1 00:00:13,680 --> 00:00:14,640 মা। 2 00:00:15,400 --> 00:00:16,400 ও, মা! 3 00:00:16,920 --> 00:00:17,960 মা! 4 00:00:18,760 --> 00:00:19,800 মা! 5 00:00:19,880 --> 00:00:23,760 তোমার লছমী ভাত আর কচুবাটা মেখে খেয়ে গেছে। 6 00:00:23,840 --> 00:00:26,520 কচুবাটাটা তো চেটেপুটে সাফ করে দিয়েছে। 7 00:00:26,600 --> 00:00:28,720 এবার শান্তি তো? 8 00:00:36,520 --> 00:00:38,400 তুই কাকে খুঁজছিস, মাজী? 9 00:00:39,400 --> 00:00:43,760 এতদিন পর কোত্থেকে একটা মেয়ে এসে বলল কচুবাটা খাবে 10 00:00:43,800 --> 00:00:45,040 আর তুই বানিয়ে দিলি? 11 00:00:45,960 --> 00:00:47,280 ধুর। 12 00:00:47,520 --> 00:00:49,920 সে তো এমনিই বানালাম। 13 00:00:54,720 --> 00:00:56,960 যাকে খুশি মিছে কথা বল। 14 00:00:57,840 --> 00:00:59,400 কিন্তু আমাকে না। 15 00:01:00,720 --> 00:01:05,120 ভাবলাম কচুবাটার উপর রাগ করে কী হবে? 16 00:01:06,880 --> 00:01:10,200 যে যাওয়ার সে তো চলেই গেছে। 17 00:01:11,920 --> 00:01:13,400 তাই? 18 00:01:15,120 --> 00:01:16,880 কেউ যায়নি রে। 19 00:01:17,840 --> 00:01:19,320 সবাই আছে। 20 00:01:21,800 --> 00:01:24,240 দোরটা একবার খুলে দেখ। 21 00:01:25,360 --> 00:01:28,520 সবসময় তো দোর দিয়ে বসে থাকিস। 22 00:01:29,120 --> 00:01:30,880 -তাই বুঝিস না-- -এই দেখ! 23 00:01:31,160 --> 00:01:34,560 তোর সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি। 24 00:01:39,240 --> 00:01:42,280 রোজ রাতে তুই কার জন্য অপেক্ষা করিস? 25 00:01:43,320 --> 00:01:45,640 কার জন্য খাবার সাজিয়ে রাখিস? 26 00:01:46,280 --> 00:01:48,120 যারা চলে গেছে তাদের জন্য? 27 00:01:50,280 --> 00:01:51,320 ও, বৌ! 28 00:01:51,640 --> 00:01:53,080 ভাত হইল? 29 00:01:53,120 --> 00:01:54,760 বসাইতেছি, মা। 30 00:01:56,120 --> 00:01:57,720 চালটা দে না তাড়াতাড়ি। 31 00:01:58,440 --> 00:02:00,600 এই হইল গিয়া আমার... 32 00:02:01,240 --> 00:02:03,640 আর এই হইল গিয়া ভাইয়ের। 33 00:02:03,720 --> 00:02:04,680 হইছে? 34 00:02:04,720 --> 00:02:07,600 -এক মুঠা চাল বেশি নিবি। -কেন? 35 00:02:07,640 --> 00:02:12,720 দুপুর রোদ্দুরে কেউ যদি আইয়া পড়ে তারে এক মুঠা ভাত দিতে হইব না? 36 00:02:12,800 --> 00:02:14,360 তারে কওয়া যাবে না ভাত নাই? 37 00:02:14,440 --> 00:02:17,560 বাড়ি আইয়া কেউ না খাইয়া গেলে গেরস্তের অমঙ্গল হইব যে। 38 00:02:17,640 --> 00:02:18,840 দে আরেক মুঠা। 39 00:02:19,160 --> 00:02:22,440 (গান বাজছে) 40 00:02:43,440 --> 00:02:51,160 ইন্দুবালার হোটেল থেকে খালি পেটে কেউ যেন কখনও ফেরত না যায়। 41 00:02:51,200 --> 00:02:54,080 (গান বাজছে) 42 00:02:58,320 --> 00:02:59,440 কোথায় গেলে? 43 00:03:00,960 --> 00:03:02,920 -মা! -ও, দিদি। 44 00:03:02,960 --> 00:03:06,240 -কই গেলে গো, মা। -এসে গেছে যে। এসো, এসো। 45 00:03:08,800 --> 00:03:12,080 (উলু দিচ্ছে) 46 00:03:25,000 --> 00:03:27,480 নাও, এবার প্রণাম করে ঘরে যাও। 47 00:03:28,400 --> 00:03:31,280 -আমি উপরে গেলাম, দিদি। -থাক, থাক, বাবা। 48 00:03:31,360 --> 00:03:33,360 থাক, বৌ। 49 00:03:34,760 --> 00:03:37,680 ওরা আবার কেন রে, খোকা? 50 00:03:42,480 --> 00:03:43,920 অনেক মালপত্তর তো। 51 00:03:44,560 --> 00:03:46,360 অল্প কিছু মুখে দিয়ে চলে যাবে। 52 00:03:46,440 --> 00:03:48,440 ঘরে কিন্তু কিছু নেই। 53 00:03:49,000 --> 00:03:52,480 নতুন বৌ শ্বশুরবাড়িতে বাপ আর ভাইকে সঙ্গে নিয়ে আসে 54 00:03:52,520 --> 00:03:54,680 জম্মে শুনিনি, বাপু। হুঁঃ! 55 00:03:55,440 --> 00:03:57,160 যতসব আদিখ্যেতা। 56 00:03:57,480 --> 00:04:01,440 আমাগো হেইবারে যাইতে হইব, বাপজীবন। 57 00:04:01,560 --> 00:04:03,160 পথটা তো কম না। 58 00:04:03,280 --> 00:04:04,960 আমার খিদে লাগছে, বাবা। 59 00:04:05,000 --> 00:04:08,440 না। এখন খাইতে বইলে ট্রেন ধরান যাইব না। 60 00:04:08,440 --> 00:04:09,480 চলো। 61 00:04:09,600 --> 00:04:12,640 তোমার মায়ে চিড়ামুড়ি দিছে, তা-ই বাপ-ব্যাটায় খাইব এখন। 62 00:04:14,640 --> 00:04:15,520 এসো। 63 00:04:16,480 --> 00:04:18,360 চলো। এগুলান রাইখ্যা দাও। 64 00:04:21,400 --> 00:04:23,280 দাও, দাও। 65 00:04:24,080 --> 00:04:25,000 দাও। 66 00:04:28,680 --> 00:04:31,440 আসি রে, মা। ভাল থাইস। 67 00:04:34,520 --> 00:04:35,400 চলো। 68 00:04:37,920 --> 00:04:41,120 -বাবা, দিদি আর আইব না? -আইব তো। 69 00:04:41,200 --> 00:04:43,800 পুজো আইলেই দিদিরে লয়ে যাব। 70 00:04:44,240 --> 00:04:45,880 খিদে পাইছে, বাবা। 71 00:04:58,360 --> 00:05:03,680 কী সুন্দর হয়েছে চন্দ্রপুলিখান। দেখছস? 72 00:05:03,760 --> 00:05:09,800 পেথমবার শ্বশুরবাড়ি আইয়া তোর দাদুরেও আমি চন্দ্রপুলি বানাইয়া খাওয়াইছিলাম। 73 00:05:09,840 --> 00:05:12,080 তোর জামাইরেও বানাইয়া দিমু। 74 00:05:12,240 --> 00:05:13,960 কাউরে দিমু না। 75 00:05:14,160 --> 00:05:15,280 কেন? 76 00:05:16,080 --> 00:05:16,920 খোলো, খোলো। 77 00:05:21,040 --> 00:05:22,600 হ্যাঁ রে, রতন! 78 00:05:23,520 --> 00:05:25,880 এ কোন বাড়ি থেকে বৌ নিয়ে এলাম রে? 79 00:05:27,280 --> 00:05:29,280 কী হল? 80 00:05:29,640 --> 00:05:32,240 কী হাড়হাবাতেপনা বল দিকিনি। 81 00:05:32,280 --> 00:05:34,320 এসব মিষ্টি কেউ তত্ত্বে পাঠায়? 82 00:05:34,400 --> 00:05:35,440 কী মিষ্টি? 83 00:05:36,280 --> 00:05:39,000 দোকান থেকে চাট্টি কিনে দিতে পারল না গো? 84 00:05:39,080 --> 00:05:40,920 টাকা বাঁচানোর তাল আর কী। 85 00:05:41,000 --> 00:05:41,880 বাঃ! 86 00:05:43,080 --> 00:05:44,440 তোফা খেতে। 87 00:05:47,040 --> 00:05:48,760 -ঠাকমা বানাইছে। -হুম? 88 00:05:48,840 --> 00:05:51,240 -চন্দ্রপুলি। -চমৎকার! 89 00:05:51,280 --> 00:05:53,160 আদিখ্যেতা! 90 00:05:53,200 --> 00:05:56,600 ঠাকুমার বানানো চন্দ্রপুলি দিয়ে তো তত্ত্ব সাড়লে। 91 00:05:56,640 --> 00:06:01,240 নেহাত জ্ঞাতি গুষ্টির সবকটা শয়তান, তাই তত্ত্ব বিলি করতে হবে না। 92 00:06:01,360 --> 00:06:04,920 নইলে মান-ইজ্জত সব একেবারে গঙ্গায় যেত। 93 00:06:06,000 --> 00:06:09,160 হ্যাঁগা, বৌ। বাপের বাড়িতে শুধু মিষ্টিই হয়? 94 00:06:09,200 --> 00:06:11,320 না রান্নাবান্না কিছু জানা আছে? 95 00:06:12,720 --> 00:06:15,560 আজকে তাহলে জমিয়ে কালিয়া হোক নাকি? 96 00:06:16,120 --> 00:06:18,080 মা, ঠাকমায় শিখাইছে। 97 00:06:18,080 --> 00:06:19,840 বেবাকটা রাঁধন জানি। 98 00:06:20,320 --> 00:06:21,560 কইব কী কী? 99 00:06:24,120 --> 00:06:27,480 বাড়িটাকে এক্কেরে রিফিউজি কলোনি মনে হচ্ছে, মা। 100 00:06:27,880 --> 00:06:31,520 এই ভাষা শুনিয়ে একটা রিফিউজি কার্ড বের করে নিলে হয়। 101 00:06:31,520 --> 00:06:34,960 চাল-ডাল তো সব পাওয়া যাচ্ছে। এবার নাকি সাবানও দিয়েছে। 102 00:06:35,000 --> 00:06:36,720 এত ময়লা ব্যাটাদের গায়ে। 103 00:06:38,960 --> 00:06:44,280 (গান বাজছে) 104 00:07:39,720 --> 00:07:41,560 দেখো মাইয়ার কাণ্ড! 105 00:07:42,080 --> 00:07:45,760 সেথায় যাইয়া রান্নাঘরে ঢুইক্যা এমন আখাইত্যাপনা কইর‍ না। 106 00:07:46,000 --> 00:07:47,760 তেনারা শহরের মানুষ। 107 00:07:47,920 --> 00:07:49,080 মেলা রান্না হইব। 108 00:07:49,200 --> 00:07:50,440 অল্প অল্প খাবি। 109 00:07:52,480 --> 00:07:54,880 কীরে, ইন্দু। কথাখান ঢুকছে কানে? 110 00:07:55,000 --> 00:07:57,120 মা! ও, মা! 111 00:07:57,840 --> 00:08:00,760 চিঠি চইলা আসছে। পাঁজিখান বাইর করো। 112 00:08:00,800 --> 00:08:02,560 দিনক্ষণ দেখন লাগব। 113 00:08:03,320 --> 00:08:05,800 মাইয়াডারে অতদূর পাঠাইবি? 114 00:08:16,080 --> 00:08:18,520 মাগো! হলটা কী? 115 00:08:19,160 --> 00:08:21,320 রান্নাঘর দেখে ভিরমি খেলে নাকি? 116 00:08:21,520 --> 00:08:22,600 শোনো, বৌ। 117 00:08:22,800 --> 00:08:24,840 ওদিকে সব নিরামিষ বাসন। 118 00:08:25,280 --> 00:08:26,640 এদিকে আমিষ। 119 00:08:27,040 --> 00:08:29,480 আর এটা হল নিরামিষ উনুন। 120 00:08:30,680 --> 00:08:33,800 দেখো, বাপু। নাড়াছোঁয়া করে একসা কোরো না। 121 00:08:34,000 --> 00:08:34,880 হুম। 122 00:08:35,560 --> 00:08:38,840 হাঁ করে না থেকে রান্না চাপাও। বেলা তো অনেক হল। 123 00:08:39,080 --> 00:08:41,000 কন কী রান্না করুম। 124 00:08:41,040 --> 00:08:43,040 ও ভাষায় কথা বোলো না তো। 125 00:08:43,120 --> 00:08:45,720 কতবার বলেছি এসব ভাষা এখানে বলবে না। 126 00:08:45,760 --> 00:08:48,520 রতনের শরীর অস্থির করে। 127 00:08:48,520 --> 00:08:52,640 ক-কী রান্না করব বলুন। 128 00:08:52,720 --> 00:08:53,560 ওইত্তো। 129 00:08:53,600 --> 00:08:56,200 বাপের বাড়ি থেকে যে মাছ এসেছে সেটা রাঁধো। 130 00:08:56,480 --> 00:08:59,640 আর আনাজপাতি যা আছে সব মিলিয়ে একটা চচ্চড়ি করো। 131 00:08:59,960 --> 00:09:01,480 ঝাল দিও না, বাপু। 132 00:09:01,560 --> 00:09:04,120 আমার খোকা ঝাল মোটে সহ্য করতে পারে না। 133 00:09:05,520 --> 00:09:08,120 -বিউলির ডাল কোরো। -হুম। 134 00:09:08,480 --> 00:09:10,200 কী ফোড়ন দেয় জানো? 135 00:09:10,560 --> 00:09:11,880 মৌরি ফোড়ন? 136 00:09:11,920 --> 00:09:14,200 হুঁঃ! সে তো সবাই দেয়। 137 00:09:15,080 --> 00:09:17,320 তাকিয়ে আছো কী? রান্না চাপা গে। 138 00:09:22,840 --> 00:09:24,600 একাদশী! 139 00:09:25,320 --> 00:09:26,440 হ্যাঁ, মা। 140 00:09:26,600 --> 00:09:30,280 হিঙের কৌটোটা কোথায় রাখলাম দেখ না, বাবা। 141 00:09:30,320 --> 00:09:31,440 হিঙের কৌটো? 142 00:09:31,480 --> 00:09:34,320 ওই যে, বড়ির কৌটোর পেছনে রাখা। 143 00:09:34,600 --> 00:09:36,440 -আছে না? -পেয়েছি। 144 00:09:38,520 --> 00:09:39,560 -মা। -হুম? 145 00:09:39,600 --> 00:09:41,120 মৌরি ফোড়ন দেবে না? 146 00:09:41,440 --> 00:09:42,280 না। 147 00:09:43,600 --> 00:09:46,960 আজ হিঙ দিয়ে রাঁধব। 148 00:09:47,520 --> 00:09:50,840 আমার শাশুড়ির শেখানো, বুঝলি? 149 00:09:51,080 --> 00:09:54,800 আলুপোস্ত দিয়ে খেতে খুব ভাল লাগে। 150 00:09:55,280 --> 00:09:57,000 মা, ডালটা ঢেলে দিই? 151 00:09:57,040 --> 00:09:59,440 -দাঁড়া, একটু নাড়ি। -আচ্ছা। 152 00:10:00,760 --> 00:10:02,760 (অস্পষ্ট কথাবার্তা) 153 00:10:03,200 --> 00:10:08,680 "আজকের মেনু, ভাত, বিউলির ডাল, আলুপোস্ত, দই কাতলা, টমেটোর চাটনি..." 154 00:10:08,920 --> 00:10:10,200 ধুর! 155 00:10:10,800 --> 00:10:12,080 ধনা কাকা! 156 00:10:12,280 --> 00:10:13,480 এই নাও, দিদিভাই। 157 00:10:13,520 --> 00:10:15,840 পেটি নেই আজকে। গাদা খাবে তো? 158 00:10:15,840 --> 00:10:17,080 আজ খেয়ে নিচ্ছি। 159 00:10:17,120 --> 00:10:19,400 -কাল কিন্তু আমার পেটি চাই। -রাখব, রাখব। 160 00:10:19,440 --> 00:10:21,240 না, না, মাছ খাব না। 161 00:10:21,440 --> 00:10:23,440 বিউলির ডাল আর আলুপোস্ত হলে কিছু লাগে না। 162 00:10:23,480 --> 00:10:24,800 -সত্যিই লাগে না। -হুম। 163 00:10:24,800 --> 00:10:25,640 (অস্পষ্ট কথাবার্তা) 164 00:10:25,640 --> 00:10:28,480 শোনো না। আজ কৃষ্ণনগর যাচ্ছি। 165 00:10:28,840 --> 00:10:30,720 -চার দিন ছুটি আছে। -হুম। 166 00:10:30,880 --> 00:10:32,040 দিদা কোথায়? 167 00:10:32,680 --> 00:10:34,000 উপরে মনে হয়। 168 00:10:34,040 --> 00:10:35,080 (অস্পষ্ট কথাবার্তা) 169 00:10:35,080 --> 00:10:38,040 একবার দেখা করে আসি। কদিন থাকব না তো। 170 00:10:38,080 --> 00:10:41,520 না, না। উনি সবার সঙ্গে উপরে দেখা করেন না। 171 00:10:41,640 --> 00:10:43,880 কলেজ আছে তো? খেয়েদেয়ে কলেজ যাও। 172 00:10:43,920 --> 00:10:45,600 ধনাকা, টাকাটা... 173 00:10:45,640 --> 00:10:47,240 কাল দিও, যাও। 174 00:10:47,280 --> 00:10:49,840 দিদা হচ্ছে সেলিব্রিটি। দেখা পাওয়া ভার। 175 00:10:49,920 --> 00:10:51,800 (অস্পষ্ট কথাবার্তা) 176 00:10:57,360 --> 00:10:58,920 ও, মেনি! 177 00:11:00,000 --> 00:11:00,920 আয়। 178 00:11:02,440 --> 00:11:05,040 কই গেলি? আয়, আয়। 179 00:11:05,280 --> 00:11:07,240 নে, খা। 180 00:11:08,600 --> 00:11:09,520 নে। 181 00:11:14,960 --> 00:11:15,720 দূর হ! 182 00:11:16,120 --> 00:11:18,000 দূর হ এখান থেকে! 183 00:11:18,160 --> 00:11:20,400 কোত্থেকে আসে কে জানে। 184 00:11:20,800 --> 00:11:23,600 বেড়ালের উৎপাতে আর পারিনে, বাপু! 185 00:11:23,920 --> 00:11:25,080 মাগো! 186 00:11:25,600 --> 00:11:28,800 শোনো, বৌ। ওসব নবাবি এখানে চলবে না। 187 00:11:28,880 --> 00:11:31,880 মানুষ খেতে পায় না। তায় আবার বেড়াল। 188 00:11:32,320 --> 00:11:34,120 এটা চাষাবাড়ি নয়। 189 00:11:34,160 --> 00:11:38,640 চাল বাড়ন্ত হলে এখানে সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। 190 00:11:38,800 --> 00:11:41,840 ওই দেখো, আবার ঢুকছে! দূর হ! 191 00:11:42,040 --> 00:11:45,480 -সাহস দেখো না! -আমার মা আবার বেড়াল সহ্য করতে পারে না। 192 00:11:45,880 --> 00:11:49,200 ওনার বাবাকে বেড়াল কামড়েছিল তো। 193 00:11:49,840 --> 00:11:51,240 তারপরেই তো মারা গেলেন। 194 00:11:53,000 --> 00:11:54,000 যাক গে। 195 00:11:54,360 --> 00:11:56,720 অনেকদিন পর বাড়িতে ছ্যাঁচড়া হল। 196 00:11:56,800 --> 00:11:58,080 ভাল হয়েছে কিন্তু। 197 00:11:58,280 --> 00:12:02,760 তাই বলি, সকাল থেকে নেমন্তন্ন বাড়ির গন্ধ পাচ্ছি। 198 00:12:03,480 --> 00:12:04,840 দাও না আরেকটু। 199 00:12:05,960 --> 00:12:09,840 তা সব আনাজ ছ্যাঁচড়াতেই ঢেলে দেওয়া হয়েছে নাকি? 200 00:12:09,920 --> 00:12:12,400 বাড়িতে একটা বেধবা আছে সে খেয়াল আছে? 201 00:12:12,680 --> 00:12:14,200 লাবড়া... 202 00:12:16,240 --> 00:12:18,640 কাশী চলে যাও, মা। কাশী। 203 00:12:18,720 --> 00:12:20,680 হ্যাঁ, তা তো বলবিই। 204 00:12:20,760 --> 00:12:24,400 এক রিফিউজি ঘরে তুলেছি। এবার আমাকেই রিফিউজি বানিয়ে দে। 205 00:12:24,840 --> 00:12:25,840 অ্যাই! 206 00:12:26,160 --> 00:12:28,480 কী হল ওটা? 207 00:12:28,880 --> 00:12:30,000 হয়ে গেল! 208 00:12:30,240 --> 00:12:32,760 আমার খাওয়া-দাওয়া এক্কেরে ঘুচে গেল! 209 00:12:34,800 --> 00:12:36,040 মা-- 210 00:12:36,080 --> 00:12:37,880 একদম ঢঙ করবে না। 211 00:12:37,960 --> 00:12:41,120 ঘরে দোর দিয়ে স্বামীরর সঙ্গে সঙ্গ করো গে যাও। 212 00:12:41,160 --> 00:12:42,160 হুঁঃ! 213 00:12:44,000 --> 00:12:46,040 -রতন! -এই, রতন! 214 00:12:46,120 --> 00:12:48,400 -এই, রতন! -খোল দরজা! 215 00:12:48,480 --> 00:12:50,960 -দরজা ভেঙে দেব কিন্তু এবার! -খোল! 216 00:12:51,000 --> 00:12:53,640 -পয়সা নিয়ে লুকিয়ে আছিস? -বেরো! 217 00:12:53,640 --> 00:12:55,920 -আজকে পয়সা নিয়েই যাব! -বেরো! 218 00:12:56,000 --> 00:12:57,080 আমি ঘরে যাচ্ছি। 219 00:12:57,120 --> 00:12:59,400 -তুমি গিয়ে বলো আমি বাড়ি নেই। -(অস্পষ্ট কোলাহল) 220 00:12:59,840 --> 00:13:01,360 -শুয়োরের বাচ্চা! -দাঁড়াও, দাঁড়াও। 221 00:13:01,840 --> 00:13:04,800 -শেষ করে নিই আগে। -(অস্পষ্ট কোলাহল) 222 00:13:04,880 --> 00:13:08,000 -বেরো বলছি! -শালা ছ্যাঁচড়া ছেলে! 223 00:13:08,080 --> 00:13:10,600 -যা বললাম বলে দাও। -(অস্পষ্ট কোলাহল) 224 00:13:10,680 --> 00:13:13,400 আর বলবে কখন ফিরব তুমি জানো না। 225 00:13:13,480 --> 00:13:16,280 (অস্পষ্ট কোলাহল) 226 00:13:21,960 --> 00:13:25,640 -দরজা খোল, হারামজাদা! -শালা-- 227 00:13:26,120 --> 00:13:29,720 -বৌদি...রতন নেই? -নেই? 228 00:13:29,800 --> 00:13:30,840 বাড়িতে নেই? 229 00:13:31,400 --> 00:13:32,800 উনি নাই। 230 00:13:33,760 --> 00:13:36,720 ঠিক আছে। আসলে বলে দেবেন আমরা এসেছিলাম। 231 00:13:36,760 --> 00:13:38,960 -মনে করে বলে দেবেন। -চল, চল। 232 00:13:39,000 --> 00:13:41,080 -ছ্যাঁচড়াটা বৌ রেখে চলে গেছে। -চল, চল। 233 00:13:41,120 --> 00:13:42,800 মুখের উপর কিছু বলা যায়? 234 00:13:48,080 --> 00:13:50,560 চলে গেছে? যায়নি? 235 00:13:56,240 --> 00:13:58,240 এরা সব আমার ইয়ার দোস্ত। 236 00:13:58,320 --> 00:14:00,400 বিয়ে করেছি, এবার খাওয়াতে হবে। 237 00:14:00,480 --> 00:14:01,520 যত্তসব! 238 00:14:01,760 --> 00:14:03,920 যাক গে, আপদ বিদেয় হয়েছে। শুয়ে পড়ি। 239 00:14:04,440 --> 00:14:06,520 খেয়েদেয়ে একটু না শুলে আমার আবার শরীর খারাপ করে। 240 00:14:07,440 --> 00:14:09,960 তবে ছ্যাঁচড়াটা হয়েছিল কিন্তু খাসা। 241 00:14:16,720 --> 00:14:22,440 (গান বাজছে) 242 00:14:42,960 --> 00:14:44,560 চিন্তা করস কেন? 243 00:14:45,080 --> 00:14:46,960 কদিন বাদেই তো পূজা। 244 00:14:47,920 --> 00:14:49,640 আমি ঠিক নিতে আইব তোরে। 245 00:14:50,640 --> 00:14:56,360 (গান বাজছে) 246 00:15:53,800 --> 00:15:55,560 উফ! মাগো! 247 00:15:59,160 --> 00:16:03,440 হ্যাঁগা, বৌ, বিউলির ডালে একটু বেশি করে মিষ্টি দেবে তো। 248 00:16:03,880 --> 00:16:05,320 কী ঝাল। 249 00:16:06,640 --> 00:16:11,480 মা, আমার সীতাহারটা পাইতাছি না। 250 00:16:11,920 --> 00:16:13,080 "পাইতাছি না"? 251 00:16:13,600 --> 00:16:16,520 কোথায় আর যাবে? ভাল করে খুঁজে দেখো গে যাও। 252 00:16:16,760 --> 00:16:18,440 এখানে তো আর কেউ আসে না। 253 00:16:19,000 --> 00:16:21,360 সব খুঁজছি। পাইলাম না। 254 00:16:22,120 --> 00:16:23,400 তাহলে আর কী? 255 00:16:23,880 --> 00:16:29,000 এবার আমার আলমারি খুলে দেখো আমি নিয়েছি কিনা। 256 00:16:29,640 --> 00:16:33,880 -সে কথা কইতে আসি নাই। -"কইতে আসি নাই"! 257 00:16:34,560 --> 00:16:38,760 বাপের বাড়ি থেকে দুটো গয়না এনেছে, তাই নিয়ে কত ঢঙ। 258 00:16:42,680 --> 00:16:47,000 শোনো, আমার ছেলে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরবে না। 259 00:16:47,360 --> 00:16:50,400 এটা অজপাড়া গাঁ নয়। কলকাতা। 260 00:16:50,800 --> 00:16:54,800 এখানে ব্যাটাছেলেরা অনেক রাত করে বাড়ি ফেরে। 261 00:16:55,600 --> 00:16:57,600 ওর বাপও তাই করত। 262 00:17:02,680 --> 00:17:03,560 মনিরুল! 263 00:17:21,720 --> 00:17:30,200 (রেডিও বাজছে) 264 00:17:34,760 --> 00:17:43,440 (গান বাজছে) 265 00:17:47,840 --> 00:17:51,160 (রেডিও বাজছে) 266 00:18:13,840 --> 00:18:19,440 (গান বাজছে) 267 00:19:36,320 --> 00:19:38,120 কী হল? কেমন দেখলা? 268 00:19:38,120 --> 00:19:40,000 মস্ত বাড়ি তেনাদের! 269 00:19:40,440 --> 00:19:41,840 রাজপ্রাসাদ। 270 00:19:42,280 --> 00:19:45,880 ও, মা। আমার ইন্দুরে রাজরানী কইর‍্যা রাখব। 271 00:19:45,960 --> 00:19:50,880 (মদ খেয়ে গান গাইছে) 272 00:20:16,680 --> 00:20:18,840 খিদে পেয়েছে, বৌ। 273 00:20:20,320 --> 00:20:25,240 -খুব খিদে পেয়েছে... -আপনার খাবার তো বাইড়া রাখচি। 274 00:20:25,400 --> 00:20:26,800 বাইড়া রাখছ? 275 00:20:27,720 --> 00:20:29,240 ওবেলার রান্না? 276 00:20:30,680 --> 00:20:34,880 রতনলাল মল্লিক বাসি খাবার খায় না। 277 00:20:35,960 --> 00:20:37,080 এটা কী? 278 00:20:37,920 --> 00:20:40,000 মাছের ল্যাজা? 279 00:20:40,280 --> 00:20:41,200 হ্যাট! 280 00:20:46,080 --> 00:20:48,200 খিদে পেয়েছে, বৌ। 281 00:20:50,480 --> 00:20:51,480 খিদে পেয়েছে। 282 00:20:52,320 --> 00:20:55,920 আপনি কী খাইবেন কইলে আমি এহনি রান্না চাপাইব। 283 00:20:56,480 --> 00:20:58,280 আমি তো কইব না। 284 00:20:58,680 --> 00:21:02,040 বুঝতে পারছ না? খুব খিদে পেয়েছে। 285 00:21:02,280 --> 00:21:05,280 গন্ধ লাগছে লাকি? আরে গন্ধ কি মন্দ? 286 00:21:05,360 --> 00:21:08,280 চলো, ঘরে চলো। 287 00:21:08,720 --> 00:21:11,800 (মদ খেয়ে গান গাইছে) 288 00:21:38,520 --> 00:21:42,200 কীরে, মাজী? কত্ত ঘুমাচ্ছিলি তুই? 289 00:21:42,280 --> 00:21:43,440 আজ নেব না। 290 00:21:43,800 --> 00:21:46,280 নিবি না কী রে? আগে দেখ। 291 00:21:48,760 --> 00:21:51,760 একদম তাজা তেলাপিয়া নিয়ে এসেছি। 292 00:21:52,840 --> 00:21:54,760 দেখ, নে দুটো। 293 00:21:55,200 --> 00:21:59,440 আগের পয়সাই দিতে পারিনি। মাছ নেব না, যা। 294 00:21:59,480 --> 00:22:02,040 পয়সা পরে দিবি। আগে নিয়ে তো দেখ। 295 00:22:02,080 --> 00:22:04,480 ইন্দুবালা মল্লিকের নামে চিঠি আছে। 296 00:22:10,360 --> 00:22:12,280 -আমার নামে? -হ্যাঁ, বৌদি। 297 00:22:27,400 --> 00:22:29,200 সব ঠিক আছে তো? 298 00:22:31,840 --> 00:22:34,200 বাবার শরীলটা ভাল যাচ্ছে না রে। 299 00:22:34,320 --> 00:22:36,440 একবার চোখের দেখা দেখতে চাচ্ছে। 300 00:22:44,120 --> 00:22:46,800 বিয়ের পর একবারও যাসনি না? 301 00:22:50,520 --> 00:22:52,600 পারলে ঘুরে আয় একবার। 302 00:22:56,160 --> 00:22:58,720 এই হইল গিয়া সাত। 303 00:22:59,800 --> 00:23:03,520 তোর বিয়া হইয়া গেলে আমার পাকাচুল কে বাইছ্যা দেবে ক দেহি? 304 00:23:03,600 --> 00:23:05,240 আমি তো বুড়া হইয়া যাইব। 305 00:23:05,280 --> 00:23:09,440 তোমার মাইয়া কলকাতা থিক্যা আইয়া চুল বাইছ্যা দিয়া যাবেখন। 306 00:23:09,880 --> 00:23:11,240 আইব, আইব। 307 00:23:11,920 --> 00:23:13,960 আসবি না, মা? 308 00:23:14,000 --> 00:23:14,640 বৌমা! 309 00:23:15,880 --> 00:23:19,440 অ, বৌমা! সেই কখন এক কাপ চা চেয়েছি। 310 00:23:19,640 --> 00:23:21,200 আশ্চর্য! 311 00:23:22,280 --> 00:23:25,080 (পাঠ করছে) 312 00:23:25,120 --> 00:23:26,040 মা। 313 00:23:27,520 --> 00:23:31,240 বাবার শরীলটা ভাল যাচ্ছে না। একবার কলাপোতা যাইতে পারলে ভাল হয়। 314 00:23:31,320 --> 00:23:32,240 কী হল? 315 00:23:33,800 --> 00:23:36,800 চা-ফা পাব না নাকি? ধুর! 316 00:23:37,360 --> 00:23:39,720 সকাল সকাল কীসের এত মিটিং হচ্ছে? 317 00:23:39,800 --> 00:23:42,480 -তোর বৌ এখন বাপের বাড়ি যাবে। -হ্যাঁ? 318 00:23:43,520 --> 00:23:45,760 চা করার জন্য একটা দাসী আন। 319 00:23:46,080 --> 00:23:48,560 নইলে এই বুড়ি মাকে রান্নাঘরে ঢোকা। 320 00:23:49,320 --> 00:23:52,040 কেন? বাপের বাড়ি যাবে কেন? 321 00:23:52,320 --> 00:23:54,880 বিয়ার পর থেকে একবারের লগে যাইতে পারিনি। 322 00:23:54,920 --> 00:23:57,080 ঠাকমা চলে গেলেন, যাইতে পারলাম না। 323 00:23:57,200 --> 00:23:59,440 বাপ একটিবার চোহের দেহা দেখতে চাচ্ছে-- 324 00:23:59,480 --> 00:24:02,720 এই রিফিউজি ভাষা বন্ধ করো তো! 325 00:24:02,800 --> 00:24:04,480 কিছুই বুঝিনে, বাপু। 326 00:24:09,680 --> 00:24:12,680 ঠাকমা চলে যেতে একবারও যেতে পারিনি। 327 00:24:12,760 --> 00:24:15,480 বাবা একবার চোখের দেখা দেখতে চায়। 328 00:24:15,960 --> 00:24:17,160 একবার যাই? 329 00:24:18,720 --> 00:24:19,840 আর আমি? 330 00:24:20,840 --> 00:24:22,160 হ্যাঁ রে, রতন... 331 00:24:23,240 --> 00:24:25,480 তুই এখন এই বুড়ি মাকে ফেলে 332 00:24:25,560 --> 00:24:28,040 বৌকে নিয়ে শ্বশুরবাড়ি যাবি নাকি? 333 00:24:28,120 --> 00:24:29,080 থামো তো, তোমরা। 334 00:24:29,600 --> 00:24:32,320 সক্কাল সক্কাল কাঁই কিচির শুরু করেছে। 335 00:24:32,880 --> 00:24:34,320 চা'টা আনো। 336 00:24:35,160 --> 00:24:36,040 হ্যাঁ। 337 00:24:40,320 --> 00:24:42,240 একটা কথা বলি শোন। 338 00:24:43,400 --> 00:24:47,240 বাচ্চাকাচ্চা না দিলে মেয়েমানুষের মন ঘরে টেকে না। 339 00:24:48,160 --> 00:24:50,600 বিয়ের তো অনেকদিন হল। 340 00:24:51,320 --> 00:24:52,200 হ্যাঁরে... 341 00:24:53,720 --> 00:24:55,520 বাঁজা নাকি? 342 00:24:57,720 --> 00:24:59,240 যাই, চেষ্টা করে দেখি। 343 00:24:59,280 --> 00:25:02,000 মুখে যেন কিছু আটকায় না। 344 00:25:02,360 --> 00:25:03,560 আশ্চর্য! 345 00:25:04,960 --> 00:25:06,560 (পাঠ করছে) 346 00:25:15,360 --> 00:25:16,400 ধীরে, ধীরে। 347 00:25:24,880 --> 00:25:25,800 এসো। 348 00:25:27,840 --> 00:25:33,760 কাল সকাল সকাল ধনাকে পাঠিয়ে দেব। জিনিসগুলো দিয়ে দিও, কেমন? 349 00:25:34,520 --> 00:25:35,360 হুম। 350 00:25:38,920 --> 00:25:41,200 ও! দয়া এলি? 351 00:25:41,240 --> 00:25:44,720 -আয়, বাবা। ভেতরে আয়। -না, মাজী। 352 00:25:44,880 --> 00:25:47,080 বৌকে স্টেশনে ছাড়তে হবে। 353 00:25:47,120 --> 00:25:48,640 বাপের বাড়ি যাচ্ছে। 354 00:25:48,680 --> 00:25:52,040 বৌ এসেছে? কই, দেখি। 355 00:25:54,920 --> 00:25:56,000 প্রণাম, মাজী। 356 00:25:57,760 --> 00:26:01,200 -কয়মাস হল? -আটমাস চলছে। 357 00:26:01,680 --> 00:26:04,160 এ অবস্থায় একা একা বাড়ি যাবে? 358 00:26:04,200 --> 00:26:08,400 না, বাবুজী ইস্টেশনে নিতে আসবে। 359 00:26:26,040 --> 00:26:26,920 চাল নেই ঘরে। 360 00:26:28,160 --> 00:26:29,680 তেলও লাগবে একটু। 361 00:26:31,160 --> 00:26:33,080 জামার পকেটে দু টাকা আছে। 362 00:26:33,600 --> 00:26:35,080 যা হবে আনবে। 363 00:27:16,400 --> 00:27:18,240 তুই তো আর আইলি না, মা। 364 00:27:19,680 --> 00:27:23,000 বইয়া থাকতে থাকতে চুলগুলো সব পাইকাই গেল। 365 00:27:23,720 --> 00:27:25,640 কেউ বাইছ্যা দিল না। 366 00:27:25,920 --> 00:27:27,440 বুড়া হয়ে গেলাম। 367 00:27:28,160 --> 00:27:29,600 মইরাই গেলাম। 368 00:27:44,040 --> 00:27:45,960 নে, ধর। 369 00:27:46,640 --> 00:27:47,680 ধর। 370 00:27:48,960 --> 00:27:51,240 -সাবধানে যাবি, কেমন? -ধন্যবাদ, মাজী। 371 00:27:51,280 --> 00:27:53,480 শরীরের যত্ন নিবি। 372 00:27:54,200 --> 00:27:57,440 গাঁয়ে গেলে বৌটা ভাল থাকে। 373 00:27:57,800 --> 00:28:01,200 আপনারা যেন কী বলেন? দেশের বাড়ি। 374 00:28:01,280 --> 00:28:05,840 তা ঠিক। দেশের বাড়ি হল দেশের বাড়ি। 375 00:28:06,720 --> 00:28:10,280 -তোর দেশ কোথায়, মা? -দ্বারভাঙ্গা। 376 00:28:10,720 --> 00:28:12,720 আপনার গাঁ কোথায়? 377 00:28:16,120 --> 00:28:18,720 চল রে, বৌ। মেলা দেরি হল। 378 00:28:18,760 --> 00:28:20,120 ট্রেনটা বেরিয়ে যাবে। 379 00:28:20,160 --> 00:28:23,200 -চললাম, মাজী। -আসছি। 380 00:28:24,520 --> 00:28:25,920 চল, চল। 381 00:28:30,600 --> 00:28:34,520 (গান বাজছে)