1
00:00:04,291 --> 00:00:05,625
[ পূর্বে যা ঘটেছে ]
2
00:01:00,120 --> 00:01:09,963
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
3
00:01:10,740 --> 00:01:15,880
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
www.facebook.com/S.fahmidul.islam.7
4
00:01:16,240 --> 00:01:21,200
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
https://subscene.com/u/1021455
5
00:01:44,500 --> 00:01:46,875
আমাকে এই জিনিসটা কেন বলোনি যে
6
00:01:46,958 --> 00:01:50,625
তুমি শুধু জেল থেকেই পালাওনি,
বরং এর রেকর্ডিংও হয়েছিল?
7
00:01:50,708 --> 00:01:53,708
আমার মুখের উপর বলেছিলে
তুমি আর কখনো এবোমিনেশন হও না।
8
00:01:53,791 --> 00:01:56,458
না, বলেছিলাম হতে চাই না।
9
00:01:56,541 --> 00:01:59,875
কিন্তু জানোই তো, পরিস্থিতি সব বদলে দেয়।
10
00:01:59,958 --> 00:02:02,625
তুমি কি বুঝতে পারছ
এটা আরেকটা অপরাধ...
11
00:02:02,708 --> 00:02:04,666
যা তোমার প্যারোলে মুক্তি পাবার
সম্ভবনাকে একদম খতম করে দিতে পারে?
12
00:02:05,583 --> 00:02:06,583
কী?
13
00:02:06,666 --> 00:02:11,083
নাহ, আমাকে জোর করে আমার
সেল থেকে পালাতে বাধ্য করা হয়,
14
00:02:11,166 --> 00:02:14,708
কিন্তু আমি স্বেচ্ছায় ফিরে এসেছিলাম।
15
00:02:14,791 --> 00:02:19,208
আর কে তোমাকে অমন হাই-সিকিউরিটি
জেলখানা থেকে পালাতে বাধ্য করলো?
16
00:02:19,291 --> 00:02:24,375
রহস্যময় কলার সোর্সরার সুপ্রিম,
যার নাম...
17
00:02:24,458 --> 00:02:27,041
ওয়াং। ব্যস ওয়াং।
18
00:02:27,125 --> 00:02:29,625
আর ইন্টারনেটে ওর ব্যাপারে
হাজার জনের হাজার মতামত।
19
00:02:29,708 --> 00:02:32,916
ও হয়তো নিউইয়র্কে
বাস করা কোনো সোর্সরার,
20
00:02:33,000 --> 00:02:35,083
বা নেপালে বাস করা
কোনো লাইব্রেরিয়ান।
21
00:02:35,166 --> 00:02:36,500
ওর সাথে যোগাযোগ করতে পারবে?
22
00:02:36,583 --> 00:02:38,875
অবশ্যই, জেন।
আমার বাঁ হাতে কাজ এটা।
23
00:02:38,958 --> 00:02:41,750
আমার সেক্সি একটা ছবি পাঠিয়েছি
সাথে অনেকগুলো বই আছে।
24
00:02:41,833 --> 00:02:43,708
হ্যাঁ, বেশ, আশাকরি যাতে
ও ফোন ব্যাক করে।
25
00:02:43,791 --> 00:02:45,250
ব্লোনস্কির কথা যদি সত্যি হয়,
26
00:02:45,333 --> 00:02:49,333
তবে এ-ই সে, যে ওকে জেল থেকে বের করে
আমার পুরো কেসের বারোটা বাজিয়েছে।
27
00:02:50,458 --> 00:02:53,375
জানি ওয়াংকে দেখার জন্য তোমাদের তর সইছে।
আমি বুঝি।
28
00:02:53,458 --> 00:02:55,166
কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিই
29
00:02:55,250 --> 00:02:58,541
এটা ঐ ধরনের শো না যেখানে প্রতি সপ্তাহে
নতুন নতুন ক্যামিও দেখতে পাবে।
30
00:02:59,541 --> 00:03:00,791
বেশ, ব্রুসকে ছাড়া।
31
00:03:01,291 --> 00:03:03,583
আর ব্লোনস্কিকে ছাড়া।
আর ওয়াংকে ছাড়া।
32
00:03:05,208 --> 00:03:07,416
কিন্তু মনে রেখো এই শো'টা কার।
33
00:03:13,833 --> 00:03:16,708
এমিল ব্লোনস্কি,
যাকে সবাই এবোমিনেশন নামেও চিনে,
34
00:03:16,791 --> 00:03:21,416
তার প্যারোলের আসন্ন শুনানিতে,
জিএলকে এন্ড এইচ ল ফার্মের অ্যাটোর্নি
35
00:03:21,500 --> 00:03:23,458
জেনিফার ওয়াল্টার্সকে
দায়িত্ব দেওয়া হয়েছে।
36
00:03:23,541 --> 00:03:25,291
খবরটা বিতর্কের সৃষ্টি করেছে।
37
00:03:25,375 --> 00:03:26,875
যবে থেকে জানা গেছে
38
00:03:26,958 --> 00:03:30,666
জেনিফার ওয়াল্টার্সের
শি-হাল্ক নামেও একটা ব্যক্তিত্ব আছে
39
00:03:30,750 --> 00:03:34,625
তবে থেকে এই উঁচা-লম্বা সবুজ আইনজীবীকে
জনগণের রাগের সম্মুখীন হতে হচ্ছে,
40
00:03:34,708 --> 00:03:37,166
এমনকি তার যোগ্যতার উপরেও
আঙুল তোলা হচ্ছে।
41
00:03:45,500 --> 00:03:49,958
ওরা হাল্কের পুরুষত্ব কেড়ে,
একটা মেয়েকে দিয়ে দিয়েছে?
42
00:03:50,666 --> 00:03:53,666
কিছুই বুঝছি না। ওরা সব
সুপারহিরোকে মেয়ে বানিয়ে ফেলছে কেন?
43
00:03:53,750 --> 00:03:56,625
আমাদেরও মি-টু মুভমেন্ট শুরু করতে হবে,
কোথায় গেল সব পুরুষ সুপারহিরো?
44
00:03:56,708 --> 00:03:59,625
আমার মহিলা সুপারহিরো নিয়ে কোনো আপত্তি নেই।
কিন্তু নতুনত্ব কিছু তো থাকতে হবে।
45
00:03:59,708 --> 00:04:01,458
বাকিদের জানি না,
কিন্তু আমার তো মাথা খারাপ হচ্ছে।
46
00:04:01,541 --> 00:04:04,458
আমাদের সাথে আছেন গিডেওন উইলসন,
সেই প্রসিকিউটর
47
00:04:04,541 --> 00:04:07,333
যিনি এবোমিনেশনকে বহু বছর আগে
জেলে পাঠিয়েছিলেন। গিডেওন।
48
00:04:07,416 --> 00:04:10,000
প্রথমত একটা কথা বলতে চাই,
ওর মতো একটা রাক্ষসকে
49
00:04:10,083 --> 00:04:12,833
ছাড়ানোর কথা
কেউ ভাবতেও কীভাবে পারে...
50
00:04:13,583 --> 00:04:17,083
- এসব পাগলামি দেখছ তুমি?
- আমার ব্যাপারে সবাই কী বলছে তাতে কিছু যায় আসে না আমার।
51
00:04:17,166 --> 00:04:19,416
এই দেশে আইন সবার জন্য সমান।
52
00:04:19,500 --> 00:04:21,791
- এমিলিরও অধিকার আছে নায্য বিচার পাবার।
- উত্তর তো দেওয়াই লাগবে।
53
00:04:22,291 --> 00:04:24,375
তোমাকে নিজের গল্পের
নিয়ন্ত্রণ রাখতে হবে।
54
00:04:25,375 --> 00:04:26,791
জেনিফার ওয়াল্টার্স বলছি।
55
00:04:27,833 --> 00:04:29,708
হ্যাঁ, এক্ষুনি আসছি।
56
00:04:31,208 --> 00:04:32,500
হলওয়ে ব্যাকন্স।
57
00:04:33,083 --> 00:04:35,166
দেখো। কেসটা অনেক বড়।
58
00:04:35,250 --> 00:04:38,083
মানুষ তোমার জীবনের প্রতিটা
ছোটখাটো বিষয় জানতে চায়।
59
00:04:38,166 --> 00:04:39,291
তুমি এখন পাবলিক ফিগার।
60
00:04:39,375 --> 00:04:42,333
অফিসে ইন্টারভিউয়ের জন্য
ফোন আর রিকুয়েস্ট আসতেই আছে,
61
00:04:42,416 --> 00:04:43,541
তাই একটা ইন্টারভিউ কমপক্ষে দেওয়া উচিত।
62
00:04:43,625 --> 00:04:45,958
মানুষের আকর্ষণ কাজ করছে
কারণ আমি এমিল ব্লোনস্কির কেস লড়ছি।
63
00:04:46,041 --> 00:04:48,625
কেসটা একবার শেষ হয়ে গেলে,
মিডিয়া সার্কাস সব বন্ধ হয়ে যাবে।
64
00:04:48,708 --> 00:04:52,750
না, জেন, তুমি এড়িয়ে চললেই
এসব বন্ধ হয়ে যাবে না।
65
00:04:52,833 --> 00:04:54,541
এই ফালতু ব্যাপারে
একটা মিনিট খরচ করার মানে হচ্ছে
66
00:04:54,625 --> 00:04:56,958
নিজের কাজের
এক মিনিট সময় নষ্ট করা।
67
00:04:57,416 --> 00:05:01,000
এটা কেমন কথা!
আমি সত্যিই হতাশ।
68
00:05:01,083 --> 00:05:02,958
আজকাল কোন অফিসে রেড বুল থাকে না?
69
00:05:06,375 --> 00:05:08,875
- ডেনিস।
- একদম না... জেন ওয়াল্টার্স চলবে না।
70
00:05:08,958 --> 00:05:12,833
মিস. ওয়াল্টার্স সুপারহিউম্যান
ল্য ডিভিশনের প্রধান।
71
00:05:12,916 --> 00:05:15,916
আমাদের মাঝে এত কাহিনী ঘটে গেছে যে
তাকে কেসটা দেওয়ার আগে আমাকে দশবার ভাবতে হবে।
72
00:05:16,000 --> 00:05:18,916
আমি আপাতত কেস শুনতে রাজি, নিতে নই।
73
00:05:19,833 --> 00:05:21,416
- আমাকে ডেকেছিলেন?
- আহ, হ্যাঁ।
74
00:05:21,500 --> 00:05:25,083
ম্যালোরি বুকও
সুপারহিউম্যান ল ভিডিশনে আছে।
75
00:05:25,166 --> 00:05:29,250
হ্যাঁ। না, আমি এই টপক্লাস রমণীকে
আমার লজ্জার বিষয় জানাতে চাই না।
76
00:05:29,333 --> 00:05:30,958
সে ভবিষ্যতে আমার বাগদত্তা হতে পারে।
77
00:05:31,875 --> 00:05:33,291
তাহলে আমার যোগ না দেওয়াই ভালো।
78
00:05:34,625 --> 00:05:37,375
সে কি আইনজীবী?
ভালোই মনে হচ্ছে। আমি ওকে নিচ্ছি।
79
00:05:38,250 --> 00:05:42,750
বেশ, আমাদের বন্ধু,
ডিএ অফিসের বুকোস্কি সাহেবের,
80
00:05:42,833 --> 00:05:46,916
একটা লাজুক ব্যাপারে সাহায্য দরকার।
81
00:05:47,000 --> 00:05:48,833
ওনার প্রাক্তন প্রেমিকা
ওনাকে ধোকা দিয়েছেন
82
00:05:48,916 --> 00:05:52,250
আর উনি তার উপর মামলা করে
টাকা ফেরত পেতে চান।
83
00:05:52,333 --> 00:05:55,291
হ্যাঁ। আমি ওকে গয়না কিনে দিয়েছি,
ফোটোশুটের জন্য বালি নিয়ে গেছি,
84
00:05:55,375 --> 00:05:57,458
ওর ভক্সওয়াগেন পাস্যাটের জন্য টাকা দিয়েছি।
সাবস্ক্রাইব...
85
00:05:57,541 --> 00:05:59,166
কিন্তু এর জন্য সুপারহিউম্যান
ল ডিভিশনের দরকার কেন?
86
00:05:59,250 --> 00:06:03,208
কারণ ওনার গার্লফ্রেন্ড নিউ এসগার্ডের
একজন ইচ্ছাধারী লাইট এল্ফ।
87
00:06:03,291 --> 00:06:04,416
ওরে বাবা, ডেনিস!
88
00:06:04,500 --> 00:06:07,333
আচ্ছা। বেশ, সত্যি বলতে, ভেবেছিলাম
আমি মেগান দি স্ট্যালিনের সাথে প্রেম করছি।
89
00:06:07,416 --> 00:06:08,416
স্যরি। কী?
90
00:06:08,500 --> 00:06:11,541
স্যরি। তুমি ভেবেছিলে
মেগান দি স্ট্যালিনের সাথে প্রেম করছ?
91
00:06:12,166 --> 00:06:15,416
একাধিকবার গ্র্যামি এওয়ার্ড জয়ী
মেগাস্টার মেগান দি স্ট্যালিন?
92
00:06:15,500 --> 00:06:17,583
"ইচ্ছাধারী" কথাটার মানে বোঝোনি নাকি?
93
00:06:18,916 --> 00:06:22,125
- তোমার মনে হয়েছে সে প্যাসাট চালাবে?
- এজন্যই ওল্টার্সকে পছন্দ না আমার।
94
00:06:22,208 --> 00:06:23,833
আমি সত্যিই দুঃখিত।
95
00:06:27,083 --> 00:06:29,458
মিস. ওল্টার্স, আপনার মেসেজ পেয়েছিলাম।
96
00:06:29,541 --> 00:06:32,916
উহ, ওয়াং সাহেব। দারুণ এন্ট্রি।
পারফেক্ট টাইমিং।
97
00:06:33,000 --> 00:06:35,500
- ব্যাপারটা একটু জরুরি।
- তুমি যেতে পারো।
98
00:06:35,583 --> 00:06:38,625
ধন্যবাদ। উহ, পাগ, শুভ কামনা রইলো।
99
00:06:38,708 --> 00:06:39,791
ডেনিস...
100
00:06:41,833 --> 00:06:42,958
স্যরি।
101
00:06:43,458 --> 00:06:45,666
মিস্টার ব্লোনস্কি যা বলেছেন সব সত্যি।
102
00:06:45,750 --> 00:06:49,041
আমি ওনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে
ওনাকে জেল থেকে বের করে এনেছি,
103
00:06:49,125 --> 00:06:51,083
কারণ সোর্সরার সুপ্রিমের ট্রেনিংয়ের জন্য
104
00:06:51,166 --> 00:06:53,583
আমার একজন
যোগ্য প্রতিদ্বন্দ্বীর দরকার ছিল।
105
00:06:53,666 --> 00:06:57,458
আর সোর্সরার সুপ্রিম হিসেবে, আমি অনুরোধ জানাই
আমার অপরাধের শান্তি যেন ওনাকে না দেওয়া হয়।
106
00:06:58,541 --> 00:07:00,875
দেখুন, ওনাকে আমি শাস্তি দিচ্ছি না।
107
00:07:00,958 --> 00:07:03,708
কিন্তু ভিডিওটা দেখার পর
প্যারোল বোর্ড ওনাকে মুক্তি দিবে না।
108
00:07:03,791 --> 00:07:07,916
আমি জানি আপনি কী ভাবছেন, মিস ওয়াল্টার্স,
কিন্তু আমি সবার স্মৃতি মুছে ফেলব না।
109
00:07:08,000 --> 00:07:09,000
একদম না।
110
00:07:09,083 --> 00:07:11,291
আমি মোটেও এমন কিছু ভাবিনি।
এটা তো অনৈতিক কাজ হবে।
111
00:07:11,375 --> 00:07:13,708
হ্যাঁ, আর অনেক ঝামেলাও পাকবে,
সত্যি বলছি।
112
00:07:13,791 --> 00:07:16,166
- ঠিক আছে।
- আমরা ওনাকে মিরর ডাইমেনশনে পাঠিয়ে দিব।
113
00:07:16,250 --> 00:07:18,375
- জানি না এটা কী জিনিস, কিন্তু না।
- তাহলে শ্যাডো ডাইমেনশন?
114
00:07:19,541 --> 00:07:23,000
আপনি বরং শুনানির দিন এসে
সত্যি কথাটা বললেই চলবে।
115
00:07:23,083 --> 00:07:26,541
ঠিক আছে।
কিন্তু এতে কাজ না হলে প্ল্যান বি তো আছেই।
116
00:07:26,625 --> 00:07:27,750
নাকে টোকা দিবেন না।
117
00:07:29,666 --> 00:07:32,541
তো, বুকোস্কি সাহেব,
আপনি ঐ দুই নম্বরী মেগান দি স্ট্যালিনের উপর
118
00:07:32,625 --> 00:07:35,541
টাকা আর গিফট মিলিয়ে
মোট কত খরচ করেছেন?
119
00:07:35,958 --> 00:07:37,541
ওরে, ভাইরে!
120
00:07:38,041 --> 00:07:42,500
আচ্ছা আমি টাকার অংক বলছি,
আপনি ব্যস কম নাকি বেশি সেটা বলবেন, ঠিক আছে?
121
00:07:42,583 --> 00:07:47,125
যেহেতু মিড সাইজের একটা সেডান কিনে দিয়েছেন,
তো ধরে নিচ্ছি ৫০ হাজার ডলার?
122
00:07:48,583 --> 00:07:49,750
১ লাখ?
123
00:07:50,291 --> 00:07:55,208
- ২ লাখ?
- ২ লাখ? আমি অতও বোকা না।
124
00:07:56,250 --> 00:08:00,333
- না, প্রায় ১ লাখ ৭৫ হাজারের ছিল।
- ১ লাখ... ৭৫ হাজার ডলার?
125
00:08:01,166 --> 00:08:03,541
এই টাকায় তো ভালো কোনো জায়গায়
একটা বাড়ি কেনা যাবে, বুকোস্কি সাহেব।
126
00:08:03,625 --> 00:08:05,083
হ্যাঁ, ঠিক।
127
00:08:06,375 --> 00:08:08,541
তো, আমার সাহায্য করবেন কি না?
128
00:08:08,625 --> 00:08:11,875
আমি কেস বানানো শুরু করছি,
আপনার সাথে যোগাযোগ করতে থাকব, বুকোস্কি সাহেব।
129
00:08:13,583 --> 00:08:14,666
ঠিক আছে।
130
00:08:20,708 --> 00:08:21,750
আচ্ছা।
131
00:08:28,166 --> 00:08:31,916
আমি আসল মেগান দি স্ট্যালিন নই।
132
00:08:32,000 --> 00:08:33,708
কী অবস্থা, ভাই?
কেমন যাচ্ছে?
133
00:08:35,458 --> 00:08:37,958
আমার মন বদলেছি।
কেসটা লড়ব না।
134
00:08:38,041 --> 00:08:39,458
দাঁড়ান। কী? এখনই? আপনি তো...
135
00:08:39,541 --> 00:08:44,541
সত্যি বলতে, ভেতর ভেতর আমি জানি।
বুঝলেন?
136
00:08:44,625 --> 00:08:46,291
আমি জিনিসগুলো মন থেকেই দিয়েছি।
137
00:08:46,375 --> 00:08:50,458
কিন্তু হুট করে সবার সামনে ব্যাপারটা
এসে পড়ায় বিব্রত বোধ করছিলাম।
138
00:08:51,083 --> 00:08:53,833
কিন্তু একটা সময়,
দায়িত্ব নিজের ঘাড়ে নিতে হবে।
139
00:08:53,916 --> 00:08:57,875
- এটা সত্যিই অপ্রত্যাশিত ছিল।
- বেশ, টাকা তো হাতের ময়লা।
140
00:08:59,208 --> 00:09:02,833
আর এখন, আমার কাছে...
বলার জন্য একটা গল্প আছে।
141
00:09:03,791 --> 00:09:08,708
দুঃখিত, মিস্টার... পাগ বলছি।
142
00:09:09,583 --> 00:09:12,375
এই, ভাই। আমার সাইবারট্রাকটা
কেউ তুলে নিয়ে গেছে।
143
00:09:12,458 --> 00:09:16,708
বলছে এটা নাকি হ্যান্ডিক্যাপ স্পটে ছিল।
কিন্তু সত্যি বলছি এটা সাইবারট্রাক স্পটেই ছিল।
144
00:09:17,458 --> 00:09:19,333
হ্যালো? শুনছেন?
145
00:09:19,416 --> 00:09:21,708
আমি সাইবারট্রাক চালাই শুনে
অবাক হয়েছেন নিশ্চয়ই।
146
00:09:21,791 --> 00:09:22,791
সিকিউরিটি!
147
00:09:25,208 --> 00:09:29,375
অফিসে মেয়েদের টোন কাটতে আমার দারুণ লাগে।
এতে অনেক মজা পাই, সোনা।
148
00:09:29,833 --> 00:09:33,333
- এসব একদম ঠিক না।
- এটা ওয়ার্নিং ছিল।
149
00:09:36,208 --> 00:09:37,208
এটা সত্যি না।
150
00:09:38,833 --> 00:09:40,166
তোমরা তো জানো আমাকে।
151
00:09:40,250 --> 00:09:44,500
আমরা এখন আল্ট্রা-হাই সিকিউরিটি জেলখানার
বাইরে থেকে লাইভ ব্রডকাস্টিং করছি
152
00:09:44,583 --> 00:09:49,208
যেখানে প্যারোল বোর্ডের সামনে
এবোমিনেশন নামের একজনের বিচার বসবে।
153
00:09:49,291 --> 00:09:52,250
মানুষ তার মুক্তির বিষয় নিয়ে
অনেক ক্ষিপ্ত...
154
00:09:52,333 --> 00:09:54,583
আরে! শি-হাল্ক নাকি?
শি-হাল্ক, আপনার সাথে একটু কথা বলা যাবে?
155
00:09:54,666 --> 00:09:57,000
আপনাকে অ্যাভেঞ্জার্স রিজেস্ট করেছে
এটা কি সত্যি?
156
00:09:57,083 --> 00:09:59,625
উনি ছিলেন জেনিফার ওয়াল্টার্স,
যাকে সবাই শি-হাল্ক নামে চেনে,
157
00:09:59,708 --> 00:10:02,333
শোনা গেছে ওনাকে নাকি
অ্যাভেঞ্জার্স রিজেস্ট করে দিয়েছে।
158
00:10:10,666 --> 00:10:13,166
- এই। তুমি প্রস্তুত তো?
- হ্যাঁ।
159
00:10:14,250 --> 00:10:16,708
উহ, এরা তোমার জীবনসঙ্গী?
160
00:10:16,791 --> 00:10:18,291
- আহ, হ্যাঁ।
- ঠিক আছে।
161
00:10:19,458 --> 00:10:20,458
ওয়াং কোথায়?
162
00:10:20,541 --> 00:10:24,333
জানি না৷ যে লোক চোখের পলকে এক জায়গা থেকে
আরেক জায়গায় যেতে পারে তার দেরি হয় কীভাবে।
163
00:10:24,416 --> 00:10:27,916
আজ আমরা নির্ধারণ করতে এসেছি
যে এমিল ব্লোনস্কি তার নূন্যতম শাস্তি কাটার পর
164
00:10:28,541 --> 00:10:32,541
এখন আবার সমাজে
ফিরে যাবার জন্য প্রস্তুত কিনা।
165
00:10:32,916 --> 00:10:35,458
সম্প্রতি জেল থেকে
পালানোর ঘটনার পর,
166
00:10:35,541 --> 00:10:38,458
আমরা সবাই জানি ফলাফল কী হবে।
তাই, মোকদ্দমা জলদি শেষ করা যাক।
167
00:10:38,541 --> 00:10:42,875
ব্লোনস্কি সাহেবের তরফ থেকে, আমি চাইব আগে
জেল থেকে পালানোর বিষয়ে কথা বলতে।
168
00:10:42,958 --> 00:10:44,416
আমাদের কাছে একজন স্বাক্ষী আছে
169
00:10:44,500 --> 00:10:48,041
যিনি প্রমাণ করতে পারবেন, ব্লোনস্কি সাহেব
কোনো অপরাধের উদ্দেশ্যে এমন করেননি।
170
00:10:48,125 --> 00:10:49,666
তাহলে ওনাকে দিয়েই শুরু করা যাক।
171
00:10:50,333 --> 00:10:54,958
বেশ, হ্যাঁ, স্বাক্ষী তার
সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত
172
00:10:55,791 --> 00:10:57,458
ব্যস তার আগে ব্লোনস্কি সাহেব
সাক্ষ্য দিয়ে দিক।
173
00:10:58,125 --> 00:11:00,583
আমরা কি আসলেই
এমন কাউকে মুক্ত করার কথা
174
00:11:00,666 --> 00:11:03,166
আলোচনা করছি যার
জেল পালানোর নজির আছে?
175
00:11:03,250 --> 00:11:07,708
আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। ব্লোনস্কি সাহেব,
আপনার কি মনে হয় আপনি শুধরে গেছেন?
176
00:11:07,791 --> 00:11:09,125
উহ...
177
00:11:12,416 --> 00:11:17,375
আমি বলব আমি অনুতপ্ত,
178
00:11:17,791 --> 00:11:20,875
আমি লজ্জিত
যাদের কষ্ট দিয়েছি তার জন্য।
179
00:11:21,416 --> 00:11:24,958
তো, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে,
হ্যাঁ, আমার হয় আমি শুধরে গেছি।
180
00:11:25,708 --> 00:11:31,166
আমার জেলে প্রতিটা দিন
অনুতাপে কাটিয়েছি।
181
00:11:31,250 --> 00:11:33,166
আমি বদলে গেছি।
182
00:11:33,791 --> 00:11:37,125
মেন্টালি, ফিজিক্যালি,
মেটাফিজিক্যালি, স্পিরিচুয়ালি,
183
00:11:37,208 --> 00:11:39,916
কারমিক্যালি, কসমিক্যালি,
ইন্টার-ডাইমেনশনালি...
184
00:11:40,000 --> 00:11:41,333
ইত্যাদি।
185
00:11:41,416 --> 00:11:45,208
ব্লোনস্কি সাহেব আসলে বলতে চাচ্ছেন,
আপনাদের সামনে যে মানুষকে দেখছেন
186
00:11:45,291 --> 00:11:47,958
সে আর আগের সেই এমিল ব্লোনস্কি না।
187
00:11:48,041 --> 00:11:51,166
উনি এখন সমাজের কল্যাণে
অংশ হতে চান।
188
00:11:51,250 --> 00:11:54,166
মুক্তি পেলে,
থাকার জন্য জায়গা আছে?
189
00:11:54,250 --> 00:11:56,375
আছে।
একদম আরামশে থাকার জায়গা আছে।
190
00:11:57,583 --> 00:12:01,958
ব্লোনস্কি সাহেবের নিজের একটা প্লট আছে
আর উনি সেখানে থেকেই কাজ করতে চান।
191
00:12:02,666 --> 00:12:04,083
তো উনি কৃষিকাজ করবেন?
192
00:12:04,166 --> 00:12:08,791
না। আসলে, উনি সেখানে একটা
মেডিটেশন সেন্টার খুলতে চান।
193
00:12:08,875 --> 00:12:11,291
তো, ব্যাপারটা... বেশ, জানেন তো...
194
00:12:11,375 --> 00:12:16,000
আর এর জন্য ব্লোনস্কি সাহেব
ফান্ড কোথায় থেকে জোগাড় করবেন?
195
00:12:17,416 --> 00:12:19,500
ব্লোনস্কি সাহেবের কিছু ঘনিষ্ঠ
196
00:12:19,583 --> 00:12:23,250
পেন পালস আছে।
যারা ওনাকে শুধু অর্থিক সাহায্যই না...
197
00:12:23,333 --> 00:12:26,708
বরং জীবনেও সঙ্গ দিবেন চিরকাল।
198
00:12:26,791 --> 00:12:28,375
মাফ করবেন। বিষয়টা...
199
00:12:28,458 --> 00:12:30,833
- আমি পরিষ্কার করে দিই? হ্যাঁ।
- না।
200
00:12:30,916 --> 00:12:36,875
ব্লেয়ার, রুথ, মার্টা, শিলা, আলেহেন্দ্রা,
ইভোন আর নিকোলেট আমার জীবনসঙ্গী।
201
00:12:37,333 --> 00:12:40,583
পেন পাল প্রোগ্রামের সময়
আমাদের সাক্ষাৎ হয়েছিল।
202
00:12:40,666 --> 00:12:43,291
ওরা আমার বেটার এইটস।
203
00:12:45,541 --> 00:12:47,666
ভালোবাসি তোমাদের।
204
00:12:49,791 --> 00:12:53,083
আমাদের এত গভীরে যাবার প্রয়োজন
আছে বলে মনে করি না। আর কোনো প্রশ্ন?
205
00:12:55,708 --> 00:12:58,000
ব্লোনস্কি জেলে লিটারেসি প্রোগ্রাম শুরু করেছিল।
206
00:12:58,083 --> 00:13:00,333
ওর কারণে অসংখ্য কয়েদি
লেখাপড়া শিখেছে।
207
00:13:00,416 --> 00:13:03,625
ও কয়েদিদের মেডিটেশন
আর ইয়োগা করায়।
208
00:13:05,541 --> 00:13:09,041
- নরকীয় বৈবাহিক জীবন থেকে ও আমাকে উদ্ধার করেছে।
- ব্যাপার না, কার্ল। অশ্রু বইতে দাও।
209
00:13:09,125 --> 00:13:11,791
লাইব্রেরি এখন মারামারি করার জায়গা না।
210
00:13:11,875 --> 00:13:15,875
আগে কয়েদিরা সবাই মদ খেতো,
আর এখন খায় লাল চা।
211
00:13:18,291 --> 00:13:20,708
- তোমাকে মুক্ত করছি, লিন্ডা।
- আমি তোমাকে নিয়ে গর্বিত, কার্ল।
212
00:13:20,791 --> 00:13:24,125
- তোমায় অনেক ভালোবাসি।
- আচ্ছা, এবার কার্লকে কেউ নিয়ে যাও।
213
00:13:26,416 --> 00:13:30,625
আর কিছু আছে? কারণ এরপরও
ব্লোনস্কি সাহেবের পালানোর ব্যাপারটা পরিষ্কার হয়নি।
214
00:13:37,083 --> 00:13:38,083
উহ...
215
00:13:38,583 --> 00:13:44,375
হ্যাঁ, উনি পরিস্থিতির শিকার হয়েছেন
যা আমাদের স্বাক্ষী এসে বর্ণনা করবেন।
216
00:13:45,291 --> 00:13:47,041
যদি এসে হাজির হন আরকি।
217
00:13:50,875 --> 00:13:53,000
মাফ করবেন, মিস ওয়াল্টার্স আর এমিল।
218
00:13:53,083 --> 00:13:55,916
- আহ! অবশেষে।
- সময়ের দিকে খেয়ালই ছিল না।
219
00:13:56,000 --> 00:13:58,166
আজ ওয়াংকে ডেকেছি
220
00:13:58,250 --> 00:14:02,125
কারণ এমিল ব্লোনস্কিকে জেল থেকে
বের করার পিছনে ওনারই হাত ছিল।
221
00:14:02,208 --> 00:14:05,791
আর ওনার কথা শোনার পর
পুরো বিষয়টার প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি
222
00:14:06,125 --> 00:14:07,208
একদম বদলে যাবে।
223
00:14:10,875 --> 00:14:13,333
কুমেটের কথা শুনেছেন কখনো?
224
00:14:13,416 --> 00:14:14,583
উম-হুম।
225
00:14:16,166 --> 00:14:18,833
আমি চাইব আমার মক্কেলের উপর
আরোপিত সব অভিযোগ খারিজ করা হোক।
226
00:14:18,916 --> 00:14:20,000
কীসের ভিত্তিতে?
227
00:14:20,083 --> 00:14:24,125
রুনা এসগার্ডের একজন এল্ফ ডিপ্লোম্যাটের মেয়ে
যা এখন নিউ এসগার্ড।
228
00:14:24,208 --> 00:14:26,958
- আপনি এ ব্যাপারে জানতেন?
- আর তাই, ওনার কাছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে।
229
00:14:27,041 --> 00:14:31,458
নিউ এসগার্ডে ওনার কাছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি থাকতে পারে,
কিন্তু এটা নিউ এসগার্ড না।
230
00:14:31,541 --> 00:14:33,208
মাফ করবেন, মহামান্য,
231
00:14:33,291 --> 00:14:38,041
কিন্তু এসগার্ড কোনো স্থান নয়, বরং এর মানুষ।
তাই, আমি...
232
00:14:38,125 --> 00:14:41,333
থরের অনুপ্রেরণীয় ভাষণ
আদালতে দিয়ে কোনো লাভ নেই।
233
00:14:42,166 --> 00:14:44,041
মহামান্য, এই কেস
একদম পানির মতো পরিষ্কার।
234
00:14:44,125 --> 00:14:48,750
এক বাটপার আমার মক্কেলের থেকে
১ লাখ ৭৫ হাজার ডলার ঠগেছে।
235
00:14:49,208 --> 00:14:50,458
আমার মক্কেলের যে আর্থিক...
236
00:14:50,541 --> 00:14:52,958
এবং মানসিক ক্ষতি হয়েছে
তার ক্ষতিপূরণ পাওয়া উচিত।
237
00:14:53,041 --> 00:14:56,125
আমার মক্কেল এবং বুকোস্কি সাহেব
ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন
238
00:14:56,208 --> 00:14:58,375
- আর তারা রোল-প্লেও করতেন।
- কি যা-তা!
239
00:14:58,458 --> 00:15:01,208
কোনো বিচারবুদ্ধিসম্পন্ন মানুষ
কখনো বিশ্বাস করবে না
240
00:15:01,291 --> 00:15:03,333
আমার মক্কেলের দেওয়া মেসেজ
আসল মেগান দি স্ট্যালিনের হতে পারে।
241
00:15:03,416 --> 00:15:05,583
বুকোস্কি সাহেব জানতেন
উনি মিস রুনার সাথে প্রেম করছেন
242
00:15:05,666 --> 00:15:07,958
আর সেটা চালিয়ে যান
যতদিন এর থেকে ওনার মন উঠে যায়।
243
00:15:08,041 --> 00:15:09,041
আমি মোটেও এমন করিনি।
244
00:15:09,125 --> 00:15:11,958
সম্পর্ক খারাপ হওয়াকে,
বাটপারি বলে না।
245
00:15:12,041 --> 00:15:14,500
বুকোস্কি সাহেব প্রেমে অন্ধ হয়ে গেছিলেন।
246
00:15:14,583 --> 00:15:18,541
উনি ভেবে বসেছিলেন যে
আসল মেগান দি স্ট্যালিনের সাথেই প্রেম করছেন।
247
00:15:18,625 --> 00:15:23,458
আমাকে বলতেই হচ্ছে, এটা বিশ্বাস করা মুশকিল যে
বুকোস্কি সাহেব এত সহজেই বোকা বনে গেছেন।
248
00:15:23,541 --> 00:15:26,250
আর এটা আপনাকে প্রমাণ করতে হবে,
পুগলেয়েসি সাহেব।
249
00:15:26,333 --> 00:15:28,958
তাই আমি শুনানির জন্য অনুমতি দিচ্ছি।
250
00:15:29,041 --> 00:15:32,291
তো, মিস রুনা,
কেস খারিজের আপনার আবেদন অগ্রাহ্য করা হচ্ছে।
251
00:15:35,583 --> 00:15:36,583
খেলা হবে।
252
00:15:37,875 --> 00:15:41,333
কেসটা শেষ হলে, আমি আগে
হলিউড হুকআপ্সের সাবস্ক্রিপশন ক্যান্সেল করব।
253
00:15:41,416 --> 00:15:43,041
মানে ওদের কোনো
ইন্সপেকশনের ব্যবস্থাই নেই।
254
00:15:47,791 --> 00:15:52,083
নতুন তথ্য পাওয়ার পর,
আমার সিদ্ধান্ত বদলাচ্ছি।
255
00:15:54,041 --> 00:15:56,375
থামো, রুনা।
এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে।
256
00:15:57,583 --> 00:16:00,916
বিচারকের রূপ ধারণ করা পুরোপুরি বেআইনী।
ওখান থেকে নামুন।
257
00:16:04,625 --> 00:16:05,625
এতে আমাদেরই
জিততে সুবিধা হয়ে গেল।
258
00:16:09,250 --> 00:16:10,250
ছি!
259
00:16:10,333 --> 00:16:14,083
জেলখানা থেকে বের হওয়া ছাড়া,
ব্লোনস্কি সাহেবের কাছে আর কোনো পথ রাখিনি আমি।
260
00:16:14,958 --> 00:16:17,791
কিন্তু ফেরার সিদ্ধান্ত পুরোপুরি ওনার ছিল।
261
00:16:19,166 --> 00:16:23,541
আমি ওনাকে কামার-তাজে থাকার প্রস্তাব দিই,
বছরের সেই সময়টায় আবহাওয়া দারুণ থাকে।
262
00:16:24,208 --> 00:16:26,416
কিন্তু উনি ফেরার ব্যাপারে অটল ছিলেন
263
00:16:26,500 --> 00:16:30,416
যাতে বাকি শাস্তি পূরণ করে
সমাজের ঋণ শোধ করতে পারেন।
264
00:16:31,291 --> 00:16:32,291
ধন্যবাদ।
265
00:16:35,416 --> 00:16:40,708
তো দেখলেন, এমিল ব্লোনস্কিকে
জেল থেকে বের হতে বাধ্য করা হয়েছিল।
266
00:16:41,125 --> 00:16:45,291
আর যখন ওনাকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়,
উনি তখন জেলের কয়েদকেই বেছে নেন।
267
00:16:45,375 --> 00:16:47,583
এটা কোনো অপরাধীর
আচরণ হতে পারে না...
268
00:16:47,666 --> 00:16:51,291
বরং কোনো বদলে যাওয়া মানুষ
যে সঠিক পথে চলতে চায়।
269
00:16:51,708 --> 00:16:53,916
বেশ, এমিল ব্লোনস্কি হয়তো এমন চায়,
270
00:16:54,000 --> 00:16:56,875
কিন্তু ব্লোনস্কি যখন
অনিয়ন্ত্রিত হয়ে এবোমিনেশনে রূপ নেয়,
271
00:16:56,958 --> 00:16:59,250
তখন কি রক্ত খেকো রাক্ষসে পরিণত হয় না?
272
00:16:59,791 --> 00:17:03,625
আচ্ছা... দাঁড়ান।
আমি আপনাদের প্রমাণ করে দেখাচ্ছি...
273
00:17:05,250 --> 00:17:07,208
- ওহ, না, একদম না।
- এক সেকেন্ড।
274
00:17:07,291 --> 00:17:09,250
- না। না। না।
- কী?
275
00:17:09,333 --> 00:17:11,166
এমিল। এমিল, না।
276
00:17:11,500 --> 00:17:13,750
- ব্যাপার না, জেন।
- না, প্লিজ।
277
00:17:13,833 --> 00:17:17,500
না, না, না, না। এমন... করবে না...
না, না, না, না।
278
00:17:22,416 --> 00:17:23,708
ওহ, খোদা!
279
00:17:24,500 --> 00:17:26,375
না, না, না, না।
280
00:17:26,458 --> 00:17:28,125
সবাই শান্ত হন।
281
00:17:29,583 --> 00:17:31,708
এখান থেকে বের হন! জলদি...
282
00:17:33,041 --> 00:17:34,875
- ওহ, খোদা!
- দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান।
283
00:17:35,541 --> 00:17:37,541
- ওহ, খোদা।
- দাঁড়ান। ফোর্সের কোনো দরকার নেই।
284
00:17:37,625 --> 00:17:40,083
দেখছেন তো, আমি একদম নিয়ন্ত্রণে আছি।
285
00:17:40,166 --> 00:17:42,416
অনেক হয়েছে!
মানুষের রূপে ফিরে এসো!
286
00:17:43,208 --> 00:17:46,958
জলদি! জলদি করো। ও ঠিক আছে।
ও ঠিক আছে। ও একদম ঠিক আছে।
287
00:17:47,041 --> 00:17:48,833
- এমিল!
- ঠিক আছে, ঠিক আছে। সবাই শান্ত হন।
288
00:17:56,125 --> 00:17:57,208
প্লিজ...
289
00:17:57,291 --> 00:17:58,458
উহ...
290
00:17:58,541 --> 00:18:04,625
লেডিস এন্ড জেন্টেলম্যান,
ব্লোনস্কি সাহেবের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি।
291
00:18:04,708 --> 00:18:08,333
উনি মোটেও কাউকে
ভয় দেখাতে চাননি।
292
00:18:09,666 --> 00:18:13,583
আসলে, এতে প্রমাণ হয়ে যায়,
293
00:18:13,666 --> 00:18:20,000
ব্লোনস্কি সাহেব যখন খুশি মুক্ত হতে পারতেন
কিন্তু তারপরও উনি জেলে থাকা বেছে নেন।
294
00:18:20,083 --> 00:18:26,083
ওনার ঝা-চকচকে জেল রেকর্ড এটা দর্শায় যে,
ব্লোনস্কি সাহেব ওনার শাস্তিকালীন সময়ে
295
00:18:26,166 --> 00:18:30,458
নিজের উপর মেহনত করেছেন,
নিজেকে শুধরেছেন এবং নিয়ন্ত্রণে থাকেছেন
296
00:18:30,541 --> 00:18:33,500
যাতে আরও দশটা
মানুষের সাথে চলতে পারেন
297
00:18:33,583 --> 00:18:38,583
আর কখনোই যেন
এবোমিনেশনের রূপ না নেন।
298
00:18:38,666 --> 00:18:42,708
একজন স্বাধীন এবং সম্মানিত নাগরিক হিসেবে
বাঁচার অধিকার আছে ওনার।
299
00:18:43,208 --> 00:18:45,125
ধন্যবাদ, মিস ওয়াল্টার্স।
300
00:18:45,208 --> 00:18:48,125
আজকের মতো আদালত মুলতবি করা হচ্ছে
আমরা সব প্রমাণ বিবেচনা করে দেখব।
301
00:18:48,208 --> 00:18:51,250
আর কোনো সিদ্ধান্তে উপনীত হলে
আমরা আবার মিলিত হব।
302
00:18:51,583 --> 00:18:54,125
আর প্লিজ,
কেউ এই লোককে কাপড় এনে দাও।
303
00:18:54,750 --> 00:18:57,041
- ওহ, হ্যাঁ।
- আর ওয়াং সাহেবের জন্য...
304
00:18:57,750 --> 00:19:02,041
শুধু "ওয়াং"। সোর্সেরের সুপ্রিম।
রহস্যময় কলার মাস্টার।
305
00:19:02,125 --> 00:19:04,208
কামার-তাজের সর্দার
এবং প্রাক্তন লাইব্রেরিয়ান।
306
00:19:04,291 --> 00:19:06,208
হ্যাঁ। কিন্তু আপনি কি বুঝতে পারছেন,
307
00:19:06,291 --> 00:19:11,083
আপনি মাত্রই জেল থেকে এক কয়েদিকে
ভাগানোর কথা স্বীকার করেছেন, যা অনেক বড় অপরাধ।
308
00:19:11,166 --> 00:19:12,208
আমাকে এবার যেতে হবে।
309
00:19:26,416 --> 00:19:27,583
উনি এসে গেছেন।
310
00:19:29,375 --> 00:19:31,958
ব্লোনস্কি যদি আবার তান্ডব শুরু করে
তখন কীভাবে আটকাবেন?
311
00:19:32,041 --> 00:19:34,750
শোনা যাচ্ছে আপনি নাকি
ব্লোনস্কির প্রেমিকাদের একজন?
312
00:19:34,833 --> 00:19:37,000
একটা মাফিয়া অ্যাটাকের কারণে নাকি
আপনার পাওয়ার্স পেয়েছেন
313
00:19:37,083 --> 00:19:39,083
- এই ব্যাপারে কতটা সত্যতা আছে?
- কী?
314
00:19:39,166 --> 00:19:43,958
উনি ছিলেন জেনিফার ওয়াল্টার্স,
বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের
315
00:19:44,041 --> 00:19:46,041
হাত থেকে বাঁচার তাড়ায় আছেন।
316
00:19:46,125 --> 00:19:49,500
আর যখন আমার গাড়ির কাছে পৌঁছালাম,
দেখি এক বিক্ষোভকারী লেখে রেখেছে,
317
00:19:49,583 --> 00:19:51,416
"রাক্ষসকে বাঁচাচ্ছে রাক্ষস।"
318
00:19:51,500 --> 00:19:53,708
একটা ছোট্ট ইন্টারভিউ দিলে
সব ঠান্ডা হয়ে যাবে।
319
00:19:53,791 --> 00:19:57,000
- গুড ডে এলএ তোমার জন্য পাগল হয়ে আছে।
- না, ধন্যবাদ৷ লাগবে না।
320
00:19:57,083 --> 00:19:59,083
কবে যে এসব শেষ হবে
321
00:19:59,166 --> 00:20:02,625
আর আমি ফিরে যাব
আমার সাদামাটা ওকালতি জীবনে।
322
00:20:03,375 --> 00:20:06,250
- যে কিনা একজন হাল্কও।
- কী বলছ তুমি?
323
00:20:06,333 --> 00:20:10,416
জেন, বোতল থেকে দৈত্য বেরিয়ে পড়েছে।
তোমাকে এখন সবাই চেনে।
324
00:20:10,500 --> 00:20:13,666
হ্যাঁ, ঠিক।
কিন্তু আমি এসব চাই না।
325
00:20:13,750 --> 00:20:16,541
ওরে, খোদা। তোমার পেটে
এবোমিনেশনের বাচ্চা,
326
00:20:16,625 --> 00:20:18,208
আর তোমার পেটও ফুলে গেছে।
327
00:20:18,291 --> 00:20:19,875
- তো বাচ্চার বাপ ও?
- হ্যাঁ।
328
00:20:19,958 --> 00:20:22,708
খোদা বাঁচাও।
ডেনিস বুকোস্কির হাত থেকে।
329
00:20:22,791 --> 00:20:26,625
- হ্যাঁ। এটাই এখন প্রয়োজন তোমার।
- দুজনের কাহিনীতে মিল খুঁজে পাচ্ছি। দারুণ।
330
00:20:27,250 --> 00:20:29,541
ওর সাথে তোমরা এতদিন
কাজ করেছ কীভাবে?
331
00:20:29,625 --> 00:20:32,583
ওহ, মনে মনে ওকে নানান পন্থায়,
হাজারোবার খুন করা শেষ আমার।
332
00:20:32,666 --> 00:20:35,041
তারপরও ওর মনে হতো
আমি ওর জন্য ফিদা।
333
00:20:35,125 --> 00:20:38,333
- কেউ এতটা ভ্রমে কীভাবে থাকতে পারে!
- মানে ভাবাই যায় না।
334
00:20:38,416 --> 00:20:40,083
হ্যাঁ। ভাবাই যায় না।
335
00:20:40,166 --> 00:20:42,458
এই, এটা কি আদালতে
বাইবেলে হাত রেখে বলতে পারবে?
336
00:20:43,625 --> 00:20:45,541
‘যাহা বলিব, সত্য বলিব,
337
00:20:45,625 --> 00:20:48,041
সত্য বৈ মিথ্যা বলিব না’।
338
00:20:48,125 --> 00:20:52,291
এই, পি-ডগ, জেন ছাড়া আর কাউকে পাননি?
আপনাকে ছেলেদের একটা পুরো লিস্ট দিয়েছিলাম।
339
00:20:52,375 --> 00:20:55,208
জেন আমাদের কেসটা জিততে সাহায্য করবে।
আমার বিশ্বাস করুন।
340
00:20:55,958 --> 00:20:59,416
মিস. ওয়াল্টার্স, বুকোস্কি সাহেবের সাথে
আপনার সম্পর্ক কেমন ছিল?
341
00:20:59,500 --> 00:21:02,541
ডিএ এর অফিসে আমরা একসাথে
অনেক বছর কাজ করেছি।
342
00:21:02,625 --> 00:21:05,375
তার মানে বুকোস্কি সাহেবকে
বেশ ভালোমতোই জানো?
343
00:21:05,833 --> 00:21:08,916
একদম। আমরা নিয়মিত বিভিন্ন কেসে
একসাথে কাজ করেছি,
344
00:21:09,000 --> 00:21:12,916
তাই বুকোস্কি সাহেবের সাথে
অনেক সময়ও কাটানো হয়েছে।
345
00:21:13,291 --> 00:21:16,916
ওনার ব্যক্তিগত জীবনের ব্যাপারে কখনো কিছু বলেছিলেন?
বিশেষ করে, ডেটিংয়ের ব্যাপারে।
346
00:21:17,000 --> 00:21:19,916
হ্যাঁ, প্রায়ই,
জিজ্ঞেস না করেই শুরু হয়ে যেতেন।
347
00:21:20,000 --> 00:21:21,208
তোমারও শুনতে ইচ্ছা হতো।
348
00:21:22,250 --> 00:21:26,708
তো বুকোস্কি সাহেবের রোমান্টিক লাইফের দিকে দেখে
ওনাকে আপনি কেমন মানুষ বলবেন?
349
00:21:28,208 --> 00:21:31,791
আত্ম-মগ্ন, পুরুষবাদী, অহংকারী।
350
00:21:31,875 --> 00:21:36,583
একবার তো নিজেকে নিউইয়র্ক ১০ আর
এলএ ১১ এর সাথে তুলনা করেছিলেন।
351
00:21:38,500 --> 00:21:41,208
ওনার অফিসের
ডাকনাম দিয়েছেন ডেনিসফেয়ার...
352
00:21:41,291 --> 00:21:43,166
অবজেকশন। অপ্রাসঙ্গিক কথা।
353
00:21:43,250 --> 00:21:47,666
বুকোস্কি সাহেব, আপনাকে মনে করিয়ে দিই
আপনার ওকালতি আপনি নিজে লড়ছেন না।
354
00:21:48,125 --> 00:21:49,750
আর উনি আপনারই স্বাক্ষী।
355
00:21:49,833 --> 00:21:53,375
কিন্তু আপনার সাথে আমি একমত।
পুগলেয়েসি সাহেব, মোদ্দা কথায় আসেন।
356
00:21:53,458 --> 00:21:55,958
এই কোর্টরুমে অনেকবার
বলা হয়ে গেছে যে
357
00:21:56,041 --> 00:21:58,041
কোনো বুদ্ধিমান মানুষ
কখনোই ভেবে বসবে না
358
00:21:58,125 --> 00:22:01,291
সে আসল মেগান দি স্ট্যালিনের সাথে প্রেম করছে।
359
00:22:01,708 --> 00:22:06,250
মিস ওয়াল্টার্স, আপনার কী মনে হয়
ডেনিস বুকোস্কি কি ভেবে বসতে পারেন
360
00:22:06,333 --> 00:22:10,125
উনি সত্যি সত্যিই
মেগান দি স্ট্যালিনকে পটিয়ে ফেলেছেন?
361
00:22:10,208 --> 00:22:15,333
হ্যাঁ। ডেনিস বুকোস্কি
একজন আত্মমগ্ন মানুষ।
362
00:22:15,416 --> 00:22:18,708
উনি অবশ্যই ভেবে বসতে পারেন
মেগান দি স্ট্যালিন ওনার প্রেমে পাগল
363
00:22:18,791 --> 00:22:20,875
কারণ উনি নিজেকে
সর্বেসর্বা মনে করেন।
364
00:22:21,583 --> 00:22:23,208
আমার আর কিছু
জিজ্ঞেস করার নেই, মহামান্য।
365
00:22:30,083 --> 00:22:35,166
বুকোস্কি বনাম রুনার কেসে,
ডেনিস বুকোস্কির পুরো ১ লাখ ৭৫ হাজার ডলারের
366
00:22:35,250 --> 00:22:39,041
ক্ষতিপূরণ মেটানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
367
00:22:39,125 --> 00:22:40,250
এর সাথে,
368
00:22:40,333 --> 00:22:46,541
আসামীকে বিচারকের রূপ ধারণের অপরাধে
৬০ দিনের সাজা শোনানো হচ্ছে।
369
00:22:46,625 --> 00:22:48,291
না, না, না, না, না, না।
370
00:22:48,791 --> 00:22:50,791
একদম।
মেগান দি স্ট্যালিন শুধু একজনই আছে।
371
00:22:50,875 --> 00:22:52,208
দেখে নিব আমি।
372
00:22:53,208 --> 00:22:54,208
আহ!
373
00:22:54,750 --> 00:22:57,416
কী মনে হয় আসল মেগান দি স্ট্যালিনের সাথে
আমার কিছু হবার চান্স আছে?
374
00:22:57,500 --> 00:22:58,500
আমি কি ফিরে যাব?
375
00:22:58,583 --> 00:23:01,625
না। না। প্লিজ, এমন করবেন না।
স্বাক্ষ্য দেওয়ার জন্য ধন্যবাদ, জেন।
376
00:23:01,708 --> 00:23:02,750
এ তো আমার সৌভাগ্য।
377
00:23:02,833 --> 00:23:05,458
দুঃখের বিষয় হচ্ছে
ঐ এল্ফ অনেক সস্তায় পার পেয়ে গেল।
378
00:23:05,541 --> 00:23:07,666
ওর শক্তি কেড়ে নেওয়া গেলে
খুব ভালো হতো
379
00:23:07,750 --> 00:23:10,041
তাহলে কেউ আর
ওর প্রতারণার শিকার হতো না।
380
00:23:10,125 --> 00:23:13,291
ওহ! ডেনিস বুকোস্কি তো
আমাকে দারুণ একটা বুদ্ধি দিলো।
381
00:23:14,625 --> 00:23:15,958
কিন্তু ব্যাপারটা যেন
আমাদের মধ্যেই থাকে।
382
00:23:42,250 --> 00:23:43,750
ওনার রেকর্ড দেখার পর,
383
00:23:43,833 --> 00:23:47,458
আমরা এক্ষুনি ব্লোনস্কি সাহেবের
প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করছি।
384
00:23:47,541 --> 00:23:48,541
ইয়েস।
385
00:23:48,625 --> 00:23:50,750
কিন্তু একটা শর্ত আছে,
386
00:23:50,833 --> 00:23:54,708
ব্লোনস্কি সাহেব আর কখনোই
এবোমিনেশনে রূপ নিতে পারবেন না,
387
00:23:55,375 --> 00:23:58,458
আর ওনাকে সবসময় একটা
ইনহিবিটর পরে থাকতে হবে।
388
00:23:58,541 --> 00:24:03,041
এই শর্তের কোনোভাবে উলঙ্ঘন হলে
ওনাকে সঙ্গে সঙ্গে জেলে ফেরত পাঠানো হবে।
389
00:24:03,583 --> 00:24:05,333
বুঝেছি। ধন্যবাদ।
390
00:24:06,041 --> 00:24:09,375
ধন্যবাদ, জেন।
আমি তোমার কাছে চিরকাল ঋণী থাকব।
391
00:24:10,000 --> 00:24:11,000
স্পিরিচুয়ালি, অবশ্যই।
392
00:24:11,083 --> 00:24:13,375
ব্যস খবরের হেডলাইনে এসে পোড়ো না।
আমি ব্যস এটুকুই চাই।
393
00:24:13,458 --> 00:24:15,958
আমাদের দুজনকে নিয়ে
আর কোনো গল্প পড়তে চাই না।
394
00:24:16,041 --> 00:24:17,583
ব্যাপারটা আবারও ভেবে দেখতে পারো।
395
00:24:17,666 --> 00:24:20,708
মানুষ আমাদের নিয়ে লেখতে চাইবেই।
396
00:24:20,791 --> 00:24:22,500
তার চেয়ে ভালো
আমরাই এর অংশ হয়ে পড়ি।
397
00:24:27,541 --> 00:24:30,041
এবোমিনেশন এখন মুক্ত।
398
00:24:30,125 --> 00:24:34,375
আর আমাদের সাথে এখন আছেন,
তাকে মুক্তি দেওয়ানো আইনজীবী, শি-হাল্ক।
399
00:24:34,458 --> 00:24:37,166
হ্যাঁ, আমার নাম জেনিফার ওয়াল্টার্স,
শি-হাল্ক না,
400
00:24:37,250 --> 00:24:41,166
আর আমার মক্কেলের নাম এমিল ব্লোনস্কি,
এবোমিনেশন না।
401
00:24:41,875 --> 00:24:42,875
বুঝতে পেরেছি।
402
00:24:42,958 --> 00:24:47,291
এমনিতেই এটা হাই-প্রোফাইল কেস
তার উপর একজন হাল্ক কেসটা লড়েছে
403
00:24:47,375 --> 00:24:49,666
তাই সবার নজর কাড়াটাই স্বাভাবিক।
404
00:24:50,166 --> 00:24:53,000
তো, বলুন, শি-হাল্ক নামটা
রাখলেন কীভাবে?
405
00:24:53,083 --> 00:24:55,916
ওহ! এ অনেক মজার কাহিনী,
আমি রাখিনি নাম।
406
00:24:56,000 --> 00:24:58,708
খবরের এক লোক এই নাম দিয়ে দেয়
407
00:24:58,791 --> 00:25:03,083
তারপর থেকে সবাই
এই নামে ডাকা শুরু করে।
408
00:25:03,416 --> 00:25:07,916
তো, আমার পছন্দ হোক বা নাই হোক,
আমি এখন শি-হাল্ক।
409
00:25:08,000 --> 00:25:09,625
দারুণ। আমরা এবার একটা বিরতি নিব।
410
00:25:09,708 --> 00:25:13,583
বিরতির পর এসে, শি-হাল্ক ওনার ডায়েট
আর এক্সারসাইজের ব্যাপারে বলবেন।
411
00:25:13,666 --> 00:25:14,666
স্যরি। কী?
412
00:25:41,000 --> 00:25:43,125
ওকে ধরে ফেলেছি।
সবাই আয়। ধরে ফেলেছি।
413
00:25:44,666 --> 00:25:45,833
ওহ, দাঁড়া।
414
00:25:50,208 --> 00:25:51,291
নাম আমার গা থেকে।
415
00:25:55,375 --> 00:25:58,916
যদি তোমার পাওয়ার্স
শো অফ করার চেষ্টা করে থাকো,
416
00:25:59,000 --> 00:26:00,583
তবে পিছ পা হয়ো না আবার।
417
00:26:00,666 --> 00:26:04,291
আমি আবার কবে পাওয়ার্স
শো অফ করার চেষ্টা করলাম?
418
00:26:10,250 --> 00:26:12,875
কোনো এসগার্ডিয়ান
কন্সট্রাকশন ওয়ার্কারকে লুটে এসেছ নাকি?
419
00:26:13,958 --> 00:26:14,958
হ্যাঁ।
420
00:26:15,458 --> 00:26:16,916
ঠিক আছে, শুরু করা যাক।
421
00:26:26,833 --> 00:26:27,833
স্যরি।
422
00:26:36,041 --> 00:26:37,833
ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি।
423
00:26:37,916 --> 00:26:39,083
- চল ভাগ!
- পালা, পালা, পালা!
424
00:26:42,250 --> 00:26:45,416
আচ্ছা, বন্ধুরা, ভাবিনি ব্যাপার এত বিগড়ে যাবে।
425
00:26:45,500 --> 00:26:46,875
থান্ডারবল, ওটা পেয়েছিস?
426
00:26:46,958 --> 00:26:51,916
না। ও শি-হাল্কে রূপ ধারণ করার পর,
ওর মোটা সবুজ চামড়া আর ফুঁটো করতে পারিনি।
427
00:26:52,000 --> 00:26:54,041
ধুর বাড়া।
বস তো চুদে খাল করে দিবে।
428
00:28:56,333 --> 00:28:58,458
হাই। আমার নতুন ফেভারিট ক্লায়েন্ট।
429
00:28:59,250 --> 00:29:01,333
ব্যস... এখানে একটা সাইন।
430
00:29:02,125 --> 00:29:04,791
আর এখানে একটা। দারুণ।
431
00:29:04,875 --> 00:29:06,500
আর এখানে।
432
00:29:14,958 --> 00:29:16,041
হাহ।
433
00:29:23,625 --> 00:29:26,208
ওহ, তুমি আমার
পুরানো লয়ারের চেয়ে বেশি মজার।
434
00:29:26,291 --> 00:29:29,208
- আপনার জন্য তো প্রাণও নিতে পারি, মেগান দি স্ট্যালিন।
- এবার একটু বেশি হয়ে গেল।
435
00:27:06,120 --> 00:27:25,963
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম