1 00:00:50,802 --> 00:00:51,887 দেখি তো কে আগে পৌঁছায়! 2 00:00:55,932 --> 00:00:58,100 মা, এটা কতদূর বিস্তৃত? 3 00:00:58,101 --> 00:00:59,519 অসীম। 4 00:01:09,863 --> 00:01:10,864 গ্লোরিয়া। 5 00:01:12,532 --> 00:01:13,533 গ্লোরিয়া। 6 00:01:18,538 --> 00:01:19,539 না। 7 00:01:22,250 --> 00:01:23,251 না। 8 00:01:24,836 --> 00:01:29,591 আমায় ফিরতে হবে। 9 00:01:33,595 --> 00:01:34,595 এক সেকেন্ড। 10 00:01:35,347 --> 00:01:36,431 জল... 11 00:01:37,724 --> 00:01:39,475 জল কোথায়? 12 00:01:39,476 --> 00:01:41,394 এখানেই। 13 00:01:43,772 --> 00:01:45,023 একটা ডোজ নেয়া হয়নি তোমার। 14 00:01:46,024 --> 00:01:47,776 ব্যস। 15 00:01:52,906 --> 00:01:54,699 ওদেরকে খুঁজতে হবে। 16 00:01:56,451 --> 00:01:57,494 সব ঠিক আছে। 17 00:01:57,994 --> 00:01:59,496 ভয়ের কিছু নেই। 18 00:03:36,509 --> 00:03:37,886 ও ওটা সাথে করে নিয়ে যাচ্ছে। 19 00:03:39,346 --> 00:03:40,889 কাউকে পাঠাবো? 20 00:03:44,684 --> 00:03:46,269 না। যেতে দাও। 21 00:03:46,937 --> 00:03:48,063 নিশ্চিত তো? 22 00:03:49,356 --> 00:03:50,565 ওর পিছু করতে থাকো। 23 00:03:52,165 --> 00:05:26,565 Bangla Subtitle Created By :.:.: AKASH BASAK :.:.: 24 00:05:58,610 --> 00:05:59,653 সুপ্রভাত। 25 00:06:02,280 --> 00:06:03,365 বাচ্চা কেমন আছে? 26 00:06:06,493 --> 00:06:07,577 ভালোই। 27 00:06:14,501 --> 00:06:16,085 তোমার জন্য ম্যাসেজ এসেছে। 28 00:06:16,086 --> 00:06:17,920 প্রথমটা, রক্ষণাবেক্ষণ বিভাগ ক্ষমা চেয়েছে। 29 00:06:17,921 --> 00:06:19,047 কীসের জন্য? 30 00:06:19,548 --> 00:06:22,342 লিখেছে যে, ওরা তোমার ফুলদানি ভেঙে দেয়ায় সেটা সারানোর জন্য নিয়ে গেছে। 31 00:06:24,344 --> 00:06:26,178 ওরা সেখানে গিয়েছিলই বা কেন? 32 00:06:26,179 --> 00:06:27,972 ডাউন ডিপের কার্যপ্রণালী সম্পর্কে আমার ধারণা নেই, 33 00:06:27,973 --> 00:06:30,766 কিন্তু এখানে আমরা দ্রুতই বুঝে উঠি যে, নিজের বাথরুমের অবস্থা খারাপ করতে না চাইলে... 34 00:06:30,767 --> 00:06:32,351 রক্ষণাবেক্ষণ বিভাগের কাজে আঙুল তোলা উচিত নয়। 35 00:06:32,352 --> 00:06:34,436 মেকানিক্যালে, আমরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করি। 36 00:06:34,437 --> 00:06:35,604 আমি একটু বাইরে থেকে আসছি। 37 00:06:35,605 --> 00:06:37,648 আর কোথায় যাচ্ছো সেটা বলবে না! 38 00:06:37,649 --> 00:06:40,402 মিডসে একটু কাজ আছে। 39 00:06:43,113 --> 00:06:44,363 আরেকটা ম্যাসেজ এসেছে। 40 00:06:44,364 --> 00:06:47,491 "মেয়র হল্যান্ড সক্কাল-সক্কাল নিকোলসের সাথে বৈঠকের আহ্বান জানিয়েছেন। 41 00:06:47,492 --> 00:06:48,909 অনুগ্রহ করে ম্যাসেজটির প্রাপ্তি নিশ্চিত করুন।" 42 00:06:48,910 --> 00:06:51,829 - বেশ, করে দাও। - তাহলে বলে দিচ্ছি তুমি যাবে। 43 00:06:51,830 --> 00:06:53,914 বলে দাও বৈঠকের সময়টা পাল্টাতে হবে। 44 00:06:53,915 --> 00:06:56,208 ছুটির পরদিনই তুমি মেয়র'কে উপেক্ষা করবে... 45 00:06:56,209 --> 00:06:57,877 যেখানে সাইলো'র পরিস্থিতি এখনো নাজেহাল। 46 00:06:57,878 --> 00:06:59,336 আমি মেয়র'কে নিয়ে চিন্তিত নই, 47 00:06:59,337 --> 00:07:02,098 ঠিক যেমন কয়েক ঘন্টার জন্য সমস্ত দায়িত্ব তোমার ওপর ছেড়ে যেতে কোনো চিন্তা নেই। 48 00:07:03,174 --> 00:07:05,385 বিলিংস, ক্যারিন্স বলছি। শুনতে পাচ্ছো? 49 00:07:06,428 --> 00:07:07,596 জবাব দাও ওকে। 50 00:07:13,310 --> 00:07:14,311 বিলিংস। 51 00:07:32,037 --> 00:07:34,997 - কোনো সাহায্য করতে পারি? - হ্যাঁ, আমি গ্লোরিয়া হিল্ডারব্র‍্যান্ডট'কে খুঁজছি। 52 00:07:34,998 --> 00:07:36,415 - সে এখানে আছে? - দুঃখিত। 53 00:07:36,416 --> 00:07:38,500 এই বিষয়ক কোনো তথ্য আপনাকে দিতে পারবো না। 54 00:07:38,501 --> 00:07:39,836 কেন... কীসের জন্য? 55 00:07:41,087 --> 00:07:43,047 - যেমনটা বললামই, আমার অনুমতি নেই। - অনুমতি নেই। ঠিক। 56 00:07:43,048 --> 00:07:44,883 এটা দেখছো? এটা... 57 00:07:46,343 --> 00:07:47,719 দাঁড়াও, বের করি। 58 00:07:49,387 --> 00:07:51,722 এটা আমার জানার অনুমতিপত্র, ঠিক নয় কি? 59 00:07:51,723 --> 00:07:55,184 - তো, সে এখানে আছে কী নেই? - আছেন, শেরিফ। 60 00:07:55,185 --> 00:07:57,270 ভালো। তাকে শুধু কয়েকটা প্রশ্ন করবো। 61 00:07:57,771 --> 00:08:00,814 আপনাকে নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে। 62 00:08:00,815 --> 00:08:01,900 কীসের জন্য? 63 00:08:03,235 --> 00:08:05,528 হয়তো আপনার কাঙ্খিত উত্তরটা পাবেন না। 64 00:08:10,659 --> 00:08:13,453 গ্লোরিয়া, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। 65 00:08:14,913 --> 00:08:16,789 গ্লোরিয়া, আমি শেরিফ নিকোলস। 66 00:08:16,790 --> 00:08:18,541 ওদেরকে খুঁজে পেয়েছি। 67 00:08:19,960 --> 00:08:21,919 উনি হ্যালুসিনেশনে ভুগছেন। 68 00:08:21,920 --> 00:08:24,713 এগুলো ওনার রোগের লক্ষণ। অ্যাডভান্স ভাস্কুলার ডিমেনশিয়া। 69 00:08:24,714 --> 00:08:28,552 ওদেরকে আমি জলের পাশে রেখে এসেছিলাম। 70 00:08:30,345 --> 00:08:32,680 কোন জল? 71 00:08:32,681 --> 00:08:34,724 তাকে বিরক্ত না করাই ভালো হবে। 72 00:08:41,690 --> 00:08:45,068 যে জলের কথা তারা আমাদের থেকে লুকিয়ে রাখতে চায়। 73 00:08:46,027 --> 00:08:48,529 সে উত্তেজিত হয়ে পড়ে, অহেতুক কথাবার্তা বলতে থাকে। 74 00:08:48,530 --> 00:08:50,281 - দাঁড়াও। - আমরা তাকে সাধ্যমতো শান্ত রাখি। 75 00:08:50,282 --> 00:08:51,907 তাকে একটু হাঁটতে নিয়ে যেতে চাই। 76 00:08:51,908 --> 00:08:55,160 গ্লোরিয়া, তুমি যাবে? আমার সাথে একটু হাঁটতে যাবে? 77 00:08:55,161 --> 00:08:57,580 না, এটা সম্ভব নয়। তাকে বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। 78 00:08:57,581 --> 00:08:59,790 - আমি অনুমতি নিয়ে নেবো, ঠিক আছে? - আপনি পারবেন না। 79 00:08:59,791 --> 00:09:01,750 - তাকে এখানে রাখার আদেশ দেয়া হয়েছে। - কে দিয়েছে? 80 00:09:01,751 --> 00:09:02,961 জজ মিডোজ। 81 00:09:07,007 --> 00:09:09,968 আর কিছু না জানার থাকলে, আমার মতে আপনার এবার যাওয়া উচিত। 82 00:09:24,149 --> 00:09:26,358 শুনুন, ডেপুটি। আমি একটা অভিযোগ দায়ের করতে চাই। 83 00:09:26,359 --> 00:09:28,277 আমার স্বামী সকালে তার লাঞ্চ নিতে ভুলে গেছে। 84 00:09:28,278 --> 00:09:30,155 ওয়াদা করছি, তাকে এর যথাযথ শাস্তি দেবো, ম্যাম। 85 00:09:36,494 --> 00:09:37,620 হায়, ঈশ্বর। 86 00:09:37,621 --> 00:09:38,704 সর্বনাশ। 87 00:09:38,705 --> 00:09:40,539 হেই। 88 00:09:40,540 --> 00:09:42,041 - শরীর কেমন আছে? - ভালো। 89 00:09:42,042 --> 00:09:43,709 উপরে এতদূর না এলেও পারতে। 90 00:09:43,710 --> 00:09:46,045 দেখাতে চাইছিলাম যে, ওর বাবা কতটা মূল্যবান। 91 00:09:46,046 --> 00:09:49,549 - মনে হচ্ছে তেমন একটা প্রভাবিত করতে পারোনি ওকে। - যতক্ষণ না ও কাঁদছে। 92 00:09:51,760 --> 00:09:54,011 শেরিফের সাথে দেখা হবে ভেবেছিলাম। সে কোথায়? 93 00:09:54,012 --> 00:09:55,847 হ্যাঁ। আমিও তা জানি না। 94 00:09:56,973 --> 00:09:57,849 বাদ দাও। 95 00:09:57,850 --> 00:09:59,935 একটু বিরতি নিতে চাই। কফি খাবে? 96 00:10:00,644 --> 00:10:01,685 নিশ্চয়। 97 00:10:01,686 --> 00:10:02,938 চলো। 98 00:10:03,897 --> 00:10:05,690 কোনো সাহায্য লাগলে, আমায় ক্যাফেটেরিয়াতে পাবে। 99 00:10:06,608 --> 00:10:07,775 আমার শেরিফ'কে লাগবে। 100 00:10:07,776 --> 00:10:09,256 - সে এখানে নেই। - বিষয়টা অত্যন্ত জরুরি। 101 00:10:14,074 --> 00:10:16,993 শেরিফ, বিলিংস বলছি। শুনতে পাচ্ছো? শেরিফ, বিলিংস বলছি... 102 00:10:21,706 --> 00:10:24,542 ম্যাম। 103 00:10:25,544 --> 00:10:26,919 ম্যাম, আপনাকে তো বললামই। 104 00:10:26,920 --> 00:10:29,589 - বললামই তো উনি আসেননি। - তাহলে তাকে কোথায় পাওয়া যাবে? 105 00:10:30,173 --> 00:10:33,592 যেমনটা বললামই, জজের সাথে সাক্ষাৎ করতে চাইলে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। 106 00:10:33,593 --> 00:10:35,262 আমার সেটার দরকার নেই। আমি হলাম শেরিফ। 107 00:10:36,346 --> 00:10:38,138 অ্যাপয়েন্টমেন্ট নিয়মের গণ্ডির মধ্যেই পড়ে যা... 108 00:10:38,139 --> 00:10:39,891 আমি নিয়মের ধার ধারি না। 109 00:10:40,392 --> 00:10:42,601 বেশ, সে নেই যখন, আমি অপেক্ষা করছি। 110 00:10:42,602 --> 00:10:45,564 - আপনি সময় নষ্ট করছেন। - সেটা তোমার মাথাব্যথার বিষয় নয়, তাই নয় কি? 111 00:10:47,941 --> 00:10:49,359 ওনার ঠান্ডার লাগার জন্য ছুটিতে আছেন। 112 00:10:50,610 --> 00:10:51,778 কবে ফিরবেন? 113 00:10:52,487 --> 00:10:53,780 যখন একটু সুস্থ বোধ করবেন। 114 00:10:55,532 --> 00:10:57,741 সমস্ত ডেপুটি ২৬ তলায় রিপোর্ট করো। সমস্ত... 115 00:10:57,742 --> 00:10:58,742 স্যরি। 116 00:10:58,743 --> 00:10:59,661 ওরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। 117 00:10:59,662 --> 00:11:01,161 - আমরা সামাল দিচ্ছি। - ঘন্টা সামাল দিচ্ছো। 118 00:11:01,162 --> 00:11:04,039 শেরিফ নিকোলস, আমার কথা শুনে থাকলে, এক্ষুনি ২৬ তলায় আসো। 119 00:11:04,040 --> 00:11:05,374 ধ্যাত। 120 00:11:05,375 --> 00:11:08,002 দুঃখিত। সরে যাও। 121 00:11:08,003 --> 00:11:10,839 শেরিফ ডিপার্টমেন্ট। রাস্ত ছাড়ো। সরো, সরো। শেরিফ ডিপার্টমেন্ট। 122 00:11:15,176 --> 00:11:17,511 - শেরিফ কোথায়? - জানি না। 123 00:11:17,512 --> 00:11:19,513 হেই, রাস্তা ছাড়ো, শেরিফ ডিপার্টমেন্ট। 124 00:11:19,514 --> 00:11:22,266 - শেরিফ ডিপার্টমেন্ট। সরে যাও। - সামনে থেকে সরো। 125 00:11:22,267 --> 00:11:24,727 আমি সামনে যেতে চাইছি... আমি সামনে যাওয়ার চেষ্টা করছি। শেরিফ ডিপার্টমেন্ট। 126 00:11:24,728 --> 00:11:27,813 শেরিফ ডিপার্টমেন্ট। সরো। সরো। 127 00:11:27,814 --> 00:11:29,274 হেই! শেরিফ ডিপার্টমেন্ট। 128 00:12:03,183 --> 00:12:05,100 - কী ব্যাপার? - অবশেষে এলেন। 129 00:12:05,101 --> 00:12:06,518 - কোথায় ছিলে? - কী হচ্ছে? 130 00:12:06,519 --> 00:12:08,729 রেডিও বন্ধ না রাখলে, ঠিকই জানতে পারতে। 131 00:12:08,730 --> 00:12:09,814 ধ্যাত। আমি... 132 00:12:14,986 --> 00:12:17,696 - কাল রাতে ২৬ তলার পানশালায় ভাঙচুর হয়েছে? - কারা করেছে? 133 00:12:17,697 --> 00:12:19,490 মালিক তো বলছে নিচের মিডসের এক দল। 134 00:12:19,491 --> 00:12:21,951 কাল রাতে একটু বেশিই হট্টগোল করছিল। সেজন্য সে মদ দিতে চায়নি। 135 00:12:21,952 --> 00:12:24,536 আজ সকালে যখন সে কাজে আসে, সে এর বিহিত করতে লেগে যায়। 136 00:12:24,537 --> 00:12:28,708 যতক্ষণে আমরা সেখানে গিয়ে পৌঁছালাম, সেখানকার সবাই একে-অপরের শেষ দেখতে বদ্ধপরিকর ছিল। 137 00:12:29,209 --> 00:12:32,628 সাধারণ মানুষেরা ভীত-সন্ত্রস্ত ও ক্ষুব্ধ, তারা তাদের শেরিফ'কে পাশে চাইছে। 138 00:12:32,629 --> 00:12:34,547 - বিলিংস। - আমার কথা এখনো শেষ হয়নি। 139 00:12:34,548 --> 00:12:36,715 মুখে কনুইয়ের বারি খাওয়ার পাশাপাশি... 140 00:12:36,716 --> 00:12:40,302 তোমার সেখানে উপস্থিত না থাকার কারণ নিয়ে মেয়র'কে মিথ্যা বলতে হয়েছে। 141 00:12:40,303 --> 00:12:41,595 তোমার জন্য তার কাছে মিথ্যা বলতে হয়েছে। 142 00:12:41,596 --> 00:12:43,890 - আচ্ছা। দুঃখিত। - এখন আর ক্ষমা চেয়ে লাভ নেই। 143 00:12:44,558 --> 00:12:46,476 আমায় এখনই সবটা খুলে বলো। 144 00:12:47,394 --> 00:12:51,814 আমি জানতে চাই কীসের জন্য তুমি নিজের দায়িত্বের অবহেলা করে ঐ ব্যাজটার অসম্মান করছো। 145 00:12:51,815 --> 00:12:54,295 - নাহলে, আমার আর কিছু করার থাকবে না... - জর্জ উইলকিন্স'কে হত্যা করা হয়েছিল। 146 00:12:54,985 --> 00:12:55,986 কি? 147 00:12:57,779 --> 00:13:00,531 ঠিক জনস, মার্নস আর ট্রাম্বুলের মতোই। 148 00:13:00,532 --> 00:13:03,325 ট্রাম্বুল? তুমি জজ মিডোস'কে বলেছিলে সে আত্মহত্যা করেছিল। 149 00:13:03,326 --> 00:13:05,495 হ্যাঁ, কারণ সে এটাই শুনতে চেয়েছিল। 150 00:13:07,706 --> 00:13:09,332 তুমি আমার মুখ থেকে সত্যিটা শুনতে চাও? 151 00:13:11,167 --> 00:13:14,336 কী করছি তা আমি নিজেই জানি না। বুঝেছো? 152 00:13:14,337 --> 00:13:16,046 এখানে আমি জর্জের জন্য এসেছিলাম, 153 00:13:16,047 --> 00:13:19,467 আর কেবল এটাই জানতে পেরেছি, যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম... 154 00:13:20,886 --> 00:13:23,095 সে আমায় মিথ্যা বলেছে আর আমায় ব্যবহার করেছে... 155 00:13:23,096 --> 00:13:25,265 কিন্তু তাও আমি ওর হত্যার কারণটা জানতে চাই। 156 00:13:26,057 --> 00:13:29,101 আর এখন কোনোভাবে এর সংযোগ জনস আর মার্নসের সাথে রয়েছে... 157 00:13:29,102 --> 00:13:32,354 আর এই ঘটনার সাথেও যে, কেন হোলস্টন বাইরে গেলো আর কেন'ই বা তার আগে ওর স্ত্রী গিয়েছিল। 158 00:13:32,355 --> 00:13:33,981 তো, তুমি আমায় সবকিছু নজরান্দাজ করতে বলছো... 159 00:13:33,982 --> 00:13:37,568 যেখানে তুমি চারটে হত্যাকাণ্ড আর সাফাই করতে যাওয়া দু'জন মানুষের মধ্যে যোগসূত্র খুঁজছো? 160 00:13:37,569 --> 00:13:38,569 হ্যাঁ। 161 00:13:48,955 --> 00:13:51,416 জর্ক উইলকিন্সের মামলা বন্ধ করে দেয়া হয়েছিল। 162 00:13:51,958 --> 00:13:53,126 কিন্তু... 163 00:13:54,377 --> 00:13:57,171 ট্রাম্বুলের অ্যাপার্টমেন্টে ওর একটা পুরাকীর্তি পেয়েছিলাম... 164 00:13:57,172 --> 00:14:00,424 যেটার সংযোগ পুরাকীর্তির বড়ো তদন্তের সাথে রয়েছে। 165 00:14:00,425 --> 00:14:07,182 তাই, হিসাবমতো আমরা জর্জের মামলাটা পুনরায় খতিয়ে দেখতে পারবো। 166 00:14:10,227 --> 00:14:11,560 ধন্যবাদ। 167 00:14:11,561 --> 00:14:12,979 ধন্যবাদ প্যাক্ট'কে বলো। 168 00:14:14,356 --> 00:14:16,190 আর কথা দাও তুমি মেয়রের সাথে দেখা করবে? 169 00:14:16,191 --> 00:14:18,735 করবো। কাল সকালে সবার প্রথমে মেয়রের সাথেই দেখা করবো। 170 00:14:23,240 --> 00:14:26,534 তুমি বরং বাড়ি যাও। একেবারে যাচ্ছেতাই অবস্থা হয়ে রয়েছে তোমার। 171 00:14:30,497 --> 00:14:31,539 আরেকটা কথা। 172 00:14:33,291 --> 00:14:34,876 মিডোসের বাড়ির ঠিকানা জানো? 173 00:14:36,920 --> 00:14:39,213 এর কারণ তো জানতে চাইবো, কিন্তু মনে হচ্ছে... 174 00:14:39,214 --> 00:14:41,883 এই বিষয়টা আমার নজরান্দাজ করে যাওয়া উচিত। 175 00:14:44,803 --> 00:14:47,722 লেভেল ১৫। ম্যানেজারের কুটির। 176 00:14:48,557 --> 00:14:52,060 তাকে খুশি করতে চাইলে বলে রাখি সে রোজ তার নাস্তা বাইরে থেকে অর্ডার করে। 177 00:14:53,520 --> 00:14:55,021 বেকন আর ডিম খেতে ভালোবাসে। 178 00:15:16,042 --> 00:15:18,670 যাওয়ার পথে আকাশে তোমার আলো দেখতে পেলাম। 179 00:15:19,212 --> 00:15:20,463 এখন নিভে গেছে। 180 00:15:21,631 --> 00:15:24,718 নিভে যায়নি। শুধু আড়ালে চলে গেছে। 181 00:15:25,677 --> 00:15:27,637 তুমি মাশরুম পছন্দ করো না, তাই না? 182 00:15:30,307 --> 00:15:33,268 মাটির নিচে বাস করি বলে এই নয় যে, আমাদের ছত্রাক খেতে হবে। 183 00:15:34,269 --> 00:15:35,937 আমি মনে করি ওগুলো খেতে বেশ ভালোই। 184 00:15:36,897 --> 00:15:39,399 সম্ভবত এই বিষয়ে তর্ক করা থেকে বিরত থাকতে পারি। 185 00:15:41,651 --> 00:15:43,236 যখন এখানে থাকো না তখন কী করো? 186 00:15:44,738 --> 00:15:46,823 আমি একজন সিস্টেম বিশ্লেষক। 187 00:15:48,158 --> 00:15:49,409 IIT-তে চাকরি করো বুঝি? 188 00:15:50,243 --> 00:15:52,286 আর তোমার কম্পিউটারের যেকোনো ধরণের সমস্যার জন্য... 189 00:15:52,287 --> 00:15:54,581 কসম খেয়ে বলছি তাতে আমার কোনো হাত নেই, তাই... 190 00:15:55,415 --> 00:15:58,877 তো, মেয়র হল্যান্ড'কে তুমি মেয়র হওয়ার আগে থেকে চিনতে? 191 00:16:00,503 --> 00:16:03,464 এটাকে ঠিক "চিনতাম" বলা যায় না, বুঝতে পারছো? 192 00:16:03,465 --> 00:16:05,841 একবার সে আমায়... 193 00:16:05,842 --> 00:16:09,470 ব্রেক রুমে টোস্টারের প্লাগ খোলার সঠিক নিয়ম সম্পর্কে জ্ঞান দিয়েছিল আর সেজন্য... 194 00:16:09,471 --> 00:16:10,931 হুম, সে এমনই। 195 00:16:12,515 --> 00:16:14,016 - ঐযে। দেখো। - কোথায়? 196 00:16:14,017 --> 00:16:15,268 দেখলে? 197 00:16:17,562 --> 00:16:22,234 সম্ভবত ওটা এখানে আছে... 198 00:16:23,276 --> 00:16:28,198 যার অর্থ ওখানে আরো একটা থাকার কথা। 199 00:16:32,118 --> 00:16:33,912 আশ্চর্য হই যে ওগুলো কতকাল ধরে ওখানে রয়েছে... 200 00:16:36,539 --> 00:16:38,666 মানে, ওগুলোর অস্তিত্ব বরাবরই রয়ে এসেছে কিনা... যখন মানুষেরা... 201 00:16:38,667 --> 00:16:40,502 বাইরে বাস করতো, তার'ও আগে থেকে! 202 00:16:43,129 --> 00:16:44,339 আমিও একই কথা চিন্তা করি। 203 00:16:45,632 --> 00:16:48,760 আকাশে কখনো আলোর বদলে অদ্ভুত কিছু তোমার চোখে পড়েছে? 204 00:16:49,803 --> 00:16:51,555 - অদ্ভুত বলতে? - মানে কোনোরকম সূত্র... 205 00:16:52,222 --> 00:16:53,848 যা বাইরের পরিবেশ কেমন ছিল সেই সম্পর্কে ধারণা দেয়। 206 00:16:59,187 --> 00:17:01,523 না, তবে... 207 00:17:02,649 --> 00:17:07,821 একবার... 208 00:17:08,487 --> 00:17:14,035 আকশে একটা আলো দেখেছিলাম আর তারপর সেটা অদৃশ্য হয়ে পড়ে। 209 00:17:26,548 --> 00:17:28,049 - হেই, দুঃখিত। - কোনো ব্যাপার নয়, থামো... 210 00:17:29,259 --> 00:17:31,051 ভাবলাম কাল যে... 211 00:17:31,052 --> 00:17:33,172 - চাওয়ার বিষয়ে বলেছিলাম... - ঠিক আছে। আমার... 212 00:17:33,930 --> 00:17:35,015 আমি বরং চলি। 213 00:17:38,101 --> 00:17:39,477 না, ঠিক আছে। আমি নিয়ে নিচ্ছি। 214 00:19:10,443 --> 00:19:12,028 একটা সমস্যা দেখা দিয়েছে। 215 00:19:12,862 --> 00:19:13,862 বেশ। 216 00:19:14,531 --> 00:19:15,739 আমায় হুমকি দেয়া হয়েছে। 217 00:19:15,740 --> 00:19:17,616 - কী? - না, এটা... 218 00:19:17,617 --> 00:19:19,660 না, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করছি। 219 00:19:19,661 --> 00:19:21,787 শেরিফ, জানি তুমি পুরো কথা শোনো না... 220 00:19:21,788 --> 00:19:25,041 কিন্তু আমার কথাটা শোনা দরকার তোমার। 221 00:19:27,627 --> 00:19:28,670 বসো। 222 00:19:31,423 --> 00:19:35,801 সেদিন, সিমস যখন তোমার বিরুদ্ধে গোপনে প্রমাণ রাখার অভিযোগ করেছিল, 223 00:19:35,802 --> 00:19:39,054 আমায় জানানো হয়েছে যে, তোমার পক্ষাবলম্বনের বিষয়টা... 224 00:19:39,055 --> 00:19:41,308 জজ মিডোস মোটেও ভালোভাবে নেননি। 225 00:19:41,933 --> 00:19:47,856 সে সিমসের কাছে একটা সতর্কবার্তা দিয়ে পাঠিয়েছে যে, যদি পুনরায় তার কাজে বাধার সৃষ্টি করি... 226 00:19:48,523 --> 00:19:53,653 সে প্যাক্টে কোনোরকম ফাঁকফোকড় বের করে আমায় ছাটাই করবে। 227 00:19:55,363 --> 00:20:01,536 বহুবছর আগেই, ঠিক করেছিলাম তার কাজে বিঘ্নতা সৃষ্টি করবো না। 228 00:20:02,370 --> 00:20:03,370 নিজের চাকরি বাঁচাতে। 229 00:20:03,371 --> 00:20:04,705 অবশ্যই। 230 00:20:04,706 --> 00:20:09,628 কিন্তু IT-তে আমার চাকরিটা কোনো সাধারণ চাকরি নয়। 231 00:20:11,087 --> 00:20:15,090 জানি তুমি ভাবো যে, জেনারেটরের জন্যই সাইলো টিকে আছে... 232 00:20:15,091 --> 00:20:17,509 কারণ এটাই সত্য। বিদ্যুৎ ব্যতীত আমরা নিঃস্ব হয়ে পড়বো। 233 00:20:17,510 --> 00:20:20,096 বিদ্যুৎ কীভাবে কাজে লাগানো হয়, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। 234 00:20:20,889 --> 00:20:25,935 ফসলে সেচ দেয়া, বার্তা প্রেরণ করা, বাতাস ছাড়া। 235 00:20:25,936 --> 00:20:30,857 IT-র সার্ভার এই সমস্ত অদৃশ্য কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। 236 00:20:31,858 --> 00:20:36,905 এখন, যদি এই সার্ভারটা কোনো ভুল হাতে পড়ে, 237 00:20:38,365 --> 00:20:41,408 তাহলে জেনারেটর থেকে কত পরিমাণ বিদ্যুৎ বেরাচ্ছে তাতে কোনো ফারাক পড়বে না। 238 00:20:41,409 --> 00:20:44,161 মিডোস কি সার্ভারটা কব্জা করতে পারে? 239 00:20:44,162 --> 00:20:47,749 শুধু এটুকু জানি যে, কী করবে সেটা জানার অপেক্ষায় বসে থাকতে চাই না। 240 00:20:48,959 --> 00:20:53,837 ওকে বশে রাখার মতো কিছু একটা খুঁজে বের করতে হবে, 241 00:20:53,838 --> 00:20:56,841 যার দ্বারা ওকে সীমালঙ্ঘন করা থেকে বিরত রাখতে পারি। 242 00:20:59,261 --> 00:21:02,722 আমি একটা বিষয় নিয়ে তদন্ত করছি। 243 00:21:03,515 --> 00:21:04,890 কী সেটা? 244 00:21:04,891 --> 00:21:08,270 প্যাক্টের নিয়ম অনুযায়ী, চলমান তদন্তকার্যের বিষয়ে আলোচনা করা নিষেধ। 245 00:21:09,563 --> 00:21:13,066 - তুমি বিলিংস-র মতো কথা বলছো। - ও মানুষ হিসাবে তেমন খারাপ নয়। 246 00:21:14,568 --> 00:21:16,236 ও'ই তোমার জায়গা নেবে। 247 00:21:18,905 --> 00:21:20,365 তুমি যেটারই তদন্ত চালাও না কেন, 248 00:21:20,949 --> 00:21:26,037 আশা করছি জজ মিডোজ তোমায় সরিয়ে দেয়ার আগেই, তাকে বশে রাখার মতো কিছু একটা পেয়ে যাবে। 249 00:21:27,581 --> 00:21:28,957 কেননা ওর স্বার্থসিদ্ধি হওয়ার পরপরই, 250 00:21:29,749 --> 00:21:32,335 আমাদের পক্ষে আর ওকে আটকানো সম্ভব হবে না। 251 00:21:35,505 --> 00:21:36,922 ওখানেই রেখে দাও, কার্ল। 252 00:21:36,923 --> 00:21:38,340 আমি কার্ল নই। 253 00:21:38,341 --> 00:21:40,802 আমি শেরিফ। আপনার নাস্তা নিয়ে এসেছি। 254 00:21:41,970 --> 00:21:43,305 রেখে দিয়ে চলে যাও। 255 00:21:45,181 --> 00:21:47,057 আমার কিছু প্রশ্ন করার আছে। 256 00:21:47,058 --> 00:21:48,643 আমার শরীর ভালো নেই। 257 00:21:49,561 --> 00:21:53,188 প্রথম প্রশ্নটা হচ্ছে নাগরিকদের বন্দি করে তাদের ইচ্ছার বিরুদ্ধে... 258 00:21:53,189 --> 00:21:55,525 তাদেরকে আপনার অজ্ঞান করার নীতি সম্পর্কে। 259 00:22:12,709 --> 00:22:14,836 ভাবিনি কেউ দেখা করতে আসবে। আমি অসুস্থ। 260 00:22:15,545 --> 00:22:18,465 হ্যাঁ। আপনার সেক্রেটারিও এটাই বলেছিল। 261 00:22:20,008 --> 00:22:24,095 তবুও জোর করে এখানে আসতে আর আমার প্রাইভেসি লঙ্ঘন করা থেকে তোমাকে বিরত রাখা গেলো না। 262 00:22:25,889 --> 00:22:27,557 চিন্তা করবেন না। আমি চলে যাবো। 263 00:22:28,350 --> 00:22:32,020 গ্লোরিয়া হিল্ডারব্র‍্যান্ডট'কে মেডিকেলে বন্দি রাখার কারণটা ব্যখ্যা করা মাত্রই। 264 00:22:32,687 --> 00:22:34,063 কাকে? 265 00:22:34,064 --> 00:22:35,649 সেই ফার্টিলিটি কাউন্সেলর'কে। 266 00:22:38,276 --> 00:22:39,319 ওহ, সে। 267 00:22:40,070 --> 00:22:41,488 ওর'ই ভালোর জন্য রেখেছি। 268 00:22:42,239 --> 00:22:44,990 তাকে ড্রাগ দিচ্ছেন কারণ আপনি মনে করেন তার কথাই.... 269 00:22:44,991 --> 00:22:46,450 অ্যালিসন বেকার'কে বাইরে যাওয়ার জন্য চালিত করেছে। 270 00:22:46,451 --> 00:22:48,202 জানি না এসব তথ্য কোত্থেকে পাচ্ছো। 271 00:22:48,203 --> 00:22:49,495 গ্লোরিয়া'র রেকর্ড থেকে। 272 00:22:49,496 --> 00:22:53,958 গ্লোরিয়া তাকে বলেছিল যে, সাইলো চায় না তার মতো নারী মা হোক, 273 00:22:53,959 --> 00:22:55,167 সেজন্যই আমি তার সাথে কথা বলতে চাই। 274 00:22:55,168 --> 00:22:56,461 কেন? 275 00:22:57,837 --> 00:22:59,637 পুরাকীর্তির তদন্তকার্য সম্পর্কিত, আপনি যেটার অনুমোদন দিয়েছিলেন। 276 00:23:00,632 --> 00:23:03,759 বছরের পর বছর তার ওপর নজর রেখেছিলেন। আমি মনে করি উনি কিছু একটা জানতে পারেন। 277 00:23:03,760 --> 00:23:05,427 তুমি মিথ্যা বলায় পারদর্শী নও, শেরিফ। 278 00:23:05,428 --> 00:23:07,555 তাহলে তার সাথে কথা বলতে দিন, আপনাকে আর বিরক্ত করবো না। 279 00:23:07,556 --> 00:23:10,933 - আমি তো তোমাকে আটকে রাখছি না। - তার মস্তিষ্ক ড্রাগে ভরে আছে। 280 00:23:10,934 --> 00:23:14,103 গ্লোরিয়া'র কোনো মনঃভ্রমে আক্রান্ত নয়, ঠিক যেমন আপনার ঠান্ডা লাগেনি। 281 00:23:14,104 --> 00:23:19,358 তো, শেরিফের পদে তুমি সুখী নও, যে পদের জন্য তুমি উপযুক্তও নও... 282 00:23:19,359 --> 00:23:21,860 - তাই এখন মানুষের রোগের নির্ণয় করছো? - আপনি তো আমায় শেরিফের পদ থেকে সরাতে চান। 283 00:23:21,861 --> 00:23:23,362 আমি গ্লোরিয়া'র সাথে কথা বলতে চাই। 284 00:23:23,363 --> 00:23:26,740 তাই, আপনি বরং গ্লোরিয়া'র ওপর থাকা মেডিকেল অর্ডার তুলে নিন, 285 00:23:26,741 --> 00:23:29,202 তাহলে এই সপ্তাহের মধ্যেই আমি ইস্তফা দিয়ে দেবো। 286 00:23:31,413 --> 00:23:35,332 বিচারিক নিরাপত্তাব্যবস্থাকে খবর দেয়ার আগেই এখান থেকে চলে যাও। 287 00:23:35,333 --> 00:23:36,835 সিমসের ভয় আমাকে দেখাতে আসবেন না। 288 00:23:37,335 --> 00:23:38,670 আপনাকে একটা ভালোই প্রস্তাব দিয়েছি। 289 00:23:39,546 --> 00:23:42,131 কয়েক ঘন্টার জন্য গ্লোরিয়া'কে মেডিকেলের বাইরে নিয়ে যেতে দিন, 290 00:23:42,132 --> 00:23:44,341 আর তারপর আমি পুনরায় মেকানিক্যাল বিভাগে চলে যাবো। 291 00:23:44,342 --> 00:23:46,803 - এটা সম্ভব নয়। - অবশ্যই সম্ভব। আপনি অর্ডারটা তুলে নিন। 292 00:23:47,554 --> 00:23:48,554 আমি পারবো না। 293 00:23:48,555 --> 00:23:49,848 আপনি তো জজ। 294 00:23:50,807 --> 00:23:55,979 বললাম তো পারবো না, আর এই বিষয়ে আমার হাত বাঁধা। 295 00:23:57,814 --> 00:24:00,691 যা করছো সেটা তোমায় বন্ধ করতে হবে। 296 00:24:00,692 --> 00:24:02,736 আমার কাঙ্খিত জিনিসটা না জানা অব্ধি আমি থামছি না। 297 00:24:07,198 --> 00:24:09,868 - ওরা তোমায় কখনো জানতে দেবে না। - কারা জানতে দেবে না? কী বলতে চাইছেন? 298 00:24:10,577 --> 00:24:11,828 তারা বলতে কারা? 299 00:24:18,376 --> 00:24:20,045 তো, সবকিছু এভাবেই চলে? 300 00:24:25,008 --> 00:24:26,760 এই অ্যাপার্টমেন্ট, পুরাকীর্তি... 301 00:24:28,887 --> 00:24:30,889 যতক্ষণ মুখ বন্ধ রাখবেন, ততক্ষণ এগুলো আপনার থাকবে? 302 00:24:35,310 --> 00:24:36,310 চমৎকার। 303 00:24:36,311 --> 00:24:39,272 এজন্যই আপনি এখানে ঠান্ডার ওষুধ খেয়ে আরামে দিন কাটাচ্ছেন। 304 00:24:40,023 --> 00:24:42,484 আমার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। 305 00:24:43,235 --> 00:24:44,611 এবার এখান থেকে বিদায় হও! 306 00:24:55,163 --> 00:24:56,164 থামাও। 307 00:25:01,294 --> 00:25:03,671 নিকোলস হিল্ডারব্র‍্যান্ডটের সাথে মেডিকেলে দেখা করতে গিয়েছিল? 308 00:25:03,672 --> 00:25:05,382 - গতকাল। - দেখাও দেখি। 309 00:25:13,265 --> 00:25:14,891 কতক্ষণ ধরে ওগুলো ঢাকা পড়ে আছে? 310 00:25:15,976 --> 00:25:17,977 - গতকাল থেকে। - আমাকে জানাতে পারতে। 311 00:25:17,978 --> 00:25:20,063 স্যরি, স্যার। আমরা কাউকে পাঠিয়ে দেবো। 312 00:25:41,293 --> 00:25:42,294 জুলস? 313 00:25:47,507 --> 00:25:51,344 ঘরে আসবে? 314 00:25:56,308 --> 00:25:58,018 ওরা আমার এখানে ট্রান্সফার করে যখন... 315 00:26:01,479 --> 00:26:05,525 ঘরটা ছোট, তবে এখানে কেবল ঘুমানোর জন্য আসি। 316 00:26:07,819 --> 00:26:13,073 তোমায় কী বলবো তা বহুবার চিন্তা করেছি যদি... 317 00:26:13,074 --> 00:26:14,158 যদি তুমি ফিরে আসো। 318 00:26:14,159 --> 00:26:16,243 আর এখন যখন এসেছো, কোত্থেকে শুরু করবো তা ঠিক করতে পারছি না। 319 00:26:16,244 --> 00:26:17,953 সে চিন্তা বাদ দাও। আমি সেজন্য আসিনি। 320 00:26:17,954 --> 00:26:20,957 তোমার একটা উপকার লাগবে, আর তারপর আমি চলে যাবো। 321 00:26:21,541 --> 00:26:22,541 আমি তো সেটা চাই না। 322 00:26:22,542 --> 00:26:24,628 দীর্ঘমেয়াদী সেবা-সুশ্রূষায় একজন রোগী ভর্তি রয়েছে, 323 00:26:25,587 --> 00:26:28,839 আর তাকে ঘন্টাখানেকের জন্য বাইরে বের করতে তোমার সাহায্য লাগবে। 324 00:26:28,840 --> 00:26:30,549 ওহ, এক মিনিট। 325 00:26:30,550 --> 00:26:32,635 তাকে আটকে রাখা হয়েছে আর ইচ্ছার বিরুদ্ধে তাকে ড্রাগ দেয়া হচ্ছে। 326 00:26:32,636 --> 00:26:34,971 আমি চাই ড্রাগের প্রভাব কাটুক, যাতে আমি কারণটা জানতে পারি। 327 00:26:35,597 --> 00:26:37,556 এমন সব কথা বলা উচিত নয় তোমার। 328 00:26:37,557 --> 00:26:40,185 এটা বিপজ্জনক। আমি পারবো না। 329 00:26:42,479 --> 00:26:45,482 হ্যাঁ, আমার জানা উচিত ছিল যে, তুমি রাজি হবে না। 330 00:26:48,485 --> 00:26:49,485 দাঁড়াও। 331 00:27:08,046 --> 00:27:10,005 স্যরি, ডক্টর। আপনার আসার আওয়াজ পাইনি। 332 00:27:10,006 --> 00:27:14,886 আমি স্রেফ ড্রয়ার থেকে কিছু ওষুধ নিতে এসেছিলাম। 333 00:27:15,470 --> 00:27:17,012 আপনার স্বাক্ষরের জন্য 'জায় খাতা' নিয়ে আসছি। 334 00:27:17,013 --> 00:27:18,348 আমি শুধু দুটো অ্যাস্পিরিন নিতে এসেছিলাম। 335 00:27:19,015 --> 00:27:22,602 ভেবেছিলাম ওষুধ ছাড়াই চলে যাবে, কিন্তু এই মাথাব্যথাটা ছাড়ছেই না। 336 00:27:24,729 --> 00:27:26,189 আমি বাড়ি যাচ্ছি। 337 00:27:27,065 --> 00:27:28,065 আপনি গিয়ে নিয়ে নিন। 338 00:27:28,066 --> 00:27:29,067 ধন্যবাদ। 339 00:28:00,348 --> 00:28:02,934 গ্লোরিয়া, শুনতে পাচ্ছো? 340 00:28:04,102 --> 00:28:06,104 আমি তোমাকে হাঁটতে নিয়ে যেতে এসেছি। 341 00:28:08,023 --> 00:28:10,066 তুমি নার্সারি দেখতে যাবে? 342 00:28:12,569 --> 00:28:13,945 বাচ্চাদের। 343 00:28:53,276 --> 00:28:55,612 - কেউ তোমাকে দেখেছে? - মনে তো হয় না। 344 00:28:58,073 --> 00:28:59,198 এখন আমরা সুরক্ষিত। 345 00:28:59,199 --> 00:29:01,200 জানি না কেন, কিন্তু তারা এখানে আড়ি পাতে না। 346 00:29:01,201 --> 00:29:05,746 গ্লোরিয়া? গ্লোরিয়া, চিনতে পারছো? আমি শেরিফ। আমাদের গতকাল দেখা হয়েছিল। 347 00:29:05,747 --> 00:29:08,040 - ওকে সিডেটিভ দেয়া হয়েছে। - হ্যাঁ, জানি। তোমাকে বলেছিলাম। 348 00:29:08,041 --> 00:29:11,126 এর প্রভাব কাটতে পাঁচ কিংবা ছয় ঘন্টা লেগে যাবে। 349 00:29:11,127 --> 00:29:12,294 ওকে ফেরত নিয়ে যেতে হবে... 350 00:29:12,295 --> 00:29:14,672 - রাতের শিফটের নার্স রাউন্ডে আসার আগেই। - ধ্যাত। 351 00:29:14,673 --> 00:29:18,634 জানি তুমি বিরক্ত। একটা গভীর শ্বাস নাও। 352 00:29:18,635 --> 00:29:20,679 পাঁচ বছর বয়স থাকতেই এটা আমার কাজে দিতো না। এখনো দেয় না। 353 00:29:22,180 --> 00:29:24,848 কিছু তো একটা করা যেতে পারে। ওকে কফি খাওয়াবো? 354 00:29:24,849 --> 00:29:27,309 ঠান্ডা জলে স্নান করাবো? কিছু তো করা যেতে পারে? 355 00:29:27,310 --> 00:29:29,061 ও কোনো মেশিন নয় যে, চাইলেই অন-অফ করতে পারবো। 356 00:29:29,062 --> 00:29:30,814 তাই বলে হাল ছেড়ে দেবে? চেষ্টা করেও দেখবে না? 357 00:29:33,191 --> 00:29:35,859 সিডেটিভের প্রভাব কম করতে ওকে কিছু একটা দিয়ে দেখছি। 358 00:29:35,860 --> 00:29:36,986 এটা আগে বললে না কেন? 359 00:29:36,987 --> 00:29:38,989 - কারণ এটা সবসময় কাজ করে না। - ঠিক আছে। 360 00:29:39,739 --> 00:29:41,491 এর পার্শ্বপ্রতিক্রিয়া আছে। 361 00:29:42,325 --> 00:29:47,538 আমায় জানতে হবে তারা ওর সাথে এমনটা কেন করছে। 362 00:29:47,539 --> 00:29:49,874 তাই, প্লিজ। 363 00:29:50,667 --> 00:29:53,670 বেশ। আমি কিছু জিনিসপাতি নিয়ে আসছি। 364 00:30:17,569 --> 00:30:20,196 গ্লোরিয়া, শুনতে পাচ্ছো? 365 00:30:23,992 --> 00:30:26,493 কী হয়েছে? 366 00:30:26,494 --> 00:30:27,703 আমি এটারই ভয় পাচ্ছিলাম। 367 00:30:27,704 --> 00:30:30,415 - ও এমন কেন করছে? - ধ্যাত! ওর স্ট্রোক হচ্ছে। 368 00:30:32,918 --> 00:30:34,336 জুলস, তোমার সাহায্য লাগবে। 369 00:30:38,131 --> 00:30:42,135 - সব ঠিক আছে। তুমি জানো কী করতে হবে। - আচ্ছা। 370 00:30:44,054 --> 00:30:46,597 এক এক হাজার। দুই এক হাজার। 371 00:30:46,598 --> 00:30:48,599 তিন এক হাজার। 372 00:30:48,600 --> 00:30:50,851 চার এক হাজার। পাঁচ এক হাজার। 373 00:30:50,852 --> 00:30:52,978 ছয় এক হাজার। সাত এক হাজার। 374 00:30:52,979 --> 00:30:55,105 আট এক হাজার। নয় এক হাজার। 375 00:30:55,106 --> 00:30:56,232 দশ। 376 00:30:56,233 --> 00:30:58,443 এগারো। বার। 377 00:31:05,075 --> 00:31:06,076 প্রভাব কাটছে। 378 00:31:08,411 --> 00:31:09,411 ও ঠিক আছে তো? 379 00:31:11,998 --> 00:31:12,999 তুমি ঠিক আছো? 380 00:31:14,542 --> 00:31:17,879 হ্যাঁ। আমি ঠিক আছি। 381 00:31:25,637 --> 00:31:26,972 ওকে ঘুমাতে দাও এখন। 382 00:31:27,931 --> 00:31:29,808 আমাদের অপেক্ষা করতে হবে। 383 00:32:03,049 --> 00:32:06,552 শেরিফ'কে খুঁজে পাচ্ছি না। তাকে শেষবার মেডিকেলে দেখেছিলাম। 384 00:32:06,553 --> 00:32:09,305 ভেবেছিলাম ও আবারো বুড়িটার সাথে দেখা করতে আসছে, কিন্তু অন্য কোথাও চলে গেছে। 385 00:32:09,306 --> 00:32:11,140 এমন কোনো জায়গায়, যেখানকার ক্যামেরা সম্ভবত খারাপ। 386 00:32:11,141 --> 00:32:14,060 - ওর সেটা জানার কথা নয়। - সম্ভবত এমন কোনো জায়গায় আছে, যেখানে ক্যামেরাকে ফাঁকি দেয়া যায়। 387 00:32:15,228 --> 00:32:17,105 মেডিকেলে এমন জায়গা কোথায় আছে? 388 00:32:17,772 --> 00:32:19,940 আমরা বছরখানেক ধরে সেখান থেকে ক্যামেরা নিয়ে অন্য জায়গায় লাগাচ্ছি। 389 00:32:19,941 --> 00:32:22,568 শেষ যেগুলো বের করেছিলাম, সেগুলো ৫২তম তলায় খারাপ হওয়া ক্যামেরাগুলোর জায়গায় লাগিয়েছিলাম। 390 00:32:22,569 --> 00:32:25,154 দেখুন, আমরা মেডিকেলের প্রধান জায়গাগুলোর ফুটেজ বের করছি কিন্তু... 391 00:32:25,155 --> 00:32:29,200 কিন্তু তোমাদের কেউই ওর অবস্থান সম্পর্কে জানে না? কেউই নয়? 392 00:32:30,327 --> 00:32:34,080 তাহলে নকশা বের করে সেই ঘরগুলোতে খোঁজো যেগুলো খোঁজা হয়নি। 393 00:32:41,254 --> 00:32:42,254 কী? 394 00:32:42,255 --> 00:32:44,090 ব্যাজটা মানিয়েছে তোমায়। 395 00:32:45,217 --> 00:32:47,593 আমার মেয়ে, শেরিফ। 396 00:32:47,594 --> 00:32:49,721 হ্যাঁ, তবে বেশিদিন চাকরিটা করবো না, তাই... 397 00:32:50,764 --> 00:32:52,307 বিষয়টা কী বলো তো, জুলস? 398 00:32:53,308 --> 00:32:54,476 তোমায় কেন বলবো? 399 00:32:58,271 --> 00:32:59,522 আমার এক কাপ কফি লাগবে। 400 00:33:01,191 --> 00:33:03,360 - তুমি খাবে? - না। ধন্যবাদ। 401 00:33:11,743 --> 00:33:12,869 আমি কোথায়? 402 00:33:14,537 --> 00:33:15,538 গ্লোরিয়া? 403 00:33:17,958 --> 00:33:19,668 তুমি নার্সারিতে আছো। 404 00:33:21,378 --> 00:33:23,003 - কেন? - আমি হলাম শেরিফ। 405 00:33:23,004 --> 00:33:26,298 তোমায়... কিছু প্রশ্ন করার জন্য এখানে এনেছি। 406 00:33:26,299 --> 00:33:28,759 তুমি শেরিফ নও। সে... 407 00:33:28,760 --> 00:33:30,636 এই পদে হোলস্টন ছিল। হোলস্টন বেকার। 408 00:33:30,637 --> 00:33:34,682 তার স্ত্রী সাফাইয়ের জন্য বাইরে যাওয়ার তিনবছর বাদে সে'ও চলে গেছে। 409 00:33:34,683 --> 00:33:37,978 আর ওর প্রজনন ক্ষমতা সম্পর্কে তুমি ওকে পরামর্শ দিতে। 410 00:33:38,937 --> 00:33:40,604 দেখো, এসব কথা মনে করা সহজ নয়... 411 00:33:40,605 --> 00:33:42,022 কিন্তু একবার মনে করার চেষ্টা করে দেখো। 412 00:33:42,023 --> 00:33:44,984 তোমাদের মধ্যে আর কোনো বিষয় নিয়ে কথা হতো? 413 00:33:44,985 --> 00:33:46,235 কেমন আছে ও? 414 00:33:46,236 --> 00:33:49,531 এখনো জ্ঞান ফেরেনি ওর। হাতে বেশি সময় নেই। আর... 415 00:33:50,865 --> 00:33:53,075 গ্লোরিয়া। 416 00:33:53,076 --> 00:33:56,203 আমি ডক্টর নিকোলস। আমি শুধু তোমার হৃদস্পন্দন শুনবো, ঠিক আছে? 417 00:33:56,204 --> 00:33:59,165 নিকোলস। 418 00:34:00,500 --> 00:34:04,129 তোমাকে চিনি। 419 00:34:04,713 --> 00:34:07,298 - আমার কাছে কী চাও? - ভয় পেও না। সে আমার বাবা। 420 00:34:07,299 --> 00:34:09,258 - সে শুধু সাহায্যের চেষ্টা করছে... - ও ওদের হয়ে কাজ করে। 421 00:34:09,259 --> 00:34:11,970 - ও এসব কী বলছে? - ও'ই ছিল। 422 00:34:12,679 --> 00:34:15,055 - ও'ই আমার ডাক্তার ছিল। - কী বলছে এসব? 423 00:34:15,056 --> 00:34:18,392 - ও তোমার কাছে দেখাতো? - হ্যাঁ। তুমিই ছিলে। 424 00:34:18,393 --> 00:34:20,310 - জবাব দাও, তুমি ওর ডাক্তার ছিলে? - তুমি। ও'ই ছিল। 425 00:34:20,311 --> 00:34:22,438 আমার... এটা ৪০ বছর আগের কথা। 426 00:34:22,439 --> 00:34:25,107 - ও আমায় মা হতে দেয়নি। - কী? এটা কি... সত্যি? 427 00:34:25,108 --> 00:34:26,692 - তুমিই ছিলে! - জুলস, আমি... 428 00:34:26,693 --> 00:34:29,444 - আমার সবকিছু মনে পড়ছে। - না। তুমি ওকে উত্তেজিত করে তুলছো। 429 00:34:29,445 --> 00:34:30,946 ওর এই অবস্থা আমি করিনি। 430 00:34:30,947 --> 00:34:32,948 - যাও। এখান থেকে চলে যাও। যাও। - না। আবার নয়। 431 00:34:32,949 --> 00:34:35,159 - হেই, গ্লোরিয়া। আমার দিকে তাকাও। - না! 432 00:34:35,160 --> 00:34:36,786 ভয় পেও না। সে চলে গেছে। 433 00:34:38,288 --> 00:34:39,955 হেই, সে ওদের হয়ে কাজ করতো বলতে কী বোঝালে? 434 00:34:39,956 --> 00:34:41,957 - ঠিক কী বোঝাতে... - আমি এখানে থাকতে চাই না। 435 00:34:41,958 --> 00:34:43,043 সব ঠিক আছে। 436 00:34:43,710 --> 00:34:47,212 আমার কথাটা শোনো। ওরা তোমাকে এই অবস্থাতে রাখছে। 437 00:34:47,213 --> 00:34:49,757 ওরা তোমায় ড্রাগ দিচ্ছে, যাতে সবকিছু ভুলে যাও। 438 00:34:49,758 --> 00:34:52,134 আমি ভুলতেই চাই। আমি এখানে আর এক মূহুর্তও থাকতে চাই না। 439 00:34:52,135 --> 00:34:53,428 আমি তোমায় ভরসা করি না। 440 00:35:03,230 --> 00:35:04,814 এটা আগেও দেখেছো, তাই না? 441 00:35:06,983 --> 00:35:07,984 ওরে, মা। 442 00:35:09,402 --> 00:35:12,696 - এটা কোথায় পেলে তুমি? - আমার এক বন্ধুর কাছ থেকে। জর্জ। 443 00:35:12,697 --> 00:35:14,323 শুনেছিলাম তুমিই ওকে এটা দিয়েছিলে। 444 00:35:14,324 --> 00:35:15,491 খুদে জর্জ? 445 00:35:15,492 --> 00:35:17,953 আমি ওকে দিইনি। ওর মা'কে দিয়েছিলাম। 446 00:35:18,662 --> 00:35:20,621 - তার নামটা মনে পড়ছে না। - সমস্যা নেই। 447 00:35:20,622 --> 00:35:23,917 - সে আমাদের পক্ষে ছিল। - "আমাদের পক্ষে" মানে? 448 00:35:26,253 --> 00:35:30,173 আমি তোমায় চিনি না, আর তোমার উদ্দেশ্য সম্পর্কেও জানি না। 449 00:35:35,720 --> 00:35:38,223 ফ্লেমকিপার্সের ব্যাপারে শুনেছো? 450 00:35:40,058 --> 00:35:41,059 না। 451 00:35:41,726 --> 00:35:44,645 কারণ তারা আমাদের অস্তিত্বকে মিটিয়ে দেয়। 452 00:35:44,646 --> 00:35:46,230 - কারা? - সাইলো। 453 00:35:46,231 --> 00:35:47,690 তারা বিদ্রোহের পর থেকেই চেষ্টা করছে। 454 00:35:47,691 --> 00:35:50,317 তারপরই স্মৃতি মেটানোর জন্য তারা জলে কিছু একটা মেশায়। 455 00:35:50,318 --> 00:35:51,318 কী? 456 00:35:51,319 --> 00:35:55,991 তারা অতীতকে মিটিয়ে ফেলতে চাইতো আর সেসব লোকেদেরও যারা সেটাকে রক্ষা করার চেষ্টা করছিল। 457 00:35:56,616 --> 00:35:59,410 ঠিক বুঝতে পারছি না। ফ্লেমকিপার্স কারা ছিল? 458 00:35:59,411 --> 00:36:03,914 যারা পাল্টা রুখে দাঁড়িয়েছিল, যারা বইয়ের মতো জিনিসগুলো রেখেছিল। 459 00:36:03,915 --> 00:36:05,874 তাদের স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখতে। 460 00:36:05,875 --> 00:36:08,377 - আর তুমি ওদেরই লোক? - হ্যাঁ, ছিলাম। 461 00:36:08,378 --> 00:36:11,214 কিন্তু তারা আমাদের অস্তিত্বকে মিটিয়ে ফেলে। 462 00:36:13,466 --> 00:36:17,553 তুমি বলছো যে, আমার বাবা তোমায় মা হতে দেয়নি। 463 00:36:17,554 --> 00:36:20,806 - ওরা চেয়েছিল আমরা নিঃবংশই মরি। - কি? 464 00:36:20,807 --> 00:36:25,352 ওরা আমাদের একটা সংসার পাতার আশ্বাসে রেখেছিল, কিন্তু তা কখনোই করতে পারিনি। 465 00:36:25,353 --> 00:36:28,899 দাঁড়াও। আর ডাক্তারেরা এসব বিষয়ে জানতো? 466 00:36:29,566 --> 00:36:30,774 আলবাৎ জানতো। 467 00:36:30,775 --> 00:36:33,736 তারা বলেছিল আমাদের গর্ভনিরোধক বের করছে। 468 00:36:33,737 --> 00:36:35,614 কিন্তু সেটা মিথ্যা ছিল। 469 00:36:36,781 --> 00:36:41,076 আমাদের দ্বিতীয়বারের চেষ্টা ব্যর্থ হওয়ার পরই আমি বুঝে ফেলি। 470 00:36:41,077 --> 00:36:43,704 হেনরি, আমার স্বামী, ও ফ্লেমকিপার ছিল না, 471 00:36:43,705 --> 00:36:45,539 আর ও খুব করে বাবা হতে চেয়েছিল। 472 00:36:45,540 --> 00:36:47,166 আর আমি জানতাম ও আমার গর্ভ থেকে কখনোই সন্তান পাবে না... 473 00:36:47,167 --> 00:36:51,755 আর ওকে সত্যিটা বললে আমাকে কখনো ছেড়ে যাবে না। তাই, ওর সাথে আমি সম্পর্ক ভেঙে দিই। 474 00:36:53,173 --> 00:36:57,344 একবার দেখা করেছিলাম ওর সাথে, যখন ও নিজের সন্তানের সাথে ছিল... 475 00:36:58,303 --> 00:36:59,930 আর ও আমায় না চেনার ভান করেছিল। 476 00:37:02,390 --> 00:37:06,602 আমাদের যা ক্ষতি করেছে তা বিবেচনার পর, আমি আর এই অন্যায় সহ্য করতে পারলাম না। 477 00:37:06,603 --> 00:37:11,732 তাই, আমার সবচেয়ে মূল্যবান রত্নটা... 478 00:37:11,733 --> 00:37:14,152 আমার চেনা সর্বশেষ সেই ফ্লেমকিপারকে দিয়ে দিলাম। 479 00:37:15,153 --> 00:37:17,071 আর সেটা ছিল জর্জের মা? 480 00:37:17,072 --> 00:37:20,075 হ্যাঁ। তার নাম ছিল অ্যান। এর কিছুদিন পরই সে মারা যায়। 481 00:37:21,034 --> 00:37:23,286 বেচারা ওর ছেলেটা অনাথ হয়ে পড়ে। 482 00:37:26,498 --> 00:37:28,290 ওকে শেষবার কবে দেখেছিলে? 483 00:37:28,291 --> 00:37:32,545 ও তোমাকে হার্ড ড্রাইভ সম্পর্কে কিছু বলেছিল? 484 00:37:32,546 --> 00:37:34,547 জর্জ যখন বড়ো হচ্ছিল, আমি প্রতিনিয়ত ওর খবর নিতাম, 485 00:37:34,548 --> 00:37:37,216 কিন্তু পরে ওর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। 486 00:37:37,217 --> 00:37:38,301 ও কেমন আছে? 487 00:37:42,806 --> 00:37:44,099 কবে? 488 00:37:45,767 --> 00:37:47,017 গতবছর। 489 00:37:47,018 --> 00:37:54,067 সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, কিন্তু এটা কোনো দুর্ঘটনা ছিল না। 490 00:37:55,485 --> 00:37:57,654 এই জায়গাটা, আসলে... 491 00:38:00,031 --> 00:38:03,867 ওরা আমায় ড্রাগ দিতে পারে ঠিকই, কিন্তু আমি তো অন্তত পালাতে পারি। 492 00:38:03,868 --> 00:38:05,287 এটা দেখো। 493 00:38:05,870 --> 00:38:06,871 দাঁড়াও, বের করি। 494 00:38:09,916 --> 00:38:11,167 জল। 495 00:38:13,044 --> 00:38:15,297 তারা এটাকে সাগর বলে। 496 00:38:16,423 --> 00:38:19,843 আমি বহুবার সেখানে থাকার কল্পনা করেছি, 497 00:38:20,343 --> 00:38:25,974 কিন্তু এই জীবনে আর এর শব্দ আর ঘ্রাণের অভিজ্ঞতা নেয়া হবে না। 498 00:38:30,020 --> 00:38:31,021 ওকে একটু কোলে নেবো? 499 00:38:33,356 --> 00:38:34,357 হ্যাঁ, নিশ্চয়। 500 00:38:49,873 --> 00:38:51,166 হ্যালো। 501 00:38:52,000 --> 00:38:53,084 হ্যালো। 502 00:38:56,379 --> 00:38:57,714 হ্যালো। 503 00:39:03,261 --> 00:39:05,472 তুমি হ্যানাহ নিকোলসের মেয়ে। 504 00:39:07,474 --> 00:39:09,017 হ্যাঁ। তাকে চিনতে তুমি? 505 00:39:10,977 --> 00:39:13,605 মনে আছে অ্যান'কে তার সম্পর্কে কথা বলতে শুনেছিলাম। 506 00:39:14,356 --> 00:39:16,065 জর্জের মা আমার মা'কে চিনতো? 507 00:39:16,066 --> 00:39:19,152 আসলে, সে কোনো একটা বিষয়ে তোমার মা'কে সাহায্য করছিল। 508 00:39:19,694 --> 00:39:23,615 কী বিষয় সেটা ভুলে গেছি। কোনোরকম ম্যাগনিফায়িং ডিভাইস হবে। 509 00:39:24,115 --> 00:39:26,325 জানো, সবসময় এই বিষয়টা আমায় আশ্চর্য করে তুলতো... 510 00:39:26,326 --> 00:39:30,330 যে তারা হ্যানাহ নিকোলসের মতো নারীকে মা হতে দিয়েছিল। 511 00:39:31,873 --> 00:39:33,500 আমার মা একজন ফ্লেমকিপার ছিল? 512 00:39:34,834 --> 00:39:37,587 তার মধ্যেও এমন জানার খিদে ছিল। 513 00:39:38,505 --> 00:39:43,051 এই একমাত্র জিনিসটাই ওরা কখনো আমাদের থেকে কেড়ে নিতে পারবে না। 514 00:39:45,470 --> 00:39:49,849 তার সম্পর্কে শোনার পর... 515 00:39:51,893 --> 00:39:54,604 মনে হয়েছিল, আমাদেরই কোনো আপনজনকে হারিয়েছি। 516 00:40:15,250 --> 00:40:17,294 - ও কেমন আছে? - তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। 517 00:40:17,919 --> 00:40:19,713 এটা তোমার জন্য নিরাপদ নয়, জুলস। 518 00:40:22,132 --> 00:40:25,301 তুমি সর্বশেষ ব্যক্তি হবে যার কথায় বিশ্বাস করবো যে, কোনটা নিরাপদ। 519 00:40:25,302 --> 00:40:26,760 আমি তোমায় কখনোই বিপদে ফেলবো না। 520 00:40:26,761 --> 00:40:29,388 কিন্তু নিজের রোগীদের ছলনায় রেখে আশ্বাস দেবে যে, 521 00:40:29,389 --> 00:40:31,725 তাদের গর্ভনিরোধক বের করে দিয়েছো? 522 00:40:34,144 --> 00:40:35,811 আমার হাত বাঁধা ছিল। 523 00:40:35,812 --> 00:40:37,897 যদি মানুষের সাহায্য করতে চাইতাম আর... 524 00:40:37,898 --> 00:40:42,902 সাহায্য? তুমি শুধু তাদেরই সাহায্য করছো, যারা মানুষকে নিঃবংশ করতে চাইছে। 525 00:40:42,903 --> 00:40:46,363 বোঝার চেষ্টা করো। এই বিষয়ে আমায় কিছুই জানানো হয়নি। 526 00:40:46,364 --> 00:40:47,740 যখন ওরা আমার কাছে সাহায্য চাইতে এসেছিল, 527 00:40:47,741 --> 00:40:51,076 তখন বলেছিল যে, এটা দীর্ঘসময় বাঁচার জন্য প্রয়োজনীয় ছিল... 528 00:40:51,077 --> 00:40:53,037 যাতে জেনেটিক ব্যাধিকে বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়া থেকে রোধ করা যায়। 529 00:40:53,038 --> 00:40:55,332 কিন্তু মানুষকে মিথ্যা কেন বলা হলো? 530 00:40:57,792 --> 00:40:59,586 তাদেরকে মিথ্যা আশা কেন দেয়া হলো? 531 00:41:00,587 --> 00:41:03,423 কখনো এই বিষয়ে প্রশ্ন তোলার কথা চিন্তা করে দেখেছো? 532 00:41:05,634 --> 00:41:06,968 অবশ্যই করেছি। 533 00:41:08,929 --> 00:41:13,225 সবসময়ই ভাবতাম যে, যাদের ওরা বেছে নিচ্ছে, তাদেরকে ওরা শাস্তি দিতে চায়। 534 00:41:14,726 --> 00:41:17,645 আর তবুও, ওদের কথামতো কাজ করতে থাকলে? 535 00:41:17,646 --> 00:41:21,106 প্রশ্ন করলে তার পরিণাম ভোগ করতে হয়। 536 00:41:21,107 --> 00:41:22,734 আমরা দু'জনেই সেটা জানি। 537 00:41:24,402 --> 00:41:27,239 - তুমি ভাবো যে, আমি তোমার মা'কে ঠকিয়েছি। - না, এই প্রসঙ্গ তুলো না। 538 00:41:31,576 --> 00:41:34,037 স্পষ্টতই সে একমাত্র ব্যক্তি নয়, যাকে তুমি ঠকিয়েছো। 539 00:41:44,756 --> 00:41:46,257 আরে, ওকে পেয়েছি। 540 00:41:46,258 --> 00:41:50,052 হেই। হেই! কী ব্যাপার? সে ঠিক আছে তো? 541 00:41:50,053 --> 00:41:53,097 আমার ডেপুটি তাকে সিঁড়ির পাশে ঘুরে বেড়াতে দেখতে পায়, তাই... 542 00:41:53,098 --> 00:41:55,474 তুমি বললে যে, ও হিল্ডারব্র‍্যান্ডটের সাথে আর দেখা করতে আসেনি। 543 00:41:55,475 --> 00:41:58,477 - আসেনি তো। - তাহলে এটা কী দেখা যাচ্ছে? 544 00:41:58,478 --> 00:42:01,605 - জানি না। - বের করো ওরা এইমাত্র কোথা থেকে এসেছে। এখনই! 545 00:42:01,606 --> 00:42:02,982 আর ওদের ওপর নজর রাখো! 546 00:42:02,983 --> 00:42:04,441 শেরিফ, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন... 547 00:42:04,442 --> 00:42:06,778 তাকে তার ঘরে রেখে আসছি আর তারপর একটা রিপোর্ট দায়ের করবো। 548 00:42:11,700 --> 00:42:13,868 দাঁড়াও। আমি একটু হাঁটি। 549 00:42:14,953 --> 00:42:15,954 আচ্ছা। 550 00:42:20,208 --> 00:42:22,377 - তুমি ঠিক আছো? - হ্যাঁ, সম্ভবত। 551 00:42:35,307 --> 00:42:37,100 ওটা আরেকবার দেখতে পারি? 552 00:42:38,018 --> 00:42:39,019 হ্যাঁ। 553 00:42:52,657 --> 00:42:55,368 - এটাকে সামলে রেখো। - হ্যাঁ, রাখবো। 554 00:43:01,666 --> 00:43:03,877 আমার ফুলগুলো আর এখানে নেই। 555 00:43:05,587 --> 00:43:09,174 মনে পড়েছে। শেরিফ হোলস্টন এখানে এসেছিল। 556 00:43:09,883 --> 00:43:12,301 - কবে? - জানি না। 557 00:43:12,302 --> 00:43:14,137 খুব বেশিদিন হয়নি। আমি ঠিক মনে রাখতে পারি না। 558 00:43:15,180 --> 00:43:18,974 সে ফুল এনেছিল, আর ওখানে রেখেছিল। 559 00:43:18,975 --> 00:43:21,353 - আয়নার কাছে? - হ্যাঁ। 560 00:43:39,037 --> 00:43:42,749 - এটা আগে কখনো দেখিনি। - হয়তো এটাই ও তোমাকে দেখাতে চেয়েছে? 561 00:43:43,750 --> 00:43:45,502 এটার সম্পর্কে কোনো ধারণা নেই আমার। 562 00:43:59,766 --> 00:44:01,892 মনে হয় আয়নার পেছন থেকে ওরা আমাদের দেখতে পাচ্ছে। 563 00:44:01,893 --> 00:44:04,270 - সেজন্যই হোলস্টন সেখানে ফুল রেখে গিয়েছিল। - কী? 564 00:44:04,271 --> 00:44:07,147 ওরা বাইরে সেন্সরের মতো ডিভাইস লাগিয়েছে, 565 00:44:07,148 --> 00:44:09,317 আর সম্ভবত ওরা আমাদের ওপর নজর রাখছে। 566 00:44:12,737 --> 00:44:16,532 ও যখন এখানে এসেছিল, সেই সম্পর্কে আর কিছু মনে আছে? ও কি কিছু বলেছিল? 567 00:44:16,533 --> 00:44:19,201 না। ও এখানে বেশিক্ষণ থাকেনি। 568 00:44:19,202 --> 00:44:21,830 আর বেশিরভাগ সময়টাই ঐ ভেন্টে কাজ করতে কাটিয়ে দেয়। 569 00:44:38,763 --> 00:44:40,181 আমাদের ক্যামেরা ঢেকে দিলো। 570 00:44:54,195 --> 00:44:55,488 করছেটা কী এসব? 571 00:44:56,114 --> 00:44:58,491 - সমস্যা হলো, আমাদের এখন একমাত্র সম্বল অডিও'ই। - না, দিয়েগো। 572 00:44:59,075 --> 00:45:01,368 সমস্যা হলো ও জানে যে, ওখানে ক্যামেরা লাগানো আছে। 573 00:45:01,369 --> 00:45:03,495 কী ওটা? কী পেলে? 574 00:45:03,496 --> 00:45:06,541 রক্ষীদের পাঠাও। এখনই! 575 00:45:19,471 --> 00:45:21,097 এখানে থাকা যাবে না। ওরা এলোই বলে। 576 00:45:25,227 --> 00:45:27,937 - তুমিই এখন সর্বশেষ ফ্লেমকিপার। - না। 577 00:45:27,938 --> 00:45:32,107 তুমি এই দায়িত্ব নিতে চাওনি। এটা উচিতও নয়। কিন্তু এটাই মেনে নিতে হবে। এখন এর দায়িত্ব তোমার। 578 00:45:32,108 --> 00:45:34,944 - না। - এটাকে মিটতে দিলে, সত্যটাও মিটে যাবে। 579 00:45:34,945 --> 00:45:36,111 আমায় যেতে হবে। 580 00:45:36,112 --> 00:45:38,114 তোমার মা হলে কী করতে বলতো? 581 00:45:39,991 --> 00:45:42,993 - যদি তাকে জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু তা করতে পারবো না। - না, পারবে না। 582 00:45:42,994 --> 00:45:45,872 কিন্তু জানো কেন সে আত্মহত্যা করেছিল? 583 00:46:04,432 --> 00:46:05,433 সে কোথায়? 584 00:46:06,833 --> 00:46:20,433 অনুবাদ ও সম্পাদনায় আকাশ বসাক 585 00:46:21,433 --> 00:47:11,433 সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।