1
00:00:11,040 --> 00:00:12,600
শত সহস্র বছর ধরে,
2
00:00:12,679 --> 00:00:16,120
দি অথোরিটি স্বর্গরাজ্য শাসন করেছেন...
3
00:00:17,039 --> 00:00:19,160
চূড়ান্ত কর্তৃত্বের সাথে।
4
00:00:20,800 --> 00:00:27,159
নিজের নামকরণ করেছেন
সৃষ্টিকর্তা, পিতা, সর্বশক্তিমান।
5
00:00:28,760 --> 00:00:29,840
সে সেরকম কিছুই নয়...
6
00:00:29,919 --> 00:00:33,359
বরং আমাদের মতোই একজন দেবদূত।
7
00:00:34,680 --> 00:00:38,279
আর এক পিশাচ দেবদূতকে
সাথে নিয়ে শাসন করে সে।
8
00:00:40,759 --> 00:00:45,319
আমরা যারা সত্যের জন্য লড়েছি,
তারা রাজ্য থেকে বিতাড়িত হয়েছি।
9
00:00:47,999 --> 00:00:51,599
তারপর থেকে, একেক দুনিয়ায় ঘুরে বেড়িয়েছি,
10
00:00:51,680 --> 00:00:55,999
প্রতিশোধের খোঁজে ও প্রতিক্ষায়।
11
00:00:57,359 --> 00:01:00,759
মানবজাতির মাঝে এক আশার আলো জেগে উঠেছে।
12
00:01:02,319 --> 00:01:04,960
এক সাহসী নেতা যোদ্ধাদের একত্র করছে।
13
00:01:06,719 --> 00:01:07,919
সে মরনশীল হতে পারে...
14
00:01:09,039 --> 00:01:11,919
কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা তার জাতকে ছাপিয়ে যায়।
15
00:01:13,439 --> 00:01:17,880
এক ভুজঙ্গকে ডেকে পাঠানো হয়েছে।
নতুন ইভের উত্থান হয়েছে।
16
00:01:18,840 --> 00:01:21,759
নতুন বিদ্রোহের সময়...
17
00:01:21,840 --> 00:01:23,439
ঘনিয়ে আসছে।
18
00:01:37,000 --> 00:01:38,000
লাইরা!
19
00:01:42,960 --> 00:01:43,920
লাইরা!
20
00:01:48,239 --> 00:01:49,199
লাইরা!
21
00:02:06,879 --> 00:02:08,639
আমি একটা মেয়েকে খুঁজছি।
22
00:02:08,719 --> 00:02:11,279
মাঝারি উচ্চতার, কালো চুল, বাদামী চোখ।
23
00:02:11,360 --> 00:02:13,599
ওর নাম লাইরা।
প্যান নামের একটা ডিমন আছে ওর।
24
00:02:18,319 --> 00:02:19,440
ও নিখোঁজ।
25
00:02:27,479 --> 00:02:28,480
সাহায্য করো।
26
00:02:39,959 --> 00:02:41,240
বলো সে কোথায় আছে।
27
00:03:18,359 --> 00:03:19,319
প্যান?
28
00:03:23,999 --> 00:03:24,959
প্যান?
29
00:03:34,439 --> 00:03:36,359
লাইরা!
30
00:03:37,760 --> 00:03:41,679
রজার!
এটা কি তুমি?
31
00:03:41,759 --> 00:03:44,159
আমার তোমাকে প্রয়োজন! বাঁচাও!
32
00:03:44,880 --> 00:03:46,559
কোথায় তুমি?
33
00:03:49,119 --> 00:03:50,520
রজার!
34
00:04:01,239 --> 00:04:02,279
লাইরা।
35
00:04:14,186 --> 00:04:36,805
অনুবাদে:
〄 AsadujJaman 〄
36
00:05:48,319 --> 00:05:52,159
জলদি। জলদি।
খোদার দোহাই লাগে।
37
00:05:53,719 --> 00:05:56,039
মেশিনটা হয়তো এরজন্য প্রস্তুত নয়।
38
00:05:56,119 --> 00:05:58,679
তাহলে তো আমরা দুজনেই শেষ, তাই না?
39
00:06:01,080 --> 00:06:03,239
মনকে শান্ত করো।
40
00:06:28,559 --> 00:06:30,039
পেছনের পাখাটা গেছে।
41
00:06:46,799 --> 00:06:49,239
ধরে বসো!
42
00:07:46,333 --> 00:07:51,464
তুমি যখন রাস্তা ধরে আসছিলে
তখন ফুলের সুঘ্রাণ পাচ্ছিলাম।
43
00:07:52,807 --> 00:07:53,526
কেমন আছো?
44
00:07:57,122 --> 00:07:58,849
কী হয়েছে?
45
00:08:03,644 --> 00:08:05,274
কোনো সমস্যা?
46
00:08:05,610 --> 00:08:10,789
এই গীর্জা বহু বছর ধরে খালি পড়ে আছে।
গুজব চলছে কেউ ওখানে লুকিয়ে আছে।
47
00:08:11,652 --> 00:08:13,522
আমি লুকাচ্ছি না।
48
00:08:14,529 --> 00:08:16,303
এখানে কেন এসেছেন?
49
00:08:21,434 --> 00:08:24,647
তুমি জাদুতে বিশ্বাস করো?
50
00:08:27,476 --> 00:08:29,154
মাঝেমধ্যে।
51
00:08:30,929 --> 00:08:32,415
আমার সাথে এসো।
52
00:09:34,992 --> 00:09:37,246
ভয় পেয়ো না।
53
00:09:38,205 --> 00:09:41,754
ও আমার মেয়ে।
54
00:10:02,757 --> 00:10:09,182
এক জাদুকর ওকে জাদু করেছে...
55
00:10:10,669 --> 00:10:14,649
সেজন্যই ও ঘুমিয়ে আছে।
56
00:10:15,416 --> 00:10:17,238
ওকে জাগাতে পারছেন না?
57
00:10:19,588 --> 00:10:24,910
ওকে জাগাতে আমার সময় দরকার।
58
00:10:26,445 --> 00:10:31,144
লোকজনকে দূরে সরিয়ে রাখতে
আমার তোমার সাহায্য দরকার।
59
00:10:36,179 --> 00:10:37,474
আমি সাহায্য করবো।
60
00:10:38,289 --> 00:10:41,790
ধন্যবাদ। শুনে খুশি হলাম।
61
00:10:53,202 --> 00:10:56,271
ওকে নিরাপদে রাখবেন, প্লিজ।
62
00:10:57,086 --> 00:10:58,765
অবশ্যই।
63
00:11:11,951 --> 00:11:15,883
এটা কিন্তু গোপন রাখবে।
64
00:11:25,759 --> 00:11:26,799
প্লিজ...
65
00:11:28,799 --> 00:11:31,879
আমাদের ছেড়ে দিন।
66
00:11:34,799 --> 00:11:35,919
নাও।
67
00:11:35,998 --> 00:11:38,119
- এটা খাও।
- হুম।
68
00:11:39,479 --> 00:11:40,999
তুমি ঔষধ না খেলে,
69
00:11:41,078 --> 00:11:43,239
কীভাবে সুস্থ হবে, মামুনি?
70
00:11:44,439 --> 00:11:46,718
হুম? নাও।
71
00:12:59,319 --> 00:13:01,038
ভয় পেয়ো না।
72
00:13:04,399 --> 00:13:07,078
- আপনারা কীভাবে...
- আমরা তোমার ক্ষতি করবো না।
73
00:13:08,759 --> 00:13:09,799
কী আপনারা?
74
00:13:09,879 --> 00:13:11,038
বেনি এলিম।
75
00:13:12,399 --> 00:13:14,599
তোমাদের ভাষায়, দেবদূত।
76
00:13:14,679 --> 00:13:16,542
তোমার কাছে মানব আকৃতিতে এসেছি।
77
00:13:17,119 --> 00:13:18,079
দেবদূত?
78
00:13:19,678 --> 00:13:20,879
ব্যস কথা বলতে চাই।
79
00:13:22,799 --> 00:13:24,279
আমার পিছু নেওয়া বন্ধ করুন।
80
00:13:32,639 --> 00:13:33,759
এসাহেট্রা।
81
00:13:35,038 --> 00:13:36,558
গল্পটা সত্যি।
82
00:14:04,039 --> 00:14:05,918
মনে হয় মেশিনটার খেল খতম হয়ে গেছে।
83
00:14:05,999 --> 00:14:08,479
তাহলে রিপাবলিকে ফিরে যাবো কীভাবে?
84
00:14:08,559 --> 00:14:11,479
কিছু একটা বের করে ফেলবো।
85
00:14:14,359 --> 00:14:15,879
কিছু চোখে পড়ছে?
86
00:14:15,959 --> 00:14:17,838
মনে হচ্ছে পথ পরিষ্কার।
87
00:14:17,919 --> 00:14:20,279
কমান্ডার, আমাদের লোককে উদ্ধার করা যাক।
88
00:14:26,839 --> 00:14:28,039
আমাকে অনুসরণ করো।
89
00:14:28,118 --> 00:14:30,159
হেই! হেই!
90
00:14:31,558 --> 00:14:32,798
পরিষ্কার।
91
00:14:48,079 --> 00:14:50,519
আমরা নিরাপদ?
92
00:14:50,599 --> 00:14:52,519
- ক্লিয়ার!
- ক্লিয়ার!
93
00:14:52,599 --> 00:14:53,638
সব ক্লিয়ার।
94
00:14:57,598 --> 00:15:00,039
ওগুনওয়ে।
95
00:15:01,438 --> 00:15:02,819
তোমাদের মধ্যে কমান্ডার ওগুনওয়ে কে?
96
00:15:09,158 --> 00:15:10,159
আমি।
97
00:15:16,958 --> 00:15:20,238
তুমি আর তোমার ছোট্ট বন্ধুরা কারা?
98
00:15:20,319 --> 00:15:21,999
আমি লর্ড এজরিয়েল বেলাকুয়া।
99
00:15:23,518 --> 00:15:26,239
আমি স্বর্গরাজ্যে হামলা করতে চাই,
100
00:15:26,319 --> 00:15:29,038
এবং তুমি আমার সাথে
যোগ দিলে ভীষণ খুশি হবো।
101
00:15:29,119 --> 00:15:31,959
তোমার সম্পর্কে অনেক গল্প শুনেছি।
102
00:15:32,038 --> 00:15:34,879
তুমি এইমাত্র মন্দিরের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে দিলে।
103
00:15:35,998 --> 00:15:37,599
ওই লড়াই তুমিই লড়ো গিয়ে।
104
00:15:39,759 --> 00:15:42,239
তার কথা মন দিয়ে শোনো।
105
00:15:45,078 --> 00:15:48,199
আমার বন্ধু আর আমি,
এই দুনিয়ার লোক নই।
106
00:15:48,279 --> 00:15:49,959
তোমার মন্দির নিয়ে কোনো মাথাব্যথা নেই আমার।
107
00:15:50,038 --> 00:15:52,198
আমরা তোমার জন্য এখানে এসেছি।
108
00:15:52,279 --> 00:15:55,039
অথোরিটির বিপক্ষে যুদ্ধে
আমার সাথে হাত মেলাও।
109
00:15:55,118 --> 00:15:57,479
দেখো, আমি জানি
আমরা একই উদ্দেশ্যে লড়ছি।
110
00:15:57,558 --> 00:15:59,839
কতোজনের নেতৃত্বে আছো সেটাও জানি।
111
00:15:59,918 --> 00:16:02,719
আমি তোমার বাহিনীটা চাই,
কিন্তু তোমার নেতৃত্বটাও প্রয়োজন আমার।
112
00:16:04,118 --> 00:16:07,598
আমার সাথে চলো।
চূড়ান্ত বিজয়ের অংশীদার হও।
113
00:16:12,599 --> 00:16:15,039
তুমি আমার সাথে চলো।
114
00:16:42,039 --> 00:16:44,598
জেনেভায় স্বাগতম, কার্ডিনাল ম্যাকফেইল।
115
00:16:45,838 --> 00:16:48,198
ফাদার প্রেসিডেন্ট বলবে, প্লিজ।
116
00:17:15,119 --> 00:17:16,118
ফাদার প্রেসিডেন্ট।
117
00:17:22,799 --> 00:17:25,198
গ্রেফতারের ব্যাপারটা খুলে বলো।
118
00:17:25,279 --> 00:17:28,439
ঘটনাস্থল থেকে এই জিনিসটি উদ্ধার করেছি।
119
00:17:28,518 --> 00:17:30,359
এটা শ্রোতাদের পড়ে শোনানো হচ্ছিলো,
120
00:17:30,438 --> 00:17:36,438
অনেকে উল্লসিত হয় এবং অসুস্থ
আলাপচারিতা ও উদ্ভট চিন্তাভাবনা বলতে শুরু করে।
121
00:17:51,558 --> 00:17:53,799
কবিতা।
122
00:18:04,998 --> 00:18:06,078
ফাদার জেরোম।
123
00:18:07,478 --> 00:18:09,238
কী করা উচিত বলে মনে হয় তোমার?
124
00:18:10,679 --> 00:18:13,119
লেখককে মতবিরুদ্ধতার জন্য কয়েদ করা উচিত।
125
00:18:22,999 --> 00:18:27,598
ফাদার হাইস্ট।
বিল্ডিং জুড়ে এরকম আরো কয়েকডজন আছে।
126
00:18:28,639 --> 00:18:33,719
উপস্থিত সকলকে সহ, এই লেখকের বই
যাদের কাছে থাকবে সকলকে কয়েদ করা উচিত।
127
00:18:34,078 --> 00:18:35,038
হুম।
128
00:18:43,039 --> 00:18:44,318
ফাদার?
129
00:18:44,399 --> 00:18:46,678
- গোমেজ।
- ফাদার গোমেজ।
130
00:18:47,959 --> 00:18:50,918
তুমি আমার অবস্থানে থাকলে, কী করতে?
131
00:18:50,999 --> 00:18:54,318
শারিরিক নির্যাতন... জনসম্মুখে।
132
00:18:55,678 --> 00:18:56,895
বইটি রাখার দায়ে অভিযুক্তদের জন্য,
133
00:18:56,918 --> 00:19:01,318
আমি সম্ভবত দোররা মারা
বেছে নিতাম। লেখকের জন্য,
134
00:19:01,399 --> 00:19:06,079
আরেকটু দীর্ঘস্থায়ী চোট
দেবার মতো কিছু বেছে নিতাম।
135
00:19:08,959 --> 00:19:11,798
ভয় একটা উপহার।
এটা মানুষকে শিক্ষা দেয়।
136
00:19:15,679 --> 00:19:17,558
ওরা আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।
137
00:19:17,638 --> 00:19:19,318
বারুখ, আমাদের হাতে সময় নেই।
138
00:19:21,758 --> 00:19:24,118
আমাদের ওই ছুরিটা লাগবে।
139
00:19:24,199 --> 00:19:27,438
আপনাদের পিছু নিতে মানা করেছিলাম।
140
00:19:27,518 --> 00:19:29,358
এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় আসেন কীভাবে?
141
00:19:29,438 --> 00:19:30,798
আমরা ডাস্টের তৈরি,
142
00:19:30,879 --> 00:19:34,158
এবং বাতাসের অদৃশ্য বলয়ের মধ্য দিয়ে যেতে পারি,
143
00:19:34,238 --> 00:19:36,558
যা অন্য দুনিয়ায় প্রবেশের পথ।
144
00:19:36,639 --> 00:19:38,798
আমরা ওগুলো দেখতে পাই,
কিন্তু তোমরা পারো না।
145
00:19:38,878 --> 00:19:43,799
বালথামোস আর আমি
এসাহেট্রা খুঁজছিলাম... তোমাকে খুঁজছিলাম।
146
00:19:43,878 --> 00:19:46,358
কারণ এক মহাযুদ্ধ ঘনিয়ে আসছে।
147
00:19:46,438 --> 00:19:49,478
সমস্ত জীবিত সত্ত্বা ইতোমধ্যে যুদ্ধে জড়িয়ে গেছে,
148
00:19:49,559 --> 00:19:52,039
যদিও আমরা সবাই তা জানি না।
149
00:19:52,118 --> 00:19:54,598
শত্রুপক্ষের শক্তি প্রতি মিনিটে বাড়ছে,
150
00:19:54,678 --> 00:19:57,438
আর তোমার কাছে সেই
অস্ত্র আছে যা আমাদের জেতাতে পারে।
151
00:19:58,599 --> 00:20:00,838
তোমাকে আমাদের সাথে
লর্ড এজরিয়েলের কাছে যেতে হবে।
152
00:20:00,919 --> 00:20:03,559
- সে এক বাহিনী জড়ো করছে কারণ...
- আমি তাকে চিনি।
153
00:20:04,919 --> 00:20:08,079
একজন আমাকে তার সম্পর্কে বলেছে।
সবকিছু সম্পর্কে বলেছে।
154
00:20:08,678 --> 00:20:09,758
ওই যুদ্ধ,
155
00:20:09,839 --> 00:20:12,918
এটা দিয়ে কীভাবে
এজরিয়েলের পাশে থেকে লড়বো।
156
00:20:15,038 --> 00:20:17,998
আপনাদের সাথে যেতে
পারবো না আমি। দুঃখিত।
157
00:20:18,079 --> 00:20:22,118
আমি আমার বন্ধুকে খুঁজছি,
লাইরা... এজরিয়েলের মেয়ে।
158
00:20:23,598 --> 00:20:27,158
তার হয়তো মাথাব্যথা নেই, কিন্তু ও নিখোঁজ।
159
00:20:27,238 --> 00:20:28,478
ওর আমার সাহায্য প্রয়োজন।
160
00:20:28,558 --> 00:20:29,838
তুমি বুঝতে পারছো না।
161
00:20:29,918 --> 00:20:31,735
ওই ছুরি তোমার ধারণার চাইতেও গুরুত্বপূর্ণ।
162
00:20:31,758 --> 00:20:33,439
না, আপনারা বুঝতে পারছেন না।
163
00:20:33,518 --> 00:20:36,039
লাইরা-ই এই মুহুর্তে
আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
164
00:20:37,318 --> 00:20:38,438
আমি ওকে খুঁজতে যাচ্ছি।
165
00:20:38,519 --> 00:20:40,839
- তুমি এক্ষুণি আমাদের সাথে যাবে...
- নয়তো কী?
166
00:20:40,918 --> 00:20:42,398
তোমার বন্ধুর জন্য দুঃখিত আমি।
167
00:20:43,958 --> 00:20:46,158
দেখতেই পাচ্ছি তাকে অনেককিছু ভাবো।
168
00:20:47,038 --> 00:20:48,255
তার কী হয়েছিল জানো?
169
00:20:48,278 --> 00:20:51,438
আমরা হামলার মুখে পড়েছিলাম।
ও অপহৃত হয়েছে।
170
00:20:51,518 --> 00:20:53,319
- কার হাতে?
- জানি না।
171
00:20:53,398 --> 00:20:54,839
আমি ওকে ছাড়াই চলে গিয়েছিলাম।
172
00:20:55,678 --> 00:20:57,039
ভেবেছিলাম ও নিরাপদ থাকবে।
173
00:20:58,878 --> 00:21:00,638
ফিরে এসে দেখি, ও নেই।
174
00:21:01,478 --> 00:21:03,479
এজরিয়েল যা-ই চাক, সে অপেক্ষা করতে পারবে।
175
00:21:06,278 --> 00:21:07,319
দুঃখিত।
176
00:21:09,038 --> 00:21:10,318
তুমি নিশ্চয়ই বুঝতে পারছো...
177
00:21:10,398 --> 00:21:12,438
মন বদলানো না পর্যন্ত
আমরা তোমাকে অনুসরণ করতেই থাকবো।
178
00:21:12,519 --> 00:21:14,638
আচ্ছা, যত ইচ্ছা পিছু নিতে পারেন কারণ...
179
00:21:18,038 --> 00:21:20,838
যতবার পালিয়েছি ততবারই
আমাকে খুঁজে বের করেছেন আপনারা।
180
00:21:22,998 --> 00:21:23,998
কীভাবে?
181
00:21:24,078 --> 00:21:27,238
ছুরিটা।
ওটা ডাস্টকে আকর্ষণ করে।
182
00:21:27,318 --> 00:21:29,718
আমাদের এমন ইন্দ্রিয় আছে যা মানুষের নেই।
183
00:21:30,718 --> 00:21:34,518
ওকে খুঁজতে সাহায্য করুন।
184
00:21:34,599 --> 00:21:37,318
আমাকে বের করতে পারলে,
লাইরাকেও পারবেন আপনারা।
185
00:21:38,719 --> 00:21:39,838
ওর কাছে নিয়ে যান আমাকে।
186
00:21:40,798 --> 00:21:43,598
তারপর, আপনাদের সাথে
এজরিয়েলের কাছে যাবো।
187
00:21:43,678 --> 00:21:45,198
আমাদের হাতে সময় নেই।
188
00:21:45,278 --> 00:21:48,638
ওদের বেশিক্ষণ লাগবে না, বারুখ।
আমাদের বের করে ফেলবে ওরা।
189
00:21:48,718 --> 00:21:50,038
তাহলে জলদি করবো।
190
00:21:51,558 --> 00:21:53,358
বালথামোস, এছাড়া কোনো উপায় নেই।
191
00:21:54,678 --> 00:21:55,838
এটা লাইরা'র ছিল।
192
00:21:58,838 --> 00:22:01,278
ও বলে ছুরিটার মতো
এটাও একই জিনিসের তৈরি।
193
00:22:04,038 --> 00:22:06,038
হয়তো এটা ব্যবহার করে
ওকে বের করতে পারবেন।
194
00:22:07,519 --> 00:22:09,078
এটা ডাস্টের তৈরি।
195
00:22:10,078 --> 00:22:11,278
হ্যাঁ।
196
00:22:13,518 --> 00:22:16,758
একটু সময় লাগবে,
কিন্তু তাকে বের করে ফেলবো,
197
00:22:17,438 --> 00:22:19,438
সে যে দুনিয়াতেই থাকুক না কেন।
198
00:22:46,238 --> 00:22:47,838
লাইরা, আমি এখানে!
199
00:22:47,918 --> 00:22:49,238
দাঁড়াও, আমি আসছি।
200
00:22:53,598 --> 00:22:55,838
রজার, কোন জায়গা এটা?
201
00:22:56,598 --> 00:22:57,678
জঘন্য জায়গা!
202
00:22:57,758 --> 00:22:58,878
রজার!
203
00:23:00,638 --> 00:23:01,598
রজার!
204
00:23:01,678 --> 00:23:03,118
আমার ভয় করছে!
205
00:23:03,718 --> 00:23:04,678
রজার।
206
00:23:06,438 --> 00:23:07,438
রজার।
207
00:23:30,798 --> 00:23:33,519
এসো।
208
00:23:44,318 --> 00:23:46,838
ম্যাচি!
209
00:23:48,438 --> 00:23:49,758
বাবা!
210
00:23:49,838 --> 00:23:54,798
খোদা, তোমাকে মিস করেছি।
211
00:23:54,878 --> 00:24:00,038
ওহ, আমার মামুনি।
দেখো দেখি।
212
00:24:10,078 --> 00:24:11,678
তুমি ছয় ইঞ্চি লম্বা হয়ে গেছো,
213
00:24:11,758 --> 00:24:13,598
প্রায় আমার সমান লম্বা হয়ে গেছো।
214
00:24:17,638 --> 00:24:20,958
বাবার কাজ আছে।
যাবো আর আসবো।
215
00:24:30,678 --> 00:24:32,838
তোমার মেয়েটা খুব সুন্দর।
216
00:24:38,678 --> 00:24:40,438
ওকে সর্বশেষ কবে দেখেছিলে?
217
00:24:41,718 --> 00:24:44,198
দশ মাস ১৬ দিন আগে।
218
00:24:44,278 --> 00:24:46,278
ওই গারদ থেকে বেরোবার কোনো আশাই ছিল না,
219
00:24:46,358 --> 00:24:50,078
তুমি আর তোমার চিতা
আমাকে নিতে আসার আগ পর্যন্ত।
220
00:24:50,158 --> 00:24:52,078
কী?
221
00:24:52,158 --> 00:24:54,638
বোঝার চেষ্টা করছি তুমি পাগল...
222
00:24:55,998 --> 00:24:57,038
নাকি জিনিয়াস।
223
00:24:59,598 --> 00:25:01,758
আশা করি আমার মাঝে দুটোই বিদ্যমান।
224
00:25:05,718 --> 00:25:07,998
তো, লর্ড এজরিয়েল...
225
00:25:08,918 --> 00:25:10,718
তোমার যুদ্ধটা আসলে কার সাথে বলো দেখি,
226
00:25:10,798 --> 00:25:12,038
আর আমার কাছে কী চাও?
227
00:25:12,118 --> 00:25:13,878
আমার লড়াই অথোরিটির সাথে...
228
00:25:13,958 --> 00:25:16,958
এটা আগেও বলেছো,
কিন্তু সেটা তো অসম্ভব।
229
00:25:18,158 --> 00:25:21,518
মানবজাতি তার সৃষ্টিকর্তার বিপক্ষে দাঁড়াতে পারে না।
230
00:25:21,598 --> 00:25:23,638
সে আমাদের তার পদাবনত করে রাখে,
231
00:25:23,718 --> 00:25:28,158
কিন্তু সে সৃষ্টিকর্তা নয়।
সব মিথ্যে। সে একজন দেবদূত।
232
00:25:28,238 --> 00:25:30,478
- দেবদূত?
- আর কিছুই নয়।
233
00:25:30,558 --> 00:25:33,318
আর এতোসব কীভাবে জানো...
234
00:25:34,438 --> 00:25:36,558
যদি কথাটা সত্যি বলেই ধরে নেই?
235
00:25:38,638 --> 00:25:40,038
কয়েক সহস্রাব্দ আগে,
236
00:25:40,118 --> 00:25:42,758
আরেকজন দেবদূত
অথোরিটির রহস্য ধরে ফেলে।
237
00:25:42,838 --> 00:25:46,438
এখন সেই দেবদূত,
জেফানিয়া, আমার দলের সদস্য।
238
00:25:49,358 --> 00:25:53,478
ওগুনওয়ে, আমি সমস্ত
দুনিয়ার বাহাদুরদের একত্র করছি।
239
00:25:53,558 --> 00:25:55,438
এমনকি স্বর্গ থেকেও,
240
00:25:55,518 --> 00:25:58,438
কিন্তু আমি চাই তুমি
আমার যুদ্ধে সহায়তা করো।
241
00:26:01,158 --> 00:26:02,838
শুনে তাজ্জব হচ্ছি।
242
00:26:02,918 --> 00:26:05,958
আমি বহুদূর পাড়ি দিয়েছি,
তাই হ্যাঁ, হওয়াই উচিত।
243
00:26:09,597 --> 00:26:14,038
লর্ড এজরিয়েল...
আমি তোমাকে সাহায্য করতে পারবো না।
244
00:26:16,918 --> 00:26:19,518
ম্যাচি আমার ছোট মেয়ে।
245
00:26:22,198 --> 00:26:23,598
কিন্তু আরো একটা আছে।
246
00:26:32,198 --> 00:26:35,517
মন্দিরগুলো অনেকদিন ধরেই
আমাদের বাচ্চাদের নিশানা করে আসছে।
247
00:26:37,558 --> 00:26:40,958
কিন্তু সম্প্রতি...
248
00:26:42,398 --> 00:26:43,998
ওদের তুলে নিয়ে যাওয়া শুরু করেছে...
249
00:26:46,598 --> 00:26:47,678
প্রশিক্ষণের জন্যে।
250
00:26:52,078 --> 00:26:55,638
আরিয়া... মন্দিরের সম্পত্তি।
251
00:26:57,758 --> 00:26:58,958
ওর কাছে...
252
00:27:00,638 --> 00:27:01,838
আমার অস্তিত্ব নেই।
253
00:27:03,318 --> 00:27:05,277
অস্তিত্ব আছে কেবল অথোরিটির।
254
00:27:06,358 --> 00:27:07,798
আমি যে মেয়েটাকে চিনতাম...
255
00:27:10,198 --> 00:27:11,198
সে আর নেই।
256
00:27:15,038 --> 00:27:16,718
কিন্তু তবুও সে আমার সন্তান।
257
00:27:27,917 --> 00:27:29,557
তোমার প্রস্তাবটা বুঝতে পারছি।
258
00:27:29,638 --> 00:27:32,838
কিন্তু আমাকে আমার যুদ্ধে লড়তে হবে।
259
00:27:32,918 --> 00:27:38,877
আর যতোগুলো সম্ভব ছেলে
আর মেয়েকে বাঁচাতে হবে।
260
00:27:40,078 --> 00:27:42,358
আমি দেখতে পারি? প্লিজ।
261
00:28:01,278 --> 00:28:04,758
এমন আগেও দেখেছি।
তার ডিমনকে বিচ্ছিন্ন করা হয়েছে।
262
00:28:04,838 --> 00:28:06,597
ও শয়তান নয়।
263
00:28:06,678 --> 00:28:09,197
আমি সেটা বোঝাইনি। দুঃখিত।
264
00:28:09,278 --> 00:28:12,077
প্লিজ, বোঝানোর
অনুমতি দাও। স্টেলমারিয়া?
265
00:28:14,638 --> 00:28:19,477
স্টেলমারিয়া আর আমি এক।
266
00:28:19,558 --> 00:28:24,678
সে আমার ডিমন।
চাইলে আমার আত্মা বলতে পারো।
267
00:28:26,358 --> 00:28:29,917
আরিয়া'র ডিমন তার অন্তরে ছিল।
268
00:28:29,998 --> 00:28:32,038
যে বন্ধন ডিমনের সাথে
আমাদের আবদ্ধ করে রাখে...
269
00:28:32,118 --> 00:28:33,678
তা অসীম শক্তিশালী।
270
00:28:33,757 --> 00:28:38,518
কিন্তু সেটি বিচ্ছিন্ন করা হলে,
খুব সামান্যই টিকে থাকে।
271
00:28:40,518 --> 00:28:43,558
ওরা আমাদের আত্মা কেড়ে নিচ্ছে, ওগুনওয়ে,
272
00:28:43,638 --> 00:28:45,558
সেইসাথে আমাদের মানবতাও।
273
00:28:46,718 --> 00:28:48,318
আমাদের সহজে নিয়ন্ত্রণের জন্য।
274
00:28:49,598 --> 00:28:50,958
আমাদের এমন বানাবার জন্য।
275
00:28:53,917 --> 00:28:54,958
ড্রোন।
276
00:28:57,757 --> 00:29:00,998
ম্যাচি'কে মাটির নিচে নিয়ে যাও!
সবাই, এক্ষুণি ভেতরে ঢোকো!
277
00:29:05,998 --> 00:29:09,078
গুলি কোরো না।
ওরা আমাদের বের করার চেষ্টা করছে।
278
00:29:38,877 --> 00:29:41,678
আমাকে ডেকে পাঠিয়েছিলেন, ফাদার প্রেসিডেন্ট?
279
00:29:41,757 --> 00:29:43,238
ভেতরে এসো, ফাদার গোমেজ।
280
00:29:49,478 --> 00:29:53,518
অতীব গুরুত্বপূর্ণ একটি কারণে
আমি জেনেভায় এসেছি।
281
00:29:53,598 --> 00:29:59,757
ফ্রা পাভেলের এলিথিওমিটার
আমাকে এক দ্বৈবাবাণীর কথা বলেছে...
282
00:29:59,838 --> 00:30:06,317
যেটি সত্যি হলে, আমাদের অন্ধকারে
নিমজ্জিত করার ঝুঁকিতে ফেলবে বলে আমার বিশ্বাস।
283
00:30:06,398 --> 00:30:10,918
এই দুনিয়া যা কখনোই প্রতক্ষ্য করেনি।
284
00:30:10,997 --> 00:30:15,158
এই মুহুর্তে দুনিয়ায় এক মেয়ে ঘুরে বেড়াচ্ছে,
285
00:30:15,237 --> 00:30:18,638
আর সে হচ্ছে ইভ।
286
00:30:18,718 --> 00:30:22,318
আমাদের সকলের মাতা,
ও সকল পাপের কারণ।
287
00:30:22,398 --> 00:30:28,677
যন্ত্রটি বলছে যদি বাচ্চাটি
ভুজঙ্গের দ্বারা প্ররোচিত হয়, তার পতন ঘটবে।
288
00:30:28,758 --> 00:30:35,517
আর তার পতন ঘটলে,
পাপাচার ও ডাস্ট জিতে যাবে।
289
00:30:37,597 --> 00:30:38,918
এটা হতে দেওয়া যাবে না।
290
00:30:39,718 --> 00:30:41,157
তাহলে, তাকে থামাবো আমরা।
291
00:30:44,157 --> 00:30:45,198
কোথায় সে?
292
00:30:46,158 --> 00:30:49,758
দুঃখজনকভাবে, আমরা ওই যন্ত্র
আর তার ব্যবহারকারীর মুঠোয় বন্দী।
293
00:30:49,838 --> 00:30:53,237
ফ্রা পাভেলের কাজ অসহ্য রকমের ধীরগতির।
294
00:30:57,077 --> 00:30:59,397
সে মেয়েটাকে খুঁজে পাওয়া মাত্র...
295
00:31:02,078 --> 00:31:04,998
তাকে আনতে সেনাদল পাঠাবো।
296
00:31:08,078 --> 00:31:12,997
আর আমি চাই তুমি,
ফাদার গোমেজ... তাদের নেতৃত্ব দেবে।
297
00:31:14,838 --> 00:31:16,157
গর্বের সাথেই তা করবো।
298
00:31:18,398 --> 00:31:20,637
চাইলে ফ্রা পাভেলের সাথে
দেখা করে আসতে পারি।
299
00:31:21,637 --> 00:31:23,438
দ্রুত কাজ করানো যায় কিনা দেখতে।
300
00:31:23,517 --> 00:31:24,558
প্লিজ।
301
00:31:51,158 --> 00:31:53,198
সব লোক তোমার পেছনে লেগে আছে।
302
00:31:55,598 --> 00:31:57,957
আমি বলছি, এটা কখনোই বদলাবে না।
303
00:31:58,917 --> 00:32:00,118
দুনিয়ায় এমনসব শক্তি আছে...
304
00:32:00,198 --> 00:32:02,158
যা তোমার বোঝার সাধ্য নেই।
305
00:32:05,198 --> 00:32:07,437
আমার দিকে ওভাবে না তাকালে খুশি হতাম।
306
00:32:09,838 --> 00:32:12,038
ওকে নিরাপদে না রাখলেই কি খুশি হতে?
307
00:32:12,117 --> 00:32:13,798
আপনি ওকে বন্দী করে রেখেছেন।
308
00:32:15,838 --> 00:32:16,958
আমাদের ছেড়ে দিন।
309
00:32:18,117 --> 00:32:19,237
দুঃখজনকভাবে পারবো না।
310
00:33:36,197 --> 00:33:37,318
ওকে খুঁজে পেয়েছেন।
311
00:33:39,918 --> 00:33:40,957
তুমি ঠিকই বলেছিলে।
312
00:33:42,518 --> 00:33:44,557
সে ডিমনদের দুনিয়ায় আছে।
313
00:33:44,637 --> 00:33:45,596
কোথায়?
314
00:33:45,637 --> 00:33:48,438
তার ইচ্ছার বিরুদ্ধে
আটকে রাখা এক মহিলার সাথে।
315
00:33:48,517 --> 00:33:50,597
পাহাড়ে নির্মিত এক বাড়িতে।
316
00:33:50,677 --> 00:33:53,037
জার্মান সাগরের এক প্রত্যন্ত দ্বীপে ওটা।
317
00:33:54,318 --> 00:33:55,998
তোমার জাহাজে চড়ে সেখানে যেতে হবে।
318
00:33:56,597 --> 00:33:58,078
কিন্তু লাইরা'র কোনো ক্ষতি হয়নি?
319
00:33:58,158 --> 00:34:00,758
না। ব্যস ঘুমিয়ে স্বপ্ন দেখছে।
320
00:34:00,837 --> 00:34:02,278
মহিলাটার সম্পর্কে আর কিছু বলতে পারবেন?
321
00:34:03,037 --> 00:34:04,638
তার ডিমন সোনালী রঙয়ের এক বাঁদর।
322
00:34:05,677 --> 00:34:08,038
- ওর মা।
- ওর মা?
323
00:34:08,117 --> 00:34:11,277
লাইরা'র ওর মায়ের সাথে থাকা খুবই বিপজ্জনক।
324
00:34:11,358 --> 00:34:12,677
বালথামোস তোমাকে ওর কাছে নিয়ে যাবে।
325
00:34:14,037 --> 00:34:16,877
আমাকে এজরিয়েলের কাছে গিয়ে
তোমার আর এসাহেট্রার কথা জানাতে হবে।
326
00:34:17,597 --> 00:34:19,838
তুমি নিশ্চিত কাজটা নিরাপদ?
327
00:34:28,478 --> 00:34:29,557
সোজা লাইরা'র কাছে যাও,
328
00:34:29,637 --> 00:34:32,677
আর শিগগিরই আবার মিলিত হবো আমরা।
329
00:34:32,758 --> 00:34:35,517
ছেলেটাকে সঙ্গ দিতে
রাজি হয়েছিলাম বলে তো মনে পড়ছে না।
330
00:34:38,197 --> 00:34:39,598
উইলের কাছাকাছি থাকবে।
331
00:34:53,237 --> 00:34:54,798
বাচ্চা দুটো একসাথে হওয়া মাত্র,
332
00:34:54,877 --> 00:34:57,197
দুজনে আমার কাছে
এজরিয়েলের দেশে চলে আসবে।
333
00:35:32,798 --> 00:35:35,158
ফাদার প্রেসিডেন্ট ম্যাকফেইল আমাকে পাঠিয়েছেন।
334
00:35:36,037 --> 00:35:37,677
মেয়েটা কোথায়?
335
00:35:37,758 --> 00:35:41,117
জানার কাছাকাছিই আছি, ফাদার।
আপনাকে নিশ্চয়তা দিচ্ছি।
336
00:35:50,437 --> 00:35:52,637
এই কাজ আপনার
বোঝা হয়ে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি।
337
00:35:53,997 --> 00:35:58,357
চাপ। এতোবড়ো দায়িত্ব।
338
00:35:58,437 --> 00:36:00,437
নির্ঘাত মনকে ভীষণ বিভ্রান্ত করে তুলেছে।
339
00:36:01,957 --> 00:36:05,438
সমস্যা এই... সর্বশেষ পাঠটা নিয়ে।
340
00:36:05,517 --> 00:36:07,437
এটার... অর্থ...
341
00:36:12,357 --> 00:36:13,558
মাথায় ঢুকছে না।
342
00:36:20,357 --> 00:36:22,957
আমার ব্যস আরেকটু সময় দরকার।
343
00:36:24,678 --> 00:36:27,118
আমাদের দৌড় আমাদের সক্ষমতা পর্যন্ত-ই।
344
00:36:27,958 --> 00:36:29,032
ফাদার প্রেসিডেন্ট জানিয়েছেন...
345
00:36:29,077 --> 00:36:31,597
যদি ঠিকানা অতিসত্ত্বর না পাওয়া যায়,
346
00:36:31,677 --> 00:36:36,198
তাহলে হয়তো আপনাকে
পুনরায় শিক্ষা দেবার সময় হয়ে গেছে।
347
00:36:36,277 --> 00:36:37,317
না।
348
00:36:38,277 --> 00:36:41,037
না।
আমি ওকে বের করে ফেলবো।
349
00:36:43,197 --> 00:36:44,237
প্রতিজ্ঞা করছি।
350
00:36:45,078 --> 00:36:46,758
আমার তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই।
351
00:37:01,917 --> 00:37:04,277
লাইরা। ওঠো, প্লিজ।
352
00:37:08,917 --> 00:37:09,877
দেখো।
353
00:37:17,157 --> 00:37:18,637
আমরা পালাতে পারবো।
354
00:38:18,877 --> 00:38:21,597
লাইরা!
355
00:38:21,677 --> 00:38:22,797
সে আসছে।
356
00:38:24,037 --> 00:38:27,237
তুমি পারবে না।
357
00:38:27,317 --> 00:38:29,957
চেষ্টা করতেই হবে।
358
00:38:35,317 --> 00:38:37,917
এখানে লুকাও।
হয়তো কেউ আমাদের দেখতে পাবে।
359
00:38:58,237 --> 00:38:59,517
লাইরা?
360
00:39:03,637 --> 00:39:05,077
লাইরা!
361
00:39:05,157 --> 00:39:06,597
কোথায় সে?
362
00:39:06,677 --> 00:39:08,157
দেখতে পারছি না।
363
00:39:09,197 --> 00:39:12,797
লাইরা!
লাইরা, কোথায় তুমি?
364
00:39:12,877 --> 00:39:15,077
বারবার চমকে দাও আমাকে।
365
00:39:27,758 --> 00:39:30,238
প্লিজ।
366
00:39:36,797 --> 00:39:40,037
হুম।
367
00:39:59,438 --> 00:40:00,398
হুম।
368
00:40:04,717 --> 00:40:06,717
আমি বুঝি কেন এমন করছো তুমি।
369
00:40:09,157 --> 00:40:14,317
এখানে এভাবে আমার সাথে
থাকতে নিশ্চয়ই অদ্ভুত লাগছে।
370
00:40:17,117 --> 00:40:19,797
তবে তোমাকে এখানে
আঁটকে রাখার জন্য আনিনি আমি।
371
00:40:21,277 --> 00:40:22,917
এনেছি তোমাকে নিরাপদে রাখার জন্য।
372
00:40:24,678 --> 00:40:25,918
লাইরা, মামুনি...
373
00:40:27,917 --> 00:40:30,477
লোকজন তোমাকে ধরতে আসছে।
374
00:40:31,877 --> 00:40:33,037
বিপজ্জনক লোক।
375
00:40:37,757 --> 00:40:40,998
তুমি অনেক সাহসী।
376
00:40:41,077 --> 00:40:42,357
অনেক নির্ভীক।
377
00:40:54,877 --> 00:40:55,957
জানি আমার কথা বিশ্বাস করবে না,
378
00:40:56,037 --> 00:40:59,877
কিন্তু এসব তোমার জন্যই করছি।
379
00:41:00,957 --> 00:41:03,557
এসো, মামুনি, এই নাও।
380
00:41:03,637 --> 00:41:07,077
তোমার কাছে কখনোই নিরাপদ থাকবো না আমি।
381
00:41:12,597 --> 00:41:15,357
দুঃখিত।
382
00:41:20,437 --> 00:41:23,117
আমি দুঃখিত।
383
00:41:26,677 --> 00:41:28,717
কমান্ডার, ওরা খনির দিকে যাচ্ছে।
384
00:41:28,797 --> 00:41:30,197
আমাদের চার মাইল দূরে দিয়ে যাবে।
385
00:41:30,277 --> 00:41:33,957
ভালো।
সূর্যাস্ত পর্যন্ত আমরা লুকিয়ে থাকবো।
386
00:41:39,677 --> 00:41:45,317
ভালোই লড়াই জমিয়েছো, কমান্ডার।
কিন্তু, তুমি যে যুদ্ধ লড়ছো তা খুবই ক্ষুদ্র।
387
00:41:48,077 --> 00:41:50,437
মন্দিরের বিরুদ্ধে এই লড়াইয়ে জিতলেও,
388
00:41:50,517 --> 00:41:53,157
অথোরিটি তার জায়গায় আরো ভৃত্য পাঠাবে...
389
00:41:53,237 --> 00:41:55,077
তোমাদের নতজানু করানোর জন্য।
390
00:41:55,157 --> 00:41:57,957
তারা প্রতিটা দুনিয়ায় আছে। আমি দেখেছি।
391
00:41:58,037 --> 00:42:01,557
এমনভাবে অন্য দুনিয়ার কথা বলছো
যেন কথাটা বিশ্বাস করবো বলে ভাবছো।
392
00:42:01,637 --> 00:42:03,077
আমি মিথ্যা বলি না।
393
00:42:03,157 --> 00:42:05,397
এই দুনিয়া অনেকগুলো দুনিয়ার একটা।
394
00:42:05,477 --> 00:42:07,677
প্রতিটি দুনিয়ায়, একই কান্ড ঘটছে।
395
00:42:07,757 --> 00:42:08,957
বাচ্চাদের ব্যবচ্ছেদ হচ্ছে।
396
00:42:09,037 --> 00:42:13,757
বিজ্ঞান, শিক্ষাকে অপরাধ বানানো হচ্ছে,
আর সমস্ত সভ্যতা আকাশের নিচে মাথানত করছে।
397
00:42:13,837 --> 00:42:18,197
আমি এককালে তোমার মতো ছিলাম।
398
00:42:18,277 --> 00:42:20,757
আমার দুনিয়ায়, মন্দিরকে,
ম্যাজিস্টেরিয়াম নামে ডাকা হয়...
399
00:42:20,837 --> 00:42:23,036
আর জীবনের বেশিরভাগ সময়
তাদের সাথে লড়েই নষ্ট করেছি....
400
00:42:23,117 --> 00:42:28,277
তারা অথোরিটির একই হাত
ছাড়া কিছুই নয় এটা জানার আগ পর্যন্ত,
401
00:42:28,357 --> 00:42:32,037
আর ওই জানোয়ারের অসংখ্য হাত।
402
00:42:32,117 --> 00:42:36,917
তোমার সন্তানদের জীবনের
ঝুঁকি নেওয়ার মতো একমাত্র যুদ্ধটা অন্যখানে।
403
00:42:38,477 --> 00:42:43,877
আসমানের ওই রাজ্যের বিরুদ্ধে পৃথিবীর
মাটিতে অবস্থানরত আমার রিপাবলিকের যুদ্ধ।
404
00:42:43,957 --> 00:42:46,757
এটাই বিজয়ের একমাত্র পথ।
405
00:42:46,837 --> 00:42:48,157
জানোয়ারের মাথা কেটে ফেললে,
406
00:42:48,237 --> 00:42:49,557
বাকিরা এমনিতেই মুখ থুবড়ে পড়বে।
407
00:42:49,637 --> 00:42:52,397
না! না।
408
00:42:52,477 --> 00:42:55,477
তুমি আমাকে বড্ডো বেশি বিশ্বাস করতে বলছো।
409
00:42:55,557 --> 00:42:56,997
এটা বিশ্বাস করা কঠিন...
410
00:42:59,117 --> 00:43:00,317
তাই, তোমাকে দেখাই চলো।
411
00:43:02,757 --> 00:43:03,716
দেখাবে?
412
00:43:03,757 --> 00:43:06,236
এতে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে।
413
00:43:08,197 --> 00:43:10,917
চলো তোমাকে অন্য দুনিয়ায় নিয়ে যাই।
414
00:43:43,797 --> 00:43:44,997
প্লিজ...
415
00:43:47,237 --> 00:43:48,357
ব্যস একা থাকতে দাও।
416
00:44:04,037 --> 00:44:05,237
ভেবে কিছু একটা বের করে ফেলবো।
417
00:44:12,677 --> 00:44:15,077
ব্যস ভেবেছিলাম এতোদিনে সে চলে আসবে।
418
00:44:23,677 --> 00:44:26,237
- সে ওটা কীভাবে পড়ে তা জানো?
- না।
419
00:44:26,997 --> 00:44:28,054
ওর যন্ত্র পড়তে পারা পাঠকেরা...
420
00:44:28,077 --> 00:44:29,677
সাধারণত বহুবছর পড়াশোনা করে।
421
00:44:29,756 --> 00:44:32,837
এরপরও, কেবল বইয়ের সহায়তায়...
422
00:44:32,916 --> 00:44:34,836
- পাঠোদ্ধার করতে পারে তারা।
- ও এসব বানিয়ে বলেনি।
423
00:44:34,917 --> 00:44:37,397
হয়তো সে খুবই দক্ষ উদ্ভাবক।
424
00:44:37,477 --> 00:44:39,356
সে এটা পড়তে পারে।
425
00:44:39,437 --> 00:44:41,054
এটা ওকে এমন কথা বলেছে
যা ওর পক্ষে জানা অসম্ভব,
426
00:44:41,077 --> 00:44:44,317
যেমন আমার বাবা কোথায়।
এটা ওর একটা অংশ,
427
00:44:44,397 --> 00:44:46,397
ঠিক আমার ছুরিটার মতো।
428
00:44:52,796 --> 00:44:56,157
ওই বন্দরটাই খুঁজছিলাম আমরা।
429
00:44:57,037 --> 00:44:59,157
এখন, ব্যস একটা জাহাজ দরকার।
430
00:45:05,717 --> 00:45:09,237
আমি রাজা ঈয়োরেক বার্নিসন।
431
00:45:12,357 --> 00:45:16,116
তোমরা আমার এক ভালুককে ধরেছো!
432
00:45:17,477 --> 00:45:20,677
এক্ষুণি ওকে ছেড়ে দাও!
433
00:45:20,757 --> 00:45:22,637
বোধহয় ভালুকটাকে চিনি আমি।
434
00:45:22,716 --> 00:45:24,476
- ওর সাথে কথা বলতে পারবো।
- কী?
435
00:45:27,117 --> 00:45:28,637
এটা লাইরা'র বন্ধু।
436
00:45:33,597 --> 00:45:35,757
কোথায় ও?
437
00:45:47,637 --> 00:45:48,636
আয়!
438
00:45:54,917 --> 00:45:55,957
থামো!
439
00:45:56,716 --> 00:45:57,837
থামো।
440
00:45:59,316 --> 00:46:02,476
- আমার সামনে থেকে সরো, পিচ্চি।
- তোমাকে থামতে হবে।
441
00:46:02,557 --> 00:46:04,276
এখানে নিরপরাধ লোক আছে।
442
00:46:04,357 --> 00:46:07,917
তারা আমার এক ভালুককে আটক করেছে!
443
00:46:07,997 --> 00:46:10,517
কী চাও তুমি?
444
00:46:10,597 --> 00:46:13,837
তোমার সাথে লড়তে চাই।
একটা মুখোমুখি লড়াই।
445
00:46:15,636 --> 00:46:18,157
আমি জিতলে, এই লোকদের ছেড়ে দেবে।
446
00:46:18,236 --> 00:46:22,597
আমি হারলে, আমার আর
তাদের সাথে যা ইচ্ছা তা করতে পারো।
447
00:46:22,677 --> 00:46:25,637
আমার সাথে লড়তে চাও তুমি?
448
00:46:26,636 --> 00:46:29,317
তোমার সাথে লড়া লজ্জার ব্যাপার হবে।
449
00:46:29,397 --> 00:46:33,876
তুমি খোলসহীন এক শামুকের মতোই দুর্বল।
450
00:46:33,957 --> 00:46:35,477
তাহলে লড়াইটাকে সমান সমান করা যাক।
451
00:46:36,557 --> 00:46:37,876
তোমার শরীরে বর্মের ছড়াছড়ি।
452
00:46:37,957 --> 00:46:40,316
আমার একটাও নেই।
453
00:46:40,997 --> 00:46:42,317
একটা আমাকে দাও।
454
00:46:42,396 --> 00:46:43,717
তোমার যেটা ইচ্ছা।
455
00:46:44,716 --> 00:46:46,597
তখন আমরা বরাবর হবো, তাই না?
456
00:46:52,637 --> 00:46:55,637
কী করছো তা জানো তো, খোকা?
457
00:47:02,676 --> 00:47:04,076
এটা উল্কাপিণ্ড, ঠিক না?
458
00:47:05,877 --> 00:47:07,916
অভেদ্য বলে শুনেছি।
459
00:47:20,357 --> 00:47:21,677
অবাক কান্ড তো।
460
00:47:21,756 --> 00:47:24,437
বোধহয় শেষ পর্যন্ত
বর্ম ছাড়াই তোমার সাথে লড়তে হবে।
461
00:47:24,516 --> 00:47:28,717
ওটার সাথে লড়তে পারবো না আমি।
462
00:47:29,836 --> 00:47:31,797
ছুরিটা খুব অদ্ভুত।
463
00:47:32,596 --> 00:47:36,036
তুমিই জিতলে, খোকা।
464
00:47:37,956 --> 00:47:39,716
ভালুকটাকে এক্ষুণি ছেড়ে দাও।
465
00:47:39,797 --> 00:47:41,916
ছেলেটার কথা তো শুনেছো। ছেড়ে দাও!
466
00:47:57,037 --> 00:47:59,397
তোমার নাম কী, খোকা?
467
00:48:00,436 --> 00:48:01,597
উইল প্যারি।
468
00:48:02,677 --> 00:48:06,316
তো, উইল প্যারি,
তুমি লাইরা'কে খুঁজছো?
469
00:48:06,397 --> 00:48:09,997
ওর মা ওকে ইচ্ছের বিরুদ্ধে আঁটকে রেখেছে।
470
00:48:10,077 --> 00:48:11,917
তাহলে তো ওর কাছে যেতেই হয়।
471
00:48:20,156 --> 00:48:21,116
ফাদার প্রেসিডেন্ট।
472
00:48:23,797 --> 00:48:26,957
আমি একাধিকবার ফ্রা পাভেলের কাছে গিয়েছি।
473
00:48:38,156 --> 00:48:39,437
তাকে মনোযোগ বাড়াতে...
474
00:48:41,596 --> 00:48:42,757
সাহায্য করেছি...
475
00:48:43,677 --> 00:48:44,837
একটুখানি।
476
00:48:47,117 --> 00:48:50,277
এরপর সে আশির্বাদ ধন্য হয়ে বলেছে
বাচ্চাটি তার মায়ের সাথে আছে।
477
00:48:50,356 --> 00:48:53,157
তার মা।
478
00:48:55,077 --> 00:48:56,037
এই তথ্য দিয়েই,
479
00:48:56,116 --> 00:48:58,316
মেয়েটাকে একাই খুঁজে
বের করতে পারবো বলে আমি আত্মবিশ্বাসী।
480
00:48:59,836 --> 00:49:02,117
কিন্তু কিছু পন্থা অবলম্বন করতে হবে যেগুলো...
481
00:49:03,236 --> 00:49:04,236
নিয়ম মোতাবেক নিষিদ্ধ।
482
00:49:04,317 --> 00:49:06,516
যা করা লাগে তাই করো।
483
00:49:06,597 --> 00:49:09,396
তাদের অবস্থান জানা মাত্রই,
484
00:49:09,477 --> 00:49:11,557
তাদের কাছে গিয়ে,
বাচ্চাটাকে ধরবে, মা'টাকে ধরবে,
485
00:49:11,636 --> 00:49:12,996
আর সরাসরি আমার কাছে নিয়ে আসবে।
486
00:49:13,077 --> 00:49:16,197
মারিসা কোল্টার শয়তান,
কথা দিয়ে মানুষ ভোলায়।
487
00:49:16,917 --> 00:49:19,276
তাকে বিশ্বাস করবে না।
488
00:49:19,357 --> 00:49:23,676
ফাদার, প্রাপ্তবয়স্ক হবার পর
প্রতিটা দিন প্রার্থনা করেছি আমি।
489
00:49:23,757 --> 00:49:28,837
তাদের এখানে নিয়ে আসতে
যা করা দরকার করবো আমি।
490
00:49:30,676 --> 00:49:34,116
অথোরিটির প্রতি তোমার
নিবেদন কড়ায়গণ্ডায় শোধ করা হবে।
491
00:51:32,677 --> 00:51:34,317
এজরিয়েল,
492
00:51:34,396 --> 00:51:37,396
আশা করি আমাকে মরণের পথে নিয়ে যাচ্ছো না।
493
00:51:37,477 --> 00:51:39,196
মৃত্যু একটা মিথ্যা।
494
00:51:42,636 --> 00:51:45,557
ভুল বললে। মৃত্যু বাস্তব।
495
00:51:45,636 --> 00:51:47,637
আমি দেখেছি।
496
00:51:47,716 --> 00:51:49,516
যুদ্ধের ময়দানে অনেককেই দেখেছি।
497
00:51:50,196 --> 00:51:52,037
কমান্ডার, কোনোভাবে অথোরিটি...
498
00:51:52,116 --> 00:51:55,597
ডাস্টের প্রাকৃতিক গঠন বদলে ফেলেছে।
499
00:51:55,676 --> 00:51:57,637
কীভাবে জানি না কিন্তু যখন জানবো,
500
00:51:57,716 --> 00:52:00,756
মৃত্যুর মরণ ঘটবে, বিশ্বাস করো।
501
00:52:01,996 --> 00:52:03,397
মনে হয় যথেষ্ট শুনে ফেলেছি।
502
00:52:04,436 --> 00:52:06,716
দেখে নিয়ো।
503
00:52:08,077 --> 00:52:10,316
স্টেলমারিয়া, ইঙ্গিত দিলেই...
504
00:52:10,397 --> 00:52:11,956
ওটায় কামড় বসাবে।
505
00:52:12,916 --> 00:52:14,476
তৈরি?
506
00:52:14,556 --> 00:52:17,876
তিন, দুই, এক।
507
00:52:28,716 --> 00:52:29,916
দেখলে?
508
00:52:35,316 --> 00:52:37,596
স্বর্গের দুনিয়ায় স্বাগতম, কমান্ডার।
509
00:52:39,197 --> 00:52:41,556
আমি হলে আমার লোকজনকে জড়ো করতাম।
510
00:52:41,636 --> 00:52:45,676
আসল যুদ্ধ ঘনিয়ে আসছে,
আর আমাদের সেটা জিততেই হবে।