1
00:00:01,040 --> 00:01:11,580
আগের পর্বে যা দেখেছেন...
2
00:01:13,080 --> 00:01:25,000
সাবটাইটেল পরিবেশনায়:
:.:.: THE GHOST SQUAD :.:.:
3
00:02:07,000 --> 00:03:15,000
Bangla Subtitle Created By
:.:.: AKASH BASAK :.:.:
4
00:03:24,720 --> 00:03:26,120
- শুভ অপরাহ্ন।
- শুভ অপরাহ্ন।
5
00:03:26,320 --> 00:03:28,000
- শুভ অপরাহ্ন।
- শুভ অপরাহ্ন।
6
00:03:31,680 --> 00:03:33,360
আসসালামু আলাইকুম, ভাইয়া।
7
00:03:34,480 --> 00:03:35,760
আমি সেমিহা'কে নিতে এসেছি।
8
00:03:36,960 --> 00:03:39,640
আগে একটু সালাম বললে
কি খুব বড়ো ক্ষতি হয়ে যেতো?
9
00:03:39,720 --> 00:03:42,000
বেশি কথা বাড়িও না, সাদেতিন।
10
00:03:42,360 --> 00:03:44,000
তোমার রসবোধে একটুও জং ধরেনি।
11
00:03:44,080 --> 00:03:46,400
মাশাআল্লাহ, তুমি
একটুও বদলাওনি।
12
00:03:46,480 --> 00:03:48,080
কিন্তু এই জায়গাটা
অনেক বদলে গেছে।
13
00:03:48,160 --> 00:03:50,280
পরকালে যখন ধনসম্পদ
হবে মূল্যহীন তখনকার...
14
00:03:50,360 --> 00:03:51,480
...বিপত্তি সম্পর্কে
আমরা কেন জানি না?
15
00:03:51,560 --> 00:03:54,240
মাশাআল্লাহ, সেটা শুধুমাত্র
আল্লাহ'ই বলতে পারবেন।
16
00:03:54,320 --> 00:03:56,440
- আমাদের কর্তব্য...
- ফালতু বকা বাদ দাও...
17
00:03:56,520 --> 00:03:57,760
...আমি সেমিহা'কে নিয়েই চলে যাবো।
18
00:03:58,560 --> 00:03:59,560
সেমিহা!
19
00:04:06,840 --> 00:04:07,840
আমি কিন্তু তোমায় ডাকছি, সেমিহা!
20
00:04:09,360 --> 00:04:11,280
এখানে নয়, ভাইয়া।
21
00:04:12,000 --> 00:04:14,680
আর আমাদের কিছু আদরণীয়
অতিথিদের মাঝে এটা লজ্জাজনক হবে।
22
00:04:56,600 --> 00:04:59,680
জীববিজ্ঞান বিভাগ
23
00:05:27,640 --> 00:05:29,120
তোমারটা আগেই সেরে ফেলেছি।
24
00:05:30,560 --> 00:05:33,160
তোমার জন্য অনেকক্ষণ বসে ছিলাম,
কিন্তু তুমি এলেই না।
25
00:05:34,760 --> 00:05:36,680
আশা করছি আমার পাঠানো
উপহারটা তোমার ভালো লেগেছে।
26
00:05:43,120 --> 00:05:45,640
যাকগে, একেবারে সেরা
অংশটা বাজার সময়ে এসেছো।
27
00:05:48,120 --> 00:05:53,080
শিল্পীদের আত্মার মধ্যে কামবাসনা'কে সৃজনশীল
শক্তিতে রূপান্তরের ভিন্ন-ভিন্ন পন্থা রয়েছে।
28
00:05:54,720 --> 00:05:57,920
ভার্দি ২৮ বছর বয়সে "নাবুকো"-র
কম্পোজিশন করেছিল।
29
00:05:59,320 --> 00:06:01,680
এই ব্যক্তিটার বয়সও ২৮।
30
00:06:08,240 --> 00:06:11,760
পীড়িত একজন পুরুষ,
বিবাহিত, দুই সন্তানের বাবা...
31
00:06:11,840 --> 00:06:13,560
...তাকে তার বাড়ির বাথরুমে...
32
00:06:13,640 --> 00:06:17,480
...পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে
থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে...
33
00:06:17,560 --> 00:06:20,040
...পরনে ছিল একটা সাদা রঙের ব্লাউজ...
34
00:06:20,120 --> 00:06:21,840
...আর একটা অলঙ্কৃত স্কার্ট...
35
00:06:22,040 --> 00:06:25,880
ফাঁস লাগাতে সাদা
রঙের দড়ি ব্যবহৃত হয়েছে...
36
00:06:27,080 --> 00:06:34,640
...আর দুই সেন্টিমিটার ব্যাসের একটা
মার্কার পেন পায়ুপথে সম্পূর্ণ ঢোকানো ছিল...
37
00:06:35,240 --> 00:06:36,280
ইত্যাদি, ইত্যাদি...
38
00:06:36,840 --> 00:06:38,120
ঘটনাটা বেশ চেনা-চেনা লাগছে?
39
00:06:39,960 --> 00:06:41,480
অটোরিওটিক অ্যাসফিক্সিয়েশন।
[Autoerotic asphyxiation - হস্তমৈথুনের সময় যৌন
উত্তেজনা বাড়াতে শ্বাসরোধ করা।]
40
00:06:41,680 --> 00:06:42,680
সাব্বাশ।
41
00:06:43,440 --> 00:06:47,080
আমার মতো এত বছর এই পেশার সাথে যুক্ত
থাকা কারো কাছে ঘটনাগুলো নিতান্তই সাধারণ লাগে।
42
00:06:47,720 --> 00:06:50,560
তবে অ্যাসফিক্সিয়েশনের
ঘটনা সর্বদাই চিত্তাকর্ষক হয়।
43
00:06:52,440 --> 00:06:56,400
যৌন সুখ বাড়াতে নিজেরই
শ্বাসরোধ করে ফেলা।
44
00:06:56,960 --> 00:07:00,680
মৃত্যুর সংস্পর্শে থাকাকালীন
সুখের চরমসীমায় পদার্পণ।
45
00:07:01,240 --> 00:07:02,720
কী আশ্চর্যজনক, তাই না?
46
00:07:03,960 --> 00:07:06,160
প্রতিবছর, হাজারো মানুষ মৃত্যুর...
47
00:07:06,240 --> 00:07:08,480
...এত সংস্পর্শে চলে যায় যে,
আর ফিরতে পারে না।
48
00:07:09,600 --> 00:07:10,600
এই নওজোয়ান ছেলেটার মতো।
49
00:07:11,920 --> 00:07:13,320
এই সৃজনশীল কার্যের পেছনে...
50
00:07:13,400 --> 00:07:21,960
...নিহিত রয়েছে আত্মরতিমূলক পর্যায়ে মা ও শিশুর
মধ্যে গড়ে ওঠা পরিপূর্ণতার অনুভূতিকে পুনরুদ্ধার করা।
51
00:07:23,160 --> 00:07:25,400
প্রত্যেক শিল্পীর'ই এই বাসনা থাকে।
52
00:07:28,960 --> 00:07:31,680
এই পরিপূর্ণতার অনুভূতিকে
প্রাপ্ত করার আরেকটা পন্থা হলো...
53
00:07:33,960 --> 00:07:34,960
মৃত্যু।
54
00:07:36,480 --> 00:07:40,800
মৃত্যুর সংস্পর্শে থাকাকালীন,
এই অনুভূতির সবচেয়ে নিকটে থাকা যায়।
55
00:07:43,280 --> 00:07:44,600
ভার্দি কিংবা...
56
00:07:45,800 --> 00:07:46,800
...এই নওজোয়ান ছেলেটা...
57
00:07:47,040 --> 00:07:49,440
...দু'জনেই এই পরিপূর্ণতার
অনুভূতিকে অনুসরণ করে।
58
00:07:50,000 --> 00:07:51,320
আর আমার দৃষ্টিকোণে...
59
00:07:51,760 --> 00:07:54,120
...ওরা দু'জনেই অসামান্য সৃজনশীল।
60
00:07:54,920 --> 00:07:56,960
আর আমি ওদের দু'জনকেই শ্রদ্ধা করি।
61
00:07:58,640 --> 00:08:00,720
এই নওজোয়ান ছেলেটা ওর সমবয়সী
ভার্দি'র মতো অত ভাগ্যবান না হলেও...
62
00:08:00,800 --> 00:08:03,520
...নিজেকে একটা শিল্পকর্মের রূপ দিয়েছে...
63
00:08:03,880 --> 00:08:05,520
...হয়তো তার চেয়েও উৎকৃষ্ট কিছুর।
64
00:08:06,760 --> 00:08:07,760
আর তুমি?
65
00:08:09,000 --> 00:08:12,320
তোমার তদন্তের আয়ত্তে থাকা খুনিদের
প্রতি একই শ্রদ্ধাবোধ কাজ করে না?
66
00:08:14,680 --> 00:08:17,320
এই পরিপূর্ণতার অনুভূতির সন্ধানে...
67
00:08:17,400 --> 00:08:18,920
...ওরা নিজেকে বধের
বদলে অন্যের বধ করে...
68
00:08:19,000 --> 00:08:21,800
আর সেটা সৃজনশীল পন্থায় করে বলে...
69
00:08:22,960 --> 00:08:26,000
...ওরা কি একটুও শ্রদ্ধার হকদার নয়?
70
00:08:30,080 --> 00:08:31,600
আমি বড্ড বেশি বকি, তাই না?
71
00:08:33,120 --> 00:08:34,120
যাকগে...
72
00:08:36,720 --> 00:08:38,360
তোমার আবদুল্লাহ সেরেন...
73
00:08:39,560 --> 00:08:40,880
যেমনটা অনুমান করেছিলাম...
74
00:08:41,160 --> 00:08:42,480
...কাটার জন্য একই অস্ত্র
ব্যবহার করা হয়েছে।
75
00:08:43,080 --> 00:08:46,800
কিন্তু লাশ'টা ও মধুতে না
রেখে বরফে রেখেছিল।
76
00:08:47,080 --> 00:08:49,240
মনে হচ্ছে ওর কাছে
অত পরিমাণ মধু ছিল না।
77
00:08:50,560 --> 00:08:52,400
লাশটা দিনকয়েক আগেই
বরফের সংস্পর্শ থেকে সরানো হয়েছে।
78
00:09:37,560 --> 00:09:38,560
নেজাৎ।
79
00:09:39,720 --> 00:09:41,680
তোমার আগেও এক
চোখেই কাজ চলে যেতো।
80
00:09:42,360 --> 00:09:43,840
চাইলে আমার ভালো
চোখটা নিয়ে নিতে পারো।
81
00:09:43,920 --> 00:09:45,600
তোমার সেটা খুব করে প্রয়োজন।
82
00:09:49,320 --> 00:09:51,560
কী ব্যাপার, ডক্টর?
উডককের গন্ধ পেলেন?
83
00:09:54,440 --> 00:09:58,240
ইস্তানবুল প্রশিক্ষণ ও গবেষণা হাসপাতাল
84
00:10:30,200 --> 00:10:31,200
কী হয়েছে?
85
00:10:39,360 --> 00:10:40,640
আপনি তো ওর জ্ঞান
ফিরেছে বলেছিলেন, ডক্টর?
86
00:10:41,200 --> 00:10:42,640
হ্যাঁ, ফিরেছিল, তবে...
87
00:10:43,480 --> 00:10:45,680
...অপ্রত্যাশিতভাবে এক
অ্যানিউরিজম হ্যামারেজ হয়।
88
00:10:45,760 --> 00:10:46,920
এটা আমাদের অনুমানের বাইরে ছিল।
89
00:10:47,720 --> 00:10:48,720
আসলে...
90
00:10:49,640 --> 00:10:52,480
...ব্যবচ্ছেদ করে আমরা
অ্যানিউরিসমে পৌঁছেছি,
91
00:10:52,560 --> 00:10:54,480
ছেদ করা আর্টারি আর...
92
00:10:54,560 --> 00:10:56,840
পেছনের সংযুক্তকারী আর্টারি সংরক্ষণ করে...
93
00:10:57,240 --> 00:10:59,960
বামের পিআইসিএ নির্গমনপথে
রক্তপাতের আর্টারিটা...
94
00:11:00,040 --> 00:11:02,360
বুঝেছি, বুঝেছি।
এটাই উপরওয়ালার ইচ্ছা।
95
00:11:02,720 --> 00:11:06,360
আমরা অ্যানিউরিজমের সামাল তো দিয়েছিলাম
কিন্তু দুর্ভাগ্যবশত রোগীকে বাঁচাতে পারিনি।
96
00:11:06,440 --> 00:11:07,440
মাফ করবেন।
97
00:11:07,520 --> 00:11:09,360
অপারেশনটা খারাপ ছিল না।
98
00:11:10,640 --> 00:11:13,160
এই ধরণের ঘটনাতে জটিলতার হার কত?
99
00:11:14,000 --> 00:11:15,760
এই অনুমান করা যেতে পারে যে...
100
00:11:15,840 --> 00:11:18,880
আঘাত ও রক্তজড়িত অর্ধেক মামলাতেই...
101
00:11:18,960 --> 00:11:21,800
প্রথম ২৪ ঘন্টায়
ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজ হয়।
102
00:11:21,880 --> 00:11:23,080
আচ্ছা, আমরা আসছি।
103
00:11:23,160 --> 00:11:25,920
- বিষয়টা বেশ কৌতূহলোদ্দীপক।
- ডক্টর, মাফ করবেন।
104
00:11:27,720 --> 00:11:31,280
ওরা কুরিয়ার সান্তা'কে গ্রেফতার করেছে।
চলো দেখা যাক ওর থেকে কী মেলে।
105
00:11:32,760 --> 00:11:33,760
ডক্টর?
106
00:11:34,760 --> 00:11:35,760
খবরাখবর দিতে থাকবেন।
107
00:12:06,680 --> 00:12:08,840
কালো ছেলেটাকে দেখে
তুমি পেরেশান হয়ে গিয়েছিলে।
108
00:12:09,840 --> 00:12:11,720
শোনো, তুমি ইংরেজ হলেও মনে হচ্ছে...
109
00:12:11,800 --> 00:12:14,440
...তোমার দাদু'র জন্য এই দেশের কিছু
খারাপ গুণ বংশ পরম্পরায় পেয়েছো।
110
00:12:15,080 --> 00:12:16,200
তোমার মনটা খুব নরম।
111
00:12:18,480 --> 00:12:20,960
থিওলজিকাল স্কুলের কী অবস্থা?
কোনো খবর আছে?
112
00:12:25,840 --> 00:12:26,880
বারংবার ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজের ফলে...
113
00:12:26,960 --> 00:12:29,160
...একাধিক অঙ্গ বিকল হয়ে গেছে।
114
00:12:33,160 --> 00:12:34,280
আমাদের ময়নাতদন্তের
আবেদন করা উচিত।
115
00:12:34,920 --> 00:12:35,920
কী?
116
00:12:36,400 --> 00:12:37,800
বললাম যে, ময়নাতদন্তের
জন্য আবেদন করতে হবে।
117
00:12:37,880 --> 00:12:39,880
তুমি কি আরাপের সাথে
কাজ করছো, ইংরেজ?
118
00:12:40,440 --> 00:12:42,000
ছেলেটাকে মৃত্যুর মুখে
ঠেলে দিয়ে শান্তি হয়নি...
119
00:12:42,080 --> 00:12:43,320
...এখন ওর মৃতদেহের
কাটাছেঁড়া করতে চাইছো?
120
00:12:44,160 --> 00:12:47,080
হয়তো মুসা এমন কিছু জানতো যেটা
আমাদের থেকে আড়াল করে রাখতে হতো।
121
00:12:47,160 --> 00:12:49,800
তুমি না বলেছিলে
ছেলেটা কিচ্ছু জানে না?
122
00:12:49,880 --> 00:12:51,360
ও এখন তোমার
কাছে কেন গুরুত্বপূর্ণ হয়ে গেলো?
123
00:12:51,880 --> 00:12:53,000
হয়তো আমি ভুল ছিলাম।
124
00:12:54,120 --> 00:12:56,200
যে কেউই বেচারা ছেলেটার
হাতে কিছু টাকা দিয়ে...
125
00:12:56,280 --> 00:12:57,480
...ওকে কুরিয়ার হিসেবে
ব্যবহার করতে পারে।
126
00:12:57,560 --> 00:13:00,720
স্পষ্টতই ওকে ব্যবহার করে
তারা বইটাকে লাইব্রেরিতে এনেছিল।
127
00:13:03,320 --> 00:13:06,600
স্কেল থ্রি গ্লাসগো থেকে
ও সচেতন অবস্থায় ফিরে আসে।
[Scale Three Glasgow - কোমার এই অবস্থাতে
রোগীর মৃত্যুর সম্ভাবনা সর্বোচ্চ থাকে।]
128
00:13:06,800 --> 00:13:09,360
ওর জ্ঞান ফিরে আসে, সবকিছুই
ওর সেরে ওঠার দিকেই ইঙ্গিত দিচ্ছিল।
129
00:13:09,840 --> 00:13:11,400
সমস্ত ডক্টরেরা
সেখানে উপস্থিত ছিল।
130
00:13:11,720 --> 00:13:14,040
- আর হঠাতই...
- ওর মৃত্যু তোমায় হতবাক করেছে...
131
00:13:14,120 --> 00:13:15,280
...কিন্তু ও তো পুরোপুরি
সেরে ওঠেনি, তাই না?
132
00:13:17,480 --> 00:13:19,040
তাহলে ঘটনাটার ব্যখ্যা কীকরে করবেন?
133
00:13:19,120 --> 00:13:21,080
তোমার কিচ্ছু বোধগম্য
হওয়ার প্রয়োজন নেই।
134
00:13:22,640 --> 00:13:23,720
কী বলতে চাইছেন?
135
00:13:23,800 --> 00:13:24,800
এটাই যে...
136
00:13:25,600 --> 00:13:27,680
ওর জীবনের সমাপ্তি ঘটেছে।
এটাই উপরওয়ালার ইচ্ছা।
137
00:13:27,960 --> 00:13:29,680
কপালে যা লেখা থাকে সেটাই হয়।
138
00:13:30,240 --> 00:13:31,720
না বেশি, না কম।
139
00:13:35,400 --> 00:13:37,680
কী, ভাগ্যে বিশ্বাস রাখো না?
140
00:13:40,560 --> 00:13:42,720
তুমি তো সবজান্তা।
তোমাকে একটা সাধারণ প্রশ্ন করেছি।
141
00:13:43,400 --> 00:13:45,560
আমার কথার সাথে এর
কী লেনাদেনা আছে?
142
00:13:45,640 --> 00:13:47,160
প্রতিটা জিনিসই প্রতিটা
জিনিসের সাথে সম্পর্কিত।
143
00:13:49,480 --> 00:13:52,720
যদি ভাগ্য কর্তৃক পূর্বনির্ধারিত
জীবনের কথা বলে থাকেন...
144
00:13:52,800 --> 00:13:53,800
তাহলে না।
145
00:13:53,880 --> 00:13:57,760
সেই উপলব্ধি সমগ্র বিশ্বের প্রতি
কারো কর্তব্য থেকে অব্যাহতি দেয়।
146
00:13:58,160 --> 00:13:59,800
তুমি কিন্তু প্রসঙ্গটা
এড়িয়ে যাচ্ছো, ইংরেজ।
147
00:13:59,880 --> 00:14:03,040
আমি তোমার মতামত শুনতে চেয়েছি,
বই পড়ে যেটা শিখেছো সেটা নয়।
148
00:14:03,120 --> 00:14:05,600
আমার মতামতের তোয়াক্কা
আবার কবে থেকে করতে লাগলেন?
149
00:14:12,600 --> 00:14:14,880
আমি স্বতন্ত্র ইচ্ছাশক্তিতে বিশ্বাসী।
150
00:14:16,080 --> 00:14:17,760
যাতে সবকিছু সত্ত্বেও
আমাদের নির্ণয় ও কর্ম দ্বারা...
151
00:14:17,840 --> 00:14:20,440
...আমাদের নিয়তিকে নির্ধারিত করতে পারি।
152
00:14:20,520 --> 00:14:22,480
- সবকিছু সত্ত্বেও?
- হ্যাঁ।
153
00:14:23,480 --> 00:14:25,120
আমিও যদি এতে বিশ্বাস রাখতে পারতাম।
154
00:14:27,640 --> 00:14:29,080
আপনি কীসে বিশ্বাস করেন?
155
00:14:29,920 --> 00:14:30,920
আমি?
156
00:14:31,560 --> 00:14:32,560
আমি...
157
00:14:33,880 --> 00:14:35,280
কুস্তি'তে বিশ্বাস রাখি।
158
00:14:36,600 --> 00:14:39,800
কিসপেট পুরানো হয়ে গেলেও,
কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলেও...
159
00:14:41,200 --> 00:14:42,840
...সমাপ্তিটা জানা থাকলেও।
160
00:14:43,320 --> 00:14:44,680
আমি কুস্তিতে বিশ্বাস রাখি।
161
00:15:03,640 --> 00:15:05,360
তো, কে সেই হারামি?
162
00:15:05,440 --> 00:15:06,520
স্যার, এখানে।
163
00:15:09,320 --> 00:15:11,080
এখানটা ভালোভাবে দেখলে...
164
00:15:12,240 --> 00:15:15,240
-...ট্রাঙ্কে একটা লোগো দেখতে পাবেন।
- হ্যাঁ?
165
00:15:16,120 --> 00:15:17,440
এটা ইপসিলন নামক এক কোম্পানির।
166
00:15:17,880 --> 00:15:20,000
মনে হচ্ছে মোটরসাইকেল কুরিয়ারের
মাধ্যমে ওরা ডেলিভারি দেয়।
167
00:15:20,280 --> 00:15:22,280
কিন্তু ২০১৬-তে ওরা
দেউলিয়া হয়ে পড়ে।
168
00:15:22,360 --> 00:15:23,960
দায়িত্বে থাকা কোনো ব্যক্তির
সাথে আমরা যোগাযোগ করতে পারিনি।
169
00:15:24,040 --> 00:15:25,920
কুরিয়ার সম্পর্কিত কোনো
তথ্যও আমরা পাইনি।
170
00:15:26,000 --> 00:15:27,520
তারপর, জাহাঙ্গীর কিছু তথ্য বের করলো।
171
00:15:28,360 --> 00:15:31,720
স্যার, বাইকাররা তাদের
বাইককে অত্যন্ত ভালোবাসে।
172
00:15:31,800 --> 00:15:33,080
সেটার আপনি কল্পনাও
করতে পারবেন না।
173
00:15:33,360 --> 00:15:36,880
কেউ-কেউ তো নিজ সন্তান ও
পরিবারের মতো করে আগলে রাখে।
174
00:15:36,960 --> 00:15:38,000
সংক্ষেপে বোঝাও, জাহাঙ্গীর।
175
00:15:39,560 --> 00:15:41,440
ইন্টারনেটে কিছু ফোরাম আছে...
176
00:15:42,000 --> 00:15:44,960
...যেখানে তারা তাদের
বাইকের সাথে ছবি ছাড়ে...
177
00:15:45,280 --> 00:15:47,720
...ভাবলাম সেখান থেকে কিছু পাওয়া
যেতে পারে। আহমেত, ওপেন করো তো।
178
00:15:48,600 --> 00:15:49,640
বাতিন বসনালি।
179
00:15:50,000 --> 00:15:53,280
মারধোর ও অনধিকারপ্রবেশের জন্য
ওর একাধিক ক্রিমিনাল রেকর্ড আছে।
180
00:15:53,360 --> 00:15:55,240
গতবছর ওর বিচার
বিভাগীয় প্রবেশন শেষ হয়।
181
00:15:55,480 --> 00:15:56,480
ঠিকানা?
182
00:15:59,760 --> 00:16:00,760
জাহাঙ্গীর।
183
00:16:01,480 --> 00:16:02,480
সাব্বাশ।
184
00:16:04,080 --> 00:16:05,160
ধন্যবাদ, স্যার।
185
00:16:57,560 --> 00:17:00,560
এত জোরে-জোরে কেন ঠকঠক করছেন, আল্লাহ!
এত জোরে-জোরে কেন ঠকঠক করছেন?
186
00:17:01,400 --> 00:17:02,400
কী?
187
00:17:02,760 --> 00:17:03,760
পুলিশ।
188
00:17:04,080 --> 00:17:05,200
ঘরে কেউ নেই?
189
00:17:05,960 --> 00:17:08,080
ছেলেটা বাড়িতে না থাকলে
দরজা পিটিয়ে লাভ নেই।
190
00:17:08,640 --> 00:17:11,640
হেসার চাচী শুনতে পান না।
ঐ সুইচটা টিপুন।
191
00:17:12,800 --> 00:17:13,800
ধন্যবাদ।
192
00:17:28,320 --> 00:17:30,000
বাতিন বসনালি এখানে থাকে?
193
00:17:33,320 --> 00:17:34,320
বাতিন বস...
194
00:18:15,080 --> 00:18:16,080
থামো! পুলিশ!
195
00:18:16,920 --> 00:18:17,920
থামো!
196
00:18:41,280 --> 00:18:42,280
থামো!
197
00:18:48,080 --> 00:18:49,080
শুয়ে থাকো! উঠবে না!
198
00:19:00,000 --> 00:19:01,000
তো, বলো।
199
00:19:06,640 --> 00:19:10,040
খোকা, আমাদের হাতে ফালতু সময় নেই।
বেশ, তুমি একটা খেলা খেলতে চেয়েছিলে।
200
00:19:10,600 --> 00:19:11,800
আমরা একসাথে ভালোই
আনন্দ করে নিয়েছি।
201
00:19:11,880 --> 00:19:13,960
এবার, সব'টা খুলে বলো।
202
00:19:18,200 --> 00:19:19,200
চলো, বলে ফেলো।
203
00:19:22,720 --> 00:19:24,200
পা নড়ানো বন্ধ করো!
204
00:19:33,000 --> 00:19:35,080
জাহান্নামে পাঠাবো তোকে!
205
00:19:35,160 --> 00:19:36,880
এখান থেকে তুই জীবিত
বেরাতে পারবি না, বুঝলি?
206
00:19:40,920 --> 00:19:42,440
বল, শালা! মুখ খোল!
207
00:19:43,800 --> 00:19:45,760
ওটা একটা দুর্ঘটনা ছিল, স্যার।
কসম, ওটা একটা দুর্ঘটনা ছিল।
208
00:19:46,760 --> 00:19:48,360
আমার সাথে চোদনামো মারাচ্ছিস?
209
00:19:49,240 --> 00:19:50,320
আমার সাথে চোদনামো মারাচ্ছিস?
210
00:19:51,320 --> 00:19:53,720
ও বাইকের সামনে ঝাপিয়ে পড়েছিল, স্যার,
কসম, আমি ওকে দেখতে পাইনি।
211
00:19:54,880 --> 00:19:55,880
কে ঝাপিয়ে পড়েছিল?
212
00:19:55,960 --> 00:19:56,960
ছেলেটা।
213
00:19:57,520 --> 00:20:01,840
সিনেমায় দেখা একাধিক ব্যক্তিত্বসম্পন্ন
উন্মাদ সাজার চেষ্টা করিস না...
214
00:20:01,920 --> 00:20:04,080
...তোর প্রতিটা ব্যক্তিত্ব'কে
জাহান্নামে পাঠাবো!
215
00:20:07,160 --> 00:20:09,920
স্যার... সত্যি বলছি, ওটা
একটা দুর্ঘটনা ছিল, স্যার।
216
00:20:10,000 --> 00:20:11,960
সত্যি বলছি, আমি নির্দোষ, স্যার।
আমি...
217
00:20:12,040 --> 00:20:14,240
দুর্ঘটনা? এটা কেমন দুর্ঘটনা?
218
00:20:14,320 --> 00:20:16,440
এদের সবাইকে তুই
দুর্ঘটনাবশত মেরেছিস?
219
00:20:17,000 --> 00:20:18,440
এদেরকে তুই দুর্ঘটনাবশত মেরেছিস?
220
00:20:19,360 --> 00:20:20,360
এসব কী, স্যার?
221
00:20:20,800 --> 00:20:23,320
কী এসব? এগুলোর সাথে আমার কোনো
লেনাদেনা নেই, স্যার, সত্যি বলছি।
222
00:20:23,400 --> 00:20:24,520
কোনো লেনাদেনা নেই?
223
00:20:24,600 --> 00:20:26,000
বল, এটা কে? কে এটা?
224
00:20:26,080 --> 00:20:28,520
কে এটা? আমি তাকে চিনি না, স্যার!
225
00:20:28,600 --> 00:20:29,840
চিনিস না?
226
00:20:31,880 --> 00:20:32,920
এটা তোর বাইক নয়?
227
00:20:33,440 --> 00:20:34,440
নয়?
228
00:20:34,520 --> 00:20:36,480
আমারই তো বাইক।
ওখানে কীভাবে গেলো?
229
00:20:36,920 --> 00:20:39,760
উড়ে গিয়েছে। উড়ে।
230
00:20:40,520 --> 00:20:41,520
কান খুলে শুনে নে...
231
00:20:42,000 --> 00:20:46,760
আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে,
ভালো করে ভাব নয়তো,
তোকে জাহান্নামের দর্শন করাবো।
232
00:20:46,840 --> 00:20:48,440
জাহান্নামের দর্শন।
233
00:20:48,520 --> 00:20:50,880
স্যার, আল্লাহ রহম করুক,
কসম খেয়ে বলছি।
234
00:20:50,960 --> 00:20:54,240
ভেবেছিলাম গতকাল রাতে যে ছেলেটাকে ধাক্কা মেরেছিলাম,
তার জন্য আমায় গ্রেফতার করা হয়েছে!
235
00:20:54,400 --> 00:20:56,360
কোন ছেলেটা? কোন ছেলেটা?
236
00:20:56,440 --> 00:21:01,280
স্যার? গতকাল রাতে বাড়ি ফেরার সময়
একটা ছেলে আমার বাইকের সামনে ঝাপিয়ে পড়ে।
237
00:21:01,360 --> 00:21:03,720
বুঝতে পারছিলাম না কী করবো।
সত্যি বলছি, আমি নির্দোষ।
238
00:21:03,800 --> 00:21:05,760
আল্লাহ'র কসম খেয়ে বলছি,
আমি কিছু করিনি। প্লিজ, স্যার।
239
00:21:05,840 --> 00:21:07,240
- হাত ছাড়... হাত ছাড় আমার!
- আমায় জেলে পাঠাবেন না! আপনার পা-এ পড়ছি!
240
00:21:07,320 --> 00:21:08,960
- ছাড়! ওঠ!
- আপনার পা-এ পড়ছি, স্যার!
241
00:21:09,040 --> 00:21:10,920
স্যার! স্যার!
242
00:21:16,440 --> 00:21:17,440
আচ্ছা! ছাড়ো আমায়!
243
00:21:18,680 --> 00:21:19,720
তোমরা যাও।
244
00:21:20,080 --> 00:21:21,440
যাও, যাও, যাও।
245
00:21:23,760 --> 00:21:28,480
আমি নির্দোষ, স্যার।
আল্লাহ রহম করো, আমি কিছু করিনি, স্যার।
246
00:21:28,680 --> 00:21:31,440
আমি নির্দোষ, স্যার, সত্যি বলছি।
247
00:21:37,800 --> 00:21:38,800
বাতিন?
248
00:21:39,640 --> 00:21:42,200
- বসে পড়ো।
- ওঠ শালা! ওঠ! ওঠ!
249
00:21:44,120 --> 00:21:47,600
আল্লাহ রহম করো, আমি কিছু
করিনি, স্যার। সত্যি বলছি।
250
00:22:00,240 --> 00:22:01,240
গতকাল রাতে কোথায় ছিলে?
251
00:22:01,920 --> 00:22:03,360
টুঞ্চু হোটেলে, স্যার।
252
00:22:03,440 --> 00:22:04,440
আর তারপর?
253
00:22:05,840 --> 00:22:07,160
তারপরই বাড়ি চলে আসি, স্যার।
254
00:22:07,240 --> 00:22:09,600
- ক'টার সময়?
- রাত একটার দিকে।
255
00:22:10,240 --> 00:22:11,560
টুঞ্চু হোটেলে কেন গিয়েছিলে?
256
00:22:11,960 --> 00:22:12,960
স্যার, আসলে...
257
00:22:13,600 --> 00:22:16,880
পাড়ায় আমার এক শৈশবের বন্ধু আছে...
258
00:22:16,960 --> 00:22:19,920
...ও একজন এনিমেটর,
পর্যটকদের প্রদর্শনী দেখিয়ে...
259
00:22:20,000 --> 00:22:21,360
...কিছু অর্থ উপার্জন করে।
260
00:22:21,600 --> 00:22:23,520
মাঝেমধ্যে ও আমাকেও ডাকে।
261
00:22:24,200 --> 00:22:25,200
কেমন প্রদর্শনী?
262
00:22:26,120 --> 00:22:28,600
সবধরণের, ওগুলো...
263
00:22:29,480 --> 00:22:30,480
ও তোমায় কেন ডেকেছিল?
264
00:22:31,680 --> 00:22:33,440
ও আমায় সেমাহ-র জন্য
ডেকেছিল, স্যার।
265
00:22:34,640 --> 00:22:38,400
মানে, দরবেশদের মতো
পোশাক পরে যে ঘুরতে হয়।
266
00:22:38,880 --> 00:22:40,640
বললো একটা ছেলে কম পড়ছে,
সেজন্যই আমায় ডেকেছে।
267
00:23:02,840 --> 00:23:03,840
কী মনে হয়?
268
00:23:06,600 --> 00:23:10,040
যাচাই করে দেখো
ও সত্যি বলছে কিনা।
269
00:23:26,320 --> 00:23:27,320
হ্যালো?
270
00:23:29,720 --> 00:23:30,920
না, অবাক হইনি।
271
00:23:32,800 --> 00:23:33,800
এখন?
272
00:23:37,520 --> 00:23:39,040
হ্যাঁ, জানি, টানেলে।
273
00:23:40,080 --> 00:23:42,200
বেশ। এক ঘন্টার মধ্যে আসছি।
274
00:23:57,200 --> 00:23:58,200
জায়গাটা বেশ সুন্দর।
275
00:23:58,680 --> 00:24:00,400
আর এখানে ইংরেজ মদ পাওয়া যায়।
276
00:24:04,160 --> 00:24:06,280
ভাবিনি আমরা এমন একটা
জায়গাতে দেখা করবো।
277
00:24:06,480 --> 00:24:09,040
আশা করছি তুমি ভাবোনি যে, আমি আঙুরের
জুস কিংবা রোজ সিরাপ পান করবো...
278
00:24:09,120 --> 00:24:10,960
...যেহেতু আমি একজন
ইসলামিক হিস্ট্রি প্রফেসর।
279
00:24:11,040 --> 00:24:12,280
না, একদমই নয়।
280
00:24:13,240 --> 00:24:14,240
আমি তো আনাতোলিয়ান...
281
00:24:15,920 --> 00:24:18,409
সুফিবাদের মূল তত্ত্বের
কথা প্রায় ভুলেই গিয়েছিলাম।
282
00:24:19,240 --> 00:24:20,240
অনেক-অনেক ধন্যবাদ।
283
00:24:22,160 --> 00:24:23,840
ভাবতে পারিনি যে,
আমার এত বছরের পরিশ্রম...
284
00:24:23,920 --> 00:24:25,680
...একদিন পুলিশের কাজে আসবে।
285
00:24:28,400 --> 00:24:29,880
যে খুনির সন্ধান করছো...
286
00:24:30,640 --> 00:24:33,040
...সে কি ভিক্টিমের পাশে
রহস্যময় প্রতীক ছেড়ে যাচ্ছে...
287
00:24:33,120 --> 00:24:35,160
...সেই আয়নাটার মতো,
যেটা আমায় দেখিয়েছিলে?
288
00:24:37,440 --> 00:24:38,520
"পাশে" তো বলতে পারবো না।
289
00:24:39,480 --> 00:24:42,200
তাহলে কোথায়?
কোথাও টানিয়ে রাখা ছিল?
290
00:24:44,440 --> 00:24:45,640
এর উত্তর দিতে পারবো না।
291
00:24:46,200 --> 00:24:47,840
তদন্তকার্যের গোপনীয়তার দরুণ।
292
00:24:48,120 --> 00:24:49,120
আচ্ছা।
293
00:24:50,280 --> 00:24:51,360
আর তুমি?
294
00:24:52,640 --> 00:24:54,520
তুমি কি এখানে স্পেশাল মিশন
কিংবা তেমন কিছু কাজে এসেছো?
295
00:24:54,920 --> 00:24:56,720
না, আসলে...
296
00:24:58,360 --> 00:25:00,280
আমি এখানেই থেকে
যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
297
00:25:00,720 --> 00:25:02,040
তুমি বলেছিলে যে,
তুমি ইংল্যান্ডে বড়ো হয়েছো।
298
00:25:02,280 --> 00:25:04,520
হ্যাঁ, ১৩ বছর বয়স থেকে
আমি ইংল্যান্ডে রয়েছি।
299
00:25:05,320 --> 00:25:07,320
তোমার বাবা-মা সেখানে ব্যবসা
না অন্য কোনো কাজে গিয়েছিল?
300
00:25:08,000 --> 00:25:09,240
রাজনৈতিক কারণে।
301
00:25:10,120 --> 00:25:12,160
রাজনৈতিক কারণে আমার
বাবা পালিয়ে যায়।
302
00:25:12,600 --> 00:25:14,560
বছরখানেক ধরে সে আমাদেরও
সেখানে আনার ব্যবস্থা করছিল।
303
00:25:15,400 --> 00:25:18,360
আর আমি ও আমার মা ইংল্যান্ডে যাওয়ার
ছয় মাস পরই সে আমাদের ছেড়ে চলে যায়।
304
00:25:19,400 --> 00:25:20,720
নিশ্চয় সময়টা ভারি কঠিন ছিল।
305
00:25:22,640 --> 00:25:23,640
হ্যাঁ, তা ছিল বটে।
306
00:25:24,720 --> 00:25:26,280
আমার মা ইংরেজি'র 'ই'-ও জানতো না।
307
00:25:27,280 --> 00:25:28,280
আমিও তাই।
308
00:25:35,320 --> 00:25:37,080
লন্ডনে কতবছর ছিলে?
309
00:25:37,880 --> 00:25:39,520
একে-অপরকে প্রথম নাম
ধরে সম্বোধন করতে পারি?
310
00:25:40,000 --> 00:25:41,000
নিশ্চয়।
311
00:25:44,200 --> 00:25:45,840
লন্ডনে কতবছর ছিলে?
312
00:25:46,800 --> 00:25:49,440
LSE থেকে মাস্টার ডিগ্রী
আর ডক্টরেট করেছি।
313
00:25:49,680 --> 00:25:51,080
আমার বাড়ি হলোওয়ে রোডে ছিল।
314
00:25:52,000 --> 00:25:54,120
শৈশবের পুরোটা সময় আমার
হাইবিউরি আর ইসলিংটনে কেটেছে।
315
00:25:54,200 --> 00:25:55,360
ওহ, তাই নাকি?
316
00:25:55,840 --> 00:25:58,120
আর তারপর ক্যালেমডোনিয়ান
রোডে বহুদিন ছিলাম।
317
00:25:58,920 --> 00:26:01,040
করোনেট চেনো?
আমার দারুণ লাগে জায়গাটা।
318
00:26:01,120 --> 00:26:03,200
নিশ্চয়। ছোটবেলায় সেখানে যেতাম।
319
00:26:03,560 --> 00:26:06,000
আমিও। ওটা একসময়
একটা সিনেমাহল ছিল।
320
00:26:06,240 --> 00:26:07,560
হ্যাঁ, মনে আছে।
ছোটবেলায় দেখেছিলাম।
321
00:26:08,200 --> 00:26:09,640
জায়গাটা বেশ সুন্দর ছিল।
322
00:26:10,120 --> 00:26:12,200
আমার এক অন্যতম
পছন্দের জায়গা ছিল।
323
00:26:14,960 --> 00:26:16,200
করোনেটে নামে।
324
00:26:20,000 --> 00:26:21,000
ধন্যবাদ।
325
00:26:24,720 --> 00:26:27,920
এটাই শেষ পেগ হোক নয়তো
কাল পড়াতে পারবো না।
326
00:26:28,320 --> 00:26:29,680
বেশ, এটাই শেষ পেগ।
327
00:26:36,760 --> 00:26:39,400
লন্ডন এত পছন্দের জায়গা হয়ে থাকলে,
সেখান থেকে ফিরে এলে কেন?
328
00:26:40,520 --> 00:26:43,520
ইয়ে, মানে... অনুমাণিত কারণে।
329
00:26:44,440 --> 00:26:45,480
হৃদয় সম্পর্কিত ব্যাপার।
330
00:26:47,640 --> 00:26:50,880
ডক্টরেট করে, এখানে
কয়েকদিনের জন্য থাকতে আসি।
331
00:26:51,200 --> 00:26:52,840
তখন একজনের সাথে পরিচয় হয়।
332
00:26:52,920 --> 00:26:54,840
আমি সবকিছু ছেড়েছুড়ে...
333
00:26:54,920 --> 00:26:57,520
...একটা সারপ্রাইজ ওয়েডিং-র
আয়োজন করে আমরা বিয়ে করে ফেলি।
334
00:26:58,120 --> 00:27:00,040
এখানে একটা বিশ্ববিদ্যালয়ে
চাকরি নিয়ে নিই।
335
00:27:00,760 --> 00:27:04,120
কিন্তু তারপর, আমাদের বৈবাহিক
জীবনটা প্রত্যাশা অনুযায়ী যায়নি।
336
00:27:05,920 --> 00:27:06,920
আমরা সম্পর্ক ভেঙে ফেলি।
337
00:27:08,640 --> 00:27:09,640
দুঃখিত।
338
00:27:10,600 --> 00:27:12,280
তারপর আর আমি
লন্ডনে ফিরতে পারিনি।
339
00:27:14,240 --> 00:27:17,480
হয়তো তার সেই প্রবল দেশপ্রেমের
সঞ্চার আমার মধ্যেও হয়।
340
00:27:19,520 --> 00:27:20,640
আর ঐ নেকলেসটার প্রতি, সম্ভবত।
341
00:27:23,560 --> 00:27:25,280
আমায় অবাক করে দিচ্ছো, ডিটেক্টিভ।
342
00:27:26,160 --> 00:27:27,400
কীভাবে জানলে?
343
00:27:28,600 --> 00:27:29,600
আমার পেশা তো এটাই।
344
00:27:31,240 --> 00:27:32,400
ও দিয়েছিল আমায়।
345
00:27:33,280 --> 00:27:35,360
একসাথে পরার জন্য
ও এমন দুটো কিনেছিল।
346
00:27:38,920 --> 00:27:40,760
গতবার অমন কেন বলেছিলে?
347
00:27:42,200 --> 00:27:43,200
বুঝলাম না।
348
00:27:43,280 --> 00:27:47,680
মানে, বলেছিলে যে, লন্ডনের প্রতি
আমার অনুভূতিকে ভাগ করে নিচ্ছো।
349
00:27:48,080 --> 00:27:50,200
কিন্তু কোনো কারণে,
কারণটা আমার ভিন্ন মনে হচ্ছে।
350
00:27:51,120 --> 00:27:52,120
কী?
351
00:27:52,200 --> 00:27:54,560
ইয়ে, মানে, সেখানে একসময়
থাকতে তোমার ভালো লাগতো...
352
00:27:54,640 --> 00:27:57,320
...কিন্তু এখন কিছু জিনিস
তুমি ভোলার চেষ্টা করছো।
353
00:27:58,640 --> 00:27:59,640
বোধহয়।
354
00:28:00,840 --> 00:28:04,240
কোনো নারী তোমায় এই
অচেনা দেশটায় নিয়ে এসেছে?
355
00:28:04,880 --> 00:28:06,689
না। না।
356
00:28:07,040 --> 00:28:08,080
তাহলে কেন এলে?
357
00:28:12,760 --> 00:28:14,160
আমি আমার স্ত্রী আর মেয়েকে হারিয়েছি।
358
00:28:17,760 --> 00:28:20,520
আসলে, আমার স্ত্রী আত্মহত্যা করেছিল...
359
00:28:21,800 --> 00:28:22,920
...আর আমার মেয়ে...
360
00:28:24,920 --> 00:28:26,240
কেমাল, আমি অত্যন্ত দুঃখিত।
361
00:28:26,960 --> 00:28:28,920
বুঝতে পারিনি, এমন কোনো কারণ হবে।
362
00:28:29,000 --> 00:28:30,840
৬ মে একবছর পূর্ণ হবে।
363
00:28:34,360 --> 00:28:35,440
আমি সবকিছু ছেড়েছুড়ে...
364
00:28:36,480 --> 00:28:37,880
...এখানে চলে আসতে চেয়েছিলাম...
365
00:28:37,960 --> 00:28:39,640
...যেখানে সবচেয়ে অস্বস্তিবোধ করি।
366
00:28:42,360 --> 00:28:43,360
আচ্ছা।
367
00:28:48,240 --> 00:28:49,240
পৌঁছে গেছি।
368
00:28:50,560 --> 00:28:52,440
আমার সাথে হাঁটার জন্য ধন্যবাদ।
369
00:29:38,840 --> 00:29:40,600
দুঃখের সাথে বলতে হচ্ছে যে,
ও সত্যিটাই বলছে, স্যার।
370
00:29:41,360 --> 00:29:42,520
প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে...
371
00:29:42,600 --> 00:29:45,480
...টুঞ্চু হোটেলে ঐ সময়
একটা সেমাহ অনুষ্ঠান ছিল।
372
00:29:46,080 --> 00:29:48,920
আর সন্দেহভাজন চক্করদার
দরবেশের ভূমিকায় ছিল।
373
00:29:49,400 --> 00:29:51,320
আর ট্রাফিক ডিপার্টমেন্ট এমনই
এক দুর্ঘটনার রিপোর্ট করেছিল।
374
00:29:51,400 --> 00:29:52,760
ছেলেটা সুস্থ আছে, কিন্তু...
375
00:29:54,480 --> 00:29:56,360
বাইকটা কে নিয়েছিল
তা বের করতে পেরেছো?
376
00:29:56,440 --> 00:29:59,560
আমরা হোটেলের সিসিটিভি
ফুটেজ চেয়েছি, লেফট্যানেন্ট।
377
00:29:59,640 --> 00:30:00,920
কখন উপলব্ধ হবে সেটা!
378
00:30:01,120 --> 00:30:04,240
আসলে, হোটেলের মালিকেরা
এসবের মধ্যে জড়াতে চাইছে না।
379
00:30:04,320 --> 00:30:06,080
তারা প্রসিকিউটরের আদেশ চাইছে।
380
00:30:06,560 --> 00:30:07,560
পেয়েছো সেটা?
381
00:30:07,640 --> 00:30:09,000
ডেপুটি প্রসিকিউটরের সাথে কথা বলেছি।
382
00:30:09,080 --> 00:30:11,280
সে বললো মাননীয় প্রসিকিউটর
বিষয়টা মূল্যায়ন করে দেখবে।
383
00:30:11,360 --> 00:30:12,800
বিষয়টা মূল্যায়ন করে দেখবে?
384
00:30:13,040 --> 00:30:14,160
এটা কি কোনো ছেলেখেলা নাকি?
385
00:30:14,400 --> 00:30:15,560
এটা একটা খুনের তদন্তকার্য।
386
00:30:15,640 --> 00:30:19,520
বলেছিলাম, স্যার। কিন্তু দুর্ভাগ্যবশত
প্রসিকিউটর তার অফিসে ছিল না।
387
00:30:19,600 --> 00:30:21,080
সে একটা বিয়েতে যাচ্ছে?
388
00:30:21,160 --> 00:30:23,320
বিয়ে? সে কি নিজেই
বাসর ঘরে ঢুকে পড়বে নাকি?
389
00:30:24,240 --> 00:30:26,040
এটা সেক্রেটারির মেয়ের বিয়ে, স্যার।
390
00:30:26,120 --> 00:30:27,120
দেখলে?
391
00:30:27,520 --> 00:30:31,160
একদিন আমি নিশ্চিত ওই গাণ্ডুটার
গাঁড়ে একটা বিয়ের উপহার গুঁজে দেবো।
392
00:30:32,240 --> 00:30:33,240
স্যার...
393
00:30:33,680 --> 00:30:36,200
- এটা কী?
- আমরা আবদুল্লাহ সেরেনের
ব্যাপারে একটু খোঁজখবর নিয়েছি।
394
00:30:36,280 --> 00:30:38,280
যেটা পেয়েছি সেটা সম্পর্কে
হয়তো জানতে চাইবেন।
395
00:30:38,480 --> 00:30:41,520
নিখোঁজ হওয়ার
তিন বছর পূর্বে আবদুল্লাহ...
396
00:30:41,600 --> 00:30:44,440
...ফাতিহ জেলা পুলিশের কাছে
নিরাপত্তার আবেদন করেছিল।
397
00:30:44,800 --> 00:30:46,560
সে জানিয়েছিল যে ফাতিহ'র একটা...
398
00:30:46,640 --> 00:30:48,120
...পরিত্যক্ত ভবন কিনতে চাওয়ায়...
399
00:30:48,200 --> 00:30:50,800
...কিছু অচেনা ব্যক্তিরা
তাকে খুনের হুমকি দিচ্ছে।
400
00:30:50,880 --> 00:30:52,800
কিন্তু তারপর সে অভিযোগ তুলে নেয়।
401
00:30:53,320 --> 00:30:55,800
মনে হচ্ছে ভিক্টিম শেষমেশ
ভবনটা কিনে নিয়েছিল।
402
00:30:56,040 --> 00:30:57,760
তারপর একটা বড়োসড়ো অগ্নিকান্ড ঘটে।
403
00:30:57,840 --> 00:31:00,480
সেই ঘটনায় চারজন নিহত
ও বহু মানুষ আহত হয়।
404
00:31:00,880 --> 00:31:02,560
রেকর্ড অনুযায়ী, নিহতরা
সবাই গৃহহীন ছিল।
405
00:31:02,960 --> 00:31:06,280
কিন্তু ভবনটা একটা
উচ্চস্তরীয় ঐতিহাসিক ভবন ছিল...
406
00:31:06,360 --> 00:31:08,680
...আর আশঙ্কা করা হয় যে,
সেখানে আগুন লাগানো হয়েছিল।
407
00:31:08,760 --> 00:31:11,760
হ্যাঁ, হয়েই গেলো। ইস্তানবুলের
অর্ধেক স্থানেই এটাই করে থাকে।
408
00:31:12,000 --> 00:31:15,400
স্যার, এই ঘটনা সম্বন্ধীয় বেশ
কিছু কৌতূলহলোদ্দীপক খবর প্রকাশিত হয়েছিল।
409
00:31:15,640 --> 00:31:17,480
এই খবরগুলো অনুযায়ী,
এই পরিত্যক্ত ভবনটা...
410
00:31:17,560 --> 00:31:19,280
...গত শতাব্দীতে একটা
মেভলেভি লজ ছিল...
411
00:31:19,360 --> 00:31:21,080
...আর একটা বিতর্কিত
ফাউন্ডেশন প্রোপার্টি।
412
00:31:25,040 --> 00:31:27,120
কাল সকালের আগে
ওকে ছাড়বে না, ঠিক আছে?
413
00:31:27,200 --> 00:31:28,680
- ঠিক আছে, স্যার।
- আমি চললাম।
414
00:31:29,480 --> 00:31:30,520
কোথায় যাচ্ছেন?
415
00:31:31,560 --> 00:31:32,680
একটু বিশ্রাম নিতে।
416
00:31:39,520 --> 00:31:40,640
বিশ্রাম নিতে মানে?
417
00:31:42,760 --> 00:31:45,560
মানে একটু বিশ্রাম নিয়ে
মনটাকে একটু ফুরফুরে করবো।
418
00:31:46,120 --> 00:31:48,280
যেখানে এত বড়ো একটা সূত্র পেয়েছি,
সেখানে আপনি বাড়ি চলে যাচ্ছেন?
419
00:31:48,360 --> 00:31:51,680
না, আমি আগে সুলতান আকিয়াজিলি'র
সাথে আলোচনা করতে যাচ্ছি।
420
00:31:52,040 --> 00:31:53,320
যথেষ্ট ফাজলামো সহ্য করেছি।
421
00:31:53,880 --> 00:31:57,280
মামলার রহস্য উদঘাটনের এত নিকটে
আসার পর কীভাবে আপনি চলে যেতে পারেন?
422
00:31:57,360 --> 00:31:58,760
কী নিকটে রয়েছে?
423
00:31:59,360 --> 00:32:00,600
কীসের নিকটে রয়েছো?
424
00:32:01,200 --> 00:32:02,960
ছেলেটা একটা মাথা
কেটে সেটা বাক্সতে পুরে...
425
00:32:03,160 --> 00:32:04,720
...নিজেই আমাদের কাছে নিয়ে এসে...
426
00:32:04,800 --> 00:32:06,880
...রাস্তায় আমাদের
কুকুরের মতো দৌঁড় করাচ্ছে!
427
00:32:06,960 --> 00:32:08,160
তুমি কীসের নিকটে রয়েছো?
428
00:32:08,240 --> 00:32:09,960
আপনাকে বোকা বানিয়েছে
বলে রেগে আছেন?
429
00:32:14,120 --> 00:32:16,320
ও চাইছে আমরা ওর
সমস্যার দিকে দৃষ্টিপাত করি।
430
00:32:17,920 --> 00:32:19,760
সবকিছুরই একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে।
431
00:32:20,560 --> 00:32:22,720
আমাদেরকে খুনির
চিন্তাভাবনাকে বুঝতে হবে...
432
00:32:22,800 --> 00:32:24,440
আর খুনের পেছনের উদ্দেশ্যকে।
433
00:32:24,640 --> 00:32:29,560
আমাদের শুধু ভিক্টিম আর রহস্যময় সূত্রের
মধ্যে থাকা সংযোগের দিকে দৃষ্টিপাত করতে হবে।
434
00:32:29,640 --> 00:32:31,600
ভেবেছো কয়েকটা অদ্ভুত
জিনিস দেখেছো বলে...
435
00:32:31,680 --> 00:32:33,800
তোমার ভাগ্য ফুলেফেপে উঠেছে।
436
00:32:34,480 --> 00:32:37,040
আমিও তোমার মতোই
চোদনাটাকে ধরতে চাই।
437
00:32:37,120 --> 00:32:39,720
কিন্তু তোমার ধারণা অনুযায়ী
এখানে সবকিছু চলে না।
438
00:32:40,640 --> 00:32:41,840
এখানে সবকিছু কীভাবে চলে?
439
00:32:43,880 --> 00:32:46,160
এখানে একমাস হলো রয়েছি,
কিন্তু মামলায় কোনো অগ্রগতিই হচ্ছে না।
440
00:32:46,440 --> 00:32:47,720
আগেও বলেছি...
441
00:32:48,200 --> 00:32:50,120
কুস্তিগির না হওয়া অব্ধি শিখতে পারবে না!
442
00:32:50,200 --> 00:32:51,640
এসব আলবাল কথা
আর বরদাস্ত করবো না!
443
00:32:52,520 --> 00:32:54,200
খুনি আচারগতভাবে খুনগুলো করে...
444
00:32:54,280 --> 00:32:56,800
...এক সপ্তাহের মধ্যে প্রকাশিত
হতে যাওয়া একটা বই রেখে গেছে...
445
00:32:57,040 --> 00:32:58,600
...কিন্তু সেটা আপনি পড়েও দেখেননি।
446
00:32:58,960 --> 00:33:01,800
যদি পড়তেন, তাহলে
জানতেন যে সেখানে উল্লেখ ছিল...
447
00:33:01,880 --> 00:33:04,960
...ধর্মান্ধরা সপ্তদশ শতাব্দীতে
মেভলেভি লজ পুড়িয়ে দেয়!
448
00:33:05,200 --> 00:33:07,400
তাহলে হয়তো ঘুমাতে যেতেন না...
449
00:33:07,480 --> 00:33:10,400
...যেখানে ফাতিহ'র একটা
পুড়ে যাওয়া লজের সূত্র পেয়েছি!
450
00:33:14,200 --> 00:33:15,640
এভাবে খুনের তদন্তকার্য চালানো সম্ভব নয়।
451
00:33:16,040 --> 00:33:18,840
মূর্খতা আর পশ্চাৎপদ মানসিকতা
নিয়ে কোনোভাবেই অগ্রগতি সম্ভব নয়।
452
00:33:18,920 --> 00:33:21,480
শোনো, মুখ সামলে কথা বলো...
453
00:33:21,800 --> 00:33:23,560
আমার ধৈর্যের পরীক্ষা নিও না!
454
00:33:24,400 --> 00:33:25,920
আর ওদের পরিশ্রম
দেখে আমার মায়া হচ্ছে।
455
00:33:26,680 --> 00:33:27,920
না পারলে সব ছেড়েছুড়ে চলে যান।
456
00:33:29,080 --> 00:33:31,840
আমি এমন-এমন জিনিস দেখেছি
যেটার কল্পনাও করতে পারবে না, বুঝলে?
457
00:33:32,120 --> 00:33:35,000
আমার সাথে এমন আচরণ করবি না,
বাঞ্চোত! নয়তো...
458
00:33:37,640 --> 00:33:38,640
নয়তো কী?
459
00:33:42,080 --> 00:33:43,320
নয়তো কী? আমায় মারবেন?
460
00:33:45,320 --> 00:34:09,950
অনুবাদ ও সম্পাদনায়
আকাশ বসাক
461
00:34:10,950 --> 00:36:24,950
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।