0
00:00:00,236 --> 00:00:10,236
Bangla Subtitle Created By
:.:.: AKASH BASAK :.:.:
1
00:00:27,236 --> 00:00:28,612
তুমি নিশ্চয় সেঊন।
2
00:00:30,113 --> 00:00:32,491
আমার নাম মিয়ুং ত্যেসুক।
3
00:00:33,408 --> 00:00:35,619
আমি একজন ব্রেন সায়েন্টিস্ট।
4
00:00:51,260 --> 00:00:52,344
আপাতকালীন সিঁড়িতে গিয়ে দেখো।
5
00:01:17,786 --> 00:01:19,913
নার্স! নার্স!
6
00:01:39,933 --> 00:01:41,226
জলদি! ধরো তাকে!
7
00:02:04,374 --> 00:02:05,375
ধ্যাত...
8
00:02:09,713 --> 00:02:14,343
ড. ব্রেন
:.:.: এপিসোড - ৫ :.:.:
9
00:02:32,819 --> 00:02:34,613
তাকে এখানেই পাওয়া যাবে তো?
10
00:02:34,696 --> 00:02:37,157
বাস ড্রাইভার তো
বললো সে এখানেই নেমেছে।
11
00:02:38,992 --> 00:02:40,827
এই জায়গাটা জনবসতিপূর্ণ
এলাকা থেকে বড্ড দূরে।
12
00:03:37,217 --> 00:03:40,429
গতরাতে উনি মাঝরাত অব্ধি
আমাদের মন্দিরের অনুষ্ঠানে ছিলেন।
13
00:03:42,347 --> 00:03:45,559
শিঘ্রই, অর্চনা শুরু হবে।
14
00:03:45,642 --> 00:03:47,561
তাই ওনাকে সেখানেই পেতে পারেন।
15
00:03:48,687 --> 00:03:50,230
ধন্যবাদ।
16
00:04:34,191 --> 00:04:38,695
এদিকে চলুন। বিশেষ কোনো
অনুষ্ঠান না থাকলে, অর্চনা মূখ্য মন্দিরে হয়।
17
00:05:01,844 --> 00:05:03,595
উফ, তুই ঈলের
মতো বড্ড ছটফট করিস।
18
00:05:05,514 --> 00:05:07,015
ভেবেছিলিস তোকে আমি খুঁজে পাবো না?
19
00:05:10,727 --> 00:05:12,354
প্লিজ!
20
00:05:14,857 --> 00:05:15,816
তোমার কাছে হাতজোড় করছি!
21
00:05:17,526 --> 00:05:18,652
কেন?
22
00:05:19,444 --> 00:05:21,488
এমন বোকামি কেন করতে গেলি?
23
00:05:30,622 --> 00:05:33,542
- এর দোষ আমায় দিস না, ঠিক আছে?
- দাঁড়াও!
24
00:05:34,501 --> 00:05:35,502
নড়বে না!
25
00:05:43,969 --> 00:05:44,803
ধ্যাত!
26
00:07:18,021 --> 00:07:19,606
নে, চিৎকার কর।
27
00:07:19,690 --> 00:07:21,233
তোকে সুযোগ দিলাম।
28
00:07:22,150 --> 00:07:23,986
কচি থেকে বুড়ো
সবাই আমার কাছে সমান।
29
00:07:25,404 --> 00:07:26,446
জ্যেমিন?
30
00:07:28,866 --> 00:07:29,700
জ্যেমিন!
31
00:07:30,617 --> 00:07:32,244
কী করছো?
32
00:07:32,327 --> 00:07:33,579
এসো, তোমার ভেতরে যাওয়ার অনুমতি নেই।
33
00:07:33,662 --> 00:07:36,790
এদিকে এসো।
আমরা তোমাকেই খুঁজছিলাম।
34
00:07:37,541 --> 00:07:39,001
অন্য কোথাও চলো।
35
00:08:03,859 --> 00:08:05,152
নামিল হং?
36
00:08:09,948 --> 00:08:10,908
নামিল হং!
37
00:08:13,243 --> 00:08:14,328
আমি একজন পুলিশ অফিসার।
38
00:08:31,136 --> 00:08:32,261
সার্জেন্ট পার্ক।
39
00:09:52,301 --> 00:09:54,344
সেঊন, সাবধানে চলো।
40
00:09:54,803 --> 00:09:56,388
বাড়িটা খুব সুন্দর, তাই না?
41
00:09:58,849 --> 00:10:00,058
নমস্কার।
42
00:10:02,728 --> 00:10:05,022
ড. মিয়ুং'কে "হ্যালো" বলো!
43
00:10:06,773 --> 00:10:08,650
দেখা হয়ে ভালো লাগলো, সেঊন।
44
00:10:10,527 --> 00:10:15,199
তোমার মা যেহেতু আর বেঁচে নেই,
তাই তুমি এখন থেকে এখানেই থাকবে, ঠিক আছে?
46
00:10:16,408 --> 00:10:18,785
চলো একটা ঘর বেছে নাও।
47
00:10:21,622 --> 00:10:24,917
পছন্দমতো একটা বেছে নাও, কেমন?
এখানে অনেক ঘর রয়েছে।
48
00:11:24,434 --> 00:11:25,769
তোমার এটা পছন্দ হয়েছে?
49
00:11:31,733 --> 00:11:34,945
বেশ, তাহলে।
এখন থেকে এটাই তোমার ঘর।
50
00:12:11,815 --> 00:12:14,860
তুমি কোয়ান্টম মেকানিক্স
নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছো?
51
00:12:14,943 --> 00:12:18,363
আমার বিষয়টা বেশ ভালো লেগেছে,
সেজন্য এগুলোর ওপর প্রয়োগ চালাচ্ছি।
52
00:12:19,198 --> 00:12:23,452
ওহ, তাই নাকি?
তো তোমার মতবাদ কী?
53
00:12:25,329 --> 00:12:29,416
আমার মতে দুটো
মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করলে,
54
00:12:31,293 --> 00:12:33,962
তারা একে-অপরের
সাথে যোগাযোগে সক্ষম হবে।
55
00:12:34,421 --> 00:12:39,176
মস্তিষ্কের মধ্যে যোগাযোগ স্থাপনের
জন্য কোয়ান্টম মেকানিক্সের ব্যবহার করছো?
56
00:12:41,470 --> 00:12:43,597
দারুণ একটা অনুমান!
57
00:12:44,848 --> 00:12:45,682
কিন্তু...
58
00:12:46,600 --> 00:12:51,146
কোনো কার্যকর আর অধিক বাস্তবসম্মত
কিছুর দিকে মনোনিবেশ করলে কেমন হয়?
59
00:12:57,819 --> 00:13:01,907
এই তত্ত্বটা যথেষ্ট কার্যকর,
আর সাথে খুব বাস্তবসম্মতও।
60
00:13:04,409 --> 00:13:05,786
আর এটা আমি প্রমাণ করবোই।
61
00:13:09,081 --> 00:13:15,295
সান জোসের এক কোম্পানি আমাদের
গবেষণায় কারি-কারি টাকা ঢালতে রাজি হয়েছে।
63
00:13:17,381 --> 00:13:20,676
আর ভেবে দেখলে কোরিয়াতে
কেউই এতে রাজি হতে চায়নি।
64
00:13:21,301 --> 00:13:24,596
কিন্তু সান জোসের সেই কোম্পানি
আমাদের কাজের মূল্যের ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছে।
65
00:13:25,889 --> 00:13:27,307
এই বিনিয়োগকারীর খোঁজ নিয়েছিলাম।
66
00:13:28,267 --> 00:13:30,853
তার আগ্রহ কেবল
লাভবান গবেষণাতে রয়েছে।
67
00:13:31,645 --> 00:13:33,146
এটা একটু অদ্ভুত না?
68
00:13:33,814 --> 00:13:36,066
সে নীতিবিরুদ্ধ দাবি করে বসতে পারে।
69
00:13:36,149 --> 00:13:36,984
সেঊন...
70
00:13:38,026 --> 00:13:40,529
এমন সুযোগ আর
হয়তো না'ও পেতে পারি।
71
00:13:40,612 --> 00:13:42,072
তোমার ধারণা ভুল।
72
00:13:42,531 --> 00:13:44,491
আমার মতে সে তোমাকে ব্যবহার করছে।
73
00:13:45,617 --> 00:13:48,328
তুমিও সেটা জানো,
কিন্তু তোমার অর্থের প্রয়োজন।
74
00:13:48,412 --> 00:13:49,621
সেঊন!
75
00:13:53,667 --> 00:13:55,252
আমি আমেরিকা যাবো না।
76
00:13:58,714 --> 00:14:00,883
আর মনে হয় আমার এই বাড়ি
ছেড়ে চলে যাওয়ার সময় এসে গেছে।
77
00:14:04,887 --> 00:14:05,888
ডিনারের জন্য ধন্যবাদ।
78
00:14:34,708 --> 00:14:39,338
আরে, নিজের কী হাল করেছো দেখো।
তোমার অবস্থা খুব একটা ভালো ঠেকছে না।
79
00:14:40,672 --> 00:14:43,300
কতবছর পর যেন এখানে এলে?
80
00:14:43,884 --> 00:14:47,554
আমার সাথে দেখা করতে
আসতে এত বছর কেন লাগিয়ে দিলে?
81
00:14:58,398 --> 00:15:01,693
ও ইয়ুন, আমার পার্সোনাল সেক্রেটারি।
82
00:15:02,194 --> 00:15:05,113
ও আমার দেখভাল করে।
83
00:15:09,826 --> 00:15:11,578
এখানে আসার আগে
আমি স্যেরা ক্লিনিকে গিয়েছিলাম।
84
00:15:11,662 --> 00:15:14,373
বেশ। তো ড. হিউনের সাথে দেখা হয়েছে?
85
00:15:14,456 --> 00:15:16,875
তোমার আর তোমার আমেরিকার
গবেষণার দলের একটা ছবি দেখতে পেয়েছি।
86
00:15:16,959 --> 00:15:19,044
আহ, ওরা ভারি বুদ্ধিমান।
87
00:15:19,127 --> 00:15:21,630
ওদের সাথে শীঘ্রই তোমার সাক্ষাৎ হবে।
88
00:15:21,713 --> 00:15:23,757
তাদের অধিকাংশকেই ইতোমধ্যে আমি চিনি।
89
00:15:26,885 --> 00:15:30,931
জানি দোইয়ুনের অন্তর্ধানের
পেছনে তোমার'
ই কোনো হাত রয়েছে।
90
00:15:34,893 --> 00:15:36,603
আমার ছেলে কোথায়?
91
00:15:44,236 --> 00:15:46,864
তুমি কি রাগ দেখাচ্ছো?
92
00:15:48,115 --> 00:15:50,617
এখন তাহলে অনুভূতি ব্যক্ত করতে পারো?
93
00:15:51,660 --> 00:15:54,079
এটা কীভাবে হলো?
94
00:15:54,162 --> 00:15:56,123
আমি এখানে গল্পগুজব করতে আসিনি।
95
00:15:57,291 --> 00:15:59,084
আমি এখনই আমার
ছেলেকে দেখতে চাই!
96
00:16:01,670 --> 00:16:02,671
বেশ।
97
00:16:03,463 --> 00:16:07,509
তোমার ছেলের প্রতি অনুভূতিটা বুঝতে পারছি।
তোমার প্রতি আমারো একই অনুভূতি রয়েছে।
98
00:16:08,177 --> 00:16:10,387
কিন্তু আগে...
99
00:16:11,263 --> 00:16:13,265
ওনার সাথে কথা করুন।
আমি একটু আসছি।
100
00:16:23,650 --> 00:16:27,571
কিন্তু তার আগে, আমার
কথাগুলো মন দিয়ে শোনো।
101
00:16:28,739 --> 00:16:31,783
আশা করছি, তুমি সঠিক সিদ্ধান্তটাই নেবে।
102
00:16:46,298 --> 00:16:48,759
এসবের পেছনে মূল হোতা কে?
103
00:16:55,474 --> 00:16:57,392
একজন নিরপরাধ অফিসার মারা গেছে,
104
00:16:59,394 --> 00:17:01,855
সেই ব্যক্তি আমার আপন ভাইয়ের মতো ছিল,
আমার সাথে গত দশ বছর ধরে কাজ করে আসছে,
105
00:17:03,190 --> 00:17:04,650
শুধুমাত্র তোমার
কারণে ওকে মরতে হলো।
106
00:17:10,531 --> 00:17:12,156
আর তোমার মা...
107
00:17:13,325 --> 00:17:16,244
সে'ও রেহাই পায়নি,
তার একটা আঙুল কেটে দিয়েছে।
108
00:17:17,954 --> 00:17:19,122
কি?
109
00:17:19,205 --> 00:17:21,165
শুয়োরের বাচ্চাটা
তার ওপর অত্যাচার চালিয়েছে।
110
00:17:22,376 --> 00:17:25,628
তোমায় বাঁচানোর জন্য
সে মুখ থেকে একটা কথাও বের করেনি।
111
00:17:47,818 --> 00:17:52,823
আমার কারণে আরো
নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে।
113
00:17:54,283 --> 00:17:58,954
জীবনে আমার তিনটে বড় সুযোগ এসেছে।
114
00:17:59,037 --> 00:18:01,331
আর সেগুলো হাতছাড়া করিনি।
115
00:18:02,499 --> 00:18:05,794
প্রথমটা তোমার সাথে সাক্ষাৎ হওয়া, সেঊন।
116
00:18:05,878 --> 00:18:08,255
গবেষণার এই প্রকল্পে
তুমিই আমার অনুপ্রেরণা ছিলে।
117
00:18:09,131 --> 00:18:15,512
দ্বিতীয়টা আমেরিকা যাওয়ার অর্থ পাওয়া।
118
00:18:17,055 --> 00:18:19,600
১২ বছর আগে,
সান জোসে, ক্যালিফোর্নিয়া
119
00:18:24,688 --> 00:18:27,357
এই প্রতিভাবান যুবকটি হলো ড. হং।
120
00:18:27,441 --> 00:18:32,196
সে নিউরাল নেট, মেশিন লার্নিং,
ডিটিজাল নিউরন মডেলিংয়ের উদীয়মান তারকা।
122
00:18:32,279 --> 00:18:35,365
- পরিচয় করে ভালো লাগলো। আমি সুজাং হিউন।
- আমি নামিল হং।
123
00:18:35,449 --> 00:18:36,658
আমি ইয়োজিন।
124
00:18:36,742 --> 00:18:37,784
পরিচয় করে ভালো লাগলো।
125
00:18:39,870 --> 00:18:43,290
সেসময়, ভেবেছিলাম
এমন সুযোগ আর পাবো না।
126
00:18:45,751 --> 00:18:47,169
একটু শুনবেন...
127
00:18:47,794 --> 00:18:50,964
এই লোকগুলোর আপাতকালীন
যোগাযোগের কোনো নম্বর নেই কেন?
128
00:18:51,048 --> 00:18:52,883
তাদের অধিকাংশই অপুষ্টির শিকার।
129
00:18:52,966 --> 00:18:55,177
তাহলে তো তাদেরকে আরো
বেশি তত্ত্বাবধানে রাখতে হবে।
130
00:18:58,013 --> 00:18:59,473
তখনই আঁচ করে ফেলেছিলাম যে...
131
00:19:01,016 --> 00:19:03,185
কিছু একটা গড়বড় রয়েছে।
132
00:19:04,770 --> 00:19:08,273
তারা সবাই আশ্রয়কেন্দ্র
থেকে আসা গৃহহীন মানুষ ছিল।
133
00:19:09,024 --> 00:19:11,944
কোনো গড়বড় হলে তাদের
হয়ে কথা বলার মতো কেউ ছিল না।
134
00:19:12,569 --> 00:19:13,612
তারা ছিল অসহায়।
135
00:19:15,572 --> 00:19:20,160
- উদ্দীপনা ১৪ হার্টজ বৃদ্ধি করো।
- উদ্দীপনা ১৪ হার্টজ বৃদ্ধি হচ্ছে।
136
00:19:20,827 --> 00:19:23,747
তার ভাইটাল স্থিতিশীল নেই।
আমার মতে এখানেই থেমে যাওয়া উচিত।
137
00:19:23,830 --> 00:19:25,040
কী?
138
00:19:25,123 --> 00:19:27,125
না, আমাদের চালিয়ে যেতে হবে।
139
00:19:27,209 --> 00:19:30,128
এখন থেমে গেলে,
তথ্যটা কোনো কাজেই আসবে না।
140
00:19:30,712 --> 00:19:32,673
- ১৭০ হার্টজে বাড়াও--
- দাঁড়ান!
141
00:19:33,257 --> 00:19:35,592
না, না! এটা অত্যন্ত বিপজ্জনক!
142
00:19:35,676 --> 00:19:36,885
করতে থাকো।
143
00:19:37,970 --> 00:19:41,807
সাড়ে তিন ভোল্টে ১৭০ হার্টজ চলমান।
144
00:19:51,066 --> 00:19:54,444
টেস্ট সাবজেক্ট তার সমস্ত
স্মৃতি হারিয়ে ফেলেছিল।
145
00:19:56,363 --> 00:19:59,241
কিন্তু তারপরও,
প্রয়োগ চলতে থাকে।
146
00:19:59,324 --> 00:20:01,577
এই লক্ষণগুলো কখন দেখা দেয়?
147
00:20:05,205 --> 00:20:06,623
এগারো ঘন্টা হয়ে গেছে।
148
00:20:09,835 --> 00:20:11,879
সংবেদন শূন্যতার মতো মনে হচ্ছে না?
149
00:20:11,962 --> 00:20:15,215
হ্যাঁ। এটাকে অস্থায়ী হিসাবে
বিবেচনা করা যেতে পারে?
150
00:20:30,522 --> 00:20:34,193
স্বভাবতই, আমরাও চেষ্টা
আর ভুলের সম্মুখীন হয়েছি।
151
00:20:47,873 --> 00:20:49,333
একটা সাবজেক্ট মারা যায়।
152
00:20:49,833 --> 00:20:53,504
দ্বিতীয় আর তৃতীয়জনের মৃত্যুর পরও...
153
00:20:53,587 --> 00:20:55,172
তৃতীয় সাবজেক্টও মারা গেছে।
154
00:20:56,131 --> 00:20:58,050
সেই গবেষণার প্রতি
আসক্তি তাদের জেকে বসেছিল।
155
00:20:58,133 --> 00:21:00,761
কারণ একবার এটা
প্রায় সফল হয়েই এসেছিল।
156
00:21:01,720 --> 00:21:07,643
হতাশাজনক হলেও পরীক্ষা
থেকে অত্যন্ত মূল্যবান তথ্য পাওয়া গেছে।
158
00:21:08,560 --> 00:21:13,941
দলের আত্মোৎসর্গ ছাড়া
এটা সম্ভবপর হয়ে উঠতো না।
159
00:21:15,484 --> 00:21:16,860
এটা নিতান্তই পাগলামি ছিল।
160
00:21:19,321 --> 00:21:21,031
আর তারপর তাদেরকে এর
পরিণতি ভোগ করতে হলো।
161
00:21:22,115 --> 00:21:27,204
ছোটখাটো সমস্যার কারণে
কঠোর বিধিনিষেধ লাগানো হয়ে।
162
00:21:27,287 --> 00:21:30,541
সরকার আমাদের গবেষণাকার্যের ওপর তদন্ত শুরু করে।
163
00:21:30,624 --> 00:21:32,000
আপনি একটু বেশিই চিন্তা করছেন!
164
00:21:32,417 --> 00:21:35,462
ঝুঁকির ব্যাপারে অবগত থেকেই
কিন্তু তারা চুক্তিতে স্বাক্ষর করেছিল।
165
00:21:35,546 --> 00:21:37,464
সবকিছু তাদের সম্মতিতেই করা হয়েছে।
166
00:21:37,548 --> 00:21:39,341
বৈধভাবে হোক কিংবা অবৈধ,
167
00:21:39,424 --> 00:21:41,552
সমস্যা হলো এতে আমরা
গৃহহীন মানুষদের ব্যবহার করেছি।
168
00:21:41,635 --> 00:21:43,929
ওনার উদ্বিগ্নতার কারণ বুঝতে পারছি।
169
00:21:44,012 --> 00:21:47,474
এমনকিছুর সাথে নাম জুড়ে গেলে
তার ও তার কোম্পানির ওপর বড় ধাক্কা পড়বে।
170
00:21:47,558 --> 00:21:51,436
যার মানে প্রধান গবেষক হিসাবে
সমস্ত দায় ড. মিয়ুংয়ের ওপর ন্যাস্ত করা হবে।
172
00:21:51,520 --> 00:21:55,107
আর এই গবেষণার একজন মূখ্য
গবেষক হিসাবে তোমাকেও দায়ভার নিতে হবে।
173
00:21:55,190 --> 00:21:58,026
আপাতত, সবাই কোরিয়ায় ফিরে যাও।
174
00:21:58,110 --> 00:22:02,447
এখানে যা কিছু ঘটেছে,
সেসব যেন বাইরে ফাঁস না হয়।
175
00:22:02,531 --> 00:22:08,120
আর অবশ্যই, আমাদের মধ্যে
কেউ যেন প্রতারণার আশ্রয় না নেয়।
176
00:22:13,542 --> 00:22:15,043
এসবের সাথে আমার ছেলের সম্পর্ক কী?
177
00:22:15,127 --> 00:22:17,254
পুরো কথাটা শেষ করতে দাও!
178
00:22:19,047 --> 00:22:23,218
আধিকারীরূপে, আমরা গবেষণা থামিয়ে দিই।
179
00:22:23,302 --> 00:22:32,561
বিনিয়োগকারী আর আমি সান জোসে'র গবেষণায়
হওয়া সেই অগ্রগতিকে হাতছাড়া করতে চাইনি।
181
00:22:32,644 --> 00:22:40,485
তাই, ফিরে এসে গোপনে
আমরা গবেষণা চালিয়ে যেতে থাকি।
183
00:22:42,654 --> 00:22:44,114
কখনো কখনো,
184
00:22:44,615 --> 00:22:48,410
তুমি আমাদের কার্যকর ইঙ্গীত দিতে।
185
00:22:49,661 --> 00:22:51,246
ঠিক বুঝলাম না।
186
00:22:51,330 --> 00:22:52,623
সেঊন...
187
00:22:53,665 --> 00:22:57,878
আমরা আসলে এতদিন
ধরে রিসার্চ পার্টনার ছিলাম।
188
00:23:01,673 --> 00:23:03,759
ড. হং আমার ওপর নজর রাখছিল?
189
00:23:04,635 --> 00:23:06,303
আমার কাছে আর
কোনো উপায় ছিল না।
190
00:23:07,346 --> 00:23:10,098
মানা করলে, ভগবানই জানে
তারা আমার কী হাল করে ছাড়তো!
191
00:23:11,058 --> 00:23:13,769
ড. ইয়োজিনকে বিসি মেডিকেল
সেন্টারে ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করা হলো।
192
00:23:14,478 --> 00:23:19,733
তারা আমায় সেঊনের সহাকারী হয়ে,
তাদেরকে ওর ল্যাব রিপোর্টগুলো পাঠানোর নির্দেশ দেয়া হলো।
194
00:23:20,609 --> 00:23:22,402
আমি তাদের গুপ্তচর ছিলাম।
195
00:23:31,620 --> 00:23:33,830
বিসি মেডিকেল থেকে লোকাল
ডিস্কে ৪১টি ফাইল কপি হচ্ছে, ৬৫% কমপ্লিট
196
00:23:36,625 --> 00:23:39,878
কিন্তু সময় গড়ানোর সাথে সাথে,
ও আমায় আরো পছন্দ করতে শুরু করলো।
197
00:23:42,464 --> 00:23:45,342
আমি তোমার রিসার্চ ডেটা
এক্সিয়ন ভোল্টেজে ব্যবহার করতে চাই।
198
00:23:48,846 --> 00:23:49,930
সত্যি?
199
00:23:50,013 --> 00:23:52,975
হ্যাঁ, এটা পূর্ব-বিদ্যমান
রিসার্চ ডেটার চেয়ে কিছুটা ভালো।
200
00:23:53,058 --> 00:23:54,810
আমার সত্যিই ওকে
পছন্দ হতে শুরু হলো।
201
00:23:55,394 --> 00:23:58,230
জানি আপনার বিশ্বাস হচ্ছে না,
তবে এটাই সত্যি।
202
00:23:58,313 --> 00:24:00,190
অপেক্ষা কীসের?
চলো করা যাক!
203
00:24:06,488 --> 00:24:10,450
আমরা এখনো ফলাফলের অপেক্ষায় রয়েছি,
আসলে আমি একবার চেক করে নেবো।
204
00:24:16,999 --> 00:24:20,794
কিন্তু তারপরই,
সেই মর্মান্তিক ঘটনা ঘটলো।
205
00:24:29,928 --> 00:24:36,643
ছেলের শেষকৃত্যের পরদিনই
সেঊন'কে অফিসে দেখে সবাই পাগল বলছিল।
207
00:24:38,645 --> 00:24:40,856
সেঊন, তুমি ঠিক আছো?
208
00:24:41,398 --> 00:24:42,399
না।
209
00:24:44,610 --> 00:24:46,945
ফাইবার অপটিক্সে কিছু সমস্যা হচ্ছে।
210
00:24:47,029 --> 00:24:50,407
না, সেটা নয়।
আমি তোমার কথা জিজ্ঞেস করছি।
211
00:24:53,410 --> 00:24:54,328
দুঃখিত।
212
00:24:56,246 --> 00:24:59,791
তোমার মনে যা চলছে
তা কল্পনা করাও সম্ভব নয় যে,
213
00:25:00,417 --> 00:25:02,044
কতটা আঘাত তুমি পেয়েছো।
214
00:25:03,712 --> 00:25:05,589
আমি তার কল্পনাও করতে পারছি না।
215
00:25:08,133 --> 00:25:09,635
ভাঙা হৃদয়ে...
216
00:25:11,136 --> 00:25:12,513
কিচ্ছু বদলায় না।
217
00:25:17,684 --> 00:25:19,019
তোমার স্ত্রী ঠিক আছে তো?
218
00:25:19,102 --> 00:25:20,854
ও অযৌক্তিক আচরণ করছে।
219
00:25:21,980 --> 00:25:23,815
সে মনে অনেক বড় আঘাত পেয়েছে।
220
00:25:25,651 --> 00:25:26,860
ওর মতে দোইয়ুন বেঁচে আছে।
221
00:25:28,111 --> 00:25:32,658
চরম মানসিক চাপের
ফলে ওর এমন মতিভ্রম হচ্ছে।
222
00:25:34,535 --> 00:25:36,161
সেন্ট্রিফিউজটা চালু করো তো।
223
00:25:47,464 --> 00:25:51,468
আর তার কয়েকদিন পরই
ড. কোহ'র স্ত্রী আত্মহত্যার চেষ্টা করে?
224
00:25:52,719 --> 00:25:53,846
হ্যাঁ।
225
00:25:53,929 --> 00:25:58,600
তার স্ত্রী'র সাথে যা হয়েছিল,
তা নিয়ে ড. কোহ'র কোনো সন্দেহ হয়েছিল?
226
00:25:58,684 --> 00:26:00,060
না, হয়নি।
227
00:26:02,062 --> 00:26:04,439
তার আচরণে কোনো পরিবর্তন আসেনি,
যার ফলে আমারই তার জন্য খারাপ লাগছিল।
228
00:26:05,399 --> 00:26:07,025
তার আচরণে কোনোরকম পরিবর্তন লক্ষ্য করিনি।
229
00:26:08,026 --> 00:26:08,861
যতদিন না...
230
00:26:10,279 --> 00:26:11,280
যতদিন না?
231
00:26:12,948 --> 00:26:14,950
যতদিন না এক লোক
আমার সাথে দেখা করতে এলো।
232
00:26:26,378 --> 00:26:27,921
তাকে কিছুটা সন্দেহজনক মনে হয়েছিল।
233
00:26:28,005 --> 00:26:30,299
ড. নামিল হং?
234
00:26:30,382 --> 00:26:32,551
জি, নমস্কার। আপনাকে
কীভাবে সাহায্য করতে পারি?
235
00:26:32,634 --> 00:26:34,720
আপনি ড. সেঊন কোহ'র সাথে কাজ করেন?
236
00:26:35,429 --> 00:26:36,680
জি। আপনাকে ঠিক চিনলাম না।
237
00:26:39,808 --> 00:26:42,519
আমি হানশিন লাইফ
ইনসুরেন্সের একজন তদন্তকারী।
238
00:26:42,603 --> 00:26:46,523
সম্প্রতি ডো. কোহ তার
স্ত্রী'র নামে একটা পলিসি করেছেন।
239
00:26:46,607 --> 00:26:51,119
প্রটোকলের জন্য, আমি তার
পরিচিত কয়েকজনের সাথে কথা বলছি।
240
00:26:52,279 --> 00:26:56,116
আমি জানতাম যে,
টাকা-পয়সার প্রতি সেঊনের তেমন আগ্রহ নেই।
241
00:26:56,825 --> 00:26:59,953
তাই এই খবরটা আমি সেক্রেটারি
ইয়ুনের মাধ্যমে ড. মিয়ুং'র কানে পৌঁছে দিই।
242
00:27:01,371 --> 00:27:03,749
ইয়ুন বলেছিল সে এই
ব্যাপারটা সামলে নেবে।
243
00:27:06,376 --> 00:27:07,377
আর তারপরই...
244
00:27:07,461 --> 00:27:12,966
তগাড়ি দুর্ঘটনায় প্রাক্তণ
ডিটেক্টিভ লি কাংমু'র মৃত্যু হয়েছে।
246
00:27:13,050 --> 00:27:15,260
গাড়িতে আর কেউ ছিল না।
247
00:27:15,344 --> 00:27:17,846
পুলিশ প্রত্যক্ষদর্শীর সন্ধানে রয়েছে।
248
00:27:17,930 --> 00:27:21,808
অনুমান করা হচ্ছে সে মদ খেয়ে
গাড়ি চালাচ্ছিল, কিংবা ঘুমিয়ে পড়েছিল।
250
00:27:22,851 --> 00:27:24,269
তখনই বুঝতে পারলাম যে...
251
00:27:26,355 --> 00:27:29,858
সেঊনের সাথে ঘটা ঘটনাটা
কোনো কাকতালীয় কিছু ছিল না।
252
00:27:29,942 --> 00:27:31,944
আগ্নি দুর্ঘটনায় তার ছেলে মারা গেলো।
253
00:27:33,946 --> 00:27:35,656
তার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করলো।
254
00:27:36,448 --> 00:27:38,492
আর তার তদন্তকারীর মৃত্যু হলো।
255
00:27:39,493 --> 00:27:42,204
আর এসব তারপরই হয়েছিল, যখন আমি
বোকার মতো ইয়ুনকে কাংমু'র খবর দিয়েছিলাম।
256
00:27:43,497 --> 00:27:45,541
এতকিছুর পরও
তুমি পুলিশের কাছে যাওনি।
257
00:27:47,209 --> 00:27:48,585
আর ড. কোহ'র
থেকেও লুকিয়ে রেখেছিলে।
258
00:27:50,754 --> 00:27:52,840
ভেবেছিলাম এমন
করলে তারা আমায় মেরে ফেলবে।
259
00:27:55,342 --> 00:27:58,846
কিন্তু তারপরই অপ্রত্যাশিত এক সুযোগ এলো...
260
00:28:00,639 --> 00:28:02,641
আর আবেগতাড়িত হয়ে
একটা কাণ্ড করে বসলাম।
261
00:28:04,518 --> 00:28:09,022
যখন জানতে পারলাম
কাংমু'র মৃতদেহ আমাদের মর্গে রয়েছে...
262
00:28:09,857 --> 00:28:11,483
তোমার কাছে তো মর্গের অ্যাক্সেস রয়েছে।
263
00:28:14,444 --> 00:28:15,654
সেঊন!
264
00:28:18,532 --> 00:28:20,367
এত করেই যখন করতে চাইছো,
265
00:28:20,993 --> 00:28:22,452
তাহলে আমার একটা আইডিয়া শোনো।
266
00:28:22,536 --> 00:28:25,831
মানে তুমি ইচ্ছা করেই ড. কোহ'কে
কাংমু'র মৃতদেহের কাছে নিয়ে গিয়েছিলে?
267
00:28:26,832 --> 00:28:28,000
কীসের জন্য?
268
00:28:28,083 --> 00:28:31,837
আশা করছিলাম যে, কাংমু'র সাথে
সিঙ্ক্রোনাইজ করে ও কিছু একটা সূত্র পাবে।
269
00:28:34,631 --> 00:28:35,966
সেঊন...
270
00:28:36,884 --> 00:28:39,595
আমি মারা যাচ্ছি।
271
00:28:40,304 --> 00:28:44,933
ক্যান্সার আমার শরীরের প্রায়
সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গে ছড়িয়ে পড়েছে।
272
00:28:45,017 --> 00:28:48,729
মূলত আমায় মৃত হিসেবেই ধরে নিতে পারো।
273
00:28:50,439 --> 00:28:52,065
বড়ই দুঃখজনক, তাই না?
274
00:28:52,858 --> 00:28:56,195
আমার শরীরের ভেতরের সবকিছু পচে যাচ্ছে।
275
00:28:56,778 --> 00:28:59,072
আমার থেকে কোনোরকম
সহানুভূতির আশা রেখো না।
276
00:28:59,948 --> 00:29:01,575
এখানে শুধুমাত্র
আমার ছেলের জন্য এসেছি।
277
00:29:01,658 --> 00:29:06,747
সারাজীবন অধ্যয়ন আর শেখার পর যখন তা রপ্ত করতে শুরু করো, ঠিক তখনই মৃত্যু তোমার দরজায় এসে কড়া নাড়তে থাকে।
279
00:29:06,830 --> 00:29:12,169
তারপর নবজাতকদের তা
পুনরায় প্রথম থেকে শুরু করতে হয়।
280
00:29:13,378 --> 00:29:19,343
দুনিয়াকে আসলেই এগিয়ে নিয়ে যেতে
চাইলে, মূল্যবান মস্তিষ্কগুলোর সংরক্ষণ করতে হবে!
282
00:29:20,219 --> 00:29:23,222
আর সেজন্যই আমি এমনকিছু নিতে চলেছি
283
00:29:23,305 --> 00:29:26,058
যা কেবল বিজ্ঞানের বা
ধর্মের কল্পকাহিনীতেই সম্ভব,
284
00:29:27,434 --> 00:29:28,977
আর সেটা আমি বাস্তবায়িত করে তুলবো।
285
00:29:29,520 --> 00:29:31,396
আমি এর সমাধান বের করেছি..
286
00:29:32,564 --> 00:29:36,109
আর অবশেষে, তাতে সফলতা লাভ হয়েছে।
287
00:29:42,449 --> 00:29:43,992
অমরত্ব।
288
00:29:47,704 --> 00:29:48,705
অমরত্ব?
289
00:29:49,748 --> 00:29:54,461
এখন এসব বিভ্রান্তিকর
তত্ত্ব নিয়ে কেন কথা বলছো?
290
00:29:54,545 --> 00:29:56,630
তুমি এর অভিজ্ঞতা করেছো।
291
00:29:56,713 --> 00:29:58,298
মৃত কারো সাথে ব্রেন সিঙ্ক করলে,
292
00:29:58,382 --> 00:30:05,430
তাদের স্মৃতি, পছন্দ-অপছন্দ,
অভ্যাস নিজের মধ্যে চলে আসে।
293
00:30:05,514 --> 00:30:08,684
সেজন্য, আর কিছু পদক্ষেপ নিলে,
294
00:30:08,767 --> 00:30:13,188
সমগ্র মানব চেতনাকে কি
AI-তে স্থানান্তরিত করা যাবে না?
295
00:30:14,940 --> 00:30:15,941
এবার বলো না যে...
296
00:30:16,567 --> 00:30:20,487
ঠিক ধরেছো, সেঊন।
297
00:30:22,197 --> 00:30:25,659
আমার চেতনাকে তোমার
ছেলের মধ্যে স্থানান্তর করবো,
298
00:30:26,410 --> 00:30:29,580
যার মস্তিষ্কের গঠন
হুবহু তোমার মতোই।
299
00:30:29,663 --> 00:30:33,917
মানবজাতিকে এটাই
আমার দেয়া উপহার হবে।
300
00:30:34,751 --> 00:30:38,338
দেবতাদের রাজ্যে আমাদের পদার্পণ ঘটবে!
301
00:30:55,814 --> 00:30:59,026
এক অতি বৃহৎ হিপোক্যাম্পাস।
302
00:31:00,194 --> 00:31:07,075
তরুণ, জীবন্ত নিউরন আর
বৈশিষ্ট্যপূর্ণ নিউরোপ্লাস্টিসিটির জন্য...
303
00:31:09,119 --> 00:31:12,873
দোইয়ুনের মস্তিষ্ক একদম উপযুক্ত।
304
00:31:14,750 --> 00:31:26,053
তোমার ছেলে দোইয়ুনের সাথে
সাক্ষাতই আমার জীবনের তৃতীয় বড় সুযোগ।
306
00:31:27,137 --> 00:31:29,681
মাথা-টাথা খারাপ হয়ে গেছে নাকি?
307
00:31:31,225 --> 00:31:32,851
খোকা...
308
00:31:33,894 --> 00:31:35,479
তুমি একজন সায়েন্টিস্ট।
309
00:31:35,562 --> 00:31:39,191
যুক্তিহীন ধারণা লাগিয়ে
বসে আমায় ভুল ভেবো না।
310
00:31:39,274 --> 00:31:45,656
এটা শুধু কারো জীবন বৃদ্ধির
অযৌক্তিক আকাঙ্ক্ষা নয়।
311
00:31:45,739 --> 00:31:49,660
এর মূল্য সবকিছুকে ছাড়িয়ে যাবে।
312
00:31:50,160 --> 00:31:52,162
ভাবতে পারছো?
313
00:31:54,039 --> 00:31:58,377
আমার চেতনাশক্তি দোইয়ুনের
মস্তিষ্কে স্থানান্তর হয়ে যাবে।
314
00:31:59,670 --> 00:32:05,926
তোমার কাছে আমি
পিতা-সন্তান দুটোই হয়ে থাকবো।
315
00:32:09,137 --> 00:32:10,973
তোমার কথাগুলো সত্য হয়ে থাকলে...
316
00:32:12,474 --> 00:32:14,852
আমার ছেলে চিরতরে হারিয়ে যাবে।
317
00:32:17,187 --> 00:32:20,190
ও কেবল একটা ফাঁপা আবরণে
পরিণত হবে, শালা পাগলের বাচ্চা!
318
00:32:22,359 --> 00:32:25,070
বলো! আমার ছেলেকে কোথায় রেখেছো?
319
00:32:25,153 --> 00:32:26,280
বলো!
320
00:32:26,363 --> 00:32:27,614
কোথায় রেখেছো!
321
00:32:27,698 --> 00:32:28,907
তোমায় বলতে বলেছি!
322
00:32:45,424 --> 00:32:48,385
অনেক বদলে গেছো তুমি।
323
00:32:49,469 --> 00:32:55,142
ছেলের জন্য তোমার নিজের
বলিদান দেয়ার ইচ্ছে ভারি প্রশংসাযোগ্য।
324
00:32:57,019 --> 00:33:00,189
তুমি ওকে হারাতে চাও না।
325
00:33:02,191 --> 00:33:05,277
ঠিক একই অনুভূতি
আমারো তোমার প্রতি রয়েছে।
326
00:33:06,987 --> 00:33:09,907
আমিও তোমাকে হারাতে চাই না।
327
00:33:16,038 --> 00:33:18,999
এই ব্যাপারে আরেকটু
চিন্তা করার সময় পেলে ভালোই হতো।
328
00:33:20,417 --> 00:33:22,503
তবে আমার হাতে সময় বড্ড কম।
329
00:33:24,129 --> 00:33:26,965
বুড়িয়ে যাওয়া এই
শরীরটা শীঘ্রই মারা যাবে।
330
00:33:30,844 --> 00:33:36,725
আগামীকাল এই সময়ের
মধ্যে সবকিছু সম্পন্ন করে ফেলা হবে।
331
00:33:48,445 --> 00:33:50,656
জানতাম তারা আমায় মারতে আসবে।
332
00:33:51,990 --> 00:33:53,367
সেজন্যই পালিয়ে গিয়েছিলাম।
333
00:33:53,867 --> 00:33:58,580
তো, তোমায় খুনের চেষ্টা করা
সেই ব্যক্তির ব্যাপারে কিছুই জানো না?
334
00:34:02,417 --> 00:34:04,962
দাঁড়ান... তার সাথে
একবার দেখা হয়েছিল।
335
00:34:07,130 --> 00:34:07,965
কোথায়?
336
00:34:08,590 --> 00:34:11,592
সেক্রেটারি ইয়ুন আমায় তাকে
ল্যাবের রিপোর্ট দেয়ার নির্দেশ দিয়েছিল।
337
00:34:11,677 --> 00:34:13,594
এক অন্ধকার গলিতে।
338
00:34:13,679 --> 00:34:15,639
আর তাকে সেটা দেয়ার পর...
339
00:34:16,974 --> 00:34:18,559
মনে হয় তাকে কারো সাথে
কথা বলতে দেখেছিলাম,
340
00:34:19,351 --> 00:34:22,771
সেই ব্যক্তি সম্ভবত কোনো অস্থায়ী চাকরির
সংস্থা কিংবা কোনো ঋণ আদায় কোম্পানি চালায়।
341
00:34:23,522 --> 00:34:25,065
মনে হয় তারা একে-অপরকে চিনতো।
342
00:35:19,995 --> 00:35:21,121
দ্রুত ঋণদান
343
00:35:39,723 --> 00:35:41,141
আমি একজনকে খুঁজছি।
344
00:35:41,934 --> 00:35:43,852
এই ব্যক্তিকে চেনেন?
345
00:35:46,772 --> 00:35:49,066
ঠিক বলতে পারবো না।
মনে হয় না তাকে কখনো দেখেছি।
346
00:35:49,775 --> 00:35:53,654
অনেক লোকই এখানে
অস্থায়ী কাজের সন্ধানে আসে,
347
00:35:53,737 --> 00:35:56,323
তাই সবার মুখ মনে
রাখা আমার পক্ষে সম্ভব নয়।
348
00:35:57,783 --> 00:35:58,825
তাই নাকি?
349
00:35:58,909 --> 00:36:01,078
কী করলে আপনার
মনে পড়তে পারে?
350
00:36:23,851 --> 00:36:26,144
মি. চ্যাং - পালাও
351
00:36:42,327 --> 00:36:45,247
- হেই, ঐ গাড়িটা।
- ধ্যাত্তেরি!
352
00:37:30,709 --> 00:37:33,212
আলফা-রোমিও B9,
সন্দেহভাজনের পিছু করছি!
353
00:37:33,295 --> 00:37:35,881
ইয়ংইনের সমস্ত রাস্তা বন্ধ করে দাও!
354
00:37:56,026 --> 00:37:57,736
আরে, ধ্যাত...
355
00:38:03,242 --> 00:38:05,118
অফিসার কিম, অপরপাশের রাস্তাটা বন্ধ করো।
356
00:38:05,202 --> 00:38:08,580
মাফ করবেন, এটা একটা চেকপয়েন্ট।
আপনি কোথা থেকে আসছেন?
357
00:38:13,961 --> 00:38:16,755
ধ্যাত...
358
00:38:25,472 --> 00:38:26,849
আমার মতে এটাই হবে।
359
00:38:28,225 --> 00:38:29,893
গাড়ি পেয়ে গেছি।
360
00:38:30,352 --> 00:38:31,687
সন্দেহভাজন পালিয়ে গেছে।
361
00:38:33,939 --> 00:38:37,025
হ্যাঁ... তারা রাস্তা বন্ধ করে রেখেছে।
362
00:38:37,693 --> 00:38:38,694
আমি আটকে পড়েছি।
363
00:38:41,780 --> 00:38:45,450
মনে হয় না এখন নরমাল
রুট ধরে যেতে পারবো।
364
00:38:45,534 --> 00:38:47,286
বাল...
365
00:38:48,078 --> 00:38:49,538
আমি একটা পাহাড়ে উঠছি।
366
00:38:51,331 --> 00:39:01,175
আহ, এখান থেকে ইয়ংইনের
বিশ্রামাগার দেখতে পাচ্ছি।
368
00:39:01,258 --> 00:39:04,094
ওখানেই থাকো।
আমি তোমায় নিতে লোক পাঠাচ্ছি।
369
00:39:09,933 --> 00:39:13,645
এটা আমাদের কোনো
মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে?
370
00:39:14,229 --> 00:39:16,356
আমি তা হতে দেবো না।
371
00:40:02,945 --> 00:40:05,072
এখন তুমি সমস্ত সত্য জানো...
372
00:40:09,201 --> 00:40:11,745
তবে সেগুলো ধোয়ার মতো অদৃশ্য হয়ে গেছে।
373
00:40:13,872 --> 00:40:15,082
এবার কী করবে?
374
00:40:18,335 --> 00:40:19,503
জানি না।
375
00:40:23,090 --> 00:40:25,634
এভাবে হাতে হাত গুটিয়ে বসে থাকলে
চলবে না। তোমায় কোনো উপায় খুঁজে বের করতে হবে।
376
00:40:26,844 --> 00:40:28,262
হাতে বেশি সময় নেই।
377
00:40:30,180 --> 00:40:32,057
দোইয়ুনকে দ্রুত খুঁজে না পেলে...
378
00:40:34,643 --> 00:40:36,645
ওর অস্তিত্বই মিটে যাবে।
379
00:40:42,943 --> 00:40:45,529
জ্যেয়ি বারবার বলতো
যে দোইয়ুন বেঁচে আছে, কিন্তু...
380
00:40:49,283 --> 00:40:50,951
কিন্তু আমি নিজের
জগতেই মগ্ন হয়ে থাকতাম।
381
00:40:52,202 --> 00:40:53,245
আমার...
382
00:40:56,915 --> 00:40:58,709
সংসারটাকে আমি নিজেই নষ্ট করেছি।
383
00:41:02,129 --> 00:41:04,339
তো শেষ পর্যন্ত, তোমার স্ত্রী'ই সঠিক ছিল।
384
00:41:05,716 --> 00:41:06,925
কিন্তু...
385
00:41:07,634 --> 00:41:10,012
ভাবছি যে, এসব সে কীভাবে জানতো।
386
00:41:15,225 --> 00:41:17,644
সে কি কিছু দেখেছিল...
387
00:41:19,980 --> 00:41:21,607
নাকি শুনে ফেলেছিল?
388
00:41:44,129 --> 00:41:45,172
হ্যাঁ, জ্যেয়ি।
389
00:41:45,797 --> 00:41:48,759
ও নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ
সুরাখ দেখে ফেলেছিল।
390
00:41:49,468 --> 00:41:51,553
তো, এবার কী করতে হবে তো জানোই।
391
00:41:51,637 --> 00:41:53,305
কিন্তু ওর সাথে সিঙ্ক করতে গেলে...
392
00:41:54,515 --> 00:41:55,891
আমার ড. হং'কে লাগবে।
393
00:41:59,728 --> 00:42:01,563
ওকে তুমি ক্ষমা করতে পারবে?
394
00:42:03,649 --> 00:42:05,817
সেই ব্যাপারে চিন্তা করার
মতো সময় আমার হাতে নেই।
395
00:42:06,610 --> 00:42:08,320
আমার এখনই তার সাহায্য লাগবে।
396
00:42:10,989 --> 00:42:12,407
আমার ফোন কোথায়?
397
00:42:21,834 --> 00:42:23,293
নিন। ফোনটা তুলুন।
398
00:42:30,717 --> 00:42:31,760
হ্যালো?
399
00:42:32,469 --> 00:42:33,595
নামিল।
400
00:42:38,767 --> 00:42:39,935
সেঊন...
401
00:42:44,439 --> 00:42:47,025
- আমায় ক্ষমা করে দাও...
- এসব পরে হবে।
402
00:42:47,651 --> 00:42:50,362
ড. হং, তোমার সাহায্য লাগবে।
403
00:42:50,445 --> 00:42:53,615
বলো, কী করবো?
তুমি যা বলবে তাই করবো।
404
00:42:53,699 --> 00:42:55,534
আমায় আরেকবার জ্যেয়ি'র
সাথে সিঙ্ক্রোনাইজ করতে হবে।
405
00:42:55,617 --> 00:42:58,787
জীবিত কারো সাথে মস্তিষ্কের
সাথে সিঙ্ক্রোনাইজ বড্ড অস্থিতিশীল হয়।
406
00:42:58,871 --> 00:43:00,581
সেজন্যই তোমার সাহায্য লাগবে।
407
00:43:01,707 --> 00:43:03,959
জ্যেয়ি বা আমার খিঁচুনি উঠতে পারে।
408
00:43:05,127 --> 00:43:07,254
সিঙ্কের ওপর নজর
রাখতে কাউকে লাগবে।
409
00:43:07,337 --> 00:43:08,172
নামিল...
410
00:43:10,090 --> 00:43:12,509
এটাই আমার ছেলেকে
খুঁজে পাওয়ার সর্বশেষ সুযোগ।
411
00:43:13,969 --> 00:43:15,179
দয়া করে আমায় সাহায্য করো।
412
00:43:52,299 --> 00:43:55,135
কোণায় কেন বসে আছিস?
413
00:43:55,385 --> 00:43:56,386
হেই, ভায়া।
414
00:44:01,141 --> 00:44:02,392
কী ব্যাপার? চল।
415
00:44:34,633 --> 00:44:37,636
ইয়ংইন বিশ্রামাগার
416
00:44:43,433 --> 00:44:45,602
- গাড়ি কোথায়?
- ওদিকে।
417
00:45:08,000 --> 00:45:09,918
- একা এসেছিস?
- হ্যাঁ।
418
00:45:15,007 --> 00:45:16,842
চেকপয়েন্টে কোনো সমস্যা হবে না তো?
419
00:45:17,551 --> 00:45:18,886
নিশ্চিন্তে থাক।
420
00:46:10,145 --> 00:46:11,188
বাল!
421
00:46:27,329 --> 00:46:29,248
তোদেরকে ইয়ুন পাঠিয়েছে?
422
00:46:31,458 --> 00:46:32,835
অবিশ্বাস্য।
423
00:47:18,005 --> 00:47:19,715
ঢোকার দরজা ওদিকে রয়েছে।
424
00:47:30,434 --> 00:47:33,979
- আপনি ফোন করেছিলেন?
- হ্যাঁ, মনে হয় এইমাত্র এই লোকটাকে দেখেছি।
425
00:47:34,062 --> 00:47:35,063
কোথায়?
426
00:48:01,256 --> 00:48:03,467
- সমস্ত এলাকা ঘিরে ফেলো।
- জি, ম্যাম।
427
00:48:35,916 --> 00:48:37,125
জ্যেয়ি...
428
00:48:38,460 --> 00:48:40,379
দোইয়ুন'কে খুঁজতে আমায় সাহায্য করো।
429
00:48:44,049 --> 00:48:45,968
সেঊন। শুরু করা যাক।
430
00:49:35,809 --> 00:49:36,643
ওহ...
431
00:49:37,477 --> 00:49:38,979
ভেবেছিলাম তুমি আসতে পারবে না।
432
00:49:48,655 --> 00:49:49,656
অনেক সময় কেটে গেছে।
433
00:49:50,199 --> 00:49:52,701
কী? শেষবার যখন এখানে এসেছিলাম?
434
00:49:54,077 --> 00:49:57,080
সম্ভবত। বিয়ের পর আর আসা হয়নি।
435
00:49:58,415 --> 00:50:00,584
বাস্তবিক না হলেও,
তোমায় দেখে খুব ভালো লাগছে।
436
00:50:00,667 --> 00:50:01,502
ঈশ্বরকে ধন্যবাদ।
437
00:50:03,795 --> 00:50:05,464
তোমার কী হয়েছে বলো তো?
438
00:50:06,590 --> 00:50:07,424
জ্যেয়ি।
439
00:50:09,092 --> 00:50:10,594
তোমায় কিছু বলার ছিল।
440
00:50:11,094 --> 00:50:11,929
এখন?
441
00:50:13,430 --> 00:50:15,140
এখন কথা বলতে পারবো না।
442
00:50:18,060 --> 00:50:21,104
তুমি আসতে পারবে না শুনে,
আমি অন্য একজনকে ডেকে নিয়েছি।
443
00:50:22,981 --> 00:50:24,233
এটা অত্যন্ত জরুরি।
444
00:50:28,153 --> 00:50:30,239
জানি এটা তোমার পক্ষে বোঝা কঠিন হবে।
445
00:50:30,322 --> 00:50:31,240
তবে আমার কথাটা শোনো।
446
00:50:32,157 --> 00:50:33,867
সেই গবেষণা'টার কথা মনে আছে,
যেটা নিয়ে আমি কাজ করছিলাম?
447
00:50:34,826 --> 00:50:38,413
যেটা একে-অপরের মস্তিষ্কের
সাথে সংযোগ স্থাপনে সক্ষম করে তোলে।
448
00:50:39,164 --> 00:50:40,624
অবশেষে আমি তা সম্ভব করে তুলেছি।
449
00:50:40,707 --> 00:50:42,334
যার মানে...
450
00:50:44,127 --> 00:50:45,879
আমি তোমার মস্তিষ্কের ভেতরে রয়েছি।
451
00:50:46,672 --> 00:50:48,507
কী বলতে চাইছো?
452
00:50:48,590 --> 00:50:50,467
- তুমি কোমায় রয়েছো।
- কী?
453
00:50:50,551 --> 00:50:52,344
আর তুমি কোমায় যাওয়ার পর...
454
00:50:53,846 --> 00:50:56,098
সমস্ত মনোযোগ আমার
গবেষণার কাজে লাগিয়ে দিয়েছিলাম।
455
00:50:56,181 --> 00:50:58,058
যাতে তোমার সাথে কথা
বলে তোমায় বাঁচাতে পারি।
456
00:50:58,934 --> 00:51:01,436
এই কারণেই আমরা এখন কথা বলতে পারছি।
457
00:51:01,520 --> 00:51:03,397
তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না।
458
00:51:04,731 --> 00:51:05,607
জ্যেয়ি...
459
00:51:09,444 --> 00:51:10,946
তোমার সমস্ত কথা সঠিক ছিল।
460
00:51:12,948 --> 00:51:14,074
দোইয়ুন...
461
00:51:15,325 --> 00:51:16,910
বেঁচে আছে।
462
00:51:20,122 --> 00:51:22,875
আমি এতটা পথ
দোইয়ুনের সন্ধানে এসেছি।
463
00:51:23,375 --> 00:51:26,378
তোমার স্মৃতিতে আমি সুরাখ খুঁজছি।
464
00:51:26,461 --> 00:51:28,088
তাই, প্লিজ আমায় সাহায্য করো।
465
00:51:31,675 --> 00:51:32,509
কেন?
466
00:51:34,678 --> 00:51:36,388
আলতু-ফালতু কেন বকছো?
467
00:51:38,223 --> 00:51:39,766
তোমার আসলে কী হয়েছে বলো তো?
468
00:51:42,895 --> 00:51:43,729
জ্যেয়ি।
469
00:51:47,524 --> 00:51:49,568
আপনি এখানে কী করছেন, ড. কোহ?
470
00:51:50,611 --> 00:51:52,738
আমার স্ত্রী'র সাথে কথা বলছি।
471
00:51:52,821 --> 00:51:54,990
আপনি এভাবে হুট করে চলে
এসে পরিস্থিতিকে উদ্ভট করে তুলছেন।
472
00:51:55,073 --> 00:51:56,450
আমাদের একটু একান্তে কথা বলতে দিন।
473
00:51:56,533 --> 00:51:59,411
জ্যেয়ি? তোমার কোনো সমস্যা নেই তো?
474
00:52:04,708 --> 00:52:06,919
চলো পরে বাড়ি গিয়ে কথা বলবো।
475
00:52:07,002 --> 00:52:09,254
জ্যেয়ি, দাঁড়াও। প্লিজ আমার
কথাটা শোনো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
476
00:52:09,338 --> 00:52:11,340
ও কথা বলতে চাইছে না।
477
00:52:13,759 --> 00:52:15,219
সেটা আমি আমার
স্ত্রী'র সাথে বুঝে নেবো।
478
00:52:15,302 --> 00:52:17,179
আপনি আবার কবে থেকে
ওকে নিয়ে ভাবা শুরু করলেন?
479
00:52:19,556 --> 00:52:21,683
নিজেকে কী মনে করেন বলুন তো?
480
00:52:21,767 --> 00:52:23,727
এটা আপনার নাক গলানোর বিষয় নয়!
481
00:52:26,772 --> 00:52:30,234
- জ্যেয়ি, চলো। বাইরে গিয়ে কথা বলবো।
- তোমার সমস্যাটা কী?
482
00:52:32,069 --> 00:52:34,488
আপনি ওর সাথে
এভাবে কথা বলতে পারেন না!
483
00:52:37,533 --> 00:52:39,535
নিজেকে কী মনে করিস, হ্যাঁ?
484
00:52:39,618 --> 00:52:40,619
হ্যাঁ?
485
00:52:42,663 --> 00:52:43,789
দয়া করে, থামো!
486
00:52:48,919 --> 00:52:50,337
জ্যেয়ি।
487
00:52:50,420 --> 00:52:51,839
জ্যেয়ি!
488
00:52:53,215 --> 00:52:54,216
জ্যেয়ি!
489
00:53:08,000 --> 00:54:41,202
এপিসোডটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।