1 00:01:00,000 --> 00:01:58,000 পোচার(সত্য ঘটনা অবলম্বনে) সিজন : ০১ এপিসোড : ০৩ 2 00:02:00,000 --> 00:03:04,400 ভাবানুবাদ ও সম্পাদনা : সুদীপ চক্রবর্তী। 3 00:03:04,542 --> 00:03:07,334 ৭ই জুলাই ২০১৫, পেরিঙ্গাগাদা, কেরালা 4 00:03:23,427 --> 00:03:24,434 স্যার। 5 00:03:25,676 --> 00:03:26,766 এটা কিসের রিপোর্ট? 6 00:03:26,833 --> 00:03:29,536 এই বছরের স্থানীয় সামুদ্রিক কচ্ছপ প্রজনন সংক্রান্ত প্রতিবেদন। 7 00:03:29,636 --> 00:03:32,677 -এটা কেন চাইছেন , স্যার? -আমি কচ্ছপ ভালোবাসি। 8 00:03:33,886 --> 00:03:35,265 সর্বশেষ আপডেট কি? 9 00:03:36,052 --> 00:03:38,429 স্যার, আমরা রাজের বোনের বাড়ির ঠিকানা পেয়েছি। 10 00:03:44,636 --> 00:03:48,440 অর্থাৎ এখন পর্যন্ত আমরা জানি না, ওই ফোনটা কে অন করল? 11 00:03:48,750 --> 00:03:49,583 না। 12 00:03:49,651 --> 00:03:51,885 মরিস ফিন রাজের বোনের বাড়ি সনাক্ত করেছে? 13 00:03:51,951 --> 00:03:53,028 হ্যাঁ, চিনতে পেরেছে। 14 00:03:53,167 --> 00:03:56,539 - এটা কি নিশ্চিত করা হয়েছে? - হ্যাঁ। 15 00:03:56,708 --> 00:03:59,485 - ১০০% নিশ্চিত? - হ্যাঁ, তাই মনে হচ্ছে। 16 00:03:59,552 --> 00:04:03,044 কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমাদের অন্তত দুই বা তিনভাবে, 17 00:04:03,266 --> 00:04:04,297 খবরটা নিশ্চিত করতে হবে। 18 00:04:04,500 --> 00:04:06,750 শুধুমাত্র শোনা খবরের উপর ভিত্তি করে গোয়েন্দা বিভাগ, 19 00:04:06,800 --> 00:04:09,039 বারবার পদক্ষেপ নিলে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। 20 00:04:09,125 --> 00:04:10,773 স্যার, কিন্তু এই ক্ষেত্রে পরিস্থিতি... 21 00:04:10,839 --> 00:04:12,070 আমি জানি, আমি জানি। 22 00:04:13,344 --> 00:04:14,718 সময়ই তো নেই। 23 00:04:16,719 --> 00:04:17,593 মালা। 24 00:04:19,094 --> 00:04:21,765 তোমার কি মনে হয়? এটা কি তার বোনের বাড়ি? 25 00:04:23,469 --> 00:04:26,539 আজ রাতে দুটো বাড়িতেই তল্লাসী করো। 26 00:04:27,875 --> 00:04:30,176 ঠিক দুটোর সময়, একই সঙ্গে উভয় বাড়িতে তল্লাসী হবে। 27 00:04:30,398 --> 00:04:32,843 যাতে তারা একে অপরকে জানাবার সুযোগ না পায়। 28 00:04:33,427 --> 00:04:36,636 কিন্তু মাথায় রেখো, আমরা ছাড়া এই বিষয়ে আর কেউ যেন জানতে না পারে । 29 00:04:37,011 --> 00:04:40,828 আমি এটাও চাই না, তল্লাসি দল জানুক, তারা কোথায় তল্লাসী করতে যাচ্ছে। 30 00:04:42,136 --> 00:04:45,914 মিডিয়া আমাদের পুরো বিভাগকে দোষারোপ করছে। 31 00:04:46,333 --> 00:04:48,351 তাদের দাবী, বিভাগের মধ্যেই কেউ টাকা খেয়েছে। 32 00:04:48,761 --> 00:04:51,136 - কেউ খেয়েছে নাকি? -আমি সত্যিই জানি না। 33 00:04:51,708 --> 00:04:55,925 প্রতিদিন আমাদের আলস্য ও দুর্নীতির সাথে লড়তে হয়। 34 00:04:56,052 --> 00:04:58,456 সত্য হচ্ছে, অরুকু আমাদের কর্মচারী ছিল। 35 00:04:59,480 --> 00:05:01,897 যে তার ভুল বুঝতে পেরেছে এবং চোরাশিকারের কথা বলেছে। 36 00:05:03,552 --> 00:05:07,295 কিন্তু বাকি মানুষগুলো, কি করছে, কে জানে? 37 00:05:09,927 --> 00:05:10,767 দেখো। 38 00:05:11,792 --> 00:05:15,111 যাই হোক না কেন, সবাইকে ধরা খুব জরুরি। 39 00:05:15,208 --> 00:05:17,478 -স্যার, মহিলা ও শিশুদেরও? -সবাইকেই। 40 00:05:17,750 --> 00:05:20,619 বাড়ির প্রতিটি কোণে অনুসন্ধান করো। 41 00:05:21,083 --> 00:05:24,298 রাজ পালিয়ে যাবার চেষ্টা করছে , এবং যদি তা ঘটে ... 42 00:05:26,594 --> 00:05:30,197 সবাইকে তুলে, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসো। 43 00:05:31,636 --> 00:05:34,634 দলে শুধুমাত্র নিজের বিশ্বস্ত মানুষদের নাও। 44 00:05:36,552 --> 00:05:39,344 বাকিটা আমি দেখে নেবো। ঠিক আছে? চলো, যাওয়া যাক। 45 00:05:59,677 --> 00:06:00,969 হ্যালো, হ্যালো... 46 00:06:01,552 --> 00:06:03,230 আমার জন্য কোন খবর আছে, গানভি? 47 00:06:03,695 --> 00:06:06,113 সিস্টেমে রবি ডনের কিছু তথ্য পাওয়া গেছে। 48 00:06:06,219 --> 00:06:10,300 তার পাসপোর্টের বিবরণ, বাড়ির ঠিকানা, প্রোফাইল, সবকিছু। 49 00:06:10,427 --> 00:06:13,969 তুমি ঠিকই বলেছেন, সে খুব আকর্ষণীয় মানুষ। 50 00:06:14,302 --> 00:06:16,427 আমি তথ্যগুলো তোমাকে পাঠাচ্ছি। 51 00:06:18,000 --> 00:06:20,370 মনে হয়, সে হাতীর দাঁতের ব্যবসার সঙ্গে যুক্ত। 52 00:06:20,636 --> 00:06:23,052 দুর্দান্ত, তবে আমার সাথে এর কোনও সম্পর্ক নেই। 53 00:06:23,125 --> 00:06:25,003 যদি না সে আন্তর্জাতিকভাবে কাজ করে? 54 00:06:26,261 --> 00:06:28,925 - তোমার কাছে প্রমাণ আছে? - এখন অব্দি নেই। 55 00:06:29,375 --> 00:06:32,183 এই মুহূর্তে আমাকে জানতে হবে, সে ভারতে আছে কি নেই। 56 00:06:32,344 --> 00:06:35,911 আমি তা বলতে পারবো, যদি সে তার পাসপোর্ট নিয়ে ভ্রমণ করে থাকে। 57 00:06:36,137 --> 00:06:37,450 যাক, কিছু তো হতে পারে। 58 00:06:38,011 --> 00:06:41,880 তুমি কি একটা লুকআউট সার্কুলার জারি করতে পারবে? 59 00:06:42,177 --> 00:06:46,052 তাহলে, এত বছর পর, আমার কাছ থেকে তোমার এই সাহায্য প্রয়োজন? 60 00:06:46,469 --> 00:06:48,907 দুঃখিত, কিন্তু হ্যাঁ। 61 00:06:49,875 --> 00:06:52,335 মরার আগে, তোমার কাছে কিছু তো চাইতেই হতো। 62 00:06:52,875 --> 00:06:57,562 তুমি তোমার কাশ্মীরের সন্ত্রাসবিরোধী কৌশল আইভরি ট্রেডে ব্যবহার করছো? 63 00:06:57,969 --> 00:07:01,757 অপরাধীরা অপরাধীই, গানভি। ব্যবসা যাই হোক না কেন। 64 00:07:02,136 --> 00:07:06,151 - রবি ডন আবার কেমন নাম? - এই ছেলেরা সব জোকার। 65 00:07:06,583 --> 00:07:08,307 তুমি নিজেই বুঝতে পারবে। 66 00:07:09,677 --> 00:07:11,846 - লুকআউট সার্কুলার... - বাই, নীল। 67 00:07:16,302 --> 00:07:17,511 নাগেশ ! 68 00:07:19,052 --> 00:07:21,831 -স্যার? - আমার একটা কাজ করতে হবে। 69 00:07:22,427 --> 00:07:25,094 কেউ যেন জানতে না পারে, বুঝেছো? 70 00:07:25,844 --> 00:07:26,909 হ্যাঁ, স্যার। 71 00:07:27,011 --> 00:07:30,932 তোমাকে ত্রিভান্দ্রম গিয়ে, রবি ডনের বাড়িতে নজর রাখতে হবে। 72 00:07:31,469 --> 00:07:33,838 আমরা এখনও জানি না সে দেশে আছে কি নেই। 73 00:07:34,011 --> 00:07:37,862 কিন্তু তথ্য না আসা পর্যন্ত, তার বাড়িতে নজরদারি করতে হবে। 74 00:07:38,250 --> 00:07:40,865 এবং আমাকে রিপোর্ট করো। হাজিকে সাথে নিয়ে যাও। 75 00:07:41,386 --> 00:07:44,420 আমার মূল দল এখন ব্যস্ত, আর দ্রুত কাজ করতে হবে। 76 00:07:45,802 --> 00:07:47,880 এখানে যে অফিসাররা আছেন, তাদের মধ্যে... 77 00:07:47,920 --> 00:07:45,011 তোমাদের দুজনের প্রতিই আমার সর্বোচ্চ আস্থা আছে। 78 00:07:50,594 --> 00:07:53,844 কিন্তু, স্যার, আমাদের নজরদারির কোনো অভিজ্ঞতা নেই। 79 00:07:54,177 --> 00:07:55,802 আমি একজন উদ্ভিদবিদ, এবং হাজী... 80 00:07:55,917 --> 00:08:00,708 উদ্ভিদবিদ হিসাবে, তুমি চাও, বনের ভারসাম্য বজায় থাকুক, তাই না? 81 00:08:01,208 --> 00:08:02,099 অবশ্যই স্যার। 82 00:08:02,219 --> 00:08:06,043 এবং তুমি জানো, যে বন একটি অমূল্য সম্পদ 83 00:08:06,328 --> 00:08:07,708 যা রক্ষা করা একান্ত জরুরী। 84 00:08:08,636 --> 00:08:09,594 হ্যাঁ স্যার। 85 00:08:10,469 --> 00:08:14,594 তারপর বেরিয়ে পড়ো। কেউ যেন জানতে না পারে। 86 00:08:15,500 --> 00:08:18,912 ঘরের বাইরে সব সেট আপ করে আমাকে রিপোর্ট কোরো। 87 00:08:19,761 --> 00:08:21,755 -ঠিক আছে, স্যার। - যাওয়া। 88 00:08:38,844 --> 00:08:42,594 -মিস্টার জনি বয়... - বাবা! 89 00:08:45,052 --> 00:08:48,139 কি ব্যাপার, বাবু, এত রাতে এত উত্তেজিত? 90 00:08:48,205 --> 00:08:50,111 তাকে তাড়াতাড়ি ঘুম পাড়ানোই যাচ্ছে না। 91 00:08:50,177 --> 00:08:52,465 আর যখন সে শুনেছে, বাবা আসছে, তখন তো আশাই ছেড়ে দাও। 92 00:08:53,052 --> 00:08:56,395 একদিন দেরি করে ঘুমালে কিছুই হবে না। 93 00:09:16,927 --> 00:09:19,430 - তোমার ক্লাস কেমন চলছে? - মন্দ নয়। 94 00:09:20,302 --> 00:09:25,305 ছাত্ররা সাধারণ। তবে আমি সামলাতে পারছি । 95 00:09:26,177 --> 00:09:30,055 তোমার সর্প অ্যাপের কি খবর? তুমি সেই কাজেই ব্যস্ত, তাই না ? 96 00:09:30,407 --> 00:09:36,282 হ্যাঁ, কাজ চলছে। আমাকে কয়েক ঘন্টার মধ্যেই ফিরে যেতে হবে। 97 00:09:37,886 --> 00:09:40,883 যে সাপের বাসা নিয়ে আমি কাজ করছি, তাতে একটু‌ সমস্যা হয়েছে। 98 00:09:41,167 --> 00:09:44,493 আমরা কেবল রাতেঈ এটা ঠিক করতে পারি, যখন সাপ বাইরে যায়। 99 00:09:44,688 --> 00:09:49,180 বাবা, আমিও আসব। আমিও তোমার সাথে সাপের বাসা দেখতে চাই। 100 00:09:49,458 --> 00:09:51,743 রাত হয়ে গেছে, তোকে কাল স্কুলে যেতে হবে, তাই না? 101 00:09:51,966 --> 00:09:53,399 আগামীকাল স্কুল ছুটি। 102 00:09:53,735 --> 00:09:58,011 আগামীকাল পিটিএ মিটিং আছে। অ্যালেন, তুমি আসবে বলেছিলে। 103 00:09:58,636 --> 00:10:01,305 বাসা সংক্রান্ত সমস্যা ঠিক হলে, তারপর আসবো। 104 00:10:03,199 --> 00:10:04,949 বলছি তো, আমি আসবো। 105 00:10:05,917 --> 00:10:07,459 বাবা, এই দেখো... 106 00:10:08,875 --> 00:10:11,083 সর্বশেষ খবর অনুযায়ী... 107 00:10:11,219 --> 00:10:12,713 এটা দেখো। 108 00:10:14,500 --> 00:10:18,874 এগুলো তুই তুলেছিস? খুবই ভালো হয়েছে। 109 00:10:19,802 --> 00:10:21,838 হাতির দাঁত শিকারের মামলায় চোরাশিকারিদের ধরতে, 110 00:10:21,917 --> 00:10:24,333 বনবিভাগ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। 111 00:10:24,375 --> 00:10:27,083 আর এখন এই অভিযোগ উঠেছে, যে বন বিভাগের... 112 00:10:27,136 --> 00:10:30,049 কিছু অফিসার বিষয়টি চাপার জন্য ঘুষ খেয়েছেন। 113 00:10:30,116 --> 00:10:32,721 - বাবা, দেখো। - হ্যাঁ? 114 00:10:34,344 --> 00:10:39,197 - বাবা? - এটার জন্য কোন স্টপ ব্যবহার করেছিস? 115 00:10:41,052 --> 00:10:42,463 দেখো তো। 116 00:10:54,386 --> 00:10:55,969 ডাক্তারের কাছে গেছিলে? 117 00:10:57,844 --> 00:11:00,258 -হ্যাঁ -কি বলেছেন? 118 00:11:01,552 --> 00:11:05,177 তিনি বলেন, এই মরশুমী। আমার শুধু কাশির ওষুধ দরকার । 119 00:11:05,917 --> 00:11:09,558 কালকেই গিয়ে ওষুধ নিয়ে আসবো। এত রাত পর্যন্ত কাজ করছো কেন? 120 00:11:09,636 --> 00:11:12,802 তুমি বলেছিলে, রাত এগারোটার পরে আর কাজ করবে না। 121 00:11:13,333 --> 00:11:16,891 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। আমাদের দ্রুত সমাধান করতে হবে। 122 00:11:17,511 --> 00:11:20,454 - আর কী বলতে পারি? - তুমি গিয়ে ঘুমাও। 123 00:11:31,083 --> 00:11:34,183 ঘোষণা 124 00:12:01,636 --> 00:12:06,482 - তাহলে বাড়িতে আনন্দ করেছো? - দারুণ। তুমি? 125 00:12:06,719 --> 00:12:09,614 - জিজ্ঞাসা কোরো না। - তাহলে তুমি জিজ্ঞাসা করলে কেন? 126 00:12:11,052 --> 00:12:14,700 পেরিয়ার টাইগার রিজার্ভ থেকে আমার বন্ধুরা আমাদের সাহায্য করতে আসবে। 127 00:12:15,011 --> 00:12:17,521 সবাই বিশ্বস্ত, বাবুও আসবে। 128 00:12:18,177 --> 00:12:23,755 -বাবুর উপর তোমার পূর্ণ আস্থা আছে? -অবশ্যই। তাকে তার ভুল শুধরাতে হবে। 129 00:12:25,833 --> 00:12:28,208 তুমি নিশ্চিত, যে কাজের মধ্যে তোমার ব্যক্তিগত অনুভূতি... 130 00:12:28,302 --> 00:12:29,896 আমরা আলাদা হয়ে গেছি। 131 00:12:31,011 --> 00:12:33,200 - সে কি এটা জানে? - অবশ্যই। 132 00:12:37,511 --> 00:12:39,372 - একটা কথা জিজ্ঞাসা করার ছিল। - হুম। 133 00:12:39,583 --> 00:12:43,121 যখন আমরা তাদের ধরবো, তাদের কি জিজ্ঞাসা করবে? 134 00:12:43,302 --> 00:12:45,300 তুমি একজন জিজ্ঞাসাবাদ বিশেষজ্ঞ, তাই না? 135 00:12:45,844 --> 00:12:48,402 আমার পদ্ধতি একটু বাঁকা। 136 00:12:50,177 --> 00:12:52,863 অনেকদিন কারুর বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ করি নি। 137 00:12:54,427 --> 00:12:55,926 আমিও বিভ্রান্ত। 138 00:12:56,093 --> 00:12:59,886 তবে,এটা নির্ভর করবে তাদের কাছে আমাদের কি জানতে হবে, তার উপর। 139 00:13:00,208 --> 00:13:03,043 রাজের খোঁজ, যদি তাকে আজ সেখানে পাওয়া না যায়। 140 00:13:03,261 --> 00:13:05,769 এভাবে সরাসরি জিজ্ঞেস করলে, তারা কিছুই জানে না বলবে। 141 00:13:06,594 --> 00:13:09,802 নারী ও শিশুদের জিজ্ঞাসাবাদ করতে হবে। তাই আমাদের সাবধানে করতে হবে। 142 00:13:10,552 --> 00:13:11,535 তাহলে আমাদের কি করা উচিত? 143 00:13:14,469 --> 00:13:17,128 আমি যাই করি, শুধু তুমি আমাকে সমর্থন কোরো, ঠিক আছে? 144 00:13:34,261 --> 00:13:39,285 ঠিক আছে? মনোযোগ দিয়ে শোনো। আজ রাতে দুটি তল্লাশি অভিযান আছে। 145 00:13:40,761 --> 00:13:44,302 আদিল এবং মালা তাদের দল নিয়ে ওই অচেনা বাড়িতে যাবে। 146 00:13:45,250 --> 00:13:46,738 তোমরা সামনে থেকে প্রবেশ করবে। 147 00:13:46,927 --> 00:13:49,886 আর অফিসাররা বাড়িতে ঢোকার সব রাস্তায় নজর রাখবে। 148 00:13:50,261 --> 00:13:52,738 মনে রাখবে, একবার ভিতরে প্রবেশ করলে, 149 00:13:53,469 --> 00:13:56,675 সঙ্গে সঙ্গে সবাইকে ভিতরের একটা ঘরে নিয়ে যাবে। 150 00:13:57,625 --> 00:13:59,514 সেখানে রাজ আছে কি না, ভালো করে দেখো। 151 00:13:59,830 --> 00:14:02,667 যদি না থাকে, তাহলে তাদের দ্রুত এবং সাবধানে জিজ্ঞাসাবাদ করো। 152 00:14:02,969 --> 00:14:06,191 এবং সেখানে উপস্থিত কারো কাছেই নিজের আসল নাম বলবে না। 153 00:14:06,667 --> 00:14:10,910 তারপর সবাইকে নিয়ে ডিভিশন অফিসে এসো। রাত ২টায় অভিযান শুরু হবে। 154 00:14:11,011 --> 00:14:13,628 অ্যালেন, যদি সেখানে রাজকে না পাও, তার ফোন খুঁজে বের কোরো। 155 00:14:13,708 --> 00:14:16,043 এবং কোন ঝুঁকি নেবে না, মারা পড়তে পারো। 156 00:14:16,677 --> 00:14:19,589 আমি তার বোনের বাড়ি থেকে পুরো অপারেশন পরিচালনা করব। 157 00:14:21,427 --> 00:14:24,503 - সাহায্যের প্রয়োজন হলে, কল করবে। -অবশ্যই। 158 00:14:24,761 --> 00:14:26,707 ঠিক আছে? এগোও। 159 00:14:28,802 --> 00:14:29,886 মালা। 160 00:14:30,802 --> 00:14:31,902 স্যার। 161 00:14:33,677 --> 00:14:36,793 শুভকামনা থাকলো। আমার ছেলের কচ্ছপ সংগ্রহের অংশ। 162 00:14:40,469 --> 00:14:44,327 শুনেছি, তুমি বাবুর সাসপেনশন সরিয়ে দিয়েছো। 163 00:14:44,885 --> 00:14:45,989 তার উপর বিশ্বাস আছে তো? 164 00:14:46,511 --> 00:14:47,481 হ্যাঁ, স্যার। 165 00:14:48,167 --> 00:14:51,223 এই সিদ্ধান্ত ভুল হলে, তুমি দায়ী থাকবে। 166 00:14:52,386 --> 00:14:53,653 হ্যাঁ, স্যার, আমি জানি। 167 00:15:23,011 --> 00:15:25,134 -হ্যালো, ডাক্তার জোসেফ? -হ্যাঁ? 168 00:15:25,292 --> 00:15:29,016 ঘুম থেকে জাগানোর জন্য দুঃখিত। হোলি ক্রাইস্ট হাসপাতাল থেকে ফোন করছি। 169 00:15:29,083 --> 00:15:30,368 আপনি ঠিক ছিলেন। 170 00:15:30,544 --> 00:15:33,392 যে রোগীকে সাপে কামড়েছিল, এবার তার মুখ খুলেছে। 171 00:15:33,708 --> 00:15:34,667 সে বেঁচে যাবে। 172 00:15:34,719 --> 00:15:36,969 দুর্দান্ত, আমি আপনাকে পরে ফোন করবো। 173 00:15:48,677 --> 00:15:50,052 কে রে? 174 00:15:52,750 --> 00:15:54,417 কে? 175 00:15:54,511 --> 00:15:55,927 বনবিভাগ। 176 00:15:57,469 --> 00:15:58,802 কি চান? 177 00:16:01,427 --> 00:16:02,844 সে এখানে নেই। 178 00:16:03,761 --> 00:16:05,043 আপনারা কি করছেন? 179 00:16:05,343 --> 00:16:08,253 আমি নিজের ইচ্ছায় কিছু করছি না। উপর থেকে আদেশ এসেছে। 180 00:16:08,594 --> 00:16:10,784 চুপচাপ বসে থাকো, আমাদের কাজ করতে দাও। 181 00:16:15,719 --> 00:16:18,421 -স্যার, এই ফোনটা রাজের। -ভালো। 182 00:16:19,052 --> 00:16:19,921 স্যার। 183 00:16:22,844 --> 00:16:25,261 কি চান আপনারা? 184 00:16:25,333 --> 00:16:27,750 তোমাকে বলেছিলাম, তাই না? আমরা বন বিভাগের লোক। 185 00:16:31,219 --> 00:16:33,302 কেন এসেছি জানো তো? 186 00:16:34,083 --> 00:16:34,899 হ্যাঁ। 187 00:16:35,958 --> 00:16:39,180 - বলো, কেন এসেছি। -অবশ্যই রাজকে খুঁজতে এসেছেন। 188 00:16:43,552 --> 00:16:47,550 ঠিক ধরেছো, তোমার সাথে তার সম্পর্ক কি? 189 00:16:48,469 --> 00:16:51,339 সে আমার... আমার স্ত্রী তার উপপত্নী। 190 00:16:53,719 --> 00:16:57,457 -পাশের ঘরে যে বসে আছে? -হ্যাঁ, সেই। 191 00:16:59,677 --> 00:17:02,802 - এখনো সম্পর্ক আছে কি? - সে এখনো তার উপপত্নী। 192 00:17:03,750 --> 00:17:06,582 - "এখনও"? - এই সবকিছুই তার জন্যই হয়েছে। 193 00:17:07,802 --> 00:17:11,542 গত বছর বলেছিল যে সে সম্পর্ক ছিন্ন করেছে, কিন্তু করে নি। 194 00:17:12,583 --> 00:17:16,935 শুনতে পাচ্ছিস, কুত্তী! 195 00:17:13,985 --> 00:17:16,485 আমার সাথে দ্বিতীয়বার প্রতারণা করতে তোর লজ্জা করলো না? 196 00:17:16,552 --> 00:17:18,469 তুই যদি তার অর্ধেক পুরুষ হতিস, তাহলে এইসব কখনোই ঘটতো না! 197 00:17:18,536 --> 00:17:20,328 তোর মুখ ভেঙ্গে দেবো, কুত্তী! 198 00:17:24,625 --> 00:17:27,105 মুখ সামলে কথা বলো, বাচ্চারা বাইরে বসে আছে। 199 00:17:31,886 --> 00:17:33,294 স্যার, আমি কি কথা বলতে পারি? 200 00:17:43,356 --> 00:17:45,648 রাজের সাথে শেষ কবে দেখা হয়েছিল? 201 00:17:49,333 --> 00:17:51,689 কয়েক সপ্তাহ আগে। 202 00:17:54,190 --> 00:17:56,681 এই দুজনের মধ্যে কেউ কি রাজের সন্তান? 203 00:18:04,773 --> 00:18:08,676 - সম্ভবত, আমার মেয়ে। - তোমার স্বামী কি এটা জানে? 204 00:18:19,386 --> 00:18:20,779 রাজ এখন কোথায়? 205 00:18:24,052 --> 00:18:26,094 ঠিক আছে, সবাই তাড়াতাড়ি বার হও! 206 00:18:27,386 --> 00:18:28,819 সবকিছু ঠিক হয়ে যাবে। 207 00:18:28,886 --> 00:18:29,779 হ্যাঁ, বলো। 208 00:18:30,042 --> 00:18:31,750 স্যার, আমরা সবাইকে ধরেছি। রাজকে খুঁজে পাওয়া যায়নি। 209 00:18:31,800 --> 00:18:33,500 তবে তার প্রেমিকা ও মেয়েকে পাওয়া গেছে। 210 00:18:33,552 --> 00:18:35,271 আমরা এখানে তার বোন এবং জামাইবাবুকে পেয়েছি। 211 00:18:35,337 --> 00:18:37,337 কিন্তু ভাগ্নেকে পাই নি, সে এখানে ছিল না। 212 00:18:37,427 --> 00:18:39,388 - ডিভিশন অফিসে দেখা করো। - হ্যাঁ স্যার। 213 00:18:39,833 --> 00:18:43,224 - মালা, তুমি ঠিক আছো? - হ্যাঁ। 214 00:18:43,302 --> 00:18:46,630 তাহলে এত রাগ কিসের? তুমি তো এমন ছিলে না। 215 00:18:47,011 --> 00:18:48,013 তোমার এরকম মনে হচ্ছে। 216 00:18:56,901 --> 00:19:01,919 ভিতরে কম্পিউটার, ট্যাবলেট ইত্যাদি থাকলে, সাথে করে নিয়ে চলো। 217 00:19:03,094 --> 00:19:04,521 কিছু রেখে যেও না। 218 00:19:04,927 --> 00:19:06,818 স্যার, আমরা চেক করেছি, ভিতরে কিছুই নেই। 219 00:19:28,719 --> 00:19:29,886 কি হয়েছে? 220 00:19:49,886 --> 00:19:51,324 চা আসছে। 221 00:19:54,080 --> 00:19:56,738 ঠিক আছে, বলো। রাজ কোথায়? 222 00:19:59,208 --> 00:20:01,207 তোমার সন্তানদের তাদের মাকে প্রয়োজন। 223 00:20:02,552 --> 00:20:05,426 তুমি হাতির দাঁতের ব্যবসার সাথে জড়িত, আমাদের কাছে তার প্রমাণ আছে। 224 00:20:05,708 --> 00:20:07,821 বছরের পর বছর জেলে যেতে পারো। 225 00:20:08,216 --> 00:20:11,387 কিন্তু আমাদের সাহায্য করলে, তোমাকে শাস্তি এড়াতে সাহায্য করা হবে। 226 00:20:13,761 --> 00:20:17,552 রাজের ব্যাপারে যদি সত্যিই চিন্তা করো, আমাদের সবকিছু বলে ফেলো। 227 00:20:18,427 --> 00:20:21,566 অন্যথায়, সারাজীবন তাকে পুলিশের থেকে পালাতে হবে।। 228 00:20:22,094 --> 00:20:23,956 এবং সে তার মেয়ের সাথে দেখা করতে পারবে না। 229 00:20:25,792 --> 00:20:27,893 তোমাদের সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল? 230 00:20:29,375 --> 00:20:32,279 - আমাদের প্রেমের গল্প শুনতে চান? - হ্যাঁ, শুনতে ক্ষতি কি? 231 00:20:32,927 --> 00:20:35,378 গুমোট পরিস্থিতি কিছুটা কমবে। 232 00:20:37,792 --> 00:20:39,787 আমার যৌবনের দিনগুলোতে নায়ক ছিল রাজ। 233 00:20:41,042 --> 00:20:45,175 বড় প্রাণীর বিশেষজ্ঞ শিকারী। সে প্রায়ই তার বড় বন্দুক নিয়ে, 234 00:20:45,375 --> 00:20:50,987 কখনো হাতির দাঁত, কখনো বা বাইসন বা ভাল্লুকের লাশ নিয়ে গ্রামে, 235 00:20:51,917 --> 00:20:53,917 তার বোনের সাথে দেখা করতে আসতো। 236 00:20:56,750 --> 00:20:58,787 প্রতিটি ছেলেই তার মতো হতে চাইতো। 237 00:20:59,583 --> 00:21:02,862 গ্রামের প্রতিটি মেয়ে, 238 00:21:04,833 --> 00:21:06,875 রাজকে নিজের করে পেতে চেয়েছিল। 239 00:21:06,958 --> 00:21:10,479 এটি ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনের পরের ঘটনা। 240 00:21:12,042 --> 00:21:13,800 সে নায়ক নয়, অপরাধী ছিল। 241 00:21:14,333 --> 00:21:18,136 এখানকার সমাজ, প্রথা ও মানুষদের সম্পর্কে আপনি জানেন না। 242 00:21:19,500 --> 00:21:20,503 তো, তুমিই বলো। 243 00:21:22,333 --> 00:21:26,768 এখানে যে তার পরিবারকে খাওয়াতে পারে, সেই সবচেয়ে বড় নায়ক হয়। 244 00:21:27,750 --> 00:21:31,839 রাজের কাছে সব সময় টাকা থাকতো, তাই সমাজে তার প্রভাব ছিল। 245 00:21:32,750 --> 00:21:38,151 সে একজন প্রকৃত পুরুষ ছিলেন, কেউ তার সাথে ঝামেলা করতো না। 246 00:21:39,000 --> 00:21:43,847 আর যদি কেউ নিত, রাজ তার বারোটা বাজাতো। 247 00:21:47,198 --> 00:21:49,308 এমন পুরুষ আর কোথায়? 248 00:21:50,417 --> 00:21:53,792 এখন সেই পুরুষকে প্রাণ বাঁচাতে, তার মেয়ের থেকে দূরে পালাতে হচ্ছে। 249 00:21:55,136 --> 00:21:57,761 - এভাবে চলতে থাকলে... - সে... 250 00:22:01,802 --> 00:22:06,011 বর্তমানে সে গোয়া-মহারাষ্ট্র সীমান্তে রয়েছে। 251 00:22:11,344 --> 00:22:12,552 সীমান্তে কোথায়? 252 00:22:13,636 --> 00:22:14,956 কোনো এস্টেটে... 253 00:22:16,417 --> 00:22:19,581 আমি সেই জায়গার ঠিকানা জানি না। 254 00:22:20,333 --> 00:22:21,541 তুমি এটা কিভাবে জানতে পারলে? 255 00:22:23,469 --> 00:22:27,698 যে রাতে সে গ্রাম ছেড়েছে, আমার সাথে ছিল। 256 00:22:28,302 --> 00:22:33,901 আমার ভাই রাজ, মাঝেমধ্যে আমার বাড়িতে এসে কয়েকদিন থাকতো। 257 00:22:34,511 --> 00:22:36,730 এলাকায় একটা মদের দোকান চালাতে সাহায্য করত। 258 00:22:36,770 --> 00:22:38,987 শেষবার কয়েক সপ্তাহ আগে তাকে দেখেছি। 259 00:22:39,917 --> 00:22:44,503 সে এসে মাত্র এক রাত্রি থেকে, পরদিন আমাকে কিছু না বলে চলে গেল। 260 00:22:44,969 --> 00:22:47,112 সে আগে শিকার করতো। 261 00:22:48,042 --> 00:22:52,712 সে তামিলনাড়ুতে দুর্ঘটনার কবলে পড়ে, তার পায়ে আঘাত লাগে।। 262 00:22:53,208 --> 00:22:55,458 এবং তার পরে সে চোরাশিকার বন্ধ করে দেয়। 263 00:22:59,958 --> 00:23:01,541 আমার... 264 00:23:02,208 --> 00:23:03,833 আমার সন্তানরা কোথায়? 265 00:23:04,261 --> 00:23:08,497 -সে তোমার স্বামীর সাথে আছে। -ওকে কিছু বোলো না... 266 00:23:16,761 --> 00:23:17,845 কিছু খুঁজে পেয়েছো? 267 00:23:18,344 --> 00:23:20,845 রাজ গোয়া-মহারাষ্ট্র সীমান্তে কোনো শহরে আছে। 268 00:23:21,375 --> 00:23:25,095 -কিন্তু এর সঠিক অবস্থান জানা যায়নি। -আশা করি সে সেখানেই থাকবে। 269 00:23:25,500 --> 00:23:27,392 এখানে বেশিক্ষণ তাদের রাখা যাবে না। 270 00:23:28,000 --> 00:23:31,259 বন বাহিনী জিজ্ঞাসাবাদ দেখভাল করতে কাউকে পাঠাচ্ছে। 271 00:23:32,011 --> 00:23:34,486 তাদের কাছ থেকে দ্রুত সবকিছু জানতে হবে। 272 00:23:34,844 --> 00:23:35,689 মালা। 273 00:23:36,042 --> 00:23:39,004 পেরিঙ্গাগাদার পঞ্চায়েত সভাপতি ফোনে আছেন। 274 00:23:39,175 --> 00:23:41,465 তাদের কাছে রাজ সম্পর্কে তথ্য আছে। 275 00:23:51,594 --> 00:23:54,481 - হ্যালো। - হ্যালো, কে বলছেন? 276 00:23:55,792 --> 00:23:57,684 বলুন, কি দরকার? 277 00:23:57,917 --> 00:24:01,020 আমি পেরিঙ্গাগাড়ার পঞ্চায়েত সভাপতি। জেরিল জর্জ। 278 00:24:01,261 --> 00:24:05,051 আপনারা আজ রাতে যে দুই বাড়ির লোককে তুলে নিয়ে গেছেন, 279 00:24:06,333 --> 00:24:08,333 তাদের একজন আমার এলাকার বাসিন্দা। 280 00:24:09,094 --> 00:24:11,924 - কি চলছে? - আমি বলতে পারবো না। 281 00:24:12,292 --> 00:24:14,834 আমি জানি আপনি রাজকে খুঁজছেন, তাই না? 282 00:24:16,969 --> 00:24:18,456 আপনি কিভাবে জানেন? 283 00:24:18,969 --> 00:24:23,526 রাজের ভাগ্নে শ্যাম আমার সাথে আছে। আপনি তার মা-বাবাকে ধরেছেন। 284 00:24:24,552 --> 00:24:26,302 তাকেও গ্রেফতার করবেন? 285 00:24:26,719 --> 00:24:30,924 স্যার, যদি সে আপনার সাথে থাকে, আমাদের তাকে গ্রেফতার করতে হবে। 286 00:24:31,594 --> 00:24:33,542 -অথবা... -অথবা কি? 287 00:24:34,886 --> 00:24:37,302 আমাদের হাতে তাকে তুলে দিন, আমরা তাকে গ্রেফতার করবো না। 288 00:24:37,927 --> 00:24:42,229 তাকে নিরাপদে আমাদের কাছে রাখবো। তার কিছু হবে না। 289 00:24:43,344 --> 00:24:45,198 যাইহোক, আপনি কে? 290 00:24:48,552 --> 00:24:50,302 আমি, মালা যোগী, রেঞ্জ অফিসার। 291 00:24:51,677 --> 00:24:55,057 আধঘণ্টা পর আপনি এসে আমার সাথে দেখা করুন, একা। 292 00:24:55,261 --> 00:24:59,261 আর কোনো অফিসারকে সঙ্গে আনবেন না। মেসেজে ঠিকানা দিলাম। 293 00:24:59,636 --> 00:25:02,969 ঠিক আছে। আমার নম্বর 970215573। 294 00:25:05,500 --> 00:25:08,854 স্যার, রাজের ভাগ্নে আত্মসমর্পণ করতে চায়। আমি তাকে আনতে যাচ্ছি। 295 00:25:09,552 --> 00:25:11,565 -একা? - হ্যাঁ স্যার। 296 00:25:11,761 --> 00:25:13,682 আমিও আসবো সঙ্গে। এটা বিপজ্জনক হতে পারে। 297 00:25:14,292 --> 00:25:17,807 যদি এটা রাজের তৈরি ফাঁদ হয়? তারা তোমাকে অপহরণও করতে পারে। 298 00:25:17,875 --> 00:25:20,448 -আমি আগেই তাদের কথা দিয়েছি। -কেন? 299 00:25:20,552 --> 00:25:23,198 স্যার, আমার মনে হয় তার ভাগ্নের কাছে কিছু তথ্য আছে। 300 00:25:23,469 --> 00:25:26,299 নইলে সে গ্রেফতার হতে এত ভয় পাচ্ছে কেন? 301 00:25:27,844 --> 00:25:31,362 আপনারা আসতে পারেন, তবে দূরে থাকুন। এর বেশী কিছু করতে পারবো না। 302 00:25:32,844 --> 00:25:33,706 মালা। 303 00:25:34,719 --> 00:25:37,190 - মালা, পাগল হয়েছো নাকি? - আমি পুরোপুরি সচেতন। 304 00:25:38,011 --> 00:25:40,213 এই সব করতে হবে কেন? 305 00:25:41,417 --> 00:25:43,917 -স্যার, আপনাকে ঠিকানাটা পাঠাচ্ছি। -হ্যাঁ। 306 00:25:44,136 --> 00:25:47,891 তুমি কখনই এই ধরনের ঝুঁকি নিতে পারো নি বলেই আমাদের সম্পর্ক টেকে নি। 307 00:25:47,958 --> 00:25:51,010 - কেন ঝুঁকি নেবো? - যাতে সমাজের কাজে লাগতে পারি। 308 00:25:51,302 --> 00:25:55,190 তুমি কখনই বুঝবে না যে এত ঝুঁকি নেওয়ার দরকার নেই। 309 00:25:55,854 --> 00:25:58,526 আমাদের জীবনের ঝুঁকি না নিয়েও কাজ করা যেতে পারে। 310 00:25:58,667 --> 00:26:02,698 চোরাকারবারিদের সঙ্গে তোমাকে বারবার ঝামেলায় জড়াতে দেখে ক্লান্ত হয়ে গেছিলাম । 311 00:26:02,958 --> 00:26:07,049 ব্যাকআপ ছাড়াই যেকোনো জায়গায় চলে যেতে, গভীর রাতে খুনিদের মধ্যে থাকতে। 312 00:26:07,177 --> 00:26:10,370 তুমি নিজের কাজ সঠিকভাবে করলে, আমাকে এসব করতে হতো না। 313 00:26:27,761 --> 00:26:30,969 আপডেট করতে থাকো। তিন মিনিট দূরত্বে আছি, কেউ দেখতে পাবে না। 314 00:26:31,386 --> 00:26:32,205 কপি। 315 00:26:58,261 --> 00:26:59,515 স্যার, আমি গাড়ি থেকে নামছি। 316 00:26:59,594 --> 00:27:03,261 মনে হচ্ছে ওই গাড়িতে শুধু শ্যাম আর গ্রাম পঞ্চায়েতের সভাপতি বসে আছে। 317 00:27:03,594 --> 00:27:06,053 -আশেপাশে আর কেউ আছে? -না। 318 00:27:08,552 --> 00:27:10,594 এখানেও আরেকজন যুবক আছে। 319 00:27:12,427 --> 00:27:14,828 - অস্ত্র আছে? - জানি না। 320 00:27:15,996 --> 00:27:16,813 ছেড়ে দাও। 321 00:27:17,125 --> 00:27:19,227 এগিয়ে আসুন, আপনার হাত উপরে তুলুন। 322 00:27:19,583 --> 00:27:20,852 মালা, শুনতে পাচ্ছো? 323 00:27:22,094 --> 00:27:23,586 দেরী হয়ে গেছে। 324 00:27:26,969 --> 00:27:28,657 আপনি একা এসেছেন, এটা ভালো করেছেন। 325 00:27:28,927 --> 00:27:32,172 শ্যাম খুব ভয় পাচ্ছে যে তার বাবা-মায়ের কি হবে? 326 00:27:32,677 --> 00:27:36,578 সে সাহায্য করবে, কিন্তু রেকর্ডে কিছু যেন না আসে। 327 00:27:36,761 --> 00:27:39,594 - এমনটা হতে পারে কি? - আমি কথা দিচ্ছি। 328 00:27:40,261 --> 00:27:42,672 তোমার কিছুই হবে না, বিশ্বাস করো। 329 00:27:44,719 --> 00:27:45,762 মালা। 330 00:27:50,394 --> 00:27:53,262 - কাউকে বলবেন না, সে আমার হেফাজতে আছে। - বলবো না। 331 00:28:04,761 --> 00:28:06,418 সে আমার সাথে আছে। আমি ফিরে আসছি। 332 00:28:08,177 --> 00:28:12,441 -কার সাথে কথা বলছেন? -চিন্তা নেই, আমার প্রতিশ্রুতি রাখবো। 333 00:28:15,177 --> 00:28:17,066 গ্রেফতার হতে এত ভয় পাচ্ছো কেন? 334 00:28:18,792 --> 00:28:23,223 আমি যুক্তরাষ্ট্রে কাজ করতে যাচ্ছি। এই সুযোগ হারাতে চাই না। 335 00:28:24,000 --> 00:28:25,618 মামা কি করেছে? 336 00:28:27,594 --> 00:28:28,949 সে চোরা শিকার করে। 337 00:28:32,927 --> 00:28:36,699 সে পরিবারের অনেক লোকের পেট চালায়। 338 00:28:37,636 --> 00:28:42,535 সমাজে সবাই তাকে সম্মান করে, এমনকি আমিও তাকে সম্মান করি। 339 00:28:43,291 --> 00:28:44,371 সম্মান করো? 340 00:28:44,927 --> 00:28:50,113 এটা জানো কি, তোমার মামা হাতিদের মাথায় গুলি মারতে পছন্দ করে? 341 00:28:52,667 --> 00:28:55,621 সে তাদের মরতে দেখে আনন্দ পায়। 342 00:28:56,792 --> 00:28:58,644 যখন হাতি গুলিবিদ্ধ হয়, 343 00:28:59,070 --> 00:29:02,723 তখন সে ছোট শিশুর মতো, এক ধাক্কায় নীচে বসে পড়ে। 344 00:29:03,250 --> 00:29:05,269 আর তোমার মামা তার উপর সগর্বে বসে থাকে। 345 00:29:06,177 --> 00:29:08,223 মামার এই নিষ্ঠুরতা দেখেছো কি? 346 00:29:10,094 --> 00:29:12,176 সে কি পৃথিবীতে কাউকে সম্মান করে? 347 00:29:14,677 --> 00:29:16,480 সে একটা রাক্ষস। 348 00:29:18,469 --> 00:29:22,094 সবাই তার মত হয়ে গেলে, পৃথিবীতে কোনো প্রাণীই বাঁচবে না। 349 00:29:22,450 --> 00:29:27,011 এখন আমাকে বলো। এমন জানোয়ার মামাকে সম্মান করবে? 350 00:29:32,250 --> 00:29:34,402 আমি জানতাম না, সে আবার শিকার করছে। 351 00:29:34,679 --> 00:29:36,129 আমি শপথ করছি, আমি জানতাম না। 352 00:29:37,802 --> 00:29:41,465 কিন্তু তুমি জানেন সে কোথায়, তাই না? 353 00:29:47,083 --> 00:29:51,346 মাগদু। জায়গাটি গোয়া-মহারাষ্ট্র সীমান্তে। 354 00:29:52,094 --> 00:29:54,752 এটা আমাদের পরিচিত একজন ব্যক্তির সম্পত্তি। 355 00:29:55,677 --> 00:30:00,799 তারা সেখানে আনারস ও হলুদ চাষ করে। সে সেখানে শ্রমিক হিসেবে লুকিয়ে ছিল। 356 00:30:01,052 --> 00:30:04,690 - ছিল মানে? - ফিরে আসার জন্য বেরিয়ে পড়েছে। 357 00:30:05,052 --> 00:30:08,456 - কিভাবে জানলে? - সে গতকাল ফোনে বলেছে। 358 00:30:09,261 --> 00:30:14,659 তার কোনো মেয়ে আছে, যাকে সে খুব ভালোবাসে। 359 00:30:14,969 --> 00:30:19,487 সে অনেক দিন লুকিয়ে ছিল, তাই তার সাথে দেখা করতে... 360 00:30:19,875 --> 00:30:22,870 -সে কিভাবে আসছে? -ট্রেনে। 361 00:30:23,625 --> 00:30:27,182 -কোন ট্রেন? - ট্রেনের নাম জানি না। 362 00:30:27,453 --> 00:30:29,707 আমার বাড়িতে একটি কম্পিউটার আছে। তাতে বিস্তারিত তথ্য আছে। 363 00:30:30,015 --> 00:30:31,721 সেই সম্পত্তির মালিক কে? 364 00:30:33,427 --> 00:30:37,865 মনি নামে এক পারিবারিক বন্ধু আছে। সে এখানে কাছাকাছিই থাকে। 365 00:30:47,344 --> 00:30:51,154 আমরা শ্যামের কম্পিউটার নিয়ে আসছি। তুমি দ্রুত ডিভিশন অফিসে পৌঁছাও। 366 00:30:51,927 --> 00:30:52,936 চলো, যাই। 367 00:30:57,802 --> 00:31:01,287 আমি প্রতিটি রেলস্টেশনে পাকড়াও দলের উপস্থিতি চাই। 368 00:31:01,375 --> 00:31:04,397 কর্ণাটক সীমান্ত থেকে এখানে, ট্রেনে ওঠার জন্য প্রস্তুত থাকতে হবে। 369 00:31:04,469 --> 00:31:06,740 শীঘ্রই ট্রেনের নম্বর জানাবো। 370 00:31:09,958 --> 00:31:14,154 এক অফিসারকে জিজ্ঞেস করেছিলাম, কম্পিউটার ইত্যাদি পাওয়া গেছে কি না। 371 00:31:14,261 --> 00:31:15,967 এবং সেই কুত্তা 'না' বলেছিল। 372 00:31:21,927 --> 00:31:23,636 আপনি ঠিক আছেন, স্যার? 373 00:31:25,261 --> 00:31:28,069 হ্যাঁ, সব ঠিক আছে, আমি ভাল বোধ করছি। 374 00:31:29,136 --> 00:31:31,506 আমার ফুসফুসের টিউমারও খুব দ্রুত বাড়ছে। 375 00:31:33,677 --> 00:31:35,209 আমরা একে অপরের হয়ে গেছি। 376 00:31:35,969 --> 00:31:37,344 ধুর। 377 00:31:38,386 --> 00:31:41,483 আপনি কি... তার চিকিৎসা করছেন? 378 00:31:41,886 --> 00:31:43,427 কি লাভ হবে, অ্যালেন? 379 00:31:43,969 --> 00:31:45,475 শিকার করতে না পারা এক বৃদ্ধ সিংহের মতো 380 00:31:46,636 --> 00:31:49,131 আমি পঙ্গু হয়ে যাব। 381 00:31:49,802 --> 00:31:51,000 যদি সেইরকম অবস্থা আসে, 382 00:31:51,050 --> 00:31:54,084 আমি প্রার্থনা করবো যেন, কেউ আমার মাথায় গুলি করে। 383 00:31:56,344 --> 00:32:00,886 কিন্তু মরার আগে আমি এই চোরাশিকারের দাগ মুছে ফেলবো। 384 00:32:01,977 --> 00:32:06,209 এভাবে চোরাশিকার চলতে থাকলে, কাল তোমার ছেলেও অবস্থাও আমার মত হবে। 385 00:32:08,094 --> 00:32:09,990 এই কাজ করতে গিয়ে আমার জীবন চলে গেলেও, 386 00:32:10,875 --> 00:32:12,912 আমি এই জারজদের ধরবোই। 387 00:32:13,469 --> 00:32:14,522 তাড়াতাড়ি করো! 388 00:32:34,094 --> 00:32:35,594 দুঃখিত স্যার! 389 00:32:49,052 --> 00:32:50,581 - এটা একই টিকিট। - পাওয়া গেছে? 390 00:32:50,708 --> 00:32:51,750 হ্যাঁ, স্যার। 391 00:32:51,833 --> 00:32:53,833 রেলের টিকিট এরনাকুলাম পেজ। 392 00:32:55,011 --> 00:32:57,120 -হ্যাঁ স্যার? -আদিল, আমরা ট্রেনের নম্বর পেয়েছি। 393 00:32:57,917 --> 00:33:02,870 -রাজ সাগর এক্সপ্রেস: 02618 আছে। -হ্যাঁ, স্যার 394 00:33:03,136 --> 00:33:07,347 এবং এটি প্রায় দশটা নাগাদ পেরিঙ্গগাদা স্টেশনে পৌঁছাবে। 395 00:33:07,761 --> 00:33:10,024 আমাদের হাতে মাত্র কয়েক ঘণ্টা সময় আছে। 396 00:33:10,167 --> 00:33:12,899 যদি তাকে ট্রেনেই ধরতে পারো, সেটা সবচেয়ে ভালো হবে। 397 00:33:13,083 --> 00:33:15,759 ট্রেন থামানোর জন্য অফিসিয়াল অর্ডার নেওয়ার সময় আমাদের নেই। 398 00:33:16,011 --> 00:33:19,431 -তাহলে কিছু ভাবো। উপায় বার করো। -হ্যাঁ, স্যার। 399 00:33:20,052 --> 00:33:21,423 -অ্যালেন ! -হ্যাঁ স্যার! 400 00:33:40,458 --> 00:33:41,959 ডিউটি ​​স্টেশন মাস্টার। 401 00:33:44,594 --> 00:33:46,998 -স্যার, আমরা ট্রেনে উঠতে যাচ্ছি। -সতর্ক থেকো। 402 00:34:05,386 --> 00:34:08,210 তিনি আমার মা! আপনারা কি চান? 403 00:34:08,312 --> 00:34:09,905 তিনি ভুল সিটে আছেন। 404 00:34:10,033 --> 00:34:12,529 এই খালি পড়ে ছিল। বললে অন্য কোথাও চলে যাবো। 405 00:34:19,052 --> 00:34:20,594 পেছনের বগি থেকে শুরু করা যাক। 406 00:34:23,875 --> 00:34:27,177 স্যার, আমি ট্রেনের ভিতরে, কিন্তু রাজ তার আসনে নেই। 407 00:34:27,261 --> 00:34:29,982 যতটা সম্ভব, আমি সব যাত্রীদের চেক করছি। 408 00:34:30,750 --> 00:34:34,167 পরের স্টেশনে, ট্রেনের সামনে থেকে আরেকটি দল উঠবে। 409 00:34:34,219 --> 00:34:35,818 তারা সেখান থেকে চেক করতে করতে আসবে। 410 00:34:35,958 --> 00:34:38,420 তাদের সাথে এমন কেউ আছে, যে রাজকে চেনে। 411 00:34:38,552 --> 00:34:40,177 একজন বারটেন্ডার আছে, যে তাকে চেনে। 412 00:34:40,833 --> 00:34:43,208 আমাদের লোকজনও তোমার সাথেই থাকবে। 413 00:34:45,927 --> 00:34:47,201 আরে ভাই, কি করছো? 414 00:34:47,302 --> 00:34:50,607 কিছু না। টিকিট চেক করছিলাম। কিছু অনুপস্থিত আছে কিনা দেখছিলাম। 415 00:34:59,969 --> 00:35:02,802 রাজকে নিশ্চিতভাবে চিনতে পারবেন তো? 416 00:35:25,875 --> 00:35:26,792 তুমি ঠিক জানো তো? 417 00:35:26,833 --> 00:35:28,985 এটা রহমত হোটেলের বিরিয়ানি। 418 00:35:29,603 --> 00:35:30,165 এটা সত্য নয়। 419 00:35:30,333 --> 00:35:31,208 থাম। 420 00:35:35,886 --> 00:35:40,082 তাকে দেখতে পেলে চুপচাপ আমার কানে বলবে, নয়তো সে সতর্ক হয়ে যাবে। 421 00:36:31,094 --> 00:36:32,386 ওহ, দুঃখিত। 422 00:36:34,594 --> 00:36:35,605 এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। 423 00:36:42,302 --> 00:36:43,511 এখানেও না। 424 00:36:49,011 --> 00:36:50,993 মামার ওই ট্রেনে থাকা উচিত ছিল। 425 00:36:52,958 --> 00:36:56,916 তোমার এস্টেটের মালিক বন্ধু, মণি। তোমার সাথে দেখা করতে এসেছে। 426 00:36:57,250 --> 00:37:01,375 আমি কাল ওকে ফোন করে বলেছিলাম, আপনাদের কাছে আসতে। 427 00:37:02,136 --> 00:37:04,587 দেখুন, আমি জানি না এই সব কি হচ্ছে। 428 00:37:04,708 --> 00:37:07,042 কিন্তু আমার সাথে বন বিভাগের কোনো শত্রুতা নেই। 429 00:37:07,094 --> 00:37:10,189 রাজকে খুঁজে পেতে আমাদের সাহায্য করে সেটা প্রমান করো। 430 00:37:10,606 --> 00:37:11,844 ঠিক আছে। শুধু আমাকে ফাঁসাবেন না প্লিজ। 431 00:37:13,434 --> 00:37:16,321 তুমি কি নিশ্চিত, এই ট্রেনেই রাজের যাওয়ার কথা ছিল? 432 00:37:17,052 --> 00:37:20,011 সে শুধু এটা বলেছিল, যে সে ট্রেনে যাবে। 433 00:37:20,083 --> 00:37:21,423 ট্রেনের টাইম বলেছিলে? 434 00:37:22,458 --> 00:37:23,902 তার আসার সময় হয়েছে। 435 00:37:24,802 --> 00:37:27,946 - তোমার এস্টেট কোথায়? - আমি ঠিকানা দিচ্ছি। 436 00:37:33,594 --> 00:37:37,392 - রাজ ওখানে কতদিন ধরে আছে? - প্রায় পাঁচ সপ্তাহ। 437 00:37:37,636 --> 00:37:38,927 সে সেখানে গেল কেন? 438 00:37:39,042 --> 00:37:42,420 সে বলেছিল, তার একটা বিরতি দরকার, আর একটা চাকরির প্রয়োজন আছে। 439 00:37:42,917 --> 00:37:44,952 তাই আনারস ক্ষেতের কাজ করতে পাঠিয়ে দিয়েছিলাম। 440 00:37:45,369 --> 00:37:48,396 এটা জানতাম না যে সে অপরাধ করেছে। 441 00:37:48,724 --> 00:37:53,100 আমি কেবল নিজের কাজে ব্যস্ত থাকা শান্তিতে বসবাসকারী মানুষ। 442 00:37:53,719 --> 00:37:56,248 আমি জানতাম না, সে একজন অপরাধী। 443 00:38:28,875 --> 00:38:31,170 শেষ স্টপ, স্যার। আমরা রাজকে খুঁজে পাইনি। 444 00:38:31,261 --> 00:38:33,100 তোমরা কি ঘুমন্ত যাত্রীদের পরীক্ষা করেছো? 445 00:38:33,167 --> 00:38:34,772 টিকিট সংগ্রাহকের সাথে কথা বলো। 446 00:38:35,042 --> 00:38:37,040 প্রতিটি ব্যক্তিকে ডেকে তুলে চেক করো! 447 00:38:37,427 --> 00:38:40,936 প্যান্ট্রির ভিতরে যাও, ওয়াশরুমে যাও... কোথায় পালাবে কুত্তাটা! 448 00:38:43,011 --> 00:38:43,881 সন্তোষ? 449 00:38:45,261 --> 00:38:46,772 সন্তোষ, শুনতে পাচ্ছো? 450 00:38:47,427 --> 00:38:48,725 সন্তোষ, শুনতে পাচ্ছো! 451 00:38:48,792 --> 00:38:51,292 হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি. কিন্তু সে এই ট্রেনে নেই। 452 00:38:51,344 --> 00:38:52,967 দেখুন আমাদের যেতে দিতে হবে। 453 00:38:53,094 --> 00:38:56,147 আপনার কাছে অফিসিয়াল অর্ডার না থাকলে, আপনি ট্রেন থামাতে পারেন না। 454 00:39:03,511 --> 00:39:04,761 সে ট্রেনে নেই। 455 00:39:05,542 --> 00:39:06,568 তুই হারামি, তুইও বজ্জাত। 456 00:39:07,636 --> 00:39:11,475 হয় তোরা দুজনেই মিথ্যা বলছিস, আর এই টিকিটটি ছিল... 457 00:39:12,667 --> 00:39:14,162 আমাদের ডাইভার্ট করার জন্য, অথবা কেউ বিষয়টা ফাঁস করেছে। 458 00:39:14,583 --> 00:39:16,708 এবং সম্ভবত সে ট্রেনে ওঠেই নি। 459 00:39:16,761 --> 00:39:18,058 আমি মিথ্য বলছি না। 460 00:39:18,343 --> 00:39:21,084 আমি এস্টেটে তাকে ফোন করেছিলাম, সে তাও তোলে নি। 461 00:39:21,583 --> 00:39:23,808 তোমার কাছে সেখানকার স্থানীয় এসএইচওর নম্বর আছে কি? 462 00:39:23,875 --> 00:39:26,350 হ্যাঁ, ম্যাডাম, তার নাম রদ্রিগেজ। 463 00:39:27,094 --> 00:39:28,850 -এটা ভালো ব্যাপার নয়। -কি স্যার? 464 00:39:29,594 --> 00:39:34,186 যখন আমরা অন্য রাজ্য থেকে সাহায্য নিই, তখন সঠিকভাবে তদন্ত হয় না। 465 00:39:35,052 --> 00:39:36,857 প্রত্যেকের নিজস্ব কাজ আছে। 466 00:39:38,552 --> 00:39:40,154 আমি চেয়েছিলাম, এই পরিস্থিতি যেন না আসে... 467 00:39:48,125 --> 00:39:50,748 -হ্যালো? -এসএইচও রদ্রিগেজ? 468 00:39:51,875 --> 00:39:52,860 কথা বলছি। 469 00:39:52,941 --> 00:39:55,590 হ্যাঁ, আমি নীল ব্যানার্জি। ফিল্ড ডাইরেক্টর, 470 00:39:55,773 --> 00:39:57,177 কেরালা বন বিভাগ। 471 00:39:57,552 --> 00:40:01,592 -বলুন। -আপনার অধীনে একটা স্থানীয় এস্টেট আছে। 472 00:40:02,011 --> 00:40:05,584 আপনি সেখানে একটি ছোট দল পাঠাতে পারেন? খুব জরুরী। 473 00:40:06,000 --> 00:40:09,756 বন বিভাগের মাধ্যমে, আমাদের কাছে কেরালা থেকে একটি ওয়ারেন্ট আছে। 474 00:40:10,167 --> 00:40:13,779 বাকি বিস্তারিত তথ্য আমি আপনাকে এখনই পাঠাচ্ছি। 475 00:40:14,667 --> 00:40:17,264 আপনার কাছে কি সরকারী আদেশ আছে? 476 00:40:17,375 --> 00:40:20,693 এসএইচও রদ্রিগস, আমাদের আছে কাগজপত্র করার সময় নেই। 477 00:40:21,375 --> 00:40:25,795 যত তাড়াতাড়ি সম্ভব এই অভিযান করতে হবে। আসামীর নাম রাজ। 478 00:40:26,248 --> 00:40:29,029 একজন স্থানীয় চোরা শিকারী এবং খুবই বিপজ্জনক। 479 00:40:30,011 --> 00:40:32,998 এই শিকারির থেকে মানুষের কোনো বিপদ আছে কি? 480 00:40:33,875 --> 00:40:37,583 - তীর-ধনুক চালায় নাকি? - রড্রিগেজ, তুমি বুঝতে পারছো না। 481 00:40:37,667 --> 00:40:39,764 তাদের হারানোর কিছু নেই। 482 00:40:40,292 --> 00:40:43,748 আর এটাই তাদের বিপজ্জনক করে তোলে। এই মানুষগুলো সব করতে পারে। 483 00:40:44,292 --> 00:40:48,592 হাতি মেরে তাদের দাঁত পাচার করার মত... 484 00:40:48,708 --> 00:40:52,583 তারা একইভাবে বন্দুক, মাদক, এমনকি, মানুষও পাচার করতে পারে। 485 00:40:52,690 --> 00:40:56,522 এদের কাছে এটা বড় ব্যাপার নয়। তাই এগুলোকে হালকাভাবে নেবেন না। 486 00:40:56,875 --> 00:41:01,402 বিশেষ করে, এই রাজের জন্য আপনাকে অবিলম্বে জরুরী ভিত্তিতে যেতে হবে। 487 00:41:01,545 --> 00:41:04,376 স্যার, এখানে আমার সেট আপ খুবই ছোটো। 488 00:41:04,661 --> 00:41:06,943 এবং কর্মীরাও সবেমাত্র ডিউটিতে পৌঁছেছে। 489 00:41:07,250 --> 00:41:10,591 -আমি দেখছি, কি করতে পারি। - দেখবেন, কি করতে পারেন? 490 00:41:11,636 --> 00:41:12,482 ঠিক আছে। 491 00:41:13,552 --> 00:41:17,060 এখন দেখ ভাই। আমিও দেখাবো, আমি কি করতে পারি? 492 00:41:18,208 --> 00:41:21,740 হ্যালো? নীল বলছি। হ্যাঁ, আমি ভালো আছি। 493 00:41:21,917 --> 00:41:25,583 শোনো, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি। আজ সাহায্য চাইছি... 494 00:41:25,740 --> 00:41:28,177 তোমার বাড়িতে তল্লাশির কথা কি মামাকে জানিয়েছিলে? 495 00:41:28,667 --> 00:41:31,438 না, ম্যাডাম। আমার কাছে ফোনও নেই। 496 00:41:32,052 --> 00:41:38,255 আমি তাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলি নি। কিন্তু প্রতিবেশীরা সব দেখেছে। 497 00:41:39,844 --> 00:41:41,615 তাদের মধ্যে কেউ করতে পারে। 498 00:41:43,833 --> 00:41:46,763 এই সব চিন্তিত মানুষ একেবারে শেষ মুহূর্তে এভাবেই ফোন করে । 499 00:41:47,542 --> 00:41:49,625 যেন, পৃথিবী আজকেই শেষ হয়ে যাবে, 500 00:41:49,667 --> 00:41:52,069 পৃথিবীর শেষ কাজটি আজকেই জরুরী ভিত্তিতে করতে হবে। 501 00:41:52,136 --> 00:41:53,029 হ্যাঁ স্যার। 502 00:41:53,427 --> 00:41:58,127 কিন্তু আমি এটা বুঝেছি, যা ঘটে তা ঈশ্বরের উপর নির্ভর করে। 503 00:41:58,886 --> 00:42:00,776 তুমি আমি কি ভাবলাম, তাতে কিছু যায় আসে না । 504 00:42:01,136 --> 00:42:03,401 - একদম ঠিক, স্যার। - হ্যালো, কে? 505 00:42:04,708 --> 00:42:06,247 হ্যাঁ, স্যার! 506 00:42:07,000 --> 00:42:08,997 হ্যাঁ, স্যার, আমি এখনই যাচ্ছি, স্যার। ঠিক আছে, স্যার। 507 00:42:09,083 --> 00:42:12,628 আরে! দুটি দল প্রস্তুত করো, সঙ্গে দুই পিসিআর, এক্ষুণি! 508 00:42:12,844 --> 00:42:14,886 এই, জ্যাকব, পার্সি, চলো! 509 00:42:15,167 --> 00:42:17,167 অচলা 510 00:42:23,052 --> 00:42:26,277 হ্যালো, পিটিএ মিটিংয়ে আসতে হবে। হ্যাঁ, মনে আছে। 511 00:42:26,417 --> 00:42:29,609 মা সাপ কি তোমাকে নিজের বাড়ি বাঁচাতে দংশন করেছে? 512 00:42:29,719 --> 00:42:30,710 দুঃখিত। 513 00:42:31,736 --> 00:42:33,944 আন্তরিকভাবে বলছি। 514 00:42:34,000 --> 00:42:36,992 এই নিয়ে তৃতীয়বার তুমি এলে না। 515 00:42:37,125 --> 00:42:39,792 এখন শিক্ষকরা ভাবতে শুরু করেছেন, জনের আদৌ বাবা আছে কি না। 516 00:42:39,917 --> 00:42:44,648 ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাবো। এখনই বেরোচ্ছি। 517 00:42:45,411 --> 00:42:48,523 - কিছুক্ষণ তাদের আটকে রাখো। - আরে, আমি তা কিভাবে... 518 00:42:50,177 --> 00:42:53,968 মালা, আমাকে একটু যেতে হবে। 519 00:42:55,177 --> 00:42:57,156 নইলে এবার অচলা অবশ্যই ডিভোর্স দেবে। 520 00:43:06,819 --> 00:43:08,735 -তুমি কি এখানকার কেয়ারটেকার? -হ্যাঁ, স্যার। 521 00:43:08,802 --> 00:43:09,597 রাজ কোথায়? 522 00:43:09,773 --> 00:43:12,310 রাজ নিশ্চয়ই চলে গেছে। গতকাল রাতে যাওয়ার কথা ছিল। 523 00:43:13,094 --> 00:43:14,386 চলো, যাওয়া যাক। 524 00:43:28,594 --> 00:43:30,344 কৌতুহলোদ্দীপক। 525 00:43:34,594 --> 00:43:36,094 অ্যালেন। 526 00:43:37,094 --> 00:43:40,636 দুঃখিত, তোমার পিটিএ মিটিং মিস করতে হবে। 527 00:43:44,677 --> 00:43:46,094 তারা রাজকে খুঁজে পেয়েছে। 528 00:43:46,150 --> 00:45:00,000 ভাবানুবাদ ও সম্পাদনা : সুদীপ চক্রবর্তী। সাবটাইটেল ভালো লাগলে অবশ্যই রেটিং ও ফিডব্যাক দেবেন।