1
00:00:11,000 --> 00:00:13,160
আমি উথ্রেডের ছেলে উথ্রেড।
2
00:00:14,040 --> 00:00:17,320
অ্যাথেলহেল্ম, রাজা এডওয়ার্ডকে সরিয়ে
3
00:00:17,400 --> 00:00:20,200
তার দৌহিত্র এল্ফউইয়ার্ডকে
সিংহাসনে বসানোর চক্রান্ত করেছিল।
4
00:00:20,280 --> 00:00:24,920
তুমি সত্যনিষ্ঠ আর বিশুদ্ধ একজন তরুণ
যে একদিন শক্তিধর সম্রাটে পরিণত হবে।
5
00:00:25,000 --> 00:00:29,480
সে ভবিষ্যদ্রষ্টা আলিসকে লিন্ডিসফার্নের তীর্থ
যাত্রার পথে হত্যা করার পরিকল্পনা করেছিল।
6
00:00:29,560 --> 00:00:32,360
আর তার দোষ চাপিয়েছিল ডেনদের উপর।
7
00:00:32,440 --> 00:00:35,360
এটা যে ক্রিশ্চিয়ান আর ডেনদের মধ্যে
যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে সেটা জানো তো?
8
00:00:35,440 --> 00:00:36,840
আশাকরি, হ্যাঁ।
9
00:00:36,920 --> 00:00:42,080
কিন্তু আলিসের সাথে যে তার কন্যা রানি
এল্ফলিড ভ্রমণ করছিল সেটা সে জানত না।
10
00:00:42,160 --> 00:00:43,640
আমি হলাম ভবিষ্যদদ্রষ্টা।
11
00:00:44,240 --> 00:00:45,160
কে করেছে এসব?
12
00:00:45,240 --> 00:00:49,640
ওদেরকে জর্ভিকের রাজা পাঠিয়েছিল।
বলছিল এটা সিগট্রিগার প্রতিশোধ ছিল।
13
00:00:50,280 --> 00:00:53,440
ব্রিডা ফাদার পিওরিগকে বন্দী করা সত্ত্বেও,
14
00:00:53,520 --> 00:00:55,280
ওদের মধ্যে একটা বন্ধন গড়ে উঠেছে।
15
00:00:55,360 --> 00:00:58,080
আমি তোমার নিরাপদ যাত্রা আর
সুরক্ষা দেওয়ার প্রস্তাব গ্রহণ করছি।
16
00:00:58,160 --> 00:00:59,400
আমাকে উথ্রেডের নিকট নিয়ে চলো।
17
00:00:59,480 --> 00:01:03,720
এলসউইথ তার দৌহিত্রী এল্ফউইনকে রক্ষা
করার জন্য একটা নতুন পরিকল্পনা তৈরি করেছে।
18
00:01:03,800 --> 00:01:08,520
তোমার জন্য একটা স্বামী নির্বাচন করেছি
আমি, তোমার পরিচিতই। পরে বুঝিয়ে বলব।
19
00:01:08,600 --> 00:01:13,000
তীর্থযাত্রীদের উপর আক্রমণের
প্রতিশোধ নিতে অ্যাথেলহেল্মের লোকেরা
20
00:01:13,080 --> 00:01:15,680
রুমকোফার ডেনদের উপর আক্রমণ করে।
21
00:01:16,880 --> 00:01:20,920
ওদের প্রতিহত করতে গিয়ে শহীদ হওয়া
লোকদের মাঝে অসফার্থ ছিল একজন।
22
00:01:21,680 --> 00:01:25,000
অ্যাথেলহেল্ম বুঝতে পেরেছে চক্রান্তের
জন্য তাকে কতটা মূল্য দিতে হয়েছে।
23
00:01:25,080 --> 00:01:27,400
আপনার মেয়ে তীর্থযাত্রীদের সাথে ভ্রমণ করছিল।
24
00:01:27,480 --> 00:01:28,880
সেখানেই মৃত্যুবরণ করেছে।
25
00:01:28,960 --> 00:01:33,320
আর এখন রাজা এডওয়ার্ড ও
সিগট্রিগার যুদ্ধের জন্য প্রস্তুত।
26
00:01:33,400 --> 00:01:36,200
ওর স্ত্রী.. আমার জন্য।
27
00:01:36,280 --> 00:01:39,160
সিগট্রিগার! সিগট্রিগার!
সিগট্রিগার...
28
00:01:39,240 --> 00:01:41,800
সব নিয়তির হাতে।
29
00:01:56,040 --> 00:01:58,600
এডওয়ার্ডের কোনো ধারণাই
নেই সে কী আগুন জ্বেলেছে।
30
00:01:58,680 --> 00:02:00,800
একদম ভোমরার চাকে ঢিল মেরেছে।
31
00:02:02,600 --> 00:02:03,640
দু'দিন।
32
00:02:04,640 --> 00:02:10,400
দুই দিন পর আমরা স্যাক্সনদের
মাথা বর্শায় বিঁধিয়ে মিছিল করব।
33
00:02:14,000 --> 00:02:15,080
ভাই,
34
00:02:15,759 --> 00:02:20,000
আমি লোকজনের সাথে কথা বলেছি আর সবাই
মত দিয়েছে রাস্তার মধ্যে গেরিলা আক্রমণ করার।
35
00:02:20,080 --> 00:02:22,640
না। রাজা রন-প্রান্তর বেছে নিয়েছে।
36
00:02:22,720 --> 00:02:24,280
সিগট্রিগার, ওদের লোকবল বেশি।
37
00:02:24,360 --> 00:02:27,560
যদি এডওয়ার্ড চিন্তা করে সে লোকবল দিয়ে যুদ্ধ
জয় করবে, ঔদ্ধত্য তার সর্বনাশের কারণ হবে।
38
00:02:27,640 --> 00:02:30,200
- সে বিশ্বাস করে আমাদের শক্তিমত্তা কম।
- এটা বোকামি হবে, ভাই।
39
00:02:30,280 --> 00:02:32,120
কিন্তু এটা করা জুরুরি, ভাই।
40
00:02:32,200 --> 00:02:35,040
আমাদের লোকেরা স্যাক্সন রক্তে জমিন রাঙিয়ে দেবে।
41
00:02:35,840 --> 00:02:38,000
ভয় পেলে তুমি সরে দাড়াতে পারো।
42
00:02:38,080 --> 00:02:40,400
যারা ভাই হিসেবে যুদ্ধ করে,
যুদ্ধ করে একপ্রাণ হয়ে।
43
00:02:40,480 --> 00:02:43,360
আমরা পর্বত থেকে আক্রমণ করবো।
44
00:02:59,200 --> 00:03:03,080
সিগট্রিগার ভেবেছে উচ্চ ভূখণ্ড থেকে আক্রমণ
করে ওরা আমাদের বিহ্বল করে ফেলবে।
45
00:03:03,160 --> 00:03:05,280
কিন্তু আমরা ওর আক্রমণকে
আমাদের সুবিধায় লাগাবো।
46
00:03:07,120 --> 00:03:09,240
আমরা তিনশ' লোক নিয়ে
এখানে আক্রমণ করবো।
47
00:03:09,320 --> 00:03:12,040
ডেনরা আক্রমণ করবে, হ্যাঁ, কিন্তু তাতে
আমরা এখানে সরে যাওয়ার সময় পাব
48
00:03:12,120 --> 00:03:13,240
আর ওদের বাহিনীর সম্মুখভাগ ধসিয়ে দেব।
49
00:03:14,200 --> 00:03:15,880
তিনশ লোক তো তবে শহীদ হয়ে যাবে।
50
00:03:17,480 --> 00:03:19,240
ওরা শহীদ হবে গৌরবের সাথে।
51
00:03:21,560 --> 00:03:25,120
বর্বরদের হাত থেকে রাজ্যটাকে রক্ষা
করতে হলে এতটা মূল্য দিতেই হবে।
52
00:03:26,440 --> 00:03:29,480
লর্ড অ্যাথেলহেল্মের অবস্থান নিশ্চিত করে
তাকে আমাদের অভিলাষ সম্পর্কে বলো।
53
00:03:33,320 --> 00:03:36,760
এখান থেকে ২০ মাইল দূরে রাজা এডওয়ার্ড
ক্যাম্প গেড়েছে আর ডেনরা সেদিকে যাচ্ছে।
54
00:03:37,360 --> 00:03:40,960
অপেক্ষা করতে করতে সেনারা
ক্লান্ত, কিন্তু তারা বিশ্বস্ত আছে।
55
00:03:41,040 --> 00:03:43,320
বেশ। তাহলে আমরা অপেক্ষা করবো।
56
00:03:44,120 --> 00:03:47,280
এডওয়ার্ডের প্রয়োজনের সময়,
আমরা স্যাক্সনদের সাহায্য করবো।
57
00:03:48,320 --> 00:03:50,840
আমাদের তরুণ অ্যাথেলস্ট্যানের দিকেও
নজর রাখতে হবে, ওকে কাছাকাছি রাখো।
58
00:03:50,920 --> 00:03:54,200
বালকের জন্য উচ্চাভিলাস
রাখা লোকের অভাব নেই।
59
00:03:55,440 --> 00:03:57,680
আপনি এখন এল্ফউইয়ার্ডের
একমাত্র বিশ্বস্ত মিত্র।
60
00:03:59,440 --> 00:04:00,440
ইয়েস।
61
00:04:01,800 --> 00:04:07,800
তো সবাই প্রার্থনা করো যেন আমার
মেয়ের বলিদান সুফল বয়ে আনে।
62
00:04:14,200 --> 00:04:16,000
অ্যাথেলস্ট্যানের উপর নজর রাখো।
63
00:04:25,560 --> 00:04:27,600
লর্ড, আমাদের ঘোড়াগুলোকে বিশ্রাম দিতে হবে।
64
00:04:30,680 --> 00:04:33,520
জলদি খাও। অনেকগুলো
মানুষ হত্যা করতে হবে।
65
00:04:35,600 --> 00:04:37,160
এডওয়ার্ড হয়তো উত্তরে ক্যাম্প করে থাকবে।
66
00:04:38,160 --> 00:04:41,400
- যদি ওখান থেকে চলে যায়?
- যেখানে গেছে সেখানেই যাব।
67
00:04:41,880 --> 00:04:45,680
আমরা রাজাকে খুঁজে বের করব
তারপর অ্যাথেলহেল্মকে ধরবো।
68
00:04:46,840 --> 00:04:49,800
চারজন চার হাত-পা ধরে
ওকে চারখণ্ড করে ফেলব।
69
00:04:51,440 --> 00:04:53,120
কিন্তু আমরা তো মাত্র তিনজন, লর্ড।
70
00:04:57,720 --> 00:04:59,760
অসফার্থের আত্মা জায়গামত থাকবে।
71
00:04:59,840 --> 00:05:02,800
ওর আত্মা নিজের মৃত্যুর কারণ যে
বোকা, তাকে জ্বালাতন করতে ব্যস্ত।
72
00:05:02,880 --> 00:05:05,000
এর দোষ তোমার নয়, ফিনান।
73
00:05:06,240 --> 00:05:08,600
যারা দোষী, রাগটা তাদের জন্য পুষে রাখো।
74
00:05:09,080 --> 00:05:11,560
অ্যাথেলহেল্ম ওর প্রাপ্য বুঝে পাবে।
75
00:05:14,880 --> 00:05:16,960
কিন্তু প্রথমে আমাদের এই
যুদ্ধটাকে প্রতিহত করতে হবে।
76
00:05:28,000 --> 00:06:10,000
অনুবাদে - মিস্টার ডেন্টিস্ট
77
00:06:18,800 --> 00:06:21,440
এখানে বিলম্ব করার সময় নেই।
78
00:06:21,520 --> 00:06:23,400
কিনল্যেফ কোথায়?
79
00:06:23,480 --> 00:06:26,040
হয়তো সে আমাকে বিয়ে
করার প্রস্তাব মেনে নেয়নি।
80
00:06:26,120 --> 00:06:30,720
সম্ভবনা কম। ওকে তোমার দেহ স্পর্শ
করতে দিয়েছিলে, এখন আরো চাইবে।
81
00:06:31,400 --> 00:06:34,040
তরুণদের জাতটাই অমন।
82
00:06:34,800 --> 00:06:37,640
তাছাড়া, ওকে একটা আদেশ দেওয়া হয়েছে।
83
00:06:38,640 --> 00:06:40,680
অমন মুখ করো না।
84
00:06:40,760 --> 00:06:43,920
আমরা সবাই এই পরিস্থিতির শেষ চাই।
85
00:06:44,000 --> 00:06:46,120
আমি নিশ্চিত কিনল্যেফ
আমাদের হতাশ করবে না।
86
00:06:50,080 --> 00:06:52,280
মাই লেডি, আপনার একজন
গার্ড এদিকে আসছে।
87
00:06:57,600 --> 00:06:59,640
লোকটাকে আমি চিনি। বিশ্বস্ত।
88
00:07:00,720 --> 00:07:03,080
রেডওয়াল্ড, কী খবর এনেছ?
89
00:07:03,160 --> 00:07:06,320
রুমকোফায় একটা হত্যাকাণ্ড ঘটেছে, মাই লেডি।
90
00:07:06,400 --> 00:07:08,160
অসংখ্য ডেনকে হত্যা করা হয়েছে।
91
00:07:08,240 --> 00:07:11,000
নারী আর পুরুষ,
তরুণ আর বৃদ্ধ সবাইকে।
92
00:07:11,080 --> 00:07:13,920
- আক্রমণ করেছিল কে?
- নিশ্চিত হওয়ার উপায় নেই।
93
00:07:14,600 --> 00:07:17,160
কিন্তু বাতাসে খবর ছড়িয়ে পড়েছে।
অনেকে বলছে, যুদ্ধ ঘনিয়ে আসছে।
94
00:07:17,240 --> 00:07:19,560
এই এলাকা আর নিরাপদ নয়।
95
00:07:19,640 --> 00:07:23,400
- কিনল্যেফ এখনো জীবিত থাকতে পারে।
- আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না।
96
00:07:24,640 --> 00:07:26,680
তোমাকে নিরাপদে নিয়ে যেতে হবে।
97
00:07:35,440 --> 00:07:38,040
জঙ্গলের মধ্যে মানুষ রয়েছে।
98
00:07:38,120 --> 00:07:39,000
যোদ্ধা।
99
00:07:44,400 --> 00:07:47,560
ওরা সাধারণ স্কাউট দল,
ভ্রমণ পথে বিশ্রাম করছে।
100
00:07:52,840 --> 00:07:56,440
- ভেবেছিলাম কোনো আক্রমণ।
- ওরা আমাদের ক্ষতি করবে না।
101
00:07:58,640 --> 00:08:00,600
তোমাকে হত্যা করবো ভেবেছিলে?
102
00:08:00,680 --> 00:08:02,480
চিন্তাটা মাথায় এসেছিল।
103
00:08:02,560 --> 00:08:05,800
- মৃত অবস্থায় আমার কাছে তুমি মূল্যহীন।
- তো এখন থাকলে কেন?
104
00:08:07,200 --> 00:08:09,296
উথ্রেডের সামনে দাড়ালে তোমাকে
আমার পক্ষে কথা বলতে হবে।
105
00:08:09,320 --> 00:08:12,040
অথবা তুমি হয়তো
আমাকে অতটা ঘৃণা করো না।
106
00:08:14,120 --> 00:08:17,560
তোমার সাথে থাকা একটা অত্যাচার
এরচেয়ে ফোঁড়া ওঠার যন্ত্রণা কম।
107
00:08:18,480 --> 00:08:19,480
আচ্ছা।
108
00:08:20,760 --> 00:08:23,440
আমি ওদের সাথে গিয়ে কথা বলি।
হয়তো ওদের কাছে কোনো খবর আছে।
109
00:08:27,160 --> 00:08:30,080
আমি কোনো কনভেন্টের মধ্যে বন্দী থাকব না।
110
00:08:30,160 --> 00:08:31,280
ওখানে নিরাপদ থাকবে।
111
00:08:31,360 --> 00:08:32,960
আজ সকালে আমার বিয়ে হওয়ার কথা ছিল
112
00:08:33,040 --> 00:08:36,880
আর এখন আমাকে সতীত্ব আর প্রার্থনা
লালন করার জায়গায় নির্বাসিত করা হচ্ছে।
113
00:08:36,960 --> 00:08:39,799
পরিস্থিতি বদলে গেছে।
একমাত্র এই পথই খোলা আছে।
114
00:08:39,880 --> 00:08:42,720
আমার মা হলে তো এমন যন্ত্রণা দিতে না।
115
00:08:42,799 --> 00:08:44,799
তুমি তোমার মা নও।
116
00:08:46,799 --> 00:08:49,120
তুমি কেবল আমার
থেকে পরিত্রাণ চাও।
117
00:08:49,800 --> 00:08:52,120
অমন কথা কীভাবে বলতে পারো?
118
00:08:52,200 --> 00:08:56,800
- তোমাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করেছি আমি..
- আর তাতে তুমি পুরোপুরি ব্যর্থ হয়েছ।
119
00:08:56,880 --> 00:08:58,120
যেমনটা হয়েছিলে মায়ের ক্ষেত্রে।
120
00:09:02,400 --> 00:09:05,720
তোমার জিনিসপত্র জোগাড় করো।
সন্ধ্যা নামার আগেই রওনা দেব।
121
00:09:05,800 --> 00:09:08,160
যদি অন্ধকারে ভ্রমণ করতে হয়, হোক।
122
00:09:09,360 --> 00:09:12,240
- ওকে রুম থেকে বের হতে দিবে না।
- জি, আচ্ছা।
123
00:09:13,240 --> 00:09:14,720
আমি যাবো না।
124
00:09:15,760 --> 00:09:18,600
আর এখানে আমাকে ইচ্ছার
বিরুদ্ধে রাখতে পারবে না।
125
00:09:21,320 --> 00:09:23,320
হত্যাকাণ্ডের খবরে আমি ব্যথিত।
126
00:09:24,600 --> 00:09:29,400
- রুমকোফা অনেকের জন্য স্বর্গ ছিল।
- আর নেই। আমরা এখন এজেল্সবার্গের দিকে যাব।
127
00:09:29,480 --> 00:09:31,880
আমরা এই রক্তের খেলা থেকে
যত দূরে সম্ভব চলে যেতে চাই।
128
00:09:31,960 --> 00:09:35,120
- আর এডওয়ার্ড উত্তরে আসছে?
- ইতোমধ্যে রাস্তায় আছে।
129
00:09:35,200 --> 00:09:36,720
রাজ্যে অশান্তি লেগে গেছে।
130
00:09:36,800 --> 00:09:40,400
স্যাক্সন আর ডেনদের মধ্যে
থাকা শান্তি শেষ হয়ে গেছে।
131
00:09:40,480 --> 00:09:41,480
ওরা এখন যুদ্ধ করছে।
132
00:09:42,560 --> 00:09:47,200
আমাদের যাওয়ার সময় হয়েছে,
যদি না তোমার সাহায্য লাগে।
133
00:09:50,000 --> 00:09:51,000
না।
134
00:09:51,720 --> 00:09:53,840
আমার সহযোগী আর আমার
সকল প্রয়োজনীয় জিনিস আছে।
135
00:09:58,680 --> 00:10:00,200
কী খবর পেলে?
136
00:10:00,280 --> 00:10:03,880
গুরুত্বপূর্ণ কিছু নয়, তবে
আমাদের জলদি রওনা দেওয়া উচিত।
137
00:10:03,960 --> 00:10:05,240
জলদি কীসের?
138
00:10:05,720 --> 00:10:10,200
সত্য বলতে, এই কনকনে
ঠান্ডা থেকে পালাতে চাই।
139
00:10:11,680 --> 00:10:14,240
তাছাড়া, উথ্রেডের সাথে যত
জলদি দেখা হবে তত ভালো।
140
00:10:45,200 --> 00:10:47,120
উত্তর থেকে আরো লোক এসেছে।
141
00:10:47,200 --> 00:10:48,400
আমাদের শক্তিশালী মনে হচ্ছে।
142
00:10:53,080 --> 00:10:56,000
লর্ড কিং, একটা গুরুত্বপূর্ণ খবর এনেছি।
143
00:10:57,480 --> 00:10:59,240
সিগট্রিগার রানিকে হত্যা করেনি।
144
00:11:00,680 --> 00:11:02,640
কাজটা অ্যাথেলহেল্মের লোকজন করেছে।
145
00:11:28,600 --> 00:11:30,480
- সিগট্রিগারকে ডাকো!
- জি, লর্ড।
146
00:11:32,360 --> 00:11:34,400
আমাদের স্কাউট বলেছে
এটা এডওয়ার্ডের ক্যাম্প নয়।
147
00:11:34,480 --> 00:11:36,480
পতাকা তাঁর অধীনস্থ একজন লর্ডের।
148
00:11:37,760 --> 00:11:39,560
হয়তো ইশ্বর আমাদের ইশারা দিচ্ছে।
149
00:11:40,400 --> 00:11:42,320
হয়তো এটাকে আমরা কাজে লাগাতে পারবো।
150
00:11:42,400 --> 00:11:45,320
ফিল্ডে কম মিত্র থাকা মানে
এডওয়ার্ডের জেতার সম্ভবনা কমে যাওয়া।
151
00:11:45,400 --> 00:11:48,320
রাজার সেনাদল লোকবলের
ক্ষয়ক্ষতি সামলাতে পারবে।
152
00:11:48,400 --> 00:11:49,400
আমরা পারবো তো?
153
00:11:52,800 --> 00:11:55,840
ওদের স্কাউট আছে। তোমাদের
হ্রদ ঘুরে যাওয়া দেখে ফেলবে।
154
00:11:57,680 --> 00:12:01,280
ঘুরে যাওয়ার কোনো দরকার
নেই। হ্রদ তো বরফে ঢাকা।
155
00:12:03,120 --> 00:12:04,880
উপর দিয়েই যেতে পারবো।
156
00:12:07,080 --> 00:12:09,880
কোনো স্যাক্সনই তার
মেয়েকে অমন শাস্তি দিবে না।
157
00:12:09,960 --> 00:12:11,840
ও রানির মৃত্যাদেশ দেয়নি।
158
00:12:11,920 --> 00:12:14,120
ভবিষ্যদদ্রষ্টা আলিসকে মারার পরিকল্পনা করেছিল।
159
00:12:15,000 --> 00:12:19,400
কিন্তু আক্রমনের মুহুর্তে, মেয়েকে
বাঁচাতে রানি নিজের জীবন বলি দেয়।
160
00:12:20,240 --> 00:12:22,656
- এর প্রমাণ আছে তোমার নিকট?
- আমি আলিসের সাথে কথা বলেছি।
161
00:12:22,680 --> 00:12:25,456
- ওর চোখে ভয়ের কালো মেঘ দেখেছি।
- আর এতে সিগট্রিগারের কোনো হাত ছিল না?
162
00:12:25,480 --> 00:12:27,856
ওর সে পরিকল্পনা করার কোনো উপায়
ছিল না। কেউ জানত না রানি ভ্রমণ করেছে।
163
00:12:27,880 --> 00:12:29,440
দেশ তো গুপ্তচর দিয়ে ভরা।
164
00:12:29,520 --> 00:12:32,960
একজন ফার্মের মেয়ের উপর আক্রমণ করে
অস্বীকার করার কী কারণ আছে সিগট্রিগারের?
165
00:12:35,800 --> 00:12:40,440
লর্ড, অ্যাথেলহেল্মকে বন্দী
করে ওর বিচার করতে হবে।
166
00:12:40,520 --> 00:12:42,480
ওর হাতে এল্ফলিডের রক্ত লেগে আছে।
167
00:12:45,200 --> 00:12:46,600
আর অসফার্থের..
168
00:12:47,960 --> 00:12:49,600
আপনার বাবার আপন সন্তান।
169
00:12:52,200 --> 00:12:54,160
সে ছিল আমার অন্যতম বিশ্বস্ত লোক।
170
00:12:55,000 --> 00:12:58,040
সে উয়েসেক্সের জন্য আমার পাশে
দাড়িয়ে অসংখ্য যুদ্ধে লড়েছে।
171
00:13:01,360 --> 00:13:02,960
শুনে আমি ব্যতিথ।
172
00:13:03,040 --> 00:13:05,640
এর থেকে কেবল অ্যাথেলহেল্মের লাভ হবে।
173
00:13:06,320 --> 00:13:08,480
ও চায় আপনি ওর দারস্থ হোন,
174
00:13:08,560 --> 00:13:11,120
যেন সে আবারো উনইচেস্টার
প্যালেসে সগর্বে দাড়াতে পারে।
175
00:13:18,680 --> 00:13:20,440
ওকে অবশ্যই বন্দী করতে হবে।
176
00:13:21,840 --> 00:13:25,000
ওকে খোঁজার জন্য একজনকে
পাঠানো হয়েছে, শীঘ্রই ফিরে আসবে।
177
00:13:25,080 --> 00:13:26,560
এজেল্সবার্গে খবর পাঠাও।
178
00:13:26,640 --> 00:13:29,360
এল্ফউইয়ার্ডকে ওর নানার
প্রভাব থেকে রক্ষা করতে হবে,
179
00:13:29,440 --> 00:13:31,200
আর আমার পার্সোনাল গার্ড দিয়ে সুরক্ষা দিতে হবে।
180
00:13:31,280 --> 00:13:33,720
আদেশটা অ্যাথেলস্ট্যানের
ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।
181
00:13:33,800 --> 00:13:35,960
সে এল্ফউইয়ার্ড আর মসনদের মধ্যে বাঁধা।
182
00:13:36,040 --> 00:13:38,200
আমি অ্যাথেলস্ট্যানকে
অ্যাথেলহেল্মের খোঁজে পাঠিয়েছি।
183
00:13:40,760 --> 00:13:41,840
তাহলে সে বিপদের মধ্যে আছে।
184
00:13:43,800 --> 00:13:45,600
সিগট্রিগারের যুদ্ধের কী হবে?
185
00:13:46,960 --> 00:13:48,840
সিগট্রিগারকে বলো
আমাদের দ্বন্দ্ব শেষ হয়ে গেছে।
186
00:13:52,000 --> 00:13:53,920
এখন আমরা দ্বন্দ্ব অ্যাথেলহেল্মের সাথে।
187
00:13:55,080 --> 00:13:59,200
লিন্ডকিলনেতে তোমার কৌশল ভালো ছিল।
অনিশ্চয়তার জন্য সেটাকে বাদ দিবে কেন?
188
00:13:59,280 --> 00:14:01,240
কারণ আমি তোমার কথা শুনেছি।
189
00:14:01,320 --> 00:14:03,080
আমাদের লোকক্ষয়ের মতো অবস্থা নেই।
190
00:14:03,880 --> 00:14:08,000
গেরিলা আক্রমণে অনেক স্যাক্সন সেনার
মৃত্যু হবে, কিন্তু ডেনদের সে তুলনায় কম।
191
00:14:08,720 --> 00:14:09,560
এটা একটা উপহার।
192
00:14:09,640 --> 00:14:12,280
অথবা কোনো ফাঁদ!
যদি বরফ ভার না ধরে রাখতে পারে?
193
00:14:12,360 --> 00:14:13,360
ধরে রাখবে।
194
00:14:17,680 --> 00:14:19,200
আমি এখান থেকে দেখেই বুঝতে পারছি।
195
00:14:23,200 --> 00:14:26,320
আমি আইসল্যান্ডে এমন
পথ অতিক্রম করেছি।
196
00:14:26,400 --> 00:14:29,560
- ইরল্যান্ডের বরফজমা..
- এটা মার্সিয়া।
197
00:14:30,160 --> 00:14:32,360
এই জায়গার আবহাওয়া অনির্দেশ্য
198
00:14:32,440 --> 00:14:33,880
আর এখানে থাকা স্যাক্সনেরাও।
199
00:14:34,480 --> 00:14:36,920
তাতে তো বরফের স্বভাব
বদলে যাবে না, রানি সাহেবা।
200
00:14:37,000 --> 00:14:41,440
কিন্তু এটা একটা রিস্ক।
201
00:14:41,520 --> 00:14:42,600
রিস্ক তো সবকিছুই।
202
00:14:46,120 --> 00:14:47,880
আমাকে প্রমাণ করার সুযোগ দাও।
203
00:14:47,960 --> 00:14:50,280
আমি বরফের শক্তি পরিমাপ
করার জন্য উপর দিয়ে হেঁটে যাব।
204
00:14:53,720 --> 00:14:55,200
তুমি আমাকে একবার পরীক্ষা করেছ।
205
00:14:56,600 --> 00:14:57,600
আমি বেঁচে ফিরেছি।
206
00:14:59,600 --> 00:15:02,280
আমাকে প্রমাণ করার সুযোগ দাও
যে আমি লড়াইয়ে নেতৃত্ব দিতে পারি।
207
00:15:06,600 --> 00:15:09,480
ইশ্বরেরা তোমাকে এই উপহার দিয়েছে, সিগট্রিগার।
208
00:15:12,080 --> 00:15:13,800
ফিরিয়ে দিয়ে তাদের অসম্মান কোরো না।
209
00:15:19,200 --> 00:15:20,840
এটা একটা রিস্ক।
210
00:15:20,920 --> 00:15:22,840
কিন্তু আমরা অন্তত সেটা টেস্ট করবো।
211
00:15:25,360 --> 00:15:27,360
রাত হলে, ওকে বরফ পরীক্ষা করতে দিবে।
212
00:15:34,800 --> 00:15:38,320
- আমি ডেনদের কাছে খবর নিয়ে যাব।
- সেখানে আমাদের দেখা হবে।
213
00:15:38,400 --> 00:15:42,120
অ্যাথেলহেল্মের খোঁজ করে স্যাক্সন আর
ডেনদের সামনে উপস্থিত করানো হবে।
214
00:15:42,200 --> 00:15:44,440
আমরা ডেনল্যান্ডের সাথে একটা
নতুন সন্ধি তৈরি করতে পারবো।
215
00:15:44,520 --> 00:15:45,800
সেজন্য, আমি কৃতজ্ঞ।
216
00:15:49,200 --> 00:15:52,840
অসফার্থের জন্য আমি দুঃখিত,
যদিও ওকে ভালভাবে চিনতাম না।
217
00:15:55,600 --> 00:15:56,800
তারপরও ও আপনার রক্তের লোক ছিল।
218
00:15:58,080 --> 00:16:02,000
- তুমি ছিলে ওর আসল ভাই।
- হ্যাঁ, আর ওর প্রতিশোধ আমি নেব।
219
00:16:14,320 --> 00:16:15,480
লর্ড অ্যাথেলহেল্ম।
220
00:16:17,320 --> 00:16:21,760
অনুরোধ মোতাবেক, আমি পূর্ব
আর পশ্চিম সীমানায় লোক রেখেছি।
221
00:16:22,920 --> 00:16:27,000
পেছনে হ্রদের অবস্থান আর আর জঙ্গলে
নজর থাকায় ক্যাম্প নিশ্চিন্তে ঘুমাতে পারবে।
222
00:16:31,400 --> 00:16:34,760
দেখ, আমি লোকদের অনুপ্রাণিত করতে
চাই, ওদের সতেজ রাখতে চাই, কিন্তু...
223
00:16:36,240 --> 00:16:37,600
মনে হচ্ছে আমি ব্যর্থ হচ্ছি।
224
00:16:41,640 --> 00:16:46,120
সেরকম নয়, তুমি ওদের জন্য এক অনুপ্রেরণা।
225
00:16:46,200 --> 00:16:49,440
তুমি নিজেকে সত্যিকারের
নেতা হিসেবে প্রমাণ করছ।
226
00:16:55,800 --> 00:16:58,160
মানুষ নয় যেন স্বর্গ থেকে নেমে আসা ফেরেশতা সে।
227
00:16:58,200 --> 00:17:02,080
ওর বাবার মতো একইসাথে
ধার্মিক আর আত্মভারী লোক।
228
00:17:02,160 --> 00:17:05,760
আমার কাছে খবর আছে। এলসউইথ
আর এল্ফউইনের দেখা মিলেছে।
229
00:17:06,920 --> 00:17:08,960
একজন ব্যক্তিগত দেহরক্ষীর সাথে ভ্রমণ করছে।
230
00:17:09,040 --> 00:17:11,440
- কোথায় ওরা?
- বোকাস্টানের দক্ষিণে।
231
00:17:12,200 --> 00:17:14,400
ওদেরকে একজন
মার্সিয়ান সন্যাসী দেখেছিল।
232
00:17:16,000 --> 00:17:17,920
টাকার পুজো সবাই করে।
233
00:17:18,000 --> 00:17:20,680
মেয়েদের উদ্ধার করতে হবে।
234
00:17:20,760 --> 00:17:24,160
রাজকন্যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
ওর নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।
235
00:17:25,400 --> 00:17:27,000
ওর একটা ব্যবস্থা করতে হবে আমাদের।
236
00:17:28,000 --> 00:17:29,400
দূর্ঘটনা ঘটতে পারে।
237
00:17:31,079 --> 00:17:32,240
রাতের বেলাতেও।
238
00:17:34,080 --> 00:17:37,280
সূর্য ডোবার আগেই আমরা
নারীমঠের উদ্দেশ্যে রওনা হব।
239
00:17:37,360 --> 00:17:40,360
এখান থেকে আমরা যত
দ্রুত যাবো ততই ভালো।
240
00:17:45,400 --> 00:17:46,960
- লেডি এলসউইথ?
- ইডিথ?
241
00:17:47,040 --> 00:17:50,840
আমি তোমাকে আর লেডি এল্ফউইনকে
সাবধান করতে এসেছি। তোমরা বিপদে।
242
00:17:50,920 --> 00:17:52,040
একজন তোমাদের অনুসরণ করছে।
243
00:17:52,120 --> 00:17:55,640
যে টাকা দিয়ে লোকজনের
থেকে তোমাদের খবর নিচ্ছে।
244
00:17:55,720 --> 00:17:56,880
তুমি এই বিষয়ে নিশ্চিত?
245
00:17:56,960 --> 00:17:59,320
নিশ্চিত না হলে আমি
এতটা পথ আসতাম না।
246
00:18:00,360 --> 00:18:01,720
আমার সাথে এসো।
247
00:18:01,800 --> 00:18:03,840
দিন শেষ হওয়ার আগেই
আমরা বেরিয়ে পড়ছি।
248
00:18:03,920 --> 00:18:05,920
অতক্ষণও অপেক্ষা করার সময় নেই।
249
00:18:06,000 --> 00:18:09,520
এখন যাও। লোকটা যেই হোক,
ওকে এড়িয়ে চলাই উত্তম হবে।
250
00:18:09,600 --> 00:18:11,800
তাহলে আমাদের এমন স্থানে যেতে
হবে যেখানে ও আমাদের সন্ধান পাবে না।
251
00:18:11,880 --> 00:18:15,280
সত্য বলতে, তোমাকে
দেখে এল্ফউইনের ভালো লাগবে।
252
00:18:22,000 --> 00:18:23,760
লেডি এল্ফউইন কোথায়?
253
00:18:24,840 --> 00:18:27,400
- ওকে যেতে দিলে কীভাবে?
- আমি জানতাম না।
254
00:18:29,520 --> 00:18:30,720
পালিয়ে গেছে।
255
00:18:33,320 --> 00:18:35,440
সাথে ওর ঘোড়া নিয়ে গেছে।
256
00:18:53,600 --> 00:18:55,680
এই আক্রমণ নিয়ে আমি অস্বচ্ছন্দ।
257
00:18:55,760 --> 00:18:59,560
আক্রমণ নিয়ে তোমার অস্বচ্ছন্দতা
না-কি আক্রমণের নেতা নিয়ে, সোনা?
258
00:19:00,160 --> 00:19:01,720
তুমি ওর উপর বেশিই ভরসা করছ।
259
00:19:01,800 --> 00:19:05,720
ও বিপদের মোকাবিলা করে
ওর প্রায়শ্চিত্ত করতে চায়,
260
00:19:05,800 --> 00:19:08,000
যে বিপদটা বিশাল হবে, আর সেজন্যই..
261
00:19:09,400 --> 00:19:13,600
আমরা পার হওয়ার সাথে সাথে তুমি
গিয়ে জঙ্গলের মধ্যে আশ্রয় নিবে।
262
00:19:16,880 --> 00:19:20,400
তোমার পরিকল্পনাটা ভালো।
সেটাতে তোমার ভরসা ছিল।
263
00:19:21,880 --> 00:19:23,120
ভাই।
264
00:19:24,360 --> 00:19:27,680
- আমাদের আশা মোতাবেক ছিল।
- বরফের উপর দিয়ে একটা রাস্তা পেয়েছি।
265
00:19:28,920 --> 00:19:32,520
তাহলে ইশ্বরেরা আমাদের প্রার্থনা
শুনেছে। সেনাদের জানিয়ে দাও।
266
00:19:32,600 --> 00:19:35,720
আমরা ভোরের আগেই জেগে
ওদের ঘুমের মধ্যে আক্রমণ করবো।
267
00:19:37,880 --> 00:19:40,080
আমরা পার হলে উচ্চ
জায়গায় দিকে যাবে।
268
00:19:41,280 --> 00:19:43,480
পালানোর চেষ্টা করা স্যাক্সনদের ভোগে পাঠাবে।
269
00:19:59,920 --> 00:20:02,920
- লর্ড উথ্রেড।
- এডওয়ার্ডের স্কাউট এসেছে।
270
00:20:04,280 --> 00:20:05,480
কী খবর এনেছ তুমি?
271
00:20:05,560 --> 00:20:08,560
এখান থেকে উত্তরের এক উপত্যকায়
লর্ড অ্যাথেলহেল্ম ক্যাম্প করেছে,
272
00:20:08,640 --> 00:20:10,640
এক জমাট হ্রদের কিনারায়।
273
00:20:10,720 --> 00:20:14,000
- একটা বিশাল আর্মি জড়ো করেছে।
- এডওয়ার্ড আমাদের পেছনে আছে।
274
00:20:14,080 --> 00:20:16,720
উনাদের খোঁজ করে খবর দাও
অ্যাথেলহেল্ম কোথায় ক্যাম্প করেছে।
275
00:20:16,800 --> 00:20:18,080
আমাদের লেকে যেতে হবে।
276
00:20:28,800 --> 00:20:30,160
ঐদিকে।
277
00:20:38,600 --> 00:20:39,680
চলো।
278
00:25:16,200 --> 00:25:19,560
সাহায্য করো! সাহায্য করো!
279
00:26:15,400 --> 00:26:17,200
এটা হতে পারে না।
280
00:26:17,280 --> 00:26:18,440
ওদের কথা ভুলে যাও।
281
00:26:19,120 --> 00:26:22,120
যেকোনো মূল্যে আমাকে সুরক্ষা দাও।
282
00:26:22,800 --> 00:26:25,320
শীল্ড ওয়াল!
283
00:27:06,920 --> 00:27:08,160
সাবধানে, ভাই।
284
00:27:13,760 --> 00:27:15,880
ওরে ইশ্বর, আমরা দেরি করে ফেলেছি।
285
00:27:15,960 --> 00:27:17,960
আমাদের এটা থামানোর একটা
উপায় বের করতেই হবে, লর্ড।
286
00:27:18,040 --> 00:27:19,880
স্টিওরা!
287
00:27:20,880 --> 00:27:24,040
- তোমার সিগট্রিগারকে সাহায্য করতে হবে।
- না, আমার ওকে থামাতে হবে।
288
00:27:24,120 --> 00:27:27,280
রুমকোফা হত্যাকাণ্ডের জন্য
অ্যাথেলহেল্ম দায়ী ছিল।
289
00:27:28,040 --> 00:27:31,760
এটা ওর ক্যাম্প। এডওয়ার্ড ১০০০
সেনা নিয়ে ওকে গ্রেফতার করতে আসছে।
290
00:27:32,600 --> 00:27:35,560
সে শান্তি প্রতিষ্ঠা করতে চায়,
কিন্তু এটা দেখার পর..
291
00:27:35,640 --> 00:27:37,240
আমাদের সিগট্রিগারকে বলতে হবে।
292
00:27:37,320 --> 00:27:38,640
সে যৌক্তিকতা মেনে নেয়।
293
00:27:38,720 --> 00:27:39,720
এখানে থাকো।
294
00:27:41,120 --> 00:27:44,280
অ্যাথেলস্ট্যানকে নিরাপদ স্থানে নিয়ে যাও আর
সিগট্রিগারের নিকট যাওয়ার পথ তৈরি করো।
295
00:27:44,360 --> 00:27:45,840
এটাই যুদ্ধ থামানোর একমাত্র উপায়।
296
00:27:46,520 --> 00:27:48,360
আর অ্যাথেলহেল্মকে জীবিত ধরতে হবে!
297
00:28:10,560 --> 00:28:11,840
অ্যাথেলস্ট্যান!
298
00:28:17,040 --> 00:28:18,040
অ্যাথেলস্ট্যান!
299
00:28:32,920 --> 00:28:35,560
অ্যাথেলহেল্ম! লড়াই করো না কেন?
300
00:28:48,280 --> 00:28:49,520
অ্যাথেলস্ট্যান?
301
00:29:23,640 --> 00:29:25,120
অ্যাথেলস্ট্যান?
302
00:29:40,640 --> 00:29:42,520
সিথ্রিক, ওকে নিরাপদে নিয়ে যাও।
303
00:29:43,320 --> 00:29:45,720
তুমি সিগট্রিগারের খোঁজ করো,
অ্যাথেলহেল্মকে আমি দেখছি।
304
00:30:08,840 --> 00:30:10,480
আমি শান্তির জন্য এসেছি,
305
00:30:10,560 --> 00:30:13,560
আর সিগট্রিগার বিনিময়ে
আমাদের দিয়েছে আরো রক্তপাত।
306
00:30:13,640 --> 00:30:15,240
লর্ড, আমাদের আদেশ কী?
307
00:30:16,440 --> 00:30:20,680
আমাদের উথ্রেডের উপর বিশ্বাস রাখতে হবে।
এখনো এসব থামানোর জন্য ওর হাতে সময় আছে।
308
00:30:28,400 --> 00:30:29,560
সিগট্রিগার।
309
00:30:31,400 --> 00:30:32,480
অ্যাথেলস্ট্যান!
310
00:30:33,400 --> 00:30:34,480
আমার বাবা কোথায়?
311
00:30:34,560 --> 00:30:37,400
এখনো সিগট্রিগারের খোঁজ করছে।
312
00:30:41,280 --> 00:30:44,360
আমার সাথে লড়াই বন্ধ করো।
313
00:30:46,720 --> 00:30:50,640
তোমাকে মারতে চাই না।
314
00:30:50,720 --> 00:30:53,040
থামো! সিগট্রিগার!
315
00:30:54,600 --> 00:30:57,320
আমরা এখন ব্যবস্থা না নিলে
আরো অনেক প্রাণনাশ হবে।
316
00:30:57,400 --> 00:31:01,720
এখানের মানুষগুলো, আপনার প্রজা,
সবাই ক্রিশ্চিয়ান, ইংল্যান্ডের ভবিষ্যত।
317
00:31:02,640 --> 00:31:04,920
অ্যাথেলহেল্ম এটাই ধ্বংস করতে চায়।
318
00:31:07,880 --> 00:31:08,880
ইয়েস।
319
00:31:10,120 --> 00:31:12,160
অ্যাথেলহেল্মকে সফল হতে দেওয়া যাবে না।
320
00:31:13,520 --> 00:31:14,880
ওদেরকে রক্ষা করতে হবে।
321
00:31:33,200 --> 00:31:34,560
এডওয়ার্ড আসছে।
322
00:31:51,320 --> 00:31:53,400
লোকেরা! আমার সাথে!
323
00:31:54,040 --> 00:31:55,080
ঠেকিয়ে রাখো ওদের।
324
00:31:59,040 --> 00:32:02,240
সেনারা! আমার সাথে!
325
00:32:18,480 --> 00:32:20,880
অ্যাথেলহেল্ম, তোকে ধরতে আসছি।
326
00:32:20,960 --> 00:32:22,320
তুই শেষ।
327
00:32:22,400 --> 00:32:24,120
লড় আমার সাথে।
328
00:32:24,200 --> 00:32:26,400
মেরে ফেলবে তোকে, মেরে ফেলব।
329
00:32:26,480 --> 00:32:27,880
এখান থেকে নিয়ে চলো আমাকে।
330
00:32:27,960 --> 00:32:29,800
- লড় আমার সাথে।
- পিছিয়ে চলো।
331
00:32:29,880 --> 00:32:31,360
ওকে অনেক মানুষ রক্ষা করছে।
332
00:32:53,360 --> 00:32:54,560
এখন আত্মসমর্পণ করো।
333
00:33:19,320 --> 00:33:20,800
সিগট্রিগার।
334
00:33:29,360 --> 00:33:30,360
ফিরে যাও।
335
00:33:31,720 --> 00:33:33,920
ফিরে যাও। ফিরে যাও।
336
00:33:35,640 --> 00:33:39,120
ফিরে চলো।
337
00:33:48,560 --> 00:33:50,080
একসাথে সবাই।
338
00:33:50,160 --> 00:33:51,200
সিগট্রিগার।
339
00:34:18,199 --> 00:34:20,239
রনভেল্ডার! রনভেল্ডার!
340
00:34:26,760 --> 00:34:28,840
সিগট্রিগার।
341
00:34:28,920 --> 00:34:30,520
সিগট্রিগার!
342
00:34:30,560 --> 00:34:33,000
থামো! আর খুনোখুনি নয়!
343
00:34:34,480 --> 00:34:36,760
আর খুনোখুনি নয়!
তরবারি নামিয়ে রাখো!
344
00:34:41,960 --> 00:34:44,360
- সিগট্রিগারের ক্ষতি করবেন না।
- চারপাশে দেখ!
345
00:34:44,440 --> 00:34:48,080
- দেখ ওর ক্ষোভের ফসল।
- দোষ তো অ্যাথেলহেল্মের।
346
00:34:49,239 --> 00:34:50,400
সবার তরবারি নামিয়ে রাখো!
347
00:34:50,480 --> 00:34:51,960
লড়াই শেষ।
348
00:35:00,000 --> 00:35:01,800
- না, স্টিওরা!
- আমাকে যেতে দাও!
349
00:35:01,880 --> 00:35:03,080
ওদের রক্ষা করতে পারবে না তুমি।
350
00:35:04,480 --> 00:35:05,560
যা হওয়ার হয়ে গেছে।
351
00:35:05,640 --> 00:35:07,440
না।
352
00:35:14,520 --> 00:35:15,520
স্টিওরা!
353
00:35:18,440 --> 00:35:21,240
একজন রাজার সবসময় তার
রানির ভালো উপদেশ শোনা উচিত।
354
00:35:22,360 --> 00:35:25,800
- আমার এটা ভোলা উচিত হয়নি।
- এখনো সেটা শোধরাবার সময় আছে তোমার।
355
00:35:27,880 --> 00:35:32,440
অ্যাথেলহেল্ম শুরু করেছে এটা।
রুমকোফার হত্যাযজ্ঞ ওর কাজ ছিল।
356
00:35:33,680 --> 00:35:35,200
এডওয়ার্ড কখনোই তোমার শত্রু ছিল না।
357
00:35:36,120 --> 00:35:38,920
তোমাকে বলতে আসছিলাম যে
উনি যুদ্ধবিরতির ডাক দিয়েছেন।
358
00:35:39,480 --> 00:35:42,880
যুদ্ধের মাঝখানে, অ্যাথেলহেল্ম পালিয়ে গেছে।
359
00:35:42,960 --> 00:35:44,360
আমাদের লড়াই তাহলে শেষ।
360
00:35:48,560 --> 00:35:49,720
না। হয়নি।
361
00:35:52,480 --> 00:35:53,480
লর্ড কিং।
362
00:35:57,080 --> 00:35:58,640
আমি স্টিওরার হয়ে কথা বলতে এসেছি।
363
00:35:59,560 --> 00:36:01,560
লড়াইয়ে সে কোনো স্যাক্সন হত্যা করেনি।
364
00:36:03,280 --> 00:36:05,080
লর্ড, ওর বাবা হিসেবে আপনার কাছে অনুনয় করছি।
365
00:36:07,040 --> 00:36:08,040
ওকে ক্ষমা করে দিন।
366
00:36:13,960 --> 00:36:14,960
ওকে ক্ষমা করে দেওয়া হলো।
367
00:36:16,000 --> 00:36:17,000
কথা দিলাম।
368
00:36:19,000 --> 00:36:20,000
ধন্যবাদ, লর্ড।
369
00:36:21,680 --> 00:36:22,680
ধন্যবাদ।
370
00:36:25,000 --> 00:36:26,040
সিগট্রিগারের কী হবে?
371
00:36:26,920 --> 00:36:28,320
ওর নিয়তি পরে নির্ধারণ হবে।
372
00:36:32,880 --> 00:36:34,400
ওর সাথে নতুন জোট তৈরি করুন।
373
00:36:34,480 --> 00:36:38,400
আমাকে এমন একজনকে ক্ষমা করতে
বলছ যে অসংখ্য নিরাপদ ক্রিশ্চিয়ান হত্যা করেছে?
374
00:36:38,480 --> 00:36:40,840
তুমি এখানে লর্ডদের সাথে
কিছু আনুকূল্য অর্জন করেছ।
375
00:36:41,440 --> 00:36:44,160
- সেটা খোয়াতে বসো না।
- আনুকূল্য কেবল তরবারি দ্বারা অর্জন করা যায় না।
376
00:36:44,880 --> 00:36:46,680
আপনার লোকেরা জানে আপনি লড়তে জানেন।
377
00:36:46,760 --> 00:36:48,600
ওদের দেখিয়ে দিন যে ক্ষমাও করতে পারেন।
378
00:36:48,680 --> 00:36:50,680
আমাদের লোকদের আপনার
নেতৃত্বের বিষয়ে নিশ্চয়তা লাগবে।
379
00:36:50,760 --> 00:36:54,680
কেবল ওরাই নয়, লর্ড। এখন
ডেনরাও আপনার লোক।
380
00:36:54,760 --> 00:36:58,000
আপনার ওদের একত্রিত করতে হবে,
নিশ্চিত করে, যেন এটা আর না হয়।
381
00:37:03,880 --> 00:37:04,920
হতাশ হয়ো না।
382
00:37:05,960 --> 00:37:08,160
আমাদের স্বজনদের গান রচনার
জন্য অনেক কাহিনি তৈরি করেছি।
383
00:37:29,600 --> 00:37:32,440
অনেক বছর ধরে ডেন আর
স্যাক্সনদের মাঝে শান্তি বিরাজমান ছিল..
384
00:37:33,240 --> 00:37:37,360
যতদিন না একজন এসে আমাদের আর
তোমাদের ইশ্বরের মাঝে ঘৃণা বুনেছিল।
385
00:37:38,200 --> 00:37:39,960
এই যুদ্ধ সেই শান্তি নষ্ট করে দিয়েছে।
386
00:37:43,040 --> 00:37:44,640
আমি সেটাকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
387
00:37:46,280 --> 00:37:49,720
সকল স্যাক্সনদের রাজা হিসেবে
তোমাদেরকে আমার কথা দিচ্ছি।
388
00:37:52,440 --> 00:37:53,480
তার বদলে,
389
00:37:54,840 --> 00:37:56,800
তোমাদের সবাইকে ক্রিশ্চিয়ান হতে হবে।
390
00:37:58,280 --> 00:38:01,000
সবাইকে ক্রিশ্চিয়ান পরিবারে স্বাগত জানানো হবে।
391
00:38:01,920 --> 00:38:04,480
আর কখনো আমাদের
লোকজন এমন বিভক্তির সম্মুখীন হবে না।
392
00:38:07,240 --> 00:38:08,360
আমরা হবো অবিচ্ছেদ্য।
393
00:38:09,200 --> 00:38:12,000
আপনি ওদের ইশ্বরকে কেড়ে
নিতে চান, ওদের পরিচয়টাকে।
394
00:38:12,880 --> 00:38:13,920
এটা বাড়াবাড়ি।
395
00:38:14,600 --> 00:38:16,000
এটা শান্তির প্রস্তাব।
396
00:38:22,200 --> 00:38:24,760
নিজেদের ইশ্বরে বিশ্বাসহীন
ডেন বস্তুত কোনো ডেন নয়।
397
00:38:24,840 --> 00:38:29,400
তোমাদের মানুষজন নিরাপদ থাকবে,
কিন্তু একজন ক্রিশ্চিয়ান রাজার অধীনে।
398
00:38:31,240 --> 00:38:32,600
আমাদের এটা করতেই হবে।
399
00:38:38,480 --> 00:38:39,920
আমরা হেরে গেছি, ভাই।
400
00:38:43,040 --> 00:38:44,440
স্টিওরার কথা ঠিক ছিল।
401
00:38:47,240 --> 00:38:48,600
তুমি একটা কাপুরষ।
402
00:38:54,800 --> 00:38:56,160
আমি মাথা নত করবো না।
403
00:38:57,680 --> 00:38:58,680
কক্ষনো না।
404
00:39:07,120 --> 00:39:08,120
তবে তাই হোক।
405
00:39:12,040 --> 00:39:13,400
এমন করার প্রয়োজন নেই।
406
00:39:13,480 --> 00:39:17,040
ও নিজের ভাগ্য বেছে নিয়েছে, উথ্রেড, আর
আমি নিজের কথা ফিরিয়ে নিতে পারবো না।
407
00:39:23,720 --> 00:39:27,280
- দোষ তো ওর নয়।
- অ্যাথেলহেল্ম দায়ী।
408
00:39:27,360 --> 00:39:28,840
আর তাসত্ত্বেও সে যুদ্ধের
ময়দান ছেড়ে পালিয়ে গেছে।
409
00:39:28,920 --> 00:39:31,880
অ্যাথেলহেল্ম আপনার তৈরি
শান্তি ধ্বংস করতে চেয়েছিল।
410
00:39:32,640 --> 00:39:35,360
সিগট্রিগার মরলে, ওর জিত হবে।
411
00:39:36,520 --> 00:39:37,640
ওকে জিততে দিয়েন না।
412
00:39:53,360 --> 00:39:54,480
রাজা কী বললো?
413
00:39:58,560 --> 00:39:59,680
তোমাকে ক্ষমা করা হয়েছে।
414
00:40:03,480 --> 00:40:06,040
কিন্তু এডওয়ার্ড এফরভিচের লর্ড হবে।
415
00:40:09,240 --> 00:40:11,600
আর সিগট্রিগারকে মৃত্যুদণ্ড দিয়েছে।
416
00:40:24,320 --> 00:40:25,320
আমার মৃত্যু আসন্ন।
417
00:40:27,320 --> 00:40:28,320
আমি দুঃখিত।
418
00:40:31,240 --> 00:40:33,880
আমি দুঃখিত। আমি দুঃখিত।
419
00:40:33,960 --> 00:40:34,960
দুঃখিত হয়ো না।
420
00:40:36,120 --> 00:40:37,120
আমি ব্যর্থ হয়েছি।
421
00:40:38,760 --> 00:40:40,560
ওদেরকে সব ছিনিয়ে নিতে দিয়েছি।
422
00:40:40,640 --> 00:40:41,840
তুমি ব্যর্থ হওনি।
423
00:40:43,560 --> 00:40:45,040
আমি এফরভিচকে পুনরুদ্ধার করব।
424
00:40:46,400 --> 00:40:49,200
সেখানে ডেনরা অসংখ্য প্রজন্ম
ধরে শান্তিতে বসবাস করবে।
425
00:41:01,720 --> 00:41:03,200
কাজটা তোমাকে করতে হবে।
426
00:41:08,960 --> 00:41:11,880
- আমাকে এটা করতে বোলো না।
- উথ্রেড।
427
00:41:13,880 --> 00:41:16,600
আমি কেবল সম্মানজনক
মৃত্যু কামনা করি..
428
00:41:18,160 --> 00:41:19,760
একজন মহান যোদ্ধার হাতে।
429
00:41:23,920 --> 00:41:26,280
আমরা এখানে না থাকলে
সেটা কতই না ভালো হত।
430
00:41:28,080 --> 00:41:29,280
হয়তো আমরা এখানে না আসলে।
431
00:41:32,640 --> 00:41:34,200
আপনি এডওয়ার্ডকে
এখানে নিয়ে এসেছেন।
432
00:41:34,280 --> 00:41:36,400
আপনি কোনকিছু না করলে,
আমরা আজ জিতে যেতাম।
433
00:41:44,480 --> 00:41:46,520
ওরা ভ্যালহেল্লায় তোমার নামে উল্লাস করবে।
434
00:41:48,280 --> 00:41:50,280
আর আমি পৃথিবীতে তোমাকে স্মরণ করবো।
435
00:41:52,320 --> 00:41:55,560
আমি পুর্বপুরুষদের কক্ষে
তোমার জন্য অপেক্ষা করবো।
436
00:41:56,720 --> 00:41:57,720
আমাকে খুজে বের করবে তো?
437
00:42:23,840 --> 00:42:25,760
ওরা আমাদের শরীর বিচ্ছিন্ন করতে পারে,
438
00:42:28,560 --> 00:42:30,720
কিন্তু আমাদের আত্মা ওডিনের সম্পদ।
439
00:44:26,440 --> 00:44:28,240
- আমাদের বিশ্রামের জন্য থামা উচিত।
- দাঁড়াও।
440
00:44:29,480 --> 00:44:30,480
পেছনে থাকো।
441
00:44:33,960 --> 00:44:35,880
ভয় পেয়ো না, আমরা
তোমার ক্ষতি করবো না।
442
00:44:35,960 --> 00:44:38,760
তুমি সিগট্রিগারের লোক।
443
00:44:39,520 --> 00:44:40,600
কে করেছে এটা?
444
00:44:40,680 --> 00:44:43,720
স্যাক্সনেরা। ওরা আমাদের হত্যা করেছে।
445
00:44:43,800 --> 00:44:46,960
আমরা প্রতিশোধ নেওয়ার
জন্য লড়াই করেছিলাম।
446
00:44:47,040 --> 00:44:49,880
উথ্রেড র্যাগনারসন যুদ্ধের ময়দানে
ছিল? উথ্রেড র্যাগনারসন?
447
00:44:49,960 --> 00:44:53,920
সে স্যাক্সনদের সাথে লড়েছে।
448
00:45:09,440 --> 00:45:12,320
- ব্রিডা।
- তুমি আমাকে ক্ষমার ওয়াদা করেছিলে।
449
00:45:14,480 --> 00:45:16,200
এই শান্তির কথা বলছিলে তুমি?
450
00:45:17,440 --> 00:45:19,360
- উথ্রেডের সামনে তোমার যে..
- আরো খারাপ!
451
00:45:20,600 --> 00:45:23,360
ডেনরা স্যাক্সনদের সাথে অনেক
বছর একসাথে শান্তিতে বসবাস করেছে।
452
00:45:23,840 --> 00:45:25,240
উথ্রেডের মেয়ে ওদের রানি ছিল
453
00:45:25,320 --> 00:45:28,160
তারপরও ওরা ডেনদের উপর রক্তগঙ্গা
বইয়ে দিয়েছে। তাহলে আমার কী হাল করবে?
454
00:45:28,240 --> 00:45:31,520
এডওয়ার্ড আর সিগট্রিগারের
মধ্যের ঝামেলা সম্পূর্ণ ভিন্ন।
455
00:45:34,120 --> 00:45:35,120
ঝামেলা?
456
00:45:37,320 --> 00:45:40,320
কীসের ঝামেলা? তুমি
জানতে এমন কিছু হবে?
457
00:45:40,400 --> 00:45:43,800
স্কাউট দল বলেছিল যে এডওয়ার্ড
উত্তরদিকে যাচ্ছে। কেবল এতটাই।
458
00:45:47,880 --> 00:45:49,640
- তুমি আমাকে মিথ্যা বলেছ।
- না।
459
00:45:49,720 --> 00:45:51,560
তুমি আমার বেদনা ব্যবহার
করে আমাকে অরক্ষিত করেছ?
460
00:45:51,640 --> 00:45:54,200
- না, সেটা সত্য নয়।
- তুমি আমাকে ফাঁদে নিয়ে যাচ্ছ!
461
00:45:55,320 --> 00:45:57,440
আমি কেবল তোমাকে
মুক্তি পেতে সাহায্য করতে চেয়েছি।
462
00:45:58,040 --> 00:45:59,200
মুক্তি?
463
00:45:59,880 --> 00:46:00,880
শান্তি?
464
00:46:01,880 --> 00:46:04,520
তোমার উদ্দেশ্য লুকানোর জন্য
ব্যবহৃত কয়েকটা শব্দ মাত্র।
465
00:46:05,760 --> 00:46:07,560
কোনো মিটমাট হওয়া সম্ভব না।
466
00:46:09,200 --> 00:46:11,760
আমাকে সাহায্য করতে চাও, ফাদার পিওরিগ?
467
00:46:11,840 --> 00:46:13,840
তাহলে বেঁচে থাকলে উথ্রেডকে
একটা খবর পাঠিয়ে দিয়ো।
468
00:46:15,840 --> 00:46:17,240
ওকে বলে দিয়ো আমি ওর জন্য আসছি।
469
00:46:47,160 --> 00:46:49,040
আমাদের রুমকোফা
ছেড়ে আসা উচিত হয়নি।
470
00:46:51,080 --> 00:46:53,280
তাহলে হয়তো অসফার্থ এখনো জীবিত থাকত।
471
00:46:57,800 --> 00:47:00,240
আমি পুরোনো জীবনে ফিরে যেতে চাই, উথ্রেড।
472
00:47:01,600 --> 00:47:02,760
সেই সময় শেষ হয়ে গেছে।
473
00:47:04,400 --> 00:47:06,160
মানুষ এখন তোমাকে নেতা হিসেবে দেখে।
474
00:47:08,480 --> 00:47:09,560
না দেখলেই ভালো হতো।
475
00:47:18,040 --> 00:47:20,400
এমন পরিস্থিতি তৈরি না হলেই ভালো হতো।
476
00:47:22,360 --> 00:47:25,600
তারপরও, একটা আশা আছে,
এমনকি এত সব ঘৃণার মাঝেও।
477
00:47:27,200 --> 00:47:29,200
এফরভিচ এখন আপনার, লর্ড কিং।
478
00:47:30,240 --> 00:47:32,680
ইংল্যান্ডের স্বপ্ন অতি সন্নিকটে।
479
00:47:48,640 --> 00:47:51,200
- এফরভিচে তোমার নিরাপত্তা নিশ্চিত করব আমি?
- কীভাবে?
480
00:47:52,000 --> 00:47:56,200
তুমি আমার লোকজনের মনোবল
ভেঙে দিয়েছ৷ ওটা আর আশ্রয়স্থল নেই।
481
00:47:58,320 --> 00:47:59,640
এখনো তোমার পরিবার আছে।
482
00:48:00,480 --> 00:48:01,680
আমিও তোমার পরিবার।
483
00:48:02,560 --> 00:48:03,760
আমরা একটা নতুন বাড়ি তৈরি করতে পারবো।
484
00:48:04,800 --> 00:48:06,120
আমি ভালোবাসা জানতাম, বাবা।
485
00:48:07,000 --> 00:48:09,640
একজন রানি হিসেবে রওনা
দিয়েছিলাম আর এখন আমি নিঃস্ব।
486
00:48:11,080 --> 00:48:13,120
এডওয়ার্ডের বিজয় ছিল আমার সর্বনাশ।
487
00:48:35,480 --> 00:48:38,640
আমরা এখানে আত্মগোপনে
থেকে সকালে রওনা দিতে পারি।
488
00:48:38,720 --> 00:48:41,800
নিকটতম বন্দর শহরে গিয়ে টাকা দিয়ে
ফ্রাঙ্কিয়ার কোনো জাহাজে উঠে বসবো।
489
00:48:41,880 --> 00:48:45,480
রাতের আঁধারে পালিয়ে যাওয়ার
কোনো ইচ্ছে আমার নেই।
490
00:48:46,400 --> 00:48:49,120
লর্ড, আপনি আপনার
আর্মি হারিয়ে ফেলেছেন..
491
00:48:49,920 --> 00:48:51,920
রাজার সাথে আপনার সম্পর্ক শেষ।
492
00:48:52,000 --> 00:48:55,000
আমার দৌহিত্র এখন সম্পূর্ণ একা।
493
00:48:55,080 --> 00:48:58,480
ওর পরম্পরা নিশ্চিত করা
এখন সবচেয়ে বেশি জুরুরি।
494
00:49:01,280 --> 00:49:04,040
- আপনার কী হবে?
- যে কাজে নেমেছিলাম সেটা শেষ করবো।
495
00:49:04,120 --> 00:49:08,880
আমাকে স্কশিয়ার রাজার সাথে
মিত্রতা করার জন্য পাঠানো হয়েছিল।
496
00:49:08,960 --> 00:49:11,120
সেটাকে আমার সুবিধায় লাগাতে চাই।
497
00:49:11,200 --> 00:49:17,000
কেবল স্কশিয়ার রাজা কন্সটান্টিনই
সত্যিকারের ক্রিশ্চিয়ান রাজা,
498
00:49:17,080 --> 00:49:20,240
যার হাতে এডওয়ার্ডের স্বৈরাচার
শেষ করার ক্ষমতা আছে।
499
00:49:22,200 --> 00:49:25,960
রাজা কন্সটান্টিন উপহার আশা করবে।
500
00:49:27,320 --> 00:49:28,880
আমরা উনাকে সেই উপহার দেব।
501
00:49:30,920 --> 00:49:34,080
লেডি এল্ফউইনের কোনো মিত্র নেই এখন।
502
00:49:35,480 --> 00:49:36,920
তোমার ওকে উদ্ধার করতে হবে।
503
00:49:57,440 --> 00:50:00,440
নরথ্রাম্বিয়ানেরা বড়ো খবর এনেছে, লর্ড কিং।
504
00:50:00,520 --> 00:50:03,360
স্যাক্সন এডওয়ার্ড সিগট্রিগারকে পরাজিত করেছে।
505
00:50:03,440 --> 00:50:06,840
তাহলে নরথ্রাম্বিয়ানদের অতিথি
হিসেবে নিমন্ত্রণ করে ঠিক কাজটাই করেছি।
506
00:50:07,960 --> 00:50:09,880
ওদের কারো মৃত্যুদণ্ড দেব আমরা?
507
00:50:11,400 --> 00:50:14,320
আমরা একটা দৃষ্টান্ত উপস্থাপন করবো
তাহলে অন্য লর্ডেরা নত স্বীকার করবে।
508
00:50:17,480 --> 00:50:20,320
সবাই স্কটল্যান্ডের রাজা
কন্সটান্টিনের সম্মানে দাড়ান।
509
00:50:24,880 --> 00:50:27,880
স্বাগত, নরথ্রাম্বিয়ার লর্ডগন..
510
00:50:28,760 --> 00:50:30,800
এই বন্ধুত্বের ভোজনোৎসবে
511
00:50:31,760 --> 00:50:37,320
আমার মদের নহর শক্তিশালী হলেও,
একটা বড্ড খারাপ সংবাদ আছে।
512
00:50:37,400 --> 00:50:42,960
এডওয়ার্ড তার সবচে' মহান লর্ড আর তার
মিত্র সিগট্রিগারের উপর আক্রমণ করেছে।
513
00:50:43,720 --> 00:50:47,840
এটা থেকে আন্দাজ করতে পারি
আমাদের উপর আক্রমণ হতে পারে।
514
00:50:49,280 --> 00:50:52,480
আমার ভয় হচ্ছে ও উত্তরে
আরো আগ্রাসন চালাবে,
515
00:50:52,560 --> 00:50:57,040
আর নরথ্রাম্বিয়া ও এলবাকে
তার মুকুটে যোগ করবে।
516
00:50:58,480 --> 00:51:03,920
এখন এটাই সময় আমাদের একসাথে
517
00:51:04,840 --> 00:51:08,200
উয়েসেক্সের বিপদ মোকাবিলা
করতে একজোট হওয়ার...
518
00:51:08,280 --> 00:51:13,680
আমাদের জমিন ইংল্যান্ডের
স্বপ্নের কবলে পড়ার আগেই।
519
00:51:16,560 --> 00:51:19,320
- কী বলেন, লর্ড এডমন্ড?
- জি।
520
00:51:19,400 --> 00:51:22,200
- বারভিকের এল্ফগার?
- আমিও মত দিলাম।
521
00:51:24,280 --> 00:51:25,280
তোমার নাম কী?
522
00:51:27,400 --> 00:51:29,240
হুইটগার, মাই লর্ড।
523
00:51:30,280 --> 00:51:31,520
বেবেনবার্গের হুইটগার।
524
00:51:33,000 --> 00:53:20,000
অনুবাদে - মিস্টার ডেন্টিস্ট