1
00:02:26,875 --> 00:02:30,715
: . : . : P O A C H E R : . : . :
~~~ S01 E06 ~~~
THE JUNGLE
2
00:02:32,583 --> 00:02:36,063
Translated by:
Habib Siam
3
00:02:46,750 --> 00:02:48,080
এই আরুকু।
4
00:02:50,410 --> 00:02:52,790
তোকে ভালো দেখাচ্ছে না।
5
00:02:52,790 --> 00:02:56,450
- একদম যাচ্ছে তাই লাগছে। তুই ঠিক আছিস?
- ভালো আছি, স্যার।
6
00:02:58,750 --> 00:03:03,410
হ্যাঁ, তাই তো। তোকে ভালোর চেয়েও
বেশি কিছু লাগছে। নেশা চড়ে গেছে, উঠে পড়।
7
00:03:18,750 --> 00:03:21,660
এগুলো আসল রাজহাঁসের পালক।
8
00:03:21,660 --> 00:03:25,000
হতেই পারে না।
ব্রিসলগুলো দেখ...
9
00:03:26,750 --> 00:03:30,250
এগুলো খুব শক্ত
নয়তো খুব নরম।
10
00:03:32,200 --> 00:03:36,660
আর আমি বুঝলাম, এগুলো আমার কাছে থাকা
তুলিগুলোর মতো না।
11
00:03:37,620 --> 00:03:43,290
- নকলগুলো বিক্রি করছিস কেন?
- ওকে মিথ্যাবাদী বলছেন আপনি?
12
00:03:43,870 --> 00:03:47,450
আগামী সপ্তাহে আমার ক্যানভাসগুলো
ডেলিভারী দিতে হবে।
13
00:03:47,450 --> 00:03:50,160
নকল ব্রিসলের কারণে এগুলোর
মানও খারাপ হয়েছে।
14
00:03:50,450 --> 00:03:53,250
আমি নিজে রাজহাঁস ধরব?
15
00:03:53,250 --> 00:03:55,200
পোয়্যা, না।
16
00:03:59,080 --> 00:04:00,580
পাগল হয়ে গেছিস তুই।
17
00:04:00,580 --> 00:04:02,830
ছাড় ওকে!
18
00:04:03,910 --> 00:04:05,580
পাগলের দল!
19
00:04:12,750 --> 00:04:16,370
শোন, বাসায় যাবি না?
20
00:04:16,370 --> 00:04:18,620
একটা চুমুক, স্যার।
21
00:04:22,660 --> 00:04:23,250
চলো।
22
00:04:27,160 --> 00:04:30,870
- ওকে সত্যিই মেরে ফেলতি না কি?
- নকল তুলি বেচেছিস ওর কাছে?
23
00:04:47,660 --> 00:04:52,790
- আরুকু, তাই না? আমরাও যোগ দিই?
- আমি সাধারণত একাই বসি।
24
00:04:53,540 --> 00:04:56,540
কোত্থেকে আসলে?
যা-তা অবস্থা একদম।
25
00:04:56,540 --> 00:04:59,370
আগুন জ্বালানোর কাজ করি।
(এই আগুন বন রক্ষার্থে লাগানো হয়তো,
ভুল হলে ঠিক করে দিবেন।)
26
00:04:59,370 --> 00:05:02,160
আগুন জ্বালানোর সময় সাবধান হওয়া উচিত।
27
00:05:03,080 --> 00:05:06,000
আর একবার সাফ হয়ে গেলে
সেটা নেভাতে হয়।
28
00:05:06,000 --> 00:05:10,080
- রোজ করো?
- শুকনো মৌসুমে, হ্যাঁ।
29
00:05:10,080 --> 00:05:13,250
বাহ! সারাদিন আগুনের পাশে থাকো
তৃষ্ণাও পায় নিশ্চয়ই।
30
00:05:13,250 --> 00:05:14,700
আমার বন্ধুকে একটা বোতল দাও।
31
00:05:27,750 --> 00:05:30,910
খাও...এক চুমুকে শেষ করো।
32
00:05:36,830 --> 00:05:42,500
33
00:05:49,160 --> 00:05:51,120
এই, আরেক রাউন্ড!
34
00:05:51,120 --> 00:05:54,410
আরও আগে তোমার সাথে বসা উচিত ছিল।
কখনো বুঝতেই পারিনি তুমি এতো রসিক মানুষ।
35
00:05:55,450 --> 00:06:00,910
পারতে, এখানে কয়েক বছর ধরে
আসছি আমি।
36
00:06:00,910 --> 00:06:04,040
আচ্ছা, বাই, গুড নাইট।
37
00:06:08,790 --> 00:06:12,870
আরুকু, বন কতটা চেনো তুমি?
38
00:06:13,160 --> 00:06:16,660
কয়েক দশক ধরে কাজ করছি আমি।
39
00:06:16,660 --> 00:06:20,500
ঘুমের মধ্যেও পথ চিনতে পারব।
কিন্তু রাজও পারবে।
40
00:06:21,370 --> 00:06:25,200
বনের প্রান্তে থাকে ও।
41
00:06:25,200 --> 00:06:29,580
কিন্তু বনে অনেক পরিবর্তন এসেছে। এখন আর
আমাদের কেউই এটা ভালো করে চেনে না।
42
00:06:30,290 --> 00:06:33,410
তোমার প্রতিভার অপচয় হচ্ছে।
43
00:06:33,410 --> 00:06:37,580
আগুন লাগিয়ে বন বাঁচানোর কাজ করেও
তুমি সামান্য বেতন পাও।
44
00:06:37,580 --> 00:06:43,620
সেই সামান্য টাকা দিয়ে বাড়ি ভাড়া মিটিয়ে
পরিবারকে খাওয়াতেও হিমশিম খেতে হয়।
45
00:06:46,410 --> 00:06:49,540
হাতি কোথায় আছে জানো?
46
00:06:49,540 --> 00:06:52,120
ওদের চলার পথ, ওরা কোথায় সময় কাটায়,
47
00:06:52,120 --> 00:06:56,120
সব চিনি আমি, কিন্তু ওসব জায়গায়
পৌঁছানো ততটা সহজ না।
48
00:06:57,200 --> 00:07:02,660
মাঝেমধ্যে আমি ওখানে থেকে ওদের দেখি
অমায়িক একটা দৃশ্য।
49
00:07:02,660 --> 00:07:05,790
ভাই, ওসব জায়গায় যাও কীভাবে?
50
00:07:07,450 --> 00:07:12,790
নদী ধরে উপরে চলে যাও
লম্বা পথ, একদিনের পথ।
51
00:07:12,790 --> 00:07:15,910
ঐ এলাকাগুলো হাতি দিয়ে ভরা।
52
00:07:16,750 --> 00:07:20,500
জঙ্গলও ওখানে ঘন, ঝোপঝাড়গুলো দেয়ালের মতো।
53
00:07:21,000 --> 00:07:23,250
ছোটতে আমিও ওসব পথ চিনতাম।
54
00:07:23,250 --> 00:07:27,290
কিন্তু এখন সব বেড়ে গেছে,
রাস্তাগুলো মিশে গেছে।
55
00:07:27,290 --> 00:07:30,250
ছাতার মাথা বন বাড়তেই থাকে।
56
00:07:30,250 --> 00:07:33,200
- বনটার মাঝে প্রাণ আছে।
- সত্যি?
57
00:07:33,200 --> 00:07:35,540
- হ্যাঁ।
- ভাই...
58
00:07:36,290 --> 00:07:38,040
বাড়তি পয়সা কামাতে চাও?
59
00:07:44,620 --> 00:07:47,290
আরামসে...আরেকটা নাও।
60
00:07:50,330 --> 00:07:51,750
নাও।
61
00:08:05,790 --> 00:08:08,370
- কে?
- জানি না।
62
00:08:18,830 --> 00:08:20,580
কী করছ এখানে?
63
00:08:20,580 --> 00:08:22,910
আগামী সপ্তাহে যাব ভেবেছিলাম।
64
00:08:22,910 --> 00:08:25,370
আজকে...
65
00:08:25,370 --> 00:08:27,750
এগিয়ে নেয়া হয়েছে।
66
00:08:27,750 --> 00:08:29,160
পোয়্যা কোথায়?
67
00:08:29,750 --> 00:08:31,620
দেখা পেলাম না।
68
00:08:31,620 --> 00:08:34,870
মালপত্র নিয়ে আসো।
69
00:08:35,750 --> 00:08:37,200
চলো।
70
00:08:44,040 --> 00:08:45,450
- এই...
- কী?
71
00:08:45,450 --> 00:08:48,410
বনে যেতে হবে আমাকে।
এক সপ্তাহের মধ্যে ফিরে আসব।
72
00:08:48,410 --> 00:08:52,950
এক সপ্তাহ? কোথায় যাচ্ছ?
আমাকে বলোনি কেন?
73
00:08:52,950 --> 00:08:54,370
ভুলে গিয়েছিকাম।
74
00:09:03,660 --> 00:09:05,790
পোয়্যা, ওঠ!
75
00:09:06,120 --> 00:09:07,540
পোয়্যা!
76
00:09:07,540 --> 00:09:10,660
দেখ, মরছে হালা!
77
00:09:10,660 --> 00:09:12,330
ওঠ!
78
00:09:12,330 --> 00:09:13,950
কী হয়েছে?
79
00:09:15,910 --> 00:09:18,660
- চল।
- ওর মুখে পানি মার।
80
00:09:18,660 --> 00:09:20,830
বস, বস, বস... এখানে।
81
00:09:22,790 --> 00:09:25,580
- কী হয়েছে?
- এসব ওর জন্য স্বাভাবিক।
82
00:09:25,580 --> 00:09:27,410
রক্তমাখা হয়ে আছে।
83
00:09:28,790 --> 00:09:32,250
আমার না, ঐ শিল্পীটার।
84
00:09:32,250 --> 00:09:34,700
আর বিরক্ত করবে না তোকে।
85
00:09:34,700 --> 00:09:37,750
ধেত...পোয়্যা।
ওঠ, চল।
86
00:09:40,000 --> 00:09:42,450
- মা যাবে আমাদের সাথে।
- আচ্ছা।
87
00:09:42,450 --> 00:09:45,950
দাঁড়া, বন্দুক নিয়েছিস?
88
00:09:50,910 --> 00:09:54,540
- কী রে বাড়া?
- বন্দুক লাগবে।
89
00:09:54,540 --> 00:09:55,910
এখন?
90
00:09:57,410 --> 00:10:02,120
জোকারের ওগুলো গতকাল নেয়ার কথা ছিল না?
কোথায় সেগুলো, হ্যাঁ?
91
00:10:02,120 --> 00:10:05,620
- ভেবেছিলাম আগামী সপ্তাহে হবে।
- প্ল্যান বদলানো হয়েছে।
92
00:10:06,330 --> 00:10:08,750
এখনই দে নয়তো দেয়ারই দরকার নেই।
93
00:10:08,750 --> 00:10:10,250
নে।
94
00:10:13,080 --> 00:10:18,120
গানপাউডার লোড করার জন্য
একটা র্যামরড লাগিয়ে দিয়েছি।
95
00:10:18,870 --> 00:10:22,080
নারিকেলের ছোবড়া...
96
00:10:22,080 --> 00:10:24,580
পটাশ আর গানপাউডার।
97
00:10:26,000 --> 00:10:28,910
সব আছে, নিয়ে নে।
98
00:10:31,950 --> 00:10:34,870
তবুও অনেক ভারী এটা।
১০ কেজির মতো হবে।
99
00:10:36,080 --> 00:10:41,500
.৩০৩ রাইফেলের মতো মনে হচ্ছে।
যখন পরীক্ষা করার জন্য চালিয়েছিলাম, তখন বলেছিলি--
100
00:10:41,500 --> 00:10:45,000
ব্যারেল ঠিক করার সময়ই দিসনি আমাকে।
101
00:10:45,000 --> 00:10:50,790
তাড়া থাকলে এখনই নিয়ে যা
নয়তো আমাকে আরও সময় দে।
102
00:10:51,700 --> 00:10:55,200
ধুর, এটা দাঁত তোলার মতো হয়ে গেলো।
103
00:10:55,200 --> 00:10:58,120
সবাই আমার বিরুদ্ধে কাজ করছিস।
104
00:10:59,120 --> 00:11:02,000
দাঁত তোলার মতো...হাস্যকর।
105
00:11:02,830 --> 00:11:07,250
একটা হাতির জন্য চওড়ায় ১০ আঙ্গুল সমান
বারুদ ব্যবহার করতে হবে।
106
00:11:07,250 --> 00:11:10,160
একটু কম হলেও ক্ষতি হতে পারে,
মৃত্যু হবে না।
107
00:11:10,160 --> 00:11:12,200
জানি আমি।
108
00:11:13,250 --> 00:11:14,950
মনে আছে আমার।
109
00:11:36,950 --> 00:11:38,950
কত পেতে তুমি?
110
00:11:38,950 --> 00:11:43,580
প্রথমবার ৩০ হাজার পেয়েছিলাম।
তারপর থেকে ৮৭ হাজার করে।
111
00:11:47,250 --> 00:11:49,120
একটুও বিবেকে বাধেনি?
112
00:11:49,120 --> 00:11:53,540
- আমার টাকার দরকার ছিল।
- হুম, আর মদেরও।
113
00:11:54,830 --> 00:11:58,040
কিন্তু তুই তো অতিরিক্ত কামাই ছাড়াই
এতোদিন সংসার চালিয়ে আসছিস।
114
00:11:58,040 --> 00:12:02,330
আমার বয়স হয়ে যাচ্ছে স্যার।
বেশিদিন আর এই কাজ করতে পারব না।
115
00:12:02,330 --> 00:12:04,750
ছোটরা এই কাজ করতে শুরু করবে।
116
00:12:08,000 --> 00:12:10,950
পরিবারের জন্য কিছু জমিয়ে রাখব না?
117
00:12:10,950 --> 00:12:14,700
আমি কেবল একজন কন্ট্র্যাক্টর ছিলাম,
পেনশন নেই কোনো।
118
00:12:14,700 --> 00:12:17,870
এও আন্দাজ করেছিলাম যে, বনের মধ্যে
প্রায় ৬০০ হাতি আছে।
119
00:12:17,870 --> 00:12:23,620
- তাই একটাকে মারলে তেমন কিছু হতো না।
- ৬০০টা ছিল, এখন আর নেই।
120
00:12:45,450 --> 00:12:47,000
ওদিকে।
121
00:13:14,450 --> 00:13:17,000
হাঁটার সময় দেখে চলবে।
122
00:13:17,000 --> 00:13:18,290
কেন?
123
00:13:18,290 --> 00:13:23,660
এটা বন। চিতা আছে, সাপ আছে হাতি আছে
সব ধরণের প্রাণী আছে।
124
00:13:23,660 --> 00:13:26,580
এই জায়গাটা তোমার ভালো লাগে কেন?
125
00:13:27,500 --> 00:13:30,040
বুঝলাম না।
126
00:14:05,450 --> 00:14:09,450
বছরখানেক আগে, এই অঞ্চলে প্রচুর পরিমাণে
চোরা শিকার হতো।
127
00:14:09,450 --> 00:14:12,580
বেশিরভাগ পুরুষ হাতিই মারা গিয়েছিল।
128
00:14:12,580 --> 00:14:15,160
এই ৪ হাজার বর্গ কি.মি. এলাকায়,
চিন্তা করো...
129
00:14:15,160 --> 00:14:19,080
১০০ স্ত্রী হাতির জন্য একটা
পুরুষ হাতি।
130
00:14:19,080 --> 00:14:22,700
এই জায়গা তুই এতো ভালো চিনিস
বিশ্বাসই হয় না আমার।
131
00:14:23,120 --> 00:14:29,620
কনজার্ভেশনিস্টদের থেকে চোরা শিকারী আর
সাধারণ শিকারীরা এই জায়গা ভালো করে চেনে।
132
00:14:29,620 --> 00:14:33,950
- এই, জোঁক দেখে চলো কেমন?
- স্যার, এগুলো কোলেস্টেরলের জন্য ভালো।
133
00:14:33,950 --> 00:14:35,660
কোলেস্টেরল!
134
00:14:44,540 --> 00:14:47,250
হয়তো ওর খাওয়াও শেষ।
135
00:14:47,250 --> 00:14:51,330
- দৌড়াবো?
- যদি মরার ইচ্ছা থাকে, তাহলে।
136
00:15:07,790 --> 00:15:11,290
কাবাডিতে মাথা ফাটিয়ে মরার চেয়ে
এভাবে মরা ভালো।
137
00:15:21,830 --> 00:15:23,370
এখানে ক্যাম্প করুন।
138
00:15:46,660 --> 00:15:49,410
এই, ধরবি না এটা।
139
00:15:50,540 --> 00:15:54,200
দড়িটা ধর।
আয়, আয়।
140
00:15:55,830 --> 00:15:58,450
রাতের খাবার খুঁজছি আমি...
পোয়্যা।
141
00:16:22,040 --> 00:16:24,410
ভাল্লুক...ভাল্লুক।
142
00:16:33,700 --> 00:16:38,200
- অজগরটা গাছ জড়িয়ে ধরে আছে দেখছিস?
- হ্যাঁ।
143
00:16:38,200 --> 00:16:41,040
- কিছু একটা হজম করছে।
- ওহ।
144
00:17:34,000 --> 00:17:35,450
রান্না করো এটা।
145
00:17:50,450 --> 00:17:54,700
- কতদিন ক্যাম্প করেছিলি?
- যতক্ষণ না শিকার হয়ে যাচ্ছিল।
146
00:17:55,540 --> 00:17:58,000
৮ থেকে ১০ দিন সময় লাগত।
147
00:17:58,330 --> 00:18:00,910
হাতির পালকে খোঁজার জন্য
আমাদের আস্তানা এখানে ছিল।
148
00:18:01,950 --> 00:18:03,700
বন্দুক এখান থেকে কতদূরে আছে?
149
00:18:11,080 --> 00:18:13,120
বন্দুক কোথায় পেয়েছিলি?
150
00:18:16,250 --> 00:18:20,580
- বন্দুকের কারিগর বানিয়েছিল।
- কয়েকদিন আগে ওকে গ্রেফতার করেছি আমরা।
151
00:18:21,700 --> 00:18:26,370
খন্ড আকারে চালান দিতো ও
আর তারপর সব একত্র করত।
152
00:18:26,910 --> 00:18:29,080
আমার কাজ ছিল বারুদ মেশানো।
153
00:18:45,080 --> 00:18:48,450
চেহারায় ক্ষতটা কীভাবে এসেছিল সেটা
বলছিস না কেন?
154
00:18:48,450 --> 00:18:50,790
বল, তোর নিজেরই কর্ম এটা।
155
00:18:50,790 --> 00:18:54,870
চুপ কর বানচোত! তুই বলে দেয়াতে
আমরা ফেঁসে গেছি।
156
00:18:54,870 --> 00:18:56,370
থাম!
157
00:19:06,200 --> 00:19:07,700
- আমি বলছি।
- ভাগ!
158
00:19:07,700 --> 00:19:11,080
ও বারুদ মিশিয়ে সেটা
গরম করছিল।
159
00:19:11,080 --> 00:19:13,750
বনে হাঁটার পর সেগুলো ড্যাম হয়ে যায়।
160
00:19:13,750 --> 00:19:17,040
সাবধানে সেগুলোকে শুকাতে হয়।
161
00:19:21,950 --> 00:19:24,040
ওখানে কতগুলো আছে?
162
00:19:32,000 --> 00:19:35,080
মা গো! হায় ঈশ্বর!
163
00:19:36,830 --> 00:19:39,080
ম্যাচ কেন ব্যবহার করবি হে?
164
00:19:39,620 --> 00:19:41,950
তাড়া নেই, মেনে তো নিতেই হবে।
165
00:19:45,950 --> 00:19:49,540
বারুদ কতগুলো ছিল জিজ্ঞেস করেছিলি কেন?
166
00:19:49,540 --> 00:19:52,200
তাতে কার কী? আমাদের কাছে
কয়েকবার গুলি করার জন্য যথেষ্ট আছে।
167
00:19:52,580 --> 00:19:56,830
ভোরবেলা ফিরে ওকে হাসপাতালে নিয়ে যাব।
168
00:19:57,370 --> 00:20:00,580
- আমরা কোথাও যাচ্ছি না।
- কী?
169
00:20:00,580 --> 00:20:05,290
কাজের সময় দূর্ঘটনা হবেই
ঝুঁকির ব্যাপারে আমরা সবাই অবগত।
170
00:20:06,950 --> 00:20:10,580
পুরষ্কার ছাড়া এখান থেকে যাচ্ছি না আমরা।
171
00:20:11,200 --> 00:20:13,370
আর কোনোকিছুর পরোয়া করি না।
172
00:20:25,620 --> 00:20:28,910
- বাড়ি কোথায় তোর?
- থুমপোংকাররা।
173
00:20:28,910 --> 00:20:31,120
- চিনি না।
- আমি চিনি।
174
00:20:32,290 --> 00:20:35,080
ওখানকার প্রতিটা বাড়িতে
অন্তত একজন চোরা শিকারী আছে।
175
00:20:35,080 --> 00:20:39,200
জীবিকার জন্য শিকার করত তারা। এখন
টহলের মাঝে ফাঁকা সময়ের অপেক্ষা করে।
176
00:20:39,200 --> 00:20:43,580
অথবা আইন পরিবর্তনের
যাতে তারা আবার শিকার করতে পারে।
177
00:20:43,580 --> 00:20:46,330
পোয়্যা আর রাজও একই জায়গা থেকে এসেছে।
178
00:20:47,200 --> 00:20:48,910
এসব জানেন কীভাবে?
179
00:20:50,330 --> 00:20:52,330
আমার বাবা চোরা শিকারী ছিল।
180
00:20:53,500 --> 00:20:56,250
আর আমি ছেলে হলে হয়তো
আমিও তাই হতাম।
181
00:20:57,040 --> 00:21:00,540
তার পরিবর্তে তোদের মতো
লোকেদের ধরে বেড়াচ্ছি।
182
00:21:00,540 --> 00:21:03,620
আর যদি আমার হাতে ক্ষমতা থাকত
তাহলে তোদের সবাইকে পৃথিবী থেকে মুছে ফেলতাম।
183
00:21:05,870 --> 00:21:11,200
- একটা সৎ চাকরি খুজতে পারিস না?
- স্যার, কী এমন চাকরি পাব?
184
00:21:11,200 --> 00:21:15,200
এই অফিসাররা কী করত বলে
মনে হয় তোর?
185
00:21:16,370 --> 00:21:19,200
শিকারিরাই সবচেয়ে ভালো
কনজার্ভেশনিস্ট হয়।
186
00:21:19,200 --> 00:21:23,120
কিন্তু এতে তো তোদের রক্তের নেশা কাটবে না।
187
00:21:23,120 --> 00:21:26,700
- পৃথিবীকে শাসন করার উগ্র ইচ্ছা রয়েছে তোদের।
- মালা!
188
00:22:08,080 --> 00:22:09,700
এই।
189
00:22:09,700 --> 00:22:11,950
- কোথায় যাচ্ছ?
- কোথাও না।
190
00:22:11,950 --> 00:22:14,540
- হ্যাঁ?
- কোথাও না।
191
00:22:14,540 --> 00:22:16,120
ভালো।
192
00:22:18,950 --> 00:22:22,370
কারণ তুমি আমাদের ছেড়ে চলে গেলে
আমাদের বের হওয়া কঠিন হয়ে যাবে।
193
00:22:23,330 --> 00:22:28,660
কিন্তু আমরা হতে কোনোরকমে পেরেও যাব।
আর তারপর তোমার বাড়ি যাব ঘুরতে।
194
00:22:28,660 --> 00:22:31,330
তোমার বউ বাচ্চার সাথে দেখা করতে চাইব।
195
00:22:39,250 --> 00:22:40,950
শিকারের সময় হয়েছে।
196
00:24:11,620 --> 00:24:12,910
স্যার...
197
00:24:46,080 --> 00:24:49,080
যাও যাও যাও!
আওয়াজ দাও, চিৎকার করো।
198
00:24:49,080 --> 00:24:51,120
যাও, ভাগো ভাগো।
199
00:26:08,330 --> 00:26:10,370
সব স্ত্রী হাতি।
200
00:26:23,200 --> 00:26:24,660
ওখানে...
201
00:26:35,200 --> 00:26:36,660
একটা।
202
00:27:13,160 --> 00:27:17,500
- এই...আগে শুঁড়টা কেটে ফেল।
- শুঁড় কেন?
203
00:27:17,500 --> 00:27:21,080
- দাঁত কীভাবে খুলবি তাহলে?
- আচ্ছা।
204
00:27:38,830 --> 00:27:44,410
লাশগুলো এভাবে রেখে যাস কেন?
অন্তত ঢেকে তো রাখতে পারিস।
205
00:27:44,410 --> 00:27:46,160
চিন্তা কীসের?
206
00:27:46,160 --> 00:27:52,120
বনের এতো গভীরে কোন ফরেস্ট অফিসার আসবে?
207
00:27:54,410 --> 00:27:58,370
আপনারা সবাই অনেক অলস।
208
00:27:58,370 --> 00:28:02,910
এই, তোকে গ্রেফতার করেছি আমরা।
ভুলে যাস না।
209
00:28:02,910 --> 00:28:06,500
হ্যাঁ, সেটাই।
আমি আত্মসমর্পণ করেছি।
210
00:28:06,500 --> 00:28:08,040
আ...
211
00:28:39,450 --> 00:28:43,330
জীবিকার জন্য এটাই করত ও।
212
00:28:43,330 --> 00:28:46,370
এতেই তার মন ভরতো।
213
00:28:46,370 --> 00:28:50,120
মাংসের পচন দেখে...
214
00:28:50,120 --> 00:28:53,080
অবশেষে তাকে খুঁজে পেয়েছি আমি।
215
00:28:53,080 --> 00:28:58,540
এটা তার স্বভাব ছিল।
তার মাথায় শুধু এটাই ছিল।
216
00:28:58,540 --> 00:29:01,500
আমি তো ভাবি...
217
00:29:01,500 --> 00:29:07,620
যদি সে জানতো এসব সাফ করা কতটা কষ্টের
তাহলে সে এমনটা করত?
218
00:29:10,410 --> 00:29:13,580
এই হারামীদের মতো।
মারলাম আর চলে গেলাম।
219
00:29:13,580 --> 00:29:17,500
এদের সাথেও একই কাজ করার ইচ্ছা হয়।
220
00:29:17,500 --> 00:29:22,410
মাথায় গুলি করে, দাঁত উপড়ে ফেলে
পচে যাওয়ার জন্য রেখে দিতাম।
221
00:29:22,410 --> 00:29:25,450
জঙ্গলই তাদেরকে খেয়ে নিক।
222
00:29:26,750 --> 00:29:30,500
মালা, আমি সরি।
223
00:29:32,040 --> 00:29:35,040
তুমি ঠিকই বলেছিলে।
224
00:29:35,830 --> 00:29:40,700
আমি অলস, জেদী।
225
00:29:40,700 --> 00:29:46,000
আমি কখনো ভাবতেই পারিনি আমার
নজরদারিতেও এমনটা হতে পারে।
226
00:29:48,330 --> 00:29:51,410
তুমি হয়তো পুরো এলাকাটায় টহল দিতে পারোনি।
227
00:29:51,410 --> 00:29:55,120
জনবলজনিত সমস্যা এটা, তোমার দোষ নেই।
228
00:29:56,080 --> 00:29:58,250
তা নয়।
229
00:29:58,250 --> 00:30:01,120
আমিই ঝামেলা পাকিয়েছিলাম।
230
00:30:01,120 --> 00:30:07,500
আরুকু স্বীকারও করেছিল
আমিই গায়ে মাখাইনি।
231
00:30:08,540 --> 00:30:11,290
আমিও ওভাবেই ছিলাম।
232
00:30:12,500 --> 00:30:17,540
কিন্তু আমার জানামতে যতজন এই বনে এসেছে
233
00:30:17,540 --> 00:30:21,910
তাদের মধ্যে তুমিই একমাত্র ব্যক্তি
যার কোনো অপরাধবোধ থাকা উচিত না।
234
00:31:25,290 --> 00:31:27,410
- আহা, না।
- সর সামন থেকে।
235
00:31:27,410 --> 00:31:29,750
ভেবেছিস তোকে গুলি করব না আমি?
236
00:31:30,120 --> 00:31:34,500
- ওকে কেন মারবে?
- কারণ মন চাচ্ছে মারতে, সর।
237
00:31:36,410 --> 00:31:37,120
না!
238
00:31:50,080 --> 00:31:52,040
আয়হায়।
239
00:31:52,040 --> 00:31:57,160
আমি ওকে থামানোর চেষ্টা করেছিলাম
কিন্তু পারিনি।
240
00:31:57,160 --> 00:31:59,120
যাওয়ার সময় হয়েছে।
241
00:31:59,120 --> 00:32:03,200
বাকি জীবন তোকে নিজের
পাপের জন্য কাঁদতে হবে।
242
00:32:03,200 --> 00:32:06,660
কিন্তু আমাদের এখন বাকি হারামীদের ধরতে হবে।
243
00:32:06,660 --> 00:32:11,250
কো-অর্ডিনেট পাঠিয়ে দিয়েছি।
টীম এসে সব নথিভুক্ত করে নিয়ে যাবে।
244
00:32:11,250 --> 00:32:13,950
তুই তো বলেছিলি আরও ১৭টা হাতি আছে।
245
00:32:13,950 --> 00:32:20,500
ওরা অন্য রেঞ্জে আছে, স্যার। আমাদেরকে
হোম বেইস থেকে শুরু করতে হবে।
246
00:33:04,830 --> 00:33:08,580
আমাদেরকে কখনো গাড়িতে নিসনি, বুঝলি?
247
00:33:17,040 --> 00:33:22,000
- থামিস না, থামিস না।
- থামতেই হবে, উনি রেঞ্জ অফিসার।
248
00:33:24,330 --> 00:33:27,660
- পুরো গুষ্টি এসেছে দেখছি...আরে আরুকু।
- স্যার।
249
00:33:31,120 --> 00:33:36,290
এদিকে যাচ্ছিস ভালোই হলো।
কয়েক ঘন্টা ধরে কাউকে পাচ্ছিলাম না।
250
00:33:38,500 --> 00:33:42,080
এতো সকালে তোরা সবাই এখানে
কী করছিলি?
251
00:33:43,290 --> 00:33:47,950
- হ্যাঁ?
- কাল রাতে মদ খেয়েছিলাম।
252
00:33:47,950 --> 00:33:51,830
আগুন দিয়ে খেলছিলাম আর
ওর মুখটা পুড়ে গিয়েছিল।
253
00:33:51,830 --> 00:33:54,700
বনের আয়ুর্বেদী ঔষধ লাগাতে নিয়ে যাচ্ছিলাম।
254
00:33:54,700 --> 00:33:57,700
আগুন নিয়ে খেলছিলি? আজব খেলা!
255
00:34:19,950 --> 00:34:24,700
- তোর সাথে কথা আছে।
- নিশ্চয়ই, স্যার...পরে।
256
00:34:25,450 --> 00:34:26,910
চল।
257
00:34:28,000 --> 00:34:32,660
ওকে ওঠা থেকে থামানো উচিত ছিল।
258
00:34:32,660 --> 00:34:36,000
থামালে পরিস্থিতি আরও
খারাপ হতো।
259
00:34:36,000 --> 00:34:38,200
আমাদেরকে প্রায় ধরা খাইয়েই দিয়েছিলি।
260
00:34:40,000 --> 00:34:45,700
সমস্যা নেই, সব শেষ।
আমাদের পথ এখন আলাদা।
261
00:34:45,700 --> 00:34:49,910
আবার যাব কয়েকদিনের মধ্যে।
আর তুই পথ নির্দেশনা দিবি।
262
00:34:49,910 --> 00:34:55,040
- একটা ট্রিপের চুক্তি ছিল।
- না, আরও লাগবে আমাদের।
263
00:34:55,040 --> 00:34:59,580
ইভান দাস আহত হওয়ার কারণে ফিরতে হয়েছে।
264
00:34:59,580 --> 00:35:03,580
আড়ালে থাকবি শুধু।
যাতে কেউ সন্দেহ না করে।
265
00:35:06,290 --> 00:35:08,200
এই...
266
00:35:08,200 --> 00:35:12,950
পালানোর কথাও ভাববি না।
তুইও এখন এসবের অংশ।
267
00:35:12,950 --> 00:35:16,160
পোয়্যা, ওসবের যত্ন নিস।
268
00:35:25,750 --> 00:35:29,200
তো, তোরা একসাথে কতবার গিয়েছিলি?
269
00:35:29,200 --> 00:35:33,910
৫ বার। ১৮টা হাতি শিকার করেছিলাম।
270
00:35:33,910 --> 00:35:38,080
যখন আমি বাধা দিকাম তখন মদ আর
টাকা দিয়ে আমার সাথে জবরদস্তি শুরু করলো ওরা।
271
00:35:38,080 --> 00:35:42,040
না বললে আমাকে হুমকি দিতো ওরা।
272
00:35:42,040 --> 00:35:45,620
আমার ছেলে হাসপাতালে।
273
00:35:45,620 --> 00:35:50,450
জন্ম থেকে সে পঙ্গু,
বিশেষজ্ঞদের সেবার প্রয়োজন হয়।
274
00:35:50,450 --> 00:35:57,120
খরচ অনেক বেশি আর আমারও অবস্থা ভালো ছিল না।
275
00:35:57,120 --> 00:36:04,250
- কিন্তু আমি আর পাচ্ছিলাম না।
- তো কীসে মন বদলালো?
276
00:36:05,660 --> 00:36:10,540
যোগী শীঘ্রই ছাড়া পেয়ে যাবে,
ওর আবার কাজ করতে ইচ্ছে হচ্ছে।
277
00:36:10,540 --> 00:36:13,080
খুবই ভালো হবে।
278
00:36:20,160 --> 00:36:21,870
কী হয়েছে?
279
00:36:21,870 --> 00:36:25,540
- একটা হাতির বাচ্চা আমার পিছু নিয়েছে।
- কী?
280
00:36:25,540 --> 00:36:28,910
এভাবে মদ খাবে আর বকেই যাবে।
281
00:36:28,910 --> 00:36:32,120
আর শেষে জায়গা হবে হাসপাতালে ছেলের পাশে।
282
00:36:32,120 --> 00:36:34,750
আরুকু...আরুকু!
283
00:36:34,750 --> 00:36:37,120
- একটা...একটা আত্মা আমার নাম নিয়ে ডাকছে।
- আরুকু!
284
00:36:37,120 --> 00:36:41,330
কোনো লোক এসেছে, ভূত না।
গিয়ে দেখো কে।
285
00:36:57,830 --> 00:36:59,950
ওহ, তুই, পোয়্যা।
286
00:36:59,950 --> 00:37:04,540
- ভেবেছিলাম কোনো ভূত আমাকে ডাকছে।
- আমরা আবার আগামী সপ্তাহে বের হচ্ছি।
287
00:37:04,540 --> 00:37:07,620
না আসলে হয়তো তুইই ভূত হয়ে যাবি।
288
00:37:12,120 --> 00:37:14,200
তোর পরিবার...
289
00:37:16,540 --> 00:37:20,330
দেখে ভালো মনে হচ্ছে।
290
00:37:20,330 --> 00:37:23,580
ওদেরকে টানবি না।
291
00:37:23,580 --> 00:37:29,000
আরুকু, আমার হারানোর কিছু নেই।
292
00:37:29,000 --> 00:37:33,500
আমি কেবলই একটা ছায়া,
প্রাণহীন।
293
00:37:34,500 --> 00:37:37,450
রাজ একটা বার্তা পাঠিয়েছে।
294
00:37:37,450 --> 00:37:42,000
খাদ্য শৃঙ্খলে আমরা শিকারিরা সবার ওপরে।
295
00:37:42,000 --> 00:37:44,450
আমরা হলাম চূড়ান্ত পর্যায়ের শিকারি।
296
00:37:44,450 --> 00:37:49,080
যারা ঠিক করে কোন প্রাণীটা বাঁচবে
কোনটা মরবে।
297
00:38:11,620 --> 00:38:13,200
এই, আরুকু!
298
00:38:19,620 --> 00:38:24,290
- ওঠ, নামিয়ে দিবো এখন!
- স্যার, আমি হেঁটে যেতে পারব।
299
00:38:24,290 --> 00:38:28,120
আয়, বাস স্ট্যান্ডে নামিয়ে দিবোনে।
300
00:38:29,370 --> 00:38:32,450
কথা আছে তোর সাথে, মনে আছে?
301
00:38:35,620 --> 00:38:39,870
- তোকে সুস্থ মনে হচ্ছে না।
- ভালো আছি, স্যার।
302
00:38:41,410 --> 00:38:47,620
আরুকু, আমি তোর আর রাজের
গ্যাংয়ের ব্যাপারে জানি।
303
00:38:51,620 --> 00:38:53,580
স্যার, দোহাই লাগে কাউকে বলবেন না।
304
00:38:53,580 --> 00:38:56,540
আমি কখনো ভাবতে পারিনি
ফলাফল এমন হবে।
305
00:38:56,540 --> 00:39:01,410
আমি চাইনি, আমি দুঃখিত।
আর করব না স্যার।
306
00:39:04,870 --> 00:39:08,450
আরে ভাই? মদের ব্যবসার জন্য
এতোটা অপরাধবোধ?
307
00:39:09,330 --> 00:39:10,080
হ্যাঁ?
308
00:39:11,500 --> 00:39:15,410
সবাই জানে রাজ অবৈধ মদের
চোরা কারবার করে।
309
00:39:15,790 --> 00:39:19,410
ওদের সাথে ঘুরে বেড়ালে
তুইও সমস্যায় পড়বি।
310
00:39:19,410 --> 00:39:22,830
ফরেস্ট অফিসার হিসেবে
এ নিয়ে আমার মাথাব্যথা নেই।
311
00:39:22,830 --> 00:39:27,250
কিন্তু তোকে নিয়ে আমার চিন্তা হয়।
ওদের সাথে ঘোরা বাদ দে।
312
00:39:28,950 --> 00:39:30,200
আচ্ছা, স্যার।
313
00:39:39,410 --> 00:39:44,540
স্বাভাবিক হ, তোকে এভাবে দেখলে খারাপ লাগে।
314
00:39:44,540 --> 00:39:46,250
দরজা লাগিয়ে দে।
315
00:40:06,410 --> 00:40:10,080
হাতি মেরেছ? কীভাবে পারলে?
316
00:40:10,080 --> 00:40:12,790
এতোদিন কি আমরা বনের দানে বাঁচিনি?
317
00:40:12,790 --> 00:40:15,080
মা, টাকাটার দরকার ছিল।
318
00:40:15,080 --> 00:40:19,040
বাবা, তোমাকে আত্মসমর্পণ করতে হবে।
ওদের বিরুদ্ধে প্রমাণ দিবে তুমি।
319
00:40:19,450 --> 00:40:20,750
যদি ওরা আমাকে গ্রেফতার করে?
320
00:40:20,750 --> 00:40:24,790
আমি আরও কনট্রাক্ট নিবো আর সর্বোচ্চ দিয়ে
সবার দেখভাল করার চেষ্টা করব।
321
00:40:24,790 --> 00:40:26,500
কিন্তু তোমাকে এটা করতে হবে।
322
00:40:26,500 --> 00:40:28,700
এই বোঝা কয় জন্ম বইবে?
323
00:40:28,700 --> 00:40:33,660
ও ঠিক বলেছে, আরুকু।
তুই জানিস তুই কাকে মেরেছিস।
324
00:40:33,660 --> 00:40:37,790
ঈশ্বরের অবতার, গণেশকে।
325
00:40:37,790 --> 00:40:41,620
পরের জীবনে নিশ্চিত এর জন্য
মূল্য চোকাতে হবে।
326
00:40:41,620 --> 00:40:46,620
ইতোমধ্যে আগের জীবনের পাপের ফল
পেতে শুরু করেছিস।
327
00:40:46,620 --> 00:40:49,700
কিন্তু এখন করা পাপের শাস্তি যদি
এখনই মেনে নিস,
328
00:40:49,700 --> 00:40:52,910
তাহলে পরের জন্মে ছাড় পেয়ে যাবি।
329
00:40:54,790 --> 00:40:57,750
ঐ রাক্ষসদের সাথে আমার যাওয়াই উচিত হয়নি।
330
00:40:59,910 --> 00:41:02,330
ঐ রাতে মদ খেতে যে কেন গিয়েছিলাম?
331
00:41:02,950 --> 00:41:08,450
আমার ছেলে অসুস্থ না হলে
নিজেকে শেষই করে ফেলতাম আমি।
332
00:41:08,450 --> 00:41:10,120
তা হতে পারে...
333
00:41:10,120 --> 00:41:14,040
কিন্তু নিজের প্রাণ নিলে সেতা
তোর কার্মার জন্য আরও খারাপ হবে।
334
00:41:14,040 --> 00:41:17,330
আগে হোক বা পরে, পাপের ফল তো পেতেই হবে।
335
00:41:18,290 --> 00:41:23,410
আত্মসমর্পণই হলো এসব থেকে বের হওয়ার একমাত্র পথ।
336
00:41:25,750 --> 00:41:27,500
স্যার...
337
00:41:27,500 --> 00:41:29,830
হ্যাঁ, আরুকু, কী হয়েছে?
338
00:41:29,830 --> 00:41:33,200
- একটা কথা বলতে চাই।
- ব্যস্ত আছি।
339
00:41:33,200 --> 00:41:37,750
জরুরি কথা। আমাদের বনে
হাতির চোরা শিকার হচ্ছে।
340
00:41:37,750 --> 00:41:39,080
হাতির চোরা শিকার?
341
00:41:40,410 --> 00:41:43,250
একটা গ্যাং।
342
00:41:43,250 --> 00:41:47,290
বনের গভীরে গিয়ে ১৮টা হাতির শিকার করেছে ওরা।
343
00:41:47,290 --> 00:41:49,830
ওদের সাথে ছিলাম আমি।
344
00:41:49,830 --> 00:41:54,580
কিন্তু আমি আর পাচ্ছি না। আমি স্বীকারোক্তি
দিতে এসেছি। ওদের নাম বলে দিবো আমি।
345
00:41:58,790 --> 00:42:01,410
হাস্যকর মাইরি।
346
00:42:01,410 --> 00:42:04,620
তুই এতো রসিক মানুষ জানতাম না।
347
00:42:04,620 --> 00:42:08,500
কে পাঠিয়েছে তোকে?
অ্যান্টনি না কি? অ্যান্টনি?
348
00:42:10,080 --> 00:42:13,830
- তুমি ওকে এসব করতে বলেছ?
- কী করতে, স্যার?
349
00:42:14,580 --> 00:42:20,160
ও বলছে, ও না কি ১৮টা হাতির
চোরা শিকারের সাথে জড়িত।
350
00:42:20,160 --> 00:42:22,250
আমাদের ছোট্ট আরুকু।
351
00:42:22,950 --> 00:42:25,330
স্যার, আমি সত্যি কথা বলছি।
352
00:42:25,330 --> 00:42:29,080
আচ্ছা। তাহলে তুই ঐ শিকারিদের
বনে নিয়ে গিয়েছিস...
353
00:42:29,080 --> 00:42:33,160
আমরা থাকার পরও কয়েকদিন থাকলি আর...
354
00:42:33,160 --> 00:42:36,000
১৮টা হাতি মেরে ফেললি?
355
00:42:36,000 --> 00:42:38,200
তো, ভীরাপ্পানের পর...
356
00:42:38,200 --> 00:42:42,580
গত ২০ বছরে এটাই সবচেয়ে বড়
চোরা শিকারের ঘটনা?
357
00:42:42,580 --> 00:42:47,540
শুনলে? আমাদেরও একটা ভীরাপ্পান আছে।
আচ্ছা লোক দেখি।
358
00:42:47,540 --> 00:42:51,040
তোর এতো সাহস...কল্পনা করতেও তো অদ্ভুত লাগছে।
359
00:42:52,370 --> 00:42:57,330
যা। আসার সময় মাথা দেখাবি।
360
00:42:58,040 --> 00:43:03,370
আমার অনেক কাজ আছে। আর
আজকের মতো হেসে নিয়েছি আমি।
361
00:43:26,160 --> 00:43:29,250
স্বল্প সময়ের প্রস্তুতিতে আমি
এটাই করতে পেরেছি।
362
00:43:31,200 --> 00:43:33,580
এখানেই অনেক আছে।
363
00:43:33,580 --> 00:43:36,870
পুনাম বার্মা আর ডন রবিকে ধরতে হবে।
364
00:43:36,870 --> 00:43:40,950
সবচেয়ে বড় প্রশ্নটা এখনও আমার মাথায় ঘুরপাক খাচ্ছে।
চুড়ান্ত পর্যায়ের ক্রেতা কারা?
365
00:43:44,080 --> 00:43:47,200
জি, স্যার, একটু সময় দিন।
366
00:43:48,000 --> 00:43:51,500
নিশ্চয়ই, নিশ্চয়ই আমি বলতে পারি।
নীল...
367
00:43:51,500 --> 00:43:54,660
প্রভাস পেরাদির আপডেট চায় মিনিস্টার।
368
00:43:54,660 --> 00:43:58,580
- ও পুরোপুরি স্বীকার করে নিয়েছে।
- এক মিনিট, শুনুন...বলুন উনাকে।
369
00:43:59,620 --> 00:44:01,750
উনাকে বলুন, প্লিজ।
370
00:44:04,200 --> 00:44:06,580
স্যার, ও পুরোপুরি স্বীকার করে নিয়েছে।
371
00:44:06,580 --> 00:44:11,580
এমনকি নিজ হাতে একটা হাতিকে
গুলি করার কথাও স্বীকার করেছে।
372
00:44:11,580 --> 00:44:15,700
ওর বাসা থেকে ডাবল ব্যারেল বন্দুক আর
কার্তুজ উদ্ধার করেছি আমরা।
373
00:44:15,700 --> 00:44:19,700
ভালো হলো তোমার জন্য, কিন্তু
ওকে হয়তো ছেড়ে দিতে হবে।
374
00:44:19,700 --> 00:44:22,290
কেন, স্যার? স্বীকারোক্তির পরও?
375
00:44:22,290 --> 00:44:24,870
কিশোর, উপর থেকে চাপ আসছে।
376
00:44:24,870 --> 00:44:28,790
স্যার, আপনি এমনটা করতে পারেন না। এতে
সারাদেশের চোরা শিকারিদের প্রতি একটা সতর্কবাণী হয়ে থাকবে।
377
00:44:29,330 --> 00:44:30,870
বুঝেছি আমি, কিন্তু...
378
00:44:30,870 --> 00:44:35,250
স্যার, সম্মানের সাথে বলছি, যদি তাই হয়
তাহলে আমি পদত্যাগ করব।
379
00:44:36,250 --> 00:44:39,950
এসব দেখেও না দেখার ভান করে
আমি কাজ চালিয়ে যেতে পারব না, দুঃখিত।
380
00:44:40,950 --> 00:44:43,080
দেখি কী করা যায়।
381
00:44:45,160 --> 00:44:48,580
এই ব্যাপারে আমরা সবাই একমত
হতে পারলে কেমন দেখায়?
382
00:44:50,000 --> 00:44:52,330
এসব বকওয়াজ বাদ দাও।
383
00:44:53,870 --> 00:44:56,450
ধরপাকড়ে মন দাও। কোনো আপডেট?
384
00:44:56,450 --> 00:45:02,120
স্যার, মাঠ পর্যায়ের সকল চোরা শিকারি,
তাদের অস্ত্র আমাদের হেফাজতে আছে।
385
00:45:02,120 --> 00:45:05,250
শিকারের এলাকা এবং হাতির মরদেহ পেয়েছি আমরা।
386
00:45:05,250 --> 00:45:08,950
আরও অনেক এলাকা আছে,
যেখানে আরুকু আমাদের নিয়ে যাবে।
387
00:45:08,950 --> 00:45:12,120
- স্যার, এটা পুনাম বার্মার...?
- গ্রেফতারি পরওয়ানা।
388
00:45:12,790 --> 00:45:15,700
সাপের মাথা ধরার সময় এসেছে।
389
00:45:15,700 --> 00:45:20,410
দিল্লীর ব্যুরোতে জানিয়েছি আমি। তারা
সাহায্যের জন্য শেখরকে পাঠাচ্ছে।
390
00:45:20,410 --> 00:45:24,790
কিন্তু স্যার এটা তো কেরালার
ম্যাজিস্ট্রেটের জারি করা পরওয়ানা।
391
00:45:24,790 --> 00:45:27,200
গ্রেফতারের জন্য বার্মাকে এখানে নিয়ে আসব কীভাবে?
392
00:45:27,200 --> 00:45:30,620
সেই বুদ্ধি বের করা তোমার দায়িত্ব, হান্টার।
393
00:45:30,917 --> 00:45:34,501
সাবটাইটেল ভালো লাগলে গুড রেটিং ও
ফিডব্যাক দিবেন আশা করি।