1 00:00:01,001 --> 00:00:57,056 Moshiur Shuvo Presents 2 00:00:01,376 --> 00:00:02,996 দেখ, Miles, আমার মনে হয় তুমি আমার কাহিনি জানো। 3 00:00:03,003 --> 00:00:05,133 যদি কিছু টাকা পেতাম, আমি নিজের চিকিৎসা করাতাম 4 00:00:05,134 --> 00:00:08,674 যেন আর কিছুদিন দুনিয়ার বুকে বেঁচে আমার সন্তানের মুখ দেখতে পারি। 5 00:00:08,675 --> 00:00:10,885 আমাকে লোকজন ফ্যাসিলিটেটর বলে। 6 00:00:10,886 --> 00:00:13,095 আমি খুবই স্বতন্ত্র, 7 00:00:13,096 --> 00:00:17,806 সম্পদশালী ক্রেতা যোগাড় করি, যারা ব্যপক অর্থ খরচ করে 8 00:00:17,809 --> 00:00:20,189 এমন এক অনন্য অভিজ্ঞতা সম্পন্ন 9 00:00:20,190 --> 00:00:22,437 এক রুদ্ধশ্বাস খেলার... 10 00:00:22,439 --> 00:00:24,779 - শিকার করা। - তুমি চাও তারা আমাকে শিকার করুক? 11 00:00:24,780 --> 00:00:26,525 যেমনটা পশুকে শিকার করে? 12 00:00:26,527 --> 00:00:28,444 এমন এক আদিম রূপের খেলা... 13 00:00:28,445 --> 00:00:29,695 মৃত্যুর উদ্দেশ্যে শিকার। 14 00:00:29,696 --> 00:00:32,114 ২৪ ঘন্টার শিকার। 15 00:00:32,115 --> 00:00:33,824 যত ঘন্টা তুমি পার করবে, তত বেশি টাকা 16 00:00:33,825 --> 00:00:36,075 তোমার অ্যাকাউন্টে পাঠানো হবে। 17 00:00:36,078 --> 00:00:38,578 আর সেটা চলতে থাকবে খেলা শেষ হওয়া না পর্যন্ত। 18 00:00:38,580 --> 00:00:41,170 তুমি ঐ দিন বেঁচে গেলে, বিপুল ধনী হবে। 19 00:00:41,171 --> 00:00:43,786 না বাঁচলে, যে দিন মারা যেতে তার কিছু সপ্তাহ আগে মারা যাবে আরকি, 20 00:00:43,794 --> 00:00:45,920 এমনিতেও তুমি মরতে, কিন্তু এভাবে তোমার পরিবার আজীবন 21 00:00:45,921 --> 00:00:47,011 বসে খেতে পারবে। 22 00:00:47,012 --> 00:00:48,585 তোমার স্বামী হল আমাদের 23 00:00:48,590 --> 00:00:49,680 সাধারণ শিকারের তুলনায় 24 00:00:49,681 --> 00:00:51,175 বেশি-ই কঠিন শিকার। 25 00:00:51,176 --> 00:00:53,006 শিকার? 26 00:00:53,011 --> 00:00:54,637 আমাকে ফাঁসিয়েছ। 27 00:00:54,638 --> 00:00:56,597 এবার আমি তোমাকে শিকার করব। 28 00:00:56,598 --> 00:00:57,978 বিনিয়োগকারীরা জানে। 29 00:00:57,979 --> 00:00:59,684 ওটা আমাদের সকলকে ঝুঁকিতে ফেলেছে। 30 00:00:59,685 --> 00:01:02,055 খেলার বয়স প্রায় ২,০০০ বছর হতে চললো, 31 00:01:02,062 --> 00:01:03,609 তবুও আমরা কখনো শেষ হবার আগে 32 00:01:03,610 --> 00:01:05,064 এ খেলার ইতি টানি নি, 33 00:01:05,065 --> 00:01:06,935 আর আমি বেঁচে থাকতে এত যুগের 34 00:01:06,942 --> 00:01:10,282 ইতিহাস কখনো আমার সামনে ধূলিসাৎ হতে দিব না। 35 00:01:38,599 --> 00:01:40,769 তো, আমাদের রানার পেয়েছি? 36 00:01:42,019 --> 00:01:44,059 আমাদের বেছে নেয়াটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। 37 00:01:44,062 --> 00:01:46,150 আমাদের স্কাউটগুলো অসাধারণ কাজ করছে। 38 00:01:46,151 --> 00:01:48,148 মনে হয় এখন অব্দি ৩-৪ টা রানার, 39 00:01:48,150 --> 00:01:50,190 আমার হাতে আছে। 40 00:01:50,194 --> 00:01:52,069 শুনে খুশি হলাম, 41 00:01:52,070 --> 00:01:57,366 কারন আমরা কয়েকজন নতুন বিনিয়োগকারী এনেছি। 42 00:01:57,367 --> 00:01:59,827 আমরা দুবাইয়ের এক গ্রুপকে রাজি করিয়েছি 43 00:01:59,828 --> 00:02:01,658 শিকারিদের উপর বিনিয়োগ করতে 44 00:02:01,663 --> 00:02:04,211 যারা কম বেশি পরিচিত শিকারি, 45 00:02:04,212 --> 00:02:07,918 চীনের এক খেলোয়ার স্বাস্থ্য পরীক্ষায় পাশ করেছে এবং এই খেলায় অংশ নিতে 46 00:02:07,920 --> 00:02:10,460 বিপুল অংকের ডলার দিতে চাচ্ছে। 47 00:02:10,464 --> 00:02:12,465 এটা চমৎকার খবর। 48 00:02:12,466 --> 00:02:16,676 যেন Detroit এর মত কোন ঘটনা পুনরায় না ঘটে... 49 00:02:16,678 --> 00:02:21,015 যেমনটা শিকারিরা পার্সোনালি তোমার পেছনে আসবে, 50 00:02:21,016 --> 00:02:24,136 সাধারণ নাগরিকদের জিম্মি করা। 51 00:02:24,144 --> 00:02:25,564 এটা অস্বাভাবিক ঘটনা ছিল। 52 00:02:25,565 --> 00:02:28,189 এটা ভুল ছিল, 53 00:02:28,190 --> 00:02:30,816 আর ভুলের বাপ থাকে, 54 00:02:30,817 --> 00:02:33,736 বোর্ড দ্বিতীয়বার এই ভুল মেনে নেবে না। 55 00:02:33,737 --> 00:02:37,157 বুঝতে পারছ, কী বলছি? 56 00:02:41,286 --> 00:02:43,286 হ্যা। 57 00:02:45,415 --> 00:02:48,085 আরো অনেক বিষয় নিয়ে আমাকে পড়তে হবে। 58 00:02:55,050 --> 00:02:57,927 পাতি মাস্তান Gary Glenn ভাইরাল হয় 59 00:02:57,928 --> 00:03:00,388 ৯ মাস আগে এক কেরানিকে ঘুষি মেরে 60 00:03:00,389 --> 00:03:03,808 Van Nuys, California তে চুরি করার সময় ধরা খেয়ে। 61 00:03:03,809 --> 00:03:07,228 ১২ টা পুলিশের ক্রুজার, ২ টা হেলিকপ্টার, 62 00:03:07,229 --> 00:03:09,729 তবুও ২৮ মিনিট ৩৮ সেকেন্ড লেগেছিল। 63 00:03:09,731 --> 00:03:14,068 তাকে ধরতে, সে প্রায় আধা ঘন্টা পুরু দমে দৌড়ায়। 64 00:03:14,069 --> 00:03:16,279 ফরেনসিকেরা একটা ইন্টারেস্টিং জিনিস পায়। 65 00:03:16,280 --> 00:03:18,158 হ্যা, আমরা তার দূরত্ব হিসাব করেছি, 66 00:03:18,159 --> 00:03:19,776 আমরা নির্ণয় করেছি, সাবজেক্ট তার শেষ 67 00:03:19,783 --> 00:03:23,286 মাইল প্রথম মাইলের থেকে বেশি গতিতে দৌঁড়েছে। 68 00:03:23,287 --> 00:03:26,207 সে শুধু বেঁচেই যায় নি, সে বিকশিত হয়েছে। 69 00:03:26,208 --> 00:03:29,416 সে প্যারোলে মুক্তি পেয়েছে। 70 00:03:29,418 --> 00:03:32,748 এখন বেকার, ভিক্ষা করে, রাস্তায় ঘুমায়। 71 00:03:32,754 --> 00:03:34,510 তবে আমাদের মনোবিজ্ঞানীরা বলছেন 72 00:03:34,511 --> 00:03:36,376 সে অংশগ্রহণ করবে, কেবল টাকার জন্য নয় 73 00:03:36,383 --> 00:03:38,634 তার আত্মসম্মানের জন্য। 74 00:03:38,635 --> 00:03:41,465 ঠিক তাই, আমরা যদি Mr. Glenn'র ক্রিমিনাল রের্কড দেখি 75 00:03:41,471 --> 00:03:44,431 সেটাতে দেখা যায় সে নিজেকে কখনো কারো সামনে ছোট কিংবা পরাজিত হতে দেখতে চায় না 76 00:03:44,433 --> 00:03:46,017 খেলায় অংশগ্রহণ না করাটা 77 00:03:46,018 --> 00:03:47,518 প্রমাণ করবে সে বাকিদের থেকে বড় নয়, 78 00:03:47,519 --> 00:03:49,148 যেটা সে মেনে নিতে পারবে না। 79 00:03:49,149 --> 00:03:51,766 ধন্যবাদ, Dr. Martell. যথেষ্ট শুনেছি। 80 00:03:51,773 --> 00:03:54,993 আসলে আমার এই প্রেজেন্টেশন প্রথম ১০ 81 00:03:54,994 --> 00:03:56,944 শব্দ শোনার পরই বন্ধ করে দেওয়া উচিত ছিল। 82 00:03:56,945 --> 00:04:00,405 Tina, তোমার বলা প্রথম ১০ শব্দ মনে আছে? 83 00:04:00,407 --> 00:04:02,777 হ্যা, অবশ্যই। 84 00:04:02,784 --> 00:04:04,827 আহ "পাতি মাস্তান Gary Glenn ভাইরাল হয় 85 00:04:04,828 --> 00:04:07,747 ৯ মাস আগে এক কেরানিকে ঘুষি মেরে"? 86 00:04:07,748 --> 00:04:09,167 হ্যা, "ভাইরাল হয়েছিল।" 87 00:04:09,168 --> 00:04:10,706 যাকে ১০ মিলিয়ন লোক ইউটিউবে 88 00:04:10,709 --> 00:04:12,589 দেখেছে, তাকে আমি রানার হিসেবে কেন চাইব? 89 00:04:12,590 --> 00:04:16,166 এই অংশগ্রহণকারীকে আমি গোপন খেলায় কেন নেব? 90 00:04:16,173 --> 00:04:17,882 আমি ওটা ভেবে দেখেছি। 91 00:04:17,883 --> 00:04:19,889 দেখুন, খবর চক্র খুব দ্রুত চলে, 92 00:04:19,890 --> 00:04:22,005 আর লোকজনের মনোযোগের বিস্তার অতি সল্প, 93 00:04:22,012 --> 00:04:25,222 আমরা সাহস নিয়ে বলতে পারি, Glenn'র সন্দেহজনক কুখ্যাতি 94 00:04:25,224 --> 00:04:26,974 গেইমে খুবই সল্প পরিসরে প্রভাব ফেলবে। 95 00:04:26,975 --> 00:04:28,635 আমাদের টেক ডিভিশন এই ভিডিও 96 00:04:28,644 --> 00:04:30,436 ইন্টারনেট থেকে মুছে ফেলছে। 97 00:04:30,437 --> 00:04:31,896 মানে, এখন এই ভিডিওর ভিউ প্রায় কমে গেছে 98 00:04:31,897 --> 00:04:34,897 "প্রায় কমে গেছে" একেবারে কমে গেছে নয়। 99 00:04:34,900 --> 00:04:38,860 সন্মান রেখেই বলছি, স্যার, Gary Glenn একজন অসাধারণ প্রতিযোগী... 100 00:04:38,862 --> 00:04:41,822 তার শারীরিক বৈশিষ্ট্য সহ মানসিক প্রোফাইল দুই দিক দিয়েই। 101 00:04:41,823 --> 00:04:44,413 তাকে হাত ছাড়া করাটা বোকামির শামিল। 102 00:05:01,385 --> 00:05:03,295 Tina, আমার সাথে কতদিন ধরে আছ? 103 00:05:03,303 --> 00:05:04,762 ৮ বছর। 104 00:05:04,763 --> 00:05:06,601 হ্যা, কারন তোমার মধ্যে আমি সম্ভাবনা দেখেছিলাম। 105 00:05:06,602 --> 00:05:08,768 আমরা দু'জনেই জানি তুমি এর থেকে ভাল করতে পারো। 106 00:05:08,769 --> 00:05:11,767 সামনে সপ্তাহে নিলাম আর এদিকে আমার হাতে কোন দ্রব্য নেই! 107 00:05:11,770 --> 00:05:13,230 বাকি রানাররা কোথায়? 108 00:05:18,694 --> 00:05:20,611 ২৫ জন লড়াকু প্রতিযোগী। 109 00:05:20,612 --> 00:05:23,532 হ্যা, সেটা আমি নির্ধারণ করব। 110 00:05:47,431 --> 00:05:50,771 Victor Suero, কী হলো তোমার? 111 00:06:02,237 --> 00:06:03,317 চলো, Victor! মারো! 112 00:06:03,322 --> 00:06:05,242 পা সরাও, পা সরাও! 113 00:06:13,957 --> 00:06:16,037 কোমর চালাও! 114 00:06:18,128 --> 00:06:19,418 কভার করো। 115 00:06:23,592 --> 00:06:25,972 - হেই, Paddy, শেষ করো। - সে আত্মরক্ষা করছে। 116 00:06:25,973 --> 00:06:27,679 সে মার খাচ্ছে। 117 00:06:31,183 --> 00:06:33,226 Victor, আমি এটা শেষ করছি। 118 00:06:33,227 --> 00:06:35,057 হার মেনো না। 119 00:06:37,397 --> 00:06:39,437 শেষ, আজ আর না। 120 00:06:39,441 --> 00:06:40,781 - শেষ, আজকে আর না। - না! 121 00:06:40,782 --> 00:06:42,396 আজকে শেষ। 122 00:06:42,402 --> 00:06:43,531 তুমি শেষ করলে কেন, হাহ? 123 00:06:43,532 --> 00:06:45,569 আরো ২ রাউন্ড আগেই শেষ করতে হত। 124 00:06:45,572 --> 00:06:46,822 পরের বার আমার রিংয়ের আশেপাশে তুমি আসলে 125 00:06:46,823 --> 00:06:48,032 আমি তোমার ভাইকে লড়তে দিব না। 126 00:06:48,033 --> 00:06:49,161 - কী? - ওহ, ওয়া, ওয়া, ওয়া। 127 00:06:49,162 --> 00:06:50,159 না, না, না, সে মজা করছে না। 128 00:06:50,160 --> 00:06:51,285 - ওহ। - মাফ চাও। 129 00:06:51,286 --> 00:06:52,906 - মারা খাও, গরু। - শেষ। 130 00:06:52,913 --> 00:06:54,413 আমি কমিশনে সুপারিশ করে তাকে ৩ মাসের জন্য সাসপেন্ড করব। 131 00:06:54,414 --> 00:06:56,082 - ওহ, তোমার আরো সবজি খাওয়া উচিত। - আরে, Paddy. 132 00:06:56,083 --> 00:06:57,381 - তুমি ওটা করতে পারো না। - মারা খাও। 133 00:06:57,382 --> 00:06:58,416 সাথে সালাদও খেতে পারো! 134 00:06:58,418 --> 00:06:59,818 কী? তুমি বাসায় হেঁটে যাবে? 135 00:07:01,588 --> 00:07:04,838 তুমি কখনো হাল ছাড়ার পাত্র নও, Josie. 136 00:07:04,842 --> 00:07:07,012 সে চালাকি করে তোমাকে তার পা এর নিচে রেখেছে। 137 00:07:07,013 --> 00:07:09,010 ওকে, আমি ওটা শুনতে চাই না। 138 00:07:09,012 --> 00:07:11,182 তাহলে এখন থেকে তুমি বধির এবং অন্ধ! 139 00:07:12,307 --> 00:07:15,137 এটাই আমার কাজ, ওকে? 140 00:07:15,143 --> 00:07:17,149 তুমি আর ওটাতে দক্ষ নও। 141 00:07:17,150 --> 00:07:19,395 তাই? তাহলে পরেরবার থেকে বাসায় থেক। 142 00:07:19,398 --> 00:07:21,357 যেন, Paddy তোমাকে মেরে তক্তা বানিয়ে 143 00:07:21,358 --> 00:07:23,358 শুইয়ে ফেলতে পারে? ইনউডের মত? 144 00:07:23,360 --> 00:07:24,900 ইনউডের ব্যপারটা ভুল ছিল। 145 00:07:24,903 --> 00:07:26,663 তোমার এখন বের হওয়া উচিত নয়। 146 00:07:28,240 --> 00:07:30,825 আমিও বেশ কিছু বলে ফেলেছি। 147 00:07:30,826 --> 00:07:32,236 আমি আর সেই ছোট্ট মেয়ে নই। 148 00:07:32,244 --> 00:07:35,121 - তুমি সবসময়ই ছোট্ট আমার কাছে। - ঠিক আছে। 149 00:07:35,122 --> 00:07:37,331 ছোট্ট মেয়েটার কাছে কী প্রতিজ্ঞা করেছিলে? 150 00:07:37,332 --> 00:07:40,418 একদিন আমরা পুরোনো বড় লাইট হাউজে বাসা বানাব। 151 00:07:40,419 --> 00:07:42,128 ওটাতে কখনো আগুন লাগলে, 152 00:07:42,129 --> 00:07:43,759 ঢেউ যেন এসে নেভাতে পারে। 153 00:07:44,798 --> 00:07:47,048 বলেছিলে সারাজীবন আমাকে রক্ষা করবে। 154 00:07:49,261 --> 00:07:51,141 মারা গেলে তো ওটা করতে পারবে না। 155 00:07:53,390 --> 00:07:57,476 আজকে বেতনের দিন, লোকজন কম এসেছিল। 156 00:07:57,477 --> 00:07:59,187 ধন্যবাদ, Hanley. 157 00:07:59,188 --> 00:08:01,268 তোমাকে স্বাগত। 158 00:08:05,068 --> 00:08:07,238 এটাই... 159 00:08:10,532 --> 00:08:13,082 আমাদের লাইট হাউজের একমাত্র উপায়। 160 00:08:22,503 --> 00:08:25,963 টিম Tiro, সন্মানিত বোর্ড মেম্বার, 161 00:08:25,964 --> 00:08:27,673 ম্যাডাম চেয়ারওম্যান, 162 00:08:27,674 --> 00:08:30,801 আর সম্ভাব্য হান্টার, 163 00:08:30,802 --> 00:08:33,012 যারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত, 164 00:08:33,013 --> 00:08:36,773 আমি আপনাদেরকে দিচ্ছি Victor "Victory" Suero. 165 00:08:38,393 --> 00:08:40,813 জন্ম হয়েছে ভয়ংকর এক এলাকায় 166 00:08:40,814 --> 00:08:43,231 ব্রনোক্সের গ্রান্ড কনকোর্সে, 167 00:08:43,232 --> 00:08:46,942 ১২ বছর বয়সেই সিলভার গ্লোভ চ্যাম্পিয়ন হয়, 168 00:08:46,944 --> 00:08:49,237 হাই স্কুলে পড়ার সময় 169 00:08:49,238 --> 00:08:50,988 অলিম্পিক কমিটি তার দরজার সামনে দাঁড়িয়ে থাকত। 170 00:08:50,989 --> 00:08:54,489 তার কেবল গোল্ড মেডেল জয়ের জন্যই জন্ম হয় নি, 171 00:08:54,493 --> 00:08:58,246 সে হ্যাভিওয়েট চ্যাম্পিয়ান হবার যোগ্য ছিল। 172 00:08:58,247 --> 00:09:01,417 তারপরেই ট্র্যাজেডি ঘটল। 173 00:09:04,294 --> 00:09:08,214 ১৩ বছর বয়সে ভিক্টরের বাড়িতে আগুন লাগলো, 174 00:09:08,215 --> 00:09:11,465 আগুন তার পিতা-মাতাকে কেড়ে নিলো। 175 00:09:11,468 --> 00:09:13,548 কিন্তু অগ্নিশিখা এবং ধোঁয়ার কাছে হার না মেনে, 176 00:09:13,554 --> 00:09:18,015 তার ছোট্ট বোন Josephine কে উদ্ধার করে, 177 00:09:18,016 --> 00:09:21,846 কিন্তু ততক্ষণে অগ্নির লেলিহান শিখা 178 00:09:21,854 --> 00:09:24,230 তার বাম চোখের দৃষ্টি শক্তি কেড়ে নেয়। 179 00:09:24,231 --> 00:09:27,650 এই যুবক লড়াই চালিয়ে যায় এমন পরিতাপ থাকা স্বত্তেও, 180 00:09:27,651 --> 00:09:30,027 রূপক অর্থে এবং আক্ষরিক অর্থে, 181 00:09:30,028 --> 00:09:34,028 জীবন যুদ্ধে জয় হবার জন্য। 182 00:09:34,032 --> 00:09:37,910 সে বছরের পর বছর ট্রেনিং করেছে লো- লেভেল MMA এ অংশগ্রহণ করার জন্য, 183 00:09:37,911 --> 00:09:40,246 যেটা বক্সিং থেকে একটু আলাদা, তবে সেটা 184 00:09:40,247 --> 00:09:43,416 তাকে অপারগতা থাকা স্বত্তেও লড়তে দেয়। 185 00:09:43,417 --> 00:09:48,045 ১৮ বছর বয়সে, তার বোনকে সে আইন অনুযায়ী দত্তক নেয়, সে Josie র... 186 00:09:48,046 --> 00:09:52,884 ভাই থেকে বেশি পিতাতে পরিণত হয়েছে। 187 00:09:52,885 --> 00:09:54,545 তাকে যেন লালন-পালনের জন্য অন্য পরিবারে না দেওয়া হয় 188 00:09:54,553 --> 00:09:57,513 সে দিনে ২-৩ টার মত চাকুরী করত 189 00:09:57,514 --> 00:10:01,350 পাশাপাশি সেই সন্মান অর্জনের আকাঙ্খা তো আছেই, 190 00:10:01,351 --> 00:10:05,354 যেটা সত্য বলতে... তার এই ৩৩ বছর বয়সে অসম্ভব। 191 00:10:05,355 --> 00:10:10,395 আর ঠিক এজন্যই আমাদের হান্টাররা তাকে শিকার করতে যেয়ে 192 00:10:10,402 --> 00:10:12,778 সর্বোচ্চ চ্যালেঞ্জের মুখে পরবে। 193 00:10:12,779 --> 00:10:15,865 সে হাল ছাড়ে না, সে বাদ দেয় না, 194 00:10:15,866 --> 00:10:17,446 সে এগুলো জানে না। 195 00:10:17,451 --> 00:10:20,411 তাকে দেখুন, তার বাহু উঁচুতে তোলা জয়ের স্পৃহায়, 196 00:10:20,412 --> 00:10:22,662 আকাশের দিকে তাকিয়ে চিৎকার করছে, 197 00:10:22,664 --> 00:10:24,964 যেন স্বর্গ থেকে তার পিতা-মাতা শুনতে পায়। 198 00:10:24,965 --> 00:10:27,958 এই লোকের এত সাহস, এত জেদ যে, 199 00:10:27,961 --> 00:10:31,756 আমরা আগে কখনো এমন কারো মুখোমুখি হই নি। 200 00:10:31,757 --> 00:10:34,717 সে এমন এক প্রতিযোগিতা উপহার দিবে 201 00:10:34,718 --> 00:10:36,138 যেটা আগে কখনো আমরা দেখি নি। 202 00:10:36,139 --> 00:10:40,176 সে নরকের শয়তানের সাথে লড়ে জয়ী হয়েছিল। 203 00:10:40,182 --> 00:10:44,101 তার নামে জয় আছে, তার কাজেও জয় আছে। 204 00:10:44,102 --> 00:10:48,147 সত্যি বলতে, জীবনে এই লোককে 205 00:10:48,148 --> 00:10:50,818 শিকার করার সুযোগ বোধহয় একবারই আসবে। 206 00:10:57,699 --> 00:11:01,329 শুরুর নিলাম $৭৫ মিলিয়ন থেকে। 207 00:11:03,455 --> 00:11:07,325 সকল হান্টার নিলামের সুযোগ পাবে। 208 00:11:07,334 --> 00:11:10,174 তাহলে গম থেকে তুষ আলাদা করা যাক। 209 00:11:10,175 --> 00:11:12,420 $১১০ মিলিয়ন। 210 00:11:19,555 --> 00:11:22,675 ১০ জন বাকি আছে। কেবল মাত্র অর্ধেক লোক সুযোগ পাবে 211 00:11:22,683 --> 00:11:26,936 আমাদের দেখা বৃহৎ শিকারে অংশগ্রহণ করার। 212 00:11:26,937 --> 00:11:29,477 আসলে আমি জানি Victor Suero কীসের তৈরি! 213 00:11:29,481 --> 00:11:31,731 এখন দেখি, হান্টারেরা কীসের তৈরি। 214 00:11:31,733 --> 00:11:33,533 $২০০ মিলিয়ন। 215 00:11:38,156 --> 00:11:40,116 কে প্রথমে উপেক্ষা করবে? 216 00:11:40,117 --> 00:11:43,617 $২২৫ মিলিয়ন। 217 00:11:48,959 --> 00:11:52,169 এবং আমাদের টিম পেয়ে গেছি! 218 00:11:53,589 --> 00:11:55,214 অভিনন্দন। 219 00:11:55,215 --> 00:11:58,755 অভিনন্দন, Monroe, Tyler, 220 00:11:58,760 --> 00:12:01,560 Pierce, Taft এবং Ford. 221 00:12:03,390 --> 00:12:07,140 বিজনেজ অ্যাফেয়ার্স আপনাদেরকে বলে দিবে কীভাবে 222 00:12:07,144 --> 00:12:08,853 আমাদের পানামার লোকদের কাছে পেমেন্ট করবেন। 223 00:12:08,854 --> 00:12:11,522 এখন যদি এক্সকিউজ করেন, 224 00:12:11,523 --> 00:12:15,735 আমাকে Mr. Suero কে রাজি করাতে হবে 225 00:12:15,736 --> 00:12:19,236 এই গেমে অংশগ্রহণ করাতে, যতটা আপনারা এই গেমে অংশগ্রহণ করতে চান। 226 00:12:25,537 --> 00:12:29,165 আরো ২টা, Mike! 227 00:12:29,166 --> 00:12:31,456 ঠিক আছে। 228 00:12:31,460 --> 00:12:33,550 এটা বাসায় নিয়ে যাও। 229 00:12:36,215 --> 00:12:38,585 Suero, Morelli কালকে ৬টার শিফটে আসবে না। 230 00:12:38,592 --> 00:12:40,176 তার হয়ে তোমাকে করতে হবে। 231 00:12:40,177 --> 00:12:42,427 ওহ, না, Mr. Dupree, আমি ৬টায় পারব না। 232 00:12:42,429 --> 00:12:43,969 আমি সকালে ট্রেনিং করি। 233 00:12:43,972 --> 00:12:46,062 তার স্ত্রীর প্রসব ব্যাথা উঠেছে। সে আসবে না। 234 00:12:46,063 --> 00:12:49,138 ওহ বুঝতে পেরেছি, কিন্তু দেখুন... 235 00:12:49,144 --> 00:12:52,355 আমার সামনে ফাইট আছে। আন্ডারকার্ড বক্সিং। 236 00:12:52,356 --> 00:12:54,016 $১০ হাজার ডলার প্রাইজ মানি। 237 00:12:54,024 --> 00:12:55,483 - সত্যিই? $১০ হাজার? - হ্যা, এই টাকা দিয়ে 238 00:12:55,484 --> 00:12:57,114 Josie কে আমি কসমেটোলজি স্কুলে পাঠাব। 239 00:12:57,115 --> 00:12:58,528 Vic, তোমাকে ভালবাসি আমি, কিন্তু 240 00:12:58,529 --> 00:12:59,779 তুমি এক চোখ দিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে না, 241 00:12:59,780 --> 00:13:01,197 আমার চোখ ঠিক আছে, 242 00:13:01,198 --> 00:13:03,157 এটা আসলে ভালোর দিকে, ওকে? 243 00:13:03,158 --> 00:13:04,827 - আমার মুভ দেখুন। - ঠিক আছে? 244 00:13:04,828 --> 00:13:07,036 - হ্যা। - কয়টা আঙ্গুল ধরে আছি? 245 00:13:08,705 --> 00:13:10,615 ১। 246 00:13:10,624 --> 00:13:12,714 আপনি আমাকে মধ্যাঙ্গুল দেখাচ্ছেন! 247 00:13:15,045 --> 00:13:17,835 ৬ টায় চলে এসো। 248 00:13:29,935 --> 00:13:31,765 হ্যালো? 249 00:13:31,770 --> 00:13:33,229 এটা Victor Suero? 250 00:13:33,230 --> 00:13:34,230 Josephine'র ভাই? 251 00:13:34,231 --> 00:13:37,731 Jos...? কে? 252 00:13:37,734 --> 00:13:39,735 Viele এন্ড Coster স্ট্রিট? 253 00:13:39,736 --> 00:13:42,276 ওখানে একটা অটো শপ আছে, তোমার ওয়ালেট নিয়ে এসো। 254 00:13:42,281 --> 00:13:44,949 হ্যালো? 255 00:13:44,950 --> 00:13:47,040 হেই! 256 00:14:22,654 --> 00:14:23,992 কী ঘটছে এখন? 257 00:14:23,993 --> 00:14:25,618 দুঃখিত, আমি বাঁশ খেয়েছি। 258 00:14:25,619 --> 00:14:27,616 বাঁশ খেয়েছ মানে কী? কী করেছ? 259 00:14:27,618 --> 00:14:30,158 - এই লোকগুলো কারা? - Mr. Suero. 260 00:14:31,663 --> 00:14:33,581 ওহ। 261 00:14:33,582 --> 00:14:35,374 ডায়েট কোক। 262 00:14:35,375 --> 00:14:36,785 রেগুলারটার থেকে ভাল। 263 00:14:36,793 --> 00:14:38,211 আমাকে ফোন করেছিলে। 264 00:14:38,212 --> 00:14:41,756 তোমার বোনের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। 265 00:14:41,757 --> 00:14:43,216 আমি জানি না তোমরা কারা 266 00:14:43,217 --> 00:14:44,757 কিংবা সে কী করছে এখানে... 267 00:14:44,760 --> 00:14:46,886 Josephine হচ্ছে দামী কর্মচারী। 268 00:14:46,887 --> 00:14:51,224 তাকে আমি পছন্দ করি, কিন্তু সে বড় ভুল করে ফেলেছে। 269 00:14:51,225 --> 00:14:53,135 এখানে কাজ করো? 270 00:14:53,143 --> 00:14:54,727 প্রায় ৪ মাস ধরে। 271 00:14:54,728 --> 00:14:56,148 আর deli 'র চাকুরী? 272 00:14:56,149 --> 00:14:57,556 এখানে বেতন বেশি। 273 00:14:57,564 --> 00:15:00,274 - কী কাজের? - আমি বলছি। 274 00:15:00,275 --> 00:15:03,065 আমি Josephine কে নিয়োগ দিয়েছি, কারন সে যুবতী এবং সুন্দরী ... 275 00:15:03,070 --> 00:15:05,320 যাদেরকে পুলিশ জ্বালাতন করে না। 276 00:15:05,322 --> 00:15:09,200 তাই যখন সে বহন করে, সাধারণত কোন সমস্যা হয় না। 277 00:15:09,201 --> 00:15:10,621 কী আনা-নেওয়া কর? 278 00:15:11,662 --> 00:15:16,040 টাকা। যারা ব্যাংক ব্যবহার করে না তাদের টাকা আমি বহন করি। 279 00:15:16,041 --> 00:15:18,791 তবে, এতে Josie'র কোন দোষ নেই, যখন সে চাকুরী নেয় 280 00:15:18,794 --> 00:15:21,423 সে ভেবেছিল হিসাব রাখতে হবে, ২-১টা ডেলিভারি করতে হবে, 281 00:15:21,424 --> 00:15:24,221 কিন্তু কিছুদিন পর তাকে বললাম সে কী বহন করছে, 282 00:15:24,222 --> 00:15:28,006 তার নিজের নিরাপত্তার জন্য, কারন Josephine কে আমারও পছন্দ। 283 00:15:28,011 --> 00:15:30,054 কিন্তু আজকে 284 00:15:30,055 --> 00:15:33,425 - সে সাবওয়েতে ডাফল ব্যাগ হারিয়েছে। - আমি ফোন করার জন্য নিচে নামাই। 285 00:15:33,433 --> 00:15:36,233 - শয়তান ছেলেগুলো নিয়ে পালায়। - কত টাকা? 286 00:15:36,234 --> 00:15:38,188 $৫০০, ০০০। 287 00:15:48,198 --> 00:15:49,698 বাসায় যাও, Josie. 288 00:15:51,326 --> 00:15:53,244 এখনি যাও! 289 00:15:53,245 --> 00:15:55,705 তার দিকে তাকিয়ে আছ কেন? তোমাকে যেতে বলি নি! 290 00:15:55,706 --> 00:15:57,366 এখানে তোমার হুকুমে কাজ হবে না 291 00:15:57,374 --> 00:16:00,044 বুঝলে মিঞা ভাই। 292 00:16:00,045 --> 00:16:05,263 আমার টাকা কীভাবে ফেরত পাব সেটার সুরাহা হওয়া না পর্যন্ত কেউ কোত্থাও যাবে না। 293 00:16:22,274 --> 00:16:25,526 আমি তোমার হয়ে ম্যাচ খেলব, আমি ফাইটার। 294 00:16:25,527 --> 00:16:26,946 তোমার বোন বলেছে। 295 00:16:26,947 --> 00:16:29,275 সামনে একটা ম্যাচ আছে, তুমি আমার বিপরীতে বাজি ধরবে। 296 00:16:30,407 --> 00:16:32,027 আমি হারব। 297 00:16:32,034 --> 00:16:33,910 Josie, 298 00:16:33,911 --> 00:16:36,001 বড়রা কথা বলুক, তুমি যাও? 299 00:16:47,966 --> 00:16:51,796 তাহলে তুমি তোমার ছোট ম্যাচ দিয়ে হাফ মিলিয়ন 300 00:16:51,803 --> 00:16:53,846 ডলার ফেরত দিতে চাচ্ছ? 301 00:16:53,847 --> 00:16:55,637 আমাকে কী গাধা মনে হয়? 302 00:16:55,641 --> 00:16:57,600 তুমি কেউ না। 303 00:16:57,601 --> 00:16:59,519 কে তুমি? 304 00:16:59,520 --> 00:17:02,108 আমি এখানে বড় হয়েছি, এখানকার সবাইকে চিনি। 305 00:17:02,109 --> 00:17:03,725 তোমাকে চিনলাম না কীভাবে? 306 00:17:04,775 --> 00:17:06,734 কারন যখন তুমি খেলার গ্যাঞ্জাম নিয়ে 307 00:17:06,735 --> 00:17:09,065 ব্যস্ত ছিলে... 308 00:17:13,992 --> 00:17:15,082 আমি আসল গ্যাঞ্জাম করেছি। 309 00:17:27,673 --> 00:17:29,683 এখন আমাকে চেনো তো? 310 00:17:30,676 --> 00:17:32,885 সে আমার সেরা লোকদের ভেতর একজন ছিল, 311 00:17:32,886 --> 00:17:35,096 কিন্তু সে প্যাকজটা Josie কে ভরসা করে দিয়েছিল। 312 00:17:35,097 --> 00:17:36,677 এখন, ভাবো যে আসলে টাকাটা হারিয়েছে 313 00:17:36,682 --> 00:17:38,891 তাকে আমি কী করব? 314 00:17:38,892 --> 00:17:41,727 এটা হতে হবে এমন নৃশংসভাবে যেন, 315 00:17:41,728 --> 00:17:43,646 রাস্তার সকলে ভয় পেয়ে 316 00:17:43,647 --> 00:17:46,107 এটা নিয়ে বলাবলি করে, 317 00:17:46,108 --> 00:17:49,608 ভীত হয় যেন কেউ আর এমন ভুল না করে। 318 00:17:49,611 --> 00:17:51,821 - তোমাকে টাকাটা ফেরত দেব, ওকে? - কীভাবে? 319 00:17:51,822 --> 00:17:53,872 বল কীভাবে আমাকে আমার টাকা এনে দেবে। 320 00:17:53,873 --> 00:17:57,736 ওহ, আন্ডারকাট ফাইট করে রাতারাতি এতগুলো টাকা জিতবে? 321 00:17:57,744 --> 00:17:59,537 আরে ভাই। 322 00:17:59,538 --> 00:18:02,164 যদি তোমার বিপরীতে $৫০০০ লাগাই। 323 00:18:02,165 --> 00:18:03,955 দালালরা বুঝে যাবে কোথাও নিশ্চয়ই গলদ আছে। 324 00:18:03,959 --> 00:18:06,794 না, না, তুমি আমাকে আমার টাকা এনে দেবে। 325 00:18:06,795 --> 00:18:11,505 জানি না কীভাবে কিন্তু আমাকে টাকা এনে দেবে। 326 00:18:11,508 --> 00:18:17,305 নইলে Josie, তোমার সুন্দরী ছোট্ট Josie, কষ্ট পাবে। 327 00:18:17,306 --> 00:18:20,016 পালানোর কথা ভেব না। 328 00:18:20,017 --> 00:18:22,137 ব্রোনক্সের বাইরে কখনোই যেতে পারবে না। 329 00:18:22,144 --> 00:18:24,063 আমাকে মারলে কখনোই টাকাটা পাবে না। 330 00:18:24,064 --> 00:18:26,062 এজন্য আমাকে কিছুটা সময় দিতে হবে। 331 00:18:26,064 --> 00:18:28,284 তোমাকে আমি ঘন্টা দেব! তোমার বোন 332 00:18:28,285 --> 00:18:32,815 যাদের টাকা হারিয়েছে তাদের কাছে আমি জবাব দিই! 333 00:18:34,781 --> 00:18:37,658 তুমি এই সপ্তাহের শেষে আমাকে টাকা এনে দেবে। 334 00:18:37,659 --> 00:18:40,079 আমার হাতে তখন টাকা আসবে না। 335 00:18:47,544 --> 00:18:50,838 ওকে, ওকে। 336 00:18:50,839 --> 00:18:53,007 ওকে। 337 00:18:53,008 --> 00:18:55,088 নাও। 338 00:18:56,553 --> 00:18:58,387 তাদেরকে ফোন দাও। 339 00:18:58,388 --> 00:19:00,768 আমার কাছে ঋণী বাকিদেরকেও তারা সাহায্য করেছে। 340 00:19:09,149 --> 00:19:10,775 ঋণ দানকারী মহাজন? 341 00:19:10,776 --> 00:19:12,526 অন্ততঃ তারা তোমাকে কিছুটা সময় দেবে। 342 00:19:12,528 --> 00:19:14,778 যেটা আমি দিতে পারব না। 343 00:19:22,579 --> 00:19:24,329 যখনই লড়াই শেষ, সব কিছু শেষ, ওকে? 344 00:19:24,331 --> 00:19:26,040 আর না? Timur আমাদের পেছনে আসবে না? 345 00:19:26,041 --> 00:19:27,750 হ্যা হ্যা, সে যাদের সাথে কাজ করে 346 00:19:27,751 --> 00:19:29,421 তারা আমার লড়াইয়ের উপর বাজি ধরে 347 00:19:29,422 --> 00:19:31,045 অনেক টাকা কামাবে, বুঝলে, 348 00:19:31,046 --> 00:19:34,256 তার যত টাকা হারিয়েছ, সেটার থেকে আরো বেশি সে ওদিন কামাবে। 349 00:19:34,258 --> 00:19:36,088 সব ঠিক হয়ে যাবে। 350 00:19:36,093 --> 00:19:37,969 সে আর পিছু আসবে না। 351 00:19:37,970 --> 00:19:39,850 কেউ আমার ইচ্ছে করে হারার ব্যপারটা ধরতে পারবে না, আমি ভাল অভিনয় করব। 352 00:19:39,851 --> 00:19:41,597 সেটাই করা উচিত, তুমি অনেক অনুশীলন করেছ। 353 00:19:41,598 --> 00:19:43,928 তাই নাকি, হঠাৎ জ্ঞানীর ভাব ধরছ? 354 00:19:43,934 --> 00:19:48,145 ধ্যাত, আরেকটা নক আউট? 355 00:19:48,146 --> 00:19:50,356 গত ৯ টার মধ্যে ৮টা হারা হবে। 356 00:19:50,357 --> 00:19:52,986 তোমার বয়স, তোমার চোখ... এই টাকাতে তোমার ভবিষ্যত নেই। 357 00:19:52,987 --> 00:19:55,444 তোমার আর লড়তে হবে না এটা ভেবে ভাল লাগছে। 358 00:19:55,445 --> 00:19:57,525 - হ্যা, সেটাই হয়তো। - ভাল। 359 00:19:57,531 --> 00:19:59,161 যাই, কিছু কেনাকাটা করি, 360 00:19:59,162 --> 00:20:02,326 মাংসের রোস্ট বানাব, মোফোনগো বানাব, 361 00:20:02,327 --> 00:20:06,367 সাথে মিষ্টি কিছু রাঁধব, তারপর উদযাপন করব। 362 00:20:06,373 --> 00:20:09,417 তাই? ওকে। 363 00:20:09,418 --> 00:20:11,548 এখুনি ফিরছি। 364 00:20:39,740 --> 00:20:41,030 হ্যালো? 365 00:20:41,033 --> 00:20:43,123 হাই, আমি... 366 00:20:44,828 --> 00:20:47,868 আমার নাম Victor Suero. 367 00:20:47,873 --> 00:20:51,042 শুনতে পাগলামি মনে হবে, কিন্তু আমার অনেক টাকা লাগবে। 368 00:20:51,043 --> 00:20:53,173 শুনলাম তুমি নাকি সাহায্য করতে পারবে। 369 00:20:53,174 --> 00:20:55,210 অবশ্যই, সাহায্য করব , Victor. 370 00:20:55,214 --> 00:20:57,384 আমার কাজই হচ্ছে লোকজনকে সাহায্য করা। 371 00:20:58,001 --> 00:25:58,056 বঙ্গানুবাদে : মশিউর শুভ