা।
273
00:39:21,800 --> 00:39:24,759
- কেন?
- আমি কী জানি?
274
00:39:24,880 --> 00:39:29,599
সে তাকে অপছন্দ করে বলে?
তুমি তাকে বাশ দেওয়ার চেষ্টা করেছিলে বলে?
275
00:39:33,360 --> 00:39:36,519
এসব লোকের সাথে মিশে গেলে
ক্লিন বের হওয়া যায় না।
276
00:39:41,120 --> 00:39:42,959
জুলিয়ার জন্য ভয় লাগছে আমার।
277
00:39:44,120 --> 00:39:45,759
কী করবো আমরা?
278
00:40:22,640 --> 00:40:24,319
আমার কাছে কী চাও?
279
00:40:33,640 --> 00:40:35,759
জেন্নারো লাগাচ্ছে আমাকে।
280
00:40:36,920 --> 00:40:40,319
বুঝতে পারছি, জানি আমি।
281
00:40:41,640 --> 00:40:43,319
সেটা ঠিক না?
282
00:40:53,800 --> 00:40:55,639
কীভাবে লাগাচ্ছে তা জানতে চাই।
283
00:40:58,560 --> 00:41:00,799
আপনাকে বললে, জেন্নারো
মেরে ফেলবে আমাকে।
284
00:41:02,520 --> 00:41:05,159
আর না বললে, তোকে আর
তোর বন্ধুকে কচুকাটা করব।
285
00:41:06,400 --> 00:41:09,799
জেজে, তুই অত্যন্ত সক্ষম।
286
00:41:10,840 --> 00:41:13,839
নইলে জেন্নারো তোর
উপর ভরসা করতো না।
287
00:41:13,960 --> 00:41:17,119
আর আমি সাথে সাথেই জেনে যেতাম
আমাকে সে পেছন কীভাবে মারছে।
288
00:41:21,120 --> 00:41:24,119
তোর জানতে হবে আসল প্রভু কে তোর।
289
00:41:30,640 --> 00:41:32,759
হোটেলটা অনেক সুন্দর।
290
00:41:32,880 --> 00:41:33,879
দেখাচ্ছে।
291
00:41:34,000 --> 00:41:37,239
- কতক্ষণ কথা বলেছ?
- খোলামনে কথা বলেছে।
292
00:41:37,360 --> 00:41:39,679
- কোনো ঝামেলা করেছে?
- না, একদমই না।
293
00:41:41,320 --> 00:41:43,559
দেখলে কেমন দারুণ?
294
00:41:43,680 --> 00:41:46,479
সেরা দৃশ্যটা এটা, ভাই'।
295
00:41:48,120 --> 00:41:50,359
ছবিগুলো দেখা, জেজে।
296
00:41:56,680 --> 00:41:58,999
কী চমৎকার হোটেল।
297
00:41:59,920 --> 00:42:01,599
দারুণ কোয়ালিটি।
298
00:42:02,840 --> 00:42:06,159
আমার জীবনের সবচেয়ে
মারাত্মক ডিল এটা।
299
00:42:07,040 --> 00:42:08,239
ঠিক না?
300
00:42:08,360 --> 00:42:11,839
কথা বলিস না, মুখ দিয়ে হয়
কথা বলবি নয়ত খাবি।
301
00:42:11,960 --> 00:42:13,359
চুপ কর।
302
00:42:13,480 --> 00:42:14,959
লেডিস...
303
00:42:15,480 --> 00:42:16,959
চীয়ার্স!
304
00:42:24,560 --> 00:42:28,479
কাল রিসোর্টের ২৫% লিখে
দিব তোর নামে
305
00:42:28,600 --> 00:42:32,159
আর চালান আসার পর,
বাকি ২৫%।
306
00:42:32,800 --> 00:42:34,799
যেটার মোটমাট ভ্যালু...
307
00:42:36,120 --> 00:42:38,559
জেজে! ঘুমিয়ে পরেছ?
308
00:42:38,680 --> 00:42:40,039
সরি, কিছু বলছিলে?
309
00:42:40,160 --> 00:42:42,399
এ হোটেলে কেমন লাভ হয়?
310
00:42:42,520 --> 00:42:44,119
দশ মিলিয়ন ইউরো।
311
00:42:44,640 --> 00:42:46,919
যা ঋণ আছিস তার চাইতে বেশি।
312
00:42:47,040 --> 00:42:51,439
আর আমাদের দুজনেরই মালিকানাধীন
একটা সম্পত্তিই বাকি আছে তোর।
313
00:42:52,600 --> 00:42:54,439
ধীরে, ভাই'।
314
00:42:54,560 --> 00:42:57,319
ইউরোপে কখনো বিনিয়োগ করিনি।
315
00:42:57,440 --> 00:42:59,639
কিন্তু মনে হয় করলে ভালোই হবে।
316
00:43:09,120 --> 00:43:11,119
'আমৃত্যু, ভাই'।
317
00:43:11,240 --> 00:43:12,399
একদম।
318
00:43:16,160 --> 00:43:17,599
সবসময়ই।
319
00:43:22,120 --> 00:43:23,319
ক্যাপ্টেন!
320
00:43:50,360 --> 00:43:52,519
সব ঠিকঠাক, জেজে?
321
00:43:52,640 --> 00:43:54,159
সব ঠিকঠাক।
322
00:43:57,040 --> 00:43:58,839
দেখা হবে কাল।
323
00:45:28,640 --> 00:45:31,719
- আজ্জুরা, কোথায় ছিলে?
- হাই, সোনা।
324
00:45:32,680 --> 00:45:35,839
মা জেগে দেখে বাবা বিছানায় নেই।
325
00:45:37,360 --> 00:45:39,159
বাইরে চলে গেছে।
326
00:45:41,600 --> 00:45:43,199
কোথায় গেছে?
327
00:45:44,920 --> 00:45:46,879
আমাকে বলতে চায় নি।
328
00:45:55,120 --> 00:45:58,439
জেন্নারো, তোমার কী মনে হয়
কোনো সমস্যা হয়েছে?
329
00:45:59,200 --> 00:46:01,199
না, সব ঠিকঠাক।
330
00:46:11,600 --> 00:46:14,879
হ্যাপি বার্থডে টু ইউ...
331
00:46:15,000 --> 00:46:17,919
হ্যাপি বার্থডে টু ইউ...
332
00:46:18,040 --> 00:46:23,959
হ্যাপি বার্থডে টু পিয়েত্রিনো।
হ্যাপি বার্থডে টু ইউ!
333
00:46:24,080 --> 00:46:25,359
ফু দাও!
334
00:46:32,560 --> 00:46:35,239
এখানেই থাকো, উপহার নিয়ে আসি গিয়ে।
335
00:46:35,360 --> 00:46:37,879
আমার সাথে আসো,
অনেক ভারী উপহার।
336
00:46:45,960 --> 00:46:47,599
দ্রুত।
337
00:47:03,480 --> 00:47:05,879
তার ছেলের নামের সাথে
মিলিয়ে নাম রেখেছে।
338
00:47:06,000 --> 00:47:07,759
কী?
339
00:47:07,880 --> 00:47:09,399
শেল করপোরেশন
340
00:47:09,520 --> 00:47:12,999
যেটা জেন্নারো আমার জেলে থাকার সময়ে
আমাকে লাগানোর জন্য বানিয়েছে।
341
00:47:16,040 --> 00:47:18,359
আর মালের চালান আসছে
342
00:47:20,320 --> 00:47:23,079
যেটার পুরোটাই নিজে হাফিস করতে চায়।
343
00:47:28,320 --> 00:47:30,919
রোমের আমাদের লোকের বা
344
00:47:32,080 --> 00:47:34,039
নাপোলির ক্ল্যানদের জন্যও এ ধান্দাটা নয়।
345
00:47:36,600 --> 00:47:38,399
কুত্তার বাচ্চা!
346
00:47:41,400 --> 00:47:44,199
আমাদের সবার সাথেই করছে কাজটা।
347
00:47:44,320 --> 00:47:46,479
কী করবো এখন?
348
00:47:47,880 --> 00:47:49,919
চালান ঢোকার আগপর্যন্ত অপেক্ষা করব
349
00:47:52,160 --> 00:47:54,759
আর তারপর ওর চাপ্টার
চিরতরে ক্লোজ করে দেব।
350
00:48:08,520 --> 00:48:19,559
Translated by AL MAKSUD