1 00:00:24,192 --> 00:00:28,530 "আকিরা কুরোসাওয়া" পরিচালিত 2 00:00:31,366 --> 00:00:39,169 . : : D R E A M S : : . 3 00:00:41,918 --> 00:01:21,040 অনুবাদ ও সম্পাদনায় ❝ শান্ত কুমার দাস ❞ 4 00:01:27,964 --> 00:01:55,950 ⭐ ⭐ এটি আমার ❝১২৯তম❞ পূর্ণাঙ্গ বাংলা সাবটাইটেল ⭐ ⭐ 5 00:02:03,500 --> 00:02:08,379 রচনা ও পরিচালনায় ❝ আকিরা কুরোসাওয়া ❞ 6 00:02:13,468 --> 00:02:16,471 আমি এই স্বপ্নগুলো দেখেছি... 7 00:02:17,055 --> 00:02:19,808 "বর্ষণমুখর দিনের রোদ" 8 00:02:55,677 --> 00:02:58,012 আজ বাইরে যাস না। 9 00:02:58,680 --> 00:03:01,140 সূর্য্যি মাঝ গগনে, তাও এখন বৃষ্টি হচ্ছে। 10 00:03:01,307 --> 00:03:04,018 এমন দিনে শেয়ালদের বিয়ে হয়। 11 00:03:04,185 --> 00:03:07,772 ওদের এই বিয়ে কেউ দেখলে ওরা ভীষণ রেগে যায়। 12 00:03:08,648 --> 00:03:11,192 তুই দেখলে অনেক বিপদ হতে পারে। 13 00:09:25,483 --> 00:09:27,568 তুই দেখেছিস, তাই না? 14 00:09:29,028 --> 00:09:31,489 তুই এমন কিছু দেখেছিস যা তোর দেখা উচিত হয়নি। 15 00:09:33,074 --> 00:09:35,534 এমন ছেলেকে আমি ঘরে ঢুকতে দিতে পারবো না। 16 00:09:37,995 --> 00:09:40,665 একটা রাগী শেয়াল তোর খোঁজে এসেছিলো। 17 00:09:42,416 --> 00:09:44,418 এটা তোর জন্য রেখে গেছে। 18 00:10:03,062 --> 00:10:06,357 তোকে নিজেকে মেরে ফেলে এর প্রায়শ্চিত্ত করতে হবে। 19 00:10:07,775 --> 00:10:12,113 তাড়াতাড়ি গিয়ে তাদের কাছে ক্ষমা চা। 20 00:10:13,489 --> 00:10:15,533 ছুরিটা তাদের কাছে ফিরিয়ে দিয়ে... 21 00:10:15,908 --> 00:10:18,577 হাঁটু গেড়ে তাদের কাছে জীবনভিক্ষা চা! 22 00:10:24,125 --> 00:10:26,836 ওরা তুচ্ছ ভুলও ক্ষমা করে না। 23 00:10:27,795 --> 00:10:30,881 তোকে তোর পাপের জন্য মরার প্রস্তুতি নিতেই হবে! 24 00:10:32,091 --> 00:10:34,218 জলদি কর! 25 00:10:36,137 --> 00:10:38,472 ওরা ক্ষমা না করা পর্যন্ত, 26 00:10:39,056 --> 00:10:41,225 আমি তোকে ঘরে ঢুকতে দিতে পারব না। 27 00:10:42,643 --> 00:10:46,147 কিন্তু তারা কোথায় থাকে তা আমি জানি না তো। 28 00:10:48,316 --> 00:10:49,942 তোকে নিজেকে খুঁজে বের করতে হবে। 29 00:10:51,277 --> 00:10:55,156 এরকম দিনে, রঙধনু দেখা যায়। 30 00:10:57,325 --> 00:11:00,995 এই রংধনুর নিচেই ওদের বাস। 31 00:13:00,865 --> 00:13:07,246 "পীচ উদ্যান" 32 00:13:37,359 --> 00:13:40,279 - নাও, দিদি। - ধন্যবাদ। 33 00:14:05,095 --> 00:14:07,097 তোমরা ছয়জন ছিলে না? 34 00:14:07,264 --> 00:14:10,935 তোমরা ছয়জন ছিলে, তাই আমিও ছয় বাটি খাবার নিয়ে এসেছি। 35 00:14:11,101 --> 00:14:14,438 তোর ভুল হয়েছে। নে, এটা তুই খা। 36 00:14:14,980 --> 00:14:17,107 আমি তো আমারটা খেয়েছি। 37 00:14:17,816 --> 00:14:19,401 অদ্ভুত ব্যাপার। 38 00:14:19,610 --> 00:14:23,322 স্পষ্ট মনে আছে এখানে ছয়জন ছিলো। কেউ কি চলে গেছে? 39 00:14:23,489 --> 00:14:24,990 না তো। 40 00:14:32,456 --> 00:14:36,126 এখানে নিশ্চিত আরেকজন মেয়ে ছিলো। 41 00:14:36,835 --> 00:14:38,921 অদ্ভুতুড়ে আচরণ বন্ধ কর! 42 00:14:39,380 --> 00:14:41,549 এখন আমাদের একা থাকতে দে। 43 00:14:49,431 --> 00:14:51,559 - ওইতো সে! - কে? 44 00:14:54,895 --> 00:14:58,232 - আমি জানি না সে কে। - কেউ নেই তো! 45 00:14:59,525 --> 00:15:01,527 এখানেই তো ছিলো! 46 00:15:02,236 --> 00:15:05,990 আবার তোর জ্বর হয়েছে? 47 00:15:06,115 --> 00:15:09,743 না! আমাকে বলো ও কে। 48 00:15:10,369 --> 00:15:11,829 তুই ঠিক আছিস? 49 00:15:29,263 --> 00:15:30,764 দাঁড়াও! 50 00:15:31,974 --> 00:15:35,686 কোথায় যাচ্ছিস? তোর বাইরে যাওয়া বারণ! 51 00:16:30,741 --> 00:16:32,826 দৃষ্ট, ক্ষুদে বালক।! 52 00:16:39,166 --> 00:16:42,086 আমরা তোমাকে কিছু বলতে চাই। 53 00:16:44,505 --> 00:16:46,382 মনোযোগ সহকারে শুনো। 54 00:16:46,882 --> 00:16:50,344 আমরা আর কখনো তোমাদের বাসায় যাবো না। 55 00:16:51,887 --> 00:16:53,472 কেন যাবে না? 56 00:16:53,597 --> 00:16:55,182 তোমার পরিবার... 57 00:16:55,349 --> 00:17:00,145 এই উদ্যানের সমস্ত পীচ গাছ কেটে ফেলেছে। 58 00:17:00,479 --> 00:17:03,357 পুতুল উৎসবও একটি মৌসুমী উৎসব। 59 00:17:04,358 --> 00:17:07,861 এই উৎসব ওই পীচ গাছের উৎসব। 60 00:17:08,028 --> 00:17:11,782 আমরা পুতুলেরা হলাম ওই পীচ গাছের ব্যক্তিরূপ। 61 00:17:11,949 --> 00:17:16,412 আমরা ছিলাম সেই গাছের প্রাণ, সেই পুষ্পরাজির প্রাণ। 62 00:17:17,204 --> 00:17:20,040 কিন্তু এই গাছগুলো তোমরা কেটে ফেললে, 63 00:17:20,374 --> 00:17:22,918 কীভাবে পুতুল উৎসবের আয়োজন করবে? 64 00:17:23,585 --> 00:17:27,464 সেই গাছগুলো এখন তাদের দুঃখে কাঁদছে। 65 00:17:35,013 --> 00:17:38,517 কাঁদবে না! কেঁদে কোনো লাভ হবে না! 66 00:17:38,851 --> 00:17:41,395 ওকে দোষারোপ কোরো না। 67 00:17:42,229 --> 00:17:47,109 গাছগুলো কাটার সময় এই শিশুটি কাঁদছিলো। 68 00:17:47,776 --> 00:17:50,487 ও তাদের বাধা দেয়ারও চেষ্টা করেছে। 69 00:17:50,654 --> 00:17:53,073 কারণ ও যে আর পীচ খেতে পারবে না! 70 00:17:58,078 --> 00:18:00,080 ভুল! 71 00:18:00,247 --> 00:18:02,583 আমি দোকান থেকেও পীচ কিনে খেতে পারবো! 72 00:18:02,750 --> 00:18:06,253 কিন্তু তোমরা কোথা থেকে ফুলে ফুলে ছেয়ে যাওয়া একটা পুরো বাগান কিনতে পারবে? 73 00:18:14,511 --> 00:18:16,597 আমি এই জায়গাটা... 74 00:18:16,930 --> 00:18:20,267 আর ফুল ফোটা পীচ গাছগুলোকে ভালোবাসতাম। 75 00:18:21,059 --> 00:18:24,313 আমি জানতাম আর কখনো ওগুলো দেখতে পাবো না! 76 00:18:24,480 --> 00:18:26,732 সেজন্য আমি কাঁদছি! 77 00:18:41,371 --> 00:18:44,124 বেশ। আমরা বুঝেছি। 78 00:18:46,293 --> 00:18:49,087 সে ভালো ছেলে। 79 00:18:51,089 --> 00:18:53,425 তাকে আর একবার... 80 00:18:53,592 --> 00:18:58,305 পুষ্পিত পীচ উদ্যান দর্শনের অনুমতি দিলাম। 81 00:25:55,555 --> 00:26:01,895 "তুষারঝড়" 82 00:31:47,323 --> 00:31:49,242 অন্ধকার ঘনীভূত হচ্ছে। 83 00:31:50,827 --> 00:31:53,079 শীঘ্রই রাত নেমে আসবে। 84 00:31:59,502 --> 00:32:01,129 বোকার মতো কথা বোলো না! 85 00:32:02,880 --> 00:32:06,676 আমরা ক্যাম্প থেকে বেরিয়েছি মাত্র কয়েক ঘণ্টা আগে। 86 00:32:08,970 --> 00:32:11,180 কিন্তু আমরা দেরি করে বেরিয়েছি। 87 00:32:11,556 --> 00:32:13,308 বেশি ঘুমিয়েছি আমরা। 88 00:32:14,517 --> 00:32:16,477 রাত হতেই পারে না। 89 00:32:27,363 --> 00:32:29,365 সবে এগারোটা বাজে। 90 00:32:29,699 --> 00:32:31,951 তোমার ঘড়ি দেখো বন্ধ হয়ে গেছে। 91 00:32:33,286 --> 00:32:34,704 না। 92 00:32:35,204 --> 00:32:37,081 কাঁটা তো ঘুরছে। 93 00:32:40,960 --> 00:32:43,463 তুষারের কারণে চারপাশটা অন্ধকার দেখাচ্ছে। 94 00:32:45,256 --> 00:32:47,675 আরেকটা তুষারঝড় ধেয়ে আসছে! 95 00:32:49,969 --> 00:32:52,597 আসো, জলদি করো! 96 00:32:52,764 --> 00:32:54,766 আমরা কি ঠিক পথেই এগোচ্ছি? 97 00:33:14,577 --> 00:33:16,245 হ্যাঁ। 98 00:33:20,583 --> 00:33:24,420 শীঘ্রই আমরা এই দুর্গম স্থান থেকে রেহাই পাবো। 99 00:33:25,171 --> 00:33:28,841 আমাদের ক্যাম্প বেশি দূরে নয়। 100 00:33:30,134 --> 00:33:33,012 অনেক হয়েছে! শুনতে শুনতে কান পচে গেছে! 101 00:33:34,764 --> 00:33:36,849 আমার দ্বারা আর সম্ভব না! 102 00:33:44,190 --> 00:33:45,692 উঠো! 103 00:33:46,734 --> 00:33:48,820 উঠে হাঁটতে শুরু করো! 104 00:33:50,905 --> 00:33:53,199 তোমরা নিজেদের পাহাড়ের সন্তান বলো? 105 00:33:53,866 --> 00:33:57,286 এরকম ছোট্ট একটা ঝড় তোমাদের কাবু করে ফেলছে- লজ্জা লাগছে না? 106 00:33:58,871 --> 00:34:00,748 ছোট্ট ঝড়? 107 00:34:01,040 --> 00:34:02,959 তিনদিন ধরে এভাবেই চলছে! 108 00:34:03,710 --> 00:34:07,380 এই তুষারঝড় কখনই থামবে না। 109 00:34:07,714 --> 00:34:09,340 বাজে কথা! 110 00:34:10,133 --> 00:34:11,634 এটা কখনই থামবে না! 111 00:34:11,968 --> 00:34:15,805 এটা আমাদের মৃত্যুর কষাঘাত করতে দাড়িয়ে আছে! 112 00:34:17,765 --> 00:34:19,267 ঠিক আছে। 113 00:34:23,062 --> 00:34:24,897 আমরা একটু বিশ্রাম নেবো। 114 00:34:32,905 --> 00:34:34,574 কেউ একজন আসছে! 115 00:34:40,538 --> 00:34:42,081 সত্যি। 116 00:34:42,874 --> 00:34:44,667 কেউ একজন আসছে! 117 00:34:58,264 --> 00:35:00,057 কেউ আসছে না। 118 00:35:01,058 --> 00:35:02,810 তোমরা ভুল দেখছো। 119 00:35:06,439 --> 00:35:09,192 ঘুমিয়ে পড়ো না! 120 00:35:09,442 --> 00:35:12,069 ঘুমিয়ে পড়লে তোমরা মরে যাবে! 121 00:35:17,074 --> 00:35:18,451 উঠো! 122 00:35:18,618 --> 00:35:20,286 সজাগ থাকো! 123 00:35:26,834 --> 00:35:28,336 উঠো! 124 00:35:29,962 --> 00:35:32,048 ঘুমিয়ে পড়লে তোমরা মরে যাবে! 125 00:35:41,641 --> 00:35:43,142 উঠো... 126 00:37:26,579 --> 00:37:29,081 গরম বাতাস বইছে। 127 00:37:39,300 --> 00:37:41,844 বরফ গলতে শুরু করেছে। 128 00:41:23,983 --> 00:41:26,944 উঠো! তোমরা ঠিক আছো? 129 00:41:39,498 --> 00:41:41,834 উঠো! 130 00:42:03,689 --> 00:42:05,232 উঠো! 131 00:42:29,632 --> 00:42:31,634 উঠো! 132 00:43:37,074 --> 00:43:38,575 দেখো! 133 00:43:39,326 --> 00:43:40,911 আমাদের ক্যাম্প! 134 00:43:48,961 --> 00:43:51,130 ওই যে আমাদের ক্যাম্প! 135 00:44:56,111 --> 00:45:02,451 "সুড়ঙ্গ" 136 00:49:29,217 --> 00:49:30,969 সৈনিক নোগুচি! 137 00:49:34,973 --> 00:49:37,309 জি, স্যার! 138 00:49:38,393 --> 00:49:39,436 তুমি তো — 139 00:49:39,728 --> 00:49:42,147 স্যার, আমি কি... 140 00:49:42,481 --> 00:49:44,816 সত্যিই যুদ্ধে মারা গিয়েছি? 141 00:49:46,777 --> 00:49:48,278 আমি ... 142 00:49:48,904 --> 00:49:51,782 আমি বিশ্বাস করতে পারছি না যে আমি সত্যিই মারা গেছি। 143 00:49:52,991 --> 00:49:55,452 আমি অব্যাহতি পেয়ে বাড়ি গিয়েছিলাম। 144 00:49:55,911 --> 00:49:59,373 এবং আমার জন্য তৈরি করা আমার মায়ের হাতের মিষ্টি চালপিঠা খেয়েছিলাম। 145 00:49:59,665 --> 00:50:03,335 আমি পরিষ্কারভাবে মনে আছে। 146 00:50:08,715 --> 00:50:11,176 তুমি আমাকে এটা আগেও বলেছো। 147 00:50:15,055 --> 00:50:17,849 তুমি গুলি খেয়ে জ্ঞান হারিয়েছিলে। 148 00:50:18,809 --> 00:50:23,021 যখন তোমার পরিচর্যা করছিলাম, তুমি জেগে উঠে আমাকে ঐ গল্পটা বলেছিলে। 149 00:50:27,401 --> 00:50:29,194 ওটা শুধু... 150 00:50:29,611 --> 00:50:33,448 তোমার অচেতন অবস্থায় দেখা একটা স্বপ্ন ছিলো। 151 00:50:36,034 --> 00:50:40,372 অনেক হৃদয়স্পর্শী গল্প ছিলো। আমি ভুলতে পারিনি। 152 00:50:43,333 --> 00:50:47,170 কিন্তু পাঁচ মিনিট পরেই... 153 00:50:49,214 --> 00:50:50,966 সত্যিই তুমি মারা যাও। 154 00:51:02,728 --> 00:51:04,521 বুঝতে পেরেছি, স্যার! 155 00:51:06,022 --> 00:51:09,276 কিন্তু আমার মা ও বাবা... 156 00:51:09,901 --> 00:51:13,155 এখনো বিশ্বাস করে না যে আমি মারা গেছি। 157 00:51:51,276 --> 00:51:53,111 ওইটা আমার বাড়ি। 158 00:51:57,824 --> 00:51:59,951 আমার মা ও বাবা... 159 00:52:01,578 --> 00:52:05,832 এখনো ওখানে আমার ফেরার অপেক্ষায় প্রহর গুনছে। 160 00:52:27,562 --> 00:52:31,691 কিন্তু এটাই বাস্তব। 161 00:52:32,484 --> 00:52:34,236 তুমি মারা গেছো। 162 00:52:36,947 --> 00:52:38,657 আমার হৃদয় ডুকরে কেঁদে উঠলেও... 163 00:52:39,407 --> 00:52:41,326 আমি সত্যটাই বলবো: 164 00:52:44,037 --> 00:52:45,872 তুমি চিরনিদ্রায় শায়িত হয়েছো... 165 00:52:47,791 --> 00:52:49,459 আমার বাহুযুগলে। 166 00:53:37,090 --> 00:53:38,633 নোগুচি! 167 00:55:48,722 --> 00:55:50,348 প্লাটুন... 168 00:55:51,349 --> 00:55:52,809 সাবধান! 169 00:55:56,021 --> 00:55:59,024 প্লাটুন কমান্ডারকে সম্মান প্রদর্শন করো! 170 00:55:59,649 --> 00:56:01,151 অস্ত্র... 171 00:56:01,985 --> 00:56:03,486 উঁচিয়ে ধরো! 172 00:56:07,782 --> 00:56:09,659 অস্ত্র পায়ের কাছে নামাও! 173 00:56:13,204 --> 00:56:15,999 তৃতীয় প্লাটুন রিপোর্টিং, স্যার। 174 00:56:16,708 --> 00:56:19,085 সকলে উপস্থিত। 175 00:56:33,224 --> 00:56:34,893 আমার কথা শোনো! 176 00:56:40,899 --> 00:56:42,859 আমি বুঝতে পারছি... 177 00:56:45,195 --> 00:56:46,905 তোমরা কেমন বোধ করছো। 178 00:56:50,366 --> 00:56:52,243 তবুও... 179 00:56:53,078 --> 00:56:56,748 তৃতীয় প্লাটুন সম্পুর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। 180 00:57:00,794 --> 00:57:04,506 তোমরা সবাই যুদ্ধে নিহত হয়েছো। 181 00:57:10,512 --> 00:57:12,097 আমাকে ক্ষমা করো। 182 00:57:21,106 --> 00:57:23,274 আমি বেঁচে গেছি। 183 00:57:24,442 --> 00:57:27,278 তোমাদের মুখের দিকে পর্যন্ত তাকাতে পারছি না। 184 00:57:32,659 --> 00:57:35,537 তোমাদের মৃত্যুর জন্য... 185 00:57:37,455 --> 00:57:39,916 দায়ী আমি! 186 00:57:45,588 --> 00:57:49,300 আমি সব দোষ চাপাতে পারি... 187 00:57:51,761 --> 00:57:54,139 যুদ্ধের অদুরদর্শিতার উপর, 188 00:57:54,597 --> 00:57:57,517 কিংবা সামরিক বাহিনীর জুলুমের উপর। 189 00:58:00,728 --> 00:58:04,983 আমি আমার অদূরদর্শীতা এবং সিদ্ধান্তহীনতাকে অস্বীকার করতে পারি না। 190 00:58:13,324 --> 00:58:14,826 যাই হোক... 191 00:58:15,869 --> 00:58:18,329 আমি কারাগারে বন্দী ছিলাম। 192 00:58:20,248 --> 00:58:22,834 আর সেই বন্দী শিবিরে থাকার সময় ... 193 00:58:24,085 --> 00:58:26,838 এই জীবন স্বাদ পেয়েছে মৃত্যুর নিদারুন যন্ত্রনার। 194 00:58:28,631 --> 00:58:30,049 এবং... 195 00:58:31,342 --> 00:58:32,510 এখন... 196 00:58:35,555 --> 00:58:37,307 যখনই তোমার দিকে তাকাই... 197 00:58:40,810 --> 00:58:43,188 সেই একইরকম তিক্ততাময় জীবন অনুভব করতে পারি। 198 00:58:48,943 --> 00:58:52,488 তোমাদের যন্ত্রনার তুলনায়, 199 00:58:52,697 --> 00:58:54,991 আমার যন্ত্রণা অতিই নগন্য। 200 00:58:59,078 --> 00:59:02,790 কিন্তু তোমাদের সত্যি করে বলি, 201 00:59:07,837 --> 00:59:09,380 যদি আমি... 202 00:59:12,967 --> 00:59:15,386 তোমার সাথে মরতে পারতাম। 203 00:59:22,268 --> 00:59:25,939 আমার কথায় বিশ্বাস করো। 204 00:59:32,487 --> 00:59:36,574 তোমাদের অসন্তোষের ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। 205 00:59:37,158 --> 00:59:38,868 সত্যিই বুঝি। 206 00:59:43,373 --> 00:59:45,416 যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করা... 207 00:59:47,460 --> 00:59:49,754 কুকুরের মতো মৃত্যুর সম! 208 00:59:55,593 --> 00:59:57,595 কিন্তু শোনো। 209 00:59:59,180 --> 01:00:03,142 আমাদের মাঝে এভাবে থাকলে কী লাভ হবে? 210 01:00:07,522 --> 01:00:09,107 হাতজোড় করছি! 211 01:00:12,277 --> 01:00:13,861 হাতজোড় করছি! 212 01:00:17,949 --> 01:00:20,868 হাতজোড় করছি! এবং আমাদের বিশ্রাম নিতে দাও। 213 01:00:43,474 --> 01:00:45,351 তৃতীয় প্লাটুন... 214 01:00:47,312 --> 01:00:49,397 উল্টো দিকে... 215 01:00:49,772 --> 01:00:51,566 ঘুরো! 216 01:00:55,987 --> 01:00:57,488 মার্চ... 217 01:00:58,948 --> 01:01:00,575 আরম্ভ করো! 218 01:03:12,582 --> 01:03:18,963 "কঙ্ক" 219 01:05:21,335 --> 01:05:22,753 হ্যালো। 220 01:05:23,045 --> 01:05:25,798 আপনি কি জানেন ভিনসেন্ট ভ্যান গগ কোথায় থাকেন? 221 01:05:26,257 --> 01:05:30,011 যদি তার খোঁজ করে থাকেন, তিনি সেতুটা পেরিয়ে... 222 01:05:30,136 --> 01:05:32,013 ওই দিকে গেছেন। 223 01:05:32,597 --> 01:05:34,140 ধন্যবাদ। 224 01:05:38,269 --> 01:05:40,438 সাবধানে থাকবেন, মশাই। 225 01:05:40,730 --> 01:05:43,524 উনি কিন্তু সদ্য পাগলাগারদ থেকে ছাড়া পেয়েছেন। 226 01:07:20,871 --> 01:07:23,582 আপনিই তো ভিনসেন্ট ভ্যান গগ, তাই না? 227 01:07:33,367 --> 01:07:34,586 তুমি কেন আঁকছো না? 228 01:07:36,344 --> 01:07:37,977 আমার কাছে, এই দৃশ্যটা অনবদ্য। 229 01:07:43,950 --> 01:07:46,271 একটা দৃশ্য দেখতে ছবির মতো হলেই ছবি হয়ে যায় না। 230 01:07:46,671 --> 01:07:48,144 যদি সময় নিয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকো, 231 01:07:48,168 --> 01:07:50,327 পুরো প্রকৃতিতে তার নিজস্ব সৌন্দর্যের ছাপ অবলোকন করতে পারবে। 232 01:07:50,884 --> 01:07:54,861 এবং যখন সেই সৌন্দর্য চোখের সামনে ধরা দেয়, তার মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলি। 233 01:07:55,232 --> 01:08:00,356 এবং তারপর, যেন স্বপ্নের মতো, দৃশ্যটি আমার হয়ে তুলির আঁচড়ে নিজেকে তুলে ধরে। 234 01:08:01,019 --> 01:08:03,707 হ্যাঁ, আমি এই প্রাকৃতিক বিন্যাসকে ধারণ করি। 235 01:08:03,933 --> 01:08:05,941 ওকে সম্পুর্ণরুপে মনে ধারন করি। 236 01:08:07,904 --> 01:08:09,459 এবং তারপর, যখন তা সম্পন্ন হয়ে যায়, 237 01:08:11,404 --> 01:08:13,232 ছবিটা আমার সামনে সেজে উঠে নিজের রং রূপ নিয়ে। 238 01:08:17,538 --> 01:08:19,804 কিন্তু একে ভেতরে ধরে রাখা অত্যন্ত দুষ্কর। 239 01:08:22,071 --> 01:08:24,103 তাহলে, আপনি কী করেন? 240 01:08:26,017 --> 01:08:29,431 আমি কঠোর পরিশ্রম করি, নিজেকে রেল ইঞ্জিনের মতো অগ্রসর করি। 241 01:09:19,241 --> 01:09:20,750 আমাকে জলদি যেতে হবে। 242 01:09:21,415 --> 01:09:22,915 সময় ফুরিয়ে যাচ্ছে। 243 01:09:24,399 --> 01:09:26,423 সময় খুব কম বাকি আছে। 244 01:09:27,055 --> 01:09:28,438 আমাকে ছবি আঁকতে হবে। 245 01:09:32,292 --> 01:09:34,112 আপনি ঠিক আছেন? 246 01:09:34,604 --> 01:09:36,964 মনে হচ্ছে আপনি আহত। 247 01:09:39,450 --> 01:09:40,919 - এটা? - হ্যাঁ। 248 01:09:42,145 --> 01:09:45,402 গতকাল আমি নিজের একটি ছবি আঁকার চেষ্টা করছিলাম। 249 01:09:47,135 --> 01:09:51,057 কানটা ভালোভাবে ফুটিয়ে তুলতেই পারছিলাম না, তাই ওটা কেটে ফেলে দিয়েছি। 250 01:09:54,976 --> 01:09:55,836 সূর্য। 251 01:09:57,664 --> 01:09:58,786 ও আমাকে ছবি আঁকতে বাধা দিচ্ছে। 252 01:09:58,810 --> 01:10:00,990 আমি আমার সময় নষ্ট করে তোমার সাথে কথা বলতে পারবো না। 253 01:13:29,907 --> 01:13:36,330 "অগ্নিবর্ণাভ ফুজি পর্বত" 254 01:13:38,332 --> 01:13:39,750 কী হয়েছে? 255 01:13:39,917 --> 01:13:41,668 কী হয়েছে? 256 01:14:14,910 --> 01:14:16,829 ফুজি কি জেগে উঠলো? 257 01:14:18,080 --> 01:14:19,623 ভয়ংকর ব্যাপার! 258 01:14:20,332 --> 01:14:22,292 তার থেকেও খারাপ পরিস্থিতি! 259 01:14:23,001 --> 01:14:24,628 আপনি শোনেন নি? 260 01:14:24,878 --> 01:14:27,631 পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে! 261 01:14:28,507 --> 01:14:30,509 ওখানে ছয়টি চুল্লি আছে। 262 01:14:31,135 --> 01:14:34,429 একের পর এক চুল্লি বিস্ফোরিত হচ্ছে। 263 01:15:05,002 --> 01:15:07,462 এটা জাপান। এর থেকে রেহাই নেই। 264 01:15:07,629 --> 01:15:10,007 আমরা সবাই তা জানি। জানি আমরা নিস্তার পাবো না। 265 01:15:10,174 --> 01:15:13,927 তবু আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টার কোনো বিকল্প নেই। 266 01:16:19,451 --> 01:16:21,411 পথ এখানেই শেষ। 267 01:16:22,371 --> 01:16:23,747 কিন্তু... 268 01:16:24,915 --> 01:16:26,667 কী হলো? 269 01:16:27,251 --> 01:16:29,628 এই লোকজন সব কোথায় গেল? 270 01:16:30,212 --> 01:16:32,256 কোথায় পালিয়ে গেল? 271 01:16:35,092 --> 01:16:37,511 তারা সমুদ্রের তলদেশে। 272 01:16:53,318 --> 01:16:57,281 ওই যে ডলফিন। ওরা পর্যন্ত পালানোর চেষ্টা করছে। 273 01:16:58,198 --> 01:16:59,950 কত ভাগ্যবান ওরা। 274 01:17:00,742 --> 01:17:02,619 ওরা সাঁতরে চলে যেতে পারে। 275 01:17:04,579 --> 01:17:06,623 কোনো লাভ নেই। 276 01:17:07,124 --> 01:17:10,294 এই তেজস্ক্রিয় বিকিরণ ওদের পর্যন্ত পৌঁছে যাবে শীঘ্রই। 277 01:17:14,423 --> 01:17:16,133 ওই যে মেঘ। 278 01:17:25,892 --> 01:17:29,896 লাল মেঘটা হলো প্লুটোনিয়াম-২৩৯ এর। 279 01:17:31,440 --> 01:17:35,152 এর এক গ্রামের দশ মিলিয়নভাগের এক ভাগ ক্যান্সার সৃষ্টির জন্য যথেষ্ট। 280 01:17:38,822 --> 01:17:41,366 হলুদ মেঘটা হলো স্ট্রনশিয়াম-৯০ এর। 281 01:17:42,117 --> 01:17:44,661 এটা অস্থিমজ্জায় প্রবেশ করে... 282 01:17:45,245 --> 01:17:47,748 এবং লিউকেমিয়ার সৃষ্টি করে। 283 01:17:50,834 --> 01:17:55,005 রক্তবেগুনি মেঘটা হলো সিজিয়াম-১৩৭ এর। 284 01:17:55,756 --> 01:17:59,509 এটা জননকে প্রভাবিত করে, জেনেটিক মিউটেশন ঘটায়। 285 01:18:00,010 --> 01:18:03,138 কেউ বলতে পারে না কী জন্ম নেবে। 286 01:18:06,266 --> 01:18:08,852 মানুষ সত্যিই বোকা! 287 01:18:10,270 --> 01:18:13,690 তেজক্রিয় বিকিরণ অদৃশ্য ছিলো। 288 01:18:13,815 --> 01:18:16,860 এখন এর বিপদের কারণে, তারা এটা রঙিন করেছে। 289 01:18:18,362 --> 01:18:23,492 কিন্তু এটা কেবল এরই জানান দেয় যে তোমার মরণের ঘন্টা বাজতে চলেছে। 290 01:18:24,618 --> 01:18:27,204 এটা ব্যস মৃত্যু আহ্বানের তাস। 291 01:18:36,296 --> 01:18:38,131 তাহলে, পরে দেখা হচ্ছে... 292 01:18:43,053 --> 01:18:45,305 দাঁড়ান! 293 01:18:46,056 --> 01:18:49,184 বিকিরণ তো তাৎক্ষণিক মেরে ফেলে না, সুতরাং হয়তো— 294 01:18:49,351 --> 01:18:53,230 হয়তো কিছুই না! ধীর মৃত্যু তো আরো খারাপ। 295 01:18:53,397 --> 01:18:57,401 মৃত্যু তো বড়দের জন্য যারা তাদের জীবনগ্রন্থের অন্তিম পাতায় পৌঁছে গেছে। 296 01:18:57,567 --> 01:19:01,405 কিন্তু শিশুরা এখনো তাদের জীবন শুরুই করতে পারেনি, এটা অন্যায়। 297 01:19:01,696 --> 01:19:05,909 কিন্তু বিকিরণ বিষক্রিয়ায় মৃত্যুর জন্য অপেক্ষা করা জীবন নয়। 298 01:19:06,076 --> 01:19:09,496 তারা আমাদের বলেছিলো, "পারমাণবিক শক্তি নিরাপদ। 299 01:19:09,704 --> 01:19:12,040 বিপদ নিহিত আছে মানুষের ভুলে, 300 01:19:12,207 --> 01:19:14,584 পারমাণবিক শক্তিতে নয়। 301 01:19:14,918 --> 01:19:19,548 আমাদের কোনো ভুল হবে না, তাই চিন্তা করবেন না।" 302 01:19:19,965 --> 01:19:21,633 এটা ক্ষমার অযোগ্য! 303 01:19:21,925 --> 01:19:24,678 ওই শয়তানগুলোকে এর জন্য ফাঁসি দিতে হবে নয়তো... 304 01:19:24,845 --> 01:19:26,763 আমি শান্তিতে মরতে পারবো না! 305 01:19:26,930 --> 01:19:30,642 চিন্তা করবেন না। তেজস্ক্রিয়তাই সেটা আপনার জন্য করে দেবে। 306 01:19:35,439 --> 01:19:37,107 আমাকে ক্ষমা করে দেবেন। 307 01:19:39,151 --> 01:19:42,946 আমি তাদের মধ্যে একজন যাদের ফাঁসিতে ঝুলা উচিত। 308 01:21:09,366 --> 01:21:15,956 "ক্রন্দনরত রাক্ষস" 309 01:25:08,021 --> 01:25:10,023 তুমি কি মানুষ? 310 01:25:21,284 --> 01:25:22,911 কী হয়েছে? 311 01:25:42,138 --> 01:25:44,808 তুমি কি রাক্ষস? 312 01:25:51,022 --> 01:25:53,191 তাই মনে করি। 313 01:25:55,318 --> 01:26:00,114 কিন্তু আমি একসময় মানুষ ছিলাম। 314 01:26:03,034 --> 01:26:04,869 কী এক পৃথিবী! 315 01:26:06,162 --> 01:26:08,039 কী মূঢ়তা! 316 01:26:34,148 --> 01:26:35,775 অনেক আগে... 317 01:26:37,735 --> 01:26:41,865 এখানে ফুলে ভরা মাঠ ছিল। 318 01:26:44,993 --> 01:26:46,494 কিন্তু তারপর... 319 01:26:48,162 --> 01:26:50,957 হাইড্রোজেন বোমা, ক্ষেপণাস্ত্র... 320 01:26:51,958 --> 01:26:54,544 এই সুশোভিত মাঠটাকে মরুভূমিতে রূপ দিলো! 321 01:27:01,926 --> 01:27:03,928 কিন্তু সম্প্রতি... 322 01:27:09,225 --> 01:27:12,979 এই পারমাণবিক দুষণের মধ্যে এই জায়গায়... 323 01:27:16,399 --> 01:27:18,902 এক ধরণের অদ্ভুত ফুল ফুটতে আরম্ভ করেছে। 324 01:27:57,732 --> 01:28:00,318 এই সবগুলো সিংহদন্তী। 325 01:28:01,444 --> 01:28:02,946 সিংহদন্তী? 326 01:28:09,702 --> 01:28:12,080 বিশালাকার সিংহদন্তী। 327 01:28:32,392 --> 01:28:34,310 এটা গোলাপ। 328 01:28:35,353 --> 01:28:39,107 কিন্তু এর কান্ড এর মঞ্জরী ফুঁড়ে বেরিয়েছে... 329 01:28:39,315 --> 01:28:42,318 এবং এর মাথা থেকে আরেকটা কুঁড়ি জন্ম নিচ্ছে। 330 01:28:48,324 --> 01:28:51,494 তেজস্ক্রিয়তা এখানে সর্বত্র ছড়িয়ে গেছে... 331 01:28:53,371 --> 01:28:56,124 এবং এই ফুলগুলোকে... 332 01:28:57,834 --> 01:29:00,253 বিকৃত ও কদাকার করে ছেড়েছে। 333 01:29:01,963 --> 01:29:04,799 কিন্তু শুধু ফুল না.... 334 01:29:06,676 --> 01:29:08,761 মানুষকেও ছাড়েনি। 335 01:29:09,012 --> 01:29:10,888 ব্যস আমাকেই দেখো। 336 01:29:19,188 --> 01:29:21,357 মানুষ বড্ড বোকা। 337 01:29:22,817 --> 01:29:27,196 আমরা পৃথিবীকে বিষাক্ত বর্জ্যের একটা ভাগাড় বানিয়ে ফেলেছি! 338 01:29:29,866 --> 01:29:32,285 পৃথিবীর কোথাও আর সেই মনোরম প্রকৃতির... 339 01:29:32,744 --> 01:29:35,705 ছিঁটেফোঁটা বেঁচে নেই। 340 01:29:37,999 --> 01:29:41,127 না পাখি, না জন্তু, না মাছ। 341 01:29:42,879 --> 01:29:46,883 কিছুক্ষণ আগে... 342 01:29:48,342 --> 01:29:50,928 আমি একটা দুমুখো খরগোশ... 343 01:29:51,387 --> 01:29:53,389 একচোখা পাখি... 344 01:29:54,432 --> 01:29:57,018 এবং লোমশ মাছ দেখেছি। 345 01:30:15,578 --> 01:30:18,372 তাহলে তোমরা কী খাও? 346 01:30:21,501 --> 01:30:23,586 কোনো খাবার নেই! 347 01:30:25,463 --> 01:30:27,673 আমরা নিজেরাই নিজেদের খাই। 348 01:30:31,135 --> 01:30:33,596 দুর্বলদের আগে খাওয়া হয়। 349 01:30:36,891 --> 01:30:39,143 আমার পালাও ক্রমশ এগোচ্ছে। 350 01:30:43,064 --> 01:30:45,983 আমাদের রাক্ষসদের মধ্যেও এখন পদমর্যাদার ব্যাপার রয়েছে। 351 01:30:47,610 --> 01:30:49,445 আমার মতো 352 01:30:49,612 --> 01:30:51,614 এক শিংওয়ালা রাক্ষসেরা ... 353 01:30:53,116 --> 01:30:57,120 সবসময়ই দুই বা তিন শিংওয়ালা রাক্ষসের খাবার। 354 01:31:00,790 --> 01:31:03,960 ক্ষমতার বলে, ওরা মানুষের মতোই... 355 01:31:05,253 --> 01:31:07,713 ধুর্ত ও নির্লজ্জ, 356 01:31:07,839 --> 01:31:10,424 রাক্ষস জগতে আধিপত্য বিস্তার করে। 357 01:31:21,060 --> 01:31:24,397 বেশ! ওরা থাকুক ওদের মতো। 358 01:31:25,898 --> 01:31:28,651 ওরা যত খুশি মাথায় শিং গজাক। 359 01:31:29,610 --> 01:31:32,071 ওরা যত বিশ্রী দেখতে লাগে লাগুক! 360 01:31:32,488 --> 01:31:34,574 এগুলো নরকযন্ত্রণা। 361 01:31:35,491 --> 01:31:37,493 এটা মৃত্যুর চেয়েও খারাপ। 362 01:31:37,827 --> 01:31:40,163 কিন্তু ওরা চাইলেও... 363 01:31:40,371 --> 01:31:42,456 মরতে পারেনি। 364 01:31:47,670 --> 01:31:50,173 দেখো, রাক্ষসের শাস্তি হলো.... 365 01:31:50,339 --> 01:31:52,341 অমরত্ব। 366 01:31:54,343 --> 01:31:57,471 চিরকাল তাদের ভুগতে হয়... 367 01:31:58,514 --> 01:32:01,350 এবং জীবনের শেষ সময় পর্যন্ত যন্ত্রণা ভোগ করতে হয়। 368 01:32:05,229 --> 01:32:08,608 কিন্তু তারা আমাকে শীঘ্রই খেয়ে ফেলবে। আমি মুক্তিও পাবো। 369 01:32:11,777 --> 01:32:13,196 না! 370 01:32:13,946 --> 01:32:15,865 আমি কারো ভোজ হতে চাই না। 371 01:32:16,949 --> 01:32:19,535 এজন্য আমি এভাবে পালিয়ে বেড়াচ্ছি। 372 01:32:21,829 --> 01:32:23,497 কিন্তু... 373 01:32:25,041 --> 01:32:27,710 আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে... 374 01:32:30,171 --> 01:32:33,007 এবং নিজের উপরেই বিরক্ত হয়ে উঠেছি। 375 01:32:36,385 --> 01:32:39,972 আমি যখন মানুষ ছিলাম তখন কৃষক ছিলাম। 376 01:32:42,475 --> 01:32:47,647 দাম বাড়াতে গ্যালন গ্যালন দুধ নদীতে ফেলে দিতাম। 377 01:32:49,982 --> 01:32:54,403 পেঁয়াজ, আলু, বাঁধাকপি- সব বুলডোজার দিয়ে নষ্ট করে ফেলতাম। 378 01:32:55,863 --> 01:32:58,366 কত বোকা ছিলাম আমি! 379 01:33:31,857 --> 01:33:33,317 শুনেছো? 380 01:33:35,695 --> 01:33:37,697 যখন রাত নেমে আসে... 381 01:33:39,198 --> 01:33:42,285 ওই বিশাল বপুধারী রাক্ষসেরা যন্ত্রণায় চিৎকার করে। 382 01:33:44,787 --> 01:33:48,457 তাদের শিংয়ে ক্যান্সারের টিউমারের মতো ব্যথা উঠে। 383 01:33:50,668 --> 01:33:54,255 তারা জলদি মৃত্যুর জন্য ছটফট করে। 384 01:33:56,632 --> 01:33:59,343 কিন্তু যেহেতু তারা মরতে পারে না... 385 01:34:00,219 --> 01:34:02,388 তারা কেবল চিৎকারই করতে পারে। 386 01:34:09,145 --> 01:34:11,105 চলো, আমি দেখাচ্ছি। 387 01:34:12,815 --> 01:34:14,984 দেখবে তারা কিভাবে চিৎকার করে। 388 01:37:05,821 --> 01:37:08,991 আমার শিংয়ে ও ব্যাথা হতে শুরু করেছে। 389 01:37:14,955 --> 01:37:16,582 যাও এখন! 390 01:37:18,292 --> 01:37:21,128 কোথায় যাবো? 391 01:37:38,354 --> 01:37:41,524 তুমিও কি রাক্ষস হতে চাও? 392 01:38:38,872 --> 01:38:45,254 "জলকলের গ্রাম" 393 01:39:16,619 --> 01:39:18,495 শুভ সকাল। 394 01:40:42,371 --> 01:40:43,706 শুভ সকাল। 395 01:40:48,752 --> 01:40:50,796 শুভ সকাল। 396 01:40:52,214 --> 01:40:54,299 এই গ্রামের নাম কী? 397 01:40:55,634 --> 01:40:58,011 এর কোনো নাম নেই। 398 01:40:58,971 --> 01:41:02,808 আমরা "গ্রাম"-ই বলি। 399 01:41:03,892 --> 01:41:08,188 তবে বহিরাগতরা একে জলকলের গ্রাম বলে ডাকে। 400 01:41:11,900 --> 01:41:15,529 গ্রামের সব মানুষ কি এখানে থাকে? 401 01:41:15,904 --> 01:41:17,322 না। 402 01:41:18,157 --> 01:41:21,326 আমরা সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছি। 403 01:41:25,080 --> 01:41:27,082 এখানে কি বিদ্যুৎ নেই? 404 01:41:28,751 --> 01:41:31,086 আমাদের অমন জিনিসের দরকার হয় না। 405 01:41:32,588 --> 01:41:36,091 মানুষ সুযোগ সুবিধায় অভ্যস্ত। 406 01:41:37,050 --> 01:41:40,596 তারা মনে করে সুবিধা যত বেশি পাবে, তাদের জীবনকে আরও উন্নত হবে, 407 01:41:41,096 --> 01:41:44,516 এবং শেষে তারা এমন জিনিসের থেকে মুখ ফিরিয়ে নেয় যেটা উন্নত জীবনের জন্য সত্যিই ভালো। 408 01:41:46,727 --> 01:41:48,896 তাহলে আলো পেতে কী করেন? 409 01:41:51,565 --> 01:41:55,444 আমরা মোমবাতি এবং রাইসরিষার তেল ব্যবহার করি। 410 01:41:56,195 --> 01:41:58,363 রাতে অন্ধকার দেখায় না? 411 01:41:59,156 --> 01:42:01,784 রাত তো অন্ধকারই। 412 01:42:02,785 --> 01:42:07,080 রাত যদি দিনের মতো উজ্জ্বল হয় তাহলে আমরা সমস্যার সম্মুখীন হবো। 413 01:42:08,373 --> 01:42:13,045 আমি অমন উজ্জ্বল রাত চাই না যে আকাশের তারকারাজি ঠাহর করতে পারবো না। 414 01:42:17,966 --> 01:42:20,219 আপনাদের ধানক্ষেত আছে... 415 01:42:20,636 --> 01:42:24,264 কিন্তু ওগুলো সংগ্রহ করার মতো কোনো মেশিন দেখলাম না। 416 01:42:24,681 --> 01:42:27,017 আমাদের ওসব মেশিন-টেশিন লাগে না। 417 01:42:28,227 --> 01:42:31,730 আমাদের গরু ও ঘোড়া আছে। 418 01:42:33,440 --> 01:42:36,109 জ্বালানী হিসেবে কী ব্যবহার করেন? 419 01:42:38,237 --> 01:42:40,864 বেশিটা, কাঠই ব্যবহার করা হয়। 420 01:42:42,282 --> 01:42:45,661 আমরা জীবিত গাছ কাটা পছন্দ করি না,... 421 01:42:45,994 --> 01:42:48,664 তবে অনেক মৃত গাছ আছে যা আমাদের প্রয়োজন মেটাতে পর্যাপ্ত। 422 01:42:48,914 --> 01:42:52,709 আমরা মূলত সেগুলোকেই জ্বালের কাঠ হিসেবে ব্যবহার করি। 423 01:42:55,087 --> 01:42:59,341 এবং যদি তা থেকে কাঠকয়লা তৈরি করা হয়, 424 01:42:59,550 --> 01:43:04,513 তাহলে মাত্র কয়েকটা গাছ থেকেই অনেক তাপ পাওয়া যায়। 425 01:43:06,223 --> 01:43:11,687 এবং গরুর গোবর দিয়েও ভালো জ্বালানি হয়। 426 01:43:38,130 --> 01:43:40,883 যতটা সম্ভব, 427 01:43:41,049 --> 01:43:43,343 আমরা চেষ্টা করছি... 428 01:43:43,468 --> 01:43:47,222 প্রাকৃতিক উপায়ে বাঁচার, যেমনটা অতীতে মানুষ করতো। 429 01:43:48,557 --> 01:43:50,517 এখনকার দিনে... 430 01:43:50,893 --> 01:43:55,647 মানুষ তো ভুলেই বসে আছে যে তারাও প্রকৃতিরই অংশ। 431 01:43:57,816 --> 01:44:00,819 তাদের জীবন নির্ভর করে প্রকৃতির উপর, 432 01:44:01,320 --> 01:44:04,531 তাও তারা প্রকৃতির উপর হস্তক্ষেপ করছে এবং ধ্বংস করছে। 433 01:44:05,115 --> 01:44:08,994 তারা সবসময় মনে করে তারা আরও ভালো কিছু তৈরি করতে পারে। 434 01:44:11,038 --> 01:44:13,624 বিশেষ করে বৈজ্ঞানিকরা। 435 01:44:14,291 --> 01:44:17,085 তারা তুখোড় মস্তিষ্কের হতে পারে... 436 01:44:17,711 --> 01:44:20,631 কিন্তু তাদের অনেকেরই প্রকৃতির হৃদস্পন্দন শোনার মতো... 437 01:44:20,797 --> 01:44:23,467 শ্রবণক্ষমতা নেই। 438 01:44:25,260 --> 01:44:30,098 তারা এমন জিনিস উদ্ভাবন করতে আদাজল খেয়ে লেগে পড়ে যা মানুষের জীবনকে ... 439 01:44:30,724 --> 01:44:34,519 শেষ পর্যন্ত দুর্বিষহ করে তোলে এবং এর জন্য আবার নিজেদের বড়াই নিজেরাই করে। 440 01:44:36,605 --> 01:44:41,818 আরো চরম ব্যাপারটা হলো, একটা বিশাল সংখ্যক মানুষ.... 441 01:44:42,319 --> 01:44:46,615 এসব আহম্মকমার্কা আবিষ্কারগুলোকে এক একটা অলৌকিক বস্তু হিসেবে দেখে... 442 01:44:46,907 --> 01:44:49,201 এবং তাদের দেবতার আসনে বসিয়ে পুজা করে। 443 01:44:54,081 --> 01:44:57,876 তারা এটা খেয়াল করে না যে প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে... 444 01:44:58,418 --> 01:45:02,714 এবং তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। 445 01:45:05,467 --> 01:45:09,721 মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হলো... 446 01:45:10,138 --> 01:45:13,642 বিশুদ্ধ জল ও বিশুদ্ধ বাতাস... 447 01:45:14,977 --> 01:45:18,730 এবং ফলনদায়ক গাছ এবং তৃণভূমি। 448 01:45:18,981 --> 01:45:22,192 কিন্তু তারা সবকিছুকে দূষিত করছে, 449 01:45:22,567 --> 01:45:24,653 এবং এগুলো হারিয়ে যাচ্ছে চিরতরে। 450 01:45:26,071 --> 01:45:29,157 এই দুষিত জল এবং বাতাস... 451 01:45:29,449 --> 01:45:33,245 কলুষিত করছে মানব হৃদয়কে। 452 01:45:53,181 --> 01:45:55,600 এখানে আসার পথে... 453 01:45:56,601 --> 01:46:01,356 কয়েকটা বাচ্চাকে একটা পাথরের উপর ফুল রাখতে দেখলাম। 454 01:46:01,815 --> 01:46:03,817 ওটা তারা কেন করলো? 455 01:46:04,192 --> 01:46:06,236 ওহ, ওটা। 456 01:46:07,946 --> 01:46:11,742 গল্পটা আমি আমার প্রয়াত বাবার কাছ থেকে শুনেছি। 457 01:46:12,951 --> 01:46:15,287 অনেক আগে... 458 01:46:15,579 --> 01:46:18,832 একজন অসুস্থ পান্থ... 459 01:46:18,999 --> 01:46:21,418 ওই জায়গাতে মৃত্যুবরণ করেন। 460 01:46:22,753 --> 01:46:26,298 গ্রামের লোকেরা তার প্রতি করুণা করে ... 461 01:46:26,673 --> 01:46:29,092 তাকে তার মৃত্যুর স্থানেই সমাহিত করে। 462 01:46:29,217 --> 01:46:32,804 তারা ওই পাথরটাকে সমাধিপ্রস্তর হিসেবে ওখানে বসায়... 463 01:46:32,929 --> 01:46:35,390 এবং ওতে ফুল দেয়। 464 01:46:36,767 --> 01:46:41,104 এবং দিনের সাথে সাথে এটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। 465 01:46:43,940 --> 01:46:45,984 শুধু বাচ্চারাই নয়। 466 01:46:46,109 --> 01:46:48,111 সকল গ্রামবাসীই... 467 01:46:48,236 --> 01:46:51,073 জায়গাটা অতিক্রম করার সময় নিজের অজান্তেই... 468 01:46:51,740 --> 01:46:55,577 ওখানে ফুল রেখে দেয়। 469 01:47:08,924 --> 01:47:10,926 আজ কি কোনো উৎসব আছে? 470 01:47:15,097 --> 01:47:17,682 না, ওটা শবযাত্রা। 471 01:47:19,601 --> 01:47:22,562 তোমার কাছে হয়তো অদ্ভুত মনে হচ্ছে। 472 01:47:23,146 --> 01:47:26,191 কিন্তু শবযাত্রা অনেক আনন্দপুর্ণ উপলক্ষ। 473 01:47:28,443 --> 01:47:31,947 ভালোভাবে জীবনযাপন এবং কঠোর পরিশ্রমের পরে... 474 01:47:32,239 --> 01:47:35,450 সেই কাজের জন্য লোকেদের অভিবাদন পাওয়াটা সুখকর। 475 01:47:37,869 --> 01:47:41,414 আমাদের এখানে কোনো মন্দির কিংবা পুরোহিত নেই, 476 01:47:41,790 --> 01:47:44,459 তাই আমরা গ্রামবাসীরা মিলে 477 01:47:44,626 --> 01:47:47,462 মৃতদেহ কাঁধে করে ... 478 01:47:47,754 --> 01:47:50,632 নিয়ে যাই সমাধিক্ষেত্রে, পাহাড়ে। 479 01:47:52,384 --> 01:47:57,264 কিন্তু শিশু বা যুবকরা মারা গেলে আমরা এমন খুশির উদযাপন করি না। 480 01:47:57,514 --> 01:48:00,142 ওই মৃত্যু মোটেও শুভ নয়। 481 01:48:01,810 --> 01:48:04,104 কিন্তু সৌভাগ্যবশত... 482 01:48:04,229 --> 01:48:08,608 এখানকার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক... 483 01:48:08,900 --> 01:48:13,488 আর তারা বেশিরভাগ সব সময় বার্ধক্যেই মারা যায়। 484 01:48:14,948 --> 01:48:17,617 আজ যে মহিলাকে সমাহিত করা হচ্ছে... 485 01:48:17,909 --> 01:48:21,746 সে ৯৯ বছরে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 486 01:48:23,540 --> 01:48:27,377 আসলে, আমাকে এক্ষুণি গিয়ে শবযাত্রায় অংশ নিতে হবে। 487 01:48:27,836 --> 01:48:29,713 আসছি। 488 01:48:36,553 --> 01:48:38,680 সত্যিটা বলি তোমাকে, 489 01:48:38,805 --> 01:48:42,267 সে আমার প্রথম প্রেম ছিলো। 490 01:48:45,020 --> 01:48:47,063 কিন্তু সে আমার হৃদয় ভেঙে... 491 01:48:47,314 --> 01:48:50,692 অন্য একজনকে বিয়ে করে নিয়েছিলো। 492 01:49:26,394 --> 01:49:29,356 যাইহোক, আপনার বয়স কত? 493 01:49:29,856 --> 01:49:31,274 আমার? 494 01:49:32,025 --> 01:49:34,402 একশো যোগ তিন। 495 01:49:35,320 --> 01:49:39,157 মানবজাতিকে বিদায় বলার মতো ভালো বয়স। 496 01:49:40,033 --> 01:49:45,205 শোনো, লোকে বলে জীবন কঠিন, 497 01:49:45,455 --> 01:49:48,583 কিন্তু ওটা শুধুই কথার কথা। 498 01:49:49,417 --> 01:49:52,754 আসলে, বেঁচে থাকাটাই ভালো। 499 01:49:53,129 --> 01:49:55,548 অনেক উত্তেজনাপূর্ণ। 500 01:55:25,494 --> 01:57:49,264 সাবটাইটেলটি দিয়ে মুভিটি উপভোগ করার জন্য ধন্যবাদ। অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162) ⴵ ╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/SKD215 ] ❞ ⴵ 501 01:59:33,209 --> 01:59:38,548 সমাপ্ত