1 00:00:01,000 --> 00:00:10,000 Bangla Subtitle Created By :.:.: AKTAR HOSSAIN :.:.: 2 00:01:58,720 --> 00:02:00,200 তো সারাদিন ধরে এসবই করছিস? 3 00:02:01,680 --> 00:02:04,040 - ঘর পরিষ্কার করেছি। - সে আর তেমন কী! 4 00:02:08,160 --> 00:02:10,480 সুইডেন থেকে ফেরার পর এটাই তোর একমাত্র কাজ না-কি? 5 00:02:14,800 --> 00:02:17,040 এটাই তোর একমাত্র কাজ, তাই না? 6 00:02:17,400 --> 00:02:19,840 - কী? - অলসভাবে শুয়ে-বসে থাকা। 7 00:02:22,120 --> 00:02:23,960 এখন তো গ্রীষ্মকালীন ছুটি। 8 00:02:29,400 --> 00:02:30,640 তুই জঘন্য। 9 00:02:32,440 --> 00:02:34,360 একদম বিদঘুটে জঘন্য। 10 00:02:45,800 --> 00:02:49,680 ও বলবে, "তুমি আমায় এতোটা খারাপ ভাবো।" 11 00:02:51,360 --> 00:02:52,360 ঠিক। 12 00:02:54,440 --> 00:02:56,960 "আমি সবসসয় তোমার সাথে ভালো ব্যবহারের চেষ্টা করেছি। আর তুমি উল্টো আমাকেই দোষারোপ করছো?" 13 00:03:00,080 --> 00:03:01,280 সে কি করতো? 14 00:03:02,160 --> 00:03:03,280 কী? 15 00:03:04,520 --> 00:03:05,720 তোমার সাথে ভালো ব্যবহার? 16 00:03:07,440 --> 00:03:08,640 না। 17 00:03:20,880 --> 00:03:22,336 কী? 18 00:03:22,360 --> 00:03:23,360 কিছু না। 19 00:03:27,600 --> 00:03:30,040 তুমি কি জানো, আমি বাড়ি ফিরে আসার পর তুমি এখানে কতবার এসেছো? 20 00:03:30,800 --> 00:03:31,800 হ্যাঁ। 21 00:03:33,280 --> 00:03:34,280 কেন? 22 00:03:34,800 --> 00:03:35,960 জানি না, শুধু... 23 00:03:38,960 --> 00:03:40,520 তোমায় আসতে হবে না। এটুকুই। 24 00:03:42,960 --> 00:03:45,640 তো, হয়তো এটাই সামনে এগোনোর একমাত্র সুযোগ... 25 00:03:57,000 --> 00:04:31,000 নরমাল পিপল [এপিসোড-১১] ভাবানুবাদে: "আকতার হোসেন" 26 00:04:37,840 --> 00:04:41,240 ফার্মেনাঘের বিপরীতে। ব্রায়ান অসম্ভব সুন্দর ক্যাচ ধরেছে। 27 00:04:42,040 --> 00:04:43,840 বুদ্ধিদীপ্তভাবে ধরেছে। মনে হচ্ছে সে খেলাটা পড়ছে। 28 00:04:44,320 --> 00:04:46,480 এরকম তরুণ খেলোয়াড়ের ক্ষেত্রে এমনটা খুবই অভাবনীয়। 29 00:04:47,480 --> 00:04:51,376 ডিন রক। এসময় হোঁচট খেয়ে সব তালগোল পাকাচ্ছে... 30 00:04:51,400 --> 00:04:53,080 ব্রায়ান ফেন্টনের এলাকায়। 31 00:04:53,640 --> 00:04:55,816 শন প্যাটনের কিক আউটের ওপর খুবই চাপ পড়ছে। 32 00:04:55,840 --> 00:04:57,496 আমরা আজকের খেলায় ইতোমধ্যে দু'টো শট দেখেছি। 33 00:04:57,520 --> 00:04:59,456 কিন্তু কোনোটাই সফল হয়নি। ও এবার দূর থেকে চেষ্টা করবে... 34 00:04:59,480 --> 00:05:01,840 আর ডাবলিনের দূরের কিক আউট নিয়ে তো বলার মতো কিচ্ছু নেই। 35 00:05:14,080 --> 00:05:15,360 ঘুমাচ্ছো? 36 00:05:19,000 --> 00:05:20,256 না। 37 00:05:20,280 --> 00:05:22,040 চাইলে, গিয়ে তোমায় রেখে আসি। 38 00:05:23,640 --> 00:05:24,816 তোমার কি অসুবিধা হচ্ছে? 39 00:05:24,840 --> 00:05:26,800 একদমই না, ভাবলাম হয়তো তোমার ঘুম পাচ্ছে। 40 00:05:35,960 --> 00:05:37,720 তুমি গতরাতে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলে? 41 00:05:39,200 --> 00:05:40,240 আহ... 42 00:05:41,440 --> 00:05:43,400 জানি না, কিছুক্ষণের জন্য স্মোকিং জোনে গিয়েছিলাম। 43 00:05:45,840 --> 00:05:47,360 তুমি কি শেষমেশ ঐ মেয়েটাকে চুমু খেয়েছিলে? 44 00:05:48,440 --> 00:05:49,640 না। 45 00:05:56,600 --> 00:05:57,800 আমার খুবই গরম লাগছে। 46 00:05:59,240 --> 00:06:00,480 তোমার গরম লাগছে না? 47 00:06:01,280 --> 00:06:03,560 না, কিন্তু তুমি চাইলে জানালা খুলে দিতে পারো। 48 00:06:36,840 --> 00:06:39,000 আহ, এরিক গতরাতে তোমার খোঁজ করছিল। 49 00:06:39,560 --> 00:06:42,040 - ওর সাথে দেখা হয়েছিল? - হ্যাঁ, দেখা হয়েছে। 50 00:06:43,280 --> 00:06:44,496 ব্যাপারটা অদ্ভুত। 51 00:06:44,520 --> 00:06:46,560 কেন যেন ও আমার কাছে ক্ষমা চাইছিল। 52 00:06:47,760 --> 00:06:49,880 - স্কুলে করা খারাপ ব্যবহারের জন্য। - তাই না-কি? 53 00:06:51,360 --> 00:06:52,760 তো ক্ষমা প্রার্থনা গ্রহণ করেছো? 54 00:06:53,000 --> 00:06:54,200 অবশ্যই, করেছি। 55 00:06:55,360 --> 00:06:57,320 আমি কখনো মনে অসন্তোষ পুষে রাখি না। 56 00:06:58,800 --> 00:07:00,136 আমার জন্যে ভালোই। 57 00:07:14,160 --> 00:07:15,440 আইসক্রিম খাবে? 58 00:07:18,080 --> 00:07:20,160 - অবশ্যই। - ঠিক আছে, আসছি এক্ষুনি। 59 00:07:29,080 --> 00:07:30,057 - ধন্যবাদ। - ধন্যবাদ। 60 00:07:30,081 --> 00:07:31,176 কেমন আছেন, দু'টো রকেট দিন তো? 61 00:07:31,200 --> 00:07:32,920 - দু'টো রকেট। - ধন্যবাদ। 62 00:07:34,200 --> 00:07:36,560 - অসংখ্য ধন্যবাদ, চিয়ার্স, ধন্যবাদ। - চিয়ার্স, ধন্যবাদ। 63 00:07:55,600 --> 00:07:57,160 এরিক তোমার কাছে ক্ষমা চেয়ে ভালোই করেছে। 64 00:07:58,160 --> 00:08:01,480 জানি, আমি ফিরে আসার পর থেকেই স্কুলের সবাই আমার সাথে ভালো ব্যবহার করছে। 65 00:08:02,880 --> 00:08:04,720 যদিওবা তাদের সাথে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই। 66 00:08:05,360 --> 00:08:06,520 তোমার দেখা করা উচিত। 67 00:08:07,200 --> 00:08:09,160 কেন? তুমি আমায় অকৃতজ্ঞ মনে করছো না-কি? 68 00:08:09,400 --> 00:08:11,800 না, শুধু বলছি যে... 69 00:08:14,560 --> 00:08:15,960 হয়তো তুমি নিজেকে একাকী মনে করো। 70 00:08:17,400 --> 00:08:18,600 আমার অভ্যাস আছে। 71 00:08:19,320 --> 00:08:20,800 সত্যি বলতে, আমি সারা জীবন ধরেই তো একাকী। 72 00:08:21,560 --> 00:08:23,640 হ্যাঁ, জানি কী বলতে চাইছো। 73 00:08:29,360 --> 00:08:31,160 তুমি হেলেনের সাথে থাকাকালীন তো একাকী ছিলে না। 74 00:08:32,000 --> 00:08:33,000 ছিলে না-কি? 75 00:08:35,320 --> 00:08:37,560 জানি না। কখনো কখনো। 76 00:08:39,440 --> 00:08:41,136 উম। 77 00:08:41,160 --> 00:08:43,520 ওর সাথে থাকাকালীনও সবসময় নিজেকে পুরোপুরি অনুভব করতে পারতাম না। 78 00:09:00,720 --> 00:09:02,656 - কন্যেল। - উম‐হুম। 79 00:09:02,680 --> 00:09:04,360 মনে আছে, গতরাতে যখন আমরা নাচছিলাম। 80 00:09:05,560 --> 00:09:06,640 হ্যাঁ। 81 00:09:08,240 --> 00:09:09,760 উম, কী হয়েছে? 82 00:09:10,640 --> 00:09:12,080 আমি কি তোমায় বিরক্ত করার মতো কিছু করেছিলাম? 83 00:09:14,040 --> 00:09:15,200 এটা জিজ্ঞেস করছো কেন? 84 00:09:16,160 --> 00:09:19,440 কারণ, যখন তুমি আমায় ওখানে রেখে চলে গেলে, 85 00:09:20,400 --> 00:09:21,680 নিজেকে আনাড়ি মনে হচ্ছিলো। 86 00:09:23,000 --> 00:09:25,560 ভাবছিলাম হয়তো তুমি আমাতে বিরক্ত হয়ে গেছো। 87 00:09:27,760 --> 00:09:29,040 আমি দুঃখিত। 88 00:09:30,200 --> 00:09:31,200 ব্যাপারটা ওরকম না। 89 00:09:36,240 --> 00:09:37,400 আমার, উম... 90 00:09:40,080 --> 00:09:41,280 মনে হয়, আহ... 91 00:09:43,840 --> 00:09:46,040 আমাদের বন্ধুত্বটা আরো সহজ হতো, যদি আমরা... 92 00:09:47,280 --> 00:09:49,160 আহ, আমাদের মধ্যে কিছু জিনিস ভিন্ন হতো। 93 00:09:51,960 --> 00:09:53,256 যদি কী ভিন্ন হতো? 94 00:09:53,280 --> 00:09:54,976 জানি না, আমি, উম, 95 00:09:55,000 --> 00:09:57,600 ব্যাপারটা বেশ কম বিভ্রান্তিকর হতো, যদি আমাদের মধ্যে এরকম... 96 00:09:58,440 --> 00:10:00,440 রিলেশনের অন্যান্য উপাদানসমূহ না থাকতো। 97 00:10:05,160 --> 00:10:08,160 যখন কলেজের প্রথম বর্ষে আমরা একসাথে ছিলাম, 98 00:10:09,480 --> 00:10:10,760 তুমি কি তখনও একাকী ছিলে? 99 00:10:12,600 --> 00:10:13,600 না। 100 00:10:15,080 --> 00:10:16,120 তুমি? 101 00:10:17,880 --> 00:10:18,880 না। 102 00:10:20,960 --> 00:10:23,520 মাঝেমধ্যে হতাশাগ্রস্ত ছিলাম, তবে একাকী না। 103 00:10:26,080 --> 00:10:27,680 তোমার সাথে থাকলে আমার কখনো নিজেকে একাকী মনে হয় না। 104 00:10:29,120 --> 00:10:30,160 হ্যাঁ। 105 00:10:32,640 --> 00:10:34,880 সত্যি বলতে, ওটাই আমার জীবনের সেরা সময় ছিল। 106 00:10:37,360 --> 00:10:39,480 আমি আগে কখনো ওরকম সুখী ছিলাম বলে মনে হয় না। 107 00:10:51,080 --> 00:10:53,400 আমি গতরাতে সত্যিই চাচ্ছিলাম যে তুমি আমায় কিস করো। 108 00:10:55,200 --> 00:10:56,280 ওহ। 109 00:10:59,760 --> 00:11:02,640 হয়তো আমিও তোমায় কিস করতে চাচ্ছিলাম। আহ... 110 00:11:04,040 --> 00:11:05,840 মনে হয়, আমরা একে অপরকে ভুল বুঝেছি। 111 00:11:08,520 --> 00:11:09,680 সমস্যা নেই। 112 00:11:13,160 --> 00:11:14,816 দেখো, আমি, আহ, 113 00:11:14,840 --> 00:11:17,440 সত্যি বলতে, আমি জানি না আমাদের জন্যে কোনটা ভালো হবে। 114 00:11:18,120 --> 00:11:20,480 তোমায় ওরকম কথা বলতে শুনে সত্যিই ভালো লাগছে, কিন্তু... 115 00:11:21,080 --> 00:11:24,080 একই সাথে, এটাও ভাবছি যে অতীতে আমাদের সম্পর্কটা কিন্তু টিকেনি, মানে... 116 00:11:25,320 --> 00:11:26,520 জানো? 117 00:11:27,920 --> 00:11:29,600 তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি... 118 00:11:29,920 --> 00:11:31,680 কোনো কারণেই তোমাকে হারাতে চাই না। 119 00:11:33,560 --> 00:11:34,560 হ্যাঁ। 120 00:11:35,400 --> 00:11:36,560 বুঝেছি, কী বলতে চাইছো। 121 00:11:37,200 --> 00:11:38,960 এবং আমি চাই না যে তুমি ভাবো... 122 00:11:39,840 --> 00:11:42,480 তুমি আমার প্রতি এতটা সহায়ক হবার পরেও আমি সেটার মূল্য দিচ্ছি না... 123 00:11:43,200 --> 00:11:45,456 ডিপ্রেশনকালীন সময় বা সবকিছুর ব্যাপারেই বলছি। 124 00:11:45,480 --> 00:11:49,240 এবং আমি খুব বেশি বাড়িয়ে বলছি না, কিন্তু... 125 00:11:50,080 --> 00:11:53,240 সত্যিই, তোমার ওসব আমার খুবই কাজে লেগেছে। 126 00:11:53,680 --> 00:11:54,840 ওসবের জন্য তুমি আমার কাছে ঋণী নও। 127 00:11:55,280 --> 00:11:57,920 না, সেটা জানি। ওভাবে বলতে চাইনি। 128 00:11:59,960 --> 00:12:01,896 দেখো, আমি, আমি এখন উদ্বিগ্ন হয়ে যাচ্ছি। 129 00:12:01,920 --> 00:12:04,016 আমি চাই না তুমি ভাবো যে আমি তোমায় প্রত্যাখ্যান বা ওরকম কিছু করছি। 130 00:12:04,040 --> 00:12:06,280 উদ্বিগ্ন হয়ো না। সব ঠিক আছে। 131 00:12:07,400 --> 00:12:09,240 মনে হয়, আমার এখন বাড়ি যাওয়া উচিত। 132 00:12:09,600 --> 00:12:11,176 - আমি রেখে আসছি। - না। 133 00:12:11,200 --> 00:12:13,216 তোমার খেলার দ্বিতীয়ার্ধ মিস হয়ে যাবে। আমি হেঁটে চলে যাবো। 134 00:12:13,240 --> 00:12:15,080 সত্যি বলতে, খেলার কথা ভুলেই গিয়েছিলাম। 135 00:12:21,800 --> 00:12:23,040 ঠিক আছে। 136 00:12:24,160 --> 00:12:25,160 বাই। 137 00:12:53,440 --> 00:12:54,640 এটা ভালো ছিল। 138 00:12:56,720 --> 00:12:58,160 আমি সত্যিই কিছুটা নার্ভাস। 139 00:12:58,680 --> 00:13:01,840 মনে হয়, এটা সুস্পষ্ট যে আমি চাই না তুমি যাও। 140 00:13:03,480 --> 00:13:05,560 আমি বুঝতে পারছি না তুমি কী চাও। 141 00:13:37,080 --> 00:13:38,840 আমি এটা খুবই চাই। 142 00:13:39,560 --> 00:13:41,600 তোমায় এটা বলতে শুনে খুবই ভালো লাগছে। 143 00:14:32,840 --> 00:14:34,240 আমি তোমায় মিস করেছি। 144 00:14:35,920 --> 00:14:37,856 অন্যদের সাথে এই অনুভূতিটা কাজ করে না। 145 00:14:37,880 --> 00:14:40,120 জানি, আমি অন্যদের থেকে তোমাকে অনেক বেশি পছন্দ করি। 146 00:15:15,560 --> 00:15:16,920 হ্যাঁ। 147 00:15:17,960 --> 00:15:19,720 আমার কাছে কোনো কনডম নেই। 148 00:15:20,000 --> 00:15:23,040 - সমস্যা নেই। - আমি পিলে রয়েছি। 149 00:15:28,040 --> 00:15:29,280 তুমি কি এভাবে নিতে চাও? 150 00:15:31,200 --> 00:15:32,720 যেভাবে তোমার ইচ্ছা। 151 00:15:43,880 --> 00:15:45,736 আমি কিছুকাল যাবৎ এটা করিনি, তাই... 152 00:15:45,760 --> 00:15:47,320 সমস্যা নেই। 153 00:16:21,560 --> 00:16:23,080 ম্যারিয়ান, আমরা কি... 154 00:16:23,840 --> 00:16:26,280 এটা আবারো করতে পারি, মানে, পরের সপ্তাহান্তে? 155 00:16:27,440 --> 00:16:29,080 যখনি তোমার ইচ্ছা। 156 00:16:29,880 --> 00:16:31,640 সত্যি, যখনি আমি চাই? 157 00:16:33,560 --> 00:16:35,616 তোমার যা ইচ্ছা, আমার সাথে তাই করতে পারো। 158 00:16:35,640 --> 00:16:37,640 আহ, বেশ ভালো। 159 00:16:42,040 --> 00:16:43,416 আমায় এসব বলতে শুনে তোমার ভালো লাগে? 160 00:16:43,440 --> 00:16:45,520 হ্যাঁ, অনেক। 161 00:16:50,280 --> 00:16:52,280 তুমি কি বলবে আমি তোমার অধীন? 162 00:16:54,880 --> 00:16:56,080 মানে কী বলতে চাইছো? 163 00:17:00,600 --> 00:17:01,840 তুমি কি আমায় মারবে? 164 00:17:17,880 --> 00:17:19,280 না, আমি, আহ... 165 00:17:20,520 --> 00:17:22,680 মনে হয় না, সেটা চাই। 166 00:17:26,280 --> 00:17:27,440 এতে কি, কোনো সমস্যা আছে? 167 00:17:31,560 --> 00:17:32,880 তুমি কি, তুমি কি চাও আমি থামি? 168 00:17:47,120 --> 00:17:48,240 তুমি ঠিক আছো? 169 00:17:49,360 --> 00:17:50,600 আমি, আহ... 170 00:17:51,040 --> 00:17:54,480 দুঃখিত, আমি শুধু চাইনি, চাইনি, আহ, ওরকমটা করতে চাইনি। 171 00:17:56,240 --> 00:17:57,520 আমি শুধু, আমি... 172 00:17:58,720 --> 00:18:01,840 আমি শুধু, মনে করি যে ওটা অদ্ভুত। আর, আহ, না, অদ্ভুত নয়। শুধু... 173 00:18:03,440 --> 00:18:05,840 ওটাকে আমার ভালো বলে মনে হয় না। 174 00:18:07,840 --> 00:18:09,096 তুমি আমায় অদ্ভুত ভাবো। 175 00:18:09,120 --> 00:18:10,920 না, সেটা বলিনি। বলতে চেয়েছি যে আমি... 176 00:18:12,320 --> 00:18:15,320 আমি জানি না, আমি শুধু চাই না যে অদ্ভুত কিছু আমাদের মাঝে আসুক। 177 00:18:36,280 --> 00:18:38,576 মনে হয় আমার এখন বাড়ি যাওয়া উচিত, যদি তোমার কোনো সমস্যা না থাকে। 178 00:18:38,600 --> 00:18:41,160 আহ, অবশ্যই। হ্যাঁ, যদি সেটাই তুমি চাও। 179 00:18:46,000 --> 00:18:47,440 উম... 180 00:18:47,880 --> 00:18:50,080 শোনো, অন্তত তোমায় রেখে আসতে দাও। 181 00:18:50,920 --> 00:18:53,080 না, আমি, আমি কিছুটা হাঁটতে চাই। 182 00:19:27,040 --> 00:19:28,400 ম্যারিয়ান! 183 00:20:45,720 --> 00:20:46,920 কোথায় মরতে গেছিলি? 184 00:20:47,200 --> 00:20:48,440 কন্যেলের বাসায়। 185 00:20:50,600 --> 00:20:52,040 তোর ওখানে যাওয়া উচিত নয়। 186 00:20:52,800 --> 00:20:54,080 ভেবেছিলাম, তুমি ওকে পছন্দ করো। 187 00:20:54,600 --> 00:20:56,480 - করতে, যখন স্কুলে ছিলে। - হ্যাঁ। 188 00:20:57,080 --> 00:20:59,080 কীভাবে জানবো যে ও আমার মাথা খেয়ে ফেলেছে? 189 00:20:59,360 --> 00:21:01,080 সেটা তুমি ওকে জিজ্ঞেস করলেই পারো। 190 00:21:02,040 --> 00:21:03,376 আমি চাই না যে আমার এলাকার আশপাশের লোকেরা বলুক... 191 00:21:03,400 --> 00:21:05,040 একটা জীর্ণ ঘোড়া আমার বোনকে লাগিয়ে বেড়াচ্ছে। 192 00:21:05,440 --> 00:21:06,920 এখন কি যেতে পারি, প্লিজ? 193 00:21:07,480 --> 00:21:09,120 আমি তোকে আর কখনো ওর আশপাশেও দেখতে চাই না। 194 00:21:09,960 --> 00:21:11,240 এবারের মতো সাবধান করে দিচ্ছি। 195 00:21:11,920 --> 00:21:13,120 লোকেরা তোকে নিয়ে কথা ছড়াচ্ছে। 196 00:21:14,720 --> 00:21:16,176 জানি না, আশপাশের লোকেদের কথা নিয়ে পড়ে থাকলে... 197 00:21:16,200 --> 00:21:17,480 আমার জীবনটা আজ কেমন হতো-- 198 00:21:24,080 --> 00:21:26,240 ফিরে আয়, ম্যারিয়ান! 199 00:22:38,440 --> 00:22:39,560 হেই। 200 00:22:40,720 --> 00:22:42,160 হেই। 201 00:22:43,600 --> 00:22:45,040 ঠিক আছো? 202 00:22:46,080 --> 00:22:51,520 উম, আমি সত্যিই খুবই দুঃখিত। আমার নিজেকে গাধি মনে হচ্ছে। 203 00:22:53,320 --> 00:22:55,520 হ্যাঁ, আহ, তখনকার ব্যাপারে, উম... 204 00:22:57,160 --> 00:23:00,416 - আমি ওটা নিয়ে ভাবছিলাম। - না, আমি, আমি, এটা ওটা নয়। 205 00:23:00,440 --> 00:23:02,640 এটা, এটা সত্যিই বোকামি। আমি শুধু, 206 00:23:02,960 --> 00:23:06,720 আমি, আমি হোঁচট খেয়ে আঘাত পেয়েছি। 207 00:23:08,480 --> 00:23:10,856 তোমায় ফোন করার জন্য দুঃখিত। এটা, এটা, তেমন কিছু নয়। 208 00:23:10,880 --> 00:23:13,000 আমি শুধু, জানি না কী করবো। 209 00:23:14,560 --> 00:23:16,880 - কোথায় তুমি? - বাসায়। 210 00:23:17,680 --> 00:23:19,976 এটা, এটা তেমন কিছু নয়। শুধু একটু ব্যথা করছে, এই আরকি। 211 00:23:20,000 --> 00:23:22,016 আচ্ছা, আমি এক্ষুনি আসছি। গাড়িতে উঠছি, ঠিক আছে? 212 00:23:22,040 --> 00:23:23,776 আচ্ছা। 213 00:24:02,320 --> 00:24:03,400 কী হয়েছে? 214 00:24:05,000 --> 00:24:07,560 - তোমার শরীরে রক্ত কেন? - মনে হয় আমার নাকটা ভেঙে গেছে। 215 00:24:09,560 --> 00:24:10,800 হ্যাঁ। 216 00:24:16,160 --> 00:24:17,216 ও করেছে? 217 00:24:21,360 --> 00:24:22,600 ঠিক আছে। আহ... 218 00:24:24,040 --> 00:24:25,360 আহ, গাড়িতে ওঠো। 219 00:24:26,320 --> 00:24:27,400 যাও। 220 00:24:33,560 --> 00:24:34,840 এখানে কী হচ্ছে? 221 00:24:42,760 --> 00:24:44,120 আমি কিচ্ছু করিনি। 222 00:24:44,560 --> 00:24:46,096 তাই? যদি তুই আর কখনো ম্যারিয়ানকে স্পর্শও করিস, 223 00:24:46,120 --> 00:24:47,280 আমি তোকে মেরে ফেলবো। 224 00:24:49,240 --> 00:24:51,496 তাকে আর একটা খারাপ কথা বললেও আমি ফিরে এসে... 225 00:24:51,520 --> 00:24:53,480 তোকে মেরে ফেলবো। এটুকুই। 226 00:24:55,920 --> 00:24:57,880 - কী বললাম বুঝেছিস? - হ্যাঁ। 227 00:24:59,440 --> 00:25:00,560 ঠিক আছে। 228 00:25:26,800 --> 00:25:28,280 তোমায় বিরক্ত করায় দুঃখিত। 229 00:25:29,560 --> 00:25:30,840 আমি দুঃখিত। 230 00:25:31,800 --> 00:25:33,200 কী করবো বুঝতে পারছিলাম না। 231 00:25:33,840 --> 00:25:37,720 না, স্যরি বলতে হবে না। আমায় ফোন করে ঠিকই করেছো, বুঝেছো? 232 00:25:42,800 --> 00:25:44,040 আমার দিকে দেখো। 233 00:25:49,200 --> 00:25:51,280 আর কখনো কেউ তোমায় এভাবে আঘাত করবে না। 234 00:25:52,920 --> 00:25:54,800 বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। 235 00:25:56,280 --> 00:25:57,976 'কারণ আমি তোমায় ভালোবাসি, 236 00:25:58,000 --> 00:26:00,520 আর আমি কক্ষনো তোমার সাথে এমন কিছু দ্বিতীয়বার ঘটতে দিবো না। 237 00:26:06,000 --> 00:26:07,080 ধন্যবাদ। 238 00:27:07,000 --> 00:27:58,000 সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।