1 00:00:06,132 --> 00:00:09,468 অনেক আগে, অন্য রাজ্যে... 2 00:00:09,468 --> 00:00:13,556 রাজকীয় টালডোরেই রাজত্বের অবস্থান ছিল। 3 00:00:13,556 --> 00:00:16,559 দানব আর দেবতাদের একসময়কার যুদ্ধক্ষেত্র এটার মাটি... 4 00:00:16,559 --> 00:00:21,772 এখন জাদু, বিস্ময় আর রহস্য ধারণ করে। 5 00:00:21,772 --> 00:00:23,983 শান্তি বিরাজ করছিল... 6 00:00:25,776 --> 00:00:29,488 মহা অশুভর আবির্ভাব ঘটার আগ পর্যন্ত। 7 00:00:29,488 --> 00:00:33,951 একদল সাহসী হিরো একত্রিত হয়েছিল, 9 00:00:33,951 --> 00:00:36,412 এই অশুভ শক্তির মোকাবেলি করার জন্য। 10 00:00:36,412 --> 00:00:40,082 প্রস্তুত থাকো। পশুটা আসছে। 11 00:00:48,799 --> 00:00:50,593 এটা কী হলো? 12 00:00:50,593 --> 00:00:53,429 তোর পাপের জন্য তুই পস্তা... 13 00:00:53,429 --> 00:00:55,848 অসম্ভব... 14 00:00:55,848 --> 00:00:58,559 মানবজাতি কখনো তোর কাছে পরাজি... 15 00:01:02,563 --> 00:01:07,485 হ্যাঁ, ওটা ছিল... অন্য লেভেলের। 16 00:01:07,485 --> 00:01:09,445 ধ্যাৎ! 17 00:01:09,445 --> 00:01:12,948 আমাদের সকল ভাড়াটে সৈনিকেরা বেঘোরে প্রাণ হারিয়েছে। 18 00:01:12,948 --> 00:01:15,075 আমি আমার কথাটা আবারো বলছি, সম্রাট ইউরিয়েল: 19 00:01:15,075 --> 00:01:17,787 ওকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের পুরো সেনাবাহিনী পাঠান, 20 00:01:17,787 --> 00:01:20,289 শয়তানটা সমগ্র রাজ্য ধ্বংস করার আগে। 21 00:01:20,289 --> 00:01:23,918 হয়তো কৌশল অবলম্বনে আমরা বাজে পরামর্শের শিকার হয়েছি, প্রভু। 23 00:01:23,918 --> 00:01:26,587 আমি জন্তুটাকে পাকড়াও করে তারপর ওটাকে... 24 00:01:26,587 --> 00:01:29,340 আমাদের শত্রুদের বিপক্ষে প্রয়োগ করার প্রস্তাব দিচ্ছি। 25 00:01:29,340 --> 00:01:30,549 ভিন্নমত পোষণ করতে হচ্ছে, স্যার ফিন্স। 26 00:01:30,549 --> 00:01:32,301 আমরা এখনো জানিই না জন্তুটা কী। 27 00:01:32,301 --> 00:01:34,428 দৈত্য? আত্মা? 28 00:01:34,428 --> 00:01:36,222 আর তুমি ওটাকে কীভাবে আটক করবে বলে ভাবছ? 29 00:01:36,222 --> 00:01:37,932 লেডি আলুরা ঠিকই বলেছে। 30 00:01:37,932 --> 00:01:40,684 - কিন্তু প্রভু... - আমি আমার বাকি সৈন্যদের প্রাচীরের বাইরে পাঠাব না 31 00:01:40,684 --> 00:01:44,647 যতক্ষণ পর্যন্ত না আমি জানতে পারছি আমাদের শত্রু কে বা কী। 32 00:01:44,647 --> 00:01:46,357 আমাদের আরো ভাড়াটে সৈনিক খুঁজে বের করতে হবে। 33 00:01:46,357 --> 00:01:47,900 আর ভাড়াটে সৈনিক আপনি কোথায় খুঁজে পাবেন শুনি? 34 00:01:47,900 --> 00:01:49,944 বিখ্যাত টোরিয়ান কশাইদের কোপানো হয়েছে, 35 00:01:49,944 --> 00:01:54,073 ভবঘুরে খুনিদের খুন করা হয়েছে, মৃত্যু কারবারিরা সবাই আজ মৃত। 36 00:01:54,073 --> 00:01:56,951 তাহলে যোগ্য কাউকে খুঁজে বের করো! 37 00:01:56,951 --> 00:01:58,911 সমগ্র টালডোরেই এর সবচেয়ে ভালো ভাড়াটে সৈনিকদল... 38 00:01:58,911 --> 00:02:03,207 আমার সামনে হাজির না করা পর্যন্ত বিশ্রাম বন্ধ। 39 00:02:03,207 --> 00:02:05,042 ঢোক গেলো, ঢোক গেলো, ঢোক গেলো! 40 00:02:05,042 --> 00:02:07,002 ঢোক গেলো! ঢোক গেলো! ঢোক গেলো! 41 00:02:12,216 --> 00:02:13,968 ইয়াহ! 42 00:02:13,968 --> 00:02:16,095 হ্যাঁ! সবার সেরা কে? 43 00:02:16,095 --> 00:02:17,721 ইয়াহ! 44 00:02:17,721 --> 00:02:20,599 গ্রোগ জিতে গেছে। আবারো। 45 00:02:20,599 --> 00:02:22,226 বাল ছেড়া। 46 00:02:22,226 --> 00:02:24,061 আমাদের দ্বিগুন সাইজের লোকের সাথে... 47 00:02:24,061 --> 00:02:25,938 আমরা সবসময় মদ খাওয়ার গেম খেলি কেন? 48 00:02:25,938 --> 00:02:28,774 কারণ এভাবে সবচেয়ে দ্রুত মাতাল হওয়া যায় বলে। 49 00:02:28,774 --> 00:02:30,860 কে মাতাল হয়েছে? 50 00:02:30,860 --> 00:02:32,528 আমি তো হইনি। আমি একদম ঠিক আছি। 51 00:02:32,528 --> 00:02:35,531 আমি মনে করি আমাদের আরেক রাউন্ড... 52 00:02:35,531 --> 00:02:37,324 আরেক রাউন্ড... 53 00:02:37,324 --> 00:02:39,910 তুই না মাত্র একটা বিয়ার খেয়েছিস? 54 00:02:39,910 --> 00:02:42,204 ওহ। গা পাকাচ্ছে। 55 00:02:42,204 --> 00:02:44,039 দেখে বমি কর, মাগি। 56 00:02:45,833 --> 00:02:48,002 হেই, তুই তোর হাত সামলা, নাকথ্যাবড়া। 57 00:02:48,002 --> 00:02:49,545 শান্ত হও, গ্রোগ। 58 00:02:49,545 --> 00:02:52,214 আমরা বাঞ্চোতদের সাথে কথা বলে সময় নষ্ট করি না, মনে আছে? 59 00:02:52,214 --> 00:02:54,216 - হুমম। - ওহ, পান্থশালার মালিক। 60 00:02:54,216 --> 00:02:56,260 পুরো রাজ্যের সর্বসেরা ভাড়াটে সৈনিকদের টিম... 61 00:02:56,260 --> 00:02:59,597 ভক্স মাকিনার জন্য আরেক রাউন্ড হয়ে যাক। 62 00:02:59,597 --> 00:03:02,182 সর্বসেরা? 63 00:03:02,182 --> 00:03:05,019. আমি শুনেছি তোরা নাকি আগুন লাগার পর গোলাবাড়ি থেকে একটা গরু উদ্ধার করতে ব্যর্থ হয়েছিলি। 64 00:03:06,228 --> 00:03:09,565 "ভক্স মাকিনা" লজ্জা করা উচিত। 65 00:03:11,942 --> 00:03:15,321 ভদ্রতা বজায় রাখা যাক, বন্ধু। 66 00:03:15,321 --> 00:03:17,114 আমরা চাই না একটা ঝামেলা হোক। 67 00:03:17,114 --> 00:03:19,033 ওহ, অবশ্যই তোরা ঝামেলা চাস না। 68 00:03:19,033 --> 00:03:21,827 সবাই জানে তোরা একদল মুরোদহীন মাওড়া, 69 00:03:21,827 --> 00:03:24,455 যাদের কপালে একটা কাজও জোটে না। 70 00:03:24,455 --> 00:03:26,206 তোর পাছাটা দেখ, একদমই হাড্ডিসার। 71 00:03:26,206 --> 00:03:29,376 এতই দুর্বল যে তোর নিজের শসাটাও নিতে অক্ষম। 72 00:03:29,376 --> 00:03:30,753 তুই কি আমাকে সাহায্য করতে ইচ্ছুক? 73 00:03:30,753 --> 00:03:34,340 হ্যাঁ। আহ, মানে, না। গুষ্টি কিলাই তোর। 74 00:03:34,340 --> 00:03:36,592 সমস্যা কী, আমি তো শুধু একটা হাত (একটু সাহায্য) চাচ্ছি। 75 00:03:40,304 --> 00:03:41,847 জানিস কী, ভ্যাক্স, আমি মনে করি ও ইচ্ছুক। 76 00:03:41,847 --> 00:03:44,058 ওওহ, আমি কি এটা নিতে পারি? 77 00:03:44,058 --> 00:03:47,436 চুপ করে দাঁড়িয়ে থাকিস না, বজ্জাতেরা। 78 00:03:47,436 --> 00:03:48,771 ওদের খুন করে ফেল! 79 00:04:07,623 --> 00:04:09,875 আমিই মারতে পারতাম। 80 00:04:12,670 --> 00:04:13,879 হুমম। 81 00:04:15,923 --> 00:04:17,508 - আমি আসছি, পার্সি! - খাইছে। 82 00:04:18,968 --> 00:04:20,427 উউপস। 83 00:04:25,307 --> 00:04:27,309 পাইক, জান, তুমি কি সামনে থেকে দূরে থাকতে পারো? 84 00:04:27,309 --> 00:04:30,729 হেই, তুমিই তো আমার উপর এসে পড়লে। 85 00:04:30,729 --> 00:04:32,856 আমি এটা নিয়ে নেবো। 86 00:04:32,856 --> 00:04:34,608 দারুণ, ভাই। 87 00:04:46,704 --> 00:04:49,748 আমরা ড্রিংক করতে গেলে প্রতিবার কেন মারামারি লেগে যায়? 88 00:04:57,131 --> 00:04:58,590 শাবাশ, ট্রিংকেট। 89 00:04:58,590 --> 00:04:59,800 এই নাও। 90 00:05:06,932 --> 00:05:08,809 গ্রোগ, এক পাশে সরো। 91 00:05:08,809 --> 00:05:10,769 চুদছে রে! 92 00:05:10,769 --> 00:05:12,563 স্ক্যানল্যান কোথায় আছে? 93 00:05:14,523 --> 00:05:16,316 লা ডা ডা 94 00:05:16,316 --> 00:05:20,195 লা ডা ডা, আমি আমার লেডির নাক টিপে দেবো 95 00:05:20,195 --> 00:05:22,990 আমার জান, এখন আমাদের সময় *** করার। 96 00:05:22,990 --> 00:05:24,616 খোদার দোহায় লাগে। 97 00:05:24,616 --> 00:05:25,909 পার্সি, সমস্যা কী, ভাই? 98 00:05:25,909 --> 00:05:27,453 জয়েন করতে চাইলে আগে তো আমার সাথে বলবে। 99 00:05:27,453 --> 00:05:29,413 স্ক্যানল্যান, আমার জানা উচিত ছিল। 100 00:05:29,413 --> 00:05:32,041 প্যান্ট পরে আমাদের একটু সাহায্য করতে পারবে? 101 00:05:35,961 --> 00:05:39,089 ধ্যাৎতেরি ছাই। 102 00:05:39,089 --> 00:05:40,716 মারামারি থামা! 103 00:05:42,051 --> 00:05:44,470 প্রথমে, তোরা আমার সব মদ গিলে শেষ করলি, 104 00:05:44,470 --> 00:05:46,972 এখন আমার পান্থশালা ভাংচুর করছিস। 105 00:05:46,972 --> 00:05:50,100 আর ওই বামন আমার মেয়ের সাথে কী করছে? 106 00:05:50,100 --> 00:05:51,810 উমম... 107 00:05:51,810 --> 00:05:53,270 হয়তো তোমার না জানাই ভালো। 108 00:05:54,271 --> 00:05:56,231 এই সবকিছুর বিল কে পরিশোধ করবে? 109 00:05:56,231 --> 00:05:59,568 ইশ্বর, ভেঙ্গে চুরে শেষ। খুবই খারাপ অবস্থা। 110 00:05:59,568 --> 00:06:01,361 কিন্তু আমি নিশ্চয়তা দিচ্ছি, ডার্লিং 111 00:06:01,361 --> 00:06:02,905 ভক্স মাকিনা অপরাধীদের খুঁজে বের করবে... 112 00:06:02,905 --> 00:06:05,032 আহ-আহ, ওদিকে যাওয়ার চেষ্টাও করিস না। 113 00:06:05,032 --> 00:06:06,867 টাকা, এখনই। 114 00:06:06,867 --> 00:06:08,660 আহ, আপনি দেখতেই পাচ্ছেন... 115 00:06:08,660 --> 00:06:11,580 এই মুহূর্তে আমাদের কাছে টাকা নেই, 116 00:06:11,580 --> 00:06:13,248 কিন্তু আপনি যদি আমাদের পাঁচটা দিন সময়... 117 00:06:16,668 --> 00:06:19,421 আহ, হ্যালো? হ্যাঁ, শুনছেন। 118 00:06:19,421 --> 00:06:20,589 আহ। 119 00:06:20,589 --> 00:06:22,216 ধন্যবাদ, বড়ই উপকার হইল। 120 00:06:22,216 --> 00:06:24,760 আর ভিতরে ডুকবি না! 121 00:06:24,760 --> 00:06:27,304 তার মানে কি আমরা অফিসিয়ালি... 122 00:06:27,304 --> 00:06:29,640 ইমনের সব পান্থশালা থেকে নিষিদ্ধ হলাম? 123 00:06:29,640 --> 00:06:31,391 বাহ, দারুণ। 124 00:06:31,391 --> 00:06:34,019 আমাদের টাকা নেই, থাকার মতো কোনো জায়গা নেই... 125 00:06:34,019 --> 00:06:35,854 আর সম্ভাবনার কথা তো বাদই দিলাম। 126 00:06:35,854 --> 00:06:38,816 আমাদের সর্বশেষ ভাড়া করা লোকটাকে... 127 00:06:38,816 --> 00:06:40,442 যদি একজন দুর্ঘটনাবশত শিরশ্ছেদ না করতো... 128 00:06:40,442 --> 00:06:42,694 আমি তো সেজন্য ক্ষমা চেয়েছিলাম, ভাই। 129 00:06:42,694 --> 00:06:45,405 আমাদের ঘাড়ে পাহাড়সম ঋণ, আর... বাহ... 130 00:06:45,405 --> 00:06:47,324 আমাদের কাছে তিনটা রুপার কয়েন আছে। 131 00:06:47,324 --> 00:06:50,869 আমাদের একটা চাকরি দরকার। একটা চাকরি হলেই হবে, এই নাজুক অবস্থায়। 132 00:06:50,869 --> 00:06:53,163 বদমাশদের থেকে ঘোড়ার গাড়ি রক্ষা করে... 133 00:06:53,163 --> 00:06:56,083 আর স্বর্ণের জন্য গবলিন খুন করে যদি অবস্থার পরিবর্তন না আসে, 134 00:06:56,083 --> 00:06:58,752 কাজ হবে কিনা জানি না, কিন্তু সম্ভবত... 135 00:06:58,752 --> 00:07:02,089 সম্ভবত এবার আমাদের ভালো কিছু করা উচিত? 136 00:07:03,132 --> 00:07:04,633 - নাহ... - বোরিং। 137 00:07:04,633 --> 00:07:06,760 পাইক, সৎপথে থেকে কাজ করা... 138 00:07:06,760 --> 00:07:08,679 এই মুহূর্তে আমাদের কাছে বিলাসিতা। 139 00:07:08,679 --> 00:07:11,265 তোমরা কখনো ভেবে দেখেছ... 140 00:07:11,265 --> 00:07:14,476 আমরা এই কাজ করার উপযুক্ত কিনা? 141 00:07:14,476 --> 00:07:16,228 দেখোই না, ভেক্স আর ভ্যাক্স... 142 00:07:16,228 --> 00:07:19,314 - শুধু নিজেদের কথাই চিন্তা করে। - তাছাড়া কী করব? 143 00:07:19,314 --> 00:07:22,317 - গ্রোগ সবাইকে খুন করতে চায়। - হ্যাঁ, সেটাই। 144 00:07:22,317 --> 00:07:24,736 পার্সি তো জনসম্মুখে আমাদের যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে, 145 00:07:24,736 --> 00:07:27,865 - আর স্ক্যানল্যান চায়... - এই জনপদের সবার সাথে রাত কাটাতে। 146 00:07:27,865 --> 00:07:30,576 হ্যাঁ, তুমি এটা বলতে পারো, কিলেথ। আমি মোটেই লজ্জিত নই। 147 00:07:30,576 --> 00:07:35,706 সত্যি বলতে, আমরা একসাথেই বা কেন আছি? 148 00:07:39,168 --> 00:07:41,587 তোমরা সবাই মনের দুঃখ ঝাড়তে থাকো, 149 00:07:41,587 --> 00:07:44,756 আমি সেই ফাঁকে একটু মুতু করে আসি। 150 00:07:50,846 --> 00:07:52,514 হুম? 151 00:07:52,514 --> 00:07:55,726 ওহ... ওহ, মাফ করবেন। 152 00:07:55,726 --> 00:07:57,811 মাঝে মাঝে এটা নিজের ইচ্ছামতো কাজ করে। 153 00:07:57,811 --> 00:07:59,813 সমস্যা কী তোমার? 154 00:07:59,813 --> 00:08:02,316 - অসহ্য। - হুম। 155 00:08:02,316 --> 00:08:04,109 এটা! 156 00:08:04,109 --> 00:08:05,819 এটাই আমাদের উদ্দেশ্য। 157 00:08:05,819 --> 00:08:08,906 লড়াই করা ন্যায়ের পক্ষে, খ্যাতির জন্য, 158 00:08:08,906 --> 00:08:10,782 রাজ্যকে রক্ষা করার জন্য। 159 00:08:10,782 --> 00:08:12,826 আর সবচেয়ে বড়ো কথা... 160 00:08:12,826 --> 00:08:15,787 অনেক অনেক টাকার জন্য! 161 00:08:24,588 --> 00:08:26,465 সত্যিই কি আমরা এই অবস্থায়... 162 00:08:26,465 --> 00:08:28,217 সম্রাটের সাথে দেখা করব? 163 00:08:28,217 --> 00:08:29,509 থামো। 164 00:08:32,304 --> 00:08:36,099 ঠিক আছে। তোমরা ভিতরে যেতে পারবে, কিন্তু ভল্লুকটা বাইরে থাকবে। 165 00:08:43,899 --> 00:08:46,902 সমস্যা নেই, বন্ধু। আমরা শীঘ্রই ফিরে আসব। 166 00:08:50,113 --> 00:08:54,993 লেডি কিমা, লর্ড এবং লেডি ব্রায়ারউডের আমাদের সাথে জয়েন করাটা বাধ্যতামূলক। 168 00:08:54,993 --> 00:08:57,746 মহামান্য, কয়েক মাসের ভিতরে হোয়াইটস্টোন থেকে কোনো খবর আসেনি। 169 00:08:57,746 --> 00:08:59,289 আমাদের পাঠানো শেষ বার্তাবাহক আর ফিরে আসেনি। 170 00:08:59,289 --> 00:09:01,333 এই আক্রমণের ব্যাপারে ওদেরকে সতর্ক করতে হবে। 171 00:09:01,333 --> 00:09:03,210 এখনই আরেকজন প্রহরী দিয়ে খবর পাঠাও। 172 00:09:07,965 --> 00:09:10,175 চিনলাম না তোদের, কারা তোরা? 173 00:09:10,175 --> 00:09:12,052 ভক্স মাকিনা। দেখলেন তো, 174 00:09:12,052 --> 00:09:14,429 নামকরণটা কত সুন্দর শব্দচয়ন দিয়ে করা হয়েছে... 175 00:09:14,429 --> 00:09:15,847 সত্যি বলতে, তাতে কোনো যায় আসে না। 176 00:09:15,847 --> 00:09:17,307 মহামান্য, আপনাকে আমি সতর্ক করেছিলাম... 177 00:09:17,307 --> 00:09:20,394 বিজ্ঞপ্তি দিলে ইমন রাজ্যের অবাঞ্চিত লোকেরা এসে ভিড় জমাবে। 178 00:09:20,394 --> 00:09:21,687 অবাঞ্চিত লোক? 179 00:09:21,687 --> 00:09:23,772 হয়তো স্যার ফিন্স বুঝাতে চেয়েছেন এত সাংঘাতিক একটা শত্রুর সাথে... 180 00:09:23,772 --> 00:09:26,400 - লড়তে হলে আরো পরিপক্ক... - ক্রিগ, এই মাতাল... 181 00:09:26,400 --> 00:09:28,026 সার্কাসের জোকারদের আমাদের কোনো দরকার নেই। 182 00:09:28,026 --> 00:09:29,236 প্রহরীরা? 183 00:09:30,862 --> 00:09:33,532 সার্কাসের জোকার? তার মানে বুঝা যাচ্ছে আপনারা... 184 00:09:33,532 --> 00:09:35,909 ভক্স মাকিনার গৌরবগাথা কখনো শুনেন নাই। 185 00:09:35,909 --> 00:09:38,870 আমি আপনাদের কাছে মানানসই একটা ভূমিকা পেশ করছি। 186 00:09:38,870 --> 00:09:40,664 হায় ইশ্বর, আবার বালের গান। 187 00:09:40,664 --> 00:09:43,375 মহারাজ তার সেরা সৈনিকদের দিয়ে চেষ্টা করেছেন 188 00:09:43,375 --> 00:09:45,168 যারা অ্যাডভেঞ্চারে গিয়েছে বহুদূরে আর বিস্তৃত এলাকায় 189 00:09:45,168 --> 00:09:47,045 কিন্তু আমি প্রমিস করছি 190 00:09:47,045 --> 00:09:52,342 আপনি আমাদের মতো যোগ্য কোনো দলের সাক্ষাৎ পাননি 191 00:09:54,761 --> 00:09:56,305 আমাদের আছে গ্রোগ, শক্তিশালী দানব 192 00:09:56,305 --> 00:09:57,806 ও একটা সরলমনা হাল্ক 193 00:09:57,806 --> 00:10:00,058 আর পার্সির পেপারবক্স উড়িয়ে দিতে পারে 194 00:10:00,058 --> 00:10:01,018 তোমার মাথার খুলি 195 00:10:01,018 --> 00:10:02,894 প্রকৃতির কোনো ক্ষিপ্ততা নেই 196 00:10:02,894 --> 00:10:04,563 ঠিক আমাদের ভদ্র মেয়ে কিলেথের মতো 197 00:10:04,563 --> 00:10:06,231 ও গাছপালা আর পশুপাখি নিয়ন্ত্রণ করে 198 00:10:06,231 --> 00:10:08,650 ও একটা জাদুকরী সাফারি 199 00:10:08,650 --> 00:10:10,944 যমজ ভেক্স আর ভ্যাক্স 200 00:10:10,944 --> 00:10:13,238 ও শুট করে, সে লুকায় ঝোপ ঝাড়ে 201 00:10:13,238 --> 00:10:15,782 ওরা লুকিয়ে কাজ করে আর খুবই প্রাণঘাতী 202 00:10:15,782 --> 00:10:18,160 কিন্তু আমি ভুলে গেছি কার নাম কোনটা 203 00:10:18,160 --> 00:10:19,578 - ও ভ্যাক্স। - ও ভেক্স। 204 00:10:19,578 --> 00:10:21,830 পাইকের পবিত্রতায় ভেজাল নেই 205 00:10:21,830 --> 00:10:23,457 ওর হাত নিরাময় করতে পারে 206 00:10:23,457 --> 00:10:24,666 ওহ, আমি কি বলেছি যে আমাদের একটা ভল্লুক আছে? 207 00:10:24,666 --> 00:10:26,710 ট্রিংকেট, তেমন বিশেষ কেউ না 208 00:10:26,710 --> 00:10:29,713 আর আমি? আমার নাম স্ক্যানল্যান 209 00:10:29,713 --> 00:10:31,423 যার আছে সেক্সি পার্পল হাত 210 00:10:31,423 --> 00:10:33,258 আমার মিউজিক চালু, বাজছে চরমতালে, তুমি এটা সহ্য করতে পারবে না 211 00:10:33,258 --> 00:10:34,968 নিয়ে আসো বন্যা, লুকাও তোমার কন্যা... 212 00:10:34,968 --> 00:10:37,512 ওহ। আহ, দুঃখিত। 213 00:10:37,512 --> 00:10:40,432 সাহসী সৈনিক আমরা আর শিয়ালের চেয়েও ধূর্ত... 214 00:10:40,432 --> 00:10:44,420 মানুষ আমাদের কৃতিত্বের কথা বলবে 216 00:10:44,470 --> 00:10:50,150 ভক্স মাকিনার লোককথায় 218 00:10:50,150 --> 00:10:52,444 আহ, অসংখ্য ধন্যবাদ। 219 00:10:52,444 --> 00:10:54,738 - ওহ। - উম, আচ্ছা, আহ... 220 00:10:54,738 --> 00:10:56,531 - আহ... - কাউন্সিলের একটু ভাবার সময় লাগবে... 221 00:10:56,531 --> 00:10:59,618 তোমাদের কৌতুহলী গ্রুপের ব্যাপারে। 222 00:10:59,618 --> 00:11:01,286 এমন গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি ওদেরকে... 223 00:11:01,286 --> 00:11:03,163 বিবেচনায় রাখতে পারেন না। 224 00:11:03,163 --> 00:11:06,708 সম্রাট, ওদের খ্যাতি তারকা পারফর্মারের চেয়ে একটু কম। 225 00:11:06,708 --> 00:11:08,919 ওদের একটা ভল্লুক তো আছে। 226 00:11:08,919 --> 00:11:11,963 ওটাকে খুবই দুর্দান্ত মনে হলো। আর গানটাও বিনোদনমূলক ছিল। 227 00:11:11,963 --> 00:11:14,132 ওদের একটা সুযোগ দেয়া যাক? 228 00:11:14,132 --> 00:11:15,675 হয়তো এই যোদ্ধাদের ভিতরে... 229 00:11:15,675 --> 00:11:16,885 সুপ্ত কোনো প্রতিভা লুকিয়ে আছে। 230 00:11:16,885 --> 00:11:20,055 অ্যাহ? 231 00:11:21,098 --> 00:11:23,058 নাহ, মনে হয় না। 232 00:11:23,058 --> 00:11:25,060 এগার ঘাতকদের আবার তলব করা যাক। 233 00:11:25,060 --> 00:11:29,147 আহ, এগার অবশ্য একটা বার ফাইটে নিজের হাত হারিয়েছে। 234 00:11:29,147 --> 00:11:30,899 ওহ, শিট। 235 00:11:35,237 --> 00:11:36,947 ঠিক আছে। 236 00:11:36,947 --> 00:11:38,740 তোমাদের ভাড়া করা হলো, ভক্স মাকিনা। 237 00:11:38,740 --> 00:11:40,909 প্রধান কারণ আমার ভল্লুকটা ভালো লেগেছে বলে। 238 00:11:40,909 --> 00:11:43,620 লেডি আলুরা তোমাদের শেষবার যেখানে আক্রমণ হয়েছিল... 239 00:11:43,620 --> 00:11:45,914 তার নিকটতম গ্রাম শেলস্টেপসে পৌঁছে দেবে। 240 00:11:47,457 --> 00:11:50,043 তো, আমাদের আসলে কী হত্যা করতে হবে, 241 00:11:50,043 --> 00:11:52,254 আর আমরা কত টাকা পাবো? 242 00:11:52,254 --> 00:11:54,172 আমরা জানি না কী হত্যা করতে হবে, 243 00:11:54,172 --> 00:11:56,466 কিন্তু হত্যা করতে পারলে, এটা সম্পূর্ণ তোমাদের। 244 00:11:58,593 --> 00:12:00,720 আহ, আরো একটা প্রশ্ন আছে। 245 00:12:00,720 --> 00:12:02,013 হ্যাঁ, আমরা ওখানে যাবো কীভাবে? 246 00:12:14,276 --> 00:12:16,903 ভাই, আমি সত্যি বলছি আমি ওটা অনুভব করেছিলাম, 247 00:12:16,903 --> 00:12:18,530 সিংহাসন কক্ষের ঠিক ভিতরে। 248 00:12:18,530 --> 00:12:20,282 বহুদিন পরে আমি ওটা অনুভব করেছি... 249 00:12:20,282 --> 00:12:21,700 অসাধারণ না এই জাহাজটা? 250 00:12:21,700 --> 00:12:23,743 এটার নিচতলায় দুইটা বাথরুম আছে। 251 00:12:23,743 --> 00:12:26,037 হেই, বাই দা ওয়ে, তোমরা দুজন কী বলাবলি করছ... 252 00:12:26,037 --> 00:12:28,790 - আমরা তো শুনতে পাচ্ছি না। - নিজের চরকায় একটু তেল দিতে পারিস, বাটুল? 253 00:12:30,750 --> 00:12:33,211 যেমনটা দেখতে পাচ্ছো, জন্তুটা অলরেডি তিনটা গ্রাম... 254 00:12:33,211 --> 00:12:36,590 আর মাইলের পর মাইল ক্ষেতখামার ধ্বংস করে ফেলেছে। 255 00:12:36,590 --> 00:12:38,800 এই হারামি যদি জিদ করে বসে, 256 00:12:38,800 --> 00:12:41,803 এই রাজ্যের সবাই না খেয়ে মরবে। 257 00:12:41,803 --> 00:12:45,140 এই মিশনটা একটু প্রাণঘাতী মনে হচ্ছে। 258 00:12:45,140 --> 00:12:47,350 - আমরা কি সত্যিই এটা করতে চাই? - হ্যাঁ, এই কাজটা বিপজ্জনক, 259 00:12:47,350 --> 00:12:51,146 যার কারণে সবচেয়ে অভিজাত, বীরত্বপূর্ণ 260 00:12:51,146 --> 00:12:53,440 - আর সত্যিকার... - হ্যাঁ, হ্যাঁ, আভিজাত্য আর বীরত্ব... 261 00:12:53,440 --> 00:12:56,151 ভালো জিনিস, কিন্তু আমরা এটা করছি টাকার জন্য। 262 00:12:56,151 --> 00:12:59,821 আচ্ছা। তো সম্মানের চেয়ে টাকা বড়ো। 263 00:12:59,821 --> 00:13:02,032 হওয়ারই কথা। 264 00:13:12,959 --> 00:13:15,545 শেলস্টেপস ওই টিলার পরেই। শুভকামনা। 265 00:13:15,545 --> 00:13:20,217 মিশনের পুটকি মেরে দিও না, অনুগ্রহ করে। 266 00:13:20,217 --> 00:13:21,718 সুন্দর রাইডের জন্য ধন্যবাদ। 267 00:13:21,718 --> 00:13:23,720 পরে তো আবার আমাদের নিতে আসবেন, তাই না? 268 00:13:28,433 --> 00:13:30,602 হ্যাঁ, সে ফিরে আসবে। 269 00:13:38,568 --> 00:13:40,153 আমরা এখানে কী করতে এসেছি যেন? 270 00:13:40,153 --> 00:13:42,113 শেষ আক্রমণ হয়েছিল এখান থেকে দক্ষিণে। 271 00:13:42,113 --> 00:13:44,324 আমরা মানুষের কাছে শুনে দেখব এই ব্যাপারে কেউ কিছু জানে কিনা। 272 00:13:44,324 --> 00:13:45,951 শুনে দেখব। 273 00:13:45,951 --> 00:13:47,994 শুনছ, সবুজ বন্ধুরা। 274 00:13:47,994 --> 00:13:51,164 তোমরা কি কোনো দুষ্ট জাদুকর বা বিশাল দানবকে... 275 00:13:51,164 --> 00:13:52,541 এখান দিয়ে যেতে দেখেছ? 276 00:13:52,541 --> 00:13:54,501 - আহ... - ওটা কিছুটা উদ্ভট। 277 00:13:55,794 --> 00:13:58,046 নাহ, তখন খুবই ঘোলাটে ছিল। 278 00:13:58,046 --> 00:14:00,840 আমরা শুধুই কালো মেঘ আর বজ্র দেখতে পেয়েছিলাম। 279 00:14:00,840 --> 00:14:02,467 আমরা মনে করেছিলাম এটা একটা ঝড় ছিল। 280 00:14:02,467 --> 00:14:04,844 ওহ, আপনারা কিছুই দেখেননি, হাহ? 281 00:14:04,844 --> 00:14:09,266 লা-জবাব, মি. ফিশারম্যান, যদি এটাই আপনার আসল নাম হয়ে থাকে। 282 00:14:09,266 --> 00:14:12,769 - ওয়া... - আচ্ছা, প্রশ্নপর্বটা আমাকে সামলাতে দাও, স্ক্যানল্যান। 283 00:14:12,769 --> 00:14:15,438 ওর আচরণের জন্য দুঃখিত। 284 00:14:15,438 --> 00:14:17,274 তুমি তো এক প্রকার পুরোহিত, তাই না? 285 00:14:17,274 --> 00:14:19,317 আমাদের বাড়িতে একটু আশীর্বাদ দিতে পারবে? 286 00:14:19,317 --> 00:14:20,777 - এই অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য? - আহ... 287 00:14:20,777 --> 00:14:22,821 আশীর্বাদ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়। 288 00:14:22,821 --> 00:14:24,614 আহ, কোনো সমস্যা নেই। 289 00:14:24,614 --> 00:14:26,825 আচ্ছা, শুরু করছি। 290 00:14:26,825 --> 00:14:32,372 চিরন্তন আলো আপনাদের বাড়ির উপর পড়ুক। 291 00:14:32,372 --> 00:14:34,457 সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। 292 00:14:34,457 --> 00:14:36,585 হয়ে গেল। আমি নিশ্চিত বিপদের এই দিনে আপনারা টিকে থাকতে পারবেন, 293 00:14:36,585 --> 00:14:39,713 তো, শুভকামনা? 294 00:14:40,839 --> 00:14:43,550 তুমি আসলেই পুরোহিত তো? 295 00:14:43,550 --> 00:14:45,802 হ্যাঁ, আমি জাস্ট, আহ, অনেকদিন এসবের বাইরে ছিলাম। 296 00:14:45,802 --> 00:14:48,138 ইদানিং আর তেমন আশীর্বাদ দেয়া হয় না। 297 00:14:48,138 --> 00:14:50,015 ধন্যবাদ, সোনা। 298 00:14:50,015 --> 00:14:52,851 আমি নিশ্চিত এতটুকুই আমাদের পরিবারকে নিরাপদে রাখার জন্য যথেষ্ট। 299 00:14:55,061 --> 00:14:57,105 ওয়াও। 300 00:14:58,607 --> 00:15:00,525 তুমি কি একজন জাদুকর? 301 00:15:00,525 --> 00:15:03,278 নাহ। জাদু পুরোটাই আঙ্গুলের কাছে, বালক। 302 00:15:05,196 --> 00:15:06,990 ওয়াও। 303 00:15:06,990 --> 00:15:09,909 আর এখন এটা তোমার হাতের আঙ্গুলে। 304 00:15:09,909 --> 00:15:11,411 ওয়া। 305 00:15:11,411 --> 00:15:13,622 এটা সত্যিকার রুপা। এটা নিরাপদে রাখবে। 306 00:15:13,622 --> 00:15:15,498 আশেপাশে একটা দৈত্য ঘুরে বেড়াচ্ছে। 307 00:15:15,498 --> 00:15:16,875 - মানে উড়ছে। - কী বললে? 308 00:15:16,875 --> 00:15:18,793 কিছু একটা ঠিক আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেছিল। 309 00:15:18,793 --> 00:15:20,295 ওটা টিলার উপরের বড়ো গাছটা ভেঙ্গে দিয়ে গেছিল। 310 00:15:20,295 --> 00:15:24,424 আমরা পাখার ঝাপড়ার আওয়াজ শুনেছিলাম কিন্তু ঝড়ের কারণে ঠিক দেখতে পাইনি। 311 00:15:24,424 --> 00:15:26,718 কিন্তু ওটা বড়ো ছিল। খুবই বড়ো। 312 00:15:26,718 --> 00:15:27,927 হ্যাঁ। 313 00:15:34,476 --> 00:15:36,227 সবাই এখানে আসো। 314 00:15:36,227 --> 00:15:38,480 ট্রিংকেট কিছু একটা পেয়েছে। 315 00:15:40,065 --> 00:15:42,192 কাদার কারণে পদচিহ্নটা ঠিক চেনা যাচ্ছে না। 316 00:15:42,192 --> 00:15:44,235 কিন্তু মনে হচ্ছে ওটা এখান থেকে উড়তে শুরু করে... 317 00:15:44,235 --> 00:15:45,820 আর উড়ে সমুদ্রতীর পর্যন্ত যায়। 318 00:15:48,657 --> 00:15:50,992 ওয়া। 319 00:15:52,035 --> 00:15:53,453 ভাবলাম তোমার এটা লাগবে। 320 00:15:53,453 --> 00:15:55,080 আহ। 321 00:16:04,589 --> 00:16:06,341 এখন পদচিহ্ন দেখে... 322 00:16:06,341 --> 00:16:07,842 মানুষ মনে হচ্ছে। 323 00:16:11,971 --> 00:16:14,140 ওটা কাছাকাছি আছে। 324 00:16:14,140 --> 00:16:15,767 সবাই প্রস্তুত থাকো। 325 00:16:28,697 --> 00:16:31,616 দেখো কাহিনী। 326 00:16:31,616 --> 00:16:34,619 এত তাণ্ডবের পিছনে ছিল একটা মেষশাবক? 327 00:16:34,619 --> 00:16:36,454 দেখিস ও যেন তোকে না কামড়ায়, ভেক্স। 328 00:16:50,051 --> 00:16:51,428 ধুর বাড়া। ধুর বাড়া। ধুর বাড়া। 329 00:16:53,179 --> 00:16:54,389 বাল। 330 00:17:27,839 --> 00:17:30,592 - আমার পরামর্শ চলো পালাই। এখনই! - পালানোর মাইরে বাপ। 331 00:17:31,593 --> 00:17:32,844 আমরা লড়াই করব! 332 00:17:34,095 --> 00:17:36,014 গ্রোগ, হাঁদারাম, সাহসী বাঞ্চোত! 333 00:17:43,646 --> 00:17:46,858 গ্রোগ এখনই পড়ে গেছে? ধ্যাৎতেরি! 334 00:18:01,706 --> 00:18:04,709 কিলেথ! একটু জাদুতে হয়তো কাজ হবে। 335 00:18:07,837 --> 00:18:10,173 আমরা সাংঘাতিক বিপদের ভিতরে আছি। 336 00:18:11,257 --> 00:18:13,802 কিলেথ, হুশে ফের। কিলেথ! 337 00:18:13,802 --> 00:18:15,804 - কিলেথ! - সরি। উম... 338 00:18:15,804 --> 00:18:17,096 ঠিক আছে। ঠিক আছে। 339 00:18:39,035 --> 00:18:41,663 আমি কি পরিস্থিতি আরো খারাপ করলাম? 340 00:18:50,588 --> 00:18:52,340 সাবধান! 341 00:19:11,067 --> 00:19:13,278 আহ, আমাকে বের করো। আমা-আমাকে বের করো! 342 00:19:13,278 --> 00:19:15,947 আমি গ্রোগের পাছার নিচে আটকা পড়েছি! 343 00:19:17,740 --> 00:19:19,033 তো... 344 00:19:19,033 --> 00:19:22,453 পাথরের নিচে থাকতে এমনই লাগে। 345 00:19:24,372 --> 00:19:26,207 আমরা বেঁচে আছি এটাই বড়ো কথা, 346 00:19:26,207 --> 00:19:27,834 চিরন্তন আলোকে ধন্যবাদ। 347 00:19:27,834 --> 00:19:30,795 আর কিলেথকে ধন্যবাদ বিশাল ঝোপ বানানোর জন্য, 348 00:19:30,795 --> 00:19:34,007 কিন্তু ঝোপটা এত কাঁটাময় না বানালে ভালো হতো। 349 00:19:34,007 --> 00:19:37,051 ওই ড্রাগন। আমরা প্রায়... মরতে বসেছিলাম। 350 00:19:38,219 --> 00:19:40,722 শুকরিয়া আমরা মারা যাইনি। তোমার কারণে, কিলেথ। 351 00:19:40,722 --> 00:19:42,181 বুঝেছ আমার কথা? 352 00:19:42,181 --> 00:19:44,601 আমরা বেঁচে আছি তোমার কারণে। 353 00:19:46,644 --> 00:19:48,855 - গ্রোগ। তুমি আহত হয়েছ। - নাহ। 354 00:19:48,855 --> 00:19:50,940 ছোট্ট একটা মাংসের ক্ষত। বেশি বড়ো না। 355 00:19:50,940 --> 00:19:53,735 প্রশ্নঃ এটা কি স্বাভাবিক? 356 00:19:53,735 --> 00:19:54,716 - ইশশশ! - জঘন্য অবস্থা। 357 00:19:54,717 --> 00:19:55,812 আমার বমি আসছে। 358 00:19:55,820 --> 00:19:57,363 শান্ত থাকো, পুরনো বন্ধু। 359 00:19:57,363 --> 00:19:58,615 আমি ঠিক করে দিচ্ছি। 360 00:20:04,287 --> 00:20:06,414 ওহ, এখনই আমি ভালো ফিল করছি। 361 00:20:06,414 --> 00:20:08,875 ধন্যবাদ, পাইক। তুমি সবার সেরা। 362 00:20:08,875 --> 00:20:11,461 ওটাতে... আমার অনেক এনার্জি খরচ হয়েছে। 363 00:20:11,461 --> 00:20:12,879 - আমি তোমাকে ধরেছি। - ওহ। 364 00:20:12,879 --> 00:20:15,465 আহ, ধন্যবাদ। 365 00:20:15,465 --> 00:20:17,342 ওহ, আহ, এখন আমাকে ছাড়তে পারো। 366 00:20:17,342 --> 00:20:18,927 ওহ। হ্যাঁ। 367 00:20:18,927 --> 00:20:20,553 আহ... হ্যাঁ। 368 00:20:20,553 --> 00:20:23,473 কথা হলো, ইউরিয়েলকে আর এই সবকিছুর গুষ্টি কিলাই, 369 00:20:23,473 --> 00:20:25,141 মিশন এখানেই শেষ। 370 00:20:25,141 --> 00:20:27,268 আমরা নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপ দেয়ার জন্য চুক্তিবদ্ধ হইনি। 371 00:20:27,268 --> 00:20:30,063 মনে করিয়ে দিই যে আমরা কাউন্সিলকে কথা দিয়েছিলাম। 372 00:20:30,063 --> 00:20:32,440 সেটার কিন্তু একটা গুরুত্ব আছে। 373 00:20:32,440 --> 00:20:34,859 ওহ, কাউন্সিলকে কোন বাল ধার ধারে? 374 00:20:34,859 --> 00:20:38,321 আমি একটা কথাই জানি, “স্ক্যানল্যান এটার ভিতরে নেই।” 375 00:20:38,321 --> 00:20:40,281 আর হ্যাঁ, আমি জানি এটা কেবলই দুইটা শব্দ মাত্র, 376 00:20:40,281 --> 00:20:42,283 কিন্তু তোমরা তো জানো আমি কী বলতে চাইছি। 377 00:20:42,283 --> 00:20:45,203 হ্যাঁ। ওই বাঞ্চোতেরা আমাদের জন্য কী করেছে? 378 00:20:45,203 --> 00:20:47,455 একটা চাকরি আর কিছু স্বর্ণ... 379 00:20:47,455 --> 00:20:49,457 আর গুপ্তধনের মতো কিছু দেয়া ছাড়া? 380 00:20:49,457 --> 00:20:51,668 আমরা অনেক কিছুর সাথে লড়াই করেছি... 381 00:20:51,668 --> 00:20:53,002 কিন্তু তাই বলে একটা ড্রাগন? 382 00:20:53,002 --> 00:20:54,754 সত্যিকার ড্রাগন? 383 00:20:54,754 --> 00:20:56,965 ব্যাপারটা কাউন্সিল নিয়ে না, 384 00:20:56,965 --> 00:20:59,175 বা চুক্তি নিয়ে না, ব্যাপারটা এই লোকগুলো নিয়ে। 385 00:20:59,175 --> 00:21:00,551 ওদের আমাদের সাহায্য দরকার। 386 00:21:00,551 --> 00:21:02,804 আমরা এভাবে পালিয়ে যেতে পারি না। 387 00:21:02,804 --> 00:21:05,223 এজন্যই ধার্মিক লেকাদের সাথে ভ্রমণ করতে আমার খারাপ লাগে। 388 00:21:05,223 --> 00:21:07,600 - ওরা একটু বেশিই ভালো মানুষ। - পাইক... 389 00:21:07,600 --> 00:21:09,978 জন্তুটা আমাদের নাগালের বাইরে। 390 00:21:09,978 --> 00:21:12,480 যখন ভ্যাক্স আর আমি ছোট ছিলাম, 391 00:21:12,480 --> 00:21:14,607 এই দৈত্যদের একটা আমার মাকে খুন করেছিল। 392 00:21:14,607 --> 00:21:17,235 আমি আমার সারাটা জীবন ড্রাগনদের উপর পড়াশোনা করেছি... 393 00:21:17,235 --> 00:21:18,403 ওই ড্রাগনকে খুঁজে পাওয়ার আশায়। 394 00:21:18,403 --> 00:21:19,570 আমি বুঝতে পারি... 395 00:21:19,570 --> 00:21:21,447 যখন কোনো ড্রাগন কাছাকাছি থাকে। 396 00:21:21,447 --> 00:21:24,242 আমার মাথায় ভীষণ ব্যথা করে। 397 00:21:24,242 --> 00:21:25,743 তাহলে সিদ্ধান্ত চূড়ান্ত। 398 00:21:25,743 --> 00:21:27,996 আমরা প্রাসাদে ফিরে যাবো আর চুক্তি থেকে বেরিয়ে আসব। 399 00:21:27,996 --> 00:21:29,789 তুমি জানো না, পার্সি। 400 00:21:29,789 --> 00:21:32,125 আমি ওখানেই মাথাব্যথা অনুভব করেছিলাম। প্রাসাদের ভিতরে। 401 00:21:32,125 --> 00:21:34,127 আর তুমি এখন এসে আমাদের জানাচ্ছ? 402 00:21:34,127 --> 00:21:35,878 সেজন্য ক্ষমা চাই। আমি... 403 00:21:35,878 --> 00:21:38,214 আমি নিশ্চিত হতে পারিনি ড্রাগনের সামনে আসার আগ... 404 00:21:38,214 --> 00:21:40,591 মা মারা যাওয়ার পর অনেক বছর কেটে গেছে... 405 00:21:40,591 --> 00:21:42,218 তুই কি নিশ্চিত, ভেক্সালিয়া? 406 00:21:42,218 --> 00:21:44,387 আমি জানি আমি কী অনুভব করেছিলাম। কাউন্সিলের কেউ নিশ্চয়... 407 00:21:44,387 --> 00:21:47,098 ড্রাগনের সাথে হাত মিলিয়েছে, বা... 408 00:21:47,098 --> 00:21:50,935 আমি জানি না কে, কিন্তু আমি নিশ্চিত এটা সত্যি ছিল। 409 00:21:50,935 --> 00:21:53,396 তাহলে আমরা এই সবকিছু থেকে মুখ ফিরিয়ে নেবো। 410 00:21:53,396 --> 00:21:55,815 বিনা করণে জীবনের ঝুঁকি নেয়ার মানে হয় না। তোমরা তো ওর কথা শুনেছ। 411 00:21:55,815 --> 00:21:58,568 ওদের কেউ হয়তো এই দৈত্যটার সাথে মিলে কাজ করছে। 412 00:21:58,568 --> 00:22:00,653 চলো এখান থেকে কেটে পড়া যাক 413 00:22:00,653 --> 00:22:03,906 আর দ্বিতীয়বার কখনো ইমন জনপদে ফিরে না আসি। 414 00:22:03,906 --> 00:22:06,409 আমরা সবাই কি এই ব্যাপারে একমত হতে পারি? 415 00:22:49,243 --> 00:22:51,496 সর্বনাশ। 416 00:22:53,456 --> 00:22:57,668 ওটা ওদেরকে হত্যা করেছে। ওদের সবাইকে। 417 00:23:44,215 --> 00:23:46,425 পাইক! এখানে আসো! 418 00:23:50,346 --> 00:23:52,098 প্লিজ, চিরন্তন আলো, 419 00:23:52,098 --> 00:23:54,100 আমার শক্তিকে ওর কাছে পৌঁছাতে দাও। 420 00:23:54,100 --> 00:23:55,768 পাইক। প্লিজ। 421 00:23:55,768 --> 00:23:57,395 ধ্যাৎতেরি! 422 00:23:57,395 --> 00:23:59,772 না। আমি এটা করতে পারব না। 423 00:23:59,772 --> 00:24:02,400 আগের বারের পরে আমি এখনো দুর্বল। 424 00:24:13,161 --> 00:24:14,745 আমরা এটা থামাতে পারতাম। 425 00:24:15,788 --> 00:24:17,415 থামানো উচিত ছিল। 426 00:24:24,797 --> 00:24:26,549 করছটা কি তুমি, স্ক্যানল্যান? 427 00:24:26,549 --> 00:24:29,760 “মৃত ড্রাগনের” জন্য একটা লিরিক তৈরি করছি। 428 00:24:29,760 --> 00:24:31,345 কারণ আমি মনে করি... 429 00:24:31,345 --> 00:24:33,347 আমরা একটাকে খুন করতে চলেছি। 430 00:24:33,347 --> 00:24:35,099 আমি এটাতে আছি। 431 00:24:35,099 --> 00:24:38,519 আহ, আমি মিথ্যা বলব না, মনে মনে আমার ভয় কাজ করছে। 432 00:24:38,519 --> 00:24:39,979 কিন্তু আমি আছি। 433 00:24:39,979 --> 00:24:42,481 আমি হারাতে পছন্দ করি না... 434 00:24:42,481 --> 00:24:46,235 কিন্তু এখন আমার ভিতরে অনুভূতি কাজ করছে। 435 00:24:46,235 --> 00:24:49,030 অনুভূতি বলছে এটা অন্যায় হয়েছে। 436 00:24:49,030 --> 00:24:52,158 তাই হ্যাঁ, আমি তোমাদের সাথে আছি। 437 00:24:52,158 --> 00:24:53,409 কথাটা তুমি... 438 00:24:53,409 --> 00:24:55,536 আসলে ভালোই বলেছ, গ্রোগ। 439 00:24:55,536 --> 00:24:57,538 - কোনটা? - আহ, থাক বাদ দাও। 440 00:24:57,538 --> 00:24:59,457 আমিও এটাতে আছি। 441 00:24:59,457 --> 00:25:01,042 বন্ধুরা... 442 00:25:01,042 --> 00:25:02,668 আমরা এটা করছি। 443 00:25:02,668 --> 00:25:05,880 সবাই তো বুঝতেই পারছ আমরা খুবই বাজেভাবে মরতে চলেছি। 444 00:25:05,880 --> 00:25:07,256 সম্ভবত, বোন। 445 00:25:08,299 --> 00:25:11,010 কিন্তু আমরা মরব গৌরবের সাথে, 446 00:25:11,010 --> 00:25:14,013 আর আমরা আস্তো একটা ড্রাগনকে বধ করব। 446 00:08:56,546 --> 00:09:00,289 {\an8}আহেম, শুনছেন? শুনছেন কি? 447 00:25:20,764 --> 00:25:42,940 ⭐⭐⭐ Translated By :~ Anisur Rahman ⭐⭐⭐