1 00:00:13,723 --> 00:00:16,851 সাইলো ছেড়ে যাওয়ার যে কোনো মৌখিক অনুরোধ মঞ্জুর করা হয়, 2 00:00:18,395 --> 00:00:19,854 তবে অনুরোধ ফিরিয়ে নেওয়া যায় না। 3 00:00:22,691 --> 00:00:24,150 তোমাকে পরিষ্কার করতে বলা হয়েছে 4 00:00:24,150 --> 00:00:26,736 আর তার সব উপকরণ দিয়ে দেওয়া হয়েছে, 5 00:00:28,405 --> 00:00:30,615 কিন্তু তোমাকে দিয়ে জোর করে পরিষ্কার করানো যাবে না। 6 00:00:31,575 --> 00:00:33,368 এয়ার লকের বাইরে পা রাখার পর, 7 00:00:34,202 --> 00:00:35,829 তুমি আইনের আওতার বাইরে। 8 00:00:39,249 --> 00:00:40,709 অন্তিম কিছু বলার আছে? 9 00:00:43,086 --> 00:00:44,754 ঝামেলা করার জন্য দুঃখিত। 10 00:01:21,374 --> 00:01:23,668 আমরা জানি না আমরা এখানে কেন আছি। 11 00:01:26,546 --> 00:01:28,673 জানি না এই সাইলো কে বানিয়েছে। 12 00:01:31,092 --> 00:01:35,055 জানি না সাইলোর বাইরের সবকিছু এমন কেন। 13 00:01:40,227 --> 00:01:43,396 আমরা জানি না কবে বাইরে যাওয়া নিরাপদ হবে। 14 00:01:48,276 --> 00:01:50,070 আমরা শুধু জানি যে... 15 00:01:53,323 --> 00:01:54,574 সেই দিনটা আজকে নয়। 16 00:03:52,192 --> 00:03:58,070 সাইলো সিজন -১, এপিসোড - ২ 17 00:04:00,020 --> 00:04:20,020 অনুবাদ ও সম্পাদনা শান্তনু মুখার্জী 18 00:04:32,941 --> 00:04:34,192 উনি এটা কেন বললেন? 19 00:04:39,573 --> 00:04:41,950 বিশ্বাস হচ্ছে না যে ওরা শেরিফকে পরিষ্কার করতে বাইরে পাঠাচ্ছে। 20 00:04:41,950 --> 00:04:44,828 একবার বলে ফেলার পর, ওদের কোন বিকল্প ছিল না। 21 00:04:44,828 --> 00:04:46,913 কিন্তু শেরিফ বাইরে যেতে চাইবেন কেনো? 22 00:04:50,834 --> 00:04:52,210 এটা ঘটছে। 23 00:04:53,545 --> 00:04:55,255 এই যাঃ। উনি আসছেন। 24 00:05:13,189 --> 00:05:14,316 আরে, না। 25 00:05:19,738 --> 00:05:20,739 শুরু হোক। 26 00:05:24,659 --> 00:05:25,952 বাহ, অ্যালিসন। 27 00:05:28,663 --> 00:05:29,831 তুমি ঠিক ছিলে। 28 00:05:46,848 --> 00:05:48,099 ওদের দৃশ্যটা দেখতে হবে। 29 00:06:29,766 --> 00:06:31,476 - কত? - দশ। 30 00:06:31,977 --> 00:06:36,106 তুমি দশ ক্রেডিট বাজি ধরলে যে উনি পরিষ্কার করবেন না? সবাই পরিষ্কার করে। 31 00:06:36,106 --> 00:06:39,609 বিষের প্রভাব শুরু হলে কি উনি তিন মিনিট টিকে থাকতে পারবেন? এটাই বাজি। 32 00:07:03,466 --> 00:07:05,010 শাবাশ, শেরিফ! 33 00:07:25,947 --> 00:07:27,282 উনি করছেনটা কী? 34 00:07:29,826 --> 00:07:31,953 আগে কি কেউ নিজের হেলমেট খুলেছিলো? 35 00:07:39,711 --> 00:07:40,921 উঠে পড়ো! 36 00:07:43,089 --> 00:07:44,049 উনি কোথায় যাচ্ছেন? 37 00:07:45,550 --> 00:07:46,927 নিজের স্ত্রীর কাছে। 38 00:08:14,037 --> 00:08:16,414 শেরিফ মারা গেছেন। এবার কী হবে? 39 00:08:17,958 --> 00:08:21,461 মিথ্যাবাদী। ও একটা মিথ্যাবাদী! 40 00:08:26,550 --> 00:08:30,345 আরে এই! বন্ধ করো এসব! 41 00:08:31,304 --> 00:08:33,765 থামো এবার! চলো। 42 00:08:33,765 --> 00:08:37,476 শোনো! সবাই, শান্ত হও! শোনো! 43 00:08:41,773 --> 00:08:44,651 যা ঘটেছে সেটা খুব খারাপ, কোন সন্দেহ নেই। 44 00:08:45,485 --> 00:08:48,405 কিন্তু তার মানে এই নয় যে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাবো। 45 00:08:48,405 --> 00:08:51,449 যদি কেউ শেরিফকে বাইরে পাঠানোর প্রতিবাদ করতে চায়, 46 00:08:51,449 --> 00:08:53,743 তাহলে আপ-টপ বা মিডসদের লড়তে দাও। 47 00:08:54,369 --> 00:08:58,790 এখানে ডাউন-ডীপে থাকাদের এর সঙ্গে কোন সম্পর্ক নেই। 48 00:08:58,790 --> 00:09:02,002 আমাদের কাজ হল আলোগুলো জ্বালিয়ে রাখা। 49 00:09:02,586 --> 00:09:03,587 হ্যাঁ! 50 00:09:04,087 --> 00:09:05,797 জেনারেটর চালু রাখা। 51 00:09:05,797 --> 00:09:07,549 হ্যাঁ! 52 00:09:07,549 --> 00:09:10,010 সাইলো'টা জীবিত রাখা! 53 00:09:10,010 --> 00:09:12,053 হ্যাঁ! 54 00:09:13,179 --> 00:09:14,931 এখানে এই ডাউন-ডীপে, 55 00:09:16,016 --> 00:09:19,269 আমরা শুধু নিজেদের কর্তব্য সম্পন্ন করবো। বুঝলে? 56 00:09:19,269 --> 00:09:20,520 হ্যাঁ! 57 00:09:21,062 --> 00:09:21,938 বুঝেছ? 58 00:09:24,774 --> 00:09:27,027 - ঠিক আছে? - হ্যাঁ! 59 00:10:01,895 --> 00:10:03,813 ক্যারিন্স একটা বার্তা পাঠিয়েছে। 60 00:10:03,813 --> 00:10:07,400 আমাদের বার বার সতর্ক করা হচ্ছে যে রিসাইক্লিং এ লোকেরা জড়ো হচ্ছে, 61 00:10:07,400 --> 00:10:09,819 আর পাইপ, হাতুড়ি ইত্যাদি নেওয়ার চেষ্টা করছে... 62 00:10:09,819 --> 00:10:11,529 হ্যাঁ। বোকার হদ্দ সব। 63 00:10:11,529 --> 00:10:12,739 আসলে, লোকে ভয় পাচ্ছে। 64 00:10:12,739 --> 00:10:16,660 হ্যাঁ, আমি রেডিওতে সবার সাথে যোগাযোগ করব। 65 00:10:16,660 --> 00:10:18,620 ক্যাফেটেরিয়া থেকে কিছু চাই? 66 00:10:18,620 --> 00:10:20,163 তোমার বাড়ি যাওয়া উচিত, স্যান্ডি। 67 00:10:23,750 --> 00:10:25,252 নিজের স্ত্রীকে ও সত্যিই ভালোবাসতো। 68 00:10:26,503 --> 00:10:27,796 এটাই ওর বাইরে যাওয়ার কারণ। 69 00:10:30,298 --> 00:10:31,299 হ্যাঁ। 70 00:11:43,496 --> 00:11:45,123 এমনিতে আমি মিডিয়াম সাইজ পরি। 71 00:11:46,166 --> 00:11:48,084 হয়তো ২০ বছর আগে পরতে। 72 00:11:50,712 --> 00:11:52,881 জেনসেন পরিবারে আগামী সপ্তাহে সন্তান আসছে। 73 00:11:52,881 --> 00:11:57,636 আগে প্রতি বছর ২৫টা বুনতে পারতাম, প্রতি দশম বাচ্চার জন্য একটা। 74 00:11:57,636 --> 00:11:59,596 এখন তো পাঁচটা বুনতে পারলেই যথেষ্ট। 75 00:12:01,389 --> 00:12:03,391 - ড্রিঙ্ক? - হ্যাঁ। 76 00:12:05,185 --> 00:12:07,687 আজকের মত দিনে, হয়ত আমাদের ভালো কিছু পান করা উচিৎ। 77 00:12:12,567 --> 00:12:14,402 এটা বিদ্রোহের আগের তৈরি মদ। 78 00:12:15,320 --> 00:12:16,905 হয়তো তারও আগের। 79 00:12:20,367 --> 00:12:21,576 ধন্যবাদ। 80 00:12:21,576 --> 00:12:22,869 হোলস্টন বেকারের স্মৃতিতে। 81 00:12:30,001 --> 00:12:32,212 শেরিফের জন্য কাকে বেছে নেবে তার সিদ্ধান্ত নিয়েছো? 82 00:12:33,505 --> 00:12:34,798 তার দিকেই কি তাকিয়ে নেই? 83 00:12:34,798 --> 00:12:38,677 আমি পরের জনকে প্রশিক্ষিত করতে সাহায্য করবো, তবে আমি অবসর নেবো। 84 00:12:40,929 --> 00:12:42,556 জামাল যখন অবসর নিচ্ছিলো, 85 00:12:42,556 --> 00:12:45,684 তখন সে হোলস্টনকে শেরিফ হিসেবে বেছে নিয়েছিলো। সেটা সহজ ছিলো। 86 00:12:45,684 --> 00:12:47,602 হোলস্টন যদি অবসর নিত, 87 00:12:47,602 --> 00:12:49,688 আমি ওর ইচ্ছাটাই মেনে নিতাম, কিন্তু এখন... 88 00:12:49,688 --> 00:12:53,149 বিচার বিভাগ চেষ্টা করবে নিজেদের একজনকে এই পদে বসানোর। 89 00:12:53,650 --> 00:12:56,111 হোলস্টন তোমাকে কিছু বলেনি? 90 00:13:02,117 --> 00:13:05,453 আমি মেয়রের খাতাগুলো পড়ছি। ৯৭টা খাতা পড়া হয়েছে। 91 00:13:06,913 --> 00:13:12,502 জন্ম। মৃত্যু। সে বছর কত জল, কত কম্পিউটার কেবল্‌ ব্যবহার হয়েছিল। 92 00:13:12,502 --> 00:13:14,170 কাউকে কি বাইরে পাঠানো হয়েছিল? 93 00:13:15,463 --> 00:13:19,801 এখন পর্যন্ত, কোন মেয়রের, একজন শেরিফকে বাইরে পাঠানোর কোন উদাহরণ নেই। 94 00:13:19,801 --> 00:13:22,012 ও বাইরে গিয়েছিলো, কিন্তু তুমি ওকে পাঠাওনি। 95 00:13:22,012 --> 00:13:25,056 আমি নিজের কাজে অনুতপ্ত বলে কিন্তু কথাটার উল্লেখ করিনি। 96 00:13:26,182 --> 00:13:30,937 করেছি কারণ আমি জানি না এই খাতাগুলি অস্তিত্বে আসার আগে কী হয়েছিল। 97 00:13:32,480 --> 00:13:34,107 বিদ্রোহের আগে? 98 00:13:34,107 --> 00:13:36,568 বিদ্রোহের কারণ যাই হোক, তারও আগে। 99 00:13:38,987 --> 00:13:40,447 তোমার মনে হয় সেটা পরিষ্কার সংক্রান্ত? 100 00:13:41,156 --> 00:13:44,492 - আমি অস্থিরতা নিয়ে চিন্তিত। - তা ঠিক। 101 00:13:45,785 --> 00:13:48,121 সেজন্যই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একজন নতুন শেরিফ দরকার। 102 00:13:52,334 --> 00:13:53,960 আমাদের কাছে শেষ অবশিষ্ট এটাই। 103 00:13:53,960 --> 00:13:55,337 ধন্যবাদ। 104 00:13:56,379 --> 00:13:57,797 আমার এটা চাই। 105 00:13:58,840 --> 00:14:01,635 - না, এটা তুমি পাবে না। না! তুমি... - না, আমার এটা দরকার। 106 00:14:01,635 --> 00:14:04,179 - না, তুমি আমার হাতুড়ি নিতে পারবে না! - এই! 107 00:14:04,179 --> 00:14:05,805 - ঝগড়া থামাও! - আমাকে আমার পরিবারকে রক্ষা করতে হবে! 108 00:14:05,805 --> 00:14:09,392 - হাতুড়িটা নামিয়ে রাখো। - এই! ঝগড়া করা বন্ধ করো! 109 00:14:10,268 --> 00:14:12,395 এই! জুডিশিয়াল। 110 00:14:12,938 --> 00:14:14,272 যাঃ শালা। 111 00:14:18,401 --> 00:14:19,778 ডেপুটি ব্রুকস। 112 00:14:20,445 --> 00:14:22,864 মিঃ সিমস্‌, পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে। 113 00:14:25,575 --> 00:14:26,910 ওদের নামগুলো লিখে নাও। 114 00:14:31,373 --> 00:14:33,208 কোন ধারণা আছে কবে একজন নতুন শেরিফ পাবো? 115 00:14:33,875 --> 00:14:36,336 কেননা আমাদের স্থানীয় রিসাইক্লিং এ এখনও বেশ বড় লাইন রয়েছে, 116 00:14:36,336 --> 00:14:39,172 আর ডেপুটি আমাকে পর্যাপ্ত গোলাবারুদ থাকা সুনিশ্চিত করতে বললেন। 117 00:14:47,222 --> 00:14:48,932 লেভেল ১৪ সুরক্ষিত। 118 00:15:03,238 --> 00:15:05,407 - কী করছো? - দেখে কী মনে হয়? 119 00:15:05,407 --> 00:15:07,659 মনে হচ্ছে তোমার মুড খারাপ। 120 00:15:07,659 --> 00:15:09,452 রাগটা এখন তুমি ওই টোস্টারের উপর বের করছ। 121 00:15:09,452 --> 00:15:12,205 না। আমি এটা সারাচ্ছি। 122 00:15:12,998 --> 00:15:15,625 তুমি ১৩ বছর বয়স থেকে এখানে আসছো... 123 00:15:15,625 --> 00:15:16,585 শুরু হয়ে গেল। 124 00:15:16,585 --> 00:15:18,920 ...সারাই করতে, যাতে বাকি সমস্যার থেকে দূরে থাকতে পারো। 125 00:15:18,920 --> 00:15:22,132 আমাকে একটু একা বসে কাজ করতে দেবেন, প্লিজ? 126 00:15:22,132 --> 00:15:25,302 শেরিফ বাইরে যাওয়ার পর তুমি যা বলেছিলে তার সঙ্গে কি এর কোন সম্পর্ক আছে? 127 00:15:26,511 --> 00:15:28,054 কেননা শার্লি গতকাল রাতে এসেছিল। 128 00:15:28,054 --> 00:15:31,558 বলছিল তুমি বাইরে আসার সময় চিৎকার করে বলছিলে, "ও মিথ্যা কথা বলেছে!" 129 00:15:31,558 --> 00:15:32,684 মনে হয় না আমি চিৎকার করছিলাম। 130 00:15:34,269 --> 00:15:37,355 জানো তো? এখানে এসে, সেই চেয়ারে বসে, আমার সরঞ্জাম ব্যবহার করা, 131 00:15:37,355 --> 00:15:38,481 এটা একটা বিশেষ অধিকার। 132 00:15:38,481 --> 00:15:42,068 আর এখানে যদি থাকতে চাও তাহলে খোলাখুলি আমাকে বলো, কী চলেছে চারিদিকে। 133 00:15:45,363 --> 00:15:46,698 ঠিক আছে, তাহলে এখানে থাকব না। 134 00:15:48,033 --> 00:15:51,244 তুমি এখানে টোস্টার সারাতে আসোনি। এখানে এসেছ কথা বলতে। 135 00:15:52,245 --> 00:15:53,622 জানি তোমার জন্য এটা কঠিন। 136 00:15:56,333 --> 00:15:57,751 ঠিক আছে। সময় নাও। 137 00:16:08,345 --> 00:16:09,554 এটা জর্জ সম্পর্কে। 138 00:16:10,680 --> 00:16:12,641 তার মারা যাওয়ার তিন মাস হয়ে গেছে। 139 00:16:14,142 --> 00:16:16,853 - তুমি বলছ সে মিথ্যা বলেছে? - না। হোলস্টন মিথ্যা বলেছে। 140 00:16:17,354 --> 00:16:19,231 - তুমি এখনও মনে করো জর্জ খুন হয়েছিল? - হ্যাঁ। 141 00:16:19,231 --> 00:16:22,859 - হ্যাঁ, 'কারণ সে আত্মহত্যা করেনি, তাই... - এত নিশ্চিত কিকরে হতে পারো? 142 00:16:22,859 --> 00:16:24,861 কেননা শেষবার দেখা হওয়ার সময়, 143 00:16:24,861 --> 00:16:26,821 ও সত্যিই আমাকে কিছু দেখাতে চাইছিলো। 144 00:16:27,572 --> 00:16:29,950 আমরা কুপারের আমার স্থলাভিষিক্ত হওয়া উদযাপন করছিলাম। 145 00:16:30,784 --> 00:16:33,620 জর্জ সবসময় ভয় পেত কারণ আমরা অনুমোদন পাইনি, 146 00:16:33,620 --> 00:16:35,038 তাই সে কখনো এসবে যোগ দিত না। 147 00:16:35,038 --> 00:16:36,248 কম্পিউটারওয়ালা! 148 00:16:37,958 --> 00:16:39,125 ওরা আমাকে মাতাল করে তুলছে। 149 00:16:39,125 --> 00:16:41,545 দেখে মনে হচ্ছে তুমি বেশ বিরোধ করছ। 150 00:16:41,545 --> 00:16:44,673 কুপ, তোমার জন্য জল আর একটা চেয়ার আনি? 151 00:16:48,635 --> 00:16:49,636 কেক? 152 00:17:02,232 --> 00:17:05,694 এই, সবাই আমাদের ব্যাপারে জানে। কেউ পাত্তাও দেবে না। 153 00:17:05,694 --> 00:17:07,571 শাস্তি দিতে আমাদের খনিতে পাঠাবে না। 154 00:17:07,571 --> 00:17:09,573 তুমি ওখানেও ভালো থাকবে, শক্ত মেয়ে। 155 00:17:10,907 --> 00:17:13,285 এই, কিছু একটা হয়েছে। 156 00:17:14,828 --> 00:17:16,036 বড় কিছু। 157 00:17:16,036 --> 00:17:18,540 এখানে তোমাকে বলতে পারবো না, পরে কথা বলতে পারি? 158 00:17:18,540 --> 00:17:20,083 হ্যাঁ, অবশ্যই। আমি দেরী পর্যন্ত কাজ করি। 159 00:17:20,083 --> 00:17:21,918 তাহলে তোমার বাসায় গিয়ে বলবো। 160 00:17:21,918 --> 00:17:23,003 ঠিক আছে। 161 00:17:23,587 --> 00:17:24,880 সবাই শোনো! 162 00:17:25,964 --> 00:17:27,048 কুপ কোথায়? 163 00:17:27,048 --> 00:17:28,341 ওকে এখানে পাঠাও। 164 00:17:29,426 --> 00:17:31,428 এই উদযাপন ওর জন্যই। এখানে এসো। 165 00:17:32,095 --> 00:17:34,264 কুপ, আমি জানি তুমি বেশ ঘাবড়িয়ে আছো। 166 00:17:37,267 --> 00:17:40,520 - তুমি জুলস এর স্থান নিতে তৈরি। - আমাকে যেতে হবে। 167 00:17:40,520 --> 00:17:43,023 চলো কুপারের জন্য হাততালি হয়ে যাক। চলো সবাই। 168 00:17:55,327 --> 00:17:58,121 মাঝরাতে যখন কাজ সেরে বের হলাম, আমি ক্লান্ত ছিলাম। 169 00:17:58,997 --> 00:18:00,874 জর্জের সাথে দেখা করতে উন্মুখ ছিলাম। 170 00:18:10,425 --> 00:18:11,426 জর্জ? 171 00:19:04,104 --> 00:19:05,855 - এই। - আরে। 172 00:19:05,855 --> 00:19:07,649 দেখে তো লাগছে না, তোমার হ্যাং-ওভার রয়েছে। 173 00:19:07,649 --> 00:19:09,401 না নেই। মনটা খারাপ। 174 00:19:10,485 --> 00:19:11,319 কেন? 175 00:19:13,029 --> 00:19:15,031 - তুমি শোনোনি? - সবে ঘুম থেকে উঠলাম, কী শুনিনি? 176 00:19:15,031 --> 00:19:17,117 গতরাতে কম্পিউটার জর্জ সিঁড়ি থেকে নিচে লাফ দিয়েছে। 177 00:19:19,578 --> 00:19:20,870 ওরা বলছে এটা আত্মহত্যা। 178 00:19:23,582 --> 00:19:24,708 ওকে কি ভালো করে চিনতে? 179 00:19:41,266 --> 00:19:43,852 দেখো, জুলস, জানি না তুমি কী শুনতে চাও। 180 00:19:44,686 --> 00:19:46,146 লোকটাকে সত্যিই পছন্দ করতাম। 181 00:19:46,146 --> 00:19:48,773 আর আত্মহত্যা সাইলোর বিরুদ্ধে অপরাধ। 182 00:19:48,773 --> 00:19:51,610 - জানি। - যদি তোমার কাছে প্রমাণ থাকে যে ও লাফ দেয়নি, 183 00:19:51,610 --> 00:19:54,154 তাহলে প্রচুর কাগজপত্রের কাজকর্ম থেকে রক্ষা পাবো। কিন্তু... 184 00:19:55,405 --> 00:19:56,531 কিন্তু খুন? 185 00:19:57,782 --> 00:20:00,076 কে করেছে? আর কেন? 186 00:20:00,076 --> 00:20:03,788 আমি জানি না! শুধু জানি ও আত্মহত্যা করেনি, হ্যাঙ্ক। 187 00:20:03,788 --> 00:20:06,541 ঠিক আছে, দেখো, এটা হত্যা তা প্রমাণ করতে, এর থেকে বেশি কিছু লাগবে। 188 00:20:06,541 --> 00:20:09,336 - উদ্দেশ্য আর সুযোগ দুটোই দরকার হবে। - আমাকে বোকা ভেবো না, হ্যাঙ্ক। 189 00:20:09,336 --> 00:20:11,713 এই, আমি তোমাকে বোকা ভাবছি না, কথাটা হোলো... 190 00:20:15,759 --> 00:20:16,676 কী? 191 00:20:19,554 --> 00:20:21,097 আমি জানি যে তোমরা দুজন... 192 00:20:22,265 --> 00:20:25,477 ভাবলাম, এখানে নিচে, কার বয়ে গেছে? কিন্তু ব্যাপারটা হলো, 193 00:20:25,477 --> 00:20:28,563 যদি তোমরা দুজন একটা স্বীকৃত সম্পর্কে থাকতে, তাহলে এটা সহজ হতো। 194 00:20:28,563 --> 00:20:30,065 একজন জীবনসঙ্গীর কিছু অধিকার থাকে। 195 00:20:31,399 --> 00:20:32,567 হ্যাঁ। তাহলে... 196 00:20:36,112 --> 00:20:37,113 গোল্লায় যাক। 197 00:20:38,531 --> 00:20:40,158 আমি তোমার সন্দেহের কথা আপ-টপকে জানাবো। 198 00:20:40,158 --> 00:20:42,869 বলব এটা একজন সহকর্মী বলেছে, যে ওকে ভালভাবে চিনতো। 199 00:20:42,869 --> 00:20:45,455 দেখি শেরিফ কী বলেন। উনি একজন ভালো মানুষ। 200 00:20:46,331 --> 00:20:48,041 কেউ আত্মহত্যা পছন্দ করে না। 201 00:20:53,672 --> 00:20:54,673 চলো! 202 00:21:11,398 --> 00:21:12,607 ওই তো সে। 203 00:21:13,108 --> 00:21:15,068 - ওর নাম কী? - কী? 204 00:21:15,068 --> 00:21:17,195 ওর নাম কী? 205 00:21:17,195 --> 00:21:19,197 জুলিয়েট। 206 00:21:19,197 --> 00:21:21,074 জুলিয়েট নিকোলস। 207 00:21:32,794 --> 00:21:36,298 মৃতদেহটা পাওয়া গেছে এখানে এই ভেন্টিলেশন ইউনিটে। 208 00:21:40,385 --> 00:21:44,389 জর্জ নিশ্চয় আন্দাজ ১০০ ফুট নিচে পড়েছে বলে আমার ধারণা। 209 00:21:44,931 --> 00:21:46,433 কোনো সাক্ষী নেই। 210 00:21:46,433 --> 00:21:48,894 তাই এর বেশি জানানোর আর কিছু নেই। 211 00:21:51,062 --> 00:21:52,731 খুব টেনশনে আছো মনে হচ্ছে। 212 00:21:53,481 --> 00:21:55,108 আমি... আমি সবসময় টেনশনে থাকি, স্যার। 213 00:21:56,568 --> 00:21:59,779 বুঝতে পারছি। আত্মহত্যা একটা গুরুতর অপরাধ। 214 00:21:59,779 --> 00:22:02,741 - না, এটা আত্মহত্যা ছিল না। - সেটা তুমি আগেই বলেছো। 215 00:22:02,741 --> 00:22:06,870 হ্যাঁ। ও মনমরা ছিল না। বিষণ্ণতার কোন লক্ষণও দেখিনি। 216 00:22:06,870 --> 00:22:07,954 হঠাৎ কিছু ব্যাকুলতাও দেখিনি 217 00:22:07,954 --> 00:22:10,457 যে শেষ পর্যন্ত এমন একটা সিদ্ধান্ত নেবে... 218 00:22:10,457 --> 00:22:14,044 এইসব লক্ষণ সম্পর্কে আমরা এত কম বয়স থেকে শিখি যে এগুলো সহজেই লুকাতে পারি। 219 00:22:14,544 --> 00:22:15,545 তুমি ওকে কিভাবে চিনতে? 220 00:22:17,505 --> 00:22:20,342 - জর্জ... - এখানে নিচে সবাই সবাইকে চেনে। 221 00:22:21,051 --> 00:22:23,720 আর জর্জ ছিল একজন মজাদার কম্পিউটার মেরামতকারী। 222 00:22:24,930 --> 00:22:26,389 তোমার কেন মনে হয় তাকে খুন করা হয়েছে? 223 00:22:26,389 --> 00:22:27,557 ওর কি কোন শত্রু আছে? 224 00:22:27,557 --> 00:22:28,683 আমি শুধু জানি যে ও... 225 00:22:28,683 --> 00:22:32,687 আমি বলেছি যে, খুন প্রমাণের জন্য আমাদের খুনের উদ্দেশ্য ও সুযোগ কী ছিল তা খুঁজতে হবে আর... 226 00:22:32,687 --> 00:22:34,814 হ্যাঁ, তবে আমি কিন্তু বলেছি যে সুযোগ অবশ্যই ছিল। 227 00:22:34,814 --> 00:22:37,025 ও কি ভোর ৩টায় মারা গেছে? 228 00:22:37,525 --> 00:22:39,402 তখন সিঁড়িতে কেউ থাকে না। ঠিক? 229 00:22:41,446 --> 00:22:42,989 যদি না তুমি একজন পোর্টার হও। 230 00:22:44,074 --> 00:22:45,450 বা আত্মহত্যা করতে না এসে থাকো। 231 00:22:47,535 --> 00:22:48,912 একটু ডিসপ্যাচে যাবে? 232 00:22:48,912 --> 00:22:51,539 দ্যাখো ঘটনার সময় সিঁড়িতে কোন পোর্টার ছিল কিনা। 233 00:22:51,539 --> 00:22:52,624 - হ্যাঁ। - ঠিক আছে। 234 00:22:59,130 --> 00:23:01,424 ঘড়িটা বেশ সুন্দর। স্মৃতিচিহ্ন নাকি? 235 00:23:02,634 --> 00:23:05,512 - এটা বৈধ। - শুধু বললাম ওটা চমৎকার। 236 00:23:08,014 --> 00:23:09,891 দ্যাখো, তোমার সহকর্মীর জন্য আমি দুঃখিত। 237 00:23:11,810 --> 00:23:14,479 আমি ওর লাশ আর একবার পরীক্ষা করবো। দেখি সংঘর্ষের কোন চিহ্ন পাই কিনা। 238 00:23:14,479 --> 00:23:15,564 ঠিক আছে। 239 00:23:16,064 --> 00:23:19,317 বলতে খারাপ লাগছে, তবে সঙ্গে গেলে হয়ত তোমার চোখে এমন কিছু পড়বে যা আমার পড়ছে না। 240 00:23:20,235 --> 00:23:21,653 তুমি রাজি থাকলে তবেই। 241 00:23:24,990 --> 00:23:27,993 না, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। 242 00:23:40,881 --> 00:23:43,466 আমরা অস্বাভাবিক কিছুর খোঁজ করছি। 243 00:23:44,426 --> 00:23:49,180 ঘর্ষণের দাগ যা পতনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বা ধস্তাধস্তির কোন প্রমাণ। 244 00:23:52,434 --> 00:23:54,269 - তুমি প্রস্তুত? - হ্যাঁ। 245 00:24:07,073 --> 00:24:08,325 কিছু মানুষ... 246 00:24:09,367 --> 00:24:12,287 আগে চেষ্টা করে নিজের কব্জি কাটতে। 247 00:24:14,873 --> 00:24:16,541 তারপর তারা মৃত্যু নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়... 248 00:24:18,835 --> 00:24:20,337 তাই তারা লাফ দেয়। 249 00:24:26,301 --> 00:24:29,304 এত বছর পরেও আমি এই সব দৃশ্য দেখতে অভ্যস্ত হইনি। 250 00:24:30,805 --> 00:24:32,265 - তুমি কি কখনো... - মৃত ব্যক্তি? হ্যাঁ দেখেছি। 251 00:24:32,265 --> 00:24:33,642 আমার ভাই এর যখন আমার বয়স ১২. 252 00:24:33,642 --> 00:24:37,270 আমার মা'কে যখন আমি ১৩ বছরের। কিন্তু তুমি তো সেসব জানো, তাই... 253 00:24:39,981 --> 00:24:42,234 যখন কেউ বলে খুন, তখন খতিয়ে দেখা দরকার। 254 00:24:42,234 --> 00:24:44,444 বলার পেছনে কারণটা খুঁজে বের করতে... 255 00:24:44,444 --> 00:24:46,404 কারণ হলো, তাকে হত্যা করা হয়েছে। তাই। 256 00:24:47,322 --> 00:24:50,784 কিন্তু হয়ত তোমার ইতিহাসের জন্য তুমি এটাকে আত্মহত্যা বলে মানতে চাইছো না। 257 00:24:51,284 --> 00:24:53,370 আমি সেটা বুঝি। 258 00:24:56,456 --> 00:24:57,457 নতুন কিছু? 259 00:24:58,750 --> 00:24:59,876 না। 260 00:25:00,544 --> 00:25:01,962 ডিসপ্যাচের লোকেরা কী বলে? 261 00:25:02,587 --> 00:25:05,090 সেই রাতে পোর্টারদের কাজ কম ছিল। কেউ উপরে বা নিচে আসা যাওয়া করেনি। 262 00:25:05,090 --> 00:25:06,883 - বিচার বিভাগের লোকেরা আসছে। - ঠিক আছে। 263 00:25:06,883 --> 00:25:09,177 সম্ভাব্য আত্মহত্যা ইত্যাদি, তাদের সম্পূর্ণ বিবরণ চাই। 264 00:25:09,177 --> 00:25:12,180 তোমরা আশেপাশে জিজ্ঞাসাবাদ করো। 265 00:25:12,889 --> 00:25:14,724 দ্যাখো সিঁড়িতে অন্য কেউ ছিল কিনা। 266 00:25:15,308 --> 00:25:16,476 ঠিক আছে। 267 00:25:24,067 --> 00:25:25,402 কিছু খেতে চাও? 268 00:25:26,027 --> 00:25:27,028 না। 269 00:25:30,323 --> 00:25:32,284 তুমি আর জর্জ কতদিন সম্পর্কে ছিলে? 270 00:25:34,411 --> 00:25:35,870 আমি কাউকে বলবো না। 271 00:25:36,580 --> 00:25:38,540 জানি না কী নিয়ে কথা বলছো। 272 00:25:39,874 --> 00:25:41,376 তোমরা অনুমোদন পাওনি কেন? 273 00:25:46,506 --> 00:25:47,507 কেন নয়? 274 00:25:49,217 --> 00:25:50,802 দ্যাখো, যদি বের করতে চাও কী হয়েছিল, 275 00:25:50,802 --> 00:25:52,429 তোমাকে তাহলে সত্যিটা আমাকে বলতে হবে। 276 00:25:52,429 --> 00:25:54,306 তুমি যখন আমার ডেপুটির কাছে গিয়ে বললে এটা খুন, 277 00:25:54,306 --> 00:25:56,349 তোমার সাহায্যের দরকার ছিল, তাই না? 278 00:25:57,058 --> 00:25:58,685 সে আত্মহত্যা করেনি। 279 00:25:59,394 --> 00:26:00,645 বেশ। 280 00:26:04,024 --> 00:26:05,650 আমাকে জুডিশিয়ালের সাথে দেখা করতে হবে। 281 00:26:09,195 --> 00:26:11,031 জুলিয়েট, সত্যটা না জানতে পারা, 282 00:26:12,616 --> 00:26:14,451 এটা তোমাকে জীবনভর কষ্ট দেবে। 283 00:26:19,998 --> 00:26:21,583 ও আমার জন্য কিছু রেখে গেছে। 284 00:26:23,376 --> 00:26:24,669 কী? 285 00:26:24,669 --> 00:26:29,007 তুমি শেরিফ আর আমি, শেরিফ নয়। 286 00:26:29,007 --> 00:26:32,177 কথা দাও যে জুডিশিয়ালের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ জানাবে না। 287 00:26:32,177 --> 00:26:33,261 এটা কি একটা পুরাবস্তু? 288 00:26:34,304 --> 00:26:36,139 যদি হয় তবে আমাকে এটা বাজেয়াপ্ত করতে হবে। 289 00:26:40,101 --> 00:26:41,895 না, ও আমার জন্য কিছুই রেখে যায়নি 290 00:26:42,437 --> 00:26:43,438 যা তোমাকে দেখাতে পারি। 291 00:26:45,398 --> 00:26:47,150 কিন্তু কোথায় পেলাম সেটা কে বলবে? 292 00:26:49,861 --> 00:26:51,071 সাইলো একটা বড় জায়গা। 293 00:27:24,688 --> 00:27:25,730 এটা কী? 294 00:27:26,856 --> 00:27:28,108 আমি জানি না। 295 00:27:28,108 --> 00:27:31,111 হয়তো এটাই ছিল তার বিদায় জানানোর পদ্ধতি। তোমাকে কিছু দিয়ে। 296 00:27:35,907 --> 00:27:37,242 সঙ্গে এটাও রেখে গ্যাছে। 297 00:27:41,371 --> 00:27:42,581 বাকিটা কোথায়? 298 00:27:42,581 --> 00:27:44,165 এইটুকুই পেয়েছি। বাকি জানি না। 299 00:27:46,167 --> 00:27:49,337 "মনে আছে, তুমি এটা শেষ কোথায় দেখেছিলে?" 300 00:27:55,719 --> 00:27:58,805 যা তোমাকে দেখাতে যাচ্ছি তা যে কোনো পুরাবস্তুর থেকে বেশি অবৈধ। 301 00:27:59,472 --> 00:28:02,684 আমি নিশ্চিত আপ-টপ এটা সম্পর্কে জানে, কিন্তু তারা পাত্তা দেয় বলে মনে হয় না। 302 00:28:03,268 --> 00:28:04,853 আমি আপ-টপ থেকে এসেছি 303 00:28:05,645 --> 00:28:07,480 আর আমার ধারনাই নেই আমরা কোথায় যাচ্ছি। 304 00:28:16,698 --> 00:28:18,241 আমাদের চুক্তি কি এখনও প্রযোজ্য? 305 00:28:18,992 --> 00:28:19,993 হ্যাঁ। 306 00:28:22,662 --> 00:28:23,830 ঠিক আছে। 307 00:28:33,715 --> 00:28:35,675 আশা করি তুমি অন্ধকারকে ভয় পাও না। 308 00:28:39,471 --> 00:28:40,931 বা সরু বন্ধ জায়গাকে। 309 00:28:42,849 --> 00:28:43,850 বা উচ্চতাকে। 310 00:29:14,005 --> 00:29:16,049 {\an8}- কে করেছে এই সব? - জানি না। 311 00:29:16,758 --> 00:29:18,510 আমাদের ধারণা এটা বিদ্রোহের আগে থেকেই আছে। 312 00:29:22,264 --> 00:29:24,558 এই। সাবধান। 313 00:29:28,311 --> 00:29:30,855 - কী আছে নিচে? - নিজেই দেখতে পাবে। 314 00:30:12,230 --> 00:30:13,231 ধন্যবাদ। 315 00:30:15,442 --> 00:30:19,279 এক সময়ে এখানে কাজের জন্য সম্ভবত একশটা আলো ছিল। 316 00:30:20,113 --> 00:30:23,158 শুধু এইকটা অবশিষ্ট আছে। 317 00:30:25,285 --> 00:30:26,494 ওটা কী? 318 00:30:26,494 --> 00:30:29,789 হয়ত সাইলো খননে ব্যবহার করা মেশিনের এতটুকুই অবশিষ্ট আছে। 319 00:30:29,789 --> 00:30:33,627 কথিত আছে, খননকারী মেশিন এতদূর নিচে নামে, 320 00:30:33,627 --> 00:30:35,503 সেটাকে বের করার কোন সহজ উপায় ছিল না, 321 00:30:35,503 --> 00:30:41,301 তাই প্রতিষ্ঠাতারা ৩০ ফুট কংক্রিটের দেওয়াল তুলে সেটা বন্ধ করে দেন। 322 00:30:42,928 --> 00:30:47,265 খননকারী মেশিন প্রায় একশ বছর ধরে এভাবেই পড়ে আছে। 323 00:30:47,849 --> 00:30:50,310 মূল্যবান যা কিছু তা অনেক আগেই বের করে নেওয়া হয়েছে। 324 00:30:52,020 --> 00:30:53,980 প্রথম যখন এই জায়গাটা দেখি, 325 00:30:54,481 --> 00:30:57,317 বুঝতে পেরেছিলাম, আমরা সাইলোর ব্যাপারে কত কম জানি। 326 00:31:00,862 --> 00:31:01,947 তুমি প্রস্তুত? 327 00:31:05,283 --> 00:31:07,285 নিচে না তাকানোই ভালো। 328 00:31:14,459 --> 00:31:15,377 তুমি ঠিক আছো? 329 00:32:00,505 --> 00:32:01,923 এটা কোন জায়গা? 330 00:32:02,465 --> 00:32:03,633 জর্জ। 331 00:32:04,217 --> 00:32:05,802 সেই সব গুছিয়ে রেখেছিলো। 332 00:32:10,098 --> 00:32:13,184 শেষবার ওই জিনিসটা এখানেই দেখেছিলাম। 333 00:32:19,274 --> 00:32:20,400 এই বাক্সে ছিলো। 334 00:32:29,159 --> 00:32:32,871 এইসব কারণেই ও আমাদের সম্পর্কটাকে গোপন রাখতে চেয়েছিলো। 335 00:32:32,871 --> 00:32:36,249 বুঝলে, যদি সে এসবের সাথে কখনও ধরা পড়ে ও চাইত না যে আমিও ফেঁসে যাই। 336 00:32:37,667 --> 00:32:39,044 এগুলো কি সব পুরাবস্তু? 337 00:32:40,295 --> 00:32:41,296 হ্যাঁ। 338 00:32:44,341 --> 00:32:45,592 জানি না... 339 00:32:47,260 --> 00:32:48,511 আগে কখনও এটা দেখিনি। 340 00:32:50,513 --> 00:32:52,307 হয়তো এটাই ও তোমাকে দেখাতে চেয়েছিলো? 341 00:32:52,307 --> 00:32:53,475 এটা কী তার ধারণাই নেই। 342 00:33:00,774 --> 00:33:04,694 তাহলে, জর্জ পুরাবস্তু বিক্রি আর তার লেনদেন করত? 343 00:33:04,694 --> 00:33:06,905 হ্যাঁ। প্রাচীন জিনিসপত্রে তার আসক্তি ছিল। 344 00:33:06,905 --> 00:33:09,991 জানো, ও এখানে একাই এসে কিছু খুঁজতো। 345 00:33:09,991 --> 00:33:12,160 - কী খুঁজতো? - জানি না। আমাকে কখনো বলেনি। 346 00:33:12,160 --> 00:33:13,995 শুধু বলত, দেখলেই ও বুঝতে পারবে। 347 00:33:16,998 --> 00:33:17,916 অদ্ভুত তো। 348 00:33:19,334 --> 00:33:22,629 এই প্লাস্টিকের তারটা রিলের চারপাশে জড়ানো থাকতো। 349 00:33:32,013 --> 00:33:33,682 দাঁড়াও। দাঁড়াও। 350 00:34:18,143 --> 00:34:19,184 এটা কী? 351 00:34:53,595 --> 00:34:54,596 ওটা কী? 352 00:34:59,226 --> 00:35:00,602 এগুলোর কোনো'টা আগে দেখেছিলে? 353 00:35:01,311 --> 00:35:02,312 না। 354 00:35:03,980 --> 00:35:06,441 কখনো এর কথা উল্লেখ করেনি? বলেনি এতে কী থাকতে পারে? 355 00:35:06,441 --> 00:35:07,525 না। 356 00:35:10,946 --> 00:35:14,074 "মুছে ফেলা ফাইল পুনরুদ্ধারের নির্দেশাবলী।" 357 00:35:17,911 --> 00:35:19,913 পিছনে হাতে লেখা কিছু আছে। 358 00:35:20,789 --> 00:35:22,249 এটা জর্জের হাতের লেখা নয়। 359 00:35:24,709 --> 00:35:25,835 এটা আমার স্ত্রীর। 360 00:35:28,797 --> 00:35:30,423 তোমার স্ত্রী জর্জকে চিনতো? 361 00:35:30,966 --> 00:35:33,885 বাইরে যাওয়ার কিছুদিন আগেই অ্যালিসন ওর জন্য কিছু আইটি'র কাজ করেছিলো। 362 00:35:36,179 --> 00:35:38,056 একথা আমাকে বলোনি কেন? 363 00:35:42,269 --> 00:35:44,563 যদি জর্জ তোমার পরি... 364 00:35:46,273 --> 00:35:47,732 কখনও কি ওর সাথে কথা বলেছিলে? 365 00:35:47,732 --> 00:35:48,942 একবার। 366 00:35:53,697 --> 00:35:55,532 আরে ধ্যাত, এই ঘড়ি। 367 00:35:57,367 --> 00:35:58,743 এটা আগেও দেখেছিলে, তাই না? 368 00:35:58,743 --> 00:36:00,579 তাই তুমি ওর কব্জি পরীক্ষা করছিলে। 369 00:36:01,454 --> 00:36:05,250 তাই বুঝতে পেরেছিলে আমাদের মধ্যে সম্পর্ক ছিলো। 370 00:36:06,793 --> 00:36:08,879 তাই কি তুমি এখানে এসেছো? 371 00:36:08,879 --> 00:36:11,256 দেখতে যে তোমার স্ত্রীর বাইরে যাওয়ার সঙ্গে আমার কোন সম্পর্ক আছে কিনা? 372 00:36:11,256 --> 00:36:13,133 আমি এখানে জর্জের মৃত্যুর কারণ নির্ধারণ করতে এসেছি। 373 00:36:13,133 --> 00:36:15,635 বাজে কথা! তুমি ভাবছো যে তোমার স্ত্রীর বাইরে যাওয়ার সঙ্গে 374 00:36:15,635 --> 00:36:18,054 জর্জের কিছু সম্পর্ক আছে কিনা। 375 00:36:18,054 --> 00:36:20,807 আর আমাকে জুডিশিয়ালকে বলতে হবে যে তার মৃত্যু একটা দুর্ঘটনা। 376 00:36:20,807 --> 00:36:24,019 কেন? তুমি কেন এমন করবে? ও খুন হয়েছে! 377 00:36:24,019 --> 00:36:26,104 - কে করেছে? - তা আমি জানি না! 378 00:36:26,104 --> 00:36:28,356 জর্জের এটা লুকিয়ে রাখার একটা কারণ ছিলো। 379 00:36:28,356 --> 00:36:31,276 হয়তো এটা আমাদের জানাবে, কেন... আর তার সঙ্গে কী হয়েছে। 380 00:36:31,276 --> 00:36:33,111 জানি না এই হার্ড ড্রাইভটা ও কেন লুকিয়ে রেখেছিলো। 381 00:36:33,111 --> 00:36:37,282 এটা একটা রেড লেভেলের পুরাবস্তু, তাই এটাকে সাইলোর আইন ব্যাবস্থার প্রতি একটা হুমকি হিসাবে ধরা হয়। 382 00:36:37,282 --> 00:36:41,077 আমি সাইলোর আইন ব্যাবস্থার পরোয়া করি না। আমি চাই তুমি তোমার কাজ করো! 383 00:36:41,077 --> 00:36:43,163 সাইলোতে শৃঙ্খলা বজায় রাখাই আমার কাজ। 384 00:36:43,163 --> 00:36:44,831 আর সত্যটা খুঁজে বের করার কী হবে? 385 00:36:44,831 --> 00:36:48,335 অন্য কেউ এটা খুঁজে পাওয়ার আগে আমাকে এটা পুড়িয়ে ফেলতে হবে। 386 00:36:48,335 --> 00:36:50,003 - না। - অনেক হয়েছে! 387 00:36:52,255 --> 00:36:56,718 হয়তো তুমি যদি নিজের স্ত্রীর কথা শুনতে, তবে সে এখনও বেঁচে থাকতো! 388 00:37:02,265 --> 00:37:06,937 অফিসে যেতে, আমাকে ক্যাফেটেরিয়া হয়ে যেতে হয়। 389 00:37:07,938 --> 00:37:10,899 তাই, এখন আমি ভোর হওয়ার আগে কাজে যাই, 390 00:37:10,899 --> 00:37:12,609 আর অন্ধকার হওয়ার পর ফিরি 391 00:37:12,609 --> 00:37:15,111 যাতে আমাকে ওই পাহাড়ে তার লাশ দেখতে না হয়। 392 00:37:17,197 --> 00:37:19,574 অ্যালিসনও প্রশ্ন করেছিল। 393 00:37:25,747 --> 00:37:27,249 সে কখনই ভয় পায়নি। 394 00:37:27,874 --> 00:37:30,168 তাহলে দয়া করে... শুধু... 395 00:37:31,753 --> 00:37:32,754 আমাকে সাহায্য করো। 396 00:37:41,846 --> 00:37:43,598 আমি জানার চেষ্টা জারি রাখবো যে জর্জের কী হয়েছিলো, 397 00:37:43,598 --> 00:37:47,018 কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে আর নিজের কাজ করে যেতে হবে। 398 00:37:47,018 --> 00:37:48,645 ওই ঘড়িটা পরা বন্ধ করো! 399 00:37:48,645 --> 00:37:51,648 এটা বৈধ হতে পারে, কিন্তু এটা মনোযোগ আকর্ষণ করে। 400 00:37:52,941 --> 00:37:55,569 আমি কিছু খুঁজে পেলে, তোমাকে খবর দেবো। 401 00:37:55,569 --> 00:37:56,653 কিছু একটা সংকেত। 402 00:37:57,195 --> 00:37:58,321 আমি কথা দিচ্ছি। 403 00:37:58,321 --> 00:37:59,489 কী ধরনের সংকেত? 404 00:37:59,489 --> 00:38:01,032 দেখলেই বুঝতে পারবে। 405 00:38:01,533 --> 00:38:03,159 ইতিমধ্যে আমি কিছু সাহায্য করতে পারি? 406 00:38:03,159 --> 00:38:05,245 আমাকে জানতে হবে এটা কী, 407 00:38:05,245 --> 00:38:08,790 আর তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে। 408 00:38:12,335 --> 00:38:13,545 হ্যাঁ। 409 00:38:15,213 --> 00:38:17,507 তুমি সত্যিই বলেছিলে যদি সে তার স্ত্রীর কথা শুনতো, 410 00:38:17,507 --> 00:38:18,884 তাহলে মহিলা এখনও বেঁচে থাকতো? 411 00:38:19,718 --> 00:38:21,845 আর ভাবছ যে সে তোমার সাথে আর কখনও যোগাযোগ কেন করেনি। 412 00:38:23,597 --> 00:38:26,266 জুলস, তুমি আমাকে এসব আগেও বলতে পারতে। 413 00:38:26,766 --> 00:38:31,187 - সে অপেক্ষা করতে বলেছিল, তাই আমি অপেক্ষা করেছি। - আর তুমি না কোন খবর পেলে না কোন সঙ্কেত। 414 00:38:33,773 --> 00:38:36,693 দ্যাখো, আমি দুঃখিত যে তুমি সেইসব উত্তর পাওনি যা আশা করেছিলে, 415 00:38:36,693 --> 00:38:38,987 কিন্তু হয়তো তোমার কাজ থেকে একদিন ছুটি নেওয়া উচিৎ। 416 00:38:38,987 --> 00:38:43,241 অন্য কিছু করো। এটা থেকে নিজের মনটা সরাও। 417 00:38:44,451 --> 00:38:45,911 হয়তো আমায় এটা নিয়ে ভাবনা জারী রাখা উচিৎ। 418 00:38:48,246 --> 00:38:49,998 আমি শেরিফকে সবকিছু দেখাইনি। 419 00:38:59,633 --> 00:39:01,676 নোটের নিচের অর্ধেকটা যা জর্জ আমার জন্য রেখেছিল। 420 00:39:01,676 --> 00:39:03,929 "যা খুঁজছিলাম তা আমি পেয়ে গেছি।" 421 00:39:03,929 --> 00:39:06,181 এটা তুমি শেরিফকে দেখাওনি কেন? 422 00:39:06,181 --> 00:39:08,266 জর্জ আমাকে বলেছিলো যে সে যা খুঁজছে 423 00:39:08,266 --> 00:39:10,101 সেটা কোন পুরাবস্তুর থেকেও অনেক বেশি বিপজ্জনক। 424 00:39:10,602 --> 00:39:13,396 তার ভয় ছিল যে আমি এটা সম্পর্কে জানতে পারলেও আমাকে বাইরে পাঠানো হতে পারে। 425 00:39:13,396 --> 00:39:15,273 ও কী খুঁজছিলো? 426 00:39:17,359 --> 00:39:19,194 জুলস, এটা বিপজ্জনক হয়ে উঠছে। 427 00:39:24,074 --> 00:39:24,950 হ্যাঁ। 428 00:39:26,701 --> 00:39:27,911 পরে এটা ঠিক করে দেবো। 429 00:39:28,787 --> 00:39:29,996 না, তুমি করবে না। 430 00:39:29,996 --> 00:39:31,623 হ্যাঁ। না, করব না। 431 00:39:35,043 --> 00:39:36,044 ঠিক আছে। 432 00:39:37,337 --> 00:39:38,338 এই। 433 00:39:39,589 --> 00:39:41,758 চেষ্টা কোরো যাতে ওখানে গিয়ে খুন না হয়ে যাও। 434 00:39:43,677 --> 00:39:44,678 আচ্ছা। 435 00:39:55,855 --> 00:39:57,983 শেরিফ পদের জন্য বিচারকের তৈরি সূচি আমি পেয়েছি। 436 00:39:58,483 --> 00:39:59,818 চারজন মাঝারি মেধার প্রার্থী 437 00:39:59,818 --> 00:40:02,362 যাতে যাকে সে সত্যিই শেরিফ বানাতে চায় তার উপর আলোকপাত করতে পারে। 438 00:40:03,488 --> 00:40:06,116 - পল বিলিংস। - ওকে মনে আছে। একজন ডেপুটি ছিল। 439 00:40:06,116 --> 00:40:07,200 হ্যাঁ, মিডস-এ। 440 00:40:07,200 --> 00:40:09,953 ভালো লোকই ছিল যতদিন না ও আমাদের ছেড়ে জুডিশিয়ালে চলে যায়। 441 00:40:09,953 --> 00:40:12,038 বিয়ে করে আর তারপর বেশি কাজের চাপ চায়নি। 442 00:40:12,038 --> 00:40:15,292 সত্যি বলতে, পল বিলিংস এর মধ্যে সবথেকে খারাপ নয়। 443 00:40:15,292 --> 00:40:17,377 আমি এমন কাউকে চাই না যে সবথেকে খারাপ নয়। 444 00:40:17,377 --> 00:40:20,672 সবসময় চিন্তা হয় যে কোনো মুহূর্তে কেউ ওই দরজা দিয়ে আসবে 445 00:40:20,672 --> 00:40:23,550 আর আমায় বলবে একটা সশস্ত্র জনতা সিঁড়ি দিয়ে উপরে আসছে। 446 00:40:23,550 --> 00:40:26,720 আর ১৪০ বছরের শান্তি ভঙ্গ হয়ে যাবে। 447 00:40:27,554 --> 00:40:30,432 পরমুহূর্তেই আবার ভাবি, আমাকে এই বিষয়ে হোলস্টনের সঙ্গে কথা বলতে হবে। 448 00:40:30,432 --> 00:40:33,685 হ্যাঁ। আমিও দিনে বার দশেক এই একই কথা ভাবি। 449 00:40:34,477 --> 00:40:36,688 ইস, যদি ও বলত যে কাজটা কাকে দেওয়া উচিৎ। 450 00:40:38,356 --> 00:40:39,733 বলেছিলো। 451 00:40:43,987 --> 00:40:46,573 - সে একটা নোট রেখে গ্যাছে। - আমাকে এটা বলতে এতক্ষণ অপেক্ষা করলে কেন? 452 00:40:46,573 --> 00:40:48,825 কারণ এটা ছেলেমানুষি, 453 00:40:48,825 --> 00:40:52,162 আর এটাও বোঝায় যে শেষ পর্যন্ত তার মানসিক পরিস্থিতি ঠিক ছিল না। 454 00:40:52,746 --> 00:40:55,332 - ও কাকে বেছেছিলো? - হয়ত তোমার গ্লাসটা আবার ভরে নেওয়া দরকার। 455 00:40:58,668 --> 00:41:02,547 "শেরিফের পদে আমার অন্তিম কাজ হিসাবে, আমি, হোলস্টন বেকার, 456 00:41:02,547 --> 00:41:06,801 আমার উত্তরসূরি হিসেবে মেকানিক্যালের জুলিয়েট নিকোলসকে মনোনীত করছি।" 457 00:41:06,801 --> 00:41:08,887 - জুলিয়েট নিকোলস? - সে একজন ইঞ্জিনিয়ার। 458 00:41:09,846 --> 00:41:12,182 "সে প্রত্যাখ্যান করলেও, আমার ইচ্ছা হল এই ব্যাজ, 459 00:41:12,182 --> 00:41:14,935 আমার ব্যক্তিগত সম্পত্তি, তাকে দেওয়া হোক। হোলস্টন বেকার।" 460 00:41:15,518 --> 00:41:16,394 তাকে কেন? 461 00:41:16,394 --> 00:41:19,814 বলেছি না, শেষের দিকে ওর মাথা কাজ করছিল না। 462 00:41:20,899 --> 00:41:22,025 আমি ওর সাথে দেখা করতে চাই। 463 00:41:22,525 --> 00:41:23,735 তুমি কি নিশ্চিত? 464 00:41:24,653 --> 00:41:26,821 বলেছি দেখা করতে চাই, পদে বসাতে চাই বলিনি। 465 00:41:26,821 --> 00:41:28,782 খবর পাঠাচ্ছি আর ওকে কাল সকালে ডেকে নেবো। 466 00:41:29,532 --> 00:41:31,451 না। আমি নিজে ওর কাছে যাবো। 467 00:41:31,451 --> 00:41:33,662 ও আচ্ছা? ১৪৪ লেভেল নিচে? 468 00:41:34,621 --> 00:41:36,915 আমি সদ্য একজন শেরিফকে পরিষ্কার করতে বাইরে পাঠিয়েছি। 469 00:41:37,874 --> 00:41:41,211 সাইলোর একটা সফর করতে হবে। এটা জরুরী যে লোকে নিজের মেয়রকে দেখুক। 470 00:42:18,290 --> 00:42:19,833 তোমার কাছে অনেক দড়ি আছে। 471 00:42:21,501 --> 00:42:22,627 হ্যাঁ। 472 00:42:24,379 --> 00:42:25,714 এগুলো তোমার কেন দরকার? 473 00:42:27,549 --> 00:42:28,967 যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাতে। 474 00:42:29,593 --> 00:42:30,802 আচ্ছা। সেটা কোথায়? 475 00:42:32,804 --> 00:42:33,889 অতীতে। 476 00:42:35,015 --> 00:42:36,057 অতীতে? 477 00:42:39,227 --> 00:42:40,645 খুঁজছটা কী তুমি? 478 00:42:40,645 --> 00:42:43,273 আসলে, যা আমি খুঁজছি তা যা আমি পেয়েছি তার তুলনায় কিছুই নয়। 479 00:42:44,941 --> 00:42:46,318 সেটা হচ্ছ তুমি। 480 00:42:46,902 --> 00:42:48,904 বাহ্‌। বোকা কোথাকার। 481 00:42:50,488 --> 00:42:52,324 সিরিয়াসলি, কী খুঁজছ তুমি? 482 00:42:53,408 --> 00:42:54,951 যদি খুঁজে পাই, তোমাকে জানাবো। 483 00:42:54,951 --> 00:42:58,038 - বলো আমাকে। - আমার উপর থেকে সরো...বুঝলে। 484 00:42:59,748 --> 00:43:00,916 মনে হয় এটা একটা দরজা। 485 00:43:05,212 --> 00:43:06,379 দরজা? 486 00:43:07,881 --> 00:43:09,007 দরজা মানে কি বলতে চাও? 487 00:43:10,050 --> 00:43:12,969 একটা পুরনো ড্রইং এ দেখেছিলাম। 488 00:43:12,969 --> 00:43:15,096 ওটা ছিল একটা ছোট সুরঙ্গের শেষে। 489 00:43:15,096 --> 00:43:18,183 আচ্ছা, এর পেছনে কি আছে? জানলে কিকরে যে ওটা বাস্তবেই আছে? 490 00:43:18,183 --> 00:43:20,143 আসলে, আমি জানি না। সেজন্যই আমাকে খুঁজে বের করতে হবে। 491 00:43:20,143 --> 00:43:22,896 এটা নিচে কোথাও আছে। 492 00:43:24,356 --> 00:43:25,690 নিচে? 493 00:43:26,191 --> 00:43:28,944 জল আছে। নিচে জল আছে। 494 00:43:28,944 --> 00:43:30,862 নীচে কেউ দরজা লাগাবে কেন? 495 00:43:30,862 --> 00:43:34,282 - জানি তুমি জলকে ভয় পাও। - হ্যাঁ, আমার ভয় করে, জর্জ। 496 00:43:34,282 --> 00:43:36,368 কারণ জলে মানুষ ডুবে যায় নিশ্বাসও নিতে পারে না। 497 00:43:36,368 --> 00:43:38,870 দড়ি থেকে পড়ে গেলে কী হবে? 498 00:43:38,870 --> 00:43:41,164 যদি আবার উপরে চড়তে না পারো তাহলে? কী হবে... 499 00:43:41,164 --> 00:43:42,415 আমি সাবধান থাকবো। 500 00:43:46,211 --> 00:43:47,629 বেশ, তাহলে একটা কথা দাও। 501 00:43:49,798 --> 00:43:51,049 যদি তুমি সেখানে যাও, 502 00:43:51,049 --> 00:43:54,844 তাহলে আমাকে এসব সম্পর্কে সবকিছু, ফিরে এসেই বোলো। 503 00:43:56,513 --> 00:43:57,639 ঠিক আছে? 504 00:44:00,183 --> 00:44:01,393 কথা দিলাম। 505 00:44:02,978 --> 00:44:04,104 ঠিক আছে। 506 00:45:09,836 --> 00:45:10,837 ঠিক আছে। 507 00:46:17,571 --> 00:46:18,446 না! 508 00:46:23,368 --> 00:46:24,369 ধ্যাত।