1 00:00:17,099 --> 00:00:19,018 জানি এখানে থাকতে চাও না তুমি। 2 00:00:19,644 --> 00:00:22,564 কিন্তু বারুখ আর তোমার সাহায্য ছাড়া ওকে হয়তো কখনো খুঁজে পেতাম না। 3 00:00:22,647 --> 00:00:24,483 তো, ধন্যবাদ। 4 00:00:25,233 --> 00:00:28,654 বারুখের সাথে প্রায় চারশত বছর কাটিয়ে আমার মনটা নিশ্চয়ই কোমল হয়ে গেছে। 5 00:00:29,154 --> 00:00:30,864 চারশত বছর? 6 00:00:31,782 --> 00:00:34,243 - সে এখন কোথায় আছে জানো? - অবশ্যই। 7 00:00:37,371 --> 00:00:39,581 দেবদূতেরা সবার মনের কথা পড়তে পারে, 8 00:00:39,664 --> 00:00:42,292 কিন্তু আমাদের মধ্যে, সেই বন্ধনটা আরও শক্তিশালী। 9 00:00:45,462 --> 00:00:48,549 আমাদের শরীর আলাদা হলেও অনুভূতি অভিন্ন। 10 00:00:56,472 --> 00:00:59,059 এখন এজরিয়েলের কাছাকাছি আছে। 11 00:01:01,061 --> 00:01:03,897 তোমার নিকট এজরিয়েলের চাওয়া সম্পর্কে তুমি অবগত? 12 00:01:05,398 --> 00:01:08,025 মৃত্যুর পূর্বে বাবা আমাকে যুদ্ধটা সম্পর্কে বলেছিল। 13 00:01:08,609 --> 00:01:10,695 বলেছিল আমার একটা কর্তব্য আছে। 14 00:01:10,778 --> 00:01:12,906 তোমার মধ্যে যোদ্ধার গুণ আছে, উইল। 15 00:01:12,990 --> 00:01:15,742 তুমি ভালুক রাজকে বশীভূত করেছিলে। 16 00:01:15,825 --> 00:01:19,246 আর নিজের প্রিয়জনকে রক্ষা করার একটা উপায় ঠিকই বাতলে ফেলবে তুমি। 17 00:02:23,309 --> 00:02:24,518 লাইরা। 18 00:02:29,107 --> 00:02:30,358 লাইরা। 19 00:02:31,067 --> 00:02:32,528 রজার। 20 00:02:33,654 --> 00:02:35,404 আমাকে সাহায্য করো। 21 00:02:36,782 --> 00:02:38,199 করবো। 22 00:02:40,034 --> 00:02:42,454 কথা দিচ্ছি তোমাকে হতাশ করবো না। 23 00:02:43,247 --> 00:02:46,457 - ওরা আমাকে ব্যথা দিচ্ছে। - কারা? 24 00:02:50,087 --> 00:02:52,923 কোথায় আছ বলো, আমি খুঁজে বের করব তোমাকে। 25 00:02:53,422 --> 00:02:54,842 প্রেতলোকে। 26 00:03:06,645 --> 00:03:08,187 রজার! 27 00:03:11,732 --> 00:03:13,693 রজার! 28 00:03:16,696 --> 00:03:18,322 রজার! 29 00:03:20,325 --> 00:03:21,493 রজার। 30 00:03:26,789 --> 00:03:28,542 আবার সেই স্বপ্নটা দেখছিলাম। 31 00:03:31,127 --> 00:03:33,589 এখান থেকে পালানোর পর ওকে খুঁজে বের করতে হবে। 32 00:03:33,671 --> 00:03:36,507 কোথায় গেছিলে তুমি? আমি... 33 00:03:38,134 --> 00:03:39,886 অনুসরণ করতে পারিনি সেথায়। 34 00:03:40,761 --> 00:03:42,430 প্রেতলোক। 35 00:03:43,160 --> 00:05:16,984 অনুবাদে - মিস্টার ডেন্টিস্ট 36 00:05:22,447 --> 00:05:24,449 ঘাঁটিটা দারুণ হয়েছে। 37 00:05:24,783 --> 00:05:27,827 এটা তো মাত্র শুরু, কমান্ডার। মাত্র শুরু। 38 00:05:31,664 --> 00:05:33,709 জমজমাট অবস্থা, লর্ড এজরিয়েল। 39 00:05:34,125 --> 00:05:37,211 কিন্তু তোমার সেনাদলকে, একটা গঠনে আনতে হবে। 40 00:05:37,296 --> 00:05:39,171 সেজন্যই তোমাকে ডাকা। 41 00:05:39,256 --> 00:05:41,216 রুটা, স্বাগত। 42 00:05:41,299 --> 00:05:44,136 কমান্ডার ওগুনওয়ে, ইনি লেক লুবানা উইচ গোষ্ঠীর 43 00:05:44,219 --> 00:05:47,889 রানি রুটা স্কাডি আর তার ডিমন, সার্গেই। 44 00:05:47,973 --> 00:05:51,435 - সে আমার কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। - কমান্ডার। 45 00:05:51,518 --> 00:05:54,313 - মহারানি। - রুটা, সাথে আসবে? 46 00:05:54,771 --> 00:05:57,691 রুটা তোমাকে ভালোভাবে চেনে, কমান্ডার। ওই তোমাকে বাছাই করেছিল। 47 00:05:57,774 --> 00:05:59,108 বাছাই করেছিল? 48 00:05:59,193 --> 00:06:01,945 আমি সকল পৃথিবীর ফিস্ফিসানি শুনি। 49 00:06:02,028 --> 00:06:05,740 অন্যেরা যা শুনতে পায় না, আমি সেগুলো শুনি। আমরা একটা সেনাদল তৈরি করছি। 50 00:06:05,823 --> 00:06:09,036 তুমি আর তোমার বিদ্রোহী সেনারা সেরাদের কাতারে। 51 00:06:09,119 --> 00:06:10,412 প্রশংসা শুনে ভালো লাগল। 52 00:06:10,494 --> 00:06:13,247 আশাকরি নিজেদের সুনামের প্রতি সুবিচার করতে পারবো। 53 00:06:13,332 --> 00:06:14,749 সবাই সেটাই আশা করি। 54 00:06:19,087 --> 00:06:20,714 আর কতগুলো লাগবে আমাদের? 55 00:06:20,796 --> 00:06:23,300 - কী? - এসব। 56 00:06:23,383 --> 00:06:26,135 সৈনিক। উইচ। 57 00:06:27,386 --> 00:06:30,389 অথোরিটির শক্তি সংখ্যায় নিহিত। 58 00:06:30,474 --> 00:06:34,227 অধিকাংশ মানুষ তার অতীন্দ্রিয়তা আর ধর্মমতকে রক্ষা করতে প্রস্তুত। 59 00:06:34,645 --> 00:06:36,939 আমাদের শুধু ওকে প্ররোচিত করার মতো লোক হলেই হবে। 60 00:06:39,232 --> 00:06:42,611 তো সব আয়োজন কেবল প্ররোচনার জন্য? 61 00:06:43,736 --> 00:06:45,197 এসো। নিজেই দেখতে পাবে। 62 00:06:50,494 --> 00:06:52,745 আমাকে 'ইচ্ছে-যানের' সর্বশেষ পরিকল্পনাগুলো এনে দাও তো। 63 00:06:52,829 --> 00:06:54,456 ইয়েস, স্যার। 64 00:06:54,540 --> 00:06:56,416 নিশ্চিয়তা কীসের এটাতে তোমার মৃত্যু হবে না? 65 00:06:56,499 --> 00:07:01,046 আমাদের দু'জনের মৃত্যুর জন্য সামান্য প্লেন-ক্র্যাশ যথেষ্ট নয়। 66 00:07:01,128 --> 00:07:04,967 কমান্ডার, জিজ্ঞেস করেছিলে আমাদের কতগুলো সৈন্য লাগবে। 67 00:07:05,049 --> 00:07:07,052 সত্য হলো, আমি জানি না। 68 00:07:07,468 --> 00:07:09,929 কিন্তু অথোরিটিকে প্ররোচিত করার চাবিকাঠি 69 00:07:10,012 --> 00:07:13,892 সেনা সংখ্যায় নয়, ডাস্টের মধ্যে নিহিত। 70 00:07:14,810 --> 00:07:18,564 এজরিয়েল, তুমি কথা বলো হেয়ালি করে, আর আমি কাজ করি সমরকৌশল নিয়ে। 71 00:07:18,647 --> 00:07:20,023 হয়তো বুঝিয়ে বলিনি। 72 00:07:20,106 --> 00:07:23,068 আমাদের অথোরিটিকে তার চেহারা দেখাতে বাধ্য করতে হবে। 73 00:07:23,151 --> 00:07:27,948 আর তারপর, যতগুলো সম্ভব যোদ্ধা লাগবে আমাদের। 74 00:08:44,274 --> 00:08:46,360 তোমাদের চমকে দেওয়ার অভিপ্রায়ে আসিনি। 75 00:08:46,442 --> 00:08:48,111 কী চাও তুমি? 76 00:08:48,195 --> 00:08:51,072 কারো কোনো ক্ষতি করতে চাই না। আমি শুধু একজনের খোঁজ করছি। 77 00:08:51,155 --> 00:08:53,867 এক বালিকা। ওর নাম লাইরা। 78 00:08:53,951 --> 00:08:55,451 কেউ অনুসরণ করেছে? 79 00:08:56,244 --> 00:08:59,164 - মনে তো হয় না। - জঙ্গল ধর্মযোদ্ধা দিয়ে ভর্তি। 80 00:08:59,997 --> 00:09:01,707 আমি কাউকে দেখিনি। 81 00:09:06,338 --> 00:09:08,173 কয়েকদিন আগে, এখানে কিছু একটা 82 00:09:08,256 --> 00:09:10,341 হয়েছিল, আর এখন ওরা সবখানে। 83 00:09:14,470 --> 00:09:15,848 আমাদের সাথে এসো। 84 00:09:36,409 --> 00:09:38,036 আকাশযান চলে যাচ্ছে। 85 00:09:56,013 --> 00:09:58,389 আফসোস। 86 00:09:59,516 --> 00:10:02,059 ওগুলো খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। 87 00:10:03,812 --> 00:10:05,397 দুঃখিত। 88 00:10:07,565 --> 00:10:11,028 লবণের কারণে। মূলগুলো পঁচে যায়। 89 00:10:15,449 --> 00:10:17,492 ...আর এগুলো দক্ষিণ সেনাছাউনিতে। 90 00:10:17,575 --> 00:10:19,870 আর ২৫০ পশ্চিমের... 91 00:10:19,952 --> 00:10:22,456 - লর্ড এজরিয়েল। - রুক। 92 00:10:23,373 --> 00:10:25,416 - সবাই বাহিরে। - স্যার। 93 00:10:30,297 --> 00:10:32,216 - কী হয়েছে? - একটা ম্যাসেজ। 94 00:10:32,298 --> 00:10:34,884 ম্যাজিস্টেরিয়ামের গুপ্তচর, অ্যাজেন্ট সালমাকিয়ার থেকে। 95 00:10:34,968 --> 00:10:37,971 বলেছে ওরা একটা অনুসন্ধান মিশনের প্রস্তুতি নিচ্ছে। 96 00:10:38,054 --> 00:10:40,557 - কীসের জন্য? - আপনার মেয়ে, স্যার। 97 00:10:40,640 --> 00:10:43,643 ওদের ধারণা সে যাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাচ্চা। 98 00:10:43,727 --> 00:10:45,687 সালমাকিয়ার বিশ্বাস লাইরার জীবন ঝুঁকিতে। 99 00:10:45,771 --> 00:10:48,023 ওর জীবন ঝুঁকিতে থাকে না কখন? 100 00:10:49,398 --> 00:10:50,734 আর কিছু? 101 00:10:51,527 --> 00:10:55,030 - না। - বেশ। 102 00:10:58,783 --> 00:11:00,911 তুমি লাইরাকে বেশিই অগ্রাহ্য করো। 103 00:11:02,286 --> 00:11:04,914 জানোই তো ম্যাজেস্টেরিয়াম ওর সম্পর্কে কী বিশ্বাস করে। 104 00:11:05,665 --> 00:11:08,417 অথোরিটির ভাষ্যমতে, ইভ ছিল সৃষ্টির মাতা। 105 00:11:08,502 --> 00:11:11,713 লাইরা তো আমার আর মারিসার সৃষ্টি। 106 00:11:11,796 --> 00:11:13,924 সে ইভ নয়, বাচ্চা একটা মেয়ে মাত্র। 107 00:11:14,006 --> 00:11:16,509 নিশ্চয়ই লাইরার কাছে কোনো তথ্য আছে যা ওদের প্রয়োজন। 108 00:11:16,592 --> 00:11:20,012 অথবা কোনো দক্ষতা যেটা আমাদের নজর এড়িয়ে গেছে। 109 00:11:20,097 --> 00:11:22,223 এলিথিওমিটার পড়ার দক্ষতা বাদে, 110 00:11:22,307 --> 00:11:25,893 ওর তেমন কোন বিশেষত্ব দেখি না। ঝামেলায় জড়ানোর প্রবণতা ছাড়া। 111 00:11:26,769 --> 00:11:28,229 কী? 112 00:11:28,313 --> 00:11:31,357 - কী বলতে বলো আমাকে? - সত্য। 113 00:11:35,027 --> 00:11:36,696 আমাদের ক্যাম্পের উপর দেবদূত। 114 00:11:43,494 --> 00:11:44,955 কী করছে ওরা? 115 00:11:47,000 --> 00:11:49,376 লড়াই। 116 00:11:56,757 --> 00:11:58,175 ক্যাম্প খালি করো। 117 00:12:09,937 --> 00:12:11,565 বেশি কাছে নয়। বেশি কাছে নয়। 118 00:12:19,907 --> 00:12:21,617 পিছিয়ে যাও। পিছিয়ে যাও। 119 00:12:22,283 --> 00:12:23,868 ওর বুক নড়ছে। 120 00:12:24,911 --> 00:12:28,205 ধরা যাক, ওদের একজন অথোরিটির পক্ষে আরেকজন আমাদের পক্ষে লড়ে, কোনটা কে? 121 00:12:28,289 --> 00:12:30,334 জানি না। হয়তো কেউ না। 122 00:12:32,752 --> 00:12:34,462 রুটা? 123 00:12:34,545 --> 00:12:37,548 এটা উচ্চমার্গীয়। প্রথম সারির দেবদূত হতে পারে। 124 00:12:38,258 --> 00:12:39,926 এটার খবর জানি না। 125 00:12:40,551 --> 00:12:42,304 ওকে নড়ানো যায় কি-না দেখব? 126 00:12:44,096 --> 00:12:46,057 - ওকে বন্দী করেছ? - ইয়েস, স্যার। 127 00:12:51,730 --> 00:12:53,148 পিছিয়ে যাও। 128 00:12:56,567 --> 00:12:59,070 তুমি অথোরিটির অ্যাজেন্ট? 129 00:12:59,612 --> 00:13:01,530 - প্লিজ। - আবার বলো? 130 00:13:03,033 --> 00:13:05,118 তোমাকে একটা ম্যাসেজ দিতে হবে। 131 00:13:09,247 --> 00:13:12,250 তাহলে ধরে নিচ্ছি ওটা অথোরিটির পক্ষে আর এটা আমাদের পক্ষের দেবদূত। 132 00:13:13,085 --> 00:13:15,003 আমি ওকে ভেতরে নিয়ে যাচ্ছি। সার্জেন্ট। 133 00:13:15,921 --> 00:13:17,964 ওকে ডিমন বিচ্ছিন্ন করার রুমে নিয়ে যাও। 134 00:13:18,048 --> 00:13:19,549 ঠিক আছে। তোমার ম্যাসেজ বলো। 135 00:13:20,550 --> 00:13:23,220 আমরা ছেলেটাকে পেয়েছি। বাহক। 136 00:13:23,803 --> 00:13:25,597 কোন ছেলে? কী বহন করে সে? 137 00:13:27,598 --> 00:13:29,809 এসাহেট্রা। ইশ্বর-বধক। 138 00:13:31,436 --> 00:13:34,064 একমাত্র ওটার সাহায্যেই তাঁকে ধ্বংস করা যাবে। 139 00:13:35,022 --> 00:13:37,818 - কাকে? - অথোরিটি। 140 00:13:39,152 --> 00:13:40,571 কী? 141 00:13:42,196 --> 00:13:43,781 আর তাঁর প্রতিনিধি। 142 00:13:45,741 --> 00:13:47,285 আমার ভাই, ইনোখ। 143 00:13:49,912 --> 00:13:51,622 অথোরিটির আবার প্রতিনিধি আছে? 144 00:13:52,373 --> 00:13:53,666 বারুখ! 145 00:13:54,501 --> 00:13:57,044 কীভাবে? কে করেছে এটা? 146 00:13:58,589 --> 00:14:01,842 - একটা দেবদূত। - ইতোমধ্যে ওকে অবরুদ্ধ করেছি। 147 00:14:04,845 --> 00:14:06,388 ওর মৃত্যু হচ্ছে। 148 00:14:07,431 --> 00:14:10,474 এখনই নয়। বলো বালকটাকে কোথায় পাবো। 149 00:14:13,728 --> 00:14:15,647 সে লাইরার কাছে যাচ্ছে। 150 00:14:17,523 --> 00:14:18,816 লাইরা? 151 00:14:20,943 --> 00:14:22,404 ওকে খুঁজে বের করো। 152 00:14:23,404 --> 00:14:25,197 একটা দেবদূত অপেক্ষা করছে। 153 00:14:27,700 --> 00:14:29,328 আমার বালথামোস। 154 00:14:32,371 --> 00:14:33,624 ওদের খুঁজে বের করো। 155 00:14:34,833 --> 00:14:36,335 খঞ্জরটাকে। 156 00:14:44,051 --> 00:14:45,385 বালথামোস। 157 00:14:51,725 --> 00:14:52,893 বারুখ? 158 00:15:01,652 --> 00:15:04,445 বুঝতে পারলাম না৷ হিসেব মিলছে না। 159 00:15:04,530 --> 00:15:06,073 কীসের হিসেব মিলছে না? 160 00:15:07,323 --> 00:15:08,991 বারুখকে কী করেছে ওরা? 161 00:15:09,951 --> 00:15:11,537 কী হয়েছে, বালথামোস? 162 00:15:13,247 --> 00:15:14,957 এটা তোমার দোষ। 163 00:15:15,707 --> 00:15:17,375 তুমি আমাকে এখানে আসতে বাধ্য করেছিলে। 164 00:15:17,458 --> 00:15:21,338 চেয়েছিলাম আমরা একসাথে থাকি। যেতে চেয়েছিলাম ওর সাথে। 165 00:15:22,296 --> 00:15:24,257 ওকে মেরে ফেলেছে। 166 00:16:02,546 --> 00:16:04,797 বার্তাবাহকের প্রত্যাবর্তন। 167 00:16:13,639 --> 00:16:15,559 কোনো বাঁধা দেয়নি। 168 00:16:15,976 --> 00:16:17,895 কোনো কথা বলেনি৷ কেবল.. 169 00:16:18,895 --> 00:16:20,438 চেয়েছিল অপলক। 170 00:16:21,355 --> 00:16:24,984 গতকাল বিশ্বাস করতাম দেবদূতেরা প্রতীকী অস্তিত্ব 171 00:16:25,068 --> 00:16:29,740 আর উইচেরা বাচ্চাদের গল্পের বইয়ের ভিলেন। 172 00:16:30,574 --> 00:16:32,825 কিন্তু, আমি বাস্তব। 173 00:16:37,663 --> 00:16:38,956 তুমি বাস্তব। 174 00:16:39,457 --> 00:16:42,127 আমাদের প্রজাতি আগেও তোমাদের পৃথিবীতে গিয়েছে। 175 00:16:42,210 --> 00:16:44,213 অনেক শতাব্দী আগে। 176 00:16:44,795 --> 00:16:48,133 মন্দির কর্তৃপক্ষ উইচক্র্যাফটের সন্দেহ করা মহিলাদের পুড়িয়ে ফেলত। 177 00:16:48,926 --> 00:16:50,511 আমার মনে আছে। 178 00:16:51,177 --> 00:16:53,722 উইচেরা কয়েক শতাব্দী পর্যন্ত বাঁচে। 179 00:16:54,096 --> 00:16:55,849 আর দেবদূতেরা সহস্রাব্দ। 180 00:16:57,600 --> 00:17:00,686 যা ওদের ক্ষমতা আর দর্শনে সমৃদ্ধ করে। 181 00:17:00,771 --> 00:17:03,439 আমাদের উপলব্ধির চেয়েও অনেকগুণ বেশি। 182 00:17:04,774 --> 00:17:08,945 হয়তো আমরা যেভাবে মানুষদের দেখি ওরাও আমাদের সেভাবে দেখে। 183 00:17:09,905 --> 00:17:11,240 আর সেটা কীভাবে? 184 00:17:11,323 --> 00:17:13,784 তোমাদের জীবন ছোট্ট আর অতিসহজেই শেষ হয়ে যায়। 185 00:17:15,869 --> 00:17:17,871 তো, আমাদের সাথে কাঁধ মিলিয়ে লড়ো কেন? 186 00:17:18,789 --> 00:17:20,040 আশা। 187 00:17:21,832 --> 00:17:24,669 আমার বিশ্বাস আমাদের জেতার একটা সম্ভবনা আছে। 188 00:17:24,753 --> 00:17:27,964 আর, তুমি এজরিয়েলকে বিশ্বাস করো? 189 00:17:29,549 --> 00:17:31,260 জীবন বাজি রাখতে পারি। 190 00:17:44,731 --> 00:17:47,568 জেগে আছ। বেশ তবে। 191 00:17:49,486 --> 00:17:54,031 রুমটা আমি ডাস্টের উপর পরীক্ষা করার জন্য তৈরি করেছিলাম। 192 00:17:54,115 --> 00:17:57,369 তো, দেয়ালগুলো অভেদ্য গুণাবলি দিয়ে তৈরি 193 00:17:57,451 --> 00:18:00,414 যার মধ্যে একটা হলো, এটা ডাস্ট প্রতিরোধ্য। 194 00:18:00,497 --> 00:18:04,918 এখন তুমি, আর আমার ডিমন সম্পূর্ণরূপে ডাস্টের তৈরি। 195 00:18:05,377 --> 00:18:08,170 তো, হয়তো এখানে তোমার অনন্তকাল থাকা লাগতে পারে। 196 00:18:08,255 --> 00:18:09,548 আমি অমর। 197 00:18:10,214 --> 00:18:12,592 - আমাদের কাছে সময়ের অস্তিত্ব নেই। - ভালো কথা। 198 00:18:12,676 --> 00:18:15,596 তাহলে তো আরামেই থাকবে। তো, আসল কাজে আসি। 199 00:18:15,678 --> 00:18:18,014 তোমাকে কয়েকটা প্রশ্ন করবো আর তুমি সেগুলোর উত্তর দিবে। 200 00:18:18,097 --> 00:18:22,184 অথোরিটি কী নিয়ে এত ভীত যে এক দেবদূতকে অন্য দেবদূতের উপর আক্রমণ করতে পাঠিয়েছে? 201 00:18:24,688 --> 00:18:26,523 কথা বলতে চাও না? 202 00:18:26,606 --> 00:18:29,860 হয়তো তুমি মুখ ফসকে স্বর্গলোকে অথোরিটির শাসন না করার বিষয়টা 203 00:18:29,943 --> 00:18:32,237 বলে ফেলার ভয় করছ, 204 00:18:32,320 --> 00:18:34,823 আর অজানা কারণে সে একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছে, সেটা। 205 00:18:34,907 --> 00:18:37,159 সমস্যা নেই, আমি ইতোমধ্যে জানি। 206 00:18:37,242 --> 00:18:41,245 সমস্যা কী ওনার, যে আর শাসন করবে না? না-কি সে ক্ষমতা হারিয়ে ফেলেছে? যদি সে.. 207 00:18:42,288 --> 00:18:46,001 ওহ, দারুণ বিষয় তো। 208 00:18:46,877 --> 00:18:48,753 এবার কাহিনি বুঝতে পারছি। 209 00:18:49,587 --> 00:18:52,215 জানো আর কোন বিষয়টা দারুণ? 210 00:18:52,299 --> 00:18:55,259 ডাস্ট। মনোমুগ্ধকর জিনিস। 211 00:18:55,343 --> 00:18:59,222 আমার যৌবনের অধিকাংশ সময় এটা বুঝতে কাটিয়ে দিয়েছিলাম। 212 00:18:59,306 --> 00:19:01,807 আর একবার এক নিরপরাধ বাচ্চাকে হত্যা করেছিলাম 213 00:19:02,684 --> 00:19:04,520 এটাকে আয়ত্ত করার জন্য। 214 00:19:05,728 --> 00:19:09,440 কিন্তু, আজকের পূর্বে কেউ 215 00:19:10,567 --> 00:19:13,445 এটাকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করেনি। 216 00:19:24,957 --> 00:19:27,459 ইনোখ, বারুখের ভাই। 217 00:19:28,209 --> 00:19:31,546 - প্রতিনিধি কীভাবে হয়েছিল? - নামটা তোমার মুখে আনবে না। 218 00:19:31,630 --> 00:19:34,966 - সে মেটাট্রোন। (ইশ্বরের বার্তাবাহক) - মেটাট্রোন? বেশ তো। 219 00:19:41,764 --> 00:19:43,433 এজরিয়েল, থামো। 220 00:19:49,731 --> 00:19:52,984 - কী চায় সে? - এর সমাপ্তি। 221 00:19:57,281 --> 00:19:59,490 ডাস্ট তোমাদের বোঝার বিষয় নয়। 222 00:20:01,201 --> 00:20:04,246 সচেতন সত্তাগুলো বিপদজনক মাত্রার স্বাবলম্বী হয়ে উঠেছে। 223 00:20:04,329 --> 00:20:08,332 ওনি প্রতিটি পৃথিবীর, প্রতিটি অস্তিত্বের উপর নিরন্তর বিচার পরিচালনা করবেন। 224 00:20:08,417 --> 00:20:11,628 যতক্ষণ না তারা সম্পূর্ণ বাধ্যতা সম্পর্কে অবগত হচ্ছে। 225 00:20:11,711 --> 00:20:15,507 আর তার সাথে সাথে আমরা স্বাধীন চিন্তা আর ইচ্ছেশক্তির সমাপ্তি টানব, 226 00:20:15,590 --> 00:20:17,675 আর ডাস্টকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনব। 227 00:20:18,676 --> 00:20:20,344 ওকে কীভাবে পাবো? 228 00:20:20,845 --> 00:20:23,389 স্বর্গলোকে প্রবেশের অধিকার তোমার মতো লোকজনের নেই। 229 00:20:24,473 --> 00:20:26,143 নিজেকে গুরুত্বপূর্ণ মনে করো? 230 00:20:27,101 --> 00:20:29,186 ওনি তোমার নাম পর্যন্ত জানেন না। 231 00:20:30,479 --> 00:20:32,023 তোমাকে লক্ষ্য করলে 232 00:20:32,107 --> 00:20:34,776 তোমাকে মুহূর্তে ধূলায় মিশিয়ে দিতে পারেন। 233 00:20:36,444 --> 00:20:38,363 আমার নাম পর্যন্ত জানে না। 234 00:20:41,449 --> 00:20:45,204 তো, এই মেটাট্রোনকে আরেকটু তেল মারতে হবে? 235 00:20:45,286 --> 00:20:48,790 আর তারপর, তাঁর সাক্ষাৎ পাবো? 236 00:20:51,668 --> 00:20:53,754 ভালো। খুব ভালো। 237 00:20:54,588 --> 00:20:58,382 এতটাও কঠিন ছিল না, তাই না? অন্ততকালের প্রয়োজনও হয়নি। 238 00:21:13,815 --> 00:21:15,943 ম্যাডি এখানে নয় বছর ধরে আছে। 239 00:21:16,025 --> 00:21:17,902 আমি কয়েকবছর পরে যোগ দিয়েছি। 240 00:21:17,986 --> 00:21:20,029 এতটা সময় তোমরা একা ছিলে? 241 00:21:23,616 --> 00:21:25,661 বিদ্রোহীক্যাম্পে আমাদের একটা জীবন ছিল। 242 00:21:26,954 --> 00:21:29,622 আমরা পড়তে, লিখতে, শিখতে পারি। 243 00:21:30,915 --> 00:21:33,627 যেগুলোয় মন্দির কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। 244 00:21:33,710 --> 00:21:35,546 - বিশেষ করে... - মেয়েদের জন্য। 245 00:21:39,590 --> 00:21:41,176 তোমার বাবা-মা? 246 00:21:44,596 --> 00:21:46,347 আমার বাবা থেকে গেছে। 247 00:21:48,225 --> 00:21:49,560 সে ওদের দলের। 248 00:21:51,310 --> 00:21:55,231 পালানোর সময় আমাদের সাহায্য করেছিল, কিন্তু সাথে আসেনি। 249 00:21:55,816 --> 00:21:57,985 চেয়েছিল আমরা মন্দিরে যোগ দিই। 250 00:21:59,236 --> 00:22:03,156 কিন্তু মনে করে, মন্দির আমাদের অন্ধ অনুসারীতে রূপান্তর করবে। 251 00:22:03,239 --> 00:22:05,032 তার আগেই ওদের চোখ তুলে নিতাম। 252 00:22:05,616 --> 00:22:08,370 - কথা মিথ্যা বলেনি। - ঠিক আছে। 253 00:22:11,748 --> 00:22:13,625 তো, বাকি সবাই কোথায় গেছে? 254 00:22:13,708 --> 00:22:15,669 এক আগুন্তক এসেছিল এখানে, 255 00:22:16,544 --> 00:22:18,170 আকাশে তৈরি করেছিল একটা গর্ত। 256 00:22:19,047 --> 00:22:22,426 অতঃপর কমান্ডার ওগুনওয়ে সবাইকে ওর মধ্যে নিয়ে যায়। 257 00:22:22,508 --> 00:22:24,135 জানলার মতো... 258 00:22:24,553 --> 00:22:27,972 - আরেক পৃথিবীতে যাওয়ার? - সেভাবেই এখানে এসেছ তুমি? 259 00:22:29,183 --> 00:22:31,059 সেরকমই, হ্যাঁ। 260 00:22:33,061 --> 00:22:34,980 আর তোমরা না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ? 261 00:22:36,856 --> 00:22:40,110 ওনাকে ফেলে যেতে পারবো না, বাবাকে। 262 00:22:42,696 --> 00:22:44,907 আমিও একবার নিজের সমাজ ছেড়ে এসেছিলাম। 263 00:22:46,240 --> 00:22:47,910 অনেকদিন আগে। 264 00:22:48,702 --> 00:22:50,579 ছেড়ে এসেছিলাম পরিচিত সব। 265 00:22:52,206 --> 00:22:54,081 মনে হচ্ছিল পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। 266 00:22:56,459 --> 00:23:00,214 কিন্তু এখন দেখতে পাচ্ছি, সেটা কেবল আমার সামনে পরিস্ফুটিত হওয়ার শুরু ছিল। 267 00:23:00,838 --> 00:23:03,383 রহস্য আর অভূতপূর্বতায় পরিপূর্ণ। 268 00:23:06,552 --> 00:23:08,013 যাওয়ার সময় হয়েছে। 269 00:23:08,930 --> 00:23:11,934 - আরেক পৃথিবীতে যাচ্ছ? - আরো কয়েকটা, হয়তো। 270 00:23:12,726 --> 00:23:14,561 আমি অনুসরণ করছি একগুচ্ছ.. 271 00:23:15,937 --> 00:23:19,357 কাঠি, ওরা আমাকে পথ দেখাচ্ছে। 272 00:23:19,440 --> 00:23:21,734 জানি শুনতে আজিব লাগছে, তো আমি.. 273 00:23:21,818 --> 00:23:23,319 আমাদের সাথে কয়েকদিন থাকো। 274 00:23:23,403 --> 00:23:26,155 কে জানে আবার কখন বিশ্রামের সময় পাবে। 275 00:23:28,617 --> 00:23:30,117 ঠিক আছে। 276 00:23:31,745 --> 00:23:34,997 তো, মেয়েটার খোঁজ কেন করছ সেটার সম্পর্কে বলো। 277 00:23:38,918 --> 00:23:40,503 আজকে, 278 00:23:41,337 --> 00:23:44,299 আমাদের সামনে একটা সুযোগ এসেছে। 279 00:23:46,301 --> 00:23:48,178 একটা সুযোগ, 280 00:23:49,095 --> 00:23:51,640 পৃথিবীটাকে শুদ্ধ করার। 281 00:23:54,892 --> 00:23:58,105 পৃথিবীগুলোকে শুদ্ধ করার জন্য... 282 00:24:00,106 --> 00:24:02,650 সেগুলোকে একত্রিত করতে থাকা শক্তি থেকে। 283 00:24:04,403 --> 00:24:10,992 আমরা অধার্মিকতাকে শুটিয়ে লাল করে ধর্মের পথে আনবো। 284 00:24:13,704 --> 00:24:16,540 ফাদার গোমেজ, তোমাদের নেতৃত্ব দিবে। 285 00:24:17,039 --> 00:24:22,003 আর পবিত্র মিশনে অথোরিটি তোমাদের রাস্তা দেখবেন। 286 00:24:23,212 --> 00:24:26,550 কাজ করবে ক্ষিপ্র আর নির্মমভাবে। 287 00:24:27,342 --> 00:24:29,260 কিন্তু কোনো ভুল করা যাবে না। 288 00:24:29,636 --> 00:24:34,850 সেই বালিকা, ইভ, ওকে পালাতে দেওয়া যাবে না। 289 00:24:35,350 --> 00:24:37,268 সন্তানকে উদ্ধার করবে। 290 00:24:38,352 --> 00:24:40,314 মা'কে উদ্ধার করবে। 291 00:24:41,522 --> 00:24:43,442 আর ওদের আমার কাছে ফিরিয়ে আনবে, 292 00:24:44,567 --> 00:24:46,152 জীবিত অথবা মৃত। 293 00:25:11,469 --> 00:25:14,597 জানি ওনার জীবন বিবেচনায় এগুলো মূল্যহীন। 294 00:25:16,308 --> 00:25:18,602 জানি না আর কী করার আছে আমার। 295 00:26:41,059 --> 00:26:43,395 ভালো করেই জানো মহিলা কতটা ভয়ঙ্কর। 296 00:26:43,477 --> 00:26:45,897 বালথামোস আর আমি কাছে থেকে দেখে আসব। 297 00:26:45,981 --> 00:26:48,733 তুমি গেলে সবার আকর্ষণের কেন্দ্রে পরিণত হবে, তো এখানে নজর রাখো। 298 00:26:49,525 --> 00:26:51,569 ওকে অবমূল্যায়ন কোরো না। 299 00:26:52,738 --> 00:26:53,946 করবো না। 300 00:27:13,634 --> 00:27:15,219 তোমাকে আঘাত করবো না। 301 00:27:16,552 --> 00:27:18,764 আমি একটা মেয়ের খোঁজ করছি। 302 00:27:19,472 --> 00:27:20,849 মেয়ে? 303 00:27:24,977 --> 00:27:27,189 বালথামোস, ও ভয় পাবে তো। 304 00:27:27,855 --> 00:27:29,106 আত্মা? 305 00:27:29,733 --> 00:27:32,276 হ্যাঁ, দেবদূত। 306 00:27:33,778 --> 00:27:36,281 আর ওর নাম উইল। 307 00:27:38,367 --> 00:27:40,117 আমি এমা। 308 00:27:41,827 --> 00:27:43,204 ওর নাম এমা। 309 00:27:46,708 --> 00:27:48,210 ওকে লাইরার সম্পর্কে জিজ্ঞেস করো। 310 00:27:50,087 --> 00:27:52,214 এখানে কোনো মেয়ে আছে? 311 00:27:56,677 --> 00:27:58,178 ওকে অনেক পছন্দ করি আমি। 312 00:28:01,973 --> 00:28:05,601 এখানে একটা মেয়ে আছে যাকে ঘুম পাড়িয়ে রাখে, 313 00:28:06,019 --> 00:28:08,063 নিজেকে ওর মা বলে দাবী করা এক মহিলা। 314 00:28:08,146 --> 00:28:11,233 কিন্তু কোনো মা অতটা নিষ্ঠুর হতে পারে না। 315 00:28:12,192 --> 00:28:13,484 এই মা পারে। 316 00:28:17,155 --> 00:28:19,198 জেরুজালেমের সূর্যমুখী ফুল ওটা? 317 00:28:21,118 --> 00:28:23,077 ঘুম ভাঙানোর ঔষধ? 318 00:28:25,789 --> 00:28:28,791 ব্যবহার করবে ওটা? 319 00:28:36,758 --> 00:28:40,345 মহিলা চলে গেছে, কিন্তু শীঘ্রই ফিরে আসবে। 320 00:28:41,680 --> 00:28:43,139 এসো! 321 00:28:55,693 --> 00:28:57,613 এখানেই থাকো, ওকে? 322 00:28:58,113 --> 00:29:00,114 ওকে আসতে দেখলে, সাহায্য ডাকতে যাবে। 323 00:29:24,305 --> 00:29:25,598 লাইরা? 324 00:29:35,692 --> 00:29:37,736 দেখলে, ও বেশ নিরাপদে আছে। 325 00:29:39,321 --> 00:29:41,030 কীভাবে আসলে এখানে? 326 00:29:41,114 --> 00:29:44,284 এই কুঠরিগুলোর মধ্যে, অনেক গোপনীয়তা আছে। 327 00:29:45,869 --> 00:29:47,995 লাইরা নিরাপদ নেই, তুমি ওকে ঘুমের ওষুধ দিচ্ছ। 328 00:29:50,957 --> 00:29:52,376 তুমি বড়ো হয়ে গেছ, উইল। 329 00:29:53,877 --> 00:29:56,629 জানো, আমি সন্দেহ করেছিলাম তুমি আসবে, 330 00:29:56,712 --> 00:29:59,006 কিন্তু প্রথমে আসবে এটা আশা করিনি। 331 00:30:01,133 --> 00:30:02,803 এটা অসাধারণ। 332 00:30:03,678 --> 00:30:07,266 ওকে এখানে রাখছ কেন? ওকে যেতে দাও না কেন? 333 00:30:09,059 --> 00:30:10,476 এসো। 334 00:30:11,103 --> 00:30:12,729 বসে কথা বলি। 335 00:30:19,026 --> 00:30:20,279 চা? 336 00:30:20,779 --> 00:30:23,447 কাম অন, আমি জানি তোমাদের পৃথিবীতেও চা আছে। 337 00:30:23,531 --> 00:30:24,700 আর কে আসছে? 338 00:30:27,786 --> 00:30:29,121 খঞ্জর সাথে নিয়ে এসেছ? 339 00:30:32,958 --> 00:30:34,458 দেখতে পারি? 340 00:30:35,543 --> 00:30:37,378 ওকে এখানে রাখছ কেন? 341 00:30:40,172 --> 00:30:42,926 ওকে এখানে রাখছি, কারণ আমি ওর মা। 342 00:30:43,510 --> 00:30:44,970 আর ওকে ভালোবাসি। 343 00:30:46,346 --> 00:30:49,849 লাইরা অনেক বড়ো বিপদে আছে, আর এখানে, ওকে নিরাপদে রাখতে পারবো। 344 00:30:52,060 --> 00:30:53,812 প্লিজ, বসো। 345 00:31:02,946 --> 00:31:04,947 তোমার চেয়ে বিপদজনক কী হতে পারে? 346 00:31:08,452 --> 00:31:10,495 দুঃখের বিষয় হলো তুমি সত্যটা দেখতে পাচ্ছ না। 347 00:31:12,664 --> 00:31:14,874 তিনবার ওকে বিপদে দেখেছি আমি, 348 00:31:15,834 --> 00:31:18,629 আর তিনবারই ওকে সেটার থেকে বাঁচানোর চেষ্টা করেছি। 349 00:31:20,214 --> 00:31:21,839 তাতে আমার সব গেছে। 350 00:31:23,383 --> 00:31:25,259 আর এখন সে আবার বিপদে। 351 00:31:26,344 --> 00:31:27,887 ওর জন্য বিপদটা কে? 352 00:31:28,805 --> 00:31:30,349 ম্যাজিস্টেরিয়াম। 353 00:31:32,726 --> 00:31:35,144 আর ওরা লাইরাকে মেরে ফেলতে চায়। 354 00:31:36,520 --> 00:31:39,065 জানো ওরা লাইরাকে কী ভাবে, উইল? 355 00:31:41,026 --> 00:31:42,611 জানি একটা প্রোফেসি আছে। 356 00:31:45,571 --> 00:31:47,324 ওদের ধারণা সে ইভ, 357 00:31:50,244 --> 00:31:52,037 সকল পাপের জন্মদাত্রী। 358 00:31:55,082 --> 00:31:57,501 আর ওদের ধারণা সে অনেক ক্ষতি করবে। 359 00:31:59,168 --> 00:32:01,630 তো, ওকে মারার জন্য তারা বদ্ধপরিকর 360 00:32:01,713 --> 00:32:04,423 ভক্তির প্রমাণ সরূপ। 361 00:32:06,717 --> 00:32:08,302 যদি না আমরা ওদের থামাই। 362 00:32:10,806 --> 00:32:12,599 সেটা সত্য হলেও, 363 00:32:13,183 --> 00:32:15,435 ওকে ঘুম পাড়িয়ে রাখছ কেন? 364 00:32:18,521 --> 00:32:20,314 কারণ ও আমাকে ঘৃণা করে, উইল। 365 00:32:23,442 --> 00:32:25,528 আর ওকে জাগালে, পালিয়ে যাবে। 366 00:32:27,572 --> 00:32:29,657 সত্য হলো, ইতোমধ্যে পালানোর চেষ্টা করেছে। 367 00:32:32,661 --> 00:32:35,831 তো আমাকে যেভাবে বুঝালে ওকে সেভাবে বুঝিয়ে বলো। 368 00:32:35,913 --> 00:32:38,208 এসব ওকে বাঁচিয়ে রাখার জন্য করছি। 369 00:32:39,501 --> 00:32:41,460 তোমার মা তোমার জন্য একই কাজ করত না? 370 00:32:46,508 --> 00:32:48,343 একজন সন্তানের তার মাকে প্রয়োজন হয়। 371 00:32:50,303 --> 00:32:51,846 তুমি তো সেটা বোঝো, উইল। 372 00:32:53,890 --> 00:32:55,559 তোমার মা'কে তোমার প্রয়োজন। 373 00:32:58,394 --> 00:33:00,772 আর একটা কথা কেউ তোমাকে বলবে না। 374 00:33:01,607 --> 00:33:03,774 তোমার মায়ের তোমাকে প্রয়োজন। 375 00:33:06,069 --> 00:33:09,948 আর সেই বন্ধনটা, বিস্তৃত হয়, 376 00:33:10,949 --> 00:33:13,535 পরিবর্তিত হয়, কখনো ভেঙে যায় না। 377 00:33:14,535 --> 00:33:16,078 কেন? 378 00:33:17,748 --> 00:33:19,999 কারণ এখান থেকে এখানের 379 00:33:21,168 --> 00:33:22,585 রেখাটা, 380 00:33:23,878 --> 00:33:26,547 প্রকৃতির সব রেখার থেকে মূল্যবান। 381 00:33:28,467 --> 00:33:29,968 এটা আদিম। 382 00:33:30,802 --> 00:33:32,429 এটা সুন্দর। 383 00:33:33,889 --> 00:33:36,682 সুযোগ দিলে এটা বাকি সবকিছুকে 384 00:33:41,772 --> 00:33:43,231 প্লাবিত করে ফেলে। 385 00:33:49,487 --> 00:33:50,906 আমাকে সাহায্য করো। 386 00:33:56,452 --> 00:33:58,664 আমরা তিনজন অসাধারণ হতে পারি। 387 00:33:59,790 --> 00:34:02,084 তোমার শক্তি, আমার চাতুরী 388 00:34:02,166 --> 00:34:04,169 - লাইরার সাহসিকতা... - আমি শক্তিশালী নই। 389 00:34:05,003 --> 00:34:07,713 তুমি শক্তিশালী, উইল। ভেবেছ সেটা দেখতে পাই না? 390 00:34:13,886 --> 00:34:16,390 কথা দিচ্ছ তুমি ওকে নিরাপদ রাখছ? 391 00:34:17,807 --> 00:34:20,894 - যে, ওকে সবসময় নিরাপদ রাখবে? - তোমাকে কথা দিলাম। 392 00:34:25,982 --> 00:34:27,609 তাহলে ওকে এখানে রেখে যেতে পারি। 393 00:34:28,193 --> 00:34:30,111 যেতে পারি এজরিয়েলের নিকট, যেটা করার কথা ছিল? 394 00:34:30,195 --> 00:34:34,824 না, না। না, না, না। তোমাকে থাকতে হবে। 395 00:34:35,492 --> 00:34:38,620 কার্লোর বাড়িতে কী করেছিলে দেখেছি, আমরা পরস্পরকে সাহায্য করতে পারব। 396 00:34:38,703 --> 00:34:40,956 পরস্পরের দুর্বলতাকে রক্ষা করতে পারবো। 397 00:34:42,331 --> 00:34:45,294 উইল, আমরা এখানে থাকতে পারবো না, আমাদের ভ্রাম্যমাণ থাকতে হবে। তোমাকে আসতে হবে সাথে। 398 00:34:45,377 --> 00:34:48,379 আমি বাবাকে কথা দিয়েছিলাম যে, লাইরা নিরাপদ আছে জানার পরে 399 00:34:48,463 --> 00:34:50,799 লড়াই করতে আমি এজরিয়েলের কাছে যাব। 400 00:34:52,508 --> 00:34:53,885 সেটা করতে হবে আমাকে। 401 00:34:53,969 --> 00:34:56,137 কী করছ তুমি, জানো তো? 402 00:34:56,847 --> 00:34:58,014 এটা, 403 00:34:58,806 --> 00:35:02,143 এটা আমার করা সবগুলোর চেয়েও বড় বিশ্বাসঘাতকতা। 404 00:35:04,688 --> 00:35:08,775 তুমি এখন আমাদের ছেড়ে যাওয়ার মানে, ওকে মৃত্যুর জন্য রেখে যাওয়া। 405 00:35:09,860 --> 00:35:11,653 বুঝতে পারছ সেটা? 406 00:35:14,615 --> 00:35:17,451 ওর দেখাশোনা করার জন্য ধন্যবাদ তোমাকে। 407 00:35:19,577 --> 00:35:21,371 ওকে তোমার কাছে রেখে যাব আমি। 408 00:35:25,875 --> 00:35:27,794 উইল, তুমি ভুল করছ। 409 00:35:28,961 --> 00:35:30,422 তুমি.. 410 00:35:38,514 --> 00:35:40,223 ভেবেছিলাম ও থাকবে। 411 00:35:50,149 --> 00:35:51,859 আমরা খঞ্জরটাকে খুঁজে বের করব, 412 00:35:51,944 --> 00:35:53,945 আর সেটার সাহায্য মেটাট্রোনকে ধ্বংস করব। 413 00:35:54,029 --> 00:35:56,240 ওর সম্পর্কে কোনো ধারণা নেই তোমার। 414 00:35:56,323 --> 00:35:58,909 সে এমন কৃষ্ণ দেবদূত, যার সাথে লড়াই সম্ভব নয়। 415 00:35:58,991 --> 00:36:01,118 সম্ভব কারণ আমাকে লড়তেই হবে। 416 00:36:01,202 --> 00:36:05,082 রুটা, পর্বত-জম্বিদের এই খঞ্জরের কথাই বলতে শুনেছিলে? 417 00:36:05,165 --> 00:36:08,836 এসাহেট্রা। হ্যা, কিন্তু জানতাম না এর জন্য বাহকের প্রয়োজন হয়। 418 00:36:08,918 --> 00:36:11,504 অথবা সেটা লাইরার সাথে থাকা ছেলেটা হবে। 419 00:36:11,587 --> 00:36:13,673 তো, লাইরাকে পেলে, ছেলেটাকে পাওয়া যাবে। 420 00:36:13,756 --> 00:36:17,385 আমি ওদের একসাথে দেখেছি। যেখানে একজন যায়, বাকিজন অনুসরণ করে। 421 00:36:17,469 --> 00:36:20,264 সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু মেয়েটা কে? 422 00:36:20,346 --> 00:36:21,849 এজরিয়েলের মেয়ে? 423 00:36:22,640 --> 00:36:26,227 - সবার বিশ্বাস সে ইভ। - ইভ? 424 00:36:26,311 --> 00:36:27,853 ইভ কে? 425 00:36:27,938 --> 00:36:31,149 অনেক পৃথিবীতে, সকল পাপের জন্মদাত্রী। 426 00:36:31,233 --> 00:36:35,027 - তোমার মেয়ে সকল পাপের জন্মদাত্রী? - ওদের সেরকমই বিশ্বাস। 427 00:36:35,111 --> 00:36:37,154 কিন্তু ওরা তো আরো অনেক আবোলতাবোল জিনিস বিশ্বাস করে। 428 00:36:37,238 --> 00:36:39,740 আর তোমার মনে হয়নি এটা উল্লেখ করার যোগ্য? 429 00:36:39,824 --> 00:36:42,035 - কোথায় সে? - আমরা জানি না। 430 00:36:42,119 --> 00:36:43,869 তো, ওকে রক্ষা করবো কীভাবে? 431 00:36:45,122 --> 00:36:49,877 যদি পৃথিবীর একটা মেয়ের কোনো সুরক্ষার প্রয়োজন না হয়, সেটা লাইরা। 432 00:36:49,960 --> 00:36:52,253 এখন, আমার লাগবে ঐ খঞ্জরটা। 433 00:36:52,336 --> 00:36:54,255 ম্যাজিস্টেরিয়াম এই বিষয়ে আমাদের সাহায্য করতে পারবে। 434 00:36:54,338 --> 00:36:56,465 রুক, সালমাকিয়ার সাথে যোগাযোগ করো। 435 00:36:56,550 --> 00:36:59,510 সে লাইরার অবস্থান জানলে, আমি ওকে অনুসরণ করবো। 436 00:36:59,594 --> 00:37:01,721 তুমি নিজের মেয়েকে ফাঁদ হিসেবে ব্যবহার করবে? 437 00:37:01,805 --> 00:37:04,433 আমাদের এই অবস্থানে নিয়ে আসার জন্য ইতোমধ্যে সব বাজি রেখেছি আমি। 438 00:37:04,516 --> 00:37:06,143 আমার সম্পদ, আমার সম্মান। 439 00:37:06,225 --> 00:37:09,104 কিন্তু আমরা এখানে, আগামী কয়েক সপ্তাহে যা বাজি রাখবো 440 00:37:09,188 --> 00:37:11,647 সেটা চিরতরে ইতিহাসের রাস্তা বদলে দেবে। 441 00:37:11,732 --> 00:37:14,233 তো, যদি আমাকে সকল পৃথিবীতে যেতে হয়, যাবো। 442 00:37:14,318 --> 00:37:17,236 কোনো দেবদূতকে বন্দী করতে হলে, করবো। 443 00:37:17,320 --> 00:37:20,907 যদি খোদ অথোরিটির হৃদয়ে খঞ্জর চালাতে হয়, চালাবো। 444 00:37:20,990 --> 00:37:24,703 আর হ্যাঁ, আমি লাইরাকে বাজি রাখবো। আমার নিজের মেয়েকে বাজি রাখবো, 445 00:37:24,786 --> 00:37:28,623 কারণ তার বিকল্প, কমান্ডার, তোমার সাথে যা হয়েছে, সেটা। 446 00:37:28,706 --> 00:37:32,252 আর আমি সবকিছু ও সবাইকে বাজি রাখবো 447 00:37:32,335 --> 00:37:35,588 সেই পরিণতি রোধ করার জন্য। 448 00:37:36,088 --> 00:37:40,552 তো, সবাই নিজের মনকে জিজ্ঞেস করো, তোমরা কতটা বাজি রাখতে প্রস্তুত? 449 00:37:41,219 --> 00:37:42,471 একটা দেবদূত মরে গেছে 450 00:37:42,554 --> 00:37:44,931 আর তুমি শুধু চিন্তা করছ তাতে তোমার কীভাবে লাভ হতে পারে। 451 00:37:45,014 --> 00:37:47,142 তো, ওর মৃত্যু বিফলে চলে যাবে? 452 00:37:56,235 --> 00:37:59,612 জেফানিয়া, বিখ্যাত বিশ্বাসঘাতক। 453 00:38:02,991 --> 00:38:05,452 এখন মানুষদের সঙ্গ দিচ্ছ? 454 00:38:06,744 --> 00:38:09,956 সহস্রাব্দ ধরে নির্বাসনে থাকা তোমার জন্য যথেষ্ট অধঃপতন ছিল না? 455 00:38:10,414 --> 00:38:12,209 কোন মুখে বিশ্বাসঘাতকতার কথা বলো 456 00:38:13,252 --> 00:38:16,922 যখন নিজেই আমাদের প্রজাতির একজনকে হত্যার আদেশ পালন করেছ? 457 00:38:17,630 --> 00:38:22,468 বারুখ হলো... স্বর্গলোকের একজন শত্রু ছিল। 458 00:38:26,890 --> 00:38:30,060 যে ক'জন বিদ্রোহী আছে তোমাদের হয়ে লড়বে না। 459 00:38:30,561 --> 00:38:33,813 ওরা দলত্যাগী। গোলমালের দিকে নয়, ওরা গোলমাল থেকে পালায়। 460 00:38:33,896 --> 00:38:36,524 ওরা নিজেদের বিশ্বাসের জন্য লড়বে। 461 00:38:37,734 --> 00:38:40,152 আমাকে ঠিক কেন দেখতে এসেছ তুমি? 462 00:38:41,947 --> 00:38:44,700 হয়তো নিজের চোখে দেখতে চেয়েছিলে এজরিয়েল 463 00:38:45,324 --> 00:38:47,577 আমার সাথে যা করছে সেগুলো সত্য কি-না? 464 00:38:51,080 --> 00:38:56,086 তোমার বিদ্রোহীরা, দেবদূতদের পীড়া দিয়ে মজা পাওয়া নশ্বরকে অনুসরণ করবে সে আশা করো না। 465 00:38:56,170 --> 00:38:59,005 অথোরিটি কোথায়? 466 00:39:01,216 --> 00:39:05,261 নিজের মাহাত্ম্য নিয়ে মাতোয়ারা এক প্রতিনিধির পেছনে লুকিয়ে আছে? 467 00:39:08,974 --> 00:39:12,602 আমাদের পরিচিত স্বর্গলোক, ইতোমধ্যে বদলে গেছে, অ্যালার্বাস। 468 00:39:13,270 --> 00:39:15,605 এটাই আমাদের চূড়ান্ত বিদ্রোহ। 469 00:39:29,328 --> 00:39:31,829 - কী হয়েছিল? - সে একজন মিথ্যুক। 470 00:39:32,914 --> 00:39:35,917 - তারপরও ওর প্রতি তুমি আকৃষ্ট। - জানি আমি কী করছি। 471 00:39:37,501 --> 00:39:38,754 দেখ। 472 00:39:41,965 --> 00:39:44,134 হাতে সময় কম। এটা হাস্যকর। 473 00:39:44,926 --> 00:39:47,179 বারুখ একটা লক্ষ্য সাধনের জন্য মরেছে, কিন্তু এটা... 474 00:39:48,554 --> 00:39:51,850 - এটা সম্পূর্ণ অর্থহীন। - কথা দিচ্ছি এটা কাজ করবে। 475 00:39:57,648 --> 00:39:59,857 গন্তব্যে পৌঁছাতে পাঁচ মিনিট। 476 00:40:12,746 --> 00:40:13,955 এটা কী? 477 00:40:14,038 --> 00:40:15,749 ডাস্টের সাহায্য যোগাযোগ করার যন্ত্র। 478 00:40:15,832 --> 00:40:18,668 ম্যাজিস্টেরিয়ামে থাকা আমাদের অ্যাজেন্টের একটা ম্যাসেজ আছে। 479 00:40:18,751 --> 00:40:20,462 কাজ করছে, বলো। 480 00:40:20,546 --> 00:40:22,797 লাইরা মারিসা কোল্টার নামে এক মহিলার সাথে আছে। 481 00:40:24,800 --> 00:40:26,802 অবশ্যই। কত নিকটে ওরা? 482 00:40:26,885 --> 00:40:30,680 আমরা জার্মান সাগরের নিকট এক দ্বীপে অবতরণ করবো এখন। ফেয়ারআইল। 483 00:40:31,557 --> 00:40:33,266 জায়গাটা আমি চিনি। 484 00:40:33,349 --> 00:40:35,935 আমি ইচ্ছে-যানে যাব, সেটাই দ্রুততম হবে। 485 00:40:36,018 --> 00:40:39,605 অ্যাজেন্ট সালমারিকা, বাচ্চাদের কাছে যাও, ওদের মহিলার থেকে নিরাপদে নিয়ে আসো। 486 00:40:39,690 --> 00:40:41,942 আর আমি না আসা পর্যন্ত ওদের সাথেই থাকবে, বোঝা গেছে? 487 00:40:42,025 --> 00:40:44,945 - বুঝেছি। - তুমি যাবে? 488 00:40:45,028 --> 00:40:47,780 যেতেই হবে। দেবদূতের কথা তো শুনেছ। 489 00:40:47,863 --> 00:40:50,908 এসাহেট্রা, ইশ্বর-বধক। 490 00:40:54,120 --> 00:40:55,788 সেক্ষেত্রে, 491 00:40:56,915 --> 00:40:58,166 না মরার চেষ্টা করবে। 492 00:41:08,259 --> 00:41:10,428 বাচ্চাটা জিজ্ঞেস করছে তুমি কী করছ? 493 00:41:11,138 --> 00:41:12,889 আমি পদক্ষেপ সংখ্যা গুনছি। 494 00:41:13,599 --> 00:41:15,392 এর সাহায্যে আরেকটা পৃথিবী দিয়ে ঘুরে আসব। 495 00:41:16,058 --> 00:41:17,895 আরেক পৃথিবী? 496 00:41:58,477 --> 00:42:01,812 ওহ, না, না। না, না, না। 497 00:42:18,120 --> 00:42:20,874 ইচ্ছে-যান স্বচ্ছতার মাধ্যমে কাজ করে। 498 00:42:20,958 --> 00:42:22,667 তোমার মস্তিষ্ক বিক্ষিপ্ত। 499 00:42:24,752 --> 00:42:27,297 আমি জানি ঠিক কী আর কার জন্য যাচ্ছি আমরা। 500 00:43:14,427 --> 00:43:15,970 যত জোরে পারো, মারো। 501 00:43:28,566 --> 00:43:31,485 ওকে পাওয়ার পর, আমি জানলা দিয়ে ফিরে এসে বন্ধ করে দেব। 502 00:43:31,569 --> 00:43:34,655 - তোমাকে নজর রাখতে হবে। - দুঃখিত, উইল আমাকে যেতে হবে। 503 00:43:35,281 --> 00:43:36,407 বালথামোস। 504 00:43:36,491 --> 00:43:40,870 এসাহেট্রার বিষয় হলে আলাদা কথা ছিল, কিন্তু এটা মনুষ্য বিষয়। 505 00:43:40,953 --> 00:43:42,622 যেও না। 506 00:43:42,706 --> 00:43:45,666 জানি এটা তোমার জন্য কঠিন, কিন্তু আমার উপর বিশ্বাস রাখো। 507 00:43:45,750 --> 00:43:49,337 পারবো না। দুঃখিত। এটার জন্য নয়। 508 00:43:50,338 --> 00:43:51,632 বালথামোস। 509 00:44:05,895 --> 00:44:08,064 আমি তোমার সাথে আসবো। 510 00:44:09,065 --> 00:44:12,402 ধন্যবাদ। কিন্তু বাড়ি যাও, কেমন? 511 00:44:13,236 --> 00:44:14,946 বিপদ থেকে দূরে থাকবে। 512 00:45:20,094 --> 00:45:21,221 মিসেস কোল্টার? 513 00:45:24,892 --> 00:45:26,435 সেটা আমি। 514 00:45:28,520 --> 00:45:30,230 দেরি করে ফেলেছ, ফাদার। 515 00:45:31,105 --> 00:45:32,440 ও এখানে নেই। 516 00:45:34,525 --> 00:45:36,652 একটা বালক প্রথমে এসেছিল। 517 00:45:38,030 --> 00:45:40,448 জানো, আমাদের মধ্যে কয়েকশত মাইল 518 00:45:40,532 --> 00:45:43,660 আর কয়েকটা পৃথিবীর প্রাচীর ছিল। তারপরও, 519 00:45:45,329 --> 00:45:47,705 তোমার আগে এখানে এসেছিল। 520 00:45:49,165 --> 00:45:50,417 অসাধারণ। 521 00:45:53,629 --> 00:45:55,504 কিন্তু জানি না অবাক হচ্ছি কেন। 522 00:45:56,505 --> 00:46:00,552 ম্যাকফিল মনে করে সে নিজের কর্মকাণ্ড সম্পর্কে অবগত, কিন্তু আসলে তার উল্টো। 523 00:46:00,886 --> 00:46:02,386 দ্বিধান্বিত। তাই না? 524 00:46:13,607 --> 00:46:15,399 বালকের আঘাত ছিল ওটা। 525 00:46:16,652 --> 00:46:19,070 বেশ বদমেজাজি ছেলে। 526 00:46:31,540 --> 00:46:34,126 আমি লাইরাকে নিয়ে যাব এখন, মিসেস কোল্টার। 527 00:46:36,045 --> 00:46:39,173 আর রাত্রি নামার পর জেনেভার উদ্দেশ্য রওনা দিতে চাচ্ছি না। 528 00:46:42,135 --> 00:46:43,469 যেমনটা বলেছিলাম, 529 00:46:45,054 --> 00:46:46,265 ও এখানে নেই। 530 00:46:52,145 --> 00:46:53,354 প্লিজ। 531 00:46:57,441 --> 00:47:02,154 দুঃখিত। আমি এখানে আসার অনেক আগেই ওর ভাগ্য নির্ধারিত হয়ে গেছিল। 532 00:47:10,706 --> 00:47:11,874 ওকে। 533 00:47:34,688 --> 00:47:35,981 ও ভেতরে আছে। 534 00:47:37,106 --> 00:47:38,232 বসো। 535 00:47:53,748 --> 00:47:55,458 তোমার পরিকল্পনা কী ছিল? 536 00:47:56,793 --> 00:47:59,379 ওকে সারাজীবন অজ্ঞান রাখতে? 537 00:48:00,546 --> 00:48:02,089 এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে লুকিয়ে গিয়ে 538 00:48:02,590 --> 00:48:04,927 এলিথিওমিটার থেকে পালানোর চেষ্টা করতে? 539 00:48:06,011 --> 00:48:09,181 সারাজীবন? তুমি বোকা না। 540 00:48:10,473 --> 00:48:14,101 তার বিপরীত আসলে। তুমি জানতে একসময় আমরা ওকে খুঁজে পাবো। 541 00:48:15,686 --> 00:48:17,230 আর ধ্বংস করবো ওকে। 542 00:48:19,273 --> 00:48:20,983 ওটাই ওর নিয়তি। 543 00:48:23,862 --> 00:48:25,864 এই বিপদ ওর উপর তুমি ডেকে এনেছ। 544 00:48:26,614 --> 00:48:29,451 ওর অস্তিত্বের কারণে তুমি ওকে দিয়েছিলে বিশাল শান্তি। 545 00:48:30,702 --> 00:48:34,373 আর এখন, সে যখন ফাদার প্রেসিডেন্ট ম্যাকফিলের হাতে যাবে.. 546 00:48:36,582 --> 00:48:37,793 মৃত্যু। 547 00:48:49,637 --> 00:48:53,642 এভাবে ওর কষ্টটাকে বৃদ্ধি কেন করছিলে? 548 00:48:55,434 --> 00:48:56,894 জানি না। 549 00:49:01,190 --> 00:49:02,650 আমি দুঃখিত। 550 00:49:24,256 --> 00:49:26,591 জানতাম না আর কী করবো আমি, ফাদার। 551 00:49:29,511 --> 00:49:30,761 সেটা সত্য নয়। 552 00:49:38,561 --> 00:49:41,147 উত্তরটা ছিল অনেক সহজ আর তুমি সেটা জানতে.. 553 00:49:43,066 --> 00:49:44,193 পুরোটা সময়। 554 00:50:00,876 --> 00:50:03,753 সত্য ভালবাসার প্রকাশ হতো ওকে মরতে দেওয়া। 555 00:50:09,051 --> 00:50:12,846 এত গভীর ঘুমে শায়িত করা যে, আর কেউ ওকে আঘাত করতে পারবে না। 556 00:50:16,182 --> 00:50:17,683 ওর মায়ের কোলে। 557 00:50:30,072 --> 00:50:32,157 ওকে যেতে দেওয়ার সময় হয়েছে। 558 00:50:35,244 --> 00:50:39,664 নিজের সন্তানকে হত্যা করতে যে শক্তি লাগে সেটা আমার মধ্যে নেই। 559 00:50:40,332 --> 00:50:41,917 ওহ, কিন্তু তোমার আছে। 560 00:50:43,961 --> 00:50:46,337 তোমার মধ্যে তোমার ধারণার চেয়েও বড়ো শক্তি আছে। 561 00:50:50,550 --> 00:50:52,260 আমার হয়ে করে দাও, প্লিজ। 562 00:50:54,637 --> 00:50:56,139 এই আশাটা পূর্ণ করো। 563 00:51:08,569 --> 00:51:10,319 হেই! হেই, আমরা চলে যাচ্ছি। 564 00:51:12,155 --> 00:51:13,406 প্লিজ। 565 00:51:29,840 --> 00:51:31,008 ওহ, খোদা। 566 00:51:31,925 --> 00:51:34,427 হয়তো আমার শক্তি সম্পর্কে তোমার ধারণা ঠিক ছিল। 567 00:51:37,096 --> 00:51:40,224 আমাদের জন্য ফিরে এসেছ তুমি। জানতাম তুমি আসবে, উইল। 568 00:51:41,267 --> 00:51:44,104 - কী করছ তুমি? - আমরা চলে যাচ্ছি। 569 00:51:44,186 --> 00:51:45,730 আমিও তোমাদের সাথে আসব। 570 00:51:48,066 --> 00:51:51,320 আমরা একসাথে নিরাপদ থাকব। তোমার আমাদের দুজনকে লাগবে... না, না। 571 00:51:54,822 --> 00:51:55,991 সামনে এগোবে না। 572 00:51:58,493 --> 00:52:00,120 তুমি আমাদের সাথে আসছ না। 573 00:52:03,832 --> 00:52:05,501 ওর আমাকে প্রয়োজন, উইল। 574 00:52:08,211 --> 00:52:10,547 প্লিজ, ওকে আমার থেকে ছিনিয়ে নিয়ো না। 575 00:52:13,049 --> 00:52:15,009 - প্লিজ। - সামনে আসবে না। 576 00:52:16,719 --> 00:52:17,971 উইল? 577 00:52:18,972 --> 00:52:20,974 তোমার মনে হয় আমাকে পিছ ছাড়ানো এতই সহজ? 578 00:52:21,058 --> 00:52:23,809 - আমাদের থেকে দূরে যাও। - এটাই করো তুমি, উইল? 579 00:52:26,188 --> 00:52:29,065 তোমার মা'কেও এত সহজে ছেড়ে এসেছিলে? 580 00:52:29,399 --> 00:52:31,026 ওকে কেন ছেড়ে এসেছিলে? 581 00:52:47,167 --> 00:52:48,627 কোথায় সে, উইল? 582 00:52:53,340 --> 00:52:54,800 তোমার মা কোথায়? 583 00:53:01,430 --> 00:53:02,932 আমার দিকে তাকাও, উইল। 584 00:53:07,228 --> 00:53:08,522 আমার দিকে তাকাও। 585 00:53:10,482 --> 00:53:11,774 আমার দিকে তাকাও। 586 00:53:21,910 --> 00:53:23,452 কী করেছ তুমি? 587 00:53:25,413 --> 00:53:27,666 কী করেছ তুমি? 588 00:53:27,749 --> 00:53:29,125 তুমি খঞ্জর ভেঙে ফেলেছ। 589 00:53:37,217 --> 00:53:38,384 চলে যাও। 590 00:53:40,679 --> 00:53:44,933 খঞ্জর ছাড়া আমার কাছে তুমি মূল্যহীন। প্লিজ চলে যাও, উইল। 591 00:53:47,186 --> 00:53:48,352 যাও। 592 00:53:58,030 --> 00:54:00,406 লাইরা, সরো, সরো, সরো। 593 00:54:08,080 --> 00:54:10,207 ওভাবে আমার দিকে তাকিয়ো না, প্লিজ। 594 00:54:12,251 --> 00:54:13,419 যেতে দাও আমাকে। 595 00:54:16,923 --> 00:54:18,549 প্লিজ, যেতে দাও। 596 00:54:27,016 --> 00:54:30,229 হালকা ডোজ দিয়েছি। কয়েকঘন্টা পর ঠিক হয়ে যাবে। 597 00:54:33,357 --> 00:54:36,400 - বালক, খঞ্জর তোমার নিকট আছে? - কে তুমি? 598 00:54:36,485 --> 00:54:39,028 তোমাকে এজরিয়েলের কাছে নিয়ে যাওয়ার আদেশ আছে আমার। 599 00:54:39,112 --> 00:54:42,282 - আমার সাথে এসো। - না। না, আমরা এজরিয়েলের কাছে যাচ্ছি না। 600 00:54:42,366 --> 00:54:44,368 সমস্যা নেই, এসো। 601 00:54:44,910 --> 00:54:46,411 এটা পালানোর রাস্তা। 602 00:55:04,179 --> 00:55:05,347 বসে পড়ো। 603 00:55:11,436 --> 00:55:13,771 - ইয়োরেক এখানে? - পরে বুঝিয়ে বলব। 604 00:55:37,753 --> 00:55:38,921 ওকে নিয়ে যাও এখান থেকে। 605 00:55:55,272 --> 00:55:56,940 ঠিক আছ তুমি? 606 00:56:04,823 --> 00:56:06,200 উইল, আমাদের যেতে হবে। 607 00:56:07,326 --> 00:56:08,492 এসো। 608 00:56:16,585 --> 00:56:17,919 আমাদের সাথে চলো। 609 00:56:18,002 --> 00:56:20,422 না৷ আমি থাকছি। তোমরা যাও। 610 00:56:22,841 --> 00:56:24,009 ধন্যবাদ। 611 00:56:27,179 --> 00:56:28,304 চলো। 612 00:57:06,343 --> 00:57:07,510 লাইরা? 613 00:57:09,972 --> 00:57:11,138 লাইরা? 614 00:57:28,031 --> 00:57:29,199 আমরা দেরি করে ফেলেছি। 615 00:57:33,160 --> 00:57:34,329 ধ্যাত্তেরি। 616 00:58:15,454 --> 00:59:20,644 অনুবাদে - মিস্টার ডেন্টিস্ট