1
00:00:06,441 --> 00:00:33,859
"গত পর্বে"...
2
00:00:37,731 --> 00:00:57,731
অনুবাদ ও সম্পাদনায়
❝ শান্ত কুমার দাস ❞
3
00:01:11,027 --> 00:01:13,682
আমার মনে হচ্ছে আমি
এটাতে দক্ষ হতে শুরু করেছি।
4
00:01:13,725 --> 00:01:16,337
কিন্তু রেকর্ডটা কত বলে তোমার মনে হয়?
5
00:01:17,729 --> 00:01:19,098
অবশ্যই এটা বেশি হবে,
6
00:01:19,122 --> 00:01:20,317
কিন্তু রেকর্ডটা কী?
7
00:01:20,341 --> 00:01:21,733
কত বলে মনে হয় তোমার?
8
00:01:22,995 --> 00:01:24,345
- রেকর্ড?
- হ্যাঁ, হ্যাঁ।
9
00:01:24,388 --> 00:01:25,694
আমি জানি না।
10
00:01:27,435 --> 00:01:29,741
শতখানেক।
11
00:01:29,785 --> 00:01:31,178
অন্তত একশ।
12
00:01:31,221 --> 00:01:33,876
আমার আরো ডমিনোর দরকার।
13
00:01:33,919 --> 00:01:38,054
কি জানো, আমি এটাতে দক্ষ হতে পারবো।
14
00:01:38,098 --> 00:01:39,969
মানে, তোমাকে...
15
00:01:40,012 --> 00:01:41,971
তোমাকে ব্যস এগুলোকে দাঁড় করাতে হবে,
16
00:01:42,014 --> 00:01:44,495
আর তারপর...তোমাকে ব্যস দাঁড় করাতে হবে...
17
00:01:44,539 --> 00:01:45,757
এরপর লোকজন আসবে...
18
00:01:45,801 --> 00:01:47,150
তারা এসে এগুলো গুনবে।
19
00:01:47,194 --> 00:01:48,693
এভাবেই এটা করা হয়।
20
00:01:48,717 --> 00:01:50,173
কিন্তু তারা এখানে আসার
আগে যদি এগুলো পড়ে যায়,
21
00:01:50,197 --> 00:01:52,044
তা আর গণনা করা হবে না, তাই না?
22
00:01:52,068 --> 00:01:58,335
এগুলো যদি সঠিকভাবে দাঁড়
করাই, তাহলে তারা এসে...
23
00:01:58,379 --> 00:02:01,532
নাচো এখানে নেই।
তার সাথে আমাদের কথা হয়নি।
24
00:02:01,556 --> 00:02:03,384
ওহ, ঈশ্বর!
25
00:02:03,427 --> 00:02:05,013
সে কোথায় আছে তা আমরা জানি না,
অনেক দিন হয়েছে সে চলে গেছে।
26
00:02:05,037 --> 00:02:07,388
প্লিজ, না, আমরা....
আমাদের সাথে যোগাযোগ হয়নি।
27
00:02:07,431 --> 00:02:09,453
আমরা কিছু জানি না।
প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ।
28
00:02:09,477 --> 00:02:11,348
লেডিস।
29
00:02:11,392 --> 00:02:13,283
প্লিজ, প্লিজ, প্লিজ,
প্লিজ, প্লিজ, প্লিজ ...
30
00:02:13,307 --> 00:02:15,396
লেডিস।
31
00:02:15,439 --> 00:02:17,079
মনোযোগ দিয়ে শুনুন।
32
00:02:21,228 --> 00:02:23,795
আমার কাছে নাচোর একটা মেসেজ আছে।
33
00:02:23,839 --> 00:02:27,364
সে ফিরে আসবে না।
সে দুঃখ প্রকাশ করেছে।
34
00:02:27,408 --> 00:02:31,760
তাই...এবার কী হবে আমি বলছি।
35
00:02:31,803 --> 00:02:33,892
আপনাদের যা জিনিসপত্র আছে তা নিয়ে...
36
00:02:33,936 --> 00:02:35,546
এখান থেকে চলে যাবেন।
37
00:02:35,590 --> 00:02:37,026
কিন্তু আমরা ...
38
00:02:37,069 --> 00:02:38,897
আপনি... আপনি... আপনি
চান আমরা চলে যাই?
39
00:02:38,941 --> 00:02:41,204
দাঁড়ান, ঐ...
ঐ লোকটা... সে কোথায় যাচ্ছে?
40
00:02:41,248 --> 00:02:42,858
আপনাদের জিনিসপত্র গোছাতে
সাহায্য করছে সে।
41
00:02:42,901 --> 00:02:45,034
কিন্তু ...
42
00:02:45,077 --> 00:02:47,645
কিন্তু আমাদের এখানে থাকতে ভালো লাগছে।
43
00:02:47,689 --> 00:02:51,345
হ্যাঁ, এখন অন্য কোথাও গিয়ে
থাকতে পছন্দ করতে হবে।
44
00:02:51,388 --> 00:02:55,000
এটা নিবেন।
45
00:02:55,044 --> 00:02:58,047
একটা বাসে উঠে নিজের
পরিবারের কাছে ফিরে যাবেন।
46
00:02:58,090 --> 00:02:59,440
পরিবার না থাকলে,
47
00:02:59,483 --> 00:03:01,964
কোন বন্ধুর কাছে গিয়ে উঠবেন।
48
00:03:02,007 --> 00:03:04,227
কোনো বন্ধু না থাকলে ...
49
00:03:04,271 --> 00:03:05,794
কয়েকজনকে বন্ধু বানিয়ে নিবেন।
50
00:03:05,837 --> 00:03:11,669
কিন্তু আমি দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি যে
অবস্থা ফেরানোর জন্য যা করতে হয় করুন।
51
00:03:11,713 --> 00:03:15,064
কিন্তু তা এখান থেকে অনেক দূরে গিয়ে।
52
00:03:21,026 --> 00:03:24,552
পাঁচ সেকেন্ডের মধ্যে এই টাকা না
নিলে আমার পকেটে চলে যাবে।
53
00:03:26,118 --> 00:03:28,556
এরপর যা হবে তা
আপনাদের পছন্দ হবে না।
54
00:03:38,740 --> 00:03:41,177
কখনো ফিরে আসবেন না।
55
00:03:56,279 --> 00:03:58,760
২.৫ গভীর।
56
00:04:00,152 --> 00:04:02,764
২.৫ প্রশস্ত।
57
00:04:04,548 --> 00:04:07,116
৩.৫ উঁচু।
58
00:04:08,335 --> 00:04:11,076
টাটহিল, বাম পাশে একটা ডায়াল লক রয়েছে।
59
00:07:42,638 --> 00:07:55,690
BETTER CALL SAUL
60
00:08:00,452 --> 00:08:03,150
আমি পরিশ্রমী ছিলাম।
61
00:08:03,570 --> 00:08:06,573
একজন আদর্শ কর্মচারী ছিলাম।
62
00:08:08,009 --> 00:08:11,447
২০ বছরে, আমি একটা
দিনও কাজে ফাঁকি দিইনি।
63
00:08:13,014 --> 00:08:16,974
সেজন্য তারা আমাকে একটা
স্মারক ফলকও দিয়েছিলো।
64
00:08:18,410 --> 00:08:20,543
ফলকটা স্বর্ণের ছিলো।
65
00:08:20,587 --> 00:08:23,198
উপস্থিতির স্বর্ণফলক।
66
00:08:25,156 --> 00:08:29,770
কিন্তু যখন তারা ওটা আমার হাতে
দিলো, আমার পিঠটা মচকে গেল।
67
00:08:29,813 --> 00:08:33,904
আমি প্রচণ্ড যন্ত্রণায় ছিলাম,
আমার কাজ করতে পারছিলাম না,
68
00:08:33,948 --> 00:08:38,779
যার অর্থ আমি যথেষ্ট উপার্জন করতে পারিনি।
69
00:08:38,822 --> 00:08:40,650
আমি মামলা করতে চাইনি,
70
00:08:40,694 --> 00:08:45,089
কিন্তু আমার পরিবারের ভরণপোষণের
জন্য আমার কাছে আর কী বিকল্প আছে?
71
00:08:46,613 --> 00:08:48,068
দাঁড়াও, কার ভূমিকায় যেন অভিনয় করছো?
72
00:08:48,092 --> 00:08:49,398
যাই হোক।
73
00:08:49,441 --> 00:08:51,574
প্রেক্ষাপটের গল্পটা শুধুমাত্র সাময়িক।
74
00:08:51,618 --> 00:08:54,142
আমরা অভিনেতা বাছাই করার সাথে
সাথে আমি চিত্রনাট্যটা সংশোধন করে ফেলবো।
75
00:08:54,185 --> 00:08:56,013
কিন্তু ব্যক্তিগত ইঞ্জুরির কেসের ব্যাপারটা?
76
00:08:56,057 --> 00:08:57,319
সবোর্ত্তমক্ষেত্রে,
77
00:08:57,362 --> 00:08:59,364
এটা তাদের অনুষঙ্গী হিসেবে
শাস্তি নিশ্চিত করবে।
78
00:09:00,627 --> 00:09:02,324
মেসোথেলিওমা;
79
00:09:02,367 --> 00:09:05,022
যখন আমি জুতার কারখানায়
সেই চাকরিটা গ্রহণ করি,
80
00:09:05,066 --> 00:09:06,763
তখন আমি জানতাম না যে আমি
আমার জীবনের ঝুঁকি নিচ্ছি।
81
00:09:06,807 --> 00:09:08,373
এখন আমি কাশি থামাতেই পারি না।
82
00:09:09,636 --> 00:09:11,028
তাই না? কাম অন।
83
00:09:11,072 --> 00:09:13,596
হেই, মেসোথেলিওমা ক্লাস অ্যাকশন...
84
00:09:13,640 --> 00:09:15,598
ক্লিফোর্ড মেইনকে একটা
ভ্যাকেশন হাউজ জুটিয়ে দিয়েছে।
85
00:09:15,642 --> 00:09:19,036
মেসোথেলিওমা শব্দটা শুনলেই
তার চোখ বড় বড় হয়ে যায়।
86
00:09:19,080 --> 00:09:21,604
সত্য, তবে পরে তিনি মামলাটি গ্রহণ করেন।
87
00:09:21,648 --> 00:09:23,929
যদি তিনি ডাক্তারি পরীক্ষা করতে বলেন?
88
00:09:24,999 --> 00:09:26,740
এবং "হাওয়ার্ড" এর ভূমিকা কী?
89
00:09:26,783 --> 00:09:29,046
আচ্ছা, আমাকে জিজ্ঞাসা
করো আমি ওখানে কেন গিয়েছিলাম।
90
00:09:29,090 --> 00:09:30,831
কেন তুমি আজ ডেভিস
এবং মেইন ল ফার্মে গিয়েছো?
91
00:09:30,874 --> 00:09:33,268
আমি অসুস্থ, খুব অসুস্থ।
92
00:09:33,311 --> 00:09:37,141
এটা মেসোথেলিওমা নয়, তবে ভালো কিছুও
নয়, আর আমার একজন উকিল প্রয়োজন।
93
00:09:37,185 --> 00:09:38,447
কিন্তু বিকল্প খুবই কম।
94
00:09:38,490 --> 00:09:40,231
আমি HHM -এও গিয়েছিলাম।
95
00:09:40,275 --> 00:09:41,581
তাদের সবচেয়ে বড় উকিলের সাথে দেখা করেছি।
96
00:09:41,624 --> 00:09:44,845
হাওয়ার্ড হ্যামলিন, আর...
97
00:09:44,888 --> 00:09:46,150
আমার একটা দুলাভাই আছে,
98
00:09:46,194 --> 00:09:49,153
আর ওর জঘন্য কোকেইনের নেশা আছে এবং তার
স্টাইল আমাকে ওর কথা মনে করিয়ে দিলো।
99
00:09:49,197 --> 00:09:50,502
তাই আর ডিল করা হলো না।
100
00:09:50,546 --> 00:09:52,243
যাই হোক, আমার একজন
উকিল দরকার, ইত্যাদি, ইত্যাদি।
101
00:09:52,287 --> 00:09:55,333
বেশ, তবে এক সাক্ষাতেই
এভাবে খারাপ অনুভূত হলো?
102
00:09:55,377 --> 00:09:57,094
হ্যাঁ, আমার কোকেন-আসক্ত দুলাভাইয়ের কারণে।
103
00:09:57,118 --> 00:09:59,860
হ্যাঁ, কিন্তু তুমি শুধুমাত্র একবার
তার সাথে দেখা করেছো।
104
00:09:59,903 --> 00:10:01,664
তাই, হাওয়ার্ডের সাথে যুক্ত ছিলেন
এমন কাউকে হতে হবে।
105
00:10:01,688 --> 00:10:04,081
হ্যাঁ, তবে ক্লিফকেও মিটিংয়ে অংশ নিতে হবে,
106
00:10:04,125 --> 00:10:05,648
- কিন্তু কেসটা নেয়া যাবে না।
- ঠিক।
107
00:10:05,692 --> 00:10:07,868
আমরা একটা ভালো গল্প চাই
যেটা খুব একটা ভালো না।
108
00:10:07,911 --> 00:10:10,261
একদম। লোভ দেখিয়ে আনতে হবে।
109
00:10:10,305 --> 00:10:11,872
যেমন, ম্যাগনেটের মতো।
110
00:10:11,915 --> 00:10:14,657
ক্লিফকে আমরা টেনে আনবো,
এরপর দুর করে দেব...
111
00:10:23,535 --> 00:10:26,147
- ওহ।
- কী?
112
00:10:29,498 --> 00:10:32,762
তুমি এটা পছন্দ করবে না।
113
00:10:56,525 --> 00:10:57,918
ঘটনার রিপোর্ট।
114
00:10:57,961 --> 00:10:59,310
ময়নাতদন্ত রিপোর্ট।
115
00:10:59,354 --> 00:11:01,791
সাইট ম্যাপ।
116
00:11:07,710 --> 00:11:09,712
সবগুলোই ঠিক আছে।
117
00:11:09,756 --> 00:11:12,019
ডেন্টাল রেকর্ড ও।
118
00:11:21,115 --> 00:11:25,032
- এগুলোই কি সব?
- ফেডারেলদের কাছে যা কিছু আছে।
119
00:11:32,604 --> 00:11:35,303
আগুনের সূত্রপাত হলো কীভাবে?
120
00:11:35,346 --> 00:11:37,348
রান্নাঘরের চুলা থেকে।
121
00:11:37,392 --> 00:11:42,397
তাদের ধারনা, আগুন লাগার
সময় কেউ রান্না করছিলো।
122
00:11:58,282 --> 00:12:00,807
ডন উয়ান।
123
00:12:00,850 --> 00:12:05,072
ডন জুয়ান, আমি আবার ভাবলাম কীভাবে
আমরা শান্তি বজায় রাখতে পারি।
124
00:12:22,306 --> 00:12:25,092
ওয়াও।
125
00:13:09,353 --> 00:13:10,746
বেশ।
126
00:13:14,315 --> 00:13:16,752
সামান্য একটুখানি ছিঁড়ে ফেলবো।
127
00:13:16,796 --> 00:13:19,450
আমরা রিসাইকেল করবো,
যাতে আপনি সন্তুষ্ট হোন।
128
00:13:20,495 --> 00:13:22,758
বেশ।
129
00:13:22,802 --> 00:13:28,155
আপনার জন্য এটা ২৪৬.৭৩ ডলার!
130
00:13:28,198 --> 00:13:32,681
কিন্তু আমাদের প্রথমে
আপনার স্বাক্ষর নিতে হবে...
131
00:13:32,724 --> 00:13:34,335
শুধু এখানে...
132
00:13:38,818 --> 00:13:40,384
সুন্দর।
133
00:13:41,646 --> 00:13:43,910
আমাদের সাথে...
134
00:13:48,131 --> 00:13:52,570
আর এখানে আরেকটা।
135
00:13:55,660 --> 00:13:58,315
আর কিছু করার নেই।
136
00:13:58,359 --> 00:14:01,101
এই যে নিন।
137
00:14:01,144 --> 00:14:03,320
তারা ক্যাসিনোতে আমার টাকা
এখান থেকে কেটে রাখবে?
138
00:14:03,364 --> 00:14:05,322
অবশ্যই দিবে।
139
00:14:05,366 --> 00:14:07,890
সুইট লিবার্টি ট্যাক্স সার্ভিসকে
বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।
140
00:14:07,934 --> 00:14:09,500
আপনার বন্ধুদের বলবেন।
141
00:14:09,544 --> 00:14:10,893
অবশ্যই বলবো।
142
00:14:10,937 --> 00:14:12,199
- ধন্যবাদ।
- আপনাকে স্বাগত।
143
00:14:12,242 --> 00:14:14,331
হ্যালো, বেটসি।
144
00:14:14,375 --> 00:14:16,333
অনেকদিন পর।
145
00:14:16,377 --> 00:14:17,682
বেরিয়ে যান।
146
00:14:17,726 --> 00:14:21,904
আপনার আর আপনার স্বামীর সাথে
দারুণ একটা বিষয়ে আলোচনা করতে হবে।
147
00:14:21,948 --> 00:14:23,340
আমরা আগ্রহী নই।
148
00:14:23,384 --> 00:14:27,388
আপনাকে ভদ্রভাবে আমাদের
কাজের জায়গা ছেড়ে চলে যেতে বলছি।
149
00:14:27,431 --> 00:14:28,711
এটা,আপনি শুনতে চান।
150
00:14:28,737 --> 00:14:29,956
এক্ষুণি যদি না বের হয়ে যান,
151
00:14:29,999 --> 00:14:32,959
আমার স্বামী আপনাকে এখান থেকে তাড়াবে।
152
00:14:33,002 --> 00:14:34,743
জোরপূর্বক।
153
00:14:34,786 --> 00:14:38,225
- এরকম সুবর্ণ সুযোগ আসে একমাত্র...
- ক্রেইগ?
154
00:14:39,313 --> 00:14:41,924
মি. কেটলম্যান, এখানে আসতে পারেন?
155
00:14:41,968 --> 00:14:43,534
মি. ম্যাকগিল!
156
00:14:43,578 --> 00:14:44,709
হেই।
157
00:14:44,753 --> 00:14:47,712
দেখা হয়ে ভালো লাগলো।
158
00:14:47,756 --> 00:14:49,323
এখন গুডম্যান হবে আসলে।
159
00:14:49,366 --> 00:14:51,064
সাউল গুডম্যান। অনেক বড় কাহিনী।
160
00:14:51,107 --> 00:14:52,935
তবে আপনাকে ফিট মনে হচ্ছে।
161
00:14:52,979 --> 00:14:54,699
কাউন্টিতে বেশ ভালোই কেটেছে তাহলে।
162
00:14:56,504 --> 00:14:58,395
কি জানেন, তাদের একটা
বিষ্ময়কর ব্যায়াম প্রোগ্রাম আছে।
163
00:14:58,419 --> 00:15:00,377
বেশীরভাগই অ্যারোবিক...
164
00:15:00,421 --> 00:15:03,032
ক্রেইগ, সোনা।
165
00:15:03,076 --> 00:15:06,209
হয়তো আমাদের এটা
ব্যক্তিগতভাবে আলোচনা করা উচিত?
166
00:15:07,602 --> 00:15:08,951
এক্ষুণি আসছি।
167
00:15:08,995 --> 00:15:10,518
আমাদের কর জরুরী অবস্থার ব্যাপার...
168
00:15:10,561 --> 00:15:11,867
- ক্রেইগ!
- হ্যাঁ।
169
00:15:11,911 --> 00:15:13,260
যান।
170
00:15:13,303 --> 00:15:16,263
বের হয়ে যান তো এখান থেকে।
171
00:15:16,306 --> 00:15:18,918
যা করেছেন তার পরেও এখানে
আসার সাহস হয় কী করে!
172
00:15:18,961 --> 00:15:20,267
শুনুন...চোর!
173
00:15:21,616 --> 00:15:24,575
আপনার জন্য আমরা সব হারিয়েছি।
174
00:15:24,619 --> 00:15:26,882
আমাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে।
175
00:15:26,926 --> 00:15:31,669
তাই আপনি যে নোংরা জায়গা
থেকে এসেছেন সেখানে ফিরে গিয়ে...
176
00:15:31,713 --> 00:15:33,584
আমাদের কেন একা শান্তিতে থাকতে দিচ্ছেন না!
177
00:15:33,628 --> 00:15:36,239
বেশ। বুঝতে পারছি আপনি রেগে আছেন।
178
00:15:36,283 --> 00:15:39,329
তবে রাগ করার ব্যাপারটা পুরোপুরি বোধগম্য।
179
00:15:39,373 --> 00:15:41,331
কিন্তু কথাটা তুললেনই যখন...
180
00:15:41,375 --> 00:15:43,812
আমি এখানে এসেছিলাম এটা জানতে যে...
181
00:15:43,855 --> 00:15:45,814
আপনারা আপনাদের আগের
জীবন ফেরত চান কি না।
182
00:15:45,857 --> 00:15:47,337
এর জন্য একটি আইনি শব্দ আছে;
183
00:15:47,381 --> 00:15:48,860
"খালাশ।"
184
00:15:48,904 --> 00:15:51,733
হুম,,,আমরাও সেটা করে দেখেছি আসলে।
185
00:15:51,776 --> 00:15:52,995
হুম।
186
00:15:53,039 --> 00:15:54,823
আমরা অসংখ্য উকিলের কাছে গেছি...
187
00:15:54,866 --> 00:15:56,216
আসল উকিল।
188
00:15:56,259 --> 00:15:58,305
হ্যাঁ, সবাই বাঘা বাঘা উকিল।
189
00:15:58,348 --> 00:16:00,002
কিন্তু তারা বলেছে এটা অসম্ভব।
190
00:16:01,656 --> 00:16:04,789
বেশ, কিন্তু আমি যা জানি
তা ওই উকিলেরা জানে না।
191
00:16:04,833 --> 00:16:06,269
- কী সেটা?
- না, ক্রেইগ।
192
00:16:06,313 --> 00:16:08,793
- তার অন্য উদ্দেশ্য আছে।
- আমার অন্য উদ্দেশ্য আছে, ক্রেইগ।
193
00:16:08,837 --> 00:16:10,491
সেই উদ্দেশ্য হলো ন্যায়।
194
00:16:10,534 --> 00:16:13,015
আমি বুঝিয়ে বলছি।
195
00:16:14,321 --> 00:16:18,020
আমি মনে করি আমি ক্রেগের ক্ষেত্রে
দেওয়ানী মামলার ভিত্তি খুঁজে পেয়েছি।
196
00:16:18,064 --> 00:16:19,326
একটা বিশাল কেস।
197
00:16:20,892 --> 00:16:23,330
বিশাল।
198
00:16:31,512 --> 00:16:34,689
বেশ, শোনা যাক।
199
00:16:34,732 --> 00:16:37,537
শান্ত হও কেননা আগেরবারও
আমাদের অবস্থা এরকমই ছিলো...
200
00:16:37,561 --> 00:16:40,888
আর শেষবার আমি যখন পরামর্শ দিয়েছিলাম,
আপনারা দুজন আমার প্রতিপক্ষের কাছে গিয়েছিলেন।
201
00:16:40,912 --> 00:16:42,653
তাই আমি নিশ্চিত করতে চাই যে
202
00:16:42,697 --> 00:16:44,612
আমার সমস্ত কঠোর পরিশ্রম
যাতে ক্লিফোর্ড মেইন ল ফার্ম ...
203
00:16:44,655 --> 00:16:50,487
কিংবা সান্তা ফে-তে আইনজীবী বলে
দাবি করা কোনো বোকার হাতে না পড়ে।
204
00:16:50,531 --> 00:16:52,968
তাই, খোলামেলা কথা বলার আগে,
205
00:16:53,012 --> 00:16:54,796
প্রতিশ্রুতিপত্র।
206
00:16:54,839 --> 00:16:56,493
হ্যাঁ, এটার কথা তো মনেই আছে।
207
00:16:56,537 --> 00:16:57,842
ব্যস একটু হালনাগাদ করেছি।
208
00:16:57,886 --> 00:17:00,236
কয়েকটা ভুল সংশোধন করেছি।
209
00:17:00,280 --> 00:17:03,370
- তাই..
- আমরা কিছুতে স্বাক্ষর করবো না।
210
00:17:04,545 --> 00:17:07,176
আপনাদের স্বাক্ষর করতে হবে যদি
আমি যা জানি তা জানতে চান...
211
00:17:07,200 --> 00:17:09,985
আমরা স্বাক্ষর করবো না।
212
00:17:11,508 --> 00:17:13,336
সত্যি? নিশ্চিত তো?
213
00:17:13,380 --> 00:17:15,251
হুম।
214
00:17:15,295 --> 00:17:17,732
ক্রেইগ?
215
00:17:19,516 --> 00:17:21,170
যাই হোক, ধন্যবাদ।
216
00:17:28,569 --> 00:17:31,180
ঠিক আছে...
217
00:17:32,921 --> 00:17:34,923
স্যরি, আমাদের মধ্যে কোনো ডিল হলো না।
218
00:17:34,966 --> 00:17:37,404
আমি নিশ্চিত আপনি দুঃখিত।
219
00:17:40,711 --> 00:17:41,886
কী তুমি পাগল??
220
00:17:41,930 --> 00:17:43,932
সে আমাকে মুক্তি দিতে পারতো।
221
00:17:43,975 --> 00:17:45,542
না, পারতো না। সে একটা ভন্ড।
222
00:17:45,586 --> 00:17:47,153
সে একজন অপরাধী এবং প্রতারক।
223
00:17:53,594 --> 00:17:55,117
মি. গুডম্যান?
224
00:18:00,601 --> 00:18:03,038
একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
225
00:18:09,784 --> 00:18:12,221
এই নিন।
226
00:18:16,399 --> 00:18:18,271
তো, কী জানো?
227
00:18:18,314 --> 00:18:20,447
আপনারও একটা আছে, বেটসি।
228
00:18:28,019 --> 00:18:29,804
ওহ, কাম অন।
229
00:18:29,847 --> 00:18:32,633
এটা...
230
00:18:34,025 --> 00:18:36,376
আচ্ছা, আপনারা আনুষ্ঠানিকভাবে
আমার ক্লায়েন্ট হয়ে গেছেন।
231
00:18:36,419 --> 00:18:40,771
আমি একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি যে
ক্রেইগকে যথাযথ আইনি পরামর্শ দেওয়া হয়নি।
232
00:18:40,815 --> 00:18:42,121
আমরা আগে থেকেই জানতাম।
233
00:18:42,164 --> 00:18:44,166
কিন্তু নিজেদেরকে কি প্রশ্ন করেছেন কেন?
234
00:18:44,210 --> 00:18:46,386
না। কেন?
235
00:18:46,429 --> 00:18:49,432
যদি আমি আপনাকে বলি যে,
আপনাদের প্রয়োজনের সময়,
236
00:18:49,476 --> 00:18:53,393
যে ব্যক্তির আইনত আপনার প্রতিনিধিত্ব
করার কথা ছিল সে প্রতিবন্ধী ছিল?
237
00:18:53,436 --> 00:18:55,482
প্রতিবন্ধী?
238
00:18:56,787 --> 00:18:58,180
একজন...
239
00:18:58,224 --> 00:19:00,574
একজন পদার্থ সেবনকারী লোক।
240
00:19:00,617 --> 00:19:03,533
পদার্থ?
241
00:19:03,577 --> 00:19:09,148
পদার্থটি হলো একধরনের অবৈধ সাদা পাউডার।
242
00:19:10,236 --> 00:19:13,282
পনিটেল বাঁধা ওই মহিলা একজন কোকেইন আসক্ত?
243
00:19:13,326 --> 00:19:17,852
- না, কিম ওয়েক্সলার নয়।
- ক্রেইগের প্রধান আইনজীবী, হাওয়ার্ড হ্যামলিন।
244
00:19:20,071 --> 00:19:22,422
কিন্তু সে খুব পেশাদার ছিলো...
245
00:19:22,465 --> 00:19:24,424
এবং উদ্যমী।
246
00:19:24,467 --> 00:19:25,729
উৎসাহী।
247
00:19:25,773 --> 00:19:26,991
উহু।
248
00:19:27,035 --> 00:19:28,776
হ্যাঁ, "উহু"।
249
00:19:28,819 --> 00:19:31,213
তাহলে উৎসাহী হওয়া কি খারাপ?
250
00:19:31,257 --> 00:19:33,781
এক্ষেত্রে পেশাগত অবহেলা স্পষ্ট।
251
00:19:33,824 --> 00:19:38,220
আমি মনে করি সঠিক বাক্যটি হবে
"উকিলের অকার্যকর সহায়তা"।
252
00:19:38,264 --> 00:19:44,487
আপনার আইনজীবী যদি মাদকাসক্ত না হতেন,
তাহলে ক্রেগের কেসটা অন্যরকম হতো।
253
00:19:44,531 --> 00:19:46,837
ওহ, ঈশ্বর।
254
00:19:46,881 --> 00:19:49,884
আমাদের কি প্রমাণ লাগবে না?
255
00:19:49,927 --> 00:19:52,234
আদালতের জিজ্ঞাসাবাদে সব
নোংরা কেলেঙ্কারি বেরিয়ে আসবে।
256
00:19:52,278 --> 00:19:56,064
পুনর্বাসন ক্লিনিকে তার আসা-যাওয়া।
গোপন মাদক কারবার।
257
00:19:56,107 --> 00:19:57,848
আমাদের যা করতে হবে
তা হল একটা মামলা শুরু করা।
258
00:19:57,892 --> 00:20:00,721
তাই আমি আপনার হলফনামা
দিয়ে শুরু করার পরামর্শ দিব।
259
00:20:00,764 --> 00:20:02,853
- হ্যাঁ, হ্যাঁ।
- সে ব্যাপারে...
260
00:20:02,897 --> 00:20:06,466
আমরা আমাদের অধিকার
সম্পর্কে কিছু জানি, মিঃ ম্যাকগিল।
261
00:20:06,509 --> 00:20:09,338
এবং আমাদের যাতে স্বাক্ষর করিয়েছেন,
তাতে কিছু আসে যায় না।
262
00:20:09,382 --> 00:20:13,168
আমরা যদি না চাই, আমাদের কোনো
আইনজীবীর সঙ্গে কাজ করতে হবে না।
263
00:20:13,212 --> 00:20:16,737
- এবং এর মানে আপনাকে বরখাস্ত করা হয়েছে।
- আমি বরখাস্ত নই!
264
00:20:18,042 --> 00:20:19,218
সে বরখাস্ত? আমার মনে হয়...
265
00:20:19,261 --> 00:20:20,697
ক্রেইগ, ক্রেইগ।
266
00:20:20,741 --> 00:20:23,222
- আমাদের কাজ...
- না আপনি আমাকে বরখাস্ত করতে পারেন না।
267
00:20:23,265 --> 00:20:25,093
এই কেসটা আমি খুঁজে পেয়েছি। এটা আমার।
268
00:20:25,136 --> 00:20:26,790
আপনি অধিকার সম্পর্কে জানতে চান?
269
00:20:26,834 --> 00:20:29,271
আপনি কার কাছ থেকে এই তথ্য
পেয়েছেন বলার সাথে সাথে,
270
00:20:29,315 --> 00:20:31,099
আপনি কি জানেন কে
স্বয়ংক্রিয়ভাবে একটি ভাগ পাবে?
271
00:20:31,142 --> 00:20:32,883
আমি! তাই এগিয়ে যান!
272
00:20:32,927 --> 00:20:35,277
এগিয়ে যান আর দেখুন কী ঘটে!
273
00:24:24,375 --> 00:24:26,769
আপনি ফ্রি আছেন?
274
00:24:26,813 --> 00:24:29,337
অবশ্যই। কী হয়েছে?
275
00:24:29,380 --> 00:24:30,793
আমার অফিসে একজন
ভবিষ্যাপেক্ষ ক্লায়েন্ট এসেছিলো,
276
00:24:30,817 --> 00:24:33,820
এবং আমি আনুষ্ঠানিকভাবে তার মামলা খারিজ করার
আগে আমি আপনার সাথে চেক করতে চেয়েছিলাম।
277
00:24:33,863 --> 00:24:35,256
কে?
278
00:24:35,299 --> 00:24:36,712
বার্নালিও কাউন্টির কোষাধ্যক্ষের কথা মনে আছে?
279
00:24:36,736 --> 00:24:38,302
যে আত্মসাৎ করেছে...
280
00:24:38,346 --> 00:24:40,391
দু'মিলিয়ন ডলারের মতো হবে বোধহয়?
281
00:24:40,435 --> 00:24:42,306
- কেটলবেল?
- কেটলম্যান।
282
00:24:42,350 --> 00:24:44,091
- ক্রেইগ কেটলম্যান।
- হ্যাঁ।
283
00:24:44,134 --> 00:24:48,530
এখন মিঃ কেটলম্যান তার স্ত্রীর সাথে এসেছেন কারণ
তারা তাদের প্রাক্তন আইনজীবীদের বিরুদ্ধে মামলা করতে চান।
284
00:24:48,574 --> 00:24:51,838
তারা বলছেন, তারা যথাযথ আইনি পরামর্শ পাননি।
285
00:24:53,187 --> 00:24:54,623
HHM কেসটা সামলে নেয় নি?
286
00:24:54,667 --> 00:24:56,320
অত ডিটেইলসে যাইনি।
287
00:24:56,364 --> 00:25:01,630
তারা বললো তারা দায়িত্বে থাকা কারো সাথে কথা বলতে চায়
এবং আমি শুধু একজন "অপরিপক্ক প্রশিক্ষণার্থী"।
288
00:25:02,718 --> 00:25:07,462
- তাদের দাবির ভিত্তি কী?
- কোকেইন।
289
00:25:09,595 --> 00:25:10,770
হাওয়ার্ড হ্যামলিন?
290
00:25:10,813 --> 00:25:14,469
একবার দেখলেই ধরতে পারবেন না।
সে নিখুঁতভাবে তার কার্য সম্পাদন করে।
291
00:25:14,513 --> 00:25:16,689
সে তার জীবনের বাইরে
একটা জীবন যাপন করে...
292
00:25:16,732 --> 00:25:18,386
- হ্যাঁ, একদম।
- যেমনটা মাঝমধ্যে লোকে বলে।
293
00:25:18,429 --> 00:25:19,648
হ্যাঁ।
294
00:25:19,692 --> 00:25:21,998
আর এমন মনে করেন কেন?
295
00:25:22,042 --> 00:25:23,609
আসলে আমরা শুনেছি...
296
00:25:23,652 --> 00:25:25,567
আমি আমার...
297
00:25:25,611 --> 00:25:28,788
...কারাবাসের সময় কিছু কথা জানতে পেরেছি।
298
00:25:28,831 --> 00:25:32,400
ওখানকার লোকদের মুখে মুখে কথাটা প্রচলিত।
299
00:25:32,443 --> 00:25:34,445
সবার মুখে প্রচলিত?
300
00:25:34,489 --> 00:25:37,013
মাদকাসক্তরা একে অপরকে এক
মাইল দূর থেকে চিনতে পারে।
301
00:25:37,057 --> 00:25:39,755
তারা চিনতে পেরে যায়।
302
00:25:39,799 --> 00:25:42,584
এর স্বপক্ষে কোনো প্রমাণ আছে?
303
00:25:42,628 --> 00:25:47,371
-আদালতের জিজ্ঞাসাবাদে সব জানা যাবে।
- আদালতের জিজ্ঞাসাবাদে।
304
00:25:47,415 --> 00:25:51,811
সব মাদক কেনাবেচা, সহযোগী মাদক ব্যবসায়ীরা,...
305
00:25:51,854 --> 00:25:54,596
জিজ্ঞাসাবাদের সময় সবটা সামনে চলে আসবে।
306
00:25:54,640 --> 00:25:55,815
জিজ্ঞাসাবাদে।
307
00:25:55,858 --> 00:25:57,120
ঠিক আছে।
308
00:25:57,164 --> 00:25:58,644
কিন্তু আপনি বিশেষজ্ঞ।
309
00:26:00,341 --> 00:26:02,778
আমরা যে কোন সময় আপনাকে
আমাদের লিখিত বিবৃতি দিতে প্রস্তুত।
310
00:26:02,822 --> 00:26:05,999
এবং আজকের দিনটি ও
আমাদের জন্য খুব ভাল হবে।
311
00:26:06,042 --> 00:26:08,175
হ্যাঁ, আপনি যখন আছেন তখন আমরা প্রস্তুত।
312
00:26:08,218 --> 00:26:10,177
হ্যাঁ।
313
00:26:10,220 --> 00:26:13,920
আমাদের সাথে দেখা করতে আসার জন্য আমি
আপনাদের উভয়কেই ধন্যবাদ জানাতে চাই।
314
00:26:13,963 --> 00:26:17,010
দুর্ভাগ্যবশত, মনে হয় না আমরা
আপনাদের সাহায্য করতে পারব।
315
00:26:17,053 --> 00:26:19,839
আমাদের ফার্ম HHM এর সাথে অন্য
একটা মামলায় মিলিতভাবে কাজ করছে,
316
00:26:19,882 --> 00:26:22,842
তাই এটা একটা সুস্পষ্ট দ্বন্দ্ব হবে।
317
00:26:22,885 --> 00:26:24,757
মিলিতভাবে কাজ করছেন?
318
00:26:24,800 --> 00:26:29,805
আপনি এই ঘটনাগুলো জানার
পর নিশ্চয়ই এর পরিবর্তন হবে।
319
00:26:31,111 --> 00:26:33,200
আপনাদের কিছু পরামর্শ দিতে পারি?
320
00:26:33,243 --> 00:26:36,856
আপনাদের উকিল যেই হোক না কেন এই
মামলা দায়ের করা আপনাদের পক্ষে কঠিন হবে।
321
00:26:36,899 --> 00:26:40,947
ক্রেগের মতো একটি মামলায়
দোষী সাব্যস্ত করা খুব কঠিন।
322
00:26:40,990 --> 00:26:43,471
এসব অভিযোগ সত্য হলেও...
323
00:26:43,514 --> 00:26:47,649
আমাকে বলতেই হবে, এই বিবরণ আমার পরিচিত
হাওয়ার্ড হ্যামলিনের সাথে সংঘর্ষ করছে...
324
00:26:47,693 --> 00:26:49,956
আপনাদের সফল হওয়ার সম্ভাবনা খুবই কম।
325
00:26:51,566 --> 00:26:54,656
তাহলে আপনি ক্রেগের আইনজীবী হবেন না?
326
00:26:54,700 --> 00:26:57,137
দুর্ভাগ্যক্রমে না।
327
00:27:00,488 --> 00:27:03,665
কেশ, আমরা আমাদের
মামলা অন্য অফিসে নিয়ে যাব।
328
00:27:03,709 --> 00:27:06,102
- দুঃখিত আমরা আপনাকে
সাহায্য করতে পারলাম না।
- জি বুঝতে পেরেছি।
329
00:27:16,156 --> 00:27:17,374
ওয়াও।
330
00:27:17,418 --> 00:27:18,854
হ্যাঁ...
331
00:27:18,898 --> 00:27:22,181
আমি জানি তোমাকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই
যে আমরা এইমাত্র যা শুনেছি তা গোপন রাখতে হবে।
332
00:27:22,205 --> 00:27:23,511
অবশ্যই।
333
00:27:23,554 --> 00:27:25,687
আর হাওয়ার্ড হ্যামলিন? প্লিজ।
334
00:27:25,731 --> 00:27:28,081
আপনার সময় বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
335
00:27:28,124 --> 00:27:29,343
তুমি পেরেছো, এরিন।
336
00:27:29,386 --> 00:27:31,084
ধন্যবাদ।
337
00:28:29,969 --> 00:28:32,580
ডন হেক্টর।
338
00:28:32,605 --> 00:28:39,243
স্পষ্টতই আপনার ভাগ্নে
এবং আমি একমত নই।
339
00:28:41,686 --> 00:28:47,647
যদিও তার কারণে আমার আর আপনার
পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়নি,
340
00:28:48,833 --> 00:28:56,111
আজ আমার স্মরণ হলো যে
আমরা সবাই এলাডিওর লোক।
341
00:28:56,747 --> 00:29:00,245
আমাদের মতভেদ যাই হোক না কেন,
342
00:29:01,528 --> 00:29:06,184
আমাদের একজনকে আঘাত করা মানেই
আমাদের সবাইকে আঘাত করা।
343
00:29:08,171 --> 00:29:18,157
আশা করি এই মর্মান্তিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য
আপনি আমার সমবেদনা ও সমর্থন স্বীকার করবেন।
344
00:29:19,744 --> 00:29:21,533
গুস্তাভো সত্যি কথা বলছেন।
345
00:29:22,322 --> 00:29:28,075
এই ব্যাপারে তিনি এবং আমি সালামাঙ্কা
পরিবারের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি।
346
00:29:29,653 --> 00:29:34,350
আমরা এখনও বিশ্বাসঘাতক
ইগনাসিও ভার্গাকে খুঁজছি।
347
00:29:35,389 --> 00:29:37,310
আমরা ওকে খুঁজে বের করবো।
348
00:29:38,030 --> 00:29:41,296
আর তখন আপনার পরিবার ন্যায়বিচার পাবে।
349
00:30:27,086 --> 00:30:29,566
আমরা যোগাযোগ করব।
350
00:30:50,544 --> 00:30:53,329
কী জানতে পারলেন?
351
00:30:53,373 --> 00:30:56,506
লালো সালামাঙ্কা বেঁচে আছে।
352
00:32:22,636 --> 00:32:24,681
ড্যাফে।
353
00:33:44,921 --> 00:33:48,489
মোটেল ওকোতিলো।
আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
354
00:33:50,556 --> 00:33:51,846
ভুল নাম্বার।
355
00:34:14,617 --> 00:34:16,532
কাম অন।
356
00:34:18,012 --> 00:34:19,732
কাম অন। কাম অন।
357
00:37:53,358 --> 00:37:55,273
না।
358
00:38:04,369 --> 00:38:06,849
উঠে এদিকে ঘোর।
359
00:38:16,816 --> 00:38:19,471
বন্দুকটা ঠেলে এদিকে পাঠা।
360
00:38:30,656 --> 00:38:33,528
কার হয়ে কাজ করিস?
361
00:38:33,931 --> 00:38:34,931
নো সে।
362
00:38:35,600 --> 00:38:37,085
জানিস না।
363
00:38:37,402 --> 00:38:39,665
না।
364
00:38:39,690 --> 00:38:41,971
আমার উপর নজর রাখার জন্য কে টাকা দিচ্ছে?
365
00:38:42,056 --> 00:38:44,346
ফোনে কথা বলা লোকটা।
366
00:38:45,231 --> 00:38:48,184
- তারা টাকা দেয়, আমি কাজটা করি।
- কীসের জন্য দেয়?
367
00:38:48,419 --> 00:38:50,473
শুধু নজর রাখার জন্য।
368
00:38:50,968 --> 00:38:55,358
পুলিশ বা মাদক মাফিয়া,
তাতে কিছু যায় আসে না।
369
00:38:56,404 --> 00:38:59,407
মিস্টার।
370
00:38:59,432 --> 00:39:03,260
প্লিজ, আমি আপনার নাম পর্যন্ত জানি না।
371
00:39:03,942 --> 00:39:08,809
আপনি কখন ঘরে ঢোকেন এবং ঘর
থেকে বের হন তারা সেটা বলতে বলে।
372
00:39:08,834 --> 00:39:10,114
ব্যস।
373
00:39:23,622 --> 00:39:25,841
হ্যাঁ।
374
00:39:25,885 --> 00:39:27,408
কিছু একটা ঠিক লাগছে না, ভাই।
375
00:39:27,452 --> 00:39:29,584
- কিছু হয়েছে?
- না, আমি জানি না।
376
00:39:29,628 --> 00:39:32,413
কেমন যেন লাগছে।
আমাকে এখান থেকে বের হতে হবে।
377
00:39:32,457 --> 00:39:34,197
ওটা করিস না। ওখানেই থাক...
378
00:39:34,241 --> 00:39:36,156
পারবো না রে, ভাই।
379
00:39:36,199 --> 00:39:39,028
আমি একা পালানোর পথ খুঁজে নেব।।
380
00:39:39,072 --> 00:39:41,422
এই সংকট কাটিয়ে উঠতে
চাইলে আমার কথা শোন।
381
00:39:41,466 --> 00:39:42,771
বেশি সময় লাগবে না।
382
00:39:42,815 --> 00:39:44,255
তুই একা বাইরে গেলে, আমরা সাহায্য...
383
00:40:21,767 --> 00:40:23,424
ঘোর।
384
00:40:23,769 --> 00:40:25,031
এখনি।
385
00:40:29,380 --> 00:40:32,747
বন্দুক চালাতে পারবে না, বন্ধু।
386
00:40:35,171 --> 00:40:41,941
কারণ, এই নিষ্ঠুর শহরে কেউ
গুলির শব্দ শুনলেই সব শেষ।
387
00:42:59,200 --> 00:43:00,364
জীবিত।
388
00:44:49,251 --> 00:44:52,167
ঠিক আছে। এটা দেখো।
389
00:44:52,211 --> 00:44:55,191
আগামীকাল এগারোটায় বিচারক
পাপাডোমিয়ানের সাথে আমার আদালতে...
390
00:44:55,215 --> 00:44:57,695
শুনানি আছে এবং আমি চাই
সে তার চোখে সর্ষে ফুল দেখুক।
391
00:44:57,738 --> 00:44:59,871
সর্ষে ফুলের ব্যাপারটা আমার জানা নেই।
392
00:44:59,914 --> 00:45:01,568
তাকে হয়তো চোখে ঠুলি পড়িযে দিতে পারো।
393
00:45:01,611 --> 00:45:02,961
ভালো।
394
00:45:03,004 --> 00:45:05,137
তুমি তাকে আমার মতো চেনো না।
395
00:45:05,180 --> 00:45:06,660
নজরে পড়বে।
396
00:45:13,798 --> 00:45:16,931
সাউল গুডম্যান, আপনার ন্যায়বিচারের বন্ধু।
397
00:45:16,975 --> 00:45:19,586
দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে।
398
00:45:19,629 --> 00:45:22,502
একটু নিঃশ্বাস নিন,তারপর...
399
00:45:22,545 --> 00:45:25,374
বেশ, আপনি দুঃখে আছেন বুঝতে পারছি।
400
00:45:25,418 --> 00:45:28,769
আমি কখনো এটার পরামর্শ দিইনি।
401
00:45:28,813 --> 00:45:30,205
না।
402
00:45:30,249 --> 00:45:33,687
না, আমি দিইনি,
তাই আসুন না মেনে নিই।
403
00:45:35,036 --> 00:45:38,692
ঠিক আছে, মনে হয় আপনি তাড়াহুড়োয় কিছু করার
আগে আমাদের ব্যক্তিগতভাবে দেখা করা উচিত।
404
00:45:38,736 --> 00:45:41,869
তাই, আমরা দেখা করে বিষয়টা নিয়ে
আলোচনা করলে কেমন হয়?
405
00:45:43,218 --> 00:45:47,005
বেশ, বেশ। কাল সকাল ৯টায়।
আমি আপনার অফিসে আসতে পারি।
406
00:45:47,048 --> 00:45:48,397
তাতে হবে?
407
00:45:48,441 --> 00:45:50,791
আচ্ছা, ভালো।
408
00:45:54,142 --> 00:45:56,797
এটা অদ্ভুত যে তাদের ফোন করতে এতক্ষণ লাগলো।
409
00:45:58,364 --> 00:45:59,887
যাই হোক।
410
00:46:03,717 --> 00:46:07,634
তুমি তাদের ভয় দেখাবে, না?
411
00:46:07,677 --> 00:46:09,636
ভয়?
412
00:46:09,679 --> 00:46:11,420
হ্যাঁ, এই ভয় মারাত্মক।
413
00:46:11,464 --> 00:46:14,249
বিশাল ভয়। কিন্তু আমি লোকগুলোকে চিনি।
414
00:46:14,293 --> 00:46:16,425
তারা একটু উত্তেজিত ধরনের।
415
00:46:16,469 --> 00:46:19,124
বিশেষ করে ঐ মহিলা।
416
00:46:24,390 --> 00:46:28,481
মিষ্টি করে কথা বলতে হবে, বুঝেছো ?
417
00:46:43,322 --> 00:46:45,933
মনে হয় আমিও তোমার সাথে যাব।
418
00:46:47,108 --> 00:46:49,502
আগামীকাল? সত্যি?
419
00:46:49,545 --> 00:46:52,461
অবশ্যই। আমার হাতে সময় আছে।
420
00:46:56,509 --> 00:46:59,338
ঠিক আছে।
421
00:47:10,740 --> 00:47:12,090
কিছু দেখছো?
422
00:47:14,657 --> 00:47:17,182
সব চুপচাপ।
423
00:47:18,574 --> 00:47:19,924
সতর্ক থাকো।
424
00:47:24,798 --> 00:47:27,148
তারা ট্রাক খুঁজে পেয়েছে, কিন্তু
ভার্গাকে কোথাও দেখা যাচ্ছে না।
425
00:47:27,192 --> 00:47:30,108
সালামাঙ্কারা সবাই তাকে
খুঁজছে, এমনকি এফবিআইও।
426
00:47:30,151 --> 00:47:33,372
সে এখনও তার ফোন রিসিভ করছে না,
তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
427
00:47:33,415 --> 00:47:35,113
আর লালো, এখনো নিখোঁজ।
428
00:47:35,156 --> 00:47:38,986
সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সকল মাদক
মাফিয়ারা জানে লালো মারা গেছে।
429
00:47:40,379 --> 00:47:42,816
আমি কিছু বলবো?
430
00:47:46,776 --> 00:47:51,738
সালামাঙ্কা যদি সরাসরি আপনার কাছে
আসত, তাহলে সে এতক্ষণে এসে পড়তো।
431
00:47:51,781 --> 00:47:57,091
সে মেক্সিকোর এই প্রান্তে কোথায় যেতে
পারে তার উপর নজরদারি করছি আমরা।,
432
00:47:57,135 --> 00:47:59,964
যে যে ফোনে কল করতে
পারে সেগুলো ট্যাপ করছি।
433
00:48:00,007 --> 00:48:02,401
তার চিহ্নমাত্র নেই।
434
00:48:02,444 --> 00:48:06,100
আমার অনুমান যে সে এটা বুঝতে যথেষ্ট বুদ্ধিমান যে
435
00:48:06,144 --> 00:48:08,537
সে যদি তার উর্ধ্বতনদের সমর্থন ছাড়াই
436
00:48:08,581 --> 00:48:12,628
আপনাকে আক্রমণ করে তবে
এটি সালামানকার পরিবারের ক্ষতি করবে।
437
00:48:12,672 --> 00:48:15,544
তাই সম্ভবত তিনি ভার্গাকে খুঁজছেন।
438
00:48:15,588 --> 00:48:18,852
তাকে জীবিত পেলে সে তাকে
স্বীকারোক্তি দিতে বাধ্য করবে।
439
00:48:20,985 --> 00:48:24,989
ভার্গা এক আজব লোক।
কাউকে সে বিশ্বাস করে না।
440
00:48:25,032 --> 00:48:28,557
ছেলেটা স্মার্ট, কিন্তু
সে বেশিদিন টিকে থাকবে না।
441
00:48:28,601 --> 00:48:31,604
ধরা পড়বেই।
442
00:48:48,229 --> 00:48:49,578
বলতে থাকো।
443
00:48:49,622 --> 00:48:53,800
এটা সামাল দেওয়ার সর্বোত্তম উপায়
হলো আপনার চারজন সেরা লোককে...
444
00:48:53,843 --> 00:48:56,716
সীমান্তের ওপারে নিয়ে
গিয়ে ভার্গাকে ট্র্যাক করা।
445
00:48:56,759 --> 00:49:01,634
আমি তাকে খুঁজে বের করবো, সালামানকারা
চাটনি করার আগে তাকে ফিরিয়ে আনবো।
446
00:49:03,027 --> 00:49:05,203
এটাই আমাদের একমাত্র পরিকল্পনা।
447
00:49:33,388 --> 00:49:35,325
ভার্গার বাবা।
448
00:49:35,600 --> 00:49:37,421
তাকে নিয়ে আসো।
449
00:49:38,366 --> 00:49:42,544
না। আপনি তা করবেন না।
450
00:50:03,696 --> 00:50:08,570
আপনি বুঝছেন না।
এটা অসম্ভব।
451
00:50:13,706 --> 00:50:16,013
আদেশ দিন একবার।
452
00:50:18,058 --> 00:50:23,020
পরবর্তীতে যাই ঘটুক না কেন,
আপনার ভাবনামতো হবে না।
453
00:50:44,563 --> 00:50:47,087
- ভার্গা ফোন করেছে।
- বাজে কথা।
454
00:50:47,131 --> 00:50:48,369
আমি অনেকক্ষণ ধরে ভার্গাকে ফোন করে যাচ্ছি।
455
00:50:48,393 --> 00:50:50,264
একবারও ও তোলেনি।
456
00:50:50,308 --> 00:50:53,267
সালামাঙ্কা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে
সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে।
457
00:50:55,356 --> 00:50:57,184
উত্তর দেব?
458
00:51:06,976 --> 00:51:09,544
হ্যাঁ।
459
00:51:11,329 --> 00:51:12,765
হ্যাঁ।
460
00:51:14,288 --> 00:51:16,943
এটা আমার সিদ্ধান্ত নয়।
461
00:51:20,773 --> 00:51:23,123
সেটা তোমার সিদ্ধান্ত।
462
00:51:26,996 --> 00:51:29,390
আপনার সাথে কথা বলতে চায়।
463
00:51:51,412 --> 00:51:53,284
ভাগ্যের কী নির্মম পরিহাস, তাই না?
464
00:51:54,807 --> 00:51:57,636
কিন্তু তাদের স্ট্যাচু অব লিবার্টিটা সুন্দর।
465
00:52:01,205 --> 00:52:05,339
- সত্যিই যেতে চাও তুমি?
- হ্যাঁ।
466
00:52:05,383 --> 00:52:08,125
চলো।
467
00:52:19,440 --> 00:52:23,183
হ্যালো, বন্ধুগণ। সুপ্রভাত।
যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, চলে এসেছি।
468
00:52:23,227 --> 00:52:24,793
সে এখানে কী করছে?
469
00:52:24,837 --> 00:52:28,145
আমাকে যা বলতে চান,
মিস. ওয়েক্সলারের সামনে বলতে পারেন।
470
00:52:28,188 --> 00:52:29,363
আমরা বিবাহিত।
471
00:52:29,407 --> 00:52:32,410
- ওহ, অভিনন্দন!
- বেশ।
472
00:52:32,453 --> 00:52:35,630
আমি তার সামনেই বলব।
যে কারো সামনেই বলব।
473
00:52:35,674 --> 00:52:39,591
- সবাই সত্যটা একদিন না একদিন জানবে।
- আর সত্যিটা কী?
474
00:52:39,634 --> 00:52:42,420
মামলা করা সম্ভব হয়নি।
শুরু থেকেই সম্ভব ছিল না।
475
00:52:42,463 --> 00:52:46,598
আমরা চারজন ভিন্ন উকিলের
কাছে গিয়েছিলাম, আসল এবং বৈধ উকিল,
476
00:52:46,641 --> 00:52:48,817
এবং তারা সবাই একই কথা বলেছে।
477
00:52:48,861 --> 00:52:54,083
অনুপযুক্ত প্রতিনিধিত্বের জন্য কোনো
অর্থ বা অন্য কোন ক্ষতিপূরণ পাওয়ার...
478
00:52:54,127 --> 00:52:57,348
বিন্দুমাত্র সুযোগ আমাদের হাতে নেই।
479
00:52:57,391 --> 00:53:01,003
প্রথমে আমি বুঝতে পারিনি,
আপনি কেন এমন করবেন?
480
00:53:01,047 --> 00:53:03,005
কেন আপনি এটা করতে
আমাদের প্ররোচিত করেছেন?
481
00:53:03,049 --> 00:53:06,270
কিন্তু তখনই বুঝলাম আপনি কী
কুৎসিত ছক কষেছেন।
482
00:53:06,313 --> 00:53:08,228
আমাদের ব্যবহার করেছেন।
483
00:53:08,272 --> 00:53:13,973
হাওয়ার্ড হ্যামলিনের চরিত্রকে কলুষিত
করার জন্য আমাদেরকে ব্যবহার করেছেন।
484
00:53:14,016 --> 00:53:17,455
একভাবে, তাকে কলঙ্কিত
করে আপনি লাভবান হবেন।
485
00:53:17,498 --> 00:53:20,893
হ্যাঁ, এবং আমরা... আমরা রেগে আছি।
486
00:53:20,936 --> 00:53:26,333
বেশ, হ্যাঁ, আমি অনেক
ভিত্তিহীন অভিযোগ শুনছি।
487
00:53:26,377 --> 00:53:31,860
এসব ছক, কলঙ্কিত করা,
ইত্যাদি সম্পর্কে আমি জানি না।
488
00:53:31,904 --> 00:53:37,301
কিন্তু আপনারা যদি অপমান বোধ করেন,
আমরা এটা ঠিক করতে পারি।
489
00:53:37,344 --> 00:53:38,693
টাকা?
490
00:53:40,304 --> 00:53:43,045
টাকা দিয়ে এটা ঠিক হবে না।
491
00:53:43,089 --> 00:53:44,786
টাকায় সবকিছু ঠিক হয়।
492
00:53:44,830 --> 00:53:48,399
এটাই কি কেটলম্যান ফ্যামিলি
ক্রেস্টের সাথে যুক্ত মুলমন্ত্র নয়?
493
00:53:48,442 --> 00:53:50,705
আমরা টাকা চাই না।
494
00:53:50,749 --> 00:53:52,577
আমি কিংকর্তব্যবিমূঢ়।
495
00:53:52,620 --> 00:53:54,274
আমার মনে হয় আপনারা দুজন কিছু চান।
496
00:53:54,318 --> 00:53:56,015
আপনি যা প্রতিশ্রুতি করেছেন তা পালন করুন।
497
00:53:56,058 --> 00:53:57,321
কী করবো?
498
00:53:57,364 --> 00:54:00,280
ক্রেইগকে মুক্ত করুন।
ওর খ্যাতি ফিরিয়ে আনুন।
499
00:54:00,324 --> 00:54:04,632
ঠিক আছে, উকিলরা যেমন আপনাদেরকে
বলছেন, বিভিন্ন কারণে, এটা হওয়ার নয়।
500
00:54:04,676 --> 00:54:06,025
এটা হবে।
501
00:54:06,068 --> 00:54:07,722
হবে।
502
00:54:07,766 --> 00:54:10,203
আপনাকে একটা পথ খুঁজে বের করতে হবে।
503
00:54:10,247 --> 00:54:12,292
এটা যদি কেউ করতে পারে, সেটা আপনিই।
504
00:54:12,336 --> 00:54:14,816
আমি জানি আপনি চান না যে আমরা
যাতে হাওয়ার্ড হ্যামলিনের কাছে যাই।
505
00:54:14,860 --> 00:54:18,559
কারণ আপনার যে পরিকল্পনা থাকুক না কেন,
সে এটা জানতে পারলে বেশ খুশি হবে।
506
00:54:18,603 --> 00:54:20,996
ঠিক আছে, আর এত হুমকি দিবেন না...
507
00:54:21,040 --> 00:54:23,303
আমরা আমাদের জীবন ফেরত চাই।
508
00:54:23,347 --> 00:54:27,133
যেমনটা আগে ছিলো।
509
00:54:28,874 --> 00:54:32,138
আমরা সবকিছু হারিয়েছি।
510
00:54:34,358 --> 00:54:35,881
আমরা এসবের প্রাপ্য নই।
511
00:54:35,924 --> 00:54:38,057
বেশ, অনেক হয়েছে।
512
00:54:42,670 --> 00:54:43,889
আন্তর্জাতিক নম্বরের জন্য ৯ ডায়াল করুন।
513
00:54:43,932 --> 00:54:45,412
ওহ, ধন্যবাদ।
514
00:54:45,456 --> 00:54:48,807
- আমরা তাকে এটি ব্যবহার করার অনুমতি দিইনি।
- "কিম"।
515
00:54:48,850 --> 00:54:51,897
তার প্রয়োজন ছিলো ফোনটা।
516
00:54:51,940 --> 00:54:53,899
আলবুকার্ক ট্যাক্স কর্তৃপক্ষ।
517
00:54:53,942 --> 00:54:57,357
হ্যালো, আপনি কি আমাকে সিআইডির
জাস্টিন স্ট্যাঙ্গলের সাথে সংযুক্ত করতে পারেন?
518
00:54:57,381 --> 00:54:58,773
এক সেকেন্ড, প্লিজ...
519
00:54:58,817 --> 00:55:01,210
কী করছেন? শুনুন?
520
00:55:01,254 --> 00:55:02,951
জাস্টিন বলছি।
521
00:55:02,995 --> 00:55:05,127
জাস্টিন,, কিম ওয়েক্সলার বলছি।
কী অবস্থা?
522
00:55:05,171 --> 00:55:06,912
হেই, কিম। কথা হয়ে ভালো লাগলো।
523
00:55:06,955 --> 00:55:09,175
- নোরীন আর ছেলেরা কেমন আছে?
- ভালো।
524
00:55:09,218 --> 00:55:12,178
নোরিন প্রায়ই তোমাকে
ডিনারে নিযে আসতে বলে।
525
00:55:12,221 --> 00:55:14,093
সে করা যাবে।
ওকে বলো আমাকে ফোন করতে।
526
00:55:14,136 --> 00:55:17,009
শোনো, তোমাদের বর্তমান সিআইডি অফিসার কে?
527
00:55:17,052 --> 00:55:18,358
কোনো কেস আছে আমাদের জন্য?
528
00:55:18,402 --> 00:55:20,186
সম্ভবত।
529
00:55:20,229 --> 00:55:21,970
ট্যাক্স সার্ভিস কোম্পানি কেলেঙ্কারি।
530
00:55:22,014 --> 00:55:23,232
বড় কেলেঙ্কারি।
531
00:55:23,276 --> 00:55:24,756
আমি শুনছি।
532
00:55:24,799 --> 00:55:30,152
আসলে, এটা একটা ছোট ব্যবসা যা
আমি কিছুদিন ধরে নজরে রেখেছি।
533
00:55:30,196 --> 00:55:33,112
আমাকে কেন জিজ্ঞাসা কোরো না। স্পষ্টতই,
আমাকে ব্যস্ত রাখার জন্য আমার কিছু করা দরকার।
534
00:55:33,155 --> 00:55:38,465
কিন্তু আমি যা দেখছি, তাদের গ্রাহকরা সর্বদা
তাদের প্রাপ্যের চেয়ে কম ফেরত পান।
535
00:55:38,509 --> 00:55:40,293
প্লিজ, এমনটা করবেন না।
536
00:55:40,337 --> 00:55:42,600
গ্রাহক কি তৃতীয়
পক্ষের লাইসেন্সে স্বাক্ষর করেন?
537
00:55:42,643 --> 00:55:43,905
ঠিক তাই।
538
00:55:43,949 --> 00:55:47,561
আমি মনে করি এই দুই প্রতারক
আসল
ভাউচারগুলো তোমাদের কাছে পৌঁছে দেয়,
539
00:55:47,605 --> 00:55:50,126
তবে তারা তাদের গ্রাহকদের
জাল ভাউচার দেয়, যাতে সঠিক
540
00:55:50,150 --> 00:55:52,174
পরিমাণের অর্ধেক লেখা থাকে
এবং বাকিটা পকেটে রাখে।
541
00:55:52,218 --> 00:55:56,222
একই পুরানো কৌশল। আমি জানি
এই নোংরামি মোকাবেলার দায়িত্ব কার।
542
00:55:56,265 --> 00:55:58,093
টনি ওরোপালো।
একজন অক্লান্তিক কর্মকর্তা।
543
00:55:58,137 --> 00:55:59,399
তোমার কলটা তাকে ধরিয়ে দেব।
544
00:55:59,443 --> 00:56:00,922
অনেক বড় সাহায্য করলে, জাস্টিন।
545
00:56:00,966 --> 00:56:02,533
ব্যাপার না। পরে কথা হবে।
546
00:56:02,576 --> 00:56:05,013
আপনাকে এটা করতে হবে না।
547
00:56:05,057 --> 00:56:06,406
করতে হবে না?
548
00:56:06,450 --> 00:56:13,108
বেটসি, আপনাকে সম্ভবত ২৪ মাসের কারাদণ্ড দেওয়া হবে,
যা ভাল আচরণের জন্য কমিয়ে ১৮ করা হতে পারে।
549
00:56:13,152 --> 00:56:15,415
কিন্তু ক্রেইগ, আপনাকে তো দুবার
দোষী সাব্যস্ত করা হয়েছে।
550
00:56:15,459 --> 00:56:18,026
তারা আপনাকে একটা
উদাহরণ হিসাবে ব্যবহার করবে।
551
00:56:18,070 --> 00:56:21,378
তাদের আবিষ্কৃত প্রতিটি জাল রিটার্ন
পৃথক পৃথক অপকর্ম হিসেবে বিবেচিত হবে।
552
00:56:21,421 --> 00:56:26,295
কত হতে পারে? ১০০? ২০০?
553
00:56:28,080 --> 00:56:30,474
সিআইডি, অ্যান্থোনি ওরোপালো বলছি...
554
00:56:35,914 --> 00:56:37,394
প্লিজ।
555
00:56:37,437 --> 00:56:40,309
যা বলবেন তাই করবো।
556
00:56:40,353 --> 00:56:42,529
শুধু বলুন।
557
00:56:44,096 --> 00:56:46,403
আপনাকে বিশ্বাস করবো কেন?
558
00:56:55,281 --> 00:56:58,197
প্লিজ।
559
00:57:02,723 --> 00:57:05,465
প্রথমে...
560
00:57:05,509 --> 00:57:08,381
প্রথমে, আপনারা যাদের সাথে প্রতারণা করেছেন
তাদের সকলের সাথে যোগাযোগ করুন।
561
00:57:08,425 --> 00:57:10,470
তাদের বলুন যে আপনারা
হিসেব-নিকেশে ভুল করেছেন,
562
00:57:10,514 --> 00:57:13,081
অথবা তাদের বলুন যে আপনারা প্রতারক
তবে আপনাদের বিবেক জেগে উঠেছে,
563
00:57:13,125 --> 00:57:14,474
আমার কিছু যায় আসে না।
564
00:57:14,518 --> 00:57:16,868
আইনত তাদের যা
পাওনা তাদের ফিরিয়ে দিন।
565
00:57:16,911 --> 00:57:19,305
যা আপনারা চুরি করেছেন।
566
00:57:19,348 --> 00:57:24,702
এবং তারপর আপনারা ভুলে যাবেন যে আপনারা
হাওয়ার্ড হ্যামলিন নামটি কখনও শুনেছেন।
567
00:57:24,745 --> 00:57:27,400
আপনাদের দুজনের উপরেই
আমার নজর থাকবে।
568
00:57:31,230 --> 00:57:34,320
মনে করেন কি আপনারা সবকিছু হারিয়েছেন?
569
00:57:34,363 --> 00:57:37,149
আপনারা দুজন কিছুই জানেন না।
570
00:58:15,404 --> 00:58:17,842
টাকাগুলো তুমি তাদের দিয়েছিলে, তাই না?
571
00:58:31,029 --> 00:58:33,553
ভেড়ার পোশাকে একটা নেকড়ে।
572
00:58:34,859 --> 00:58:36,643
কিছু না।
573
00:58:40,070 --> 00:59:17,059
সাবটাইটেলটি দিয়ে এই সিরিজ এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162)
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞
574
00:59:18,772 --> 00:59:58,986
"Better Call Saul" এর ফাইনাল সিজনে...