1 00:00:35,786 --> 00:00:40,207 আজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোভিড-19 কে সর্বব্যাপী মহামারী হিসাবে ঘোষণা করেছে। 2 00:00:40,290 --> 00:00:44,127 আজ আমি "ঘরে থাকুন, নিরাপদে থাকুন" নির্বাহী আদেশ জারি করছি। 3 00:00:44,211 --> 00:00:46,672 …শহরের সকল বাসিন্দাকে 4 00:00:46,755 --> 00:00:49,424 বাড়িতেই থাকার নির্দেশ জারী হল। 5 00:00:49,508 --> 00:00:53,262 আজ সন্ধ্যা থেকে, এই নির্দেশ আমাকে বলবত করতে হচ্ছে। 6 00:00:53,345 --> 00:00:55,264 আপনাদের বাড়িতেই থাকতে হবে। 7 00:00:57,558 --> 00:01:03,146 মার্চ 2020। একটি মারাত্মক ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 8 00:01:05,065 --> 00:01:08,819 রাতারাতি, আমাদের জীবন স্তব্ধ হয়ে যায়। 9 00:01:14,533 --> 00:01:16,201 কিন্তু আমরা থামার সাথে সাথে... 10 00:01:17,536 --> 00:01:22,583 প্রাকৃতিক জগতে উল্লেখযোগ্য পরিবর্তন হতে শুরু করে। 11 00:01:25,919 --> 00:01:27,546 স্বচ্ছতর বাতাস। 12 00:01:29,923 --> 00:01:31,550 নির্মলতর জল। 13 00:01:33,135 --> 00:01:38,974 আর প্রাণীদের এমনতর সমৃদ্ধি যা আমরা কয়েক দশক ধরে দেখিনি। 14 00:01:41,894 --> 00:01:46,607 পাঁচটি মহাদেশ জুড়ে লকডাউনের শুরু থেকে চিত্রগ্রহণ করে… 15 00:01:48,692 --> 00:01:52,154 আমরা প্রকৃতির অসাধারণ প্রতিক্রিয়া রেকর্ড করেছি। 16 00:02:01,121 --> 00:02:04,833 বিশাল সামুদ্রিক জীবেরা তাদের শাবকের সাথে নতুন পদ্ধতিতে যোগাযোগ করতে শুরু করে... 17 00:02:08,920 --> 00:02:13,675 চিতারা তাদের শাবকদের বেঁচে থাকার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়... 18 00:02:14,343 --> 00:02:17,429 এটাই তার মা হওয়ার সেরা সময়। 19 00:02:18,430 --> 00:02:24,019 লুপ্তপ্রায় পেঙ্গুইনরা পায় রেকর্ড-ব্রেকিং প্রজনন মৌসুম। 20 00:02:26,939 --> 00:02:32,694 বন্যপ্রাণীর জীবন ও জগতে উঁকি মারার ও আমাদের হস্তক্ষেপ ব্যতিরেকে 21 00:02:32,778 --> 00:02:37,199 তাদের জীবন কেমন হতে পারে সেটা দেখার এটা এক অনন্য সুযোগ। 22 00:02:37,950 --> 00:02:41,578 এটা হল বিশাল অনুপাতের একটা বিশ্বব্যাপী সমীক্ষা। 23 00:02:43,163 --> 00:02:47,459 পৃথিবী বদলে যাওয়ার বছর এটা। 24 00:02:49,020 --> 00:03:04,050 যে বছর পৃথিবী বদলে যায় ভাবানুবাদে - শান্তনু মুখার্জী 25 00:03:05,894 --> 00:03:11,483 লকডাউনের কয়েক ঘন্টার মধ্যে, আমরা অনেকেই নীরবতা উপলব্ধি করি। 26 00:03:14,236 --> 00:03:19,199 বিশ্বব্যাপী ট্র্যাফিকের শব্দ আনুমানিক 70% কমে যাওয়ার পর, 27 00:03:19,283 --> 00:03:22,452 একটা নতুন শব্দ শুনতে পাওয়া যায়... 28 00:03:25,581 --> 00:03:26,999 পাখিদের গান। 29 00:03:31,503 --> 00:03:33,547 স্যানফ্রান্সিস্কো ইউএসএ 30 00:03:33,630 --> 00:03:35,257 শহরের জনসংখ্যা 4.7 মিলিয়ন 31 00:03:35,340 --> 00:03:37,426 মাথায় সাদা মুকুটধারী এই চড়ুই 32 00:03:37,509 --> 00:03:41,346 আশ্চর্যজনক কিছু করে এই নিস্তব্ধতার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। 33 00:03:43,640 --> 00:03:46,476 গোল্ডেন গেট ব্রিজের ছায়ায় বসবাস করায়, 34 00:03:46,560 --> 00:03:50,480 তাদের গান গাড়ির শব্দে চাপা পড়ে যেত। 35 00:03:52,482 --> 00:03:57,362 কিন্তু এখন, 1950 এর দশকের পরে প্রথম বার যখন ট্রাফিক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে... 36 00:03:58,614 --> 00:04:04,244 গবেষকরা চড়ুইয়ের সঙ্গমের ডাকের নতুন সুর শুনে বিস্মিত। 37 00:04:06,788 --> 00:04:11,877 আশা করা যায় যে পাখিরা বহু বছর বাদে তাদের সেরা প্রজনন মৌসুম পাবে। 38 00:04:17,548 --> 00:04:20,552 আর শুধু শব্দের স্তরই কমেনি। 39 00:04:22,304 --> 00:04:28,310 বিশ্বজুড়ে বায়ু দূষণ যে গতিতে কমছে তা বিস্ময়কর। 40 00:04:30,229 --> 00:04:31,438 কয়েক দিনের মধ্যে, 41 00:04:31,522 --> 00:04:36,944 লস এঞ্জেলেস গত 40 বছরে সবথেকে সেরা বায়ুর গুণমান অনুভব করে। 42 00:04:39,112 --> 00:04:44,243 চীন জুড়ে, বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাসের মাত্রা অর্ধেক হয়ে গেছে। 43 00:04:46,245 --> 00:04:52,125 আর ভারতে, যা সাধারণত বিশ্বের অধিকতম দূষিত স্থানের অন্যতম… 44 00:04:53,585 --> 00:04:56,213 লকডাউনের মাত্র 12 দিন পরেই... 45 00:04:56,713 --> 00:04:59,216 জলন্ধর - ভারত জনসংখ্যা - এক মিলিয়ন 46 00:04:59,299 --> 00:05:01,510 …একটা শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়। 47 00:05:01,593 --> 00:05:04,471 আমরা টেবিলে বসে নাস্তা করছিলাম, 48 00:05:04,555 --> 00:05:06,598 আমার বাবা হন্তদন্ত হয়ে এলেন। 49 00:05:06,682 --> 00:05:10,060 বললেন, "ছাদে এসো। পাহাড় দেখা যাচ্ছে।" 50 00:05:10,143 --> 00:05:12,521 অপেশাদার ফটোগ্রাফার অংশুল 51 00:05:12,604 --> 00:05:15,858 দৌড়ে যায় ব্যাপারটা কী তা দেখতে। 52 00:05:16,817 --> 00:05:19,236 লোকজন ছাদে দাঁড়িয়ে বলাবলি করছে, 53 00:05:19,319 --> 00:05:21,822 "বাহ। বাহ। পাহাড়। পাহাড়।" 54 00:05:21,905 --> 00:05:24,533 আমি থামলাম আর আমি দেখলাম। 55 00:05:27,327 --> 00:05:30,455 আকাশ পরিষ্কার থাকায়, জীবনে প্রথমবার, 56 00:05:30,539 --> 00:05:32,124 আমরা হিমালয় দেখতে পাচ্ছিলাম। 57 00:05:33,041 --> 00:05:35,210 200 কিলোমিটারেরও বেশি দূরে, 58 00:05:35,294 --> 00:05:38,046 অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশ্রেণী, 59 00:05:38,130 --> 00:05:41,842 30 বছর ধরে যা ছিল ধোঁয়াশার আড়ালে, 60 00:05:41,925 --> 00:05:43,468 হঠাৎ দেখা যাচ্ছিলো। 61 00:05:44,469 --> 00:05:45,888 নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। 62 00:05:45,971 --> 00:05:49,725 দূষণের আড়ালে হিমালয় বরাবরই লুকিয়ে ছিল। 63 00:05:51,935 --> 00:05:56,523 অংশুলের তোলা এই মুহূর্তের ছবি বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে যায়। 64 00:05:57,608 --> 00:05:59,276 এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে 65 00:05:59,359 --> 00:06:04,865 যেই মুহূর্তে আমরা থামি, পৃথিবী আবার শ্বাস নিতে সক্ষম হয়ে যায়। 66 00:06:10,495 --> 00:06:13,832 লকডাউন চলে বেশ কয়েক সপ্তাহ ধরে। 67 00:06:13,916 --> 00:06:16,043 চার সপ্তাহ 68 00:06:16,126 --> 00:06:20,172 যাত্রার উপর নিষেধাজ্ঞা আমাদের চলাচলকে আরও সীমিত করে দেয়। 69 00:06:21,131 --> 00:06:24,468 ছুটিতে বেড়ানোর যে পরিকল্পনা আপনি করছিলেন, সেসব বাতিল করে দিন। 70 00:06:24,551 --> 00:06:27,346 যাত্রী সংখ্যা ও বুকিং সবই কমে গেছে। 71 00:06:27,429 --> 00:06:29,556 বিমান ভ্রমণ দ্রুত হ্রাস পেয়েছে। 72 00:06:29,640 --> 00:06:32,726 বিশ্বব্যাপী হ্রাসের পরিমাণ প্রায় 90%. 73 00:06:33,519 --> 00:06:35,187 এপ্রিল 2020 তে, 74 00:06:35,270 --> 00:06:40,526 আগের বছর এপ্রিলের তুলনায় আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা 75 00:06:40,609 --> 00:06:42,778 114 মিলিয়ন কমে যায়। 76 00:06:44,571 --> 00:06:50,827 স্পেনে, পর্যটকের সংখ্যা সাত মিলিয়ন থেকে শূন্যে নেমে আসে। 77 00:06:53,664 --> 00:06:55,666 ফ্লোরিডা - ইউএসএ জনসংখ্যা - 22 মিলিয়ন 78 00:06:55,749 --> 00:07:00,546 আর ফ্লোরিডা, সৈকতগুলি যেখানে বসন্তের ছুটির দিনগুলিতে ভর্তি থাকে, 79 00:07:01,505 --> 00:07:03,131 জনশূন্য হয়ে পড়ে। 80 00:07:06,385 --> 00:07:11,056 এটা কি লুপ্তপ্রায় একটা সামুদ্রিক প্রাণীর জন্য নিজেদের সংখ্যায় বৃদ্ধি করার 81 00:07:11,139 --> 00:07:12,933 একটা সুযোগ হতে পারে? 82 00:07:21,066 --> 00:07:24,611 প্রতি দুই বা তিন বছরে স্ত্রী সামুদ্রিক কচ্ছপ 83 00:07:24,695 --> 00:07:27,739 সেই তটগুলিতে ডিম পাড়তে আসে 84 00:07:27,823 --> 00:07:29,658 যেখানে সে নিজেই জন্মেছিলো। 85 00:07:32,077 --> 00:07:36,498 বিশ্বব্যাপী, কচ্ছপের সংখ্যা দ্রুত গতিতে হ্রাস পেয়ে চলেছে, 86 00:07:36,582 --> 00:07:41,128 যার আংশিক কারণ, কচ্ছপেরা এইসব সদা ব্যস্ত সৈকতে আসতে নিতান্তই অনিচ্ছুক। 87 00:07:46,091 --> 00:07:47,301 তবে এ বছর… 88 00:07:48,760 --> 00:07:49,970 পরিস্থিতিটা ভিন্ন। 89 00:07:53,140 --> 00:07:56,518 স্থানীয় গবেষকদের সাথে কাজ করা আমাদের ক্যামেরাম্যান, 90 00:07:56,602 --> 00:07:59,938 ভাগ্যবান যে এখানে জুনো বিচে ছবি তোলার সুযোগ পেয়েছেন... 91 00:08:01,190 --> 00:08:05,819 যেটা সারা বিশ্বে লগারহেড কচ্ছপদের সর্ববৃহৎ ঘর বাঁধার স্থানগুলির অন্যতম। 92 00:08:10,866 --> 00:08:12,826 প্রজনন মৌসুমের শুরুতেই… 93 00:08:14,578 --> 00:08:18,081 এই মাদা কচ্ছপ, জীবনে প্রথম বারের মতো 94 00:08:18,916 --> 00:08:21,752 শান্তিতে ডিম পাড়তে সক্ষম হয়েছে। 95 00:08:38,018 --> 00:08:40,020 আর পরবর্তী সপ্তাহগুলিতে, 96 00:08:40,102 --> 00:08:42,807 আরো শত শত মাদা কচ্ছপও তাই করে। 97 00:08:47,694 --> 00:08:50,572 বহুদিন ধরেই ভাবা হচ্ছে যে মানুষের উপস্থিতি 98 00:08:50,656 --> 00:08:53,659 কচ্ছপদের প্রজননের একটা প্রধান সমস্যা। 99 00:08:56,286 --> 00:09:00,374 কিন্তু এই প্রথম বার বিজ্ঞানীরা সঠিকভাবে মানুষের উপস্থিতির প্রভাব 100 00:09:00,457 --> 00:09:02,459 পরিমাপ করতে পারলেন। 101 00:09:08,006 --> 00:09:11,260 প্রতিদিন সকালে গবেষকের এই দল 102 00:09:11,343 --> 00:09:14,972 সুরক্ষিত স্থানের দিকে যাওয়া কচ্ছপের পদচিহ্নের গণনা করেন। 103 00:09:18,350 --> 00:09:20,185 গত দশ বছরে, 104 00:09:20,269 --> 00:09:23,438 লগারহেডের গড় নেস্টিং সাফল্যের হার 105 00:09:23,522 --> 00:09:26,650 মাত্র 40% এ নেমে গিয়েছিলো। 106 00:09:27,401 --> 00:09:31,864 এবার কি নির্জন সৈকতের কারণে সফলতা বৃদ্ধি পেয়েছে? 107 00:09:32,614 --> 00:09:34,783 সৈকত যখন মানুষের জন্য বন্ধ করা হয়, 108 00:09:34,867 --> 00:09:40,539 এই সংখ্যাটা বেড়ে 61% হয়ে যায়, যা আজ পর্যন্ত আমাদের দেখা সর্বোচ্চ। 109 00:09:41,707 --> 00:09:44,376 এটি একটি নাটকীয় উন্নতি। 110 00:09:51,425 --> 00:09:56,138 প্রতিটা অতিরিক্ত বাসা মানে আরও একশ বা তার বেশি বাচ্চা, 111 00:09:56,221 --> 00:10:00,767 আর প্রত্যেকেরই প্রজনন যোগ্য প্রাপ্তবয়স্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। 112 00:10:03,145 --> 00:10:06,565 মানুষের সৈকতে অনুপস্থিতির কারণে, 113 00:10:06,648 --> 00:10:09,109 এই প্রাণী সফলভাবে তা করতে সক্ষম হয় 114 00:10:09,943 --> 00:10:13,614 যা ওরা লক্ষ লক্ষ বছর ধরে করে আসছে। 115 00:10:42,226 --> 00:10:44,478 ছয় হাজার কিলোমিটার দূরে, 116 00:10:44,561 --> 00:10:46,355 আমেরিকার পশ্চিম উপকূলে… 117 00:10:49,900 --> 00:10:54,780 তরঙ্গের নীচে একটা নতুন শান্ত পরিবেশ, মহাকায় সামুদ্রিক জীবদের 118 00:10:55,697 --> 00:10:57,824 একটা নতুন সুযোগ প্রদান করে। 119 00:10:59,993 --> 00:11:01,995 দক্ষিণ পূর্ব আলাস্কা ইউএসএ 120 00:11:02,079 --> 00:11:03,580 বার্ষিক পর্যটকঃ 1.3 মিলিয়ন 121 00:11:03,247 --> 00:11:07,334 প্রতি বছর, 10,000 এর বেশি হাম্পব্যাক তিমি 122 00:11:07,417 --> 00:11:09,378 খাদ্যের সন্ধানে… 123 00:11:10,796 --> 00:11:14,633 হাওয়াই থেকে আলাস্কার এই উপসাগরগুলিতে মাইগ্রেট করে আসে। 124 00:11:23,183 --> 00:11:25,769 সাধারণত, তাদের এই এলাকা 125 00:11:25,853 --> 00:11:29,690 বছরে এক মিলিয়ন দর্শক বহনকারী জাহাজগুলির সাথে ভাগ করে নিতে হয়। 126 00:11:36,280 --> 00:11:39,366 কিন্তু এখন, প্রতিটা ক্রুজ বাতিল হওয়ার দরুন… 127 00:11:40,284 --> 00:11:45,163 জলের নীচের স্তর প্রায় 25 গুণ বেশি শান্ত। 128 00:11:46,832 --> 00:11:51,837 এই নিরবতায়, বিজ্ঞানীরা জলের নিচে মাইক্রোফোন ব্যবহার করে 129 00:11:51,920 --> 00:11:54,381 একটা উল্লেখযোগ্য পরিবর্তন রেকর্ড করেন। 130 00:11:55,132 --> 00:11:58,427 হাম্পব্যাকরা একে অপরের সাথে আরও ঘন ঘন ও নতুন পদ্ধতিতে 131 00:12:00,637 --> 00:12:02,806 কথা বলছে। 132 00:12:04,725 --> 00:12:07,436 আসলে, তিমিদের এই দীর্ঘ কথোপকথন খুবই রোমাঞ্চকর ও 133 00:12:07,519 --> 00:12:11,315 সত্যি বলতে সেটা শুনতে খুব মনোমুগ্ধকর লাগছিলো। 134 00:12:11,982 --> 00:12:14,651 একজন আওয়াজ করছে, তারপর একজন মা আর তার শাবক। 135 00:12:14,735 --> 00:12:16,570 এটা আমি আগে কখনো শুনিনি। 136 00:12:18,113 --> 00:12:21,074 কল্পনা করুন, আপনি আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, 137 00:12:21,158 --> 00:12:22,492 এদিকে আপনি রয়েছেন একটা ভিড়ে পূর্ণ পানশালায়। 138 00:12:22,576 --> 00:12:26,246 করা কঠিন, হয় আপনি কথা কম বলবেন, বা যা বলবেন সেটা চেঁচিয়ে বলবেন। 139 00:12:26,330 --> 00:12:28,999 কিন্তু যদি আপনি একটা সুন্দর, শান্ত কফি শপে থাকেন 140 00:12:29,082 --> 00:12:30,751 যেখানে খুব একটা কোলাহল নেই, 141 00:12:30,834 --> 00:12:34,880 তাহলে আপনি অনেক বেশি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ কথোপকথন চালিয়ে যেতে পারেন। 142 00:12:38,842 --> 00:12:41,720 কিন্তু এর থেকেও আশ্চর্যজনক কিছু ঘটলো। 143 00:12:45,182 --> 00:12:50,270 এখন তিমিরা কোনো বাধা ছাড়াই বেশি দূরত্বে যোগাযোগ করতে পারে। 144 00:12:50,854 --> 00:12:55,067 আর এর মতো কিছু মা, তাদের শাবককে একা ছেড়ে দিচ্ছে। 145 00:12:55,901 --> 00:12:58,403 একটা অত্যন্ত বিরল দৃশ্য। 146 00:13:01,823 --> 00:13:03,825 সে এখন খাদ্যের সন্ধানে যেতে পারে, 147 00:13:03,909 --> 00:13:09,164 নিশ্চিন্তে, যেহেতু সে জানে যে প্রয়োজনে সে তার শাবকের ডাক শুনতে পাবে। 148 00:13:15,546 --> 00:13:18,841 একজন সদ্য শাবকের জন্ম দেওয়া মা'কে পেট ভরে খেতে হয়... 149 00:13:20,092 --> 00:13:24,096 আর তা করার সর্বোত্তম উপায় হল অন্য প্রাপ্তবয়স্কদের সাথে শিকারে যাওয়া। 150 00:13:30,143 --> 00:13:32,271 তিমিরা ডুব দেয়... 151 00:13:34,439 --> 00:13:36,984 বুদবুদের একটা বৃত্তাকার দেয়াল তৈরি করে… 152 00:13:39,152 --> 00:13:42,030 মাছদের একত্রিত করে ঝাঁক তৈরি করে... 153 00:13:44,825 --> 00:13:47,786 আর তারপর তাদের হাজার হাজার সংখ্যায় গিলে নেয়। 154 00:13:53,333 --> 00:13:56,545 এটা প্রকৃতির সবথেকে অসামান্য দৃশ্যগুলির অন্যতম। 155 00:14:10,017 --> 00:14:12,186 নিস্তব্ধতায় আশ্বস্ত হয়ে, 156 00:14:12,269 --> 00:14:17,024 হাম্পব্যাক মায়েরা প্রায়ই এই ভাবে দলবদ্ধ শিকার করতে সক্ষম হয়। 157 00:14:18,025 --> 00:14:20,402 এই বছর, তারা সম্পূর্ণ জায়গাটাতে রাজত্ব করেছে। 158 00:14:20,485 --> 00:14:24,114 তারা যা খুশি তাই করছে, যেখানে খুশি, যখন খুশি। 159 00:14:24,781 --> 00:14:26,283 আগের বছরগুলোতে, 160 00:14:26,366 --> 00:14:30,370 মাত্র 7% শাবকই প্রাপ্তবয়স্ক হতে পেরেছে। 161 00:14:31,538 --> 00:14:35,709 তবে এই মরসুমে, আরও অনেক বেশী শাবকের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। 162 00:14:37,836 --> 00:14:42,299 আশা করি, কয়েকটা কঠিন বছর পরে, যে সময়টা তিমিদের ভালো কাটেনি, 163 00:14:42,382 --> 00:14:45,761 এই মহামারী তাদের জন্য নিতান্ত প্রয়োজনীয় একটা সুযোগ এনে দিয়েছে। 164 00:14:49,348 --> 00:14:54,561 সমুদ্রের নিচের শব্দের মাত্রার এই পরিবর্তন আলাস্কা পর্যন্তই সীমিত নয়। 165 00:14:57,064 --> 00:15:02,903 লকডাউনের প্রথম তিন মাসে বিশ্বব্যাপী শিপিং ট্র্যাফিক 17% কমে, 166 00:15:03,695 --> 00:15:07,574 যার ফলে সকল সামুদ্রিক জীবের জীবনে উন্নতি ঘটে। 167 00:15:07,199 --> 00:15:10,160 হাওরাকি গাল্‌ফ্‌ নিউজিল্যান্ড 168 00:15:11,453 --> 00:15:13,539 নিউজিল্যান্ডের ডলফিনেরা 169 00:15:13,622 --> 00:15:16,250 তিনগুন বেশী দূরত্বে বার্তা পাঠাতে সক্ষম হয়। 170 00:15:20,003 --> 00:15:21,338 সালিশ সি ক্যানাডা 171 00:15:21,421 --> 00:15:26,552 ভ্যাঙ্কুভারের গবেষকরা জাহাজের শব্দে চারগুণ হ্রাস রেকর্ড করেছেন 172 00:15:27,219 --> 00:15:30,264 যা কিলার তিমিকে শিকার করতে তাদের সোনার এর ব্যবহার 173 00:15:30,347 --> 00:15:33,016 অধিক কার্যকরভাবে করার সুযোগ দেয়। 174 00:15:48,407 --> 00:15:51,535 তিন মাস হল মহামারি শুরু হয়েছে। 175 00:15:52,369 --> 00:15:57,332 মার্কিন যুক্তরাষ্ট্রে, প্রায় অর্ধেক কর্মচারী নিজেদের বাড়ি থেকে কাজ করছে। 176 00:15:57,416 --> 00:16:01,044 আর বিশ্বব্যাপী, প্রায় এক চতুর্থাংশ ব্যবসা বন্ধ রয়েছে। 177 00:16:03,005 --> 00:16:06,925 বার, রেস্তোরাঁ এবং ক্যাফে বন্ধ রয়েছে। 178 00:16:07,885 --> 00:16:12,514 আপাতত, খুচরা ব্যবসাও বন্ধ হয়ে গেছে। 179 00:16:13,599 --> 00:16:17,311 এই মুহূর্তে যায়গাটা পরিত্যক্ত মনে হচ্ছে। যেন আশেপাশে কেউ কোথাও নেই। 180 00:16:18,395 --> 00:16:20,731 বিশ্বের সকল প্রধান শহরগুলিতে, 181 00:16:20,814 --> 00:16:24,985 মানুষের আনাগোনা 90% এর বেশি কমে গেছে। 182 00:16:27,196 --> 00:16:29,531 শহুরে কেন্দ্রগুলি প্রায় নির্জন হয়ে পড়ায়... 183 00:16:29,615 --> 00:16:31,450 প্রাণীদের শহরের জীবনযাত্রার 184 00:16:31,533 --> 00:16:35,370 সুবিধা গ্রহণ করার কিছু অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। 185 00:16:37,039 --> 00:16:39,041 সেন্ট লুসিয়া দক্ষিণ আফ্রিকা 186 00:16:39,124 --> 00:16:42,169 পেট্রল পাম্পে বেড়াচ্ছে একটা জলহস্তী। 187 00:16:46,173 --> 00:16:47,424 তেল আভিব ইজরাইল 188 00:16:47,508 --> 00:16:50,219 শিয়াল স্থানীয় পার্ক উপভোগ করছে। 189 00:16:53,847 --> 00:16:55,057 স্যান্টিয়াগো চিলি 190 00:16:55,140 --> 00:16:58,101 এমনকি একটা পুমা ফুটপাথ দিয়ে হেঁটে চলেছে। 191 00:17:06,068 --> 00:17:10,196 কিন্তু একটা প্রাণী এই পরিত্যক্ত শহুরে স্থানগুলিতে বিশেষ দক্ষতার সাথে 192 00:17:10,280 --> 00:17:12,657 খাপ খাইয়ে নেয়। 193 00:17:16,869 --> 00:17:19,205 নারা জাপান 194 00:17:19,289 --> 00:17:22,084 বাৎসরিক পর্যটক 13 মিলিয়ন 195 00:17:25,253 --> 00:17:29,591 প্রায় তেরোশো বছর ধরে নারা শহর 196 00:17:29,675 --> 00:17:32,845 একদল সিকা হরিণের আবাসস্থল। 197 00:17:36,223 --> 00:17:39,059 বেশির ভাগ তৃণভূমি যার উপর তারা খাদ্যের জন্য নির্ভর করত 198 00:17:39,142 --> 00:17:41,812 শহরের আওতায় এসে গিয়েছিলো। 199 00:17:41,895 --> 00:17:45,440 কিন্তু এই সাধারণত লাজুক প্রাণীরা একটা সমাধান খুঁজে নিয়েছিলো। 200 00:17:48,735 --> 00:17:55,367 হরিণেরা নারার মন্দিরগুলিতে আসা 13 মিলিয়ন বার্ষিক দর্শনার্থীদের সাহায্য নেয়… 201 00:17:56,952 --> 00:17:59,955 আর আবিষ্কার করে যে কিছুটা সম্মান দেখালেই... 202 00:18:02,082 --> 00:18:03,917 সুস্বাদু পুরস্কার লাভ হয়। 203 00:18:08,463 --> 00:18:13,010 ধানের তুষের বিস্কুট তাদের খাদ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। 204 00:18:22,978 --> 00:18:25,522 কিন্তু মহামারী সব বদলে দিয়েছে। 205 00:18:32,154 --> 00:18:35,699 তাদের প্রিয় খাদ্য রাতারাতি অদৃশ্য হয়ে গেছে। 206 00:18:40,996 --> 00:18:44,208 মানুষ না থাকলে বিস্কুটও পাওয়া যাবে না। 207 00:18:53,133 --> 00:18:56,678 হরিণ ক্ষুধায় মারা যেতে পারে এমন উদ্বেগ রয়েছে। 208 00:18:56,762 --> 00:19:00,974 কিন্তু বয়স্ক কিছু হরিণের একটা পরিকল্পনা আছে বলে মনে হচ্ছে। 209 00:19:06,104 --> 00:19:10,025 তারা মন্দিরের পরিসর থেকে একটা দলকে বাইরে নিয়ে যায়। 210 00:19:10,526 --> 00:19:12,945 তারা কোথায় যাচ্ছে মনে হয় তারা সেটা জানে। 211 00:19:21,161 --> 00:19:23,789 তারা একটা প্রধান সড়ক ধরে এগোচ্ছে... 212 00:19:26,124 --> 00:19:29,336 শহরের কংক্রিটের জঙ্গলের গভীরে। 213 00:19:40,889 --> 00:19:44,643 কিন্তু এই জনশূন্য শহরে তারা খাদ্য পাবে কোথায়? 214 00:19:52,734 --> 00:19:55,153 আড়াই কিলোমিটার পথ চলার পর… 215 00:19:56,989 --> 00:19:58,991 দলটি থেমে যায়। 216 00:20:04,454 --> 00:20:09,459 এই এলাকা একসময় তাদের চারণভূমির অংশ ছিল। 217 00:20:10,586 --> 00:20:12,713 লক্ষণীয় যে, বয়স্ক হরিণেরা 218 00:20:12,796 --> 00:20:16,592 তাদের একসময়ের এই চারণভূমিটিকে আজও মনে রেখেছে। 219 00:20:23,807 --> 00:20:26,268 এবং এটি তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু সরবরাহ করে: 220 00:20:26,852 --> 00:20:30,439 তাজা ঘাস, পাতা ও ভেষজ। 221 00:20:35,152 --> 00:20:36,570 পরবর্তী কয়েক সপ্তাহ ধরে, 222 00:20:36,653 --> 00:20:41,992 তারা এই আজও অব্যবর্হিত থাকা জমিগুলিতে চরে বেড়ায়। 223 00:20:44,286 --> 00:20:48,207 মানুষের অনুপস্থিতির আরেকটা লাভ ছিল। 224 00:20:50,250 --> 00:20:55,589 বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই নতুন খাদ্য শুধু তাদের স্বাস্থ্যকরই করে তোলে না… 225 00:20:57,674 --> 00:21:01,678 কম দর্শক মানে কম প্লাস্টিকের আবর্জনা, 226 00:21:02,346 --> 00:21:04,056 যা হরিণের মৃত্যু ঘটাতে পারে। 227 00:21:09,728 --> 00:21:13,273 যদিও আমরা ভাবি যে প্রাণীরা আমাদের উপস্থিতি থেকে উপকৃত হয়... 228 00:21:16,109 --> 00:21:19,738 অনেক ক্ষেত্রেই, তারা আসলে আমাদের ছাড়াই ভাল থাকে। 229 00:21:30,958 --> 00:21:35,128 লকডাউনের চার মাস বাদে, আমরা যেখান থেকেই সরে যাই, 230 00:21:33,168 --> 00:21:35,128 বুয়েনেস আইরেস - আর্জেন্টিনা জনসংখ্যা 15.2 মিলিয়ন 231 00:21:35,212 --> 00:21:39,633 যে স্থানই আমরা খালি করেছি সেখানে বন্যপ্রাণীরা নতুন সুযোগ পেয়েছে। 232 00:21:46,765 --> 00:21:48,225 আর্জেন্টিনায়… 233 00:21:49,268 --> 00:21:51,562 সাধারণত লাজুক ক্যাপিবারা 234 00:21:51,645 --> 00:21:55,524 শহরের ধনী উপনগরে মানুষ নির্মিত এই সুন্দর সাজানো বাগানগুলিতে… 235 00:21:57,317 --> 00:22:00,821 হামলা করে কারণ তা আসলে তাদের সাবেক জলাভূমির উপর নির্মিত হয়েছে। 236 00:22:04,032 --> 00:22:08,829 আসলে যে স্থান আগে তাদের ছিল তা উপভোগ করা থেকে কেউই তাদের বিরত করতে পারে না। 237 00:22:27,472 --> 00:22:28,682 প্রায়... 238 00:22:30,392 --> 00:22:31,727 কেউই। 239 00:22:39,234 --> 00:22:44,781 আমাদের অনুপস্থিতি যত দীর্ঘ হবে, প্রাণীরা তত বেশি সাহসী হয়ে উঠবে। 240 00:22:46,366 --> 00:22:49,995 আর যখন আফ্রিকার সাফারি মরসুম বাতিল হয়ে যায়… 241 00:22:50,954 --> 00:22:52,497 মপুমলংগা - দক্ষিণ আফ্রিকা বার্ষিক পর্যটক 4.2 মিলিয়ন 242 00:22:51,163 --> 00:22:55,417 …একজন মারাত্মক শিকারী পরিস্থিতে পরিবর্তন করে ফেলে। 243 00:22:58,086 --> 00:23:01,006 এই বিলাসবহুল লজ খালি পড়ে আছে। 244 00:23:02,841 --> 00:23:07,554 কিন্তু নতুন অতিথিদের এখানে আসতে খুব একটা দেরী হয় না। 245 00:23:14,811 --> 00:23:18,065 ভার্ভেট বানরেরা পুলের পাশে একটা জায়গা সংরক্ষণ করে নেয়। 246 00:23:24,112 --> 00:23:26,615 এদিকে ইমপালা আর নায়লা হরিণেরা 247 00:23:27,407 --> 00:23:29,993 স্যালাড বারের সুবিধা নেয়। 248 00:23:34,039 --> 00:23:36,124 তবে আশেপাশেই... 249 00:23:38,168 --> 00:23:42,589 ঘোরাফেরা করছে একটা পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। 250 00:23:49,763 --> 00:23:54,685 সাধারণত নিশাচর এই শিকারীর দিনের বেলায় আগমন 251 00:23:54,768 --> 00:23:57,062 বাস্তবিকই খুব বিস্ময়কর। 252 00:23:57,145 --> 00:23:59,898 অন্তত আমাদের চিত্রগ্রহনকারী দলের জন্য তো বটেই। 253 00:24:01,191 --> 00:24:02,943 বন্ধুরা, নড়াচড়া কোরো না। 254 00:24:41,273 --> 00:24:46,195 আমি জীবনে কিছু ভীতিকর মুহূর্ত কাটিয়েছি, কিন্তু এটার মতো নয়। 255 00:24:50,699 --> 00:24:52,117 আফ্রিকা জুড়ে, 256 00:24:52,201 --> 00:24:56,538 চিতাবাঘ তাদের 60% এরও বেশি অঞ্চল মানুষের কাছে হারিয়েছে, 257 00:24:57,122 --> 00:24:59,875 তাই শিকার করা তাদের কাছে বেশী ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। 258 00:25:02,503 --> 00:25:05,088 কিন্তু এখানে, পর্যটকদের অবর্তমানে, 259 00:25:05,672 --> 00:25:08,425 এই চিতাবাঘ একটা ভালো সুযোগ পেয়েছে 260 00:25:09,134 --> 00:25:13,180 আর তাই সে নিজের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন করে ফেলেছে। 261 00:25:17,059 --> 00:25:19,895 সে দিনের বেলায় শিকার শুরু করেছে। 262 00:25:29,821 --> 00:25:32,157 কিছু প্রচেষ্টা লাগতে পারে... 263 00:25:35,244 --> 00:25:36,912 কিন্তু তার নতুন রণনীতির… 264 00:25:38,455 --> 00:25:40,457 সাফল্য লাভে… 265 00:25:41,041 --> 00:25:42,251 খুব দেরী নেই। 266 00:25:49,800 --> 00:25:51,593 আফ্রিকায় চিতাবাঘের সংখ্যা 267 00:25:51,677 --> 00:25:55,597 গত 25 বছরে 30% এরও বেশি কমেছে। 268 00:25:56,557 --> 00:26:02,271 কিন্তু এই নতুন যত খুশি খাও লকডাউন বুফের সম্পূর্ণ সুবিধা গ্রহণ করে, 269 00:26:02,354 --> 00:26:04,356 এই চিতাবাঘ লাভবান হচ্ছে। 270 00:26:05,023 --> 00:26:08,694 এটা আপাতত মোটামুটি ওর লজ হয়ে গেছে। ওর ব্যক্তিগত রাজত্ব। 271 00:26:24,835 --> 00:26:27,921 মহামারী শুরু হওয়ার ছয় মাস অতিক্রান্ত। 272 00:26:30,048 --> 00:26:35,262 সেপ্টেম্বর পর্যন্ত, 40 টিরও বেশি দেশে এখনও বিধিনিষেধ রয়েছে… 273 00:26:37,222 --> 00:26:41,393 যা 3 বিলিয়নেরও বেশি মানুষের গতিবিধিকে সীমিত করছে। 274 00:26:42,311 --> 00:26:43,645 বিশাল সমাবেশ, 275 00:26:43,729 --> 00:26:49,484 লাইভ স্পোর্টিং ইভেন্ট, কনসার্ট বা উত্সব, 276 00:26:49,568 --> 00:26:54,573 ততদিন আরম্ভ হবে না যতদিন না কোন ভ্যাকসিন তৈরি হয়। 277 00:26:56,408 --> 00:26:59,161 যখন আমরা আমাদের নতুন জীবনে অভ্যস্থ হয়ে যাচ্ছি, 278 00:26:59,995 --> 00:27:03,207 প্রকৃতির পুনরুজ্জীবন চলছে। 279 00:27:04,917 --> 00:27:06,168 গঙ্গা নদী ভারত 280 00:27:06,251 --> 00:27:08,462 ভারতে গঙ্গা নদীতে 281 00:27:08,545 --> 00:27:12,674 অক্সিজেনের মাত্রা 80% বৃদ্ধি পায়। 282 00:27:15,177 --> 00:27:16,386 এটলান্টিক উপকূল মরক্কো 283 00:27:16,470 --> 00:27:18,847 আর আফ্রিকার এটলান্টিক উপকূলে, 284 00:27:19,348 --> 00:27:25,270 জলের পরিচ্ছন্নতার রেটিং নিম্নস্তরের থেকে অতি উচ্চস্তরের হয়ে যায়। 285 00:27:29,900 --> 00:27:34,363 মানুষের অধিকাংশ সময় ঘরে থাকা এখন যথেষ্ট দীর্ঘ সময় ধরে অব্যাহত রয়েছে 286 00:27:34,446 --> 00:27:37,366 তাই প্রাণীদের সম্পূর্ণ নতুন প্রজন্ম তাতে যথেষ্ট লাভবান হচ্ছে। 287 00:27:37,449 --> 00:27:38,992 কেপ টাউন দক্ষিণ আফ্রিকা 288 00:27:39,076 --> 00:27:40,077 জনসংখ্যা 4.7 মিলিয়ন 289 00:27:40,160 --> 00:27:42,579 এখানে দক্ষিণ আফ্রিকার উপকূলে, 290 00:27:42,663 --> 00:27:47,000 কিছু গর্বিত নতুন মাতা-পিতা প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। 291 00:27:53,549 --> 00:27:56,385 আফ্রিকার জ্যাকঅ্যাস পেঙ্গুইন। 292 00:28:05,561 --> 00:28:09,022 তারা আমাদের ঠিক পাশেই নিজেদের আস্তানা বানিয়েছে। 293 00:28:26,540 --> 00:28:28,500 প্রজনন মৌসুম চলাকালীন, 294 00:28:28,584 --> 00:28:32,421 প্রতিদিন সকালে তারা মাছ ধরতে সমুদ্রের দিকে যায়। 295 00:28:39,970 --> 00:28:42,389 তাদের ছানাদের খুব চাহিদা। 296 00:28:43,765 --> 00:28:48,687 ছানাদের প্রতিদিন নিজের শরীরের ওজনের প্রায় 15% মাছ খাওয়া দরকার। 297 00:28:51,523 --> 00:28:55,319 সৌভাগ্যবশত, জ্যাকঅ্যাস পেঙ্গুইনরা অত্যন্ত কুশলী শিকারী... 298 00:28:56,153 --> 00:28:58,572 কাঁকড়া আর মাছের ঝাঁক খেতে 299 00:28:59,406 --> 00:29:03,076 তারা প্রায় 80 মিটার গভীর পর্যন্ত ডুব দিতে সক্ষম। 300 00:29:09,333 --> 00:29:13,378 কিন্তু ক্ষুধার্ত ছানাদের কাছে খাদ্য নিয়ে যাওয়া একটা সমস্যা। 301 00:29:18,675 --> 00:29:22,513 আগের বছরগুলিতে, এই সৈকতগুলি লোকে পরিপূর্ণ থাকতো। 302 00:29:23,639 --> 00:29:26,517 মাছ ধরে ফিরে আসার সময়, পেঙ্গুইনরা... 303 00:29:27,226 --> 00:29:29,478 নিজেদের পথ অবরুদ্ধ পেতো। 304 00:29:30,812 --> 00:29:34,399 তাই তাদের মধ্যে অনেকেই সূর্যাস্ত পর্যন্ত উপকূলের কাছেই অপেক্ষা করতো... 305 00:29:36,527 --> 00:29:38,487 মানুষের বাড়ি ফেরার প্রতীক্ষায়। 306 00:29:47,788 --> 00:29:51,834 কিন্তু এ বছর সমুদ্র সৈকত জনশূন্য। 307 00:29:59,758 --> 00:30:02,427 এখন পেঙ্গুইনরা তাদের পুরনো রুটিন ত্যাগ করে 308 00:30:02,511 --> 00:30:06,390 সমুদ্রে মাত্র কয়েক ঘন্টা কাটিয়ে নিজেদের ছানার জন্য 309 00:30:07,349 --> 00:30:10,143 পেটভর্তি মাছ নিয়ে বাসায় ফিরে যায়। 310 00:30:16,900 --> 00:30:22,531 এখনও দিনের অনেকটা সময় বাকি থাকায়, চাইলে তারা আরও একবার সমুদ্রে যেতে পারে। 311 00:30:28,453 --> 00:30:33,584 এই ছানাগুলোকে এখন দিনে দুবার বা তিনবার খাওয়ানো হচ্ছে। 312 00:30:36,420 --> 00:30:39,339 তারা শুধু অধিক স্বাস্থ্যবান আরও দ্রুত বড়ই হচ্ছে না, 313 00:30:39,423 --> 00:30:44,970 এদের মতো আরও অনেক পরিবার সফলভাবে যমজ সন্তান পালন করছে। 314 00:30:46,930 --> 00:30:49,099 আরো ভালো খবরও আছে। 315 00:30:49,183 --> 00:30:50,684 আগামী কয়েক সপ্তাহে, 316 00:30:50,767 --> 00:30:56,148 কিছু বাবা-মা সফলভাবে বাচ্চাদের দ্বিতীয় প্রজন্মকেও পোষণ করছে, 317 00:30:56,690 --> 00:31:00,194 গত এক দশকেরও বেশি সময়ে যা এখানে এই প্রথম দেখা গেল। 318 00:31:03,572 --> 00:31:06,909 বছরের পর বছর ধরে, আমরা ধরে নিয়েছি যে এখানে পেঙ্গুইন ও মানুষ 319 00:31:06,992 --> 00:31:09,611 বিনা সমস্যায় একত্রে রয়েছে। 320 00:31:12,706 --> 00:31:17,169 কিন্তু বাস্তবে আমরা তাদের জীবনযাপন কঠিন করে তুলছিলাম। 321 00:31:21,548 --> 00:31:24,426 আর এটা জেনে যে দক্ষিণ আফ্রিকার পেঙ্গুইনের সংখ্যা 322 00:31:24,510 --> 00:31:28,597 গত 30 বছরে প্রায় 70% কমেছে... 323 00:31:30,599 --> 00:31:33,018 তাদের যতটা সম্ভব, সাহায্য করা দরকার। 324 00:31:42,069 --> 00:31:46,406 শুধু শহরে বসবাসকারী প্রাণীদের ছানারাই উন্নতি করছে, তা নয়। 325 00:31:48,075 --> 00:31:51,495 এখন পর্যন্ত, এই বছরের বিধিনিষেধের প্রভাব 326 00:31:51,578 --> 00:31:55,123 বিশ্বের সবথেকে বন্য স্থানগুলিতেও অনুভূত হচ্ছে। 327 00:31:55,207 --> 00:31:57,417 মাসাই মারা - কেনিয়া বার্ষিক পর্যটক 300,000 328 00:31:57,501 --> 00:32:01,296 একটা বড় বিড়াল নিজের শাবককে রক্ষা করার ক্ষমতায় পরিবর্তন এনেছে। 329 00:32:04,758 --> 00:32:05,759 চিতা। 330 00:32:11,014 --> 00:32:13,851 পৃথিবীর দ্রুততম ধাবক। 331 00:32:30,200 --> 00:32:31,660 কিন্তু তাদের একটা দুর্বলতা আছে। 332 00:32:31,743 --> 00:32:36,999 তাদের পাতলা গঠনের জন্য তারা তাদের প্রতিদ্বন্দ্বী শিকারী সিংহ বা... 333 00:32:38,959 --> 00:32:41,420 হায়েনার মত শক্তিশালী নয়। 334 00:32:46,133 --> 00:32:48,635 তারা মনের আনন্দে চিতার খাবার চুরি করবে 335 00:32:49,386 --> 00:32:51,722 আর তার শাবককে হত্যা করতেও দ্বিধা করবে না। 336 00:33:02,733 --> 00:33:05,444 তাই চিতারা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চায় না। 337 00:33:08,155 --> 00:33:10,157 কিন্তু নিজের দুই শাবককে খাওয়াতে, 338 00:33:10,949 --> 00:33:14,995 এই মা'কে প্রতি দুই বা তিন দিনে একটা শিকার করতেই হবে। 339 00:33:31,720 --> 00:33:33,013 যখন সে শিকার করে, 340 00:33:33,096 --> 00:33:37,059 তার ছয় মাস বয়সী শাবকগুলো লম্বা ঘাসের মধ্যে লুকিয়ে থাকে। 341 00:33:40,145 --> 00:33:45,859 কিন্তু শিকার করার পরমুহূর্তেই, তার মনে একটা সংশয় জাগে। 342 00:33:50,781 --> 00:33:53,158 সে শাবকদের থেকে কয়েক শত মিটার দূরে, 343 00:33:53,617 --> 00:33:56,328 আর শিকার, এতদূর টেনে নিয়ে যাওয়ার পক্ষে খুবই বড় আকারের। 344 00:33:58,247 --> 00:34:02,459 যদি রেখে দিয়ে যায়, তাহলে মৃতদেহ ভক্ষণকারীরা ওটা চুরি করে নেবে। 345 00:34:05,963 --> 00:34:09,466 সমাধান হল নিচু গলায় শাবকদের ডাক দিয়ে... 346 00:34:10,634 --> 00:34:12,386 তার কাছে আসতে বলা। 347 00:34:15,179 --> 00:34:16,389 তাকে সতর্ক থাকতে হবে। 348 00:34:17,099 --> 00:34:19,476 যদি সে খুব জোরে বা খুব ঘন ঘন ডাকে, 349 00:34:19,560 --> 00:34:23,146 তাহলে শত্রুরা তার প্রতিরক্ষাহীন শাবকদের সন্ধান পেয়ে যাবে। 350 00:34:26,483 --> 00:34:28,569 আর এইরকম মুহূর্তেই 351 00:34:28,652 --> 00:34:32,114 চিতার, নিজের শাবকদের ডাকায় সমস্যা হত। 352 00:34:36,284 --> 00:34:38,704 লকডাউনের আগের বছরগুলিতে, 353 00:34:38,786 --> 00:34:42,666 মাসাই মারার পর্যটকদের জন্য, চিতাকে শিকার করতে দেখা 354 00:34:42,748 --> 00:34:44,751 পছন্দের তালিকার শীর্ষে ছিল। 355 00:34:45,585 --> 00:34:49,965 কিন্তু শিকার করার পর, ঘিরে থাকা মানুষের ভিড় মা চিতার জন্য সমস্যার সৃষ্টি করত। 356 00:34:51,842 --> 00:34:55,387 অনেক হৈ চৈ চলেছে। যানবাহন সমানে চলাচল করছে। 357 00:34:55,971 --> 00:34:59,349 রেডিওতে কথা বলতে থাকা গাইড, একে অপরের সাথে কথা বলা মানুষ। 358 00:35:00,893 --> 00:35:02,936 চারিদিকের কোলাহলে, 359 00:35:03,020 --> 00:35:05,397 মা চিতার ডাক ঢাকা পড়ে যেতো। 360 00:35:06,064 --> 00:35:07,816 ওই সব কোলাহল 361 00:35:07,900 --> 00:35:12,321 প্রাকৃতিক সঙ্কেত ঢেকে দেয় যার উপর চিতারা নির্ভর করে। 362 00:35:15,699 --> 00:35:20,662 বারবার ডাকতে বাধ্য হয়ে সে নিজের প্রতিদ্বন্দ্বীদের আকৃষ্ট করার ঝুঁকি নেয়। 363 00:35:30,589 --> 00:35:32,174 তবে এ বছর… 364 00:35:32,257 --> 00:35:36,220 এই মা প্রায় কোন মানবিক ব্যাঘাতের সম্মুখীন হচ্ছে না। 365 00:35:41,517 --> 00:35:45,020 নির্জন সাভানায় মাত্র কয়েকবার ডাকাতেই… 366 00:35:49,066 --> 00:35:50,943 তার বাচ্চারা শুনতে পায়... 367 00:35:57,282 --> 00:35:59,201 আর মায়ের কাছে চলে আসে। 368 00:36:03,664 --> 00:36:06,333 আমরা দেখছি যে মায়েরা আর বারবার ডাকছে না। 369 00:36:06,416 --> 00:36:09,753 এক বা দুই বার, আর শাবকেরা সঙ্গে সঙ্গে সাড়া দিচ্ছে। 370 00:36:12,214 --> 00:36:13,924 লোকজনের অনুপস্থিতে, 371 00:36:14,007 --> 00:36:17,386 গবেষকরা ইতিমধ্যেই চিতা শাবকদের উন্নতি দেখতে পাচ্ছেন। 372 00:36:19,847 --> 00:36:23,725 প্রাক-কোভিড কালে, তিনটির মধ্যে একটি শাবক বেঁচে থাকতো। 373 00:36:23,809 --> 00:36:25,811 কিন্তু এখন আমরা বেশ কিছু 374 00:36:25,894 --> 00:36:28,021 তিন মাসের বেশি বয়সী শাবক দেখছি, 375 00:36:28,105 --> 00:36:29,815 তাই আশা করি 376 00:36:29,898 --> 00:36:33,026 এবার বেশী শাবক বেঁচে থাকবে, 377 00:36:33,110 --> 00:36:34,778 যার অর্থ আরও চিতা। 378 00:36:37,739 --> 00:36:41,952 যেহেতু আফ্রিকায় মাত্র 7,000 প্রাপ্তবয়স্ক চিতা বাকি আছে... 379 00:36:43,954 --> 00:36:45,831 প্রতিটি শাবকই মূল্যবান। 380 00:37:05,309 --> 00:37:08,395 যদিও বছরটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়েই রয়েছে… 381 00:37:08,478 --> 00:37:09,813 বুইন্ডি ন্যাশন্যাল পার্ক ইয়ুগান্ডা 382 00:37:09,897 --> 00:37:11,565 …আরো অনেক লুপ্তপ্রায় প্রাণীর 383 00:37:11,648 --> 00:37:15,485 টিকে থাকার সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 384 00:37:20,532 --> 00:37:23,535 2020 সালে কম সমস্যা থাকায়, 385 00:37:23,619 --> 00:37:24,912 এখানকার পাহাড়ি গরিলারা 386 00:37:24,995 --> 00:37:28,665 স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ শিশুর জন্ম দিয়েছে। 387 00:37:34,588 --> 00:37:36,089 ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে, 388 00:37:36,173 --> 00:37:37,174 ডর্সেট ইংল্যান্ড 389 00:37:37,257 --> 00:37:42,679 বিরল সামুদ্রিক ঘোড়া দশ বছরে প্রথম বার এত সংখ্যায় চোখে পড়ে 390 00:37:43,180 --> 00:37:48,602 যেহেতু এখানে আসা নৌকার হাত থেকে তাদের বেশ কিছুটা নিষ্কৃতি মিলেছে। 391 00:37:54,024 --> 00:37:55,359 লাইকিপিয়া কেনিয়া 392 00:37:55,442 --> 00:37:58,695 আর কেনিয়ায়, 1999 সালের পর প্রথম বার 393 00:37:59,363 --> 00:38:02,699 শিঙের জন্য কোন গণ্ডার হত্যা করা হয়নি। 394 00:38:11,416 --> 00:38:14,086 লকডাউন শুরু হওয়ার এক বছর কেটে গেছে। 395 00:38:15,420 --> 00:38:20,217 এমন একটা বছর যখন আমরা অনেকেই প্রাকৃতিক জগতের আনন্দ উপভোগ করেছি। 396 00:38:20,926 --> 00:38:25,848 একটা বছর যখন প্রাকৃতিক জগত নানা অসাধারণ উপায়ে পরিবর্তিত হয়েছে। 397 00:38:29,059 --> 00:38:32,187 কার্বন ডাই অক্সাইডের বার্ষিক বৈশ্বিক নির্গমন 398 00:38:32,271 --> 00:38:35,023 6% এর বেশি কমে গেছে, 399 00:38:35,107 --> 00:38:37,568 যা এর আগে কখনও ঘটেনি। 400 00:38:39,486 --> 00:38:43,824 আর পৃথিবী পৃষ্ঠের নীচেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। 401 00:38:44,825 --> 00:38:48,620 ভ্রমণ ও শিল্প জনিত কম্পন প্রায় অর্ধেক হয়ে যাওয়ায়, 402 00:38:48,704 --> 00:38:53,458 ইতিহাসে প্রথম বার ভূগর্ভে এতটা শান্তি বিরাজ করেছে। 403 00:38:57,796 --> 00:39:00,716 কিন্তু এই লকডাউনের প্রভাব চিরকাল থাকবে না। 404 00:39:02,217 --> 00:39:05,637 প্রকৃতির সাথে উন্নততর সহাবস্থানের উপায় খুঁজতে 405 00:39:05,721 --> 00:39:09,474 এই পরিস্থিতি থেকে আমরা কী অনুপ্রেরণা নিতে পারি? 406 00:39:14,396 --> 00:39:17,900 ভারতে, কেউ কেউ ইতিমধ্যেই সুযোগটি কাজে লাগাচ্ছে 407 00:39:17,983 --> 00:39:19,693 লুপ্তপ্রায় কিছু প্রজাতির সঙ্গে 408 00:39:19,776 --> 00:39:24,156 অধিক সামঞ্জস্যপূর্ণ ভাবে সহাবস্থানের মাধ্যমে। 409 00:39:27,659 --> 00:39:32,164 আসাম - ভারত জনসংখ্যা 36 মিলিয়ন 410 00:39:33,582 --> 00:39:35,626 একটি পূর্ণ বয়স্ক এশিয়ান হাতির 411 00:39:35,709 --> 00:39:40,380 প্রতিদিন 150 কেজি খাদ্য দরকার। 412 00:39:41,590 --> 00:39:45,010 কিন্তু তাদের প্রাকৃতিক বাসস্থানের মাত্র 5% অবশিষ্ট থাকায়, 413 00:39:45,594 --> 00:39:48,972 ও তাদের বনভূমির অধিকাংশ অংশ কৃষিজমিতে প্রতিস্থাপিত হওয়ায়... 414 00:39:49,056 --> 00:39:53,685 এখানে হাতিরা প্রায়ই, বেঁচে থাকার জন্য, ফসলের উপর হামলা চালায়। 415 00:40:05,989 --> 00:40:10,035 জবাবে কৃষকরা তাদের ক্ষেত রক্ষা করার চেষ্টা করে। 416 00:40:11,453 --> 00:40:17,376 কিন্তু যে ধানের উপর তারা নির্ভরশীল, প্রতিনিয়তই সেই ধানের অর্ধেকেরও বেশি তারা খুইয়ে ফেলে। 417 00:40:30,138 --> 00:40:32,057 আমরা সারাটা রাত, বনের দিকে 418 00:40:32,140 --> 00:40:33,892 তাদের তাড়াতে ব্যাস্ত থাকতাম। 419 00:40:33,976 --> 00:40:35,394 কিন্তু তারা ফিরে আসত... 420 00:40:35,477 --> 00:40:39,022 আর আমাদের আবার তাদের তাড়াতে হত। 421 00:40:53,745 --> 00:40:57,040 আর শুধু যে খামারেই ঝুঁকি, তা নয়। 422 00:41:00,043 --> 00:41:03,630 হাতিরা গ্রামে খাবারের খোঁজে এসেও 423 00:41:03,714 --> 00:41:06,341 অনেক মানুষকে পদদলিত করে মেরে ফেলেছে। 424 00:41:11,054 --> 00:41:12,055 সারা দেশে, 425 00:41:12,139 --> 00:41:15,809 প্রায় 400 মানুষ ও একশো হাতি 426 00:41:15,893 --> 00:41:18,896 প্রতি বছর এই সংঘর্ষে নিহত হয়। 427 00:41:25,819 --> 00:41:28,864 কিন্তু একটা সম্প্রদায় এই সমস্যাটার একটা নতুন পদ্ধতিতে 428 00:41:28,947 --> 00:41:30,657 সমাধানের চেষ্টা করছে। 429 00:41:31,241 --> 00:41:34,411 লকডাউনের কারণে বাড়ি ফিরে আসা শ্রমিকেরা 430 00:41:34,995 --> 00:41:37,289 স্থানীয় সংরক্ষণ ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি প্রকল্পের জন্য 431 00:41:37,372 --> 00:41:41,627 প্রয়োজনীয় অতিরিক্ত সাহায্য প্রদান করতে পারে। 432 00:41:43,253 --> 00:41:46,215 লক-ডাউন চলাকালীন বন্য হাতিদের জন্য... 433 00:41:46,298 --> 00:41:50,010 ...বৃক্ষরোপন করার আমরা একটা বড় সুযোগ পেয়েছি। 434 00:41:51,803 --> 00:41:54,890 বনের প্রান্ত বরাবর, হাতিদের জন্য তারা 435 00:41:54,973 --> 00:42:00,020 দ্রুত বর্ধনশীল বন্য ধান ও ঘাস রোপণ করে। 436 00:42:02,814 --> 00:42:09,071 সম্পূর্ণ সম্প্রদায়ের 500 জনেরও বেশি মানুষ এই কাজে সাহায্যের জন্য এগিয়ে আসে। 437 00:42:09,279 --> 00:42:11,031 মাত্র কয়েক মাসের মধ্যে, 438 00:42:11,114 --> 00:42:17,329 তারা তাদের প্রায় 400 একর, 1.6 বর্গ কিলোমিটার জমির স্থিতিতে পরিবর্তন করে ফেলে। 439 00:42:19,373 --> 00:42:22,459 আর এবার হাতিদের তাড়ানোর বদলে 440 00:42:22,543 --> 00:42:25,379 তারা তাদের স্বাগত জানাতে একটা অনুষ্ঠান করছে। 441 00:42:34,346 --> 00:42:36,598 ফসল কাটার জন্য প্রস্তুত। 442 00:42:38,225 --> 00:42:41,854 কিন্তু হাতিরা কি তাদের জন্য লাগানো ঘাস খাবে... 443 00:42:43,897 --> 00:42:46,650 নাকি তারা কৃষকদের ক্ষেতে অভিযান চালাবে? 444 00:42:51,530 --> 00:42:53,532 মানুষ যখন বাড়ি ফিরছে... 445 00:42:54,950 --> 00:42:58,537 বনের কিনারে কিছু চাঞ্চল্য শোনা যায়। 446 00:43:06,712 --> 00:43:11,925 একে একে হাতিগুলো গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। 447 00:43:14,928 --> 00:43:16,263 মায়েরা। 448 00:43:17,764 --> 00:43:19,266 শাবকেরা। 449 00:43:19,349 --> 00:43:24,354 26টি ক্ষুধার্ত হাতির একটা বিশাল পরিবার। 450 00:43:26,690 --> 00:43:28,358 কিন্তু তারা কতদূর আসবে? 451 00:43:33,739 --> 00:43:36,575 বনের ধারেই থেকে গিয়ে… 452 00:43:38,076 --> 00:43:42,915 তারা তাদের জন্য রোপণ করা গাছপালার সদ্ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। 453 00:43:46,126 --> 00:43:48,795 আগে আমরা ওদের খেদিয়ে দিতাম। 454 00:43:48,879 --> 00:43:50,881 কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। 455 00:43:50,964 --> 00:43:54,259 ভালোই লাগে...আমরা খুশি হই। 456 00:43:59,181 --> 00:44:01,767 ফসল কাটার মরসুম যত এগিয়ে আসে, 457 00:44:01,850 --> 00:44:06,438 হাতিরা ভুল করেও আর কৃষকদের ক্ষেতে আসে না। 458 00:44:07,064 --> 00:44:08,982 গ্রামেও প্রবেশ করে না। 459 00:44:12,486 --> 00:44:14,613 আমরা যদি হাতিদের ভালোবাসি 460 00:44:14,696 --> 00:44:17,574 তাহলে হাতিরাও আমাদের ভালোবাসবে। 461 00:44:21,203 --> 00:44:22,955 গাছপালার একটা বাফার জোন 462 00:44:23,038 --> 00:44:25,165 অনেক দিনের পুরানো একটা দ্বন্দের 463 00:44:25,249 --> 00:44:27,459 দীর্ঘমেয়াদী একটা সমাধান করতে পেরেছে। 464 00:44:29,920 --> 00:44:32,005 এই পদ্ধতি অনুসরণ করার ব্যাপারে 465 00:44:32,089 --> 00:44:36,844 পার্শ্ববর্তী গ্রামের মানুষও স্থানীয় সংরক্ষণ ট্রাস্টের সঙ্গে আলোচনা শুরু করেছে। 466 00:44:50,274 --> 00:44:53,026 গত বছরের দিকে ফিরে তাকালে, 467 00:44:53,110 --> 00:44:56,530 যেটা আমাদের অনেকের জন্যই কঠিন ছিল... 468 00:44:56,613 --> 00:45:01,201 বন্য প্রাণী ও আমাদের নিজেদের ভবিষ্যত নিরাপদ করার 469 00:45:01,285 --> 00:45:02,911 কোন শিক্ষা আমরা নিতে পারি? 470 00:45:05,622 --> 00:45:09,001 আমাদের ভাবতে হবে কিভাবে সহাবস্থান করা সম্ভব। 471 00:45:10,085 --> 00:45:14,214 বুঝতে হবে যে বন্যপ্রাণীর সাথে স্থান ভাগাভাগি করে থাকা আমাদের পক্ষে সম্ভব। 472 00:45:14,882 --> 00:45:16,508 ভেবে নিলে চলবে না যে 473 00:45:16,592 --> 00:45:19,344 লকডাউন মিটে গেলে আমরা আবার আগের মতো করবো। 474 00:45:21,263 --> 00:45:25,184 প্রকৃতির প্রতিক্রিয়ার বিস্ময়কর গতি এবং বৈচিত্র্য, 475 00:45:25,267 --> 00:45:29,021 দেখিয়েছে যে আমাদের জীবনে সামান্য পরিবর্তন করেও... 476 00:45:29,104 --> 00:45:33,650 আমরা বন্যপ্রাণী জগতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারি। 477 00:45:37,487 --> 00:45:41,158 প্রতিটা গ্রীষ্মে কিছু ছোট শাটডাউন করা যেতে পারে। 478 00:45:41,241 --> 00:45:44,077 সৈকত রাতে বন্ধ করা যায়। দিনেই করতে হবে তার মানে নেই। 479 00:45:44,161 --> 00:45:47,039 বেশ কিছু ছোট পরিবর্তন করা যায় 480 00:45:47,122 --> 00:45:50,417 যাতে মানুষ ও বন্যপ্রাণী উভয়েরই সফলতা লাভ নিশ্চিত করা সম্ভব হয়। 481 00:45:51,627 --> 00:45:54,546 আমরা জানি যে যদি আমরা জাহাজগুলিকে ধীর গতিতে ও... 482 00:45:54,630 --> 00:45:58,342 দলবেঁধে সমুদ্রে চলতে বলি, তাহলে জলের নীচে শব্দের মাত্রা নিয়ন্ত্রিত হবে... 483 00:45:58,425 --> 00:46:01,428 ও তিমিদের রক্ষা করা সহজ হবে। 484 00:46:02,304 --> 00:46:05,057 আমরা পার্ক কর্তৃপক্ষের কাছে সুপারিশ করছি 485 00:46:05,140 --> 00:46:10,437 যেন পর্যটক এবং ট্যুর গাইডদের সঠিক আচরণ করতে শেখানো হয়, 486 00:46:10,521 --> 00:46:12,981 যা এইসব প্রাণীদের বেঁচে থাকা নিশ্চিত করবে। 487 00:46:14,066 --> 00:46:18,403 এই অসাধারণ বছর, যে বছর পৃথিবী বদলে গেছে, 488 00:46:18,987 --> 00:46:22,741 আমাদের শুধু দেখিয়ে দেয়নি যে আমরা বন্যপ্রাণীকে বিকশিত হওয়ায় সাহায্য করতে পারি, 489 00:46:23,534 --> 00:46:25,661 এটাও শিখিয়েছে যে যদি আমরা তা করি, 490 00:46:26,245 --> 00:46:30,165 তাহলে আমরা এই গ্রহের সবার স্বাস্থেও পরিবর্তন আনতে পারি। 491 00:46:31,375 --> 00:46:33,544 জানি এখন সময় হয়েছে 492 00:46:33,627 --> 00:46:37,965 দূষণ কমাতে আমাদের প্রত্যেকের কিছু না কিছু অবদান রাখার। 493 00:46:38,715 --> 00:46:42,302 আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নই... 494 00:46:44,096 --> 00:46:48,725 আমরা বুঝেছি যে আমাদের জীবন প্রকৃতির সাথে 495 00:46:48,809 --> 00:46:51,311 গভীরভাবে সংযুক্ত। 496 00:46:53,355 --> 00:46:55,816 আমরা যদি ভবিষ্যতে উন্নতি করতে চাই, 497 00:46:55,899 --> 00:46:58,902 তাহলে এখনই সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত 498 00:46:59,736 --> 00:47:02,573 যখন গ্রহটাকে সকল অন্য জীবের সঙ্গে ভাগ করে নেওয়ার... 499 00:47:04,491 --> 00:47:06,869 উপায় আমাদের খুঁজতে হবে।