1
00:01:30,167 --> 00:01:33,943
: . : . : P O A C H E R : . : . :
~~~ S01 E04 ~~~
THE BLIND EYE
2
00:01:34,875 --> 00:01:36,955
Translated by:
Habib Siam
3
00:02:11,620 --> 00:02:13,910
এই, নামাও ওকে।
4
00:02:17,200 --> 00:02:20,290
আস্তে...আবার ঘাড় মটকে ফেলবে নয়তো।
5
00:02:45,950 --> 00:02:49,080
মানসিক চাপের কারণে আমি
আত্মহত্যা করলাম।
6
00:02:49,080 --> 00:02:52,700
এর জন্য আমি ছাড়া কেউ দায়ী নয়।
7
00:02:52,700 --> 00:02:56,580
আমার অপরাধের কারণে আমার বোন
এবং তার স্বামীকে দোষী ভাববেন না।
8
00:02:59,370 --> 00:03:01,160
কেউ শ্বাসরোধ করে মেরেছে ওকে।
9
00:03:01,160 --> 00:03:03,910
এই যে আমাদের প্রধান সন্দেহভাজন।
10
00:03:04,250 --> 00:03:09,080
অন্তত তুই আর তোর পরিবার এখন
ছাড়া পাবি- অপরাধী আর নেই।
11
00:03:12,370 --> 00:03:16,000
একটু বিরতি নিচ্ছ না কেন
তোমরা দুজন, খেয়ে আসো।
12
00:03:17,290 --> 00:03:19,410
ক্যান্টিনে যাও।
13
00:03:31,750 --> 00:03:33,450
এটা আত্মহত্যা বলে বিশ্বাস হয় না আমার।
14
00:03:33,700 --> 00:03:37,500
রাজের ব্যাপারে যা শুনেছি আমি-
ও অনেক সাহসী ছিল।
15
00:03:37,500 --> 00:03:40,160
- মার্ডার?
- স্যার, ও দক্ষ চোরা শিকারী ছিল।
16
00:03:40,160 --> 00:03:43,580
অন্যান্য গ্যাং কিংবা অপরাধী দলের সাথে
নিশ্চয়ই ওর কোনো সম্পর্ক ছিল।
17
00:03:43,580 --> 00:03:46,250
আর সম্প্রতি আমাদের যত খবর বাইরে গেছে...
18
00:03:46,250 --> 00:03:48,750
কেউ নিশ্চয়ই জেনেছে আমরা
ওর পিছু নিচ্ছি।
19
00:03:48,750 --> 00:03:50,700
আর ওকে ধরলে
20
00:03:50,700 --> 00:03:53,700
ও আমাদের সব বলে দিতো-
কারণও ছিল ওদের কাছে।
21
00:03:53,700 --> 00:03:56,750
তা ঠিক...কিন্তু বাস্তবতা হলো
রাজ মারা গেছে।
22
00:03:56,750 --> 00:03:59,160
আর এই কেস বা যেকোনো
সিন্ডিকেট এর ব্যাপারে...
23
00:03:59,160 --> 00:04:02,830
আমরা যা যা জানতাম,
সব ওর সাথে চলে গেছে।
24
00:04:02,830 --> 00:04:05,620
যদি না আমরা এই কেসটাকে হাই প্রায়োরিটি
মার্ডার কেস হিসেবে গণ্য না করি।
25
00:04:05,620 --> 00:04:09,660
তখন আমরা জানতে পারব কে এটা করেছে
আর সেই পথ ধরে এগোতে পারব।
26
00:04:11,370 --> 00:04:14,200
আসলেই কি এই পথ ধরে এগোতে চাও?
27
00:04:15,870 --> 00:04:18,870
আমরা ডিএফও এর চাকরি বাঁচানোর চেষ্টা করছি।
28
00:04:18,870 --> 00:04:21,830
আর তুমি দেশজুড়ে গ্যাং-ফ্যাং ধরতে চাও?
29
00:04:21,830 --> 00:04:23,910
আমি একটা প্রজাতিকে বাঁচানোর চেষ্টা করছি।
30
00:04:29,500 --> 00:04:31,160
সরি, স্যার।
31
00:04:32,540 --> 00:04:36,160
স্যার, অন্তত...আমাকে সাইটে গিয়ে
নিজ চোখে দেখতে দিন।
32
00:04:36,540 --> 00:04:37,500
আমাদের হাতে বেশি সময় নেই।
33
00:04:37,500 --> 00:04:41,620
আর পুলিশ হয়তো এতে যতটা নজর
দেয়া দরকার, ততটা দিবে না।
34
00:04:42,540 --> 00:04:47,250
স্যার, আমি বাড়ি গেলে কিছু মনে করবেন?
আমি ওখান থেকে কাজ করব।
35
00:04:47,620 --> 00:04:48,950
যদি এখনও তোমার
বাড়ি থেকে থাকে, তবে।
36
00:04:58,000 --> 00:05:00,830
ভেবেছিলাম আমরা এসব একদম সবার
অন্তরালে করছি।
37
00:05:00,830 --> 00:05:04,910
ওখানে গিয়ে গোপনীয়তা ভঙ্গ করে
তুমি আমাদের সবাইকে বিপদে ফেলবে।
38
00:05:04,910 --> 00:05:06,700
সাবধানে থাকব আমি।
39
00:05:21,580 --> 00:05:24,830
রাজের লাশ আর সুইসাইড সাইট দেখতে চাই আমি।
40
00:05:24,830 --> 00:05:26,540
আসবে?
41
00:05:26,540 --> 00:05:28,950
লাশ দেখতে আমার না নেই।
42
00:05:28,950 --> 00:05:33,080
চীফ কনজার্ভেটরকে সাথে নিয়ে যাই?
43
00:05:33,080 --> 00:05:35,500
ওখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের সাথে
ভালো যোগাযোগ আছে উনার।
44
00:05:35,500 --> 00:05:37,080
হ্যাঁ।
45
00:05:53,200 --> 00:05:54,870
- নাগেশ?
- হ্যালো, স্যার।
46
00:05:54,870 --> 00:05:58,250
শোনো...ডন রবি যে দেশের বাইরে আছে
তা নিশ্চিত হয়েছি আমি।
47
00:05:58,250 --> 00:06:00,830
- তোমার কাছে কী আছে?
- বেশি কিছু না, স্যার।
48
00:06:00,830 --> 00:06:03,290
বাড়ির ভেতরটা সেভাবে দেখতে পারিনি।
49
00:06:03,290 --> 00:06:05,200
- কতদূরে আছ?
- ৩০ মিটার দূরে।
50
00:06:05,200 --> 00:06:09,120
মাথায় গোবর না কি তোমার? একদম
ওদের নাকের ডগায় গিয়ে খোজ করতে হবে।
51
00:06:09,120 --> 00:06:10,700
আরও কাছে যাও।
52
00:06:10,700 --> 00:06:13,700
ওর বঊয়ের চলাফেরা দেখো,
আর আমাকে আপডেট করো।
53
00:06:13,700 --> 00:06:15,330
কীভাবে স্যার? আমরা ধরা পড়ে যাব।
54
00:06:15,330 --> 00:06:18,200
মাথা খাটাও। সব কি আমিই
তুলে খাইয়ে দিবো না কি?
55
00:06:28,410 --> 00:06:30,120
বাবা, আজ পিটিএ মিটিং ছিল।
56
00:06:30,410 --> 00:06:33,040
হ্যাঁ... কেমন গেলো?
57
00:06:33,040 --> 00:06:37,290
উন্নতি করার সুযোগ আছে আমার।
আমি যাই?
58
00:06:37,290 --> 00:06:39,120
দাঁড়াও।
59
00:06:41,660 --> 00:06:46,040
সরি, আটকা পড়ে যাওয়াতে বের হতে পারিনি।
60
00:06:46,040 --> 00:06:47,450
আঁচল...
61
00:07:06,580 --> 00:07:10,200
জীবন-মৃত্যুর ব্যাপার ছিল...
কী করছিলে তুমি?
62
00:07:30,160 --> 00:07:36,040
ট্রেনের সমুচা আমার ভালো লাগে।
আমার স্ত্রী ভাবে আমি পাগল।
63
00:07:36,040 --> 00:07:38,830
সমুচা না, পরিবেশটা হলো সমস্যা।
64
00:07:38,830 --> 00:07:42,290
একই সমুচা যদি বাসায় খেতে,
তাহলে থুথু করতে।
65
00:07:42,290 --> 00:07:44,160
খাবে?
66
00:07:46,160 --> 00:07:50,370
ওখানকার কাজের লোক স্বেচ্ছায় আমাদেরকে
প্রয়োজনীয় তথ্য দিবে না।
67
00:07:50,370 --> 00:07:52,450
ওকে জিজ্ঞাসাবাদ করতে পারি না আমরা।
68
00:07:52,450 --> 00:07:55,620
না, আমাদের পরিচয়ও দিতে পারব না।
69
00:08:15,290 --> 00:08:16,750
কী হয়েছে?
70
00:08:49,580 --> 00:08:51,000
থাম্বি?
71
00:08:53,700 --> 00:08:56,500
রাজকে কীভাবে চিনেন আপনি?
72
00:08:56,500 --> 00:09:00,910
আমি উনার ভাগ্নি আর উনি
উনার কাছের বন্ধু সন্তোষ।
73
00:09:00,910 --> 00:09:04,950
আমি শুধু উনার ব্যক্তিগত
জিনিসপত্রগুলো নিতে চাই।
74
00:09:04,950 --> 00:09:06,370
অবশ্যই।
75
00:09:44,540 --> 00:09:46,080
76
00:09:48,910 --> 00:09:53,200
এই অংশ বাংলায় হওয়াতে
ইসাবের অনুবাদ করা হয়নি।
77
00:09:53,200 --> 00:09:56,700
78
00:09:56,700 --> 00:09:59,870
79
00:10:00,830 --> 00:10:02,950
80
00:10:03,700 --> 00:10:06,830
81
00:10:06,830 --> 00:10:11,120
82
00:10:11,120 --> 00:10:12,950
83
00:10:12,950 --> 00:10:17,580
84
00:10:19,040 --> 00:10:21,540
85
00:10:22,660 --> 00:10:24,870
86
00:10:24,870 --> 00:10:27,290
87
00:10:27,290 --> 00:10:32,290
88
00:10:32,290 --> 00:10:35,370
89
00:10:35,370 --> 00:10:38,160
90
00:10:38,660 --> 00:10:43,410
91
00:10:43,410 --> 00:10:46,410
92
00:10:47,870 --> 00:10:50,250
93
00:10:50,750 --> 00:10:55,910
94
00:10:56,290 --> 00:10:58,540
95
00:11:00,330 --> 00:11:04,080
96
00:11:04,080 --> 00:11:06,660
97
00:11:06,660 --> 00:11:13,160
98
00:11:13,160 --> 00:11:19,410
99
00:11:22,830 --> 00:11:26,500
100
00:11:26,950 --> 00:11:30,000
101
00:11:30,000 --> 00:11:33,120
102
00:11:33,120 --> 00:11:39,250
103
00:11:43,370 --> 00:11:48,290
104
00:11:50,410 --> 00:11:55,950
105
00:11:55,950 --> 00:12:00,200
106
00:12:00,200 --> 00:12:08,080
107
00:12:08,080 --> 00:12:10,700
108
00:12:10,700 --> 00:12:12,910
109
00:12:24,000 --> 00:12:27,000
আর কত সময় নিবে ক্ষমা করতে?
110
00:12:27,000 --> 00:12:32,500
এক কম্পিউটার প্রোগ্রামারকে আমি
বিয়ে করেছিলাম যার চাকরি দিল্লীতে ছিল।
111
00:12:32,500 --> 00:12:35,540
কিন্তু তার পরিবারকে সেখানে নিতে নারাজ ছিল।
112
00:12:35,540 --> 00:12:38,700
আমি চেয়েছিলাম বলে মনে হয় না তোমার?
113
00:12:38,700 --> 00:12:42,450
কিন্তু আমি চেয়েছিলাম যাতে তোমরা
পরিষ্কার পানি আর বাতাস পাও।
114
00:12:42,450 --> 00:12:46,290
এটাও বলে সে। আর তখন আমি
তার সাথে একটা চুক্তি করলাম।
115
00:12:46,290 --> 00:12:49,700
মাসে দুই সপ্তাহ সে দিল্লীতে কাজ করবে
আর বাকি সময়টা বাসায়।
116
00:12:50,370 --> 00:12:52,250
আর যখন সে বাসায় থাকবে,
তখন পুরো সাংসারিক হয়ে থাকবে।
117
00:12:52,250 --> 00:12:54,620
একজন স্বামী এবং বাবা হয়ে।
118
00:12:54,620 --> 00:13:00,250
বাইরে বের হবে,
ছেলেকে সময় দিবে না,
119
00:13:00,250 --> 00:13:03,250
- কোথায় আছে সেটা নিয়ে মিথ্যা বলবে, এমন না।
- মিথ্যে কখন বললাম?
120
00:13:04,750 --> 00:13:09,500
সত্যিই? সারারাত তাহলে
বাইরে কী করেছ?
121
00:13:09,500 --> 00:13:12,910
যেটা করতে চাও সেটা করো না কেন?
122
00:13:12,910 --> 00:13:15,500
এভাবে আমি পারব না, অ্যালান।
123
00:13:20,910 --> 00:13:23,370
ঐ জিনিসটা ছাড়া একটা সেকেন্ড থাকতে পারো না।
124
00:13:23,370 --> 00:13:28,040
- তারিখ দেখছিলাম।
- নয় তারিখ।
125
00:13:28,040 --> 00:13:30,250
একটা জিনিস দেখাতে চাই তোমাকে।
126
00:13:32,120 --> 00:13:35,000
- বেশ, দেখাও।
- এখন না।
127
00:13:35,540 --> 00:13:38,450
রাতে...গভীর রাতে।
128
00:13:54,290 --> 00:13:56,040
- গারসন?
- হাই কৃষ্ণ।
129
00:13:56,040 --> 00:13:59,450
- এসএইচও এর সাথে কথা হয়েছে?
- না, মাত্রই এলাম।
130
00:14:11,080 --> 00:14:15,540
এসএইচও স্যার, আমি কৃষ্ণ এসপি।
কেরালা বন বিভাগ থেকে।
131
00:14:15,540 --> 00:14:17,910
আর ও গারসন ডি কস্তা,
এখানকার বন বিভাগের।
132
00:14:17,910 --> 00:14:21,370
কাল রাতে পাওয়া লাশটা আমরা
দেখতে চাই।
133
00:14:21,700 --> 00:14:25,080
- এখন?
- যদি কোনো সমস্যা না হয়।
134
00:14:26,500 --> 00:14:30,080
- অফিসিয়াল অর্ডার আছে?
- হুম, নীল ব্যানার্জির।
135
00:14:44,620 --> 00:14:50,250
রাজ এখানেই থাকত।
কিছুক্ষণের জন্য এসেছিল, তাই...
136
00:14:50,250 --> 00:14:54,330
এগুলো ওর রান্না করার সরঞ্জাম ছিল।
137
00:14:56,870 --> 00:15:01,250
আর এখানে ও ঘুমাতো।
138
00:15:01,910 --> 00:15:07,160
মাঝে মাঝে আমরা কার্ড খেলতাম, আড্ডা দিতাম।
139
00:15:07,160 --> 00:15:12,200
কিন্তু ও বেশি কথা বলতো না,
স্বল্পভাষী ছিল।
140
00:15:22,910 --> 00:15:27,700
মামার সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল।
উনি আত্মহত্যা করার মতো লোক নন।
141
00:15:29,000 --> 00:15:30,870
আজ্ঞে...
142
00:15:30,870 --> 00:15:37,750
ওর লাশ ঝুলন্ত অবস্থায় আমিই
প্রথম দেখেছিলাম।
143
00:15:41,200 --> 00:15:43,910
আসুন...ঐ ডালটা দেখছেন?
144
00:15:43,910 --> 00:15:46,500
রাজের লাশের ওখানে ঝুলে ছিল, এভাবে।
145
00:15:46,500 --> 00:15:50,540
আর ওর জিনিসপত্র...
আসুন, দেখাচ্ছি।
146
00:15:52,950 --> 00:15:54,540
এখানে...
147
00:15:54,540 --> 00:15:57,660
এখানে টাকা ছিল,
আর এখানে বন্দুক ছিল।
148
00:15:57,660 --> 00:16:01,540
আর ওর একটা জুতা এখানে ছিল
আরেকটা ওখানে।
149
00:16:01,540 --> 00:16:04,950
আর...এটা দেখুন।
150
00:16:05,290 --> 00:16:07,080
এটা...
151
00:16:09,290 --> 00:16:11,200
- ছবিগুলো আমাকে পাঠাতে পারবে?
- নিশ্চয়ই।
152
00:16:11,910 --> 00:16:18,700
আপনার সাথে একমত আমি।
রাজ এখানে উঠে গলায় ফাঁস দেয়নি।
153
00:16:18,700 --> 00:16:24,830
ও তেমন মানুষই ছিল না।
আর এই দেখুন।
154
00:16:25,660 --> 00:16:28,790
মুজা দেখেছেন?
একদম সাফ।
155
00:16:28,790 --> 00:16:32,120
রাজ যদি গাছে উঠত, তাহলে
ওর মুজা একটু হলেও নোংরা হতো।
156
00:16:32,120 --> 00:16:36,290
এবার রাজকে দেখুন আর
গাছের ডালগুলো কত চিকন দেখুন।
157
00:16:36,290 --> 00:16:39,950
গলায় ফাঁস দেয়ার সময় কষ্ট হওয়ার কথা।
158
00:16:39,950 --> 00:16:43,120
আর গাছের ডালও ভেঙে যাওয়ার কথা, তাই না?
কিন্তু ভাঙেনি।
159
00:16:43,120 --> 00:16:48,540
এর মানে, কেউ এসেছিল,
আর রাজকে মেরে চলে গেছে।
160
00:16:48,540 --> 00:16:52,290
আর এমনভাবে রেখে গেছে
যেন দেখে আত্মহত্যা মনে হয়।
161
00:16:52,290 --> 00:16:56,120
নোটে রাখা লেখাগুলো পরীক্ষা করে দেখতে হবে।
162
00:16:59,080 --> 00:17:01,330
আমি লাশ দেখতে চাই।
163
00:17:33,250 --> 00:17:34,330
এখানে কেন?
164
00:17:34,330 --> 00:17:37,200
জানি না। চীফ আপনার সাথে আসতে বললো।
165
00:17:53,620 --> 00:17:54,870
আমাকে ফলো করো।
166
00:18:07,950 --> 00:18:09,950
অমায়িক সৃষ্টি।
167
00:18:10,700 --> 00:18:14,040
সরকার আর এক্টিভিস্ট দলগুলোর মাঝে
168
00:18:14,040 --> 00:18:17,910
কয়েক বছর থেকে বিয়ে-শাদি, অনুষ্ঠানে
হাতির ব্যবহার বন্ধের জন্য...
169
00:18:17,910 --> 00:18:22,120
একটা লড়াই চলে আসছে। কিন্তু...
170
00:18:22,120 --> 00:18:26,500
জনগণ সম্ভবত এটাই চায়।
171
00:18:26,500 --> 00:18:32,290
এদের ওপর এতো অত্যাচারের পরও।
172
00:18:32,290 --> 00:18:34,830
এরা দিনে ১৬ ঘন্টা হাঁটে, খায়,
173
00:18:34,830 --> 00:18:39,580
খেলে, কিন্তু ঈশ্বরের ভূমিতে...
(কেরালাকে ঈশ্বরের ভূমি বলা হয়।)
174
00:18:40,080 --> 00:18:43,660
নিজেরাই দেখে নাও।
175
00:18:45,450 --> 00:18:48,410
মরিস ফিনের দ্বিতীয় জিজ্ঞাসাবাদের
রিপোর্টটা পড়েছি।
176
00:18:48,410 --> 00:18:52,540
যেখানে উনি বলেছেন যে, বন্দী হাতিদের
দাঁতের ডগা কেটে টুকরো করে...
177
00:18:52,540 --> 00:18:56,910
সেগুলো দিয়ে আইভরির
ব্যবসা টিকিয়ে রাখা হচ্ছে।
178
00:18:56,910 --> 00:19:00,000
এই কথাটা আমাদের তুলতে হবে, স্যার।
179
00:19:00,000 --> 00:19:03,200
ওদের দাবী এটা পরিচ্ছন্নতা আর সুরক্ষার জন্য।
180
00:19:03,200 --> 00:19:07,330
কিন্তু আসলে এটা করা হয়
নিম্ন স্তরের ক্রেতাদের কাছে বিক্রির জন্য।
181
00:19:07,330 --> 00:19:10,410
- এটা মাথা থেকে ঝেড়ে ফেলো।
- কেন, স্যার?
182
00:19:10,410 --> 00:19:13,040
একটা বাস্তবতা আছে যার ব্যাপারে
তোমরা দুজনই একটু হলেও অবগত।
183
00:19:13,410 --> 00:19:17,000
গ্রামাঞ্চলে বড় শিকারীদের থামানোর
অনুমতি আছে তোমাদের।
184
00:19:17,000 --> 00:19:19,450
কারণ এতে ক্ষমতায় থাকা লোকেদের
কিছু যায় আসে না।
185
00:19:19,450 --> 00:19:23,870
আর কারণ, জনগণের একটা বড় অংশ
আসলেই চোরা শিকার চায় না।
186
00:19:23,870 --> 00:19:30,700
কিন্তু তোমার কাজ যদি পরিস্থিতিকে
অস্থিতিশীল করে তোলে,
187
00:19:30,700 --> 00:19:33,370
তাহলে তুমি এসব সুন্দর সৃষ্টিকে...
188
00:19:33,370 --> 00:19:36,250
রক্ষা করার ক্ষমতা হারাবে।
189
00:19:37,450 --> 00:19:41,370
বাস্তবতা হলো, এই জায়গার মালিক
190
00:19:41,370 --> 00:19:47,250
গত বছরের নির্বাচনে সবচেয়ে অর্থ
যোগানদাতাদের একজন ছিলেন।
191
00:19:47,250 --> 00:19:50,910
আর এমন অনেক মালিক আছে, মন্দির আছে...
192
00:19:50,910 --> 00:19:53,080
যারা হাতি বন্দী করে রেখে
একই কাজ করে।
193
00:19:53,080 --> 00:19:54,950
তাই...
194
00:19:54,950 --> 00:19:57,290
তাদেরকে বাগড়া দিলে...
195
00:19:57,290 --> 00:20:01,080
নিজেরই পায়ে কুড়াল মেরে বসবে তোমরা।
196
00:20:01,080 --> 00:20:05,500
আর তাছাড়া, অর্থনীতির বাস্তবতা হলো,
197
00:20:05,500 --> 00:20:11,290
বাজার দর কম ধরে রাখার কারণেই
হাতির প্রাণ রক্ষা পায়।
198
00:20:11,290 --> 00:20:14,080
তাই এসব বাদ দেয়াটাই যৌক্তিক হবে।
199
00:20:17,040 --> 00:20:20,910
আমাদের সাথে একই গ্রহে বাস করার শাস্তি এটা।
200
00:20:25,700 --> 00:20:30,040
তদন্ত চালিয়ে যাও, বদমাশদের ধরো।
201
00:20:30,040 --> 00:20:34,580
তোমাদের পাশে আছি আমি।
তোমাদের জন্য লড়ব আমি।
202
00:20:34,580 --> 00:20:36,540
যদি না তোমরা...
203
00:20:36,540 --> 00:20:38,830
বেশি উড়তে শুরু করো।
204
00:21:04,500 --> 00:21:06,160
এই, ঐযে সে।
205
00:21:07,540 --> 00:21:11,040
এসএইচও স্যার, ও মালা
আর ও সন্তোষ, আমার টীমের।
206
00:21:11,040 --> 00:21:14,410
মালা, এসএইচও রদ্রিগেজ আর গারসন
স্থানীয় বন বিভাগের।
207
00:21:14,410 --> 00:21:17,450
আপনিও রেঞ্জ অফিসার?
208
00:21:17,830 --> 00:21:19,750
জি, স্যার।
209
00:21:20,750 --> 00:21:22,700
তোমার কাছ থেকে কিছু তথ্যের দরকার ছিল।
210
00:21:22,700 --> 00:21:25,410
আর এখন রাজের মৃত্যুর ব্যাপারে
তোমার আনুষ্ঠানিক বিবৃতি চাই।
211
00:21:30,910 --> 00:21:33,910
ওই, তোমাকে বিশ্বাস করেছিলাম আমি।
212
00:21:35,200 --> 00:21:36,700
ওই!
213
00:21:51,000 --> 00:21:53,450
হ্যালো, হ্যালো।
প্লিজ, প্লিজ আসুন।
214
00:21:59,750 --> 00:22:02,410
গলায় দড়ির দাগ আর
দেখে মনে হচ্ছে...
215
00:22:02,410 --> 00:22:04,370
উনার কাছে শকুনও এসেছিল।
216
00:22:04,370 --> 00:22:07,410
কিন্তু কোনো হাতাহাতি আর
আঘাতের চিহ্ন নেই।
217
00:22:07,410 --> 00:22:09,790
- মৃত্যুর কারণ?
- আত্মহত্যা।
218
00:22:09,790 --> 00:22:12,580
- আপনি নিশ্চিত?
- হ্যাঁ, নিজেই দেখে নিন।
219
00:22:12,580 --> 00:22:16,950
দড়ির দাগ আর ভাঙ্গা ঘাড়।
220
00:22:17,790 --> 00:22:20,620
- থাম্বির বিশ্বাস এটা খুন।
- কীভাবে?
221
00:22:20,620 --> 00:22:24,000
আমাদেরকে ক্রাইম সীন দেখিয়েছে সে।
ওর মুজা পুরো পরিষ্কার ছিল।
222
00:22:24,000 --> 00:22:27,250
যার মানে ওকে ঝোলানোর পর
জুতা খোলা হয়েছিল।
223
00:22:27,250 --> 00:22:30,160
আর ঐ ডালটাও রাজের ভার
বহনের মতো শক্ত ছিল না।
224
00:22:30,160 --> 00:22:33,910
এর মানে রাজ যদি নাড়াচাড়া করত,
তাহলে ডালটা ভেঙে যেত।
225
00:22:33,910 --> 00:22:36,660
- টাকা আর বন্দুক...
- কীসের টাকা?
226
00:22:37,790 --> 00:22:40,450
- ক্রাইম সীনে পাওয়া গিয়েছে।
- ওখানে কোনো টাকা ছিল না।
227
00:22:40,450 --> 00:22:42,620
থাম্বি ছবি তুলেছিল।
228
00:22:44,750 --> 00:22:48,000
কোন ক্রাইম সীন এটা?
ও বানিয়ে বলেছে।
229
00:22:49,660 --> 00:22:52,580
বেশ, টাকার কথা বাদ দিন।
230
00:22:52,580 --> 00:22:55,410
- কিন্তু এটা স্পষ্ট যে, এটা একটা খুন।
- কী যা-তা বলছেন ম্যাডাম?
231
00:22:55,410 --> 00:22:59,700
এটা স্পষ্টতই আত্মহত্যা। আমার
ডাক্তারের রিপোর্টের বিরুদ্ধে কেন যাব?
232
00:22:59,700 --> 00:23:03,200
- মানে কোনো ময়নাতদন্ত হবে না?
- করে লাভ কী?
233
00:23:03,200 --> 00:23:05,813
অন্তত একটা টক্সিকোলজি
টেস্ট তো করাতে পারি...
234
00:23:05,837 --> 00:23:06,700
কেন?
235
00:23:08,250 --> 00:23:10,489
স্যার, আমরা যদি এটাকে
হাই প্রায়োরিটি মার্ডার কেস
236
00:23:10,513 --> 00:23:13,040
হিসেবে অন্তর্ভুক্ত করি তাহলে
হয়তো সত্যটা জানতে পারব।
237
00:23:13,040 --> 00:23:16,290
কিছুই জানার নেই। আপনি
গোয়েন্দা উপন্যাস বেশি পড়েন।
238
00:23:16,290 --> 00:23:19,450
স্যার, আমাদের জানতে হবে চোরা শিকারিরা
এখনও সক্রিয় আছে কি না।
239
00:23:19,450 --> 00:23:21,870
আর আপনি অতিরিক্ত পেপারওয়ার্ক
করতে ভয় পাচ্ছেন।
240
00:23:21,870 --> 00:23:27,120
ম্যাডাম, বন বিভাগের ধারণা তারা
তাদের মনমতো এখানে হেনস্থা করতে পারবে।
241
00:23:27,870 --> 00:23:31,450
কনজার্ভেশন নিয়ে চিন্তিত হওয়ার অভিনয় বাদ দিন।
242
00:23:31,830 --> 00:23:35,040
- আপনার শুধু নিজের ভাগ চাই, তাই না?
- আরেকবার বল!
243
00:23:40,660 --> 00:23:43,120
- আচ্ছা, এসপির সাথে কথা বলব।
- বলুন।
244
00:23:43,660 --> 00:23:46,660
কিন্তু আমার আর অ্যাটেন্ডিং ফিজিশিয়ানের
রিকমেন্ডেশন ছাড়া...
245
00:23:46,660 --> 00:23:48,950
এসপি কারও কথা শুনবেন না।
246
00:23:48,950 --> 00:23:54,200
মরার জন্য যা করার ও করেছে।
কিছু যায় আসে না।
247
00:23:54,200 --> 00:23:58,620
কিন্তু এর মৃত্যুকে আত্মহত্যা হিসেবেই গন্য করা হবে।
248
00:23:58,620 --> 00:24:03,330
আর যখন বন বিভাগ থেকে চাপ দেয়া হলো
তখনই সে এই কাজ করেছে।
249
00:24:03,330 --> 00:24:08,250
ওর নোট এটারই ইঙ্গিত দেয়।
হরিশ, ওদের বের করো।
250
00:24:11,250 --> 00:24:14,120
সত্যিটা জানার পরও কীভাবে
এই কাজ করতে পারো তোমরা?
251
00:24:26,580 --> 00:24:27,660
বাদ দাও।
252
00:24:27,660 --> 00:24:31,290
এই কেসে তোমার অনেক কাজ আছে।
এসএইচও নড়বে না।
253
00:24:31,290 --> 00:24:35,040
এখানে আর ঝামেলা করার কোনো মানে হয় না।
254
00:24:50,660 --> 00:24:51,950
বাবা
255
00:24:56,120 --> 00:24:57,290
ধন্যবাদ।
256
00:24:57,290 --> 00:25:00,040
মা দিয়েছে এটা। কিন্তু মা
এখনও তোমার সাথে রেগে আছে।
257
00:25:00,040 --> 00:25:04,500
তোমরা কখন বের হবে সেটা
জানতে চেয়েছে মা।
258
00:25:04,500 --> 00:25:08,620
- মাঝরাতে।
- এতো দেরীতে?
259
00:25:30,830 --> 00:25:32,080
হ্যাঁ, মালা?
260
00:25:32,080 --> 00:25:36,370
স্যার, পোয়্যার আত্মীয় যাদু আর
বাকিরা কি এখনও হেফাজতে আছে?
261
00:25:36,370 --> 00:25:39,080
না, ওদেরকে ছেড়ে দিতে হয়েছে।
262
00:25:39,080 --> 00:25:43,290
পোয়্যাকে ধরার একটা বুদ্ধি আছে আমার কাছে।
পরে কল করছি আমি।
263
00:25:49,750 --> 00:25:51,040
কী?
264
00:25:51,040 --> 00:25:53,870
- কোথায় তুমি?
- একটা তদন্ত চালাচ্ছি।
265
00:25:54,620 --> 00:25:57,540
- তোমাকে লাগবে।
- পারব না আমি।
266
00:25:58,620 --> 00:26:00,620
তো আমাকে সাহায্য করবে না?
267
00:26:01,870 --> 00:26:08,040
মালা, তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু তোমাকে
আবার নিজের সাথে এই কাজ করতে দেখতে চাই না।
268
00:26:08,040 --> 00:26:09,950
- তাহলে আপনার উচিত হবে না...
- না।
269
00:26:09,950 --> 00:26:13,540
আর কতবার গিল্ট কার্ড প্লে করবে?
270
00:26:14,580 --> 00:26:16,950
যতবার দরকার পড়বে।
271
00:26:19,200 --> 00:26:20,790
ধুর।
272
00:26:51,450 --> 00:26:53,580
আবার এসেছেন?
273
00:26:53,580 --> 00:26:57,500
এখনও জানি না পোয়্যা কোথায় আছে।
274
00:26:57,500 --> 00:27:02,620
এই...পোয়্যার সাথে যদি
যোগাযোগের কোনো উপায় থাকে,
275
00:27:02,620 --> 00:27:07,540
ওকে বলে দিও ওর জীবন বিপদে আছে।
কেউ একটা ওর দোসরদের মারছে।
276
00:27:08,370 --> 00:27:10,290
যদি তারা ওকে খুঁজে বের করে,
277
00:27:10,290 --> 00:27:14,410
আমরা খুঁজে পেলে যা করতাম তার চেয়েও
খারাপটা করবে ওরা। বেশি কষ্ট দিবে।
278
00:27:17,500 --> 00:27:21,580
আমাদের বন্ধু যাদুর হয়তো হুট করে
মনে পড়েছে পোয়্যা কোথায় আছে।
279
00:27:21,580 --> 00:27:23,870
অবশেষে, এগোলো। বলো...
280
00:27:23,870 --> 00:27:27,790
কর্ণাটকের নাগাভিল্লীতে,
ব্যাঙ্গালোরের কাছে।
281
00:27:28,080 --> 00:27:31,080
একটা মাধ্যম দ্বারা যাদু পোয়্যার সাথে
আমাদের দেখা করাতে পারবে।
282
00:27:31,080 --> 00:27:37,120
আমার মনে হয় যাদু যদি পোয়্যাকে বলে
সে তার জন্য টাকা নিয়ে যাচ্ছে, তাহলে কাজ হতে পারে।
283
00:27:37,120 --> 00:27:38,200
কোথায়?
284
00:27:38,200 --> 00:27:43,160
যাদু কাসাগোদে একটা বাসস্ট্যান্ডের কথা বললো।
কেরালা-কর্ণাটক বর্ডারে।
285
00:27:43,410 --> 00:27:47,620
সাবাশ! বের হও এখন। কোড়িকোড় থেকে
আমাকে পিক কোরো। ওখানে অপেক্ষা করব।
286
00:27:48,830 --> 00:27:52,160
শুধু আমরা? তুমি নিশ্চিত?
287
00:27:52,160 --> 00:27:57,040
পোয়্যাকে বাসস্ট্যান্ডে ধরাটা
বিপজ্জনক হতে পারে।
288
00:27:57,040 --> 00:28:02,790
সত্যিই? যদি এতোটাই বিপজ্জনক মনে হয় তুমি না গিয়ে
তাহলে শুধু আমাকে আর যাদুকে পাঠিয়ে দাও।
289
00:28:17,580 --> 00:28:22,200
আচ্ছা, আচ্ছা...
নমস্কার মি. ইল্লামপাথি।
290
00:28:39,750 --> 00:28:43,250
চোরা শিকারী ছিল সে। সাম্প্রতিক হাতি হত্যা
মামলার দাগী আসামী সে।
291
00:28:43,250 --> 00:28:45,580
দাদা, একটা ভেজি স্পেশাল দিয়েন।
292
00:28:45,580 --> 00:28:48,910
আর যেহেতু তারা এটাকে আত্মহত্যা বলছেন
293
00:28:48,910 --> 00:28:53,500
বন বিভাগ নিজস্ব কায়দায় তাকে
শাস্তি দিলেও অবাক হবো না।
294
00:28:53,500 --> 00:28:56,080
হয়তো কোনো অফিসার তাকে...
295
00:28:56,080 --> 00:29:00,290
জিজ্ঞাসাবাদের সময় অনেক মারধর করেছিল।
296
00:29:00,290 --> 00:29:04,540
কিন্তু দুঃখের ব্যাপার হলো
আমরা কখনো জানতে পারব না।
297
00:29:04,540 --> 00:29:07,290
আর রাজ যা জানত সেটা
তার সাথে মারা গেছে।
298
00:29:07,290 --> 00:29:10,790
তোমরা তরুণ-তরুণীরা বেশি চিন্তা করো।
299
00:29:14,370 --> 00:29:19,580
আজকালকার লোকজন...
মদ খায় না, বিড়িও খায় না।
300
00:29:19,870 --> 00:29:23,660
দুনিয়া কোথায় গেছে?
301
00:29:23,660 --> 00:29:26,200
অপরিচিতদের কাছ থেকে কিছু
নিতে ভালো লাগে না আমার।
302
00:29:26,200 --> 00:29:29,580
মা, কী চিন্তা এতো তোমার?
303
00:29:29,580 --> 00:29:33,620
- আপনি বুঝবেন না।
- হয়তো বুঝব না।
304
00:29:33,620 --> 00:29:37,410
আমার বাচ্চাকাচ্চা নেই।
স্ত্রীও মারা গেছে।
305
00:29:37,410 --> 00:29:43,750
কিন্তু এর মানে এই না যে আমি
এই দুনিয়ার প্রতি অতিষ্ট। এখনও দিব্যি হাসতে পারি।
306
00:29:43,750 --> 00:29:46,580
- আপনি তাহলে ভাগ্যবান।
- কীভাবে?
307
00:29:46,580 --> 00:29:51,370
আমি ভাগ্যবান নই-
জলদিই মরে যাব।
308
00:29:51,370 --> 00:29:53,620
আমিও সেটাই বলতে চাচ্ছি।
309
00:30:08,660 --> 00:30:10,790
এতে আমাদের দুজনের হয়ে যাবে।
310
00:30:22,000 --> 00:30:24,080
আবার দেখা হয়ে ভালো লাগলো।
311
00:30:27,000 --> 00:30:28,910
কাজটা করতে পেরেছ বলে ভালো লাগছে।
312
00:30:31,200 --> 00:30:33,330
সমস্যা কী?
313
00:30:33,330 --> 00:30:36,620
এই জোকারের সাথে কয়েক ঘন্টা যাত্রার
চেষ্টা করো, আমার মতো হাল তোমারও হবে।
314
00:30:36,620 --> 00:30:39,330
- যেন আমি পিকনিকের মজা নিচ্ছি।
- চুপ কর।
315
00:30:39,330 --> 00:30:41,830
দুজনে চুপ করো।
316
00:30:42,750 --> 00:30:45,080
শান্ত থাকতে হবে আমাদের।
317
00:30:46,120 --> 00:30:49,540
আসল হারামীরা তো ওখানে আছে।
318
00:30:49,540 --> 00:30:52,160
বুঝছি না কী এমন হয়েছে।
319
00:30:52,160 --> 00:30:55,120
কয়েকটা হাতি মরেছে,
আপনারা সবাই এতো চিন্তিত কেন?
320
00:30:55,120 --> 00:30:57,700
সবারই দাম আছে।
321
00:30:57,700 --> 00:31:00,200
বনের ইঞ্জিনিয়ার ওরা।
322
00:31:00,200 --> 00:31:02,040
মানে?
323
00:31:03,540 --> 00:31:07,660
ওদের বিষ্ঠা বনের উর্বরতা বাড়ায়।
324
00:31:07,660 --> 00:31:12,120
উদ্ভিদও তাদের পরাগায়ণ হাতির মাধ্যমে সম্পন্ন করে।
325
00:31:12,120 --> 00:31:15,330
তাতে কী, বেশিরভাগ বনেই হাতি নেই।
326
00:31:15,330 --> 00:31:19,080
কিন্তু এসব বনে সবসময় থাকে।
327
00:31:19,080 --> 00:31:24,370
যখন ওরা চলাফেরা করে, খায়-দায়,
তখন ঝোপঝাড়গুলোকে দুমড়ে মুচড়ে দেয়।
328
00:31:25,410 --> 00:31:30,370
গাছের ছাল-বাকল তুলে ফেলে, ভেঙ্গেও ফেলে।
329
00:31:30,870 --> 00:31:37,790
এর ফলে মাটিটা আলাদা হয়ে যায়।
যার কারণে নতুন প্রজাতির জন্ম হয়।
330
00:31:38,160 --> 00:31:41,370
আর এভাবে ছোট জীবগুলোও টিকে থাকে।
331
00:31:42,330 --> 00:31:44,950
আর আমি ভেবেছিলাম আপনাদের
দুজনের সম্পর্ক ভালো না।
332
00:31:47,370 --> 00:31:50,000
- কখনো কি...
- কপাল খারাপ যে...
333
00:31:51,330 --> 00:31:54,620
যদি ওরা মারা যায়...
334
00:31:54,620 --> 00:32:01,410
জঙ্গল গাছপালা দিয়ে ভরে যাবে, বেড়ে উঠবে না।
প্রতিটা জীব ধ্বংস হয়ে যাবে।
335
00:32:01,410 --> 00:32:04,620
আমরাও এই পরিবেশের ওপর নির্ভরশীল।
336
00:32:05,370 --> 00:32:10,620
শ্বাসকষ্টে মারা না যাওয়ার একমাত্র কারণ হলো
এই বনগুলো।
337
00:32:11,410 --> 00:32:14,250
আর আমার বোনের কী হবে?
338
00:32:14,250 --> 00:32:17,160
হাতিরা ওর সব শস্য শেষ করেছে।
339
00:32:17,160 --> 00:32:20,200
ফসল কাটার পর, নিজের পরিবারকে
খাওয়ানোরই সামর্থ্য নেই তার।
340
00:32:20,200 --> 00:32:24,750
তাহলে ওদের এটা করা জায়েজ আছে?
341
00:32:25,910 --> 00:32:32,080
হাতিদের জিনগত স্মৃতি আছে।
342
00:32:32,080 --> 00:32:37,040
দিনে ১৬ ঘন্টা তারা খাদ্যের সন্ধান করে।
343
00:32:37,040 --> 00:32:40,410
যেদিকে তাদের স্মৃতি তাদেরকে যেতে বলে।
344
00:32:40,410 --> 00:32:44,040
আর যদি তারা এমন জায়গায় পৌঁছায়
যেখানে নতুন ধানের ক্ষেত হয়েছে,
345
00:32:44,040 --> 00:32:47,120
কিংবা হাইওয়ে হয়েছে...
346
00:32:47,120 --> 00:32:50,370
এটা তাদের ঈশ্বর-প্রদত্ত বাসস্থান।
347
00:32:50,370 --> 00:32:56,000
ওদের কাছ থেকে কেড়ে নিয়েছি আমরা,
তাই তারা হিংস্র হয়ে উঠছে।
348
00:32:56,000 --> 00:33:00,160
নিজের অভুক্ত সন্তানকে সেটা বইলেন।
349
00:33:00,160 --> 00:33:03,500
- হ্যাঁ?
- আজ সারাদিন সিডিআর এ ছিলাম।
350
00:33:03,500 --> 00:33:06,250
আরেকটা কানেকশন পেয়েছি; শশী ইল্লামপেল্লি।
351
00:33:06,250 --> 00:33:09,080
আমাদের করা প্রথম সন্দেহভাজন তালিকায় সে ছিল না।
352
00:33:09,080 --> 00:33:13,080
কিন্তু মরিস তাকে প্রায়ই কল করত।
ইল্লামপেল্লি তখন তাকে কল ব্যাক করত।
353
00:33:13,080 --> 00:33:16,790
আর পরদিন ত্রিভ্যান্দ্রামে তার সাথে
দেখা করতে যেত।
354
00:33:16,790 --> 00:33:18,660
এমনটা ৩বার হয়েছে।
355
00:33:18,660 --> 00:33:23,750
এই ইল্লামপেল্লিকে চিনি আমি।
কয়েক বছর আগে তাকে গ্রেফতার করেছিলাম।
356
00:33:23,750 --> 00:33:28,250
তখন এই ব্যবসায় সে নতুন ছিল।
আমি জানি ও কোথায় আছে।
357
00:33:28,250 --> 00:33:31,040
আজ রাতে দেরীতে ফিরব।
পোয়্যার সাথে, আশা করি।
358
00:33:31,040 --> 00:33:34,000
- ওকে কাল ধরতে পারব আমরা।
- আচ্ছা আচ্ছা।
359
00:33:35,120 --> 00:33:36,500
স্যার...
360
00:33:38,910 --> 00:33:42,790
আসার জন্য ধন্যবাদ।
এটা নিয়ে কথা বলতে হবে আমাদেরকে।
361
00:33:44,160 --> 00:33:49,200
মরিস ফিনের ওয়ার্কশপে রেইড দেয়ার সময়
দিনা এগুলো পেয়েছিল।
362
00:33:49,910 --> 00:33:52,950
- দিনা কোথায়?
- ও আত্মগোপনে আছে।
363
00:33:52,950 --> 00:33:56,370
ফরেস্ট ফোর্সের প্রধান ওর বিরুদ্ধে
তদন্তের আদেশ দিয়েছে।
364
00:33:56,370 --> 00:33:58,250
অভ্যন্তরীণ কোনো সমস্যা।
365
00:34:02,330 --> 00:34:08,120
কিন্তু দিনার বিশ্বাস আইভরি শুধু
বিদেশী ক্রেতারাই অর্ডার করে না।
366
00:34:08,120 --> 00:34:12,000
- ভারতেও করা হয়।
- এটা হতে পারে না, স্যার।
367
00:34:12,000 --> 00:34:14,000
মানে, ছোট-খাটো কিছু কেস বাদ দিলে,
368
00:34:14,000 --> 00:34:16,950
ভারতে আইভরির তেমন বড়
বাজারই নেই।
369
00:34:16,950 --> 00:34:18,450
অন্তত আমার জীবদ্দশায় না।
370
00:34:18,450 --> 00:34:23,040
চীনে ব্যবসার পথ কয়েক বছর আগে
বন্ধ হয়ে গেছে, এখনও নজরদারিতে আছে।
371
00:34:23,040 --> 00:34:26,160
মূর্তিগুলোর দিকে ভালোভাবে খেয়াল করো।
372
00:34:26,160 --> 00:34:29,120
আসলে হ্যাঁ, আপনি ঠিক।
373
00:34:29,120 --> 00:34:31,500
মানে, একজন চীনা ক্রেতার
এগুলো চাওয়ার সম্ভাবনা নেই।
374
00:34:31,500 --> 00:34:37,450
না, শুধু ভারতীয়দের সম্ভাবনা আছে।
খোঁজ করো কোথায় যায় এগুলো।
375
00:34:37,450 --> 00:34:41,040
দিল্লী বা যেখানেই হোক...
376
00:34:41,040 --> 00:34:44,830
বর্তমানে আমরা সম্ভাব্য অনেক
চোরা শিকারীর কাছাকাছি গিয়েছি।
377
00:34:44,830 --> 00:34:48,000
এই আর্ট ডিলারের ওপরেও আমাদের
নজর রাখা উচিত বলে মনে করি আমি।
378
00:34:48,000 --> 00:34:50,410
আর এটা শেষ হওয়া মাত্র ওর
পেছনে যেতে হবে আমাদের।
379
00:34:50,410 --> 00:34:53,750
হ্যাঁ, করো।
380
00:34:53,750 --> 00:34:58,410
কিন্তু আমি এখনও অন্য কোনো
সংস্থাকে জড়িত করতে চাচ্ছি না।
381
00:34:58,410 --> 00:35:01,370
বিশেষ করে চীফের সাথে আজকের মিটিংয়ের পর।
382
00:35:01,370 --> 00:35:03,660
আর যদি এটা দিল্লীর কোনো
টাকাওয়ালা ক্রেতা হয়...
383
00:35:03,660 --> 00:35:05,160
তাহলে উনি কোথাও যাচ্ছেন না।
384
00:35:05,160 --> 00:35:06,370
মালা কোথায়?
385
00:35:06,370 --> 00:35:09,500
কাসারগোদে একজন সন্দেহভাজনকে ধরতে গিয়েছে।
386
00:35:09,500 --> 00:35:11,200
খুবই সুন্দর একটা এলাকা।
387
00:35:11,200 --> 00:35:13,660
হয়তো ও এখন স্বর্গের মাঝে হারিয়ে গিয়েছে।
388
00:35:23,080 --> 00:35:26,620
বাসস্ট্যান্ড বোর্ডের কাছে যাওয়া উচিত আমাদের।
পোয়্যার ওখানে থাকার কথা।
389
00:35:28,830 --> 00:35:30,580
ঐযে বোর্ড।
390
00:35:30,580 --> 00:35:34,120
ছুরি চাকু থাকতে পারে ওর কাছে।
সাবধানে।
391
00:35:36,870 --> 00:35:38,160
ঐযে ও।
392
00:35:46,660 --> 00:35:49,620
ছাড় আমাকে, কে তোরা?
393
00:35:49,620 --> 00:35:51,370
আর কোনো উপায় ছিল না পোয়্যা।
394
00:35:51,370 --> 00:35:55,660
ওরা বলেছিল তোর পিছনে লোক লেগেছে।
তোর জীবন বিপদে আছে।
395
00:35:55,660 --> 00:35:58,700
আর তুই গলে গেলি?
ছাড় আমার হাত।
396
00:35:58,700 --> 00:36:03,410
আরামসে পোয়্যা। কথা বললে ভালো থাকবি।
397
00:36:18,910 --> 00:36:20,910
কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে?
398
00:36:21,620 --> 00:36:23,450
হাঁটতে থাক।
399
00:36:31,250 --> 00:36:33,000
হাঁটতে থাক।
400
00:36:47,080 --> 00:36:48,580
নড়বি না!
401
00:37:05,540 --> 00:37:07,580
আচ্ছা, তুমি যেতে পারো।
402
00:37:07,580 --> 00:37:10,620
- মানে?
- আমি সামলাতে পারব।
403
00:37:11,040 --> 00:37:13,120
তোমাকে ওর কাছে একা
রেখে যেতে পারব না।
404
00:37:13,120 --> 00:37:16,540
আমাকে চেনে ও,
কিছু করবে না।
405
00:37:16,540 --> 00:37:17,290
ও...
406
00:37:17,290 --> 00:37:19,910
তোমাকে লাগবে না আর...
407
00:37:24,790 --> 00:37:26,290
যাও।
408
00:37:33,540 --> 00:37:35,160
আমার কিছু হবে না।
409
00:37:37,250 --> 00:37:38,950
তাই না, পোয়্যা?
410
00:37:39,700 --> 00:37:41,660
আমার কিছু করবে না।
411
00:37:44,290 --> 00:37:48,160
দেখলে? চিতাবাঘের মতো অনুগত।
412
00:37:50,160 --> 00:37:51,830
বের হও।
413
00:38:14,660 --> 00:38:16,950
পুরো নাম বল।
414
00:38:20,910 --> 00:38:22,580
ফিরেছেন, ডাক্তার?
415
00:38:23,000 --> 00:38:26,950
না কিন্তু এই কেসে এক সন্দেহভাজনের ওপর
নজর রাখতে সাহায্য লাগবে।
416
00:38:26,950 --> 00:38:29,120
তাহলে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সাথে কথা বলো।
417
00:38:29,120 --> 00:38:31,660
একজন আছে পরিচিত,
যিনি সাহায্য করতে পারবে।
418
00:38:31,660 --> 00:38:36,080
শেখর? হ্যাঁ, কাজের মানুষ উনি।
কিন্তু আপনাকে দায়িত্বে থাকতে হবে।
419
00:38:36,080 --> 00:38:38,250
আপনার জানা কোনো উপায়ে
সন্দেহভাজনকে কল করতে পারবেন?
420
00:38:38,250 --> 00:38:42,660
মার্কেটিং এক্সপার্ট হওয়ার বদৌলতে
আমি প্রাইজ গিভওয়ে উপভোগ করি।
421
00:38:42,660 --> 00:38:44,700
কিন্তু এতে আমার জন্য কী আছে?
422
00:38:44,700 --> 00:38:48,410
আহা, এটা আমাদের ক্যারিয়ারের
সবচেয়ে বড় কেস হতে পারে।
423
00:38:48,750 --> 00:38:51,000
- ভিক্ষে করাবেন না আমাকে দিয়ে।
- বেশ।
424
00:38:51,000 --> 00:38:54,370
তুমি বরং কিছু কলার হালুয়া নিয়ে আসো।
425
00:38:54,370 --> 00:38:55,500
আচ্ছা।
426
00:39:05,330 --> 00:39:06,870
রেডি?
427
00:39:06,870 --> 00:39:10,040
- অনেক রাত হয়ে গেছে, কোথায় যাব আমরা?
- দেখতে পারবে।
428
00:39:44,660 --> 00:39:47,750
- পারফেক্ট।
- কী পারফেক্ট?
429
00:39:47,750 --> 00:39:51,450
- একদম সঠিক পরিবেশ ওদের জন্য।
- কাদের জন্য?
430
00:40:01,290 --> 00:40:05,330
এখানে কেন এসেছি আমরা? এই জায়গা
কয়েকশ বার দেখেছি আমি।
431
00:40:05,330 --> 00:40:08,120
এভাবে দেখোনি।
432
00:40:16,330 --> 00:40:18,120
পিছনে বুট জুতা আছে।
433
00:40:24,540 --> 00:40:27,950
এই ঘন আঁধারে দেখব কী করে?
434
00:40:44,540 --> 00:40:46,200
এসব কী?
435
00:40:46,200 --> 00:40:49,120
বছরে কয়েক সপ্তাহেই এমনটা হয়।
436
00:40:52,330 --> 00:40:53,910
চলো।
437
00:41:11,750 --> 00:41:15,450
আমি শুধু একজন প্রোগ্রামারই নই।
438
00:41:15,450 --> 00:41:18,910
সুরক্ষা আর সংরক্ষণ নিয়েও কাজ করতে হয় আমাকে।
439
00:41:18,910 --> 00:41:22,790
আর আমি এটাই বাঁচানোর চেষ্টা করছি
বাস্তুতন্ত্র।
440
00:41:26,540 --> 00:41:29,500
কিছু লোক আছে যারা এটাকে ধ্বংস করে ফেলবে।
441
00:41:29,500 --> 00:41:32,660
আর আমি তাদের ধরার চেষ্টা করছি।
442
00:41:33,750 --> 00:41:37,580
ওদেরকে যদি দেখেও না দেখার ভান করি
তাহলে আমরা ধীরে ধীরে নিজেদেরই প্রাণ কেড়ে নিচ্ছি।
443
00:41:40,160 --> 00:41:42,290
আমাকে বলোনি কেন?
444
00:41:42,290 --> 00:41:45,660
তুমি আর জন এসবের ব্যাপারে
না জানলেই ভালো।
445
00:41:45,660 --> 00:41:47,790
আমি বেনামী হয়ে কাজ করি।
446
00:41:48,500 --> 00:41:50,370
আর আঁচল...
447
00:41:50,370 --> 00:41:55,330
আমি এখন যেই কেসে আছি
সেটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেস।
448
00:41:56,950 --> 00:41:58,870
আর আমাকে বিশ্বাস করতে হবে যে...
449
00:41:58,870 --> 00:42:00,870
এটা আমার কাছে আমাদের পরিবারের মতোই গুরুত্বপূর্ণ।
450
00:42:00,870 --> 00:42:05,870
আমি বুঝি। আর এটা যদি এতোই গুরুত্বপূর্ণ হয়
তাহলে আমি তোমার পাশে আছি।
451
00:42:06,370 --> 00:42:13,080
কিন্তু তোমাকে আমার প্রতি সৎ থাকতে হবে।
কোনোকিছু লুকাবে না।
452
00:42:13,080 --> 00:42:17,910
তোমার মা বলতো না টিমটিম করা আগুনে
খাবার ভালো রান্না হয়।
453
00:42:20,200 --> 00:42:23,040
সময় করে সব বলবো।
454
00:42:25,000 --> 00:42:27,080
যখন নিরাপদ হবে।
455
00:42:31,830 --> 00:42:34,790
আর তারপর বন থেকে হাতির দাঁত নিয়ে বেরিয়ে এলি
456
00:42:34,790 --> 00:42:38,080
আর নদীর দিকে চলে গেলি।
457
00:42:38,450 --> 00:42:42,910
আর রাজ সেগুলো নিয়ে গেল
মরিসের কাছে বেচতে।
458
00:42:42,910 --> 00:42:44,870
এটা নিশ্চিত করতে পারবি?
459
00:42:46,870 --> 00:42:48,660
আপনাকে মনে রেখেছি আমি।
460
00:42:48,660 --> 00:42:54,120
আমাকে গ্রেফতার করা সকল অফিসারদের মাঝে
আপনি সবচেয়ে ভালো ছিলেন।
461
00:42:56,700 --> 00:43:00,540
বল, ইভান দাস আর ডন রবি কোথায়?
462
00:43:05,370 --> 00:43:08,370
আমাকে পেরিয়ে যেতে পারলেও
বাইরে ৫জন আছে।
463
00:43:09,120 --> 00:43:11,540
আর আমি নিশ্চিত করে বলছি
464
00:43:11,540 --> 00:43:17,160
যদি তুই পালিয়েও যাস, ভারতের
প্রতিটা পুলিশ তোকে খুঁজবে।
465
00:43:19,120 --> 00:43:21,000
কখনো বাড়িতে ফিরতে পারবি না।
466
00:43:25,200 --> 00:43:28,580
ডন রবি, ওর সাথে কখনো সওদা করিনি।
467
00:43:28,580 --> 00:43:32,000
আর ইভান দাস কোথায় আছে জানি না আমি।
468
00:43:32,000 --> 00:43:35,870
প্রথম রেইড যখন পড়লো
তখন আমরা সবাই নিজেরাই পালিয়ে গিয়েছিলাম।
469
00:43:43,080 --> 00:43:44,830
আমার কী করবে তোমরা?
470
00:43:52,790 --> 00:43:54,040
এখনও এখানে?
471
00:43:54,040 --> 00:43:56,950
তেমন কিছু না, তুমি নিরাপদ আছ কি না
সেটাই নিশ্চিত করতে চাচ্ছিলাম।
472
00:43:57,410 --> 00:43:58,910
আমি ঠিক আছে।
473
00:44:00,290 --> 00:44:03,750
ওর দাবী, বাকিরা কোথায় আছে
সেটা জানা নেই ওর।
474
00:44:03,750 --> 00:44:07,080
কিন্তু ও হাতি শিকারের কথা স্বীকার করেছে
যেমনটা আরুকু বলেছিল।
475
00:44:07,540 --> 00:44:11,660
তো, একটা গতি হলো। আনুষ্ঠানিকভাবে
প্রথম চোরা শিকারী রয়েছে আমাদের কাছে।
476
00:44:14,950 --> 00:44:15,830
স্যার!
477
00:44:15,830 --> 00:44:16,660
এই!
478
00:44:21,620 --> 00:44:22,830
ছাড়!
479
00:44:30,750 --> 00:44:35,200
সামান্য কেটে গেছে, গুরুতর কিছু না।
ভেতরে একটা ফার্স্ট এইড কিট আছে।
480
00:44:35,200 --> 00:44:37,370
এসব কোথায় পেলি?
481
00:44:37,370 --> 00:44:40,620
নিজেকে মেরে ফেলা যতটা সহজ ভেবেছিস
তার চেয়েও কঠিন, না?
482
00:44:40,620 --> 00:44:42,700
লুকানোর আর কোনো জায়গা নেই।
483
00:44:46,000 --> 00:44:48,080
তুমি ঠিক আছ?
484
00:44:48,080 --> 00:44:51,870
- ওর সাথে একা ছিলে, ও তোমাকে...
- আমি ভালো আছি!
485
00:44:53,200 --> 00:44:55,120
সবাই নিরাপদ আছে!
486
00:44:56,450 --> 00:44:58,620
আমি পরিষ্কার করে আসছি।
487
00:45:20,750 --> 00:45:23,330
মালা? কয়টা বাজে?
488
00:45:25,540 --> 00:45:29,160
- রাত হয়ে গেছে, মা।
- তুই ঠিক আছিস?
489
00:45:31,870 --> 00:45:34,200
কী হয়েছে, মা?
490
00:45:40,120 --> 00:45:41,910
মা...
491
00:45:46,830 --> 00:45:49,700
মা, আমি প্রায় মরতে বসেছিলাম।
492
00:45:49,700 --> 00:45:53,120
মা, তোমাকে একা রেখে চলে যেতাম আমি...
493
00:45:53,120 --> 00:45:55,700
সরি, মা...
494
00:45:57,330 --> 00:45:59,580
আমি সরি...
495
00:46:00,000 --> 00:46:03,392
সাবটাইটেল ভালো লাগলে রেটিং ও ফিডব্যাক দিবেন আশা করি।