1 00:00:08,920 --> 00:00:10,250 চেয়ারম্যান জাং এর সহযোগীদের মাঝে, 2 00:00:10,840 --> 00:00:13,510 এই সংখ্যাগুলোর সাথে কারো কোনো সংশ্লিষ্টতা ছিল? 3 00:00:14,920 --> 00:00:17,680 আমি নিশ্চিত না। ওগুলো একে অপরের থেকে আলাদা। 4 00:00:18,180 --> 00:00:21,430 আমি চেয়ারম্যান জাংকে গ্রেপ্তার করার পরেও তার সহযোগীদের পরিচয় ফাঁস হয়নি। 5 00:00:21,720 --> 00:00:25,350 সেসময়ে এই এলাকার অ্যাসেম্বলিম্যান লি ইয়ং হু এরই 6 00:00:25,430 --> 00:00:26,980 শুধু শাস্তি হয়েছিল। 7 00:00:29,110 --> 00:00:30,520 তারপরেই আমার কার্যক্রম থামিয়ে দেয়া হয়। 8 00:00:32,860 --> 00:00:34,150 0121 দিয়ে যদি 9 00:00:35,610 --> 00:00:36,900 অ্যাসেম্বলিম্যান লি ইয়ং হু কেই বোঝায়, তাহলে? 10 00:00:36,990 --> 00:00:40,200 তারমানে এই গিউমোর রাজনৈতিক আর ব্যবসায়িক ক্ষেত্রে 11 00:00:40,530 --> 00:00:42,950 বড় আকারের দুর্নীতি চলছে। 12 00:00:49,960 --> 00:00:51,090 হেই, তুমি। 13 00:00:52,630 --> 00:00:53,550 কী? 14 00:00:53,630 --> 00:00:55,720 চেয়ারম্যান জাং এর কাজ কি শেষ করেছ তুমি? 15 00:01:00,090 --> 00:01:01,100 আচ্ছা, 16 00:01:02,300 --> 00:01:05,470 তুমি নিশ্চয়ই ভাবছ না যে চেয়ারম্যান জাং এর ব্যাপারে আমার কোনো হাত আছে? 17 00:01:10,940 --> 00:01:12,060 আমাকে কী করতে বলো? 18 00:01:13,150 --> 00:01:14,980 আমি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এ থেকে দূরে থাকব? 19 00:01:15,610 --> 00:01:18,650 এসব থেকে দূরে থাকো। এখন থেকেই। 20 00:03:38,130 --> 00:03:39,380 ওর অবস্থা ভালো বলে মনে হচ্ছে না। 21 00:03:40,500 --> 00:03:41,510 সেটাই। 22 00:03:49,050 --> 00:03:50,760 নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য, 23 00:03:51,270 --> 00:03:53,180 মানুষেরা যেকোনোকিছু করতে পারে, না? 24 00:03:53,770 --> 00:03:54,980 চোই কিউলের কথা বলছ নাকি আমার কথা? 25 00:03:58,360 --> 00:04:00,880 ওকে ছেড়ে দিলে ও আরেকটা খুন করবে। 26 00:04:01,650 --> 00:04:03,280 সেটা নিয়েই আমি মাথা ঘামাবো তাহলে। 27 00:04:06,160 --> 00:04:09,070 আচ্ছা, নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য 28 00:04:09,160 --> 00:04:11,490 আমাদেরকে যদি আবার আইন ভাঙা লাগে? 29 00:04:36,600 --> 00:04:39,520 যোগাযোগ দেয়া যাচ্ছে না, ভয়েস মেইলে মেসেজ রাখুন... 30 00:05:01,470 --> 00:05:06,010 অনুবাদে - কুদরতে জাহান 31 00:05:16,470 --> 00:05:19,010 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 32 00:05:20,810 --> 00:05:23,980 হ্যাঁ, একটু দাঁড়ান প্লিজ, দুঃখিত। 33 00:05:33,990 --> 00:05:35,450 আমি এটা নেবো না! 34 00:05:35,540 --> 00:05:38,080 - করছ কী তুমি? - এমন কোরো না! 35 00:05:51,640 --> 00:05:54,640 এলিভেটরটা উঠে আসতে এত সময় নিচ্ছে কেন? 36 00:05:54,930 --> 00:05:56,270 হয়তো ওদের অনেক রোগী আছে। 37 00:06:26,460 --> 00:06:27,460 সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নাও। 38 00:06:47,650 --> 00:06:49,030 - তুমি একাজ করতে পারো না। - খোদা। 39 00:07:25,600 --> 00:07:26,860 হারামজাদা! 40 00:07:46,540 --> 00:07:47,790 যত্তসব! 41 00:07:57,220 --> 00:07:58,390 মিস্টার চিওন! 42 00:07:58,470 --> 00:08:01,100 ওটা কে? হেই, ওকে থামাও! 43 00:10:06,850 --> 00:10:08,020 হেই, টিম লিডার ব্যে। 44 00:10:32,330 --> 00:10:33,380 টিম লিডার ব্যে। 45 00:10:48,720 --> 00:10:49,730 টিম লিডার ব্যে! 46 00:10:51,100 --> 00:10:52,230 হেই, ইয়ংদিয়া। 47 00:10:52,310 --> 00:10:53,810 ইয়ংদিয়া! 48 00:10:54,100 --> 00:10:55,940 হেই! ইয়ংদিয়া! 49 00:10:56,940 --> 00:10:58,400 ইয়ংদিয়া! 50 00:10:59,650 --> 00:11:00,860 ইয়ংদিয়া! 51 00:11:02,110 --> 00:11:03,280 ইয়ংদিয়া.. 52 00:12:35,370 --> 00:12:39,580 NATIONAL POLICE AGENCY 53 00:12:44,010 --> 00:12:47,340 eক অনলাইন সংবাদ সংস্থা দুর্নীতির একটি অভিযোগ তুলেছে। 54 00:12:47,430 --> 00:12:49,220 তাদের ভাষ্যে, জাং সিকিউরিটির সিইও জাং সাংটে 55 00:12:49,300 --> 00:12:51,300 সাঙ্গান জেলার উন্নয়ন কার্যক্রম চালানোর সময়ে 56 00:12:51,390 --> 00:12:53,150 বড় আকারে জালিয়াতি করেছেন। 57 00:12:53,180 --> 00:12:56,390 এদিকে, এই কেসের দায়িত্বে থাকা সুপারিনটেনডেন্ট কুক জিন-হান 58 00:12:56,480 --> 00:12:57,980 অতিশীঘ্রই তদন্তের মাধ্যমে 59 00:12:58,060 --> 00:13:00,060 সকল অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন… 60 00:13:00,150 --> 00:13:02,230 তদন্তের অগ্রগতি কতদূর? 61 00:13:02,320 --> 00:13:04,540 কেউ প্রতিশোধ নেবার কথা বলেছে নাকি? 62 00:13:04,570 --> 00:13:06,950 এই অভিযোগে, পুলিশ কমিশনার হান জুহওয়ানকেও 63 00:13:07,030 --> 00:13:11,410 তার পরিচিতজনেরা জাং সাংটের কাছ থেকে ঘূষ নেবার অভিযোগে অভিযুক্ত করেছেন। 64 00:13:11,740 --> 00:13:15,370 তদন্তের সময়ে সব অভিযোগ পরিষ্কার করে বলা হবে। 65 00:13:16,250 --> 00:13:19,540 কিন্তু দেশের মানুষকে চিন্তায় ফেলার জন্য 66 00:13:19,880 --> 00:13:22,540 আমি আমার পদ থেকে অব্যাহতি নিচ্ছি। 67 00:13:22,880 --> 00:13:24,340 তোমাকে বলেছিলাম একাজ না করতে। 68 00:13:24,920 --> 00:13:27,020 কমিশনার যে তোপের মুখে পড়বে, তুমি জানতে না? 69 00:13:27,050 --> 00:13:29,380 এটা ঠেকানো উচিত ছিল তোমার। 70 00:13:29,470 --> 00:13:32,010 আমি নিয়মানুযায়ী তদন্ত চালিয়েছি। 71 00:13:32,100 --> 00:13:34,560 অন্য দল এটা সামলাবে। তুমি এ থেকে দূরে থাকো। 72 00:13:34,640 --> 00:13:37,520 কোনো সংগঠনের সদস্য মানে তো সেই সংগঠনই। 73 00:13:38,060 --> 00:13:40,600 কিন্তু তুমি তো কেবল তুমিই। 74 00:13:40,690 --> 00:13:43,860 তাছাড়া, এরকম আরেকটা ব্যাপারে তারা 75 00:13:43,940 --> 00:13:46,180 তারা ফাঁস করেছে যে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ব্রোকার, 76 00:13:46,690 --> 00:13:49,950 যাকে সবাই চেয়ারম্যান জাং নামে চেনে, সে আসলে জাং সিকিউরিটিজের সিইও জাং সাংটে। 77 00:13:50,240 --> 00:13:51,780 ইয়ংডুতোমার কল্যাণে আমি এতদূর এসেছি। 78 00:13:51,870 --> 00:13:54,990 ভেতর থেকে বাধা পেলে মিডিয়াকে আমি একাই সামলাবো। 79 00:13:55,080 --> 00:13:57,500 প্লিজ চেয়ারম্যান জাংকে ধরো। 80 00:13:57,580 --> 00:13:59,710 চিন্তা কোরো না। আমি ওকে ঠিকই ধরব। 81 00:13:59,790 --> 00:14:01,830 আরেক সেট বই? চেয়ারম্যান জাং আর পুলিশ? 82 00:14:03,080 --> 00:14:04,420 এটা আসলেই শেষবার। 83 00:14:05,000 --> 00:14:06,280 তথ্যটা দিয়ে দাও তো। 84 00:14:06,340 --> 00:14:08,720 তাহলে নিশ্চিতভাবেই চেয়ারম্যান জাংকে ধরতে পারবো। 85 00:14:08,920 --> 00:14:10,550 প্লিজ একটু ভাবার সময় দাও। 86 00:14:13,600 --> 00:14:15,060 এটা ঐ তথ্যের শেষ অংশ। 87 00:14:16,220 --> 00:14:17,600 প্লিজ আমি তোমার কাছে অনুনয় করে বলছি। 88 00:14:18,180 --> 00:14:20,520 আমার পরিবারের যেন কোনো ক্ষতি না হয়। 89 00:14:34,990 --> 00:14:36,490 তুমি ওকে খুন করেছ। 90 00:14:36,990 --> 00:14:39,410 তারপর সেটাকে আত্মহত্যা বলে ছাড় পাওয়ার চেষ্টা করছ? 91 00:14:40,580 --> 00:14:41,920 তুমি কি সবসময়েই এমন ছিলে? 92 00:14:43,040 --> 00:14:46,000 ওর আত্মহত্যা করার কোনো কারণ নেই। 93 00:14:46,090 --> 00:14:47,380 তুমি কি সে ব্যাপারে নিশ্চিত? 94 00:14:49,670 --> 00:14:52,590 তুমি এভাবে মানুষকে কোণঠাসা করতে পারো না। 95 00:14:54,720 --> 00:14:55,800 আবার বলা লাগবে নাকি? 96 00:15:01,730 --> 00:15:03,350 একজন মারা গেছে। 97 00:15:03,980 --> 00:15:05,560 তোমার কারণে। 98 00:15:11,530 --> 00:15:15,410 তুমি অনেক বাড়াবাড়ি করে ফেলেছ, তবে এখনো শোধরানোর সুযোগ আছে। 99 00:15:15,490 --> 00:15:17,990 আমি তোমাকে সে সুযোগটা দিতে পারি। 100 00:15:18,080 --> 00:15:19,080 কী হয়েছে? 101 00:15:20,830 --> 00:15:25,000 ক্লিনিকাল ট্রায়ালে ওষুধটার আবার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। 102 00:15:25,080 --> 00:15:26,790 তুমি এতকিছুর পরেও এটা বোঝোনি? 103 00:15:26,880 --> 00:15:29,960 তুমি একা যতোই লড়ো না কেন, 104 00:15:30,050 --> 00:15:32,050 পরিস্থিতি সবসময়েই চরম খারাপের দিকে যেতে পারে। 105 00:15:32,630 --> 00:15:34,300 আমি তোমার পক্ষে থাকব। 106 00:15:40,680 --> 00:15:43,270 তুমি আর একা নও। 107 00:15:48,730 --> 00:15:51,070 অন্য সবকিছু বাদ, তোমার ছেলের জন্য কী ভালো হবে ভাবো। 108 00:15:52,780 --> 00:15:53,950 একজন বাবা হিসেবে, 109 00:16:39,570 --> 00:16:42,080 স্কুলের ছুটিতে আমরা ইউরোপে ঘুরতে যেতে পারি। 110 00:16:42,160 --> 00:16:44,450 - শুনে দারুণ মনে হচ্ছে। - তাই না? 111 00:16:44,540 --> 00:16:45,710 ও ছুটিতে যাচ্ছে? 112 00:16:45,790 --> 00:16:48,460 বাহ দারুণ। প্রথমে প্যারিসে... 113 00:16:48,540 --> 00:16:50,380 নিজের পরিবারকে একসাথে রাখা উচিত ছিল তোমার। 114 00:16:50,460 --> 00:16:53,920 এইবারে সে... 115 00:16:54,010 --> 00:16:55,260 হাংজুং কর্পের ছেলেকে খালাস দেয়া হয়েছে। 116 00:16:55,340 --> 00:16:57,470 চেয়ারম্যান কিম সুংওয়ান 117 00:16:58,050 --> 00:17:01,640 হ্যাঁ। প্লিজ চিন্তা করবেন না, ভালোমতো বিশ্রাম নিন। 118 00:17:19,860 --> 00:17:21,570 পরের কেসটা একটু অন্যরকম হবে। 119 00:17:23,540 --> 00:17:27,500 এটা আমাদের সবার জন্য জীবন-মৃত্যুর প্রশ্ন। 120 00:17:30,210 --> 00:17:31,460 আমি যদি সফল হই? 121 00:17:31,540 --> 00:17:35,590 যা চাইবে তাই পাবে। কমিশনারের সিট বা আরো বড় কিছু। 122 00:17:38,840 --> 00:17:40,760 উ ইউন-সেওকের প্রোফাইল, সিও গোয়াংসু এর প্রোফাইল 123 00:17:42,680 --> 00:17:44,760 লি সুংগা এর প্রোফাইল, কিম ত্যেক-রকের প্রোফাইল 124 00:17:47,100 --> 00:17:48,850 কিম ত্যেক-রকের প্রোফাইল 125 00:17:55,610 --> 00:17:58,030 কিম ত্যেক-রক, লেফটেন্যান্ট, বয়স ৫৭, গিউমো পুলিশ হোমিসাইড টিম ১ 126 00:18:23,010 --> 00:18:24,010 এইতো সে। 127 00:18:24,550 --> 00:18:26,140 মাফ করবেন। কী বলতে চাইছেন... 128 00:18:27,850 --> 00:18:29,140 ও টিম লিডার ব্যে এর কাছে গেছে। 129 00:18:30,020 --> 00:18:31,020 মানে? 130 00:18:34,770 --> 00:18:35,860 ও ওকে খুন করেছে। 131 00:18:36,480 --> 00:18:38,610 তুমি কোথায়? আমি তোমার কাছে যাবো। 132 00:18:38,690 --> 00:18:40,150 না। যেও না। 133 00:18:40,320 --> 00:18:43,660 তুমি কি টিম লিডার ব্যে এর বাড়ির সিসিটিভি ফুটেজ আনতে পারবে? 134 00:18:44,240 --> 00:18:46,700 - ডিটেকটিভ কিম - আমি এলাকায় আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করি। 135 00:19:07,680 --> 00:19:09,560 কুক জিন-হান। 136 00:19:10,730 --> 00:19:11,810 সে... 137 00:19:13,440 --> 00:19:14,440 দম নিতে পারছিল না। 138 00:20:27,300 --> 00:20:29,680 হেই, চীফ কুক কি এখন হাসপাতালে? 139 00:20:29,760 --> 00:20:30,890 ডিটেকটিভ কিম। 140 00:20:31,310 --> 00:20:32,350 কী? 141 00:20:33,220 --> 00:20:34,230 কী হয়েছে? 142 00:20:35,770 --> 00:20:36,940 মিস্টার চিওন... 143 00:20:38,480 --> 00:20:39,690 মারা গেছেন। 144 00:21:26,360 --> 00:21:28,530 - এ হতে পারে না। - কীভাবে? 145 00:21:28,780 --> 00:21:30,180 - কোনো মানে বোঝা যাচ্ছে না। - অবিশ্বাস্য। 146 00:21:30,660 --> 00:21:32,080 কী ভয়ানক। 147 00:21:32,160 --> 00:21:35,750 - এটা কী জিনিস? - সর্বনাশ। 148 00:21:35,830 --> 00:21:38,210 সবাই শান্ত হয়ে আমার কথা শোনো। 149 00:21:38,290 --> 00:21:40,250 এরকম সময়ে শান্ত থাকা যায়? 150 00:21:40,330 --> 00:21:41,330 তোমাদের হাতে আর কোনো উপায় নেই। 151 00:21:42,380 --> 00:21:45,590 ভালোমতো শোনো। আমরা দুইটা কেস আলাদা আলাদা করে তদন্ত করব। 152 00:21:45,670 --> 00:21:47,720 - বুঝেছ? - আলাদা আলাদা করে মানে? 153 00:21:47,800 --> 00:21:49,520 আমাদের কি টিম লিডার ব্যে এর খুনিকে ধরার কথা না? 154 00:21:49,550 --> 00:21:50,590 তোমার সমস্যাটা কী? 155 00:21:52,010 --> 00:21:53,970 - আমি দুঃখিত। - চলো ওদেরকে ধরি। 156 00:21:54,060 --> 00:21:56,720 আমরা সব অপরাধীকেই ধরব। সময় নষ্ট না করি। 157 00:21:58,310 --> 00:21:59,560 টিম লিডার ব্যে এর কেস নিয়ে 158 00:21:59,640 --> 00:22:01,690 হোমিসাইড টিম ২ আর ৩ কাজ করবে। 159 00:22:01,770 --> 00:22:03,860 - ডিটেকটিভ হান কিয়ং থাকবেন দায়িত্বে। - আচ্ছা, স্যার। 160 00:22:03,940 --> 00:22:06,660 আর হোমিসাইড টিম ১ আর আমি মিলে মিস্টার চিওনের দুর্ঘটনার কেস সামলাবো। 161 00:22:06,990 --> 00:22:10,150 ডিটেকটিভ লি আর সন আমার সাথে যোগ দেবেন। 162 00:22:10,240 --> 00:22:11,450 আচ্ছা, স্যার। 163 00:22:16,490 --> 00:22:17,700 চীফ সিও এসেছেন। 164 00:22:24,840 --> 00:22:27,170 সবাই ভড়কে গেছ জানি। তবে মাথা ঠাণ্ডা রাখো। 165 00:22:27,760 --> 00:22:29,550 মিস্টার চিওনের ব্যাপারটা দুর্ঘটনা হিসেবেই বিবেচনা করো আপাতত। 166 00:22:29,630 --> 00:22:31,010 হাসপাতালের কেসের সাথে এটাকে মেলানোর দরকার নেই। 167 00:22:31,590 --> 00:22:34,190 টিম লিডার ব্যে এর কেসটাকে ডাকাতি এবং খুন হিসেবে ধরবে। 168 00:22:35,140 --> 00:22:37,720 ডিটেকটিভ কোয়াক সাংকিউ মিস্টার চিওনের কেসের দায়িত্ব নেবেন। 169 00:22:37,810 --> 00:22:39,640 - সরাসরি আমার কাছে রিপোর্ট করবে। - হ্যাঁ, স্যার। 170 00:22:39,730 --> 00:22:41,730 - টিম ২ সাহায্য করবে। - হ্যাঁ, স্যার। 171 00:22:42,020 --> 00:22:45,190 বাকি সবাই টিম লিডার ব্যে এর কেস নিয়ে কাজ করবে। 172 00:22:46,440 --> 00:22:47,480 চীফ কুক, আপনি এটা সামলান। 173 00:22:50,030 --> 00:22:52,490 হাসপাতালের কেস আর মিস্টার চিওনের কেসের মধ্যে সম্পর্ক আছে। 174 00:22:52,570 --> 00:22:54,570 সম্পর্ক থাকলে ওগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তাই না? 175 00:22:55,240 --> 00:22:56,240 এখনো অন্যদের সাথে দ্বিমত করছেন? 176 00:22:57,540 --> 00:22:58,660 আমাদের একজন মারা গেছে। 177 00:23:01,410 --> 00:23:04,210 বাইরের রিপোর্টারদের কাছে কিছু যাতে ফাঁস না হয়। 178 00:23:04,290 --> 00:23:05,920 সেটাই সবচেয়ে জরুরি, বুঝেছ? 179 00:23:06,000 --> 00:23:07,380 জ্বি, স্যার! 180 00:23:26,810 --> 00:23:28,330 - ঐ বখাগুলো? - ওরা আজকে চলে যাচ্ছে। 181 00:23:29,570 --> 00:23:30,650 প্লিজ চিন্তা করবেন না। 182 00:23:37,330 --> 00:23:38,740 - আমরা ফিরে আসবো। - ঠিক আছে। শুভকামনা রইলো। 183 00:23:42,330 --> 00:23:43,330 স্যার। 184 00:23:44,040 --> 00:23:46,710 আমার সোর্স এগুলো দেখিয়ে আমাকে খবর দিয়েছে। 185 00:23:46,790 --> 00:23:49,380 এটা ডিটেকটিভ কোয়াকের এজেন্ট। 186 00:23:51,590 --> 00:23:53,090 - যেমনটা ভেবেছিলাম। - ঠিক। 187 00:23:53,170 --> 00:23:55,260 ডিটেকটিভ কোয়াক আপাতত বেশ ভয় পেয়েছে মনে হয়। 188 00:23:55,340 --> 00:23:57,050 কিন্তু চীফ তো আমাদেরকে শুধু... 189 00:23:58,100 --> 00:24:01,350 টিম লিডার ব্যে এর কেসের ব্যাপারে তদন্ত করতে বলেছেন। সেটা কি ঠিক হবে? 190 00:24:01,430 --> 00:24:02,770 সেজন্যই আমাদের তাড়াতাড়ি যেতে হবে। 191 00:24:02,850 --> 00:24:05,480 একটু দাঁড়াও, প্লিজ। 192 00:24:05,560 --> 00:24:08,110 স্যার, আমাদের এখন যাওয়া লাগবে। 193 00:24:17,240 --> 00:24:19,530 হেই, তুমি ঠিক আছ? উঠে দাঁড়াতে পারবে? 194 00:24:23,540 --> 00:24:24,900 ডিটেকটিভ কোয়াক তোমার জন্য অপেক্ষা করছে। 195 00:24:29,790 --> 00:24:31,460 - যত্তসব! - নড়বে না! 196 00:24:31,550 --> 00:24:33,590 - হেই! - আমাকে ছেড়ে দাও! 197 00:24:33,670 --> 00:24:35,930 - নড়তে না করলাম না? - এদিকে এসো। 198 00:24:36,880 --> 00:24:38,470 - আমি রেখে দিচ্ছি। - সমস্যা নেই। 199 00:24:39,010 --> 00:24:40,720 শালার বখাটা। 200 00:24:40,890 --> 00:24:41,890 ধুর। 201 00:24:45,180 --> 00:24:46,180 হ্যালো, স্যার? 202 00:25:05,370 --> 00:25:07,080 এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? 203 00:25:08,960 --> 00:25:10,250 তোমার কাজ বাকি আছে। 204 00:25:33,270 --> 00:25:34,650 ডিটেকটিভ হান। 205 00:25:35,320 --> 00:25:36,320 হ্যাঁ? 206 00:25:37,360 --> 00:25:38,530 প্লিজ কিছু খাবার নিয়ে আসো। 207 00:25:41,410 --> 00:25:42,740 তোমরা গিয়ে খাও। 208 00:25:43,700 --> 00:25:46,000 - ঠিক আছে, স্যার। - আচ্ছা, স্যার। 209 00:25:57,220 --> 00:25:59,930 তুমি দেখি তোমার ল্যাপটপও আনোনি। 210 00:26:01,340 --> 00:26:02,470 তুমি না রিপোর্ট লিখছ? 211 00:26:05,350 --> 00:26:06,890 এটা লিখে কী লাভ? 212 00:26:07,390 --> 00:26:10,020 তুমি ৪৮ ঘন্টা ধরে আটক থাকবে, তারপর বেরিয়ে যাবে। 213 00:26:10,100 --> 00:26:13,110 আচ্ছা। তুমি এখনই আমাকে খাটো করা শুরু করেছ। 214 00:26:14,980 --> 00:26:19,740 যে মুহূর্তে তোমার সাথে দেখা হয়েছে, সে মুহূর্ত থেকেই তোমাকে ঘৃণা করি। 215 00:26:22,200 --> 00:26:25,200 গ্রেপ্তার হওয়া বখাগুলোর একটা মুখ খুললেই হয়। 216 00:26:26,370 --> 00:26:27,660 তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কী করে? 217 00:26:28,160 --> 00:26:30,710 চীফের কারণে? 218 00:26:30,790 --> 00:26:32,170 তোমার কৌতুকগুলো জঘন্য। , 219 00:26:32,250 --> 00:26:33,730 - চীফ কুক। - এত বড় কাজ তোমার 220 00:26:33,750 --> 00:26:35,750 একা করতে পারার কথা না। 221 00:26:35,880 --> 00:26:38,130 কেন জানো? কারণ তোমার... 222 00:26:40,090 --> 00:26:41,090 সাহস নেই। 223 00:26:48,140 --> 00:26:51,480 তুমি কি সবসময়েই এমন ছিলে? এই পদ্ধতি সেকেলে হয়ে গেছে। 224 00:26:54,230 --> 00:26:58,320 আমাকে ধরতে চাইলে প্রমাণ নিয়ে এসো। 225 00:26:58,400 --> 00:27:00,240 আমি সাহায্য করতে চাইছি। সত্যিই। 226 00:27:00,990 --> 00:27:03,110 - তাই বলে ফেলো। - কী বলব? 227 00:27:03,200 --> 00:27:05,580 আমার কথা তো বুঝেছই। নামটা বলে ফেলো। 228 00:27:05,660 --> 00:27:09,080 না। পারব না। এমন হঠাৎ করে আমাকে বলাতে পারবে না। 229 00:27:09,290 --> 00:27:10,450 "বলাতে পারব না... 230 00:27:11,870 --> 00:27:13,080 হঠাৎ করে।" 231 00:27:19,760 --> 00:27:21,170 তাহলে তাই করব। 232 00:27:34,400 --> 00:27:35,400 হেই, কোয়াক সাংকিউ। 233 00:27:43,900 --> 00:27:45,160 ভালোমতো ভেবে দেখো। 234 00:27:46,950 --> 00:27:49,080 আমার কি মা সাংগু এর ময়নাতদন্ত করা উচিত? 235 00:27:56,210 --> 00:27:58,210 আরে ঠগের বাচ্চা ঠগ, মাথাটা খাটা। 236 00:28:01,050 --> 00:28:02,300 আমি চাইলে, 237 00:28:03,550 --> 00:28:08,180 তোমাকে মিস্টার চিওনের কেস কিংবা 238 00:28:09,390 --> 00:28:10,890 চীফ সিওর করা যেকোনো অপরাধে ফাঁসাতে পারি। 239 00:28:13,480 --> 00:28:14,480 সেটাই কি চাও? 240 00:28:16,440 --> 00:28:19,360 ওর নামটা বলে ফেলো শুধু। 241 00:28:21,070 --> 00:28:22,320 "সিও গোয়াংসু।." 242 00:28:24,110 --> 00:28:27,110 শুধু ঐ শব্দগুলো। 243 00:28:33,580 --> 00:28:36,710 তোমার কি নিজের পরিবারের কথা ভাবা উচিত না? 244 00:29:03,480 --> 00:29:05,240 চীফ অফ পুলিশ সিও গোয়াংসু। 245 00:29:07,490 --> 00:29:09,740 ও বেশি দূরে যেতে পারেনি। ওকে ধাওয়া করো। 246 00:29:42,480 --> 00:29:44,440 চীফ হারিয়ে গেছেন। 247 00:29:46,070 --> 00:29:48,280 ডিটেকটিভের কোয়াকের কাছ থেকে একটা স্বীকারোক্তি আদায় করেছেন চীফ কুক। 248 00:29:48,900 --> 00:29:51,530 সে সাক্ষ্য দিয়েছে যে, চীফ নাকি মিস্টার চিওনকে মেরে ফেলতে বলেছেন। 249 00:29:53,080 --> 00:29:54,790 চীফ কোথায় আছে বলে মনে হয়? 250 00:30:08,420 --> 00:30:10,130 বন্ধু। 251 00:30:15,390 --> 00:30:17,480 - পরে কথা হবে। - ঠিক আছে। 252 00:30:21,100 --> 00:30:22,520 ব্যস্ত নাকি বন্ধু? 253 00:30:23,270 --> 00:30:24,730 তোমার মতো না। 254 00:30:25,110 --> 00:30:28,570 খবরটা শুনেছ নিশ্চয়ই। ভাবলাম, আমিই বলি তোমাকে। 255 00:30:29,610 --> 00:30:32,490 যাহোক, অভিনন্দন। তুমি এখন মুক্ত। 256 00:30:33,160 --> 00:30:34,240 এত কষ্ট করার জন্য ধন্যবাদ। 257 00:30:34,330 --> 00:30:35,990 তোমার কী মনে হয়, সব শেষ? 258 00:30:36,830 --> 00:30:39,870 চলো এখনই সব শেষ করে ফেলা যাক। এটা একটা সতর্কবাণী। 259 00:30:41,290 --> 00:30:42,960 কখন কী শেষ করতে হবে, সেটা আমি ঠিক করব। 260 00:30:43,040 --> 00:30:45,000 এই একবারই সতর্ক করব। 261 00:30:45,630 --> 00:30:46,960 ধরা দাও। 262 00:30:47,050 --> 00:30:48,590 নইলে তোমাকে খুন করব। 263 00:30:48,670 --> 00:30:51,630 দুঃখজনক। এটাই আমাদের মধ্যে শেষ কথা। 264 00:30:51,720 --> 00:30:52,720 এ হতে পারে না। 265 00:30:55,890 --> 00:30:58,220 - শীঘ্রই দেখা হবে। - এরকম কিছু হবে না। হতে পারে না। 266 00:30:58,310 --> 00:31:00,560 আমি অসম্ভবকে সম্ভব করেছি, এটাই আমার কাজ। 267 00:31:00,640 --> 00:31:03,400 তুমি হেরে গেছ, মেনে নাও। 268 00:31:07,020 --> 00:31:08,440 তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করি। 269 00:31:09,490 --> 00:31:12,200 তুমি হিউংসিওক এবং টিম লিডার ব্যে কে খুন করেছ। 270 00:31:15,530 --> 00:31:17,410 আমাকে শুধু সাবধান করে ছেড়ে দিচ্ছ কেন? 271 00:31:17,700 --> 00:31:19,790 - ভাবছি সেটাই। - কেন? 272 00:31:22,870 --> 00:31:23,960 আমি ঠিক জানি না। 273 00:31:25,580 --> 00:31:27,420 ত্যেক-রক। 274 00:31:31,340 --> 00:31:33,720 পাওয়ার অফ 275 00:31:46,520 --> 00:31:47,610 জাং 276 00:31:53,110 --> 00:31:54,110 চলো দেখা করি। 277 00:32:00,370 --> 00:32:02,410 ফোনটা বর্তমানে বন্ধ আছে। 278 00:32:02,500 --> 00:32:04,750 প্লিজ মেসেজ রাখুন... 279 00:32:28,560 --> 00:32:30,980 প্লিজ হেড অফিসে আসার জন্য তৈরি হও। 280 00:32:33,190 --> 00:32:34,280 আমি সে ব্যাপারে নিশ্চিত নই। 281 00:32:36,490 --> 00:32:38,010 তোমার কি অনেক কাজ বাকি না? 282 00:32:38,070 --> 00:32:40,260 রিডেভেলপমেন্ট রাইটস কিংবা চীফ সিওকে নিয়ে ভেবো না। 283 00:32:40,280 --> 00:32:42,580 চীফ সিওকে সামলানো সোজা নয়। 284 00:32:43,160 --> 00:32:45,290 তুমি একটা গোছানো কাজ কেঁচে ফেলেছ। 285 00:32:45,920 --> 00:32:47,250 এত আত্মতুষ্টিতে ভুগো না। 286 00:32:47,330 --> 00:32:49,500 ও এখানে বেমানান। ওকে মৃত ধরে নাও। 287 00:32:57,050 --> 00:32:58,370 ডিটেকটিভ কিম ত্যেক-রকের কী হবে? 288 00:33:00,050 --> 00:33:00,890 আমার একটা পরিকল্পনা আছে। 289 00:33:00,970 --> 00:33:04,270 আমরা ওই ডিটেকটিভের কারণে এমনিতেই অনেক পিছিয়ে পড়ে আছি। 290 00:33:07,390 --> 00:33:10,730 প্লিজ বাকি সবকিছু তিনদিনের মাঝে সামলে ফেলো। 291 00:33:12,320 --> 00:33:14,570 - তিন দিন? - সাধারণত, এই সময়ের মধ্যে 292 00:33:14,650 --> 00:33:16,700 সবকিছু সামলাতে না পারলে, 293 00:33:16,900 --> 00:33:18,660 বিপাকে পড়া লাগে। 294 00:33:19,910 --> 00:33:22,200 এরকমটা প্রতিবারেই ঘটে আসছে। 295 00:33:24,370 --> 00:33:28,370 আমাদের উদ্দেশ্য বোঝার জন্য আমাদের শত্রুপক্ষের কাছে এইটুকু সময়ই যথেষ্ট। 296 00:33:28,620 --> 00:33:30,960 তুমি এই কাজ পাঁচ বছর ধরে করে আসছ। সবই তো তোমার জানা। 297 00:33:31,040 --> 00:33:33,420 - আমি কখনো ভুল করি না। - এখনো পর্যন্ত করোনি। 298 00:33:33,500 --> 00:33:35,590 আগামীতেও করব না। 299 00:33:40,470 --> 00:33:43,930 টিম লিডার ব্যে কে ঘাড় চেপে ধরে দমবন্ধ করে মারা হয়েছে। 300 00:33:44,520 --> 00:33:47,640 এরকম অপরাধ সাধারণত দড়ি দিয়ে ঘটানো হয়। 301 00:33:48,230 --> 00:33:49,690 আমরা এখনো প্রমাণ খুঁজে পাইনি। 302 00:33:50,650 --> 00:33:51,690 দড়ি? 303 00:33:55,990 --> 00:33:57,530 তুমি কি টিম লিডার ব্যে এর ফোন খুঁজে পেয়েছ? 304 00:33:57,610 --> 00:34:00,610 তার কল হিস্ট্রি থেকে জানলাম, শেষবার এটা অপরাধস্থলে চালু ছিল। 305 00:34:00,700 --> 00:34:03,370 উনি আমাকে হিউনসিওকের খুনির ব্যাপারে কিছু দেখাতে চাচ্ছিলেন। 306 00:34:03,450 --> 00:34:06,200 - সেটা কী তা দেখেছ? - না, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, 307 00:34:06,290 --> 00:34:09,160 টিম লিডার ব্যে আর উ হিউনসিওককে একই হারামজাদা খুন করেছে। 308 00:34:09,250 --> 00:34:11,210 পালানোর সময়ে তাদেরকে পেছন থেকে দেখতে একইরকম লেগেছে। 309 00:34:11,290 --> 00:34:12,540 ঐ হারামি... 310 00:34:14,670 --> 00:34:15,550 চীফ কুকের কী অবস্থা? 311 00:34:15,630 --> 00:34:17,760 তাকে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়নি। 312 00:34:18,380 --> 00:34:22,010 ডিটেকটিভ কিম, এটা কি কুকের কাজ হতে পারে? 313 00:34:22,850 --> 00:34:23,680 ত্যেক-রক। 314 00:34:23,760 --> 00:34:26,350 কোনোকিছু নিশ্চিত না হওয়া পর্যন্ত সাবধানে থেকো। 315 00:34:27,680 --> 00:34:30,200 আপাতত, টিম লিডার ব্যে ইদানিং কোথায় কোথায় ছিল, সেটা বের করো। 316 00:34:30,270 --> 00:34:31,150 ডিটেকটিভ কিম 317 00:34:31,230 --> 00:34:32,100 ওখানে একটা সিসিটিভি আছে। 318 00:34:32,190 --> 00:34:34,060 কিউংচ্যান ওটা চীফ কুকের বাড়িতে ইনস্টল করেছে। 319 00:34:34,650 --> 00:34:36,320 আমরা হয়তো ফুটেজে একটা সূত্র খুঁজে পাবো। 320 00:34:37,740 --> 00:34:39,070 এখন ঐ ফুটেজ কোথায়? 321 00:37:13,220 --> 00:37:15,310 আপাতত ছোটরাই সব কাজ করুক। 322 00:37:17,810 --> 00:37:19,150 টিম লিডার ব্যে এর মোবাইল ফোন। 323 00:37:35,830 --> 00:37:37,540 সে আমাদের সবাইকে বোকা বানিয়েছে। 324 00:37:40,080 --> 00:37:42,130 সিসিটিভি এর প্রমাণ দেখিয়ে আমাদের কি তাকে গ্রেপ্তার করা উচিত? 325 00:37:42,210 --> 00:37:44,920 আমরা তাড়াহুড়া করলে উল্টো ফল হতে পারে। 326 00:37:47,220 --> 00:37:49,590 কিন্তু সে কোনো কারণ ছাড়া ব্যে কে কেন খুন করবে? 327 00:37:49,680 --> 00:37:52,430 তুমি কি ডিটেকটিভ ব্যে এর সাথে সম্পর্কিত কোনোকিছু দেখেছ? 328 00:37:53,220 --> 00:37:55,140 উনি সম্প্রতি একটা ক্যাফেতে চুরির কেস নিয়ে কাজ করছিলেন। 329 00:37:55,220 --> 00:37:57,350 - ক্যাফেতে চুরির কেস? - কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, 330 00:37:57,430 --> 00:38:00,330 ইন্টারনাল নেটওয়ার্ক থেকে সিসিটিভি ফুটেজের একটা অংশ মুছে গেছে। 331 00:38:00,350 --> 00:38:01,400 সেকাজ কে করেছে তা আমরা জানি না? 332 00:38:01,480 --> 00:38:02,900 তারা টিম লিডার ব্যে এর আইডি ব্যবহার করেছে। 333 00:38:02,980 --> 00:38:04,690 - ঘটনাটা কোন সময়ে ঘটেছে? - রাত ১০টা ১৬ তে। 334 00:38:06,570 --> 00:38:08,880 তারমানে উনি মারা যাবার ঘন্টাখানেক আগে। 335 00:38:08,900 --> 00:38:11,620 উনি ঐসময়ে ডিটেকটিভ কিমের সাথে ফোনে কথা বলছিলেন। 336 00:38:12,620 --> 00:38:14,950 কিন্তু বাইরে থেকে তো ইনফ্রানেটে ঢোকা যায় না। 337 00:38:17,120 --> 00:38:18,370 বন্ধু। 338 00:38:21,290 --> 00:38:22,460 যা করার করুন, স্যার। 339 00:38:23,460 --> 00:38:25,920 আর কখনো তোমার মাথা ব্যবহার করবে না। এটা তোমাকে মানায় না। 340 00:38:26,420 --> 00:38:28,170 একজন সহযোগী আছে নিশ্চিত। 341 00:38:28,260 --> 00:38:30,010 খুব সম্ভবত ভেতরের কোনো লোক। 342 00:38:31,510 --> 00:38:33,600 এক্সটার্নাল হার্ড ড্রাইভ আর মেমো বুকটা খুঁজে বের করি চলো। 343 00:38:34,470 --> 00:38:36,180 - ঠিক আছে। - কী হয় বলা যায় না, 344 00:38:36,890 --> 00:38:37,980 তাই সাবধানে থেকো। 345 00:38:38,730 --> 00:38:39,730 ঠিক আছে। 346 00:39:01,500 --> 00:39:02,960 - হেই! - হ্যাঁ? 347 00:39:03,540 --> 00:39:05,880 - কী করছ? - আজকে রাতে তোমার ডিউটি আছে? 348 00:39:05,960 --> 00:39:07,210 হ্যাঁ। তোমার কী প্ল্যান? 349 00:39:07,460 --> 00:39:13,220 সুঙ্গা আমাকে এগুলো ফুলদানিতে ভরতে বলেছে। 350 00:39:14,010 --> 00:39:15,220 কিন্তু এখানে তো কোনো ফুলদানি নেই। 351 00:39:15,300 --> 00:39:18,520 এটা ফুলের দোকান না। অন্য কোথাও খোঁজো। 352 00:39:19,100 --> 00:39:20,140 সেটাই তো কথা। 353 00:39:20,230 --> 00:39:21,560 আমি গিয়ে একটা ফুলদানি নিয়ে আসছি। 354 00:39:22,690 --> 00:39:24,020 আমার মনে হয় বড় একটা লাগবে। 355 00:39:25,020 --> 00:39:27,440 ও মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে। 356 00:39:47,000 --> 00:39:48,710 ত্যেক-রকের ব্যাপারে খোঁজ নিয়েছে। আবারো হিউন-সেওকের কেসটা নিশ্চিত করছি। 357 00:39:48,800 --> 00:39:50,630 চীফ সেকশন উ আর সুপারিনটেনডেন্ট কুক 358 00:39:58,470 --> 00:40:01,980 এখানে দায়িত্বে আসার আগেই সেকশন চীফ উ এর সাথে চীফ কুকের দেখা হয়েছে। 359 00:40:15,240 --> 00:40:16,700 সেজন্যই কি সে তাকে খুন করেছে? 360 00:40:32,340 --> 00:40:33,920 চিওন কিদুক আর চীফ সিও? 361 00:40:34,010 --> 00:40:35,930 চিওন কিদুক, কুক জিন-হান? রাত ৮টার সময়ে হাসপাতাল থেকে বের হয়েছে। 362 00:40:35,970 --> 00:40:37,890 রাত ৯টা ৭, কুক জিন-হান। EO 5726 363 00:40:43,600 --> 00:40:45,350 লি সুনহা। 364 00:40:47,270 --> 00:40:49,270 হেই। লাইসেন্স প্লেট নম্বরটা খুঁজেছিলে? 365 00:40:49,360 --> 00:40:50,610 লাইসেন্স প্লেটের খোঁজ নিয়েছি, 366 00:40:50,690 --> 00:40:52,690 ওটা এ মুহূর্তে ওয়ানজিন কনস্ট্রাকশন ব্যবহার করছে। 367 00:40:53,320 --> 00:40:54,650 ওয়ানজিন কনস্ট্রাকশন? 368 00:40:55,320 --> 00:40:57,030 ওরা কেন কুক জিন-হানের সাথে দেখা করেছিল? 369 00:40:57,110 --> 00:40:58,160 ঠিক আছে। ধন্যবাদ। 370 00:40:59,910 --> 00:41:00,990 ওয়ানজিন কনস্ট্রাকশন.... 371 00:41:02,740 --> 00:41:03,750 ওয়ানজিন... 372 00:41:05,210 --> 00:41:07,830 "ব্ল্যাক বিয়ার" এর নাম শুনেছ নিশ্চয়ই? রিডেভেলপমেন্ট ব্রোকার। 373 00:41:07,920 --> 00:41:09,790 তাকে চীফ কুকের সাথে দেখা করতে দেখেছি। 374 00:41:09,880 --> 00:41:11,150 0121, চেয়ারম্যান জাং, রিডেভেলপমেন্ট, বিবাদ, ধ্বংস...কিম তেরক 375 00:41:11,170 --> 00:41:12,170 রিডেভেলপমেন্ট... 376 00:41:13,590 --> 00:41:16,300 কুক জিন-হানের মাথায় যদি শুরু থেকে রিডেভেলপমেন্টের ব্যাপারটা থাকত, 377 00:41:16,380 --> 00:41:20,180 তাহলে সে শুরুতেই উ হিউনসিওকের সাথে কথা বলত, আমার সাথে না। 378 00:41:21,220 --> 00:41:22,350 তাহলে 0121... 379 00:41:23,640 --> 00:41:24,980 মানে কুক জিন-হান? 380 00:42:05,100 --> 00:42:07,140 - এ জিনিসটাও দেখো। - দেখবো। 381 00:42:13,020 --> 00:42:16,070 খোদা, কী হাস্যকর। এটা কোনো পুলিশ স্টেশন হলো না। 382 00:42:16,150 --> 00:42:18,450 তুমি না গণিতে পড়েছ, এ সামান্য জিনিস সমাধান করতে পারছ না? 383 00:42:19,610 --> 00:42:22,450 এটা কোন ধরনের গোপন কোড? এগুলোর কোনো নির্দিষ্ট ক্রম নেই। 384 00:42:22,530 --> 00:42:24,120 খালি আছে 0121 385 00:42:24,950 --> 00:42:26,790 স্বয়ং পিথাগোরাসও এটা সমাধান করতে পারবে না। 386 00:42:26,830 --> 00:42:28,960 এটা সমাধানের একমাত্র উপায় তদন্ত করা। 387 00:42:29,540 --> 00:42:31,670 তুমি ওগুলোকে একটা একটা করে তুলনা করবে? 388 00:42:31,750 --> 00:42:33,880 বেশ, এটা যেহেতু 0121, 389 00:42:33,960 --> 00:42:35,480 - তাহলে একটা গ্রুপে 4 কে বসানো যাবে। - 4? 390 00:42:35,960 --> 00:42:38,260 প্রথম ব্যঞ্জনবর্ণ কিংবা প্রথম অক্ষর বসাবো না কেন? 391 00:42:38,340 --> 00:42:41,340 সাধারণত বর্ণমালার প্রথম অক্ষর বসানো হয়। কিন্তু এই কোডের চার্টটা গোপন। 392 00:42:41,430 --> 00:42:43,140 ওরা এটাকে না বুঝে বানায়নি... 393 00:42:44,470 --> 00:42:45,930 ধাঁধা সমাধানের কোড 394 00:42:49,770 --> 00:42:53,060 দাঁড়াও, আমাদের বানানো চার্টটা অনুযায়ী বর্ণগুলো সাজিয়ে নেই। 395 00:42:53,560 --> 00:42:55,820 কী বোকা আমি, ব্যাপারটা তো একেবারেই সোজা। 396 00:42:55,900 --> 00:42:58,320 - আমি বেশি ভেবে ফেলেছিলাম। - সমাধান করতে পেরেছ। 397 00:42:58,400 --> 00:43:01,400 ওগুলোকে এনক্রিপশন কোড চার্ট অনুযায়ী সাজিয়েছি। 398 00:43:16,090 --> 00:43:18,460 ছাব্বিশটা বর্ণ। বর্ণমালা। 399 00:43:18,550 --> 00:43:21,630 0121 কুক জিন-হানকে বোঝালে ... এটা হলো K 400 00:43:21,720 --> 00:43:22,720 একটু দাঁড়াও। 401 00:43:23,300 --> 00:43:24,890 Y, Z 402 00:43:25,050 --> 00:43:26,140 আমাকে দেখতে দাও। 403 00:43:27,720 --> 00:43:28,810 গলফ, বাইরের দেশের গলফ, খাবার… 404 00:43:28,890 --> 00:43:31,480 0,0,2,1, A 405 00:43:32,140 --> 00:43:34,560 0,0,9,1, H 406 00:43:35,560 --> 00:43:37,400 ০,২,৪,১, W 407 00:43:37,900 --> 00:43:39,230 A.H.W… 408 00:43:40,610 --> 00:43:41,740 A.H.W. AN… 409 00:43:41,820 --> 00:43:42,820 আন হিউংউ। 410 00:43:45,820 --> 00:43:46,820 0,2,0,1 411 00:43:48,200 --> 00:43:50,200 S, 8, 1, G 412 00:43:50,290 --> 00:43:51,620 0, 2, 0, 1, S 413 00:43:51,710 --> 00:43:54,330 সিও গোয়াংসু। 414 00:43:55,580 --> 00:43:57,960 0, 2, 4, 1, W. 415 00:43:58,880 --> 00:44:01,420 0, 0, 9, 1, H 416 00:44:02,220 --> 00:44:04,180 0, 2, 0, 1, S 0, 2, 0, 1, S. 417 00:44:06,090 --> 00:44:07,100 উ হিউনসিওক। 418 00:44:08,680 --> 00:44:11,680 তারমানে এগুলো চীফ আর সেকশন চীফ উ হিউনসিওকের... 419 00:44:35,960 --> 00:44:38,000 ডিটেকটিভ কিম, আমরা কোডের সমাধান করে ফেলেছি। 420 00:44:38,080 --> 00:44:40,420 আমার বিশ্বাস, কুক জিন-হানই অপরাধী। 421 00:44:51,680 --> 00:44:53,480 স্যার। ওই তো সন্দেহভাজন, তাই না? 422 00:44:53,560 --> 00:44:54,620 - কী? - আমার সাহায্য চাও? 423 00:44:54,640 --> 00:44:57,150 হেই! গিউমো পুলিশ স্টেশনের হোমিসাইড ডিপার্টমেন্টে এসো। 424 00:44:57,230 --> 00:44:58,810 তোমাকে সাহসী নাগরিক পুরস্কার দেবো। 425 00:44:59,480 --> 00:45:02,320 যখন বললাম, আমি এখানে আসবো, তখন ওরা তোমার সম্পর্কে অনেককিছু বলেছে। 426 00:45:02,400 --> 00:45:04,050 আমি তোমাকে সামলে না রাখলে নাকি তুমিই আমাকে সামলে রাখবে। 427 00:45:04,070 --> 00:45:05,070 মিস্টার সন্দেহভাজন? 428 00:45:05,150 --> 00:45:06,990 হেই, নাগরিক পুরস্কার! তুমি কি এইমাত্র কোনো লোককে দেখেছ? 429 00:45:08,200 --> 00:45:10,450 ওয়াও। তোমার বয়সে আমি এরকমই দেখতে ছিলাম। 430 00:45:12,370 --> 00:45:15,620 একটা কথা জানো? যখন আমি ওদের সাথে মারামারি করছিলাম, 431 00:45:15,750 --> 00:45:18,170 তখন ভেবেছিলাম, তোমার পক্ষে কালপ্রিট হওয়া সম্ভব না। 432 00:45:18,250 --> 00:45:20,960 আমরা একসাথে মরতে বসেছিলাম প্রায়, আর তুমি এখনো আমাকে সন্দেহ করছ? 433 00:45:21,960 --> 00:45:23,590 তারমানে কেউ আসলেই তোমাকে ফাঁসিয়েছে? 434 00:45:23,670 --> 00:45:25,800 কে করবে এই কাজ? কেন করবে? 435 00:45:26,380 --> 00:45:29,550 চলো ওকে গিয়ে ধরি। এবার তোমার কথা বিশ্বাস করব। 436 00:45:32,140 --> 00:45:33,770 এটা হয়তো তোমাকে বিপদে ফেলবে। 437 00:45:33,850 --> 00:45:35,810 তুমি আমাকে বাঁচাও তাহলে। 438 00:45:36,100 --> 00:45:37,100 কথা দাও। 439 00:45:42,150 --> 00:45:44,280 - তোমার জীবন আগে। - আমি ওকে ধরবোই! 440 00:45:44,360 --> 00:45:46,190 হেই! 441 00:45:46,280 --> 00:45:48,610 চলো থেমে যাই। এসব বাদ দেই। 442 00:45:48,700 --> 00:45:50,780 আমরা হাল ছেড়ে দিলেই কি সব শেষ হয়ে যাবে বলে মনে হয়? 443 00:45:50,870 --> 00:45:54,490 তোমার সাথে কোনকিছু ঘটলে হারামিটা আরেকটা টার্গেট খুঁজে বের করবে। 444 00:45:54,580 --> 00:45:57,290 তোমার জায়গা কেউ না কেউ নেবেই। 445 00:45:57,370 --> 00:45:59,570 কীরকম বোকামি করছ, তা বুঝতে পারছ এখন? 446 00:46:00,130 --> 00:46:02,170 বলেছিলে, এটাই ওই বন্ধু চায়। 447 00:46:02,250 --> 00:46:04,000 তুমি নিজেকে নিজে শেষ করে ফেলো, এটাই ওর ইচ্ছা। 448 00:46:05,460 --> 00:46:06,670 আমি এর শেষ দেখে ছাড়ব। 449 00:46:22,150 --> 00:46:24,320 আমাদের একজন না মরা পর্যন্ত এই খেলা শেষ হবে না। 450 00:46:38,580 --> 00:46:44,000 চীফের সাথে যোগাযোগ হয়েছে কারো? 451 00:46:44,090 --> 00:46:47,380 আমি জিজ্ঞেস করেছি কয়েকজনকে, কিন্তু কিছু খুঁজে পাইনি। 452 00:46:48,420 --> 00:46:50,970 চীফ বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। 453 00:46:51,550 --> 00:46:54,470 মিস্টার চিওনকে ধরার জন্য অনেক বেশি ঝামেলা করেছে। 454 00:46:54,550 --> 00:46:57,100 খোঁজ নিয়ে দেখব আমি, আর ডিটেকটিভ কোয়াক আসলেই বাড়াবাড়ি করেছে। 455 00:46:57,180 --> 00:46:59,430 চীফকে নিয়ে ভাবার সময় নেই এখন। 456 00:47:00,060 --> 00:47:01,560 কুক জিন-হান আমাদের একটা প্রস্তাব দিচ্ছে। 457 00:47:01,640 --> 00:47:03,730 ও নিজেকে কী ভাবে? 458 00:47:04,860 --> 00:47:07,150 এর পেছনে অনেক অবদান আমার। 459 00:47:07,230 --> 00:47:10,900 আমিও একমত। ও বাড়াবাড়ি করছে। 460 00:47:10,990 --> 00:47:14,120 কিন্তু তারপরেও সতর্ক থাকা লাগবে। 461 00:47:28,800 --> 00:47:32,720 আপনাদের সময় খুবই গুরুত্বপূর্ণ। আমি সোজা আসল কথায় চলে যাচ্ছি। 462 00:47:33,220 --> 00:47:34,970 আমার প্রস্তাব ভেবে দেখেছেন? 463 00:47:36,930 --> 00:47:40,480 শেষবার যে প্রস্তাব দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। 464 00:47:40,560 --> 00:47:41,560 কিন্তু কথা হলো... 465 00:47:42,230 --> 00:47:45,060 সোজা কথায়, অন্যদের ব্যাপার জানি না, 466 00:47:45,610 --> 00:47:47,810 কিন্তু আমার কষ্ট সবচেয়ে বেশি হয়েছে, ক্ষতিও সবচেয়ে বেশি হয়েছে। 467 00:47:47,860 --> 00:47:50,280 আঘাত পাওয়া আর ক্ষতি হবার কথা তখনই আসবে, 468 00:47:50,530 --> 00:47:52,700 যখন আপনি এই কাজের সাথে লেগে থাকবেন। 469 00:47:53,910 --> 00:47:55,410 এটা বলতে কী বোঝাতে চাইছেন? 470 00:47:55,490 --> 00:47:59,120 মিস্টার চিওনের ফেলে যাওয়া লেজারের কথা তোলার দরকার নেই। 471 00:48:03,370 --> 00:48:05,460 দাঁড়ান। আপনি কি হুমকি দিলেন? 472 00:48:05,540 --> 00:48:07,090 তাড়াতাড়িই ধরতে পেরেছেন। 473 00:48:07,670 --> 00:48:10,510 শেষ যেবার দেখা হয়েছিল, সেবার সম্মান দেখিয়েছিলাম, আর দেখাবো না। 474 00:48:10,590 --> 00:48:12,340 চলুন কাজের কথায় আসি। 475 00:48:13,010 --> 00:48:15,840 সভ্য মানুষের মতো। 476 00:48:20,140 --> 00:48:24,190 আমরা একসাথে গিউমো শহর নিয়ে কাজ করব। 477 00:48:24,770 --> 00:48:27,480 আপনাদের তো সিউল আর অন্য এলাকার দিকে হাত বাড়ানো উচিত, তাই না? 478 00:48:33,320 --> 00:48:35,610 গিউমো শহরের দিকে এত মনোযোগ দেবার কিছু নেই। 479 00:48:36,450 --> 00:48:39,080 ভবিষ্যতের কথা চিন্তা করেন। 480 00:48:45,710 --> 00:48:47,290 আমরা একটু সময় নিয়ে 481 00:48:48,330 --> 00:48:49,840 সবকিছু ভাবি... 482 00:48:49,920 --> 00:48:51,750 আমি সামনে কী করব তা ঠিক করতে... 483 00:48:53,460 --> 00:48:55,800 আপনাদের সিদ্ধান্ত লাগবে, 484 00:48:57,550 --> 00:49:04,060 অন্যভাবে বললে, আপনি রিডেভেলপমেন্টের সুবিধা চান। 485 00:49:05,560 --> 00:49:07,600 - এখনকার মতো। - হায়রে। 486 00:49:07,690 --> 00:49:11,320 আমি একা এটা ঠিক করতে পারব না... 487 00:49:11,400 --> 00:49:13,400 আমাদের পক্ষ থেকে ব্যাপারটা সামলাতে আপনাদের সাহায্য করতে পারি। 488 00:49:17,360 --> 00:49:18,660 ঠিক আছে তাহলে। 489 00:49:18,740 --> 00:49:22,200 আমরা এটাকে একটু ইতিবাচকভাবে দেখি না হয়? 490 00:49:44,310 --> 00:49:45,560 এটা কী? 491 00:49:46,350 --> 00:49:48,990 ব্যবসা, গলফ, টিপস, খাওয়া-দাওয়া, বিনোদন, ভ্রমণ... 492 00:49:51,940 --> 00:49:53,190 আপনার কাছে কি আসলেই লেজারটা আছে? 493 00:49:54,730 --> 00:49:56,110 - যত্তসব। - এটা কী? 494 00:49:57,150 --> 00:49:58,320 হায়রে। 495 00:50:19,220 --> 00:50:20,640 হেই, বন্ধু। 496 00:50:21,800 --> 00:50:23,810 কমিটির সদস্যদের সাথে তোমার দেখাসাক্ষাতের কী অবস্থা? 497 00:50:24,100 --> 00:50:26,310 বন্ধুটা কে সেটা ধরে ফেলেছ নিশ্চয়ই। 498 00:50:26,980 --> 00:50:28,770 বলেছিলাম যেকোনোমূল্যেই তাকে ধরব আমি। 499 00:50:28,850 --> 00:50:30,100 আমি এ ব্যাপারে নিশ্চিত নই। 500 00:50:30,190 --> 00:50:31,520 তুমি কি ওকে ধরতে পেরেছ 501 00:50:32,610 --> 00:50:34,610 নাকি কেবল ওর আলামত খুঁজে পেয়েছ? 502 00:50:36,030 --> 00:50:37,360 আমাদের দেখা করা উচিত। 503 00:50:38,860 --> 00:50:39,900 হ্যাঁ, সেটাই। 504 00:50:41,070 --> 00:50:42,070 ঐ জায়গায় এসো। 505 00:50:49,910 --> 00:50:52,420 এক্সকিউজ মি, হোমিসাইড ডিপার্টমেন্ট কোথায়? 506 00:50:52,710 --> 00:50:55,130 - তিনতলায়। - তিনতলায়? 507 00:51:00,510 --> 00:51:02,220 আরেকবার বলতে পারবেন? 508 00:51:03,390 --> 00:51:09,310 আমি ঐদিন হাঁটতে গিয়েছিলাম। দুইজন লোককে মারামারি করতে দেখেছিলাম। 509 00:51:12,480 --> 00:51:14,770 এই লোককেই কি দেখেছিলেন? 510 00:51:18,030 --> 00:51:20,320 হ্যাঁ, এটাই সে। 511 00:52:15,170 --> 00:52:16,580 ডিটেকটিভ কিম, আপনি কোথায়? 512 00:52:17,210 --> 00:52:19,300 - কেন? - একজন প্রত্যক্ষদর্শী এসেছে। 513 00:52:21,050 --> 00:52:22,170 কী বলছ এসব? 514 00:52:22,260 --> 00:52:26,260 সে বলেছে আপনি সেকশন চীফ উ হিউনসিওককে খুন করেছেন। 515 00:52:56,710 --> 00:52:58,460 ধুশ শালা! 516 00:53:02,630 --> 00:53:03,630 হেই, ওকে ধরো। 517 00:53:08,010 --> 00:53:09,100 ওকে ধরো! 518 00:53:10,180 --> 00:53:12,770 - যাও! - ওকে ধরো! জলদি! 519 00:53:30,950 --> 00:53:34,200 অনুবাদে - কুদরতে জাহান 520 00:53:35,950 --> 00:53:40,200 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।