1 00:01:45,063 --> 00:01:47,732 শুভ সকাল, নাইট সিটি! 2 00:01:47,816 --> 00:01:51,986 স্বপ্নের এই শহরে নতুন একটা দিনের জন্য তৈরি হয়ে যান! 3 00:01:52,570 --> 00:01:54,697 আজকেও কাজে যেতে দেরি হয়ে যাবে কিন্তু। 4 00:01:54,781 --> 00:01:57,826 পরবর্তী ওয়েল্যান্ড বোয়া বোয়া হওয়ার স্বপ্নে বিভোর 5 00:01:57,909 --> 00:02:01,371 হতচ্ছাড়ার দল তো রয়েছেই যানজট বাঁধানোর জন্যে! 6 00:02:04,290 --> 00:02:07,877 এই শহরের যে দিকটা ওদের আকৃষ্ট করে চলে... 7 00:02:08,461 --> 00:02:10,113 ঝুঁকি নিতে কখনো ভয় পাবেন না! 8 00:02:10,860 --> 00:02:15,960 বড় কিছু হতে চাইলে, ছোট স্বপ্ন দেখলে চলবে না! 9 00:02:17,180 --> 00:02:18,191 একদম ঠিক... 10 00:02:19,000 --> 00:02:23,200 নাইট সিটির সব কিংবন্তিরা কোথায় জড়ো হয় জানতে চান? 11 00:02:23,476 --> 00:02:25,145 এটা হলো... 12 00:02:25,228 --> 00:02:26,146 মেইন। 13 00:02:26,229 --> 00:02:29,649 সেই কখন খাবার খেয়েছ। এই নাও। 14 00:02:36,114 --> 00:02:40,326 তুমি তো কাঁপছ। এতোসব ইমপ্ল্যান্ট তোমাকে স্নায়ুগুলোকে তচনচ করে দিচ্ছে। 15 00:02:40,410 --> 00:02:44,289 এই কাজটা শেষ হলে, এতো ভারী ভারী সব ইমপ্ল্যান্ট সরিয়ে, নিজেকে একটু হালকা কোরো। 16 00:02:44,372 --> 00:02:47,542 সামান্য দুশ্চিন্তা হচ্ছে। তেমন কিছু না। 17 00:02:48,751 --> 00:02:50,253 এভাবে চালিয়ে যেতে পারবে না, সোনা। 18 00:02:50,336 --> 00:02:51,337 যত্তোসব। 19 00:02:51,421 --> 00:02:54,299 সামান্য কয়েকটা ইমপ্ল্যান্ট আমাকে... 20 00:02:55,425 --> 00:02:56,551 মেইন? 21 00:02:56,634 --> 00:02:58,303 এই! মেইন! 22 00:02:58,386 --> 00:03:02,557 ছাড়ো! আমি কী করব, কতটুকু করব তার সীমা অন্যকেউ আমাকে বেঁধে দেবে না! 23 00:03:02,640 --> 00:03:05,059 কোনো সমস্যা ছাড়াই আমি এই পর্যন্ত এসেছি। 24 00:03:05,143 --> 00:03:07,437 এখন পিছু হটার কোনো প্রশ্নই আসেনা! 25 00:03:07,520 --> 00:03:09,063 বালের ডেটাগুলো পাওয়া গেছে? 26 00:03:09,147 --> 00:03:11,307 কিউই ডাইভের মধ্যে আছে। জানো তো তুমি! 27 00:03:17,030 --> 00:03:20,158 যতটা ভেবেছিলাম, এই নিরাপত্তার জাল ভাঙা দেখছি তারচেয়েও কঠিন। 28 00:03:33,338 --> 00:03:35,882 মেইন! থামো! বাল! করছটা... 29 00:03:35,965 --> 00:03:37,026 এই! 30 00:03:42,138 --> 00:03:44,724 কিউই? ফালকো? 31 00:03:46,351 --> 00:03:48,937 হুঁশ ফিরেছে? 32 00:03:49,020 --> 00:03:50,230 - ডোরিও? - বাল... 33 00:03:50,313 --> 00:03:53,733 কী ব্যাপার? কী হয়েছে? কেউ হামলা করেছে নাকি? 34 00:03:54,817 --> 00:03:56,736 আর কিউই'র কী হয়েছে? 35 00:03:58,821 --> 00:04:02,158 সমুদ্র উপকূলে ভারী বর্ষণের পূর্বাভাস পাওয়া গেছে। 36 00:04:02,242 --> 00:04:04,244 স্যান্টো ডোমিঙ্গো এবং ওয়েস্টব্রুকের মতো জেলাগুলোতে 37 00:04:04,327 --> 00:04:06,871 মধ্যরাত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারী বৃষ্টিপাতের... 38 00:04:06,955 --> 00:04:08,581 সম্ভাবনা সবচেয়ে বেশি। 39 00:04:08,665 --> 00:04:10,375 তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। 40 00:04:12,710 --> 00:04:15,672 এসব কী ফালকো? এভাবে হঠাৎ করে এসে... 41 00:04:16,506 --> 00:04:19,217 মেইনকে জিজ্ঞেস করব? কেন? 42 00:04:19,300 --> 00:04:22,178 তোমার বলতে কী সমস্যা?... এই! আরে? 43 00:04:27,600 --> 00:04:29,978 - বিশ্বাসই হচ্ছেনা। - হাহ? 44 00:04:30,061 --> 00:04:32,689 কিউই কাজ করার মতো অবস্থায় নেই? কীভাবে? 45 00:04:32,772 --> 00:04:34,816 তানাকার ব্যাপারটা ও দেখছিল, না? 46 00:04:34,899 --> 00:04:36,401 কোনো সমস্যা হয়েছে নাকি? 47 00:04:36,484 --> 00:04:38,194 পাশের এই গাধাটাকে জিজ্ঞেস করো। 48 00:04:38,278 --> 00:04:39,278 চুপ থাকো। 49 00:04:40,321 --> 00:04:44,701 একটা নিরাপত্তা সিস্টেমে আটকা পড়াকালীন, মেইন রাগের মাথায় ওকে ঘুষি মেরে অজ্ঞান করে ফেলেছে। 50 00:04:44,784 --> 00:04:47,537 - হাহ? - মেইনের মাথার চিকিৎসা দরকার। 51 00:04:47,620 --> 00:04:50,915 শান্ত, মেইন, এভাবে যদি নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করো... 52 00:04:56,212 --> 00:04:57,212 কী বললে... 53 00:04:57,630 --> 00:04:58,756 "নিয়ন্ত্রণ হারানো"? 54 00:04:58,840 --> 00:05:01,050 ঠিক। সাইবারসাইকোসিস। 55 00:05:10,643 --> 00:05:12,312 মেইন, দাঁড়াও! 56 00:05:12,395 --> 00:05:13,521 আহ... শোনো... 57 00:05:14,397 --> 00:05:17,442 ডোরিও এইমাত্র আমাকে বলল। তুমি... কিন্তু... 58 00:05:18,026 --> 00:05:20,546 তুমি ঠিক হয়ে যাবে তো, না? তোমার অবস্থা অমন... 59 00:05:20,570 --> 00:05:21,738 ঠিক? 60 00:05:22,405 --> 00:05:25,450 "ঠিক" বলতে কী বোঝাচ্ছিস, ছোকরা? 61 00:05:25,533 --> 00:05:27,577 সাইবারসাইকো নয়? 62 00:05:28,911 --> 00:05:31,205 কী? ভাবছিস আমার মাথা খারাপ হয়ে যাবে? 63 00:05:31,289 --> 00:05:32,582 মেইন আমি ওভাবে... 64 00:05:32,665 --> 00:05:35,293 চোখের সামনে থেকে দূর হ। 65 00:05:35,376 --> 00:05:37,628 নিজের চরকায় তেল দে। 66 00:05:41,591 --> 00:05:43,885 আমার চেয়ে দ্রুত বলে, নিজেকে খুব বড় মনে করছিস? 67 00:05:43,968 --> 00:05:45,970 পিঠে একটা স্যান্ডেভিস্টান লাগিয়ে ঘুরছিস বলে? 68 00:05:46,054 --> 00:05:48,598 তো শুনে রাখ, ওটা আমার হওয়ার কথা ছিল। 69 00:05:54,479 --> 00:05:56,481 এতোটা পথ পাড়ি দিয়ে এসেছি আমি। 70 00:05:56,564 --> 00:06:00,985 আমার কিছু হবেনা। এখনই আমার ওসব সাইবারসাইকোসিস হওয়ার প্রশ্নই আসেনা। 71 00:06:01,611 --> 00:06:04,614 কাজ বন্ধ করা কিংবা পিছু হটার কোনো মানেই হয়না। 72 00:06:05,448 --> 00:06:08,618 পুলিশ মনে হয় এরমধ্যেই আমাদের খুঁজতে শুরু করেছে। 73 00:06:08,701 --> 00:06:10,870 আমাদের হাতে শুধু সকাল পর্যন্ত সময় আছে। 74 00:06:10,953 --> 00:06:11,954 শুনছ আমার কথা? 75 00:06:12,038 --> 00:06:13,623 না বললাম তো! 76 00:06:13,706 --> 00:06:16,167 তুমি আমার কথা শোনো! 77 00:06:16,250 --> 00:06:19,003 সে আরাসাকার... 78 00:06:20,505 --> 00:06:22,256 শান্ত হও তো। 79 00:06:22,340 --> 00:06:24,383 বাড়ি চলো, লুসি। 80 00:06:24,467 --> 00:06:26,147 মন না চাইলে কিছু করার দরকার নেই। 81 00:06:26,219 --> 00:06:27,499 তুমি চুপ থাকো, ডেভিড! 82 00:06:27,553 --> 00:06:29,639 তানাকাকে যেখান থেকে তুলেছি, সেখানেই রেখে আসা যায়। 83 00:06:29,722 --> 00:06:31,450 কিছু না হওয়ার ভান করে থেকে গেলেই হলো। 84 00:06:31,474 --> 00:06:33,309 বেশি নাক গলিও না তুমি! 85 00:06:33,392 --> 00:06:35,186 দাঁড়াও! তোমার সাথে আমার কথা শেষ হয়নি! 86 00:06:36,521 --> 00:06:38,898 ডেভিড... আমাকে বলো যে আমি পারব। 87 00:06:38,981 --> 00:06:42,026 - কী... কিন্তু আমি ভাবলাম তুমি এসব... - বলো! 88 00:06:42,110 --> 00:06:43,569 তুমি... 89 00:06:43,653 --> 00:06:46,197 তুমি বুঝছ না ব্যাপারটা। 90 00:06:46,280 --> 00:06:47,573 আমরা এমনি কেটে পড়তে পারব না। 91 00:06:48,407 --> 00:06:50,618 আরাকাসা সবসময় আমাদের উপর নজর রাখছে। 92 00:06:50,701 --> 00:06:52,829 সবসময়। এমনিই কাজ বন্ধ করে দিতে পারব না আমরা। 93 00:06:53,412 --> 00:06:57,291 আমাদের হাতে অন্যকোনো উপায় নেই। আমি জানি সেটা। আমি শুধু... 94 00:06:58,000 --> 00:07:00,461 আমি তোমার মুখ থেকে শুনতে চাই। 95 00:07:00,962 --> 00:07:02,421 প্লিজ... 96 00:07:05,716 --> 00:07:09,345 দেখো, আমি দুঃখিত। কিন্তু, আমি... 97 00:07:10,054 --> 00:07:11,806 আমি জানি তুমি পারবে। 98 00:07:13,307 --> 00:07:15,226 আমার আস্থা আছে তোমার উপর। 99 00:07:17,270 --> 00:07:19,564 - বেশ। আমি রাজি। - কী? 100 00:07:19,647 --> 00:07:21,566 কিন্তু ডেভিডকে আমার সাথে থাকতে হবে। 101 00:07:21,649 --> 00:07:23,651 আর আশেপাশে মেইন থাকতে পারবে না। 102 00:07:23,734 --> 00:07:26,070 এটাই আমার শর্ত। রাজি হলে হও, নইলে চললাম। 103 00:07:29,157 --> 00:07:30,199 আচ্ছা, ঠিক আছে। 104 00:07:30,283 --> 00:07:34,078 কিন্তু, তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখবে, আর কী হচ্ছে, ১৫ মিনিট পরপর জানাতে থাকবে। 105 00:07:34,162 --> 00:07:35,413 ভোর পর্যন্ত সময় আছে। 106 00:07:35,496 --> 00:07:37,206 গন্ডগোল বাঁধিয়ে ফেলো না! 107 00:07:38,249 --> 00:07:40,710 ডেভিড! মেইন কোথায়? 108 00:07:43,671 --> 00:07:44,839 আমি জানি না। 109 00:07:52,805 --> 00:07:54,056 মেইন! 110 00:07:56,767 --> 00:07:58,311 হাহ? 111 00:07:58,394 --> 00:07:59,394 ডোরিও... 112 00:08:00,605 --> 00:08:03,608 আপদ-বিপদের কথা ভেবে, ডোরিওকে সাথে রাখলে ভালো হয়না? 113 00:08:03,691 --> 00:08:05,193 সাহসী হতে শেখো। 114 00:08:05,276 --> 00:08:06,319 কেন তুমি... 115 00:08:07,778 --> 00:08:09,864 আমাকে আগে বলতে পারতে। 116 00:08:09,947 --> 00:08:12,241 আমাদের একা একা এটা কেন করতে হবে, সেটাই তো বুঝছি না। 117 00:08:12,325 --> 00:08:13,701 ডেভিড? 118 00:08:22,126 --> 00:08:23,669 তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? 119 00:08:24,962 --> 00:08:27,298 ডিপ-ডাইভের পোর্ট... 120 00:08:27,381 --> 00:08:30,134 তুমি এটা সবার থেকে গোপণ করে রেখেছিলে কেন? 121 00:08:35,181 --> 00:08:36,057 সংযোগ দিচ্ছি... 122 00:08:40,269 --> 00:08:41,509 ডেভিড... 123 00:08:41,562 --> 00:08:42,605 হ্যাঁ? 124 00:08:45,024 --> 00:08:46,234 আমি যাচ্ছি। 125 00:08:49,904 --> 00:08:51,739 এখানে ফাঁদ পাতা আছে, মানে... 126 00:08:51,822 --> 00:08:54,617 ভেতরে যাওয়ার কোনো একটা পথ নিশ্চয় আছে। 127 00:09:05,419 --> 00:09:08,256 আচ্ছা, ঠিক আছে। মেইন। কোথায় ও? 128 00:09:08,339 --> 00:09:09,840 মেইন? শান্ত হয়েছে। 129 00:09:10,675 --> 00:09:13,594 ডোরিও, আমাদের কি সত্যিই... 130 00:09:13,678 --> 00:09:16,597 - হুম? - না, তেমন কিছু না। 131 00:09:19,934 --> 00:09:21,227 আমরা কি একে মেরে ফেলব? 132 00:09:22,103 --> 00:09:25,064 ও পারবে কি-না, সেটা মাথায় রেখে আরেকটা প্ল্যান বানাতে হবে। 133 00:09:26,107 --> 00:09:27,817 প্ল্যান যেটাই হোক। 134 00:09:27,900 --> 00:09:30,069 জল এতোদূরে গড়ানোর কথাই ছিল না। 135 00:09:31,112 --> 00:09:32,321 হাহ? 136 00:09:33,406 --> 00:09:35,116 হ্যাঁ? এখন আবার কী চাই তোমার? 137 00:09:35,199 --> 00:09:36,826 ডেটা। উদ্ধার করতে পেরেছ? 138 00:09:36,909 --> 00:09:38,077 কাজ চলছে। 139 00:09:38,160 --> 00:09:41,706 এতোটা দেরি কেন? কে সামলাচ্ছে সবকিছু? 140 00:09:41,789 --> 00:09:43,666 ধুর। এতো প্রশ্ন কেন? 141 00:09:43,749 --> 00:09:46,460 কাজের স্বচ্ছতা, মেইন। যাতে আমরা দুজনেই রাজি হয়েছিলাম 142 00:09:46,544 --> 00:09:47,712 অ্যাহ? 143 00:09:47,795 --> 00:09:49,964 আর কিউই? ওকে ছাড়া কাজ হবে? 144 00:09:50,047 --> 00:09:52,717 বাল... ফালকো মুখ খুলে ফেলেছে?! 145 00:09:53,467 --> 00:09:56,387 অন্য একজন রানারের উপর সবকিছুর বাজি ধরেছ তবে? 146 00:09:56,470 --> 00:09:57,722 একদম। 147 00:09:57,805 --> 00:09:59,307 সময় বয়ে যাচ্ছে, মেইন। 148 00:09:59,390 --> 00:10:01,851 আরাসাকার একজন কর্মকর্তা কিন্তু এখনো উধাও। 149 00:10:01,934 --> 00:10:04,770 তোমার তো বোঝার কথা। ভুল করার কোনো অবকাশ নেই। 150 00:10:04,854 --> 00:10:06,147 হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। 151 00:10:07,773 --> 00:10:08,983 কী? 152 00:10:09,859 --> 00:10:11,736 চেয়ে চেয়ে দেখছটা কী, ফ্যারাডে? 153 00:10:20,578 --> 00:10:22,163 ত্রুটি দেখা দিচ্ছে... 154 00:10:22,246 --> 00:10:25,166 কপালটাই খারাপ! এই সময়েই এমনটা হওয়ার ছিল? 155 00:10:28,961 --> 00:10:32,048 দাঁড়াও... থামো, প্লিজ! 156 00:10:32,131 --> 00:10:33,299 ডেভিড! 157 00:10:36,260 --> 00:10:38,804 মেইন! সামলাও নিজেকে! 158 00:10:38,888 --> 00:10:40,056 ওই! 159 00:10:40,806 --> 00:10:43,184 ওর জ্ঞান ফিরে আসছে! 160 00:10:44,185 --> 00:10:45,519 করছটা কী তুমি, ডেভিড? 161 00:10:51,484 --> 00:10:54,945 ঠিক ধরেছি... এটা তুমিই... তুমিই ডেভিড। 162 00:10:55,529 --> 00:10:56,697 আমার নাম জানেন? 163 00:10:57,865 --> 00:11:00,701 নাম ছাড়াও আরো অনেক কিছু জানি আমি। 164 00:11:00,785 --> 00:11:04,580 অ্যাকাডেমিতে আমার ছেলের সাথে ঘটা ঐ ঘটনাটা... 165 00:11:06,916 --> 00:11:07,792 সেটা সত্ত্বেও, 166 00:11:07,875 --> 00:11:11,128 আমিই তোমাকে আবার ভর্তি নেওয়ার জন্য জোর করেছিলাম। 167 00:11:11,212 --> 00:11:12,380 আপনি? 168 00:11:12,463 --> 00:11:16,884 প্লিজ, ডেভিড। তুমিই এখন আমাকে বাঁচাতে পারো। 169 00:11:16,967 --> 00:11:19,720 প্রাণভিক্ষা চাচ্ছি তোমার কাছে। আমি মরতে চাইনা। 170 00:11:19,804 --> 00:11:23,599 - আমাদের শুধু ডেটা দরকার! আমরা আপনাকে... - ছেলেমানুষি কোরোনা! 171 00:11:25,142 --> 00:11:26,852 আমি ওদের চেহারা দেখে ফেলেছি। 172 00:11:26,936 --> 00:11:29,605 তোমার মনে হয় আরাসাকা ওদেরকে এমনি এমনি ছেড়ে দেবে? 173 00:11:30,689 --> 00:11:35,069 ভাবো একবার। এতোকিছু হওয়ার পরেও, আমি তোমার বহিষ্কার আদেশ তুলে নিলাম কেন? 174 00:11:35,152 --> 00:11:38,364 তুমি অনন্য প্রতিভার অধিকারী। 175 00:11:38,447 --> 00:11:41,617 আরাসাকার চোখে এক মূল্যবান সম্পদ! 176 00:11:42,284 --> 00:11:45,871 এক উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করে আছে! 177 00:11:45,955 --> 00:11:47,998 নিজের জীবনটাকে এভাবে নষ্ট কোরোনা! 178 00:11:58,342 --> 00:11:59,760 পেয়েছি। 179 00:12:11,230 --> 00:12:13,399 আপনাকে এমনি চলে যেতে দিতে পারব না আমি! 180 00:12:13,482 --> 00:12:15,943 তবে আরাসাকার সাথে যোগাযোগ করো। 181 00:12:16,026 --> 00:12:18,988 পাঁচ মিনিটের মধ্যে এসব পাগলামির অবসান হয়ে যাবে। 182 00:12:19,071 --> 00:12:20,823 সেটার কথা বলিনি আমি! 183 00:12:20,906 --> 00:12:22,283 দলের সাথে বেইমানি করতে পারব না আমি। 184 00:12:22,366 --> 00:12:26,287 মূর্খ ছেলে! ওরা তোমাকে ব্যবহার করছে, বুঝছ না তুমি? 185 00:12:26,370 --> 00:12:28,789 আরাসাকা করবে না তেমনটা? 186 00:12:28,873 --> 00:12:29,874 তুমি অন্ধ হয়ে গেছ! 187 00:12:29,957 --> 00:12:34,670 এখনো বুঝছনা তুমি। তোমাদের এই কাজের জন্য কে টাকা দিচ্ছে, সেই ধারণা আছে তোমার? 188 00:12:34,753 --> 00:12:38,549 মিলিটেক! সবকিছুর মূলে মেগাকর্পোরেশনগুলোই। 189 00:12:38,632 --> 00:12:41,844 ক্ষমতার যতই শীর্ষে আরোহণ করো না কেন... 190 00:12:41,927 --> 00:12:44,889 কখনো আমাদের থেকে পালাতে পারবে না তুমি। 191 00:12:44,972 --> 00:12:46,056 কিন্তু... 192 00:13:05,034 --> 00:13:06,452 ডেভিড, শুনতে পাচ্ছ? 193 00:13:07,536 --> 00:13:10,748 মার্টিনেজ, বলো আমায়... 194 00:13:10,831 --> 00:13:14,210 তুমি কী চাও সেটা শুধু বলো আমায়! 195 00:13:14,793 --> 00:13:16,253 আমি কী চাই? 196 00:13:19,757 --> 00:13:22,357 - ডেভিড! এসব কী হচ্ছে? - ও জেগে কেন? 197 00:13:22,676 --> 00:13:24,970 ট্র্যাংকুইলাইজার কোথায়... দে! 198 00:13:26,805 --> 00:13:28,783 কী হলো এটা? 199 00:13:28,807 --> 00:13:30,243 না! 200 00:13:30,267 --> 00:13:32,061 ও মরলে সব শেষ! 201 00:13:32,144 --> 00:13:33,020 ওই ডেভিড! 202 00:13:33,103 --> 00:13:36,649 নিজেকে সামলাও বাল! তুমি ওকে ডাইভে পাঠিয়েছ, না? 203 00:13:36,732 --> 00:13:38,359 এখন বের করো ওকে! 204 00:13:38,943 --> 00:13:41,237 ডোরিও! লুসি এখনো ডিপ-ডাইভে আটকা পড়ে আছে! 205 00:13:41,320 --> 00:13:43,989 - মজা করছ? - তাড়াতাড়ি! সংযোগ বিচ্ছিন্ন করে দাও! 206 00:13:46,033 --> 00:13:47,743 ঠিক আছে! বের করো! 207 00:14:01,423 --> 00:14:02,591 ডেটার কী অবস্থা? 208 00:14:02,675 --> 00:14:04,903 হৃৎপিন্ড থামার সাথে সাথেই ইনজেকশন দিয়েছ, সব ঠিক থাকারই কথা। 209 00:14:06,845 --> 00:14:08,013 ডেভিড! 210 00:14:08,097 --> 00:14:09,598 হ্যাঁ, লুসি ঠিক আছে। 211 00:14:12,309 --> 00:14:15,479 এখন বল শুনি! মাথায় কী চলছিল তোর? 212 00:14:16,272 --> 00:14:20,359 আমার? তোমার মাথায় চলছিল কী? করছিলেটা কী তুমি?? 213 00:14:20,442 --> 00:14:22,027 কী বললি তুই? 214 00:14:22,111 --> 00:14:25,531 কিউইর উপর হামলা করলে, তারপর এইসব বালছাল লুসির উপর চাপিয়ে দিলে! 215 00:14:25,614 --> 00:14:28,075 তুমি নিজেই তো উলটাপালটা আচরণ করে বেড়াচ্ছ, বাল! 216 00:14:28,158 --> 00:14:29,869 এতো বড় স্পর্ধা! 217 00:14:29,952 --> 00:14:31,370 মেইন! ডেভিড! 218 00:14:31,453 --> 00:14:34,248 তানাকা টপকানোর সময় জ্যামার উড়ে গেছে! 219 00:14:34,331 --> 00:14:36,584 বালের ট্রমা টিমের কাছে খবর চলে গেছে! 220 00:14:36,667 --> 00:14:37,877 বাল আমার! 221 00:14:40,337 --> 00:14:42,464 ডেভিড, কাজ এখনো শেষ হয়নি, শুনেছিস? 222 00:14:42,548 --> 00:14:45,134 - পালাবার জন্য গাড়ি প্রস্তুত কর! তাড়াতাড়ি! 223 00:14:45,217 --> 00:14:47,720 নিজেকে শক্ত করো, ডেভিড! 224 00:14:47,803 --> 00:14:49,763 তুমি নিজে এই কাজে রাজি হয়েছিলে! কাজে লেগে পড়ো! 225 00:14:51,557 --> 00:14:53,851 গাড়িতে অপেক্ষা কর। আমরা আসছি। 226 00:14:53,934 --> 00:14:54,934 বুঝেছি! 227 00:14:57,313 --> 00:14:59,356 বালের প্রিমিয়াম প্লাটিনাম সার্ভিস... 228 00:14:59,440 --> 00:15:00,900 ডোরিও! 229 00:15:05,446 --> 00:15:07,865 নির্দিষ্ট এলাকায় গোলাগুলি লক্ষ করা যাচ্ছে। 230 00:15:07,948 --> 00:15:09,909 শত্রুপক্ষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে 231 00:15:09,992 --> 00:15:12,578 পুলিশের সহযোগিতার অনুরোধ করা হচ্ছে। 232 00:15:23,881 --> 00:15:27,676 - ডেভিড? - লুসি! ঠিক আছ? 233 00:15:28,302 --> 00:15:30,512 কী চলছে? 234 00:15:30,596 --> 00:15:32,806 তানাকার জ্ঞান ফিরে পেয়েছিল, তারপর... 235 00:15:32,890 --> 00:15:35,184 কী জন্যে যেন ওর মাথা শর্ট-সার্কিটে উড়ে গেল। 236 00:15:35,267 --> 00:15:37,686 ডিপ-ডাইভে উল্টোপাল্টা কোনোকিছু হয়েছে নাকি? 237 00:15:37,770 --> 00:15:39,688 মেইন আর ডোরিও, ওরা কোথায়? 238 00:15:39,772 --> 00:15:41,357 ওরা তানাকাকে নিয়ে আসছে। 239 00:15:42,483 --> 00:15:43,317 কিন্তু ও তো মরে গেছে। 240 00:15:43,400 --> 00:15:46,654 - আমরা বাঁচিয়ে নিয়েছি। - কী? কেন? 241 00:15:46,737 --> 00:15:48,989 কী বলছ? আমাদের ডেটাগুলো লাগবে তো। 242 00:15:49,073 --> 00:15:51,200 লাভ নেই। সময় নষ্ট শুধু। 243 00:15:52,159 --> 00:15:54,244 তানাকার কাছে কোনো ডেটা ছিলই না। 244 00:15:55,829 --> 00:15:57,206 বলছ কী... 245 00:15:57,957 --> 00:16:00,584 বাল, আরাকাসা নিশ্চয় এখন আমাদের খোঁজ পেয়ে যাবে। 246 00:16:00,668 --> 00:16:03,837 মেইন! তোমার ওষুধ নিতে ভুলে যেও না! 247 00:16:03,921 --> 00:16:05,756 এখনই একটা ডোজ নিয়েছি! 248 00:16:05,839 --> 00:16:07,119 নড়বে না! 249 00:16:14,807 --> 00:16:19,103 আমাদের বেলাতেই পুলিশ তাড়াতাড়ি চলে আসে কীভাবে, বাল! 250 00:16:19,979 --> 00:16:21,605 পেছনে যাও! ওদিকটা সামলাও! 251 00:16:23,190 --> 00:16:25,275 ধুর, কল ধরছে না! 252 00:16:26,193 --> 00:16:27,111 ডেভিড! 253 00:16:27,194 --> 00:16:29,363 - কোথায় যাচ্ছ? - ওদের বাঁচাতে! 254 00:16:29,446 --> 00:16:31,991 গাধা! ওরা অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে হয়তো! 255 00:16:32,074 --> 00:16:33,242 আমরা এখানেই থাকব। 256 00:16:41,333 --> 00:16:43,544 - আমি এভাবে বসে থাকতে পারব না! - ডেভিড! 257 00:16:43,627 --> 00:16:47,214 তুমি এতো ঘাবড়ে আছ কেন? ওদের এতোক্ষণে এসে পড়ার কথা। 258 00:16:47,297 --> 00:16:49,925 দাঁড়াও! আরেকটা সিগন্যাল পেয়েছি। 259 00:16:50,009 --> 00:16:53,012 শুধু পুলিশ না, ট্রমা টিমও এখানে আছে। 260 00:16:53,679 --> 00:16:55,014 ওদের ঘিরে ফেলা হয়েছে। 261 00:16:55,097 --> 00:16:56,157 তাহলে আমাদের কিছু করতে হবে। 262 00:16:56,181 --> 00:16:58,267 না! মরার শখ জেগেছে তোমার?! 263 00:17:06,358 --> 00:17:09,445 আমার কিছু হবেনা। আমি ফিরে আসব। 264 00:17:09,528 --> 00:17:10,446 শোনো... 265 00:17:10,529 --> 00:17:13,574 পরিস্থিতি কোনোদিক দিয়েই ভালো না। আরো কোনো ক্ষতি হওয়ার আগেই... 266 00:17:13,657 --> 00:17:15,200 ...আমাদের পালাতে হবে। 267 00:17:15,284 --> 00:17:18,287 ওদের মারামারি শব্দ শুনতে পাচ্ছ না? ওরা এখনো বেঁচে আছে! 268 00:17:19,997 --> 00:17:22,499 তোমার আচরণ আজ অন্যরকম লাগছে, লুসি। 269 00:17:22,583 --> 00:17:24,668 কিছু একটা তোমার চোখে পড়েছে, তাই না? 270 00:17:24,752 --> 00:17:25,979 তানাকার নিউরাল নেটওয়ার্কে...? 271 00:17:26,003 --> 00:17:29,089 আমি শুধু... আমি শুধু চাই...। 272 00:17:30,549 --> 00:17:32,301 লুসি? 273 00:17:33,093 --> 00:17:34,303 আমার উপরও তোমার আস্থা আছে... 274 00:17:34,386 --> 00:17:36,221 এমনটা আমাকে বলবে না তুমি? 275 00:17:56,116 --> 00:17:57,201 করছটা কী মেইন? 276 00:17:57,785 --> 00:17:58,869 সামলাও নিজেকে... 277 00:18:04,416 --> 00:18:06,710 শালা মাথামোটা... 278 00:18:12,382 --> 00:18:14,343 গোলাগুলি থামাও! 279 00:18:14,426 --> 00:18:16,303 প্লাটিনাম কাস্টমারকে জিম্মি করে রেখেছে ওরা! 280 00:18:16,386 --> 00:18:17,386 আমাদের তাতে কী! 281 00:18:45,624 --> 00:18:46,834 ডোরিও... 282 00:18:46,917 --> 00:18:50,087 মেইন... আমি আসছি। 283 00:18:51,380 --> 00:18:53,340 শুধু... 284 00:18:53,423 --> 00:18:55,592 আমাকে বলো যে আমি পারব। 285 00:19:07,396 --> 00:19:10,816 এসব... এসবের জন্য কি আমি দায়ী? 286 00:19:18,991 --> 00:19:22,619 অস্ত্র ফেলে দাও! হাত মাথার পেছনে! 287 00:19:23,287 --> 00:19:24,204 শেষবারে মতো বলছি! 288 00:19:33,797 --> 00:19:35,924 প্লাটিনাম কাস্টমার মারা গেছেন। 289 00:19:36,008 --> 00:19:37,634 ওই। 290 00:19:38,385 --> 00:19:39,386 এসবের জন্য কি আমি দায়ী? 291 00:19:41,138 --> 00:19:42,938 সাইবারসাইকোসিস! 292 00:19:43,015 --> 00:19:46,143 - ম্যাক্সট্যাক-কে খবর দাও... - আমাদের মেরে ফেলছে! 293 00:19:48,729 --> 00:19:51,440 কাস্টমার মারা গেছেন। ফিরে চলো। 294 00:19:51,523 --> 00:19:53,025 কোথায় যাচ্ছ তোমরা? 295 00:19:53,108 --> 00:19:54,401 কাস্টমারের পলিসির মেয়াদ শেষ! 296 00:19:54,484 --> 00:19:57,404 - এসব সামলানো তোমাদের দায়িত্ব! - জাহান্নাকে যাক! 297 00:19:57,487 --> 00:19:58,947 এসে গেছে! চলো এখান থেকে! 298 00:20:18,550 --> 00:20:20,761 বাল! 299 00:20:29,269 --> 00:20:31,104 ডেভিড... শুনতে পাচ্ছ? 300 00:20:31,188 --> 00:20:33,106 মেইন পুরোপুরি সাইকো হয়ে গেছে। 301 00:20:33,690 --> 00:20:37,236 ম্যাক্সট্যাক-কে ডাকা হয়েছে। ফিরে এসো। 302 00:20:38,654 --> 00:20:39,654 মেইন... 303 00:20:40,614 --> 00:20:43,242 ওহ। ডেভিড। 304 00:20:43,325 --> 00:20:45,118 ঠিক আছিস তো? 305 00:20:45,202 --> 00:20:48,997 মেইন, আমি তোমাকে সাহায্য করতে এসেছি... 306 00:20:49,081 --> 00:20:50,540 ডোরিও মারা গেছে। 307 00:20:50,624 --> 00:20:53,252 বাঁচল না ও। 308 00:20:54,461 --> 00:20:56,505 কী করছ তুমি? 309 00:20:56,588 --> 00:20:59,007 ওর জন্য শেষ যে কাজটা করা সম্ভব। 310 00:21:00,217 --> 00:21:02,594 আমাদের পালাতে হবে, মেইন। 311 00:21:02,678 --> 00:21:04,137 নাহলে, আমরাও মারা পড়ব! 312 00:21:05,055 --> 00:21:07,391 পালানো আর আমার কপালে নেই। 313 00:21:07,474 --> 00:21:10,143 আমার পরপারের ডাক এসে পড়েছে। 314 00:21:11,228 --> 00:21:12,646 কী বলছ এসব? 315 00:21:16,233 --> 00:21:20,028 ঠিক আছে। আমি লড়ব তোমার সাথে। 316 00:21:20,112 --> 00:21:21,530 ডেভিড... 317 00:21:21,613 --> 00:21:25,534 আমি তোমার পাশে আছি, মেইন! আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবই! 318 00:21:27,828 --> 00:21:29,788 বালের! কাঁপা থাম! 319 00:21:29,871 --> 00:21:33,458 ম্যাক্সট্যাক, হারামজাদা! আমাদের কেবল ছুঁয়ে দেখ! 320 00:21:33,542 --> 00:21:37,504 আমি তোমাকে বাঁচাতে চাই। আমাদের এখান থেকে বেরোতে হবে, মেইন। 321 00:21:37,587 --> 00:21:40,549 আমাদের দুজনকেই। তারপর... 322 00:22:01,403 --> 00:22:02,946 ডেভিড। 323 00:22:05,866 --> 00:22:07,826 সেটা সম্ভব নয়। 324 00:22:10,996 --> 00:22:13,081 বুঝছি না... কেন তুমি... 325 00:22:14,124 --> 00:22:15,124 কেন... 326 00:22:25,469 --> 00:22:26,636 ডেভিড। 327 00:22:29,931 --> 00:22:31,892 এখানেই আমার পথের শেষ। 328 00:22:32,934 --> 00:22:34,853 কিন্তু, তোর আরো দূর পাড়ি দেওয়া বাকি। 329 00:22:34,936 --> 00:22:37,606 ক্ষিপ্রতার দিক দিয়ে তুই সবার সেরা, ঠিক না? 330 00:22:38,774 --> 00:22:40,108 শুধুই ছুটে চল। 331 00:24:08,906 --> 00:24:22,975 this subtitle was translated by F.Shuvo~