1
00:01:26,920 --> 00:01:30,025
[ ইউথেনেশিয়ার (কষ্ঠহীন মৃত্যু) নতুন আইন প্রণীত হওয়ায়, ]
2
00:01:30,092 --> 00:01:37,751
[ মৃত্যু কার্যকর করতে
একটি সামাজিক নিয়ম দাঁড় করানো হয় ]
3
00:02:38,964 --> 00:02:42,105
ইউথেনেশিয়ার সকল প্রস্তুতি শেষ হয়েছে।
4
00:02:42,172 --> 00:02:45,054
প্রস্তুতি কমিটি তৈরি হলেই
আপনার সাথে যোগাযোগ করবো।
5
00:02:45,121 --> 00:02:46,188
আচ্ছা।
6
00:03:21,921 --> 00:03:27,055
[ EP 1 - THE REMAINING PERSON ]
7
00:03:28,621 --> 00:03:30,988
নাম, ছা ই-হু।
8
00:03:33,055 --> 00:03:34,888
বয়স, ৩৮.
9
00:03:37,321 --> 00:03:42,055
গত ডিসেম্বরে সে
টার্মিনাল হার্ট ক্যান্সারে আক্রান্ত হয়।
10
00:03:45,788 --> 00:03:48,721
কী পদক্ষেপ নিতে চান আপনি?
11
00:03:48,788 --> 00:03:50,588
একটা স্মারক অ্যাকাউন্ট নিবন্ধন করতে চাই।
12
00:03:51,921 --> 00:03:54,655
আবেদনকারীর সাথে আপনার সম্পর্ক কী?
13
00:03:56,788 --> 00:03:58,055
তার স্বামী।
14
00:03:58,721 --> 00:04:02,121
দয়া করে আপনার ও আবেদনকারী সম্পর্কে...
15
00:04:02,188 --> 00:04:05,988
বেসিক ইনফরমেশন সেকশনে
ছবি, ভিডিও ও মেসেজ আপলোড করুন।
16
00:04:07,688 --> 00:04:12,654
আবেদনকারীর সাথে আপনার
স্মৃতিগুলো চিরকাল আপনার সাথে থাকবে।
17
00:04:12,721 --> 00:04:15,154
আপনি রাজি?
18
00:04:15,221 --> 00:04:16,555
হ্যাঁ।
19
00:04:17,721 --> 00:04:23,688
এই অ্যাকাউন্টের একমাত্র
উদ্দেশ্য হলো মিসেস ছা ই-হুকে স্মরণে রাখা।
20
00:04:23,755 --> 00:04:26,454
আপনি রাজি?
21
00:04:26,521 --> 00:04:27,688
হ্যাঁ।
22
00:04:29,355 --> 00:04:31,188
নিবন্ধন অনুমোদিত হলে,
23
00:04:31,255 --> 00:04:36,021
মিসেস ছা-এর সক্রিয় নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।
24
00:04:36,088 --> 00:04:37,621
আপনি রাজি?
25
00:04:38,655 --> 00:04:41,155
[ রাজি হলে "হ্যাঁ" বলুন ]
26
00:04:45,921 --> 00:04:47,055
হ্যাঁ।
27
00:04:49,588 --> 00:04:52,088
আমি...
28
00:04:52,155 --> 00:04:53,488
রাজি।
29
00:04:55,921 --> 00:05:00,221
মিসেস ছা ই-হুয়ের
স্মারক অ্যাকাউন্টটি নিবন্ধিত হয়েছে।
30
00:05:01,188 --> 00:05:04,521
আপনি মৃত্যুর সার্টিফিকেট আপলোড করা মাত্রই,
31
00:05:04,588 --> 00:05:06,621
অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে।
32
00:05:08,688 --> 00:05:12,088
আমাদের পরিষেবা ব্যবহারের জন্য ধন্যবাদ।
33
00:05:19,255 --> 00:05:21,188
আমি কি কোনো সাহায্য করতে পারি?
34
00:05:23,988 --> 00:05:25,721
পরে কথা বলা যাক।
35
00:05:29,221 --> 00:05:33,454
গাছগুলোয় কবে কবে পানি দিতে হবে...
36
00:05:33,521 --> 00:05:35,421
তা লিখে দিয়েছি আমি।
37
00:05:38,488 --> 00:05:40,321
হ্যাঁ। জানি।
38
00:05:43,455 --> 00:05:46,621
তোমার...
39
00:05:46,688 --> 00:05:51,554
সেদিন বলা কথাটা...
40
00:05:51,621 --> 00:05:53,021
মনে পড়ে গেল।
41
00:05:55,255 --> 00:05:56,488
কী?
42
00:05:58,321 --> 00:06:00,230
ভালোই হয়েছে যে...
43
00:06:02,455 --> 00:06:05,521
আমাদের কোনো...
44
00:06:05,588 --> 00:06:07,155
সন্তান নেই।
45
00:06:15,055 --> 00:06:17,621
এখনও কি তাই মনে করো?
46
00:06:20,621 --> 00:06:21,788
হুম।
47
00:06:27,221 --> 00:06:32,455
কিম... জি-হিয়ো...
48
00:06:34,088 --> 00:06:37,021
কী? জি-হিয়ো?
49
00:06:40,188 --> 00:06:43,521
যদি আমাদের বাচ্চা জন্মাতো,
50
00:06:43,588 --> 00:06:49,155
তার নাম এটাই রাখতাম।
51
00:06:58,821 --> 00:07:01,221
আমার মরে যাওয়া মানে এই না...
52
00:07:04,355 --> 00:07:09,088
নিজের মন থেকে বিলীন হয়ে যাবো।
53
00:07:14,288 --> 00:07:15,855
কী বলছো?
54
00:07:18,088 --> 00:07:23,788
এর মানে আমি
তোমার মন থেকে বিলীন হয়ে যাবো।
55
00:07:28,855 --> 00:07:32,721
এটাই... আমাকে কষ্ট দিচ্ছে।
56
00:07:41,521 --> 00:07:43,155
তোমার সত্যিই ধারণা...
57
00:07:46,421 --> 00:07:48,754
তুমি...
58
00:07:48,821 --> 00:07:50,688
আমার জীবন থেকে হারিয়ে যাবে?
59
00:08:50,288 --> 00:08:52,288
আমার সত্যিই...
60
00:08:52,355 --> 00:08:54,088
বাদাম গাছের ঘ্রাণ ভালো লাগে।
61
00:08:56,588 --> 00:08:57,988
ফাইটনসাইডের ঘ্রাণ?
62
00:08:59,788 --> 00:09:01,721
না।
63
00:09:03,088 --> 00:09:05,102
মায়ের ঘ্রাণের কথা মনে করিয়ে দেয়।
64
00:10:00,936 --> 00:10:02,477
আপনার একজন মেহমান এসেছে।
65
00:10:07,088 --> 00:10:09,088
কারো আসার কথা ছিল?
66
00:10:16,921 --> 00:10:17,954
কে?
67
00:10:18,021 --> 00:10:20,521
আমি মিসেস ছা ই-হুয়ের সাথে
দেখা করতে এসেছি।
68
00:10:21,247 --> 00:10:22,914
ওগো।
69
00:10:24,388 --> 00:10:27,469
সে আমার কাছে এসেছে।
70
00:10:27,536 --> 00:10:29,866
কিছু জিনিস ঠিকঠাক করতে হবে আমার।
71
00:10:41,621 --> 00:10:44,621
এই অসময়ে কী মনে করে এসেছেন?
72
00:10:44,688 --> 00:10:47,655
আপনার স্ত্রীর সাথে একটা চুক্তি আছে আমার।
73
00:10:48,855 --> 00:10:50,221
চুক্তি?
74
00:10:50,288 --> 00:10:51,788
ভেতরে যেতে পারি?
75
00:11:01,955 --> 00:11:05,854
দাঁড়ান। কীসের চুক্তি?
76
00:11:05,921 --> 00:11:07,754
বোধহয় আপনাকে বলেনি সে।
77
00:11:07,821 --> 00:11:09,254
জি?
78
00:11:09,321 --> 00:11:11,260
ওগো...
79
00:11:11,327 --> 00:11:13,361
আমিই তাকে আসতে বলেছি।
80
00:11:24,988 --> 00:11:28,921
একটু একান্তে কথা বলতে দেবে?
81
00:11:36,855 --> 00:11:37,988
আচ্ছা...
82
00:11:56,121 --> 00:11:58,588
এখনো বাতিল করার সময় আছে।
83
00:12:01,300 --> 00:12:02,467
সমস্যা নেই।
84
00:12:14,054 --> 00:12:15,354
ভয় পাচ্ছেন না?
85
00:12:16,755 --> 00:12:19,821
আমি ভীত নই।
86
00:12:21,255 --> 00:12:24,721
আমরা মিসেস ছা-এর ইউথেনেশিয়ার...
87
00:12:24,788 --> 00:12:28,288
সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ ও রেকর্ড করবো।
88
00:12:28,355 --> 00:12:30,588
জি, জানি।
89
00:12:30,655 --> 00:12:33,154
এখন-ই রেকর্ড করা শুরু করবো।
90
00:12:33,221 --> 00:12:35,421
আচ্ছা।
91
00:12:35,488 --> 00:12:40,654
কেবল তার পরিবার-ই আইনত
সুইচ চালু করতে পারবে, বুঝতে পারছেন তো?
92
00:12:40,721 --> 00:12:42,321
জি।
93
00:12:44,288 --> 00:12:46,021
আমাদের মেডিকেল টিমের বানানো ওষুধ...
94
00:12:46,088 --> 00:12:51,121
আপনি প্রদান করবেন, তার স্বামী।
ঠিক আছে তো?
95
00:12:51,188 --> 00:12:52,521
জি।
96
00:12:53,988 --> 00:12:55,988
আপনি বোতাম টেপা মাত্রই,
97
00:12:56,055 --> 00:12:59,321
মেশিনটি তার যথাযথ কাজ শুরু করবে।
98
00:13:01,455 --> 00:13:04,255
এখন শুরু করবো।
99
00:13:21,921 --> 00:13:24,754
প্রোপোফোল তার রক্তে
ঢোকা মাত্র তিনি ঘুমিয়ে পড়বেন,
100
00:13:24,821 --> 00:13:29,021
আর পাভুলন দেওয়ার পর,
এটি তার হৃৎপিন্ড অকেজো করে দেবে।
101
00:13:29,088 --> 00:13:30,521
বুঝতে পেরেছেন?
102
00:13:30,588 --> 00:13:32,588
জি, বুঝেছি।
103
00:13:34,521 --> 00:13:38,554
সিস্টেম মিস ছা-এর হৃৎপিন্ড
থেমে গেছে বলে নিশ্চিত হলে,
104
00:13:38,621 --> 00:13:41,688
তারা কোরিয়ান জাতীয়
স্বাস্থ্য সংস্থার সাথে যোগাযোগ করবে।
105
00:13:41,755 --> 00:13:42,962
আচ্ছা।
106
00:13:52,055 --> 00:13:55,488
আমার স্ত্রী কী ধরনের চুক্তি করেছিল?
107
00:14:03,255 --> 00:14:07,121
আমরা তার স্মৃতি বাঁচিয়ে রাখতে সাহায্য করবো।
108
00:14:09,121 --> 00:14:11,355
আপনি মেমোরিয়াল কোম্পানির লোক?
109
00:14:12,459 --> 00:14:14,488
না।
110
00:14:14,555 --> 00:14:19,821
আমরা ছবি বা রেকর্ড সংরক্ষণ করি না।
111
00:14:22,388 --> 00:14:25,021
তাহলে কী করেন আপনারা?
112
00:14:25,088 --> 00:14:28,976
এই স্মৃতিগুলোই সে ধরে রাখতে চায়।
113
00:14:37,388 --> 00:14:39,754
আমি সেইরেন।
114
00:14:39,821 --> 00:14:41,355
আমার নম্বর দরকার পড়বে আপনার।
115
00:14:56,063 --> 00:14:57,796
[ সেইরেন ]
116
00:15:07,255 --> 00:15:10,255
[ সেইরেন ]
117
00:15:23,621 --> 00:15:28,629
আমরা মিসেস ছা ই-হু'র
ইউথেনেশিয়া প্রক্রিয়া পর্যবেক্ষণ শুরু করছি।
118
00:15:35,088 --> 00:15:36,455
ওগো।
119
00:15:40,021 --> 00:15:41,788
আমি প্রস্তুত...
120
00:15:54,221 --> 00:15:55,921
ব্যথা করছে...
121
00:16:06,036 --> 00:16:07,488
ব্যথা করছে...
122
00:16:11,405 --> 00:16:12,816
ব্যথা করছে...
123
00:17:25,321 --> 00:17:26,455
বউ।
124
00:17:29,155 --> 00:17:30,705
হ্যাঁ?
125
00:17:33,255 --> 00:17:37,388
আমার ঘুম পাচ্ছে।
126
00:17:40,521 --> 00:17:44,788
ঠিক আছে, চলো একসাথে ঘুমাই।
127
00:17:49,588 --> 00:17:51,421
আমি দুঃখিত।
128
00:18:31,288 --> 00:18:38,055
22:13:28. মৃত্যুর সময়
KNIH-এ নিবন্ধন করা হয়েছে।
129
00:18:44,021 --> 00:18:48,454
সেরি। একটা মেসেজ লেখো।
130
00:18:48,521 --> 00:18:50,321
কার কাছে মেসেজটি পাঠাতে চান?
131
00:18:51,955 --> 00:18:54,488
ই-হু'র সমস্ত পরিচিতদের কাছে।
132
00:18:54,555 --> 00:18:59,621
তার কোনো পরিবার নেই।
তার বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো।
133
00:18:59,688 --> 00:19:02,888
দয়া করে বলুন কী পাঠাতে চান।
134
00:19:02,955 --> 00:19:08,361
ই-হু এইমাত্র পৃথিবী ছেড়ে চলে গেছে।
135
00:19:10,021 --> 00:19:13,429
ওর ইচ্ছা অনুযায়ী, কোনো অন্ত্যেষ্টিক্রিয়া হবে না।
136
00:19:15,555 --> 00:19:23,930
দয়া করে ওর মঙ্গল আর যেখানেই থাকুক
ব্যথামুক্ত থাকুক সেই দোয়া করবেন।
137
00:19:27,455 --> 00:19:28,421
পাঠিয়ে দাও।
138
00:19:31,288 --> 00:19:32,921
পাঠিয়ে দিচ্ছি।
139
00:19:46,355 --> 00:19:48,088
আপনার ক্ষতির জন্য দুঃখিত।
140
00:19:48,155 --> 00:19:52,121
আমি KNIH-এর
অঙ্গ সংগ্রহকারী দলের প্রধান ছো ইউন।
141
00:19:52,188 --> 00:19:55,054
এখানে আপনার স্ত্রীর
দান করা অঙ্গ সংগ্রহ করতে এসেছি।
142
00:19:55,121 --> 00:19:57,854
আমরা কি শুরু করতে পারি?
143
00:19:57,921 --> 00:19:59,255
জি।
144
00:20:12,921 --> 00:20:15,854
[ হ্যাকার পার্ক ]
145
00:20:15,921 --> 00:20:17,154
ঠিক আছো, ভাই?
146
00:20:17,221 --> 00:20:20,821
জানি এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।
147
00:20:20,888 --> 00:20:22,621
আমি নিশ্চিত সে আরো ভালো জায়গায় গেছে।
148
00:20:50,588 --> 00:20:53,754
তুমি একা যাবে?
আমি সাথে যাবো।
149
00:20:53,821 --> 00:20:56,089
বাদ দাও। দরকার নেই।
150
00:20:56,156 --> 00:20:57,355
কিম জ্যে-হিউন সাহেব?
151
00:20:58,621 --> 00:21:00,255
একটু এখানে আসতে পারবেন?
152
00:21:02,121 --> 00:21:04,788
এটা কি জানেন আপনি?
153
00:21:04,855 --> 00:21:07,854
কী এটা?
154
00:21:07,921 --> 00:21:10,555
গতকাল অন্য আরেক
দাতার কাছেও এটা পেয়েছি।
155
00:21:12,688 --> 00:21:14,355
কোথায় পেয়েছেন এটা?
156
00:21:16,612 --> 00:21:17,878
এখানে...
157
00:21:25,255 --> 00:21:27,988
আমিও ঠিক নিশ্চিত নই এটা কী।
158
00:21:28,055 --> 00:21:31,221
ইউথেনেশিয়া টিমের
লাগিয়ে যাওয়া কিছু না এটা?
159
00:21:31,288 --> 00:21:35,121
তাহলে এটা কি সাথে নিয়ে যেতে পারি?
160
00:21:35,188 --> 00:21:37,388
অবশ্যই, নিয়ে যান।
161
00:21:41,188 --> 00:21:46,154
এইযে। এটি মৃত যে অঙ্গগুলো
দিতে চেয়েছিলেন তার তালিকা।
162
00:21:46,221 --> 00:21:47,621
এখানে স্বাক্ষর করুন।
163
00:21:52,021 --> 00:21:55,121
দান করার পর আপনার সাথে যোগাযোগ করবো।
164
00:21:55,188 --> 00:21:56,955
আমার কার্ডটা আপনাকে দিয়ে যাচ্ছি।
165
00:22:01,255 --> 00:22:03,321
[ চীফ ছো ইউন, অঙ্গ সংগ্রহকারী দল ]
166
00:23:22,788 --> 00:23:23,929
উঠেছো?
167
00:23:30,404 --> 00:23:36,088
তোমাকে পেছন থেকে দেখতে ভালো লাগে আমার।
168
00:23:46,288 --> 00:23:50,855
আমার বৃষ্টিস্নাত সমুদ্র দেখতে ভালো লাগে।
169
00:24:02,655 --> 00:24:03,988
আবার কী হলো?
170
00:24:04,055 --> 00:24:05,021
ভিডিও কোরো না।
171
00:24:05,088 --> 00:24:07,654
এসো। জলদি।
172
00:24:07,721 --> 00:24:09,855
কী? কীসের ঘ্রাণ ওটা?
173
00:24:10,655 --> 00:24:13,288
- টা-ডা!
- কী এটা?
174
00:24:13,355 --> 00:24:15,688
মিয়কগুক নাকি?
175
00:24:15,755 --> 00:24:18,521
জন্মদিনে এটা খাওয়া তো অনেক পুরানো রীতি।
176
00:24:20,088 --> 00:24:23,921
দাঁড়াও। না, এখন-ই খেয়ো না।
177
00:24:34,321 --> 00:24:35,241
দেখা যাক।
178
00:24:37,388 --> 00:24:38,588
কেমন হয়েছে?
179
00:24:38,655 --> 00:24:41,388
কী নোনতা!
180
00:24:41,455 --> 00:24:42,788
তাই নাকি?
181
00:24:46,902 --> 00:24:49,121
হ্যাঁ, নোনতা হয়েছে।
182
00:24:49,188 --> 00:24:50,955
এটা খাও।
183
00:24:52,388 --> 00:24:56,188
আপনি যেকোনো সময় মৃত ব্যক্তির সাথে
কাটানো আরো স্মৃতি যোগ করতে পারবেন।
184
00:25:08,788 --> 00:25:11,921
[ ছা ই-হু ]
185
00:25:39,855 --> 00:25:42,850
হ্যালো।
অঙ্গ সংগ্রহকারী দলের ছো ইউন বলছি।
186
00:25:42,917 --> 00:25:48,277
আপনার স্ত্রীর অঙ্গ তার অনুরোধে
জিনোম এডিটিং ল্যাবে দান করা হয়েছে।
187
00:25:48,344 --> 00:25:50,969
দয়া করে দাতার পরিবারের সদস্য হিসেবে
আপনার সুবিধাগুলো চেক করুন।
188
00:25:51,036 --> 00:25:54,021
কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কল করবেন।
189
00:26:00,955 --> 00:26:05,254
তোমার তো অন্তত
ই-হু'র সাথে অনেক স্মৃতি আছে।
190
00:26:05,321 --> 00:26:09,454
আমার কোনো স্মৃতি বা মুহূর্ত কিছুই নেই।
191
00:26:09,521 --> 00:26:12,921
নিজের সারা জীবন হাতড়ে দেখেছি,
192
00:26:12,988 --> 00:26:15,254
আর সেখানে মাত্র দুজন মহিলা পেয়েছি।
193
00:26:15,321 --> 00:26:17,321
মা আর মি-ইয়ং।
194
00:26:17,388 --> 00:26:19,621
- আমাকে ডেকেছো?
- না। ব্যস বিশ্রাম করো।
195
00:26:19,688 --> 00:26:20,688
কেন?
196
00:26:20,755 --> 00:26:22,055
শুনেছো?
197
00:26:26,084 --> 00:26:27,100
[ সম্পাদক ]
198
00:26:27,167 --> 00:26:29,488
খোদা।
শালা কখনোই ঘুমায় না।
199
00:26:30,621 --> 00:26:33,954
এই, তুমি এখন জ্যে-হিউনের সাথে আছো?
200
00:26:34,021 --> 00:26:36,254
তাকেই সরাসরি ফোন করছেন না কেন?
201
00:26:36,321 --> 00:26:38,788
আমাকে কেন কল দিলেন?
202
00:26:38,855 --> 00:26:40,389
আমাকে মনিটরে দাও।
203
00:26:44,421 --> 00:26:45,754
খোদা।
204
00:26:45,821 --> 00:26:47,688
তুমি ঠিক আছো, জ্যে-হিউন?
205
00:26:47,755 --> 00:26:49,454
মদ খাচ্ছো?
206
00:26:49,521 --> 00:26:51,055
আমাকে দাওয়াত দিলে না কেন?
207
00:26:53,188 --> 00:26:55,488
ঠিক আছে।
208
00:26:55,555 --> 00:26:58,388
আমি জানি তুমি রহস্যময় জিনিস পছন্দ করো।
209
00:26:58,455 --> 00:26:59,955
এটা একটু দেখবে?
210
00:27:06,621 --> 00:27:11,054
মানুষের মৃত্যুর উত্তরের জন্য
আর কতদিন ধর্মের উপর নির্ভর করবেন?
211
00:27:11,121 --> 00:27:16,788
মৃত্যু নামক সমস্যার সমাধান
করা কি বিজ্ঞানের পক্ষে অসম্ভব?
212
00:27:16,855 --> 00:27:20,354
নিজের মৃত্যুর ডিজাইন নিজেই করছেন না কেন?
213
00:27:20,421 --> 00:27:25,454
এখন আপনিই আপনার
অসাধারণ মৃত্যুর ডিজাইন করতে পারেন।
214
00:27:25,521 --> 00:27:28,621
মৃত্যুর ডিজাইন করা?
215
00:27:28,688 --> 00:27:31,221
এটা কী ধরনের ফাইজলামি?
216
00:27:31,288 --> 00:27:34,888
কিন্তু এটা অনলাইনে ভাইরাল হয়ে গেছে।
217
00:27:34,955 --> 00:27:36,854
ব্যাপারটা ব্যস গরম হতেই থাকবে।
218
00:27:36,921 --> 00:27:39,388
সেই হিসেবে,
219
00:27:39,455 --> 00:27:44,088
ওই লোকটা কি বিজ্ঞানী
বা ভন্ড-ধর্মীয় নেতা হতে পারে?
220
00:27:44,155 --> 00:27:47,488
এটাই কি আমাদের সংবাদ
মাধ্যমের উদঘাটন করার কথা না?
221
00:27:47,555 --> 00:27:48,988
সেজন্যই...
222
00:27:49,055 --> 00:27:51,821
অন্যদের আগে আমাদের
তার সাক্ষাৎকার নেওয়া উচিত।
223
00:27:51,888 --> 00:27:53,688
মি-ইয়ং, কাটো তো।
224
00:27:53,755 --> 00:27:56,821
শোকাহতদের প্রতি কোনো সমবেদনাই নেই তার।
225
00:27:56,888 --> 00:28:00,288
মাত্র কয়েক ঘন্টা হলো তোমার বউ মরেছে।
226
00:28:00,355 --> 00:28:02,721
মাঝেমাঝে শালার
প্যাশন দেখে হিংসা লাগে।
227
00:28:02,788 --> 00:28:06,455
সম্ভবত এভাবেই সম্পাদক হয়েছে।
ব্যস পান করো।
228
00:28:18,755 --> 00:28:22,181
ই-হু'র ওষুধ খাওয়ার সময় হয়েছে।
229
00:28:23,688 --> 00:28:25,988
তার আর ওষুধ দরকার নেই।
230
00:28:26,055 --> 00:28:28,388
তার ওষুধ খাওয়ার অ্যালার্ম কি মুছে ফেলবো?
231
00:28:30,521 --> 00:28:32,721
হ্যাঁ।
232
00:28:32,788 --> 00:28:34,288
এটা মুছে ফেলা হয়েছে।
233
00:30:37,221 --> 00:30:39,588
জ্যে-হিউন, কোথায় তুমি?
234
00:30:39,655 --> 00:30:42,654
চলো একসাথে খাবার খাই।
235
00:30:42,721 --> 00:30:44,155
কোথায় তুমি?
236
00:31:02,421 --> 00:31:05,255
ই-হু'র কাছ থেকে মেইল এসেছে আপনার।
237
00:31:08,921 --> 00:31:10,421
তার মানে কী?
238
00:31:13,155 --> 00:31:14,388
প্লিজ চেক করুন।
239
00:31:17,055 --> 00:31:18,388
বাদ দাও।
240
00:31:20,888 --> 00:31:22,421
মেইলটি ভিডিও মেইল।
241
00:31:28,188 --> 00:31:29,321
চালু করো।
242
00:31:34,455 --> 00:31:36,954
ওগো।
243
00:31:37,021 --> 00:31:38,355
এটা আমি।
244
00:31:45,288 --> 00:31:46,888
নিশ্চয়ই অনেক অবাক হয়েছো।
245
00:31:50,121 --> 00:31:51,588
আসলে...
246
00:31:54,888 --> 00:31:57,721
ব্যাপারটা ব্যাখ্যা করা কঠিন,
247
00:31:59,421 --> 00:32:02,588
কিন্তু আমি এখানে আছি।
248
00:32:04,621 --> 00:32:22,588
অনুবাদে:
〄 AsadujJaman 〄