1
00:00:16,800 --> 00:00:40,000
Bangla Subtitle Created By:
Imrul Hasan Nasim
2
00:00:40,708 --> 00:00:41,958
হ্যালো, বাচ্চারা।
3
00:00:42,541 --> 00:00:44,166
ওহ, হ্যালো, গ্রান বুহা!
4
00:00:45,458 --> 00:00:47,458
তাকে খুঁজে পেয়েছ?
5
00:00:48,333 --> 00:00:50,250
আই, কোথায় সে?
6
00:00:58,166 --> 00:01:00,041
বাবা, তুমি দেরি করে এসেছ।
7
00:01:00,125 --> 00:01:03,125
কক্ষনো না।
শুধু জামজমকভাবে আসলাম আরকি।
8
00:01:03,208 --> 00:01:05,708
অভিভাবকেরা সবাইকে আমার
9
00:01:05,791 --> 00:01:07,791
- ম্যাজিক ট্যালান্ট শো-তে স্বাগত!
- ওহ!
10
00:01:07,875 --> 00:01:10,500
আমি গ্রান বুহো।
[গ্রান বুহো: মহান জাদুকর।]
11
00:01:10,583 --> 00:01:13,583
আর এটা আমার জাদুর লাঠি, ইস্টেফান।
12
00:01:14,541 --> 00:01:20,166
আর এই চমৎকার জাদুকর হলো
আমার সহকারি এবং আমার মেয়ে, গ্রান বুহা।
13
00:01:22,291 --> 00:01:27,458
তোমরা তরুণ জাদুকরেরা নিজেদের যাদুমন্ত্রকে
শানিত করার জন্য অনেক কাঠখড় পোড়াচ্ছ।
14
00:01:27,541 --> 00:01:30,291
তাই, আর দেরি না করে,
শুরু করা যাক!
15
00:01:31,333 --> 00:01:32,833
এক্সটেন্ডনে!
16
00:01:33,375 --> 00:01:35,791
সুপার ম্যাংগো!
17
00:01:36,791 --> 00:01:40,875
কোকো বিন, ট্রান্সফরম্যাটিও!
18
00:01:41,791 --> 00:01:45,416
মমম!
19
00:01:45,500 --> 00:01:49,125
অ্যাড ভিটামে ডেলে!
20
00:01:49,833 --> 00:01:51,833
ওহ ইয়েস!
21
00:01:51,916 --> 00:01:55,833
আর আমাদের সর্বশেষ
তরুণ জাদুকর হলো রিকো!
22
00:02:03,625 --> 00:02:04,625
তুমি পারবে।
23
00:02:05,666 --> 00:02:07,958
তুমি পারবে।
24
00:02:08,041 --> 00:02:10,750
তুমি পারবে।
তুমি পারবে।
25
00:02:10,833 --> 00:02:14,208
ওহ খোদা। এই ছেলেটাই তো
পেসেন্ট ম্যাজিক ব্যবহার করে জায়গা করে নিয়েছে।
26
00:02:14,291 --> 00:02:15,958
ওভাবে বলো না।
তাকিয়ে দেখো একবার।
27
00:02:16,041 --> 00:02:17,500
ও স্রেফ একটা অনাথ বাচ্চা।
28
00:02:17,583 --> 00:02:19,458
এটা স্কুল,
এতিমখানা না।
29
00:02:35,916 --> 00:02:38,500
এখানে আমার জায়গা নেই।
30
00:02:38,583 --> 00:02:39,750
রিকো!
থামো!
31
00:02:41,083 --> 00:02:42,666
হেই!
ছাড়ুন আমাকে।
32
00:02:46,750 --> 00:02:48,666
সোনা, কী হয়েছে?
33
00:02:48,750 --> 00:02:51,916
আমি...
আমি এখানে... এখানে থাকতে চাই না।
34
00:02:52,000 --> 00:02:55,708
তোমার…
তোমার এখানে কোনো জায়গা নেই।
35
00:02:57,208 --> 00:02:59,375
চুপ করো, তাবিথা।
36
00:03:00,875 --> 00:03:03,291
দুঃখিত, গ্রান ব্রুহো।
37
00:03:05,041 --> 00:03:06,916
আর কারো কিছু বলার আছে?
38
00:03:08,500 --> 00:03:12,041
রিকো, তাকাও আমার দিকে।
তোমার জায়গা এখানেই।
39
00:03:12,125 --> 00:03:15,958
কিন্তু... কিন্তু...
কিন্তু... আমি সবার থেকে আলাদা।
40
00:03:16,041 --> 00:03:17,875
আর এটাই তোমাকে
স্পেশাল করে তুলেছে।
41
00:03:17,958 --> 00:03:21,958
আমি তোমাকে চিনি, সোনা।
আমার কথা মিলিয়ে নিও, একদিন
42
00:03:22,041 --> 00:03:25,375
তুমি সর্বকালের সেরা জাদুকর হবে।
43
00:03:25,458 --> 00:03:27,666
আপনার থেকেও সেরা?
44
00:03:27,750 --> 00:03:31,750
তোমার মাঝের থাকা শক্তি ভালো কিংবা
বিপজ্জনকও দুদিকেই ব্যবহৃত হতে পারে।
45
00:03:33,000 --> 00:03:37,833
তোমাকে শুধু আমার মতো
নিজের উপর বিশ্বাস রাখতে হবে।
46
00:03:38,416 --> 00:03:40,958
- তুমি প্রস্তুত, পুঁচকে জাদুকর?
- জি, গ্রান ব্রুহো।
47
00:03:41,041 --> 00:03:43,083
প্লিজ ওর জাদুর কাঠিটা
এনে দাও পুরোনো বন্ধু।
48
00:03:45,583 --> 00:03:46,875
ধন্যবাদ, ইস্টেফান।
49
00:03:52,333 --> 00:03:57,750
আজ, আমি দেখা...
দেখাবো অদৃশ্য করার জাদু।
50
00:03:59,666 --> 00:04:01,708
তুমি পারবে।
51
00:04:01,791 --> 00:04:04,541
দিসিপাতি পেরিবুন্ট!
52
00:04:05,541 --> 00:04:08,041
দিসিপাতি পেরিবুন্ট!
53
00:04:08,125 --> 00:04:12,041
দিসিপাতি পেরিবুন্ট!
54
00:04:12,125 --> 00:04:14,958
আমি পেরেছি, গ্রান ব্রুহো!
55
00:04:15,625 --> 00:04:16,625
হাহ?
56
00:04:18,375 --> 00:04:20,833
"সর্বকালের সেরা জাদুকর।"
57
00:04:20,916 --> 00:04:24,250
দেখে তো মনে হচ্ছে
সর্বকালের সেরা ভাঁড়!
58
00:04:26,625 --> 00:04:28,125
তোমার জায়গা এখানে না!
59
00:04:30,791 --> 00:04:33,291
সস্তা জাদুমন্ত্র
ডেকে এনেছে তোমাদের যম।
60
00:04:33,375 --> 00:04:35,583
চারিদিকে ছড়িয়ে পড়ে,
করে দাও বুম!
61
00:04:35,666 --> 00:04:38,291
ওহ খোদা!
সে অশুভ জাদুমন্ত্র জপছে!
62
00:04:38,375 --> 00:04:39,666
সবাই, বাইরে যান!
63
00:04:39,750 --> 00:04:41,666
সস্তা জাদুমন্ত্র
ডেকে এনেছে তোমাদের যম।
64
00:04:41,750 --> 00:04:44,375
চারিদিকে ছড়িয়ে পড়ে,
করে দাও বুম!
65
00:04:44,833 --> 00:04:47,416
সস্তা জাদুমন্ত্র
ডেকে এনেছে তোমাদের যম।
66
00:04:47,500 --> 00:04:49,916
পুঁচকে জাদুকর, প্লিজ,
নিজের উপর কাবু রাখো!
67
00:04:51,875 --> 00:04:54,041
- ওহ না!
- সবাই বেরিয়ে যান!
68
00:04:54,625 --> 00:04:57,500
সাহায্য করুন!
আমাকে সাহায্য করুন, গ্রান ব্রুহো!
69
00:04:58,500 --> 00:05:01,125
- মা, সবাইকে বাইরে বের করো!
- বাবা, সাবধানে থেকো!
70
00:05:02,208 --> 00:05:04,958
আমি আসছি, রিকো!
71
00:05:05,041 --> 00:05:08,541
সস্তা জাদুমন্ত্র ডেকে এনেছে তোমাদের যম।
চারিদিকে ছড়িয়ে পড়ে...
72
00:05:10,541 --> 00:05:15,166
এখন প্লিজ।
73
00:05:15,250 --> 00:05:17,708
এখান থেকে ভাগো!
74
00:05:17,791 --> 00:05:19,791
সবাই বাইরে যান!
75
00:05:23,958 --> 00:05:25,875
বাবা, ওখান থেকে বের হও!
76
00:05:35,541 --> 00:05:38,000
আমি... দুঃখিত।
77
00:05:38,916 --> 00:05:40,500
গ... গ্রান ব্রুহো...
78
00:05:40,583 --> 00:05:42,625
মন খারাপ করো না, পুঁচকে জাদুকর।
79
00:05:44,750 --> 00:05:46,541
এ কী অনর্থ করেছিস, ছোকরা?
80
00:05:48,541 --> 00:05:49,791
আমি বৈদ্য ডেকে আনছি।
81
00:05:49,875 --> 00:05:52,500
যা হবার হয়ে গেছে, মা।
82
00:05:52,583 --> 00:05:55,416
রিকো, তোমার পথচলা
মাত্রই শুরু হলো।
83
00:05:55,500 --> 00:05:57,000
এ কী করছ, বাবা?
84
00:05:59,166 --> 00:06:00,166
না।
85
00:06:00,625 --> 00:06:02,041
না, আমাদের ছেড়ে যাবেন না।
86
00:06:02,125 --> 00:06:05,083
ইস্টেফান তোমাকে
গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে।
87
00:06:05,166 --> 00:06:09,000
কিন্তু তোমাকে নিজেই
পথটা খুঁজে নিতে হবে।
88
00:06:09,083 --> 00:06:11,791
আমি... আমি...
আমি বুঝলাম না।
89
00:06:12,375 --> 00:06:14,583
অনেক ভালোবাসি তোমাকে, সোনামনি।
90
00:06:15,250 --> 00:06:18,500
- আবার আমাদের দেখা হবে।
- না, বাবা।
91
00:06:18,583 --> 00:06:20,416
প্লিজ...
92
00:06:21,041 --> 00:06:23,791
...আমার জন্য হলেও
একে অপরকে রক্ষা করো।
93
00:06:27,750 --> 00:06:30,250
তার থেকে দূরে যাও।
94
00:06:32,416 --> 00:06:33,416
এখনি!
95
00:06:50,791 --> 00:06:52,833
টেকার ভবিষ্যদ্বাণী ভুল ছিল।
96
00:06:54,416 --> 00:06:56,000
আমরাই সেই ভবিষ্যদ্বাণী।
97
00:06:56,625 --> 00:07:00,541
আর আপনি, গ্রান ব্রুহা, হচ্ছেন
সেই মহান মোরগ উইজার্ড যাকে আমি খুঁজছি।
98
00:07:01,833 --> 00:07:04,166
না, শুনুন!
আমি সত্যি বলছি!
99
00:07:04,250 --> 00:07:07,250
আমি!
আমি মহান ঈগল ওয়ারিওর।
100
00:07:07,333 --> 00:07:08,708
এখানে হাসার কী হলো?
101
00:07:11,625 --> 00:07:13,375
এসব হাসি-ঠাট্টা বরদাস্ত করব না!
102
00:07:15,583 --> 00:07:18,916
এখন আমার সাথে এসে
ডিভাইন গেট ধ্বংস করে,
103
00:07:19,000 --> 00:07:20,666
দুনিয়াকে রক্ষা করুন,
104
00:07:20,750 --> 00:07:22,875
আর নাহলে এখানে কাপুরুষের মতো
হাত গুটিয়ে বসে থাকুন!
105
00:07:27,833 --> 00:07:30,708
তোমরা টেকা'র লোকজন
ভেবেছ ভবিষ্যদ্বাণীর…
106
00:07:30,791 --> 00:07:32,958
মানে উদ্ধার করেছ।
107
00:07:33,041 --> 00:07:34,583
কিন্ত তোমরা ভুল!
108
00:07:36,250 --> 00:07:37,666
আর এখন,
109
00:07:37,750 --> 00:07:41,083
আমার ঘরে এসে আমাকেই
অপমান করার স্পর্ধা দেখিয়েছ,
110
00:07:41,166 --> 00:07:45,083
আর তোমার হাস্যকর
দুনিয়া বাঁচানোর অভিযানে সামিল হতে বলছ।
111
00:07:45,166 --> 00:07:46,000
হ্যাঁ, কিন্তু...
112
00:07:46,083 --> 00:07:49,375
তোমার বাবার হঠকারিতা
আর তোমার পরিবারের…
113
00:07:49,458 --> 00:07:53,833
যুদ্ধের দেবতার বিরুদ্ধে
যুদ্ধ ঘোষণার জন্য আজ দুনিয়া হুমকির মুখে।
114
00:07:56,125 --> 00:07:57,625
আর একটা কথা জানো কি?
115
00:07:57,708 --> 00:08:02,208
লর্ড মিকলান রণক্ষেত্রে নিশ্চিতভাবে
তোমার থেকে ঢের এগিয়ে,
116
00:08:02,291 --> 00:08:05,583
কারণ সে হলো যুদ্ধের দেবতা।
117
00:08:05,666 --> 00:08:09,083
পুঁচকে, এটা শুনে হয়তো
তোমার মাথায় আকাশ ভেঙ্গে পড়বে,
118
00:08:09,166 --> 00:08:14,166
কিন্তু লুনা আইল্যান্ড
টেকা'র পাকানো ভজঘট সামলাবে না।
119
00:08:15,041 --> 00:08:20,416
তাই আমি, গ্রান ব্রুহা,
তোমার এই অভিযানে যোগ দিবো?
120
00:08:20,500 --> 00:08:23,375
না!
121
00:08:28,250 --> 00:08:33,041
- আমার জন্য হলেও
একে অপরকে রক্ষা করো।
- বিশ্বাসই হচ্ছে না এটা বলতে যাচ্ছি।
122
00:08:33,125 --> 00:08:34,791
রাজকুমারী মায়া,
123
00:08:34,875 --> 00:08:40,833
একজন তরুণ জাদুকর আছে যাকে আমার বাবা
সর্বকালের সেরা জাদুকর বলে অবহিত করেছিল।
124
00:08:40,916 --> 00:08:42,708
ওহ, তাকে কোথায় খুঁজে পাবো?
125
00:08:42,791 --> 00:08:45,791
তার সাথে অনেকদিন ধরে যোগাযোগ নেই,
126
00:08:45,875 --> 00:08:49,666
কিন্তু... শুনেছি সে লুনা আইল্যান্ড
একাডেমীর কাছেই থাকে।
127
00:08:49,750 --> 00:08:52,458
ধন্যবাদ, গ্রান ব্রুহা।
128
00:08:56,291 --> 00:08:57,666
আহ!
129
00:08:57,750 --> 00:08:59,916
আমি... আড়ি পাতছিলাম না!
130
00:09:00,000 --> 00:09:02,666
ওহ, হেই, মেয়ে।
131
00:09:02,750 --> 00:09:04,416
আহহ, আবারো তুমি।
কী চাও?
132
00:09:04,500 --> 00:09:08,208
- আরো কয়েকটা কয়েন বাগিয়ে নিতে চাও?
- দাঁড়াও। যাচ্ছোটা কোথায়?
133
00:09:08,291 --> 00:09:09,708
তোমাকে মাথা ঘামাতে হবে না।
134
00:09:09,791 --> 00:09:13,083
তোমার ভাগ্য ভালো।
আমি অনেকবার মানুষকে সাহায্য করেছি।
135
00:09:13,166 --> 00:09:15,458
- আমি তোমাকে সেখানে নিয়ে যাবো...
- না। এখন ভাগো।
136
00:09:17,291 --> 00:09:19,875
- আহ, তোমার একজন গাইড অবশ্যই লাগবে।
- কী?
137
00:09:19,958 --> 00:09:22,208
তুমি নিশ্চিত তো
আমার সাহায্য লাগবে না, প্রিন্সেসা?
138
00:09:22,291 --> 00:09:25,416
- মাত্রই কী বলে ডাকলে?
- অহংকারী। সবজান্তা।
139
00:09:25,500 --> 00:09:26,875
না।
মাত্রই যেটা বললে।
140
00:09:26,958 --> 00:09:27,958
প্রিন্সেসা।
141
00:09:28,916 --> 00:09:30,458
ওই নাম জীবনেও মুখে আনবে না।
142
00:09:30,541 --> 00:09:32,000
এই, আমার কথাটা মেনে নাও।
143
00:09:32,083 --> 00:09:34,416
কখনোই না! আমি এখন ব্যস্ত আছি।
এখান থেকে যাও না।
144
00:09:34,500 --> 00:09:36,375
ধ্যাত!
তুমি বেজায় নিষ্ঠুর!
145
00:09:36,458 --> 00:09:39,125
আমি নাহয় পঙ্গু,
কিন্তু তুমি তো হৃদয়হীনা।
146
00:09:41,750 --> 00:09:45,208
তবুও তোমার একজন গাইড প্রয়োজন!
147
00:09:45,791 --> 00:09:48,958
এক মিনিট।
148
00:09:49,041 --> 00:09:50,333
এইতো পেয়ে গেছি।
149
00:09:50,416 --> 00:09:53,208
প্লিজ আমাকে
লুনা আইল্যান্ড অ্যাকাডেমিতে নিয়ে চলো।
150
00:09:53,791 --> 00:09:56,458
স্যরি, নিয়ে যেতে পারবো না।
151
00:09:58,750 --> 00:10:00,000
ওহ, রাজি হয়ে যাও না।
152
00:10:00,083 --> 00:10:02,666
- তোমাকে দুটো কয়েন দেবো।
- না।
153
00:10:02,750 --> 00:10:05,166
- তিনটা?
- আমি ওখানে যেতে চাই না।
154
00:10:06,000 --> 00:10:08,750
তোমার সাহায্য ছাড়া আমি নিরুপায়।
155
00:10:09,500 --> 00:10:11,416
প্লিজ?
156
00:10:13,750 --> 00:10:14,750
আচ্ছা।
157
00:10:15,166 --> 00:10:17,041
আমার পেছনে আসো।
158
00:10:18,458 --> 00:10:24,458
আর এটাই লুনা আইল্যান্ড অ্যাকাডেমি।
159
00:10:25,791 --> 00:10:27,125
এখানে কী হয়েছিল?
160
00:10:27,208 --> 00:10:31,541
আহ...
গ্রান ব্রুহো এখানে মারা গিয়েছিল।
161
00:10:32,125 --> 00:10:33,250
সে চেষ্টা করেছিল...
162
00:10:36,166 --> 00:10:38,500
ল্যাংড়া হওয়ার ভং ধরেছ?
163
00:10:38,583 --> 00:10:41,375
আমার পা!
ওহ, আমার পা, এটা… এটা আবার গজিয়েছে!
164
00:10:41,458 --> 00:10:45,291
অবিশ্বাস্য কাণ্ড!
ওহ ঈশ্বর...পায়ের দেবতাকে প্রণাম!
165
00:10:45,958 --> 00:10:49,791
ডান পা আর বাম পা। ওহ খোদা।
দেখো, দুটো পায়েই হাঁটতে পারছি।
166
00:10:49,875 --> 00:10:52,875
তুমি আর গ্রান ব্রুহা মিলে
আমাকে এই অবস্থায় দাঁড় করিয়েছ।
167
00:10:52,958 --> 00:10:54,125
অবিশ্বাস্য!
168
00:10:55,708 --> 00:10:56,833
কী বলব?
তাকে?
169
00:10:57,666 --> 00:10:58,666
সত্যিটা?
170
00:11:05,708 --> 00:11:06,625
হা হা হা!
171
00:11:06,708 --> 00:11:10,875
ভালোই ঢপ দিলেন, গ্রান ব্রুহা।
বেকার ছুটোছুটি করালেন আমাকে।
172
00:11:12,375 --> 00:11:13,708
গ্রান ব্রুহা?
173
00:11:13,791 --> 00:11:15,666
সবাই কোথায় হাপিস হলো?
174
00:11:15,750 --> 00:11:18,750
আমি দেখাচ্ছি।
তোমাকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি।
175
00:11:18,875 --> 00:11:20,791
ওহ খোদা।
আবারো এসেছ।
176
00:11:21,416 --> 00:11:23,833
জেনে রাখো,
তোমাকে আর একটা ফুটো কড়িও দেবো না।
177
00:11:23,916 --> 00:11:26,375
- এই! কী করলে?
- নিজেই দেখতে পারবে।
178
00:11:29,250 --> 00:11:30,250
হাহ?
179
00:11:34,916 --> 00:11:36,208
উম্মাহ, উম্মাহ, উম্মাহ!
180
00:11:36,916 --> 00:11:38,000
উম্মাহ!
181
00:11:38,083 --> 00:11:43,208
- অদৃশ্য হওয়ার জাদু।
- সিরিয়াসলি, গাইজ? আপনাদের দেখতে পাচ্ছি।
182
00:11:43,291 --> 00:11:45,000
এটা দেখতে পাচ্ছো?
183
00:11:47,708 --> 00:11:50,750
ছি।
এটা না দেখাটাই ভালো হতো।
184
00:11:50,833 --> 00:11:53,083
অভিনন্দন, মায়া।
185
00:11:53,166 --> 00:11:56,208
তুমি সেই ভবঘুরেকে খুঁজে পেয়েছ,
বাবার মতে যে কিনা
186
00:11:56,291 --> 00:11:59,208
"সর্বকালের সেরা জাদুকর।"
187
00:11:59,291 --> 00:12:00,750
দাঁড়ান।
এই লোকটা?
188
00:12:00,833 --> 00:12:03,333
সে তো কাকতাড়ুয়ার মতো,
তবে আত্মমর্যাদাহীন।
189
00:12:03,416 --> 00:12:05,166
স্যরি, আমি যেতে পারব না।
190
00:12:05,250 --> 00:12:06,500
আপনার বাবাকে কথা দিয়েছিলাম।
191
00:12:06,583 --> 00:12:08,583
- আপনাকে সর্বদা রক্ষা করব, গ্রান ব্রুহা।
- হা!
192
00:12:09,416 --> 00:12:12,125
তুমি আমাকে রক্ষা করবে?
হাসালে।
193
00:12:12,208 --> 00:12:15,291
তুমি সব ধ্বংস করে দেয়ার আগ পর্যন্ত
বাবা আমাকে রক্ষা করেছেন।
194
00:12:15,375 --> 00:12:17,416
ওহ না।
195
00:12:17,500 --> 00:12:21,875
এই অভিযানে শামিল হও, রিকো।
প্রমাণ করো বাবার কথাটা সত্যি।
196
00:12:21,958 --> 00:12:23,750
ওহ, কিন্তু...
197
00:12:25,041 --> 00:12:29,208
যেহেতু তুমিই আমার অন্ধের যষ্টি,
আহেম,
198
00:12:29,291 --> 00:12:33,500
মোরগ জাদুকর, তুমি কি আমার
ডিভাইন গেট ধ্বংসের অভিযানে শামিল হবে?
199
00:12:34,083 --> 00:12:35,833
আমি...
200
00:12:36,500 --> 00:12:38,125
আমি তোমাকে চিনি, সোনা।
201
00:12:38,625 --> 00:12:40,958
আমার কথা মিলিয়ে নিও, একদিন
202
00:12:41,041 --> 00:12:44,125
তুমি সর্বকালের সেরা জাদুকর হবে।
203
00:12:45,958 --> 00:12:47,208
তুমি কি প্রস্তুত,
পুঁচকে জাদুকর?
204
00:12:52,416 --> 00:12:54,916
আমি শামিল হবো,
ঈগল ওয়ারিয়র।
205
00:12:55,000 --> 00:12:57,083
ওহ। আমাকে মায়া বলে ডেকো।
206
00:12:57,166 --> 00:12:59,416
আমার নাম রিকো,
207
00:12:59,500 --> 00:13:01,583
আর এটা আমার জাদুর কাঠি, এস্টেফান।
208
00:13:02,208 --> 00:13:03,958
দুজনের সাথেই
দেখা হয়ে ভালো লাগলো। হাহ।
209
00:13:04,041 --> 00:13:08,291
আমাদের আরো লোকবল প্রয়োজন,
আর এটাও জানি কে আমাদের সেটা দিতে পারে।
210
00:13:08,375 --> 00:13:12,375
আহ পুচ...
আহ পুচ!
[ আহ পুচ: মায়ান সভ্যতা অনুসারে "মৃত্যুর দেবতা"।]
211
00:13:16,958 --> 00:13:20,708
উম, তুমি নিশ্চিত তো
আমাদের কোথায় নিয়ে যাচ্ছো?
212
00:13:20,791 --> 00:13:22,833
আমি সর্বদাই আমার
গন্তব্য সম্পর্কে অবগত।
213
00:13:22,916 --> 00:13:25,541
কিন্তু মাঝে মধ্যে সেখানে পৌঁছার পর দেখি
অন্য জায়গায় চলে এসেছি।
214
00:13:25,625 --> 00:13:28,416
তাছাড়া, শেষবার যখন পথ হারিয়েছিলাম
তখন আহ পুচ সাহায্য করেছিল।
215
00:13:28,500 --> 00:13:29,583
আহ পুচ!
216
00:13:29,666 --> 00:13:33,500
ইয়ায়, কে যেন মনে হচ্ছে এই
আহ পুচ চরিত্রটা… অলীক।
217
00:13:33,583 --> 00:13:34,708
আউ!
218
00:13:34,791 --> 00:13:38,208
এরকম ভাবে জঙ্গলের রাজ্যটা
কীভাবে খুঁজে পাবো?
219
00:13:38,291 --> 00:13:40,500
- হা!
- কী করছ তুমি?
220
00:13:41,666 --> 00:13:46,041
- আমার মজা উড়াচ্ছ?
- মায়া! মায়া! এস্টেফানকে নামিয়ে রাখো।
221
00:13:53,791 --> 00:13:55,000
শশস্!
222
00:13:56,416 --> 00:13:57,416
হাহ?
223
00:14:12,375 --> 00:14:14,333
আমরা আসছি, মায়া!
224
00:14:15,125 --> 00:14:17,958
- প্লিজ ওর কিছু করো না!
- চিয়াপা!
225
00:14:19,875 --> 00:14:20,875
এই পশুটাকে চিনো?
226
00:14:21,833 --> 00:14:23,583
ওহ, ওহ, আমরা তো দোস্ত।
227
00:14:23,666 --> 00:14:25,708
ও আমাকে এক ট্যাটু করা
স্ক্রু ঢিলা দেবীর সাথে
228
00:14:25,791 --> 00:14:29,416
লড়াইয়ের জন্য একা ফেলে যাওয়ার
আগ পর্যন্ত অন্তত আমরা বন্ধু ছিলাম।
229
00:14:30,416 --> 00:14:31,750
তোমার ক্ষমা চাওয়া উচিত।
230
00:14:34,125 --> 00:14:35,791
মাফ করে দিলাম।
231
00:14:35,875 --> 00:14:38,791
তোমার বিশাল বিড়ালটাকে
তো দেখে সুস্বাদু মনে হচ্ছে।
232
00:14:38,875 --> 00:14:39,958
আউ!
233
00:14:41,708 --> 00:14:42,791
ও-কে কি পালতে পারি?
234
00:14:45,375 --> 00:14:47,250
অবশ্যই পারো।
235
00:14:47,333 --> 00:14:50,875
জঙ্গল রাজ্যের রাস্তা বলে দিলেই
ও-কে দিয়ে দেবো।
236
00:14:50,958 --> 00:14:51,958
ডিল।
237
00:14:56,875 --> 00:15:00,375
- ওহ খোদা, তুমি কত্ত কিউট।
- হ্যাঁ, সত্যিই।
238
00:15:04,041 --> 00:15:06,666
বাজি ধরে বলতে পারি
ওর স্বাদ একদম বিড়ালছানার মতো।
239
00:15:07,291 --> 00:15:08,916
হাহ?
240
00:15:09,000 --> 00:15:11,500
আহ...
জঙ্গল রাজ্যটা?
241
00:15:11,583 --> 00:15:12,666
কাছেই আছে।
242
00:15:14,916 --> 00:15:16,500
হেই, আমাদের সাথে চলো বন্ধুরা।
243
00:15:18,791 --> 00:15:21,125
এখন আমাকে একা ফেলে যাওয়ার
হিসাব বরাবর হলো।
244
00:15:32,958 --> 00:15:34,958
ইয়াপ।
আমি ওদিকেই যাচ্ছিলাম।
245
00:15:38,916 --> 00:15:42,125
ওরা অনেক দ্রুত যাচ্ছে।
এই বাচ্চাগুলো খায়টা কী?
246
00:15:42,208 --> 00:15:44,375
সম্ভবত জাগুয়ার খায়!
247
00:15:46,291 --> 00:15:48,791
এখন ঠিক আছে।
248
00:15:49,500 --> 00:15:50,916
পারলে ধরো আমাকে!
249
00:15:51,416 --> 00:15:54,500
দাঁড়াও!
আমাদের নিয়ে যাও!
250
00:16:00,875 --> 00:16:02,333
হোয়া!
251
00:16:02,916 --> 00:16:05,583
মনে হচ্ছে অধুনালুপ্ত দেবতাদের
সমাধিক্ষেত্রে চলে এসেছি।
252
00:16:08,000 --> 00:16:10,750
আহ, হ্যালো?
কোথায় তুমি?
253
00:16:11,750 --> 00:16:14,583
- ওহহ।
- কিছু একটা গড়বড় আছে।
254
00:16:16,333 --> 00:16:17,458
হু!
255
00:16:17,541 --> 00:16:20,125
বিপদ এলে,
আমি একাই যাবো লড়ে।
256
00:16:20,208 --> 00:16:21,333
- আবার বলো তো?
- এটা এক...
257
00:16:21,416 --> 00:16:22,541
বু!
258
00:16:26,500 --> 00:16:28,875
ভয়ে পাইয়ে দিয়েছি,
ভীতুর ডিমেরা!
259
00:16:28,958 --> 00:16:30,708
ওটা অন্য কারো পস্রাব।
260
00:16:32,333 --> 00:16:33,708
আমি মোটেও ভয় পাইনি।
261
00:16:33,791 --> 00:16:36,208
- তাই?
- তাহলে, এখন?
262
00:16:36,291 --> 00:16:39,166
ওহ খোদা।
আবারো বিপদ।
263
00:16:39,250 --> 00:16:40,916
ওহহ!
তুমি কী হে?
264
00:16:41,000 --> 00:16:44,958
আমি ক্যাব্রাকান,
265
00:16:45,041 --> 00:16:50,583
ভূমিকম্পের দেবতা!
266
00:16:50,666 --> 00:16:55,458
আর আমি সিপ্যাক্টলি,
267
00:16:56,291 --> 00:16:57,916
কুমিরের...
268
00:16:58,000 --> 00:17:01,375
...দেবী!
269
00:17:01,916 --> 00:17:04,125
ওহ, তুমি তো সেই সুন্দরী!
270
00:17:04,791 --> 00:17:08,458
- আচ্ছা, ওটা নিশ্চিতভাবে আমারই পস্রাব।
- তোমরা দুজন, হুসে ফিরো।
271
00:17:09,791 --> 00:17:11,333
জিতবো তো আমরাই।
272
00:17:13,833 --> 00:17:16,875
তারপরও বলছি,
আমি সমানে সমানে লড়াটা পছন্দ করি।
273
00:17:18,625 --> 00:17:21,708
শুধু হা করে দাঁড়িয়ে থেকো না।
জাদু-টাদু করো।
274
00:17:21,791 --> 00:17:23,666
তেরেব্রো!
275
00:17:31,208 --> 00:17:35,375
তুমি পারবে, মোরগ জাদুকর।
276
00:17:36,125 --> 00:17:38,791
মনোযোগ দাও।
তেরেব্রো!
277
00:17:41,541 --> 00:17:43,083
জাদুকররা আমার…
278
00:17:43,166 --> 00:17:45,750
দু চোখের বিষ!
279
00:17:45,833 --> 00:17:48,041
হোয়া!
280
00:17:48,583 --> 00:17:49,708
ওটা অসাধারণ ছিল!
281
00:17:49,791 --> 00:17:51,458
রিকো?
282
00:17:51,541 --> 00:17:53,208
মনে হয় আমার সমস্ত হাড়
গুড়ো গুড়ো হয়ে গেছে।
283
00:17:53,291 --> 00:17:56,083
তুমি ওখানেই থাকো।
আমি অন্যজনকে সামলাতে পারব।
284
00:17:56,166 --> 00:17:57,708
হ্যাঁ, দেখা যাবে!
285
00:17:57,791 --> 00:18:00,250
হু!
286
00:18:00,333 --> 00:18:02,833
- খারাপ না, মেয়ে।
- কী?
287
00:18:02,916 --> 00:18:06,666
পিচ্চি মেয়ে, লড়াইয়ের কোনো প্রয়োজন নেই।
শুধু আমাদের সাথে চলো।
288
00:18:06,750 --> 00:18:07,916
জীবনেও না!
289
00:18:12,875 --> 00:18:14,291
শেষ করে দাও ও-কে।
290
00:18:14,375 --> 00:18:16,666
- তোমার দৌঁড় এতটুকুই?
- যথেষ্ঠ হয়েছে?
291
00:18:17,500 --> 00:18:18,958
ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি,
292
00:18:19,041 --> 00:18:23,625
কিন্তু এখন আমার
ভয়ঙ্কর রূপটা দেখতে পারবে।
293
00:18:32,583 --> 00:18:34,833
হা হা!
294
00:18:35,833 --> 00:18:37,625
আহ!
295
00:18:39,416 --> 00:18:42,083
আমার তরবারির স্বাদটা চেখে দেখ?
296
00:18:43,125 --> 00:18:44,125
হুু!
297
00:18:47,250 --> 00:18:51,250
গর্তের মুখটা খোলো, জানেমন!
298
00:18:54,375 --> 00:18:55,666
অবস্থা মোটেও সুবিধার না।
299
00:18:55,750 --> 00:18:58,666
ও মা গো!
পালাও!
300
00:19:00,291 --> 00:19:03,041
এবার ঠেলা সামলাও, পিচ্চি মেয়ে!
301
00:19:13,750 --> 00:19:16,166
রিকো?
বেচেঁ আছো?
302
00:19:19,000 --> 00:19:21,416
এস্টেফান!
আমার কাছে আসো!
303
00:19:26,791 --> 00:19:30,166
আরে, তোমার জাদু ব্যবহার করে
এখান থেকে বাইরে বের করো।
304
00:19:30,250 --> 00:19:33,750
পারব না।
এস্টেফানকে ছাড়া আমি কিছুই না।
305
00:19:33,833 --> 00:19:38,291
কী?
তুমি না সর্বকালের সেরা জাদুকর।
306
00:19:38,375 --> 00:19:40,750
আর কোনো জাদু জানো না?
307
00:19:40,833 --> 00:19:41,833
জানি।
308
00:19:42,166 --> 00:19:44,833
পেসেন্ট ম্যাজিক।
এটা অনেক বিপজ্জনক।
309
00:19:44,916 --> 00:19:45,916
কে পরোয়া করে?
310
00:19:46,000 --> 00:19:48,333
আমি করি।
তুমি আঘাত পেতে পারো।
311
00:19:48,416 --> 00:19:51,125
- ওই দেবতাগুলো আমাদের ভোগে পাঠাতে পারে।
- আর... আমিও পারি।
312
00:19:51,208 --> 00:19:53,166
আহ।
313
00:19:53,250 --> 00:19:54,250
তাহলে আর কী করার।
314
00:19:56,375 --> 00:19:58,375
আমাদের দৌঁড় এ পর্যন্তই।
315
00:19:58,916 --> 00:20:00,750
আমরা হেরে গেছি।
316
00:20:01,291 --> 00:20:02,625
আমি এই অনুভূতিটা জানি।
317
00:20:03,291 --> 00:20:06,250
ভেঙ্গে পড়ো না।
কোনো না কোনো রাস্তা বের করবোই, ঈগল ওয়ারিয়র।
318
00:20:07,958 --> 00:20:09,958
ধন্যবাদ, মোরগ জাদুকর।
319
00:20:10,041 --> 00:20:12,083
কিন্তু প্ল্যান তো এটা না, ক্যাব্রাকান!
320
00:20:13,083 --> 00:20:17,208
- লর্ড মিকলান আমাদের আদেশ করেছেন...
- আদেশ করেছেন? আমরা হলাম দেবতা।
321
00:20:17,291 --> 00:20:19,958
এরকম চাকরের মতো ব্যবহার পেতে পেতে
তুমি কি বিরক্ত না?
322
00:20:20,666 --> 00:20:27,333
দেখো, মেয়েটা হয়তো তার ক্ষতি করতে পারে,
আর তাই উনি মেয়েটাকে ভয় পান।
323
00:20:27,416 --> 00:20:29,000
বোকার রাজ্যে বাস করো না।
324
00:20:29,083 --> 00:20:30,416
বোকা?
325
00:20:30,500 --> 00:20:32,125
ওহ। ওহ, আয়, আয়।
326
00:20:32,208 --> 00:20:34,666
যে দেবতা ওই মেয়েটাকে
বলি দিতে পারবে…
327
00:20:34,750 --> 00:20:38,000
সেই দোজাহানের মধ্যে
সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে।
328
00:20:38,083 --> 00:20:40,000
আর আমরাই সেটা হবো।
329
00:20:40,083 --> 00:20:41,875
কিন্তু ব্যাটে বলে না হলে?
330
00:20:41,958 --> 00:20:44,583
লর্ড মিকলান আমাদের
পরপারে পাঠিয়ে দিবেন।
331
00:20:45,833 --> 00:20:48,208
এই ঝুঁকিটা আমি খুশিমনে নেবো।
332
00:20:49,333 --> 00:20:53,458
ওগো, লর্ড মিকলান বড্ড শক্তিশালী।
333
00:20:53,541 --> 00:20:56,500
আর তুমি আমাকে দুর্বল ভাবো?
334
00:20:56,583 --> 00:20:58,916
আমি সেটা বলিনি।
বলেছি কি?
335
00:20:59,000 --> 00:21:02,166
- ওই কথাটা আমি জীবনেও বলিনি।
- এটা দেখে কি দুর্বল মনে হচ্ছে?
336
00:21:03,958 --> 00:21:05,583
এটা মোটেই দুর্বলের লক্ষণ না।
337
00:21:10,166 --> 00:21:11,250
ধন্যবাদ, রিকো।
338
00:21:11,333 --> 00:21:13,500
- হুম। এ আর এমন কী।
- দেখো।
339
00:21:15,333 --> 00:21:17,000
ওটাই আমার বের হওয়ার রাস্তা!
আসো!
340
00:21:17,666 --> 00:21:22,250
একবার... এস্টেফানকে পেয়ে গেলে,
ও আমাদের এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে।
341
00:21:23,000 --> 00:21:25,041
ওহ, ওরা আসছে!
342
00:21:28,166 --> 00:21:29,166
- হাহ?
- আহ!
343
00:21:32,541 --> 00:21:36,583
- হেই! কোথায় যাচ্ছো সোনামনি?
- ছাড়ো আমাকে!
344
00:21:36,666 --> 00:21:37,666
মায়া!
345
00:21:37,708 --> 00:21:41,000
কী?
তুমি আবার গর্তে ফিরে যাও।
346
00:21:43,791 --> 00:21:45,291
ফালতু জাদুকর।
347
00:21:47,625 --> 00:21:51,250
আমি লর্ড মিকলানের থেকে
কষ্ট কম দেবো।
348
00:21:51,333 --> 00:21:53,083
তোমার ভালোর জন্যই এসব করছি।
349
00:21:53,166 --> 00:21:55,666
আমার ভালোর জন্য?
আমি তো মরে যাবো!
350
00:21:56,708 --> 00:21:59,083
তোমাকে একটা দ্রুত
কষ্টহীন মৃত্যু দেবো, ছোট্ট সোনা।
351
00:22:02,666 --> 00:22:04,416
এই মেয়েটাকে বলি দিও না।
352
00:22:04,500 --> 00:22:07,708
তা… তার কথা শোনো।
সে খুবই যুক্তিযুক্ত কথা বলছে।
353
00:22:07,791 --> 00:22:11,708
লর্ড মিকলান বড্ড শক্তিশালী।
তাকে হারানোটা অসম্ভব।
354
00:22:11,791 --> 00:22:15,500
প্ল্যান মাফিক মেয়েটিকে
তার কাছে নিয়ে যাই চলো।
355
00:22:16,083 --> 00:22:19,375
দাঁড়াও, কী বললে? না! না।
যুক্তিহীন কথা। যুক্তিহীন!
356
00:22:19,458 --> 00:22:22,875
আরেকটা কথাও বলবে না!
357
00:22:24,083 --> 00:22:27,583
দিব্যি খেয়ে বলছি,
তোমার রাগ নিয়ন্ত্রণ না করলে...
358
00:22:27,666 --> 00:22:29,541
আমি তোমাকে ছেড়ে চলে যাবো।
359
00:22:39,291 --> 00:22:40,291
বাঁচাও!
360
00:22:40,333 --> 00:22:41,708
তুমি... তুমি পারবে।
361
00:22:41,791 --> 00:22:44,916
মম-হমম।
তুমি… তুমি পারবে!
362
00:22:45,000 --> 00:22:50,375
উঠাও আমাকে, আহোরা মিসমো।
করো নাকো ভয়, ইয়া এস্টয় লিস্তো!
363
00:22:50,458 --> 00:22:53,708
আহ!
এটা কাজ করছে না কেন?
364
00:22:54,875 --> 00:22:57,041
ধৈর্য ধরো, মায়া!
365
00:23:00,291 --> 00:23:02,000
রিকো!
366
00:23:02,708 --> 00:23:05,333
- যথেষ্ঠ হয়েছে!
- হেই, তোমার নামটা যেন কী?
367
00:23:05,416 --> 00:23:06,500
চুপাকাব্রায়ান?
368
00:23:06,583 --> 00:23:08,791
ক্যাব্রাকান!
369
00:23:11,125 --> 00:23:13,375
ওহ,
আর তুমি হলে ক্রোধের দেবতা।
370
00:23:13,458 --> 00:23:16,208
না-কি জঘন্য স্বামীদের দেবতা?
371
00:23:16,291 --> 00:23:19,791
আমি ভূমিকম্পের দেবতা!
372
00:23:31,291 --> 00:23:33,208
ভূমিকম্পের দেবতা?
আসলেই?
373
00:23:35,625 --> 00:23:38,333
এটা তো কিছুটা…
দুর্বল দেবতা হয়ে গেলো।
374
00:23:38,416 --> 00:23:40,458
দুর্বল?!
375
00:23:42,583 --> 00:23:44,083
আরে, আবার না।
376
00:23:44,166 --> 00:23:45,958
কেউ আমাকে দুর্বল বলে না!
377
00:23:46,541 --> 00:23:49,041
এটা দেখে কি মনে হয়
আমি দুর্বল?
378
00:23:49,125 --> 00:23:52,083
ক্যাব্রাকানের শক্তি আছে!
379
00:23:52,166 --> 00:23:56,000
আমি শক্তিশালী!
এখন কী মনে হচ্ছে?
380
00:23:56,916 --> 00:23:59,166
আমাকে যারা দুর্বল বলে
তাদের উপর করুণা হচ্ছে!
381
00:23:59,250 --> 00:24:00,250
দেখলে?
382
00:24:00,333 --> 00:24:04,333
ক্যাব্রাকান দুর্বল না!
383
00:24:05,333 --> 00:24:08,541
থামো এবার।
সে ইচ্ছে করে তোমার ক্রোধের আগুনে ঘি ঢেলে দিচ্ছে!
384
00:24:08,625 --> 00:24:11,458
- তাই তো?
- আসো, এস্টেফান!
385
00:24:11,541 --> 00:24:13,083
- আমাদের মায়াকে বাঁচতে হবে।
- কী?
386
00:24:18,000 --> 00:24:20,083
জাদুর কাঠি ছাড়া
387
00:24:20,166 --> 00:24:23,083
তোর দুই পয়সার দাম নেই।
388
00:24:24,791 --> 00:24:28,166
- প্লিজ ওর কোনো ক্ষতি করো না।
- এভাবে ভেঙ্গে ফেললে?
389
00:24:28,250 --> 00:24:32,041
আমি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাদুকর।
390
00:24:32,125 --> 00:24:33,583
তুমি পারবে, রিকো!
391
00:24:33,666 --> 00:24:36,541
- ড্রেস্টইয়লো, হয়ে যাও ধুলো!
- হাহ?
392
00:24:36,625 --> 00:24:37,916
পেসেন্ট ম্যাজিক।!
393
00:24:38,000 --> 00:24:40,750
আপলাস্টালো, আর
নিজে নিজে পুড়ে হয়ে যাও ছাই!
394
00:24:49,083 --> 00:24:50,708
হাহ?
395
00:24:53,333 --> 00:24:58,500
- এ কী করলাম আমি?
- তুমি সর্বকালের জঘন্য জাদুকর!
396
00:25:06,375 --> 00:25:08,500
- আমি আসছি, রিকো!
- হাহ?
397
00:25:17,958 --> 00:25:20,666
যথেষ্ট হয়েছে এসব।
398
00:25:22,000 --> 00:25:23,791
রিকো!
399
00:25:23,875 --> 00:25:25,625
মায়া!
400
00:25:25,708 --> 00:25:27,833
তোমাকে নিতে আসবো।
মরো না!
401
00:25:27,916 --> 00:25:30,750
না! না, রিকো, দাঁড়াও! আহ!
402
00:25:39,041 --> 00:25:40,750
আমি কখনো হাল ছাড়বো না।
403
00:25:40,833 --> 00:25:42,583
সাহস থাকলে লড়াই করো।
404
00:25:45,916 --> 00:25:47,625
এমন কিছুর আশা করিনি।
405
00:25:47,708 --> 00:25:48,958
বাঁচাও নিজেকে।
পালাও।
406
00:25:49,500 --> 00:25:50,500
হাহ?
407
00:25:50,583 --> 00:25:53,458
তুমি আমাকে পালাতে দিচ্ছ?
408
00:25:53,541 --> 00:25:56,375
কী? না!
409
00:25:56,458 --> 00:25:59,833
আমি ওকে বলি দিতে দেবো না।
410
00:25:59,916 --> 00:26:02,125
লর্ড মিকলান আমাদের
দুজনকেই মেরে ফেলবে।
411
00:26:02,208 --> 00:26:03,750
পেছনে দেখো!
412
00:26:05,708 --> 00:26:06,958
যাও, পালাও!
413
00:26:12,166 --> 00:26:17,625
ক্যাব্রাকানের খেল দেখো!
414
00:26:21,500 --> 00:26:23,875
ওয়াও!
415
00:26:23,958 --> 00:26:25,083
উঠে পড়ো!
416
00:26:27,000 --> 00:26:27,833
ধন্যবাদ।
417
00:26:27,916 --> 00:26:29,916
হোয়া, এখনি ধন্যবাদ জানিও না।
418
00:26:30,000 --> 00:26:32,583
এখনি লড়াই শেষ হয়নি।
419
00:26:32,666 --> 00:26:36,708
ক্যাব্রাকানের শক্তিমত্তার নমুনা দেখো!
420
00:26:39,541 --> 00:26:40,833
হাহ?
421
00:26:47,125 --> 00:26:50,250
সে হাত ফসকে চলে যাচ্ছে!
422
00:27:01,791 --> 00:27:02,791
শান্ত হও!
423
00:27:03,625 --> 00:27:05,500
ক্যাব্রাকান, প্লিজ!
424
00:27:09,125 --> 00:27:10,583
ক্যাব্রাকান, এসব থামাও।
425
00:27:14,958 --> 00:27:16,416
আমরা তাকে ফেলে রেখে যেতে পারি না।
426
00:27:17,333 --> 00:27:19,375
- তাই?
- প্রয়োজন হলে...
427
00:27:19,916 --> 00:27:21,541
একাই যাবো লড়ে।
428
00:27:24,250 --> 00:27:26,291
রিকো!
তোমার জাদু ব্যবহার করো।
429
00:27:28,125 --> 00:27:31,250
ডালে দুড়ো আর উৎসের দিকে চল!
430
00:27:31,333 --> 00:27:34,291
পালান্তে, আমরাই সেই বল!
431
00:27:35,541 --> 00:27:38,375
এতে কাজ হচ্ছে, রিকো!
432
00:27:39,375 --> 00:27:42,291
কী?
নিজেকে খুব বড়ো জাদুকর ভাবছিস?
433
00:27:42,916 --> 00:27:45,875
দাঁড়া তোকে করুণ একটা মৃত্যু দিচ্ছি!
434
00:27:49,541 --> 00:27:52,666
তুমি পারবে, মোরগ জাদুকর।
435
00:27:52,750 --> 00:27:55,125
সস্তা জাদুমন্ত্র
ডেকে এনেছে তোমাদের যম!
436
00:27:56,916 --> 00:27:58,625
চারিদিকে ছড়িয়ে পড়ে,
করে দাও বুম!
437
00:28:00,416 --> 00:28:01,625
এসবের মানে...
438
00:28:04,791 --> 00:28:05,708
এখন, রিকো!
439
00:28:05,791 --> 00:28:08,208
তা-ডা!
এখন আমার সম্পর্কে ধারণা কী?
440
00:28:09,000 --> 00:28:09,875
কী?
441
00:28:15,750 --> 00:28:19,333
না!
442
00:28:21,416 --> 00:28:23,541
ক্যাব্রাকান...
443
00:28:23,625 --> 00:28:25,000
...একটা রিম্যাচের...
444
00:28:25,083 --> 00:28:27,500
...দাবি জানাচ্ছে!
445
00:28:27,583 --> 00:28:29,416
এদিকে, মুণ্ডুহীন দেহ।
446
00:28:35,458 --> 00:28:38,708
ওয়াও!
হিরোগিরি করতে আসলে ভালোই লাগে।
447
00:28:44,375 --> 00:28:46,333
ও মোরগ জাদুকরকে খুঁজে পেয়েছে।
448
00:28:46,416 --> 00:28:48,000
দেবতাদের জয় হোক।
449
00:28:51,875 --> 00:28:53,541
প্রায় হয়ে গেছে।
450
00:28:54,125 --> 00:28:55,750
ঠিক আছো, দেবী?
451
00:28:55,833 --> 00:28:59,625
এখন ঠিক আছি, সোনা।
সুযোগ পাওয়া মাত্রই চলে গেলে না কেন?
452
00:28:59,708 --> 00:29:02,791
আপনি আমাকে পালাতে দিয়েছেন।
আপনাকে কীভাবে ফেলে যাই বলেন।
453
00:29:02,875 --> 00:29:06,416
হ্যাঁ, যারা এরকম হিরোগিরি করে
একটা শব্দই তাদের সাথে যায়।
454
00:29:06,500 --> 00:29:07,375
হিরো।
455
00:29:07,458 --> 00:29:09,416
না। মৃত্যু।
456
00:29:09,500 --> 00:29:11,375
হ্যাঁ, শব্দটা হলো মৃত্যু।
457
00:29:13,208 --> 00:29:15,708
কখনো আমাকে প্রয়োজন হলে,
মায়া, আমি সবসময় হাজির হবো।
458
00:29:18,458 --> 00:29:20,333
বিদায়, টেকা'র রাজকুমারী।
459
00:29:21,333 --> 00:29:22,958
বিদায়, সিপ্যাক্টলি।
460
00:29:28,125 --> 00:29:30,458
আচ্ছা। এরকমই থাক।
তুই সুযোগ মিস করলি।
461
00:29:32,541 --> 00:29:33,666
আমাদের এখন যাওয়া উচিত।
462
00:29:33,750 --> 00:29:34,583
উম...
463
00:29:34,666 --> 00:29:36,791
জঙ্গলের রাজ্যটা যেন কোনদিকে?
464
00:29:36,875 --> 00:29:41,041
গোলাপি কুয়াশার মধ্যে দিয়ে মৌমাছি
আর জুঁই ফুলের সুঘ্রাণ অনুসরণ করে যাও।
465
00:29:43,916 --> 00:29:45,250
উত্তর-পশ্চিম দিকে যাও।
466
00:29:48,833 --> 00:29:50,083
- ওই দিকে।
- বুঝেছি।
467
00:29:54,041 --> 00:29:55,916
ধন্যবাদ, সিপ্যাক্টলি!
468
00:29:58,916 --> 00:30:02,000
তো, চিয়াপাকে ফিরে আসার জন্য
কীভাবে রাজি করালে?
469
00:30:02,083 --> 00:30:05,541
আমি... আমি ওর উপর যুদ্ধ বিড়ালের
জাদুমন্ত্র প্রয়োগ করেছিলাম।
470
00:30:05,625 --> 00:30:06,791
সত্যিই?
471
00:30:06,875 --> 00:30:09,166
উম, এরকম কোনো
জাদুমন্ত্রের অস্তিত্ব নেই।
472
00:30:09,250 --> 00:30:12,666
কিন্তু ও তো সেটা জানে না।
দেখলে? তুমি নিজে থেকেই এটা করেছ।
473
00:30:12,750 --> 00:30:15,208
তুমি একটা দুষ্ট বিড়াল।
474
00:30:17,125 --> 00:30:21,000
তুমিও তো। তুমি এস্টেফানকে ছাড়া
আমার পাশে দাঁড়িয়ে লড়লে।
475
00:30:21,625 --> 00:30:23,916
ওটা... ওটা অনেক
সাহসের কাজ ছিল।
476
00:30:24,416 --> 00:30:25,916
ধন্যবাদ।
477
00:30:28,708 --> 00:30:31,625
গ্রান ব্রুহো বেচেঁ থাকলে
গর্বে উনার বুক ফুলে যেতো।
478
00:30:32,125 --> 00:30:33,875
হোয়া!
479
00:30:33,958 --> 00:30:34,958
আমরা পৌঁছাতে পেরেছি।
480
00:30:35,750 --> 00:30:37,291
হোয়া!
481
00:30:45,666 --> 00:30:47,958
দাঁড়াও।
কোনো প্রহরী তো দেখতে পাচ্ছি না।
482
00:30:53,041 --> 00:30:54,333
আর ওইতো তারা।
483
00:30:54,416 --> 00:30:57,666
ওকে।
আমাকে ব্যাপারটা…
484
00:30:57,750 --> 00:30:59,333
সামলাতে দিচ্ছ না কেন।
485
00:31:00,708 --> 00:31:01,750
- হাহ?
- রিকো?
486
00:31:04,291 --> 00:31:05,125
রিকো!
487
00:31:07,208 --> 00:31:10,041
আমারা কোনো ক্ষতি করতে আসিনি।
488
00:31:11,375 --> 00:31:13,250
আজ কপালে শনি আছে।
489
00:31:13,760 --> 00:31:18,000
Bangla Subtitle Created By:
Imrul Hasan Nasim
490
00:31:18,416 --> 00:31:21,375
তুমি আমাদের সবাইকে
অভিশাপের কবলে ফেলেছ,শ্বেতাঙ্গ হারামি!
491
00:31:25,200 --> 00:31:51,000
বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
সাবটাইটেলটি ভালো লাগবে গুড রেটিং আর ফিডব্যাক কাম্য।