1
00:00:06,132 --> 00:00:12,234
[ পূর্বে যা ঘটেছে ]
2
00:01:07,568 --> 00:01:09,111
ও দরজাগুলো ভেঙে দিয়েছে।
3
00:01:09,195 --> 00:01:10,905
ওর সেনাবাহিনী চারিদিকে রয়েছে।
4
00:01:14,867 --> 00:01:18,287
মহারাজ, আপনি এখান থেকে যান।
5
00:01:21,248 --> 00:01:24,210
- না। আমার সাথে চলো।
- যান!
6
00:02:22,142 --> 00:02:24,562
তুমি কখনোই ঐ রূপোর মুকুট পরতে পারবে না।
7
00:02:25,688 --> 00:02:27,606
মুকুট?
8
00:02:27,690 --> 00:02:31,652
ড্রাগন নবজন্মের কাছে মুকুটের কী দাম?
9
00:02:37,867 --> 00:02:40,369
তুমি...
10
00:02:40,452 --> 00:02:42,872
সত্যিই এমনটা বিশ্বাস করো,
তাই কি?
11
00:02:42,955 --> 00:02:45,749
তোমার কাজ সম্পন্ন করো, লোগেইন।
12
00:02:45,833 --> 00:02:48,794
আমি হোয়াইট টাওয়ারে খবর পাঠিয়েছি।
13
00:02:49,837 --> 00:02:51,839
আইস সিডাই তোমার পিছনে আসবে।
14
00:02:51,922 --> 00:02:53,632
ঐ মহিলাগুলো।
15
00:02:54,675 --> 00:02:57,261
ওদের উচিত আমার অনুসরণ করা,
16
00:02:57,344 --> 00:02:59,346
নাকি আমার সাথে লড়াই করা।
17
00:03:05,227 --> 00:03:07,479
কিন্তু ওরা ভয় পায়।
18
00:03:07,563 --> 00:03:11,817
ভয় পায় যে ড্রাগন হয়তো আবার
দুনিয়াকে ভেঙে ফেলবে,
19
00:03:11,901 --> 00:03:16,280
আমাদের হাজারো বছর
পিছনে নিয়ে যাবে,
20
00:03:16,363 --> 00:03:18,908
যেমনটা আগেরজন করেছিল।
21
00:03:20,743 --> 00:03:23,329
কিন্তু ভুলে গেছে, ড্রাগন যেমন
22
00:03:23,412 --> 00:03:25,539
দুনিয়াকে ভাঙতে পারে
23
00:03:25,623 --> 00:03:28,208
তেমন জুড়তেও পারে।
24
00:03:30,419 --> 00:03:33,339
তোমার এই লোককে বুঝানোর
কোনো দরকার নেই।
25
00:03:33,422 --> 00:03:35,341
ও তোমার যোগ্য না।
26
00:03:35,424 --> 00:03:37,343
ওকে মেরে ফেলো।
27
00:03:37,426 --> 00:03:39,553
তুমি কি এমনটাই চাও?
28
00:03:42,348 --> 00:03:44,224
তুমি পাগল হয়ে গেছ।
29
00:04:15,130 --> 00:04:17,132
ও তোমাকে ধোকা দিবে।
30
00:04:18,842 --> 00:04:21,261
যেমনটা তোমার বাবা মা দিয়েছিল।
31
00:04:21,345 --> 00:04:24,848
যেমনটা তোমার বোন দিয়েছিল।
32
00:04:24,932 --> 00:04:29,436
কেউ বুঝেনি, তুমি কে,
33
00:04:29,520 --> 00:04:31,772
আর কী হতে যাচ্ছ।
34
00:04:57,798 --> 00:05:00,759
আমার মনে সবার জন্য জায়গা আছে।
35
00:05:03,470 --> 00:05:06,140
এমনকি শত্রুদের জন্যও।
36
00:05:09,935 --> 00:05:13,647
আগের ড্রাগন দুনিয়াকে ভেঙেছিল।
37
00:05:14,982 --> 00:05:16,984
কিন্তু আমি দুনিয়াকে জুড়তে চাই।
38
00:05:28,370 --> 00:05:42,913
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
39
00:05:43,290 --> 00:05:47,830
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
www.facebook.com/S.fahmidul.islam.7
40
00:05:48,190 --> 00:05:53,150
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
https://subscene.com/u/1021455
41
00:08:11,491 --> 00:08:13,493
ধন্যবাদ, কারিনি।
42
00:08:27,466 --> 00:08:29,718
তুমি অনেক সৈন্যকে প্রতিহত করেছ।
43
00:08:29,801 --> 00:08:32,763
একটা ক্ষত সারাতে গিয়ে
দুর্বল হয়ে পড়তে পারো না।
44
00:08:32,846 --> 00:08:35,224
তার জন্য না।
45
00:08:35,307 --> 00:08:37,059
ওর জন্য হয়েছি।
46
00:08:39,853 --> 00:08:43,482
আমি এই ভন্ড ড্রাগনের সাথে
দেখা করতে চাই
47
00:08:43,565 --> 00:08:44,983
ও ভন্ড হতে পারে,
48
00:08:45,067 --> 00:08:47,486
কিন্তু হাজারো মানুষ ওকে অনুসরণ করে,
সত্যিকারের অনুসারী।
49
00:08:47,569 --> 00:08:49,446
কিন্তু তুমি তো এতে বিশ্বাস করো না, করো কি?
50
00:08:49,529 --> 00:08:52,282
আমি, লিয়ানড্রিন আর অ্যালানা
তিনজনে মিলে
51
00:08:52,366 --> 00:08:55,118
ওকে ক্ষমতার আঁধার ব্যবহার করা থেকে
থামাতে হয়েছে।
52
00:08:55,202 --> 00:08:58,247
এমনকি, আমাদের জোড়ায় কাজ করতে হচ্ছে।
53
00:08:58,330 --> 00:09:00,874
ও আমাদের কথা শুনতে পায়?
54
00:09:00,958 --> 00:09:03,794
তোমাকেও স্বাগত।
55
00:09:03,877 --> 00:09:06,797
বাতাসের কবচের সাহায্যে
আমরা ওর কান বন্ধ করে দিয়েছি।
56
00:09:06,880 --> 00:09:08,840
শুনেছি ও অর্ধেক গেইল্ডেন জিতেছে
57
00:09:08,924 --> 00:09:11,677
আর রাজাই নাকি ওর সাহায্য করেছিল।
58
00:09:11,760 --> 00:09:14,513
ওকে ধরলে কীভাবে?
59
00:09:14,596 --> 00:09:16,598
তোমার কথা মতো কাজ করে।
60
00:09:16,682 --> 00:09:19,434
ওর শিবিরে ঢুকে
ওকে ঘুমন্ত অবস্থায় ধরেছি।
61
00:09:19,518 --> 00:09:21,144
একটু ভয় দেখানোতেই,
62
00:09:21,228 --> 00:09:22,980
ওর সেনাবাহিনী ভেগে পালিয়ে যায়।
63
00:09:23,063 --> 00:09:24,398
তেমনটাই আশা করো।
64
00:09:24,481 --> 00:09:26,483
আমি প্রহরী মোতায়েন করেছি।
65
00:09:26,566 --> 00:09:28,819
কেউ আমাদের দিকে আগালে
ওরা আমাদের জানাবে।
66
00:09:28,902 --> 00:09:30,904
আর ওর শক্তি!
67
00:09:30,988 --> 00:09:32,489
ও কতটা বিপজ্জনক?
68
00:09:32,572 --> 00:09:35,284
ও সাধারণ জাদুকরদের মতোই,
বরং তার চেয়েও অধম।
69
00:09:35,367 --> 00:09:37,744
ও নিজেকে ড্রাগন দাবি করে
70
00:09:37,828 --> 00:09:39,496
আর টাওয়ারে উঠার চেষ্টা করছিল।
71
00:09:39,579 --> 00:09:42,541
আর একে শাস্তি দিতে আমাদের
কোনো বিচার সালিসে দরকার নেই।
72
00:09:42,624 --> 00:09:44,918
আমিরলিন সিট আমাদের আদেশ দিয়েছে যে
73
00:09:45,002 --> 00:09:47,337
ওকে যেন টাওয়ারে
বিচারের জন্য নিয়ে যাওয়া হয়।
74
00:09:47,421 --> 00:09:51,425
সে ঠিক করবে ওকে কী শাস্তি দেওয়া হবে,
আমরা না।
75
00:09:58,140 --> 00:10:00,142
আমি যথেষ্ট শক্তি পুনঃঅর্জন করেছি।
76
00:10:01,893 --> 00:10:03,812
আমাকে তোমাদের সাহায্য করতে দাও।
77
00:10:03,895 --> 00:10:08,400
নিঃস্বার্থ মোরেইন,
এটাই তোমার শক্তি।
78
00:10:08,483 --> 00:10:10,527
হুম।
79
00:10:10,610 --> 00:10:13,363
কবচে কোনো ফাঁকফোকর থাকা চলবে না।
80
00:10:13,447 --> 00:10:17,451
তোমারটা জায়গা মতো না আসা পর্যন্ত
লিয়ানড্রিন তারটা রাখবে না।
81
00:10:58,033 --> 00:11:01,161
এখন কেবল লাগছে?
এটা ব্যস ওর অর্ধেক শক্তি।
82
00:11:16,301 --> 00:11:18,220
এখনও কাঁধ নেমে যায় তোমার।
83
00:11:18,303 --> 00:11:21,598
আমি এত জলদি ক্লান্ত হবার পাত্র নই।
84
00:11:25,727 --> 00:11:27,729
টাওয়ারে জীবন কেমন কাটছে?
85
00:11:27,813 --> 00:11:28,939
সেখানে আরও বেশি সমস্যা।
86
00:11:29,981 --> 00:11:32,567
আর ওদের সামলানোর জন্য
হাতে গোণা কিছু আইস সিডাই।
87
00:11:32,651 --> 00:11:33,860
আর আমিরলিন সিট?
88
00:11:33,944 --> 00:11:36,446
এখনও ক্ষমতায় আছে।
89
00:11:36,530 --> 00:11:38,907
আর এখনও মোরেইনকে কেউ পছন্দ করে না।
90
00:11:38,990 --> 00:11:43,703
শুনেছি তোমাদের দুজনকে
ফেরত আসার হুমকি দিয়েছিল।
91
00:11:54,339 --> 00:11:57,259
একটা কথা জানো? যাত্রার ক্ষেত্রে
তোমার সঙ্গী পছন্দের ব্যাপারটা
92
00:11:57,342 --> 00:11:59,261
আমি কখনো বুঝে উঠতে পারিনি।
93
00:11:59,344 --> 00:12:01,555
- ও আমার সঙ্গী না।
- ওহ।
94
00:12:01,638 --> 00:12:03,640
ও ভালো সঙ্গীও না।
95
00:12:03,723 --> 00:12:06,518
হয়তো খচ্চরের মতো জেদিও।
96
00:12:10,564 --> 00:12:13,650
সস্তা কৌশল।
97
00:12:15,193 --> 00:12:18,280
ভেবেছিলাম এরপর তোমার পালা।
98
00:12:18,363 --> 00:12:21,450
মোরেইন তোমার বদলে গেছে নাকি?
99
00:12:24,494 --> 00:12:27,831
এভাবে চলতে থাকলে তো,
ও তোমার মন জয় করে ফেলবে।
100
00:12:27,914 --> 00:12:31,418
মোরেইন সিডাইয়ের জন্য
আমার মনে শুধু শ্রদ্ধা রয়েছে।
101
00:12:31,501 --> 00:12:35,213
বেশ, তোমরা একসাথে পাহারা দিলে
সময় দ্রুতই কাটবে।
102
00:12:41,887 --> 00:12:44,931
আমাদের মধ্যে কোনো মিল থাকলেও,
সেটা কখনোই জানব না।
103
00:12:45,015 --> 00:12:48,059
এমন কারো সাথে কথা বলা মুশকিল
104
00:12:48,143 --> 00:12:50,187
যে ঠিকমতো কথাই বলে না।
105
00:12:50,270 --> 00:12:52,898
লানও ওর মনমতো চলে।
106
00:12:54,232 --> 00:12:56,693
ওরা ডিনার করে কীভাবে ভাবতে পারো?
107
00:13:06,578 --> 00:13:09,539
লিয়ানড্রিন বাকিদের মনযোগ আকর্ষণ করছে।
108
00:13:09,623 --> 00:13:12,667
বিচার না হওয়া অবধি আমরা
লোগেইনের শক্তি কাড়তে পারব না।
109
00:13:12,751 --> 00:13:14,753
শুনেছি গ্রামের বাইরে লালরা
110
00:13:14,836 --> 00:13:16,463
এমনটাই করছে।
111
00:13:16,546 --> 00:13:21,510
এমনকি লিয়ানড্রিনও
আমিরলিন সিটের বিরুদ্ধে যাবে না।
112
00:13:23,553 --> 00:13:26,306
আমিরলিন এখানে নেই।
113
00:13:30,018 --> 00:13:31,728
আর তোমার বিশ্রাম...
114
00:13:31,811 --> 00:13:35,482
কথা দিচ্ছি আমি বিশ্রাম নিব।
115
00:13:36,858 --> 00:13:39,277
তুমি আগের চেয়েও আরও
বেশি চিন্তা করা শুরু করেছ।
116
00:13:39,361 --> 00:13:43,782
ঘুম কম হয়...
তাই আমার সময়ের অভাব নেই।
117
00:14:06,972 --> 00:14:09,015
ঘুম হয়েছে?
118
00:14:09,099 --> 00:14:11,101
না।
119
00:14:15,480 --> 00:14:17,399
দেখো, আমার এদের উপর বিশ্বাস নেই।
120
00:14:17,482 --> 00:14:19,776
ওদের কিছু একটা ব্যাপার
আমার ঠিক লাগছে না...
121
00:14:19,859 --> 00:14:22,362
যদি আমাদের কারো চলে যাওয়া
উচিত মনে হয়, আমরা চলে যাবো,
122
00:14:22,445 --> 00:14:25,740
কোনো প্রশ্ন করব না, ঠিক আছে?
123
00:14:26,783 --> 00:14:30,203
আমরা টার ভালোনের জন্য পূর্বে যাচ্ছি।
124
00:14:30,287 --> 00:14:32,205
চাইলে আমাদের সাথে যেতে পারো...
125
00:14:32,289 --> 00:14:34,499
যতক্ষণ আমাদের সহ্য করতে পারো আরকি।
126
00:14:34,583 --> 00:14:37,335
তুমি কীভাবে জানো
আমরা ডাকাত বা তার চেয়েও খারাপ কিছু নই?
127
00:14:37,419 --> 00:14:40,589
ছিন্ন বস্ত্রে কারালিয়ান সমভূমিতে
চড়ে বেড়াচ্ছিলে
128
00:14:40,672 --> 00:14:43,300
সাথে খাবার বা সোনাও নেই।
129
00:14:43,383 --> 00:14:45,802
ডাকাত হলেও,
তোমরা ভালো ডাকাত না।
130
00:14:45,885 --> 00:14:49,723
আর কুহেলিকা পর্বতমালা থেকে
গ্রামবাসীরা সচারাচর নিচে আসে না।
131
00:14:49,806 --> 00:14:51,850
উহ, আমরা হোয়াইটব্রিজ থেকে এসেছি।
132
00:14:51,933 --> 00:14:54,311
আমরা একটা মরুযাত্রীদলের থেকে
আলাদা হয়ে পড়েছি।
133
00:14:54,394 --> 00:14:56,354
তাই?
134
00:15:06,906 --> 00:15:08,908
আসছ?
135
00:15:31,306 --> 00:15:32,849
হাহ! এগোতে থাকো।
136
00:15:32,932 --> 00:15:34,684
মনে হচ্ছে উপরে একটা
খামার দেখতে পাচ্ছি।
137
00:15:36,728 --> 00:15:39,648
এই, বাছা, শশ।
138
00:15:39,731 --> 00:15:41,858
কী হয়েছে তোমার, হু?
139
00:15:43,360 --> 00:15:45,320
এই ভাঁড় আমাদের সাথে কী করছে?
140
00:15:45,403 --> 00:15:47,947
প্রথম যখন ওর সাথে দেখা হয়েছিল,
ও আমাদের টাকা চুরি করে নিয়েছিল।
141
00:15:48,031 --> 00:15:50,367
ওসব মিটমাট হয়ে গেছে।
142
00:15:50,450 --> 00:15:54,537
ও আমাদের জীবন বাঁচিয়েছিল...
যদি তোমার মনে থাকে।
143
00:15:54,621 --> 00:15:57,499
তাই? ডায়না বলেছিল
ডার্কফ্রেন্ডরা সবখানে রয়েছে,
144
00:15:57,582 --> 00:16:00,335
আর একটা ফেইড আমাদের পিছনে আসছে।
145
00:16:00,418 --> 00:16:02,671
যদি আমাদের বিশ্বাস অর্জন করতে
ওকে মেরে ফেলে?
146
00:16:04,714 --> 00:16:07,467
বেশ, তবে সেটা বুদ্ধিমত্তার... প্রমাণ হবে।
147
00:16:08,468 --> 00:16:11,262
মনে হয় আমাদের সবার জন্যই
একটা আশা আছে।
148
00:16:12,889 --> 00:16:16,309
ও আমাদের একটা কথা বলেছিল।
149
00:16:17,602 --> 00:16:20,980
যে আমাদের পাঁচজনের একজন
ড্রাগন হতে পারে।
150
00:16:21,064 --> 00:16:23,358
আমি, তুমি, পেরিন, এগউইন।
151
00:16:24,401 --> 00:16:27,070
আর কে?
152
00:16:35,328 --> 00:16:37,580
তোমার অভ্যাস হয়ে যাবে।
153
00:16:37,664 --> 00:16:40,500
দেখে মনে হচ্ছে
ও যেন ব্যস ওখানে বসে আছে।
154
00:16:42,001 --> 00:16:44,462
মানে, আমি সবসময়ই জানতাম
নারীরা পুরুষদের কবচ দেখতে পায় না,
155
00:16:44,546 --> 00:16:46,881
কিন্তু এটা নিজে থেকে
অনুভব করে মনে হচ্ছে, যেন...
156
00:16:46,965 --> 00:16:51,428
যেন কোনো পাখিকে
খাঁচায় বন্দী করে রাখা হয়েছে।
157
00:16:52,595 --> 00:16:53,596
হ্যাঁ।
158
00:17:03,398 --> 00:17:06,317
তোমার ঐ কুকুরটার কথা মনে আছে
159
00:17:06,401 --> 00:17:08,319
যখন আমরা শিক্ষানবিশ ছিলাম?
160
00:17:08,403 --> 00:17:10,196
ওর নাম যেন কী ছিল?
161
00:17:11,656 --> 00:17:14,284
ওটা আমার কুকুর ছিল না।
শিক্ষানবিশদের পোষা প্রাণী রাখবার অনুমতি নেই।
162
00:17:14,367 --> 00:17:17,120
কিন্তু ও প্রতি রাতে তোমার বিছানায় ঘুমাতো।
163
00:17:19,122 --> 00:17:21,082
আমার ধারণা কারিনি তোমাকে
164
00:17:21,166 --> 00:17:23,710
আমাদের বন্ধুত্বের ফায়দা নিয়ে
আমার থেকে তথ্য বের করতে বলেছে।
165
00:17:23,793 --> 00:17:26,755
তা এক-দুইদিন পর করব।
166
00:17:26,838 --> 00:17:29,883
যখন তুমি এর প্রত্যাশা করবে না।
167
00:17:29,966 --> 00:17:31,968
চালাক আছ!
168
00:17:32,051 --> 00:17:33,970
তুমি খুব সহজেই
নীল আজাহ'য় জায়গা পেয়ে যেতে।
169
00:17:34,053 --> 00:17:35,972
কি যে বলো!
170
00:17:36,055 --> 00:17:39,100
একজন দেহরক্ষী তেমনটা কখনোই করবে না।
171
00:17:47,066 --> 00:17:49,944
যখন আমি সবুজকে বেছে নিই,
172
00:17:50,028 --> 00:17:53,114
ভেবেছিলাম এটা বেশ বীরত্বপূর্ণ।
173
00:17:55,283 --> 00:17:57,410
ব্যাটেল আজাহকে অন্তিম লড়াইয়ে...
174
00:17:57,494 --> 00:18:00,121
ডার্ক ওয়ানের হাত থেকে
মানব জাতিকে রক্ষার জন্য
175
00:18:00,205 --> 00:18:03,208
প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
176
00:18:04,250 --> 00:18:07,837
কিন্তু কখনো ভাবিনি
এটা নিজ চোখে দেখব।
177
00:18:08,880 --> 00:18:12,175
আগেও অনেক ভন্ড ড্রাগনের
আবির্ভাব ঘটেছে।
178
00:18:12,258 --> 00:18:14,928
নারী ও পুরুষেরা নিজেদের
এই পদবির অধিকারী হিসেবে দাবি করেছে
179
00:18:15,011 --> 00:18:17,138
ক্ষমতা বা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য।
180
00:18:19,140 --> 00:18:21,017
ভন্ড হোক বা না হোক...
181
00:18:22,519 --> 00:18:26,940
...ওর মতো শক্তি আর কারো দেখিনি।
182
00:18:27,982 --> 00:18:29,984
এটা ব্যস আরেকটা সংকেত।
183
00:18:34,322 --> 00:18:36,741
যে এই যুগের সমাপ্তি ঘনিয়ে এসেছে।
184
00:18:41,955 --> 00:18:44,207
যদি তাই হয়, তবে আমাদের
185
00:18:44,290 --> 00:18:46,209
অন্তিম লড়াই লড়তে হবে...
186
00:18:47,710 --> 00:18:50,547
...আমি খুশি যে তুমি আমাদের সঙ্গে আছ।
187
00:18:54,801 --> 00:18:56,719
জানি গতবারেরটা
এই দুনিয়াকে ধ্বংস করেছিল,
188
00:18:56,803 --> 00:18:58,721
আর আমরা সেটা আবারও
ঘটতে দিতে পারি না,
189
00:18:58,805 --> 00:19:01,140
আর ড্রাগন যদি এবার
আমাদের পক্ষে হয়ে থাকে,
190
00:19:01,224 --> 00:19:03,893
কিন্তু আমরা লালদের
ওর শক্তি কেড়ে নিতে দিচ্ছি?
191
00:19:25,748 --> 00:19:27,876
জেনি।
192
00:19:27,959 --> 00:19:30,628
এটাই ছিল ওর নাম।
193
00:19:30,712 --> 00:19:33,965
যে কুকুরটা তোমার ছিল না।
194
00:19:46,895 --> 00:19:49,147
তোমার বিনুনিটা পছন্দ হয়েছে।
195
00:19:50,565 --> 00:19:53,401
তুমি নেনেইভ, তাই না?
196
00:19:53,484 --> 00:19:55,111
ভুল উচ্চারণ করলে, ক্ষমা চাচ্ছি।
197
00:19:55,194 --> 00:19:58,031
আমাদের বাচনভঙ্গি আলাদা।
198
00:20:00,909 --> 00:20:03,036
কারণ তুমি আমাকে কখনো
কথা বলতেই শুনোনি।
199
00:20:07,206 --> 00:20:10,793
মনে হয় তোমার কিছু দরকার
তাই তো এখানে এসেছ?
200
00:20:10,877 --> 00:20:13,212
আইস সিডাইরা সবসময়ই এমনটা করে।
201
00:20:14,213 --> 00:20:17,467
তাই আমিই আগে জিজ্ঞেস করি।
202
00:20:17,550 --> 00:20:19,636
তোমার জবাবের উপর নির্ভর করবে,
203
00:20:19,719 --> 00:20:21,888
তুমি যা চাচ্ছ
তা তোমাকে দিব কি-না।
204
00:20:25,016 --> 00:20:27,435
মোরেইনকে কতদিন ধরে জানো?
205
00:20:34,609 --> 00:20:37,445
আমরা অন্ধকার হওয়া অবধি অপেক্ষা করব,
তারপর চুপ করে গোলাঘরে ঢুকে পড়ব।
206
00:20:37,528 --> 00:20:39,113
আর সূর্য উঠার আগেই বেরিয়ে পড়ব।
207
00:20:39,197 --> 00:20:41,199
ওদের জিজ্ঞেস করে নিলে
বেশি ভালো হয় না?
208
00:20:41,282 --> 00:20:42,617
ওরে!
209
00:20:42,700 --> 00:20:44,410
ভেবেছিলাম তুমি ভালো অশ্বারোহী।
210
00:20:44,494 --> 00:20:46,174
ভেবেছিলাম তুমি ভালো ঘোড়া চোর।
211
00:20:46,245 --> 00:20:48,748
এই ঘোড়া তো দেখি
নিজের ছায়াকেই ভয় পায়।
212
00:20:48,831 --> 00:20:49,892
নিজের জায়গায় আগন্তুকদের দেখে
213
00:20:49,916 --> 00:20:51,125
যেকারোরই মনে সন্দেহ জাগতে পারে।
214
00:20:51,209 --> 00:20:53,127
আমরা ব্যস এখান দিয়ে যাচ্ছিলাম।
215
00:20:53,211 --> 00:20:54,837
তার জন্য বেশির ভাগ মানুষ
তাদের ঘোড়ায় বসে থাকে।
216
00:20:54,921 --> 00:20:56,921
আমরা আবার ঘোড়ার পিঠে চড়ে
এখান থেকে চলে যেতে পারি, যদি তা করতে দাও।
217
00:20:56,965 --> 00:20:58,925
যাতে রাতে আবার ফিরতে পারো?
218
00:20:59,008 --> 00:21:00,343
তা আমার আর আমার পরিবারের জন্য
ঝুকিপূর্ণ হবে।
219
00:21:00,426 --> 00:21:02,345
গ্রামে সৈনিক ঘুরাঘুরি করছে
220
00:21:02,428 --> 00:21:04,068
যারা দক্ষিণের বিদ্রোহ ছেড়ে পালিয়ে এসেছে।
221
00:21:08,768 --> 00:21:11,854
মাফ কোরো। মাফ কোরো।
আমরা তোমাকে সত্যিটা বলিনি।
222
00:21:11,938 --> 00:21:15,483
আমরা রাতে তোমার গোলাঘরে
বিশ্রাম করতাম।
223
00:21:15,566 --> 00:21:17,652
জানতেও পারতে না
আমরা সেখানে ছিলাম।
224
00:21:20,571 --> 00:21:22,532
তুমি আমাদের মারতে চাও না।
225
00:21:22,615 --> 00:21:24,450
চাইলে, আঙুল দিয়ে ধনুক চালাতে
226
00:21:24,534 --> 00:21:26,703
মুষ্টি দিয়ে না।
227
00:21:28,621 --> 00:21:30,373
আর যদি আমি তোমাকে মারতে চাইতাম,
228
00:21:30,456 --> 00:21:32,542
তাহলে এত বকবক করতাম না।
229
00:21:45,054 --> 00:21:47,181
কখনোই এসব বেশি পছন্দ ছিল না।
230
00:21:48,808 --> 00:21:51,310
কী বলো, জান?
231
00:21:57,608 --> 00:21:59,610
গোলাঘরে অনেক জায়গা আছে...
232
00:22:00,695 --> 00:22:03,072
...যদি একবার অশ্বশালা পরিষ্কার হয়ে যায়।
233
00:22:08,953 --> 00:22:12,081
ও নীল আজাহ বেছে নিয়েছিল,
234
00:22:12,165 --> 00:22:13,833
আর ওর সাথে এটা যায়ও।
235
00:22:13,916 --> 00:22:16,169
ওরা নগন্য গুপ্তচর ছাড়া কিছুই না
236
00:22:16,252 --> 00:22:18,588
যারা নিজেদের গুরুত্বের বড়াই করে।
237
00:22:18,671 --> 00:22:21,674
আর লালরা কি ভিন্ন?
238
00:22:22,717 --> 00:22:26,679
আমরা ক্ষমতার আঁধারের অপব্যবহার হওয়া থেকে
দুনিয়াকে রক্ষা করি।
239
00:22:26,763 --> 00:22:28,765
বাকি আইস সিডাইরাও তাই করে।
240
00:22:29,807 --> 00:22:31,768
লিয়ানড্রিন।
241
00:22:31,851 --> 00:22:34,103
তোমাদের সাথে বসলে কিছু মনে করবে না তো?
242
00:22:34,187 --> 00:22:36,481
আমি উঠতেই যাচ্ছিলাম।
243
00:22:39,317 --> 00:22:41,319
লালদের তাবু সব মেয়েদের জন্য উন্মুক্ত।
244
00:22:41,402 --> 00:22:43,654
চাইলে আমাদের সাথে
রাতের খাবার খেতে পারো...
245
00:22:44,989 --> 00:22:47,241
...যদি ঠান্ডা মুরগি খেয়ে
মন ভরে গিয়ে থাকে।
246
00:22:50,078 --> 00:22:51,871
ঐ মহিলা একটা কালনাগিনী।
247
00:22:51,954 --> 00:22:54,791
হোয়াইট টাওয়ারে কি সব এমন মহিলায় ভর্তি?
248
00:22:54,874 --> 00:22:57,126
উহ, তা শীঘ্রই জানতে পারবে।
249
00:22:57,210 --> 00:22:59,212
তাই? অর্ধেক দিন তো
ভুল রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে
250
00:22:59,295 --> 00:23:00,838
আমাদের এখানে নিয়ে এসেছ।
251
00:23:00,922 --> 00:23:02,757
সাইস সিডাই দ্রুতই লোগেইনকে নিয়ে
252
00:23:02,840 --> 00:23:05,009
টাওয়ারে পৌঁছাবে।
253
00:23:05,093 --> 00:23:08,096
তোমার বন্ধুরা যদি সেখানে পৌঁছে না থাকে,
254
00:23:08,179 --> 00:23:11,265
তবে আমরা তাদের খুঁজে বের করব।
255
00:23:14,143 --> 00:23:16,854
আমরা কথা দিয়েছিলাম।
256
00:23:22,735 --> 00:23:24,654
আমাদের সাথে আগুনের কাছে গিয়ে বসতে পারো।
257
00:23:24,737 --> 00:23:26,948
যদি না কাউকে এতে পুড়িয়ে না ফেলো।
258
00:23:34,205 --> 00:23:37,416
সমভূমিতে আর কাউকে দেখেছিলে?
259
00:23:37,500 --> 00:23:39,937
তোমাদের কপাল ভালো যে আমাদের নজরে পড়েছ।
আমরা সাধারণত এই পথ দিয়ে যাই না,
260
00:23:39,961 --> 00:23:43,422
কিন্তু দক্ষিণের পথে সৈনিক থাকে।
261
00:23:43,506 --> 00:23:46,634
এই বড় একটা দল তো
নিজের রক্ষা নিজেই করতে পারবে।
262
00:23:46,717 --> 00:23:49,262
আমাদের সাথে কোনো অস্ত্র দেখেছ?
263
00:23:52,431 --> 00:23:54,976
টুয়াথান পত্রপল্লবের জীবনতারিকা
অনুসরণ করে চলছে।
264
00:23:55,059 --> 00:23:56,894
হাজারো বছর ধরে।
265
00:23:56,978 --> 00:24:00,231
আমরা অস্ত্র এবং সহিংসতা ত্যাগ করেছি।
266
00:24:00,314 --> 00:24:02,400
যদি তোমাদের উপর হামলা হয়?
267
00:24:02,483 --> 00:24:06,612
যদি পারি পালাবো,
না পারলে সইবো।
268
00:24:07,613 --> 00:24:10,575
নিজেদের এভাবে মরতে দিবে?
269
00:24:11,576 --> 00:24:15,204
"পাতার ঝরবার সময় হলে,
ঝরে মাটিতে মিশে যায়,
270
00:24:15,288 --> 00:24:17,999
গাছকে পুষ্টি জোগায়,
271
00:24:18,082 --> 00:24:20,209
পরে আবার সেই গাছে পাতাটা গজায়।"
272
00:24:20,293 --> 00:24:22,336
কোনকিছুই কখনো শেষ হয় না।
273
00:24:23,337 --> 00:24:25,506
চক্র সবসময় ঘুরতে থাকে।
274
00:24:25,590 --> 00:24:30,344
ছোটবেলায় আমি খেলনা হারালে
এই কথাই শুনতাম।
275
00:24:30,428 --> 00:24:33,097
এখনও অপেক্ষা করছি।
276
00:24:35,141 --> 00:24:37,101
কখনো যুদ্ধে লড়েছ?
277
00:24:37,185 --> 00:24:40,521
অস্ত্র হাতে তুলেছ?
তলোয়ার? তীর ধনুক?
278
00:24:40,605 --> 00:24:42,315
কুড়াল?
279
00:24:48,404 --> 00:24:52,283
আর, বলো, কুড়াল হাতে তুলার পর
280
00:24:52,366 --> 00:24:54,368
জীবন আরও ভালো হয়েছে নাকি বাজে?
281
00:25:21,896 --> 00:25:24,232
ও কি ব্যস ওখানে দাঁড়িয়েই থাকবে
282
00:25:24,315 --> 00:25:25,395
আর আমাদের সব কাজ করতে হবে?
283
00:25:27,068 --> 00:25:30,738
ভাঁড়দের তামাশা দেখানোর আগে
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়।
284
00:25:30,821 --> 00:25:32,448
হ্যাঁ, ব্যাপারটা মজাদার যে যখন তারা
285
00:25:32,531 --> 00:25:34,533
ঝাড়ু-লাঠি তুলে দিচ্ছিলো
তখনই এই প্রস্তাবটা এসেছে।
286
00:25:35,534 --> 00:25:37,745
তুমি ঠিক আছ?
287
00:25:39,747 --> 00:25:41,832
আমার একটু বিশ্রাম দরকার।
288
00:26:04,605 --> 00:26:06,565
শুনছেন?
289
00:26:08,609 --> 00:26:10,903
মাফ করবেন।
মা পাঠিয়েছে আমাকে।
290
00:26:10,987 --> 00:26:14,448
আপনাদের ধন্যবাদ জানাতে
আর এত মেহনত করবার জন্য এটা দিয়েছে।
291
00:26:15,491 --> 00:26:17,702
এই।
292
00:26:20,121 --> 00:26:24,208
না, উম... মাফ কোরো।
293
00:26:24,292 --> 00:26:25,835
তুমি, উম...
294
00:26:25,918 --> 00:26:28,421
তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে।
295
00:26:30,256 --> 00:26:31,966
রুটির জন্য ধন্যবাদ।
296
00:26:34,093 --> 00:26:36,012
তোমার নাম কী?
297
00:26:36,095 --> 00:26:38,472
- বলা যাবে না।
- কেন?
298
00:26:38,556 --> 00:26:41,392
মা বলেছে আপনি আগন্তুক,
তাই আপনাকে কথাটা বলে আর খাবারটা দিয়ে
299
00:26:41,475 --> 00:26:43,394
যেন চলে আসি।
300
00:26:43,477 --> 00:26:45,479
কিন্তু তুমি তা করোনি।
301
00:26:46,981 --> 00:26:49,191
হ্যাঁ।
302
00:26:49,275 --> 00:26:51,610
আমার বোনেরাও কখনো কথা শুনতো না।
303
00:26:52,653 --> 00:26:54,572
ওরা কোথায়?
304
00:26:54,655 --> 00:26:58,159
বাসায় নিরাপদে আছে।
305
00:26:58,242 --> 00:27:00,911
আপনার বাবা-মা'র সাথে?
306
00:27:10,171 --> 00:27:12,506
ওদের জন্য বিরগিটকে নিয়ে যেতে পারেন।
307
00:27:12,590 --> 00:27:15,343
সবাই ঘুমিয়ে পড়লে ও আমার রক্ষা করে।
308
00:27:16,844 --> 00:27:18,429
আমি তোমার পুতুল নিয়ে যেতে পারি না।
309
00:27:18,512 --> 00:27:20,348
ওহ, আমার কাছে অনেকগুলো আছে।
310
00:27:20,431 --> 00:27:23,601
বিরগিট সবসময়ই দুনিয়া দেখতে চাইতো।
311
00:27:35,321 --> 00:27:38,324
মনে হয় এই গ্রামে এসে
ওকে কোনো অসুখে ধরেছে।
312
00:27:38,407 --> 00:27:41,327
ওর মতো আরেকজনকে জানতাম।
313
00:27:41,410 --> 00:27:44,872
ওউয়েন, আমার ভাগ্নে।
314
00:27:47,750 --> 00:27:51,337
ছেলেটা অর্ধেক জীবন
ঝামেলায় পড়ে কাটিয়েছে,
315
00:27:51,420 --> 00:27:53,798
আর বাকিটা তার থেকে বের হতে,
316
00:27:53,881 --> 00:27:56,884
আর ভালো ব্যবহার হচ্ছে
আমি দুটোতেই ওর সাথে ছিলাম।
317
00:27:56,967 --> 00:28:01,263
তারপর, একদিন, ও অসুস্থ হয়ে পড়ে।
318
00:28:01,347 --> 00:28:03,599
পরিবার আর বন্ধুদের সাথে
ঝগড়া করতে শুরু করে।
319
00:28:03,682 --> 00:28:05,768
ছোট ছোট জিনিসে ভয় পেতে শুরু করে।
320
00:28:05,851 --> 00:28:07,895
ও পাশ দিয়ে গেলে
জানোয়ারদের লোম খাড়া হয়ে যেত।
321
00:28:07,978 --> 00:28:11,023
কেউ বুঝতে পারছিল না কী হচ্ছে
322
00:28:11,107 --> 00:28:13,901
যতক্ষণ অবধি না ও,
হাত ব্যবহার না করেই
323
00:28:13,984 --> 00:28:17,696
একটা পাথর ছুঁড়ে মারে।
324
00:28:21,242 --> 00:28:23,494
ম্যাটের মধ্যে ওর সব লক্ষণ রয়েছে।
325
00:28:25,246 --> 00:28:27,331
ম্যাট আমাকে বলতো।
326
00:28:27,415 --> 00:28:29,542
ও বোকা নয়।
327
00:28:29,625 --> 00:28:31,419
না ওউয়েন ছিল।
328
00:28:31,502 --> 00:28:33,212
আমি একজন ভাঁড়।
329
00:28:33,295 --> 00:28:34,689
তোমার কি মনে হয়
ও ছোট থাকতে
330
00:28:34,713 --> 00:28:37,258
ওকে এসব গল্প বলে শুনাইনি?
331
00:28:37,341 --> 00:28:39,552
কীভাবে অন্তিম যুগের শেষে,
332
00:28:39,635 --> 00:28:42,304
ডার্ক ওয়ান ক্ষমতার আঁধারকে
দূষিত করে ফেলে...
333
00:28:43,472 --> 00:28:47,184
...যাতে কোনো মানুষ পাগল না হয়ে
তার ব্যবহার না করতে পারে?
334
00:28:47,268 --> 00:28:49,562
তারপরও ও আমাকে মিথ্যা বলে।
335
00:28:55,317 --> 00:28:57,236
কী হয়েছিল ওর?
336
00:28:57,319 --> 00:29:01,740
আমার অনুপস্থিতিতে
আইস সিডাই ওকে খুঁজে ফেলে।
337
00:29:04,368 --> 00:29:06,328
লালেরা...
338
00:29:08,164 --> 00:29:10,291
ওর শক্তি কেড়ে নেয়।
339
00:29:10,374 --> 00:29:14,253
ওকে ক্ষমতার আঁধার থেকে বিচ্ছিন্ন করে দেয়।
340
00:29:16,755 --> 00:29:18,966
কমসেকম ওকে জানে মারেনি।
341
00:29:19,049 --> 00:29:23,637
পুরুষ হোক, বা নারী,
তারা একবার শক্তির স্বাদ পেয়ে গেলে,
342
00:29:23,721 --> 00:29:26,265
সেটা হারানোর পর,
ওদের আর কোনো জীবন থাকে না।
343
00:29:26,348 --> 00:29:28,434
ওরা ব্যস...
344
00:29:29,894 --> 00:29:31,854
...ফসকে যায়।
345
00:29:31,937 --> 00:29:36,484
ঐ মহিলারা যাবার কয়েক সপ্তাহ পর,
346
00:29:36,567 --> 00:29:40,946
ওউয়েন আমাদের সাথে খেতে বসেছিল।
347
00:29:41,030 --> 00:29:43,574
ও হাই তুলে।
348
00:29:45,201 --> 00:29:47,870
তারপর খাবারের ছুরিটা নিয়ে...
349
00:29:49,705 --> 00:29:52,875
...নিজের গলা কেটে ফেলে,
যেন কিছু হয়ইনি।
350
00:29:58,172 --> 00:30:01,425
আমি তোমাদের পাশে থাকব
যতটা সম্ভব হয়,
351
00:30:01,509 --> 00:30:04,386
তোমাদের নিরাপদে রাখব।
352
00:30:04,470 --> 00:30:07,348
তবে যা-ই করো, আমাদের ম্যাটকে
ঐ মহিলাদের থেকে দূরে রাখতে হবে।
353
00:30:12,561 --> 00:30:15,439
একজন সাধারণ ভাঁড় হিসেবে
তুমি অনেক কিছুই জানো।
354
00:30:15,523 --> 00:30:17,608
আমরা নিজেদের ভাঁড় বলি
355
00:30:17,691 --> 00:30:20,653
কারণ হাস্যকর নামে
আমাদের একটু কম ভয়ংকরী মনে হয়।
356
00:30:22,238 --> 00:30:26,784
যে অতীতের ব্যাপারে জানে
তার চেয়ে ভয়ংকর আর কেউ নেই।
357
00:30:47,263 --> 00:30:48,657
ঘোড়াটা ওকে এক আছাড় দেয়
358
00:30:48,681 --> 00:30:51,016
আর ও গিয়ে শুয়োরের খাবারের মধ্যে পড়ে।
359
00:30:51,100 --> 00:30:54,728
আর এর সাথেই কিসসা খতম হয়
ঘোড়ার রাখাল,
360
00:30:54,812 --> 00:30:56,105
অ্যালান ম্যানড্রাগোরানের।
361
00:31:00,859 --> 00:31:03,237
- দারুণ নাম।
- হ্যাঁ।
362
00:31:03,320 --> 00:31:04,530
মাথামোটা অশ্বারোহীর জন্য।
363
00:31:06,574 --> 00:31:08,867
তো, ওর ফান্দে পড়লে কীভাবে, বলো?
364
00:31:08,951 --> 00:31:10,929
উহ, মোরেইন আর আমি
ওর গ্রাম হয়ে যাচ্ছিলাম,
365
00:31:10,953 --> 00:31:12,413
আর...
366
00:31:12,496 --> 00:31:13,497
আমি ওর পিছু নিই।
367
00:31:15,249 --> 00:31:17,084
ওকে আমার ভালো লেগেছে।
368
00:31:20,588 --> 00:31:22,798
তোমরা দেহরক্ষীরা বেশ মজার মানুষ দেখছি।
369
00:31:22,881 --> 00:31:24,466
অবশ্যই, আমাকে ছাড়া।
370
00:31:24,550 --> 00:31:26,218
আমাকে দেখে মজার মানুষ লাগে।
371
00:31:26,302 --> 00:31:28,137
উহ, ওকে উৎসাহ জুগিও না।
372
00:31:38,480 --> 00:31:41,275
কিন্তু তোমরা ওদের দাসত্ব করো।
373
00:31:45,654 --> 00:31:48,282
না।
374
00:31:52,953 --> 00:31:57,583
কোনো বন্ধনই এতটা ঘনিষ্ঠ না
যতটা আইস সিডাই আর তার দেহরক্ষীদের।
375
00:31:58,709 --> 00:32:02,671
না স্বামী স্ত্রীর,
376
00:32:02,755 --> 00:32:04,965
না বাবা-মা আর বাচ্চার।
377
00:32:05,966 --> 00:32:09,928
জানো পুরানো ভাষায়
"আইস সিডাই" এর মানে কী?
378
00:32:12,222 --> 00:32:14,433
"সবার দাস"।
379
00:32:16,977 --> 00:32:19,521
যারা পুরো দুনিয়ার দাসত্ব করে।
380
00:32:21,523 --> 00:32:23,817
আর এটা শুনে কেমন লাগে?
381
00:32:23,901 --> 00:32:25,861
গর্ব।
382
00:32:28,030 --> 00:32:29,990
আর ক্লান্ত।
383
00:32:32,201 --> 00:32:34,286
বিশেষ করে ল্যান।
384
00:32:34,370 --> 00:32:35,996
ও মোরেইনকে সহ্য করে কীভাবে।
385
00:32:38,165 --> 00:32:39,583
তোমাদের কথা বলা উচিত।
386
00:32:48,133 --> 00:32:50,302
ও ঠিক বলেছে।
387
00:32:50,386 --> 00:32:52,179
আমরা ক্লান্ত।
388
00:33:03,982 --> 00:33:05,984
ওরা তিনজন...?
389
00:33:10,364 --> 00:33:12,199
আমরাও একটু
390
00:33:12,282 --> 00:33:14,952
ক্লান্তি লাগছে।
391
00:33:47,526 --> 00:33:50,028
ও কমসেকম দশ বছর বড়।
392
00:33:50,112 --> 00:33:52,531
ও কি এগউইনের মতো শক্তিশালী?
393
00:33:55,033 --> 00:33:56,952
জানি না।
394
00:33:57,035 --> 00:34:00,998
মনে তো হয় না,
কিন্তু আমি জানি না।
395
00:34:03,292 --> 00:34:07,671
ওহ। স্বপ্ন, ট্রলেক্স।
396
00:34:09,590 --> 00:34:11,175
ডার্ক ওয়ান লোগেইনের পিছনে নেই।
397
00:34:11,258 --> 00:34:13,469
হয়তো আছে।
398
00:34:15,053 --> 00:34:17,639
আমার মনে হয় না ডার্ক ওয়ান
ড্রাগনের ব্যাপারে
399
00:34:17,723 --> 00:34:19,725
আমাদের চেয়ে বেশি জানে।
400
00:34:23,645 --> 00:34:27,649
জানি না এটা ভয়ের বিষয় নাকি স্বস্তির। হুম।
401
00:34:31,487 --> 00:34:33,489
আমরা ওদের হারিয়ে ফেলেছি।
402
00:34:34,490 --> 00:34:37,910
আমরা ২০ বছর ধরে খুঁজেছি,
আর অবশেষে ওদের হারিয়ে ফেললাম।
403
00:34:37,993 --> 00:34:39,661
আমি হারিয়েছি ওদের।
404
00:34:39,745 --> 00:34:42,414
তোমার হারানো মানে আমার হারানো।
405
00:34:42,498 --> 00:34:44,500
আর আমার হারানো মানে তোমার।
406
00:34:52,883 --> 00:34:54,968
আমার মদ খাওয়া উচিত হয়নি
407
00:34:57,012 --> 00:34:59,515
আমি মদ খেলেই তুমি আবেগী হয়ে পড়ো।
408
00:35:44,393 --> 00:35:45,853
চলো।
409
00:35:51,316 --> 00:35:53,944
সবাই একটা গানের কথা বলছে।
410
00:35:54,027 --> 00:35:55,654
কী সেটা?
411
00:35:55,737 --> 00:35:58,824
আহ, এটা কিছুই না।
একটা অর্থহীন প্রথা।
412
00:35:58,907 --> 00:36:01,994
বেশ, তোমার দাদা-দাদীদের তো
এ ব্যাপারে খুব সিরিয়াস মনে হচ্ছে।
413
00:36:02,995 --> 00:36:05,998
আগের যুগে, আমাদের মানুষ
একটা গান গাইতো
414
00:36:06,081 --> 00:36:08,208
যা পৃথিবীতে ঐক্যতান বয়ে আনবে।
415
00:36:08,292 --> 00:36:10,836
আর ভাঙনের সাথে এটাও হারিয়ে যায়,
416
00:36:10,919 --> 00:36:12,838
কিন্তু আমরা আবার যদি এটাকে খুঁজে পাই,
417
00:36:12,921 --> 00:36:15,966
তবে মানুষ সুখে শান্তিতে
418
00:36:16,049 --> 00:36:17,593
বাকিটা জীবন কাটাতে পারবে।
419
00:36:19,803 --> 00:36:21,722
তুমি এটা বিশ্বাস করো না।
420
00:36:21,805 --> 00:36:23,765
আমি অনেক কিছুতেই বিশ্বাস করি,
421
00:36:23,849 --> 00:36:27,519
কিন্তু মুরব্বি আর বাচ্চারাই
এই গানে বিশ্বাস করে।
422
00:36:30,022 --> 00:36:32,357
গানটা এখনও খুঁজে পাওনি
নিশ্চিত তো?
423
00:36:47,247 --> 00:36:48,248
ধন্যবাদ।
424
00:36:48,332 --> 00:36:50,542
তুমি আমাদের সম্মান দেখিয়েছ।
425
00:36:50,626 --> 00:36:52,628
এটা যে কেউ করতে পারতো।
426
00:36:53,670 --> 00:36:55,631
তুমি কাজের মধ্যে শান্তি খুঁজে পাও।
427
00:36:55,714 --> 00:36:57,257
এটাই তো সম্মান।
428
00:37:06,016 --> 00:37:09,061
তোমার কিছু লোকদের
তেমন শান্তিপ্রিয় মনে হচ্ছে না।
429
00:37:13,190 --> 00:37:16,526
সারাই একজন ভাড়াটে খুনি।
430
00:37:16,610 --> 00:37:18,278
যারা সহিংসতা ত্যাগ করেছে
431
00:37:18,362 --> 00:37:21,281
তারা ভালো ভাবেই জানে
এর পরিনাম কী।
432
00:37:21,365 --> 00:37:24,201
কিছু জিনিস আছে
যার থেকে তুমি পালাতে পারবে না।
433
00:37:25,243 --> 00:37:27,454
আমরা পালাচ্ছি না।
434
00:37:27,537 --> 00:37:30,248
সহিংসতা শেষ করার
একটাই উপায় আছে।
435
00:37:30,332 --> 00:37:33,502
সবাইকে সহিংসতা ছেড়ে দিতে হবে।
436
00:37:34,628 --> 00:37:36,672
আর এতে সময় লাগবে।
437
00:37:41,635 --> 00:37:44,888
আর তোমার এটা সম্ভব মনে হয়?
438
00:37:44,972 --> 00:37:48,141
যদি দুজন মানুষের মনও বদলাতে পারি,
ব্যস দুজন,
439
00:37:48,225 --> 00:37:52,479
বেশ, তবে দুনিয়াকে আগের চেয়ে
ভালো অবস্থানে রেখে যাবো।
440
00:37:52,562 --> 00:37:55,190
আর ঐ দুজন যদি
আরও দুজনের মন বদলাতে পারে,
441
00:37:55,273 --> 00:37:57,192
বেশ, তবে, একদিন...
442
00:37:57,275 --> 00:38:00,612
তুমি ঠিক হলেও,
সেসব তো আর দেখে যেতে পারবে না।
443
00:38:00,696 --> 00:38:03,240
এটা আমি নিজের জন্য করছি না।
444
00:38:03,323 --> 00:38:05,701
কিন্তু তোমার বাকি লোকরা,
445
00:38:05,784 --> 00:38:07,327
বা তাদের নাতি-নাতনি,
446
00:38:07,411 --> 00:38:09,171
তাদের নাতি-নাতনির নাতি-নাতনিরাও
এসব দেখে যেতে পারবে না।
447
00:38:09,246 --> 00:38:11,707
আমার লোকেদের আমি ভালোবাসি,
448
00:38:11,790 --> 00:38:15,168
কিন্তু এটা ওদের জন্যও করছি না।
449
00:38:15,252 --> 00:38:17,796
তাহলে কার জন্য?
450
00:38:22,592 --> 00:38:24,553
আমার একটা মেয়ে ছিল।
451
00:38:24,636 --> 00:38:26,596
আরামের মা।
452
00:38:26,680 --> 00:38:30,851
আরামের তো ওর কথা মনেও নেই।
453
00:38:30,934 --> 00:38:34,730
একদিন আমার মেয়েটা খোরাকের খোঁজে বেরিয়েছিল,
কিন্তু ডাকাতদের কবলে পড়ে।
454
00:38:37,607 --> 00:38:40,736
ওর কাছে না ছিল সোনা, না ছিল জহরত,
455
00:38:40,819 --> 00:38:44,948
মূল্যবান বলতে...
ছিল শুধু ওর জীবন।
456
00:38:48,994 --> 00:38:51,288
যখন ওকে খুঁজে পাই,
দেখে মনে হয়েছিল
457
00:38:51,371 --> 00:38:54,624
যে ওরা ওকে নিজেদের
বিনোদনের জন্য মেরে ফেলেছিল।
458
00:39:00,380 --> 00:39:02,758
ওর লাশের কাছে ঘন্টার পর ঘন্টা,
ওর বুকে
459
00:39:02,841 --> 00:39:05,343
ভাঙা বর্শাটার দিকে তাকিয়ে কাটিয়েছি।
460
00:39:05,427 --> 00:39:07,554
বর্শাটা বের করে ঐ জানোয়ারগুলোকেও
461
00:39:07,637 --> 00:39:12,517
একইভাবে মারতে সাহস জুগাচ্ছিলাম।
462
00:39:12,601 --> 00:39:14,853
তাহলে মারোনি কেন?
463
00:39:16,855 --> 00:39:18,815
কারণ আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম।
464
00:39:18,899 --> 00:39:22,611
এটা শুনে তো পত্রপল্লবের
জীবনতারিকা মনে হচ্ছে না।
465
00:39:27,491 --> 00:39:31,119
সহিংসতার বিরুদ্ধে শান্তির চেয়ে
বড় প্রতিশোধ আর কী হতে পারে?
466
00:39:31,203 --> 00:39:36,583
মৃত্যুর বিরুদ্ধে জীবনের চেয়ে
বড় প্রতিশোধ কী হতে পারে?
467
00:39:38,627 --> 00:39:40,879
সময়ের এই চক্রে আমার মেয়েকে
রক্ষা করতে পারিনি,
468
00:39:40,962 --> 00:39:43,882
কিন্তু একদিন,
আমি চলে যাবার অনেক পরে,
469
00:39:43,965 --> 00:39:48,178
আরাম আর ওর নাতি-নাতনির
নাতি-নাতনিদেরও পরে,
470
00:39:48,261 --> 00:39:53,350
সময়ের চক্র আবারও
আমার মেয়ের কাছে এসে থামবে।
471
00:39:57,521 --> 00:40:00,107
পৃথিবীটাকে আরও ভালো বানাতে
আমার দ্বারা যা সম্ভব আমি করব,
472
00:40:00,190 --> 00:40:05,278
যেখানে ও সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে
যেভাবে ওর আমার সাথে কাটানোর কথা ছিল।
473
00:40:21,419 --> 00:40:23,421
কে ও?
474
00:40:24,422 --> 00:40:26,758
যার কাছে তোমার হৃদয় আছে?
475
00:40:33,890 --> 00:40:35,684
ওকে কি হারিয়ে ফেলেছ?
476
00:40:39,104 --> 00:40:41,106
না।
477
00:40:43,942 --> 00:40:45,944
না, তেমনটা হলে আমি জানতাম।
478
00:40:52,325 --> 00:40:56,413
জানো তো, ২০ এর কোটা পেরোলে
আমরা দল ছেড়ে দিই।
479
00:40:56,496 --> 00:40:58,790
কিছু সময়ের জন্য দুনিয়াটা দেখতে,
480
00:40:58,874 --> 00:41:02,085
এটা দেখতে যে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি
সেখানে আমরা কিছু বেছে নিতে পারি কিনা।
481
00:41:05,672 --> 00:41:07,674
কেউ কেউ জমি চাষ করে।
482
00:41:07,757 --> 00:41:10,343
কেউ বা নৌকা চালায়।
483
00:41:13,471 --> 00:41:15,807
কেউ কেউ তো শুনেছি অস্ত্রও তুলে নেয়।
484
00:41:20,896 --> 00:41:23,565
বাসায় ফিরে কতজন?
485
00:41:23,648 --> 00:41:24,858
বেশিরভাগ।
486
00:41:24,941 --> 00:41:27,027
কিন্তু সবাই না।
487
00:41:30,030 --> 00:41:32,240
পাতা বাতাসের সাথে লড়াই করে।
488
00:41:34,201 --> 00:41:38,121
আর কখনো কখনো বাতাস গাছ থেকেই বয়।
489
00:42:00,518 --> 00:42:02,437
আমি এখানেই আছি।
490
00:42:02,520 --> 00:42:05,315
তুমি জানো তো?
491
00:42:05,398 --> 00:42:08,193
যাই ঘটুক না কেন,
আমি আছি।
492
00:42:32,467 --> 00:42:34,386
পেরিন!
493
00:42:36,638 --> 00:42:37,639
থামো!
494
00:42:42,644 --> 00:42:44,062
ম্যাট?
495
00:42:44,145 --> 00:42:46,356
- ম্যাট!
- র্যান্ড।
496
00:42:46,439 --> 00:42:47,774
র্যান্ড।
497
00:42:47,857 --> 00:42:49,651
না।
498
00:42:49,734 --> 00:42:52,737
সব ঠিক আছে। আমি আছি।
499
00:42:52,821 --> 00:42:53,738
আমি আছি।
500
00:42:56,199 --> 00:42:58,368
ম্যাট কোথায়?
501
00:43:18,847 --> 00:43:20,098
ধরো ওকে।
502
00:43:20,181 --> 00:43:21,808
আমাদের এখান থেকে যাওয়া লাগবে।
503
00:43:26,354 --> 00:43:27,731
আমি তোমাকে দেখতে পাচ্ছি।
504
00:43:27,814 --> 00:43:29,441
ফেইড!
505
00:43:32,527 --> 00:43:33,607
ওকে এখান থেকে বের করো!
506
00:43:33,653 --> 00:43:34,487
চলো।
507
00:43:37,073 --> 00:43:38,867
যাও!
508
00:43:39,909 --> 00:43:41,578
পালাও!
509
00:43:49,586 --> 00:43:52,088
- কী?
- চলো।
510
00:43:52,172 --> 00:43:53,089
চলো।
511
00:43:53,173 --> 00:43:55,884
পালাও। পালাও।
512
00:43:55,967 --> 00:43:58,011
পালাও। পালাও।
513
00:44:50,980 --> 00:44:53,108
তুমি সবার সাথে আলোচনা করেছ।
514
00:44:54,275 --> 00:44:57,904
কিন্তু আমার সাথে করতে
প্রয়োজন মনে হলো না?
515
00:44:59,948 --> 00:45:02,409
কবচ ভেঙে বের হওয়ার চেয়ে
516
00:45:02,492 --> 00:45:04,327
কাউকে কবচে বেঁধে রাখা অনেক কঠিন।
517
00:45:05,829 --> 00:45:07,747
ওর দিকে দেখো।
518
00:45:07,831 --> 00:45:11,418
ওর কপালে এক ফোঁটা ঘামও নেই,
না ওর ঠোঁট কাঁপছে,
519
00:45:11,501 --> 00:45:13,420
যেখানে আমাদের অবস্থা
এখনই খারাপ হয়ে গেছে।
520
00:45:15,463 --> 00:45:20,093
হোয়াইট টাওয়ারে যেতে
আমাদের শত শত মাইল পথ অতিক্রম করতে হবে।
521
00:45:20,176 --> 00:45:24,597
তোমার সত্যিই মনে হয়
ওকে নিয়ে আমরা পুরোটা পথ যেতে পারব?
522
00:45:26,766 --> 00:45:29,060
যদি ও কবচ ভেঙে বের হবার চেষ্টা করে,
523
00:45:29,144 --> 00:45:31,938
তিন প্রতিজ্ঞা কি ওর শক্তি কেড়ে নিতে
আমাদের অনুমতি দিবে?
524
00:45:36,025 --> 00:45:39,612
হোয়াইট টাওয়ার এবং মহিলারা
এর বিরুদ্ধে
525
00:45:39,696 --> 00:45:41,614
৩০০০ বছর ধরে লড়ছি,
526
00:45:41,698 --> 00:45:44,409
এজন্য না যে এটা যুক্তিযুক্ত
527
00:45:44,492 --> 00:45:47,162
বরং এই জন্য
যে আমরা যা করছি তাই ঠিক।
528
00:45:50,248 --> 00:45:53,626
আইন সবার জন্য সমান।
529
00:45:53,710 --> 00:45:57,797
আর তুমি, একজন লাল হওয়ায়,
তোমার উচিত ছিল আমাকে এটা মনে করিয়ে দেওয়া,
530
00:45:57,881 --> 00:46:00,550
নাকি আমার।
531
00:46:36,794 --> 00:46:39,631
মাফ কোরো।
আমি না বলে আসতে চাইনি।
532
00:46:40,632 --> 00:46:43,259
ব্যাপার না।
533
00:46:43,343 --> 00:46:45,345
কী করছিলে?
534
00:46:46,346 --> 00:46:49,557
আমাদের লোকেদের একটা পূজা।
535
00:46:52,060 --> 00:46:55,104
মালকিয়ারের সাতটা টাওয়ারের জন্য সাতবার...
536
00:46:56,147 --> 00:47:00,360
...আমাদের বাড়ি হারানোর জন্য...
আর যেন সেটা আবারও ফিরে পেতে পারি।
537
00:47:01,819 --> 00:47:03,821
এই জন্মে হোক বা পরের জন্মে।
538
00:47:10,703 --> 00:47:12,705
প্রায়ই প্রার্থনা করো?
539
00:47:14,874 --> 00:47:17,418
যখন দরকার পড়ে।
540
00:47:40,525 --> 00:47:42,944
বেশ, জানতাম না তুমি পুরানো ভাষা পারো।
541
00:47:45,154 --> 00:47:47,198
পারি না।
542
00:47:49,867 --> 00:47:51,667
আমাদের গ্রামে আক্রমণ হবার সময়
মা-বাবা যখন আমাকে
543
00:47:51,703 --> 00:47:54,330
মাটির নিচেকার ভাণ্ডারে লুকায়
তখন এটাই ছিল ওদের বলা শেষ কথা।
544
00:47:58,167 --> 00:48:01,087
আগে ভয় পেলে এটা বলতাম।
545
00:48:01,170 --> 00:48:02,463
তাহলে বন্ধ করে দিলে কেন?
546
00:48:02,547 --> 00:48:05,758
মানুষ উইজডমের কাছে
জ্ঞান লাভ করতে যায়।
547
00:48:05,842 --> 00:48:08,970
আমি তো কথাটার মানেও জানি না।
548
00:48:09,053 --> 00:48:11,306
জানতে চাও?
549
00:48:20,189 --> 00:48:22,942
মেনাথরেনের শেষ রাজা তার স্ত্রীকে
এই কথাটা বলেছিল...
550
00:48:24,694 --> 00:48:26,904
...যখন বুঝতে পারে
তাদের হার অবধারিত।
551
00:48:30,033 --> 00:48:32,410
"আমরা এই মাটিতেই মিশে যাবো..."
552
00:48:33,703 --> 00:48:36,205
"...যাতে আমাদের সন্তানেরা
সবসময় আমাদের সাথেই থাকে..."
553
00:48:37,248 --> 00:48:39,167
"...আর কখনো একা না হয়ে পড়ে।"
554
00:48:55,058 --> 00:48:59,020
তোমাকে যেমনটা ভেবেছিলাম
তুমি আসলে তেমন না,
555
00:48:59,103 --> 00:49:01,356
অ্যালান ম্যানড্রাগোরান।
556
00:49:02,357 --> 00:49:04,233
আর কেমন ভেবেছিলে?
557
00:49:04,317 --> 00:49:06,361
দু'পাওয়ালা কুকুর।
558
00:49:09,947 --> 00:49:12,075
হুম।
559
00:49:13,910 --> 00:49:19,082
বেশ, তোমাকে যেমনটা ভেবেছিলাম
তুমি একদম তেমনই,
560
00:49:19,165 --> 00:49:21,000
উইজডম অ্যালমিরা।
561
00:49:21,084 --> 00:49:23,836
আর সেটা কী?
562
00:49:30,009 --> 00:49:32,512
দাঁড়াও।
563
00:49:38,309 --> 00:49:40,895
- এটা কী ছিল?
- আমার প্রহরী।
564
00:49:40,978 --> 00:49:43,773
মনে হচ্ছে ওর সেনাবাহিনী
নিজেদের মায়ের কাছে ফিরে যায়নি।
565
00:49:52,907 --> 00:49:55,159
লোগেইনের সেনাবাহিনী,
এসে পড়েছে।
566
00:49:55,243 --> 00:49:57,161
- ওরা কতজন আছে?
- চিন্তা কোরো না।
567
00:49:57,245 --> 00:49:59,706
তোমার জন্য কিছু বাঁচিয়ে রাখব।
568
00:50:26,691 --> 00:50:30,778
কোনো সেনাবাহিনী
সাত বোনকে হারাতে পারবে না।
569
00:50:38,703 --> 00:50:39,746
লোগেইন।
570
00:50:39,829 --> 00:50:41,581
আমাদের গুহায় যেতে হবে।
571
00:50:41,664 --> 00:50:43,750
ড্রাগনবাহিনীর উপর আক্রমণ করো!
572
00:50:53,593 --> 00:50:55,511
- চলো।
- চলো।
573
00:51:22,455 --> 00:51:24,415
ওখানে।
574
00:52:06,749 --> 00:52:07,750
চলো।
575
00:52:35,862 --> 00:52:37,572
বাকিরাও জলদি এসে পড়বে,
576
00:52:37,655 --> 00:52:40,324
তাই কথা বলার জন্য
আমাদের হাতে বেশি সময় নেই।
577
00:52:48,749 --> 00:52:51,836
কেন বিশ্বাস করব
যে তুমিই ড্রাগনের নবজন্ম?
578
00:52:57,341 --> 00:52:59,552
জাদুটোনা করবার সময়
আমি ওদের কথা শুনতে পাই।
579
00:53:02,263 --> 00:53:04,265
ওদের সবার।
580
00:53:05,308 --> 00:53:09,604
সেই হাজারো ড্রাগনের ফিসফাসনি
যারা আমার আগে এসেছিল,
581
00:53:09,687 --> 00:53:13,232
হাজারো প্রাণ... যাদের আমি নেতৃত্ব দিয়েছি।
582
00:53:16,569 --> 00:53:20,364
আর তারা আমাকে শিখাচ্ছে
এবারে কীভাবে আরও ভালো করা যায়।
583
00:53:20,448 --> 00:53:24,702
এজন্যই কি সময়ের চক্র আমাদের আত্মাকে
বার বার সুযোগ দেয় না?
584
00:53:26,579 --> 00:53:28,581
শিখার জন্য।
585
00:53:29,624 --> 00:53:31,709
সময় চক্র কিছু চায় না।
586
00:53:32,710 --> 00:53:34,712
চাইতে পারে না।
587
00:53:35,838 --> 00:53:38,257
যেমনটা নদী বা বৃষ্টি
নিজের জন্য কিছু চায় না।
588
00:53:38,341 --> 00:53:41,052
চায় তো শুধু মানুষ।
589
00:53:48,225 --> 00:53:50,937
কী চাও তুমি?
590
00:53:54,982 --> 00:53:58,027
তোমাকে বলে রাখি
যে আওয়াজ তোমার মাথায় ঘুরে...
591
00:54:00,655 --> 00:54:02,782
...সেগুলো পাগলামির ফিসফিসানি।
592
00:54:02,865 --> 00:54:06,702
তুমি যতই শক্তিশালী হও না কেন,
593
00:54:06,786 --> 00:54:09,997
তোমার শক্তি নগন্য।
594
00:54:12,416 --> 00:54:16,253
একটা জ্বলন্ত সূর্যের কাছে
মোমবাতির আলোর মতোই
595
00:54:16,337 --> 00:54:18,381
ড্রাগন নবজন্ম অতি ক্ষুদ্র।
596
00:54:39,735 --> 00:54:41,404
না!
597
00:55:36,751 --> 00:55:39,295
- যাও, গিয়ে লোগেইনকে ধরো!
- কারিনি।
598
00:55:39,378 --> 00:55:41,380
আমরা সেনাবাহিনীকে সামলাবো!
599
00:55:42,381 --> 00:55:44,050
যাও।
600
00:56:17,708 --> 00:56:19,877
লিয়ানড্রিন,
তুমি অনেক শক্তি খরচ করছ।
601
00:56:19,960 --> 00:56:21,337
দুর্বল হয়ে পড়বে।
602
00:56:21,420 --> 00:56:22,880
আমি পরোয়া করি না।
603
00:56:22,963 --> 00:56:24,381
ও আমাদের বোনকে মেরেছে,
604
00:56:24,465 --> 00:56:28,052
আমি ওকে শেষ করে দিব।
605
00:56:42,483 --> 00:56:43,567
স্টেপিন!
606
00:57:25,317 --> 00:57:27,862
না।
607
00:57:31,740 --> 00:57:33,617
না।
608
00:57:35,411 --> 00:57:40,207
না...!
609
00:58:07,568 --> 00:58:10,779
যেন জ্বলন্ত সূর্যের মতো।
610
00:58:17,077 --> 00:58:20,581
আমার সাথে জুড়ে যাও! এক্ষুনি!
611
00:58:34,553 --> 00:58:36,847
টাওয়ারের গজব বর্ষিত হোক
612
00:58:36,931 --> 00:58:39,725
তোমার উপর, লোগেইন আবলার,
613
00:58:39,808 --> 00:58:42,603
আর তোমার থেকে সেই সব শক্তি ফিরিয়ে নেক
614
00:58:42,686 --> 00:58:45,147
যা প্রকৃতি তোমায় দিতে ইচ্ছুক না!
615
00:59:38,370 --> 00:59:52,913
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম