1
00:02:12,610 --> 00:02:16,910
পাপুয়া নিউ গিনি ও ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ।
2
00:02:19,000 --> 00:02:26,020
Documentary - UNDER THE SEA
ডকুমেন্টারি - সমুদ্রের তলদেশে
3
00:02:32,500 --> 00:02:37,020
এখানে, সমুদ্রের গভীরে থাকা আগ্নেয়গিরি হতে
নির্গত গ্যাস সমুদ্রের তলদেশে ফোয়ারার সৃষ্টি করে...
4
00:02:42,440 --> 00:02:47,040
আর সমুদ্রে ক্যালাইডোস্কোপিক
জীবন বিকশিত হয়।
5
00:03:13,500 --> 00:03:29,000
অনুবাদ ও সম্পাদনা
শান্তনু মুখার্জী
6
00:03:32,760 --> 00:03:39,250
এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের চারপাশের
প্রাচীরগুলি হচ্ছে প্রবাল ত্রিভুজের প্রাণকেন্দ্র।
7
00:03:41,730 --> 00:03:46,900
পৃথিবীর অন্য কোথাও একসঙ্গে
এত সামুদ্রিক প্রজাতি বসবাস করে না।
8
00:04:23,010 --> 00:04:26,770
এত বেশি প্রজাতি এখানে বাস করে
যে তাদের সকলের বেঁচে থাকা...
9
00:04:26,940 --> 00:04:30,510
তখনই সম্ভব যখন প্রত্যেক প্রজাতি
একে অন্যের থেকে সম্পূর্ণভাবে পৃথক।
10
00:04:35,590 --> 00:04:39,890
কুকুরছানার মতো দেখতে এই প্রাণীটা
আসলে একটা এপোলেট শার্ক(হাঙর)...
11
00:04:40,060 --> 00:04:43,320
যারা শুধুমাত্র প্রবাল ত্রিভুজে বাস করে।
12
00:04:44,590 --> 00:04:49,430
ও খুব একটা ভালো সাঁতারু নয়,
তাই হামাগুড়ি দিতেই পছন্দ করে।
13
00:04:58,340 --> 00:05:02,210
ওবেগং হাঙর দেখতে অনেকটা
রোমশ কার্পেটের মতো লাগে...
14
00:05:03,080 --> 00:05:05,570
যতক্ষণ না সে নড়াচড়া করে।
15
00:05:10,150 --> 00:05:14,850
ছদ্মবেশী শিকারীদের
প্রায় সীমাহীন ধৈর্য প্রয়োজন।
16
00:05:15,660 --> 00:05:17,090
ডিনারকেই তাদের কাছে আসতে হবে।
17
00:05:21,970 --> 00:05:25,830
একটা দৈত্যাকার ফ্রগফিশ
আশা করছে যে গ্লাসি সুইপারদের ঝাঁকটা...
18
00:05:26,000 --> 00:05:29,060
ভুল করে তাকে হলুদ স্পঞ্জ ভাববে।
19
00:05:33,480 --> 00:05:37,940
ক্রোকোডাইল ফিশ নিখুঁতভাবে
প্রাচীর গাত্রের সঙ্গে মিশে যায়।
20
00:05:52,160 --> 00:05:55,830
এ যাত্রায়, ব্লু ড্যামসেল ফিশটার
ভাগ্য ভালো ছিল।
21
00:05:57,270 --> 00:06:02,200
কিন্তু ফুটন্ত কড়াই থেকে
পড়ল গিয়ে জ্বলন্ত উনুনে।
22
00:06:06,080 --> 00:06:09,640
দৈত্যাকার ফ্রগফিশ নানা রঙের হয়।
23
00:06:11,420 --> 00:06:16,280
কারও নিচে লুকানোর চেষ্টা করা
সত্যিই একটা খারাপ আইডিয়া।
24
00:06:31,370 --> 00:06:36,030
একটা মাছ কত লাবণ্যহীন হতে পারে
তা একটা স্টোনফিশকে দেখলে বোঝা যায়।
25
00:06:42,950 --> 00:06:45,540
শিকারীদের ভয় পাওয়ার ওর কিছু নেই।
26
00:06:46,120 --> 00:06:50,490
দুনিয়াতে এর থেকে বিষাক্ত মাছ আর নেই।
27
00:06:52,920 --> 00:06:56,690
একটা অসতর্ক মাছের, ওই
কুৎসিত মুখের নাগালে আসার জন্য...
28
00:06:56,860 --> 00:07:01,850
ও কয়েক দিন অপেক্ষা করতে পারে।
29
00:07:07,640 --> 00:07:11,000
এত ধৈর্য ধরে অপেক্ষা করার পর...
30
00:07:12,240 --> 00:07:14,900
এটা নিশ্চয় হতাশাজনক।
31
00:07:16,950 --> 00:07:20,350
তবে এখানকার সবচেয়ে বিষাক্ত প্রাণী
কিন্তু মাছ নয়।
32
00:07:22,490 --> 00:07:27,010
সেই সন্মান প্রাপ্য সামুদ্রিক সাপের।
33
00:07:32,330 --> 00:07:37,960
এদের বিষ কিং কোবরার থেকেও
বহুগুণ বেশি শক্তিশালী।
34
00:07:49,810 --> 00:07:52,210
অন্যান্য সাপের মতো,
এরাও শ্বাস নেয়...
35
00:07:53,720 --> 00:07:58,980
কিন্তু এরা ১০০ ফুটের বেশি ডুব দিতে পারে
আর কয়েক ঘন্টা জলের নিচে থাকতে পারে।
36
00:08:13,170 --> 00:08:19,170
সামুদ্রিক সাপ দিনে দিনে বিরল হয়ে যাচ্ছে,
এমনকি এখানে এই প্রবাল ত্রিভুজেও।
37
00:08:22,510 --> 00:08:26,610
অধিকাংশই মানিব্যাগ,
জুতা বা হ্যান্ডব্যাগে পরিণত হয়েছে।
38
00:08:48,270 --> 00:08:53,540
কোরাল ট্রায়াঙ্গলে, বেশিরভাগ
উপকূলরেখার সীমানা ঘেঁষে রয়েছে ম্যানগ্রোভ।
ম্যানগ্রোভ - গরান গাছ
39
00:08:55,980 --> 00:09:00,010
এই উপকূলীয় জঙ্গলগুলি
দ্বীপগুলিকে ক্ষয় থেকে রক্ষা করে...
40
00:09:00,180 --> 00:09:05,710
আর ঝড় এমনকি মাঝে মাঝে হওয়া
সুনামির বিরুদ্ধেও বাফারের কাজ করে।
41
00:09:12,560 --> 00:09:14,620
ম্যানগ্রোভ শিকড়ের গোলকধাঁধা...
42
00:09:14,800 --> 00:09:17,490
দ্বীপগুলো থেকে ভেসে আসা
পলিমাটি আটকে রাখে...
43
00:09:17,670 --> 00:09:21,230
আর কোরাল রীফকে
পলি জমে যাওয়ার হাত থেকে বাঁচায়।
44
00:09:24,540 --> 00:09:29,400
শিকড়ের এই গোলকধাঁধা অনেক প্রাণীর জন্য
একটা ছায়াবৃত আবাসস্থল।
45
00:09:30,450 --> 00:09:37,490
ডোরাকাটা ক্যাটফিশের একটা ঝাঁক
শিকড় ও পলির উপর জন্মানো শেওলা খায়।
46
00:09:46,600 --> 00:09:49,360
এই পলি উপসাগরে গিয়ে জমা হয়...
47
00:09:49,530 --> 00:09:54,700
আর নির্মাণ করে জৈব বর্জ্য, বালি ও
কাদার বিস্তীর্ণ সমভূমি।
48
00:09:58,140 --> 00:10:02,940
যদি ভেবে থাকেন এখানে কিছুই
বাঁচতে পারে না, অবাক হতে পারেন।
49
00:10:13,060 --> 00:10:18,150
ক্যাটফিশের ঝাঁক ভেঙ্গে পড়া ঢেউয়ের ন্যায়
নোংরা তলদেশ জুড়ে ঝরনার মত নেমে আসে...
50
00:10:18,330 --> 00:10:23,200
যখন পিছনে থাকা মাছেরা
খেতে ব্যাস্ত থাকা সামনের মাছগুলিকে টপকে যায়।
51
00:10:59,440 --> 00:11:02,760
এখানে বসবাসকারী অধিকাংশ প্রাণীর মতো...
52
00:11:02,940 --> 00:11:07,240
স্টিং-রে নিজেকে আড়াল করতে
আবর্জনার নীচে লুকিয়ে থাকে।
53
00:11:11,380 --> 00:11:13,580
দোস্ত, তোমার লেজটা
পুরোটাই দেখা যাচ্ছে।
54
00:11:16,350 --> 00:11:22,350
গোবি প্রহরী হিসাবে চমৎকার,
তবে গুহা নির্মাণে তেমন পটু নয়।
55
00:11:22,530 --> 00:11:26,550
সে এই ভারী নির্মান কার্যের ভার ছেড়ে দেয়
তার পার্টনার ও ব্যক্তিগত ঠিকাদার...
56
00:11:26,730 --> 00:11:29,600
চিংড়ির উপর যে এমনিতে প্রায় অন্ধ।
57
00:11:30,500 --> 00:11:33,830
এই সম্পর্ককে বলা হয় সিম্বিওসিস।
58
00:11:34,870 --> 00:11:38,810
উভয় প্রাণীই মনে করে
এই চুক্তিতে সে লাভবান।
59
00:11:49,150 --> 00:11:53,150
একটা ক্যারিয়ার কাঁকড়া তার
নিজের সিম্বিওটিক সঙ্গী খুঁজছে।
60
00:11:53,320 --> 00:11:55,220
খুশি হল একটা জেলিফিশ পেয়ে...
61
00:11:55,390 --> 00:11:58,730
যাকে সে একটা প্রতিরক্ষাকারী
টুপি হিসাবে পরার সিদ্ধান্ত নেয়।
62
00:12:13,580 --> 00:12:16,340
এটা একটা ত্রিকোণ প্রেম।
63
00:12:16,510 --> 00:12:19,140
জাঁকালো কাটল্ফিশ।
64
00:12:19,320 --> 00:12:23,010
ছোট দুটি হল
একেবারে নিবেদিতপ্রাণ পুরুষ।
65
00:12:23,190 --> 00:12:27,490
মহিলাটি বড়, কিন্তু তারা
ওকে সেটা কখনই বলবে না।
66
00:12:29,260 --> 00:12:33,220
ওরা ভালই সাঁতার জানে, তবে সাধারণত
ওদের মাংসল, ছোট বাহুগুলিতে ভর দিয়ে...
67
00:12:33,400 --> 00:12:36,990
আবর্জনার উপর দৌড়ানোই পছন্দ করে।
68
00:13:10,830 --> 00:13:15,460
তাদের মিলন আলিঙ্গন প্রায়
গালে ঠোঁটের আলতো ছোঁয়া মাত্র।
69
00:13:16,570 --> 00:13:19,940
পুরুষ কেবল মহিলাকে
একটা ছোট প্যাকেট দেয়।
70
00:13:24,210 --> 00:13:26,550
বা, অন্তত দিতে চেষ্টা করে।
71
00:13:27,720 --> 00:13:29,580
নেবে কিনা সেটা অন্য ব্যাপার।
72
00:13:46,600 --> 00:13:48,800
এখানেই সব শেষ।
73
00:13:59,420 --> 00:14:02,870
উপসাগরের গভীরে,
এক ঝাঁক রীফ স্কুইড...
74
00:14:03,050 --> 00:14:06,080
স্বচ্ছ ডিমের আবরণ দিয়ে
একটা তোড়া বানিয়ে ফেলে।
75
00:14:09,760 --> 00:14:13,420
পুরুষ স্কুইড কাছাকাছি ঘোরাফেরা করে
আর স্ত্রী স্কুইডেরা এসে...
76
00:14:13,600 --> 00:14:15,960
সেই তোড়া বাড়িয়ে তোলে।
77
00:14:33,480 --> 00:14:37,780
আন্দাজ তিন সপ্তাহে, ডিমের খোসা
ফাটতে শুরু করবে...
78
00:14:37,950 --> 00:14:42,450
প্রতিটার থেকে আধ ডজন বা তার বেশি
রত্নের মত দেখতে ক্ষুদেরা বেরিয়ে আসবে।
79
00:14:43,930 --> 00:14:49,160
শিশু স্কুইড তারপর ভেসে গিয়ে
বালুকাময় সমতলে ছড়িয়ে পড়বে...
80
00:14:49,930 --> 00:14:52,130
জীবনকে এগিয়ে নিয়ে যেতে।
81
00:15:00,910 --> 00:15:05,680
সমুদ্রের মেঝেতে একদল গার্ডেন ঈল
মাথা উঁচু করে আছে।
82
00:15:07,480 --> 00:15:09,850
কেউ কেউ ৬ ফুটেরও বেশি ওঠে...
83
00:15:10,020 --> 00:15:14,390
স্রোতে ভেসে যাওয়া ক্ষুদ্র প্রাণীদের
খপ করে ধরতে।
84
00:16:03,770 --> 00:16:09,640
রীফের উপরে, এক ঝাঁক বেবি কনভিক্ট ফিশ
প্রবালের উপর তন্ন তন্ন করে খাবার খুঁজছে।
85
00:16:14,750 --> 00:16:18,980
তারপর, শেষ বিকেলে, তারা সবাই
বালিতে একটি গর্তের উপর জড়ো হয় ...
86
00:16:19,160 --> 00:16:21,890
যেটা তাদের বাসা হিসাবে কাজ করে।
87
00:16:24,090 --> 00:16:29,660
গর্ত থেকে উঠে আসা শ্যামলা প্রাণীটা
একটা প্রাপ্তবয়স্ক কনভিক্ট ফিশ।
88
00:16:30,030 --> 00:16:35,440
তার কিছুক্ষণের জন্য আসা হয়ত,
রাতের মত সন্তানদের বাড়ি ফেরার অঙ্গুলিনির্দেশ।
89
00:16:39,080 --> 00:16:44,140
কিন্তু ঘুমানোর আগে, শিশুদের
একটা গুরুত্বপূর্ণ কাজ আছে:
90
00:16:44,310 --> 00:16:47,110
তাদের বাবা-মাকে খাওয়াতে হবে।
91
00:16:50,150 --> 00:16:54,020
প্রাপ্ত বয়স্ক কনভিক্ট ফিশের জোড়া
কখনও বাসস্থানের বাইরে যায় না।
92
00:16:54,190 --> 00:16:57,390
তারা কি খায় সেটা একটা রহস্য।
93
00:16:57,860 --> 00:17:02,990
কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে শিশুরা পিতামাতাকে
নিজেদের দেহনিঃসৃত আঠালো কিছু খাওয়ায়।
94
00:17:05,330 --> 00:17:07,670
কিন্তু অন্যরা মনে করেন মা বাবা বেঁচে থাকেন...
95
00:17:07,840 --> 00:17:12,300
শুধুমাত্র প্রতি রাতে
কিছু বাচ্চাকে খাওয়ার মাধ্যমে।
96
00:17:33,530 --> 00:17:38,760
সন্ধ্যা গভীর হওয়ার সাথে সাথে
রীফ কাটলফিশ শিকারে নেমেছে।
97
00:17:43,670 --> 00:17:49,440
তারা রঙ, প্যাটার্ন ও টেক্সচারের তাত্ক্ষণিক
পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে।
98
00:18:03,630 --> 00:18:06,150
তাদের বিনা প্রচেষ্টায়
ঘোরাফেরা করার ক্ষমতা ...
99
00:18:06,330 --> 00:18:11,790
তাদের ত্বকের নীচে অবস্থিত একটা স্বছিদ্র
ক্যালসিয়াম-কার্বোনেটের স্তরের জন্য সম্ভব হয়।
100
00:18:12,200 --> 00:18:16,660
এই কাটল্ বোন প্রাণীটাকে প্লবতা দেয়।
101
00:18:25,920 --> 00:18:29,580
কাটল্ফিশরা খুব আক্রমণাত্মক শিকারী।
102
00:18:37,960 --> 00:18:40,990
তারা দুরন্ত গতিতে আঘাত করে...
103
00:18:42,470 --> 00:18:46,420
বিদ্যুৎ গতিতে এক জোড়া
কর্ষিকা বের করে।
104
00:19:06,620 --> 00:19:10,820
একটা তীক্ষ্ণ জিভ, ক্ষুরের মত
ধারালো দাঁত দিয়ে ঢাকা...
105
00:19:10,990 --> 00:19:14,490
মাছটা টুকরো টুকরো
করার জন্য অপেক্ষা করে।
106
00:19:34,180 --> 00:19:38,180
প্রবাল ত্রিভুজের দক্ষিণে রয়েছে
পৃথিবীর বৃহত্তম জীবন্ত কাঠামো...
107
00:19:43,130 --> 00:19:47,030
অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রীফ।
108
00:19:56,840 --> 00:19:59,360
গ্রেট ব্যারিয়ার রীফের
এই সাম্প্রতিকতম সংস্করণ...
109
00:19:59,540 --> 00:20:03,170
প্রায় ১২,০০০ বছর আগে
বিকশিত হতে শুরু করে...
110
00:20:03,350 --> 00:20:05,840
গত বরফ যুগ সমাপ্ত হওয়ার পর।
111
00:20:07,350 --> 00:20:11,910
সমুদ্রের স্তর তখন আজকের তুলনায়
৪০০ ফুট কম ছিল।
112
00:20:17,590 --> 00:20:22,260
বরফ গলতে শুরু করতেই
সমুদ্রের জলের স্তর বেড়ে যায়।
113
00:20:22,430 --> 00:20:24,920
প্রবালের উপরে প্রবাল জন্মেছে...
114
00:20:25,100 --> 00:20:30,770
যা সমুদ্রের নীচে নির্মাণ করে চুনাপাথর বা
ক্যালসিয়াম কার্বোনেটের পর্বত।
115
00:20:35,080 --> 00:20:39,780
কার্বন ডাই অক্সাইড আর সূর্যালোক
একত্রিত করে প্রবাল বিকশিত হয়।
116
00:20:41,850 --> 00:20:46,380
কিন্তু আমাদের বায়ুমণ্ডলে
কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ...
117
00:20:46,560 --> 00:20:51,750
বিশেষ করে প্রবাল প্রাচীর ও
সেখানে বসবাস করা প্রাণীদের ক্ষেত্রে।
118
00:20:55,400 --> 00:20:59,890
এখানে বসবাসকারী প্রতিটা প্রাণী
কোন না কোন ভাবে একে অন্যের উপর নির্ভরশীল।
119
00:21:00,970 --> 00:21:04,530
এই পোটেটো কড
নিজের বিউটিশিয়ানের জন্য প্রস্তুত।
120
00:21:05,110 --> 00:21:10,880
মনে রাখতে হবে, আপনি যখন একটা কড,
যতখানি সম্ভব সাহায্য আপনাকে নিতে হবে।
121
00:21:14,280 --> 00:21:20,380
ক্লিনার মাছ একটা ছোট সেবা প্রদান করে
যেটা ছাড়া কোন আত্মসম্মান বিশিষ্ট কডের চলবে না।
122
00:21:22,390 --> 00:21:26,690
ওকে ফেসিয়াল দেওয়ার সময়
ক্লিনাররা পরজীবী খেয়ে ফেলে।
123
00:21:28,230 --> 00:21:34,730
বিনিময়ে, পোটেটো কড তাদের
গিলে ফেলার প্রলোভন সম্বরণ করে।
124
00:21:36,270 --> 00:21:38,600
আরেকটা ভাল সমঝোতা।
125
00:21:46,020 --> 00:21:50,350
একটা ক্রাউন জেলিফিশ ধীরে ধীরে স্পন্দিত হয়...
126
00:21:50,520 --> 00:21:55,080
বাধ্য করে ছোট প্রাণীদের
নিজের তীক্ষ্ণ কর্ষিকার মধ্য দিয়ে যেতে।
127
00:22:09,070 --> 00:22:12,060
যখন স্রোত একটা জেলিফিশকে
রীফের ভিতর নিয়ে যায়...
128
00:22:12,240 --> 00:22:15,340
বাটারফ্লাই ফিশ যোগ দেয়।
129
00:22:15,880 --> 00:22:19,340
তাদের ছোট ঠোঁটে হুল ফোটা সত্বেও।
130
00:22:24,950 --> 00:22:29,150
কিছু প্রাণী শুধু স্বাদেই সন্তুষ্ট হয় না।
131
00:22:32,800 --> 00:22:39,260
সবুজ সামুদ্রিক কচ্ছপ বিষাক্ত জেলি দিয়ে
নিজের ঢালাই-লোহার পেট পূরণ করতে পছন্দ করে।
132
00:22:49,450 --> 00:22:51,910
কচ্ছপ যখন নিজের শিকারকে
গোগ্রাসে গেলে...
133
00:22:52,080 --> 00:22:57,490
সে চোখ বন্ধ রাখে যাতে
সংবেদনশীল কর্নিয়ায় ফুটে না যায়।
134
00:23:29,950 --> 00:23:32,920
গ্রেট ব্যারিয়ার রিফের পূর্ব প্রান্ত...
135
00:23:33,090 --> 00:23:36,320
প্রবাল সমুদ্রের গভীরে পতিত হয়।
136
00:23:36,730 --> 00:23:41,420
অনেক গভীর জলের প্রাণী এই
তলদেশের পাহাড়গুলির ঢালে জড়ো হয়।
137
00:23:43,170 --> 00:23:47,860
একটা চেম্বারড্ নটিলাস দুলতে দুলতে
গভীর জলের দিকে এগিয়ে যায়।
138
00:23:51,970 --> 00:23:58,170
এর বাইরের খোলটাতে গ্যাস-ভরা চেম্বার থাকে
যা প্রচণ্ড চাপ সহ্য করতে পারে...
139
00:24:00,650 --> 00:24:06,780
আর এর চোখ আলো-সংবেদনশীল রেটিনার
সামনে একটা পিনহোলের চেয়ে সামান্য বড়।
140
00:24:14,300 --> 00:24:17,360
প্রবাল প্রাচীরের মতো...
141
00:24:17,530 --> 00:24:20,800
এর শক্তিশালী খোলও
ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি।
142
00:24:29,040 --> 00:24:35,470
কোন এক সময়ে, সমুদ্রের তলদেশে
২,০০০ প্রজাতির নটিলয়েডের প্রাধান্য ছিল।
(নটিলয়েড - খোলসযুক্ত প্রাণী)
143
00:24:36,790 --> 00:24:40,720
তবে সেটা ছিল ডাইনোসরদের
এই গ্রহে বিচরণ করারও অনেক আগে।
144
00:24:41,690 --> 00:24:47,290
সমুদ্রের উপরে এবং অভ্যন্তরে জলবায়ু
তখন থেকে বহুবার পরিবর্তিত হয়েছে।
145
00:24:52,570 --> 00:24:57,510
আজ, মাত্র ৬টি প্রজাতির নটিলাস
গভীর সমুদ্রে ঘুরে বেড়ায়।
146
00:24:59,840 --> 00:25:05,280
জলবায়ুতে আকস্মিক পরিবর্তন ধ্বংস করতে পারে
সেইসব প্রজাতিকে যেগুলি দ্রুত খাপ খাইয়ে নিতে অক্ষম।
147
00:25:09,790 --> 00:25:13,150
প্রবালের বৃদ্ধির জন্য
কার্বন ডাই অক্সাইড প্রয়োজন...
148
00:25:13,990 --> 00:25:17,760
কিন্তু আমরা আমাদের বায়ুমণ্ডলে
এটা এত বেশি ছাড়ছি...
149
00:25:17,930 --> 00:25:21,060
যে এটা পৃথিবীব্যাপী তাপমাত্রার বৃদ্ধি ঘটাচ্ছে।
150
00:25:22,260 --> 00:25:28,640
যদি সমুদ্রের জল খুব গরম হয়ে যায়,
কোরাল রীফগুলি গরমে সাদা হয়ে যায় ও মারা যায়।
151
00:25:35,980 --> 00:25:41,540
কিন্তু এর চেয়েও মারাত্মক একটি
নতুন হুমকি যার নাম সমুদ্রের অম্লকরণ।
152
00:25:47,320 --> 00:25:52,120
অত্যধিক কার্বন ডাই অক্সাইড
ক্যালসিয়াম কার্বোনেট গঠনে বাধা দেয়...
153
00:25:52,760 --> 00:25:59,260
যা দিয়ে প্রবাল প্রাচীর,
চেম্বারযুক্ত নটিলাসের খোলস...
154
00:26:00,270 --> 00:26:06,770
কাটলবোন ও হাজার হাজার
অন্যান্য প্রজাতির হাড় নির্মিত হয়।
155
00:26:10,110 --> 00:26:13,010
অনেক প্রাণীই বিলুপ্ত হয়ে যেতে পারে।
156
00:26:15,650 --> 00:26:19,710
প্রবাল প্রাচীরগুলি দ্রবীভূত হতে
শুরু করতে পারে।
157
00:26:27,860 --> 00:26:33,730
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অনেক প্রজাতি
দক্ষিণে শীতল জলের দিকে চলে যেতে পারে।
158
00:26:44,450 --> 00:26:49,410
বামন মিংকে তিমি
গ্রেট ব্যারিয়ার রিফে তার শীতকালটা কাটায়।
159
00:26:49,590 --> 00:26:55,180
তারপর বসন্তকালে, এটা দক্ষিণ দিকে
দক্ষিণ মহাসাগরের ঠান্ডা জলের দিকে চলে যায়।
160
00:27:07,500 --> 00:27:11,370
কেপ ক্যাটাস্ট্রফি, দক্ষিণ অস্ট্রেলিয়া।
161
00:27:11,970 --> 00:27:16,210
এই ঠান্ডা জলের মধ্যে ওত পেতে আছে
একটি প্রাচীন সমুদ্র-দানব...
162
00:27:16,380 --> 00:27:19,710
সমুদ্রের সবচেয়ে
দুর্দান্ত শিকারীদের অন্যতম...
163
00:27:30,060 --> 00:27:32,820
গ্রেট হোয়াইট শার্ক(হাঙ্গর)।
164
00:27:42,640 --> 00:27:46,670
গ্রেট হোয়াইটরা প্রায়ই দৈর্ঘ্যে
১৭ ফুট পর্যন্ত হয়।
165
00:27:47,340 --> 00:27:51,210
এত বড় একটা হাঙ্গরের ওজন
এক টনের বেশি হতে পারে...
166
00:27:51,380 --> 00:27:57,110
আর সহজেই একটা ২০০ পাউন্ডের
সি-লায়ন দিয়ে লাঞ্চ করতে পারে।
167
00:27:59,720 --> 00:28:03,620
সি-লায়নদের তাই সবসময় সতর্ক থাকতে হয়।
168
00:28:09,030 --> 00:28:12,730
বিশ্বের বৃহত্তম স্টিং-রে'রাও
এখানে শিকার করে...
169
00:28:12,900 --> 00:28:17,770
বালির নিচে লুকিয়ে থাকা ক্রাস্টেসিয়ান
আর মোলাস্কের সন্ধান করতে থাকে।
170
00:28:35,620 --> 00:28:38,920
স্টিংরে'রা প্রায়শই তাদের
সহচরদের নিয়ে ভ্রমণ করে...
171
00:28:39,090 --> 00:28:41,650
সুবিধাবাদী মাছেদের একটা স্কোয়াড্রন...
172
00:28:41,830 --> 00:28:46,130
ভয় পেয়ে লুকিয়ে থাকা ছোট
প্রাণীদের উপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।
173
00:29:04,920 --> 00:29:08,950
বেশিরভাগ সময়, গ্রেট হোয়াইট শার্ক
একটা স্টিং-রে'কে উপেক্ষা করবে।
174
00:29:12,960 --> 00:29:15,090
তবে সব সময় নয়।
175
00:29:17,930 --> 00:29:21,160
গ্রেট হোয়াইটদের প্রায়ই চোয়ালে
এক ফুট লম্বা স্টিং-রে'র হুল...
176
00:29:21,340 --> 00:29:24,130
ফুটে থাকা অবস্থায়
দেখতে পাওয়া গেছে।
177
00:29:40,390 --> 00:29:44,880
অস্ট্রেলিয়ান সি-লায়ন সামুদ্রিক
স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বিরলতম।
178
00:29:47,960 --> 00:29:53,420
এক সময়ে নিরলসভাবে শিকার করার জন্য,
এখন মাত্র ১০,০০০ এর মত অবশিষ্ট আছে।
179
00:29:55,940 --> 00:29:59,470
তাদের দেখে, প্রাণীদের মধ্যে
সবথেকে ভাবনাহীন বলে মনে হয়।
180
00:30:01,180 --> 00:30:03,740
কিন্তু বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায়...
181
00:30:03,910 --> 00:30:10,340
দক্ষিণ অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রাণীদের
আরো দক্ষিণে সরে যাওয়ার মত জায়গা আর নেই।
182
00:30:48,160 --> 00:30:53,620
প্রতি বছর এই অগভীর বাগানগুলিতে,
জায়ান্ট কাটলফিশ ডিম পাড়তে জড়ো হয়।
183
00:30:57,370 --> 00:31:01,030
ওরা বিশ্বের বৃহত্তম কাটলফিশ।
184
00:31:01,500 --> 00:31:05,460
পুরুষরা কখনও কখনও
৩ ফুটের বেশি লম্বা হয়।
185
00:31:08,680 --> 00:31:13,010
দৈত্যাকার পুরুষরা একে অপরের মুখোমুখি হয়,
নীচের হলুদ স্পঞ্জের আড়ালে লুকিয়ে থাকা...
186
00:31:13,180 --> 00:31:15,950
মহিলাদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে।
187
00:31:16,920 --> 00:31:21,080
এই মুকাবিলা কালেভদ্রেই
খুব একটা হিংস্র রূপ নেয়।
188
00:31:21,620 --> 00:31:26,720
পরিবর্তে, পুরুষরা নিজেদের স্ফীত করে
যতটা সম্ভব ভয়ঙ্কর দেখতে হয়ে...
189
00:31:27,300 --> 00:31:29,560
লড়াই করার
ইচ্ছার কথা জানায়...
190
00:31:29,730 --> 00:31:33,290
রঙ এবং প্যাটার্নের ক্রুদ্ধ প্রদর্শনের সাথে।
191
00:31:55,620 --> 00:31:58,150
যখন বড় পুরুষরা প্রতিযোগিতা করে...
192
00:31:58,330 --> 00:32:04,430
ছোট পুরুষেরা, যাদেরকে স্নিকার্স বলা হয়,
তারা নারীদের ছদ্মবেশ ধারণ করে।
193
00:32:06,440 --> 00:32:09,000
তারপর, নারীসুলভ মাধুর্য দেখিয়ে...
194
00:32:09,170 --> 00:32:13,510
তারা বিনা চ্যালেঞ্জে দ্বন্দরত পুরুষদের
পাশ কাটিয়ে চলে যায়।
195
00:32:14,380 --> 00:32:20,280
ক্রস-ড্রেসিং করা পুরুষদের প্রতি
মহিলারা মনে হয় বেশ আকর্ষণ অনুভব করে।
196
00:32:24,890 --> 00:32:29,080
স্নিকার্সরা আশ্চর্যজনকভাবে
সফল প্রেমিক হয়।
197
00:32:32,930 --> 00:32:35,920
জায়ান্ট কাটলফিশ মুখোমুখি সঙ্গম করে...
198
00:32:36,100 --> 00:32:39,970
একটা জটিল আলিঙ্গনে যা
বেশ কয়েক মিনিট স্থায়ী হতে পারে।
199
00:32:57,850 --> 00:33:03,920
সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা প্রবল
কিন্তু এই কাটল্ফিশটি ক্ষুধার্ত।
200
00:33:32,390 --> 00:33:36,720
কাঁকড়ার ধারালো নখরের কারণে
কাটলফিশ ইতস্তত করে।
201
00:33:37,860 --> 00:33:40,660
কেউ মুখে চিমটি খেতে পছন্দ করে না।
202
00:33:42,900 --> 00:33:46,230
তবে কাঁকড়ার মত ডিনার
পেতে এটা সহ্য করা যায়।
203
00:34:02,020 --> 00:34:07,460
একটা মাদী প্রাচীরের নীচে
একটা ফাটলে নিজের ডিম পেড়েছে।
204
00:34:07,790 --> 00:34:09,810
তার দায়িত্ব এখানেই শেষ।
205
00:34:13,100 --> 00:34:15,060
পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে...
206
00:34:15,230 --> 00:34:19,690
সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষ ও স্ত্রী
কাটল্ফিশ মারা যাবে।
207
00:34:24,140 --> 00:34:27,770
জায়ান্ট কাটলফিশ মাত্র ২ বছর বাঁচে।
208
00:34:28,240 --> 00:34:31,010
কিন্তু এরা তাদের উত্তরাধিকারী রেখে গেছে।
209
00:34:31,180 --> 00:34:34,810
আন্দাজ ৪ মাস বাদে,
এই ডিমগুলি ফুটবে...
210
00:34:34,980 --> 00:34:40,480
আর জায়ান্টসদের একটি নতুন প্রজন্ম
সমুদ্রের তলদেশের এই বাগানের উত্তরাধিকারী হবে।
211
00:34:48,500 --> 00:34:54,370
মাইসিড চিংড়ির ঝাঁক রীফের গায়ে
ভেসে বেড়াচ্ছে ঠিক যেন পাহাড়ের গায়ে কুয়াসা।
212
00:34:55,200 --> 00:34:59,370
এই ক্ষুদ্র চিংড়ি
অনেক প্রজাতির খাদ্য।
213
00:35:03,850 --> 00:35:08,610
তার একটা হল সমস্ত
মহাসাগরীয় প্রাণীর মধ্যে সবচেয়ে উদ্ভট।
214
00:35:11,920 --> 00:35:13,680
উইডি(জবুথবু) সি ড্রাগন...
215
00:35:13,860 --> 00:35:18,620
পৃথিবীতে বিদ্যমান সি ড্রাগনের
মাত্র ৩টি প্রজাতির একটি।
216
00:35:22,000 --> 00:35:26,630
সে তার পিঠের ও মাথার দুই পাশে অবস্থিত
ক্ষুদ্র স্বচ্ছ পাখনাগুলোকে তরঙ্গায়িত করে...
217
00:35:26,800 --> 00:35:29,070
নিজেকে এগিয়ে নিয়ে যায়।
218
00:35:36,910 --> 00:35:40,780
এই ড্রাগন একটি লম্বা নলাকার শুঁড় দিয়ে
গপ গপ করে খাদ্য খায়...
219
00:35:40,950 --> 00:35:43,780
যেটা ক্ষুদ্র চিংড়ি ধরার জন্য
সঠিক ভাবে ডিজাইন করা।
220
00:35:59,300 --> 00:36:01,390
অন্য যে ড্রাগন এখানে বসবাস করে...
221
00:36:01,570 --> 00:36:05,770
মানুষের সবথেকে উর্বর
কল্পনাকেও তারা হার মানায়।
222
00:36:10,610 --> 00:36:13,270
লিফি(পাতাযুক্ত)সি ড্রাগন।
223
00:36:16,920 --> 00:36:22,190
ছদ্মবেশকে সে শিল্পের একটা
চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে।
224
00:36:33,900 --> 00:36:37,960
সি ড্রাগনেরা খুব কমই
বাড়ি থেকে দূরে যাওয়ার ঝুঁকি নেয়।
225
00:36:38,640 --> 00:36:44,600
প্রকৃতপক্ষে, এই নাজুক প্রাণীগুলিকে দ্রুত গতিতে
বা দূর পর্যন্ত সাঁতার কাটতে ডিজাইন করা হয়নি।
226
00:37:00,000 --> 00:37:02,020
জলবায়ু পরিবর্তনের সাথে সাথে...
227
00:37:02,200 --> 00:37:05,100
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপসাগরে
সমুদ্রের নিচের বাগান...
228
00:37:05,270 --> 00:37:07,600
মরতে শুরু করেছে।
229
00:37:16,040 --> 00:37:18,740
যখন এই বাগানগুলো লুপ্ত হবে...
230
00:37:18,910 --> 00:37:21,850
ড্রাগনকেও তাদের সঙ্গে লুপ্ত হতে হবে।
231
00:37:24,050 --> 00:37:29,650
তবে আরও বড় পরিবর্তনের
একটা আশাব্যঞ্জক সম্ভাবনা রয়েছে।
232
00:37:30,160 --> 00:37:31,650
সেটা হল আমাদের মধ্যে একটা পরিবর্তন।
233
00:37:35,960 --> 00:37:38,800
আমরা আমাদের বায়ুমণ্ডলে, সমুদ্রে ও গ্রহে...
234
00:37:38,970 --> 00:37:41,940
যে পরিবর্তন ঘটিয়ে চলেছি
তার দায়ভার অবশেষে আমরা...
235
00:37:42,100 --> 00:37:45,560
নিতে প্রস্তুত বলে মনে হয়।
236
00:37:49,080 --> 00:37:51,380
দক্ষতা আমাদের আছে।
237
00:37:51,850 --> 00:37:57,220
যদি সেগুলি প্রয়োগ করি, আমাদের উত্তরাধিকার
হতে পারে সমুদ্রের এক আজব দুনিয়া...
238
00:37:57,390 --> 00:38:00,120
যেখানে ড্রাগন এখনও ঘুরে বেড়ায়...
239
00:38:00,290 --> 00:38:04,690
আর যেখানে সি-লায়নরা সর্বদা খেলে বেড়ায়।