1
00:00:06,039 --> 00:00:28,131
অনুবাদ ও সম্পাদনায়
❝ শান্ত কুমার দাস ❞
2
00:00:30,016 --> 00:00:34,830
환혼
ALCHEMY OF SOULS
3
00:01:28,297 --> 00:01:29,798
আহা, বেচারা।
4
00:01:30,590 --> 00:01:32,884
বাবু, এটা খাও।
5
00:01:32,968 --> 00:01:34,136
সোনা।
6
00:01:36,722 --> 00:01:37,806
খাও।
7
00:01:42,185 --> 00:01:43,729
আমি তোমাকে আরো মাংস এনে দিচ্ছি।
8
00:01:44,313 --> 00:01:45,731
আস্তে আস্তে খাও।
9
00:02:26,313 --> 00:02:27,314
মা।
10
00:03:20,200 --> 00:03:21,284
গেওন!
11
00:03:24,955 --> 00:03:27,833
তার কিছু হলে তোমাকে
আমার কাছে আসতে বলেছি।
12
00:03:27,916 --> 00:03:29,668
কীভাবে এটা হতে দিলে তুমি?
13
00:03:29,751 --> 00:03:32,295
মানুষের শক্তি শুষে নিলে
ও ঠিক হয়ে যাবে।
14
00:03:32,379 --> 00:03:33,880
আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।
15
00:03:33,964 --> 00:03:35,841
তোমার ছেলে রাক্ষস হয়ে গেছে।
16
00:03:39,678 --> 00:03:41,179
আমি ওর আত্মা হরণ করব।
17
00:03:42,139 --> 00:03:43,849
না!
18
00:03:43,932 --> 00:03:46,393
আমার ছেলেকে আত্মা বদলকারী
তৈরি করেছেন আপনিই।
19
00:03:46,476 --> 00:03:48,645
হয় ওকে অন্য একটা দেহ এনে দিন,
20
00:03:48,729 --> 00:03:50,981
নয়তো ওকে মানুষের আত্মার শক্তি দিন!
21
00:03:51,732 --> 00:03:53,024
আমার ছেলেকে ফিরিয়ে দিন।
22
00:03:53,567 --> 00:03:55,277
ফিরিয়ে দিন আমার ছেলেকে!
23
00:03:55,944 --> 00:03:58,029
যদি আমার নিষিদ্ধ জাদুবিদ্যা ব্যবহারের
ব্যাপারটা জানাজানি হয়ে যায়,
24
00:03:59,030 --> 00:04:00,615
আমাদের দুজনকেই হত্যা করা হবে।
25
00:04:01,241 --> 00:04:02,868
না…
26
00:04:02,951 --> 00:04:03,785
দয়া করুন…
27
00:04:08,165 --> 00:04:10,542
দয়া করুন। গেওন।
28
00:04:11,418 --> 00:04:14,045
কিছুক্ষণ আমার সাথে থাক।
29
00:04:14,671 --> 00:04:15,797
বাবা আমার…
30
00:05:28,286 --> 00:05:31,832
আত্মা পরিবর্তনকারীরা বন্য হয়ে গেলে
ওদের মৃতদেহগুলো পাথর কেন হয়ে যায়?
31
00:05:31,915 --> 00:05:35,210
যখন দেহগুলি তাদের বহনকারী আত্মার সাথে
সামঞ্জস্যপুর্ণ না হয় তখন একটি ফাটল তৈরি হয়,
32
00:05:36,294 --> 00:05:38,338
যার ফলে তাদের শক্তির ক্ষতি হয়।
33
00:05:38,922 --> 00:05:41,591
এই নিয়ে অষ্টম আত্মা
নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে।
34
00:05:42,133 --> 00:05:44,553
মনে হয় আমার আত্মা পরিবর্তনের
বিদ্যাপ্রয়োগ বন্ধ করা উচিত।
35
00:05:45,178 --> 00:05:46,972
আপনার রাজপ্রাসাদে যাওয়া উচিত।
36
00:05:48,223 --> 00:05:51,768
আপনি যে নতুন বিদ্যাটি
আয়ত্ত করার চেষ্টা করছেন...
37
00:05:51,851 --> 00:05:53,520
সে সম্পর্কে মহারাজ জিজ্ঞাসা করছিলেন।
38
00:06:28,430 --> 00:06:29,514
শুনলাম…
39
00:06:30,557 --> 00:06:33,393
তুমি একটি নতুন ধরনের বিদ্যা
রপ্ত করার চেষ্টা করছো।
40
00:06:33,893 --> 00:06:37,564
এটি তেমন চমৎকার কোনো জাদু না।
এটি কেবলমাত্র আমি মজার ছলে চেষ্টা করে দেখেছি।
41
00:06:38,189 --> 00:06:41,443
আমি জানি আমি আর বেশিদিন
বাঁচার আশা করতে পারবো না।
42
00:06:41,526 --> 00:06:42,694
তাছাড়া,
43
00:06:42,777 --> 00:06:45,947
এটা আমাকে দুঃখ দেয় যে
আমার কোন উত্তরাধিকারী নেই।
44
00:06:46,781 --> 00:06:48,783
আমি আপনার দ্রুত আরোগ্যলাভের কামনা করি।
45
00:06:49,576 --> 00:06:52,078
এই অসুস্থ শরীর নিয়ে আমার কিছু করার নেই।
46
00:06:52,871 --> 00:06:55,040
তবে আমি একটি সুযোগ পেতে পারতাম
47
00:06:56,124 --> 00:06:59,794
যদি আমি একজন যুবক এবং
সুস্থ মানুষের দেহে থাকতাম।
48
00:07:01,755 --> 00:07:04,716
মানুষের পক্ষে দেহ পরিবর্তন করা অসম্ভব।
49
00:07:08,011 --> 00:07:10,263
কিন্তু তুমি তো পারো।
50
00:07:14,392 --> 00:07:15,518
আত্মার যাদুবিদ্যা।
51
00:07:23,985 --> 00:07:25,862
ওটা নিষিদ্ধ জাদুবিদ্যা।
52
00:07:25,946 --> 00:07:29,240
আত্মার সাথে যদি দেহ সামঞ্জস্যপুর্ণ না হয়,
তাহলে এটি অশুভ আত্মায়ও পরিণত হতে পারে।
53
00:07:29,324 --> 00:07:30,909
আমি কিভাবে একজন রাজার আত্মা...
54
00:07:30,992 --> 00:07:33,536
অন্য কারো দেহে স্থানান্তর
করার স্পর্ধা দেখাতে পারি?
55
00:07:33,620 --> 00:07:36,039
তোমার দেহে স্থানান্তর করলে?
56
00:07:39,209 --> 00:07:41,211
বেশিদিন নয়, মাত্র সাত দিন।
57
00:07:41,753 --> 00:07:43,672
শুধুমাত্র সাত দিনের জন্য আমাদের
দেহ অদলবদল করা যাক।
58
00:07:46,841 --> 00:07:49,928
আমি শুনেছি তুমি একজন মৃত ব্যাক্তির
শরীর একটি আত্মা প্রদান করেছিলে...
59
00:07:50,720 --> 00:07:53,348
এবং সে অর্ধ বছরেরও বেশি
সময় ধরে বেঁচে ছিলো।
60
00:07:54,557 --> 00:07:58,728
আমি স্বর্গ দ্বারা সুরক্ষিত একজন রাজা,
এবং তুমি এই দেশের সেরা জাদুকর।
61
00:07:58,812 --> 00:08:00,313
তাহলে এখানে চিন্তা করার কী বিষয় আছে?
62
00:08:01,523 --> 00:08:04,901
এবং সাত দিন পরে, তুমি
পুনরায় অদলবদল করতে পারবে।
63
00:08:08,196 --> 00:08:11,157
তুমি এমন কিছু করার ক্ষমতা আয়ত্ত করেছো
64
00:08:11,241 --> 00:08:12,742
যা শুধুমাত্র সেরা জাদুকররাই করতে পারে।
65
00:08:14,035 --> 00:08:17,914
তাও তুমি মৃতদেহে আত্মা দিয়ে
শুধু শুধু নিজের সময় নষ্ট করছো।
66
00:08:22,836 --> 00:08:23,962
জাং গাং।
67
00:08:24,671 --> 00:08:26,381
আমি তোমাকে আমার সাথে
আত্মা বিনিময়ের আদেশ করছি।
68
00:11:07,292 --> 00:11:09,878
মহারাজ ও আমি দেহ বদল করেছি।
69
00:11:18,595 --> 00:11:20,847
আমি দো-হোয়াকে নিজের করে নেবো।
70
00:11:20,930 --> 00:11:23,433
যদি সে সন্তান ধারণ করে,
জেনে রাখবে সে আমার বীজ।
71
00:11:25,935 --> 00:11:27,186
দো-হোয়া।
72
00:11:31,608 --> 00:11:32,734
দো-হোয়া।
73
00:11:34,068 --> 00:11:35,695
অনেক রূপবতী তুমি।
74
00:11:46,831 --> 00:11:49,375
না, এটা হতে পারে না।
75
00:11:53,922 --> 00:11:56,758
এটা হতে পারে না।
76
00:11:57,425 --> 00:11:58,635
না!
77
00:12:20,949 --> 00:12:24,035
আকাশের শক্তি বায়ু, মেঘ এবং বৃষ্টি নিয়ন্ত্রণ করে।
78
00:12:24,535 --> 00:12:26,162
এই শক্তি মাটিতে পৌঁছে
79
00:12:27,747 --> 00:12:29,958
এবং বিশাল আকারের শক্তির সৃষ্টি করে।
80
00:12:30,041 --> 00:12:32,418
এক রাষ্ট্রের জন্ম হয়
গ্যেয়ংচেওনদ্যেহো সরোবরের চতুর্দিক জুড়ে,
81
00:12:32,502 --> 00:12:34,462
এমন এক সরোবর যা সেই
শক্তিকে বাস্তব রূপ দান করে।
82
00:12:34,545 --> 00:12:38,174
বিশাল সেই সরোবরের নামানুসারে
দেশটির নাম হয় দ্যেহো।
83
00:12:40,259 --> 00:12:43,513
এই মহান শক্তিকে নিয়ন্ত্রণ করার
ক্ষমতা যেই মনুষ্যদের মাঝে ছিলো...
84
00:12:43,596 --> 00:12:45,264
তাদের জাদুকর বলা হতো।
85
00:12:47,225 --> 00:12:50,353
এই উপাখ্যানটি দ্যেহোর জাদুকরদের
নিয়ে, এমন একটি স্থান যা...
86
00:12:50,436 --> 00:12:52,397
ইতিহাসের বই কিংবা
মানচিত্রে পাওয়া যায় না।
87
00:13:08,287 --> 00:13:12,041
২০ বছর পরে...
88
00:13:21,467 --> 00:13:22,885
তাহলে তুমি সেই নাক-সু,
89
00:13:22,969 --> 00:13:24,971
নগরের জাদুকরদের হত্যা করে বেড়ানো...
90
00:13:25,596 --> 00:13:27,015
সেই অশরীরী গুপ্তঘাতক।
91
00:13:27,098 --> 00:13:28,683
লোকে আমাকে নাক-সু বলে,
92
00:13:28,766 --> 00:13:31,060
কেননা যেখানেই আমি যায়,
93
00:13:31,144 --> 00:13:32,311
মস্তক ভূপাতিত হয়।
94
00:13:33,062 --> 00:13:34,772
নামটা সুন্দর, তাই না?
95
00:13:35,982 --> 00:13:37,025
তাকে হত্যা করো।
96
00:13:39,485 --> 00:13:40,361
নিক্ষেপ করো!
97
00:16:38,664 --> 00:16:40,124
তাকে পালিয়ো যেতে দিয়ো না।
98
00:16:40,791 --> 00:16:42,293
- ধরো তাকে।
- আজ্ঞে, প্রভু!
99
00:16:55,181 --> 00:16:56,891
ওখান থেকে চলো,
আমাকে অনুসরণ করো।
100
00:17:07,443 --> 00:17:08,694
ওখানে!
101
00:17:58,786 --> 00:18:00,162
আমি এভাবে মরবো না।
102
00:18:00,997 --> 00:18:02,206
এভাবে মরতে পারবো না।
103
00:18:11,048 --> 00:18:15,136
হায়রে, আপনার ধৈর্য্যই নেই।
আমি আসছি।
104
00:18:31,235 --> 00:18:32,486
তুমি কী চাও?
105
00:18:35,573 --> 00:18:37,742
হে, ঈশ্বর!
106
00:19:02,433 --> 00:19:03,726
শুঁড়িখানা
107
00:19:11,317 --> 00:19:12,485
সে মৃত।
108
00:19:33,839 --> 00:19:35,549
তার শরীরে নীল দাগ নেই।
109
00:19:39,345 --> 00:19:41,931
এই নীল চিহ্ন এটা প্রমাণ করে যে
তার আত্মা এই দেহ ত্যাগ করেছে।
110
00:19:43,349 --> 00:19:44,809
তার মানে কী সে...
111
00:19:45,976 --> 00:19:47,353
অন্য শরীরে প্রবেশ
করতে ব্যর্থ হয়েছে?
112
00:20:16,257 --> 00:20:21,095
সং-রিম
113
00:20:24,557 --> 00:20:25,474
এক।
114
00:20:27,893 --> 00:20:28,728
দুই।
115
00:20:30,521 --> 00:20:31,564
তিন।
116
00:20:50,916 --> 00:20:53,461
ইয়ুল, এখানে আসো।
117
00:20:57,673 --> 00:20:59,216
সে-ই নাক-সু?
118
00:21:00,050 --> 00:21:01,010
হ্যাঁ।
119
00:21:02,428 --> 00:21:05,556
এই চিহ্নটি এটা বলে যে তার
আত্মা এই শরীর ত্যাগ করেছে।
120
00:21:06,140 --> 00:21:09,018
এই চিহ্নটি মনে রাখবে। যখন কেউ
তাদের শরীর পরিবর্তন করার চেষ্টা করে,
121
00:21:09,101 --> 00:21:12,813
তখন এতে তাদের হৃদয়ের ঠিক উপরে
এইরকম একটি নীল দাগ ছেড়ে যায়।
122
00:21:13,939 --> 00:21:16,817
এর মানে কি তার আত্মা তার
শরীর থেকে পালিয়ে গেছে?
123
00:21:16,901 --> 00:21:20,404
দেখে মনে হচ্ছে সে চেষ্টা করেছে,
কিন্তু আমি মনে করি সে ব্যর্থ হয়েছে।
124
00:21:21,155 --> 00:21:23,365
এটি প্রমাণ করে যে তার আত্মা
তার দেহ থেকে পালিয়ে গেছে,
125
00:21:23,449 --> 00:21:27,286
তবে তার আত্মা অন্য দেহে প্রবেশ করেছে
এমন কোনও চিহ্ন আমরা পাইনি।
126
00:21:37,421 --> 00:21:39,799
- এটি একটি পাখির বাঁশি।
- পাখির বাঁশি?
127
00:21:39,882 --> 00:21:42,760
যখন আমি পাখি পালন করতাম তখন
আমার এরকমই একটা বাঁশি ছিলো।
128
00:21:44,720 --> 00:21:47,139
তার কি পোষা পাখি ছিল?
129
00:21:47,223 --> 00:21:49,225
মনে হচ্ছে সে এটি তার সাথে
দীর্ঘদিন ধরে বহন করেছে।
130
00:21:50,017 --> 00:21:51,811
এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস বলে মনে হচ্ছে।
131
00:21:52,645 --> 00:21:55,773
সে হয়তো একজন গুপ্তঘাতক ছিলো যে
কিনা সহজেই মানুষ হত্যা করতে পারতো,
132
00:21:55,856 --> 00:22:00,236
কিন্তু সে তাও একজন মানুষ ছিলো।
তার অবশ্যই নিজের একটা গল্প আছে।
133
00:22:08,160 --> 00:22:10,746
অনেক রোক নাক-সুর লাশ দেখেছে।
134
00:22:10,830 --> 00:22:13,040
আত্মার জাদুবিদ্যা সম্পর্কে
অনেক কথা ছড়িয়ে পড়বে।
135
00:22:13,707 --> 00:22:16,710
এই ২০ বছর পর কোনো
আত্মা বদলকারীকে দেখলাম না?
136
00:22:17,253 --> 00:22:18,254
হ্যাঁ।
137
00:22:19,338 --> 00:22:22,758
আগের আত্মা পরিবর্তনকারী বন্য হয়ে
গিয়েছিলো এবং অনেক মানুষ মেরেছিলো।
138
00:22:23,759 --> 00:22:27,096
আবার না এর পুনরাবৃত্তি ঘটে!
139
00:22:27,680 --> 00:22:30,057
কাকামশাই!
140
00:22:31,892 --> 00:22:34,645
কাকামশাই, শুনলাম নাক-সু
একজন আত্মা পরিবর্তনকারী ছিলো।
141
00:22:35,229 --> 00:22:37,147
গুরু হেও, আপনিও কি তাকে দেখেছেন?
142
00:22:37,231 --> 00:22:40,693
তুমি গুজব ছড়ানোর জন্য
খুব উত্তেজিত বলে মনে হচ্ছে।
143
00:22:40,776 --> 00:22:43,445
ইতিমধ্যেই গুজব ছড়িয়েছে। আমি তো শুনেই চলে এলাম।
144
00:22:44,071 --> 00:22:45,906
- কোথায় শুনেছো?
- চিয়োইসনরুতে।
145
00:22:45,990 --> 00:22:47,700
তুমি জেওংজিংগাকের একজন জাদুকর।
146
00:22:47,783 --> 00:22:51,579
কিন্তু অনুশীলন না করে, তুমি
সরাইখানায় যাও আর গুজবে কান দাও।
147
00:22:53,122 --> 00:22:57,626
"সং-রিম জেওংজিংগাক" জাদুকরদের জন্য
শুধুমাত্র তাদের জাদু অনুশীলন করার জায়গা নয়,
148
00:22:57,710 --> 00:22:59,587
বরং তথ্য সংগ্রহের জায়গাও।
149
00:23:00,629 --> 00:23:05,259
তাছাড়া, এখানে দাং-গু
আপনার পদাঙ্ক অনুসরণ করবে
150
00:23:05,342 --> 00:23:07,428
এবং সং-রিমের কর্ণধার হবে।
151
00:23:07,511 --> 00:23:09,346
তার কোন পানীয় পান করা
উপযুক্ত হবে তা জানতে হবে।
152
00:23:09,430 --> 00:23:10,472
এখন আমাকে বলো।
153
00:23:11,181 --> 00:23:13,475
চিয়োইসনরুর কোন সুরা'টা স্বাদে সেরা?
154
00:23:14,435 --> 00:23:17,396
ঊক আর এখানে নেই বলে
আমি সেখানে বেশি যাই না।
155
00:23:17,479 --> 00:23:19,481
"ঊক"? জাং গাংয়ের পুত্র?
156
00:23:19,565 --> 00:23:23,944
সে না ইয়ংচুনদাংয়ের
গ্রামীণ স্কুলে লিখতে শিখছে?
157
00:23:24,028 --> 00:23:26,113
অনেক আগেই ওকে সেখান
থেকে বের করে দেওয়া হয়েছে।
158
00:23:26,196 --> 00:23:28,115
ও এখন গিসানে আছে।
159
00:23:28,198 --> 00:23:31,910
আমি তাকে বৌদ্ধ ভিক্ষু হো-ইয়ংয়ের
কাছ থেকে প্রশিক্ষণ নিতে পাঠিয়েছি।
160
00:23:33,370 --> 00:23:37,082
ঊক এইবার কোনো বৌদ্ধ
মন্দিরে বিদ্যাপ্রাপ্ত করত গেছে?
161
00:23:38,709 --> 00:23:41,545
আমি আজ আমার শিক্ষাপ্রাপ্তি শেষ করবো।
162
00:23:43,047 --> 00:23:45,716
তোমার প্রশিক্ষণ এখন শেষ হয়নি।
163
00:23:45,799 --> 00:23:48,927
আমার অনুমতি বিনা প্রশিক্ষণ শেষ
করার সিদ্ধান্ত নেয়ার স্পর্ধা কীভাবে দেখাও?
164
00:23:49,011 --> 00:23:50,387
আপনি আমাকে আমার জ্ঞানের
পরিধি বাড়াতে বলেছিলেন,
165
00:23:50,471 --> 00:23:53,307
তাই আমি শত শত জাদুর বই
পড়েছি এবং মুখস্ত করেছি।
166
00:23:53,390 --> 00:23:55,142
আপনি আমার মনকে
একাগ্র করতে বলেছিলেন,
167
00:23:55,225 --> 00:23:57,770
তাই আমি ধৈর্য্যের সহিত শত
শত তরবারিতে শান দিয়েছি।
168
00:23:57,853 --> 00:24:01,774
কিন্তু আপনি আমাকে কোনো
প্রকার জাদুবিদ্যা শেখাননি।
169
00:24:02,399 --> 00:24:04,735
আমি এখানে একমাত্র এই পাঠ শিখেছি যে,
170
00:24:04,818 --> 00:24:09,323
আপনার আমাকে কোনো
জাদুবিদ্যা শেখানোর ইচ্ছা নেই।
171
00:24:09,907 --> 00:24:12,368
এখন যেহেতু আমি একটি
বড় পাঠ রপ্ত করেছি,
172
00:24:12,451 --> 00:24:14,119
আমি এটি শেষ করে চলে যেতে চাই৷
173
00:24:14,620 --> 00:24:17,831
সং-রিমের দলপতি আমাকে তিন
বছর তোমায় এখানে রাখতে বলেছে।
174
00:24:17,915 --> 00:24:21,210
আমি জানি আমি আপনাকে অগ্রিম যে দক্ষিণা দিয়েছি
তা দিয়ে আপনি একটি মন্দির নির্মাণ করছেন।
175
00:24:21,293 --> 00:24:24,171
আমি আমার টাকা ফেরত চাইবো না, তাই
আমি আশা করি এটি সফলভাবে নির্মিত হবে।
176
00:24:26,298 --> 00:24:29,301
কোথায় যাচ্ছো তুমি?
আমি তোমাকে যেতে বলিনি!
177
00:24:31,178 --> 00:24:34,598
আমি আপনার অনুমতি
চাইছিলাম বলে মনে হয় আপনার?
178
00:24:37,184 --> 00:24:41,021
এক ব্যভিচারিনী মাতার গর্ভজাত
এবং পিতার দ্বারা পরিত্যাজ্য এক পুত্র...
179
00:24:41,105 --> 00:24:43,607
গুরুকে সম্মান করার ব্যাপারে কী-ই বা বুঝবে?
180
00:24:43,691 --> 00:24:46,443
আমি তোমার মত কাউকে শিক্ষা
প্রদানে অস্বীকৃতি জানাচ্ছি।
181
00:24:47,486 --> 00:24:49,655
আমি হয়তো গুরুকে কীভাবে সম্মান
করতে হয় সে ব্যাপারে বেশি কিছু জানি না,
182
00:24:49,738 --> 00:24:51,365
কিন্তু একজন পাওনাদার
কীভাবে হতে হয় তা আমি জানি।
183
00:24:51,448 --> 00:24:53,033
আরেকটা শব্দ বললে,
184
00:24:53,117 --> 00:24:55,327
আপনি ধর্মস্থান তৈরি
করতে সক্ষম হবেন না।
185
00:24:56,954 --> 00:24:58,747
কারণ আমি আমার অর্থ ফেরত নেব।
186
00:24:59,456 --> 00:25:04,211
তোমার পিতার কারণে এই পৃথিবীতে
কেউ তোমাকে জাদুবিদ্যা শেখাবে না।
187
00:25:04,294 --> 00:25:06,839
আহারে, আপনার উদ্বেগের জন্য ধন্যবাদ।
188
00:25:07,881 --> 00:25:11,385
আমি নিজেই আমার গুরুকে খুঁজে নিব।
189
00:25:12,136 --> 00:25:15,264
প্রবল ক্ষমতাধর এবং দক্ষ কাউকে।
190
00:25:32,531 --> 00:25:34,199
মু-দেওক, ঠিক আছো তুমি?
191
00:26:35,093 --> 00:26:38,013
কেন আমি এমন শরীরে প্রবেশ করলাম?
192
00:26:41,016 --> 00:26:43,227
আমি নিশ্চিত যে সে দৃষ্টিহীন ছিল।
193
00:26:48,357 --> 00:26:50,150
কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি?
194
00:26:50,818 --> 00:26:52,528
আমি একটি ভিন্ন আত্মা হওয়ার কারণে?
195
00:26:55,322 --> 00:26:58,116
আমি যে তার শরীরে প্রবেশ করেছি তা বোঝার
জন্য তার দেহে কোনো নীল দাগও নেই।
196
00:26:58,200 --> 00:26:59,618
কতটা অদ্ভুত!
197
00:27:00,702 --> 00:27:03,747
গতিজনিত অসুস্থতা সহ্য করার চেষ্টা করো।
আমরা প্রায় চলে এসেছি, মু-দেওক।
198
00:27:06,291 --> 00:27:07,251
মু-দেওক।
199
00:27:07,334 --> 00:27:10,838
সে গ্রামাঞ্চলের এক দৃষ্টিহীন মেয়ে,
যাকে দুর্গে বিক্রি করা হয়েছে।
200
00:27:14,383 --> 00:27:15,759
বসো, তুমি পড়ে যাবে।
201
00:27:26,728 --> 00:27:28,188
নৌকায় চড়ানোর জন্য ধন্যবাদ।
202
00:27:29,064 --> 00:27:30,065
আমি এখন যাচ্ছি।
203
00:27:42,494 --> 00:27:43,787
কী হয়েছে আমার?
204
00:27:44,329 --> 00:27:45,706
আমার শক্তি নেই কোনো।
205
00:27:46,456 --> 00:27:48,876
এই শরীর কি এটা চড়তেও সক্ষম না?
206
00:27:50,961 --> 00:27:52,129
আমার হাত খুব দুর্বল মনে হচ্ছে।
207
00:27:53,046 --> 00:27:54,298
মহাশয়!
208
00:27:54,882 --> 00:27:56,508
- আমাকে বাঁচান!
- কী…
209
00:27:56,592 --> 00:27:58,343
- মহাশয়!
- হায় ঈশ্বর!
210
00:27:58,427 --> 00:27:59,761
মু-দেওক, ধরে রাখো!
211
00:27:59,845 --> 00:28:00,721
মহাশয়!
212
00:28:00,804 --> 00:28:03,473
নৌকাটা ঘোরাও! পিছনে!
213
00:28:03,557 --> 00:28:05,142
- হায় ঈশ্বর।
- মু-দেওক!
214
00:28:05,225 --> 00:28:06,310
আমি পড়ে যাবো।
215
00:28:06,393 --> 00:28:07,436
মহাশয়!
216
00:28:19,323 --> 00:28:23,410
যেখানে তুমি দেখতে পাও না,
সেখানে ওটা ধরে ঝুলে পড়লে কেন?
217
00:28:23,493 --> 00:28:24,828
আঘাত লাগতে পারতো তোমার।
218
00:28:26,663 --> 00:28:28,123
এ তো দারুণ বিপদ।
219
00:28:28,206 --> 00:28:30,042
আমার শক্তি চলে গেছে।
220
00:28:35,547 --> 00:28:37,007
আবারও বমি পাচ্ছে?
221
00:28:37,674 --> 00:28:40,886
তোমার এই দুর্বলতার ব্যাপারটা
তো আমাকে চিন্তিত করে তুলছে।
222
00:28:41,470 --> 00:28:42,930
দুর্বল।
223
00:28:43,013 --> 00:28:45,390
এই শরীর একেবারেই
দুর্বল এবং অস্বাস্থ্যকর।
224
00:28:46,099 --> 00:28:49,228
আমার এত তাড়াতাড়ি শরীর বদল করা উচিত হবে না।
আপাতত মু-দেওক হয়েই থাকা যাক।
225
00:28:49,853 --> 00:28:52,147
আমি দুঃখিত, মহাশয়!
226
00:28:52,231 --> 00:28:53,482
ব্যাপার না।
227
00:28:53,565 --> 00:28:55,234
এই সবটা হয়েছে তুমি
দুর্বল হওয়ার কারণে।
228
00:28:55,984 --> 00:28:57,152
চলো আমরা খেয়ে নিই।
229
00:29:09,998 --> 00:29:10,832
- উপভোগ করুন।
- ধন্যবাদ।
230
00:29:10,916 --> 00:29:12,668
চলো, আজ সুস্বাদু খাবার খাওয়া যাক।
231
00:29:12,751 --> 00:29:14,127
এটি মুরগির মাংস, উপভোগ করো।
232
00:29:15,462 --> 00:29:17,965
একজন ঘাতক হওয়ায়,
আমি রক্তের গন্ধের প্রতি খুবই সংবেদনশীল।
233
00:29:18,048 --> 00:29:21,927
তাই আমি এমন পশু খাই না
যাদের রক্তের রং মানুষের রক্তের মতো।
234
00:29:22,010 --> 00:29:23,679
- আমি খাবো না।
- আরে খাও।
235
00:29:31,645 --> 00:29:34,273
এই প্রথম আমি মাংস খেলাম।
236
00:29:35,607 --> 00:29:36,775
অনেক সুস্বাদু তো।
237
00:29:41,530 --> 00:29:42,614
খেয়ে নাও।
238
00:29:42,698 --> 00:29:46,326
আমি সত্যিই তোমাকে
সেখানে নিয়ে যেতে চাইনি,
239
00:29:46,410 --> 00:29:49,204
তবে একমাত্র সেখানেই একজন দৃষ্টিহীন
মেয়েকে গ্রহণ করতে রাজি হয়েছে।
240
00:29:51,623 --> 00:29:54,751
"সেখানে"? কোথাকার কথা বলছেন?
241
00:29:57,546 --> 00:30:00,674
মা-বাবা দুজনকেই হারানোর পর
একজন বৃদ্ধা ওকে লালন-পালন করে।
242
00:30:00,757 --> 00:30:02,926
কিন্তু সম্প্রতি তিনি অসুস্থ হয়ে মারা যান।
243
00:30:03,010 --> 00:30:05,512
অসুস্থতার কারণে তার উপর যে ঋণভার
চেপেছে তা ওর উপর বর্তিয়েছে,
244
00:30:05,595 --> 00:30:07,472
সেজন্য ও এখানে বিক্রি হতে এসেছে।
245
00:30:07,556 --> 00:30:08,515
আমি এখন যাচ্ছি।
246
00:30:09,516 --> 00:30:11,768
আপনি এই বেচারীকে গণিকালয়ে
বিক্রি করতে পারেন না।
[গণিকালয় মানে হলো পতিতালয়]
247
00:30:11,852 --> 00:30:14,229
- ভালো থাকো।
- কিন্তু…
248
00:30:16,398 --> 00:30:19,359
আমি বিশ্বাস করতে পারছি না যে সে আমাকে
এই জায়গায় বিক্রি করার জন্য মুরগির মাংস খাওয়ালো।
249
00:30:19,443 --> 00:30:22,571
আমার ক্ষমতা ফিরে পাওয়ার
সাথে সাথে আমি তোকে ছিঁড়ে ফেলব।
250
00:30:23,071 --> 00:30:25,157
তুমি তো খুবই রুগ্ন।
251
00:30:25,240 --> 00:30:28,076
ভাবছি তুমি একটু মোটা হলে
তোমাকে সুন্দর দেখাবে কি না।
252
00:30:28,160 --> 00:30:30,579
আশা ছেড়ে দিন। মোটা হলেই
আমি সুন্দরী হয়ে যাবো না।
253
00:30:31,163 --> 00:30:33,749
আমি অকেজো এবং
পতিতালয়ে কাজ করার উপযুক্ত নই।
254
00:30:33,832 --> 00:30:35,208
আমাকে অন্য কোথাও বিক্রি করে দিন।
255
00:30:35,292 --> 00:30:37,419
তুমি খুব সাবলীলভাবে কথা বলো।
256
00:30:38,003 --> 00:30:39,171
শুনেছি ভালো গাইতেও পারো।
257
00:30:39,254 --> 00:30:41,631
আশা করি, সুন্দর করে কথা বলার
মতো সুন্দর করে গানও গাইবে।
258
00:30:44,384 --> 00:30:47,262
তোমাকে আগে স্নান করতে হবে।
এরপর সাজসজ্জা করতে হবে।
259
00:31:01,610 --> 00:31:03,362
তুমি নাচতেও জানো?
260
00:31:03,945 --> 00:31:05,072
এটা দেখে তোমার
নাচের মতো মনে হলো?
261
00:31:05,989 --> 00:31:09,159
যদি আমার শক্তি থাকতো, তোমার
হাত এতক্ষনে খুলে চলে আসতো।
262
00:31:12,371 --> 00:31:15,040
আমি তোমার চেয়ে বড়, তাই
সম্মানের সাথে কথা বলো।
263
00:31:15,123 --> 00:31:17,459
আমাদের গ্রাহকদের সাথেও ভদ্র আচরণ করবে।
264
00:31:17,542 --> 00:31:19,920
দাঁড়াও, তোমাকেও মেরে ফেলব।
265
00:31:21,171 --> 00:31:25,008
অনেক প্রভাবশালী লোক আমাদের গণিকালয়ে আসেন।
266
00:31:25,592 --> 00:31:28,762
দ্যেহোর চার ঋতু্ও চিয়োইসনরুর নিয়মিত গ্রাহক।
267
00:31:29,930 --> 00:31:31,056
চার কী?
268
00:31:31,139 --> 00:31:34,434
দ্যেহো দুর্গে চারজন সুদর্শন মানুষ আছে।
269
00:31:34,518 --> 00:31:36,603
এবং তাদেরকে চার ঋতু বলা হয়।
270
00:31:51,368 --> 00:31:54,663
বসন্তের মতো প্রাণবন্ত, জিন বংশের কন্যা...
271
00:31:55,497 --> 00:31:56,415
জিন চো-ইয়ন।
272
00:32:11,930 --> 00:32:14,808
গ্রীষ্মের প্রাণশক্তিতে পূর্ণ,
পার্ক পরিবারের উত্তরসূরী...
273
00:32:14,891 --> 00:32:16,143
পার্ক দাং-গু।
274
00:32:27,946 --> 00:32:31,283
শরতের সুর্যাস্তের মতো মহৎ,
সেও পরিবারের প্রতিভাধর...
275
00:32:32,117 --> 00:32:33,118
সেও ইয়ুল।
276
00:32:51,052 --> 00:32:55,098
আর আছে জাং উক,
জাং পরিবারের উত্তরসূরী...
277
00:32:55,182 --> 00:32:58,685
যে শীতের তুষারের মতো হিম।
278
00:33:06,401 --> 00:33:09,154
জিন, পার্ক, সেও এবং জাং বংশ।
279
00:33:09,237 --> 00:33:12,240
তারা দ্যেহোর সবচেয়ে বিখ্যাত জাদুকর গোষ্ঠী।
280
00:33:12,324 --> 00:33:14,326
তাদের সন্তানরা চার ঋতু হিসেবে পরিচিত।
281
00:33:15,452 --> 00:33:18,079
দুর্গেও কি তাদের এভাবে ডাকা হয়?
282
00:33:20,290 --> 00:33:23,251
ওইতো আমার গ্রীষ্ম রাজকুমার এসেছে।
283
00:33:28,131 --> 00:33:30,217
যদি সে পার্ক বংশের উত্তরাধিকারী হয়,
284
00:33:30,800 --> 00:33:32,594
তাহলে সে নিশ্চয়ই পার্ক জিনের ভাইপো।
285
00:33:35,222 --> 00:33:36,139
পার্ক জিন।
286
00:33:39,684 --> 00:33:42,145
সেই রাতে সে ও সেখানে ছিলো।
287
00:33:51,655 --> 00:33:52,697
জিন বংশ।
288
00:33:53,657 --> 00:33:54,783
সেও বংশ।
289
00:33:55,492 --> 00:33:56,701
জাং বংশ।
290
00:33:57,410 --> 00:33:58,620
পার্ক বংশ।
291
00:34:07,963 --> 00:34:08,964
চার ঋতু
292
00:34:10,423 --> 00:34:14,219
তোমাদের চারজনের সাথে একবার দেখা হোক,
সেটাই হবে তোমাদের জীবনের সায়াহ্ন।
293
00:34:17,222 --> 00:34:19,724
তোমাদের নামের মতোই তোমাদের মৃত্যুকে
সুন্দরভাবে স্বাগত জানাবে তোমরা।
294
00:34:23,812 --> 00:34:26,481
আজ আপনি কার সাথে সাক্ষাৎ করবেন?
295
00:34:26,565 --> 00:34:30,402
কাকামশাই বললেন এখানে এসে
একজনকে ধরে নিয়ে যেতে।
296
00:34:30,986 --> 00:34:33,154
একজনকে ধরে নিয়ে যেতে? কাকে?
297
00:34:33,238 --> 00:34:35,865
গিসানে এক শিষ্য...
298
00:34:35,949 --> 00:34:38,868
তার গুরুকে অপমান করে
এবং তাকে তাড়িয়ে দেয়া হয়।
299
00:34:39,995 --> 00:34:42,497
আমি নিশ্চিত সে এখানে এসে লুকিয়েছে।
300
00:34:43,373 --> 00:34:45,000
দেখেছেন?
301
00:34:45,083 --> 00:34:48,336
নিশ্চয়ই সামুদ্রিক খাবারের
জন্য আকুল হয়ে পড়েছে,
302
00:34:48,420 --> 00:34:50,422
এতদিন পাহাড়ে আটকে ছিল তো।
303
00:34:50,505 --> 00:34:52,382
মনে হয় ও ওই কক্ষেই আছে।
304
00:35:12,152 --> 00:35:13,236
হায়রে।
305
00:35:14,404 --> 00:35:16,656
তোমার কারণে আমার কাকামশাইকে..,
306
00:35:16,740 --> 00:35:19,743
গিসানে যেতে হবে ভিক্ষুর
কাছে ক্ষমা ভিক্ষা করতে।
307
00:35:19,826 --> 00:35:24,581
এদিকে, তুমি বসে এখানে এই কাঁকড়া খাচ্ছো।
308
00:35:24,664 --> 00:35:26,333
না, আমি খাইনি তো।
309
00:35:26,416 --> 00:35:27,751
এটা খাওয়া বেশ ঝামেলার।
310
00:35:28,335 --> 00:35:30,670
একদম সঠিক সময়ে তুমি এসেছো।
তোমার জাদু দিয়ে খোলক ভেঙে দাও।
311
00:35:31,671 --> 00:35:32,922
অবিশ্বাস্য।
312
00:35:33,006 --> 00:35:36,968
আমি জানি কিভাবে খোসা
ফাটিয়ে মাংস বের করতে হয়।
313
00:35:37,052 --> 00:35:39,721
কিন্তু হয়ত আমার সেই জাদুটা তোমার উপর
প্রয়োগ করা উচিত, কাঁকড়ার উপর নয়।
314
00:35:39,804 --> 00:35:43,224
দাং-গু, ওই ভিক্ষু যদি অন্তত আমাকে
এটা শেখাতে যথেষ্ট সদয় হতেন,
315
00:35:43,308 --> 00:35:45,310
তাহলে আমি এভাবে চলে আসতাম না।
316
00:35:45,393 --> 00:35:47,062
তুমি যদি জাদু ব্যবহারই না করতে
পারো, তাহল শিখে কী লাভ?
317
00:35:47,145 --> 00:35:49,064
তোমার ক্ষমতার তেজকে তোমার
পিতা অবরুদ্ধ করে রেখেছে।
318
00:35:49,147 --> 00:35:50,732
তাহলে তার উচিত ছিলো সেই অবরদ্ধতা
ভাঙতে আমাকে সাহায্য করা।
319
00:35:50,815 --> 00:35:54,319
গুরুরা তো এটাই করে।
তারা তাদের শিষ্যদের সাহায্য করে।
320
00:35:54,402 --> 00:35:57,072
দ্যেহোতে তোমার পিতার
বিরুদ্ধাচরণ করার মতো...
321
00:35:57,155 --> 00:35:59,324
সাহস কারো নেই।
322
00:35:59,407 --> 00:36:00,992
কিন্তু কেউ কেউ ভয়হীনভাবেই বাঁচে।
323
00:36:01,076 --> 00:36:02,285
যেমন,
324
00:36:03,244 --> 00:36:05,163
অশরীরী ঘাতক, নাক-সু।
325
00:36:09,542 --> 00:36:10,669
কি সব যা তা বলছো!
326
00:36:10,752 --> 00:36:14,005
শুনেছি সে এতটাই দক্ষ যে
দলপতি পর্যন্ত তাকে হারাতে পারে না।
327
00:36:15,298 --> 00:36:16,633
সে মারা গেছে।
328
00:36:17,300 --> 00:36:20,136
তার আত্মা তার শরীর ত্যাগ করেছে,
তার মানে সে এখনও বেঁচে থাকতে পারে।
329
00:36:21,638 --> 00:36:22,931
তোমাকে এটা কে বলেছে?
330
00:36:23,640 --> 00:36:26,226
তোমার কি মনে হয় আমি
এখানে শুধু কাঁকড়া খেতে এসেছি?
331
00:36:26,309 --> 00:36:29,813
দ্যেহোতে যা ঘটছে তা সবার আগে
শোনার জন্য এটা উপযুক্ত জায়গা।
332
00:36:30,355 --> 00:36:31,773
মাংসটা বের করো না!
333
00:36:31,856 --> 00:36:34,651
ওই জাদুগুলোকে ভালো করে ব্যবহার
করে কাঁকড়ার মাংস বের করে দাও।
334
00:36:34,734 --> 00:36:37,987
নিজে কেন মাংস বের
করতে পারো না, নিষ্কর্মা?
335
00:36:41,491 --> 00:36:43,993
স্নান করার পর তোমাকে সুন্দর লাগছে।
336
00:36:44,077 --> 00:36:45,245
তোমাকে সাজিয়ে দিই।
337
00:36:46,454 --> 00:36:48,957
দিদি, আমি এটা নিজে করে নেব।
338
00:36:49,040 --> 00:36:51,751
কিন্তু কীভাবে? তুমি তো দেখতেও পাও না।
339
00:36:53,044 --> 00:36:54,963
এ কাজ আমি জীবনে এই প্রথমবার করছি,
340
00:36:55,046 --> 00:36:57,132
তাই আমাকে নিজেকে
মানসিকভাবে প্রস্তুত করতে হবে।
341
00:36:58,591 --> 00:37:00,677
আমি একটু একা থাকতে চাই।
342
00:37:02,637 --> 00:37:04,889
ঠিক আছে, তুমি প্রস্তুত হয়ে বের হয়ো।
343
00:37:16,025 --> 00:37:18,278
অন্ধত্ব মানুষকে প্রতারণা
করাটা সহজ করে তোলে।
344
00:37:19,446 --> 00:37:21,072
পালাতে আমার অর্থের প্রয়োজন।
345
00:37:23,616 --> 00:37:25,076
এগুলো কি আসল স্বর্ণের তৈরি?
346
00:37:26,619 --> 00:37:28,121
এটা তো রত্ন।
347
00:37:28,955 --> 00:37:32,041
মু-দেওক, এই নতুন
লালিমাচুর্ণ ব্যবহার করে দেখো।
348
00:37:33,668 --> 00:37:34,544
কী করছো তুমি?
349
00:37:36,087 --> 00:37:38,423
বোন, কী হয়েছে?
350
00:37:41,301 --> 00:37:42,969
তুমি দেখতে পাও?
351
00:37:52,437 --> 00:37:54,856
মু-দেওককে ধরো! ধরো তস্করটাকে!
352
00:38:00,653 --> 00:38:01,946
এটা বেশিই উঁচু।
353
00:38:10,330 --> 00:38:11,206
ওদিকে চলো!
354
00:38:34,979 --> 00:38:36,439
কী দেখছো তুমি?
355
00:38:54,249 --> 00:38:55,375
তুমি…
356
00:39:03,299 --> 00:39:04,676
কোনো শব্দ করবে না।
357
00:39:06,511 --> 00:39:09,389
শুনেছি সম্প্রতি কোনো দৃষ্টিহীন
কন্যা এখানে যোগদান করেছে।
358
00:39:10,014 --> 00:39:11,057
কিন্তু তুমি তো দেখতে পাও।
359
00:39:14,060 --> 00:39:15,812
তারা আমাকে তোমার নাম বলেছে।
360
00:39:15,895 --> 00:39:17,939
মনে হয় নামটা "দ" দিয়ে শুরু হয়।
361
00:39:18,022 --> 00:39:19,107
না।
362
00:39:20,441 --> 00:39:21,651
ওহ, মনে পড়েছে।
363
00:39:22,569 --> 00:39:23,444
মু-দেওক।
364
00:39:25,238 --> 00:39:27,532
হ্যাঁ, আমি মু-দেওক।
365
00:39:28,408 --> 00:39:31,119
আমি তোমার চেহারা দেখে রেখেছি,
366
00:39:31,202 --> 00:39:33,496
তাই আমি না যাওয়া পর্যন্ত যদি তুমি চুপ না থাক,
367
00:39:33,580 --> 00:39:35,373
আমি ফিরে এসে তোমার মুন্ডুচ্ছেদ করবো।
368
00:39:39,294 --> 00:39:40,336
হাসির কী হোলো?
369
00:39:42,338 --> 00:39:43,673
তোমার চোখগুলো সুন্দর।
370
00:39:46,509 --> 00:39:47,510
এই ফালতু কথা বন্ধ করো।
371
00:39:48,636 --> 00:39:51,639
আচ্ছা, দুঃখিত। তোমার শুধু চোখগুলোই সুন্দর।
372
00:39:53,600 --> 00:39:54,726
তুমি নিশ্চয়ই পাগল।
373
00:40:01,691 --> 00:40:02,525
মু-দেওক।
374
00:40:03,234 --> 00:40:04,527
মু-দেওক!
375
00:40:06,154 --> 00:40:08,740
আরে, এর মধ্যে তো বেশি অর্থ নেই।
376
00:40:10,700 --> 00:40:11,868
ওর বদলে…
377
00:40:12,911 --> 00:40:13,870
এটা নিয়ে যাও।
378
00:40:17,290 --> 00:40:18,374
হেই…
379
00:40:37,477 --> 00:40:40,313
- কী দেখছো তুমি?
- কী? কিছু না।
380
00:40:45,693 --> 00:40:46,653
দাং-গু।
381
00:40:48,237 --> 00:40:51,115
আমি শুনেছি অশরীরী ঘাতক
নাক-সু, তানসু ব্যবহার করে।
382
00:40:51,199 --> 00:40:53,117
তুমি তানসুর ব্যাপারে কী জানো?
383
00:40:53,201 --> 00:40:55,703
যথেষ্ট জানা আছে আমার।
আমি অবসর সময়ে এটা নিয়ে পড়ি।
384
00:40:56,204 --> 00:40:57,121
তানসু
385
00:40:57,830 --> 00:40:59,540
তানসু হলো...
386
00:40:59,624 --> 00:41:02,961
তরবারি চালানোর একটি কৌশল
যা শুধুমাত্র সেরা জাদুকররাই শিখতে পারে।
387
00:41:03,044 --> 00:41:05,838
তারা জল ছোঁড়ার মতো করে
শক্তিকে ছড়িয়ে দিতে পারে।
388
00:41:05,922 --> 00:41:08,383
কাউকে মারার জন্য এর একটি আঘাতই যথেষ্ট।
389
00:41:18,142 --> 00:41:20,478
কিন্তু জিজ্ঞেস করলে কেন?
390
00:41:21,145 --> 00:41:24,607
আমি ব্যস ভাবছিলাম এই কাঁকড়ার পায়ের
কারণে আমি প্রায় মরতে বসেছিলাম কি না।
391
00:41:24,691 --> 00:41:27,527
আমাকে দাও এটা, আমি তোমার
জন্য মাংস বের করে দিচ্ছি...
392
00:41:29,070 --> 00:41:32,198
শোনো, উক। তুমি একদম
গুরুত্বপুর্ণ স্থানে তাক করছো।
393
00:41:33,783 --> 00:41:35,034
আমার মৃত্যু হতে পারে।
394
00:41:35,118 --> 00:41:37,286
হ্যাঁ, সে একবারের প্রচেষ্টায় আমার
গুরুত্বপুর্ণ স্থানে তাক করেছিলো।
395
00:41:40,415 --> 00:41:43,418
তাহলে ও মুখ থুবড়ে পড়লো কেন?
396
00:41:49,048 --> 00:41:52,427
কেন এই ক্ষুদ্র শরীর ক্রমাগত
খাদ্যের জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে?
397
00:41:52,510 --> 00:41:54,762
আমি না খেলে আরো দুর্বল হয়ে পড়বো।
398
00:41:55,304 --> 00:41:56,639
আমার আর কোন উপায় নেই।
399
00:42:07,316 --> 00:42:09,610
এটা লড়াই করার সময় না।
নিজেকে সংযত করা উচিত আমার।
400
00:42:15,366 --> 00:42:16,993
জেওংজিংগাকের জাদুকররা আসছেন।
401
00:42:22,415 --> 00:42:24,751
শুনলাম একজন ঘাতক
সং-রিম জেওংজিংগাকে ঢুকেছে।
402
00:42:24,834 --> 00:42:26,919
কোন বোকা জেওংজিংগাকে ঢোকার সাহস করবে?
403
00:42:27,003 --> 00:42:29,213
সে দলপতিকে মারতে এসেছিলো,
কিন্তু নিজেই মারা পড়েছে।
404
00:42:29,297 --> 00:42:30,757
ঘাতক একজন তরুণী।
405
00:42:30,840 --> 00:42:32,300
হায় ঈশ্বর।
406
00:43:04,040 --> 00:43:06,459
সে নিশ্চয়ই আমার লাশ দেখেছে।
407
00:43:06,542 --> 00:43:08,002
সম্ভবত আমাকে চিনতে পারেনি।
408
00:43:09,128 --> 00:43:12,757
আমি নিশ্চিত সে বাঁশিটা চিনতে পারেনি।
409
00:43:22,141 --> 00:43:24,852
নাক-সুর এখানে আসার কোনো চিহ্ন নেই।
410
00:43:25,561 --> 00:43:28,356
মনে হচ্ছে সে নতুন শরীর
খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।
411
00:43:29,440 --> 00:43:32,193
এমনকি যদি সে সফল হয়,
সে সম্ভবত সামনে আসবে না,
412
00:43:32,276 --> 00:43:34,570
কারণ সে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে।
413
00:43:34,654 --> 00:43:37,448
একজন গুপ্তঘাতকের পরিচয় প্রকাশ
হয়ে গেলে তাকে নির্মূল করা অনিবার্য।
414
00:43:39,909 --> 00:43:41,869
আমাদের ওর লাশ এবং
তলোয়ার ফিরে পেতে হবে।
415
00:43:41,953 --> 00:43:44,205
তার সাথে সম্পর্কিত সকল
চিহ্ন মুছে ফেলতে হবে।
416
00:43:44,288 --> 00:43:48,251
সে এখনো বেঁচে থাকলে কী হবে?
417
00:43:49,836 --> 00:43:52,213
হয় ওকে আত্মা বদলকারী
হওয়ার জন্য হত্যা করা হবে,
418
00:43:52,296 --> 00:43:54,549
কিংবা ওর আত্মা ওর নতুন
দেহের সাথে সংঘর্ষে লিপ্ত হবে,
419
00:43:54,632 --> 00:43:56,259
এবং ও পাথরে পরিণত হবে।
420
00:43:56,843 --> 00:43:59,303
আমি ওকে সেরা গুপ্তঘাতক
হওয়ার প্রশিক্ষণ দিয়েছি।
421
00:44:00,179 --> 00:44:01,430
অত্যন্ত পরিতাপের বিষয়।
422
00:44:09,814 --> 00:44:11,399
আপনার আর কত সময় প্রয়োজন?
423
00:44:11,482 --> 00:44:15,444
এটা দামী জিনিস তো, তাই একটু
ভালো করে খতিয়ে দেখতে হবে।
424
00:44:15,528 --> 00:44:18,823
আমি বেশি অর্থ চাইবো না।
ব্যস একটা মূল্য ধরে আমাকে দিয়ে দিন।
425
00:44:21,200 --> 00:44:22,076
এইখানে!
426
00:44:22,994 --> 00:44:24,579
- এইতো সে।
- কী হচ্ছে?
427
00:44:24,662 --> 00:44:25,788
তাকে নিয়ে যাও!
428
00:44:41,429 --> 00:44:43,931
কোথায় আমি?
আমি কি ধরা পড়ে গেলাম?
429
00:44:45,141 --> 00:44:46,684
এটা কি তাহলে সং-রিম?
430
00:44:49,896 --> 00:44:51,272
জ্ঞান ফিরেছে তোমার?
431
00:44:51,355 --> 00:44:53,691
তুমি কে?
এটা কোন জায়গা?
432
00:44:57,737 --> 00:45:00,656
এটি চেওনবোগওয়ানের নেতা,
জাদুকর জাং গাং'য়ের মহল।
433
00:45:01,240 --> 00:45:04,410
"জাং গাং"? তাহলে এটা জাং গোষ্ঠীর মহল?
434
00:45:08,831 --> 00:45:13,294
ভাবছি কুমার কী মনে করে এমন
একটা দুর্বল মেয়েকে এখানে আনলেন।
435
00:45:13,377 --> 00:45:15,880
-"কুমার"?
- হ্যাঁ।
436
00:45:15,963 --> 00:45:19,759
কুমার জাং উক তোমাকে গণিকালয়
থেকে এখানে আনার জন্য অর্থ ব্যয় করেছেন।
437
00:45:19,842 --> 00:45:23,387
শুনলাম তুমি না কি গণিকালয়ে
তার রত্নফলক চুরি করেছিলে?
438
00:45:25,389 --> 00:45:26,682
ওর বদলে এটা নাও।
439
00:45:28,726 --> 00:45:29,936
হেই...
440
00:45:30,853 --> 00:45:32,605
সে আমাকে এখানে কেন আনলো?
441
00:45:32,688 --> 00:45:35,608
যখন সে বলল একটা মেয়েকে গণিকালয় থেকে
মহলে নিয়ে আসবে, আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম,
442
00:45:36,233 --> 00:45:38,027
কিন্তু তোমাকে দেখে স্বস্তি পেলাম।
443
00:45:38,110 --> 00:45:39,779
সে তোমাকে করুণাবশত সাহায্য করেছে।
444
00:45:40,571 --> 00:45:42,865
এই যে, বস্ত্র পাল্টে নাও।
445
00:45:42,949 --> 00:45:44,158
মু-দেওক।
446
00:45:44,241 --> 00:45:46,243
- এটা কেমন বস্ত্র?
- তোমার কী মনে হয়?
447
00:45:46,327 --> 00:45:48,120
এটা তোমার দাসীর
কাজ করার পোশাক।
448
00:45:48,204 --> 00:45:52,249
আর, আমাকে সম্মান দিয়ে সম্বোধন করবে।
449
00:45:53,834 --> 00:45:55,419
কুমার জাং দুর্বল,
450
00:45:55,503 --> 00:45:57,380
তাই তিনি সহজেই ক্লান্ত হয়ে পড়েন।
451
00:45:57,463 --> 00:45:59,715
সে তোমাকে যা আদেশ করবে
যত শীঘ্র সম্ভব তা পালন করবে।
452
00:46:00,299 --> 00:46:03,928
আর উনি যাই বলুক না কেন,
সবসময় হাসিমুখে থাকবে।
453
00:46:05,137 --> 00:46:06,222
উত্তর দিচ্ছো না কেন?
454
00:46:07,390 --> 00:46:09,475
- আজ্ঞে, দেবী।
- সুন্দর।
455
00:46:10,059 --> 00:46:13,479
কুমার এক্ষুণি তোমাকে দেখতে চায়,
তাই দ্রুত বস্ত্র পাল্টে দেখা করতে যাও।
456
00:46:13,562 --> 00:46:14,647
উত্তর দাও।
457
00:46:15,356 --> 00:46:16,482
আজ্ঞে…
458
00:46:17,650 --> 00:46:18,484
দিদি।
459
00:46:20,194 --> 00:46:22,071
তুমি আমাকে "দেবী" বলেই ডাকবে।
460
00:46:26,409 --> 00:46:27,576
"কুমার"?
461
00:46:28,786 --> 00:46:30,454
সে আমাকে মহলে কেন নিয়ে আসলো?
462
00:46:33,666 --> 00:46:35,042
তোমার চোখগুলো সুন্দর।
463
00:46:36,127 --> 00:46:37,503
সে কি আমার প্রেমে পড়েছে?
464
00:46:38,963 --> 00:46:40,381
এই চেহারার প্রেমে?
465
00:46:42,049 --> 00:46:43,676
তার রুচি দেখছি নিম্নমানের।
466
00:46:51,350 --> 00:46:53,561
যাইহোক, যতক্ষণ না আমি
আমার শক্তি ফিরে পাচ্ছি,
467
00:46:53,644 --> 00:46:56,063
এখানে বসবাস করাটা নিরাপদ হরে।
468
00:46:57,523 --> 00:47:01,569
সে যদি আমার প্রেমে পড়ে,
অন্তত সে আমার সাথে ভালো ব্যবহার করবে।
469
00:47:02,737 --> 00:47:04,321
তাহলে...
470
00:47:04,405 --> 00:47:08,200
আমি মনে করি এখানে মু-দেওক
হয়েই আমাকে থেকে যেতে হবে।
471
00:47:09,577 --> 00:47:12,496
কুমার, আমি এসেছি, মু-দেওক।
472
00:47:13,456 --> 00:47:14,582
আসো।
473
00:47:25,634 --> 00:47:26,552
কুমার।
474
00:47:26,635 --> 00:47:31,182
আমার জীবন বাঁচানোর জন্য এবং আমাকে
এখানে আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
475
00:47:32,224 --> 00:47:34,310
আপনাকে এখানে নিয়ে
আসতে কয়েক জন লোক লেগেছে।
476
00:47:36,020 --> 00:47:38,731
- আমরা কিছুটা হতাশ।
- আমি জানি কাঁকড়ার পা দিয়ে...
477
00:47:38,814 --> 00:47:42,860
আপনাকে হুমকি দেওয়াটা অভদ্রতা ছিল,
তবে আমি আশা করি আপনি এটি ভুলে গেছেন।
478
00:47:42,943 --> 00:47:44,445
এবার তোমাকে ভদ্র মনে হচ্ছে।
479
00:47:44,528 --> 00:47:46,572
আমি আপনার সেবা করার
জন্য যথাসাধ্য চেষ্টা করব।
480
00:47:47,281 --> 00:47:48,783
বেশ, সেটাই করো তাহলে।
481
00:47:48,866 --> 00:47:51,243
মু-দেওক, গিয়ে আমার জন্য জল নিয়ে আসো।
482
00:47:51,994 --> 00:47:53,162
আজ্ঞে, কুমার।
483
00:48:00,419 --> 00:48:01,253
আরে।
484
00:48:01,879 --> 00:48:03,756
আমি তৃষ্ণার্ত নই,
আমি মুখ ধুতে জল চাই।
485
00:48:04,507 --> 00:48:06,592
ওহ, বুঝতে পেরেছি, কুমার।
486
00:48:11,138 --> 00:48:13,390
মুখ না ধুয়ে বরং স্নান করে নিই।
487
00:48:20,106 --> 00:48:21,482
আরে, জল তো গরম।
488
00:48:21,565 --> 00:48:23,526
বেশিই গরম।
489
00:48:25,194 --> 00:48:26,612
জি, কুমার।
490
00:48:32,910 --> 00:48:34,411
আরে, জল তো ঠান্ডা।
491
00:48:34,995 --> 00:48:36,872
একদম বরফগলা ঠান্ডা।
492
00:48:39,875 --> 00:48:41,043
ঠান্ডা তো না।
493
00:48:41,127 --> 00:48:43,504
আরে, ঠান্ডাই। এই ঠান্ডা জলে
স্নান করলে আমার ঠান্ডা লাগবে।
494
00:48:45,339 --> 00:48:47,133
- লোকটার মতলব কী?
- কী ঠান্ডা জল!
495
00:48:47,216 --> 00:48:48,384
সে আমার প্রেমে পড়েনি?
496
00:48:48,467 --> 00:48:49,927
কী করছো তুমি, মু-দেওক?
497
00:48:51,137 --> 00:48:54,348
জি, প্রভু। আমি আরো
গরম জল ঢেলে দিচ্ছি।
498
00:49:00,187 --> 00:49:01,021
লবণ বেশি হয়েছে।
499
00:49:01,897 --> 00:49:02,898
অনেক মিষ্টি। অনেক ঝাল।
500
00:49:02,982 --> 00:49:04,525
এটা অনেক লম্বা। এ কেমন স্বাদ?
501
00:49:04,608 --> 00:49:05,860
আমি খাবো না।
502
00:49:09,321 --> 00:49:11,031
জলটা থেকে অদ্ভুত গন্ধ আসছে।
503
00:49:11,740 --> 00:49:12,658
গন্ধ আসছে?
504
00:49:13,659 --> 00:49:14,952
একটা নতুন জলপাত্র নিয়ে আসো।
505
00:49:18,038 --> 00:49:18,956
আরেকটা কম্বল নিয়ে আসো।
506
00:49:19,915 --> 00:49:22,209
আজ রাতে আমার নীল কম্বল চাই।
507
00:49:44,565 --> 00:49:48,444
কাজের কোনো বালাই নেই,
ওদিকে দিনে তিনবার স্নান করবে।
508
00:49:52,364 --> 00:49:53,532
মারবো একে।
509
00:49:53,616 --> 00:49:57,244
একবার শক্তি ফিরে পাই,
একেই প্রথম মারবো।
510
00:50:01,415 --> 00:50:04,210
কুমার, আপনার জন্য
ঠান্ডা জল নিয়ে এসেছি।
511
00:50:04,919 --> 00:50:08,881
- আমি নিয়ে…
- থাক। জল ঠান্ডা হয়ে
কক্ষ তাপমাত্রায় এসে গেছে।
512
00:50:10,341 --> 00:50:11,425
ভালো করেছো…
513
00:50:11,508 --> 00:50:13,886
মানে, তোমার পরিশ্রম
কোনো কাজে লাগেনি, মু-দেওক।
514
00:50:25,064 --> 00:50:26,482
আমার যদি শক্তি থাকতো...
515
00:50:27,274 --> 00:50:30,527
আমার শক্তির সামান্য ভাগও যদি থাকতো...
516
00:50:42,665 --> 00:50:43,874
কী হচ্ছে?
517
00:50:44,583 --> 00:50:47,836
কী হচ্ছে এসব?
518
00:51:04,853 --> 00:51:06,021
হাসির কী হলো?
519
00:51:07,439 --> 00:51:08,357
কী?
520
00:51:09,400 --> 00:51:11,026
হাসছো কেন?
521
00:51:12,027 --> 00:51:13,112
না, এমনিই।
522
00:51:13,195 --> 00:51:14,780
জলটা সুন্দর ও ঠান্ডা।
523
00:51:15,739 --> 00:51:17,032
আমার বস্ত্র নিয়ে আসো।
524
00:51:17,116 --> 00:51:18,367
আজ্ঞে, কুমার।
525
00:51:20,286 --> 00:51:21,412
ওহ।
526
00:51:27,293 --> 00:51:28,127
কী করছো তুমি?
527
00:51:29,837 --> 00:51:31,171
এই নিন।
528
00:51:33,549 --> 00:51:35,509
তুমি যেতে পারো।
গিয়ে বিশ্রাম নাও।
529
00:51:36,176 --> 00:51:37,428
আজ্ঞে, কুমার।
530
00:51:49,189 --> 00:51:53,277
ওই জাদু-ফলক আমাকে বাধা দুর করে
সং-রিমে প্রবেশের উপায় করে দেবে।
531
00:51:55,195 --> 00:51:58,991
কিন্তু এখন মন্ত্র প্রয়োগ করার মতো শক্তি
নেই বিধায় তা করতে পারবো না।
532
00:52:00,617 --> 00:52:01,869
আমাকে আমার তলোয়ার খুঁজতে হবে।
533
00:52:03,412 --> 00:52:06,332
আমার তরবারি খুঁজে পেলে,
হয়তো আমি আমার শক্তি ফিরে পাবো।
534
00:52:09,793 --> 00:52:11,253
ওই জাদু ফলকের সাহায্যে,
535
00:52:12,171 --> 00:52:14,631
আমি সং-রিমে প্রবেশ করতে পারবো।
536
00:52:18,802 --> 00:52:22,639
🏯 সং-রিম 🏯
537
00:52:23,807 --> 00:52:27,061
আপনি কতদিন নাক-সুর শরীর
জেওংজিংগাকে রাখতে চান?
538
00:52:27,728 --> 00:52:29,813
যদি ও কোনো নতুন
শরীর খুঁজে পেতে সফল হয়,
539
00:52:30,356 --> 00:52:31,440
নাক-সু…
540
00:52:32,441 --> 00:52:33,859
ওর তলোয়ারের জন্য ফিরে আসবে।
541
00:52:35,611 --> 00:52:38,864
ও ওর দেহ খুঁজতে এখানে আসবে।
542
00:52:40,199 --> 00:52:42,284
দেখা যাক কী হয়।
543
00:52:48,957 --> 00:52:52,086
হয়তো এটা হয়েছে আপনার পিতার ঘরটা
সবসময় খালি থাকার কারণে,
544
00:52:52,920 --> 00:52:54,546
তবে কোনো ধুলাবালি থাকে না।
545
00:52:55,631 --> 00:52:57,424
জানি না উনি কবে ফিরবেন।
546
00:53:01,387 --> 00:53:04,848
আপনার মাতার চিত্রের রং
বিবর্ণ হতে শুরু করেছে।
547
00:53:05,474 --> 00:53:07,935
পুনরায় রং করতে আমাদের
একজন চিত্রকরকে ডাকা উচিত।
548
00:53:30,624 --> 00:53:33,085
আপনি আমাকে যে বইগুলি পড়তে
বলেছিলেন তা আমি মুখস্থ করেছি।
549
00:53:33,669 --> 00:53:35,712
এখন আমাকে জাদু অনুশীলনের শিক্ষা দিন...
550
00:53:35,796 --> 00:53:37,881
যেভাবে আপনি ইয়ুল
আর দাং-গুকে শিখিয়েছেন।
551
00:53:46,473 --> 00:53:49,184
ওই তলোয়ারটা তোমার পিতার।
552
00:53:49,268 --> 00:53:50,561
খাপমুক্ত করো।
553
00:54:03,699 --> 00:54:05,784
আমার উপর মন্ত্র প্রয়োগ করার কারণে,
554
00:54:05,868 --> 00:54:08,370
আমি মন্ত্রপুত তলোয়ার
খাপছাড়া করতে অক্ষম।
555
00:54:08,871 --> 00:54:11,123
তুমি তোমার পিতার তলোয়ারও
খাপমুক্ত করতে পারো না।
556
00:54:11,206 --> 00:54:12,875
কিভাবে জাদুবিদ্যা শিখার
আশা করো তুমি?
557
00:54:12,958 --> 00:54:15,836
আপনি কেন আমার শক্তির দ্বার খুলে দিতে পারছেন
না যাতে আমি জাদুবিদ্যা অনুশীলন করতে পারি?
558
00:54:15,919 --> 00:54:16,837
আমি…
559
00:54:18,046 --> 00:54:19,423
অপারগ।
560
00:54:20,799 --> 00:54:24,219
তাহলে আমাকে অন্য একজন গুরু খুঁজে দিন।
561
00:54:24,928 --> 00:54:26,346
কোনো গুরুই এটা করতে পারবে না।
562
00:54:27,264 --> 00:54:29,725
দ্যেহোর কেউই তোমার
পিতার বিরোধিতা করতে এবং...
563
00:54:29,808 --> 00:54:31,727
তোমার শক্তির দরজা খুলতে সক্ষম হবে না।
564
00:54:31,810 --> 00:54:33,270
তাহলে আপনি কি বলছেন...
565
00:54:34,229 --> 00:54:36,106
আমি কখনো জাদুবিদ্যার
প্রয়োগ করতে পারবো না?
566
00:54:36,190 --> 00:54:37,149
এটাই...
567
00:54:37,232 --> 00:54:41,403
তোমার পিতা তোমার ললাটের
লিখনে লিখে দিয়েছেন।
568
00:54:42,362 --> 00:54:44,239
কেন!
569
00:54:44,323 --> 00:54:46,241
কেন সে আমার নিয়তি নির্ধারণ করবে?
570
00:54:47,493 --> 00:54:49,870
কেউ তাকে আমার
আসল পিতা বলে মানেও না!
571
00:54:51,413 --> 00:54:52,873
আমি নিজে খুঁজে নেব।
572
00:54:53,957 --> 00:54:57,961
যে গুরু আমার শক্তির অবরুদ্ধতা খুলে দেবে,
যে গুরু আমাকে জাদুবিদ্যার জ্ঞান প্রদান করবে...
573
00:54:58,795 --> 00:55:00,589
তাকে আমি নিজে খুঁজে নেব।
574
00:55:01,965 --> 00:55:04,343
তখন আমি এই তরবারি খাপমুক্ত
করে দ্বিখন্ডিত করে ফেলবো।
575
00:55:30,577 --> 00:55:33,038
শুনেছি কুমার জাংকে
পুনরায় তাড়িয়ে দেয়া হয়েছে।
576
00:55:33,705 --> 00:55:36,917
মহান জাদুকর জাংয়ের পুত্র সর্বদা
এতটা বিপদে জড়িয়ে যান কেন?
577
00:55:37,000 --> 00:55:38,710
সে তার ঔরসজাত পুত্র নয়।
578
00:55:38,794 --> 00:55:41,129
দো-হোয়া, দ্যেহোর সবচেয়ে সু্ন্দরী নারী,
579
00:55:41,213 --> 00:55:43,590
অন্য পুরুষের সাথে মৈথুনে লিপ্ত
হন এবং জন্ম হয় জাং উকের।
580
00:55:44,174 --> 00:55:45,801
গুজবটা সত্য বলে মনে হচ্ছে।
581
00:55:45,884 --> 00:55:48,971
তা না হলে কেন তিনি তার পুত্রকে
জাদু করা থেকে বিরত রাখবেন...
582
00:55:49,054 --> 00:55:50,973
এবং অকর্মণ্যের মতো
তার জীবনটা কাটাতে দেবেন?
583
00:55:51,974 --> 00:55:56,019
নিজের পিতার প্রয়োগকৃত
জাদুমন্ত্রের কারণে সে কি এত দুর্বল?
584
00:56:05,737 --> 00:56:07,698
জাদু-ফলকটা এখানেই কোথাও থাকবে।
585
00:56:22,004 --> 00:56:23,463
ওটা কোথায়?
586
00:56:48,822 --> 00:56:50,782
আমি এখানে লুকাতে গেলাম কেন?
587
00:56:50,866 --> 00:56:52,451
ধরা পড়ে গেলে কী ভাববে উনি?
588
00:56:53,368 --> 00:56:54,620
কী বলবো ওনাকে?
589
00:57:01,126 --> 00:57:03,795
তোমাকে এখানে নিয়ে আসার সময়
আমি এই কথা ভুলেও কল্পনা করিনি।
590
00:57:05,797 --> 00:57:06,632
আসলে…
591
00:57:07,341 --> 00:57:09,926
আপনি বারবার বলছিলেন
যে আপনার ঠান্ডা লাগছে,
592
00:57:10,010 --> 00:57:12,054
তাই আপনার জন্য
বিছানা গরম করছিলাম।
593
00:57:12,137 --> 00:57:15,015
যদি আপনি এক্ষুণি শুয়ে পড়েন,
বিছানা সারারাত উষ্ণ থাকবে।
594
00:57:15,098 --> 00:57:16,266
তাই না কি?
595
00:57:17,851 --> 00:57:19,019
কত উদার মন তোমার।
596
00:57:23,440 --> 00:57:25,651
- তাহলে, শুভরাত্রি।
- কোথায় যাচ্ছো তুমি?
597
00:57:27,819 --> 00:57:29,196
তুমি এসেছ আমাকে গরম রাখতে।
598
00:57:30,948 --> 00:57:32,240
আমার বিছানাটা...
599
00:57:32,908 --> 00:57:34,034
সারারাত ধরে...
600
00:57:35,369 --> 00:57:36,495
উষ্ণ ও গরম রাখো।
601
00:57:38,580 --> 00:57:39,748
গরম করো এটাকে।
602
00:57:44,002 --> 00:57:47,172
কী? সে কি আমাকে সত্যিই পছন্দ করে?
603
00:57:47,255 --> 00:57:48,840
আমি কি তার কৌশলে ফেঁসে গেছি?
604
00:57:57,224 --> 00:57:58,100
কুমার…
605
00:57:59,059 --> 00:58:01,645
আপনাকে উষ্ণ রাখার জন্য
আমার শরীর যথেষ্ট গরম নয়।
606
00:58:01,728 --> 00:58:03,730
ছোটবেলা থেকেই আমার
সহজে ঠান্ডা লেগে যেত।
607
00:58:03,814 --> 00:58:06,566
তাই আমার শরীরের তাপমাত্রা সবসময় কম থাকে।
608
00:58:13,573 --> 00:58:14,783
ঠিক আছে।
609
00:58:28,422 --> 00:58:31,466
আপনি আমার সাথে যা করতে
চান আমি তা করতে চাই না।
610
00:58:41,309 --> 00:58:43,687
কাঠকয়লার পাত্রটাকে আমার নিকটে রাখো।
611
00:58:47,566 --> 00:58:48,734
কাঠকয়লার পাত্র?
612
00:58:49,317 --> 00:58:52,362
আমি শুধু চেয়েছিলাম তুমি কাঠকয়লার
পাত্রটা আমার বিছানার কাছে নিয়ে এসে...
613
00:58:52,446 --> 00:58:53,530
বিছানাটা উষ্ণ রাখো।
614
00:58:57,868 --> 00:58:59,327
বিছানা উষ্ণ রাখবো।
615
00:59:05,959 --> 00:59:06,835
এই যে।
616
00:59:07,419 --> 00:59:09,296
বেশি কাছে হয়ে গেছে।
617
00:59:10,630 --> 00:59:12,090
খুব গরম হয়ে যাবে।
618
00:59:12,966 --> 00:59:14,968
ওহ, ঠিক। বেশি গরম হয়ে যাবে।
619
00:59:18,930 --> 00:59:20,807
আগুন নিভে গেলে কিন্তু
তোমাকে বিক্রি করে দেবো।
620
00:59:20,891 --> 00:59:22,517
সারারাত আগুন জ্বালিয়ে রাখো।
621
00:59:22,601 --> 00:59:23,727
আজ্ঞে, কুমার।
622
00:59:35,614 --> 00:59:38,950
বেশ, দাং-গু এসে পড়েছে।
623
00:59:42,454 --> 00:59:44,664
কী ওটা? বাঁশি?
624
00:59:45,415 --> 00:59:46,249
হ্যাঁ।
625
00:59:47,209 --> 00:59:48,877
হলফ করে বলতে পারি এটা আমার তৈরি।
626
00:59:48,960 --> 00:59:52,172
ওহ, হ্যাঁ। মনে পড়েছে।
তোমার একটা পোষা পাখি ছিলো।
627
00:59:52,255 --> 00:59:54,091
কেন? নতুন একটা কেনার পরিকল্পনা করছো?
628
00:59:55,425 --> 00:59:56,635
তা না।
629
00:59:56,718 --> 00:59:58,637
এটা অপ্রত্যাশিত একজনের কাছে পেয়েছি।
630
00:59:59,805 --> 01:00:02,057
ভাবছি এটা তার কাছে কেন।
631
01:00:02,140 --> 01:00:03,350
হয়তো তুমিই তাকে দিয়েছিলে।
632
01:00:03,934 --> 01:00:06,019
এই কথা হয়তো ভুলে গেছো।
633
01:00:06,103 --> 01:00:07,187
না।
634
01:00:08,063 --> 01:00:10,357
এটা আমি কাকে দিয়েছিলাম
স্পষ্টভাব মনে আছে আমার।
635
01:00:27,457 --> 01:00:30,252
তাহলে তাকে গিয়ে জিজ্ঞাসা করো।
636
01:00:37,092 --> 01:00:39,845
এত রাতে তুমি জিজ্ঞাসা করতে যাচ্ছো?
637
01:00:39,928 --> 01:00:41,346
একটা ব্যাপারে নিশ্চিত হতে হবে।
638
01:02:36,586 --> 01:02:38,046
ওই লোকগুলো কারা?
639
01:02:53,770 --> 01:02:55,021
অনুপ্রবেশকারী!
640
01:02:55,730 --> 01:02:57,440
অনুপ্রবেশকারী!
641
01:02:57,524 --> 01:02:58,817
অনুপ্রবেশকারী!
642
01:03:57,292 --> 01:03:58,543
যাও।
643
01:04:29,574 --> 01:04:30,617
সরো সবাই!
644
01:05:11,157 --> 01:05:13,743
ইয়ুল, কী হচ্ছে এসব?
645
01:05:17,330 --> 01:05:18,790
প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগেছে।
646
01:05:26,756 --> 01:05:28,466
জেওংজিংগাকে কে আছে?
647
01:05:28,550 --> 01:05:30,051
জাদুকর ইয়ুল এবং দাংগু।
648
01:05:33,263 --> 01:05:34,639
কাকামশাই, আপনি ঠিক আছেন?
649
01:05:35,849 --> 01:05:37,058
অনুপ্রবেশকারীরা চলে গছে।
650
01:05:39,227 --> 01:05:40,937
জেওংজিংগাক শুন্য পড়ে আছে।
651
01:05:51,698 --> 01:05:53,116
- তাদের খোঁজো।
- আজ্ঞে, প্রভু।
652
01:06:03,585 --> 01:06:05,211
কারা ছিলো লোকগুলো?
653
01:06:06,212 --> 01:06:08,131
দান-জু কী তাদের এখানে পাঠিয়েছে?
654
01:06:11,217 --> 01:06:14,596
এবার তোমাকে সং-রিমের অধিপতি,
পার্ক জিনের আত্মা হরণ করতে হবে।
655
01:06:18,391 --> 01:06:19,517
হ্যাঁ।
656
01:06:20,602 --> 01:06:22,812
সে নিশ্চয়ই তাদেরকে আমার
দেহ নিয়ে যেতে পাঠিয়েছে।
657
01:06:30,695 --> 01:06:31,946
ওখানে কে?
658
01:07:05,146 --> 01:07:06,022
কুমার?
659
01:07:20,245 --> 01:07:21,704
আপনি এখানে কী করছেন?
660
01:07:25,124 --> 01:07:26,417
তোমার চোখগুলোর কারণে।
661
01:07:27,585 --> 01:07:28,461
আমার চোখ?
662
01:07:51,150 --> 01:07:52,777
তোমাকে দেখার মুহূর্ত থেকেই জানতাম।
663
01:07:55,446 --> 01:07:56,864
তুমি আমার গুরু।
664
01:08:08,100 --> 01:08:33,100
সাবটাইটেলটি দিয়ে এই সিরিজ এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162)
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/SKD215 ] ❞
665
01:08:40,617 --> 01:08:43,995
আত্মা বদলকারী নাক-সু, অশরীরী গুপ্তঘাতক।
666
01:08:44,078 --> 01:08:48,291
আমি এমন একজনকে খুঁজছিলাম যাকে আমি গুরু বলবো
এবং যে আমার শক্তির দ্বারকে খুলতে সাহায্য করবে।
667
01:08:48,374 --> 01:08:49,917
আমি চাই তুমি আমার গুরু হও।
668
01:08:50,001 --> 01:08:51,628
কি নির্ভেজাল আজেবাজে কথা!
669
01:08:52,295 --> 01:08:55,089
এখানে নাক-সুর সহযোগীদের
গ্রেফতারের প্রস্তুতি চলছে।
670
01:08:55,173 --> 01:08:58,635
আমরা ওই আত্মা বদলকারীকে খুঁজে বের করবো।
671
01:08:59,344 --> 01:09:00,845
তারা আমাকে ধরলেও না
চেনার ভান করে থাকবেন।
672
01:09:02,639 --> 01:09:04,390
আমার পাশে থাকো।
673
01:09:04,474 --> 01:09:08,019
এতদিন যাদের সাথে আমার দেখা হয়েছে,
তারা সবাই আমাকে মারতে চেয়েছে।
674
01:09:09,312 --> 01:09:13,816
আপনিই প্রথম আমাকে
বাঁচানোর চেষ্টা করেছেন।
675
01:09:13,900 --> 01:09:16,152
আমাদের যদি পুনরায় দেখাও হয় এবং
এভাবে একে অপরের এতটা কাছাকাছি আসিও,
676
01:09:16,235 --> 01:09:17,985
আমি আপনাকে হত্যা করবো না।
677
01:09:21,574 --> 01:09:26,718
অনুবাদ ও সম্পাদনায়
❝ শান্ত কুমার দাস ❞