1
00:00:38,895 --> 00:00:41,363
এই মুভির স্টাইল
একটা থ্রিলারের মতো নয়।
2
00:00:41,731 --> 00:00:45,030
চিত্র এবং শব্দ ব্যবহার করে,
চলচ্চিত্র নির্মাতা প্রচেষ্টা করেছেন
3
00:00:45,668 --> 00:00:48,967
এক যুবকের দুঃস্বপ্ন প্রকাশ করার
যার দুর্বলতা তাকে চালিত করে
4
00:00:49,639 --> 00:00:52,938
চুরির কাজে লিপ্ত হতে
যেখানে কিছুই পূর্বনির্দিষ্ট ছিল না।
5
00:00:54,644 --> 00:00:58,774
যাইহোক, এই দু:সাহসিক কাজ,
ও এর দ্বারা সৃষ্ট অদ্ভুত পথটি,
6
00:00:59,181 --> 00:01:04,642
দুটি আত্মাকে কাছাকাছি আনে
অন্যথায় যা কখনও মিলিত হতে পারত না।
7
00:01:14,020 --> 00:01:17,500
পকেটমার
8
00:01:20,000 --> 00:02:19,000
অনুবাদ ও সম্পাদনা
শান্তনু মুখার্জী
9
00:02:29,672 --> 00:02:32,368
আমি জানি যারা এই কাজগুলো করে
তারা সাধারণত চুপ থাকে,
10
00:02:32,575 --> 00:02:34,839
আর যারা এর কথা বলে
তারা এমন কিছু কখনও করেনি।
11
00:02:35,044 --> 00:02:37,239
তাও আমি সে কাজ করেছি।
12
00:03:05,841 --> 00:03:08,309
সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম
কিছুদিন আগেই।
13
00:03:09,812 --> 00:03:11,905
কিন্তু আমার কি সে সাহস হবে?
14
00:04:03,299 --> 00:04:05,267
আমার না করাই উচিত ছিল।
15
00:05:32,688 --> 00:05:35,623
আমি হাওয়ায় ভাসছিলাম,
বিশ্ব ছিল আমার পদতলে।
16
00:05:44,433 --> 00:05:46,799
কিন্তু এক মিনিট পরেই ধরা পড়ে গেলাম।
17
00:05:56,478 --> 00:05:59,447
আপনারা কিছুই প্রমাণ করতে পারবেন না।
আপনারা নিশ্চিত নন।
18
00:05:59,849 --> 00:06:02,909
আপনাকে আর আটকে রাখব না, স্যার।
আপনি যেতে পারেন।
19
00:06:59,041 --> 00:07:01,271
আমি আমার চিন্তাগুলোকে
সাজাতে চাইছিলাম।
20
00:07:01,543 --> 00:07:04,341
আমি ক্লান্ত ছিলাম।
সকাল পর্যন্ত ঘুমালাম।
21
00:07:27,636 --> 00:07:30,036
এক মাস মায়ের সঙ্গে দেখা করিনি।
22
00:07:30,372 --> 00:07:31,703
আমি ইতস্ততঃ করছিলাম।
23
00:07:37,279 --> 00:07:38,143
দাঁড়ান।
24
00:07:40,349 --> 00:07:42,943
চাবিটা আমার কাছে আছে।
আপনি ভিতরে ঢুকতে পারেন।
25
00:07:48,390 --> 00:07:50,017
আপনি কে?
26
00:07:50,559 --> 00:07:52,527
জিন, একজন প্রতিবেশী।
27
00:07:53,395 --> 00:07:55,022
উনি কেমন আছেন?
28
00:07:55,531 --> 00:07:57,658
ভাল না। উনি খুব অস্থির।
29
00:07:59,001 --> 00:08:00,696
ওনার কিছুই নেই।
30
00:08:00,903 --> 00:08:02,837
ওনার প্রয়োজন আপনাকে।
31
00:08:08,744 --> 00:08:10,974
এই টাকাটা ওনাকে দিতে পারবেন?
32
00:08:15,250 --> 00:08:17,582
ওনার সঙ্গে দেখা করতে
ভিতরে বসবেন না?
33
00:08:18,954 --> 00:08:20,581
গুড বাই, জিন।
34
00:08:22,925 --> 00:08:25,155
আপনি ফিরে আসবেন নাকি?
35
00:08:36,605 --> 00:08:39,233
জ্যাক ছিল সৎ ও করিৎকর্মা।
36
00:08:39,441 --> 00:08:42,035
আমি তাকে এড়িয়ে চলছিলাম,
কিন্তু সেই সন্ধ্যায় -
37
00:08:49,752 --> 00:08:52,118
আমার কোন চাকরি নেই।
যে কোন কাজ করতে রাজি।
38
00:08:53,889 --> 00:08:55,413
কোন ঠিকানা আছে?
39
00:08:55,858 --> 00:08:57,382
যেটা ব্যবহার করবে না?
40
00:09:00,796 --> 00:09:02,525
ব্যাপারটা গুরুতর।
41
00:09:02,865 --> 00:09:05,800
ঠিক আছে, তাহলে।
আরো এক বার নাহয়।
42
00:09:07,803 --> 00:09:09,464
তোমার হাতের কাজ চমৎকার।
43
00:09:09,872 --> 00:09:11,669
জানি -
তোমার আরও ভাল কিছু প্রাপ্য।
44
00:09:12,474 --> 00:09:14,032
শুধু অপেক্ষা করতে শেখো।
45
00:09:14,309 --> 00:09:16,277
যা দেওয়া হচ্ছে তাতে খুশি হও।
46
00:09:16,478 --> 00:09:19,311
এতে একটা নতুন স্যুট কিনতে পারবে,
47
00:09:19,515 --> 00:09:21,005
একটা টাই -
48
00:09:21,316 --> 00:09:23,944
ওর মুখটা আমার চেনা চেনা মনে হলো।
49
00:09:24,520 --> 00:09:26,351
বোকার মতো,
ওকে অভিবাদন করলাম।
50
00:09:27,222 --> 00:09:28,985
আমাকে চিনতে পেরেছেন?
51
00:09:32,461 --> 00:09:34,929
আমাকে বিক্ষিপ্ত মস্তিষ্কের
মত দেখতে,
52
00:09:35,164 --> 00:09:36,995
কিন্তু ওকে ভয় পাওয়ার কি আছে?
53
00:09:41,103 --> 00:09:42,434
অনেক চোর আছে নাকি?
54
00:09:42,638 --> 00:09:45,471
প্রচুর। সব বিভিন্ন ধরনের।
55
00:09:46,141 --> 00:09:47,506
অপরিসীম বৈচিত্র্যপূর্ণ।
56
00:09:47,709 --> 00:09:50,007
সব চুরি এত গুরুতর নয়।
57
00:09:50,212 --> 00:09:53,648
দারিদ্রের কারণে হলে
কিছু কিছু মাফ করা যায়।
58
00:09:54,216 --> 00:09:55,740
অবশ্যই।
59
00:09:56,151 --> 00:09:59,484
কিছু বিশেষ ধরণের চুরির থেকে কি
চোখ ফিরিয়ে থাকা সম্ভব?
60
00:10:02,124 --> 00:10:04,718
এটা নিয়ে তোমার একটা মত আছে।
- আমার?
61
00:10:06,962 --> 00:10:08,554
শোনা যাক।
62
00:10:09,364 --> 00:10:11,059
নতুন কিছু নয়।
63
00:10:12,101 --> 00:10:13,898
তাও শোনাই যাক না।
64
00:10:15,938 --> 00:10:19,135
আমরা কি মানতে পারি না
যে ঈশ্বরদত্ত বুদ্ধি, প্রতিভা বা
65
00:10:19,341 --> 00:10:23,107
সহজাত ক্ষমতাসম্পন্ন,
কিছু দক্ষ মানুষ যারা
66
00:10:23,312 --> 00:10:25,473
সমাজের জন্য অপরিহার্য,
67
00:10:25,681 --> 00:10:27,672
নিষ্ক্রিয় থাকার পরিবর্তে, তাদের
68
00:10:27,883 --> 00:10:30,750
কিছু ক্ষেত্রে আইন অমান্য
করতে দেওয়া উচিত?
69
00:10:33,355 --> 00:10:36,290
এটা বেশ কঠিন আর বিপজ্জনক।
70
00:10:38,093 --> 00:10:40,391
সমাজ এর থেকে লাভবানই হবে।
71
00:10:41,730 --> 00:10:44,426
এই সুপারম্যানদের চিহ্নিত করবে কে?
72
00:10:45,300 --> 00:10:47,268
তারা নিজেরাই।
তাদের বিবেক।
73
00:10:47,803 --> 00:10:50,601
তুমি এমন কোন মানুষকে জানো
যে নিজেকে ব্যতিক্রমী বলে মনে করে না?
74
00:10:53,008 --> 00:10:56,944
চিন্তা করবেন না। প্রথমে
এটা হবে। তারপর তারা থামবে।
75
00:10:57,346 --> 00:10:59,644
তারা থামে না, বিশ্বাস করো।
76
00:11:01,049 --> 00:11:04,109
তাহলে, একজন উপযোগী চোর?
একজন হিতকারী?
77
00:11:05,020 --> 00:11:07,113
এটা তো পৃথিবী উল্টে ফেলার মত।
78
00:11:08,423 --> 00:11:12,018
পৃথিবী ইতিমধ্যেই উল্টে গেছে।
এটা সেটাকে ঠিক করে দিতে পারে।
79
00:11:28,043 --> 00:11:29,601
মিশেল, ব্যাখ্যা করতে পারো?
80
00:11:29,811 --> 00:11:31,779
ব্যাখ্যা তো করেছি।
81
00:11:32,347 --> 00:11:35,180
তারা ভুল ছিল।
তারা ক্ষমা চেয়েছে।
82
00:11:35,684 --> 00:11:37,174
অবশ্যই।
83
00:11:37,386 --> 00:11:39,047
এটা নিন্দনীয়, তা সত্য।
84
00:11:39,254 --> 00:11:42,815
কিন্তু তোমার ওকে গিয়ে
ওসব বলার কি দরকার ছিল?
85
00:11:43,025 --> 00:11:45,789
প্রথমত, তুমি আমাকে
এই বিষয়ে কথা বলতে বাধ্য করেছ।
86
00:11:45,994 --> 00:11:47,825
দ্বিতীয়ত, এটা কোন ব্যাপার না।
87
00:11:48,030 --> 00:11:49,622
ওই ঠিকানাগুলো।
88
00:11:56,905 --> 00:11:58,429
তুমি কি যাবে?
89
00:12:24,833 --> 00:12:28,792
কিছু টাকা রোজগারের পর -
এটাই কি আমার প্রয়োজন ছিল?
90
00:12:29,738 --> 00:12:32,298
আমি কি সত্যিই ভেবেছিলাম
এতে আমার কিছু লাভ হবে?
91
00:12:39,381 --> 00:12:42,373
কিন্তু রুমে ফিরে যাওয়ার কথা
ভাবতেও পারলাম না।
92
00:13:07,075 --> 00:13:11,102
আমার চোখ কেন জানি ওই
অদ্ভুত লোকটার দিকেই আটকে গেল?
93
00:13:37,205 --> 00:13:39,435
অবশ্যই, মানিব্যাগটা ভিতরে ছিল।
94
00:14:28,623 --> 00:14:31,183
কোন কোন আঙ্গুল
আমার ব্যবহার করা উচিত?
95
00:14:49,111 --> 00:14:51,579
জানতাম আমাকে
আরও চেষ্টা করতে হবে।
96
00:14:53,815 --> 00:14:56,340
কাগজটা আমার হাতে কাঁপছিল।
97
00:16:02,150 --> 00:16:03,947
আমার হৃদপিন্ড ধড়ফড় করছিল।
98
00:16:56,238 --> 00:16:58,001
এই সাফল্য আমাকে উৎসাহিত করলো।
99
00:16:58,206 --> 00:17:00,606
এতে দক্ষতার চেয়ে
ভাগ্যের সহায়তা বেশি ছিল।
100
00:17:27,035 --> 00:17:28,161
এই যে?
101
00:17:28,370 --> 00:17:32,329
তোমার তত্ত্বে উনি আগ্রহী না হলেও,
তোমার প্রতি উনি আগ্রহী।
102
00:17:32,741 --> 00:17:34,333
আমার কথা জিজ্ঞেস করছিলেন?
103
00:17:34,643 --> 00:17:37,908
চিন্তা কোরো না।
উনি এখন জানেন তুমি কে।
104
00:17:41,316 --> 00:17:42,749
কোন কাজ খুঁজে পেলে?
105
00:17:43,118 --> 00:17:45,018
আমার কিছু চাই না।
106
00:17:45,420 --> 00:17:48,321
বিনা কিছুতে বাঁচবে কী করে?
তুমি একটা পাগল!
107
00:17:48,757 --> 00:17:50,691
কোথায় চললে?
এখানেই থাকো।
108
00:18:16,418 --> 00:18:21,321
আমি প্রতিবার রুট বদলেছি, একবার
এক লাইন তারপর অন্যটা ব্যবহার করে।
109
00:18:30,098 --> 00:18:32,157
এক সপ্তাহ এরকম করলাম।
110
00:18:32,367 --> 00:18:35,859
ঝুঁকি ছিল অনেক, আর
তুলনায় আমদানি ছিল খুব কম।
111
00:18:58,059 --> 00:18:59,959
আমার মানিব্যাগ ফেরত দাও।
112
00:19:05,233 --> 00:19:07,201
পুলিশ ডাকবো নাকি?
113
00:19:24,653 --> 00:19:26,484
কয়েকটা দিন ঘরেই থাকলাম,
114
00:19:26,688 --> 00:19:30,351
সহজাতভাবে সতর্ক,
শুধু ডিনারের জন্য বাইরে যাওয়া।
115
00:21:00,215 --> 00:21:02,410
এই তরুণী তোমাকে খুঁজছে।
116
00:21:04,853 --> 00:21:06,377
একটু আলো জ্বালালে কেমন হয়?
117
00:21:09,090 --> 00:21:11,854
দেখ এই মহান ব্যক্তি কোথায় থাকে –
একটা খুপরিতে।
118
00:21:15,029 --> 00:21:16,792
আমার মায়ের ব্যাপারে, তাই না?
119
00:21:17,632 --> 00:21:19,463
উনি খুব অসুস্থ।
120
00:21:19,667 --> 00:21:22,067
উনি সমানে জিজ্ঞাসা করেন
কেন আপনি ওনার দরজা থেকে ফিরে গেছেন।
121
00:21:26,674 --> 00:21:29,575
- তুমি এরকম করেছ?
- আপনাকে আসতেই হবে।
122
00:21:33,681 --> 00:21:35,205
ধন্যবাদ, জিন।
123
00:21:36,384 --> 00:21:38,215
আপনি কি আসবেন?
124
00:21:41,156 --> 00:21:42,521
আমি যাব নাকি?
125
00:21:42,724 --> 00:21:44,624
হ্যাঁ, যাও।
জিন তোমাকে নিয়ে যাবে।
126
00:21:44,826 --> 00:21:46,919
স্বার্থপর মানুষ। তুমি বলো
তুমি নিজের মাকে ভালোবাসো?
127
00:21:47,562 --> 00:21:51,089
নিজের থেকেও বেশি।
কিন্তু এবার যাও, প্লিজ যাও।
128
00:21:53,935 --> 00:21:55,527
তুমি সত্যিই অদ্ভুত লোক।
129
00:22:27,435 --> 00:22:29,403
ব্যাপারটা কি?
কে আপনি?
130
00:23:05,039 --> 00:23:06,768
জানাটা আমার দরকার।
131
00:23:21,789 --> 00:23:23,984
পনেরো মিনিট পরে,
আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম।
132
00:23:24,792 --> 00:23:26,225
এসো এসে দেখ।
133
00:23:54,522 --> 00:23:58,049
ওইখানে, ওই ছোট পানশালায়,
আমি আমার অধিকাংশ কৌশল শিখলাম।
134
00:23:58,259 --> 00:24:01,387
সে আমাকে উদারভাবে
আর অবাধে সবকিছু শিখিয়েছিল।
135
00:24:13,775 --> 00:24:16,972
আমার আঙ্গুলগুলিকে
নমনীয় করতে ব্যায়ামের দরকার।
136
00:24:34,095 --> 00:24:37,189
পিনবল মেশিনটা আমার
রিফ্লেক্স বৃদ্ধিতে সাহায্য করেছে।
137
00:24:53,881 --> 00:24:56,008
আমি শুধু ঘুমানোর জন্য বাসায় যেতাম।
138
00:25:29,617 --> 00:25:33,815
এটা কি ওখানে অনেক দিন পড়ে রয়েছে?
আমি এটার উপরেই মাড়িয়ে এসেছিলাম।
139
00:25:34,022 --> 00:25:36,422
তাড়াতাড়ি আসুন - জিন
140
00:26:10,892 --> 00:26:13,190
মায়ের মুখটা শান্ত দেখাচ্ছিল।
মা ঘুমাচ্ছিল।
141
00:26:30,945 --> 00:26:34,938
জানি তুমি প্রশ্ন পছন্দ কর না।
আমি কিছু জিজ্ঞাসা করব না।
142
00:26:35,817 --> 00:26:39,685
ভেবেছিলাম তোমাকে বিরক্ত করেছি।
এখন আমি সব বুঝে গিয়েছি।
143
00:26:40,321 --> 00:26:43,347
তোমার বন্ধু এখানে এসেছিল।
সে তোমার সম্পর্কে বলেছে।
144
00:26:43,958 --> 00:26:45,892
কী বলেছে সে?
খারাপ কিছু?
145
00:26:46,727 --> 00:26:50,322
সেটা তাকে আমি বলতে দিতাম না।
না, সে তোমাকে খুব পছন্দ করে।
146
00:26:53,668 --> 00:26:55,863
আমি চিন্তায় ছিলাম।
আমার ভুল হয়েছিল।
147
00:26:56,804 --> 00:27:00,035
তুমি যথেষ্ট বুদ্ধিমান
তাই চাইলেই সফল হতে পারো।
148
00:27:00,441 --> 00:27:03,239
এবার আমি তাই চাই।
তোমাকে খুশি করতে চাই আমি।
149
00:27:04,011 --> 00:27:05,911
কিন্তু এবার আমি যাচ্ছি, সোনা।
150
00:27:06,114 --> 00:27:08,412
আমাদের এবার বিদায় নেওয়ার পালা।
151
00:27:09,917 --> 00:27:12,886
না না। কাল তুমি ভালো হয়ে যাবে।
খুব তাড়াতাড়ি সেরে উঠবে।
152
00:27:13,421 --> 00:27:16,015
ডাক্তার তাই বলেছেন।
তাই না, জিন?
153
00:27:18,759 --> 00:27:20,192
আমি এই ব্যাপারে নিশ্চিত।
154
00:28:38,806 --> 00:28:40,296
এই রইলো।
155
00:28:41,409 --> 00:28:43,036
যা ছিল সবকিছু।
156
00:28:44,579 --> 00:28:46,945
কাগজপত্র, চিঠি, আর কয়েকটা ছবি।
157
00:28:48,249 --> 00:28:51,741
সব শেষ।
এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই।
158
00:28:59,694 --> 00:29:01,127
তুমি কি চলে যাচ্ছ?
159
00:29:01,329 --> 00:29:03,627
বোনকে স্কুল থেকে আনতে হবে।
160
00:29:03,965 --> 00:29:05,091
জিন ...
161
00:29:05,700 --> 00:29:08,134
তোমার কি মনে হয় আমাদের বিচার হবে?
162
00:29:09,070 --> 00:29:13,029
হ্যাঁ, কিন্তু ওনার জন্য ভয় পাবেন না।
উনি ছিলেন নিখুঁত।
163
00:29:15,977 --> 00:29:20,209
কিভাবে বিচার? আইন অনুযায়ী?
কোন আইন? এর কোন মানে হয় না।
164
00:29:25,086 --> 00:29:26,781
আপনি কি কিছুই বিশ্বাস করেন না?
165
00:29:29,924 --> 00:29:32,119
আমি ঈশ্বরে বিশ্বাস করেছিলাম, জিন,
166
00:29:32,326 --> 00:29:34,191
তিন মিনিটের জন্য।
167
00:29:39,967 --> 00:29:44,028
এক সপ্তাহ পরে, আমি একটা
বিখ্যাত ব্যাঙ্কের লবিতে বসেছিলাম।
168
00:31:16,864 --> 00:31:18,627
আমি ভয় পেয়েছিলাম।
169
00:31:22,603 --> 00:31:24,400
সে আমার থেকে দূরে চলে গেল।
170
00:32:20,761 --> 00:32:25,061
আমরা সব উপার্জন ভাগ করে নিতাম।
টাকাটা আমরা প্রকাশ্যেই দেখাতে পারতাম।
171
00:32:42,216 --> 00:32:44,878
পরের বার, আমরা
তিনজন থাকব, দুজন নয়।
172
00:32:47,488 --> 00:32:50,457
বুঝতে পারলে?
- একদম পরিষ্কার।
173
00:32:51,325 --> 00:32:54,260
সে সময়ে, আমাদের মধ্যে
খুব একটা কথা হত না।
174
00:32:54,462 --> 00:32:57,124
আমি তাকে যতটা চিনতাম
তার থেকে ভালো সেও আমাকে জানত না।
175
00:33:14,315 --> 00:33:16,044
আমার জিনিসপত্র দেখছ?
176
00:33:24,024 --> 00:33:25,685
এটা কোথায় খুঁজে পেলে?
177
00:33:26,460 --> 00:33:28,121
ওইখানে, টেবিলের উপর।
178
00:33:32,433 --> 00:33:34,196
চোর দেখলে আমার বিতৃষ্ণা হয়।
179
00:33:34,735 --> 00:33:36,293
তারা অলস।
180
00:33:38,973 --> 00:33:42,409
ব্যারিংটন অলস ছিল না।
সারারাত পড়ে কাটাত।
181
00:33:42,610 --> 00:33:44,874
ধনী লোকদেরকে ভাঁওতা দিয়ে
নিজের বন্ধু বানাত।
182
00:33:46,881 --> 00:33:49,816
সে বন্ধুদের কাছ থেকে চুরি করত।
তোমার মনে হয় সেটা ঠিক?
183
00:33:55,789 --> 00:33:57,654
চলো বাইরে যাই। চলে এসো।
184
00:34:05,766 --> 00:34:08,860
তবুও তার সাহস ছিল।
তখনকার দিনে চোরদের ফাঁসি দেওয়া হত।
185
00:34:10,037 --> 00:34:11,402
এখন কারাগার।
186
00:34:11,605 --> 00:34:13,539
তুমি জানো কারাগার কী?
187
00:34:15,743 --> 00:34:18,371
- কল্পনা করতে পারি।
- না, তুমি পারবে না।
188
00:34:21,749 --> 00:34:24,479
- এটা ধার নিতে পারি?
- যদি তুমি চাও।
189
00:34:46,140 --> 00:34:48,608
- সেই একই পুরানো আইডিয়া?
- একই।
190
00:34:51,979 --> 00:34:55,210
যাই হোক না কেন,
এমনকি সবচেয়ে দক্ষ পকেটমারও
191
00:34:55,416 --> 00:34:57,008
মানবতার উন্নতিতে সহায়ক হবে না।
192
00:34:57,217 --> 00:34:59,117
আমি তা কখনোই বলিনি।
193
00:34:59,386 --> 00:35:00,853
এটা অযৌক্তিক।
194
00:35:03,223 --> 00:35:06,920
বলো তো, তোমার কি মনে হয়
আশেপাশে আরও অনেক আছে?
195
00:35:07,761 --> 00:35:09,251
অনেক কারা?
196
00:35:09,463 --> 00:35:11,624
তোমার এই ধরণের সুপারম্যান।
197
00:35:15,102 --> 00:35:17,297
কে বলতে পারে?
তারা তো ধরা পড়ে না।
198
00:35:17,671 --> 00:35:20,299
কিন্তু তোমার দাবি যে
এই ধরণের মানুষ আছে।
199
00:35:21,542 --> 00:35:23,169
সম্ভবত তুমি কাউকে চেনো?
200
00:35:25,212 --> 00:35:28,409
যদি চিনতামও, আপনাকে বলতাম না।
201
00:35:28,849 --> 00:35:30,248
সেটা অবশ্য ঠিক।
202
00:35:33,821 --> 00:35:35,288
দেখতে পারি?
203
00:35:40,461 --> 00:35:42,622
ব্যারিংটন?
এর কথা কখনো শুনিনি।
204
00:35:45,032 --> 00:35:47,660
সে কি তোমার সুপারম্যানদের একজন ছিল?
205
00:35:48,669 --> 00:35:50,796
না, তবে নির্দ্বিধায় পড়ে দেখতে পারেন।
206
00:35:52,740 --> 00:35:55,174
একদিন আমার সাথে দেখা করতে এসো,
আর বইটা সঙ্গে এনো।
207
00:36:03,817 --> 00:36:05,842
জানি উনি আমাকে সন্দেহ করেন।
208
00:36:06,820 --> 00:36:08,617
তুমিও তাই। স্বীকার করো।
209
00:36:10,157 --> 00:36:12,022
কি স্বীকার করব?
210
00:36:12,226 --> 00:36:13,352
কিছুই না।
211
00:36:16,363 --> 00:36:17,523
ওনার সঙ্গে দেখা কোরো না।
212
00:36:18,565 --> 00:36:20,294
আমি দেখা করব।
দাও ওটা।
213
00:36:23,871 --> 00:36:25,736
যাও তাহলে, যদি যেতেই হয়।
214
00:36:37,117 --> 00:36:41,110
ভিতরে ডাকার বদলে উনি
আমায় প্রতীক্ষায় বসিয়ে রাখলেন।
215
00:36:54,501 --> 00:36:56,366
আপনার জন্য বইটা নিয়ে এসেছি।
216
00:36:58,706 --> 00:37:00,003
কী বই?
217
00:37:01,241 --> 00:37:02,868
ওহ, হ্যাঁ, ব্যারিংটন।
218
00:37:08,348 --> 00:37:10,213
ব্যারিংটনকে নিয়ে তুমি আগ্রহী?
219
00:37:11,685 --> 00:37:13,414
সবকিছুতেই আমি আগ্রহী।
220
00:37:14,521 --> 00:37:16,682
অবশ্যই।
তরুণ লেখক।
221
00:37:17,357 --> 00:37:20,190
মনে হল ওঁর চোখে
উপহাস দেখতে পেলাম।
222
00:37:21,462 --> 00:37:24,920
সে হুক তৈরি করেছিল
যা সে পকেটে চালান করে দিত।
223
00:37:39,012 --> 00:37:40,274
এই যে।
224
00:37:43,584 --> 00:37:46,144
একজন নুরেমবার্গের ছুরিবিক্রেতা
এইরকম ১৫টা তৈরি করেছে।
225
00:38:04,004 --> 00:38:05,528
মাফ কোরো।
226
00:38:14,214 --> 00:38:15,704
এটা রাখো।
227
00:38:15,916 --> 00:38:17,440
গুড বাই।
228
00:38:25,092 --> 00:38:27,492
এটা কিভাবে বুঝতে পারলাম না?
এটা ছিল একটা ফাঁদ।
229
00:38:27,694 --> 00:38:30,254
তাড়াহুড়ো করলে হয়তো
ওদেরকে আমার ঘরে ধরতে পারব।
230
00:39:23,317 --> 00:39:25,285
কিছুই সরানো হয়নি।
231
00:39:29,890 --> 00:39:31,448
কোন কিছুরই জায়গা বদলায়নি।
232
00:39:50,577 --> 00:39:52,909
এই ট্রিকে কোন সাহায্যের প্রয়োজন নেই,
233
00:39:53,180 --> 00:39:55,705
কিন্তু আমি এখনও
এটা রপ্ত করতে পারিনি।
234
00:40:18,605 --> 00:40:20,402
ভাগ্য আমার সঙ্গে ছিল।
235
00:40:26,313 --> 00:40:29,077
একটা আঙুল শক্ত করে
স্ট্র্যাপটাকে পেঁচিয়ে ধরে,
236
00:40:29,283 --> 00:40:32,719
আর বুড়ো আঙ্গুল দিয়ে
বগল্স্টিকে খোলা হয়।
237
00:40:34,187 --> 00:40:36,018
প্রায়ই অনুশীলন করতাম।
238
00:40:52,005 --> 00:40:54,599
সেদিন ছিল রবিবার। আমার
জ্যাকের সঙ্গে দেখা করার ছিল।
239
00:40:54,808 --> 00:40:56,776
জিন আমাদের সাথে যোগদান করবে।
240
00:41:14,394 --> 00:41:16,589
খুব স্মার্ট!
জিন কোথায়?
241
00:41:18,699 --> 00:41:20,428
নীচে, আমাদের জন্য অপেক্ষা করছে।
242
00:41:53,633 --> 00:41:55,260
আপনার কি মন খারাপ?
243
00:42:01,108 --> 00:42:03,076
আপনি বাস্তব জগতে নেই।
244
00:42:03,543 --> 00:42:06,068
আপনি অন্যদের সাথে
নিজের কিছু শেয়ার করেন না।
245
00:42:07,748 --> 00:42:09,181
তুমি কি আসছো, জিন?
246
00:42:09,449 --> 00:42:11,178
আসছ, মিশেল?
247
00:42:11,918 --> 00:42:14,614
- কোথায় যাচ্ছ?
- একটা সমতলে।
248
00:42:14,821 --> 00:42:16,789
তোমরা দুজন যাও।
আমি এখানেই থাকব।
249
00:42:58,999 --> 00:43:00,364
মিশেল কোথায়?
250
00:43:43,076 --> 00:43:45,101
আমি দৌড়াচ্ছিলাম। পড়ে গেলাম।
251
00:44:03,363 --> 00:44:04,625
এই যে তুমি।
252
00:44:09,102 --> 00:44:10,729
এত ভয় পেয়ে গিয়েছিলাম।
253
00:44:12,606 --> 00:44:13,937
কিসের ভয়?
254
00:44:16,243 --> 00:44:17,175
ভীত।
255
00:44:19,479 --> 00:44:20,810
ব্যাখ্যা কর।
256
00:44:31,992 --> 00:44:34,187
হাতে কি ব্যাথা লেগেছে?
257
00:44:35,028 --> 00:44:36,757
একটু। বিশেষ কিছু নয়।
258
00:44:39,799 --> 00:44:41,289
জিন কোথায়?
259
00:44:41,868 --> 00:44:45,304
আমি ওকে বাড়ি পৌঁছে দিয়েছি।
তবে আমি ওকে আবার নিয়ে আসতে পারি।
260
00:44:49,676 --> 00:44:51,769
তুমি ওকে ভালবাসো। সেটা স্বীকার করো।
261
00:44:57,284 --> 00:44:58,945
ও কি তোমাকে ভালোবাসে?
262
00:45:09,529 --> 00:45:11,394
ওর জন্য উপহার কিনো।
263
00:45:12,332 --> 00:45:14,232
উপহারের কথা কি ভেবেছ?
264
00:45:28,114 --> 00:45:30,014
ঘড়িটা খুব সুন্দর ছিল।
265
00:45:39,426 --> 00:45:41,519
আমি অবিশ্বাস্যরকম
দুঃসাহসী হয়ে উঠেছিলাম।
266
00:45:41,728 --> 00:45:43,889
দুই সহযোগীর সাথে
আমার ভালোই কাটছিল।
267
00:45:44,097 --> 00:45:45,894
এটা স্থায়ী হল না।
268
00:47:43,817 --> 00:47:46,615
একে কোথায় দেখেছি?
আমার ওকে চেনা উচিৎ ছিল।
269
00:50:26,880 --> 00:50:28,814
হয়েছেটা কী?
270
00:50:32,352 --> 00:50:33,979
এই যে, পড়ে দেখ।
271
00:50:37,524 --> 00:50:41,153
পুলিশ জিনকে তলব করেছে।
ওকে কেন?
272
00:50:43,530 --> 00:50:44,895
আমি জানি না।
273
00:50:45,465 --> 00:50:46,932
তোমার কি পরামর্শ?
274
00:50:47,467 --> 00:50:50,129
ওকে যেতে হবে।
ওর কাছে আর কোন বিকল্প নেই।
275
00:50:50,904 --> 00:50:52,064
এটাই বলার ছিল?
276
00:50:53,806 --> 00:50:55,706
তুমি ব্যবস্থা করতে পারো।
277
00:50:56,342 --> 00:50:58,333
কি ব্যবস্থা?
278
00:51:01,114 --> 00:51:02,911
যাও এখন।
আমার দেরী করিয়ে দেবে।
279
00:51:48,661 --> 00:51:50,322
ওরা কি আমাকে দেখেছে?
280
00:51:51,030 --> 00:51:53,624
আমি লুকিয়ে আছি বা
পালাচ্ছি বলে যেন মনে না হয়।
281
00:52:35,775 --> 00:52:37,709
আমি ওর উঠার শব্দ শুনিনি।
282
00:52:41,080 --> 00:52:42,342
আপনি?
283
00:52:43,349 --> 00:52:46,785
তিন দিন আগে এসেছিলাম।
কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম।
284
00:52:47,720 --> 00:52:49,381
একটু হাওয়া খেতে গিয়েছিলাম।
285
00:52:49,589 --> 00:52:52,854
ঠিক বলছো। এখানে
নিজের বইগুলোর মধ্যে
286
00:52:53,459 --> 00:52:55,689
ডুবে থাকাটা অস্বাস্থ্যকর।
287
00:53:06,806 --> 00:53:08,501
জানি আপনি আমায় সন্দেহ করেন।
288
00:53:09,175 --> 00:53:11,735
যদি মনে করেন আমাকে
গ্রেফতার করতে পারেন, করে ফেলুন।
289
00:53:11,944 --> 00:53:13,639
আমাকে হাতকড়া পরিয়ে দিন।
290
00:53:13,846 --> 00:53:16,144
ওটা বের করুন, কিন্তু
আমার ধৈর্যচ্যুতি ঘটাবেন না।
291
00:53:16,349 --> 00:53:18,715
আমার চারপাশে লুকিয়ে
ঘুরঘুর করা বন্ধ করুন।
292
00:53:20,720 --> 00:53:22,813
আসলে, তোমাকে একাই ছেড়ে দিয়েছি।
293
00:53:23,189 --> 00:53:25,680
আমার সাথে খেলা করছেন,
আমাকে নিয়ে রসিকতা করছেন।
294
00:53:26,859 --> 00:53:28,190
যথেষ্ট হয়েছে।
295
00:53:29,228 --> 00:53:30,855
যথেষ্ট হয়েছে!
296
00:53:32,065 --> 00:53:34,556
চিৎকার কোর না। শান্ত হও।
297
00:53:34,767 --> 00:53:38,294
নিজেকে নিয়ন্ত্রণ করো।
এত বিপর্যস্ত হয়ে যেও না।
298
00:53:39,472 --> 00:53:41,167
আর এবার বসো, বসবে?
299
00:53:44,177 --> 00:53:45,235
আমি এসেছিলাম...
300
00:53:45,445 --> 00:53:47,777
তোমার প্রতি আমার আগ্রহের কারণে।
301
00:53:47,980 --> 00:53:49,845
আমার কাছে এর কোন মূল্য নেই।
302
00:53:50,850 --> 00:53:53,478
এমন কিছু তোমাকে জানাতে
যা আমি নিজেও অবগত ছিলাম না।
303
00:53:54,187 --> 00:53:58,021
বছর খানেক আগে,
আমাদের তখন দেখাও হয়নি -
304
00:53:58,691 --> 00:54:01,182
একজন যুবতী, স্থানীয় একটা মহল্লায়
305
00:54:01,627 --> 00:54:03,686
একটা অভিযোগ দায়ের করেছিল।
306
00:54:04,997 --> 00:54:07,227
- কোন যুবতী?
- কিছু যায় আসে না।
307
00:54:07,433 --> 00:54:11,233
এক বয়স্ক প্রতিবেশীর কাছ থেকে
কিছু টাকা চুরি হয়েছে বলে।
308
00:54:13,439 --> 00:54:15,498
পরদিন অভিযোগটি প্রত্যাহার করা হয়।
309
00:54:15,708 --> 00:54:17,005
কেন?
310
00:54:17,610 --> 00:54:21,569
সম্ভবত কোন আত্মীয় বা
বন্ধুর জন্য ঝামেলা এড়াতে।
311
00:54:23,950 --> 00:54:26,475
ভদ্রমহিলার একটা ছেলে ছিল।
312
00:54:27,320 --> 00:54:29,982
মায়ের কাছ থেকে চুরি করা
আসলে ঠিক চুরি নয়।
313
00:54:30,389 --> 00:54:32,755
সম্ভবত তারা নিজেদের
সম্পদ একত্রিত করেছিলো।
314
00:54:33,926 --> 00:54:38,420
কিন্তু এক মাস পরে,
যুবকটি রেসট্র্যাকে ধরা পড়ে।
315
00:54:39,232 --> 00:54:41,530
আমার সন্দেহ ছিল, তবে
ওকে ছেড়ে দিয়েছিলাম।
316
00:54:41,734 --> 00:54:43,929
সত্যি বলতে, সবকিছু
একত্রিত করলে -
317
00:54:45,404 --> 00:54:47,565
আর ওই যুবকটা কে?
318
00:54:48,674 --> 00:54:49,834
তুমি।
319
00:54:57,784 --> 00:54:59,081
আপনি ভুল করছেন।
320
00:54:59,886 --> 00:55:01,581
আমি ভুল করিনি।
321
00:55:04,290 --> 00:55:05,450
অদ্ভুত পদ্ধতি!
322
00:55:05,658 --> 00:55:07,523
আমার পদ্ধতির কথা ছেড়ে দাও।
323
00:55:12,231 --> 00:55:15,530
মনোবিজ্ঞান ব্যবহারের বদলে,
যখন আপনার সঙ্গে দেখা করতে গেছিলাম
324
00:55:15,735 --> 00:55:19,171
তখন আমার রুম তল্লাশি করিয়ে
আপনি নিশ্চিত হতে পারতেন।
325
00:55:19,539 --> 00:55:23,635
আমি সেদিন তোমার রুম
তল্লাশি করিয়েছিলাম, স্যার।
326
00:55:25,578 --> 00:55:27,443
আর তারা কী খুঁজে পেয়েছে?
327
00:55:33,219 --> 00:55:34,914
কিছুই না, নিশ্চয়।
328
00:55:38,591 --> 00:55:40,525
এই সবে আমার চুড়ান্ত বিরক্তি হয়!
329
00:55:47,733 --> 00:55:50,725
- কী চান আপনি?
- তোমার চোখ খোলাতে।
330
00:55:51,504 --> 00:55:53,165
চোখ ভালো করেই খোলা।
331
00:55:53,439 --> 00:55:55,236
তোমার নিজের চিন্তা অনুসারে।
332
00:55:55,441 --> 00:55:57,306
কিন্তু অকারণে আমার সময় নষ্ট হবে।
333
00:55:58,344 --> 00:56:00,676
ভবিষ্যতের জন্য -
তোমার ভবিষ্যত -
334
00:56:00,880 --> 00:56:03,849
আপনি কি কোন নবী?
এতে আপনার উদ্বেগ কীসের?
335
00:56:06,118 --> 00:56:09,053
আসলে, এটা আমাকে
কিছুটা উদ্বিগ্ন করে।
336
00:56:10,523 --> 00:56:14,289
আমার তোমাকে প্রশ্ন করা উচিত ছিল।
আমি আমার কাজ করিনি।
337
00:56:14,827 --> 00:56:18,456
কিন্তু তোমাকে স্বীকার করতে হবে না।
আমি পাত্তা দিই না।
338
00:56:18,865 --> 00:56:20,765
একটা সাধারণ প্রতিবেদনই যথেষ্ট।
339
00:56:21,067 --> 00:56:24,059
আমার যে কোন লোকের একটা কথা
তোমাকে জেলে ভরে ফেলতে পারে।
340
00:56:24,670 --> 00:56:26,365
বেশ, গুড বাই।
341
00:56:32,478 --> 00:56:34,503
আপনার পরিকল্পনা কি?
342
00:56:35,615 --> 00:56:37,048
আমার পরিকল্পনা?
343
00:56:41,287 --> 00:56:43,380
আমি জানতে চাই!
344
00:57:23,930 --> 00:57:28,196
ওরা জিজ্ঞাসা করছিল অভিযোগ
আমি প্রত্যাহার করেছি, নাকি আপনার মা?
345
00:57:28,701 --> 00:57:31,727
- তুমি কি বললে?
- যে আপনার মা করেছে।
346
00:57:32,171 --> 00:57:34,230
মা করেছিল নাকি?
347
00:57:36,208 --> 00:57:37,835
তাই উনি জানতেন।
348
00:57:38,444 --> 00:57:40,503
তুমিও কি জানতে, জিন?
349
00:57:41,580 --> 00:57:43,104
আমি কী জানতাম?
350
00:57:44,717 --> 00:57:46,446
কিন্তু এখন তো তুমি জানো।
351
00:57:55,261 --> 00:57:57,559
তোমরা সবাই মিলে কি আমাকে
পাগল করে দেওয়ার চেষ্টা করছ?
352
00:58:03,035 --> 00:58:05,970
পুলিশ তোমাকে আমার সম্পর্কে
জিজ্ঞাসাবাদ করেছে।
353
00:58:06,639 --> 00:58:08,266
ওরা কখনও আপনার উল্লেখ করেনি।
354
00:58:08,474 --> 00:58:11,307
তুমি আমাকে কোন আয় ছাড়াই
বাঁচতে দেখছ...
355
00:58:13,946 --> 00:58:15,971
অন্তত সেটা আমি স্বীকার করি।
356
00:58:18,985 --> 00:58:20,782
আর তুমি অনুমান করতে পার না?
357
00:58:23,622 --> 00:58:25,180
একটু ভাবো, বোকা কোথাকার।
358
00:58:29,161 --> 00:58:30,321
আপনি?
359
00:58:31,163 --> 00:58:33,290
ওরা আমাকে গ্রেফতার করতে চলেছে।
360
00:58:41,741 --> 00:58:43,174
হে ভগবান!
361
00:58:43,376 --> 00:58:46,573
কিন্তু প্রমাণ বিনা,
ওদের আমাকে ছেড়ে দিতে হবে।
362
00:58:47,246 --> 00:58:49,077
আপনি কীকরে?
363
00:58:49,749 --> 00:58:52,115
এর চেয়ে খারাপ কিছু নেই।
আপনি এটা জানেন?
364
00:58:55,087 --> 00:58:57,681
কোন কাজ খারাপ জেনেও
সেটা করা বন্ধ হয় না।
365
00:58:57,890 --> 00:58:59,653
কিন্তু কেন?
366
00:59:01,394 --> 00:59:02,918
এগিয়ে যেতে।
367
00:59:04,163 --> 00:59:06,324
কিছু না পেয়ে হতাশ হয়ে পড়েছিলাম।
368
00:59:07,533 --> 00:59:09,728
অন্য উপায়ও তো ছিল।
369
00:59:10,269 --> 00:59:11,793
তুমি এটা মেনে নাও।
370
00:59:12,004 --> 00:59:15,838
তুমি এক মাতাল বাবা ও একজন মাকে
মেনে নিয়েছ যে তোমার ঘাড়ে সব বোঝা চাপিয়ে,
371
00:59:16,542 --> 00:59:18,635
তোমাকে ছেড়ে চলে যায়।
372
00:59:18,944 --> 00:59:20,571
এটা এইরকমই।
373
00:59:22,081 --> 00:59:23,912
কোনটা কিরকম?
374
00:59:25,584 --> 00:59:28,849
আমি জানি না।
হয়ত সবকিছুর একটা কারণ আছে।
375
00:59:34,126 --> 00:59:37,323
জিন, তুমি কি এতটাই নিষ্পাপ?
376
00:59:39,698 --> 00:59:41,131
সত্যি কথা বল।
377
00:59:44,103 --> 00:59:46,264
তুমি কি আমাকে চোর মনে কর?
378
00:59:50,843 --> 00:59:52,811
মিথ্যা বলবে না।
379
00:59:55,748 --> 00:59:57,272
হ্যাঁ, আমি তাই মনে করি।
380
00:59:58,651 --> 01:00:00,551
তাহলে তোমার সঙ্গে হাত মেলাব না।
381
01:00:08,461 --> 01:00:10,326
সবকিছুই খুব ভয়াবহ।
382
01:00:17,336 --> 01:00:19,065
তুমি কি চলে যাচ্ছো?
383
01:00:21,373 --> 01:00:23,705
সেই ধারণাটা হঠাৎ করেই
সম্ভব বলে মনে হলো।
384
01:00:46,999 --> 01:00:49,160
মনে আছে আমি একটা
স্যুটকেস নিতে চাইছিলাম।
385
01:01:04,250 --> 01:01:06,445
আমি প্রায় বুঝতে পারছিলাম না
আমি কী করছি।
386
01:01:41,120 --> 01:01:43,179
ওরা কি আমাকে
স্টেশনে পৌঁছতে দেবে?
387
01:02:10,549 --> 01:02:12,574
সোজা টিকিটের জানলায় চলে গেলাম।
388
01:02:57,496 --> 01:03:00,294
সেই মুহূর্তটা আমি কখনই ভুলব না।
389
01:03:22,755 --> 01:03:24,586
ইংল্যান্ড যাওয়ার আগে, মিলান থেকে,
390
01:03:24,790 --> 01:03:26,917
আমি রোমে গিয়েছিলাম।
391
01:03:27,326 --> 01:03:30,625
আমি লন্ডনে দুই বছর কাটিয়েছি,
ভালো ভালো চাকরি করেছি।
392
01:03:30,829 --> 01:03:34,458
কিন্তু হয় তাসে আমার উপার্জন হারিয়েছি
বা মহিলাদের পিছনে টাকা উড়িয়েছি।
393
01:03:34,667 --> 01:03:37,932
শেষে আমি প্যারিসে এসে পৌঁছেছি
সম্পূর্ণ সহায় সম্বলহীন অবস্থায়।
394
01:03:53,619 --> 01:03:55,985
আমি সেখানে পৌঁছেছি
প্রায় দুর্ঘটনাক্রমে
395
01:04:03,562 --> 01:04:05,291
জায়গাটা মনে হলো খালি।
396
01:04:23,015 --> 01:04:25,108
আমি কেন ওই শিশুটিকে দেখছিলাম?
397
01:04:38,030 --> 01:04:39,657
তোমার বাবা কি বললেন?
398
01:04:41,700 --> 01:04:44,897
বাবা আমার বোনকে নিয়ে চলে গেল।
আমার যা ছিল সব নিয়ে গেল।
399
01:04:45,704 --> 01:04:48,366
কিন্তু সন্তান ধারণ করা কোন অপরাধ নয়।
400
01:04:48,574 --> 01:04:50,735
হ্যাঁ অপরাধ। আমি পাগলামি করেছি।
401
01:04:52,244 --> 01:04:54,610
বিয়ে করনি কেন?
402
01:04:55,114 --> 01:04:56,911
করতে চাইনি।
403
01:04:57,116 --> 01:04:58,242
কি বলছ, জিন?
404
01:04:59,218 --> 01:05:04,178
একজন মানুষকে সারাজীবন ধোঁকা দেওয়া,
তাকে ভাবতে বাধ্য করা যে তুমি তাকে ভালোবাসো?
405
01:05:05,190 --> 01:05:06,748
তুমি ওকে ভালোবাসোনি?
406
01:05:09,027 --> 01:05:11,894
না, যথেষ্ট নয়।
407
01:05:12,831 --> 01:05:14,128
সে কোথায়?
408
01:05:15,067 --> 01:05:18,036
- আমি তাকে গত তিন মাস দেখিনি।
- জ্যাক?
409
01:05:18,337 --> 01:05:19,702
অসম্ভব।
410
01:05:31,984 --> 01:05:33,451
আমি তোমাকে সাহায্য করব।
411
01:05:35,287 --> 01:05:37,152
আমি বাচ্চার দেখাশোনা করব।
412
01:05:42,661 --> 01:05:44,458
তোমাকে আমাকে ছেড়ে যেতে হবে
413
01:05:45,864 --> 01:05:47,695
আর কখনই ফিরে আসবে না।
414
01:05:49,168 --> 01:05:51,136
আমি সৎ হতে পারি।
415
01:05:51,336 --> 01:05:53,099
অন্তত আমাকে চেষ্টা করতে দাও।
416
01:07:05,878 --> 01:07:09,507
পুলিশের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হল।
আমি স্বস্তি অনুভব করলাম।
417
01:07:39,444 --> 01:07:41,503
- আপনি রেস খেলেন?
- আমি?
418
01:07:41,713 --> 01:07:44,614
- যাচ্ছেন নাকি?
- হয়ত।
419
01:09:05,564 --> 01:09:07,327
কিছু জিতলেন নাকি?
420
01:09:08,000 --> 01:09:09,365
কিছুই না। আপনি?
421
01:09:11,303 --> 01:09:12,736
দেখুন।
422
01:09:18,110 --> 01:09:19,702
সম্ভবত আমি ভুল ছিলাম।
423
01:09:19,911 --> 01:09:23,540
অদ্ভুতভাবে, বিজয়ী সেই ঘোড়াটি ছিল না
যেটাকে উনি সমর্থন করেছিলেন।
424
01:09:56,915 --> 01:09:59,281
ওর চোখে ছিল একটা অশুভ দীপ্তি।
425
01:11:04,149 --> 01:11:06,709
এই দেয়াল, এই গরাদ -
আমি পরোয়া করি না।
426
01:11:06,952 --> 01:11:08,613
আমি তাদের দেখতেও পাই না।
427
01:11:10,522 --> 01:11:11,921
এটা সেই ধারণা।
428
01:11:13,325 --> 01:11:14,917
কোন ধারণা?
429
01:11:16,762 --> 01:11:19,287
মুহূর্তের অসতর্কতা
আর আমি ধরা পরলাম।
430
01:11:21,700 --> 01:11:23,531
সেই কল্পনাটাই অসহ্য।
431
01:11:27,305 --> 01:11:28,863
তুমি কষ্ট পাচ্ছ।
432
01:11:30,475 --> 01:11:31,942
আমি সব স্বীকার করেছি।
433
01:11:33,578 --> 01:11:34,977
তাতে সাহায্য হবে।
434
01:11:36,214 --> 01:11:39,706
কিন্তু পরে সেটা অস্বীকার করব।
আমি ওদের জন্য ব্যাপারটা কঠিন করে তুলব।
435
01:11:45,657 --> 01:11:46,988
তুমি কেন এসেছ?
436
01:11:50,662 --> 01:11:52,755
তুমিই আমার সব।
437
01:11:53,498 --> 01:11:56,126
তুমি আমার পতনে
উল্লসিত হতে চাও?
438
01:11:57,602 --> 01:11:59,035
আমি কাউকে চাই না, কিছুই চাই না।
439
01:12:04,709 --> 01:12:05,835
দাঁড়াও।
440
01:12:32,304 --> 01:12:34,602
এমন কিছু ছিল যা আমি বলিনি।
441
01:12:35,707 --> 01:12:37,265
কেন বেঁচে থাকা?
442
01:12:38,977 --> 01:12:40,945
আমার মন তৈরি ছিল না।
443
01:13:00,265 --> 01:13:02,028
জিন আর ফিরে আসেনি।
444
01:13:18,250 --> 01:13:20,514
"বাচ্চাটা অসুস্থ।
445
01:13:20,819 --> 01:13:23,287
প্রায় তিন সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বর।
446
01:13:23,655 --> 01:13:25,782
আমি আর চিন্তিত নই।
447
01:13:26,358 --> 01:13:28,758
মিশেল, শীঘ্রই দেখা করতে আসব।
জিন।"
448
01:13:34,399 --> 01:13:37,425
চিঠিটা পড়ে আমার হৃদয় কেঁপে উঠল।
449
01:14:29,587 --> 01:14:31,953
কোন কিছু তার মুখটা আলোকিত করলো।
450
01:14:52,610 --> 01:14:55,170
ওহ, জিন, শেষ পর্যন্ত তোমার কাছে পৌঁছাতে,
451
01:14:55,380 --> 01:14:57,905
কি অদ্ভুত পথ আমাকে অবলম্বন করতে হয়েছে।