1
00:00:01,170 --> 00:00:02,962
অনুবাদ ও সম্পাদনা
মারিব সিরাজ
2
00:00:03,831 --> 00:00:06,582
5 Centimeters per Second
প্রতি সেকেন্ডে ৫ সেন্টিমিটার
3
00:00:07,647 --> 00:00:09,577
পর্ব - ০১
4
00:00:11,130 --> 00:00:12,080
জানো...
5
00:00:12,490 --> 00:00:14,880
লোকে বলে এটা নাকি সেকেন্ডে
৫ সেন্টিমিটার গতিতে পড়ে।
6
00:00:14,915 --> 00:00:16,420
হুম? কোনটা?
7
00:00:16,670 --> 00:00:21,030
গাছ থেকে চেরি ফুলের ঝরে পড়ার বেগ।
এটা প্রতি সেকেন্ডে ৫ সেন্টিমিটার।
8
00:00:22,770 --> 00:00:25,330
তুমি এরকম কত্ত কিছু যে জানো, আকারি!
9
00:00:27,610 --> 00:00:31,820
বলো তো...তোমার কাছে কি এটাকে
অনেকটা তুষারপাতের মতো লাগে না?
10
00:00:31,855 --> 00:00:33,280
তেমনটাই তো মনে হয়...
11
00:00:36,240 --> 00:00:38,490
এই! দাঁড়াও!
12
00:00:45,270 --> 00:00:46,090
আকারি!
13
00:00:46,170 --> 00:00:46,970
তাকাকি!
14
00:00:49,750 --> 00:00:53,720
আগামী বছর একসাথে চেরি ফুলের
বর্ষণ দেখতে পারলে খুব দারুণ হবে।
15
00:00:56,180 --> 00:01:06,760
桜 花 抄
[ চেরি ফুল ]
16
00:01:07,220 --> 00:01:08,640
"প্রিয় তোহনো তাকাকি"
17
00:01:09,110 --> 00:01:11,270
"অনেকটা সময় পেরিয়ে গেছে।"
18
00:01:16,290 --> 00:01:21,860
এখানে গ্রীষ্মকালে বেশ গরম পড়ে,
তবে টোকিওর তুলনায় কমই বলতে পারো।
19
00:01:22,360 --> 00:01:27,910
কিন্তু আমার মনে আছে,
আমি টোকিওর আর্দ্র গ্রীষ্মকালও পছন্দ করতাম।
20
00:01:28,130 --> 00:01:30,540
"তপ্ত পিচঢালা রাস্তা।"
21
00:01:30,690 --> 00:01:32,930
"রোদে ঝলমল করে ওঠা
দূরের উঁচু উঁচু দালান।"
22
00:01:32,960 --> 00:01:36,460
"আর দোকানের ও পাতাল রেলের
সেই বরফ ঠান্ডা এসির বাতাস।"
23
00:01:36,820 --> 00:01:41,350
"আমাদের শেষবার দেখা হয়েছিল
প্রাথমিক স্কুলের সমাবর্তনে।"
24
00:01:41,540 --> 00:01:43,350
"সেটারও ছয় মাস কেটে গেছে।"
25
00:01:44,290 --> 00:01:46,160
"আচ্ছা, তাকাকি..."
26
00:01:46,870 --> 00:01:49,890
"...আমাকে তোমার মনে পড়ে তো?"
27
00:01:53,870 --> 00:01:56,210
"প্রিয় তাকাকি..."
28
00:01:56,690 --> 00:01:57,910
"চিঠির উত্তরের জন্য ধন্যবাদ।"
29
00:01:57,980 --> 00:01:59,500
"আমি খুব খুশি হয়েছি।"
30
00:02:00,440 --> 00:02:04,710
"শরৎকাল এসে গেছে আর
গাছের পাতাও সুন্দর রঙে সেজেছে।"
31
00:02:05,160 --> 00:02:09,380
"আমাকে গত পরশু এই বছরে
প্রথমবারের মতো সোয়েটার বুনতে হয়েছিল।"
32
00:02:10,170 --> 00:02:10,970
তোহনো।
33
00:02:11,040 --> 00:02:12,010
জি, আপু।
34
00:02:12,490 --> 00:02:14,010
কী পড়ছো? প্রেমপত্র নাকি?
35
00:02:14,330 --> 00:02:15,240
সেরকম কিছু না।
36
00:02:15,280 --> 00:02:17,090
তোমাকে দিয়ে কাজটা করানোর জন্য দুঃখিত।
37
00:02:17,125 --> 00:02:18,425
সমস্যা নেই, আমার বেশি সময় লাগেনি।
38
00:02:18,460 --> 00:02:21,170
ধন্যবাদ, তাহলে সত্যিই তুমি
অন্য স্কুলে চলে যাচ্ছো?
39
00:02:21,205 --> 00:02:23,360
আহ, হ্যাঁ, বছরের শেষের দিকে।
40
00:02:23,470 --> 00:02:24,290
কোথায় যাচ্ছো?
41
00:02:24,360 --> 00:02:26,725
কাগোশিমা। বাবা-মায়ের কারণে।
42
00:02:26,760 --> 00:02:28,725
বুঝলাম...তোমাকে ছাড়া
এখানে একা-একা লাগবে।
43
00:02:28,760 --> 00:02:34,310
"আমি ট্রেনে বসেই চিঠিটা লিখছি কারণ
ইদানিং খুব সকালেই প্র্যাকটিস শুরু হচ্ছে।"
44
00:02:34,430 --> 00:02:36,590
"সেদিন আমি চুল কাটিয়েছিলাম।"
45
00:02:36,810 --> 00:02:39,000
"এতো ছোট করে কেটেছে যে
আমার কানও দেখা যায়..."
46
00:02:39,500 --> 00:02:43,360
"...আমাকে দেখলে হয়তো
তুমি চিনতেই পারবে না।"
47
00:02:43,550 --> 00:02:44,160
আমি চলে এসেছি।
48
00:02:44,290 --> 00:02:45,170
স্বাগতম।
49
00:02:51,361 --> 00:02:55,167
{\an8}প্রিয় আকারি সিনোহারা,
50
00:02:54,230 --> 00:02:58,990
"তাকাকি, আমি বাজি ধরে বলতে পারি
তুমি একটু একটু করে বদলে যাচ্ছো।"
51
00:03:13,530 --> 00:03:14,700
"প্রিয় তাকাকি..."
52
00:03:14,940 --> 00:03:18,390
"এই ঠান্ডা আবহাওয়ায়
তুমি ঠিক আছো তো?"
53
00:03:23,210 --> 00:03:25,820
"এখানে তো বেশ কয়েকবার
তুষারপাত হয়েছে।"
54
00:03:25,990 --> 00:03:30,260
"সেই সময়গুলোতে আমি
অনেকগুলো জামা জড়িয়ে স্কুলে যাই।"
55
00:03:30,940 --> 00:03:33,870
"টোকিওতে এখনও তুষারপাত হয়নি, তাই না?"
56
00:03:33,905 --> 00:03:36,120
"আমি টোকিও ছেড়ে চলে এসেছি ঠিকই..."
57
00:03:36,230 --> 00:03:39,510
"...কিন্তু এখনও আমি অভ্যাসবশত
টোকিওর আবহাওয়ার পূর্বাভাস দেখি।"
58
00:03:43,800 --> 00:03:45,630
আগামী কয়েকদিনের মধ্যে যেন বৃষ্টি হয়...
59
00:03:45,665 --> 00:03:47,630
যদিও ঘরের ভিতরের সময়টাও
একঘেয়েমিতে কাটবে।
60
00:03:47,860 --> 00:03:51,090
এই... তোরা কি কখনও
তোচিগিতে গিয়েছিস?
61
00:03:51,125 --> 00:03:52,220
হুম? কোথায়?
62
00:03:52,400 --> 00:03:53,010
তোচিগি।
63
00:03:53,230 --> 00:03:53,870
না।
64
00:03:54,510 --> 00:03:55,730
ভাবছি, কীভাবে সেখানে যাবি...
65
00:03:56,150 --> 00:03:56,890
জানি না।
66
00:03:57,030 --> 00:03:58,810
বুলেট ট্রেনে চড়ে?
67
00:03:59,230 --> 00:04:00,200
অনেক দূরের পথ...
68
00:04:02,690 --> 00:04:03,530
এই যে নতুন ছেলেরা!
69
00:04:03,540 --> 00:04:04,150
হ্যাঁ?!
70
00:04:05,220 --> 00:04:08,430
আর মাত্র তিন পাক!
চলো! চলো!
71
00:04:08,440 --> 00:04:13,320
"এবার তুমি স্কুল থেকে বদলি
হয়ে যাচ্ছো জেনে অবাক হলাম।"
72
00:04:13,800 --> 00:04:17,340
"যদিও বদলি হওয়া আমাদের কাছে
মোটেও নতুন কোনো ঘটনা নয়..."
73
00:04:17,370 --> 00:04:22,120
"তবুও... কাগোশিমা।
জায়গাটা অনেক দূরে, তাই না?"
74
00:04:23,730 --> 00:04:28,750
"এখন আর মন চাইলেও ট্রেনে চেপে
তোমাকে আর দেখতে আসতে পারবো না..."
75
00:04:28,785 --> 00:04:33,130
"তাই... এটা ভাবতেই...
নিজেকে বড্ড একা লাগছে।"
76
00:04:34,340 --> 00:04:38,010
"ভালো থেকো, তাকাকি।"
77
00:04:52,720 --> 00:04:54,920
"আমার প্রিয় তাকাকি..."
78
00:04:56,150 --> 00:04:59,690
"আগামী ৪ মার্চ আমাদের দেখা হবে,
ভাবতেই খুশিতে মনটা ভরে উঠছে।"
79
00:04:59,930 --> 00:05:02,540
"আমাদের শেষ দেখা হওয়ার
১ বছর পূর্ণ হতে চললো, তাই না?"
80
00:05:02,680 --> 00:05:05,000
"কেন জানি না, আমার নার্ভাস লাগছে।"
81
00:05:12,320 --> 00:05:17,850
"আমার বাড়ির কাছে অনেক বড় একটা
চেরি গাছ আছে, তাই আমি বাজি ধরে বলছি..."
82
00:05:18,130 --> 00:05:21,580
"... এই বসন্তেও চেরি ফুলের পাপড়ি
প্রতি সেকেন্ডে পাঁচ সেন্টিমিটার বেগেই পড়বে।"
83
00:05:23,300 --> 00:05:28,600
"আমি আশায় আছি, তোমাকে সাথে নিয়েই
বসন্ত সেদিন আমার দুয়ারে আসবে, তাকাকি।"
84
00:05:37,645 --> 00:05:41,585
{\an5}বঙ্গানুবাদে - মারিব সিরাজ
85
00:05:46,600 --> 00:05:48,170
বাড়ি যাওয়ার পথে
কোথাও বসলে কেমন হয়?
86
00:05:48,205 --> 00:05:49,750
আচ্ছা... বাইরে তো বৃষ্টি হচ্ছে।
87
00:05:49,780 --> 00:05:52,040
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে এই বৃষ্টি
আজ রাতে তুষারপাতে রূপ নিতে পারে।
88
00:05:52,180 --> 00:05:54,100
সত্যিই? আমি ভেবেছিলাম
শুধু শীত পড়বে।
89
00:05:53,560 --> 00:06:01,783
{\an8}[৪ মার্চ আকারির সাথে দেখা করার কর্মপরিকল্পনা]
90
00:05:54,220 --> 00:05:56,010
আর মার্চ মাসও চলে এসেছে...
91
00:05:56,310 --> 00:05:59,590
হ্যাঁ, মনে হচ্ছে
আমার ঠান্ডা লেগে যাচ্ছে।
92
00:05:59,625 --> 00:06:00,800
আমরা শিমোকিতায় বসতে পারি।
93
00:06:01,170 --> 00:06:02,283
আচ্ছা।
94
00:06:02,600 --> 00:06:05,110
তোহনো, চলো অনুশীলনে যাওয়া যাক।
95
00:06:05,145 --> 00:06:05,880
জি...
96
00:06:07,990 --> 00:06:10,690
আসলে... মনে হয় না
আমি আজকে করতে পারবো।
97
00:06:10,725 --> 00:06:11,892
চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছো?
98
00:06:11,927 --> 00:06:13,060
অনেকটা সেরকমই।
99
00:06:13,095 --> 00:06:13,910
দুঃখিত।
100
00:06:14,310 --> 00:06:18,540
"আমি অনেক খুশি যে তুমি আমার
সবচেয়ে কাছের স্টেশনে আসছো..."
101
00:06:14,513 --> 00:06:18,465
{\an8}[চিঠিতে তাকাকির জন্য আকাকির কর্মপরিকল্পনা]
102
00:06:18,610 --> 00:06:21,520
"...অনেক লম্বা ভ্রমণ,
তাই দয়া করে সতর্ক থাকবে।"
103
00:06:22,440 --> 00:06:26,160
"আমি স্টেশনের ওয়েটিং রুমে
সন্ধ্যা ৭ টা থেকে তোমার অপেক্ষায় থাকবো।"
104
00:06:45,670 --> 00:06:50,810
আকারি আর আমার দেখা হওয়ার দিনটার
বিকেল থেকেই সেই বৃষ্টি তুষারে রূপ নিয়েছিল।
105
00:06:54,060 --> 00:06:55,430
এই, তাকাকি।
106
00:06:55,620 --> 00:06:57,480
এটাই সেই বিড়াল, চোবি।
107
00:06:57,680 --> 00:06:59,860
ও সবসময় এখানে শুয়ে থাকে।
108
00:06:59,910 --> 00:07:01,900
কিন্তু মনে হচ্ছে আজ ও একাই আছে।
109
00:07:02,070 --> 00:07:05,610
তোমার বন্ধু মিমির কী হয়েছে?
আজ একা একাই থাকতে হবে, তাই না?
110
00:07:16,910 --> 00:07:17,880
বইটা পড়ে কেমন লাগলো?
111
00:07:17,990 --> 00:07:19,170
অনেক ভালো লেগেছে।
112
00:07:19,220 --> 00:07:21,590
গত রাতে আমি পড়েছি 'বিবর্তনের ৪ লক্ষ কোটি বছর'।
113
00:07:21,670 --> 00:07:22,560
কোন পর্যন্ত পড়লে?
114
00:07:22,580 --> 00:07:24,550
যখন থেকে অ্যানোমলোকারিস এর আবির্ভাব ঘটে।
[Anomalocaris(অ্যানোমলোকারিস) = ৫৩০ মিলিয়ন বছর আগে বাস করা চিংড়ি সদৃশ সামুদ্রিক প্রাণী]
115
00:07:24,620 --> 00:07:25,550
ক্যামব্রিয়ান যুগ!
116
00:07:27,060 --> 00:07:30,600
হ্যালুসিজেনিয়া'গুলোকে আমার ভালোই লেগেছে,
ওগুলো দেখতে ঠিক এরকম!
[Hallucigenia(হ্যালুসিজেনিয়া) = লম্বা পা বিশিষ্ট ক্যাম্ব্রিয়ান যুগীয় সেন্টিপেড সদৃশ প্রাণী]
117
00:07:30,830 --> 00:07:32,170
হ্যাঁ, অনেকটা এরকমই...
118
00:07:32,330 --> 00:07:33,810
তোমার কোনটা ভালো লেগেছে, তাকাকি?
119
00:07:33,880 --> 00:07:35,525
হয়তো, ওপাবিনিয়া?
[Opabinia(ওপাবিনিয়া) = ক্যাম্ব্রিয়ান যুগীয় জলজ আর্থ্রোপোড]
120
00:07:35,560 --> 00:07:37,615
পাঁচ চোখ ওয়ালা, তাই না?
121
00:07:37,650 --> 00:07:41,800
আমি মনে করি আকারি আর
আমার মধ্যে অনেক মিল।
122
00:07:43,398 --> 00:07:45,970
{\an6}তাকাকি তোহনো
123
00:07:43,442 --> 00:07:46,150
আমি টোকিওতে বদলি হয়ে আসার
ঠিক এক বছর পর...
124
00:07:46,261 --> 00:07:47,041
{\an5}৪র্থ বর্ষ ৩য় শ্রেণি
125
00:07:46,466 --> 00:07:49,480
...আকারি আমার ক্লাসেই বদলি হয়ে আসে।
126
00:07:47,271 --> 00:07:49,258
{\an6}শিনোহারা আকারি
127
00:07:50,610 --> 00:07:53,665
ছোটখাটো, কোমলদেহী হওয়া
আর অসুস্থতার কারণে...
128
00:07:46,760 --> 00:07:49,920
{\an8}আজ থেকে, শিনোহারা আকারি
আমাদের সাথে ক্লাস করবে।
129
00:07:53,700 --> 00:07:56,580
...আমরা দুজনে মাঠে খেলাধুলার চেয়ে
লাইব্রেরিকে বেশি প্রাধান্য দিতাম।
130
00:07:56,650 --> 00:07:58,950
এভাবেই আমরা বন্ধু হয়ে গেলাম...
131
00:07:57,033 --> 00:07:59,413
{\an8}[লাইব্রেরি কার্ড]
132
00:07:59,290 --> 00:08:03,840
...আর এই কারণে ক্লাসে বন্ধুরা আমাদের ক্ষ্যাপাতো।
কিন্তু ওর জন্য আমার খারাপ লাগতো।
133
00:08:01,295 --> 00:08:01,295
ওর জন্য আমার একটু খারাপ লাগছে।
134
00:08:01,330 --> 00:08:03,410
{\an8}ওরা দুজন সবসময় একসাথে থাকে।
135
00:08:05,240 --> 00:08:06,752
{\an8}ওহ! এই যে ও!
136
00:08:05,628 --> 00:08:10,720
যতক্ষণ আমরা দুজনে একসাথে থাকতাম,
অদ্ভুতভাবে, কোনো কিছুতেই আমরা ভয় পেতাম না।
137
00:08:08,281 --> 00:08:10,569
{\an8}আকারি + তাকাকি
নতুন জামাই-বউ!
138
00:08:10,755 --> 00:08:12,200
বাহ, সুপুরুষ বটে!
139
00:08:12,250 --> 00:08:13,290
কি দারুন!
140
00:08:16,040 --> 00:08:18,770
এবং তখনও, কোনো কারণে, আমি ভাবতাম
আমরা একই সাথে মাধ্যমিক স্কুল পার করবো...
141
00:08:18,805 --> 00:08:20,900
...এবং একসাথে থাকবো,
ঠিক যেমনটা আমরা ছিলাম...
142
00:08:21,210 --> 00:08:24,190
...একদম শুরু থেকে।
143
00:08:28,240 --> 00:08:32,020
শিনজুকু, শিনজুকু, শেষ স্টপেজ।
যাত্রীদের জানানো যাচ্ছে...
144
00:08:34,750 --> 00:08:38,490
...জেআর লাইন, হেইউ লাইন, পাতাল রেল...
145
00:08:41,850 --> 00:08:45,095
সেবারই প্রথম আমি একা
শিনজুকু স্টেশনে গিয়েছিলাম...
146
00:08:45,130 --> 00:08:49,240
...এবং যে গন্তব্যে আমি যাচ্ছি
সেটাও আমার জন্য নতুন।
147
00:08:55,940 --> 00:08:57,930
আমার হৃদস্পন্দন ক্রমশ বাড়ছিল।
148
00:09:01,150 --> 00:09:04,390
আমি আবারও আকারিকে দেখতে যাচ্ছি।
149
00:09:10,720 --> 00:09:12,700
ছেলেটাকে দেখেছিস?
150
00:09:12,740 --> 00:09:13,490
কে?
151
00:09:13,660 --> 00:09:15,125
পাশে, সুন্দর ছেলেটা।
152
00:09:15,160 --> 00:09:16,105
মজা করছিস!? বয়সে কত্ত ছোট...
153
00:09:16,140 --> 00:09:20,110
আমরা কিছুক্ষণের মধ্যে মুসাশি-উরাওয়াতে পৌঁছাব।
আবারও বলছি, মুসাশি-উরাওয়া।
154
00:09:20,230 --> 00:09:23,020
আমাদের পরবর্তী স্টপেজ, মুসাশি-উরাওয়া।
155
00:09:23,050 --> 00:09:27,330
এক্সপ্রেস ট্রেনের সাথে সংযুক্ত করার জন্য
এই ট্রেনটি ৪ মিনিটের জন্য থামবে।
156
00:09:27,750 --> 00:09:31,270
ইয়োনোহোনমাচি এবং ওমিয়া দ্রুত পৌঁছাতে ইচ্ছুক
যাত্রীসাধারণ দয়া করে উঠে পড়ুন...
157
00:09:53,530 --> 00:09:56,320
উম... শিনোহারা বলছি।
158
00:09:56,690 --> 00:09:59,570
উম, তাকাকি আছে?
159
00:10:00,410 --> 00:10:01,540
আকারির ফোন।
160
00:10:03,070 --> 00:10:05,080
কী? তুমি বদলি হয়ে যাচ্ছো?
161
00:10:06,300 --> 00:10:10,120
তাহলে নিশি মাধ্যমিক স্কুলের কী হবে?
চান্স পাওয়ার জন্য কত পরিশ্রমই না করেছিলে!
162
00:10:10,900 --> 00:10:14,620
বাসা থেকে বলেছে, তোচিগির পাবলিক স্কুলে
বদলি সংক্রান্ত কাগজপত্রের বিষয় ওরা দেখবে...
163
00:10:14,630 --> 00:10:15,450
আমি দুঃখিত...
164
00:10:16,620 --> 00:10:19,510
না... ক্ষমা চাওয়ার কিছু নেই।
165
00:10:19,640 --> 00:10:23,140
আমি বলেছিলাম, কাতসুশিকাতে আমার
খালার বাড়ি থেকে স্কুলে যেতে চাই, কিন্তু...
166
00:10:23,410 --> 00:10:27,030
...ওরা বলেছে, আমি বড় না হওয়া পর্যন্ত
আমাকে একা ছাড়বে না।
167
00:10:28,570 --> 00:10:30,660
বুঝলাম... তোমাকে আর কিচ্ছু বলতে হবে না।
168
00:10:31,340 --> 00:10:32,440
যথেষ্ট হয়েছে।
169
00:10:35,790 --> 00:10:36,990
আমি দুঃখিত...
170
00:10:38,570 --> 00:10:41,700
রিসিভারের মধ্যে দিয়ে
আকারির চাপা কষ্ট...
171
00:10:42,090 --> 00:10:45,410
...আমার কানে বেজে চলছিল।
172
00:10:45,600 --> 00:10:48,340
কিন্তু... আমার কিছুই করার ছিল না।
173
00:10:55,010 --> 00:10:56,220
ওটা বেশ ভালই ছিল, তাই না?
174
00:10:56,255 --> 00:10:57,175
হ্যাঁ। আবার দেখা হবে!
175
00:10:57,210 --> 00:11:01,510
আমি যে টার্মিনালে পৌছালাম তা
বাড়ি ফেরা মানুষের ভীরে ঠাসা ছিল...
176
00:11:01,750 --> 00:11:05,010
...আর তাদের প্রত্যেকের জুতা
তুষারে ভেজা ছিল।
177
00:11:05,250 --> 00:11:10,180
তুষারশুভ্র শহুরে দিনটা
হিমশীতল বাতাসে পরিপূর্ণ ছিল।
178
00:11:10,550 --> 00:11:12,340
যাত্রী সাধারণের দৃষ্টি আকর্ষণ করছি।
179
00:11:12,710 --> 00:11:17,587
তুষারময় আবহাওয়ার কারণে, উতসুনোমিয়া লাইনের
ওমিয়া এবং উতসুনোমিয়াগামী ট্রেনগুলোর...
180
00:11:17,612 --> 00:11:19,350
...স্টেশনে পৌছাতে ৮ মিনিট দেরি হবে।
181
00:11:19,390 --> 00:11:22,385
এই সাময়িক অসুবিধার জন্য
আমরা আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী।
182
00:11:22,420 --> 00:11:28,410
তখনও পর্যন্ত, আমি ট্রেনগুলোর
দেরি হওয়ার সম্ভাবনা বিবেচনায় আনিনি।
183
00:11:28,740 --> 00:11:31,960
আমার দুশ্চিন্তার ডালপালারা
শাখা বিস্তার করতে শুরু করলো।
184
00:11:36,270 --> 00:11:41,040
তুষারময় আবহাওয়ার কারণে এই ট্রেনটি
বর্তমানে ১০ মিনিট দেরিতে যাত্রা করছে।
185
00:11:41,190 --> 00:11:44,550
এই ব্যস্ততম দিনের সাময়িক অসুবিধার জন্য
আমরা আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি।
186
00:11:47,640 --> 00:11:50,220
ওমিয়া স্টেশন অতিক্রম করার
অল্প কিছুক্ষণের মধ্যেই...
187
00:11:50,460 --> 00:11:53,890
...সব বিল্ডিং ও দৃষ্টিসীমার দৃশ্যপট
বিলীন হতে শুরু করলো।
188
00:12:05,970 --> 00:12:08,580
পরের স্টপেজ কুকি। কুকি।
189
00:12:10,240 --> 00:12:13,540
দেরিতে পৌছানোর জন্য
আমরা আন্তরিকভাবে দুঃখিত।
190
00:12:14,570 --> 00:12:18,390
তোবু ইসেসাকি লাইনের যাত্রীরা প্রস্থানের জন্য
অনুগ্রহ করে ৫ নং গেট ব্যবহার করুন।
191
00:12:20,830 --> 00:12:25,910
পরবর্তী ট্রেনের বিলম্বের কারণে, এই ট্রেনটি
এই স্টেশনে পরবর্তী ১০ মিনিটের জন্য থামবে।
192
00:12:26,670 --> 00:12:32,200
এই সাময়িক অসুবিধার জন্য আমরা আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী।
ধৈর্য ধারণের জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।
193
00:12:34,550 --> 00:12:35,480
আমি দুঃখিত।
194
00:12:35,620 --> 00:12:40,650
পরবর্তী ট্রেনের বিলম্বের কারণে, এই ট্রেনটি
এই স্টেশনে পরবর্তী ১০ মিনিটের জন্য থামবে।
195
00:12:41,090 --> 00:12:44,840
এই সাময়িক অসুবিধার জন্য আমরা
আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী, এবং...
196
00:13:06,920 --> 00:13:08,560
নোগি স্টেশন। নোগি।
197
00:13:09,540 --> 00:13:12,185
যাত্রী সাধারণের কাছে আমরা
আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
198
00:13:12,220 --> 00:13:16,610
পরবর্তী ট্রেন সমূহের ক্রমাগত বিলম্বের কারণে,
ট্রেনটি এই স্টেশনে অতিরিক্ত কিছু সময়ের জন্য থামবে।
199
00:13:16,645 --> 00:13:22,330
{\an8}এই সাময়িক অসুবিধার জন্য আমরা আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী।
ধৈর্য ধারণের জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।
200
00:13:18,169 --> 00:13:22,282
মনে হচ্ছিল স্টেশনগুলো একটা থেকে
অন্যটা যেন যোজন যোজন দূরে...
201
00:13:22,390 --> 00:13:27,320
...আর প্রতিটা স্টেশনে এভাবে
অপেক্ষার সময়টা যেন অনন্তকালের।
202
00:13:27,610 --> 00:13:31,835
কুরিহাশি > কোগা > নোগি > মামাদা > ওয়ামা
203
00:13:31,870 --> 00:13:37,040
ওমোইগাওয়া > তোচিগি > ওহিরাশিতা > ইওয়াফুনে > সানো
204
00:13:48,210 --> 00:13:52,580
জানালার ওপাশের ধু-ধু প্রান্তর দেখে মনে হচ্ছিল,
সব কিছুতেই আমি যেন বড্ড আনাড়ি।
205
00:13:52,640 --> 00:13:54,810
সময় যেন থমকে আছে...
206
00:13:54,890 --> 00:13:56,720
...সাথে ক্ষুধার যন্ত্রণা...
207
00:13:57,070 --> 00:13:59,770
...ক্রমাগত আমার স্পৃহাকে দমিয়ে দিচ্ছে।
208
00:14:02,120 --> 00:14:04,130
আমাদের দেখা করার সময়টা পেরিয়ে গেছে...
209
00:14:04,200 --> 00:14:08,250
...তাই আমি অনুভব করছিলাম,
আমার জন্য আকারির উৎকণ্ঠা।
210
00:14:11,498 --> 00:14:14,545
{\an5}প্রিয় আকারি
211
00:14:13,010 --> 00:14:14,240
ঐদিন...
212
00:14:14,800 --> 00:14:16,510
...যেদিন ও ফোন করেছিল...
213
00:14:16,760 --> 00:14:24,330
...আকারি নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি বিচলিত এবং বিমর্ষ ছিল,
তবুও আমি ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলাম না।
214
00:14:24,365 --> 00:14:26,460
নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছিল।
215
00:14:30,248 --> 00:14:33,976
216
00:14:34,087 --> 00:14:37,880
আমাদের হয়তো আজকের পর,
আর দেখা হবে না।
217
00:14:38,780 --> 00:14:40,440
218
00:14:40,460 --> 00:14:44,380
আমি আকারির প্রথম চিঠি পাই
ছয় মাস পর...
219
00:14:44,780 --> 00:14:47,060
...মাধ্যমিক স্কুলের ১ম বর্ষের গ্রীষ্মকালে।
220
00:14:47,420 --> 00:14:51,290
চিঠির প্রত্যেকটা শব্দ
আমার মনে গেঁথে আছে।
221
00:14:51,610 --> 00:14:53,940
আমাদের পুনর্মিলনের
ঠিক দুই সপ্তাহ আগে থেকে...
222
00:14:54,690 --> 00:14:57,790
...ওকে দেওয়া জন্য আমি
একটা চিঠি লিখতে শুরু করি।
223
00:14:58,130 --> 00:15:00,470
চিঠি জুড়ে ছিল আমার মনের
না বলা যত কথা ও জিজ্ঞাসা।
224
00:15:00,510 --> 00:15:01,770
যেগুলো শোনার জন্য
আমার হৃদয় ব্যাকুল হয়ে ছিল।
225
00:15:02,040 --> 00:15:04,950
সংখ্যার বিচারে তা অনেক।
226
00:15:05,020 --> 00:15:06,860
আপনাদের অপেক্ষা করানোর জন্য
আমরা আন্তরিকভাবে দুঃখিত।
227
00:15:06,900 --> 00:15:09,540
এই ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যেই
উতসুনোমিয়ার দিকে যাত্রা শুরু করবে।
228
00:15:22,470 --> 00:15:24,340
ওয়ামা স্টেশন। ওয়ামা।
229
00:15:24,360 --> 00:15:27,300
তোহোকু বুলেট ট্রেনের যাত্রীদের
এদিক দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।
230
00:15:28,570 --> 00:15:32,890
ডাউন-ট্রেন, মোরিওকাগামী তোহোকু বুলেট ট্রেনের যাত্রীরা
অনুগ্রহপূর্বক ১ নাম্বার লাইন দিয়ে চলে যান।
231
00:15:33,180 --> 00:15:37,500
যারা টোকিওগামী আপ-ট্রেনে যাত্রা করবেন
তারা অনুগ্রহপূর্বক ৫ নাম্বার লাইন ব্যবহার করুন।
232
00:15:37,610 --> 00:15:40,570
মিতো লাইনের যাত্রী সাধারণের-
233
00:15:38,780 --> 00:15:40,605
{\an8}সকল যাত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
234
00:15:40,920 --> 00:15:46,340
তুষারময় আবহাওয়ার কারণে, রিয়োমো লাইনে
ট্রেন চলাচল গুরুতর বিলম্বের সম্মুখীন হচ্ছে।
235
00:15:46,850 --> 00:15:50,110
এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
236
00:15:50,490 --> 00:15:54,490
অনুগ্রহপূর্বক আপনারা ধৈর্য সহকারে
পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করুন।
237
00:15:54,680 --> 00:15:57,750
{\an8}পরবর্তী আপ-ট্রেন রওনা হবে-
238
00:15:55,755 --> 00:15:57,715
যেভাবেই হোক...
239
00:15:57,750 --> 00:16:01,340
...আকারির স্টেশনে আমাকে পৌঁছাতেই হতো।
240
00:16:55,460 --> 00:17:00,600
৮ নাম্বার লাইনের তাকাসাকিগামী আপ-ট্রেন
আশিকাগা এবং মায়েবাশি অতিক্রম করছে।
241
00:17:00,710 --> 00:17:02,800
দয়া করে সাদা লাইনের পিছনে দাঁড়ান-
242
00:17:34,510 --> 00:17:36,730
যাত্রী সাধারণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
243
00:17:36,960 --> 00:17:41,740
ভারী তুষারপাতের কারণে সময়সূচির বিঘ্ন ঘটায়
এই ট্রেনটি সাময়িকভাবে এখানে কিছুক্ষণ থামবে।
244
00:17:41,910 --> 00:17:44,200
এই ব্যস্ততম দিনে আপনাদের অসুবিধার জন্য
আমরা আন্তরিকভাবে দুঃখিত...
245
00:17:44,220 --> 00:17:46,780
...কিন্তু বর্তমানে, আমরা স্বাভাবিক
পরিষেবা প্রদানে অপারগ।
246
00:17:47,630 --> 00:17:48,790
আমি আবারো বলছি...
247
00:18:03,140 --> 00:18:03,960
"প্রিয় তাকাকি..."
248
00:18:03,995 --> 00:18:05,530
"তুমি কেমন আছো?"
249
00:18:06,520 --> 00:18:10,740
"আমি ট্রেনে বসেই চিঠিটা লিখছি কারণ
ইদানিং খুব সকালেই প্র্যাকটিস শুরু হচ্ছে।"
250
00:18:10,820 --> 00:18:13,180
যতবারই আকারির চিঠি পড়ে
ওকে কল্পনায় আঁকতে চেয়েছি...
251
00:18:13,215 --> 00:18:16,921
...ততবারই এক নিঃসঙ্গ মেয়ের প্রতিচ্ছবি
আমার চোখের সামনে ভেসে উঠেছে।
252
00:18:19,770 --> 00:18:26,310
শেষমেশ, দুই ঘণ্টা পর
সেই বিরান প্রান্তরেই ট্রেনটা থেমে যায়।
253
00:18:26,820 --> 00:18:29,800
প্রতিটা মিনিটকে যেন
মনে হচ্ছিল অনন্তকাল।
254
00:18:29,835 --> 00:18:32,780
আমার প্রতি একরাশ ক্ষোভ নিয়ে...
255
00:18:33,190 --> 00:18:36,300
...সময় ধীরে ধীরে এগিয়ে চলতে থাকে।
256
00:18:37,110 --> 00:18:39,500
আমি দাঁতে দাঁত চেপে
বসে রইলাম ঠিকই...
257
00:18:39,900 --> 00:18:44,320
...কিন্তু সেই মনের ব্যথা আর
চোখের জলকে নিবারণ করতে পারিনি।
258
00:18:46,180 --> 00:18:47,310
আকারি...
259
00:18:48,620 --> 00:18:49,500
প্লিজ আমাকে বলো...
260
00:18:49,870 --> 00:18:51,670
...তুমি...
261
00:18:54,400 --> 00:18:56,800
...বাড়ি ফিরে গেছো।
262
00:19:11,110 --> 00:19:16,070
আশিকাগা ও মায়েবাশি থেকে আসা
৯ নাম্বার লাইনের ট্রেনটি মাত্র এসে পৌঁছেছে।
263
00:19:18,230 --> 00:19:21,590
তুষারময় আবহাওয়ার কারণে
এই ট্রেনটি সাময়িক বিরতি নেবে।
264
00:19:58,580 --> 00:19:59,880
আকারি...
265
00:20:29,650 --> 00:20:31,020
এটা খেতে ভালো।
266
00:20:31,740 --> 00:20:32,450
সত্যিই?
267
00:20:32,610 --> 00:20:34,270
এটা তো কেবলই
ভাজা চা পাতার গরম লিকার।
268
00:20:34,310 --> 00:20:35,520
ভাজা চা পাতার চা?
269
00:20:36,060 --> 00:20:37,145
আমি এবারই প্রথম খেলাম...
270
00:20:37,180 --> 00:20:39,660
তুমি মজা করছো।
আমি জানি তুমি আগেও খেয়েছো।
271
00:20:39,790 --> 00:20:40,630
তাই মনে করো?
272
00:20:40,650 --> 00:20:41,730
তা নয়তো কী!
273
00:20:42,630 --> 00:20:48,160
আর... যেহেতু এগুলো আমি বানিয়েছি,
তাই খেতে ভালো হবে কিনা গ্যারান্টি দিতে পারছি না,
274
00:20:48,410 --> 00:20:50,433
যদি খেতে ভালো লাগে,
তবে প্লিজ খেয়ে নাও।
275
00:20:50,523 --> 00:20:51,953
ধন্যবাদ!
276
00:20:52,860 --> 00:20:54,880
আমি সত্যিই ক্ষুধার্ত।
277
00:20:58,790 --> 00:20:59,640
কেমন খেতে?
278
00:21:04,050 --> 00:21:07,090
এটা আমার জীবনে খাওয়া
সবচেয়ে মজার রাইস বল।
279
00:21:07,320 --> 00:21:08,660
তুমি বাড়িয়ে বলছো!
280
00:21:08,690 --> 00:21:09,430
আমি সত্যি বলছি!
281
00:21:09,660 --> 00:21:11,550
হয়তো বেশি ক্ষুধা লেগেছিল বলে
এমনটা মনে হচ্ছে।
282
00:21:11,590 --> 00:21:12,480
তোমার তাই মনে হয়?
283
00:21:12,600 --> 00:21:13,550
তেমনটাই তো হওয়ার কথা।
284
00:21:13,730 --> 00:21:15,440
আমিও বরং একটু খেয়ে দেখি।
285
00:21:20,260 --> 00:21:22,640
তো... তুমি অল্প কিছুদিন
পরেই চলে যাচ্ছো, তাই না?
286
00:21:22,750 --> 00:21:24,320
হ্যাঁ। আগামী সপ্তাহে।
287
00:21:24,330 --> 00:21:25,850
কাগোশিমা, তাই না?
288
00:21:25,960 --> 00:21:26,890
এটা বেশ দূরে।
289
00:21:26,925 --> 00:21:27,550
হ্যাঁ...
290
00:21:28,760 --> 00:21:31,010
যদিও তোচিগির এই জার্নিটাও
কম দূরের ছিল না।
291
00:21:31,050 --> 00:21:32,780
আজ তো তুমি আর
বাড়ি যেতেও পারবে না।
292
00:21:36,190 --> 00:21:39,310
আমরা শীঘ্রই বন্ধ করে দেবো।
আর কোনও ট্রেন যাবে বা আসবে না।
293
00:21:39,560 --> 00:21:40,380
জি, আচ্ছা।
294
00:21:40,580 --> 00:21:42,640
এই তুষারের মধ্যে সাবধানে বাড়ি যেও।
295
00:21:42,650 --> 00:21:43,440
জি।
296
00:22:07,360 --> 00:22:09,340
তুমি কি ঐ গাছটা দেখতে পাচ্ছো?
297
00:22:09,720 --> 00:22:11,040
ওটাই কি তোমার সেই চিঠির গাছটা?
298
00:22:11,080 --> 00:22:13,160
হ্যাঁ। সেই চেরি গাছ।
299
00:22:20,470 --> 00:22:21,360
আচ্ছা...
300
00:22:22,490 --> 00:22:25,718
...তোমার কি এটাকে
তুষারের মতো লাগছে না?
301
00:22:32,840 --> 00:22:33,910
লাগছে তো।
302
00:22:44,230 --> 00:22:45,860
ঐ মূহুর্তটাকে...
303
00:22:46,680 --> 00:22:52,140
...আমার কাছে মনে হয়েছিল অনন্তকালের মতো,
যেখানে আমাদের হৃদয় ও আত্মা মিশে এক হয়ে গেছে।
304
00:22:52,750 --> 00:22:56,980
আমার মনে হয়েছিল যেন আমরা
বিগত ১৩ বছরের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছি।
305
00:22:57,120 --> 00:22:59,790
এবং, ঠিক পরমুহূর্তে...
306
00:23:00,390 --> 00:23:03,460
...হঠাৎ এক অসহনীয় যন্ত্রনার মাঝে
নিজেকে আবিষ্কার করলাম।
307
00:23:04,960 --> 00:23:08,230
আকারির উষ্ণ হৃদয় ও আত্মা...
308
00:23:08,750 --> 00:23:12,590
আমি কীভাবে নিজের করে নেবো,
আর কোথায়ই বা তাকে আগলে রাখবো?
309
00:23:12,740 --> 00:23:15,260
দুঃখে হৃদয় ভেঙ্গে যাচ্ছিল, কারণ
এর উত্তর তখন আমার জানা ছিল না।
310
00:23:18,120 --> 00:23:23,600
সেই মুহূর্তে আমি স্পষ্ট বুঝেছিলাম,
আমাদের চিরকাল আর একসাথে থাকা হবে না।
311
00:23:24,530 --> 00:23:27,420
আসন্ন কঠিন জীবনের চাপ...
312
00:23:28,020 --> 00:23:32,310
...আর অনিশ্চিত ভবিষ্যত যেন
আমাদের আলিঙ্গন করে আছে।
313
00:23:35,280 --> 00:23:38,630
তবে... যে শাখা বিস্তার করা দুশ্চিন্তারা
আমাকে আঁকড়ে ধরেছিল...
314
00:23:39,010 --> 00:23:41,540
...সেগুলো ধীরে ধীরে
বিলীন হয়ে যাবে।
315
00:23:41,670 --> 00:23:46,460
আর শুধু থেকে যাবে,
আকারির কোমল ঠোঁটের অনুভূতিটুকু।
316
00:24:04,160 --> 00:24:09,680
আমরা সেই রাতটা মাঠের পাশের
একটা খুপরিতে কাটিয়েছিলাম।
317
00:24:11,360 --> 00:24:15,280
পুরোনো কম্বলে জড়িয়ে
আমরা কথার মালা গাঁথছিলাম...
318
00:24:15,470 --> 00:24:18,490
...অবশেষে, আমরা ঘুমিয়ে পড়লাম,
একে অন্যকে জড়িয়ে।
319
00:24:19,020 --> 00:24:22,300
পরের দিন সকালে, যখন আমি ট্রেনে চড়লাম
আর ট্রেনটা যখন চলতে শুরু করলো...
320
00:24:22,380 --> 00:24:25,080
...আমি আকারির কাছ থেকে
বিচ্ছিন্ন হয়ে গেলাম।
321
00:24:27,890 --> 00:24:30,160
উম... তাকাকি...
322
00:24:30,320 --> 00:24:30,950
হ্যাঁ?
323
00:24:32,430 --> 00:24:33,980
তাকাকি...
324
00:24:34,910 --> 00:24:37,780
...আমি জানি তুমি আজ থেকে ঠিক থাকবে।
325
00:24:37,820 --> 00:24:38,520
আমি জানি সেটা!
326
00:24:38,980 --> 00:24:39,980
ধন্যবাদ।
327
00:24:41,500 --> 00:24:42,820
আকারি, তুমিও ভালো থেকো!
328
00:24:43,570 --> 00:24:44,550
আমি তোমাকে চিঠি লিখবো!
329
00:24:44,570 --> 00:24:45,330
আমি ফোনও করবো!
330
00:24:58,690 --> 00:25:04,160
আকারিকে লেখা সেই চিঠিটা যে আমি হারিয়ে ফেলেছিলাম
সেটা ওকে কখনও বলিনি।
331
00:25:05,699 --> 00:25:07,996
{\an5}তাকাকি তোহনো
332
00:25:05,830 --> 00:25:12,990
কারণ আমি অনুভব করেছি
সেই চুম্বনটা আমার পৃথিবীকে বদলে দিয়েছে।
333
00:25:20,800 --> 00:25:25,370
আমি শুধু ওকে আগলে রাখার
শক্তিটুকু চেয়েছিলাম ।
334
00:25:25,990 --> 00:25:33,350
আর সেই অনুভূতিকে সঙ্গী করে, জানালার ওপারের
সেই বিস্তীর্ণ প্রান্তরে চেয়ে রইলাম...অপলক দৃষ্টিতে।
335
00:25:34,150 --> 00:25:47,401
{\an7}১ম পর্ব - চেরি ফুল
336
00:25:34,150 --> 00:25:47,401
{\an3}সমাপ্ত
337
00:25:55,490 --> 00:25:57,347
পর্ব - ০২
338
00:25:57,428 --> 00:26:01,069
{\an5}বঙ্গানুবাদে - মারিব সিরাজ
339
00:26:46,145 --> 00:26:49,891
コスモナウト
মহাকাশচারী
340
00:27:01,870 --> 00:27:04,070
কানায়ে, তুমি কি স্কুলের পরেও আবার আসছো?
341
00:27:04,105 --> 00:27:05,600
হ্যাঁ, আপনার কোনো সমস্যা হবে না তো, আপু?
342
00:27:05,830 --> 00:27:08,310
আমার কোনো সমস্যা নেই।
পড়াশুনার দিকেও খেয়াল রেখো।
343
00:27:08,440 --> 00:27:09,450
আচ্ছা।
344
00:27:39,840 --> 00:27:40,510
ঠিক আছে!
345
00:27:55,220 --> 00:27:56,200
শুভ সকাল।
346
00:27:56,700 --> 00:27:58,240
শুভ সকাল, তোহনো।
347
00:27:58,590 --> 00:27:59,890
আজ খুব সকাল-সকাল
চলে এসেছো তাই না?
348
00:27:59,930 --> 00:28:02,300
সুমিদা, তুমিও তো।
তুমি আবারও সৈকতে গিয়েছিলে, তাই না?
349
00:28:02,340 --> 00:28:02,950
হ্যাঁ।
350
00:28:03,590 --> 00:28:05,200
তুমি অনুশীলনে অনেক শ্রম দিচ্ছো।
351
00:28:06,290 --> 00:28:08,990
আমি কিন্তু তা বলবো না...
352
00:28:09,020 --> 00:28:10,670
পরে দেখা হবে, তোহনো।
353
00:28:10,705 --> 00:28:11,380
আচ্ছা।
354
00:28:13,960 --> 00:28:16,640
বুঝলে? এটাই তোমাদের লক্ষ্য নির্ধারণের সময়।
355
00:28:16,780 --> 00:28:18,780
সোমবারের মধ্যে আমাকে জানাবে, ঠিক আছে?
356
00:28:19,020 --> 00:28:21,960
তার আগে তোমাদের বাবা-মায়ের সাথে
আলোচনা করে নেবে।
357
00:28:22,331 --> 00:28:26,151
{\an8}[ভবিষ্যৎ পরিকল্পনার ছক]
358
00:28:23,140 --> 00:28:26,300
মনে হচ্ছে সাসাকি টোকিওর
কোনো কলেজে চলে যাবে।
359
00:28:26,320 --> 00:28:30,020
এখানে অবাক হওয়ার কিছু নেই। আমি ভাবছিলাম
২ বছরের জন্য কুমামোতোর কোনো কলেজে যাবো।
360
00:28:30,055 --> 00:28:31,360
তুই কী ভাবছিস, কানায়ে?
361
00:28:31,395 --> 00:28:33,490
হুম? আমি...
362
00:28:33,660 --> 00:28:35,070
তুই কি চাকরি করবি?
363
00:28:35,105 --> 00:28:36,190
আমি...
364
00:28:36,480 --> 00:28:38,590
তুই সত্যিই এ ব্যাপারে কিছু ভাবিসনি, হ্যাঁ?
365
00:28:38,625 --> 00:28:40,665
তোহনোকে ছাড়া আর কিচ্ছু
ভাবতে পারিস না, তাই না?
366
00:28:40,700 --> 00:28:43,080
ওর টোকিওতে গার্লফ্রেন্ড আছে, দেখে নিস।
367
00:28:43,115 --> 00:28:44,370
হতেই পারে না!
368
00:29:11,900 --> 00:29:13,630
আজকেও পারোনি?
369
00:29:13,760 --> 00:29:15,930
হ্যাঁ... কী যে হলো আমার!?
370
00:29:16,810 --> 00:29:20,780
এটা নিয়ে এতো বেশি ভেবো না।
তুমি আবারও ভালো সার্ফিং করতে পারবে, দেখে নিও।
371
00:29:20,970 --> 00:29:23,030
সবকিছু সহজভাবে মেনে নেওয়াটাই ভালো, আপু।
372
00:29:23,065 --> 00:29:24,830
কীসের এতো তাড়া তোমার, বলো তো?
373
00:29:26,750 --> 00:29:30,590
এভাবে চলতে থাকলে, গ্র্যাজুয়েশনের আগে
আমি হয়তো কথাটা বলতেই পারবো না...
374
00:29:49,130 --> 00:29:50,815
ধন্যবাদ, আপু।
375
00:29:50,850 --> 00:29:51,925
চাইলে তোমাকে আজ
বাসায়ও পৌঁছে দেবো...
376
00:29:51,960 --> 00:29:54,190
ও নিয়ে ভাবতে হবে না।
আমি বাইকে করে চলে যাবো।
377
00:30:21,850 --> 00:30:23,570
সুমিদা, তুমি কি বাসায় যাচ্ছো?
378
00:30:23,660 --> 00:30:24,410
হ্যাঁ।
379
00:30:24,870 --> 00:30:25,840
তোহনো, তুমিও?
380
00:30:25,875 --> 00:30:26,640
হ্যাঁ।
381
00:30:27,190 --> 00:30:28,470
একসাথে বাড়ি যাওয়া যাক?
382
00:30:29,490 --> 00:30:32,190
আমার যদি কুকুরের মতো লেজ থাকতো...
383
00:30:32,600 --> 00:30:37,170
...আমি নিশ্চিত তাহলে এখন লেজটা নাড়তে থাকতাম,
কারণ আমি তখন আর আমার আনন্দকে লুকাতে পারতাম না।
384
00:30:37,390 --> 00:30:42,470
আবার এই ভেবে মনে কিছুটা স্বস্তি পেলাম যে,
"ঈশ্বরের কৃপায় আমি সত্যিই কুকুর হয়ে জন্মাইনি..."
385
00:30:42,490 --> 00:30:46,350
...আর ভাবতেও অবাক লাগছে
একটু আগে আমি কী সব ভাবছিলাম।
386
00:30:46,385 --> 00:30:50,530
কিন্তু তারপরও, তোহনোর সাথে
বাড়ি ফেরার অনুভূতিটা ছিল পরম সুখের।
387
00:30:53,720 --> 00:30:59,440
শুরু থেকেই তোহনোকে অন্য ছেলেদের থেকে
একটু আলাদা মনে হয়েছিল।
388
00:31:00,510 --> 00:31:01,805
আমি তোহনো তাকাকি।
389
00:30:59,924 --> 00:31:03,865
{\an4}তোহনো তাকাকি
390
00:31:01,840 --> 00:31:03,900
বাবা-মায়ের চাকরির কারণে
স্কুল বদলাতে আমি অনেকটাই অভ্যস্ত...
391
00:31:04,580 --> 00:31:06,630
...তবে এরকম দ্বীপ এলাকায়
আমি এবারই প্রথম।
392
00:31:06,770 --> 00:31:08,225
তোমাদের সবার সাথে
দেখা হয়ে ভালো লাগছে।
393
00:31:08,260 --> 00:31:13,050
মাধ্যমিক স্কুলের দ্বিতীয় বর্ষের সেই দিন প্রথম দেখাতেই আমি
ওর প্রেমে পড়েছিলাম, আর চেয়েছিলাম ওর সাথে একই কলেজে পড়তে...
394
00:31:13,240 --> 00:31:16,390
...তাই আমি পড়াশুনায় অনেক শ্রম দিয়েছিলাম
এবং তার ফল স্বরূপ চান্সও পেয়েছিলাম...
395
00:31:16,580 --> 00:31:21,860
...আর আমি যতবারই ওকে দেখেছি
ঠিক ততবারই ওর প্রেমে পড়েছি।
396
00:31:21,880 --> 00:31:24,995
কিন্তু এটা খুবই ভয়ানক,
আর প্রতিটা দিন ছিল বেদনাদায়ক।
397
00:31:25,030 --> 00:31:27,340
তবুও যতবারই আমি ওকে দেখি
ততবারই আমি সুখের সমুদ্রে ডুবে যাই...
398
00:31:27,380 --> 00:31:30,240
...যেন সমুদ্রের অতলে
নিজেকে হারিয়ে ফেলি।
399
00:31:31,890 --> 00:31:34,240
তোহনো, তুমি আবারও
একই জিনিস কিনতে এসেছো।
400
00:31:34,460 --> 00:31:35,800
এটা সত্যিই ভালো।
401
00:31:36,270 --> 00:31:39,620
সুমিদা, তোমার সব সময়ই
সিদ্ধান্ত নিতে দেরি হয়, তাই না?
402
00:31:39,655 --> 00:31:40,500
হ্যাঁ।
403
00:31:42,820 --> 00:31:44,050
আমি বাইরে দাঁড়াচ্ছি।
404
00:31:44,620 --> 00:31:45,430
আচ্ছা।
405
00:31:46,140 --> 00:31:47,190
এটা দিন।
406
00:31:47,250 --> 00:31:48,920
এটার দাম ৯০ ইয়েন।
407
00:31:49,140 --> 00:31:49,895
এই নাও।
408
00:31:49,930 --> 00:31:51,270
বরাবরের মতো ধন্যবাদ।
409
00:32:02,140 --> 00:32:03,010
এসেছো...
410
00:32:03,170 --> 00:32:04,235
কী কিনলে?
411
00:32:04,270 --> 00:32:05,635
আসলে, দ্বিধা দ্বন্দ্বের মধ্য থেকে এটা নিলাম।
412
00:32:05,670 --> 00:32:09,210
মাঝে মাঝে তোহনো
ফোনে মেসেজ লিখতো...
413
00:32:09,240 --> 00:32:11,500
...আর যতবারই আমি সেটা দেখতাম,
আমি সবসময় চাইতাম...
414
00:32:11,535 --> 00:32:13,760
...সেই মেসেজগুলো যেন...
415
00:32:14,730 --> 00:32:18,240
...আমার জন্যই লেখা হয়।
416
00:32:28,010 --> 00:32:29,340
কাবু, আমি এসে গেছি!
417
00:32:29,490 --> 00:32:30,710
কাবু, কাবু!
418
00:32:30,970 --> 00:32:32,400
আমি ফিরে এসেছি।
419
00:32:52,830 --> 00:32:55,115
টাউন হল থেকে একটি ঘোষণা।
420
00:32:55,150 --> 00:32:58,270
পরবর্তী সচল গ্যাস স্টেশনের কার্যক্রম শুরু হবে
সাকাই কৃষি সমবায় গ্যাস স্টেশন থেকে।
421
00:32:58,500 --> 00:33:01,080
৩-১ ক্লাসের সুমিদা কানায়ে...
422
00:33:01,290 --> 00:33:02,825
...তোমার সিনিয়র ইতোউ
তোমাকে ডাকছে।
423
00:33:02,860 --> 00:33:04,680
গাইডেন্স কাউন্সিলরের অফিসে গিয়ে দেখা করো।
424
00:33:04,715 --> 00:33:05,750
তোহনো, ওটা তোর গার্লফ্রেন্ড না?
425
00:33:06,000 --> 00:33:07,460
ও আমার গার্লফ্রেন্ড না।
426
00:33:07,733 --> 00:33:13,470
{\an8}[ভবিষ্যৎ পরিকল্পনার ছক]
427
00:33:11,050 --> 00:33:13,730
ক্লাসের মধ্যে একমাত্র তুমিই
ছকে কিছু লিখোনি।
428
00:33:13,880 --> 00:33:15,090
আমি দুঃখিত।
429
00:33:15,320 --> 00:33:18,130
দেখো, আমার অবস্থান থেকে
এটা বলা যদিও ঠিক না...
430
00:33:18,140 --> 00:33:20,600
...কিন্তু এটায় তো মাথা খাটানোর মতো
তেমন কঠিন কিছুও ছিল না।
431
00:33:20,635 --> 00:33:22,770
তোমার আপু কি তোমাকে কিছু বলেছে?
432
00:33:22,820 --> 00:33:23,930
না...
433
00:33:26,770 --> 00:33:30,560
যদি তুমি সত্যিই সিদ্ধান্তহীনতায় ভুগো,
তাহলে এলাকার কোনো কলেজের জন্য চেষ্টা করতে পারো?
434
00:33:30,780 --> 00:33:31,460
কিন্তু...
435
00:33:33,590 --> 00:33:35,940
আপুর এই ব্যাপারে করার কিছুই নেই...
436
00:33:53,760 --> 00:33:54,710
দিন শেষে...
437
00:33:56,550 --> 00:33:59,370
...যে সার্ফিং শেখানোর জন্য
আপুকে এতো প্যারা দিচ্ছি...
438
00:33:59,690 --> 00:34:02,680
...আর চিন্তা-চেতনার সবটা জুড়ে
যে গুরুত্বপূর্ণ মানুষটা বসে আছে...
439
00:34:02,920 --> 00:34:05,930
...এই দুটো চাওয়াই আমার কাছে
এখনও অধরাই রয়ে গেল।
440
00:34:31,240 --> 00:34:32,830
বরাবরের মতো ধন্যবাদ।
441
00:34:33,040 --> 00:34:35,770
আসি, পরে আবার দেখা হবে।
442
00:35:04,040 --> 00:35:06,470
যখনই আমি তোহনোর কাছাকাছি থাকি...
443
00:35:06,480 --> 00:35:10,300
...অন্তরের অন্তস্থলে যেন
মৃদু এক চাপ অনুভব করি।
444
00:35:11,180 --> 00:35:12,040
তোহনো।
445
00:35:12,250 --> 00:35:15,080
সুমিদা! তোমাকে এখানে দেখে
সত্যিই অবাক হলাম।
446
00:35:16,170 --> 00:35:19,290
তোমার বাইকটা দেখলাম,
তাই এখানে চলে এলাম।
447
00:35:19,500 --> 00:35:20,055
সমস্যা নেই তো?
448
00:35:20,090 --> 00:35:22,550
আরে নাহ, তুমি আসাতে খুশিই হয়েছি।
449
00:35:22,860 --> 00:35:25,470
বাইক পার্কিং-এর ছাওনিতে
আজ আর হঠাৎ করে দেখা হলো না।
450
00:35:25,730 --> 00:35:26,870
আমিও এতে খুশি।
451
00:35:27,050 --> 00:35:28,430
ও সত্যিই অনেক ভালো।
452
00:35:29,160 --> 00:35:33,120
এতো ভালো যে, মাঝে মাঝে
মনে হয় কেঁদেই ফেলবো।
453
00:35:35,390 --> 00:35:37,480
আচ্ছা, তুমি কি কলেজে ভর্তির জন্য
পরীক্ষা দিতে যাচ্ছো?
454
00:35:37,600 --> 00:35:40,400
হ্যাঁ। আমি টোকিওর কয়েকটা
বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দেবো।
455
00:35:40,580 --> 00:35:43,155
টোকিও... বুঝলাম।
456
00:35:43,190 --> 00:35:45,610
তাহলে এটাই সেই কারণ।
457
00:35:45,830 --> 00:35:46,890
তুমি এটা কেন বললে?
458
00:35:46,990 --> 00:35:49,990
কেন জানি তোমাকে দেখলেই মনে হয়,
তুমি দূরে কোথাও চলে যেতে চাও...
459
00:35:50,600 --> 00:35:51,780
তোমার পরিকল্পনা কী, সুমিদা?
460
00:35:53,170 --> 00:35:56,580
আগামীকাল কী করবো তা নিয়েও
আমার কোনো পরিকল্পনা নেই।
461
00:35:56,615 --> 00:35:58,550
সবাই একইরকম।
462
00:35:58,580 --> 00:36:00,380
কী বলছো! তোহনো, তুমিও?
463
00:36:00,550 --> 00:36:01,460
অবশ্যই।
464
00:36:02,340 --> 00:36:05,405
তোমাকে দেখে মনে হয় না
তুমি কোনো ব্যাপারে চিন্তিত।
465
00:36:05,440 --> 00:36:08,570
ওহ, থামো তো। চিন্তা ছাড়া এই জীবনে
আমার আর কী-ই বা আছে।
466
00:36:08,650 --> 00:36:12,400
যা কিছু করছি, সবই অস্তিত্ব রক্ষার জন্য।
দম ফেলার সময় কোথায় আমার!
467
00:36:12,780 --> 00:36:13,790
সত্যিই?
468
00:36:14,920 --> 00:36:16,190
বুঝলাম...
469
00:36:23,680 --> 00:36:24,770
কাগজের প্লেন?
470
00:36:25,020 --> 00:36:25,770
হ্যাঁ।
471
00:36:45,471 --> 00:36:47,885
{\an8}[সংরক্ষিত এলাকা]
472
00:37:16,320 --> 00:37:17,330
চমৎকার...
473
00:37:18,820 --> 00:37:20,500
লোকে বলে, এটা নাকি ঘণ্টায়
পাঁচ কিলোমিটার বেগে চলে।
474
00:37:22,280 --> 00:37:24,460
এটা মিনামিতানে উৎক্ষেপণস্থলের দিকে যাচ্ছে।
475
00:37:25,710 --> 00:37:29,050
মনে হচ্ছে, এই বছরেই প্রথমবারের মতো
একটা রকেট উৎক্ষেপণ করবে।
476
00:37:29,085 --> 00:37:32,390
হ্যাঁ। এটার সৌরজগত অতিক্রম করার কথা।
477
00:37:32,425 --> 00:37:34,050
যত বছরই লাগুক না কেন...
478
00:37:53,440 --> 00:37:57,340
শোন... কানায়ের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে
তোর একটু ওর সাথে আলাপ করা দরকার।
479
00:37:57,400 --> 00:37:59,065
ও কতটা অন্যমনষ্ক
তা তো তুই জানিসই।
480
00:37:59,100 --> 00:38:02,560
ও ঠিকই থাকবে।
ও তো এখন আর বাচ্চাটি নয়।
481
00:38:06,360 --> 00:38:08,670
মনে আছে, অনেক দিন আগে
আমিও ঠিক এমনই ছিলাম...
482
00:38:10,330 --> 00:38:14,510
বুঝলি তো, কাবু? তোহনোও জানে না
আগামীকাল কী হবে।
483
00:38:14,520 --> 00:38:16,970
আমরা দুজন একই।
তোহনো আর আমি।
484
00:38:18,110 --> 00:38:20,250
এটা নিঃন্দেহে...
485
00:38:20,950 --> 00:38:24,410
...কল্পনাতীত এক নিঃসঙ্গ পথচলা।
486
00:38:25,400 --> 00:38:28,850
নিকষ কালো অন্ধকারে
এগিয়ে যাওয়ার মতো...
487
00:38:28,880 --> 00:38:31,980
যেখানে একটা হাইড্রোজেন
অণুর দেখা মেলাও দুষ্কর...
488
00:38:33,220 --> 00:38:35,810
মনেপ্রাণে বিশ্বাস করে যখন
আবিষ্কারের নেশায় এগিয়ে যাবে...
489
00:38:35,840 --> 00:38:39,040
...মহাবিশ্বের রহস্যে ঘেরা অতল গহ্বরও
তোমার জ্ঞান-সীমায় ধরা দিতে শুরু করবে।
490
00:38:44,110 --> 00:38:47,570
আমি ভাবি, আমাদের কতদূর যেতে হবে...
491
00:38:48,340 --> 00:38:50,670
আর কতদূরই বা আমরা যেতে পারি?
492
00:39:10,050 --> 00:39:14,900
কবে থেকে যে আমার প্রাপকহীন
মেসেজ লেখার অভ্যাস হলো সেটাই ভাবছি।
493
00:39:51,830 --> 00:39:54,270
কানায়ে, ভবিষ্যতে কী করতে চাস
সেটা কি ঠিক করেছিস?
494
00:39:54,305 --> 00:39:56,945
না। আমি এখনও
ঠিক করে উঠতে পারিনি...
495
00:39:56,980 --> 00:40:01,610
তবে চিন্তার কিছু নেই! আমি সিদ্ধান্ত নিয়েছি
একসাথে আর দুই নৌকায় পা দেবো না।
496
00:40:01,760 --> 00:40:02,680
আমি যাচ্ছি!
497
00:40:20,320 --> 00:40:24,210
সেদিনের পর, বেশ কয়েকটি টাইফুন
দ্বীপে হানা দিয়েছিল...
498
00:40:24,500 --> 00:40:28,130
...আর প্রত্যেকবারই যেন দ্বীপটা
আগের চেয়ে সুন্দর হয়ে উঠছিল ।
499
00:40:30,110 --> 00:40:33,570
আখের ক্ষেতের ভেতর দিয়ে বয়ে যাওয়া
বাতাসটা যেন আরও শীতল হয়ে গেছে...
500
00:40:33,605 --> 00:40:35,825
...আর আকাশটাও যেন
আরও উঁচুতে উঠে গেছে।
501
00:40:35,860 --> 00:40:38,375
মেঘের ধারগুলো হয়েছে আরও মসৃণ...
502
00:40:38,410 --> 00:40:43,250
...আর আমার বন্ধুরাও প্রকৃতির সাথে তাল মিলিয়ে
বাইক চালানোর সময় হালকা জ্যাকেট গায়ে জড়াচ্ছে।
503
00:40:58,340 --> 00:41:01,775
অতঃপর আমি আবারও যখন ঢেউয়ের সাওয়ারি হলাম,
তত দিনে দীর্ঘ ছয়টা মাস কেটে গেছে।
504
00:41:01,810 --> 00:41:07,230
অক্টোবরের মাঝামাঝি হলেও মনে হচ্ছিল
গ্রীষ্মের আর অল্প ক'টা দিনই বাকি আছে।
505
00:41:17,330 --> 00:41:22,490
আজকের রাতের আবহাওয়ার পুর্বাভাস অনুযায়ী সন্ধ্যার আকাশ
মেঘমুক্ত থাকবে এবং বাতাসের বেগ হবে সেকেন্ডে ৮ মিটার।
506
00:41:22,525 --> 00:41:25,190
শুনলাম, ইয়ামাদা সাসাকিকে
মনের কথা বলে দিয়েছে।
507
00:41:25,280 --> 00:41:26,770
এখানে অবাক হওয়ার কিছু নেই।
508
00:41:27,100 --> 00:41:29,575
কীরে? কানায়ে,
আজ তোকে খুব খুশি খুশি লাগছে।
509
00:41:29,610 --> 00:41:31,650
তোর আর তোহনোর মধ্যে
কিছু হয়েছে নাকি?
510
00:41:32,990 --> 00:41:33,920
বলিস কি!
511
00:41:35,580 --> 00:41:39,580
আজ, আমিও অবশেষে তোহনোকে
আমার মনের কথা জানাতে যাচ্ছি।
512
00:41:44,830 --> 00:41:47,140
আজ যদি ওকে না জানাতে পারি...
513
00:41:47,175 --> 00:41:50,020
...তাহলে হয়তো আর কোনোদিনও
জানাতে পারবো না।
514
00:42:00,650 --> 00:42:01,560
সুমিদা।
515
00:42:01,595 --> 00:42:02,470
তো-
516
00:42:03,820 --> 00:42:05,000
তোহনো।
517
00:42:05,480 --> 00:42:06,230
বাসায় যাচ্ছো?
518
00:42:06,265 --> 00:42:06,950
হ্যাঁ।
519
00:42:07,540 --> 00:42:08,310
আচ্ছা।
520
00:42:08,500 --> 00:42:10,410
তাহলে চলো, একসাথে যাওয়া যাক।
521
00:42:33,140 --> 00:42:35,750
সুমিদা? আজ দেখছি
তাড়াতাড়িই নিয়ে ফেললে?
522
00:42:35,780 --> 00:42:36,480
হ্যাঁ।
523
00:42:47,890 --> 00:42:48,620
কী হয়েছে?
524
00:42:56,120 --> 00:42:57,440
...আমি...
525
00:43:00,170 --> 00:43:03,300
না...স্যরি, তেমন কিছু না।
526
00:43:11,600 --> 00:43:12,885
বাইক ঠিক আছে তো?
527
00:43:12,920 --> 00:43:14,870
হ্যাঁ... একটু অদ্ভুত আচরণ করছে এই যা!
528
00:43:16,330 --> 00:43:17,200
নষ্ট হয়ে গেছে?
529
00:43:17,220 --> 00:43:20,340
হ্যাঁ... আমার মনে হয়
স্পার্ক প্লাগটা নষ্ট হয়েছে।
530
00:43:20,760 --> 00:43:22,025
বাইকটা কি অন্য কারো?
531
00:43:22,060 --> 00:43:23,255
হ্যাঁ। বড় আপুর।
532
00:43:23,290 --> 00:43:25,080
গতি বাড়ানোর সময় কি
বাইকটা থেমে গিয়েছিল?
533
00:43:25,110 --> 00:43:26,560
হ্যাঁ, থেমে গিয়েছিল...
534
00:43:27,560 --> 00:43:29,310
আজ বরং এটা এখানেই থাক।
535
00:43:29,700 --> 00:43:31,990
পরে বাড়ির কাউকে পাঠিয়ে এটা নিয়ে যেও।
536
00:43:32,170 --> 00:43:33,380
চলো আজ ফিরে যাই।
537
00:43:33,450 --> 00:43:35,810
কী? আমি হেঁটেই যেতে পারবো!
538
00:43:35,900 --> 00:43:37,570
তুমি বরং চলে যাও।
539
00:43:37,920 --> 00:43:39,800
একসাথে যখন এতটা পথ এসেছি,
তাছাড়া আমরা কাছাকাছিই থাকি, তাই...
540
00:43:39,970 --> 00:43:42,450
আজ বরং... তোমার সাথে
হেঁটেই বাসায় যাবো।
541
00:44:18,140 --> 00:44:20,860
তোহনো, প্লিজ...
542
00:44:31,940 --> 00:44:32,950
কী হয়েছে?
543
00:44:32,985 --> 00:44:33,960
আমি দুঃখিত...
544
00:44:34,820 --> 00:44:36,030
কিছু হয়নি।
545
00:44:36,410 --> 00:44:37,170
আমি খুবই দুঃখিত...
546
00:44:39,780 --> 00:44:40,710
সুমিদা...
547
00:44:42,900 --> 00:44:45,320
আমি তোমাকে অনুরোধ করছি... প্লিজ...
548
00:44:45,710 --> 00:44:49,220
...আমার প্রতি এতো অমায়িক হয়ো না!
549
00:46:23,890 --> 00:46:27,980
আমরা মানুষেরা প্রাণপণে ও বেপরোয়াভাবে
আমাদের হাত আকাশ পর্যন্ত বিস্তৃত করেছি...
550
00:46:28,070 --> 00:46:30,920
...এবং বিশালাকার বস্তুকে
আকাশপানে উৎক্ষেপণ করে...
551
00:46:30,940 --> 00:46:34,740
...সুদূরে তাকিয়ে থেকেছি
কল্পনাতীত স্বপ্ন পূরণের অভিপ্রায়ে...
552
00:46:39,710 --> 00:46:45,710
...আমি বুঝতে পেরেছিলাম, তোহনো
কেন অন্য সব ছেলের থেকে আলাদা।
553
00:46:45,870 --> 00:46:47,630
আর সেই সাথে...
554
00:46:47,900 --> 00:46:53,800
...আমি স্পষ্টভাবেই বুঝে গিয়েছিলাম
তোহনো আমার দিকে সেভাবে কখনও তাকায়ইনি।
555
00:46:58,100 --> 00:47:02,520
ঠিক সে কারণেই, আমি সেদিন
তোহনোকে কিছুই বলতে পারিনি।
556
00:47:16,360 --> 00:47:18,595
তোহনো সত্যিই অনেক ভালো...
557
00:47:18,630 --> 00:47:20,830
হয়তো একটু বেশিই ভালো, কিন্তু...
558
00:47:22,270 --> 00:47:26,900
তোহনোর সে দৃষ্টি সবসময়
আমাকে পাশ কাটিয়ে গেছে।
559
00:47:26,930 --> 00:47:30,450
বহু দূরে, কোনো এক অজানা গন্তব্যে।
560
00:47:40,430 --> 00:47:44,260
আমি জানি, তোহনো যা চায়
তা আমি ওকে দিতে পারবো না।
561
00:47:44,710 --> 00:47:48,140
কিন্তু তবুও... তা সত্ত্বেও...
562
00:47:48,230 --> 00:47:51,800
আগামীকাল, পরশু, এমনকি তারও পরে...
563
00:47:51,840 --> 00:47:54,590
...আমি জানি, আমি ওর প্রেমের
কাঙাল হয়ে থাকবো।
564
00:47:57,270 --> 00:48:03,120
এমনকি ঘুমের মাঝেও আমি
ওর কথা ভেবে অঝোরে কেঁদেছি।
565
00:48:10,637 --> 00:48:24,370
{\an7}২য় পর্ব - মহাকাশচারী
566
00:48:10,637 --> 00:48:24,370
{\an3}সমাপ্ত
567
00:48:24,910 --> 00:48:31,798
{\an5}বঙ্গানুবাদে - মারিব সিরাজ
568
00:48:32,170 --> 00:48:33,864
পর্ব - ০৩
569
00:48:44,423 --> 00:48:47,472
{\an5}秒速5センチメートル
প্রতি সেকেন্ডে ৫ সেন্টিমিটার
570
00:49:29,480 --> 00:49:31,700
আমি প্রবলভাবে অনুভব করলাম...
571
00:49:31,790 --> 00:49:33,680
...যদি আমি এখন ফিরে তাকাই...
572
00:49:34,030 --> 00:49:35,820
...সেও ঠিক ফিরে তাকাবে।
573
00:49:49,350 --> 00:49:53,640
টোকিওর উদ্দেশ্যে ছেড়ে আসা চুও লাইনের
নির্ধারিত শেষ ট্রেনটি এসে পৌঁছেছে।
574
00:51:09,630 --> 00:51:11,730
নববর্ষের দিনটা পর্যন্ত থেকে গেলেই পারতি।
575
00:51:11,840 --> 00:51:14,720
হুম, কিন্তু আমার যে অনেক কাজ পড়ে আছে।
576
00:51:14,910 --> 00:51:16,220
বুঝলাম।
577
00:51:16,390 --> 00:51:18,350
ওকে ওর পছন্দের খাবার রান্না করে দিস, কেমন?
578
00:51:18,610 --> 00:51:19,160
আচ্ছা।
579
00:51:19,320 --> 00:51:22,180
কখনও কোনো সমস্যায় পড়লে
আমাদের জানাতে দ্বিধা করিস না, আকারি।
580
00:51:22,410 --> 00:51:23,560
আমি ঠিক থাকবো।
581
00:51:23,715 --> 00:51:23,715
প্ল্যাটফর্ম 2 এর জন্য ট্রেন এখন আসছে।
582
00:51:23,750 --> 00:51:27,100
পরের মাসে বিয়ের অনুষ্ঠানে তো দেখা হচ্ছেই,
তাই এত চিন্তা কোরো না।
583
00:51:27,860 --> 00:51:29,900
তোমরা বরং বাসায় ফিরে যাও।
এখানে অনেক ঠান্ডা।
584
00:51:50,290 --> 00:51:53,460
গত রাতে, আমি দূর অতীতের
কিছু স্মৃতি স্বপ্নে দেখেছি।
585
00:51:54,730 --> 00:51:58,190
যখন ও আর আমি দুজনই
অনেক ছোট ছিলাম।
586
00:51:58,670 --> 00:52:01,890
আমি নিশ্চিত, গতকাল চিঠিটা
খুঁজে পেয়েছি বলেই এমনটা হয়েছে।
587
00:52:55,630 --> 00:52:56,380
মিজুনো।
588
00:52:56,390 --> 00:52:57,495
আহ, জি, স্যার?
589
00:52:57,530 --> 00:52:58,530
মিটিং এ আসছো তো?
590
00:52:58,640 --> 00:52:59,610
জি, স্যার।
591
00:53:08,250 --> 00:53:13,410
বেঁচে থাকার অভিনয় করে যাওয়াটা
সবখানে শুধু দুঃখই জমা করে বেড়ায়।
592
00:53:14,500 --> 00:53:16,395
হোক সেটা রোদে শুকাতে দেওয়া
ঝোলানো চাদরে...
593
00:53:16,430 --> 00:53:18,625
বা বাথরুমে রাখা একমাত্র টুথব্রাশে...
594
00:53:18,660 --> 00:53:20,820
...কিংবা ফোনের কল হিস্টোরিতে।
595
00:53:42,980 --> 00:53:46,110
"এখনও, আমি তোমাকেই ভালোবাসি..."
596
00:53:46,120 --> 00:53:50,690
তিন বছর রিলেশনে থাকা সেই মেয়েটি
ই-মেইলে আমাকে ঠিক এই কথাটাই বলেছিল।
597
00:53:51,170 --> 00:53:55,870
"তবে আমি নিশ্চিত, যদি আমাদের মাঝে
আরও হাজারটা মেসেজও আদান প্রদান হতো..."
598
00:53:55,880 --> 00:54:00,210
"...তবুও আমাদের হৃদয় হয়তো
১ সেন্টিমিটার কাছাকাছিও আসতো না।"
599
00:54:08,720 --> 00:54:14,760
এই বিগত কয়েক বছরে, আমি চেয়েছি শুধু এগিয়ে যেতে
আর আমার সেই অজেয়কে স্পর্শ করতে...
600
00:54:14,795 --> 00:54:17,060
...যদিও সেই অজেয় লক্ষ্যটা,
আমার কাছেই অজানা ছিল।
601
00:54:17,170 --> 00:54:24,575
এই বিচিত্র ভাবনাগুলোর উৎস কোথায় ছিল না জেনেই,
আমি আমার কাজে মনোনিবেশ করলাম।
602
00:54:24,610 --> 00:54:29,690
তারপর একদিন আমি বুঝতে পারলাম, আমার হৃদয় শুকিয়ে
মরুভূমি হয়ে যাচ্ছে, যেখানে ব্যথা ছাড়া আর কিচ্ছু নেই।
603
00:54:31,000 --> 00:54:32,835
তারপর, একদিন সকালে...
604
00:54:32,870 --> 00:54:38,870
...যখন আমি বুঝতে পারলাম, অনেক আগেই
আমি সেই আবেগ ও প্রেমময় অনুভূতি হারিয়ে ফেলেছি...
605
00:54:39,270 --> 00:54:41,590
...তখন বুঝতে পেরেছিলাম
সীমার ঠিক শেষ প্রান্তে চলে এসেছি...
606
00:54:41,680 --> 00:54:43,420
...তাই চাকরিটা ছেড়ে দিলাম।
607
00:55:09,260 --> 00:55:11,660
গতকাল, একটা স্বপ্ন দেখেছি।
608
00:55:11,820 --> 00:55:14,000
অনেক আগের স্বপ্ন।
609
00:55:14,370 --> 00:55:18,335
স্বপ্নে দেখলাম, আমাদের দুজনের বয়স তখনও তেরো...
610
00:55:18,370 --> 00:55:22,715
...বরফের চাদরে ঢাকা
বিস্তীর্ণ প্রান্তরে আমরা দাঁড়িয়ে।
611
00:55:22,750 --> 00:55:26,960
দূরের বাড়িগুলোর আলো
তখনও মিটিমিটি করে জ্বলছে।
612
00:55:27,120 --> 00:55:32,130
সদ্য পতিত তুষারে আমাদের পদচিহ্ন ছাড়া
আর কিছুই সেখানে ছিল না।
613
00:55:32,400 --> 00:55:33,560
এমনিভাবে...
614
00:55:33,900 --> 00:55:37,420
...দ্বিধাহীন হৃদয়ে আমরা প্রার্থনা করেছিলাম...
615
00:55:37,430 --> 00:55:39,185
...একদিন যেন আমরা দুজনে...
616
00:55:39,220 --> 00:55:42,540
...আবারও একসাথে চেরি ফুলের
বর্ষণ দেখতে পারি।
617
00:55:43,130 --> 00:55:46,297
♪ সারাটাক্ষণ তোমাকে খুঁজি,
618
00:55:46,321 --> 00:55:50,180
♪ খুঁজে বেড়াই তোমার অস্তিত্ব।
619
00:55:50,410 --> 00:55:51,986
♪ প্লাটফর্মের ওপাশে,
620
00:55:52,046 --> 00:55:53,830
♪ নয়তো জানালা দিয়ে ফেলে আসা পথে।
621
00:55:54,090 --> 00:55:57,530
♪ যদিও জানি তুমি থাকবে না।
622
00:55:57,860 --> 00:56:01,338
♪ আমার এ বাসনা পূর্ণ হলে,
623
00:56:01,362 --> 00:56:04,840
♪ আমি থাকবো তোমারই পাশে।
624
00:56:05,080 --> 00:56:08,480
♪ এটাই আমার একমাত্র কামনা।
625
00:56:08,670 --> 00:56:14,860
♪ তোমাকে জড়িয়ে ধরতে
বাজি রাখবো সবকিছু।
626
00:56:23,810 --> 00:56:30,930
♪ একাকীত্বের সঙ্গী হতে চায়না কেউই।
627
00:56:31,420 --> 00:56:34,858
♪ রাতের আকাশে খসে পড়া তারা দেখে,
628
00:56:35,423 --> 00:56:38,320
♪ মিথ্যায় লুকাতে পারি না নিজেকে।
629
00:56:38,355 --> 00:56:41,130
♪ শুধু আর একবার,
630
00:56:41,154 --> 00:56:45,720
♪ চলে যেওনা, হে ঋতুরাজি।
631
00:56:46,090 --> 00:56:48,294
♪ আরও একবার...
632
00:56:48,792 --> 00:56:52,990
♪ ফিরে যেতে চাই
হাসিঠাট্টার সেই দিনগুলোতে।
633
00:56:53,480 --> 00:56:56,735
♪ সারাটাক্ষণ তোমাকে খুঁজি,
634
00:56:56,815 --> 00:57:00,520
♪ খুঁজে বেড়াই তোমার অস্তিত্ব।
635
00:57:00,810 --> 00:57:04,260
♪ জেব্রা ক্রসিং এ,
কিংবা আমার স্বপ্নে।
636
00:57:04,430 --> 00:57:07,980
♪ যদিও জানি তুমি সেখানে থাকবে না।
637
00:57:08,230 --> 00:57:11,513
♪ যদি অলৌকিক কিছু ঘটে,
638
00:57:11,538 --> 00:57:15,210
♪ তবে এই মুহূর্তে তোমাকে দেখাতে চাই...
639
00:57:15,370 --> 00:57:18,870
♪ নতুন সকালের এক নতুন আমিকে,
640
00:57:18,980 --> 00:57:21,686
♪ যে তোমাকে শোনাবে সেই না বলা...
641
00:57:21,710 --> 00:57:24,960
♪ "ভালোবাসি"।
642
00:57:34,190 --> 00:57:38,480
♪ গ্রীষ্মের স্মৃতিরা আমায় কুড়ে কুড়ে খায়,
643
00:57:42,140 --> 00:57:47,940
♪ সাথে তোমার কম্পিত হৃদস্পন্দনের হঠাৎ থেমে যাওয়া।
644
00:57:49,150 --> 00:57:52,498
♪ সারাটাক্ষণ তোমাকে খুঁজি,
645
00:57:52,522 --> 00:57:56,600
♪ খুঁজে বেড়াই তোমার অস্তিত্ব।
646
00:57:56,625 --> 00:58:00,415
♪ ভোরের শহর, সাকুরাগি-চোতে।
647
00:58:00,530 --> 00:58:03,970
♪ যদিও জানি তুমি সেখানে থাকবে না।
648
00:58:04,273 --> 00:58:08,020
♪ আমার এ বাসনা পূর্ণ হলে,
649
00:58:08,153 --> 00:58:11,343
♪ আমি থাকবো তোমারই পাশে।
650
00:58:11,560 --> 00:58:15,020
♪ এটাই আমার একমাত্র কামনা।
651
00:58:15,120 --> 00:58:18,610
♪ তোমাকে জড়িয়ে ধরতে
বাজি রাখবো সবকিছু।
652
00:58:19,030 --> 00:58:22,059
♪ সারাটাক্ষণ আমি তোমাকে খুঁজি,
653
00:58:22,083 --> 00:58:25,900
♪ খুঁজে বেড়াই তোমার ফেলে আসা চিহ্ন।
654
00:58:26,100 --> 00:58:29,520
♪ বাজারে যাওয়ার পথে,
খবরের কাগজের কোণে।
655
00:58:29,750 --> 00:58:33,120
♪ যদিও জানি তুমি সেখানে থাকবে না।
656
00:58:33,560 --> 00:58:36,717
♪ যদি অলৌকিক কিছু ঘটে,
657
00:58:36,781 --> 00:58:40,410
♪ তবে এই মুহূর্তে তোমাকে দেখাতে চাই
658
00:58:40,610 --> 00:58:44,050
♪ নতুন সকালের এক নতুন আমিকে,
659
00:58:44,106 --> 00:58:47,750
♪ যে তোমাকে বলবে, "ভালোবাসি",
যা আমি কোনোদিনও বলতে পারিনি।
660
00:58:48,120 --> 00:58:51,943
♪ তোমায় খুঁজে চলেছি অবিরাম
661
00:58:51,967 --> 00:58:55,160
♪ শুধু হাসিমাখা মুখটা দেখার আশায়।
662
00:58:55,370 --> 00:58:58,830
♪ রেলক্রসিংয়ে, ট্রেনের অপেক্ষায়।
663
00:58:59,050 --> 00:59:02,380
♪ যদিও জানি তুমি থাকবে না।
664
00:59:02,600 --> 00:59:05,981
♪ যদি দ্বিতীয় জীবন পেতাম,
665
00:59:06,006 --> 00:59:09,860
♪ তোমার ছায়া হয়ে থাকতাম সর্বক্ষণ।
666
00:59:10,090 --> 00:59:13,670
♪ কারণ তোমার চেয়ে মূল্যবান...
667
00:59:13,930 --> 00:59:16,730
♪ আর কিছু চাই না আমি
668
00:59:16,916 --> 00:59:20,500
♪ এ জীবনে।
669
00:59:21,502 --> 00:59:38,522
অনুবাদ ও সম্পাদনা
মারিব সিরাজ
670
00:59:38,535 --> 00:59:55,875
"If you like my works or this Bangla Subtitle and want to say thanks,
or encourage me to do more, you can buy me a coffee!" ☕
Bkash/ Nagad/ Rocket
01793170546
671
00:59:56,071 --> 01:00:18,537
সাবটাইটেল সম্পর্কিত যেকোনো বিষয়ে যোগাযোগের ঠিকানা
maribsiraj@gmail.com
672
01:00:19,291 --> 01:01:29,230
বাংলা সাবটাইটেল দিয়ে মুভিটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না :)
673
01:01:30,125 --> 01:02:24,671
A Subtitle by Marib Siraj
674
01:02:37,770 --> 01:02:43,730
{\an5}সমাপ্ত