1
00:00:01,450 --> 00:00:02,950
- থামো!
- না!
2
00:00:03,040 --> 00:00:04,660
এটা ডক্টর পেশিং।
3
00:00:04,750 --> 00:00:07,910
অতিরিক্ত আগ্রহে তার বিচারবুদ্ধি লোপ পায়।
4
00:00:14,870 --> 00:00:16,080
আমি কী পাবো?
5
00:00:17,500 --> 00:00:18,910
আমি এই গ্রহে গেলে
6
00:00:19,000 --> 00:00:22,160
তোমাকে প্রমাণ দিতে পারব যে,
আমি লিভিং ওয়াটারে গোসল করেছি।
7
00:00:22,250 --> 00:00:24,620
তাহলে ক্রিড আমাকে ক্ষমা করবে।
8
00:00:24,700 --> 00:00:27,410
ম্যান্ডালোরের খনিতে জাদুকরী কিছু নেই।
9
00:00:27,500 --> 00:00:32,120
ওরা আমাদের পূর্বপুরুষদের বেস্কার
সরবরাহ করত, বাকিটা কুসংস্কার।
10
00:00:32,790 --> 00:00:36,620
"এই খনিগুলো প্রথম প্রজন্মের ম্যান্ডালোরদের সময়কার।
11
00:00:36,700 --> 00:00:40,370
"প্রাচীন লোককাহিনী অনুযায়ী,
খনিগুলোতে একসময়ে মিথোসর বাস করত।"
12
00:00:40,450 --> 00:00:44,620
"আমি আমার এবং আমার পূর্বপুরুষদের
নামে শপথ করে বলছি,"
13
00:00:54,620 --> 00:01:04,120
অনুবাদে - কুদরতে জাহান
14
00:01:05,830 --> 00:01:14,120
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
15
00:02:02,830 --> 00:02:04,120
আমি অপরাধ থেকে মুক্তি পেয়েছি।
16
00:02:04,790 --> 00:02:06,250
আমি তার সাক্ষী।
17
00:02:07,200 --> 00:02:08,790
তুমি লিভিং ওয়াটারে ডুব দিয়েছ।
18
00:02:09,370 --> 00:02:10,830
তুমি এখন একজন ম্যান্ডালোরিয়ান।
19
00:02:12,410 --> 00:02:13,660
আমরা কি এখন যেতে পারি?
20
00:02:25,250 --> 00:02:26,790
তোমাকে একটা কথা জিজ্ঞেস করি?
21
00:02:29,040 --> 00:02:30,080
কী?
22
00:02:31,500 --> 00:02:32,910
ওখানে কিছু দেখতে পাও?
23
00:02:34,200 --> 00:02:36,700
পড়ার সময়ে খাদ দেখলাম।
24
00:02:37,370 --> 00:02:39,120
ওটা এত গভীর, বুঝিনি।
25
00:02:39,700 --> 00:02:40,750
ওটা গভীর ছিল না।
26
00:02:42,160 --> 00:02:45,500
বোমা হামলার সময়ে ভূমিকম্প হয়েছে।
27
00:02:48,330 --> 00:02:49,700
জ্যান্ত কিছু দেখেছ?
28
00:02:50,370 --> 00:02:52,120
জ্যান্ত? যেমন?
29
00:02:53,700 --> 00:02:54,790
কিছু না।
30
00:02:55,870 --> 00:02:57,000
চলো এখান থেকে যাই।
31
00:03:27,830 --> 00:03:30,160
আমাকে আমার শিপের কাছে নিয়ে চলো,
এরপর নিজের পথে চলে যাবো।
32
00:03:31,000 --> 00:03:32,620
আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব।
33
00:03:33,250 --> 00:03:34,910
তোমাকে খেতে দাওয়াত দিতে পারতাম।
34
00:03:35,000 --> 00:03:37,540
কিন্তু মনে হয় হেলমেটটা আর
খোলা হবে না।
35
00:03:38,200 --> 00:03:40,500
- এটাই একমাত্র পথ।
- এটাই একমাত্র পথ।
36
00:03:48,660 --> 00:03:49,830
আমরা একটা গুলি খেয়েছি।
37
00:03:49,910 --> 00:03:51,580
কেউ আমাদের দিকে দ্রুত ধেয়ে আসছে।
38
00:03:51,660 --> 00:03:53,870
টাই ইন্টারসেপ্টরের স্কোয়াড্রন মনে হয়।
39
00:03:55,870 --> 00:03:57,870
আমরা ক্যালেভালার কতোটা কাছাকাছি?
40
00:03:57,950 --> 00:03:59,330
বেশ কাছে।
41
00:03:59,410 --> 00:04:01,910
আমাদের ওখানে নিয়ে চলো।
N-1 এ গিয়ে দলবল বাড়ানো যাবে।
42
00:04:02,000 --> 00:04:03,000
তুমি ওদের এড়াতে পারবে?
43
00:04:03,080 --> 00:04:05,950
আমাদের প্রতিরক্ষা বেশিক্ষণ টিকবে না।
ওদেরকে বাধা দাও।
44
00:04:20,200 --> 00:04:21,700
ওরা কোথা থেকে এলো?
45
00:04:21,790 --> 00:04:23,700
আমার সাথে অনেক ইম্পেরিয়াল যুদ্ধপতির লড়াই হয়েছে।
46
00:04:23,790 --> 00:04:26,290
ওদের শিপ হাইজ্যাক করলে
ওরা খুব ক্ষেপে যায়।
47
00:04:26,370 --> 00:04:27,540
এখন বলছ একথা।
48
00:04:41,370 --> 00:04:43,040
প্রস্তুত হও, গতি বাড়ানো।
49
00:04:43,120 --> 00:04:45,040
নামার সময়ে গতি কমাতে পারব না।
50
00:04:53,580 --> 00:04:56,040
ইন্টারসেপ্টরেরা টাই ফাইটারদের চেয়ে বেশি ভয়ঙ্কর।
51
00:04:56,120 --> 00:04:57,750
এখনো হস্তান্তর করতে চাও?
52
00:04:58,160 --> 00:04:59,830
আর কোনো উপায় দেখছি না।
53
00:06:05,410 --> 00:06:07,870
আমি N-1 এ গেছি।
তোমার দিকে আসছি।
54
00:06:17,620 --> 00:06:20,450
চিন্তা নেই। এই চুড়াগুলো আমার চেনা।
55
00:06:27,410 --> 00:06:30,000
কিছুদিন আসা হয়নি অবশ্য।
56
00:06:54,500 --> 00:06:55,660
সাহায্যের জন্য ধন্যবাদ।
57
00:06:55,750 --> 00:06:57,040
আর দুইটা বাকি।
58
00:07:05,540 --> 00:07:07,500
ডানে যাও, অন্যপাশে দেখা হবে।
59
00:07:17,910 --> 00:07:19,660
একটা গেছে। আর একটা বাকি।
60
00:07:19,750 --> 00:07:20,750
দেখছি।
61
00:07:51,540 --> 00:07:53,330
অ্যান্টিক হিসেবে মাল খারাপ না।
62
00:07:53,830 --> 00:07:55,160
কোনো ক্ষয়ক্ষতি হয়েছে?
63
00:07:55,830 --> 00:07:57,450
ঢালে লেগেছে। তোমার?
64
00:07:58,330 --> 00:07:59,540
একটা খোঁচাও লাগেনি।
65
00:08:00,910 --> 00:08:02,750
তাও নিয়ে যাই নিশ্চিত হবার জন্য।
66
00:08:03,540 --> 00:08:04,580
দারুণ গুলি চালিয়েছ।
67
00:08:07,410 --> 00:08:10,040
দাঁড়াও, আমি স্কোপে কাউকে দেখছি।
68
00:08:15,120 --> 00:08:16,120
না!
69
00:08:33,410 --> 00:08:35,540
ঐ মাডস্কাফারগুলো আমার বাড়িতে বোমা মেরেছিল!
70
00:08:52,160 --> 00:08:53,660
বো, কেউ আমাদের ধাওয়া করছে।
71
00:08:55,120 --> 00:08:56,370
বো, আমার কথা শোনো।
72
00:08:57,040 --> 00:08:58,790
তোমাকে এখান থেকে যেতে হবে।
73
00:09:01,080 --> 00:09:03,700
ওরা সংখ্যায় অনেক,
আমাদের এখান থেকে যেতে হবে।
74
00:09:18,870 --> 00:09:21,200
একজন ইম্পেরিয়াল যুদ্ধপতির এত শিপ!
75
00:09:21,290 --> 00:09:22,910
আমি নামার অবস্থানের স্থানাঙ্ক পাঠাচ্ছি।
76
00:09:23,000 --> 00:09:24,000
কোথায়?
77
00:09:24,080 --> 00:09:25,750
এমন কোথাও যেখানে ওরা আমাদের খুঁজে পাবে না।
78
00:10:12,620 --> 00:10:14,950
আমাকে কথা বলতে সুযোগ দেয়ায় খুশি হয়েছি।
79
00:10:16,040 --> 00:10:18,750
অ্যামনেস্টি প্রোগ্রাম আমাদের জীবন বাঁচিয়েছে।
80
00:10:19,700 --> 00:10:23,790
আমাদের অনেকেরই এম্পায়ারের হয়ে
কাজ করা ছাড়া উপায় ছিল না।
81
00:10:23,870 --> 00:10:27,200
কিন্তু এখন নিউ রিপাবলিক আমাদের
নতুন সুযোগ দিচ্ছে।
82
00:10:28,250 --> 00:10:29,330
তাই ধন্যবাদ।
83
00:10:31,080 --> 00:10:35,500
আমার বিশ্বাস জ্ঞানের অন্বেষণে ছোটার মতো
মহৎ কাজ আর হতে পারে না।
84
00:10:36,750 --> 00:10:42,000
দুঃখজনকভাবে আমার গবেষণাকে একটা
নিষ্ঠুর, অমানবিক রূপ দেয়া হয়েছে।
85
00:10:42,080 --> 00:10:43,910
ক্লোনিং প্রযুক্তিকে একজন মরিয়ে হয়ে
86
00:10:44,000 --> 00:10:48,120
নিজের ক্ষমতা বাড়ানোর কাজে লাগাতে চেয়েছিল।
87
00:10:50,000 --> 00:10:52,370
কিন্তু আমার অতীতের লজ্জাজনক কাজ সত্ত্বেও
88
00:10:52,450 --> 00:10:55,870
আমি এখন যেকোনো ভাবে নিউ রিপাবলিকের
হয়ে কাজ করতে চাই।
89
00:10:55,950 --> 00:10:59,620
ঐ ইতিহাস আমি পেছনে ফেলে এসেছি,
তীব্র অনুশোচনাতেও ভুগছি।
90
00:10:59,700 --> 00:11:03,000
কিন্তু আমার মূল উদ্দেশ্য ভালোই ছিল।
91
00:11:12,830 --> 00:11:16,910
ছোটবেলায় মাকে হারিয়েছিলাম আমি।
92
00:11:18,830 --> 00:11:21,080
তাকেই সবচেয়ে বেশি পছন্দ করতাম।
93
00:11:24,580 --> 00:11:25,700
তার..
94
00:11:25,790 --> 00:11:27,330
হার্টটা বন্ধ হয়ে গিয়েছিল।
95
00:11:30,540 --> 00:11:34,290
আমার গ্রহে যদি অঙ্গ ক্লোনিং এর
এই সামান্য প্রযুক্তিটা থাকত,
96
00:11:35,160 --> 00:11:37,450
তাহলে তার মৃত্যু সহজেই ঠেকানো যেত।
97
00:11:39,370 --> 00:11:42,910
তখনই আমি একে জীবনের উদ্দেশ্য হিসেবে ঠিক করি।
98
00:11:43,000 --> 00:11:45,910
যাতে অন্যদের এমন অনর্থক ক্ষতির মুখোমুখি হতে না হয়।
99
00:11:47,540 --> 00:11:49,830
কামিনোয়ানদের যুগান্তকারী কাজের জন্য
100
00:11:49,910 --> 00:11:52,950
আমরা জানি, সামান্য একটা লোম থেকেও
101
00:11:53,040 --> 00:11:54,540
একজনের হুবহু কপি বানানো যায়।
102
00:11:55,870 --> 00:11:58,040
আমি কাজ করছি বিভিন্ন মানুষের জেনেটিক অংশ নিয়ে,
103
00:11:58,120 --> 00:12:00,540
এতে করে বিভিন্ন ডোনারের সেরা বৈশিষ্ট্যগুলো মিলে
104
00:12:00,620 --> 00:12:04,370
একজনকে নিখুঁত করে গড়ে তোলা যাবে।
105
00:12:07,870 --> 00:12:09,620
ব্যাপারটা আসলেই দারুণ।
106
00:12:09,700 --> 00:12:12,870
প্রথমজন এই ফর্মুলা সাথে সাথেই বাতিল করে দিয়েছেন।
107
00:12:12,950 --> 00:12:14,000
- কিন্তু...
- হ্যালো, ডক্টর।
108
00:12:14,080 --> 00:12:16,870
আপনার কাজে অনুপ্রেরণা যোগাচ্ছে,
109
00:12:16,950 --> 00:12:19,410
এমন সরকারের হয়ে কাজ করতে ভালো লাগছে, তাই না?
110
00:12:19,500 --> 00:12:21,660
নিশ্চয়ই। আমি খুবই ভাগ্যবান।
111
00:12:21,750 --> 00:12:23,660
ডক্টর পার্শিং, আমরাও আপনাকে পেয়ে খুব ভাগ্যবান।
112
00:12:23,750 --> 00:12:26,330
শহরটা কেমন লাগছে আপনার?
আরাম লাগছে আশা করি।
113
00:12:26,410 --> 00:12:27,450
হ্যাঁ।
114
00:12:27,540 --> 00:12:30,540
আউটার রিমের চেয়ে অবশ্য যেকোনো জায়গাই ভালো।
115
00:12:30,620 --> 00:12:32,540
আউটার রিমের কথা তো ভাবতেও পারি না।
116
00:12:33,200 --> 00:12:34,790
আরেকটু হলে আমাকে যুদ্ধে পাঠিয়ে দিত।
117
00:12:34,870 --> 00:12:36,330
আমি যুদ্ধে গেলে কী হত, ভাবুন।
118
00:12:36,410 --> 00:12:37,910
সোনা, সেটা চেয়েছিল এম্পায়ার।
119
00:12:38,200 --> 00:12:39,790
দুঃখিত।
120
00:12:39,870 --> 00:12:42,950
এম্পায়ার, রেবেল, নিউ রিপাবলিক।
খেই রাখতে পারি না।
121
00:12:43,040 --> 00:12:45,160
সেজন্যই আমার মুখ বন্ধ রাখা উচিত।
122
00:12:45,250 --> 00:12:46,580
আমরা জড়িত না হওয়ার চেষ্টা করি।
123
00:12:46,660 --> 00:12:49,450
ডক্টর, সৌভাগ্য আপনার প্রাপ্য।
124
00:12:49,540 --> 00:12:53,200
এতকিছু পার করে এসেছেন
সাহস আছে বলেই।
125
00:12:53,290 --> 00:12:54,950
দারুণ এক অনুপ্রেরণা আপনি।
126
00:12:55,040 --> 00:12:57,200
আপনি আমাদের হয়ে কাজ করায় আমি খুব খুশি।
127
00:12:57,290 --> 00:12:58,500
ধন্যবাদ।
128
00:13:16,290 --> 00:13:18,080
দেখলাম আপনি অ্যামনেস্টি হাউজিং এ যাচ্ছেন।
129
00:13:19,660 --> 00:13:22,080
প্রোগ্রামে সুযোগ পাওয়ার জন্য অভিনন্দন।
130
00:13:22,750 --> 00:13:24,040
ধন্যবাদ।
131
00:13:24,120 --> 00:13:26,080
করুস্যান্টে কি অনেকদিন ধরে আছেন?
132
00:13:26,160 --> 00:13:27,250
না।
133
00:13:27,330 --> 00:13:29,870
আমি নিশ্চিত আপনার এই শহরটাকে
অনেক সুন্দর লাগবে।
134
00:13:29,950 --> 00:13:32,750
মনে করে স্কাইডোম বোটানিকাল গার্ডেনে বেড়াতে যাবেন।
135
00:13:32,830 --> 00:13:37,040
মাইসেস ব্লোসম ফুলগুলো ফোটার সময় এটা,
সে এক দেখার মতো দৃশ্য।
136
00:13:37,660 --> 00:13:39,950
আর সময় থাকলে,
137
00:13:40,040 --> 00:13:42,330
গ্যালাক্টিক মিউজিয়ামে যাবেন,
138
00:13:42,410 --> 00:13:44,450
হাইপারড্রাইভ প্রযুক্তিকে নিয়ে বানানো।
দারুণ এক জায়গা।
139
00:13:46,000 --> 00:13:47,200
একদিন বিলুপ্ত প্রাণীদের নিয়ে বানানো
140
00:13:47,290 --> 00:13:49,290
হলোগ্রাফিক মিউজিয়ামেও যাবেন।
141
00:13:49,370 --> 00:13:51,750
আকর্ষণীয় কিছু প্রাণী আছে ওখানে।
142
00:13:51,830 --> 00:13:54,250
মান্তাবগ মালাস্ত্রেকে খুবই...
143
00:13:54,330 --> 00:13:56,120
আরে দেখুন, আমরা এসে গেছি।
144
00:13:56,200 --> 00:13:57,580
অ্যামনেস্টি হাউজিং।
145
00:13:58,200 --> 00:14:00,580
গাড়ি থেকে দেখে নামুন, প্লিজ।
146
00:14:02,540 --> 00:14:03,660
আপনার সন্ধ্যাটা শুভ হোক।
147
00:14:11,910 --> 00:14:14,580
হ্যাঁ। আমরা এখন উপরে ওঠার পথে।
148
00:14:14,700 --> 00:14:16,660
পুডু।
আমাদের পদোন্নতি হয় না।
149
00:14:16,750 --> 00:14:18,250
না, তোমার পদোন্নতি হয় না।
150
00:14:20,660 --> 00:14:22,120
খুব সুন্দর।
151
00:14:25,040 --> 00:14:27,750
আমাদের সাথে ড্রিংক খেয়ে যান।
152
00:14:34,000 --> 00:14:35,540
আমি অ্যামনেস্টি অফিসার M34।
153
00:14:37,290 --> 00:14:39,410
অ্যামনেস্টি বিজ্ঞানী L52।
154
00:14:40,450 --> 00:14:41,620
আপনি নতুন?
155
00:14:41,700 --> 00:14:42,700
মানে?
156
00:14:43,580 --> 00:14:44,580
এই প্রোগ্রামে আরকি।
157
00:14:45,750 --> 00:14:47,750
পিনগুলো লুকিয়ে রাখা খুব কঠিন।
158
00:14:47,830 --> 00:14:51,870
ওহ। হ্যাঁ। মাত্রই রি-ইন্টিগ্রেশন ইনস্টিটিউট থেকে এসেছি।
159
00:14:52,540 --> 00:14:54,290
অ্যামনেস্টি হাউজিং এ স্বাগতম।
160
00:14:55,790 --> 00:14:56,910
ও জায়গার তুলনায় এটা স্বর্গ।
161
00:14:58,450 --> 00:15:04,950
এরা হলো G27, M40, G68।
162
00:15:07,580 --> 00:15:08,750
ডক্টর।
163
00:15:11,620 --> 00:15:12,700
সব ঠিকঠাক আছে?
164
00:15:14,290 --> 00:15:17,450
মফ গিডিওনের শিপের কারো সাথে দেখা হবে ভাবিনি।
165
00:15:19,790 --> 00:15:20,830
গিডিওন?
166
00:15:22,120 --> 00:15:23,790
ওর হয়ে কাজ করতেন জানতাম না।
167
00:15:25,200 --> 00:15:27,910
শুনেছিলাম, আদালতে যাওয়ার সময়ে সে পালিয়েছে।
168
00:15:28,000 --> 00:15:29,950
না, ওটা ধামাচাপা দেয়ার জন্য বানানো গল্প।
169
00:15:30,040 --> 00:15:32,250
ওরা নাকি ওকে একটা মাইন্ড ফ্লেয়ারের সাথে লাগিয়ে দিয়েছে।
170
00:15:34,120 --> 00:15:35,910
আমার আর ওর কথা
ভাবতে ভালো লাগে না।
171
00:15:37,330 --> 00:15:40,700
পুনর্বাসন প্রোগ্রামের কল্যাণে
আমি এখন নিউ রিপাবলিকের হয়ে কাজ করি।
172
00:15:42,370 --> 00:15:43,410
ঠিক আপনার মতো।
173
00:15:44,450 --> 00:15:45,500
ঠিক আমাদের সবার মতো।
174
00:15:53,580 --> 00:15:55,200
নিউ রিপাবলিক দীর্ঘজীবী হোক।
175
00:15:55,950 --> 00:15:57,450
নিউ রিপাবলিক দীর্ঘজীবী হোক।
176
00:16:03,200 --> 00:16:04,750
নিউ রিপাবলিক দীর্ঘজীবী হোক।
177
00:16:11,330 --> 00:16:12,580
বসুন, ডক্টর।
178
00:16:18,580 --> 00:16:21,000
পুনর্বাসিত অনেক মানুষ আছে এখানে।
179
00:16:21,080 --> 00:16:22,950
হ্যাঁ, তাতে আমিও অবাক।
180
00:16:24,750 --> 00:16:26,830
এম্পায়ার হলে ব্যাপারটাকে এভাবে সামলাতো না।
181
00:16:27,790 --> 00:16:30,700
না। না, তা করত না।
182
00:16:33,410 --> 00:16:35,200
হ্যাঁ, ওরা প্রায়শ্চিত্ত করতে দিত না।
183
00:16:35,290 --> 00:16:37,750
ডক্টর, করুস্যান্টে ঘুরে বেড়ানো হয়েছে?
184
00:16:37,830 --> 00:16:40,410
না। সময় পাইনি।
185
00:16:41,410 --> 00:16:43,450
পেলে আপনাকে খুশিমনে ঘুরিয়ে দেখাবো।
186
00:16:44,500 --> 00:16:45,790
ধন্যবাদ।
187
00:16:47,620 --> 00:16:49,080
ইউনিফর্মগুলো ভালো ফিট হত।
188
00:16:49,160 --> 00:16:51,540
আমি হাইপারস্পেসের আলোগুলো মিস করি।
189
00:16:52,750 --> 00:16:53,910
তুমি কী মিস করো, L52?
190
00:16:55,000 --> 00:16:56,040
মিস?
191
00:16:56,700 --> 00:16:57,750
অতীতের কোন জিনিসটা?
192
00:16:59,330 --> 00:17:01,120
না। আমি খুশি যে এম্পায়ার...
193
00:17:01,200 --> 00:17:03,330
না, এরকম কিছু না।
194
00:17:03,410 --> 00:17:05,450
নিশ্চয়ই, ভালো হয়েছে গেছে।
195
00:17:05,540 --> 00:17:08,330
মানে, নিত্যদিনের জিনিসের মতো।
খাবারের মতো।
196
00:17:10,200 --> 00:17:11,200
কিছু না?
197
00:17:14,750 --> 00:17:15,830
মনে হয়,
198
00:17:17,120 --> 00:17:22,500
রেশন প্যাকের ঐ হলুদ ট্র্যাভেল বিস্কুটগুলোকে মিস করি।
199
00:17:22,580 --> 00:17:23,870
- হ্যাঁ।
- হ্যাঁ।
200
00:17:23,950 --> 00:17:25,790
- বাহ।
- শুনে পুরানো স্মৃতি মনে পড়ে গেল।
201
00:17:25,870 --> 00:17:28,370
ওগুলো মনে হয় না কোর ওয়ার্ল্ডে পাওয়া যায়।
202
00:17:28,450 --> 00:17:30,080
তা যায় না।
203
00:17:30,700 --> 00:17:32,910
আমার অবশ্য লালগুলোকেই পছন্দ।
204
00:17:33,000 --> 00:17:35,450
- তুমি কি পাগল? ট্র্যাভেল বিস্কুট?
- ওগুলো তো ভালোই।
205
00:17:35,540 --> 00:17:38,660
জীবনে আরেকবার রেশন ব্যাগ দেখলে
ছিঁড়ে...
206
00:17:38,750 --> 00:17:40,850
- খুশিমনে মরব। এই বলে একটা ড্রিংক করি।
- ঠিক আছে তাহলে...
207
00:17:40,870 --> 00:17:43,290
শুকনো কিছু চাইলে তোমার
কৌতুকগুলো শুনে নেবো।
208
00:17:43,370 --> 00:17:45,250
আচ্ছা।
209
00:17:45,330 --> 00:17:48,120
ড্রিংক, ড্রিংক, ড্রিংক,
ড্রিংক, ড্রিংক, ড্রিংক, ড্রিংক!
210
00:17:48,200 --> 00:17:51,040
করুস্যান্ট গ্রহের উপরীতল জুড়ে
211
00:17:51,120 --> 00:17:54,330
হাজারো বিল্ডিং আর স্কাইস্ক্র্যাপার ছড়িয়ে আছে।
212
00:17:54,410 --> 00:17:58,870
এসবের কারণে স্বল্প সংখ্যক সিটি-প্ল্যানেটের মাঝে করুস্যান্ট একটা।
213
00:17:58,950 --> 00:18:01,200
একে বলা হয় "ইকিউমেনোপলিস"
214
00:18:01,290 --> 00:18:05,250
করুস্যান্টকে অনেকসময়ে "গ্যালাক্সির কেন্দ্র"ও বলা হয়।
215
00:18:05,330 --> 00:18:07,950
এটা ঠিক আমাদের...
216
00:18:08,620 --> 00:18:09,620
এক সেকেন্ড!
217
00:18:48,500 --> 00:18:50,000
ট্র্যাভেল বিস্কুট।
218
00:19:11,750 --> 00:19:14,580
সুপ্রভাত, L52, শুভ বেন্ডুডে।
219
00:19:16,160 --> 00:19:18,250
আর্কাইভ করে রাখার জন্য আরেক সেট।
220
00:19:19,620 --> 00:19:20,700
সুপ্রভাত।
221
00:19:20,830 --> 00:19:23,540
কালকে রাতে তোমার কথা শুনলাম।
222
00:19:23,620 --> 00:19:25,000
বেশ ভালো লাগল।
223
00:19:25,540 --> 00:19:27,200
ওহ। ধন্যবাদ।
224
00:19:27,290 --> 00:19:29,830
হ্যাঁ, তোমার এত অভিজ্ঞতা আছে জানতাম না।
225
00:19:29,910 --> 00:19:31,700
ওরা তোমাকে এখানে নিয়ে এসেছে কেন?
226
00:19:32,580 --> 00:19:34,750
আমাকে যা বলা হবে, খুশিমনে করব।
227
00:19:35,410 --> 00:19:37,290
আসলে, জানোই তো... ওহ!
228
00:19:37,370 --> 00:19:38,790
এক্সকিউজ মি।
229
00:19:39,750 --> 00:19:41,370
আমি পিছিয়ে যাচ্ছি।
230
00:19:43,540 --> 00:19:45,120
নিজের কাজে ফিরে যাও তাহলে।
231
00:19:45,200 --> 00:19:46,620
- আবারো ধন্যবাদ।
- হ্যাঁ।
232
00:20:06,870 --> 00:20:07,910
তোমারটা গলে যাচ্ছে।
233
00:20:09,080 --> 00:20:10,120
ওহ।
234
00:20:10,950 --> 00:20:13,830
আসলে...এত মানুষ।
235
00:20:15,080 --> 00:20:17,000
সামলাতে কষ্ট হচ্ছে।
236
00:20:30,580 --> 00:20:32,830
স্থায়ীভাবে এক ট্রিলিয়ন অধিবাসী থাকে।
237
00:20:33,790 --> 00:20:34,790
অসাধারণ।
238
00:20:35,450 --> 00:20:38,370
এতগুলো লোক একসাথে ভালো কিছুর জন্য কাজ করছে।
239
00:20:39,290 --> 00:20:41,000
ভাবলে নিজেকে কেমন তুচ্ছ লাগে।
240
00:20:42,370 --> 00:20:43,830
কী জানি।
241
00:20:45,000 --> 00:20:46,250
আমার তো নিজেকে বিশেষ একজন মনে হয়।
242
00:20:47,080 --> 00:20:49,500
কারণ অনেক ধাপ পেরিয়ে এখানে এসেছি আমি।
243
00:20:50,540 --> 00:20:52,370
আগে কখনো করুস্যান্টে এসেছ?
244
00:20:54,660 --> 00:20:56,250
আমি এই অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়েছি।
245
00:20:58,250 --> 00:21:02,250
কগহুইলগুলো সরিয়ে নেয়া ছাড়া
তেমন কিছু বদলায়নি।
246
00:21:08,080 --> 00:21:09,580
অনেক কিছু অন্যরকম লাগে অবশ্য।
247
00:21:11,000 --> 00:21:12,620
ভেবেছিলাম, আমরা উন্নতি করছি।
248
00:21:15,200 --> 00:21:16,950
আমি মাঝে মাঝে ওসব নিয়ে ভাবি।
249
00:21:18,000 --> 00:21:20,540
আমার সব গবেষণা অর্ধসমাপ্ত রয়ে গেল।
250
00:21:21,200 --> 00:21:23,950
দারুণ কিছু আবিষ্কারের মুখে দাঁড়িয়ে ছিলাম আমরা।
251
00:21:24,910 --> 00:21:28,540
সঠিক হাতে পড়লে আমাদের আবিষ্কার
অনেকের কাজে আসত।
252
00:21:28,620 --> 00:21:31,290
তাহলে তোমার গবেষণা এখানে চালাও না কেন?
253
00:21:32,200 --> 00:21:35,410
এ নিয়ে নিউ রিপাবলিক আগ্রহ দেখাবে বলে মনে হয় না।
254
00:21:36,500 --> 00:21:40,040
ক্লোনিং এর নৈতিকতা প্রশ্নবিদ্ধ।
255
00:21:40,700 --> 00:21:43,700
কিন্তু এ দিয়ে যদি নিউ রিপাবলিকের লাভ হয়?
256
00:21:46,700 --> 00:21:50,200
অন্ধভাবে আদেশ মেনেই তো বিপদে পড়েছি আমরা।
257
00:21:51,120 --> 00:21:52,790
মাঝে মাঝে নিজের মন বুঝে কাজ করতে হয়।
258
00:21:53,910 --> 00:21:57,370
নিউ রিপাবলিক অনেক চেষ্টা করলেও
সংকট কাটাতে পারছে না।
259
00:21:59,660 --> 00:22:01,790
অনেক যোগ্য লোকই আছে সাহায্য করার জন্য।
260
00:22:03,910 --> 00:22:05,620
আমি কী বলছি বুঝতে পারছ?
261
00:22:11,870 --> 00:22:13,000
কী ওটা?
262
00:22:15,290 --> 00:22:19,950
ওটা ইউম্যাটের চুড়া,
করুস্যান্টের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
263
00:22:21,160 --> 00:22:23,450
একমাত্র ওইখান থেকেই নাকি
264
00:22:23,540 --> 00:22:25,500
পুরো গ্রহটাকে দেখা যায়।
265
00:22:26,330 --> 00:22:27,620
কী অদ্ভুত।
266
00:22:36,660 --> 00:22:37,750
তুমি ওটা ছুঁতে চাও?
267
00:22:39,250 --> 00:22:41,660
- অনুমতি আছে?
- অনুমতি?
268
00:22:42,620 --> 00:22:45,620
ডক, এমন করবে না।
এটা এম্পায়ার না।
269
00:23:03,450 --> 00:23:05,660
প্লিজ ইউম্যাটকে ধরবেন না!
270
00:23:05,750 --> 00:23:06,750
আমি খুবই দুঃখিত।
271
00:23:08,250 --> 00:23:10,500
জানতে এমন ঘটবে তাই না?
272
00:23:10,580 --> 00:23:13,910
দুঃখিত।
273
00:23:14,000 --> 00:23:15,000
ময়লা করা যাবে না।
274
00:23:15,120 --> 00:23:17,080
দুঃখিত।
275
00:23:17,160 --> 00:23:18,500
আসো তোমাকে ফোটন ফিজল খাওয়াই।
276
00:23:18,790 --> 00:23:22,000
তোমার চেহারাটা দেখার মতো হয়েছিল।
277
00:23:38,370 --> 00:23:42,040
বাসায় কোনো সমস্যা হচ্ছে না তো?
278
00:23:42,120 --> 00:23:43,160
না।
279
00:23:43,830 --> 00:23:46,500
নিয়মিত শিডিউল মানতে পারছেন?
280
00:23:47,000 --> 00:23:48,040
হ্যাঁ।
281
00:23:48,120 --> 00:23:52,620
কাজ কিংবা ব্যক্তিগত কোনো ব্যাপারে
চাপের মুখে আছেন?
282
00:23:52,700 --> 00:23:53,750
না।
283
00:23:53,830 --> 00:23:58,500
সহর্কমীদের থেকে রাগ কিংবা ঘৃণার
বহিঃপ্রকাশ ঘটতে দেখেছেন?
284
00:23:58,580 --> 00:23:59,580
না।
285
00:23:59,660 --> 00:24:03,250
নিউ রিপাবলিকের সরকার কিংবা এর প্রতিনিধিদের প্রতি
286
00:24:03,330 --> 00:24:06,540
কোনো রাগ কিংবা ঘৃণা কাজ করে?
287
00:24:06,620 --> 00:24:07,660
না।
288
00:24:08,250 --> 00:24:10,870
- অনেক ধন্যবাদ...
- একটা প্রশ্ন করতে পারি?
289
00:24:10,950 --> 00:24:11,950
বলুন।
290
00:24:12,040 --> 00:24:18,290
আমি কি বিনোদনের জন্য
আমার গবেষণাটা চালিয়ে যেতে পারি?
291
00:24:18,370 --> 00:24:19,620
আপনার ফাইল অনুযায়ী,
292
00:24:19,700 --> 00:24:23,330
আপনার আগের গবেষণা ছিল
ক্লোনিং আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে।
293
00:24:23,410 --> 00:24:26,870
এই জাতীয় গবেষণাকে করুস্যান্টের আইনানুযায়ী
কড়াভাবে নিষিদ্ধ করে দেয়া আছে।
294
00:24:26,950 --> 00:24:28,950
সেকশন ১৩, উপ-অনুচ্ছেদ ৭।
295
00:24:29,540 --> 00:24:30,870
মাফ চাইছি।
296
00:24:30,950 --> 00:24:32,660
আর কোনো প্রশ্ন আছে?
297
00:24:35,830 --> 00:24:37,000
মনে হয় না।
298
00:24:37,080 --> 00:24:41,500
অ্যামনেস্টি প্রোগ্রামের অংশ হয়ে
থাকার জন্য ধন্যবাদ।
299
00:24:41,580 --> 00:24:42,700
আপনার দিনটা শুভ হোক।
300
00:25:12,200 --> 00:25:14,580
আমরা ঐদিন যা নিয়ে কথা বলছিলাম।
301
00:25:14,660 --> 00:25:15,950
আমার গবেষণা।
302
00:25:17,870 --> 00:25:19,580
আমি এ নিয়ে ভেবে দেখেছি।
303
00:25:20,750 --> 00:25:22,000
আমি জানি এটা গুরুত্বপূর্ণ।
304
00:25:22,080 --> 00:25:25,330
আর নিউ রিপাবলিকের হাতে পড়লে
এ দিয়ে ভালো কাজ করা সম্ভব।
305
00:25:26,000 --> 00:25:27,330
আমাকে শুধু সেটা প্রমাণ করতে হবে।
306
00:25:30,080 --> 00:25:31,870
মনে হচ্ছে তুমি এ নিয়ে কাজ চালিয়ে যেতে চাও।
307
00:25:32,540 --> 00:25:35,160
কিন্তু কীভাবে?
308
00:25:36,290 --> 00:25:37,450
তোমার কী দরকার?
309
00:25:39,120 --> 00:25:40,750
তেমন কিছুর দরকার নেই।
310
00:25:40,870 --> 00:25:44,370
কিছু জিনিস, একটা মোবাইল ল্যাব স্টেশন?
311
00:25:45,580 --> 00:25:47,080
আইডিয়াটা হাস্যকর, জানি।
312
00:25:47,160 --> 00:25:48,660
- কিন্তু আমার আসলেই মনে হয়...
- থামো।
313
00:25:50,040 --> 00:25:54,200
তুমি নিউ রিপাবলিককে সাহায্য করতে চাও,
কিন্তু ওরা সেটা বোঝে না।
314
00:25:58,910 --> 00:26:00,870
আমরা তোমাকে একটা মোবাইল ল্যাব স্টেশনে নিয়ে যেতে পারি।
315
00:26:04,660 --> 00:26:07,750
কিন্তু তাহলে আমাদের নির্দিষ্ট এলাকার বাইরে যেতে হবে।
316
00:26:11,120 --> 00:26:14,250
না। আমি সেকাজ করতে পারব না।
317
00:26:15,580 --> 00:26:19,080
ওরা খুঁজে পেলে আমাদের দুইজনকেই
রি-ইন্টিগ্রেশন ইনস্টিটিউটে ভরে দেবে।
318
00:26:21,000 --> 00:26:22,040
দেখো...
319
00:26:25,370 --> 00:26:27,700
আমি লজ্জাজনক অনেক কাজ করেছি।
320
00:26:30,080 --> 00:26:32,410
অনেক খেসারত দিতে হবে আমাকে।
321
00:26:35,660 --> 00:26:38,750
কিন্তু তোমার গবেষণা যদি এতোই গুরুত্বপূর্ণ হয়ে থাকে,
322
00:26:39,790 --> 00:26:41,450
আমি সেই ঝুঁকিটা নেবো।
323
00:26:52,790 --> 00:26:54,000
এটা অনেক বিপজ্জনক।
324
00:27:00,870 --> 00:27:06,950
তাহলে, ভেবে দেখো, ঠিক আছে?
325
00:27:34,910 --> 00:27:37,000
সুপ্রভাত, L52। সবকিছু ঠিকঠাক?
326
00:27:37,080 --> 00:27:39,040
হ্যাঁ। ধন্যবাদ।
327
00:27:39,120 --> 00:27:43,450
আমি যে যন্ত্রটা আর্কাইভ করছি,
সেটাকে ধ্বংস করার জন্য কোড দেয়া হয়েছে।
328
00:27:47,040 --> 00:27:48,120
দেখে তো তাই মনে হচ্ছে।
329
00:27:48,830 --> 00:27:50,290
কিন্তু এটা তো ঠিকঠাকই আছে।
330
00:27:50,370 --> 00:27:51,500
এটা ইম্পেরিয়াল প্রযুক্তি।
331
00:27:51,580 --> 00:27:54,120
কিন্তু তারপরেও এটাকে ভালো কাজে লাগানো যাবে।
332
00:27:54,200 --> 00:27:57,450
আমি ঐ যন্ত্র হাতে পেলে দেখাতে পারতাম..
333
00:27:57,540 --> 00:27:58,950
সোজাসুজি একটা কথা বলি?
334
00:27:59,040 --> 00:28:00,830
আমরা আসলেই বেশ পিছিয়ে আছি।
335
00:28:00,910 --> 00:28:04,290
ইম্পেরিয়াল জিনিসগুলোর তালিকা বানাতে হবে।
336
00:28:04,370 --> 00:28:06,500
আবার জোটের শিপবহরের ব্যাপারটাও
ফয়সালা করতে হবে।
337
00:28:06,580 --> 00:28:07,790
আমি নিশ্চিত তুমি বুঝতে পারছ।
338
00:28:07,870 --> 00:28:09,750
আমার মনে হয় আমি কাজে আসতে পারি...
339
00:28:09,830 --> 00:28:12,370
ডিপার্টমেন্টের অনুমতি লাগবে তাতে।
340
00:28:12,450 --> 00:28:15,790
C-1023 বিভাগে অনুমতি চাইতে পারো।
341
00:28:15,870 --> 00:28:18,540
কিন্তু অ্যামনেস্টি প্রোগ্রামের কাউকে
একাজ করতে দেখিনি।
342
00:28:18,620 --> 00:28:20,370
এটা আদৌ সম্ভব কি না দেখা লাগবে।
343
00:28:20,450 --> 00:28:21,540
সমস্যা নেই।
344
00:28:22,500 --> 00:28:23,660
আমি একথা জিজ্ঞেস করেছি ভুলে যাও।
345
00:28:23,750 --> 00:28:26,040
আমি দুঃখিত, L52।
346
00:28:26,120 --> 00:28:27,580
আমি জানি কাজটা সোজা না।
347
00:28:27,660 --> 00:28:31,870
কিন্তু এতে আসলেই নিউ রিপাবলিকের উপকার হবে।
348
00:28:37,870 --> 00:28:38,870
সুপ্রভাত।
349
00:28:47,790 --> 00:28:50,000
ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে
350
00:28:50,080 --> 00:28:52,290
চাপের মধ্যে আছেন?
351
00:28:52,370 --> 00:28:53,620
না।
352
00:28:54,660 --> 00:28:59,290
সহর্কমীদের থেকে রাগ কিংবা ঘৃণার
বহিঃপ্রকাশ ঘটতে দেখেছেন?
353
00:28:59,370 --> 00:29:00,370
না।
354
00:29:00,450 --> 00:29:03,700
নিউ রিপাবলিকের সরকার কিংবা এর প্রতিনিধিদের প্রতি
355
00:29:03,790 --> 00:29:07,160
কোনো রাগ কিংবা ঘৃণা কাজ করে?
356
00:29:10,580 --> 00:29:12,370
আমার কথা না শুনতে পেলে দুঃখিত।
357
00:29:13,160 --> 00:29:16,080
সহর্কমীদের থেকে রাগ কিংবা ঘৃণার
বহিঃপ্রকাশ ঘটতে দেখেছেন...
358
00:29:16,160 --> 00:29:17,200
না।
359
00:29:17,290 --> 00:29:18,790
অসংখ্য ধন্যবাদ...
360
00:29:18,870 --> 00:29:22,290
আমাদের মূল উদ্দেশ্য হলো
রিপাবলিককে সাহায্য করা, তাই না?
361
00:29:22,370 --> 00:29:23,370
ঠিক।
362
00:29:23,450 --> 00:29:25,500
এই উদ্দেশ্যের জায়গা কি সবার উপরে?
363
00:29:25,580 --> 00:29:26,870
হ্যাঁ।
364
00:29:29,500 --> 00:29:34,370
অসংখ্য ধন্যবাদ অ্যামনেস্টি প্রোগ্রামের সাথে থাকার জন্য।
365
00:29:34,450 --> 00:29:35,660
আপনার দিনটা শুভ হোক।
366
00:29:52,830 --> 00:29:56,370
মোবাইল ল্যাব স্টেশনটা নিতে যাই চলো।
367
00:29:58,830 --> 00:29:59,830
ভালো।
368
00:30:02,660 --> 00:30:03,790
কালকে রাতে?
369
00:30:30,540 --> 00:30:32,160
তুমি নিউ রিপাবলিককে সাহায্য করছ।
370
00:30:33,660 --> 00:30:35,160
এটাই সঠিক পথ।
371
00:30:56,160 --> 00:30:57,200
শান্ত হও।
372
00:30:58,290 --> 00:30:59,540
আমার কথামতো চলো।
373
00:31:10,330 --> 00:31:11,790
বড় করে শ্বাস নাও, ডক।
374
00:31:12,950 --> 00:31:14,290
কোনো সমস্যা হবে না।
375
00:31:14,370 --> 00:31:15,620
আমরা কেন একাজ করছি মনে রাখো।
376
00:31:31,950 --> 00:31:33,410
মাথা ঠাণ্ডা রাখো।
377
00:31:33,540 --> 00:31:35,910
তুমি একাজে আমার চেয়ে ভালো।
378
00:31:36,450 --> 00:31:38,120
একটু পরে তুমিও পারবে।
379
00:32:28,160 --> 00:32:29,870
আজকে টঙসডে, তাই না?
380
00:33:14,910 --> 00:33:16,620
আমরা কোথায় যাচ্ছি?
381
00:33:17,700 --> 00:33:18,950
আবর্জনা ফেলার জায়গায়।
382
00:33:20,000 --> 00:33:22,450
তোমার বানানো তালিকাগুলোর কাছে।
383
00:33:22,540 --> 00:33:23,620
কী?
384
00:33:24,290 --> 00:33:26,790
ইম্পেরিয়াল শিপে তো মোবাইল ল্যাব স্টেশন থাকে, তাই না?
385
00:33:26,870 --> 00:33:29,410
থাকে, কিন্তু সেগুলো তো ইম্পেরিয়াল।
386
00:33:30,200 --> 00:33:31,660
এখন আর নেই।
387
00:33:32,790 --> 00:33:34,000
এখন সেগুলো বাতিল মাল।
388
00:33:35,540 --> 00:33:37,160
আমরা ঢুকে দরকারমতো জিনিস নিয়ে নেবো,
389
00:33:37,250 --> 00:33:39,620
তারপর কেউ কিছু বোঝার আগেই
অ্যামনেস্টি হাউজিং এ ফিরে আসবো।
390
00:33:41,250 --> 00:33:42,870
আগে কখনো একাজ করেছ।
391
00:33:45,000 --> 00:33:47,250
আমি বিস্কুটগুলো কোথায় পেলাম বলে মনে হয়?
392
00:34:35,580 --> 00:34:38,120
টিকেট দেখান, প্লিজ। টিকেট দেখান, প্লিজ।
393
00:34:38,660 --> 00:34:39,950
- ধন্যবাদ।
- আমার সাথে আসো।
394
00:34:41,750 --> 00:34:42,830
টিকেট দেখান, প্লিজ।
395
00:34:51,200 --> 00:34:52,330
টিকেট দেখান, প্লিজ।
396
00:34:52,410 --> 00:34:54,500
সামনে যাও, আমি তোমার পিছেই আছি।
397
00:35:02,500 --> 00:35:03,580
তুমি পারবে।
398
00:35:09,200 --> 00:35:10,330
দারুণ, ডক।
399
00:35:10,410 --> 00:35:11,620
ধন্যবাদ।
400
00:35:15,750 --> 00:35:16,830
চলতে থাকো।
401
00:35:24,540 --> 00:35:26,540
টংসডে, তাই না?
402
00:35:30,160 --> 00:35:31,830
আমরা এ নিয়ে কাজ করব।
403
00:35:33,330 --> 00:35:34,700
- দুঃখিত।
- দেখে হাঁটো!
404
00:36:15,410 --> 00:36:17,000
এটা ট্রেনের শেষ মাথা।
405
00:36:19,040 --> 00:36:22,250
শিপইয়ার্ড ডিপোর প্রথম স্টেশনে যাচ্ছি।
406
00:36:25,200 --> 00:36:26,500
আমরা ঝাঁপ দেবো।
407
00:36:27,660 --> 00:36:28,830
কী?
408
00:36:36,410 --> 00:36:37,500
আমার ওপর বিশ্বাস রাখো।
409
00:36:47,370 --> 00:36:49,700
শিপইয়ার্ড ডিপোর প্রথম স্টেশনে পৌঁছেছি।
410
00:36:50,580 --> 00:36:51,700
আর...
411
00:36:56,330 --> 00:36:57,620
এক্ষুণি!
412
00:37:56,580 --> 00:37:58,450
আগে কখনো এরকম কিছু করিনি।
413
00:38:47,410 --> 00:38:48,660
তুমি নিশ্চিত যে আমরা একা?
414
00:38:49,200 --> 00:38:50,200
হ্যাঁ।
415
00:38:51,040 --> 00:38:52,750
শিপগুলো দিয়ে কাজ করা যাবে না।
416
00:38:53,950 --> 00:38:55,040
ওগুলোয় পাহারা দেবার দরকার নেই।
417
00:40:09,040 --> 00:40:11,910
তোমার সাথে অন্তত একশোবার
গিডিওনের শিপে দেখা হয়েছে।
418
00:40:14,370 --> 00:40:16,330
দুঃখিত, নিজের পরিচয়টা দেয়া হয়নি।
419
00:40:18,040 --> 00:40:21,200
তোমাকে ক্ষমা চাইতে হবে না।
420
00:40:22,250 --> 00:40:24,160
তখন অবস্থা এমন ছিল না।
421
00:40:25,410 --> 00:40:26,410
না।
422
00:40:28,870 --> 00:40:30,000
এখন এমন।
423
00:40:32,200 --> 00:40:35,120
এলায়া কেন, কমুনিকেশন অফিসার।
424
00:40:39,450 --> 00:40:42,620
ডক্টর পেন পার্শিং, বিজ্ঞানী।
425
00:40:44,950 --> 00:40:47,700
দেখা হয়ে ভালো লাগল, ডক্টর পার্শিং।
426
00:40:50,660 --> 00:40:51,750
এইতো এটা।
427
00:41:12,910 --> 00:41:14,250
দরকারী সব এখানে আছে?
428
00:41:15,160 --> 00:41:16,370
খুব সুন্দর।
429
00:41:21,120 --> 00:41:23,080
শুধু যা দরকার, তাই নেবো।
430
00:41:24,080 --> 00:41:25,450
এর সবকিছুই আস্তাকুঁড়ে যাবে।
431
00:41:28,160 --> 00:41:31,200
প্রথমবার এখানে আসার কথা মনে আছে।
432
00:41:32,120 --> 00:41:33,450
ভাবতেই পারিনি এখানে আসবো।
433
00:41:35,040 --> 00:41:38,120
আমি যেখানে বড় হয়েছি,
সেখানে আমার মা একজন ডাক্তার ছিল।
434
00:41:38,200 --> 00:41:41,660
তার অফিসে বসে এরকম ল্যাবের স্বপ্ন দেখতাম আমি।
435
00:41:41,750 --> 00:41:44,040
কিন্তু আসলেই এমন ল্যাবে...
436
00:41:45,620 --> 00:41:47,540
তুমি সবসময়েই জানতে তুমি কী চাও।
437
00:41:48,500 --> 00:41:50,250
হ্যাঁ, যতদূর স্মৃতি আছে।
438
00:41:53,080 --> 00:41:54,200
তোমার কী অবস্থা?
439
00:41:55,200 --> 00:41:56,870
তুমি বড় হয়ে কী হতে চাইতে?
440
00:42:00,700 --> 00:42:02,830
আমি এ নিয়ে ভাবার সুযোগ পাইনি।
441
00:42:08,500 --> 00:42:09,500
ওটা কী?
442
00:42:11,160 --> 00:42:12,370
শিপটা স্থির হচ্ছে।
443
00:42:13,200 --> 00:42:14,290
গোছাতে থাকো।
444
00:42:15,160 --> 00:42:16,660
আমি নজর রাখছি।
445
00:42:43,080 --> 00:42:44,290
আমরা ফিরব কীভাবে?
446
00:43:16,290 --> 00:43:17,410
যেতে থাকো!
447
00:43:35,080 --> 00:43:36,120
থামো!
448
00:43:37,910 --> 00:43:41,750
অ্যামনেস্টি সায়েন্টিস্ট L52,
হাত তুলে দাঁড়াও, তোমাকে গ্রেপ্তার করা হলো।
449
00:44:08,910 --> 00:44:10,290
থামো।
450
00:44:10,950 --> 00:44:12,500
হাত তুলে দাঁড়াও, L52.
451
00:44:15,830 --> 00:44:19,200
একটু থামো। থামো। থামো।
452
00:44:19,290 --> 00:44:20,870
না!
453
00:44:25,750 --> 00:44:27,450
সুপ্রভাত, ডক্টর।
454
00:44:27,540 --> 00:44:29,160
শোনো, আমি ব্যাখ্যা দিতে পারব।
455
00:44:29,250 --> 00:44:31,290
- আমি আসলে...
- দরকার নেই।
456
00:44:31,370 --> 00:44:35,580
অ্যামনেস্টি অফিসার G68
ইতিমধ্যে একটা রিপোর্ট দিয়ে দিয়েছে।
457
00:44:37,580 --> 00:44:38,620
কী?
458
00:44:40,500 --> 00:44:41,750
ও তোমাকে কী বলেছে?
459
00:44:41,830 --> 00:44:44,000
আমরা বুঝছি মানিয়ে নেয়াটা কষ্ট।
460
00:44:44,080 --> 00:44:46,250
না, না, না।
একটা ভুল হচ্ছে,
461
00:44:46,330 --> 00:44:47,910
- আমি আসলে...
- আমরা তোমাকে সাহায্য করতে এসেছি।
462
00:44:48,000 --> 00:44:51,250
এম্পায়ারের দ্বারা ব্রেনওয়াশ হলে
সেটা কাটিয়ে ওঠা কঠিন।
463
00:44:55,040 --> 00:44:57,700
থামো, এটা একটা মাইন্ড ফ্লেয়ার।
464
00:44:57,790 --> 00:44:59,830
এটা একটা সিক্স ও টু মিটিগেটর।
465
00:44:59,910 --> 00:45:01,790
এটা আক্রমণের জন্য না,
এক্সপেরিমেন্টের জন্য।
466
00:45:01,870 --> 00:45:03,540
সম্প্রতি এটাকে পুনর্বাসনের জন্য
প্রস্তুত করা হয়েছে।
467
00:45:03,620 --> 00:45:05,160
না, এটা একটা মাইন্ড ফ্লেয়ার।
468
00:45:05,250 --> 00:45:07,040
এটা একইরকম একটা যন্ত্র।
469
00:45:07,120 --> 00:45:08,540
কিন্তু আমরা জেনেছি কম ভোল্টেজে
470
00:45:08,620 --> 00:45:11,580
এটা বিভিন্ন ভয়াল স্মৃতির প্রকোপ
কমাতে সাহায্য করে।
471
00:45:13,790 --> 00:45:15,370
কিছু সুন্দর রং দেখবে।
472
00:45:15,450 --> 00:45:16,450
হালকা গুঞ্জন শুনবে।
473
00:45:16,540 --> 00:45:19,330
একটু পরেই খুব আশ্বস্ত বোধ করবে।
474
00:45:19,410 --> 00:45:21,790
- তুমি আমার স্মৃতি মুছে দেবে।
- মোটেই না!
475
00:45:21,870 --> 00:45:23,450
এটা তো এম্পায়ার না, খোকা।
476
00:45:23,540 --> 00:45:25,410
এই যন্ত্র ব্যবহার হয় সারিয়ে তোলার জন্য।
477
00:45:25,500 --> 00:45:28,660
আমি নিজেও এই পদ্ধতির মধ্যে দিয়ে গেছি।
খুব ভালো লেগেছে।
478
00:45:28,750 --> 00:45:30,250
প্লিজ, আমাকে ব্যাখ্যা করার সুযোগ দাও।
479
00:45:30,330 --> 00:45:31,540
আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম।
480
00:45:33,410 --> 00:45:34,910
অল্প একটু সময় লাগবে।
481
00:45:36,370 --> 00:45:37,870
জেগে উঠে দেখবে, আমি পাশেই আছি।
482
00:45:37,950 --> 00:45:39,620
তুমি বুঝতে পারছ না।
483
00:45:39,700 --> 00:45:42,080
ও আমাকে এখানে নিয়ে এসেছে। এটা একটা ফাঁদ।
484
00:45:43,250 --> 00:45:45,160
প্লিজ, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম।
485
00:45:46,080 --> 00:45:47,750
ও আমাকে ফাঁসিয়ে দিয়েছে। প্লিজ।
486
00:45:49,200 --> 00:45:50,410
তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছ।
487
00:45:51,080 --> 00:45:52,120
তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছ।
488
00:45:54,620 --> 00:45:56,000
কেন তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছ?
489
00:45:58,120 --> 00:45:59,250
প্লিজ...
490
00:46:06,250 --> 00:46:08,330
ভেবেছিলাম ও ঠিক হয়ে গেছে।
491
00:46:09,700 --> 00:46:11,120
তুমি ঠিক কাজই করছ।
492
00:46:12,700 --> 00:46:13,830
ধন্যবাদ।
493
00:46:15,370 --> 00:46:16,790
আমি জানি এতে ওর উপকার হবে।
494
00:46:17,700 --> 00:46:18,790
অবশ্যই।
495
00:46:19,750 --> 00:46:22,500
তুমি এই প্রোগ্রাম থেকে উঠে আসা একটা সম্পদ।
496
00:46:22,580 --> 00:46:26,790
যেকোনো ব্যর্থতার বদলে
তোমার মতো একটা সাফল্য হাতে চলে আসে।
497
00:46:31,750 --> 00:46:33,750
এতে ওর একটু আরাম হবে।
498
00:46:41,410 --> 00:46:42,450
শুরু করা যাক?
499
00:46:43,620 --> 00:46:44,790
আমি থাকলে কিছু মনে করবে?
500
00:46:47,870 --> 00:46:49,830
ও পথচ্যুত হয়েছিল,
কিন্তু ও আমার বন্ধু।
501
00:46:50,700 --> 00:46:51,950
আমি এখনো ওর ঘনিষ্ঠ।
502
00:46:52,040 --> 00:46:53,620
তা তো বটেই।
503
00:46:53,700 --> 00:46:56,290
হ্যাঁ, তুমি চাইলে থাকতে পারো।
504
00:47:54,080 --> 00:47:56,370
আমি তোমাকে ম্যান্ডালোরিয়ানদের এক
গোপন স্থানে নিয়ে যাবো।
505
00:47:56,450 --> 00:47:58,700
এভাবেই আমরা নির্বাসনের মাঝে টিকে ছিলাম।
506
00:47:59,370 --> 00:48:00,540
আমি এর কথা জানি।
507
00:48:00,620 --> 00:48:03,580
এটা একটা গোপন জায়গা,
আর তুমি আমার অতিথি।
508
00:48:03,660 --> 00:48:05,660
ওরা এখনো আগের মতোই চলে।
509
00:48:05,750 --> 00:48:09,700
হ্যাঁ। হেলমেটটা মাথায় রাখলেই
সবকিছু ভালোমতো ঘটবে, বিশ্বাস করো।
510
00:48:11,790 --> 00:48:12,870
অবশ্যই।
511
00:49:10,700 --> 00:49:12,040
আর কাছে আসবে না।
512
00:49:12,950 --> 00:49:15,250
ডিন জারিন, তুমি একজন ফেরারি আসামী।
513
00:49:15,330 --> 00:49:16,410
আর না।
514
00:49:17,250 --> 00:49:19,540
আমি ম্যান্ডালোরের খনিতে গেছি।
515
00:49:19,620 --> 00:49:20,870
অসম্ভব।
516
00:49:21,910 --> 00:49:24,250
ওগুলো ভেঙে পড়েছিল।
517
00:49:24,330 --> 00:49:25,660
এই গ্রহটা অভিশপ্ত।
518
00:49:26,660 --> 00:49:29,080
এই মিথ্যাগুলোই আমাদের নির্বাসনে রেখেছে।
519
00:49:30,660 --> 00:49:32,830
কীভাবে জানব যে তুমি মিথ্যা বলছ না?
520
00:49:32,910 --> 00:49:34,750
ও সত্যি বলছে।
521
00:49:35,660 --> 00:49:36,910
আমি ছিলাম ওখানে।
522
00:49:37,000 --> 00:49:39,160
আর তুমি কে, রাতের পাখি?
523
00:49:43,950 --> 00:49:46,660
আমি ক্রাইজ ক্ল্যানের বো-কাতান।
524
00:49:47,370 --> 00:49:51,660
তোমার হাউজ তো পথচ্যুত হয়েছে।
তোমরা দুইজনেই ফেরারি।
525
00:49:52,660 --> 00:49:54,750
আমরা লিভিং ওয়াটারে নেমেছিলাম।
526
00:50:02,370 --> 00:50:03,540
আমি প্রমাণ নিয়ে এসেছি।
527
00:50:12,500 --> 00:50:13,750
তা দেখব আমরা।
528
00:50:59,700 --> 00:51:02,830
ডিন জারিন নাকি লিভিং ওয়াটারে গোসল করেছে।
529
00:51:04,450 --> 00:51:05,450
এটা কি সত্যি?
530
00:51:06,450 --> 00:51:09,120
হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে।
531
00:51:19,410 --> 00:51:20,410
আমি প্রত্যক্ষদর্শী ছিলাম।
532
00:51:20,500 --> 00:51:23,040
ও নিচে পড়ে গিয়েছিল,
আমি ওকে টেনে তুলেছি।
533
00:51:43,200 --> 00:51:44,870
ও সত্যি বলছে।
534
00:51:46,290 --> 00:51:48,370
এগুলো আসলেই লিভিং ওয়াটার।
535
00:51:50,290 --> 00:51:53,250
ডিন জারিন, তোমাকে ক্ষমা করা হলো।
536
00:51:53,950 --> 00:51:55,000
এটাই একমাত্র পথ।
537
00:51:55,080 --> 00:51:56,370
এটাই একমাত্র পথ।
538
00:51:59,200 --> 00:52:06,080
আর বো কাতান ক্রাইজ,
ক্রিডের পক্ষ থেকে তোমাকেও ক্ষমা করা হলো।
539
00:52:08,870 --> 00:52:10,450
কিন্তু আমি নিয়ম মানিনি।
540
00:52:12,200 --> 00:52:13,790
তুমি কি লিভিং ওয়াটারে গোসল করেছ?
541
00:52:14,950 --> 00:52:16,080
হ্যাঁ।
542
00:52:16,160 --> 00:52:19,160
তারপর থেকে কখনো নিজের হেলমেট খুলেছ?
543
00:52:20,160 --> 00:52:22,160
না খুলিনি।
544
00:52:23,200 --> 00:52:27,910
তাহলে তোমার পুর্বপুরুষদের মতো
আমাদের গোপন সংঘে থাকতে পারবে তুমিও।
545
00:52:29,580 --> 00:52:31,700
তুমি চাইলে যেকোনো সময়ে যেতে পারবে।
546
00:52:32,790 --> 00:52:35,450
ততদিন পর্যন্ত তুমি আমাদের একজন।
547
00:52:37,410 --> 00:52:40,540
ক্রাইজ ক্ল্যানের বো কাতানকে স্বাগতম।
548
00:52:41,160 --> 00:52:42,450
এটাই একমাত্র পথ।
549
00:52:42,540 --> 00:52:43,870
এটাই একমাত্র পথ।
550
00:52:45,540 --> 00:52:51,870
অনুবাদে - কুদরতে জাহান
551
00:52:52,540 --> 00:52:56,870
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।